Tuesday, August 7, 2012

সারিকা ঈদ করবেন দুবাইতে

এই সময়ের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। ঈদকে সামনে রেখে ভীষণ ব্যস্ততার মধ্যে এখন কাটছে তার সময়। এবার ঈদে দুই ডজনেরও বেশি নাটক ও টেলিফিল্মে তিনি অভিনয় করছেন। ঈদের নাটকে অভিনয় করে দর্শকের মন রাঙালেও এবারের ঈদে সারিকা দেশে থাকছেন না। ঈদ করবেন তিনি দুবাইতে।

বিধি বাম জেনিফার লোপেজের

কথায় আছে, জন্ম-মৃত্যু-বিয়েতে সৃষ্টিকর্তার আশীর্বাদ চিরধার্য। সব কিছু হারিয়ে এখন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ এখন সেকথা শতভাগ বিশ্বাস করেন। স্বামী মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনিকে নিয়েই তিনি সুখের সংসারের স্বপ্ন দেখেছিলেন।

দ্য সানের প্রতিবেদন-ইরানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন

ইরানের বিরুদ্ধে যুদ্ধের ছক কষছে ব্রিটেন। এ লক্ষ্যে পারস্য উপসাগরে শত শত সেনা এবং পরমাণু শক্তিচালিত একটি অতিরিক্ত ডুবোজাহাজ (সাবমেরিন) পাঠানোর পরিকল্পনা করছে তারা। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, যেকোনো সময় এ যুদ্ধ বাধতে পারে। ব্রিটিশ দৈনিক দ্য সান গত রবিবার এ দাবি করেছে।

বাজার আবার অস্থির

ব্যবস্থার উন্নয়ন ও সরকারের নজরদারি কঠোর হোক নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম আবার ঊর্ধ্বমুখী। ভোজ্য তেল, মসুর ডাল, পিয়াজ, রসুন, আটা, মাংসসহ প্রায় সব কিছুর দামই বেড়েছে আরেক দফা। শীত বিদায় নিতে না নিতেই সবজি ব্যবসায়ীরা সবজির দামও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু বাজারে এখনো সবজির সরবরাহ যথেষ্ট।

বিশ্বব্যাংক-আইএমএফের শর্ত

নিশ্চিত করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা স্বাধীনতার চার দশক পেরিয়ে এসেও বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে কতটুকু স্বাধীন হতে পেরেছে- এমন একটি প্রশ্ন হুট করে কেউ করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না। এটাই যে এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, তা অস্বীকার করারও উপায় নেই।

পবিত্র কোরআনের আলো.-মুনাফিকদের জন্য আক্ষেপ এবং রাসুলকে অভয় দিয়ে সুরার সমাপ্তি

১২৬. আওয়া লা-ইয়ারাওনা আন্নাহুম ইউফ্তানূনা ফী কুলি্ল আ'-মিম্ মার্রাতান আও মার্রাতাইনি ছুম্মা লা-ইয়াতূবূনা ওয়ালা-হুম ইয্যাক্কারূন। ১২৭. ওয়া ইযা মা- উনযিলাত্ ছূরাতুন্ নাযারা বা'দ্বুহুম ইলা বা'দ্বিন; হাল্ ইয়ারা-কুম্ মিন আহাদিন ছুম্মান সারাফূ; সারাফাল্লা-হু ক্বুলূবাহুম বিআন্নাহুম ক্বাওমুন লা-ইয়াফ্ক্বাহূন।

সহজ-সরল-আমার সোনার বাংলা, আমি তোমায় খুঁজছি! by কনকচাঁপা

এসেছে ফাল্গুন-ঋতুরাজ। এসেছে প্রাণের একুশ। একুশ মানে মায়ের ভাষায় কথা বলার, স্বাধীনতার উপাত্ত। এসেছে ভালোবাসার বইমেলা। সবই এসেছে মহাবিশ্বের ঘূর্ণায়মান আবর্তে। আমাদের বাঙালি জাতির গর্বের মৌসুম! কিন্তু এটা কি শুধু একটা উপলক্ষ হয়ে থাকছে? সত্যিকারের, একদম সত্যিকারের উপলক্ষ হয়ে উঠতে পারছে? অ আ ক খ, শহীদ

পিস্টনের উল্লাস by জাহিদা উর্মি

বারান্দার এক কোনায় দেয়ালে ঠেকনা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে মিথিলার আজকাল নেশা হয়ে গেছে। অন্য কোন বিশেষ কারণ নেই। এখানটায় বসে সিগারেট খাওয়া আর যত সব আউলাঝাউলা চিন্তা করা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শীতের শুরুর বিকেলটা কেমন যেন একাকিত্বে ভরা।

ঈদ শপিংয়ের সাত সতেরো by রুবা রহমান

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে কেনাকাটা, নতুন জামা, নতুন জুতা। এক মাস সিয়াম সাধনার পর নতুন চাঁদ দেখা আর ঈদের দিন নতুন জামা জুতা, আনুসঙ্গিকের সঙ্গে ঈদের সালামী টা তো আছেই। সবাই যেন এই দিনটার জন্যই চেয়ে থাকে।

ভাল ঘুমের জন্য ১০টি টিপস

সম্প্রতি ক্লান্ত বোধ করছেন, ঘুমের ব্যাঘাত হচ্ছে, কাজ, সংসার আর সন্তানদের ঝামেলা; সব মিলিয়ে ঘুমকে কঠিন করে তুলছে। আবার অর্থনৈতিক কষ্ট, কাজ বন্ধ, বন্ধুত্বের ফাটল অথবা কোন কঠিন অসুখ ঘুমের নরম পেলবকে একেবারেই অসম্ভব করে তোলে।

জন্মনিরোধ ওষুধ ও দাঁতের চিকিৎসা

জনসংখ্যা নিয়ন্ত্রণে বা অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করার জন্য জন্মনিরোধক ওষুধ সেবন একটি অন্যতম পদ্ধতি। কিন্তু এই জন্মনিরোধ পিলের সঙ্গে দাঁতের চিকিৎসার কি সম্পর্ক? যারা নিয়মিত জন্মনিরোধক বড়ি সেবন করে যাচ্ছেন তাদের দাঁতের যতেœ সচেতন হতে হবে। বিশেষ করে যারা মাড়ি রোগ বা জিনজিভাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে

বয়স্কদের এ্যাজমার আধুনিক চিকিৎসা by ডা. গোবিন্দ চন্দ্র দাস

সারা বিশ্বের প্রায় ১০ কোটি লোক শ্বাসনালীর সচরাচর সমস্যা এ্যাজমায় আক্রান্ত হয়। তাদের ৯০%-এরও বেশি অত্যাধুনিক চিকিৎসা পায় না এবং অনেক রোগী মারা যায়। এ মৃত্যুর ৮০% প্রতিরোধ করা সম্ভব যদি আধুনিক চিকিৎসা ও ডাক্তারের তদারকির মাধ্যমে এ্যাজমা নিয়ন্ত্রণের শিক্ষা দেয়া যায়।

প্যালপিটেশন- মানসিক রোগ নয়ত? by ডা. মোঃ দেলোয়ার হোসেন

বুক ধড়ফড় নিয়ে আমাদের সবারই আতঙ্ক থাকে এই বুঝি হার্টের সমস্যা হলো। আমার মৃত্যু ঘনিয়ে আসছে। আসলে প্যালপিটেশন হওয়া মানেই হার্টের অসুখ নয়। মামুনের বয়স ২৫ বছর। তার হঠাৎ বুক ধড়ফড় করা শুরু হয়। নিশ্বাস নিতেও কষ্ট হয় তখন। এর সঙ্গে যোগ হয় হাত-পা অবশ হয়ে আসা, বুকে ব্যথা করা।

রফতানি বন্ধ, নাগালে ইলিশ

কথায় বলে মাছে-ভাতে বাঙালী। সেই বাঙালীর খাদ্য তালিকায় ইলিশ একটি বিশেষ স্থান দখল করে আছে। কিন্তু ইলিশের যেন আজ আকাল। বাজারে বড় আকারের ইলিশ এখন খুব একটা চোখে পড়ে না। মাঝারি আকারের ইলিশেরও এখন অনেক দাম। তবে অতি সম্প্রতি পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে।

জামায়াতের আসল চেহারা

একাত্তরে পাক হানাদার বাহিনীর সহযোগী জামায়াত যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে কথা জাতি এখনও বিস্মৃত হয়নি। জামায়াতের সেই আসল চেহারা সম্প্রতি আবার উন্মোচিত হয়েছে। বৃহস্পতিবার একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে জামায়াতের ইন্ধনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পল্লীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো

মাটির টানে ফিরে চলা by ড. হারুন রশীদ

কমলাপুর রেলওয়ে স্টেশন। টিকেট কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে হাজারও মানুষ। যে করেই হোক টিকেট চাই। ঈদকে সামনে রেখে প্রতিবছর একই অবস্থা হয় লঞ্চ, বাস টার্মিনালগুলোতেও। টিকেট নেই তো কী হয়েছে। বাসের ছাদে। ট্রেনের কামরায় ভেতরে দাঁড়িয়ে, সেখানে ঠাঁই না হলে ছাদে।

আইন বড় না নোবেল পুরস্কার? by রাহাত খান

ব্যক্তি বড় না আইন? দেশ না ব্যক্তি? এই দুটো প্রশ্নের অবধারিত উত্তর আমাদের জানা আছে। মুশকিল, যা অবধারিত উত্তর, যা সত্যেরও পরিপূরক, তা আমরা মেনে চলি না কখনও কখনও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভুল-ভ্রান্তি বা বিচ্যুতি নিয়ে স্বচ্ছন্দে আলোচনা হয়।

রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ by ড. মোজাম্মেল খান

আগস্ট মাসটা বাঙালী জাতির জন্য সুখের নয় শোকের মাস, আগমনের মাস নয়, তিরোধানের মাস। এ মাসেই মহাপ্রয়াণ ঘটেছে সর্বকালের সর্বশেষ্ঠ দুই বাঙালীর : রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর। শোকের মাসে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের এ স্বল্প পরিসরে আমি তুলে ধরব বিশ্বসভায় সমস্ত বাঙালীর গৌরব, ভারতবর্ষ তথা এশিয়ার গর্ব, প্রথম অশ্বেতাঙ্গ নোবেল

জিয়াউর রহমানের হত্যাকাণ্ড প্রসঙ্গে by গোলাম আকবর চৌধুরী

১৯৮১ সালের ৩০ মে ভোরে ড. কামাল হোসেন আমাকে টেলিফোনে জানালেন চট্টগ্রামে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকা-ের ও দেশের উদ্ভূত পরিস্থিতির কথা। তাঁকে বললাম, ঘটনাপ্রবাহের দিকে লক্ষ্য রাখতে ও আমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য।

দ্ধাপরাধের বিচার ॥ সরকারের শৈথিল্য না নীতি? by মুনতাসীর মামুন

মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সচিব জনাব মহিউদ্দিন আহমদ আমাকে বিষণ্ণ কণ্ঠে জানালেন, ‘মনটা ভাই খুবই খারাপ হয়ে গেল।’ আমি কারণ জানতে চাইলাম। পটভূমিটা হলো, তিনি প্রধানমন্ত্রীর ইফতার নিমন্ত্রণে গিয়েছিলেন।‘বঙ্গবন্ধু কন্যার ইফতার নিমন্ত্রণ, সানন্দে গেছি, তাছাড়া অনেক দূরে থাকি,’ জানালেন তিনি।

চালচিত্র-রাজনীতির আকাশজুড়ে অস্থিরতার ধূলিঝড় by শুভ রহমান

রাজনীতির আকাশজুড়ে অস্থিরতার ধূলিঝড়। পথ দেখা যায় না। কোনো কিছুই সুস্পষ্ট রূপ নিচ্ছে না। নবম জাতীয় সংসদের রুটিনমাফিক দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে। বিএনপি এখনো সংসদে যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে কিছুটা সরে আসার কথা বলেও এখনো সেই দাবিতেই তারা ঘোষিত ১২ মার্চে পল্টনে মহাসমাবেশ ও 'ঢাকা

ডায়াবেটিস সচেতনতা দিবস-নিয়মানুবর্তিতাই যার মূল ওষুধ by জাহাঙ্গীর হোসেন

তেল ছাড়া রেলগাড়ি নামের যন্ত্রটি চলে না। আমাদের দেহও তো এক ধরনের যন্ত্র। আর এই যন্ত্রের তেল হচ্ছে গ্লুকোজ নামের একটি পদার্থ। রেলগাড়ির তেল জ্বালাতে যেমন অক্সিজেনের প্রয়োজন, তেমনি আমাদের দেহের গ্লুকোজকে কাজে লাগাতে হলে ইনসুলিন নামের একটি পদার্থের প্রয়োজন।

নান্দাইলে প্রতিপক্ষের গুলিতে নিহত ১, বৃদ্ধ ও গৃহবধূ গুলিবিদ্ধ ॥ পাঁচ বাড়িতে আগুন -জমি নিয়ে বিরোধের জের

ময়মনসিংহ ॥ নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামে প্রতিপক্ষের গুলিতে আবুল হাশেম নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আবুল হাশেমের মা সখিনা খাতুন (৭০) ও তার স্ত্রী সুফিয়া (৩৫)। গুরুতর অবস্থায় সখিনা ও সুফিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকে সিটিআর দাখিলের সীমা ১০ লাখ টাকা

কোন গ্রাহকের ব্যাংক হিসাবে ১০ লাখ টাকার নিচে নগদ জমা হলে কিংবা ওই হিসাব থেকে সমপরিমাণ অর্থ তোলা হলে এ সংক্রান্ত নগদ লেনদেনের বিবরণী (সিটিআর) এখন থেকে আর কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে না। তবে একইভাবে কোন গ্রাহকের ব্যাংক হিসাবে একদিনে ১০ লাখ টাকা বা তার চেয়ে বেশি পরিমাণের অর্থ নগদ জমা হলে

যুদ্ধবিরোধী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হলো স্বপ্নদলের নাট্যোৎসব-সংস্কৃতি সংবাদ

পথচলার একযুগ পূর্ণ করল নাটকের দল স্বপ্নদল। এ উপলক্ষে বুধবার থেকে শুরু হয় ছয় দিনের নাট্যোৎসব। শিল্পের মানবিক ছায়াসম্পাতে মহাজীবন বন্দনা করি সেগানে উৎসবের শিরোনাম ছিল যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব ।

গানে নাটকে আলোচনায় পালিত হলো বাইশে শ্রাবণ

বাংলা পঞ্জিকার হিসেবে সোমবার বাইশে শ্রাবণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আর তাই তো সব বাঙালীর কাছে দিনটির ছিল বিশেষ গুরুত্ব। কোন না কোনভাবে বাঙালী স্মরণ করেছে তাদের মননের এই সঙ্গীকে। ব্যক্তিগতভাবে কেউ তাঁর গান শুনে কিংবা কবিতা পড়ে স্মরণ করেছে বিশ্বকবিকে।

ইসলামী আরবী ভার্সিটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন- এমডি হিসেবে ড. ইউনূস যে বেতন-ভাতা নিয়েছেন তা বৈধ হয়েছে কিনা খতিয়ে দেখার সিদ্ধান্ত

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় আইন-২০১২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অধ্যাদেশ সংশোধন করে আবেদনের সময়সীমা ৩০০ দিন বা ১০ মাস করা হয়েছে।

শেখ হাসিনার উন্নয়ন মডেল জাতিসংঘের আলোচনায় স্থান পাবে- আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আলোচকবৃন্দ

দারিদ্র্য ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে জাতিসংঘে উত্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন মডেলটি বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে। আগামীতে তা জাতিসংঘের উন্নয়ন আলোচনায় স্থান করে নেবে।

বিধবা, স্বামী পরিত্যক্ত কাজে পুরুষের সমান মজুরি অর্ধেক- ন্যায্য পারিশ্রমিক বঞ্চিত নারী শ্রমিক by কামরুজ্জামান বাচ্চু

“পোলা মাইয়া ঘরে রাইক্কা হারাদিন ব্যাডাগো হোমান কাম কইরাও মাইনা পাই হ্যাগো অর্ধেগেরও কোম। ব্যাডাগো যেহানে আড়াই শ’ থেইক্কা তিন শ’ টাহা দেওয়া অয়। হ্যাহানে আমাগো দেওয়া অয় নোব্বই থেইক্কা এক শ’ টাহা।” এ কথাগুলো বলল, পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কোর্ট পাড়ের ৫৫ বছর বয়সী উত্তর রানী।

সবচেয়ে ভালোবাসো মাতৃভাষাকে by আবদুল্লাহ আবু সায়ীদ

(পূর্ব প্রকাশিতের পর) ইংরেজি তোমাদের প্রথম ভাষা। এটা হওয়া উচিত ছিল না। কোনো উন্নত দেশে এটা নেই। আমরা অনুন্নত বলেই তা হয়েছে। তাতেও অসুবিধা নেই। কিন্তু মূল অসুবিধা হলো, তোমাদের ইংরেজি শেখার ওপর এতই বেশি জোর দেওয়া হয় যে তার পাশে বাংলা প্রায় শেখানোই হয় না।

কল্পকথার গল্প-আমাদের নাকি কিছু হবে না! by আলী হাবিব

আজকাল অনেক কিছুই ভুল হয়ে যায়। গুছিয়ে কাজ করা হয়ে ওঠে না। যে কাজ সকালে করার কথা ছিল, সেটার কথা মনে হয় বিকেলে গিয়ে। পাঠের অভ্যাস অনেকদিনের। কিন্তু কখন, কোথায়, কী পড়েছি- তা অনেক সময় ভুল হয়ে যায়। মনে পড়ছে একটা ছড়া পড়েছিলাম, 'আমি ভেবে অবাক হই/ আবার, অবাক চেয়ে রই...।'

কালান্তরের কড়চা-প্রধানমন্ত্রীর একটি অসতর্ক উক্তি এবং তার প্রতিক্রিয়া by আবদুল গাফ্‌ফার চৌধুরী

দিন পনরোর মতো লন্ডনের বাইরে ছিলাম। সে জন্য ঢাকার কোনো কাগজেই আমার নিয়মিত কলামগুলো লিখে উঠতে পারিনি। অবকাশ-বিনোদনে নয়, কিছু পেশাদারি কাজের জন্যই আজ দুবাই, কাল সিঙ্গাপুর, পরশু ঢাকা এবং শেষ পর্যন্ত জার্মানির আউসবুর্গ শহরে (মিউনিকের পাশে) দুই দিন কাটিয়ে গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) লন্ডনে

সিয়াম অর্থ আল্লাহর ডাকে সাড়া দেওয়া by সৈয়দ গোলাম মোরশেদ

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে : 'যখন আপনাকে (হে প্রিয় নবী সা.) আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে, (আপনি বলে দিন) আমি তাদের নিকটেই রয়েছি। যখনই আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমি তাদের ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ইমান আনে, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়' (সুরা বাকারা : ১৮৬)।

ওমরাহ পালনের জন্য কাল সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া

আগামীকাল ৮ আগস্ট বুধবার রাতে ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

আলীমের নির্দেশে পাকি সেনা ও রাজাকাররা অসংখ্য বাঙালীকে হত্যা করে- যুদ্ধাপরাধী বিচার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষী টিআইবি চেয়ারম্যান, তত্ত্ব¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল তাঁর জবানবন্দী প্রদান করবেন ১০ সেপ্টেম্বর।

জাতীয় নির্বাচনের দেড় বছরের রোডম্যাপ চূড়ান্ত করেছে ইসি- আগামী বছর ২৬ অক্টোবর থেকে ’১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার প্রস্তুতি শুরু

আগামী বছরের অক্টোবর থেকে ২০১৪ সালের জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যমাত্রা ধরে দেড় বছরের ‘রোডম্যাপ’ (কর্মপরিকল্পনা) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ অনুযায়ী, ২০১৩ সালের ২৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে

দ্রুত বিচার আদালত পাঁচের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ- ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি পোড়ানো মামলার বিচার চলছিল

হরতালে প্রধানমন্ত্রী কার্যালয় এলাকায় গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ যে আদালতে চলছিল, ঢাকার সেই দ্রুত বিচার আদালত ৫-এর কার্যক্রমের ওপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

রাতভর অপেক্ষার পর সোনার হরিণ প্রাপ্তি, প্রাণ খুলে হাসি- ঘরে ফেরা- কাল শুরু লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি

সোমবার দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকেট বিক্রি করেছে রেলওয়ে। এ দিনও কমলাপুর রেলস্টেশনে নানা অভিযোগ ছিল টিকেট প্রত্যাশীদের। রাতভর কষ্ট করে যাঁরা টিকেট হাতে পেয়েছেন তাঁদের কাছে মনে হয়েছে অনেকটা সোনার হরিণের মতো। প্রাণ খুলে হেসেছেন তাঁরা। আবার কেউ কেউ বাড়ি ফিরেছেন শূন্য হাতে।

আসাদের পতন আসন্ন! প্রধানমন্ত্রী হিজাবের পক্ষত্যাগ- বিদ্রোহীদের সঙ্গে যোগদানের ঘোষণা, আরও দু’মন্ত্রীর পক্ষত্যাগের গুজব

আরও জটিল হয়ে পড়েছে সিরিয়া পরিস্থিতি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পায়ের তলার মাটি দ্রুত সরে যাচ্ছে। এরই মধ্যে তিনি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঘরেও তাঁর একই দশাÑআজ এই মন্ত্রী নেই তো কাল ঐ জেনারেলের পক্ষতাগের খবর।

অন্তর্বর্তী না নির্দলীয়- ঈদের পরে জমবে রাজনীতি

জাতীয় নির্বাচনের এখনও ১৪ মাস বাকি। কিন্তু এখনই ‘অন্তর্বর্তী’ নাকি ‘নির্দলীয়’ কোন পদ্ধতির সরকারের অধীনে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচনÑ এ ইস্যুতে সরকার ও বিরোধী দল মুখোমুখি অবস্থানে। জাতীয় নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় বিরোধী দলকে অন্তর্ভুক্ত করার প্রধানমন্ত্রীর প্রস্তাব, আর বিরোধী দলের নাকচÑ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এ নিয়ে চলছে দু’পক্ষের পাল্টাপাল্টি বাহাস, দোষারোপের রাজনীতি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ॥ ভয়াবহ সেশনজট-০ ১২ লাখ শিক্ষার্থীর জীবন অনিশ্চিত, চাকরির বয়স পেরিয়ে যায় -০ শিক্ষক-কর্মকর্তারা ব্যস্ত থাকেন রাজনীতিতে -০ ২০০৮-এর ফাইনাল পরীক্ষা শেষ হচ্ছে এখন- ০ অসন্তোষ ক্ষোভে রূপ নিচ্ছে by বিভাষ বাড়ৈ

বছরের পর বছর ধরে তৈরি হওয়া ভয়াবহ সেশনজটে জড়িয়ে পড়েছে দেশের সবচেয়ে বেশি শিক্ষার্থীর আশ্রয়স্থল জাতীয় বিশ্ববিদ্যালয়। নিত্যনতুন কলেজ আর কলেজ তৈরি করে বিষয় খুলে শিক্ষার্থী ভর্তির কাজ চললেও সেশনজটের কবলে পড়ে চরম দুর্ভোগের মুখে সারাদেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন।

ম্যান্ডেলাকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত শ্বেতাঙ্গ ব্যক্তি

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হত্যার যড়যন্ত্রে জড়িত থাকার দায়ে মাইক ডু টুইট নামের একজন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির প্রিটোরিয়া শহরের একটি আদালত এ রায় দেন।

বিরোধপূর্ণ দ্বীপে সেনা পাঠাতে পারে জাপান

পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলো নিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে ওই অঞ্চলে সৈন্য পাঠাতে পারে জাপান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। আগের দিন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদাও প্রায় একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।

পালার কাজে হূদেরাগের ঝুঁকি বেশি

যারা দিনে-রাতে পালা পরিবর্তন করে কাজ করে, তাদের জন্য হূদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। নতুন গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ২০ লাখেরও বেশি শ্রমিকের ওপর চালানো গবেষণার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, পালা পরিবর্তন করে যে শ্রমিকেরা কাজ করেন, তাঁদের শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

আন্তর্জাতিক অস্ত্র বিক্রি চুক্তি- মতপার্থক্য দূর করার আহ্বান মুনের

এক মাস ধরে আলোচনার পর শেষ পর্যায়ে এসে প্রথম আন্তর্জাতিক অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ চুক্তির খসড়া নিয়ে বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এই অবস্থায় সময় শেষ হওয়ার আগেই এ বিষয়ে মতানৈক্য দূর করার জন্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

শ্রাবণেও বৃষ্টিহীন বেড়া বিপাকে মৎস্যচাষিরা by বরুন রায়

চলতি বর্ষাকালে পাবনার বেড়া উপজেলায় বৃষ্টির দেখা নেই। উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয় পানিশূন্য। পানির অভাবে মাছ মারা যাচ্ছে এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। ফলে চরম বিপাকে পড়েছেন উপজেলার মৎস্য ব্যবসায়ীরা।

এলপি গ্যাস সিলিন্ডার- সিরাজগঞ্জে দ্বিগুণ দামে বিক্রি, ওজনেও কম

সরবরাহ কম—এই অজুহাতে রমজানের শুরুতেই সিরাজগঞ্জের সর্বত্র এলপি গ্যাসের সিলিন্ডার দ্বিগুণ দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। তাড়াশ উপজেলার শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘গত মাসে সিলিন্ডার কিনেছি দেড় হাজার টাকা দিয়ে। এ মাসে কিনেছি এক হাজার ৮০০ টাকায়।

পাট পচাতে রিবন রেটিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ

রাজশাহীতে পাট পচানোর পানির সংকটের কারণে কৃষকদের রিবন রেটিং পদ্ধতি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ১৪ হাজার ১০৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। কৃষকেরা ইতিমধ্যে পাট কাটা শুরু করেছেন। কিন্তু জেলার কোথাও এখনো পাট পচানোর মতো পানি নেই।

অদম্য মেধাবী- প্রতিশ্রুতি পূরণে আরেক ধাপ এগিয়ে

‘প্রথম আলো পাশে না থাকলে আমি লেখাপড়া করতে পারতাম না। কথা দিয়েছিলাম, আবারও জিপিএ-৫ পাব। আমি প্রথম আলোকে দেওয়া আমার কথা রাখতে পেরেছি। তাই আজ আমি ভীষণ খুশি।’ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এভাবেই নিজের অভাবনীয় সাফল্যের কথা প্রকাশ করেছেন রাজশাহীর বাগমারার সাজেদুর রহমান।

৪৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৬

রাজধানীর মুগদাপাড়া ও মান্ডা এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে জাল নোট তৈরি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ৪৭ লাখ টাকার জাল নোট এবং তা তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

‘ছিটমহল বিনিময় ও তিস্তা চুক্তির ব্যাপারে আশাবাদী বাংলাদেশ’

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেছেন, ভারতের সঙ্গে তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং ছিটমহল সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। ভারত সরকার এসব বিষয়ে বাংলাদেশকে বারবার আশ্বস্ত করেছে।
গতকাল শুক্রবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিজারুল কায়েস।

শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটি- নটর ডেম কলেজকে ধ্বংস করার পাঁয়তারা চলছে

অনলাইনে ভর্তি-পদ্ধতিকে জনস্বার্থবিরোধী বলে আখ্যায়িত করলেন ‘নটর ডেম শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটির’ সভায় উপস্থিত বিশিষ্টজনেরা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাঁরা বলেন, অনলাইন পদ্ধতিতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না।

আবুল হোসেন দেশপ্রেমিক নন, বেহায়া: বিএনপি

সদ্য পদত্যাগ করা মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ‘সাহসী’ ও ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে প্রধান বিরোধী দল বিএনপির নেতারা। তাঁদের দাবি, আবুল হোসেন দেশপ্রেমিক নন, ‘দুর্নীতিবাজ’ ও ‘বেহায়া’।

ধর্ম- রমজানে কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত by মুহাম্মদ আবদুল মুনিম খান

ঐচ্ছিক ইবাদতের মধ্যে পবিত্র কোরআন তিলাওয়াত সর্বোৎকৃষ্ট। মাহে রমজান আল কোরআন নাজিলের মাস। এ জন্য রমজান মাসে পবিত্র কোরআন তিলাওয়াত ও অনুশীলনের ফজিলত অপরিসীম এবং সুদূরপ্রসারী। সুতরাং মানবজাতির হেদায়েতের উদ্দেশ্যে অবতীর্ণ ঐশীগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা, এর মর্ম হূদয়ঙ্গম করা এবং তদনুসারে আমল করা প্রত্যেক রোজাদার মুমিন মুসলমানের কর্তব্য।

রোহিঙ্গা- পূর্ব সীমান্তে এখনো দুঃসংবাদ by ফারুক ওয়াসিফ

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের দাবি শুনে আমাদের পুরান ঢাকার ঘোড়াগুলো পর্যন্ত হেসে উঠতে পারত। কিন্তু সামরিক বাহিনী-সমর্থিত সরকারের প্রেসিডেন্ট বলে কথা, হাসা বারণ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক তদারক সংস্থা ইউএনএইচসিআরের প্রধানের কাছে তিনি বলেছেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ নয়, বিতাড়নই এ সমস্যার

কালের পুরাণ- উল্টো রথে নির্বাচন কমিশন by সোহরাব হাসান

কাজী রকিব উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ফাইনাল দূরে থাকুক, এখনো কোনো বাছাই পরীক্ষায়ই অবতীর্ণ হয়নি। তাই নির্বাচন কমিশন পাস করেছে বা ফেল করেছে, সে কথা বলার সময় এখনো আসেনি। তবে গদিনশিন হওয়ার পর গত ছয় মাসে কমিশনের কাজকর্ম এবং কমিশনারদের কথাবার্তা মানুষকে দারুণভাবে হতাশ

অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক- ছিনতাইকারী ভয়ংকর

ঈদ ও রোজা সামনে রেখে সারা দেশে ছিনতাইকারীরা যে ভয়ংকর হয়ে উঠেছে, সরকার সে কথা স্বীকার না করলেও দেশবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমন করার দায়িত্ব যাদের, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যের বিরুদ্ধেও ছিনতাই ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে।

বার কাউন্সিল আমলে নিতে পারে- আসামিদের পক্ষে ১৫ হাজার সাক্ষী!

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর চার নেতার পক্ষে ১৫ হাজার সাক্ষী বাংলাদেশ কেবল নয়, বিশ্বের যেকোনো বিচার প্রক্রিয়ার ইতিহাসে একটি অদ্ভুত ও অশ্রুতপূর্ব ঘটনা।প্রচলিত আইনে সাক্ষীর সংখ্যা বেঁধে দেওয়া নেই।

চারদিক- বর্ষামঙ্গল, বরিষ ধরা-মাঝে... by মাহবুব আলম

এ বছর আষাঢ়ের প্রথম দিনটিতে সজল মেঘে সাজেনি রাজধানীর আকাশ। বাদল মেঘে মাদলও বাজেনি সেদিন। তাই বলে বর্ষণ-প্রতীক্ষাতুর ঢাকার নাগরিকদের বর্ষা-বন্দনায় ছিল না সামান্যতম ঘাটতি।তাদের বর্ষণ প্রতীক্ষার শেষ হতেও খুব বেশি সময় লাগেনি; নীল আকাশ ঘন মেঘে ঢেকে গিয়ে তরুণ হলো অঝোর বর্ষা। বরিষ ধরা-মাঝে শান্তির বারি...।

ভারত-পাকিস্তান সম্পর্ক- যৌথতার কোনো বিকল্প নেই by কুলদীপ নায়ার

পাকিস্তান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইসলামাবাদ সফরে যাওয়ার বিষয়টিকে ক্রমেই আরও বেশি কঠিন করে তুলছে। তিনি তাঁর সফরের আগ্রহ চেপে রাখার চেষ্টা করছেন না; সম্প্রতি তিনি বলেছেন যে, তিনি পাকিস্তান সফরে যাওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন; তবে আশা করছেন, তার আগে বিভিন্ন পর্যায়ের যেসব সংলাপ হচ্ছে সেগুলোর কিছু ফলও তিনি প্রত্যাশা করছেন।

নারীর সুস্বাস্থ্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে পুষ্টির ভূমিকা

আলোচনা আব্দুল কাইয়ুম আমাদের দেশে পরিবারের মধ্যে নারী-পুরুষে বৈষম্য দেখা যায়। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিনোদন—সর্বক্ষেত্রে পুরুষের অগ্রাধিকার থাকে। বিশ্বে অনেক আগেই নারীর পুষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে। আমাদের দেশে পুষ্টিতে নারীরা পিছিয়ে আছে। নারীর পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

পদ্মা সেতু-প্রয়োজন দুর্নীতির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অবস্থান by মইনুল ইসলাম

পদ্মা সেতুর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের উচ্চপর্যায়ের কিছু ব্যক্তির দুর্নীতির ষড়যন্ত্রের অকাট্য প্রমাণ পাওয়ার অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত ৩০ জুন ২০১২ তারিখে ওই সেতু নির্মাণে ১ দশমিক ২ বিলিয়ন (১২০ কোটি) ডলার অর্থায়নের চুক্তি বাতিল করে দিয়েছে।

শীলা কাঁদলেন

বহুকাল আগে বাবা হুমায়ূন আহমেদ মেজো মেয়ে শীলাকে চিঠি লিখেছিলেন। সেখানে লিখেছিলেন, “মন দিয়ে পড়াশোনা করবে। সব সময় মনে রেখো—লেখকের সন্তান হওয়াটা খুব কষ্টের।’ সেই কথা মনে করে শীলা সোমবার কাঁদলেন।

বইয়ের পোকা

বীণার বয়স একুশ।সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ত। বীণার মামা ইদরিশ সাহেব একদিন হঠাৎ বললেন, বীণা, তোর কলেজে যাবার দরকার নেই। বাসায় থেকে পড়াশোনা কর। পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। কলেজে আজকাল কী পড়াশোনা হয়, তা তো জানাই আছে। যাওয়া না-যাওয়া একই।

ধাঁধা দুনিয়া

ছবির ধাঁধা  হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার বলা হয় তাঁকে। জন্ম পাঞ্জাবের অমৃতসরে ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর। বন্ধুমহলে ‘কাকা’ নামে পরিচিত এই তারকা শৈশব থেকেই ছিলেন মঞ্চের সঙ্গে জড়িত।  ১৯৬৬ সালে চেতন আনন্দের পরিচালিত ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় হাজির হন।

সত্যিকারের সবজান্তা- লেখক

 উইলিয়াম শেকসিপয়ার সর্বপ্রথম ‘হারি’ বা ‘তাড়াতাড়ি করা’ শব্দটির প্রচলন করেন।  লিও তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস বইটির খসড়া হাতে লিখে তৈরি করেন তাঁর স্ত্রী, তখনো টাইপরাইটারের প্রচলন হয়নি। টাইপরাইটারে সর্বপ্রথম প্রকাশিত বইটির নাম দি অ্যাডভেঞ্চারস অব টম সয়্যার, বইটির লেখক মার্ক টোয়েন।

লেখক হওয়ার পালা আপনার!

আসছে ঈদ। আসছে লেখক হওয়ার দারুণ সুযোগ। নামীদামি লেখক নন। ছুটির দিনে বরাবরের মতোই ভরসা রাখতে চায় তার পাঠকদের ওপর। সর্বোচ্চ ৬০০ শব্দের মধ্যে লিখে ফেলুন জম্পেশ একটা গল্প। আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনাদের গল্প নিয়েই হবে ছুটির দিনে ঈদ অণুগল্প সংখ্যা। গল্প পাঠানোর শেষ সময় ১ আগস্ট, ২০১২।

স্কুলের পশ্চিমা নামকরণ নিষিদ্ধ হচ্ছে নেপালে

নেপালে মাধ্যমিক বিদ্যালয়গুলোর নামকরণে পশ্চিমা শব্দের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। গতকাল সোমবার সরকার এ-সংক্রান্ত ঘোষণা দেয়। শিক্ষাব্যবস্থায় দেশীয় সংস্কৃতির অবক্ষয়ের আশঙ্কা থেকেই এ ব্যবস্থা। এটা কার্যকর হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামকরণের ক্ষেত্রে ‘অক্সব্রিজ’, ‘হোয়াইট হাউস’ ও ‘নাসা’—এ ধরনের শব্দের আর ব্যবহার করা যাবে না।

মিয়ানমারে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ৩

মিয়ানমারে বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে নতুন করে সহিংসতায় প্রাণ হারিয়েছে তিন ব্যক্তি। দেশটির একজন সরকারি কর্মকর্তা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই এ খবর এল।

যুক্তরাজ্যে ১০ লাখ লোক জানেই না তারা কিডনি রোগে ভুগছে

যুক্তরাজ্যে কিডনির দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগের চিকিৎসায় যে খরচ হয় তা দেশটির মানুষের স্তন, ফুসফুস, মলাশয় ও ত্বকের ক্যানসারের চিকিৎসায় সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি। এ ছাড়া দেশটির প্রায় ১০ লাখ লোক কিডনির সমস্যায় ভুগলেও নিজেদের কিডনি রোগের অস্তিত্ব সম্পর্কে তারা জানে না।

আসামে সহিংসতার সঙ্গে ‘বাইরের শক্তি’ জড়িত থাকতে পারে: ভারত

আসামের সাম্প্রতিক দাঙ্গায় ‘বাইরের শক্তি’ জড়িত থাকতে পারে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা বলেন। তবে এই ‘বাইরের শক্তি’ কারা, সে ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
আসামে জাতিগত বোড়ো ও সংখ্যালঘুদের মধ্যে সাম্প্রতিক এই সহিংসতার ঘটনা তদন্তের দায়িত্ব সিবিআইকে দিতে পারে রাজ্য সরকার।

নেলসন ম্যান্ডেলার গ্রামের বাড়িতে হিলারি

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার গ্রামের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আফ্রিকাজুড়ে বহুজাতিক বাণিজ্য ও নিরাপত্তাবিষয়ক সফরের এক ফাঁকে তিনি গতকাল সোমবার ম্যান্ডেলার বাড়িতে যান।

আখাউড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নতুন কমিটিতে পদপ্রত্যাশী আখাউড়া উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাতে পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বড়ালে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

পাবনার ফরিদপুর উপজেলার পাছপুঙ্গলী ইউনিয়নের নারায়ণপুর ঘাট এলাকায় বড়াল নদে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এতে মাছের প্রজনন ব্যাহত হয়ে প্রচুর ডিমওয়ালা ও পোনা মাছ নিধন হচ্ছে বলে এলাকাবাসী ও মৎস্যজীবীরা জানিয়েছেন।

যানজটে নাকাল রংপুর নগরবাসী

সড়কের মধ্যে চলছে সাইকেল মেরামতের কাজ। আবার কোথাও দোকান বসিয়ে বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়েছে। ফুটপাতও ভাসমান ব্যবসায়ীদের দখলে। এ কারণে যানবাহন চলাচলের জায়গা না থাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থা রংপুর সিটি করপোরেশনের অধিকাংশ সড়কের।

চালক শরিফুল হত্যা মামলা- তিন তরুণ গ্রেপ্তার অটোরিকশা উদ্ধার

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক শরিফুল ইসলামকে (১৮) হত্যার ঘটনায় পুলিশ গত রোববার রাতে তিন তরুণকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো: গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রাসেল (১৭) ও জহুরুলের ছেলে

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে গতকাল সোমবার বঙ্গভবনে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিমানবাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে বিমানবাহিনীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানান। খবর বাসসের।

অভয়নগরে ভিজিএফের চাল তীব্র দুর্গন্ধ ও পোকায় ভরা

যশোরের অভয়নগর উপজেলার দুস্থ, গরিব ও অসহায় পরিবারগুলোর মধ্যে ভিজিএফের (ভারনারবেল গ্রুপ ফিডিং) চাল বিতরণ কার্যক্রম গতকাল সোমবার শুরু হয়েছে। চালপ্রাপ্তরা অভিযোগ করেছেন, বিতরণ করা চাল অত্যন্ত নিম্নমানের, তীব্র দুর্গন্ধযুক্ত ও পোকায় ভরা।

ঈদের হরেক পাঞ্জাবি

ঈদের বাজারে বছর বছর পাঞ্জাবি আকারে-প্রকারে, রঙে-নকশায় বৈচিত্র্যময় হয়ে ওঠে। কখনো লম্বা ঝুল, কোনোবার খাটো ঝুল। এবার লম্বা ও খাটো—উভয় ধাঁচের পাঞ্জাবিই চলছে। আকার যা-ই হোক, দামের তারতম্য তেমন আহামরি কিছু নয়। বিক্রেতারা জানালেন, জিনেসর সঙ্গে পরার জন্য তরুণেরা খাটো ঝুলের পাঞ্জাবির প্রতি আগ্রহী।

ধর্ম- রোজা মানুষের অহংকার জ্বালিয়ে দেয় by মুহাম্মদ আবদুল মুনিম খান

রোজা মানুষের অভ্যন্তরীণ যাবতীয় গর্ব, অহংকার, কুপ্রবৃত্তি, নফেসর দাসত্ব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয় বলে এই মহিমান্বিত মাসের নাম ‘রমজান’। এই মাসে রোজাদারদের দম্ভ বা অহমিকা প্রদর্শন তাকে হীন ও নীচু এবং সমাজে ঘৃণ্য ও নিন্দনীয় করে তোলে।

মুঠোফোন সরবরাহকারীকে চিহ্নিত করুন- কারাগারে থেকে খুনের নির্দেশ

এ দেশে যখন সবই সম্ভব, তখন কারাগারে বসে খুনের নির্দেশ এবং তা বাস্তবায়ন করা যাবে না কেন! গত শনিবার দুপুরে কাফরুলে ঝুট ব্যবসায়ী নূরুল ইসলামকে খুনের নির্দেশ কারাগার থেকেই এসেছে বলে পত্রিকার খবরে বলা হয়েছে। খুনের নির্দেশদাতা ‘কিলার আব্বাস’ হিসেবে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসী। তার সঙ্গে কারাগারের বাইরে থাকা

তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন- কর্মকর্তাদের কত গাড়ি দরকার

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের কেউ কেউ একাধিক গাড়ি ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। গাড়িগুলো বিলাসবহুল। নিশান পেট্রল, পাজেরো, প্রাডো প্রভৃতি গাড়ি সাধারণত কোটিপতিরাই ব্যবহার করেন। ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা যেন কোটিপতিদেরও ছাড়িয়ে যাচ্ছেন।

চারদিক- বীজ থেকে মহীরুহ by ড. নীরু শামসুন্নাহার

সময়ের নিরন্তর বহমানতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর ক্রমান্বয়ে শত বছরের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিশ্বের যেকোনো জাদুঘরের মতোই নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনসংক্রান্ত মূল কাজগুলোর পাশাপাশি অভিন্ন মানস নির্মাণ ও চিত্তবৃত্তি চর্চার কেন্দ্র হিসেবে অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ

চিকিৎসা-বিজ্ঞান- হুমায়ূন আহমেদের ক্যানসার কেমোথেরাপি by ইফতেখারুল ইসলাম

উন্নত দেশের শীর্ষস্থানীয় ক্যানসার হাসপাতাল থেকে শুরু করে আমাদের দেশের সাধারণ হাসপাতালে ক্যানসার চিকিৎসার কেমোথেরাপি মোটামুটিভাবে একই রকম। ওষুধগুলো দামি, তাই চিকিৎসাও ব্যয়সাধ্য। তবে বাংলাদেশের যেকোনো হাসপাতালে আমাদের স্থানীয় ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসার খরচ নিউইয়র্কের মেমোরিয়াল

একের ভেতর অনেক কিছু- স্মার্টফোন by রাকিব মোজাহিদ

এই ঈদে পাশাপাশি অনেকের শখ হয় নতুন একটি মুঠোফোন কেনার। আর এখন স্মার্টফোনের চাহিদা দারুণ! একই সঙ্গে কথা বলা, গান শোনা, ছবি তোলা আর ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা পাবেন স্মার্টফোনে। তবে এত ব্র্যান্ডের ভিড়ে কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো?

ঈদে মিষ্টিমুখ

ঈদের দিন মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ন তো হবেই। তবে তাতে থাকতে পারে একটু বৈচিত্র্য। রেসিপি দিয়েছেন ফারজানা হালিম হাই তিরামিসু উপকরণ: মারি বিস্কুট ১০টি, কফি পাউডার এক টেবিল-চামচ, হুইপড ক্রিম এক ক্যান, ঘন দুধ আধা কাপ, চিনি এক টেবিল-চামচ, চকলেট কেক দুই টুকরা, চকলেট বিস্কুট পাঁচ-ছয়টি, চকলেট ওয়েফার চার-পাঁচটি।

পছন্দের পোলাও

শুধু চালের পোলাও হোক বা মাংস দিয়ে বিরিয়ানি, ঈদের দিনে এমন খাবার তো চাই-ই। এ রকম কয়েক পদ রান্নার প্রণালি দিয়েছেন সিতারা ফিরদৌস দম বিরিয়ানি উপকরণ: খাসির মাংস দুই কেজি, পোলাও বা বাসমতী চাল এক কেজি, আদা বাটা তিন টেবিল-চামচ, রসুন বাটা দেড় টেবিল-চামচ, পেঁয়াজ বাটা চার টেবিল-চামচ, শাহি জিরা বাটা

ছোটদের ঈদ by তৌহিদা শিরোপা

ঈদ যেন শিশুদের। নতুন পোশাক, নতুন জুতো। সেসব ঘিরে কত আয়োজন। শিশুরাও এখন ফ্যাশন-সচেতন। একেকজনের পছন্দ একেক রকম। কারও জিন্স শার্ট পছন্দ তো কারও টি-শার্ট, ফ্রক হলেও তাতে ফুলেল নকশা আছে কি না, স্কার্টের ঘের কতখানি—সবই পছন্দসই হওয়া চাই।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৭৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আনোয়ার হোসেন, বীর উত্তম বিপর্যয়েও অবিচল এক যোদ্ধা লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার (বর্তমানে উপজেলা) অন্তর্গত বুড়িমারী। ভারত-বাংলাদেশ সীমান্তে। বর্তমানে স্থলবন্দর।

সাক্ষ্যে সাবেক আইজিপি নূর মোহাম্মদ- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জওয়ানদের অস্ত্র সমর্পণ ছিল লোক দেখানো

পিলখানা হত্যা মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (বর্তমানে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত) নূর মোহাম্মদ। সাক্ষ্যে তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জওয়ানদের অস্ত্র সমর্পণ ছিল লোক দেখানো।

গোলাম আযমের বিরুদ্ধে সুলতানা কামালের সাক্ষ্য ১০ সেপ্টেম্বর- কামারুজ্জামানের বিরুদ্ধে জবানবন্দি চতুর্থ সাক্ষীর

জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবত-াবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ফকির আবদুল মান্নান গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, শেরপুরে ব্যাপক জনশ্রুতি আছে, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে যে কামারুজ্জামানের নাম শোনা যায়, তিনিই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান।

জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীআলীমের পক্ষে ৩৩২৮ জন সাক্ষী- আলীমের নির্দেশে খঞ্জনপুরে নয়জনকে হত্যা করা হয়

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী আবদুল মোমেন গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে তৎকালীন শান্তি কমিটির নেতা আলীমের নির্দেশে নয়জন হিন্দুকে খঞ্জনপুর কুঠিবাড়ী নদীর পাড়ে নিয়ে হত্যা করা হয়।

গাড়ি পোড়ানো মামলা-১৮ দলীয় জোট নেতাদের বিচার কাজ স্থগিত

ঢাকা মহানগর দ্রুত বিচার আদালত-৫-এর সব কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে গাড়ি পোড়ানোর অভিযোগে ওই আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রমও স্থগিত হয়ে গেল।

চট্টগ্রাম জেলা প্রশাসন-উচ্ছেদ নোটিশের ১০ মাস পরও উদ্ধার হয়নি ২০ কোটি টাকার সরকারি জমি by আহমেদ কুতুব

উচ্ছেদ নোটিশ দেওয়ার ১০ মাস পরও রহস্যজনক কারণে প্রায় ২০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করতে পারেনি চট্টগ্রাম জেলা প্রশাসন। ২০১১ সালের ১৭ অক্টোবর দখলদারদের উপস্থিতিতে শুনানি শেষে ওই উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী মৌজার ৩২ একর সরকারি জমি দীর্ঘদিন ধরে জমির আহম্মদসহ কয়েকজন অবৈধভাবে দখল করে আছেন।

লাল গ্রহে নামল কিউরিসিটি by চৌধুরী আফতাবুল ইসলাম

নানুর বাড়িতে বিশাল ছাদটা আমার ভীষণ পছন্দের। বড় একতলা দালান। চুন-সুরকির ঢালাই। রাত নামলে ছাদটাই প্রিয় আশ্রয়স্থল। চারদিকের গাছপালা থেকে যেন থোকা থোকা অন্ধকার ছুটে এসে আরো আঁধার করে দেয় ছাদটা। পাটি পেড়ে গরমের রাতে শুয়ে আকাশ দেখার শুরু সেই ছোট্টবেলাতেই।

আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-আবার দুনিয়া কাঁপল বোল্ট-বিস্ফোরণে by মাসুদ পারভেজ

তাঁর জীবনে বন্ধুদের বেশ ভালো প্রভাবই আছে বলতে হবে। দুই হাতের তর্জনী আর মধ্যমা দিয়ে 'বানি ইয়ারস' বা খরগোশের কানের নড়াচড়ার যে ভঙ্গিটা করেন, সেটা নাকি কোনো কিছু ভেবে নয়। স্রেফ কয়েকজন বন্ধু এমনটা করতে বলে দিয়েছিলেন, তাই করছেন।

পথেঘাটে গ্রেপ্তারি পরোয়ানার ফরম মেলে এক টাকায় by ওমর ফারুক

হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে গ্রেপ্তারি পরোয়ানার ফরম। এসব ফরম ব্যবহার করে প্রতারক চক্র তৈরি করছে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা। এই নকল পরোয়ানাই চলে যাচ্ছে ডিসি-এসপির অফিস হয়ে থানায়। এরপর পরোয়ানার যাচাই-বাছাই না করে এর ভিত্তিতে আসামিও গ্রেপ্তার করা হচ্ছে।

চাকরির তিন বছরে এক বছরই বিদেশে-ঢাকা ওয়াসার এমডির ভ্রমণপ্রীতি by অমিতোষ পাল

চাকরিজীবনের দুই বছর ১০ মাসের মধ্যে এক বছরই বিভিন্ন দেশে ভ্রমণ করে কাটিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. তাকসিম এ খান। এই সময়ে দাপ্তরিক কাজে ১৩টি দেশে এক বা একাধিকবার সফর করলেও প্রতিটি সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রকে যুক্ত করে নিয়েছেন তিনি। কারণ তাঁর স্ত্রী-সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক।

খাদ্যে বিষ ও ভেজালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড by আশরাফ-উল-আলম

ফরমালিন, কার্বাইড, ইউরিয়া সার, হাইড্রোজসহ নানা ক্ষতিকর ও রাসায়নিক পদার্থ খাদ্যে ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। বছরের পর বছর ধরে খাদ্যে ভেজাল দেওয়াসহ বিষ মেশানো চলছে। এ নিয়ে গণমাধ্যমে খবর আসে। কালেভদ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চলে।

সাইবার হামলা এড়াতে অফলাইনে যাচ্ছে ইরান

বিশ্বময় ছড়ানো ইন্টারনেট থেকে সামনের মাসে 'ছুটি নিচ্ছে' ইরান। মূলত স্টাক্সনেট ও ফ্লেইম ভাইরাসের মতো সাইবার হামলা এড়াতেই অফলাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। টেলিযোগাযোগমন্ত্রী রেজা তাঘিপোর গত রবিবার সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওয়েবে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য রাখা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে

যুক্তরাষ্ট্রে গুরুদুয়ারায় হামলা ছয় পুণ্যার্থীসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে শিখ সম্প্রদায়ের উপাসনালয় গুরুদুয়ারায় হামলার ঘটনায় ছয় পুণ্যার্থী মারা গেছে। গত রবিবার ওই অঙ্গরাজ্যের মিওয়াকি কাউন্টিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও মারা যায়। গুলিতে এক পুলিশ সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়।

মন্ত্রীর যানজট দর্শন

মন্ত্রণালয়ের গণসংযোগ শাখা থেকে আগের দিনই গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হয়, বিকেল চারটায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যানজট পরিদর্শনে যাবেন। স্থান বাংলামোটর থেকে ফার্মগেট। বিকেল চারটার দিকে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগে থেকেই অবস্থান নেন বাংলামোটরে।

সহজিয়া কড়চা- বিজয়ী বিজিত কভু, বিজিত বিজয়ী by সৈয়দ আবুল মকসুদ

২০১২ সালে বাংলাদেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে সরকারের উচ্চপর্যায় থেকে যদি বলা হয়: আগামী মৌসুম থেকে রাজশাহীর আমের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালভোগের নামকরণ হবে পিচফল, ল্যাংড়ার নতুন নাম হবে বৈচি, ফজলির নাম হবে ফলসা এবং হিমসাগরের নাম হবে কাউফল।

ড. ইউনূসের প্রবাসী আয়ের তথ্য দিতে এনবিআরকে নির্দেশ

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রবাসী-আয় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের যাবতীয় করসংক্রান্ত তথ্যও সংগ্রহ করছে এনবিআর।

কিংবদন্তি তো হয়েই গেছেন বোল্ট! by উৎপল শুভ্র

কিংবদন্তি হতে চান। হয়েই তো গেলেন। পুরো বিশ্বকে থমকে দেওয়া গত পরশু রাতের ১০ সেকেন্ডে অমরত্ব নিশ্চিত করে ফেললেন উসাইন বোল্ট। আবার সেই বাঁধভাঙা উদ্যাপন। বিচিত্র মুখভঙ্গি। কখনো বা একটু নাচ। মাঠে চক্কর দিতে দিতে একটু পর পর দাঁড়িয়ে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত সেই উদ্যাপন—কাল্পনিক ধনুকে কাল্পনিক তির ছোড়া। ৮০ হাজার দর্শকের ‘উসাইন’ ‘উসাইন’ চিৎকারে প্রকম্পিত অলিম্পিক স্টেডিয়াম।

অস্বাভাবিক দ্রুত গতিতে নতুন কোম্পানি গঠন করে প্লেসমেন্টের শেয়ার ভাগবাঁটোয়ারা -জিএমজির শেয়ারবাণিজ্য, দুই দিনে তিন কোম্পানি by সুজয় মহাজন

বেসরকারি খাতের জিএমজি এয়ারলাইনসের প্লেসমেন্ট (মূলধন সংগ্রহে আগাম বরাদ্দ) শেয়ার নিতে আড়াই মাসে নতুন পাঁচটি কোম্পানি গঠন করা হয়েছে। এর মধ্যে মাত্র দুই দিনের ব্যবধানে গঠন করা হয় তিনটি কোম্পানি।
অস্বাভাবিক দ্রুত গতিতে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে প্লেসমেন্টের শেয়ার ভাগবাঁটোয়ারা করা হলেও শেষ পর্যন্ত

আদালত অবমাননা আইন-রায় চ্যালেঞ্জ করবে পাকিস্তান সরকার

আদালত অবমাননা আইনকে অবৈধ ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করবে পাকিস্তান সরকার। পাশাপাশি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির মামলা চালুর বিষয়ে সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে প্রধানমন্ত্রীকে দেওয়া সর্বোচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধেও আইনি লড়াইয়ে নামবে সরকার।

বরখাস্তের পর সিরীয় প্রধানমন্ত্রীর পক্ষ ত্যাগ-অস্ত্রের জন্য বিদ্রোহীদের অর্থায়নে অনুমতি যুক্তরাষ্ট্রের

সিরিয়ার প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব স্বপক্ষ ত্যাগ করেছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম তাঁকে বরখাস্ত করার কথা জানালেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। বরখাস্ত হওয়ার পর তিনি জর্দানে চলে গেছেন বলে ওই দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দুই মাস আগে হিজাবকে নিয়োগ দেওয়া হয়েছিল।

মায়ের সূচক ১৩৬-শূন্যে নামিয়ে আনার প্রত্যাশা

আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে/ ভাবছ তোমায় চিনতেম না, যেতেম না ঐ কোলে?/ মজা আরো হত ভারী/ দুই জায়গায় থাকতো বাড়ী/ আমি থাকতেম এই গাঁয়েতে/ তুমি পরের গাঁয়ে... মায়ের যে একটি সর্বজনীন রূপ রয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথের কবিতায়।

ভোগান্তির নাম সড়ক-ঈদে স্বচ্ছন্দে বাড়ি ফেরা নিয়ে সংশয়

ভোগান্তি ও আতঙ্কের আরেক নাম সড়ক-মহাসড়ক। রাস্তাঘাটের অবস্থা নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত সচিত্র প্রতিবেদন দেখে পথে নামতেই এখন ভয় হয়। প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণ যাচ্ছে সড়ক-মহাসড়কে। দুর্ঘটনার নামে যে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে টনক নড়ছে না কারো।

পবিত্র কোরআনের আলো-নবী শোয়ায়েবের কওম ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল

৮৯. ক্বাদিফ্তারাইনা আ'লাল্লাহি কাযিবান ইন উ'দনা ফী মিল্লাতিকুম বা'দা ইয্ নাজ্জা-নাল্লা-হু মিনহা; ওয়া মা ইয়াকূনু লানা আন্ নাঊদা ফীহা ইল্লা আন ইয়্যাশা আল্লাহু রাব্বুনা; ওয়া ছিআ' রাব্বুনা কুল্লা শাইয়িন ই'লমা আ'লাল্লা-হি তাওয়াক্কালনা; রাব্বা-না ফ্তাহ্ বাইনানা ওয়া বাইনা ক্বাওমিনা বিলহাক্কি ওয়াআনতা খাইরুল ফা-তিহীন।

বিশেষ সাক্ষাৎকার : এম কে আনোয়ার-প্রধানমন্ত্রী কখন কী বলেন তা বোঝা মুশকিল

সমকালীন রাজনীতি, অর্থনীতি ও প্রাসঙ্গিক বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোস্তফা হোসেইন
কালের কণ্ঠ : আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকালে দেশে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থার প্রস্তাব করেছেন

চরাচর-শত বছরের পথপরিক্রমায় বাংলাদেশ জাতীয় জাদুঘর by নীরু শামসুন্নাহার

সভ্যতার নিরন্তর বহমানতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর ক্রমান্বয়ে শত বছরের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। জাদুঘরের প্রধান কাজ হলো- নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শন। প্রবহমান সংস্কৃতির অনুশীলন, মূল্যবোধ নির্মাণ ও চিত্তবৃত্তির চর্চাকেন্দ্রও বটে।

কথা সামান্যই-রাষ্ট্র ও সরকারের অঙ্গীকার এবং জনগণ by ফজলুল আলম

রাষ্ট্র ও সরকার- এই দুটি ধারণা খুবই কাছাকাছি অবস্থান করলেও দুটির মধ্যকার সম্পর্ক সব সময় পরিষ্কারভাবে সবার কাছে প্রতীয়মান হয় না। সরকার একটা মূর্ত ধারণা, এটার একটা সংবিধান অনুমোদিত গঠন আছে এবং এই গঠনে কী উপাদান থাকবে, কোন উপাদান কিভাবে আসবে, এর গতিপ্রকৃতি কী হবে- সবই ধরাছোঁয়ার মধ্যে।

গার্মেন্ট খাতে বিশৃঙ্খলা by সৈয়দ আরিফ নিয়াজি

বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে সাফল্য অর্জনে সব সময় নানামুখী প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হয়েছে। সেসব কাটিয়ে উঠে নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। শুধু রাষ্ট্রবিরোধী, বিরোধীদলীয় কর্মী, আন্তর্জাতিক গণমাধ্যম, গার্মেন্ট শ্রমিক অথবা তাঁদের নেতাদের এবং অধিকার সংরক্ষণ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করলেই সমস্যার সমাধান হবে না।

কালান্তরের কড়চা-বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নিয়ে একটি অভিনব ও অসম যুদ্ধ by আবদুল গাফ্‌ফার চৌধুরী

বাংলাদেশে একটি অভিনব যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধটি আপাতদৃষ্টিতে মনে হবে বর্তমান সরকার ও এক ব্যক্তির মধ্যে। সরকারটি হচ্ছে আওয়ামী লীগের এবং ব্যক্তিটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক এমডি ড. মুহম্মদ ইউনূস। এক ব্যক্তি একটি সরকারের বিরুদ্ধে একা যুদ্ধ চালাতে পারে- এ নজির আধুনিক বিশ্বে নেই। কিন্তু সেই নজির বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো।

মোবাইলে নারীর মিষ্টি কথায় বিভোর হবেন না

সাবধান! মোবাইলে নারীর মিষ্টি কথায় বিভোর হবেন না। ঘটতে পারে বড় দুর্ঘটনা। আপনি বা আপনার সন্তান অপহৃত হতে পারেন অপহরণকারী চক্রের হাতে। প্রেমের ফাঁদ পেতে অথবা অনৈতিক কাজে রাজি হয়ে আপনাকে ডেকে নিয়ে ফাঁদে ফেলতে পারে যে কোনো সময়।

ভুলে যাই সে এখন আমার কেউ নাঃ ন্যান্সি

আমাদের সঙ্গীত জগতের মিষ্টি কণ্ঠের মেয়ে ন্যান্সি। স্বতন্ত্র কণ্ঠের মাধুর্য ঢেলে গতানুগতিক প্লেব্যাকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সামনে মুসলিমদের বড় উৎসব ঈদ। ঈদ উৎসব সবসময়ই তারকাদের মিলনমেলা। টিভি চ্যানেলগুলো ঈদের আগের দিন থেকে শুরু করে কয়েকদিনব্যাপী থাকে তারকামুখর।

‘প্লেবয়’ ম্যাগাজিনের কাভারে প্রথম ভারতীয় শেরলিন

বিখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিনের জন্য ছবি তোলা প্রথম ভারতীয় নারী শেরলিন চোপড়া৷ আগামী নভেম্বর মাসের প্লেবয় সংখ্যার কাভারে তার নগ্ন ছবি দেখা যাবে৷
ইতিমধ্যে তিনি ম্যাগাজিনের জন্য ছবি তোলার কাজ শেষ করেছেন৷ এবং তার কিছু অংশ টুইটারে প্রকাশ করেছেন৷