Tuesday, August 28, 2012

মানুষের শত্রুমিত্রঃ হুসেনের পিছে এ কোন তীরন্দাজ? by মাহমুদ শামসুল হক

১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ইংরেজিতে লেখা একটি বড়সড় পুরনো বই দেখেছিলাম। বইটি এবং এর লেখকের নাম মনে নেই। এর দুটো পাতায় মোটা হলদে কাগজের তালি লাগানো ছিল। তালি তুলতে না পেরে আলোর বিপরীতে ধরেও আড়ালের ছবি দুটো দেখা যায়নি। তালিদাতার উচিত ছিল ছবির ক্যাপশনটিও তালির আওতায় নেয়া কিংবা কালি দিয়ে লেপটে দেয়া।

বিদায় কে জি ভাই by মনজুর আহমদ

চলে গেলেন কে জি মুস্তাফা। বাংলাদেশের সাংবাদিক সমাজের অবিসংবাদিত সংগ্রামী নেতা খন্দকার গোলাম মুস্তাফা। এই সুদূর নিউইয়র্ক থেকে তাকে জানাই আমার শেষ অভিবাদন। শেষ সংগ্রামী সালাম। কে জি ভাই আমার কাছে বরাবরই সংগ্রামের প্রতীক। আমার অবচেতন মনে তার যে ভাবমূর্তি চির উজ্জ্বল হয়ে রয়েছে, তা এক লড়াকু সৈনিকের।

পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা ও পার্শ্বপ্রতিক্রিয়া by সুভাষ সিংহ রায়

সক্রেটিসের এক প্রিয় শিষ্য ক্রিটো কারাধ্যক্ষের সামনে একথলি স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে বলেছিল, তার গুরুকে যেন কারাগারের পেছনের দরজা দিয়ে বের করে দেয়া হয়। কারাধ্যক্ষ রাজি হয়েছিল। পরে সক্রেটিস এ কথা জানতে পেরে বলেছিলেন, ‘কি বললে ক্রিটো?

সিলেট সীমান্তে বিএসএফ-এর হামলা by বদরুদ্দীন উমর

বেশ কিছুদিন থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশী নাগরিকদের ওপর গুলিবর্ষণ করে তাদেরকে হতাহত করছে। ১ জানুয়ারি ২০০০ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০০৯ সাল পর্যন্ত দশ বছরে বিএসএফ-এর গুলিতে ৮৭৩ জন নিরীহ বাংলাদেশী নিহত, ৮৬৯ জন আহত হয়েছিল।

আলবদর ১৯৭১ by মুনতাসীর মামুন

এ প্রসঙ্গে উল্লেখ করা যায় সম্প্রতি গ্রেফতার হওয়া এটি এম আজহারুল ইসলামের কথা। রংপুরের ছাত্রসংঘের সভাপতি হওয়ার সুবাদে আলবদরদের কমান্ডার ছিলেন তিনি। পত্রিকার ভাষ্য অনুযায়ী, “আজাহারের নেতৃত্বে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাচ্চু খাঁ ও কামরুজ্জামানের সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনী ঝাড়ুয়ারবিল ও পদ্মপুকুরে গণহত্যা চালায়।

বনাঞ্চলে অগ্নিকাণ্ডঃ সরকার উদাসীন!

মধুপুর বনাঞ্চলে দুর্বৃত্তদের লাগানো আগুন নিভতে না নিভতেই পুড়ে গেল কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের চারটি টিলার বন। প্রায় উজাড় বনাঞ্চল শুধু অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়নি, যে সব বড় গাছ আগাপোড়া অবস্থায় দাঁড়িয়েছিল তারও বেশিরভাগ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ যেন লাশের ওপর শকুন পড়ার মতো ঘটনা। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে, রোগী মরার পর ডাক্তার হাজির।

ঢাকায় শব্দদূষণঃ কিছু কথা by ইমরান রহমান

স্বার্থের প্রয়োজনে মানুষ প্রতিনিয়তই পরিবেশের ক্ষতি করে চলেছে নানাভাবে। এর মধ্যে শব্দদূষণ অন্যতম। পৃথিবীর বড় বড় শহরের নাগরিক দুর্ভোগের একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত এই শব্দদূষণ, বিশেষ করে আমাদের ঢাকায় এই দুর্ভোগ উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এখানকার কোলাহলপূর্ণ জনজীবনে এটি এখন অতি সাধারণ ঘটনা।

সিইসির দুঃসাহসঃ বিএনপির সাহস by ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা ৯ ফেব্রুয়ারি রংপুরে আরডিএস মিলনায়তনে ‘নির্বাচনী ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। বিডিআর নিয়োগ করা হলেও তা হবে খুব কমসংখ্যক। ওই নির্বাচনে পুলিশই নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ভোটাররা এখন সচেতন।

দেখার ভেতরে বাইরেঃ বাইশের লাল ঘোড়া-২ by মোহাম্মদ রফিকউজ্জামান

শুরু করেছিলাম কবি আবিদ আনোয়ারের ‘বাইশের লাল ঘোড়া’ কবিতার দু’টি পংক্তি দিয়ে। ২১ ফেব্রুয়ারীতে পরম শ্রদ্ধা মমতায় যারা শহীদ মিনারে ফুল রেখে আসেন -২২শের লাল ঘোড়া তা নির্মূল করে দেয়। এই লালঘোড়া আমাদের প্রশাসন-যা পরিচালিত হয় দেশপ্রেমহীন, জাতিত্ববোধহীন, ক্ষমতান্ধ সরকার দ্বারা। অনেক ক্ষেত্রে অবশ্য সরকারই পরিচালিত হয় প্রশাসন দ্বারা।

ধর্মভিত্তিক ও ধর্মহীন রাজনীতি by ফাহমিদ উর রহমান

ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়ে দুনিয়াজুড়ে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের মধ্যে আছে মতানৈক্য। ধর্মভিত্তিক ও ধর্মহীন রাজনীতির স্বরূপ এবং সঙ্কট নিয়েও আছে মতান্তর। যে ইউরোপের সূত্রে আমরা সেকুলারিজমের ধারণা পেয়েছি তার ব্যাখ্যাতেও আছে স্থানকালপাত্রভেদে বহুমাত্রিকতা। একদল মনে করেন সেকুলারাইজেশনের ফলে সমাজ, রাজনীতি ও রাষ্ট্র ধর্মহীন হয়ে উঠবে।

ফের মিউজিক ভিডিওতে মোনালিসা

এই সময়ের দেশে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসাকে আবারও দেখা যাবে মিউজিক ভিডিওতে। এর আগে দেশের আরেক জনপ্রিয় মিউজিক জিনিয়াস হাবিব ওয়াহিদের একাধিক মিউজিক ভিডিওতে পারফরম করতে দেখা গেছে।

চলচ্চিত্রে ফিরছেন জনা!

দীর্ঘ ৪ বছর পর আবার চলচ্চিত্রে ফিরছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী জনা! চলচ্চিত্রে নিজের অনেক সম্ভাবনাকে পেছনে ফেলে বিয়ে করে চলচ্চিত্রাঙ্গন থেকে অনেকটা বিদায়ই নিয়েছেন চিত্রনায়িকা জনা। চলচ্চিত্র থেকে অনেকটাই সরে গিয়ে সংসার জীবনেই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে।

সুমাইয়া শিমুর একযুগ by কামরুজ্জামান মিলু

ছোটপর্দার দর্শক নন্দিত অভিনেত্রী শিমু। অভিনয়ে পার করেছেন একযুগ। যে কোনো চরিত্রে মানানসই অভিনয় তাকে করে তুলেছে সময়ের চাহিদা সম্পন্ন অভিনেত্রী। সমসাময়িক অন্যদের মত একসঙ্গে খুব বেশি কাজ তিনি কখনোই করেন না। বৈচিত্রময় চরিত্রে অভিনয়ের প্রতিই তার ঝোঁক বেশি।

যৌনপল্লীতে বাড়িওয়ালীর নির্যাতনঃ বিচার করবে কে! by শাহেদ আলী ইরশাদ

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ৩ যৌনকর্মী সালমি বাড়িওয়ালীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিচারের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। নির্যাতিতরা বিষয়টি পুলিশকে জানালেও কোনো সমাধান পাচ্ছেন না বলে বাংলানিউজকে অভিযোগ করেছেন তারা।

আমি আবার জ্বলে উঠবোঃ জনা

ঢালিউডের অনেকেই নায়িকা জনার মাঝে দেখেছিলেন সম্ভাবনার আলো। কিন্তু কয়েকটি ছবিতে অভিনয়ের পর বছর চারেক আগে বিয়ে করে আমেরিকা চলে যান তিনি। কিছুদিন আগে দেশে ফিরে নতুন করে ক্যারিয়ার শুরুর ঘোষণা দিলেও ঢালিউডের নির্মাতা-প্রযোজকদের কাছ থেকে তেমন সাড়া পান নি জনা।

উপজেলার জনপ্রতিনিধিদের মানববন্ধনঃ স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চাই

আওয়ামী মহাজোটের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়ার কথা বলা সত্ত্বেও স্থানীয় সরকারের অন্যতম স্তর উপজেলা পরিষদ এখনও অকার্যকর থেকে যাওয়া বিস্ময়কর বটে। উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা সংঘবদ্ধ হয়ে উপজেলা পরিষদকে কার্যকর করতে দীর্ঘ এক বছর ধরে দেনদরবার করেও কূল না পেয়ে শেষ পর্যন্ত আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছেন।

ইডেনের ইজ্জত ভূলুণ্ঠিতঃ এ কোন ছাত্রলীগ!

দেশের অন্যতম মহিলা শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর ইডেন কলেজের দীর্ঘদিনের সুনাম ধূলিসাত্ হয়েছে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে। গুটিকয়েক প্রভাবশালী ছাত্রীর জন্য ক্ষুণ্ন হয়েছে পুরো কলেজটির ভাবমূর্তি। একাধিক ছাত্রলীগ নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার পরও ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। বিবদমান দু’পক্ষই অনৈতিক-উচ্ছৃঙ্খল কার্যকলাপের জন্য পরস্পরকে দায়ী করছে।

সাহসের সমাচারঃ ঠেলা খেয়ে মেলা দেখা by আল মাহমুদ

সব সময় লিখতে ইচ্ছা করে না; কিন্তু আমার মতো মানুষের না লিখেও কোনো উপায় নেই। কোনোটা ভেবে লিখি, কখনও না ভেবেই লেখাটা শুরু করে দিই। এই চিন্তাভাবনাহীন লেখালেখির কাছ থেকে আমার পরিত্রাণ নেই। অথচ সব সময় ভাবি যাই লিখি অর্থবহ কিছু রচনা করব। শেষ পর্যন্ত হয়ে ওঠে না। লিখি যখন তখন অর্থ তো কিছু অবশিষ্ট থাকবেই; কিন্তু কার জন্য থাকবে।

রেলগাড়ি ঝমাঝম by মাহবুব তালুকদার

গুরুদেব ধ্যানস্থ অবস্থায় যোগাসনে বসিয়া আছেন। শিষ্য তাহার পদপ্রান্তে উপবিষ্ট। গুরুদেবের মুখমণ্ডল হইতে এক অলৌকিক বিভা চতুষ্পার্শ্বে ছড়াইয়া পড়িতেছিল। তাহা দেখিয়া শিষ্য রীতিমত অভিভূত। প্রভু যে বিশ্ব-সংসারের প্রভূত জ্ঞানের অধিকারী, এতদবিষয়ে শিষ্যের মনে কোনো দ্বিধা নাই। এক সময়ে গুরুদেবের ধ্যান ভঙ্গ হইল। তিনি শিষ্যের দিকে চাহিয়া মৃদুকণ্ঠে কহিলেন, ‘রেলগাড়ি ঝমাঝম।’

কৃষকের প্রতিবাদ—প্রতিবাদী কৃষক by মাহফুজ উল্লাহ

বাংলাদেশের এবং এক সময়কার বাংলার কৃষকের দুঃখ-বঞ্চনার কোনো শেষ নেই। এই বঞ্চনার কাহিনী অনেক দীর্ঘ। ইতিহাস বড় করুণ। কৃষক তার উত্পাদিত পণ্য দিয়ে সমাজ ও মানুষের জীবনকে সচল রাখলেও তার নিজের ভাগ্যের পরিবর্তন হয়নি। বরং কখনও কখনও সে অবস্থার অবনতি ঘটেছে। সাত দশক আগে কৃষকের অবস্থার বর্ণনা করতে গিয়ে রজনী পাম দত্ত তার ‘ইন্ডিয়া টুডে’ গ্রন্থে কৃষকের সাংবাত্সরিক অভাব-অনটনের কথা বলেছেন।

সংসদীয় রাজনীতির তামাশা by মোহাম্মদ মতিন উদ্দিন

চলতি নবম জাতীয় সংসদের চারটি অধিবেশনের বিষয় নিয়ে ‘সংসদের চার অধিবেশনে জনস্বার্থ উপেক্ষিত’—এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়। এ রিপোর্টে বলা হয়েছে, ‘চলতি নবম জাতীয় সংসদের চারটি অধিবেশনে উপেক্ষিত হয়েছে জনগুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। সংসদের আলোচনায় স্থান পাচ্ছে না জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো।

ব্যাংকের এমডিকে অপহরণ চেষ্টা প্রতিমন্ত্রীরঃ দাপট নয়, দেশের জন্য কিছু করে দেখান

এবার পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার সংবাদ শিরোনাম হয়েছেন। ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায়ের মতো জাতীয় স্বার্থে বিশেষ ভূমিকার জন্য নয়, শিরোনামে এসেছেন তিনি অপহরণ চেষ্টার অভিযোগে। গত শনিবার তিনি আল-আরাফাহ ব্যাংকের এমডিকে ধরে আনার জন্য অন্য কয়েকজনের সঙ্গে নিজের গানম্যানকেও পাঠিয়েছিলেন।

আবারও ভারতীয় অনুপ্রবেশ ও বিএসএফের গুলিবর্ষণঃ সরকারকে কঠোর হতে হবে

দু’পক্ষের মধ্যে আর কখনও গুলিবর্ষণ হবে না—এমন যৌথ ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে বিএসএফ আবারও গুলি চালিয়েছে সিলেট সীমান্তে। গত ১১ মার্চ দিল্লিতে বিডিআর-বিএসএফ শীর্ষ সম্মেলন শেষে প্রদত্ত যৌথ ঘোষণায় সীমান্তবাসীর মনে যে স্বস্তি ফিরে এসেছিল তা ভেঙে গেল ১৪ মার্চ। সেদিন সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশীদের ওপর বিএসএফের গুলিবর্ষণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

নীলাঞ্জনা ঐ নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ঐ দুটি চোখে আমি হারিয়ে গেছি, বোঝাতে তো কিছু পারি না। শেখ ইশতিয়াকের গাওয়া ওই গানটির সার্থকতা কতখানি সেটা আজকের এই আয়োজনের মাধ্যমে পাঠকদের কাছে অনেকটাই পরিস্কার হবে।

বন্ধুতা

সূর্য প্রয়োজন দিনে
চাঁদ প্রয়োজন রাতে
ফুল প্রয়োজন বাগানে

স্বাধীনতা এবং বর্তমান প্রজন্ম

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতার চার দশক পূর্তি। ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ পরিক্রমায় নানা ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়েছে বাংলাদেশ। এই দীর্ঘ সময়ে আমাদের অর্জনের তালিকাও কম নয়। নোবেল শান্তি পুরস্কার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পাটের জিন, আবিষ্কার, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, এভারেস্ট বিজয়সহ অসংখ্য অর্জন আমাদের আগামীর পথ চলার প্রেরণা।

সড়ক দুর্ঘটনা ॥ স্বপ্নের অপমৃত্যু

যে চোখের ভেতর ভালবাসার রঙিন পৃথিবী এসে নিঃসংকোচে আশ্রয় নিয়ে ছিল, যার সৌন্দর্যে ওলট-পালট হয়ে গিয়ে ছিল আমার সব কিছু। না, আমি কোন বনলতা সেন কিংবা রণজিতার কথা বলছি না । এ আমার অগোছালো দৃষ্টিতে চিরন্তন সৌন্দর্যের প্রতীক, আমার হৃদয় মন্দিরের দেবী নন্দিতার কথা বলছি। যার আরাধনা করেছি সকালÑসন্ধ্যার

থ্যালাসেমিয়া রোগে মুখের সমস্যা

থ্যালাসেমিয়া একটি জীনবাহিত বংশগত রোগ। বাবা মায়ের কাছ থেকে এ রোগ সন্তানের শরীরে প্রবেশ করে। বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ লোক থ্যালাসেমিয়া রোগের জীন বহন করছে এবং শতকরা চার ভাগ লোক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যাদের প্রতি মাসে রক্ত নিতে হয়।

মস্তিষ্কের ডান দিকটাকে শক্তিশালী করে আরও সৃষ্টিশীল হয়ে উঠুন

আপনি হয়ত কোন কোন লোককে দেখে থাকবেন যে তারা বাম হাত দিয়ে প্রধান প্রধান কাজগুলো করছেন অথবা বাম পা দিয়ে ফুটবলে কিক মারছেন। কিন্তু কেন তারা সেটা করছেন? আসলে মানুষের মস্তিষ্ক ২টি ভাগে বিভক্ত। ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের নিউরোসায়েন্সের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার নিউরোসায়েন্স ও এ্যানিমেল

মৃগী রোগ বেরিয়ে আসুন কুসংস্কার থেকে কেস হিস্ট্রি

বিয়ের কিছুদিন পরেই শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসতে হয়েছে রহিমাকে। কি তার অপরাধ? তার অপরাধ হলো সে হঠাৎ খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়ে। খিঁচুনির মধ্যে প্রস্রাব করে দেয়। আর কিছু বলতে পারে না। এ রকম অনেক রহিমার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়।

স্তন ক্যান্সার

ব্রেস্ট বা মেয়েদের মাতৃত্ব ও সৌন্দর্যের প্রতীক শৈশব থেকে নারীত্ব এই সময়ের মধ্যে পূর্ণতা লাভ করে। নারীর এই স্তন ক্যান্সার মরণব্যাধি বাসা বাধতে পারে যে কোন সময় এবং সচেতন না হলে কেড়ে নিতে পারে আপনার মহামূল্যবান প্রাণ। সারা বিশ্বে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যা অনেক এবং প্রতি বছরই বেড়ে চলেছে।

প্রতিদিনের খাদ্যে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ফ্যাট

খাদ্যের ফ্যাট শরীরে সর্বাধিক শক্তি প্রদান করে থাকে, যেমনÑ ১চা চামচ ফ্যাট বা তেল খেলে ৪৫ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। অন্যদিকে ১ চা চামচ মিষ্টিজাতীয় খাবার বা চিনি খেলে ২০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে (ভাত, রুটি, মাছ, মাংস, তেল, ঘি) তা চর্বিতে রূপান্তরিত হয়ে শরীরের ওজন বাড়িয়ে দেয়।

মোবাইল ব্যাংকিং

মানুষের সৃজনক্ষমতার অসংখ্য নিদর্শনের মধ্যে সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে মোবাইল ব্যাংকিং। গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে সীমিত পর্যায়ে মোবাইল ফোন আমাদের দেশের মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল, পরবর্তীতে তা সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে এবং পারস্পরিক যোগাযোগের সহজতর

নেতাদের বিদেশ সংযোগ

বিশ্বায়নের যুগে কোন দেশই আর বিচ্ছিন্ন নয়। অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি প্রভৃতি দিক দিয়ে প্রতিটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। নিজস্ব উন্নয়নের জন্য বিভিন্ন রাষ্ট্র একে অপরের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা বাংলাদেশের রাজনীতিতেও সুস্পষ্ট।

ঈদোত্তর ভাবনা by ড. হারুন রশীদ

ঈদে গ্রামে গিয়ে এবার একটা নতুন উপলব্ধি হলো। প্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে বিশ্বে যেমন সব কিছু দ্রুত বদলে যাচ্ছে তেমনি এই বদলের হাওয়া লেগেছে গ্রাম পর্যন্ত। গ্রাম আর সেই গ্রাম নেই। শিক্ষাদীক্ষা, মানুষের চিন্তাচেতনা, আচার-অনুষ্ঠান, রাজনীতি; সব কিছুতেই পরিবর্তনের একটা ঢেউ লেগেছে।

সংসদ নির্বাচনের প্রস্তুতি তো শুরু হয়ে গেছে by আবদুল মান্নান

ঈদের বন্ধে ঢাকার বাইরে গিয়ে মনে হলো কোন কোন এলাকায় দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যদিও নির্বাচনের এখনও এক বছরের বেশি সময় বাকি। চট্টগ্রামের একটি আসন হতে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে ঘোষণা করেছেন।

নতুন বার্তা নিয়ে সিমিন হোসেন রিমি by কেয়া চৌধুরী

এটি একটি চমৎকার দৃশ্য! বঙ্গবন্ধু ও তাজউদ্দীন পরিবারের সদস্যদের একত্রে একই ছবির ফ্রেমে দেখে মনে হয়েছিল একটা জীবন্ত ইতিহাসের ক্যানভাস! বাংলার স্বাধীনতা চেতনায় বিশ্বাসী প্রত্যেকটি মানুষের এমন দৃশ্য দেখে পরম তৃপ্তি অনুভব হবারই কথা।

আলবদর ১৯৭১ by মুনতাসীর মামুন

(গতকালের পর) ৬. আলবদরের কাঠামো আলবদরের প্রত্যেকটি ইউনিটে তিনটি ভাগ ছিল। এগুলো হলো : ক) প্রতিরক্ষা খ) তথ্য গ) জনসংযোগ ক) প্রতিরক্ষা : প্রতিরক্ষার অর্থ সেনাবাহিনীর প্রতিরক্ষা। অর্থাৎ ‘দুশমনের’ খোঁজ-খবর, তার শক্তি সম্পর্কে জানা এবং তার যে কোন আক্রমণ ঠেকানো।

পুলিশের সামনে সেনা কর্মকর্তার স্ত্রীর বাড়ি দখল করে নিলেন আ’লীগ নেতা -ভয়ে তটস্থ সাংবাদিকরাও

পটুয়াখালীর দশমিনা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ফিল্মি স্টাইলে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর প্রায় অর্ধকোটি টাকার বাড়িসহ জায়গা দখল করে নিয়েছে সরকার দলীয় এক নেতা। থানা পুলিশের চোখের সামনে এ দখল প্রক্রিয়া সম্পন্ন হয়।

পরিস্থিতির কারণে অসত্য সাক্ষ্য দিতে হয়েছিল ॥ সার্জেন্ট হেলাল- দশ ট্রাক অস্ত্র মামলা

চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী পুলিশ সার্জেন্ট হেলাল উদ্দিনের জেরা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এ সোমবার আসামিপক্ষের দ্বিতীয় দিনের মতো জেরায় তিনি বলেন, অস্ত্র খালাসকালে এনএসআইর তৎকালীন উপ-পরিচালক মেজর (অব) লিয়াকত হোসেন নিজেই উলফা নেতার পরিচয়ে সিইউএফএল জেটিতে উপস্থিত ছিলেন।

দাবি আদায়ে এমসি কলেজ হোস্টেল অবরোধ, অগ্নিসংযোগ

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ও সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য সোমবার হোস্টেল এলাকা অবরোধ ও অগ্নিসংযোগ করেছে । শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত দাবি আদায় না করে কলেজ কর্তৃপক্ষ ২৯ আগস্ট কলেজ খুলে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই অবরোধ করে।

রাজবাড়ীতে ১২ শিল্পীর অংশগ্রহণে চার দিনের আর্ট ক্যাম্প শুরু- সংস্কৃতি সংবাদ

শিল্পচর্চা ও প্রদর্শনীর জন্য ঢাকার বাইরেও এখন গড়ে উঠছে আর্ট গ্যালারি। রাজবাড়ী জেলার স্বর্ণ শিমুলতলা রাইনগরে বড় একটি পরিসরে গড়ে উঠেছে শিল্পীদের আবাসন কেন্দ্রসহ আর্ট গ্যালারি বুনন আর্ট স্পেস। এই গ্যালারির সৌজন্যে সোমবার সকাল থেকে শুরু হলো ১২ শিল্পীর অংশগ্রহণে চারদিনের আর্ট ক্যাম্প।

শ্রদ্ধা গান কবিতা ও কথামালায় কবি নজরুল স্মরণ- প্রয়াণ বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী

অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে সোমবার পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা, গান, কবিতা ও কথামালায় স্মরণ করা হয় বিপ্লব, প্রেম ও সাম্যের প্রতীক অসাম্প্রদায়িক চেতনার এই কবিকে।

প্রধানমন্ত্রীকে দেয়া গোয়েন্দা রিপোর্ট নিউইয়র্কে আমরাও পাই ॥ নাসের

বর্ণমালা নিউজ, নিউইয়র্ক ॥ প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী হাসিনাকে গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট দেয় তা আমরাও পাইÑ নিউইয়র্কে একটি অনুষ্ঠানে এই দাবি করেছেন প্রয়াত বিএনপি নেতা সাইফুর রহমানের পুত্র মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি নাসের রহমান।

হাতিরঝিল প্রকল্পের ৯০ ভাগ কাজ শেষ, ডিসেম্বরে খুলে দেয়া হবে- ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ৪৩টি মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় by ফিরোজ মান্না

হাতিরঝিল প্রকল্পের এখন চলছে শেষ পর্বের কাজ। এ মাস পর্যন্ত প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্প এলাকায় নির্মিত চারটি ব্রিজ, চারটি ওভারব্রিজের এ্যাপ্রোচ রোডসহ সার্ভিস রোড এবং এক্সপ্রেস রোডের বিটুমিন কার্পেটিং করার কাজ শুরু করা হবে।

রাজধানীতে ৫০ ভাড়াটে পেশাদার কিলার গ্রুপ তৎপর- কয়েকটি চাঞ্চল্যকর খুনে এরা জড়িত by শংকর কুমার দে

রাজধানীর ৪৮ থানা এলাকায় প্রায় ৫০টি ভাড়াটে পেশাদার কিলার গ্রুপ তৎপর। এই ৫০টি কিলার গ্রুপের সদস্য সংখ্যা ৩ শতাধিক। এদের গ্রুপের তৎপরতা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। রাজধানীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটিয়েছে এই পেশাদার কিলার গ্রুপ।

হাইলা-কামলা থেকে গেরস্ত, সবজি আবাদে দারিদ্র্য জয়- কলাপাড়ায় অভাব মোচনের মডেল শ্রমজীবী মানুষ by মেজবাহউদ্দিন মাননু

ওরা জীবনযুদ্ধে জয়ী। পাল্টে গেছে ওদের সংসার-জীবন। এক সময়ের কামলা-হাইলা শ্রেণীর এই মানুষগুলো এখন পরিণত হয়েছে মধ্যম শ্রেণীর গেরস্ত পরিবারে। আর ভাবতে হয়না সংসারের আর্থিক যোগান নিয়ে। কারণ ওদের জীবনের বিবর্ণ দশা কেটে গেছে চিরতরে। স্ত্রী-সন্তানের চাওয়া-পাওয়া নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে হয়না।

টেশিসের দোয়েল ফের বাজারে সাড়ে ১০ হাজার টাকায়

কারিগরি ত্রুটি দূর করে দোয়েল আবার বাজারে ছেড়েছে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। দীর্ঘদিন ধরে প্রাইমারী মডেল-২১০২ ল্যাপটপের উৎপাদন বন্ধ থাকার পর আবার তা বাজারজাত শুরু হয়েছে। এবার আগের সংস্করণের চেয়ে অনেক বেশি গতিশীল করে এটি তৈরি করেছে টেশিস।

সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল-২ -মুজাহিদের আবেদন খারিজ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিচার কার্যক্রম থেকে ট্রাইব্যুনাল-২ এর বিচারপতিদের সরে দাঁড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অপরদিকে জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে

সাড়ে তিন বছরের মূল্যায়ন সুখকর নয় ॥ বড় বিদ্যুত কেন্দ্র নির্মাণ পরিকল্পনা থেকে সরে আসছে সরকার -গুরুত্ব দেয়া হচ্ছে ১৫০ থেকে ২২৫ মে.ও. বিদ্যুত কেন্দ্র নির্মাণের by রশিদ মামুন

বড় বিদ্যুত কেন্দ্র নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার। সরকারের সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও একটি ছাড়া অন্য বড় কেন্দ্রগুলোর কাজ শুরু করাই সম্ভব হয়নি। সম্প্রতি কয়লাভিত্তিক কয়েকটি বড় কেন্দ্র নির্মাণের দরপত্র আহ্বান করা হলেও যোগ্য কোন প্রতিষ্ঠানই পাওয়া যায়নি।

রিমিকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন ॥ প্রধানমন্ত্রী- নিজ হাতে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলে দিলেন শেখ হাসিনা

গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির হাতে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রিমির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাপাসিয়ার মাটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্মৃতিবিজড়িত।

মেডিক্যালে ভর্তি ॥ হাইকোর্টে দ্বিধাবিভক্ত রায়, জটিলতা কাটছে না- প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ॥ শিক্ষার্থীদের সমাবেশের চেষ্টা, আটক পরে মুক্তি

মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা কিছুতেই কাটছে না। রবিবার সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেয়ার পর সোমবার ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

হাইকোর্টের রায় ॥ স্পীকারের রুলিং অকার্যকর আইনগত ভিত্তিহীন by বিকাশ দত্ত

সুপ্রীমকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক সংবিধান লঙ্ঘন করেছেন ও এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বানের ১৮ জুন দেয়া স্পীকারের রুলিংকে অকার্যকর ও আইনইগত ভিত্তিহীন বলে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট।

তীরে এসে তরী ডুবছে?- ০ মসিউর পদত্যাগ না করায় বিশ্বব্যাংকের চার শর্ত পূরণ হচ্ছে না- ০ চার শর্ত পূরণ হলে বিশ্বব্যাংককে ফিরিয়ে আনা সম্ভব বলে এখনও মনে করে ইআরডি -০ অপরদিকে চূড়ান্ত প্রস্তাব দিল মালয়েশিয়া by হামিদ-উজ-জামান মামুন

বিশ্বব্যাংকের দেয়া শর্ত যথাযথ পূরণ না করায় পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের অনীহা। সেই সঙ্গে সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে দাতাদের অর্থায়নের পুরো প্রক্রিয়াই ভেস্তে যেতে বসেছে। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান পদত্যাগ না করায় শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবছে।

বানর ভেবে ছেলেকে গুলি!

নেপালের দক্ষিণাঞ্চলে আরঘাকাঞ্চি এলাকায় এক কৃষক বানর ভেবে তাঁর কিশোর ছেলেকে গুলি করেছেন। গুলিতে নিহত ছেলেটির নাম চিত্র বাহাদুর পুলামি (১২)। গতকাল রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে আরঘাকাঞ্চি এলাকার পুলিশ কর্মকর্তা অরুণ পাউডেল বার্তা সংস্থা এএফপিকে জানান, চিত্রর

ন্যামের সমর্থন চাইল ইরান

ইরান জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) নেতাদের প্রতি এই জোটের কয়েকটি দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে। গতকাল রোববার ন্যামের ষোড়শ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এই আহ্বান জানান।

এক অনন্য নভোচারী

মানবজাতির দূত হয়ে চাঁদে প্রথম পা রেখে যিনি ইতিহাস তৈরি করে গেছেন, সেই নিল আর্মস্ট্রং যুক্তরাষ্ট্রের ওহাইওতে ১৯৩০ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন। কোরীয় যুদ্ধে অংশগ্রহণ ও শিক্ষাজীবন শেষে ১৯৬২ সালে তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘মহাকাশ কর্মসূচি’তে যোগ দেন।

ইকুয়েডরের প্রেসিডেন্টের ভাষ্য- অ্যাসাঞ্জকে ধরতে দূতাবাসে ঢুকবে না যুক্তরাজ্য

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে ঢুকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের হুমকি প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। গত শনিবার ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল করেয়া এ কথা জানিয়েছেন। গণমাধ্যমে দেওয়া সাপ্তাহিক ভাষণে করেয়া বলেন, ‘যুক্তরাজ্য ভয়াবহ ভুল করে আমাদের দূতাবাসের অভ্যন্তরে প্রবেশে হুমকি দেওয়ার পর এখন আমরা মনে করছি, সেই দুর্ভাগ্যজনক পরিস্থিতি দূর হয়েছে।’

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

কুষ্টিয়া সদর উপজেলায় চালককে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজি বাইক) ছিনতাই করেছে। গতকাল রোববার সকালে উপজেলার বংশিতলা গ্রামের একটি সড়কসংলগ্ন মাঠ থেকে নিহত চালক আসাদুল ইসলামের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আসাদুল সদর উপজেলার খাজানগর গ্রামের মৃত খলিল শেখের ছেলে।

বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্ব, বেতন-ভাতা বন্ধ by সাইফুর রহমান

বরিশাল নগরের জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দুই নেতার দ্বন্দ্বে কয়েক মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। এমনকি তাঁরা ঈদের বোনাসও তুলতে পারেননি। একই কারণে ছয় মাস ধরে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে অচলাবস্থা।

শতাধিক ঘর যমুনায় বিলীন

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদী-তীরবর্তী শিমলা ও বাহুকা এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত তিন দিনে এসব এলাকার শতাধিক বাড়িঘর ও বেশ কিছু ফসলি জমি যমুনায় বিলীন হয়ে গেছে। সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে উপজেলার শিমলা থেকে বাহুকা পর্যন্ত চার

পার্কিংয়ের জায়গা না রেখেই উঠছে বিশাল বিপণিবিতান

রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনালের জন্য অধিগ্রহণ করা জমিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) চার তলাবিশিষ্ট বাণিজ্যিক বিপণিবিতান নির্মাণ করছে। এর নাম দেওয়া হয়েছে ‘গোধূলি সুপার মার্কেট’।অভিযোগ উঠেছে, বিধি লঙ্ঘন করে এ বিপণিবিতানে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা রাখা হয়নি।

জবানবন্দিতে মিছবাহুর রহমান চৌধুরী- আলবদরের নেতৃত্বে ছিলেন নিজামী

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরী জবানবন্দিতে বলেছেন, একাত্তরে তিনি ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। সে সময় তাঁকে পাঠানো চিঠিতে লেখা ছিল, আলবদর বাহিনীতে যোগ দিলে ছাত্র সংঘের সভাপতি নিজামী ভাই (মতিউর রহমান নিজামী) খুশি হবেন।

ঢাকা ও ফুলবাড়ীতে কর্মসূচি- ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

ফুলবাড়ী দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান সরকার ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন না করে বিএনপি সরকারের পথেই হাঁটছেন। অথচ ফুলবাড়ীতে হত্যাকাণ্ডের পর বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ‘ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন না করার পরিণাম হবে ভয়াবহ।’

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু এলাকা- চরম দুর্ভোগের মধ্যে আরও ৫০ স্থানে গর্ত খোঁড়া হবে! by অরূপ দত্ত

যোগাযোগমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর নির্দেশ ছিল ঈদের আগেই দ্রুত রাস্তা মেরামত করতে হবে। তা তো হয়ই-নি, এখন জয়কালী মন্দির সড়ক থেকে হাটখোলা, স্বামীবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে কুতুবখালী পর্যন্ত পুরো রাস্তার অবস্থা হয়েছে আরও শোচনীয়। এ অবস্থায় সেবা সংস্থাগুলো আরও রাস্তা খোঁড়ার জন্য তৈরি হচ্ছে।

নবজাতকটি ফিরে পেল মায়ের কোল

দুই দিন বয়সী শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছিলেন অভাবী মা। চার দিন পর নবজাতকটিকে ক্রেতার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি ফিরে পেয়েছে মায়ের কোল। নবজাতক বিক্রির এই ঘটনা ঘটে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে।

অর্জন- শৃঙ্খলিত প্রমিথিউস ও ড. ইউনূস by মাহবুবুর রহমান

গ্রিক পুরাণের প্রমিথিউস স্বর্গ থেকে আগুন চুরি করে এনেছিলেন মর্ত্যে মানুষের কল্যাণে। স্বর্গের এই মহামূল্যবান সম্পদ অপহরণের জন্য তিনি কঠিন দণ্ডপ্রাপ্ত হন। অভিশপ্ত প্রমিথিউস শৃঙ্খলিত হন, এক বৃহদাকার চিল ঠুকরে ঠুকরে তাঁর হূৎপিণ্ড ভক্ষণ করে চলেছে। অসীম যন্ত্রণায় প্রমিথিউস আর্তনাদ করছেন।

পাঠকের মন্তব্য অনলাইন থেকে- যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণকে জানানো উচিত

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এসব মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

বিশেষ সাক্ষাৎকার- বিশ্ববিদ্যালয়ে শান্তি প্রতিষ্ঠায় চাই বিদ্বৎ সমাজের উদ্যোগ by নজরুল ইসলাম

অধ্যাপক নজরুল ইসলাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান। ১৯৪১ সালে তিনি শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৬১ সালে স্নাতক (সম্মান) ও ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দেশি-বিদেশি মালিক এবং ক্রেতাদের টনক নড়বে কবে?- ‘মেইড ইন বাংলাদেশ’

পোশাকশিল্পে বাংলাদেশের উত্থান আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশকে বলা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানির দুর্গ; অন্যদিকে দেশটিকে বিশ্ববিবেকের কাঠগড়ায়ও দাঁড় করানো হচ্ছে। এরই সর্বশেষ সংযোজন, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত দৈনিক পত্রিকা নিউইয়র্ক টাইমস-এর ‘মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি।

সতর্কমূলক পদক্ষেপ নিতে হবে এখনই- বিশ্ব খাদ্যমন্দা পরিস্থিতি

আগাম পূর্বাভাস পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বে খাদ্যসংকটের যে আশঙ্কা করা হচ্ছে, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও সতর্কতার বিষয়টি তাই খুবই জরুরি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ বিষয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো বিরাজ করছে না।

চারদিক- আরোগ্যকুঞ্জ by আকমল হোসেন

উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্যের জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান মোটামুটি অনেকের কাছেই পরিচিত। অনেকেই হয়তো অচেনা-অজানা গাছপালা, লতাগুল্মসহ নানা রকম বন্য প্রাণী দেখতে এই উদ্যান ঘুরে গেছেন (যদিও অপরিকল্পিত আচরণের জন্য এই উদ্যানে এখন উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্য দুটোই হুমকিতে।

মেডিকেলে ভর্তি পরীক্ষা- মাথাব্যথার জন্য কি মাথা কেটে ফেলতে হবে? by সৌরভ শিকদার

আমাদের দেশে সরকারি পর্যায়ে অধিকাংশ সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় যে মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলতে হয়। যুক্তি আর সঠিক সিদ্ধান্ত সেখানে আবেগ অথবা রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্যাঁচের কাছে পরাজিত হয়। এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নিয়েও সেই একই ঘটনা ঘটেছে।

সরল গরল- নির্বাচনকালে সংসদ বিলোপের বৈশ্বিক প্রেক্ষাপট by মিজানুর রহমান খান

সাংবিধানিক বিতর্ক ৪ মেয়াদ অবসানের কারণে সংসদ আপনাআপনি ভেঙে যাওয়া সারা বিশ্বেই বিরল ঘটনা। উন্নত সংসদীয় গণতন্ত্রেও এক-দেড় বছর আগে থাকতেই সংসদ ভেঙে নির্বাচন করা হয়। ১৯৮৪ সালের পরে হাউস অব কমন্স গড়ে চার বছরে ভেঙেছে। অস্ট্রেলিয়ায় মাত্র একবার সংসদ মেয়াদ অবসানের কারণে ভেঙে গেছে।

যাপিত রস- একদিন লিফটে by আলিম আল রাজি

এই শপিং মলটাতে লিফট কখনো খালি পাওয়া যায় না। আজ ব্যতিক্রম ঘটল। লিফটের দরজা খোলার পর দেখি, ভেতরে কেউ নেই। আমি লিফটে ঢুকে পাঁচতলার বাটন চাপলাম। দরজা বন্ধ হচ্ছিল। হঠাৎ কোথা থেকে এক মেয়ে দৌড়ে এসে দরজায় হাত দিল। দরজা আবার খুলে গেল। লিফটে ঢুকে পাঁচতলার বাটন চাপতে যাচ্ছিল মেয়েটি।

রসমঞ্জরী- গুণীজন কহেন

একটা পাঁচ বছরের শিশু এটা বুঝতে পারবে, কাউকে পাঠান একটা পাঁচ বছরের শিশু ধরে আনার জন্য।
গ্রুশো ম্যার্ক্স মার্কিন কৌতুক অভিনেতা একজন নৈরাশ্যবাদী হলো সেই ব্যক্তি, যাকে বহুসংখ্যক আশাবাদীর কথা শুনতে হয়েছে।

তিন সপ্তাহ সময় পেলেন রাজা পারভেজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতিসংক্রান্ত একটি মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি লিখতে আরও তিন সপ্তাহ সময় পেলেন। গতকাল সোমবার দেশটির সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) এ সময় বেঁধে দেন। আগামী ১৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

স্ট্রোকের চিকিৎসায় জমাট রক্ত অপসারণের জাল

স্ট্রোকের চিকিৎসায় ভবিষ্যতে জমাটবদ্ধ রক্তের চাক (ক্লট) অপসারণের জন্য ছোট জাল ব্যবহূত হতে পারে। দুটি গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এমনই আভাস দিয়েছেন।রক্ত জমাট বেঁধে গেলে ধমনি দিয়ে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে করে মস্তিষ্কের কোনো কোনো অংশে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়।

বিশ্লেষণ- অ্যাসাঞ্জকে নিয়ে কী ভূমিকা অস্ট্রেলিয়ার?

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে ঢুকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের হুমকির জের ধরে যুক্তরাজ্য ও ইকুয়েডরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে গত শুক্রবার উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক সংস্থা অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ওয়াশিংটনে বৈঠক করে।

মিয়ানমারে মন্ত্রীসভায় রদবদল

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন মন্ত্রিসভায় রদবদল করেছেন। দেশটির সংস্কার-প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাবেক এই জেনারেল মন্ত্রিসভার শীর্ষ চার মন্ত্রীকে প্রেসিডেন্ট কার্যালয়ে সংযুক্ত করেছেন। গতকাল সোমবার প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।

মমতার বিরুদ্ধে সুমনের গান

নিজের দল তৃণমূল কংগ্রেস ও এর প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করতে এবার প্যারোডি গান বেঁধেছেন কবীর সুমন। রবীন্দ্রনাথের ‘মম চিত্তে’ গানটির সুর নিয়ে ‘শিলাদিত্য’ শিরোনামে তৈরি করা গানটি সম্প্রতি কবীর সুমন তাঁর ওয়েবসাইটে প্রকাশ করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- আজ ডিন নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের স্থগিত ডিন নির্বাচন আজ মঙ্গলবার। ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ছাত্র-পুলিশ সংঘর্ষের কারণে তা স্থগিত করা হয়। পরে ২৮ আগস্ট নতুন তারিখ ঘোষণা করা হয়।

বিরামপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ধারে মোন্নাপাড়া ঘাটে শাখা যমুনা নদী থেকে একজন প্রভাবশালী শ্যালো যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তুলছেন। এলাকাবাসীর অভিযোগ, যন্ত্র দিয়ে বালু তোলায় এবং এই বালু কিনতে আসা ট্রাক্টরের চলাচলের কারণে মোন্নাপাড়া ঘাটের কাছে রাস্তাসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধের অধিকাংশ ধসে গেছে।

পীরগাছায় সেতুর অভাবে দুই লক্ষাধিক মানুষের ভোগান্তি

রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইসাদ-ওকরাবাড়ী সড়কের গোড়ঘাটে আলাইকুড়ি নদীর ওপর একটি সেতুর অভাবে পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার ৪০ গ্রামের দুই লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তালুক ইসাদ গ্রামের গোড়ঘাটে ৩০ মিটার দীর্ঘ একটি সেতুর অভাবে পীরগাছার তালুক ইসাদ, মাইটাল,

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ১৭টি স্থানে সওজের ‘বিপৎসংকেত’ by ইব্রাহিম খলিল

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ১৭ স্থানে ১৭টি বিপৎসংকেত দেওয়া হয়েছে। এসব স্থান যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ওই সব স্থানে বিপৎসংকেত হিসেবে লাল নিশান উড়িয়ে দিয়েছে।

আজ হুমায়ূন আহমেদের চেহলাম

জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের চেহলাম অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। সাধারণত মৃত্যুর ৪০ দিন পর প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। হুমায়ূন আহমেদ গত ১৯ জুলাই নিউইয়র্কে ইন্তেকাল করেন। ২৪ জুলাই তাঁর মরদেহ গাজীপুরে নুহাশপল্লীর লিচুবাগানে দাফন করা হয়।

লক্ষ্মীপুরে প্রথম আলোর রেইনকোট পেলেন ৯ সংবাদপত্র বিক্রয়কর্মী

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় কর্মরত স্থানীয় নয়জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে গতকাল সোমবার প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট বিতরণ করা হয়েছে। রামগতি উপজেলা সদর আলেকজান্ডারের মৃণাল কান্তি পাল এবং কমলনগরের হাজিরহাটের মো. নুর নবীর সংবাদপত্র এজেন্টে এসব বিক্রয়কর্মী কাজ করেন।

বুয়েট সিন্ডিকেটের সভা- শিক্ষা কার্যক্রমে অংশ নিতে শিক্ষকদের প্রতি আহ্বান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংকট কাটছে না। খোলার তৃতীয় দিনেও গতকাল সোমবার শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যাননি। এ অবস্থায় বুয়েটের সিন্ডিকেট বিকেলে সভা করে শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে।

গাজীপুরের নেতাদের শেখ হাসিনা- রিমির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার গণভবনে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে রিমির হাতে গাজীপুর-৪ উপনির্বাচনে দলের মনোনয়ন তুলে দিয়ে গাজীপুরের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা এ আহ্বান জানান।

শিক্ষা- বেসরকারি শিক্ষকদের প্রতি অবহেলা by তুহিন ওয়াদুদ

একজন সিনিয়র শিক্ষককে বলতে শুনেছি, ‘বেসরকারি একজন শিক্ষককে বাড়িভাড়া দেওয়া হয় মাত্র ১০০ টাকা, যা দিয়ে স্টেশনের একটি পাটি এক মাস ভাড়া পাওয়া যাবে না। একটি মুরগির খোঁয়াড় ভাড়া নিতে হলেও ১০০ টাকায় অসম্ভব। চিকিৎসা-ভাতা মাত্র ১৫০ টাকাকে তিনি বলেন হাস্যকর।

তৈরি পোশাকশিল্প- বাজার ধরে রাখতে শ্রমিকের মজুরিও বাড়াতে হবে by খন্দকার গোলাম মোয়াজ্জেম

পোশাকশিল্প বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ড। বিশ্বের প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের এ অর্জন দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টার ফসল। তবে পোশাক খাতের ব্র্যান্ড ইমেজ ধরে রাখতে সনাতন বিষয়গুলোতে জোর দেওয়াই আগামী দিনের জন্য যথেষ্ট নয়।

যথাযথ তদন্ত ও শাস্তি হওয়া দরকার- গরিবের চাল লুটের অভিযোগ

একদিকে সরকার গরিব ও দুস্থ মানুষের মধ্যে চাল বিতরণ করে, অন্যদিকে সরকারি দলের পরিচয়ধারী একদল ক্যাডার সেসব লুট করে। শুধু তা-ই নয়, চাল বিতরণের দায়িত্ব পালনকারী স্থানীয় জনপ্রতিনিধিদের মারধরও করে। সম্প্রতি লালমনিরহাটে এ রকম একটি উদ্বেগজনক ঘটনা ঘটে গেছে।

উপনির্বাচন থেকে কেন দলটি দূরে থাকবে?- বিএনপির অবস্থান

গত রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আপাতত আন্দোলনের কঠোর কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা সাধুবাদ পাওয়ার যোগ্য। কেননা, এই মুহূর্তে দেশের অর্থনীতি কঠিন অবস্থার মধ্য দিয়ে চলছে। জনজীবনেও রয়েছে নানা সংকট ও অনিশ্চয়তা।

স্মরণ- সেই দিনটির কথা by ফরিদ আহমেদ

আজ হুমায়ূন আহমেদের চেহলাম। তাঁকে যেদিন সমাহিত করা হলো, সেই দিনটি নিয়ে ফরিদ আহমেদের একটি স্মৃতিচারণা ছাপা হলো ২৩ জুলাই। ইকবাল ভাই (মুহম্মদ জাফর ইকবাল) টেবিলের ওপর রাখা টিস্যু বক্স থেকে দুটো টিস্যু হাতে নিয়ে চোখ দুটো ভালো করে মুছে দরজা দিয়ে বেরিয়ে গেলেন।

বাসনকোসনের যত্নে... by নাঈমা আমিন

ঈদ তো শেষ। কিন্তু শেষ হয়নি ঈদের নিমন্ত্রণে অতিথিসমাগমের পালা। সাধারণত আমাদের নিত্যদিনের ব্যবহার্য বাসনকোসনগুলোয় আমরা অতিথিদের খাবার পরিবেশন করি না। তুলে রাখা একটু বিশেষ বাসনকোসনই ব্যবহার করে থাকি। আর সেগুলো ব্যবহারের পর যদি ভালোভাবে পরিষ্কার করে সংরক্ষণ না করা হয়,

জায়গা বাঁচান অন্দরে by শারমিন নাহার

নাগরিক জীবন মানেই এখন যেন ছোট একচিলতে ফ্ল্যাটবাড়ি; যেখানে নিজের প্রয়োজনীয় সব আসবাব রাখাই খানিকটা সমস্যা। তবে একটু বুদ্ধি করে অন্দর সাজালে অল্প জায়গাতেই প্রয়োজনীয় সবকিছু রাখা সম্ভব।
এ ক্ষেত্রে বিল্ট-ইন কেবিনেটের ব্যবহার জায়গা সাশ্রয়ে বড় ভূমিকা পালন করে।

কম তেলে ছোট মাছ

এই কদিন তো তেল-মসলাযুক্ত ভারী খাবার খাওয়া হলোই। এবার চাই একটু স্বাদ বদল। কম তেল, কম মসলায় মাছের নানা রকম রান্নার প্রণালি দিয়েছেন কল্পনা রহমান। পালং-পুঁটির ঝোল উপকরণ: পুঁটি মাছ ৫০০ গ্রাম, পালংশাক ১ কেজি, কাঁচা মরিচ ৫-৬টা, তেল ৪ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, রসুনকুচি ২ টেবিল-চামচ,

ছয় মাস পেরিয়ে by তৌহিদা শিরোপা

বয়স পেরিয়েছে ছয় মাস। সাহায্য নিয়ে একটু করে বসার চেষ্টা করা। মায়ের বুকের দুধের পাশাপাশি নতুন খাবার খাওয়া। হাতের কাছে কিছু পেলেই মুখে দেওয়া। দাঁতের মাড়িও শক্ত হতে থাকা। শিশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাধারণত ছয় মাস বয়সের পরেই দেখা যায়।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৯৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবদুল মান্নান, বীর প্রতীক সাহসী এক প্রতিরোধযোদ্ধা আবদুল মান্নান ইপিআরে চাকরি করতেন। ১৯৭১ সালে ঠাকুরগাঁও ৯ উইংয়ের (বর্তমানে ব্যাটালিয়ন) পঞ্চগড় কোম্পানি হেডকোয়ার্টারে সেপাই হিসেবে কর্মরত ছিলেন।

নদীতেও আছে বোস্তামী কাছিম by ইফতেখার মাহমুদ

শত বছর ধরে ধারণা ছিল, ‘বোস্তামী কাছিম’ শুধু চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী (র.)-এর মাজারের পুকুরে পাওয়া যায়। সম্প্রতি বন্য প্রাণী-বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের (ক্যারিনাম) নেতৃত্বে একদল দেশি-বিদেশি বিজ্ঞানী দেশের চারটি এলাকায় এ কাছিমের সন্ধান পেয়েছেন।

জবানবন্দিতে মুক্তিযোদ্ধা আমির হোসেন- আলব্দী গ্রামের হত্যাকাণ্ডে কাদের মোল্লা অংশ নেন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা জবানবন্দিতে বলেছেন, একাত্তরের ২৪ এপ্রিল মিরপুরের আলব্দী (আলোকদী) গ্রামে হত্যাকাণ্ডে কাদের মোল্লা অংশ নিয়েছিলেন। ওই সময় তাঁর হাতে রাইফেল ছিল।

মেডিকেল কলেজে ভর্তি- হাইকোর্টের বিভক্ত আদেশ

ভর্তি পরীক্ষার মাধ্যমে চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে করা আবেদনে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এ বিভক্ত

অপশাসন- এমডি চাই, এমডি by শাহ্দীন মালিক

প্রথম আলোর ওয়াকিবহাল পাঠকমাত্রই নিমেষে বুঝে ফেলবেন শিরোনামের এমডি কোন এমডি। তাই লেখাটির শিরোনাম প্রথমে ঠিক করেছিলাম ‘ছাগল’। একটু চিন্তা করে বুঝতে পারলাম, ‘ছাগল’ শিরোনামটা বিভ্রান্তিকর হতে পারে। বলছি।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে by রাহীদ এজাজ

সুশাসন প্রশ্নে সরকারের সঙ্গে পশ্চিমা দেশগুলোর দূরত্ব বাড়ছে। গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ পরিবর্তনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে এ দূরত্ব আরও বেড়েছে। এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী, তিন পার্বত্য জেলার অধিবাসীদের প্রশ্নে সরকারের অবস্থানও পশ্চিমা উন্নয়ন-সহযোগীদের অসন্তুষ্ট করছে।

সোনালী ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রীকে চিঠি by ফখরুল ইসলাম

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকটির একাধিক শাখায় বিপুল পরিমাণ আর্থিক অনিয়মের বিবরণ দিয়ে গতকাল সোমবার একটি প্রতিবেদন-সংবলিত চিঠি দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দলীয় সরকার নিয়ে রূপরেখা দেবে না বিএনপি

নির্দলীয় সরকারের কাঠামো নিয়ে নতুন করে কোনো রূপরেখা দেবে না বিএনপি। বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর আলোকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপির আগের দাবিই চূড়ান্ত। গত রোববার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য জানান।

ডেসটিনি কো-অপারেটিভ সোসাইটি নিয়ে সমবায় অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন জমা ডেসটিনির আরও ১৫০০ কোটি টাকার কেলেঙ্কারি by আবুল হাসনাত-

নিহাজ জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার কেনার জন্য ১৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। তবে নিহাজ জুট স্পিনার্সের নিরীক্ষা প্রতিবেদনে বিনিয়োগের পরিমাণ দেখানো হয় সাত কোটি টাকা। অর্থাৎ সাড়ে সাত কোটি টাকা আত্মসাৎ করেছে সোসাইটি।

লিমনের ওপর হামলা-র‌্যাবসোর্স ইব্রাহিমের বিরুদ্ধে পুলিশের প্রতিবেদন

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজছাত্র লিমন, তাঁর মা হেনোয়ারা বেগম ও বড় ভাই হেমায়েত হোসেন সুমনের ওপর ঈদের দিন হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। র‌্যাবের সোর্স বলে পরিচিত সন্ত্রাসী ইব্রাহিম হাওলাদার ওই হামলা চালিয়েছে বলে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ প্রতিবেদন দেওয়া হলো।

অভাবের তাড়না-বাগেরহাটে দুই মেয়েকে চুবিয়ে মারলেন বাবা

বাগেরহাটের চিতলমারীতে অভাবের তাড়নায় দুই মেয়েকে ঘেরের পানিতে চুবিয়ে মারলেন অসহায় এক বাবা। গতকাল সোমবার সকালে উপজেলার হিজলা মাঠপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ গিয়ে দুই বোনের লাশ উদ্ধার এবং পাষণ্ড বাবাকে আটক করেছে।

পদ্মা সেতু প্রকল্প-অর্থমন্ত্রী বুধবার বিবৃতি দেবেন-বিশ্বব্যাংককে আর চিঠি নয়!

দিন দুয়েক আগেও অর্থমন্ত্রীর মুখে যে স্বস্তির ছাপ ছিল, রবিবার থেকে তা আর নেই। শনিবার বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতার আশার বাণী শোনানোর পরের দিনই দৃশ্যপট পাল্টে যাওয়ায় যেন ভাষা হারিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।

হলমার্ক কেলেঙ্কারি-সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সুপারিশ

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সুপারিশ করে অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সোনালী ব্যাংকের একটি শাখা থেকে কারসাজির মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা বের করে নেওয়ার ঘটনা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় পরিচালনা পর্ষদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এ চিঠি লেখা

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ-স্পিকারের রুলিং ভিত্তিহীন অকার্যকর অসংগতিপূর্ণ

'একজন বিচারক সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে মাননীয় প্রধান বিচারপতি ভেবে ব্যবস্থা গ্রহণ করবেন'- জাতীয় সংসদের স্পিকারের এই রুলিংয়ের কোনো আইনগত ভিত্তি নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মেডিক্যালে ভর্তি নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

পুরনো পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে মেডিক্যাল কলেজে ভর্তিপ্রক্রিয়া শুরু করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।

কম বৃষ্টিতে আমন চাষ নিয়ে বিপদে কৃষক-এখনো ১২ লাখ ১৯ হাজার হেক্টর জমি অনাবাদি by আশরাফুল হক রাজীব

এই বর্ষা মৌসুমে দেশের অনেক স্থানে পর্যাপ্ত বৃষ্টির অভাবে আমন চাষ ও পাট নিয়ে বিপদে পড়েছেন কৃষক। পানির অভাবে তাঁরা ধানের চারা লাগাতে পারছেন না। আবার কাঁচা পাটও পচাতে পারছেন না। বৃষ্টির অপেক্ষা করতে করতে আমন লাগানোর মৌসুমও প্রায় শেষ হওয়ার পথে।

শেয়ার কারসাজি :তদন্ত রিপোর্টের সুপারিশ

ক. ডিএসই একটি ডিমিউচুয়ালাইজেশন কমিটি গঠন করলেও কমিটিকে কোনো সময়সীমা প্রদান করেনি (এটাই স্বাভাবিক)। সরকার ডিএসইকে পরামর্শ দিতে পারে কমিটিকে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য তিন মাস সময়সীমা নির্ধারণ করে দিতে। খ. ৩ মাস পর অগ্রগতি পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ইসলাম ও সমাজ-নামাজ পাপ থেকে রক্ষা করে by মাহমুদ আহমদ সুমন

এই যে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ প্রবল আকারে হানা দিচ্ছে, এর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আসলে মানুষ আজ আল্লাহকে ভুলে কল্পিত খোদার ইবাদত করছে বলেই এমন বিপদ-আপদ আমাদের গ্রাস করছে। অধিকাংশ মানুষ যেন আজ ইসলামী আদর্শ ভুলে বসেছে।

সমকালীন প্রসঙ্গ-নারীনীতি, হরতাল, সরকার এবং আমরা by কাবেরী গায়েন

সম্পত্তিতে সমান অধিকারেরই শুধু নয়, নারীর পক্ষে যায় এমন যে কোনো কাজেরই বিরোধী এই ধর্মীয় গোষ্ঠী। তারা তাদের কাজটি করেছেন। কিন্তু বিরোধিতাকারী কি কেবল এই ধর্মীয় গোষ্ঠী? একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের পুরুষতান্ত্রিক রাজনীতি আপাদমস্তক সম্পত্তিতে

ধর নির্ভয় গান-কী চাহ সমুদ্রসৈকতে? by আলী যাকের

বিজ্ঞান থেকে শিল্পকলা_ সব বিষয়ে এখুনি একটি আন্দোলন শুরু করা যেতে পারে; যেন বোধ এবং বুদ্ধির আলোকে আমরা ছড়িয়ে দিতে পারি সব মানুষের মধ্যে। সৌন্দর্য, শান্তি, জ্ঞান অথবা সৃজনশীলতার ওপরে কোনো বিশেষ শ্রেণীর বা কতিপয় মানুষের একচ্ছত্র আধিপত্য থাকতে পারে এ আমিবিশ্বাস করি না

চাঁদের আর্মস্ট্রং ও মানবজাতির প্রত্যাশা by আবু এনএম ওয়াহিদ

নিল আর্মস্ট্রং হার্ট সার্জারি-পরবর্তী জটিলতায় ২৫ আগস্ট মারা গেছেন। শেষ জীবন তিনি কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে। একই রাজ্যের আরেকটি ছোট শহর ওয়াপাকোনেটাতে তার জন্ম হয়েছিল ৮২ বছর আগে ৫ আগস্ট।

ইরান-যুক্তরাষ্ট্রের উভয় সংকট by গওসল আযম

ইসরায়েলের ধারণা ইরান বহুদিন থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে চলেছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য। ইরান বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম শান্তির প্রক্রিয়ায় এবং জ্বালানি চাহিদা পূরণের জন্য। সমরবিশারদদের অনেকের মতে, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোনোর পথে অগ্রসর হয়নি।

প্রাপ্তির গৌরব ও হারানোর বেদনা by শুভাশিস ব্যানার্জি শুভ

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। আর সাংবাদিকরা জাতির বিবেক। দেশের বিভিন্ন সংকটকালে ভেসে ওঠেন জাগতিককালের অবয়ব নিয়ে কিছু ব্যক্তি। সাংবাদিক সুনীল ব্যানার্জি ছিলেন তেমনই একজন। সৌভাগ্যক্রমে তিনি আমার বাবা। আমার সবচেয়ে কাছের মানুষ। বন্ধু ও পথপ্রদর্শক।

নৌ নিরাপত্তা-নিমজ্জিত মেহেরজান এবং কিছু ভাসমান প্রশ্ন by শেখ রোকন

মেহেরজান নিমজ্জনের সরল অঙ্কে যোগ-বিয়োগ করে হাতে থাকে পরিবেশ বিপর্যয়। সাড়ে সাতশ' টন পেট্রোলিয়াম যদি মেঘনার মোহনায় ছড়িয়ে পড়ে, এর ভয়াবহতা কল্পনা করাও কঠিন। ভাটিতে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তেল। তাতে করে মৎস্যসম্পদ, এর বিচরণ ও প্রজনন ক্ষেত্র বহুদিনের জন্য নষ্ট হয়ে যাবে।

সমকালীন প্রসঙ্গ-সরকারের দমন নীতি ও নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে by বদরুদ্দীন উমর

স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে বলছেন যে, সরকারের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা, অন্যদিকে মাত্র কয়েকদিন আগে তিনি ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে থাকা লোকদের উদ্দেশে বলেন, তারা নিজের নিজের ঘরে তালা মেরে তারপর যেন বাইরে যান! ঘরে তালা না দিয়ে কেউই বাইরে যান না।

ব্যাধিগ্রস্ত চক্ষু হাসপাতাল-কেবল দায় চাপালে নিরাময় নেই

অনেক আশা নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। প্রত্যাশা ছিল মানসম্মত আধুনিক চক্ষু চিকিৎসার, যাতে সচ্ছলরা বিদেশে চিকিৎসার পরিবর্তে দেশেই সাশ্রয়ী ব্যয়ে জটিল রোগ সারাতে উৎসাহী হয়।

শিক্ষকদের দাবি-দাওয়া-আলোচনাতেই সমাধান চাই

দাবি-দাওয়া আদায়ে শ্রেণীকক্ষ ছেড়ে শিক্ষকদের রাজপথে নেমে আসা কতটা সমর্থনযোগ্য_ এ প্রশ্ন অনেক দেশেই ওঠে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। এখানে আরও একটি কঠিন বাস্তব_ স্কুল ও কলেজ শিক্ষকরা গত চার-পাঁচ দশকে যেসব দাবি আদায় করেছেন তার পেছনে রাজপথের আন্দোলনের ভূমিকা রয়েছে।

ঢাকার ১০ বাজার ফরমালিনমুক্ত করার উদ্যোগ by রাজীব আহমেদ

ফরমালিন নিয়ে একের পর এক আতঙ্কজনক খবরের ভিড়ে অবশেষে একটি সুসংবাদ পাওয়া গেল। আর তা এসেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে। রাজধানীর ১০ বাজারকে ফরমালিনমুক্ত রাখার ঘোষণার উদ্যোগ নিয়েছে তারা।

ফরমালিন-হাত বাড়ালেই মেলে, আমদানিও সহজ by ফারজানা লাবনী

অবস্থা এমন দাঁড়িয়েছে, কোনো খাবার মুখে তোলার আগে প্রায় সবাই অন্তত একবার ভ্রু কুঁচকে ভাবি- ফরমালিন মেশানো নেই তো? কিন্তু হাজার ভেবেও লাভ নেই। ফরমালিন মেশানো থাক বা না থাক, খাবারটা গিলে নিতে হয় অবলীলায়, অসহায়ের মতো। কিচ্ছু করার নেই! ফরমালিন দেখাও যায় না, গন্ধও পাওয়া যায় না।

অবরোধের নীতিকে ব্যর্থ প্রমাণ করছে ন্যাম সম্মেলন : ইরান

জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলন আয়োজনের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের 'হুমকি ও অবরোধ' নীতিকে ব্যর্থ প্রমাণ করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান গতকাল সোমবার এ কথা বলেছেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে ইসলামী জাগরণ আন্দোলন এবং অন্যান্য সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ইরান সফরকে তিনি খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

পার্টিতে নাচ-গানের অভিযোগ-আফগানিস্তানে ১৭ নারী-পুরুষের শিরশ্ছেদ

আফগানিস্তানে তালেবান জঙ্গিরা ১৭ নারী-পুরুষের শিরশ্ছেদ করেছে। পার্টিতে একসঙ্গে নাচ-গান করার অভিযোগে তাঁদের হত্যা করা হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে গতকাল সোমবার তাঁদের মস্তকহীন মৃতদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জারদারির মামলাবিষয়ক জটিলতা-তিন সপ্তাহ সময় পেলেন আশরাফ

আইনি মারপ্যাঁচের ঝামেলা সামলানোর জন্য তিন সপ্তাহের সময় পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালুর জন্য সুইজারল্যান্ডে চিঠি লেখার বিষয়ে সিদ্ধান্ত জানাতে প্রধানমন্ত্রীকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে যৌন ধর্মঘট

হরতাল, অবরোধ, বিক্ষোভ, জ্বালাও, পোড়াও বা অনশন নয়, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যতিক্রমী এক কর্মসূচি শুরু করেছেন টোগোর নারীরা। তাঁরা জানিয়েছেন, এক সপ্তাহ স্বামীদের সঙ্গে বিছানায় যাবেন না তাঁরা। এ আন্দোলনের নাম দেওয়া হয়েছে সেক্স ধর্মঘট।

কয়লা ব্লক কেলেঙ্কারি-দুর্নীতির অভিযোগ নাকচ করলেন মনমোহন-প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা

ভারতে কয়লা ব্লক বরাদ্দে দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ-সংক্রান্ত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) প্রতিবেদনকে 'ত্রুটিপূর্ণ' বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন বেসরকারি কম্পানিকে কয়লা ব্লক বরাদ্দ দেওয়ার ব্যাপারে সিএজির পর্যবেক্ষণ 'পরিষ্কারভাবে প্রশ্নসাপেক্ষ'।

চিকিৎসকদের আন্দোলন-রোগীদের দুর্ভোগ যেন না বাড়ে

দুর্ভাগ্যজনকভাবে খুন হয়েছেন বক্ষব্যাধি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। বাসভবনে নাগরিকের খুন হওয়ার তালিকা বেড়ে যাওয়ারই ধারাবাহিকতা যেন এই নৃশংস ঘটনা। এ ধরনের হত্যাকাণ্ডকে কোনোমতেই লঘু করে দেখা যায় না।

হজ ফ্লাইট-দূর করতে হবে বিড়ম্বনা

বিমানের ফ্লাইট বিপর্যয়ে যাত্রীদের বিড়ম্বনা অনেকটাই নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুরনো উড়োজাহাজের বহর নিয়ে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে শিডিউল ঠিক রাখতে না পারাটাই যেন বিমানের নিয়মিত রুটিন। যেখানে ঢাকায় অন্য সব বিমান সংস্থা তাদের ফ্লাইট অপারেশন বাড়িয়েছে, সেখানে বিমানের ফ্লাইট কমেছে।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের স্বরূপ ও চরিত্র

৮। ওয়ামিনান নাছি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াওমিল আখিরি, ওয়ামাহুম বিমু'মিনিন।
৯। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাজিনা আমানু, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুনা।
১০। ফি কুলুবিহিম মারাদ্বুন, ফাযাদাহুমুল্লাহু মারাদ্বা, ওয়ালাহুম আজাবুন আলিমুম বিমা কানু ইয়াকজিবুন।

বিশেষ সাক্ষাৎকার : এমাজউদ্দীন আহমদ-আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা ভয়ংকর

সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ, শিক্ষাঙ্গনে অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোস্তফা হোসেইন

চরাচর-কাঁকড়াভুক বেজি by ইশতিয়াক হাসান

বছর দুয়েক আগের কথা। ঘুরতে বেরিয়েছিলাম মৌলভীবাজারের রাজকান্দি রেঞ্জের আদমপুরের বনে। একেবারে ভোরে বেরিয়ে পড়েছিলাম সঙ্গী-সাথিসহ। শীতকাল হওয়ায় কুয়াশার কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল না কিছু। এর মধ্যেই হঠাৎ একটা ছড়ার কিনারা ঘেঁষে ইতস্তত ঘুরে বেড়াতে দেখলাম দুটো প্রাণীকে।

কথা সামান্যই-উত্তর-ঔপনিবেশিকতা তত্ত্ব এখন অচল by ফজলুল আলম

আমাদের হাতেগোনা যে কয়েকটি সাহিত্য পত্রিকা আছে, তাতে নানা বিষয়ের মধ্যে উত্তর-ঔপনিবেশিকতা তত্ত্বের প্রয়োগ করে কিছু সমালোচক আমাদের প্রথিতযশা সাহিত্যিকদের মূল্যায়ন করার চেষ্টা করেন। সেসব আবার বিশেষ মর্যাদাসহকারে ছাপানো হয়। ছাপা অক্ষরের একটা মাহাত্ম্য আছে- পাঠকরা সেটাকে সহজে অগ্রাহ্য করতে পারেন না।

কল্পকথার গল্প-'মানুষের মুখ হইতে সাবধান'! by আলী হাবিব

বহু কাল আগে একবার চিত্রগুপ্ত স্বর্গ থেকে মর্ত্যে এসে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। নির্ধারিত সময়ে স্বর্গে ফেরত যাননি তিনি। উপযুক্ত বিবেচিত না হলেও সে জন্য কারণ দর্শাতে হয়েছিল তাঁকে। দীর্ঘদিন পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। নারদ মর্ত্যে এসে স্বর্গে ফিরে যাননি।

নকল ওষুধ : নৃশংস হত্যাকারী by ড. মুনীরউদ্দিন আহমদ

আসল ওষুধের নামে ও অবয়বে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে নকল উপকরণ বা ভেজাল দিয়ে উৎপাদিত ওষুধকে নকল ওষুধ বলে। ব্র্যান্ডের ওষুধের মতো জেনেরিক ওষুধও নকল হয়। অনেক ওষুধে ঠিক উপকরণটি ব্যবহার করা হলেও তা পর্যাপ্ত পরিমাণে থাকে না। এসব ওষুধকে নিম্নমানের ওষুধ বলা হয়।

বোনের বিয়ে, তর সইছে না কারিশমার

বছরের শুরু থেকেই কানাঘুষো চলছে সাইফ-কারিনার বিয়ে নিয়ে। কখনও অক্টোবর তো কখনও ডিসেম্বর। কখনও শর্মিলা ঠাকুর জানাচ্ছেন ছেলের বিয়ের তারিখ। তো কখনো সাইফ জানাচ্ছেন নিজের বিয়ের তারিখ। কখনো বা উত্তেজিত হয়ে টুইট করে ফেলছেন সোহা আলি খান।

ম্যাডোনার যে ১০ গানে বিশ্ব মাতোয়ারা

যেসব শ্রোতা রক অ্যান্ড রোল পছন্দ করেন তাদের অনেকেরই প্রিয় শিল্পীর তালিকায় আছেন পপস্টার ম্যাডোনা। গান কি শুধু শোনার জিনিস! মোটেও তা কিন্তু নয়। ম্যাডোনা পৃথিবী মাতিয়েছেন তার অনন্য নৃত্যশৈলী দিয়েও।

‘এক থা টাইগার’র ডাবল সেঞ্চুরি

দুশো কোটি ছুঁয়ে ফেলল ‘এক থা টাইগার’। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার ৫ দিনের মধ্যে ১০০ কোটির ব্যবসা করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছিল ‘এক থা টাইগার’। আর এবার ১২ দিনের মধ্যেই ২০০ কোটি পেরিয়ে গেল সালমানের নতুন ছবি।

সুচিত্রা সেনের নাতনী রাইমা বিয়ে করছেন

বাঙালি হার্টথ্রব সুচিত্রা সেনের নাতনী বলিউড স্টার রাইমা সেন বিয়ের ঘোষনা দিয়েছেন। পাত্র রাইমার দীর্ঘদিনের বন্ধু বরুন থাপার। শনিবার রাতে টুইটারে টুইট করে রাইমা তার বিয়ের সিদ্ধান্তের কথা জানান। রাইমা লিখেন, থুব শিগগিরই আমি বরুন থাপারকে বিয়ে করতে যাচ্ছি। বরুন আমার বেস্ট ফ্রেন্ড। টুইটের সঙ্গে রাইমা তাদের দুই জনের কম্প্রোমাইজিং পজিশনের পাঁচটি ছবি পোস্ট করেন।