Sunday, April 30, 2017
গ্রুপিংয়ের রাজনীতি by শামীমুল হক

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আল কায়েদায় যোগ দেয়া কেরালার আবু তাহির সিরিয়ায় নিহত

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘পৃথিবীকে ধ্বংস করে দিতে চান কিম জং উন’

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলে পিছপা হবো না : প্রধান বিচারপতি

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিশোর প্রেম পরিণতি নির্মম by মহিউদ্দিন অদুল

কিন্তু তার অপর বন্ধু রিমনের প্রেমের আত্মঘাতী নির্মমতা তার কাছেও ছিল অকল্পনীয়। রিমনের প্রেমিকা বাড্ডার স্থানীয় রিমি মোটরসাইকেলে প্রেমিকের সঙ্গে ঘুরতে চাইতো। রিমনের তা ছিল না। ফলে রিমি প্রায় সময় পরিচিতদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতো। তা রিমনের খুব খারাপ লাগাতো। এজন্য রিমন পরীক্ষায় পাস করলে বাবা-মার কাছে মোটরসাইকেল উপহার চায়। বাবা-মা এসএসসি পাস করলে তা দেয়ার প্রতিশ্রুতিও দেন। কিন্তু সেও এসএসসিতে ফেল করে। রিমিও অন্যদের সঙ্গে মোটর সাইকেলে ঘোরাঘুরি করতে থাকে। এসব সইতে না পেরে গত বছরের মাঝামাঝিতে বাসায় গলায় ফাঁস দিয়ে বসে। এরপর তাকে উদ্ধার করে গুলশান লিংক রোডের একটি হাসপাতালে নেয়া হয়। তখনও জীবিত ছিল। সেখান থেকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে সব শেষ। কিশোর প্রেমের নির্মম বলি হলো রিমন। অপর জুটি কামাল ও শিল্পার সম্পর্ক অবশ্য এখনও টিকে আছে। দু’জন রাজধানীর দু’কলেজে পড়ছে।
কিন্তু বাপ্পীর অপর এক বন্ধু ফয়সালের নির্মম পরিণতি ঘটে প্রায় দু’বছর আগে। বাড্ডার ওই বন্ধু ষষ্ঠ শ্রেণিতেই প্রেমে পড়ে সহপাঠী সায়মার। প্রেমের নেশায় অষ্টম শ্রেণিতেই ফয়সাল পড়াশুনার পাঠ চুকায়। উভয় পরিবার নানা চেষ্টায় তাদের নিবৃত্ত করতে পারেনি। কয়েক বছরেও এই অপরিণামদর্শী প্রেমের ছেদ ঘটাতে পারেনি দু’পরিবার। অগত্যা গত দু’বছর আগে তাদের প্রেমও মেনে নেয় দু’পরিবার। দু’জনের বাল্যবিয়ে দিয়ে সংসারে তোলে কিশোরী বউ সায়মাকে। কিন্তু নতুন সংসারে হাঁটতে বসতে শাশুড়ি-ফুফু শাশুড়ির খোঁচা। কয়েকদিনেই ধৈর্যহারা হয়ে অতীষ্ট হয়ে উঠে সায়মা। এক পর্যায়ে সে স্বামীকে বলে, ‘তুমি আমাকে এই নরক যন্ত্রণায় কেন এনেছো। তোমার পরিবার মেনে নিতে না পারলে তুমি আমাকে বলতে। আমি ঘর না বেঁধেই তোমাকে সারাজীবন ভালোবেসে যেতাম। আমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তোমাকে ভালোবাসার প্রমাণ দিয়ে যেতাম। এখানে এভাবে আমি থাকতে পারবো না। আমি জীবন দিয়ে তোমার ভালোবাসার প্রমাণ দিয়ে যাবো। আত্মহত্যা করবো’। কিন্তু সায়মা নয়, প্রাণ দিয়েছে ফয়সাল। কিশোর প্রেমে সদ্য বিবাহিতা স্ত্রীর এমন কথায় মারাত্মকভাবে মনোকষ্টে ভোগে ফয়সাল। এরপরই সে কাউকে তা বুঝতে না দিয়ে আত্মহননের দিকে এগিয়ে যায়। বিয়ের পঞ্চম দিনই মা’কে বলে স্ত্রীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। আর নিজের মায়ের সব স্বর্ণালঙ্কার গোপনে নিয়ে স্ত্রীকে দিয়ে দেয়, যা তার নিজের কাছে রাখতে বলে। স্ত্রীকে পাঠিয়ে দেয়ার পর নিজ কক্ষে ঢুকে। কিন্তু দীর্ঘক্ষণেও বের হওয়ার নাম নেই। এরপর বাপ্পী বাসায় গেলে ফয়সাল বের হচ্ছে না কেন তা দেখতে বলে মা। বাপ্পী নানাভাবে উঁকিঝুঁকি দিয়ে এক পর্যায়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে উঠে। তারপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল দুপুরে ফার্মগেট মোড়ের পার্কের এক বেঞ্চে অপর দুই বন্ধু ও দু’বান্ধবীর সঙ্গে আড্ডারত বাপ্পীর কাছে প্রেমের কথা জানতে চাইতেই তার ও বন্ধুদের সাম্প্রতিক অতীতের এই করুণ কাহিনী বর্ণনা করেন।
বাপ্পী বলেন, কিশোর বয়সে বন্ধু-বান্ধবী বা ছেলে-মেয়ের শুধু হাসি, চাহনি, চোখ, মুখ, চলাফেরা, পোশাক-আশাক ইত্যাদির ভাললাগা থেকেই আবেগের বশে প্রেম হয়ে যাচ্ছে। তখন ভালো-মন্দ বা পরিণাম না বুঝেই তাতে ঝুঁকে পড়েছি। আমি তো শুধু শ্রাবন্তীর হাসি ও গালের টোল দেখেই প্রেমে পড়ি। তারপর তার সবকিছুই আমার কাছে খুব ভালো লাগাতো। ফেসবুক মোবাইলে তার সঙ্গে ডুবে থাকতাম। সেও আমার জন্য প্রাণ দিতে পারতো। তার পরিবারের চাপে এক সময় ঝরে পড়লো। আত্মহত্যার চিন্তা এলেও পরে নিজেকে সামলে নিয়েছি। কিন্তু কষ্টটা যায়নি। আর প্রেমের বলি দু’বন্ধুর কাহিনী সারাজীবন আমাকে কষ্ট দেবে।
একই পার্কে কিছুটা দূরে বসে কথা বলছিলেন অপর কিশোর জুটি শাকিল ও রাজিয়া। চলতি এইচএসসি পরীক্ষা দিয়ে রাজিয়া ইউনিফর্মসহ হাজির পার্কে। আগে থেকেই অপেক্ষায় ছিল তার প্রেমিক শাকিল। তাদের দু’জনের বাড়ি দু’জেলায় হলেও ফার্মগেটে কোচিংয়ের সূত্রে জানাশোনা। প্রেম। এ বিষয়ে কথা বলতে চায়নি এই প্রেমিক যুগল।
মেয়েকে সঙ্গে নিয়ে স্কুলে আসা অভিভাবক শায়লা খানম বলেন, টেলিভিশনের নাটক, সিনেমার প্রেম কাহিনী, ফেসবুক, ইন্টারনেট ইত্যাদির কারণে স্কুলে পড়ুয়া ছেলে-মেয়েরা প্রেমে জড়িয়ে যাচ্ছে। একবার জড়িয়ে গেলে তার প্রেমিক-প্রেমিকা ছাড়া আর কিছু বোঝে না। বাবা-মার সম্মান, ভবিষ্যতের ভাবনা চুলায় যাক। যেন প্রেমই সব। আর কিছুই নেই। এসব আতঙ্কে মেয়েকে প্রতিদিন স্কুলে আনা-নেয়া করি।
জানা যায়, রাজধানীসহ সারাদেশের বিভিন্ন নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজে পড়ুয়া কিশোর-কিশোরীরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে। ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশনের কল্যাণে দ্রুত বিস্তার ঘটছে কিশোর প্রেমের। ঘটছে প্রেম ঘটিত ঝগড়া-ঝাটিসহ নানা অপ্রীতিকর ঘটনা। রাজধানীর পার্ক, রাস্তাঘাট, রেস্তরাঁ, হোটেলে স্কুল ফাঁকি দিয়ে সময় কাটাতে দেখা যাচ্ছে কিশোর-কিশোরীদের। বিব্রতকর পরিস্থিতে পড়ছে পরিবার। ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশুনা ও ভবিষ্যৎ। অনেকে ঝরে পড়ছে পড়াশুনা থেকে। সমাজের পরিবর্তন ও অবক্ষয় এবং পরিবারের কাঠামো ভেঙে যাওয়ার কারণে ক্রমবর্ধমান একই অপরিণামদর্শী অপরিণত প্রেমের লাগাম এখনই টেনে ধরা না গেলে দেশ ও জাতির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তানিয়া হক মানবজমিনকে বলেন, পরিবারে এখন বাবা-মা সন্তানদের সময় দিতে পারছে না। সুস্থ বিনোদন হারিয়ে যাচ্ছে। অন্যদিকে এখন শিশু-কিশোরদের হাতে হাতে মোবাইল ফোন। গ্লোবালাইজেশন ও তথ্য-প্রযুক্তির কল্যাণে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত। হাতের কাছেই ভালো-মন্দ সবকিছু। এত এত টিভি চ্যানেলে প্রেমের উপরই অধিকাংশ নাটক-সিনেমা-অনুষ্ঠান। তাহলে এখন এত উল্টো পথ তৈরি করে রেখে সোজা পথে হাঁটতে বললে কী হবে? শিশু-কিশোররা তো পথ হারাবেই। ১৮ বছরের আগে মোবাইল ফোন ব্যবহার না করার আইন করাসহ প্রয়োজনীয় উদ্যোগ এখনই নেয়া জরুরি বলে মনে করছেন তিনি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভয়ঙ্কর খেলা

ম্যাথিউ ভন রোর, ক্রিস্টফ শিরম্যান, উইল্যান্ড উইগন্যার ও বার্নার্ড জ্যান্ড- দার স্পাইগেলের এই চার সাংবাদিকের লেখা এক বিশ্লেষণী নিবন্ধে বলা হয়, মহাপ্রলয়ের মহড়া অনেকদিন ধরেই চলছিল। প্রতি দুই মাস অন্তর অন্তর বিকালের শুরুর দিকে সাইরেন বেজে উঠে সিউলে। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ায় গাড়ি-ঘোড়া। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা ব্যস্ত সড়ক মোড়ে অবস্থান নিয়ে দাঁড়িয়ে যায়। হলদে বাহুবন্ধনী পরা স্বেচ্ছাসেবীরা পথচারীদের নিয়ে যান পার্শ্ববর্তী আশ্রয়স্থলে। দক্ষিণ কোরিয়ার রাজধানী শহরে এমন আশ্রয়স্থলের সংখ্যা আছে কয়েকশ’।
প্রস্তুত সামরিক বাহিনীও। সিউল ও সীমান্তমুখী মহাসড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ওয়াচটাওয়ার। কয়েক কিলোমিটার অন্তর অন্তর সড়কের ওপর রাখা আছে কংক্রিটের তৈরি ভারী প্রতিবন্ধক। যুদ্ধ বাধলেই, স্বয়ংক্রিয় বিস্ফোরণ ঘটবে, আর সড়কের ওপর পড়ে যাবে এই প্রতিবন্ধক। ফলে আক্রমণকারীর এগুনোর পথ রুদ্ধ হয়ে যাবে।
উপকূলবর্তী সমুদ্র সৈকতেও পুঁতে রাখা আছে ট্যাংক-ফাঁদ আর কাঁটাতারের বেড়া। এসব কিছুই করা হয়েছে কোরিয়ান উপদ্বীপের দরিদ্র কিন্তু সামরিকভাবে শক্তিশালী উত্তরের হুমকি থেকে দক্ষিণাঞ্চলীয় অর্ধকে সুরক্ষিত রাখতে। সমস্ত সরঞ্জামই প্রতিরক্ষামূলক। কিন্তু দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আক্রমণের পরিকল্পনাও আছে। ‘কোরিয়া ম্যাসিভ পানিশমেন্ট অ্যান্ড রিটালিয়েশন’ বা সংক্ষেপে ‘কেএমপিআর’ নামে পরিচিত এই পরিকল্পনা। এর বিস্তারিত গোপন রাখা হয়েছে। কিন্তু সম্ভাব্য এক কোরিয়ান যুদ্ধের প্রথম দৃশ্যপট হবে এমন: উত্তর কোরিয়া হামলার আগেই দক্ষিণ কোরিয়া চেষ্টা করবে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলগুলো নিজেদের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিতে। আর উত্তর কোরিয়ার যেসব ক্ষেপণাস্ত্র বা রকেট ফাঁক-ফোকর দিয়ে উৎক্ষিপ্ত হয়ে যাবে, সেগুলোকে ধ্বংস করতে গুলি ছুড়বে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। উত্তর কোরিয়া তাদের পদাতিক সৈন্যবাহিনীকে দক্ষিণের উদ্দেশ্যে যাত্রা করানোর আগেই, দক্ষিণের বিশেষ বাহিনী পিয়ংইয়ং-এ ঢুকে শেষ করে দেবে একনায়ক কিম জং উনকে। মোটামুটি এটাই হলো কেএমপিআর পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক দৃশ্যপট।
গত বছরের সেপ্টেম্বরে এই পরিকল্পনা প্রথমবারের মতো প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এশিয়ার সামরিক বিশেষজ্ঞরা এই পরিকল্পনা নিয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন। কিন্তু এখন এই দৃশ্যপটকে বরং বাস্তবই মনে হচ্ছে। ২০০৬ সালের পর কোরিয়ান উপদ্বীপ একটি সামরিক সংঘাতের এতটা নিকটবর্তী কখনই ছিল না বলে মন্তব্য করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
বৈশ্বিক প্রেক্ষাপট থেকে চিন্তা করলে পরিস্থিতি এর চেয়ে সংবেদনশীল হতেই পারে না। পিয়ংইয়ং-এ ক্ষমতায় বসে আছেন কিম জং উন নামে এক একনায়ক। দৃশ্যত, তিনি নিজের শাসনক্ষমতার অস্তিত্বের স্বার্থে যুদ্ধে যেতে প্রস্তুত। কিন্তু এই যুদ্ধে মারা যেতে পারে হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষ। পৃথিবীর অপরপ্রান্ত ওয়াশিংটনের ক্ষমতার গদিতে বসে আছেন ডনাল্ড ট্রাম্প। এই ভদ্রলোক গণতান্ত্রিকভাবে নির্বাচিত বটে, কিন্তু দুনিয়ার সম্পর্কে তার জ্ঞান খুব কম। পারমাণবিক অস্ত্রের কোড ছাড়াও, তার হাতে আছে একটি টুইটার অ্যাকাউন্ট, যেটি তিনি ব্যবহার করেন অবোধ ব্যক্তির মতো। সিরিয়া ও আফগানিস্তানে তিনি দেখিয়ে দিয়েছেন, ক্রুজ মিসাইল কিংবা প্রকাণ্ড বোমা ফেলতে তিনি কুণ্ঠাবোধ করেন না।
ফলে এই সংঘাত উস্কে দেয়ার জন্য কিম জং উনই একমাত্র দায়ী নন। হোয়াইট হাউসে বসে থাকা ওই লোকটিও এক্ষেত্রে অনুঘটক। এই দুই লোক তাবৎ দুনিয়ার মানুষের স্নায়ু নিয়ে খেলছেন।
ট্রাম্পের ক্ষমতাগ্রহণের তিন সপ্তাহ আগে নববর্ষের দিনে কিম জং উন ঘোষণা করেন যে, তার দেশ শিগগিরই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। এ ধরনের একটি রকেট পৌঁছে যেতে পারে উত্তর আমেরিকা মহাদেশেও। কিমের এই ঘোষণাই ছিল যুক্তরাষ্ট্রের ওপর উত্তর কোরিয়ার সরাসরি হামলার সবচেয়ে গুরুতর ও বিশ্বাসযোগ্য হুমকি। জবাবে ট্রাম্প এক টুইটে লিখেন, ‘এমনটা কখনই হবে না।’ ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ হলো পিয়ংইয়ং-এর পারমাণবিক অস্ত্রভাণ্ডার। কিন্তু পররাষ্ট্র নীতির প্রশ্নে ট্রাম্প শুধু অনভিজ্ঞই নন, প্রায়ই তিনি আনাড়িপনার পরিচয় দেন। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ দেখা গেছে দুই সপ্তাহ আগে, যখন ট্রাম্প ঘোষণা দেন যে, সতর্কতার জন্য তিনি মার্কিন বিমানবাহী রণতরীকে তিনি উত্তর কোরিয়া অভিমুখে পাঠিয়েছেন। পরে অবশ্য দেখা যায় ওই রণতরী অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিল একটি মহড়ায় অংশ নিতে। হতে পারে ট্রাম্প ধাপ্পাবাজি করেছেন, কিংবা কোনকিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু এই ঘটনায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের এই কমান্ডার-ইন-চিফের অধীনে পরিস্থিতি কোনদিকে ঘুরে যেতে পারে।
বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় জেরবার ট্রাম্প দৃশ্যত উত্তর কোরিয়াকে নিয়ে বাগাড়ম্বরেই মনোযোগ সরানোর পথ বলে মনে করছেন। এক্ষেত্রে তিনি দৃশ্যত সফলও। তিনি যখন সিরিয়ায় এ মাসের শুরুতে ৫৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন, তখন খোদ তার সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন ট্রাম্প।
ফলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রকল্প এবং প্রেসিডেন্ট ট্রাম্প- এ দুয়ের অর্থ হলো, ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর বিবাদ এক নতুন ও অনিশ্চিত পর্যায়ে পৌঁছেছে। অতীতে সংঘাতের এমন সমূহ ঝুঁকি সৃষ্টির নজির বেশ বিরল। আরো ভয়াবহ বিষয় হলো, কোরিয়ান উপদ্বীপে যেকোনো যুদ্ধ পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে। জড়িয়ে পড়তে পারে কয়েকটি বৃহৎ আঞ্চলিক শক্তিধর রাষ্ট্র। এ যুদ্ধে সিরিয়ার গৃহযুদ্ধের চেয়েও বেশি পরিমাণ মানুষ শরণার্থী হবে।
চীনের তীব্র আপত্তির মুখেও দক্ষিণ কোরিয়ায় মার্কিন থাড আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শুরু হয়েছে। সংঘাতের আরো ইঙ্গিত পাওয়া গেছে এ সপ্তাহে। মঙ্গলবার, ইউএসএস মিশিগান নামে যুক্তরাষ্ট্রের একটি ১৫০টি টমাহক ক্ষেপণাস্ত্রধারী পারমাণবিক সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় থেমেছে। এটি মোতায়েন করা হয়েছে ২৫শে এপ্রিল, যেদিন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মকর্তারা বলছেন, এটি স্রেফ রুটিন কাজ, কিন্তু পিয়ংইয়ং একে অন্যভাবে নিতে পারে। একই দিনে উত্তর কোরিয়াও এক বিশাল আর্টিলারি প্রশিক্ষণের আয়োজন করে। সেদিন অস্বাভাবিকভাবে ট্রাম্প সিনেটের প্রত্যেক সদস্যকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান উত্তর কোরিয়া সম্পর্কে হালনাগাদ তথ্য জানাতে।
কোরিয়ান উপদ্বীপে প্রায় সাড়ে ৭ কোটি মানুষের বসবাস। এর চেয়েও বড় কথা হচ্ছে, বিশ্বের তিন শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্র, চীন ও জাপান যদি কোনো সংঘাতে জড়িয়ে যায়, তবে বিশ্ব কেবল বিপর্যয়কর এক মানবিক পরিস্থতিই প্রত্যক্ষ করবে না, অর্থনৈতিক ধস হতে পারে বিশাল। এমনকি রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাহলে কি কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর পৃথিবী আরো একবার পারমাণবিক যুদ্ধের সম্মুখীন? উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্প থামাতে বছরের পর বছর বিপল কূটনৈতিক প্রচেষ্টার পর সামরিক সংঘাত কি অনিবার্য?
ওয়াশিংটন ডিসির উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টারের পারমাণবিক বিস্তার রোধকরণবিষয়ক বিশেষজ্ঞ রবার্ট লিটওয়াক বলেন, পারমাণবিক অস্ত্রের দিক থেকে এক যুগান্তকারী অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছে উত্তর কোরিয়া। তিনি বলেন, দেশটি আগামী দুই-তিন বছরে আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা যাবে এমন ১০০টি পারমাণবিক ওয়্যারহেড তৈরি করতে চায়। লিটওয়াক বলেন, ‘দেশটি সফল হলে, সমীকরণ একেবারেই পাল্টে যাবে।’ শুধুমাত্র এ বছরই কিম জং উন পাঁচটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালান। সর্বশেষটি ছিল গতকাল। যদিও এ পরীক্ষা ব্যর্থ হয়েছে, কিন্তু এই পরীক্ষা করাটাই বিশ্বচাপের মুখে দেশটির অবাধ্যতা প্রমাণ করে।
মাত্র এক সপ্তাহ আগে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত হুমকি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র বিশ্বশান্তির প্রতি হুমকি অব্যাহত রাখে, আর নিজের মোড়ালিপনার যুক্তি বহাল রাখে, তাহলে ‘যেকোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে।’
পুরো সমীকরণে চীনের অবস্থান বেশ অদ্ভুত। মূলত, আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার একমাত্র বন্ধু চীন। যদিও কিম জং-উন মাঝেমাঝে চীনকেও ছেড়ে কথা বলেন না, তবুও একমাত্র এ দেশই উত্তর কোরিয়ার সহযোগী। চীনের প্রকাশ্যে অবস্থান হলো, উত্তর কোরিয়াকে তার পারমাণবিক প্রকল্প পরিত্যাগ করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধে সমর্থনও দিয়েছে চীন। কিন্তু ডনাল্ড ট্রাম্প মনে করেন, চীন উত্তর কোরিয়াকে নিবৃত করতে যথেষ্ট কাজ করছে না। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাতের পর এ অবস্থান থেকে খানিকটা সরেছেন ট্রাম্প। তিনি এখন মনে করেন, চীন উত্তর কোরিয়া ইস্যুতে খুবই চেষ্টা করছে। এমনকি উত্তর কোরিয়া গতকাল যে ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তা ‘চীন ও দেশটির খুবই শ্রদ্ধাভাজন প্রেসিডেন্টের প্রতি অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। চীনও উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তবে সিএনএন’র খবর, পরিস্থিতি অন্যদিকে গড়ালে বসে থাকবে না চীনও। মার্কিন বিশ্লেষকরা বলছেন, কয়েক সপ্তাহ ধরে চীনের সামরিক বাহিনী তাদের যুদ্ধবিমানকে সর্বোচ্চ প্রস্তুত রেখেছে।
উত্তর কোরিয়া অতীতে অনেকবারই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে। কিম জং উন তার দেশকে সামরিকভাবে শক্তিশালী করতে উদগ্রীব। তার আতঙ্ক ও ঝুঁকি নেয়ার প্রবণতা আছে। ফলে তার উদ্দেশ্য সম্পর্কে আগাম আঁচ পাওয়া যায়। কিন্তু ট্রাম্পের বেলায় নয়। প্রশ্ন হলো, তিনি প্রতিক্রিয়া দেখাবেন কীভাবে? যুদ্ধ ও শান্তির প্রসঙ্গ উঠলে ট্রাম্পের মুখ দিয়ে বেরোনো প্রতিটি বাক্য ও অসতর্ক শব্দই প্রাসঙ্গিক। আর ট্রাম্পের দিক থেকে এটাই সবচেয়ে বড় ঝুঁকি। তার অনভিজ্ঞতা, আত্মবড়াই এবং টুইটারে তাৎক্ষণিক উস্কানি দেওয়ার অভ্যেস - সব মিলিয়ে তিনি এমন একজন প্রেসিডেন্ট যিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। আর এমন প্রেসিডেন্ট নিজেই নিরাপত্তা ঝুঁকি।
নিজের নির্বাচনী প্রচারাভিযানের সময় আমেরিকার হৃত গৌরব পুনরুদ্ধারের কথা বারবার বলেছেন ট্রাম্প। আর এ দিয়ে তিনি আসলে সামরিক শক্তির কথাই বোঝাতেন তিনি। ফেব্রুয়ারির শেষের দিকে এক বক্তৃতায় তিনি বলেন, ‘আমাদের আবার যুদ্ধ জেতা শুরু করতে হবে।’ এই বার্তার সঙ্গে সঙ্গতি রেখে ট্রাম্প সম্প্রতি দেশের প্রতিরক্ষা বরাদ্দ ৫৪০০ কোটি ডলার বৃদ্ধি করার ঘোষণা দেন। তিনি সামরিক বাহিনী জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে আরো স্বাধীনতা দিয়েছেন। আর এর ফলে মার্কিন বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের ঘটনা সম্প্রতি বেড়েছে।
উত্তর কোরিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ৫ সপ্তাহ আগে তার এশিয়া সফরে বলেন, দেশটির পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত সহিষ্ণুতার দিন ফুরিয়েছে। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে প্রায় একই কথা বলেন। পেন্স সদর্পে ঘোষণা করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য নিয়ে পরীক্ষা নীরিক্ষা না চালালেই বরং উত্তর কোরিয়ার জন্য ভালো।
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে অভিজ্ঞ নিরাপত্তা নীতি বিষয়ক কর্মকর্তার একজন ও আইনপ্রণেতা কিম জং ডাএ বলেন, ‘কিম জং উন কী চান, তা বোঝা সহজ। কিন্তু ট্রাম্পকে অনুমান করা যায় না।’ তিনি জানান, সিউল বিশেষভাবে যা নিয়ে উদ্বিগ্ন তা হলো আমেরিকা সম্ভবত কমান্ডো হামলা চালিয়ে কিম জং উনকে টার্গেট করতে পারে। তিনি বলেন, ‘আমরা সবচেয়ে উদ্বিগ্ন এ সম্ভাবনা নিয়ে যে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অনুমতি ছাড়াই উত্তর কোরিয়ায় হামলা চালাতে পারে।’
তবে ট্রাম্প যদি সত্যিই হামলা চালাতে চান, তাহলে তার হাতে উপায় থাকবে তিনটি। প্রথমত, পারমাণবিক শক্তিসমেত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগেই যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। তবে সেক্ষেত্রে উৎক্ষেপণস্থল শনাক্ত করতে হবে। কিন্তু এ ধরণের স্থান আছে অনেক। সবগুলোকে একসঙ্গে ধ্বংস করাটা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ট্রাম্প উত্তর কোরিয়ার সকল পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারেন। কিন্তু চ্যালেঞ্জ হলো প্রায় একই সময়ে সব হামলা চালাতে হবে। যদি এই হামলা কেঁচে যায়, তাহলে সমূহ ঝুঁকি রয়েছে যে উত্তর কোরিয়া পারমাণবিক হামলা চালাতে পারে। কিংবা দক্ষিণের বিরুদ্ধে প্রচলিত ধাঁচে হামলা চালাতে পারে পিয়ংইয়ং। তৃতীয় সম্ভাবনা হলো, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়া দখলে অভিযান শুরু করা। কিন্তু উত্তরের দিক থেকে রাসায়নিক হামলা চালানোর ঝুঁকি থাকায় এই সম্ভাবনা আগেই বাতিলের খাতায়।
কিন্তু সামরিক সংঘাত যদি এড়ানো সম্ভব হয়, ট্রাম্প ও কিম জং উন যদি অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখান, আলোচনাই যদি হয় চূড়ান্ত পথ, তাহলে ট্রাম্প খুব একটা খারাপ অবস্থানে থাকবেন না। বিশ্বজুড়ে রাজনীতিবিদদের কাছে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে ট্রাম্প এক চিন্তার নাম। কিন্তু আলোচনার টেবিলে তার এই অনিশ্চয়তামাখা বৈশিষ্ট্যই বয়ে আনতে পারে সাফল্য। হয়তো, এ কারণেই ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, এ দেশকে হতে হবে আরো কম অনুমানযোগ্য।
(মূল: জার্মানির দার স্পাইগেল। ছবি: লন্ডনের ফিনান্সিয়াল টাইমসের সৌজন্যে।)
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে চার হাজার কর্মকর্তা বরখাস্ত

About: ATM COX

বারবার কেন ব্যর্থ হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাশ্মীর নিয়ে সমাধানের আহ্বান এরদোগানের

'দেহব্যবসা চালাচ্ছেন নারী এমপি'

জয়ললিতার চা বাগান ঘিরে রহস্যময় সিরিজ খুন

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিডিয়াকে ফের এক হাত নিলেন ট্রাম্প

যোগীর রাজ্যে মিলাদুন্নবীসহ ১৫ সরকারি ছুটি বাতিল

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
'ছৌপদী প্রথার' কুসংস্কারে প্রাণ গেল আরেক কিশোরীর

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
'চামড়া ছিলব, মালাই বের করে নেব'

প্রাইভেট না পড়ায় ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দোষী সাব্যস্ত হওয়ার আগে 'রাজাকার' আখ্যা নয়

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মালয়েশিয়ায় সেকেন্ড হোম তদন্তে নামছে দুদক

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাওর এলাকায় বিকল্প জীবিকার ব্যবস্থা করা হবে

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশের একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না: প্রধানমন্ত্রী

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্দশা দেখতে হাওর এলাকায় প্রধানমন্ত্রী

রাজধানীতে স্ত্রী ও সিলেটে স্বামীর লাশ উদ্ধার

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাংবাদিক ওমর ফারুক আর নেই

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও জামায়াত জড়িত!

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জঙ্গি কার্যক্রমে বিদেশি বিশেষ গোষ্ঠীর অর্থায়ন থাকতে পারে

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে রাজউক ও জেলা প্রশাসন!

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবারের আনন্দ পুরস্কার পেলেন আনিসুজ্জামান

হেফাজত রাজনীতিতে জড়াবে না, ভোটেও সমর্থন দেবে না

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফরিদপুরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের আত্মহত্যা

জাতীয় নির্বাচন হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
April
(1737)
-
▼
Apr 30
(46)
- গ্রুপিংয়ের রাজনীতি by শামীমুল হক
- আল কায়েদায় যোগ দেয়া কেরালার আবু তাহির সিরিয়ায় নিহত
- ‘পৃথিবীকে ধ্বংস করে দিতে চান কিম জং উন’
- সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলে পিছপা হবো না ...
- কিশোর প্রেম পরিণতি নির্মম by মহিউদ্দিন অদুল
- ভয়ঙ্কর খেলা
- তুরস্কে চার হাজার কর্মকর্তা বরখাস্ত
- বারবার কেন ব্যর্থ হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র...
- কাশ্মীর নিয়ে সমাধানের আহ্বান এরদোগানের
- 'দেহব্যবসা চালাচ্ছেন নারী এমপি'
- জয়ললিতার চা বাগান ঘিরে রহস্যময় সিরিজ খুন
- মিডিয়াকে ফের এক হাত নিলেন ট্রাম্প
- যোগীর রাজ্যে মিলাদুন্নবীসহ ১৫ সরকারি ছুটি বাতিল
- 'ছৌপদী প্রথার' কুসংস্কারে প্রাণ গেল আরেক কিশোরীর
- 'চামড়া ছিলব, মালাই বের করে নেব'
- প্রাইভেট না পড়ায় ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে
- দোষী সাব্যস্ত হওয়ার আগে 'রাজাকার' আখ্যা নয়
- মালয়েশিয়ায় সেকেন্ড হোম তদন্তে নামছে দুদক
- হাওর এলাকায় বিকল্প জীবিকার ব্যবস্থা করা হবে
- দেশের একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না: প্রধানমন্ত্রী
- দুর্দশা দেখতে হাওর এলাকায় প্রধানমন্ত্রী
- রাজধানীতে স্ত্রী ও সিলেটে স্বামীর লাশ উদ্ধার
- সাংবাদিক ওমর ফারুক আর নেই
- পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও জামায়াত জড়িত!
- জঙ্গি কার্যক্রমে বিদেশি বিশেষ গোষ্ঠীর অর্থায়ন থাকত...
- সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে রাজউক ও জেলা প্রশাসন!
- এবারের আনন্দ পুরস্কার পেলেন আনিসুজ্জামান
- হেফাজত রাজনীতিতে জড়াবে না, ভোটেও সমর্থন দেবে না
- ফরিদপুরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
- সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের আত্মহত্যা
- জাতীয় নির্বাচন হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
- মৃদু ভূমিকম্প ও ঝড়ে ক্ষতিগ্রস্ত সিলেট স্টেডিয়াম
- রাজশাহীতে পুলিশ অফিসার্স মেসে এসির লাশ
- সুন্দরবনের আরও দুই দস্যু বাহিনীর আত্মসমর্পণ
- এডিবি পাঁচ বছরে ৭০ হাজার কোটি টাকা সহায়তা দেবে
- চাঁদের মাটিতে কৃত্রিম সুড়ঙ্গ!
- রূপপুর প্রকল্পে চাঁদা দাবি, ছেলেসহ আ'লীগ নেতা আটক
- ছাগল চরাতে গিয়ে লাশ হলেন গৃহবধূ
- ভুল রক্ত সঞ্চালনে এক তরুণের জীবন বিপন্ন
- হাওরে হাহাকার: ত্রাণ পাননি ৮০ বছরের বৃদ্ধা
- পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকরা
- চেয়ারম্যান ও পরিচালকের ঋণ জালিয়াতি
- নতুন ভ্যাট আইনে অভ্যন্তরীণ বিনিয়োগ বাধাগ্রস্ত হবে
- ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে
- সুশাসন ছাড়া মুক্তি নেই
- লবণ কম খেলে রক্তচাপ কমে কী?
-
▼
Apr 30
(46)
-
▼
April
(1737)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...