Thursday, April 12, 2012

গন্তব্য ঢাকা-শহরে আসতে মন চায় না by শর্মিলা সিনড্রেলা

কত রকম মানুষ আসেন ঢাকায়! রাজধানী বলে ঢাকাকে খুব ভালো বেসে ফেলেছেন, সবার ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। মনের মধ্যে অনেক কষ্ট জমিয়ে রেখেও ঢাকায় থাকতে বাধ্য হয় কেউ কেউ। হয়তো অনেকেই। কিন্তু তারপরও থাকতে হয়। অন্য কোনো উপায় নেই আর।

মুহাম্মদ ইউনূস-নোবেল বিজয়ীর প্রতি এ কেমন আচরণ? by মাহফুজ আনাম

তাহলে ‘রক্তচোষা’ আর ‘কোটি কোটি টাকা তছরুপ’ করা নিয়ে এত কথাবার্তার পর আমাদের একমাত্র নোবেলজয়ী ও বিশ্ববাসীর প্রশংসাধন্য ক্ষুদ্রঋণের দিশারি ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের আসল দোষ হলো ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকার বয়স পেরিয়ে গেছে আর তাঁর পুনর্নিয়োগ অনুমোদন করেনি বাংলাদেশ ব্যাংক?

বিচার বিভাগ-সাম্প্রতিক বিতর্ক ও উত্তরণের উপায় by মোহাম্মদ সিরাজুল ইসলাম

জাতীয় সংসদের কাছে বিচার বিভাগের জবাবদিহি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয়। এটি আলোচনায় আসে যখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের একটি পূর্ণাঙ্গ সভায় সংসদের কাছে বিচার বিভাগের জবাবদিহি করার বিপক্ষে মত দেন এবং সংসদীয় স্থায়ী কমিটিতে বিচার বিভাগের কোনো কর্মকর্তাকে

সুর ও স্বর-শুদ্ধরূপে জাতীয় সংগীত গাইতে চাই by শীলা মোমেন

অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই সংগ্রামে প্রেরণা ও আবেগ সঞ্চার করে স্বাধীনতার ভাবাদর্শ নির্মাণে বড় ভূমিকা ছিল দেশের শিল্পী-সাহিত্যিক ও চিন্তাবিদদের। সেদিন সংগীত ছিল আন্দোলন ও মুক্তিযুদ্ধের এক বড় হাতিয়ার।

বিশেষ সাক্ষাৎকার-লিবিয়ায় আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ by রাবাব ফাতিমা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন ২০০৭ সালে। এর আগে বাংলাদেশের একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর মধ্য দিয়ে মানবাধিকার ও মানবিক বিভিন্ন বিষয়ে তিনি বিশেষ অভিজ্ঞতা অর্জন করেন।

আড়ম্বর সংবর্ধনা দিয়ে কি অন্যায় ঢাকা যাবে?-অনৈতিক উপহার

নুন খেলে গুণ গাইতে হয়, সংবর্ধনা বা সোনার নৌকা উপহার পেলে করতে হয় আরও বেশি কিছু। ঝালকাঠির সাংসদ এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু সেটা করেছেন। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা গ্রহণ করেছেন, সোনার নৌকা উপহার নিয়েছেন বলেও পত্রিকায় খবর বেরিয়েছে।

দর্শকদের কাছে সংযত আচরণই প্রত্যাশিত-পরাজয়ের প্রতিক্রিয়া

শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচে বাংলাদেশের পরাজয় যারপরনাই হতাশাব্যঞ্জক। কিন্তু এই হতাশার সঙ্গে যুক্ত হয়েছে লজ্জা; খেলায় হেরে যাওয়ার জন্য যতটা নয়, তার চেয়ে বেশি একদল উত্তেজিত দর্শকের দায়িত্বজ্ঞানহীন অদূরদর্শী আচরণে।

চারদিক-কাজীহাটা থেকে কাঁকনপুর by মোকারম হোসেন

ভোরে শিশিরের শব্দ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। তখনো কুয়াশা মোড়ানো চারপাশ। কিছুটা বিলম্বেই আমরা রাজশাহী শহরের কাজীহাটা থেকে পদ্মামুখী হই। আমরা মানে, আমি আর খন্দকার যুবায়ের হাসান। তিনি প্রকৃতিপাগল ভ্রমণপ্রিয় মানুষ। ঢাকা থেকে বেড়ানোর পাকাপোক্ত আয়োজন করেই নিজের বাড়ি রাজশাহীতে এসেছেন। বিশাল বিশাল

দুর্নীতি দমন-শৃঙ্খলিত দুদক রেখে কী লাভ? by বদিউল আলম মজুমদার

দিনবদলের সনদের অঙ্গীকারের ভিত্তিতে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। দিনবদলের সনদে ২৩টি অঙ্গীকার অন্তর্ভুক্ত, যার মধ্যে পাঁচটি সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর মধ্যে ‘দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা’ গ্রহণ, দ্বিতীয়—‘দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ এবং বিশ্বমন্দার মোকাবিলায় সার্বিক অর্থনৈতিক

২০১১ সালের শুমারি-বাদ পড়বে ১০ লাখ আদিবাসী! by জোবাইদা নাসরীন

আগামী ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনসংখ্যা ও গৃহস্থালি-শুমারি। বাংলাদেশে ১৯৭৪ প্রথম, ১৯৮১ দ্বিতীয়, ১৯৯১ তৃতীয় ও ২০০১ সালে চতুর্থ আদমশুমারি হয়। সেই হিসাবে এবার হবে পঞ্চম আদমশুমারি। প্রতি ১০ বছর পর এই জরিপ হয় বলে তাতে দৃশ্যমান হয়ে ওঠে অনেক পরিবর্তন, যা রাষ্ট্রের এক চিত্রও নির্দেশ করে।

ভারত-গোধরা হত্যাকাণ্ড এখনো এক রহস্য by কুলদীপ নায়ার

গোধরা ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনার রায় দিয়েছেন বিশেষ আদালত। ৩১ জন দোষী সাব্যস্ত হয়েছেন এবং বেকসুর খালাস পেয়েছেন ৬৩ জন। এই নিরীহ ৬৩ জনকে নয় বছর ধরে বন্দী করে রাখা হয়েছিল। তাঁদের মধ্যে মাওলানা উমরজিকে এই হত্যাযজ্ঞের ‘হোতা’ হিসেবে ত্রাণশিবির থেকে আটক করা হয়েছিল।

নিসর্গ-আড়িয়ল ও আনুষঙ্গিক by দ্বিজেন শর্মা

‘মানুষ বিশ্বজগতের জাল বোনেনি, সে এই জালের একটি সুতোমাত্র, এই জাল ছিন্ন করলে সে নিজেই বিপন্ন হবে।’ এটি উদ্ধৃত হলো ১৮৫৬ সালে নিউইয়র্কের গভর্নরকে সিয়াটল নামের জনৈক রেড-ইন্ডিয়ানের লেখা একটি চিঠি থেকে।
কয়েকটা গাছ কাটলে, নরভুক বাঘ ও ফসলভুক পাখি মারলে কী এমন ক্ষতি মানুষের? কী এমন অমূল্য ধন আছে

সাদাসিধে কথা-প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ by মুহম্মদ জাফর ইকবাল

যাঁরা প্রফেসর মুহাম্মদ ইউনুস, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ সরকার এবং দেশের আইনকানুন নিয়ে নির্মোহ, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ আলোচনা পড়তে চান, তাঁদের এ লেখাটি পড়ার প্রয়োজন নেই। এটি সে রকম একটি লেখা নয়, এটি প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অসম্ভব পছন্দ করে, সে রকম একজন মানুষের অত্যন্ত পক্ষপাতদুষ্ট একটি লেখা।

সিএনজিচালকদের নিয়ম মানতে হবে-রাজধানীতে যাত্রী হয়রানি

ঝোপ বুঝে কোপ, এই যেন চালু রীতি। ওপর থেকে তলা পর্যন্ত সবাই এই কৌশলই অবলম্বন করেন।সিএনজিচালকেরা ভাড়া নিয়ে যা করছেন, তা ওই ঝোপ বুঝে কোপ মারারই কৌশল। সরকার ভাড়া বাড়িয়েছে, মালিক-চালক-বিআরটিএর মধ্যে চুক্তিও হয়েছে। কাজে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

দাম বাড়ানোর আগে সেবার মান বাড়ান-ওয়াসার পানি

গত দুই বছরে তিন দফায় বাড়ানোর পর ঢাকা ওয়াসা চতুর্থবারের মতো পানির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে খবর বেরিয়েছে। সংস্থাটির ১৭৪তম বোর্ড সভার সুপারিশের ভিত্তিতে আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম ইউনিটপ্রতি ছয় টাকা ৩৪ পয়সা থেকে বাড়িয়ে আট টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত

চারদিক-বনে বনে চাঁদের হাসি by আকমল হোসেন

চা-বাগানের ভেতর দিয়ে অনেকটা পথ গেছে পাকা। কিন্তু সব পথ পাকা নয়। কাঁচা উঁচুনিচু টিলার পাহাড়ি পথ। আমরা যাচ্ছি জিপে করে। এ রকম জিপ শুধু পাহাড়ি এলাকায়ই চলে। অন্য কোনো গাড়ি নিয়ে এ পথে যাওয়া মুশকিল। গাড়ি একবার উঁচুতে ওঠে তো আরেকবার যেন শিখর থেকে শিকড়ে নামে।

মুক্তিযুদ্ধচর্চা-স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র: কোথায় পাব তারে? by মুহাম্মদ লুৎফুল হক

ইতিহাস রচনার অন্যতম প্রধান উপাদান হচ্ছে নথি বা দলিলপত্র। দলিলের সাহায্য ছাড়া সঠিক ইতিহাস প্রণয়ন করা সম্ভব নয়। ইতিহাসের উপাদান হিসেবে দলিল বলতে আমরা বুঝি সরকারি-বেসরকারি চিঠিপত্র, বই, পত্রপত্রিকা, স্মরণিকা, ছবি, মানচিত্র, স্মারক, চুক্তিপত্র, সাক্ষাৎকার, দিনপঞ্জি, রেকর্ডেড টেপ, সিডি, সিনেমা, রেজিস্টার, হিসাব খাতা ইত্যাদি।

ধর্ম-প্রতারণা ও ধোঁকাবাজি থেকে সাবধান! by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের দৃষ্টিতে ধোঁকাবাজি ও প্রতারণা মানবতাবিরোধী অত্যন্ত ঘৃণ্য ও শরিয়তগর্হিত কর্মকাণ্ড, যা সমাজ ও সভ্যতাকে কলুষিত করে। কাউকে ফাঁকি দিয়ে কোনো কিছু করাই হচ্ছে প্রতারণা। মানুষের অসততা, কুপ্রবৃত্তি ও অসৎ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি খুবই নিকৃষ্ট ও মারাত্মক।

আরব জাগরণ-‘আমিই রাষ্ট্র’ বনাম ‘আমরাই জনগণ’ by ফারুক ওয়াসিফ

যুগের পর যুগ আরবরা একজন মুক্তিদাতার জন্য প্রার্থনা করেছে। স্বপ্ন দেখেছে, একদিন কোনো এক বীর এসে তাদের মুক্তি দেবে ভেতরের আর বাইরের সমস্যা থেকে। তাদের আশা যখন তলানিতে প্রায়, তখনই তার আগমন ঘটল। বিশ্ববাসীও তার অপেক্ষায়ছিল এবংতাকে পাওয়া মাত্র জানাল অভিবাদন।

সময়চিত্র-টার্গেট যখন ড. ইউনূস by আসিফ নজরুল

২০০৯ সালের ৯ ডিসেম্বর ড. ইউনূসের বক্তৃতা শোনার জন্য ভারতের লোকসভা ও রাজ্যসভার একটি যুক্ত সভা হয়েছিল। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ড. ইউনূসকে সম্মানিত বন্ধু হিসেবে সম্বোধন করে তাঁর সান্নিধ্য পাওয়া একটি সত্যিকারের প্রিভিলেজ (বিশেষ সুযোগ) হিসেবে বর্ণনা করেছিলেন।

দায়িত্বহীন কথাবার্তা না বলাই ভালো-খালেদা জিয়া এসব কী বলেন!

এটা বেশ অদ্ভুত যে, সংসদে বিরোধীদলীয় নেত্রী, দেশের দুটি প্রধান রাজনৈতিক দলের একটির সর্বোচ্চ নেতা এবং দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গুজবের প্রতিধ্বনি করবেন। কিন্তু সেই কাজটি করেছেন বেগম খালেদা জিয়া।

নোবেল বিজয়ীর অসম্মানজনক বিদায় কেন?-মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি

গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে। এর কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাঁর নিয়োগের ক্ষেত্রে আইন অনুসৃত হয়নি।

চারদিক-কেমনে দেব ভব পাড়ি... by সাহাদাত পারভেজ

হাওরের ভেতর দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে সুরমা নদী। নদীর দুই পাশের দিগন্তবিস্তৃত মাঠে রোপিত ধানের চারা, প্রাণের বীজ। সবুজ বীজতলায় স্বপ্ন বড় হয় নিঃশব্দে, একাকী। নদীপৃষ্ঠে আঁকাবাঁকা রেখা এক প্রতিজীবনের গল্প আঁকে, ডাকে শুকিয়ে যাওয়া জলরেখা—‘জীবন বহিয়া যায়...’।

শিক্ষা-উচ্চশিক্ষার মান নিচে নামছে কেন? by মোহাম্মদ কায়কোবাদ

স্বাধীন বাংলাদেশে শিক্ষার সর্বস্তরেই যে মানের অবনতি ঘটছে, সে বিষয়টি পত্রপত্রিকা ও অন্যান্য গণমাধ্যমে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। পাকিস্তান আমলে ইন্টার উইং বৃত্তি পেয়ে আমাদের দেশ থেকে অনেকে পশ্চিম পাকিস্তানে পড়তে যেত।

দারিদ্র্য বিমোচন-ক্ষুদ্রঋণ: সমস্যা আছে, বিকল্প কী by মহিউদ্দিন আহমদ

শান্তিতে নোবেল পাওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংককে নিয়ে সম্প্রতি পত্রপত্রিকায় বেশ লেখালেখি হয়েছে এবং হচ্ছে। বিষয়টি এখানেই থেমে থাকেনি। ‘ক্ষুদ্রঋণ’ নিয়েও আলোচনা হচ্ছে অনেক। বিতর্ক ও কুতর্ক হচ্ছে বিস্তর; কেউ পক্ষে, কেউ বা বিপক্ষে। দুঃখজনক হলেও বলতে দ্বিধা নেই, একাডেমিক আলোচনা হচ্ছে না মোটেও।

লিবিয়া-ভেতরে নৈরাজ্য, সীমান্তে আতঙ্ক by রবার্ট ফিস্ক

অভিবাসন ফাঁড়ির খোলা জানালা দিয়ে কিছু লিবীয় ঝুঁকে দেখছিলেন পলায়নপর ২০ হাজার মিসরীয়, বাংলাদেশি, চীনা ও ইরানি শ্রমিক সীমানাপ্রাচীরের কাছে জড়ো হয়েছেন। ফাঁড়ির লোকদের অনেকটাই নির্বিকার মনে হলো—তাঁদের শার্টের হাতা গোটানো, ভিড়ের কাছাকাছি জানালায় এসে তাঁরা দেখতে থাকলেন।

শিবের গীত-দারিদা ফুঁকা by সৈয়দ মনজুরুল ইসলাম

আমাদের মন্টু মামা গেল বছর আশিতে পা রেখেছেন। এই বয়সেও হাসিখুশি, মাথাটা সচল, পড়াশোনা করেন প্রচুর। আর জগৎ ও জীবন নিয়ে ভাবেন, বাস্তবের আর কল্পনার নানা হিসাব মেলাতে চেষ্টা করেন। না মিললে আমাকে ফোন করেন। স্ত্রী থাকলে, ছেলেমেয়ে থাকলে হয়তো তাদের সাহায্য নিতেন—কিন্তু মন্টু মামা অকৃতদার।

অর্থনীতি-শেয়ারবাজার কারসাজির তদন্ত ও বিচার by ফারুক মঈনউদ্দীন

শেয়ারবাজার বিশ্লেষকদের বহু তত্ত্ব ও বিশ্লেষণ, সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের নানামুখী মন্তব্য, বাজার নিয়ন্ত্রকদের দোদুল্যমান ভুল-শুদ্ধ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত—সবকিছুকে নাকচ করে দিয়ে শেয়ারবাজারের যে অধোযাত্রা শুরু হয়েছিল, সেই পতন এখন পর্যন্ত রোধ করা সম্ভব হয়নি।

বর্ষা মৌসুমের আগেই সংস্কার জরুরি-উপকূলীয় বাঁধ

দেশের উপকূলীয় অঞ্চলের বাঁধ আরও এক ফুট উঁচু করার পরামর্শ এসেছে এক কর্মশালায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের জনগণকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এই উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন উপকূলীয় এলাকার সাংসদেরা।

আদালত ও দুদকের কাজে হস্তক্ষেপ কাম্য নয়-এরশাদের দুর্নীতির মামলা

সাবেক স্বৈরশাসক ও মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিচারাধীন একটি দুর্নীতির মামলা প্রত্যাহারের সুপারিশ করে এ-সংক্রান্ত জাতীয় কমিটি ওয়াদার বরখেলাপ করেছে। এর আগে তারা বলেছিল, আর কোনো দুর্নীতির মামলা প্রত্যাহারের সুপারিশ করা হবে না।

চারদিক-গোলে নয়, রানেই হারালাম by আবদুশ শাকুর

ক্রিকেটেও নাকি গোলেই হারাত ইস্ট পাকিস্তান। বাংলাদেশ তো রানেই হারাল আয়ারল্যান্ডকে—তাও দু-এক রানে নয়, দুদশের ওপর আরও সাতটি রানে। ঘটনাটি পরে বলব। প্রথম কথা, গরিবের খেলা ফুটবল ছেড়ে ধনীদের খেলা ক্রিকেটটাকেই কেন চেপে ধরল অতি দরিদ্র বাংলাদেশ?

বিশ্বকাপ ক্রিকেট-আবার কি দৈত্য হতে হবে? by আফজাল হোসেন

মনে হতাশা, নিকট পরাজয়ের বেদনা। আবার একই মনে জোরালো আশা—জয় হবে, জিতে যাবে বাংলাদেশ। এ এক অদ্ভুত রকমের অনুভূতি। এ দোটানা চলতে চলতে শেষ পর্যন্ত কোটি আশারই জয় হলো। আবেগের ঠেলায় পড়ে এ জয়কে প্রতিশোধ ভেবে আনন্দের মাত্রাকে বাড়িয়ে নেওয়া যায়।

লিবিয়া-সীমান্তে প্রবাসী শ্রমিকদের দুর্দশা by রবার্ট ফিস্ক

হাজার হাজার মানুষ এক স্বরে উচ্চকণ্ঠে বলছে, ‘মিসরের সেনাবাহিনীকে চাই—আমাদের সেনাবাহিনী এখানে নেই কেন?’ এরা উদ্বাস্তু, এরা গরিব, এরা অসুস্থ। সম্পদশালীরা তো গাদ্দাফির নিয়ন্ত্রণাধীন অবশিষ্ট জমিন ছেড়ে পালিয়েছে বেশ আগেই। ময়লা-আবর্জনা মাড়িয়ে এসব মানুষ জড়ো হয়েছে সীমান্তবর্তী স্টেশনে। কায়রো, আলেকজান্দ্রিয়া,

ইউরোপের চিঠি-সৌর প্যানেলের বিশ্ববাজার ও বাংলাদেশ by পিটার কাস্টার্স

বিশ্বের বড় দুই শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। মাত্র কয়েক মাস আগে বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখল, তাইওয়ানের উত্তর-পূর্বে কয়েকজন চীনা জেলে ও জাপানি সীমান্তরক্ষীদের মধ্যকার এক ছোট ঘটনা রাতারাতি দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধে রূপ নেয়।

শেম অন ইউ! by সৈয়দ শাহ সেলিম আহমেদ

আমাদের রেলমন্ত্রী শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত কথা বলেন বেশ গুছিয়ে, রসালোভাবে, ভাষার পাঁচ-মিশালী ব্যঞ্জন মিশিয়ে, কথার যাদু মাখিয়ে শ্রোতা-ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। ভাটিবাংলা থেকে আগত এই নেতা সবার কাছে অতি আদরের, সম্মানের ‘দাদা’ হিসেবে সুখ্যাত।

সত্তুর লাখ কালো বিড়ালের মালিক কোথায়? by মাহবুব মিঠু

আবারো একটা গল্প। পাতালপুরীর কাহিনী। পৃথিবীর সব সম্পদ চুরি হয়ে যাচ্ছে। এর হোতা হচ্ছে পাতালপুরীর ভয়ংকর এক রাক্ষস। তাকে এবং তার সম্পদ পাহারা দিয়ে রেখেছে হাজারো অস্ত্রধারী সৈন্য। পাতালপুরীর রাক্ষসকে যেই মারতে গিয়েছে, সেই রাক্ষসের সর্বনাশা যাদুতে সব স্মৃতি ভুলে তার অবৈধ, লুণ্ঠিত সম্পদের পাহারাদার বনে গিয়েছে।

শুঁটকির বাজারের বিড়াল চৌকিদার! by ফজলুল বারী

বিড়াল নামের প্রাণীটা বুঝিবা খুব প্রিয় আমাদের সুরঞ্জিত দাদার! শেয়ার কেলেংকারি নিয়ে যখন নির্লিপ্ত-নিশ্চুপ সরকার, সে কেলেংকারির নেপথ্য কুশীলব হিসাবে অভিযোগের তীর যখন বহুল আলোচিত ‘দরবেশ-চাচা’ তথা সালমান এফ রহমানের দিকে তাক করা, তখন তাকেই শেয়ার মার্কেট তদারকির গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত হয়।

কালের পুরাণ-মধ্যবর্তী নির্বাচনের জুজু ও দিন না-বদলের রাজনীতি by সোহরাব হাসান

যখন লিবিয়ায় আটকে পড়া হাজার হাজার বাংলাদেশি অবর্ণনীয় দুঃখ-যন্ত্রণা ভোগ করছেন, যখন তাঁদের কেউ কেউ সর্বস্ব হারিয়ে খালি হাতে দেশে ফিরে বিমানবন্দরেই আহাজারি করছেন, তখন আমাদের রাজনৈতিক নেতৃত্ব তাঁদের প্রতি মৌখিক সান্ত্বনা জানানোরও প্রয়োজন বোধ করেন না। অতীতের মতো তাঁরা কাদা-ছোড়াছুড়িতে ব্যস্ত।

বারবার প্রাণহানির পরও কর্তৃপক্ষের টনক নড়বে না?-রেলক্রসিং না মৃত্যুফাঁদ

প্রাণহানি দিয়ে যদি ঘটনার ভয়াবহতা বুঝতে হয়, তাহলে বলতে হবে, নারায়ণগঞ্জে ট্রেন-ট্রাকের সংঘর্ষ একটি ভয়াবহ ঘটনা। এ ঘটনায় তিনজনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৫০ জন। ঘটনা আর দুর্ঘটনার পার্থক্য হলো, দুর্ঘটনার জন্য সরাসরি কেউ দায়ী থাকে না, পরোক্ষ দায় তাতে থাকলেও থাকতে পারে। কিন্তু ঘটনা ঘটার জন্য পাত্র-পাত্রী প্রয়োজন, ঘটনার দায় তাদের নিতেই হয়।

দুর্নীতিবান্ধব এই সংশোধনী প্রত্যাহার করা হোক-সংসদে দুদকের সংশোধিত বিল

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর খুব স্বাভাবিক কারণেই এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কারণ সংশোধনী প্রস্তাব প্রতিষ্ঠান হিসেবে দুদকের ক্ষমতাকে যেমন খর্ব করবে, তেমনি প্রতিষ্ঠানটিও অকার্যকর হয়ে পড়বে।

চারদিক-চখা-চখির খোঁজে by আবুল কালাম মুহম্মদ আজাদ

চর ফেলে সদ্য সরে গেছে পানি। আদিগন্ত বিস্তৃত সাদা বালু। ভেজা। তুষারের মতো চুপচাপ পড়ে আছে। নির্মল বাতাস। প্রাণভরে শ্বাস নিতে ভালো লাগছে। আমরা হাঁটছি। খালি পা। এই এলাকার বালুতে বোধ হয় এই প্রথম পায়ের ছাপ পড়ছে।

সরল গরল-সংবিধান পুনর্মুদ্রণ ও লখিন্দরের বাসর by মিজানুর রহমান খান

সংবিধান পুনর্মুদ্রণে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তোলার পরে পুরো সপ্তাহ কেটে গেল। সরকারি কোনো ভাষ্য মেলেনি। অবশ্য এও ঠিক, ‘মুই কী হনু রে’ যে এর প্রতিক্রিয়া দেখাতে হবে। প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তদুপরি ভাবি, ভারতের সুপ্রিম কোর্ট তো পোস্টকার্ড আমলে নেন।

এই দিনে-কী নির্মম-নির্দয় স্মৃতিপট by এম আর আলম

খাদিজা বেগমের স্বামী ছিলেন নাটকপাগল একজন মানুষ। নাটকে বাঙালি চেতনাকে উজ্জীবিত করে, এমন সংলাপ আওড়াতেন তিনি। ব্যঙ্গ-বিদ্রূপ ছিল তাঁর উচ্চারণে। হাসির নটরাজ নূর মোহাম্মদের এসব বিদ্রূপাত্মক সংলাপ যেন বিষাক্ত তিরের মতো বিঁধত বিহারিদের মনে।

ব্লগ থেকে...

নির্বাচিত প্রস্তাব ইভ টিজিং ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশে নতুন কোনো সমস্যা নয়। কিন্তু সম্প্রতি এর বিস্তৃতি ও তীব্রতা বেড়েছে। আমি মনে করি, রাজনৈতিক দলগুলোর নীরবতাই এটা বেড়ে ওঠার অন্যতম একটি কারণ। এই দুঃখজনক নীরবতা ভাঙতে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ দায়িত্বশীল ও প্রভাবশালী

বদলে যাও বদলে দাও মিছিল-দেশ কারও নিজের সম্পত্তি নয় by মির্জা শাহনেওয়াজ লতিফ

বদলে দাও বদলে যাও মিছিল’-এ দেশের বিভিন্ন জরুরি সমস্যা ও নির্বাচিত চারটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ দেশের তরুণদের সংকট ও জাগরণ বিষয়ে বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের নিয়মিত লেখক মির্জা শাহনেওয়াজ লতিফ-এর লেখাটি ছাপা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘দেশ মানুষের সৃষ্টি। দেশ মৃন্ময় নয়, সে চিন্ময়। মানুষ যদি প্রকাশমান হয়, তবেই দেশ প্রকাশিত।’ একদম মনের কথা তিনি বলেছেন। আমরা নতুনেরা যে রকম করে ভাবব, যে রকম কাজ করব, দেশ সেটাই বহির্বিশ্বে আমাদের পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করবে। তাই আমরা স্বপ্ন দেখতেই পারি, এক দিন প্রকৃত জাগরণ উঠবেই। তরুণ আর নবপ্রাণের মানুষেরা জেগে উঠবে। তাদের কর্মে-পরিচয়ে গোটা বিশ্বে বাংলাদেশ ছড়িয়ে পড়বে। সাম্প্রতিক অনেক সফল মানুষের মধ্যে আমাদের এটা বুঝতে বাকি নেই, বিদেশে আমাদের তরুণেরা অনেক মৌলিক কাজ করছে। ইন্টারনেট-ভিত্তিক অনেক জায়গায় তাদের বিশ্বনেতা বলা হচ্ছে। আমরা যদি মূল্যায়ন করি, আমাদের দেশে যেসব মেধাবী তরুণ আছে, তাদের জন্য এখন কয়টি রাস্তা খোলা আছে? সরকারি চাকরি (বিসিএস), কয়েকটি বেসরকারি ও মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, ব্যাংকের চাকরি, বিদেশে পড়তে গিয়ে আশ্রয় খোঁজা—অন্যথায় বেকার থাকা! এই তো চিত্র।
তরুণদের আরও সুযোগ দিতে হবে। তাদের নিয়ে রাষ্ট্র ও সমাজকে আরও গভীরভাবে ভাবতে হবে। কারণ, যুবকেরা যা ভাবতে পারে, বয়স্করা তা পারেন না; সত্যিই পারেন না। দেশে আউটসোর্সিং করে এখন অনেকে ভালো করছে। গার্মেন্টস সেক্টর বিকাশে এখনো আমরা ভালো একটা বিশ্ববিদ্যালয় করতে পারলাম না। মরিশাস পর্যটন ব্যবসায় ভালো, তাই দুনিয়ার ভালো হোটেল ম্যানেজমেন্টের শিক্ষাপ্রতিষ্ঠান সেখানেই। আমার দেশে কেন বারবার যেখানে-সেখানে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে? এগুলো কোন কোন রাজনৈতিক সরকারের অনৈতিক হূৎপুষ্ট, এটাও আমরা জানি। পৃথিবীতে কয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো ওয়ার্ল্ড র‌্যাংকিং অর্জন করতে পেরেছে? সরকার নিজেই যদি শিক্ষা-ব্যবসায় নামে, তাহলে তো কিছুই বলার থাকে না। নব্বইয়ের পর একটি সরকারের কাছ থেকেও আন্তর্জাতিক মানের কয়েকটা শিক্ষাপ্রতিষ্ঠানের কথা কেন ভাবা হলো না? এর রহস্য কী? কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দেশের ছেলেমেয়েরা অনেক এগিয়েছে; কিন্তু দেশের সরকারি ওয়েবসাইটগুলো দেখলে খুব কষ্ট হয়। আমাদের সরকারব্যবস্থাই এমন—নতুনদের গ্রহণ করতে চায় না। রাজনীতিতে সেই পুরোনো পরিবারগুলোই জেঁকে বসেছে। তরুণদের, নতুনদের দ্বার রুদ্ধ। রাজার ছেলেই রাজা হবে আর প্রজাদের লুটে খাবে—জমিদারি আমলের মতো।
শেরেবাংলা এ কে ফজলুল হকের একটি কথা মনে পড়ে গেল, ‘বন্ধুরা—এ দেশ হিন্দুর নয়, এ দেশ মুসলমানেরও নয়, এ দেশকে যে নিজের ভাববে, এ দেশ তার। এ দেশের কল্যাণ দেখে যার মন আনন্দে ভরে উঠবে, এ দেশ তার। আর তার এবং তাদের এ দেশ এবং যারা এ দেশের সাধারণ মানুষের স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছে ও ভবিষ্যতে দেবে।’ আওয়ামী লীগ গত নির্বাচনে একটি বিষয়ে অঙ্গীকার করেছিল, তারা সরকার গঠন করলে তাদের নির্বাচিত প্রতিনিধিদের সম্পদের হিসাব দেবেন। আমরা তরুণ প্রজন্ম চাই, এরপর কোনো সরকার যেন এ রকম ভয়াবহ মিথ্যাচার করে ক্ষমতায় আসতে না পারে। সবাই সোচ্চার হোন। পত্রিকা অফিসগুলোতে ফোন করুন, ই-মেইল করুন, চিঠিপত্র বিভাগে লিখুন। ওয়েবসাইটগুলোতে এসব ওয়াদার তথ্য জানিয়ে দিন।
অনেকে এটুকু পড়েই হয়তো আমাকে বিএনপির একজন খাসা সমর্থক মনে করছেন। আসলে এবার আওয়ামী লীগ অসত্য প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। আমরা যদি মুখ না খুলি, এর পরেরবার বিএনপি একইভাবে আসবে? স্টপ জেনোসাইড, স্টপ করাপশন, স্টপ্ট দ্য লায়ার্স! তরুণ বন্ধুরা, যদি আমাদের দেশের টাকার হিসাব না নিই, তবে তারা ইচ্ছেমতো মিথ্যা আশ্বাস দিতে ভয় পাবে না। আওয়ামী লীগ এখন তাদের অনেক অঙ্গীকার অস্বীকার করছে। এ জন্য আমাদের তরুণদের আরও সচেতন হতে হবে। এরপর কেউ মিথ্যা বললে তাদের যেন বুক কাঁপে। আর কেউ যেন সকিনা বিবিকে ঠকাতে না পারে। ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?’ জেগে না ওঠার আর কোনো বিকল্প নেই।
তরুণ বন্ধুরা, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০০৮ পড়ুন http://198.104.176.144/ autoalbd/ images/stories/election2008/al_manifesto_2008.pdf। অগ্রাধিকারের বিষয় হিসেবে এখানে ২ নম্বর অনুচ্ছেদসহ আরও কয়েক জায়গায় এ কথা উল্লেখ রয়েছে। তাদের নেতা-নেত্রীরাও সে সময় বিভিন্ন জনসভায় দৃঢ়চিত্তে এই ওয়াদা করেছিলেন।
কারও কাছে এসব প্রতিশ্রুতির ভিডিও লিংক বা অন্য কোনো লিংক থাকলে দয়া করে শেয়ার করবেন। আমার পরিচিত অনেক আওয়ামী লীগের সাংসদ এই তিন বছরে অগাধ সম্পত্তির মালিক হয়েছেন। এমন অনেকেই আমার আত্মীয় ও কাছের মানুষ হওয়ায় আমার চোখে হয়তো ব্যাপারটা বেশি পড়েছে। আমরা আর এই গরিব জনসাধারণের জাতীয় সম্পদ লুটপাটের দৃশ্য দেখতে চাই না। আপনার ভোটে তারা আজ মহাক্ষমতাবান। মনে রাখবেন, ভয়ের দিন ফুরাল বলে। তারেক জিয়া, জয়নাল হাজারী, শামীম ওসমান, বাবরেরা কেউ আজ আর অসীম ক্ষমতা নিয়ে যা ইচ্ছা করতে পারে না। সত্যের ক্ষমতায় বিশ্বাস রাখতে হবে। তরুণদের কোনোভাবেই নিরাশ হলে চলবে না। কণ্ঠ তুমি উঁচুতে তোলো নবীন। হিসাব চাও। কোথা থেকে এত সম্পত্তি এল এই সংসদ সদস্যদের কাছে। হিসাব চাই।
অসহায়ের মতো চিল্লাব। আমার চিল্লানিতে কোনো ত্রাতা যদি এগিয়ে আসে, সেই ভরসায়। আসুন, সবাই এক হই। সম্পত্তির হিসাব চান। আমি আমার নির্বাচনী এলাকার সাংসদের নির্বাচনের সময় ঘোষিত সম্পদ ও বর্তমানের সম্পদের হিসাব চাইব। হাইকোর্টে রিট পিটিশন করব। কেউ সাহায্য করলে আরও সহজ হতো ব্যাপারটা। কেউ সাহায্য না করলেও খুব সমস্যা হবে বলে মনে হয় না। কারণ, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে’ নীতি উত্তম। ১৬ কোটি মানুষ পাহারাদার হয়ে গেলে চোরেরা পালাবে কোথায়? ঘিরে ধরব চারপাশে। আপনারা যাঁরা বিভিন্ন দুর্নীতির খবর জানেন, তাঁরা প্রমাণসহ লিখুন। আমাদের টাকা নিয়ে যাবে কই? ‘জাগো বাহে কুনঠে সবায়...’
মির্জা শাহনেওয়াজ লতিফ
msl_leo2004@yahoo.com
যোগ দিন ফেসবুক পেজে : www.facebook.com/bjbdmichil

গণতন্ত্র-মিয়ানমারের সোনার হরিণ by জয়তী ঘোষ

ইয়াঙ্গুন, মান্দালয় আর রাজধানী নেপিডোর হোটেলগুলো উপচে পড়ছে। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা শশব্যস্ত হয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেনদরবার করে যাচ্ছেন। মিয়ানমারের খনিজ আর বাজার ভাগাভাগির হিড়িক লেগেছে। বহুজাতিক কোম্পানি আর সাহায্য সংস্থাগুলোও হাজির। তাদের ল্যাপটপ ভরা বহু রকমের নীতি-পরামর্শ আর প্রস্তাব।

বৈসাবি-পাহাড়ের উৎসবের রং অমলিন থাকুক by ইলিরা দেওয়ান

চৈত্রের তপ্ত দুপুর। বাইরে কাঠফাটা রোদ। কিন্তু তবু পাহাড়ের ঘরে ঘরে এতটুকু আনন্দের কমতি থাকে না। চৈত্র মাস এলেই বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসবে পাহাড় মুখরিত হয়ে ওঠে। প্রতিবছরই ঘুরে ঘুরে আনন্দের এ কটি দিন পাহাড়ের কোলে ফিরে আসে।

সরকারের নিয়ন্ত্রক ভূমিকা কোথায়?-এলপি গ্যাস নিয়ে ভোগান্তি

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে যা হয়, এলপি গ্যাসের ক্ষেত্রে তা-ই হচ্ছে। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোনো নজর আছে বলে মনে হচ্ছে না। বলা যায়, এলপি গ্যাসের সরবরাহ ও কেনাবেচায় একধরনের নিয়ন্ত্রণহীন পরিস্থিতি বিরাজ করছে। আর যথারীতি এর চাপ ও ভোগান্তি—সবটাই পোহাতে হচ্ছে গ্রাহককে।

রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে টাকা-বিচার বিভাগীয় তদন্ত হোক

রেলের অনিয়ম ও দুর্নীতি দমনের অঙ্গীকার করে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত যে ‘কালো বিড়াল’ ধরার কথা বলেছিলেন, সেটি এখন তাঁর সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িতে পাওয়া গেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম), তাঁর নিরাপত্তা কর্মকর্তা এবং মন্ত্রীর এপিএস তাঁর গাড়িতে ৭০ লাখ বা মতান্তরে ৩০ লাখ টাকা নিয়ে

বাংলাদেশও কাঁপল সুমাত্রার ভূমিকম্পে

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের পর বাংলাদেশসহ ভারত মহাসাগরের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। গতকাল বুধবার সুমাত্রার স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের প্রায় একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।

মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন ব্যস্ত হাজি সেলিমও

ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। খোকন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সংসদীয় কমিটির বৈঠকে 'টাকার বস্তা' নিয়ে উত্তেজনা

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনা তদন্তে মন্ত্রণালয় গঠিত দুটি তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

রাজনৈতিক এপিএসের দায়িত্ব মন্ত্রীরই by আশরাফুল হক রাজীব

'আমার এপিএস একটা সময় পর্যন্ত আমার সঙ্গে থাকার পর কোথায় যায়, তা জানার দায়িত্ব আমার নয়'- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলে দায়িত্ব এড়ানোর চেষ্টা করলেও জনপ্রশাসন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, মন্ত্রীরা সাধারণত নিজের পছন্দ অনুযায়ী এবং রাজনৈতিক বিবেচনায় এপিএস (সহকারী একান্ত সচিব) নিয়োগ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সাতটি স্বীকৃতি

এ জীবন তোমার আমার ছবি দিয়েই নিজেকে চিনিয়েছিলেন জাকির হোসেন রাজু। অনেকটা সাহস করেই শহিদুল ইসলাম খোকনের ভণ্ড ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি দিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। এরপর নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ছবি বানিয়ে সাফল্যের ধারাবাহিকতা দেখালেন। তারপর বানালেন ভালবাসলেই ঘর বাঁধা যায় না।

অল্প স্বল্প গল্প

চর্মের কথা কর্ণে শুনি এর চেয়ে হতেম যদি আরব বেদুইন! বড় আক্ষেপ করে লিখেছিলেন কবি। জেনিফার অ্যানিস্টনেরও নাকি এই তারকা জীবন নিয়ে অনুতাপের শেষ নেই। না, বেদুইন হওয়ার সাধ জাগেনি এই হলিউড কুইনের; তবে তিনি যা হতে চান, সেটাও শোনার পর অনেকের ঠিক নিজের কানকে (কিংবা নিজের চোখকেও) বিশ্বাস

হলিউড-পেটে খিল ধরাতে আসছে থ্রি স্টুজেস

হলিউড প্রিমিয়ারের রেড কার্পেটে রিকশা! বাংলার এবড়োখেবড়ো, খানাখন্দে ভরা রাস্তায় চলে যে ত্রিচক্র যান, সেই বাহন কি না মখমলের নরম পরশ পাচ্ছে, তাও হলিউডের কোনো ছবির উদ্বোধনে! ওয়েবসাইটে খবরটা পড়ে অনেকের হয়তো বিশ্বাস হয়নি। তবে চক্ষুকর্ণের বিবাদ ‘ভঞ্জিত’ হলো ছবি দেখে। হলিউডি ছোঁয়া পেয়ে ঠিক চেনা যাচ্ছে না, তবে রিকশাই। ছবির ক্যাপশনেও লেখা আছে: রিকশায় চেপে প্রিমিয়ারে এসে শোরগোল ফেলে দিলেন...।

বলিউড-কাজলের দিনরাত্রি

কাজল নাকি অভিনয়ে ফিরছেন? সত্যি? প্রশ্নটা কাজলকে করতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন, ‘আরে বাবা, আমি তো আট বছর ধরেই ফিরছি। বিয়ের পর বলা হলো, আমি প্রত্যাবর্তন করছি। নাইসা জন্ম নেওয়ার পর বলা হলো, প্রত্যাবর্তন করছি।

তারায় তারায় যুদ্ধ

আর মাত্র কয়েক দিন। ভক্তদের ভোটে চূড়ান্ত হয়ে যাচ্ছে ২০১১ সালে কে সেরা। রুপালি পর্দার তারকাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন শাকিব খান, জাহিদ হাসান, ফেরদৌস, মোশাররফ করিম, অপু বিশ্বাস, পূর্ণিমা, মৌসুমী, জয়া আহসান। অনেকেরই প্রশ্ন, শেষ হাসি কে হাসবেন? উত্তরটা অবশ্য ভক্তদের হাতেই।

রেলওয়ের নিয়োগ বাণিজ্য-ঘুষের টাকা তুলে জিএমকে পৌঁছে দিত ৯ সদস্যের টিম by ভূঁইয়া নজরুল

রেলওয়ের পূর্বাঞ্চলে সাড়ে তিন হাজার পদে নিয়োগের ক্ষেত্রে প্রায় ১৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়েছে। আর এ ঘুষের টাকা পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে রেলওয়ে কর্মকর্তা ও রেল শ্রমিক লীগের ৯ জনের একটি টিম কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।

টাকার বস্তা যাচ্ছিল সুরঞ্জিতের বাসায়! by পার্থ সারথি দাস

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার গত সোমবার রাতে টাকার বস্তা নিয়ে পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপককে সঙ্গে করে প্রাইভেট কারে চড়ে জিগাতলায় সুরঞ্জিতের বাসার দিকেই যাচ্ছিলেন। গতকাল বুধবার এপিএস ফারুক কালের কণ্ঠে ফ্যাক্সযোগে পাঠানো তাঁর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য

মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই-স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে এক ধাপ অগ্রগতি

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থাকে সহজতর করার প্রয়োজনে পদ্মা সেতু বাস্তবায়ন সময়ের দাবি। বর্তমান সরকার এই প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকসহ কয়েকটি দাতা সংস্থার কাছ থেকে বাংলাদেশের আর্থিক সহযোগিতাপ্রাপ্তির কথা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের কাছ থেকে

মন্ত্রীর এপিএস আটক নাটক-টাকার উৎস ও গন্তব্য জানতে হবে

রেলমন্ত্রীর এপিএস আটক নিয়ে মধ্যরাতের নাটকের পর রহস্য এখনও রহস্যই রয়ে গেছে। প্রায় মধ্যরাতে রেলমন্ত্রীর এপিএসের গাড়ি পিলখানার গেটে আটক। এপিএস ছাড়াও গাড়িতে থাকা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল পরিমাণ টাকা রহস্যের জন্ম দিয়েছে।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের সম্পর্কে আল্লাহই সঠিকভাবে জানেন, রাসুলও সব জানতেন না

১০০. ওয়াচ্ছা-বিক্বূনাল আওয়্যালূনা মিনাল মুহা-জিরীনা ওয়ালআনসা-রি ওয়াল্লা যীনাত্তাবাঊ'হুম বিইহ্ছা-নির্ রাদ্বিইয়াল্লা-হু আ'নহুম ওয়ারাদ্বূ আন'হু ওয়াআআ'দ্দা লাহুম জান্না-তিন তাজরী তাহ্তাহাল আনহা-রু খা-লিদীনা ফীহা আবাদা; যা-রিকাল ফাওযুল আ'যীম।

উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী মরছে by আখলাক হুসেইন খান

একে একে মরছে নদী। হারিয়ে যাচ্ছে নদী সভ্যতা। জলবায়ু পরিবর্তন আর প্রকৃতির বিরূপ আচরণে হাওর ও নদ-নদীর এ মরণদশা। একে রক্ষা করা আধুনিক প্রযুক্তিও অকার্যকর। জোরজবরদস্তি চালালেও ধ্বংসাত্মক হয়ে ওঠে। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে নদীকে ব্যবস্থাপনায় রাখলেই কেবল রক্ষা।

গুন্টার গ্রাস : সহজ কথা যায় না বলা সহজে by গাজীউল হাসান খান

অশীতিপর জার্মান কবি ও লেখক গুন্টার গ্রাসকে তাঁর একটি সাম্প্রতিক কবিতার জন্য ইসরায়েল রাষ্ট্রের নেতারা 'ইহুদিবিদ্বেষী' বলে অভিযুক্ত করেছেন। নোবেল বিজয়ী ৮৪ বছর বয়স্ক এ সাহিত্যিকের অপরাধ তিনি তাঁর সর্বশেষ প্রকাশিত রচনা, 'যে কথা বলতেই হবে', কবিতায় ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে অনস্বীকার্য কিছু সত্য কথা বলেছেন।

চরাচর-পাহাড়ে বৈসাবির আয়োজন by শতদল বড়ুয়া

'কাট্রোল পাঘোগ বিঝু এ ঝোক'- এটির বাংলা অর্থ হলো, কাঁঠাল পাকবে, চৈত্রসংক্রান্তি আসবে। উপজাতীয়দের ঐতিহ্যবাহী প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হলো- বিজু, সাংগ্রাই ও বৈসুক। তিন পার্বত্য জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাংলা নববর্ষের বিদায় অর্থাৎ চৈত্রসংক্রান্তিকে ঘিরে পাহাড়ি জনগোষ্ঠী এক সপ্তাহ ধরে পার্বত্য

পারিবারিক শিক্ষা বনাম সামাজিক মূল্যবোধ by মোঃ আসাদুল্লাহ

সামাজিক পর্যায়ে গণতান্ত্রিক ধ্যান-ধারণা, মূল্যবোধের বিকাশ ও সহনশীলতার উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রাথমিক স্তর হলো পরিবার। পারিবারিক পর্যায়ে মূল্যবোধ সম্পর্কে শিশুর ধারণা পরিণত বয়সে তার সামাজিক দৃষ্টিভঙ্গি ও ভূমিকার ক্ষেত্রে প্রতিফলিত হয়। অনেক পরিবারের মধ্যে মূল্যবোধের চর্চা নেই।

ভোগান্তির নাম সিএনজি by শানিলা এনাম ও সারিয়া তানজিম

রাজধানীতে সিএনজির সংখ্যার সঙ্গে তাল মিলিয়েই বেড়ে চলেছে জনগণের ভোগান্তি। সকাল থেকে শুরু করে এ ভোগান্তি ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। এ ভোগান্তির প্রধান অনুষঙ্গই হলো চালকের দরকষাকষি ও নানা বাহানায় যাত্রী পরিবহনে অনীহা।

ভালো চলছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় by আহমেদ সজল

দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম। ছোটখাটো সীমাবদ্ধতা সত্ত্বেও ৪১ বছর স্বাতন্ত্র্য ও স্বকীয়তা ধরে রেখে বিশ্ববিদ্যালয়টি অগ্রযাত্রা সমুন্নত রেখেছে। তবে সম্প্রতি তাতে ছন্দপতন ঘটেছে। শিক্ষার কাঙ্ক্ষিত মান, মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞানের রাজ্যে অবাধ বিচরণ, গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

দুর্বিষহ জনজীবন by মঠুন গোস্বামী

প্রতিনিয়ত তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির দরুন মানুষের জীবন আজ দুর্বিষহ। দ্রব্যের দাম বাড়লেও মানুষের আয় বাড়ছে না। অন্যদিকে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাছে। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের অবস্থা আরও করুণ হচ্ছে। শহরজুড়ে শুরু হচ্ছে যানজট। জনগণ কী পাচ্ছে?

মহানগরীতে মাথা গোঁজার ঠাঁই চাই by লুৎফর রহমান রনো

কড়াইল বস্তি উচ্ছেদের প্রতিবাদে ৫ এপ্রিল বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে রেখেছিল বস্তিবাসী। একই দিনে সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ ও অবরোধ ছিল শাহবাগ মোড়ে। এতে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়ে নাগরিকদের অশেষ ভোগান্তি পোহাতে হয়।

বাঙালির আচার-অনুষ্ঠান ঋতু বৈশিষ্ট্য ও বর্ষগণনা by ডা. এম এ হাসান

বাংলা সনের উৎপত্তি এবং বাংলা নববর্ষ সম্পর্কে নানা মতের প্রচলন আছে। বাস্তবতার আলোকে এই নববর্ষ বাঙালি জীবনে একটি উপলব্ধির স্থান, আত্মপরিচয়ের স্থান, প্রাণের মেলা ও উৎসবের জায়গা। ভারতের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, বিশ্বের নানা জাতির ইতিহাসে, পৃথিবীর নানা স্থানে নানা ধরনের বর্ষগণনার প্রচলন রয়েছে।

সু চির সাত রঙ by শেখ রোকন

মিডিয়ার কল্যাণে তার ফুলেল খোঁপার খবর কে না জানে! বাংলার গ্রামে ও গঞ্জে অবহেলায় ঝরে যাওয়া জারুলও মিয়ানমারে গিয়ে কীভাবে জাতে উঠতে পারে, তার নমুনা সু চিই দেখিয়ে চলছেন। আমাদের নেত্রীদের কথা আলাদা। প্রকৃতি থেকে সৌন্দর্যের সূত্র আবিষ্কারে তাদের না আছে সময়, না সদিচ্ছা।

তথ্যপ্রযুক্তি-একই নিলামে থ্রি জি এবং ফোর জি লাইসেন্স নয় by জাকারিয়া স্বপন

সরকার আসলে ভবিষ্যতের একটি লাইসেন্সকে বর্তমান সময়ে বিক্রি করে দিতে চাইছে। এতে একটি ক্ষতিকর দিক রয়েছে। এ লাইসেন্স যদি আজ থেকে ৪-৫ বছর পর নিলামে তোলা হয়, তখন দেশ যে পরিমাণ টাকা পেত, সেই পরিমাণ টাকা কি দেশ এখন পাবে? দেশ আসলে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে

আঞ্চলিক সহযোগিতা-দক্ষিণ এশিয়া যেভাবে বদলে যেতে পারে by ইমতিয়াজ আহমেদ

দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন ইউরোপীয় ইউনিয়নের ধাঁচে অর্থনৈতিক উদ্যোগের কথা ভাবছে। সার্ক গঠনের প্রথম পর্যায়ে সেটা ছিল না_ সে সময়ে কেবল কিছু কারিগরি সহযোগিতা প্রাধান্য পেয়েছে। ১৯৮০-এর দশকে সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্য ছিল তাদের মোট বাণিজ্যের ৩.২ শতাংশ, ২০০৯ সালেও তা খুব একটা বেশি নয়_ ৫.৮

কৃষি জমিতে চিংড়ি চাষ-হাইকোর্টের নির্দেশও উপেক্ষিত!

খুলনা অঞ্চলে এখনও কৃষি জমিতে লবণ পানি তুলে চিংড়ি চাষ অব্যাহত রয়েছে। চিংড়ি ঘের মালিকরা উচ্চ আদালতের নির্দেশও উপেক্ষা করার ধৃষ্টতা প্রদর্শন করছেন। ঘের মালিকরা রাজনৈতিকভাবে প্রভাবশালীদের ম্যানেজ করে, কোথাও বেড়িবাঁধ কেটে আবার কোথাও বেড়িবাঁধ ছিদ্র করে কৃষি জমিতে লবণাক্ত পানি ঢুকিয়ে নির্বিবাদে চিংড়ি চাষ

মরা মুরগি বিক্রয়-দায়ীদের শাস্তি দিন

বাংলায় প্রবাদ আছে, 'সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা?' শরীরের সর্বত্র যদি ব্যথা অনুভূত হয় তবে কোনো এক স্থানে ব্যথানাশক দিয়ে ব্যথা নিবারণের আশা নেই। খাদ্যপণ্যের বেলায় বাংলাদেশের বিশেষত ঢাকা শহরের ক্রেতাদের অবস্থা অনেকটা সর্ব অঙ্গে ছড়িয়ে পড়া বেদনার মতো।

সাদাকালো-সঠিক পরিচালনায় এখনো সম্ভব চিনি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন by আহমদ রফিক

স্বাধীনতার ঠিক পর পরই চিনিকলসহ উৎপাদনমুখী নানা শিল্প-কারখানা জাতীয়করণের আওতায় আসে। সেটা অবশ্য পাকিস্তানি মালিকানার কারণে। পাকিস্তান আমলের 'পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশন' (ইপিআইডিসি) সম্প্রসারিত হয়ে অনেকটা শিল্প করপোরেশন জন্ম নেয়, যেমন রসায়নশিল্প করপোরেশন,

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৬৬ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। হারিছ মিয়া, বীর প্রতীক অসীম সাহসী এক যোদ্ধা বীরযোদ্ধা হারিছ মিয়া ২০০৮ সালের মে মাসে মারা গেছেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি প্রথমে যুদ্ধ করেন দিনাজপুর এলাকায়।

আঁকবো আমরা দেখবে বিশ্ব-মানিক মিয়া এভিনিউতে বিশ্বের দীর্ঘতম আলপনা by আশীষ-উর-রহমান

রং-নকশায় খানিকটা দখল থাকলেই চলবে। আর থাকতে হবে আগ্রহ। তাহলেই আপনি অংশ নিতে পারবেন এক অতি স্মরণীয় ঘটনায়। সেটি ঘটতে যাচ্ছে ৩০ চৈত্র অনুযায়ী ১৩ এপ্রিল রাতে। জাতীয় সংসদের সামনে, মানিক মিয়া এভিনিউতে। সড়কটির এমাথা-ওমাথাজুড়ে আঁকা হবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম আলপনা।

লক্ষ্মীপুরে ডেসটিনির চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন ও উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হকের বিরুদ্ধে দুই কোটি ৫১ লাখ টাকা প্রতারণার মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি হয়।

বুয়েটে শিক্ষকদের কর্মবিরতি চলছে, কর্মকর্তা-কর্মচারীদের পাল্টা কর্মসূচি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট কর্মবিরতি প্রত্যাহার করে শিক্ষকদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার সিন্ডিকেটের জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। তবে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা বুয়েটের স্বার্থে আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

ঋণখেলাপির তালিকা তৈরির তাগিদ, মনোনয়নপত্র সংগ্রহ শুরু-আইনশৃঙ্খলায় বেশি ব্যয় by হারুন আল রশীদ

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী বাজেটের অর্ধেকের বেশি খরচ হবে আইনশৃঙ্খলা খাতে। বাজেটে নির্বাচন কমিশন এই খাতকেই অধিক গুরুত্ব দিয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাবটি সরকারের অর্থ বিভাগে পাঠানো হয়েছে। এ ছাড়া কমিশন ঋণখেলাপিদের তালিকা তৈরি রাখতে বিভিন্ন ব্যাংককে নির্দেশনা দেওয়ার জন্য ১০ এপ্রিল বাংলাদেশ

পাঠক মন্তব্য-কালো বিড়ালের পদত্যাগ দাবি

রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, তিনি রেলের ‘কালো বিড়াল’ খুঁঁজে বের করবেন। টাকাসহ তাঁর এপিএসের গাড়ি আটকের খবরে অনেক পাঠক এখন রেলমন্ত্রীকেই সেই কালো বিড়াল বলে মন্তব্য করেছেন

ভূমিকম্পে হঠাৎ দুলুনি, আতঙ্ক, পানিতে কম্পন

ভরদুপুরে হঠাৎ দুলুনিতে গতকাল বুধবার আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকায়। বেলা দুইটা ৪৩ মিনিটের এ ভূমিকম্পের রেশ না কাটতেই বিকেল চারটা ৪৮ মিনিটে আবারও ভূকম্পন অনুভূত হয়। দেশের বিভিন্ন স্থানেও অনুভূত হয় এই ভূকম্পন। ভূমিকম্পের পর বেশির ভাগ এলাকায় জলাশয়, নদী ও সাগরে পানির কম্পন সৃষ্টি হয়।

আড়াই থেকে আট লাখ টাকায় রফা! by একরামুল হক

এই যে কাজ না, এর জন্য আমাকে টেন পার্সেন্ট দিতে হয়।... এর কমে না, আরে ধুর মিয়া, এগুলা কী সব বাইর করেন!’ প্রত্যাশার চেয়ে কম পরিমাণের ঘুষ দিতে গেলে বাবুল আকতার নামের রেলওয়ের প্রথম শ্রেণীর এক ঠিকাদারকে এভাবে ধমক দিয়েছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা।

টাকার থলে নিয়ে মন্ত্রীর বাড়ির উদ্দেশে যাত্রা এপিএস বরখাস্ত-অভিযোগের তির সুরঞ্জিতের দিকে

৩০ লাখ কিংবা ৭০ লাখ—টাকার অঙ্ক যা-ই হোক, টাকার থলে নিয়ে রেলওয়ের কর্মকর্তারা মধ্যরাতে যে মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন, তা তো সবাই স্বীকার করেছেন। আপাতত মন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) চাকরি গেলেও অভিযোগের তির কিন্তু রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দিকে।

পথই ওদের ঠিকানা by আদিত্য আরাফাত

রোকসানা আক্তার। ডাকনাম রূপালী। বয়স ৮। ওর এক বছর বয়স থাকতেই মা আগুনে পুড়ে মারা যায়। বাবাসহ বছর দুয়েক আগে কুড়িগ্রাম থেকে রূপালী ঢাকায় এসেছে। ওর বাবা দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন। কিন্তু সৎমায়ের সংসারে জায়গা হয়নি রূপালীর।

গদ্যকার্টুন-একটি হাস্যময় অভিযান by আনিসুল হক

বছর দুয়েক আগের কথা। আমেরিকার হিউস্টনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা বসেছে। তার মূল বিষয় ছিল মুক্তিযুদ্ধ। ঢাকা থেকে গেছেন অধ্যাপক আনিসুজ্জামান, নাসির উদ্দীন ইউসুফ, আক্কু চৌধুরী প্রমুখ। মুক্তিযুদ্ধ জাদুঘরের কিছু প্রদর্শনযোগ্য জিনিসও নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য।

সহজিয়া কড়চা-একুশে ও বইমেলার একাল-সেকাল by সৈয়দ আবুল মকসুদ

আজ আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে প্রকৃত ঘটনা ও সত্য তথ্য মানুষকে আকর্ষণ করে না। সবাই যেন শুনতে চায় বানানো ও মনগড়া কথা। নিজের চোখে যা দেখেছি, নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে, অভিজ্ঞতা থেকে যা জানি, তাতে অবিশ্বাস করতে বাধ্য করছে এই সমাজ।

ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-শ্রেণীকক্ষে স্কুলশিক্ষিকা খুন

আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে জনজীবনের কোথাও নিরাপত্তা নেই—না ঘরে, না বাইরে, না বিদ্যালয়ে। আমাদের দেশে উপাসনালয়ের পর বিদ্যালয়কে ভাবা হয় সবচেয়ে পবিত্র স্থান। কিন্তু সেখানেই শত শত শিক্ষার্থীর সামনে একজন শিক্ষিকা খুন হলেন। ঘটনাটি ঘটেছে গত রোববার পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া

জামিনসংক্রান্ত নিয়ম-রীতিতে পরিবর্তন কাম্য-ভুয়া কাগজ দাখিল ও প্রতারণা

জামিন ব্যক্তির মৌলিক অধিকার নয়, তবে এও ঠিক, যেকোনো সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত আইনের চোখে নির্দোষ। সে কারণে আদালত সাধারণত জামিন দিতে উদার মনোভাব দেখিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে পড়ছে। সর্বশেষ গুলশানের চাঞ্চল্যকর দম্পতি হত্যা মামলার দুই আসামির ভুয়া কাগজ দেখিয়ে লাপাত্তার ঘটনা আমাদের বিচলিত করেছে।