Wednesday, January 20, 2010
অস্ট্রেলিয়ায় আবারও এক ভারতীয় হামলার শিকার
নাম প্রকাশে অনিচ্ছুক ২৮ বছর বয়সী ওই ভারতীয় জানান, মঙ্গলবার সিডনির কুগি সমুদ্র সৈকতে হাঁটাহাঁটির সময় পাঁচ-ছয়জন অস্ট্রেলীয় তাঁর কাছে অর্থ দাবি করে। তিনি অর্থ না দিয়ে দ্রুত গাড়ির উদ্দেশে হাঁটতে থাকেন। তখন তারা তাঁর ওপর হামলা চালায়।
এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া প্রবাসী ওই ভারতীয় জানান, হামলাকারীরা তাঁর কাছে অর্থ দাবি করলেও তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়নি। চিত্কার করে সাহায্য চাইলেও কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেনি।
হামলার ৪০ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে এ সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
মাথা, কাঁধ আর পিঠে আঘাত নিয়ে ওই ভারতীয় এখন চিকিত্সাধীন। তিনি বর্ণবাদী হামলার শিকার হয়েছেন—ওই ভারতীয় এমন কোনো কথা বলেননি। তবে এই হামলা বর্ণবাদী হামলার সন্দেহকেই উসকে দিচ্ছে।
প্রায় এক সপ্তাহ আগে ইয়ারভিলে খুন হয়েছিলেন ভারতীয় যুবক নিতিন গার্গ। ওই ঘটনার পর মেলবোর্নে অপর এক ভারতীয়কে পুড়িয়ে মারার চেষ্টা হয়। গত শনিবার হামলার শিকার হন যশপ্রীত নামের আরও এক ভারতীয়।
তবে এসব হামলার পেছনে বর্ণবাদের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক যথেষ্ট ভালো। ভারতীয়দের ওপর আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ কোরিয়ায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড
সিউলের দক্ষিণাঞ্চলীয় সুওয়েনের আদালত রায়ে বলেছেন, ‘৩৭ বছরের কলেজশিক্ষক লি দেশের সঙ্গে প্রতারণা করেছেন। বিগত ১৭ বছর ধরে দেশের সামরিক গোপন তথ্য উত্তর কোরিয়ায় পাচার করে তিনি জাতীয় নিরাপত্তার বিষয়ে হুমকির সৃষ্টি করেছেন।’
কারাদণ্ডের পাশাপাশি লিকে ২৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
সিউলের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯২ সালে ভারতের নয়াদিল্লিতে একটি কলেজে পড়ালেখা করার সময় লিকে উত্তর কোরিয়ার গোয়েন্দা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি দুবার পিয়ংইয়ং সফরে যান এবং সেখানকার কমিউনিস্ট পার্টির সদস্য হন। এ সময় লিকে অন্তত ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়।
পরে দেশে ফিরে স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষে একটি কলেজে যোগ দেন লি। এ সময় দক্ষিণ কোরিয়ার জাতীয় একত্রীকরণ উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। এই পদাধিকারবলে দেশের জাতীয় নিরাপত্তাবিষয়ক গোপন তথ্য সংগ্রহের অধিকার অর্জন করেন লি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জ্যোতি বসুর বাড়িতে একদিন by স্বপন কুমার দাস
ঢাকা থেকে বারদীর দূরত্ব সাকল্যে ৩৫ কিলোমিটার হবে। কিন্তু এ পথটুকু পাড়ি দিতে একাধিক বাহন পাল্টাতে হয়। ঝক্কিঝামেলাও অনেক। গুলিস্তান মোড় থেকে মাঝেমধ্যে সরাসরি বারদী যাওয়ার বাস পাওয়া যায় বটে, তবে সে বাস কিছু দূর যাওয়ার পরই যথারীতি লোকাল হয়ে যায়। তখন সারাটা পথ ড্রাইভার, কন্ডাক্টর আর হেলপারের সঙ্গে যাত্রীদের বচসা করে যেতে হয়। কখনো তা হাতাহাতির পর্যায়ে যায়। এমনি এক সিটিং-লোকাল বাসে চেপে বারদী এসে পৌঁছাই। উদ্দেশ্য, জ্যোতি বসুর শৈশবের স্মৃতিবিজড়িত বারদীর বাড়িটি দেখার।
পথে পথে যানজট-জনজট মোকাবিলা করে বারদী পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে এসে বাস থামে বারদীর ব্রহ্মচারী নামে খ্যাত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের পূর্ব পাশে। সেখান থেকে রিকশায় চেপে রওনা দিই। ভাড়া ১০ টাকা। পিচঢালা সরু পথে রিকশা চলা শুরু করে। রিকশাচালকের নাম আলী হোসেন। পঞ্চাশোর্ধ্ব আলী হোসেনকে জিজ্ঞাসা করি, জ্যোতি বসুর অসুস্থতার খবর কি আপনি জানেন? আলী হোসেন বলেন, ‘হ্যাঁ, জানি। তিনি হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’ আলী হোসেন আরও বলেন, এ গ্রামের মানুষ জ্যোতি বসু আর বাবার (লোকনাথ ব্রহ্মচারী) জন্য গর্বিত। তাঁদের কারণেই গ্রামটি আজ বিখ্যাত। এ গ্রামের বহু লোক কলকাতায় গিয়ে জ্যোতি বসুর সঙ্গে দেখা করে এসেছে। বারদী থেকে কেউ জ্যোতি বসুর বাড়িতে গেলে তিনি কুশল বিনিময় করেন, আদর-আপ্যায়ন করেন। রিকশাচালক আলী হোসেনের কথা শুনে বিস্মিত হই।
বারদীর আশ্রম থেকে জ্যোতি বসুর পৈতৃক ভিটার দূরত্ব এক কিলোমিটারের মতো। পাঁচ-সাত মিনিট পরই আমরা এসে পৌঁছি বাড়ির ফটকের সামনে। ভাড়া মিটিয়ে ওই ফটক দিয়ে ঢুকে পা রাখি বাড়ির আঙিনায়। আম, তেঁতুল, তাল ও সুপারিগাছের ঘেরাটোপে বন্দী বেশ উঁচু একটি দোতলা বাড়ি। এটাই জ্যোতি বসুর পৈতৃক বাড়ি। শৈশবে মায়ের কোলে চড়ে তিনি এ গ্রামে এসেছেন এবং এ বাড়িতে থেকেছেন। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালেও তিনি এ গ্রামে এসেছেন। বাড়িটি দেখে গেছেন। এ গ্রামের সঙ্গে জড়িয়ে আছে তাঁর বহু স্মৃতি।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, কিংবদন্তিতুল্য বাম রাজনীতিক জ্যোতি বসুর পূর্বপুরুষদের বসবাস ছিল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে। তবে জ্যোতি বসুর জন্ম কলকাতায় (৮ জুলাই ১৯১৪ইং), হ্যারিসন রোডের (বর্তমানে মহাত্মা গান্ধী রোড) একটি বাড়িতে। জ্যোতি বসুর ঠাকুরদার কর্মস্থল ছিল আসামের ধুবলিতে। তাঁর বাবা ও কাকারা বেড়ে উঠেছেন ধুবলিতে, লেখাপড়া করেছেন কলকাতায়। তবে পূর্বপুরুষদের বাস্তুভিটা বারদীতে তাঁদের নিয়মিত যাতায়াত ছিল। বিশেষ করে, দুর্গাপূজার সময় তাঁরা সবাই বারদীতে আসতেন। এখানে ধুমধামের সঙ্গে দুর্গাপূজা করতেন। তা ছাড়া জ্যোতি বসুর মা শ্রীমতি হেমলতা বসুও বারদীর মেয়ে ছিলেন। সে হিসেবে বারদী জ্যোতি বসুর মাতুলালয়ও বটে।
১৯৪৭ সালে ভারত বিভাগের পর বারদীতে তাঁদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এর মধ্যে তিনি বিয়ে করেছেন। লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পাস করেছেন, কলকাতা ফিরে এসে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও থেকেছেন। কিন্তু বারদীকে কখনো বিস্মৃত হননি। তাই দেশ ভাগের দীর্ঘ ৪১ বছর পর ১৯৮৭ সালের ১ মার্চ তিনি সস্ত্রীক বারদীতে বেড়াতে আসেন। এরপর আবার বারদীতে আসেন ১৯৯৭ সালের ২৭ নভেম্বর। সেবার সঙ্গে আসেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত। এখানে এসে তিনি বরাবরের মতো বাড়িটি ঘুরেফিরে দেখেন। অদূরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে যান এবং প্রসাদ নেন। এভাবেই তিনি বারদীর সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক পুনঃস্থাপন করেন।
বারদীতে জ্যোতি বসুর বসতভিটার পরিমাণ দেড় বিঘা। তবে বাড়িটি ছয় কাঠার ওপর নির্মিত। মাটি থেকে প্রায় চার ফুট উঁচু বেদির ওপর বাড়িটি নির্মিত। বাড়িটির নাম হেমলতা ভবন। এর নিচতলায় দুটি এবং দোতলায় তিনটি কক্ষ আছে। বাড়ির ভেতর দিয়ে ওপরে ওঠার পাকা সিঁড়িটি ছাদ পর্যন্ত বিস্তৃত। ছাদ থেকে গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। গ্রীষ্মকালে অদূরে মেঘনা নদী থেকে ভেসে আসা দক্ষিণা বাতাসে মনপ্রাণ জুড়িয়ে যায়। বাড়িটি দক্ষিণমুখী হলেও এর দক্ষিণের প্রবেশপথ এখন নিশ্চিহ্ন। তাই এখন পেছনের পথ দিয়েই বাড়িতে প্রবেশ করতে হয়। পূর্ব দিকের পুকুর ঘাটটি বহু আগেই বিলীন হয়ে গেছে। পুকুরটির পাড় ভেঙে বর্ষাকালে এর জল বাড়িটিকে স্পর্শ করে। ফলে বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জ্যোতি বসু তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থে বারদীতে তাঁর আগমন প্রসঙ্গে লিখেছেন। তাতে তিনি বারদীর তাঁদের সব সম্পত্তি বাংলাদেশ সরকারকে দান করার কথা উল্লেখ করেছেন। তাই বাড়িটি দখলমুক্ত করে জ্যোতি বসুর ব্যবহার্য জিনিস দিয়ে একে একটি সংগ্রহশালায় রূপান্তরিত করা যায়। গড়ে তোলা যায় এখানে চমত্কার একটি ভ্রমণকেন্দ্র।
আজ সবার মতো বারদীর সবাই জেনে গেছে, জ্যোতি বসু আর নেই। শোকের আবহ বিরাজ করছে বারদীতে।
জ্যোতি বসুর স্মৃতিধন্য বাড়িটি সংরক্ষণ করা হলে এই শোক কাটিয়ে নতুন করে তাঁকে নিয়ে ভাবতে পারবে বারদীবাসী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাশিয়া থেকে ডুবোজাহাজ ইজারা নেবে ভারত
এর আগে রাশিয়ার সামরিক বাহিনী ভারতকে নেরপা ডুবোজাহাজ ইজারা দেওয়ার ব্যাপারে গণমাধ্যমের প্রতিবেদন অস্বীকার করেছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দেশটির বার্তা সংস্থা ইতার-তাসকে জানায়, নেরপা পরমাণু ডুবোজাহাজ ১০ বছরের জন্য ভারতকে ইজারা দেওয়া হবে। এটা এ বছরের গ্রীষ্মকাল বা শরত্কালে দেওয়া হবে।
ভারতীয় কর্মকর্তারাও ইজারা চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘রাশিয়া থেকে শিগগিরই আমরা ডুবোজাহাজ পাচ্ছি।’ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘যত শিগগির সম্ভব আমরা ডুবোজাহাজটি পেতে চাই। এটা নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তি বাড়াতে বাড়তি ভূমিকা রাখবে।’
কত টাকার বিনিময়ে ইজারা চুক্তি হয়েছে তা জানা যায়নি। ইতার-তাস জানিয়েছে, ডুবোজাহাজটি রাশিয়ার সামরিক ঘাঁটি ভ্লাদিভস্তক বন্দরে ভারতীয় এক নাবিকের কাছে হস্তান্তর করা হবে।
প্রচলিত টর্পেডো ও দ্রুতগতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নেরপার সাংকেতিক নাম ‘আকুলা’। ন্যাটো এই নাম দিয়েছে। নেরপাকে প্রথম পানিতে ডোবানো হয় ১৯৯৩ সালে। তবে ২০০৮ সাল থেকে সমুদ্রে নেরপার পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। ওই বছরের নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে সমুদ্রে চলার সময় হঠাত্ করে নেপরার একটি অংশে অগ্নিকাণ্ড ঘটে। এতে বিষাক্ত গ্যাস নিঃসরণ হয়ে ২০ জনের মৃত্যু হয়। ২০০০ সালের পর ওটিই ছিল রাশিয়ার নৌবাহিনীর বড় দুর্ঘটনা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, নেরপা গত বছরের শেষে রাশিয়ান নৌবাহিনীতে যুক্ত হয়। বিভিন্ন অসুবিধা দূর করে ফেব্রুয়ারি মাসে আরও কয়েকবার পরীক্ষামূলকভাবে ডুবোজাহাজটি চালানো হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুদকের স্বাধীনতা বনাম সংবিধানের সুরক্ষা -সুশাসন by এ এম এম শওকত আলী
সংসদ গঠিত হওয়ার পরবর্তী পর্যায়ে একটি সংসদীয় কমিটি দুদকের কমিশনারদের সশরীরে হাজির হয়ে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট আইনি কাঠামোর অভাবের কারণে সে চেষ্টাও ব্যর্থ হয়। অবশ্য দুদকের একজন সাবেক সচিব প্রথমে হাজির হতে অস্বীকৃতি জানালেও পরবর্তী সময়ে হাজির হন। অন্য কেউ এ বিষয়ে সাড়া দেননি। লক্ষণীয় যে, একমাত্র সরকারি বেতনভুক ব্যক্তিরাই সংসদে জবাবদিহি করতে বাধ্য, অন্য কেউ নয়।
দুদক নির্বাচন কমিশনের মতো কোনো সাংবিধানিক সংস্থা নয়। এ সংস্থার স্বাধীনতার সীমারেখাও বিদ্যমান। এ সীমারেখা কমিশনের আইনেই বলা রয়েছে। এ ছাড়া কমিশনের যেকোনো সিদ্ধান্ত প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট সংগত কারণে বাতিল করার ক্ষমতা রাখে। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টই স্বাধীন, তবে সংবিধান সাপেক্ষে। প্রকাশ্যে স্বীয় সংস্থার বিষয়ে কোনো অনভিপ্রেত বক্তব্য বিচারপতিরা প্রকাশ করেন না। দুদকের জন্মলগ্নে এ ধরনের কিছু বক্তব্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দিয়েছিলেন—যাকে বলা যায়, ময়লা কাপড় জনসমক্ষে সাফ করা। সম্প্রতি দুদকের প্রধান কর্মকর্তার এমনই একটি বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বক্তব্যে বলা হয়েছে, দুদক দন্তহীন বাঘ। আসলে কি তাই?
সংবিধানের মূলমন্ত্র হচ্ছে—রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের কর্মকাণ্ড ও ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। দুদক বা এ ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান স্বাধীনতা ও শক্তির নামে এ মূলমন্ত্রকে উজিয়ে যেতে পারে না। এটা উপেক্ষা করলে সুশাসন প্রতিষ্ঠার নামে দুঃশাসন বা কুশাসন হবে, যা কারও কাম্য নয়। এ ধরনের উপলব্ধি থেকেই সংসদীয় কমিটি সম্প্রতি দুদক আইন সংশোধনের জন্য কিছু দিকনির্দেশনা দিয়েছে। পত্রিকান্তরে দেখা যায়, অধিকাংশ দিকনির্দেশনার সঙ্গে দুদক দ্বিমত পোষণ করেছে। দুদকের যে উপকমিটি সংসদীয় কমিটির কিছু দিকনির্দেশনার সঙ্গে একমত পোষণ করেছে, সে বিষয়েও দুদকের প্রধানসহ কমিশনাররা একমত নন। প্রকাশিত সংবাদে যে কটি দিকনির্দেশনা সংসদীয় কমিটি দুদককে প্রেরণ করেছে, সে বিষয়গুলো বিশ্লেষণের দাবি রাখে। বিষয়গুলো হলো : এক. সরকারের বেতনভুক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দাখিলের আগে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করাই বিধান। এ বিধান এর আগে অর্থাত্ পুরোনো আইনে ছিল, নতুন আইনে বিলুপ্ত করা হয়। এ বিধানের পক্ষে যুক্তি হচ্ছে, অনেক সত্ ও দক্ষ সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে থাকলেও পরবর্তীকালে দুদকের আসামি হয়েছেন। এ কারণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে শিথিলতা আসে। এ ধরনের ব্যাখ্যাকে আরও সম্প্রসারিত করা যায়। এক. সরল বিশ্বাসে কাজ করার বিষয়টি দণ্ডযোগ্য অপরাধ নয়। এ স্বীকৃতি ফৌজদারি বিধিমালায়ও বিদ্যমান। দুই. অতীতে বেশ কিছু চাঞ্চল্যকর মামলায় বিশেষ করে, ক্রয়সংক্রান্ত দুর্নীতির জন্য দুর্নীতি দমন অধিদপ্তর ঢালাওভাবে যেসব কর্মকর্তা সংশ্লিষ্ট ক্রয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন, কিন্তু সরকারি কার্য সম্পাদনবিধি অনুযায়ী তাঁরা ক্রয়সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন, তাঁদেরও মামলায় আসামি করা হয়েছে। তিন. এমন অনেক নজির রয়েছে, বিভিন্ন কারণে দুর্নীতির মামলায় আসামি সাত-আট বছর পর সংশ্লিষ্ট আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। এ সময়কালে তিনি সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। এ ধরনের উদাহরণ এখনো যে নেই, তা বলা যাবে না। এ ধরনের ক্ষেত্রে দুদক কি ফিরিয়ে দিতে পারবে সেই সাত-আট বছরের কর্মজীবন বা সংশ্লিষ্ট ব্যক্তির সুনাম? এ বিধান প্রতিস্থাপিত হলে পরোক্ষভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে বলে যে যুক্তি প্রকাশিত হয়েছে, তার গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনার দাবি রাখে। দুদকের যুক্তি ভিন্নতর। এককথায় তারা বলেছে, দুদককে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য পরিবর্তনের বিষয়টি গ্রহণযোগ্য নয়।
পুরোনো বিধানটি কীভাবে কাজ করত, সে বিষয়ে যাঁরা বিপক্ষে বলেছেন, তাঁদের হয়তো জানা নেই। প্রাথমিকভাবে সরকারি অনুমোদনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি ছিল। ১৯৮২ পরবর্তী সময়ে এ কমিটির সব সিদ্ধান্ত ক্ষেত্রমতো রাষ্ট্রপতি (রাষ্ট্রপতিশাসিত সরকারে) এবং প্রধানমন্ত্রীর অনুমোদন, সচিব, এমপি ও মন্ত্রীদের মামলার অনুমোদনের প্রয়োজন হতো। অর্থাত্ সম্পূর্ণ বিষয়টি রাজনীতিকায়ন করা হয়। কোনো বিশ্লেষণধর্মী গবেষণায় কোনো বেসরকারি প্রতিষ্ঠান কী করেছে, যাতে নিরপেক্ষতার অভাবের বিষয়টি প্রমাণিত হয়েছে। যা কিছু আছে, তা অনুমাননির্ভর। এর সঙ্গে যোগ করা যায় ভারতের বিদ্যমান প্রথা। এ প্রথায় সরল বিশ্বাসে কাজ করার জন্য সরকারি অনুমোদনের বিধান এখনো অনুসৃত হয়। এ বিষয়ে কিছু দিন আগে একজন বিজ্ঞ ও প্রবীণ আইনজীবী স্পষ্ট মন্তব্য করেছিলেন—পুরোনো বিধানটি রাখতে হবে, অন্যথায় সরকারি বেতনভুক ব্যক্তিরা কাজ করতে পারবেন না।
আইন সংশোধনীর পরবর্তী দিকনির্দেশনা হলো—২০০৭-০৮ সালে দুদকের যেসব কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে দুই ধরনের প্রস্তাব দুই উত্স থেকে প্রদান করা হয়েছে। সরকারের আন্তমন্ত্রণালয় কমিটি মত দিয়েছে, এ ধরনের প্রতিটি ক্ষেত্রে দুদকের সংশ্লিষ্ট কমিটির কাছে অভিযোগ করতে হবে এবং গৃহীত ব্যবস্থা দুদক অভিযোগকারীকে জানাবে। অন্য উত্স অর্থাত্ দুদকের উপকমিটির মত হলো, বিধি অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করা হয়েছে বিধায় আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই। বলে রাখা প্রয়োজন, সব সংস্থাই আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে, তবে এ প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহারও হয়। বিষয়টি নিয়ে আরও চিন্তাভাবনার অবকাশ রয়েছে। যদি আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে নাগরিক অধিকার ক্ষুণ্ন করেন, তবে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ছাড়াও নিরপেক্ষ তদন্তের বিধান রয়েছে। এ ক্ষেত্রে থাকবে না কেন?
পরবর্তী দিকনির্দেশনা হলো, কমিশনের সচিব সরকার কর্তৃক নিযুক্ত হবেন এবং তিনি মুখ্য হিসেবে কর্মকর্তা হবেন। এ বিষয়ে দুদকের ভিন্নমত রয়েছে। তাহলো : এক. দুদকের আইন অনুযায়ী এ ক্ষমতা সরকারের নয়, বরং দুদকের। দুই. দুদকের আইন মতে, চেয়ারম্যান এ সংস্থার প্রধান নির্বাহী। এ ধরনের বক্তব্য বিশেষ করে, শেষোক্ত ক্ষেত্রে হয় অজ্ঞতাপ্রসূত অথবা নিছক একগুঁয়েমি। প্রধান নির্বাহী এবং মুখ্য হিসাব কর্মকর্তা সমার্থক নয়। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী মন্ত্রী, সচিব নয়। সচিব মুখ্য হিসাব কর্মকর্তা, যাঁর প্রধান দায়িত্ব হচ্ছে সংসদের সরকারি হিসাবসংক্রান্ত কমিটির কাছে অর্থ ব্যয়ের বিষয়ে জবাবদিহি করা। এটা যদি চেয়ারম্যানকে করতে হয়, তাহলে তাঁকে ওই সংসদীয় কমিটির কাছে সশরীরে হাজির হয়ে প্রতিটি অনিয়মের ক্ষেত্রে ব্যাখ্যা প্রদান করতে হবে। আর যদি দুদকের নিযুক্ত সচিবের কাছে করতে হয়, তাহলে বিধি অনুযায়ী তাঁকে সংস্থার মুখ্য হিসাব কর্মকর্তা হিসেবে ঘোষণা দিতে হবে। সংসদ রাজি না হলে দুদক এটা করতে পারবে না। প্রথমোক্ত বিষয়ে বলা যায়, এমনকি নির্বাচন কমিশনেও সরকার থেকে প্রেষণে সচিব, যুগ্ম সচিব ও উপসচিব নিয়োগ করা হতো। এখনো তা-ই রয়েছে। এতে কমিশনের স্বাধীনভাবে কাজ করতে কোনো অসুবিধা হয়নি। এ ক্ষেত্রে অনুসরণীয় নিয়ম হবে, দুদক সংগত মনে করলে সরকারকে অনুরোধ জানাতে পারে একজন দক্ষ কর্মকর্তাকে দুদকের অধীনে প্রেষণে স্থানান্তর করার। পরবর্তী সময়ে দুদক নিয়োগ আদেশ দিতে পারে।
প্রকাশিত সংবাদে আরও দেখা যায়, দুদকের উপকমিটির মতের সঙ্গে কিছু ক্ষেত্রে চেয়ারম্যানসহ কমিশনারদের দ্বিমত রয়েছে। এ ছাড়া দুদকও আইন সংশোধনের বিষয়ে কিছু নতুন প্রস্তাব সরকারকে প্রেরণ করবে। প্রশ্ন হলো, সংসদ যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে দুদকের উপায় কী হবে? প্রত্যাখ্যানের ক্ষমতা সংসদের, অন্য কোনো সংস্থার নয়।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে বলা যায়, যে টানাপোড়েনের সৃষ্টি হচ্ছে দুদক বনাম সংসদ অথবা দুদক বনাম সরকারের সঙ্গে, তা এ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দিতে পারে। নিজস্ব সব মতই সঠিক, অন্যের মত সঠিক নয়—এ দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়। সরকারের অভ্যন্তরে এবং সরকারের বাইরের সব সংস্থারই একে অন্যের প্রতি অধিকতর সহনশীল হওয়ার পরিবেশ সৃষ্টিই সুশাসন প্রতিষ্ঠার প্রধান সহায়ক শক্তি—এ কথা ভুলে গেলে চলবে না।
সবশেষে আলোচনার বিষয়টি হলো, রাষ্ট্রপতির কাছে সরাসরি জবাবদিহিতা। এ বিষয়ে দুদকের পক্ষে মত হলো, তারা রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করে থাকে এবং তা সংসদেও পেশ করা হয়। অন্যান্য সাংবিধানিক সংস্থা—যেমন নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশনও এ কাজটি করে থাকে। এ কথা বলার অপেক্ষা রাখে না, এ প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত হয় না। কারণ, না রাষ্ট্রপতি, না সংসদ এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো মতামত প্রদান করেন। কারণ আইনে এ সুযোগ নেই। প্রচলিত নিয়মও তা-ই। এ বিষয়ে আরেকটি উত্স থেকে মত প্রকাশ করা হয়েছে যে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বিধায় এ জবাবদিহিতার বিষয়টি প্রত্যক্ষভাবে কার্যকর হবে না। তাহলে কি দুদক একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে সংবিধানকেও উজিয়ে যাবে?
বিগত এক বছরে নির্বাচন কমিশনসহ দুদকও স্বীকার করেছে, নির্বাহী বিভাগ থেকে তাদের স্বাধীনভাবে কাজ করার বিষয়টি কখনো বাধাগ্রস্ত হয়নি। নির্বাহী বিভাগের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক আরও সম্প্রসারিত করার ব্যাপারে এ স্বীকারোক্তি কি যথেষ্ট নয়? অন্য একটি প্রকাশিত সংবাদে দেখা যায়, জাতীয় রাজস্ব বোর্ড বেশ কিছুসংখ্যক সাংসদের কর ফাঁকি দেওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এ বোর্ড নির্বাহী বিভাগের অধীন একটি সংস্থা। তাদের যদি এ বিষয়ে সত্ সাহস থাকে, তাহলে সমস্যাটি কোথায়?
এ এম এম শওকত আলী: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ কোরিয়ায় মেয়েশিশুর কদর বাড়ছে
গবেষকেরা দম্পতিদের সন্তান জন্মদানের আগে তাঁদের কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা মেয়েশিশু নাকি ছেলেশিশু প্রত্যাশা করছেন। সন্তানসম্ভবা প্রায় ৩৮ শতাংশ মা জানান, তাঁরা চাইছেন কন্যাসন্তান হোক। ৩১ শতাংশ মা চেয়েছেন পুত্রসন্তান। বাকি ৩১ শতাংশ মায়ের কোনো প্রত্যাশা ছিল না। বাবাদের মধ্যে ৩৭ শতাংশ চেয়েছেন কন্যাসন্তান হোক। ২৯ শতাংশ বাবা প্রত্যাশা করেন পুত্রসন্তান। বাকি ৩৪ শতাংশ বাবার কোনো প্রত্যাশা ছিল না।
গবেষকেরা ২০০৮ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সন্তান জন্মদানের আগে দুই হাজার ৭৮টি পরিবারের সদস্যদের ওপর এ জরিপ চালান।
গবেষকেরা জানান, দক্ষিণ কোরিয়ায় আগে পিতৃতান্ত্রিক ব্যবস্থা ছিল। সেখানে এই প্রথমবারের মতো দেশব্যাপী পরিচালিত জরিপে দেখা গেছে, লোকজন ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু বেশি প্রত্যাশা করছে।
২০০৮ সালের ওই জরিপে নেতৃত্ব দেওয়া কোরিয়া ইনস্টিটিউট অব চাইল্ডকেয়ার ও এডুকেশনের গবেষক লি জিয়ং-রিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনেক মা-বাবা ছেলেশিশুর চেয়ে মেয়েশিশুকে বেশি পছন্দ করছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান
মঙ্গলবার তেহরানে নিজের বাড়ির কাছে বোমা বিস্ফোরণে মারা যান ৫০ বছরের মাসুদ আলী মোহাম্মাদি। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের পরমাণু পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করতেন।
বার্তা সংস্থা আইএসএনএ ইরানের পার্লামেন্টের স্পিকার আলি লারিজানির বরাত দিয়ে বলেছে, এ ধরনের ন্যক্কারজনক হামলা চালানো সহজ বটে, তবে এর ফলাফল মোটেই ভালো নয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ করে লারিজানি বলেন, ‘আপনিই সন্ত্রাসবাদের উসকানি দিচ্ছেন।’
ইরানের পুলিশ অথবা গোয়েন্দা কর্মকর্তাদের কেউই এখনো পর্যন্ত মাসুদ মোহাম্মাদির নিহত হওয়ার ঘটনায় কে বা কারা জড়িত সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে স্পিকার লারিজানি এ হত্যাকাণ্ডের জন্য সিআইএ এবং মোসাদকে দায়ী করেছেন।
লারিজানি বলেন, ‘এ ঘটনার (মোহাম্মাদি হতাকাণ্ড) আগেই আমাদের কাছে তথ্য এসেছিল যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সহায়তায় তেহরানে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে।’ তিনি বলেন, সিআইএ ও মোসাদ ভেবেছে, ইরানের কিছু অভ্যন্তরীণ সমস্যার সুযোগে সেখানে হামলা চালানো যেতে পারে, যা কিনা ইরানের শিক্ষাবিদদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে এবং পরমাণু গবেষণা কাজকে বাধাগ্রস্ত করবে।
লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পরমাণুবিজ্ঞানী-শূন্য করতে চাইছে। কিন্তু এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো লাভ হবে না। মোহাম্মাদির হত্যার ঘটনা ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না। পরমাণু সফলতার নিরাপত্তা নিশ্চিত করবে ইরান।
ইরানের টেলিভিশন তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, হামলার কৌশল এবং ব্যবহূত সরঞ্জামের সঙ্গে কয়েকটি বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ করে ইসরায়েলের মোসাদের কৌশল ও সরঞ্জামের মিল পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এ সন্ত্রাসী ঘটনার সঙ্গে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের ভাড়া করা গোয়েন্দাদের জড়িত থাকার নিদর্শন পাওয়া গেছে।’
কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার তেহরানের এ অভিযোগ অস্বীকার করেছেন। ইরানের অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
ইরানের একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জানান, মাসুদ মোহাম্মাদি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবে তাঁর হত্যাকাণ্ডের পেছনে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বিরোধী নেতা মীর হোসেন মৌসাভির সমর্থনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি তালিকা করা হয়। সেই তালিকায় মোহাম্মাদির নাম ছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাইতির শিক্ষা -প্রাকৃতিক দুর্যোগ by ফিদেল কাস্ত্রো
বিরতিহীন কয়েক ঘণ্টা ধরে ভূমিকম্পের সংবাদ প্রচার চলল। বহু দালানকোঠা, হাসপাতাল ও বিদ্যালয় ধসে যাওয়ার সংবাদ নিশ্চিত করা হলো কিউবার টেলিভিশনে। বর্ণনায় উঠে এল মানুষের মর্মান্তিক অবস্থার ছবি। আহত ব্যক্তিরা রাস্তায় চিকিত্সা-সহায়তার জন্য আর্তনাদ করছিল; তাদের চারপাশে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে তাদের স্বজনেরা।
এই সংবাদ আমাদের সবার জন্য ছিল আকস্মিক। হাইতিতে ঘন ঘন হারিকেন ও ভয়াবহ বন্যা হওয়ার খবর আমরা শুনি, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ এমন বড় মাপের ভূমিকম্পের ঝুঁকিতে, তা আমাদের জানা ছিল না। এই শহরটিতে ২০০ বছর আগে এমনই এক ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল, এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ তথ্যটি সামনে এল। তখন এখানে থাকত মাত্র কয়েক হাজার মানুষ।
মাঝরাতের সময়ও হতাহতের আনুমানিক সংখ্যার কোনো উল্লেখ দেখা যাচ্ছিল না। জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা ও কয়েকজন রাষ্ট্রপ্রধান হাইতির চলমান ঘটনাবলির বিষয়ে আলোচনা করেন এবং সাহায্যের জন্য জরুরি দল পাঠানোর ঘোষণা দেন। বিভিন্ন দেশের সেনাদের সমন্বয়ে জাতিসংঘ বাহিনী মিনাসটাহ (ইউনাইটেড নেশনস স্টেবিলাইজেশন মিশন ইন হাইতি) সেখানে মোতায়েন করা ছিল। তাই কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা নিজ দেশের সেনা মারা গেছে কি না, সে বিষয়ে উত্কণ্ঠিত ছিলেন।
বুধবার সকালে বিপুলসংখ্যক মানুষের হতাহতের খবর আসতে শুরু করে। এমনকি জাতিসংঘের মতো প্রতিষ্ঠান জানায়, হাইতিতে তাদের কয়েকটি দালান ধসে গেছে। এ কথা নিজে খুব বেশি কিছু অর্থ তৈরি করে না, কিন্তু এর হয়তো অনেক মানে হতে পারে।
টেলিভিশন কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছিল—নানা ভাষ্যে তা ৩০ হাজার থেকে এক লাখ পর্যন্ত। বিধ্বংসী সব ছবি পাওয়া যাচ্ছিল। এই মর্মান্তিক ঘটনা দুনিয়াব্যাপী প্রচারিত হয়েছে। অনেক দেশের সরকার এই বিপর্যয়ে আন্তরিক সাড়া দিয়ে তাদের সম্পদ অনুযায়ী সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই শোকাবহ ঘটনা বহু মানুষকে সত্যিকারে আলোড়িত করেছে। কিন্তু তাদের স্বল্পসংখ্যকই হয়তো ভেবে দেখার অবসর পেয়েছে, কেন হাইতি এমন গরিব। কেন বিদেশে বসবাসরত সদস্যদের পাঠানো অর্থের ওপর সংসার চালানোর জন্য নির্ভর করে প্রায় অর্ধেকের মতো হাইতিবাসী?
হাইতিই প্রথম দেশ, যেখানে চার লাখ আফ্রিকাবাসীকে দাস হিসেবে পাচার করে ইউরোপীয়রা। তারা চিনি ও কফি চাষ বিষয়ে ৩০ হাজার শ্বেতাঙ্গ দাস মালিকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এভাবে তারা এই গোলার্ধের প্রথম বড় মাপের সামাজিক বিপ্লবের সূচনা করে; অনতিক্রম্য গৌরবের কথা পৃষ্ঠার পর পৃষ্ঠা যেখানে লেখা আছে। এ বিষয়ে কেউ একটি কথাও উচ্চারণ করেনি। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, দেশটির মানবসম্পদকে ভয়ংকর সব কাজে এক শতাব্দীর বেশি সময় নিযুক্ত রাখা, সামরিক হস্তক্ষেপ ও প্রাকৃতিক সম্পদ লুট—এসবের সম্মিলনে আজকের হাইতি সৃষ্টি হয়েছে।
এই ঐতিহাসিক দৃষ্টি এতটা গুরুত্বপূর্ণ হতো না, যদি হাইতি আমাদের সময়ের লজ্জা না হতো। আর তা এমন এক দুনিয়ায়, যেখানে পৃথিবীর বিরাট সংখ্যাগরিষ্ঠ মানুষ শোষণ ও লুণ্ঠনের শিকার হয়। লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কোটি কোটি মানুষের একই ধরনের নানা ঘাটতি আছে, যদিও হয়তো তাদের অবস্থা হাইতির মতো এতটা খারাপ নয়।
হাইতির মতো পরিস্থিতি পৃথিবীর কোথাও হওয়া উচিত নয়। কিন্তু এমনতর বা এর চেয়েও খারাপ পরিস্থিতির শহর অনেক। অন্যায্য অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্বব্যবস্থা চাপিয়ে দেওয়ার কারণে এমন হয়েছে। বিশ্বের সামনে হাইতি শুধু ভূমিকম্পই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে কী ঘটতে পারে তারও এক মলিন প্রতিচ্ছবি।
যেসব রাষ্ট্র ও প্রতিষ্ঠান তাদের নাগরিক ও কর্মী হারিয়েছে, তাদের উদ্দেশে শুধু এতটুকুই বলব: এ ক্ষেত্রে জীবন বাঁচানো ও এসব দীর্ঘ পীড়িত মানুষের যন্ত্রণা দূর করতে সর্বাধিক প্রচেষ্টা চালানো হবে, এ বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। হাইতির রাষ্ট্রীয় নীতির সঙ্গে আমরা একমত পোষণ না-ই করতে পারি, কিন্তু সেখানে ঘটা কোনো প্রাকৃতিক ঘটনার জন্য তাদের দোষ দেওয়া যায় না।
আমার মনে হয় হাইতির জন্য এখন বাস্তবসম্মত ও স্থায়ী সমাধান খোঁজার সময় এসেছে। গরিব ও অবরুদ্ধ দেশ হওয়া সত্ত্বেও কিউবা স্বাস্থ্যসেবা ও অন্যান্য ক্ষেত্রে হাইতির অধিবাসীদের সঙ্গে অনেক দিন ধরে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। প্রায় ৪০০ চিকিত্সক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ বিনা মূল্যে হাইতির জনগণকে সেবা দিচ্ছেন। আমাদের চিকিত্সকেরা দেশটির ৩৩৭টি কমিউনের মধ্যে ২২৭টিতে প্রতিদিন কাজ করে যাচ্ছেন। অন্যদিকে, হাইতির প্রায় ৪০০ তরুণ কিউবায় চিকিত্সাশাস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা এখন কিউবার নতুন পাঠানো চিকিত্সকদের সঙ্গে জীবন রক্ষায় কাজ করতে হাইতি গেছেন। এভাবে বিশেষ কোনো চেষ্টা ছাড়াই এক হাজার চিকিত্সক ও স্বাস্থ্য বিশেষজ্ঞকে কাজে লাগানো সম্ভব।
গ্রানমা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনুবাদ: আহসান হাবীব
ফিদেল কাস্ত্রো: কিউবার বিপ্লবের নেতা ও সাবেক প্রেসিডেন্ট।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মংলা বন্দরে দ্বিতীয় দফায় সাত শতাধিক গাড়ি খালাস হয়েছে
গতকাল বুধবার দুপুরে পানামার পতাকাবাহী এমভি ওশান ব্লু নামের জাহাজটি জাপান থেকে ৭১৪টি রিকন্ডিশন গাড়ি নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে। এ সময় বন্দরের চেয়ারম্যান কমোডর এম ফারুক, ট্রাফিক পরিচালক মাহবুল্ল্যাহসহ বন্দরের শীর্ষ কর্মকর্তারা ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমদানি করা গাড়ি খালাস শেষে গতকাল সন্ধ্যায়ই জাহাজটির মংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
বন্দর সূত্র জানায়, জাপান থেকে গত বছরের ৩ জুন ঢাকার গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান হক’স বের প্রথমবারের মতো ২৫৫টি গাড়ি আমদানির মধ্য দিয়ে মংলা বন্দরে গাড়ি খালাস শুরু হয়। এরপর আবারও একই আমদানিকারক প্রতিষ্ঠান হক’স বে দ্বিতীয় দফায় জাপান থেকে ৭১৪টি রিকন্ডিশন গাড়ি মংলা বন্দরের মাধ্যমে আমদানি করেছে।
সূত্র জানায়, এবারের জাহাজের গাড়ি খালাস প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানির ভবিষ্যত্। শুল্ক কর্মকর্তাদের অনিয়ম, অদক্ষতা আর খামখেয়ালিপনার কারণে মংলা বন্দরে হক’স বের প্রথম দফায় আমদানি করা গাড়ির চালানের মধ্যে এখনো ১০০টি গাড়ি ছাড়পত্রের অপেক্ষায় শেডে পড়ে রয়েছে।
আমদানিকারক আবদুল হক বলেন, এবারের আমদানি করা গাড়ি খালাসে কোনো জটিলতা না হলে এ বন্দর দিয়েই গাড়ি আমদানি অব্যাহত রাখা হবে। কারণ চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলা বন্দরে খরচ কম এবং সুযোগ-সুবিধা অনেক বেশি।
মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিচালক মাহবুল্ল্যাহ জানান, জাহাজ থেকে খালাস করা সাত শতাধিক গাড়ি আপাতত বন্দরের শেড ও ওয়্যার হাউসে রাখা হবে। পরে শুল্ক বিভাগের ছাড়পত্র পাওয়ার পর এগুলোকে জেটির বাইরে নেওয়ার অনুমতি দেওয়া হবে।
এদিকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক গাড়ি ছাড় করার ক্ষেত্রে শুল্ক কর্মকর্তাদের প্রতি আরও বেশি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বন্দর ব্যবহারকারী বিভিন্ন মহল শুল্ক কর্মকর্তাদের কাজে আরও গতি বাড়ানোর জন্য এ বন্দরে খুব দ্রুত অটোমেশন পদ্ধতি চালুর দাবিও জানিয়েছে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংবর্ধনা কথাটার মানে কেন অতিবৃদ্ধি by আনিসুল হক
সংবর্ধনা কথাটা শুরু হয়েছে সং দিয়ে। যদিও সম্+বর্ধনা থেকে সংবর্ধনা, তবু কথাটার সামনের সং শব্দটা মনে হয় বেশ তাত্পর্যপূর্ণ। সংবর্ধনা যাকে দেওয়া হয়, তাকে বেশ সং সং লাগে। সং কথাটার অর্থ কৌতুককর বেশধারী, কৌতুককারী, বিদূষক, ভাঁড়।
বাংলাদেশ এখন সহজেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান নিতে পারে। কারণ, বাংলাদেশ এখন সংবর্ধনার দেশ। এই দেশে প্রতিদিন বিচিত্র উপলক্ষে বিভিন্নজনকে সংবর্ধনা দেওয়া হয়ে থাকে। এসব সংবর্ধনা হয় প্রাণঢালা। প্রাণঢালা মানে প্রাণ ঢেলে দেওয়া, নাকি প্রাণ থেকে ঢেলে দেওয়া, সেটা আমার জানা নেই।
কৃতী ছাত্র সংবর্ধনা, কোনো প্রতিযোগিতায় বিজয়ী দলকে সংবর্ধনা ইত্যাদি আমাদের পুরোনো ঐতিহ্য, এটা আমরা করে থাকি ভালোকে আরও ভালো করতে উত্সাহিত করতে, অন্যদেরও সফলদের অনুসরণে অনুপ্রাণিত করতে।
কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশে কী কী কারণে সংবর্ধনা দেওয়া হয়েছে, তা থেকে অতি সামান্য কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি।
নারায়ণগঞ্জে বিএনপির নেতা কামালকে সংবর্ধনা। কারণ কী? কারণ হলো, তিনি টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে সিলেট পর্যন্ত পায়ে হেঁটে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬টি তোরণ বানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে একজন সংসদ সদস্যকে। কারণ কী? তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
৩৩ কিলোমিটার-জুড়ে ২১টি তোরণ, ৪৭৬টি মোটরসাইকেল, শতাধিক মাইক্রো নিয়ে বরণ করা হয়েছে নাটোরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে। তাঁর কীর্তি কী? তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন।
মেহেরপুরের আওয়ামী লীগের এক সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়েছে মাস দুয়েক আগে। তাঁর কীর্তি কী? তিনিও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে না হোক, বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে। কাজেই তাঁর মেহেরপুরে আগমন উপলক্ষে পুরো শহরকে সাজানো হয়েছিল নতুন সাজে। দেড় হাজার মোটরসাইকেল, ৭০০ বাস-ট্রাক দিয়ে লোক আনিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। বাপ্স। কম হলো না? যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরেছেন, তাঁর কি আরেকটু বেশি কিছু পাওনা ছিল না?
আবুল হাসানাত আবদুল্লাহর বরিশাল প্রত্যাবর্তন উপলক্ষে বানানো হয়েছিল শতাধিক তোরণ। কারণ তিনি স্থানীয় নেতা-কর্মীদের অভিভাবক, আট বছর পর তিনি অভিভাবকত্ব করতে জেলায় ফিরতে পারলেন।
দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, এই বিশাল বিরল কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে যশোর বিএনপির নেতা তরিকুল ইসলামকে।
এটা অবশ্য লেটেস্ট ট্রেন্ড। সম্প্রতি বিএনপির কাউন্সিল হয়ে গেছে। এরপর কমিটি ঘোষিত হচ্ছে। কমিটিতে যাঁরা স্থান করে নিতে পেরেছেন আপন যোগ্যতা ও নিষ্ঠাবলে, তিনি কেবল নিজের মুখোজ্জ্বল করেননি, এলাকার মানুষের মুখও উজ্জ্বল করেছেন। কাজেই তাঁদের এলাকায় এলাকায় দেওয়া হচ্ছে ব্যাপক সংবর্ধনা। শুধু বিএনপির কমিটিতে নয়, ছাত্রদলের কমিটিতে ঠাঁই পাওয়ার গৌরব মহল্লাবাসীর মধ্যে বিলিয়ে দিতে আয়োজিত হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠান।
এমন দেশে প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরবেন, আর তখন তাঁর পথে কাঁটা বিছিয়ে দেওয়া হবে বলে প্রকাশ্য ঘোষণাও এসেছে বিরোধী নেত্রীর কাছ থেকে, এই অবস্থায় তাঁকে যে বিমানবন্দরেই ব্যাপক সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হবে, সে আর আশ্চর্য কী। এটা তো কেবল সংবর্ধনা নয়, রাজনৈতিক শক্তি প্রদর্শনও।
আর সংবর্ধনা কথাটার মানেই হলো অতিবৃদ্ধি। সে রক্ষত্রে একটু বাড়াবাড়ি হবেই, আর তা করতে গেলে ঢাকা শহরের মানুষজন যদি ঘণ্টা তিনেক যানজটে আটকা পড়েই থাকেন, সেটাকে তাঁদের হাসিমুখেই নেওয়া উচিত।
এবার আপনাদের আমি অন্য একটা গল্প শোনাব। কোপেনহেগেনে ডিসেম্বর ২০০৯-এ অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন সফল হয়েছে, এটা কেউই দাবি করবে না। এমনকি ডেনমার্ক সরকারও করবে না। আইনগত বাধ্যবাধকতা নেই, এই রকম একটা চুক্তি হয়েছে। ফলে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলো হতাশ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতির সবচেয়ে বড় শিকার যখন বাংলাদেশ।
এই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে অনেকেই গিয়েছিলেন, বস্তুত সারা পৃথিবী থেকেই হাজার হাজার মানুষ গিয়েছিল সম্মেলনে। কেউ গেছেন রথ দেখতে, কেউ গেছেন কলা বেচতে। ওইখানে মোটামুটি কয়েক প্রকারের মানুষ গিয়েছিলেন। এক দল ছিলেন, যাঁরা দরকষাকষিতে অংশ নিচ্ছিলেন, এঁরা প্রধানত সরকারি আমলা, বাংলাদেশ থেকে যেমন গিয়েছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, কয়েকজন জলবায়ু বিশেষজ্ঞ, পরবর্তীকালে পরিবেশ প্রতিমন্ত্রী ও সর্বশেষ প্রধানমন্ত্রী সেই দলে যোগ দেন। একদল ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও, পরিবেশবিদ—এঁরা গিয়েছিলেন পরিস্থিতি দেখতে আর সরকারি প্রতিনিধিদের ওপর চাপ প্রয়োগ করতে। গিয়েছিল শিশুরা, গিয়েছিল তরুণেরা, এমনকি সাতক্ষীরার এক মহিলাও গিয়েছিলেন দুর্গত হিসেবে। এনজিওকর্মীরাই কোপেনহেগেনে বড় বড় সমাবেশ করেছেন, এমনকি সম্মেলনস্থলে ঢিলও মেরেছিলেন। গিয়েছিলেন আমার মতো সাংবাদিকেরা। আমাদের কাজ ছিল দেখা এবং লেখা।
বাংলাদেশ থেকে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারি প্রতিনিধিদলের সদস্য ছাড়া বাকিদের করার তেমন কিছু ছিল না। যেমন গিয়েছিলেন বেশ কয়েকজন সংসদ সদস্য, তাঁদের নেতা সাবের হোসেন চৌধুরী অবশ্য ব্যস্ত ছিলেন সংবাদ সম্মেলন করতে এবং ডেনমার্কের পার্লামেন্ট ভবনে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে একটা যৌথ ইশতেহার প্রকাশ করা ইত্যাদি নিয়ে। বাকিরা নেতাকে অনুসরণ করেছেন। মূল দরকষাকষির জায়গায় তাঁদের করারও কিছু ছিল না, করার ব্যাপারে তাঁরা দায়িত্বপ্রাপ্তও ছিলেন না। যাই হোক সম্মেলন শেষ হয়ে গেল। সবাই যাঁর যাঁর মতো ব্যর্থ মনোরথে যাঁর যাঁর দেশে ফিরে গেলেন।
এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন।
এবার নিচের খবরটা পড়ুন:
বরগুনার বেতাগী উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থাপনায় ঝুলছে নানা রঙের ব্যানার। সারা শহরে যেন সাজ সাজ রব।... তিনি উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে ছিল ৮৪টি তোরণ।
...‘সাংসদ গোলাম সবুর সম্প্রতি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কোপেনহেগেন সফর করায় এ সুধী সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করা হয়।’ (প্রথম আলো, ২৬ ডিসেম্বর ২০০৯)
এখন বেশ বোঝা যাচ্ছে, সংবর্ধনা শব্দটির মানে কেন অতিবৃদ্ধি বা বাড়ানো। সং কথাটা নিয়ে সংলাপ না হয় নাই রচনা করলাম।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিল্পঋণের প্রবাহ কমেছে
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মেয়াদি শিল্পঋণ হিসেবে মোট পাঁচ হাজার ৪০৩ কোটি ২৩ লাখ টাকা বিতরণ করেছে।
আর ২০০৮-০৯ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে বিতরণ করা মেয়াদি শিল্পঋণের পরিমাণ ছিল ছয় হাজার ৭৯৮ কোটি ৪৭ লাখ টাকা।
তার মানে আগের প্রান্তিকের তুলনায় আলোচ্য প্রান্তিকে বিতরণ কমেছে প্রায় ২৬ শতাংশ।
পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়ে বিতরণ করা ঋণের মধ্যে তিন হাজার ৯০৫ কোটি ৩২ লাখ টাকা গেছে বৃহদায়তন শিল্পে।
এ ছাড়া মাঝারি শিল্পে এক হাজার ২৩০ কোটি টাকা এবং ক্ষুদ্র শিল্পে ২৬৭ কোটি ৮৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বকেয়া শিল্পঋণ আদায় আগের বছরের শেষ প্রান্তিকের তুলনায় কমেছে।
আলোচ্য সময়কালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তিন হাজার ৮৩২ কোটি ৩৫ লাখ টাকার ঋণ আদায় করেছে।
অন্যদিকে গত অর্থবছরের শেষ প্রান্তিকে এই আদায়ের পরিমাণ ছিল পাঁচ হাজার ৭০ কোটি ২১ লাখ টাকা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সন্দেশ, ধনেখালি শাড়ি ও ডিমভরা ইলিশ -সহজিয়া কড়চা by সৈয়দ আবুল মকসুদ
পার্শ্ববর্তী রাজ্য হওয়ায় এবং একই এথনিক বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হওয়ার কারণে পশ্চিমবঙ্গের সংবাদপত্রের বাংলাদেশ প্রশ্নে ভূমিকা ভারতের অন্য অঞ্চলের কাগজের চেয়ে একটু ভিন্ন। আগ্রহ একটু বেশি। সেটাই হওয়া স্বাভাবিক। তবে আগ্রহ নেতিবাচক ব্যাপারেই বেশি।
পশ্চিমবঙ্গের বাঙালিদের মুখের ভাষার মতো ওখানকার বাংলা কাগজের ভাষাও আমাদের বাঙালিদের মতো নয়, অন্য রকম। মানসম্মত বাংলা বাক্য রচনার যে তিন শ্রেষ্ঠ আদর্শ—বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরত্চন্দ্র—আমাদের সামনে আছেন, তাঁদের রীতি থেকে আজ কলকাতার কাগজগুলোর সাংবাদিকেরা দূরে সরে গেছেন। তাঁরা প্রবর্তন করেছেন এক নতুন ভাষারীতি ও পরিভাষা। তাঁদের বিভাষা (Jargon) ও বাক্রীতি (idiom) অন্য রকম। বাক্য গঠনের ঢং আলাদা। বিষয়বস্তুতে তথ্য যতটুকু ভাবাবেগ, তার চেয়ে বহুগুণ বেশি।
আনন্দবাজার পত্রিকার নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি থেকে ১১ জানুয়ারি যে প্রতিবেদন পাঠান তা পরদিন পত্রিকার সাতের পাতায় প্রকাশিত হয়। আরম্ভটি এ রকম:
‘জলভরা তালশাঁস সন্দেশ এবং ধনেখালি শাড়ি আনিয়ে রাখা হয়েছে কলকাতা থেকে।
অন্য দিকে ঢাকা থেকে এসেছে ডিমভরা ইলিশ।
আগামিকাল সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনার একান্ত বৈঠক। সেখানেই দুই নেত্রী একে অপরের হাতে তুলে দেবেন উপহারগুলি।
কাল সন্ধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের বাড়িও যাবেন হাসিনা। শেখ মুজিবের মৃত্যুর পর হাসিনা যখন ভারতে কার্যত আত্মগোপন করে রয়েছেন, তখনই দুই পরিবারের সখ্য গাঢ় হয়। যা তিরিশ বছর পরেও অমলিন। প্রণববাবুর স্ত্রী গীতা মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের উষ্ণতা অন্তত সেটাই প্রমাণ করে। অসুস্থ শরীরে যিনি অপেক্ষা করে রয়েছেন হাসিনার সঙ্গে দেখা করার জন্য। বললেন, “ওকে তো হাসু বলে ডাকতাম। আর ও আমাকে বলত আপা। এখন প্রধানমন্ত্রী হওয়ার পর কী বলে ডাকব সেটাই ভেবে পাচ্ছি না।”
গীতাদেবী সিল্কের শাড়ি আনিয়ে রেখেছেন “হাসু”কে দেবেন বলে। স্মৃতি থেকে তুলে আনলেন বিভিন্ন মজার ঘটনা। “একবার আমরা অজমের শরিফ বেড়াতে গিয়েছি। এমনটা প্রায়ই যেতাম। এক রাতে আমরা দুজনে গল্প করব বলে এক ঘরে শুয়েছি। হঠাত্ মাঝরাতে দরজায় ধাক্কা। ওঁর স্বামী ওয়াজেদ মিঞা চিত্কার করছেন, দরজা বন্ধ করে কে ঘুমায়”?’
পরদিন ‘বর্তমান’-এর সবচেয়ে নিচের প্রতিবেদনটির শিরোনাম: ‘ভারত-বাংলাদেশ ভাইবোন’ বলে শুরুতেই হাসিনার মন জয় করলেন মমতা। সংবাদদাতা শুরু করেছেন এভাবে:
‘দুই দেশের সরকারি সূচিতে বৈঠকের নির্ধারিত সময় ছিল বিকাল সাড়ে ৫টা। কিন্তু এপার বাংলা-ওপার বাংলার হূদ্যতার আবেগ আবার প্রোটোকলের তোয়াক্কা করে নাকি! তাই দুই দেশের সরকারি অফিসার আর মন্ত্রীদের বিস্মিত করে ৪০ মিনিট আগেই মৌর্য শেরাটন হোটেলের চন্দ্রগুপ্ত স্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে গেলেন। একটুও বিস্মিত হননি হাসিনা। যেন তৈরিই ছিলেন। সাড়ে ৫টার মিটিং শুরু হয়ে গেল ৫টাতেই।
গালভরা নাম একান্ত বৈঠক। শোনা যাচ্ছিল বাংলাদেশের একঝাঁক রেল প্রকল্প নিয়েই আলোচনা হবে। ফাইলপত্র, কূটনৈতিক নিয়মকানুনের নথি নিয়ে তৈরি ছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরাও। কোথায় কী? সেসব অ্যাজেন্ডা সবশেষে। কারণ মমতা শুরুতেই জানিয়ে দিলেন—ভারত আর বাংলাদেশ ভাইবোন।...মমতার তরফে পশ্চিমবঙ্গের তাঁতের শাড়ি, সন্দেশ পেয়ে উচ্ছ্বসিত হাসিনা শুরুতেই বললেন, এই কেজো বৈঠকে মন ভরবে না। ঢাকায় আসছেন কবে? মমতা সঙ্গে সঙ্গে যাওয়ার ইচ্ছা জানিয়ে দিলেন। মমতাকে হাসিনা গতকালই পাঠিয়েছিলেন ইলিশ মাছ। আজ দিলেন নিজের লেখা সদ্য প্রকাশিত দুটি বই— শেখ হাসিনা রচনা সমগ্র ১ ও ২। হাসিনার বোনের জন্যও শাড়ি এনেছেন মমতা। ...সম্প্রীতির সফরে হাসিনাকে আচ্ছন্ন করে রাখল বঙ্গ-আবেগ।’
১৩ জানুয়ারির টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন প্রভৃতি দৈনিকে হাসিনা-মমতার আলিঙ্গনাবদ্ধ ছবি প্রকাশিত হয়। আনন্দবাজারের পাঁচের পাতায় প্রতিবেদনের শিরোনাম এ রকম: বাঙালিয়ানার জয়গানে হাসিনা-মমতা একসুর। প্রতিবেদক আরম্ভ করেছেন এভাবে:
‘দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা বলতে কার্পণ্য করেননি কেউই। মনমোহন সিহং [সিং] আর শেখ হাসিনার যৌথ সক্রিয়তায় দুদিন ধরে ভারত-বাংলাদেশ মৈত্রীর জমজমাট চিত্রনাট্য দেখেছে রাজধানী। কিন্তু তারই সঙ্গে সমান্তরালভাবে উঠে এসেছে আরও একটি স্বর, যার কূটনৈতিক ক্যাপশন হতে পারে—‘জয় বাংলা’। সেখানে হাসিনার প্রধান জুটি মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসিনার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, দিল্লির সঙ্গে কূটনৈতিক যোগসূত্র বাড়ানোর পাশাপাশি আলাদা করে পশ্চিমবঙ্গের আবেগের সঙ্গেও নিজের দেশকে মেলাতে চাইছেন নেত্রী। ঢাকা-দিল্লির পাশাপাশি তৈরি করতে চাইছেন ঢাকা-কলকাতার সমান্তরাল অক্ষ। বাংলায় বক্তৃতা, বাংলা বই আর মিষ্টান্নের উপহার আদান-প্রদান, নৈশভোজে বাঙালি লেখক-অভিনেত্রীদের উপস্থিতি, পদ্মার ইলিশের রূপোলি ইঙ্গিত—সব মিলিয়ে কলকাতার সঙ্গে বেশ পোক্ত সেতুই রচিত হলো এবারের হাসিনা-অধ্যায়ে।
এই দফায় পশ্চিমবঙ্গে যাওয়া হলো না বটে হাসিনার। তার জন্য আফসোসও করলেন। কিন্তু পশ্চিমবঙ্গ নিজেই উঠে এল দিল্লির দরবারে। বক্তৃতা দিতে গিয়ে ইংরেজি থেকে বারবার বাংলায় ফিরলেন হাসিনা। আর শীর্ষ প্রতিনিধি স্তরের বৈঠকে মমতা বাংলায় বক্তৃতা শুরু করে শেষ করলেন ইংরেজিতে। সেই রেশ ধরেই আজ সন্ধেয় নিখাদ বাংলায় আড্ডা মারলেন দুই ‘পুরনো বন্ধু’।....
‘দীর্ঘদিনের সম্পর্ক হাসিনা-মততার। চোদ্দ বছর আগে প্রধানমন্ত্রী হিসাবে যখন প্রথম ভারত সফরে আসেন হাসিনা, তার আগেই এই সখ্যের শুরু। সেবার গঙ্গা-চুক্তির সময় উভয়ে অনেকটা কাছাকাছি এসেছিলেন। মধ্যরাতে গাড়ি পাঠিয়ে হাসিনার মমতাকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসা, পরবর্তীকালে বিরোধী নেত্রী হিসাবে দিল্লি এসে মমতার সঙ্গে দেখা করার আকুলতা—(তখন এনডিএ জমানা, সুষমা স্বরাজের মাধ্যমে যোগাযোগ হয়) এ সবই সেই সখ্যের অঙ্গ।
গতকাল প্রধানমন্ত্রী নৈশভোজে হাসিনার বোন রেহানাকে প্রথমে চিনতে পারেননি মমতা। রেহানার চুলের ‘স্টাইল’ বদলে গিয়েছে। পরে চিনতে পেরেই আলিঙ্গন করলেন। হাসিনা-মমতার সঙ্গে আলাপচারিতার বৃত্তে থাকলেন সুনীল গঙ্গোপাধ্যায়, কঙ্কণা সেনশর্মা। নিখাদ বাঙালি আড্ডায় মাতলেন কজনে। রাহুল গাঁধীর সঙ্গে একটেবিলে খাওয়ার সময়েও হাসিনার সঙ্গে দীর্ঘ কথাবার্তা হলো রেলমন্ত্রীর। আজ হাসিনা, রেহানা এবং দীপু মনিকে শাল উপহার দিলেন মমতা। হাসিনার জন্য আলাদা করে শাড়িও। হাসিনার পাঠানো ইলিশের তারিফ করে তৃণমূল নেত্রী জানালেন, খুব আনন্দ করে মাছ খেয়েছেন। তাঁর কথায়, ‘বাংলাদেশের ইলিশ খুব ভালোবাসি আমরা। আরও ইলিশ এদেশে আসুক, এই তো চাই।’
‘বিকেলে মমতার সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় হাসিনা গেলেন আর এক পারিবারিক ‘বন্ধু’ প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি। প্রণববাবুর গোটা পরিবার ফুল দিয়ে স্বাগত জানাল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। পরিবেশন করা হলো বাড়িতে তৈরি মাছের আর কিমার চপ, সঙ্গে রসগোল্লা। দিল্লিতে আত্মগোপন করে থাকার সময় প্রণববাবুর স্ত্রী গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে নিবিড় বন্ধুতা ছিল হাসিনার। ডাকতেন ‘আপা’ বলে। আজ বহু বছর পর ‘আপা’র সঙ্গে আলাপে ফিরে আসছিল অতীতের হাসিকান্নার দিনগুলো। প্রায় আড়াই ঘণ্টা আড্ডা হলো। যোগ দিল প্রণববাবুর নাতিও।
পশ্চিমবঙ্গের বাংলা কাগজগুলোর রিপোর্ট পড়ে মনে হবে, শেখ হাসিনা সেখানে সপরিবারে প্রমোদভ্রমণে গেছেন, রাষ্ট্রীয় বা সরকারি সফরে নন। বিভিন্ন পত্রিকা তাঁর সফরের সংবাদ লিখতে গিয়ে তাঁর ‘নাড়ির টান’ কথাটি ব্যবহার করেছে। এ কথাটির আক্ষরিক অর্থ ও ভাবার্থ আমার কাছে পরিষ্কার ঠেকেনি। যখন-তখন সব শব্দবন্ধ ব্যবহার করতে নেই। তা ছাড়া ‘ভূগোলের তুচ্ছতা’, ‘ইলিশের রূপোলি ইঙ্গিত’, ‘ঢাকা-কলকাতা অক্ষ’, ‘নিখাদ বাঙালি আড্ডা’, ‘বঙ্গ-আবেগ’, ‘বাংলাদেশ-ভারত মৈত্রী চিত্রনাট্য’ প্রভৃতি কথা সাবলীল সাংবাদিকতার পরিচয় দেয় না।
দুই দেশের নেতাদের মধ্যে আগের ঘনিষ্ঠ জানাশোনা, যোগাযোগ, বিশেষ করে দুই দেশের ক্ষমতাসীন দলের নীতি-আদর্শের অভিন্নতা ঘনিষ্ঠ পারস্পরিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তবে নেতাদের ব্যক্তিগত সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, যদি রাজনৈতিক আদর্শে মিল না থাকে তা হলে ব্যক্তিগত উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে। পদ্মার ইলিশ বা ঢাকাই জামদানি, এবং জলভরা নলেন গুড়ের সন্দেশ বা ধনেখালি শাড়ি বিনিময় ব্যক্তিগত হূদতার নিদর্শন। এসবের ভূমিকা কূটনীতিতে নেই বললেই চলে। রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার আলাদা।
পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী তাঁদের দেশের অতি মিষ্টি আম ইত্যাদি মাঝেমধ্যে বিনিময় করেছেন। ভারত-পাকিস্তান সম্পর্কে মিষ্টতা আসেনি, অর্থাত্ তার কোনো প্রভাব ছিল না। ১৯৭৫-এর শেষের দিকে জিয়াউর রহমান বিচারপতি আবদুস সাত্তার এবং পররাষ্ট্রসচিব তবারক হোসেনকে তাঁর বিশেষ দূত হিসেবে দিল্লিতে পাঠিয়েছিলেন। তাঁদের হাতে তিনি শ্রীমতী গান্ধীর জন্য উপহার হিসেবে দেন এক কৌটা পিঙ্ক পার্ল বা গোলাপি মুক্তা। তাঁদের সঙ্গে প্রথম সাক্ষাতেই ভারতের প্রধানমন্ত্রী খুবই রাগতভাবে বলেন, আপনারা আপনাদের রাষ্ট্রের ফাউন্ডারকে হত্যা করেছেন—। কথাবার্তা বলে বেরিয়ে আসার সময় মিসেস গান্ধী মুক্তার জন্য ধন্যবাদ জানান। জিয়ার সময়টিতেই ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে শীতল সম্পর্ক ছিল। দ্বিপক্ষীয় বৈদেশিক সম্পর্কের রাজনীতি তার নিজস্ব পথেই চলে। তা নির্ধারিত হয় দুই দেশের বৈদেশিক নীতির দ্বারা, পরিচালিত করেন কূটনীতিক ও কর্মকর্তারা। বৈদেশিক নীতি নির্ধারণ করেন দেশের নেতারা।
দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে রাজনৈতিক নেতাদের মতোই মিডিয়ার ভূমিকা খুব বড়। শেখ হাসিনার সফর নিয়ে ভারতের বাংলা, ইংরেজি, উর্দু ও হিন্দি কাগজ ইতিবাচক সম্পাদকীয় ও উপসম্পাদকীয় নিবন্ধ প্রকাশ করেছে। কিন্তু তাঁর সফরের কয়েক দিন আগে এমন কিছু খবর প্রকাশ করেছে, যা সুখপ্রদ নয়। সবচেয়ে বড় করে সব কাগজে যে খবরটি প্রকাশিত হয়েছে তা হলো পারভেজ মোশাররফের সঙ্গে অনুপ চেটিয়ার ঢাকার কথিত বৈঠক। তথ্যটি ফাঁস করেন সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীর সফরের কয়েক দিন আগে। তাতে ভারতের জনমত গঠিত হয়।
প্রধানমন্ত্রীর সফর যেদিন শুরু হয় সেদিনই টাইমস অব ইন্ডিয়া আরেকটি নেতিবাচক সংবাদ প্রচার করে। আসাম রাইফেল্স-এর ডিজি লে. জেনারেল এস কে যাদবের বরাত দিয়ে বলা হয়— around 50% of the lower cadre of ULFA is from Bangladesh. খবরটি উদ্বেগজনক। আর একটি সংবাদও ছিল নেতিবাচক। ১৯৯৫ সালের ডিসেম্বরে পুরুলিয়ায় যে অস্ত্র নিক্ষিপ্ত হয় তা কেনার সঙ্গে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অফিসের এক কর্মকর্তা জড়িত ছিলেন। হিন্দুস্তান টাইমস-এর বিশেষ প্রতিবেদনে বলা হয়: এসব খবর পড়ে ভারতের মানুষ বাংলাদেশকে বন্ধু মনে করতে পারে না।
উলফার অর্ধেক সদস্য যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তা হলে তারা কারা? বাংলাদেশের চাষাভূষা, রাখাল বালক উলফায় নাম লেখাতে পারবে না। ইচ্ছা থাকলেও পারবে না এই জন্য যে তাদের ভাষা ও চেহারা বড় বাধা। যদি সত্যি গিয়ে কেউ নাম লেখায় তা হলে তারা সীমান্তবর্তী জেলাগুলোর অবাঙালি আদিবাসী ও পার্বত্য অঞ্চলের আদিবাসী। কিন্তু সত্যি কি তারা যায়?
প্রধানমন্ত্রী ও আওয়ামী সমর্থক লেখক-সাংবাদিকেরা দাবি করছেন প্রধানমন্ত্রীর ‘ভারত সফর শতভাগ সফল’। প্রধান বিরোধী দল বিএনপি বলছে, শতভাগ ব্যর্থ। প্রধানমন্ত্রীর সফরের সময় যদি এমন চুক্তি হতো যে ভারত বাংলাদেশের ১৫ কোটি মানুষের জন্য প্রতিদিন মাথাপিছু দুটি করে রসগোল্লা, আড়াই শ গ্রাম পাঁঠার মাংস এবং ৫০০ গ্রাম চিকন চাল সরবরাহ করবে আগামী ২৫ বছর; তা হলেও পরদিন খোন্দকার দেলোয়ার হাহাকার করে উঠতেন: এবার বাংলাদেশের মানুষকে ডায়াবেটিসে ও হূদরোগে মারবার চক্রান্ত করছে ভারত সরকার। খোন্দকার সাহেব টিভি চ্যানেলের ডান্ডার কাছে মুখ নিয়ে বলতেন ডায়াবেটিস-হূদরোগ কী তা আমি জানি। বাংলাদেশের সবার সিঙ্গাপুরের চিকিত্সা নিতে যাওয়ার শক্তি নেই। ভারতের মিষ্টি ও মাংস খেয়ে মরতে মরতে আগামী ২৫ বছরে বাংলাদেশ জনশূন্য হয়ে যাবে।
অন্যদিকে প্রধানমন্ত্রী দেশে ফিরে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গিয়েছি, শতভাগ সফল হয়েছি। দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছি। কাজেই জয়ী আমি আজ।’ নিজের জয়ের কথা ও সাফল্যের কথা নিজের মুখে বলতে নেই। তা ছাড়া সবচেয়ে যুক্তিবাদী ও বাস্তববাদী বৃদ্ধ রবীন্দ্রনাথকে সর্বদা সাক্ষী মানাও ঠিক নয়। যাঁরা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিতে তাঁকে উত্সাহিত করেছেন, তাঁরা সঠিক কাজ করেননি। দুর্যোধনের জবানীতে প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন: সুখ চাহি নাই মহারাজ—
জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ।
ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা
কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা
জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,
সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত,
অদ্য আমি জয়ী।
রাষ্ট্র এক ভয়ংকর ও জটিলতম খেলা। বাঙালি বহুকাল রাষ্ট্র চালায়নি। নিজ বাসভূমে সে ছিল পরবাসী। যারা রাষ্ট্র চালায়নি, তাদের আবার পররাষ্ট্রনীতি কী? এখন যখন রাষ্ট্র হয়েছে, তখন পররাষ্ট্রনীতি নিয়ে ভাবতে হবে। ভারত-বাংলাদেশের মধ্যে কিছু অমীমাংসিত সমস্যা থাকলেও কোনো সময়ই বৈরিতা ছিল না। এখন শেখ হাসিনার সময় একটি চমত্কার সুযোগ এসেছে দুই দেশের বন্ধুত্ব প্রগাঢ় করার। তা শুধু ইলিশ মাছ ও ধনেখালি শাড়ি বিনিময়ের মাধ্যমে হবে না। তার জন্য দুই দেশের নেতাদের বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে। যেকোনো ধরনের চাঞ্চল্য ও ভাবাবেগ সমস্ত সম্ভাবনাকে নস্যাত্ করে দিতে পারে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় প্রমুখের আচরণ ছিল সংযত, সংহত ও আন্তরিক। সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং ভারতের সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাঁদের আগ্রহও আন্তরিক। সব দেশের সরকারের একটি রাজনৈতিক নেতৃত্ব, আর একটি কূটনৈতিক কৌশল। জনগণের ইচ্ছাই প্রধান।
আমার ব্যক্তিগত ধারণা, জনগণ আশা করেছিল প্রধানমন্ত্রীর সফরের সময় বাংলাদেশের পক্ষ থেকে খুব জোরালোভাবে তুলে ধরা হবে কয়েকটি বিষয়, যেমন—নদীর পানিবণ্টন, সমুদ্রসীমা নির্ধারণ, তালপট্টি, ছিটমহলের মানুষের দুর্দশা, সীমান্তে প্রায় প্রতিদিন বিএসএফ কর্তৃক গুলি করে বাংলাদেশিদের হত্যা প্রভৃতি। শীর্ষপর্যায়ে আলোচনা হলে কর্মকর্তারা তা বাস্তবায়নে ব্যবস্থা নিতে পারতেন। তবু এ সফরের মাধ্যমে সূচনা ভালোই হয়েছে, দুই দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে আমাদের আরও অনেক দূর যেতে হবে।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজধানীতে চার দিনব্যাপী বস্ত্র ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন মেলার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি এম এ বাসেত, জার্মানির জিটিজেড কর্মকর্তা ডিয়েট্রিজ স্টুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ইত্যাদি ইউরোপীয় দেশ, কানাডা, সিঙ্গাপুর, চীন, হংকং, তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়ার খ্যাতনামা কোম্পানিগুলো তাদের বস্ত্র ও পোশাক তৈরির আধুনিক যন্ত্রপাতি নিয়ে মেলায় অংশ নিয়েছে। মেলায় আধুনিক নিটিং, ডায়িং, সুয়িং, কাটিং রুস, এমব্রয়ডারি, ফেব্রিক্স, এক্সেসরিজসহ গার্মেন্টস শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, মেলাটি আগামী শনিবার পর্যন্ত চলবে। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট রাখা হয়নি। এ ছাড়া মেলা চলাকালে তৈরি পোশাক খাতের প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একাধিক কারিগরি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারি দলের নেতা -অবিলম্বে বহিষ্কার করা উচিত
এই ব্যক্তির নাম বনি আমিন, ঠাকুরগাঁও সদর উপজেলার নরিগুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। কিন্তু দেখা যাচ্ছে, এটা তাঁর বড় পরিচয় নয়। আদতে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমন ঘটনা ঘটাতে পারেন না। বনি আমিন এটা করেছেন তাঁর অন্য পরিচয়ের জোরে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর শনিবারের দাপট প্রদর্শনের খবর পরদিন প্রথম আলোয় প্রকাশের পর মোবাইল টেলিফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গম্ভীরভাবে হুকুম দিলেন, ‘যা জানতে চান ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি আর সাধারণ সম্পাদকের কাছে জেনে নিন।’
অর্থাত্ বনি আমিন তাঁর বেআইনি, সন্ত্রাসমূলক আচরণের সম্ভাব্য শাস্তি এড়াতে ক্ষমতাসীন দলের নিরাপদ আশ্রয়ে থাকতে চান; দলের স্থানীয় নেতাদের নাম ব্যবহার করতে চান। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান রোববার দুপুরে মোবাইল ফোনে আমাদের জানালেন, বনি আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। বনি আমিনের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি কিছু শোনেননি—ওসির এই দাবি সত্য হলে আশা করা যায়, বনি আমিন শিগগিরই গ্রেপ্তার হবেন।
আমরা প্রথমত বলি, বনি আমিনের মতো ব্যক্তি কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন, সাধারণ শিক্ষক হওয়ারও উপযুক্ত নন। দ্বিতীয়ত, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উচিত অবিলম্বে তাঁকে দল থেকে বহিষ্কার করে দলের মান-সম্মান রক্ষা করা। তৃতীয়ত, শনিবারের হামলা ও ভাঙচুরের ঘটনার জন্য বনি আমিন ও তাঁর লাঠিয়াল বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সেখানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংশোধিত এডিপি ২৮,৫০০ কোটি টাকা হতে পারে
অন্যদিকে চলতি ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আয়তন ৩০ হাজার ৫০০ কোটি টাকা থেকে ২৮ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে সংশোধন করার প্রস্তাব করা হয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থনৈতিক পর্যালোচনাবিষয়ক কমিটিতে আগামী অর্থবছরের বাজেট, চলতি অর্থবছরের সংশোধিত বাজেট এবং চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে এক বৈঠকে এ বিষয়গুলো স্থান পায়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক বাজেটসহ অর্থনীতির সার্বিক দিকে নিয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন অর্থসচিব মোহাম্মদ তারেক।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য আগামী বাজেট ও সংশোধিত এডিপি নিয়ে সাংবাদিকদের কিছুই জানাননি। তবে সংশোধিত বাজেট সম্পর্কে তিনি জানিয়েছেন, আগামী মার্চের মধ্যেই সংশোধিত বাজেট চূড়ান্ত করা হবে। এ জন্য দ্রুতগতিতে কাজ চলছে।
অর্থনীতি নিয়ে ত্রৈমাসিক বিবরণী প্রকাশ করার কথা থাকলেও অর্থবছরের প্রথম বিবরণীটি হয়নি। তাই ছয় মাসের বিবরণী একসঙ্গে ফেব্রুয়ারি মাসে প্রকাশ করবেন বলে জানান অর্থমন্ত্রী।
বৈঠক সূত্র জানায়, সংশোধিত এডিপির আকার ২৮ হাজার ৫০০ কোটি টাকা ধরা হলেও গতকাল তা অনুমোদন দেওয়া হয়নি। এই অঙ্কে নামিয়ে আনার ব্যাখ্যা, বিশ্লেষণ ও যৌক্তিকতা যাচাইয়ের পর চলতি মাসের শেষের দিকে তা অনুমোদন পেতে পারে।
চলতি অর্থবছর এডিপিতে মোট ৮৮৬টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৯০৪টি।
গত অর্থবছরে সংশোধিত এডিপির আয়তন ছিল ২৩ হাজার কোটি টাকা। এর বিপরীতে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা গেছে ১৯ হাজার ৬৬৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যা মোট বরাদ্দের ৮৬ শতাংশ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির যথাযথ বাস্তবায়ন সব সময়েই দুর্বল; এবারের বিশেষ ভয় হলো যে এটি এতই উচ্চাভিলাষী যে, ব্যর্থতার আশঙ্কা ব্যাপক। তাই শুরু থেকেই পরিবীক্ষণ, দেখাশোনা ও মূল্যায়নে জোর দিতে হবে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শতভাগ সফল বনাম দেশ বিক্রি -প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর বাড়তি দাবি
প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফলকে আমরা এই সম্পাদকীয় কলামে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছি। এই সফর ভারত-বাংলাদেশ সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে। নিরাপত্তা, যোগাযোগ, উন্নয়ন—এসব ক্ষেত্রে দেশ দুটির মধ্যে সহযোগিতা ও সমঝোতার মনোভাব দেখা গেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া বাণিজ্য-ঘাটতি দূর করার উদ্যোগ নেওয়া, তিস্তার পানিবণ্টন নিয়ে একটি সমঝোতায় আসা ও সমুদ্রসীমা নিয়ে বিরোধ মেটানোর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে দুই পক্ষ একমত হয়েছে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর সমাধান না হলেও দুই পক্ষের সমঝোতায় আসার বিষয়টিকে আমরা অগ্রগতি হিসেবেই বিবেচনা করতে চাই। দেশ দুটি পারস্পরিক সহযোগিতার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবে কার্যকর করতে কাজে নেমে পড়াই এখন গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন তাঁর ভারত সফরকে শতভাগ সফল বলে দাবি করে বসেন, তখন তাঁকে বাড়তি দাবি বলেই মনে হয়। কারণ, ভারত ও বাংলাদেশের মধ্যে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বাংলাদেশের জনগণ বছরের পর বছর ঝুলে থাকা সেসব সমস্যার দ্রুত সমাধান দেখতে চায়। প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফলের দাবিকে তাই অতিরঞ্জিত বলেই মানতে হবে। দুটি দেশের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কোনো সফর কখনো শতভাগ সফল হওয়ার সুযোগ নেই। এ ধরনের সফর ও পারস্পরিক সহযোগিতা একটি অব্যাহত প্রক্রিয়া। এই সফরে যেসব সাফল্য পাওয়া গেছে, তাকে নিজের দেশের অনুকূলে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অন্যদিকে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দাবি করে বসলেন, প্রধানমন্ত্রী ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়ে এসেছেন। তাঁর মন্তব্যকে এককথায় দায়িত্বজ্ঞানহীন বলে মানতেই হচ্ছে। বাংলাদেশের সংসদে যিনি বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, তাঁর কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিরোধীদলীয় নেত্রী যদি তাঁর বক্তব্যে কীভাবে দেশ বিক্রি হয়ে গেল, তার সপক্ষে কোনো যুক্তি তুলে ধরতে পারতেন, তবে আমরা দায়িত্বশীলতার পরিচয় পেতাম। ভারতের সঙ্গে কোনো চুক্তি যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তবে তার সমালোচনা করা ও প্রয়োজনে বিরোধিতা করা একটি দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব। আমরা খুশি হতাম, যদি তিনি সুনির্দিষ্ট করে ভারতের সঙ্গে কোন কোন চুক্তি বা সমঝোতা দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে বা কেন তা দেশের জন্য ক্ষতিকর হয়েছে, তা দেশবাসীর সামনে তুলে ধরতেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নিজেই বলেছেন যে চুক্তির বিষয়ে তাঁরা এখনো কিছু্ই জানেন না।
এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বাংলাদেশ কী কী বিষয় নিয়ে আলোচনা করবে, বাংলাদেশের চাওয়া বা অগ্রাধিকারের বিষয় কী বা কোন কোন বিষয়ে চুক্তি হবে, তা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হলে ভালো হতো।
যেকোনো দুটি দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটা দেওয়া-নেওয়ার ব্যাপার থাকে। ফলে প্রধানমন্ত্রীর এই ভারত সফর বাংলাদেশের জন্য কী সুফল বয়ে আনবে, সে নিয়ে নানা মূল্যায়ন হতেই পারে। তবে বিষয়টিকে বাস্তবসম্মতভাবে দেখতে হবে। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন একটি ‘স্পর্শকাতর’ বিষয় হিসেবে চিহ্নিত হয়ে আসছে। দেশ দুটির মধ্যে আস্থাহীনতা ও অবিশ্বাসের বিষয়টিও লুকানো ছিল না। প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে এ ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করি। পরস্পরের প্রতি আস্থার পরিবেশ সৃষ্টির বিষয়টি খুবই জরুরি ছিল। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর সফর একটি সূচনা মাত্র। পরস্পরের স্বার্থে তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই অব্যাহত প্রক্রিয়ায় একটি সফরে শতভাগ সফলতার যেমন সুযোগ নেই, তেমনি প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা বা আস্থার সম্পর্ক গড়ে তোলার সঙ্গে দেশ বিক্রিরও কোনো সম্পর্ক নেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএমএফের চাপে এবার সঞ্চয়পত্রের সুদের হার কমাতে যাচ্ছে সরকার
অর্থমন্ত্রী জানিয়েছেন, সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে আইএমএফের একটি পর্যালোচনা রয়েছে। এতে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কথা বলা হয়েছে। তবে মূল্যস্ফীতির হারের সঙ্গে সমন্বয় রেখে সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
সঞ্চয়পত্রের সুদের হার কমানোকে যৌক্তিক ও বাস্তবসম্মত করতে একটি কমিটি করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। কমিটি আগামী জুনের মধ্যে এই হার নির্ধারণ করবে, যাতে জুলাই থেকে তা কার্যকর করা যায়।
গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ক এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। বৈঠকে অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও জাতীয় সঞ্চয় পরিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেছেন, দেশে অনেক ধরনের সঞ্চয়পত্র রয়েছে। একেকটার সময়কাল একেক রকম, যার কোনো প্রয়োজনীয়তা নেই। সঞ্চয়পত্র বড়জোর দুই ধরনের হতে পারে।
বর্তমানে সঞ্চয়পত্রগুলোর সুদের হার অনেক বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের সুদের হারে কোনো শৃঙ্খলা নেই। ওয়েজ আর্নার সঞ্চয়পত্রের সুদের হার ১৬ থেকে ১৭ শতাংশ পর্যন্ত রয়েছে। কোনোটির ওপর আবার কর ধার্য করা নেই। সব মিলিয়ে বিষয়টি একধরনের জঙ্গলে পরিণত হয়েছে।
বন্ডের সুদের হারও পরিবর্তন করা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর মতে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করা অর্থ প্রকৃতপক্ষে অলস টাকা। ব্যাংকব্যবস্থার মাধ্যমে এনে কিছু সুদ দেওয়া হয়। তবে কিছু কিছু পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে নেহাতই উদ্দেশ্যমূলক। বাজারের সঙ্গে এর সুদের হারের কোনো সম্পর্ক নেই।
জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্র জানায়, ২০০৪ সালে চালু হওয়া পাঁচ বছর মেয়াদি পেনশনারস সঞ্চয়পত্রের মেয়াদান্তে সুদ সাড়ে ১২ শতাংশ। যেকোনো সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৫০ লাখ টাকা পর্যন্ত এতে বিনিয়োগ করতে পারেন।
বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের জন্য রয়েছে ১৯৮১ সালে চালু হওয়া পাঁচ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। চক্রবৃদ্ধি হারে এর সুদের হার ১২ শতাংশ।
বৈদেশিক মুদ্রার ব্যাংক হিসাব থাকা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০০২ সালে চালু হওয়া তিন বছর মেয়াদি মার্কিন ডলার প্রিমিয়াম বন্ডের সুদের হার সাড়ে সাত শতাংশ। এর অবশ্য তিনটি অংশ রয়েছে। এক বছরের জন্য সাড়ে ছয় শতাংশ, দুই বছরের জন্য সাত এবং তিন বছরের জন্য সাড়ে সাত শতাংশ।
মার্কিন ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদের হার এক বছরের জন্য সাড়ে পাঁচ, দুই বছরের জন্য ছয় এবং তিন বছরের জন্য সাড়ে ছয় শতাংশ।
সব আয় ও পেশার ব্যক্তির জন্য রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের আওতায় সাধারণ হিসাব ও মেয়াদি হিসাব—এই দুই ধরনের সঞ্চয়পত্র।
সাধারণ হিসাবে একক নামে ২৫ লাখ টাকা এবং যৌথ নামে ৫০ লাখ টাকা বিনিয়োগ করা যায়। সুদের হার সাড়ে সাত শতাংশ।
আর মেয়াদি হিসাবে বিনিয়োগের সুযোগ রয়েছে তিন বছরের জন্য। এতে একক নামে ৫০ লাখ টাকা এবং যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এর সুদের হার ১২ শতাংশ। তবে উভয়টিরই দেড় লাখ টাকা পর্যন্ত সুদ আয়করমুক্ত।
এ ছাড়া পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন বছর মেয়াদি (ত্রৈমাসিক সুদ দেয়) সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি পেনশনার (ত্রৈমাসিক সুদ দেয়) সঞ্চয়পত্রের মেয়াদান্তে মুনাফার হার যথাক্রমে ১২, সাড়ে ১১ ও সাড়ে ১২ শতাংশ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহতের খবর অস্বীকার
এসআইটিইর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল-কায়েদা তাদের এক বিবৃবিতে বলেছে, অন্যায় ওই হামলায় কোনো আল-কায়েদা নিহত হননি, কয়েকজন সামান্য আহত হয়েছেন।’ রাজধানী সানার কর্তৃপক্ষ জানিয়েছিল, গত শুক্রবার সাদা প্রদেশে বিমান হামলায় একিউএপির সামরিক প্রধান কাশেম আল-রিমিসহ আল-কায়েদার ছয়জন নেতা নিহত হয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কলম্বিয়ার মাদক চক্রের সন্দেহভাজন নেতা ভেনেজুয়েলায় গ্রেপ্তার
গত রোববার মাদকবিরোধী সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি সপ্তাহে কামাচোকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়, কামাচোকে ভ্যালেন্সিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কামাচোকে যুক্তরাষ্ট্র না কলম্বিয়া কোথায় পাঠানো হবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি ভেনেজুয়েলা। গত বছর মাদক চক্রের বেশ কয়েকজন সন্দেহভাজন নেতাকে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রে ফেরত পাঠিয়েছিল দেশটি।
যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) জানায়, ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নয় টন কোকেন পাচার করেছেন কামাচো।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অশুল্ক বাধা অপসারণ ও ট্রানজিটে অগ্রগতি সীমিত
অন্যদিকে নেপাল ও ভুটানকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে পণ্য নিয়ে বাংলাদেশে আসতে দেওয়ায় ভারত সম্মত হলেও বাংলাদেশি পণ্যবাহী গাড়ি নেপাল ও ভুটানে যেতে একই সুবিধা পাবে কি না, তা স্পষ্ট নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় নয়াদিল্লিতে গত মঙ্গলবার দুই দেশের পক্ষ থেকে যে যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে, তা পর্যালোচনা করে দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এসব অভিমত প্রকাশ করেছেন।
একই সঙ্গে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অর্থায়নের বিষয়টি সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক জায়েদ বখত এ প্রসঙ্গে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশি পণ্যে আরও বেশি শুল্কমুক্ত সুবিধা দেওয়া এবং অশুল্ক বাধা দূর করার কথা বলা হয়েছে। কিন্তু এ ধরনের প্রতিশ্রুতি আগেও বহুবার দেওয়া হয়েছিল। তাই এখন তা কাজে প্রমাণ করা দরকার।
জায়েদ বখত আরও বলেন, বাংলাদেশি পণ্যের মানের বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সনদ ভারতে গ্রহণ করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বিষয়টির নিষ্পত্তি না হলে অশুল্ক বাধা অপসারণের বিষয়টিও কার্যত স্থবির হয়ে থাকবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিএসটিআই-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হবে—এমনটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু এ বিষয়ে কিছু হয়নি। ফলে অশুল্ক বাধা অপসারণের বিষয়েও কোনো অগ্রগতি হলো না।’
মনজুর আহমেদ আরও বলেন, ৪৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার যে কথা ভারত বলেছে, তা অবশ্যই একটি ইতিবাচক দিক। পণ্যের তালিকাটি পাওয়া গেলে বলা যাবে যে এটি বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কতখানি সহায়ক হবে। কিন্তু অশুল্ক বাধাগুলো দূর করা না গেলে অবস্থার তেমন কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন তিনি।
মনজুর আহমেদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অশুল্ক বাধা অপসারণের বিষয়টি উঠে এলেও তা আরও জোরালো হওয়া প্রয়োজন ছিল। আশার দিকটি হলো, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর ভাষণে বাংলাদেশের এই সমস্যাটির কথা উল্লেখ করেছেন।
নেপাল ও ভুটানকে বাংলাদেশে প্রবেশের জন্য ট্রানজিট দিতে ভারতের সম্মতিকেও ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি। তবে এর বিপরীতে বাংলাদেশও একইভাবে ভারত হয়ে নেপাল বা ভুটানে যেতে পারবে কি না, তার কোনো উল্লেখ না থাকায় বিষয়টি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য লাভজনক নাও হতে পারে বলে মনে করছেন মনজুর আহমেদ। আবার নেপাল ও ভুটানে পণ্যবাহী যান সীমান্তের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরে ২০০ মিটার পর্যন্ত প্রবেশ করতে দিতে ভারতের সম্মতিকে এই সুবিধার কার্যকারিতা সীমিত করে ফেলবে বলে মনে করেন তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে মনজুর আহমেদ বলেন, ‘বাংলাদেশের ভেতরে কোন স্থান পর্যন্ত নেপাল-ভুটানের গাড়ি যাবে, তা নির্ধারণের এখতিয়ার এককভাবে বাংলাদেশের। এখানে ভারত কোনো সীমা টেনে দিতে পারে না। আমাদের পক্ষে যাঁরা এ বিষয়ে সমঝোতা করেছেন, তাঁরা এ ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারেননি।’
মনজুর আহমেদ আরও বলেন, ট্রানজিট মানে তৃতীয় দেশকে সংযোগের সুবিধা দেওয়া, যা ঢাকায় ১৩তম সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংই বলে গেছেন। সুতরাং ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি সেই আলোকেই পরিচালনা করতে হবে।
ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার বিষয়টিও ইতিবাচকভাবে দেখতে চান মনজুর আহমেদ। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিমালার আওতায় এ ধরনের সুযোগ দেওয়া যেতেই পারে।
এ বিষয়ে জায়েদ বখত বলেন, বাংলাদেশ ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দিতে চায়। কিন্তু এসব বন্দর থেকে পণ্য নিয়ে ফেরত যাওয়ার সময় ভারত যে নেপাল বা ভুটানের জন্য কোনো বাধা তৈরি করবে না, তা স্পষ্ট করা দরকার।
অবশ্য বাংলাদেশের বন্দরগুলোর অবকাঠামোগত অবস্থাসহ সার্বিক দক্ষতা না বাড়ানো গেলে এই সুবিধা শেষ পর্যন্ত অর্থবহ হবে না বলে মনে করেন জায়েদ বখত। তিনি বলেন, যেখানে দেশের ব্যবসায়ীরা ঠিকমতো বন্দরের সুবিধা পাচ্ছেন না, সেখানে অন্য দেশকে তা কীভাবে দেওয়া যাবে?
বিআইডিএসের এই অর্থনীতিবিদ বন্দরের অবকাঠামো উন্নততর করার জন্য বড় ধরনের বিনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ক্ষেত্রে ভারতের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত ছিল।
একইভাবে মনজুর আহমেদ বলেন, বন্দর ব্যবহার করতে হলে রাস্তাঘাট আরও উন্নত করতে হবে, ভারতীয় ট্রাকের ভার বহনযোগ্য করতে হবে। এর জন্য ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। কিন্তু যৌথ ঘোষণায় এ সংক্রান্ত অর্থায়নের বিষয়ে কিছু উল্লেখ নেই।
তিনি আখউড়া-আগরতলা রেল সংযোগের পরিকল্পনাকে ইতিবাচক উল্লেখ করে এটি দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দেন। তবে আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ভারতের পণ্য পরিবহনের বিষয়টি আরও সতর্কতার সঙ্গে পর্যালোচনার পক্ষে মনজুর আহমেদ। বিশেষ করে স্থায়ীভাবে ভারী পণ্য বহনের সুবিধা প্রদানের বিষয়ে। যদিও এর বিপরীতে বাংলাদেশকে শিলাঘাট ব্যবহার করতে দেবে।
অন্যদিকে জায়েদ বখত মনে করেন, স্থলবন্দর ও এর সংযোগ সড়কগুলো উন্নত করা হলে উভয় দেশই লাভবান হবে। সেদিক থেকে এই কাজ যত দ্রুত করা যায়, ততই ভালো।
দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমানে বড় ধরনের বাণিজ্য-ঘাটতি রয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে ভারতে সাড়ে ২৭ কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে বাংলাদেশ ২৮৬ কোটি ৩৬ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২৫৮ কোটি ডলারে ওপরে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনের জিনজিয়াং অঞ্চলে তুষারপাতে ৪ জনের মৃত্যু
খবরে বলা হয়, চীনের উত্তরাঞ্চলে তীব্র শীত জেঁকে বসেছে। এর ফলে জিনজিয়াং অঞ্চলে ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ ৩০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। গত এক দশকের মধ্যে এই অঞ্চলে এ ভয়াবহ তুষারঝড়ে এক লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তীব্র ঠান্ডা ও খাদ্যের অভাবে ১৫ হাজার ২০০ গবাদিপশুর মৃত্যু হয়েছে। খবরে আরও বলা হয়, চলতি সপ্তাহে চীনের অনেক এলাকায় ব্যাপক তুষারপাত ও বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শেয়ারবাজারে বড় দরপতন
বাজার সূত্র বলছে, লেনদেনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৫০ পয়েন্টের মতো বেড়ে যায়। ঠিক এমন সময় এসইসির তদারকি বিভাগ থেকে টেলিফোনে কয়েকটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসকে গ্রাহকদের লেনদেনে আর্থিক সমন্বয় সুবিধা বা ফাইন্যান্সিয়াল নেটিং বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়।
এসইসির এ নির্দেশের পরপরই এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের গ্রাহকদের শেয়ার বিক্রি করে সমপরিমাণ টাকার বিপরীতে অন্য কোনো শেয়ার না কেনা থেকে বিরত থাকতে বলা হয়।
সূত্র জানায়, খবরটি মুহূর্তের মধ্যে বাজারে ছড়িয়ে পড়লে সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করেন। ফলে দ্রুতগতিতে সূচক কমতে থাকে। একপর্যায়ে ডিএসইর সাধারণ সূচক ১৫০ পয়েন্টের বেশি কমে যায়। এ সময় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন সূচকের পার্থক্য দাঁড়ায় ২০৮ পয়েন্টের বেশি।
বিনিয়োগকারীদের অভিযোগ, একটি গোষ্ঠীকে কম দামে শেয়ার ক্রয়ের সুযোগ করে দিতেই এসইসি পরিকল্পিতভাবে বাজার চলাকালে এ ধরনের হস্তক্ষেপ করেছে। তাই সূচক কমলেও রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে পুঁজিবাজারে।
এদিকে বিষয়টি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ও সদস্যদের একটি অংশ নিজেদের মধ্যে আলোচনা করেছে। এ সময় তাঁরা এসইসির এ ধরনের ভূমিকাকে বাজারের ওপর অযাচিত হস্তক্ষেপ বলে আখ্যায়িত করেন।
যোগাযোগ করা হলে ডিএসইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমদ রশীদ লালী বলেন, নিয়ন্ত্রক সংস্থা চাইলে বাজার নিয়ন্ত্রণের জন্য নীতি গ্রহণ করতে পারে। কিন্তু লেনদেন চলাকালে বাজারে হস্তক্ষেপ করে সূচক নিয়ন্ত্রণ করবে, তা কোনোভাবেই কাম্য নয়।’
বিষয়টি সম্পর্কে অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, দু-একটি প্রতিষ্ঠানকে এ ধরনের নির্দেশ দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা এসইসির একটি বৈষম্যমূলক আচরণ।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকাল দুপুর ১২টার দিকে এসইসির তদারকি বিভাগ থেকে প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং বিভাগ এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স ও আল-আরাফাহ ব্যাংকের ব্রোকারেজ বিভাগে ফোন করে নেটিং সুবিধা বন্ধ করতে বলা হয়। পরে এসইসির দুজন কর্মকর্তা তাঁদের নির্দেশনা ঠিকমতো পালিত হচ্ছে কি না, দেখতে ওই প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন।
হঠাত্ করে কেন এসইসি এ ধরনের উদ্যোগ নিল তা জানতে বারবার চেষ্টা করেও এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংস্থাটির সদস্য মনসুর আলম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, এসইসির পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
কিন্তু এসইসির সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা এ উদ্যোগের কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন। তিনি বলেন, ‘গত কয়েক দিন বাজার যেভাবে বাড়ছিল তাতে কিছুটা মূল্য সংশোধন অপরিহার্য হয়ে পড়েছিল। তাই ওপরের নির্দেশেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল এক হাজার ৪৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এটি দেশের পুঁজিবাজারের ইতিহাসে লেনদেনের নতুন রেকর্ড। এর আগে গত রোববার এক হাজার ৩২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ১১৪ কোটি টাকার শেয়ার। এ হিসাবে দুই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৫৫২ কোটি টাকা। এর আগে দুই স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৪০০ কোটি টাকার বেশি।
ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল ৯০ পয়েন্ট কমে চার হাজার ৭০৪-এ নেমে এসেছে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭২ পয়েন্ট কমে ১৩ হাজার ৭১০ হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সত্তরেই ঘাতকের বুলেট কেড়ে নিতে পারত তাঁর প্রাণ
১৯৭০ সালের ৩১ মার্চ। পাটনা রেলওয়ে স্টেশন। দিল্লি এক্সপ্রেস ট্রেন থেকে নামছিলেন পশ্চিমবঙ্গের তত্কালীন উপমুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তাঁকে স্বাগত জানানোর জন্য ট্রেনের ওই কম্পার্টমেন্টের চারপাশে জড়ো হয়েছেন সিপিআইএমের কর্মীরা। তখন জ্যোতি বসুকে লক্ষ্য করে ছুটে গেল ঘাতকের একটি বুলেট। ঠিক ওই সময় তাঁর সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে গিয়েছিলেন সিপিআইএমের কর্মী আলী ইমান। ঘাতকের বুলেট আঘাত হানে আলী ইমানের শরীরে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান আলী ইমান।
ওই ঘটনা স্মরণ করে সিপিআইএমের কর্মী পি কে শুক্লা বলেন, ঘটনার আকস্মিকতায় হকচকিত হয়ে যান জ্যোতি বসু। তাঁর হাত থেকে ফুলের তোড়া পড়ে যায়।
শুক্লা ওই দিন রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন না। তবে এক দিন পর জ্যোতি বসুর একটি জনসভায় উপস্থিত ছিলেন তিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পোপ দ্বিতীয় জন পলের ওপর হামলাকারী মুক্তি পেয়েছেন
জন পলকে গুলি করার দায়ে এবং অন্য একটি হত্যা মামলায় টানা ২৯ বছর বন্দী থাকার পর গত সোমবার তিনি আঙ্কারার কারাগার থেকে মুক্তি পান।
৫২ বছর বয়সী আগকাকে যখন কারগার থেকে বের করা হয়, তখন তাঁর পরনে ছিল একটি নীল সোয়েটার। এরপর তাঁকে একটি গাড়িতে করে নেওয়া হয় সামরিক হাসপাতালে। সেখানে তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
১৯৮১ সালের ১৩ মে ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে পোপ দ্বিতীয় জন পলকে লক্ষ করে গুলি করেন আগকা। গুলিতে পোপ মারত্মকভাবে জখম হন।
তবে আগকা পোপের ওপর কেন হামলা চালিয়েছিলেন সেটি এখনো রহস্যই রয়ে গেছে। এ বিষয়ে আগকা তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলে আসছেন। কখনো বলেন, পবিত্র দায়িত্ব হিসেবেই তিনি পোপকে হত্যা করতে চেয়েছিলেন। কোনো সময় তিনি দাবি করেছেন, তিনি দ্বিতীয় যিশুখ্রিষ্ট। আবার ঘোষণা দেন তিনিই ‘সঠিক বাইবেল’ লিখবেন।
তবে অভিযোগ রয়েছে, পোপকে হত্যাচেষ্টার পেছনে তত্কালীন সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট বুলগেরিয়ার হাত ছিল। আবার অনেকে মনে করেন, সবাইকে বোকা বানানোর জন্যই তিনি একেক সময় একেক কথা বলেছেন।
১৯৮৩ সালে আগকার সঙ্গে কারাগারে দেখা করার পর তাঁকে ক্ষমা করে দেন পোপ জন পল। হত্যাচেষ্টা সম্পর্কে নিজের লেখা মেমোরি অ্যান্ড আইডেন্টিটি বইতে পোপ জানিয়েছেন, হত্যাচেষ্টা ছিল সুপরিকল্পিত এবং এ জন্যই আগকাকে নিয়োগ করা হয়েছিল। তবে আগকা ছিল শুধুই ভাড়াটে হত্যাকারী।
তুর্কি নাগরিক আগকা পোপকে হত্যাচেষ্টার দায়ে ১৯ বছর জেল খাটেন ইতালিতে। এরপর তাঁকে তুরস্কে পাঠানো হয়। সেখানে একজন সাংবাদিককে হত্যা, সশস্ত্র ডাকাতি, জেল থেকে পালানোর চেষ্টাসহ অনেকগুলো অপরাধে তাঁকে আবার জেলে ঢুকানো হয়। এসব অপরাধ তিনি করেছিলেন সত্তরের দশকে।
২০০৬ সালের জানুয়ারিতে আগকা কারগার থেকে মুক্তি পান। কিন্তু কারাকর্তৃপক্ষ জানায়, হিসাবে ভুল হয়েছে, তাঁর সাজা আরও বাড়বে। এরপর মুক্তি পাওয়ার আট দিনের মাথায় তাঁকে আবার কারাগারে ঢুকানো হয়। সাজার মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার তিনি মুক্তি পেয়েছেন।
মুক্তি পাওয়ার পর এক বিবৃতিতে আগকা বলেন, ‘আমি ঘোষণা করছি বিশ্ব ধ্বংস হবে। এ শতাব্দীতেই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। এ শতকেই সব মানুষ মারা যাবে। আমিই যিশুখ্রিষ্ট।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্রীলঙ্কায় নির্বাচনের আগে সহিংসতা বেড়েছে
পুলিশ জানায়, শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ারিয়াপোলা শহরে প্রেসিডেন্ট প্রার্থী সাবেক সেনাপ্রধান শরত ফনসেকার সমর্থকেরা গতকাল নির্বাচনের পোস্টার লাগাচ্ছিলেন। ওই সময় ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। উভয় পক্ষের সংঘর্ষে বিরোধী দলের এক কর্মী নিহত ও অনেকে আহত হন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষে সংঘর্ষ দমনে নিরাপত্তা অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
প্রেসিডেন্টের মুখপাত্র চন্দরপল লিয়ানেজ বলেন, ‘সহিংসতার ব্যাপারে প্রেসিডেন্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন।’
দক্ষিণাঞ্চলীয় হুনগামা শহরে গত ১২ জানুয়ারি নির্বাচনী প্রচারকালে গুলিবিদ্ধ হয়ে বিরোধীদলীয় কর্মী কুসুমা কুরুপুয়ারাচ্চি নিহত হন। গত শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলের পুত্তলাম জেলায় বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্ষমতাসীন দলের এক সমর্থক গুলিবিদ্ধ হয়ে নিহত এবং বহু লোক আহত হয়।
পূর্বাঞ্চলীয় পোলোন্নারুয়া শহরে উচ্ছৃঙ্খল জনতা যানবাহন ও বাসভবনে ভাঙচুর করে। এ সময় হাজার রাজনৈতিক কর্মীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিপাইনে আকস্মিক বন্যায় ৩ শিশুর মৃত্যু
লিওপোলদো রায়া নামের ওই কর্মকর্তা জানান, মিনদানাও দ্বীপের সানফ্রানসিস্কো শহরের ওই শিশুরা গিবং নদীতে ভেলায় করে পার হচ্ছিল। এ সময় বন্যার পানির তোড়ে ভেলাটি ডুবে গেলে ওই তিন শিশু মারা যায়। তাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানান, পাঁচ দিনের টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের প্রায় পাঁচটি শহর বন্যাকবলিত হয়ে পড়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সু চির আপিলের শুনানি শুরু
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েল অভিযোগ করে হামাস গাজা থেকে তাদের ভূখণ্ডে রকেটে ছোড়ে। তবে এর শাস্তি হিসেবে গাজা সীমান্ত বন্ধ করে দেওয়া মোটেও ন্যায়সঙ্গত নয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক ম্যালকম স্মার্ট এক বিবৃতিতে বলেন, ‘গাজা সীমান্ত বন্ধ থাকায় ওই এলাকায় খাদ্য, ওষুধ এবং শিক্ষা ও নির্মাণ উপকরণ যাচ্ছে না। এতে করে অস্ত্রধারী জঙ্গিরা নয় বরং গাজার সাধারণ মানুষই শাস্তি পাচ্ছে।’
‘আন্তর্জাতিক আইন মেনে শিগগির এই অবরোধ তুলে নিতে হবে।’ বললেন, ম্যালকম স্মার্ট।
অ্যামনেস্টি আরও জানিয়েছে, একই অপরাধের জন্য মিসরকেও আংশিকভাবে দায়ী করা যায়। কেননা, তারাও রাফা সীমান্ত বেশির ভাগ সময় বন্ধ রাখে এবং কদাচিত্ খুলে দেয়।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলেরই দায়িত্ব গাজার মানুষের ভালোমন্দ দেখা।
তবে অ্যামনেস্টির অভিযোগ অস্বীকার করে ইসরায়েল সরকারের মুখপাত্র মার্ক রেগিভ বলেছেন, ‘গাজার মানুষের দুঃখ-কষ্টের জন্য হামাসই দায়ী। গাজার মানুষ হামাসের বর্বর নির্যাতনের শিকার। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে হামাস গাজার মানুষের ওপরই নির্যাতন চালাচ্ছে।’

ইসরায়েলি অবরোধের কারণে গাজার সব মানুষ শাস্তি পাচ্ছে

চীনের সাতটি শহরে ধূমপান নিষিদ্ধ হচ্ছে
চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যাগেইনস্ট টিউবারকুলোসিস অ্যান্ড লাং ডিজিজ (ইউএনআইওএন) একটি প্রকল্পের অধীনে যৌথভাবে এ অভিযান চালাচ্ছে। যে সাতটি শহরে প্রচারাভিযান চলছে সেগুলো হচ্ছে, তিয়ানজিন, চংকিং, শেনইয়াং, হারবিন, ন্যানচাং, লানঝু ও শেনঝেন। শহরগুলোর কিছু স্থানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে আইন থাকলেও তা কার্যকর নয়। সেই সঙ্গে রয়েছে আইনের ফাঁকফোকর। প্রচারাভিযানে জড়িত কর্মকর্তারা ধূমপান বন্ধের জন্য কঠোর আইন করার চেষ্টা করছেন।
চীনের সিডিসির পরিচালক ওয়াং উ গত শুক্রবার প্রকল্পটি উদ্বোধন করে বলেন, এ প্রকল্প জনসমাগম হয় এমন স্থানে ও কর্মক্ষেত্র শতভাগ ধূমপানমুক্ত করার জন্য কঠোর আইন প্রণয়নে সহায়তা করবে। সেই সঙ্গে আইন কার্যকরের জন্য সম্ভাব্য করণীয় বিষয়ে সুপারিশ পেশ করবে।
চীনের সরকারি হিসাবে, বিশ্বের ১৩০ কোটি ধূমপায়ীর মধ্যে এক-চতুর্থাংশ হচ্ছে চীনের। চীনে প্রতিবছর দুই ট্রিলিয়ন পিস সিগারেট বিক্রি হয়। চীনের ৬০ শতাংশ পুরুষ ধূমপান করে। ধূমপায়ীর বিষাক্ত ধোঁয়ায় ৫৪ কোটি অধূমপায়ীও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে। ধূমপানের কারণে প্রতিবছর চীনে ১০ লাখ মানুষের মৃত্যু হয়।
প্রকল্পে অর্থায়ন করা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যাগেইনস্ট টিউবারকুলোসিস অ্যান্ড লাং ডিজিজের তামাক নিয়ন্ত্রণবিষয়ক পরিচালক সিনেড জোন্স জানান, প্রকল্পটি মানুষের ধূমপান গ্রহণের প্রবণতা কমিয়ে লক্ষাধিক মানুষের জীবন বাঁচাবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরেকবার বিশ্বমন্দার আশঙ্কা নাকচ করেনি আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক দমিনিক স্ট্রাস কাহন গতকাল সোমবার টোকিওতে এ মন্তব্য করেছেন।
কাহন আরও বলেছেন, উন্নত দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও তা এখনো অনেকটা ভঙ্গুর পর্যায়ে রয়েছে। সে কারণেই আইএমএফ সতর্কতার সঙ্গে পূর্বাভাস দিচ্ছে বলে জানান তিনি।
আইএমএফের প্রধান বলেন, বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে ঘুরে দাঁড়াচ্ছে; তবে উদীয়মান অর্থনীতির দেশগুলোতে যেভাবে অর্থপ্রবাহ বেড়েছে, তা একপর্যায়ে সম্পদের স্ফীতি (অ্যাসেট বাবল) তৈরি করতে পারে।
গৃহ সম্পদের কৃত্রিম স্ফীতিই আমেরিকায় আর্থিক সংকট সৃষ্টির পেছনে বড় ভূমিকা রেখেছিল।
আইএমএফের প্রধান আরও বলেন, ব্যক্তিচাহিদা পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টি সরকারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এগুলো ব্যতিরেকে সংকট মোকাবিলার কর্মকাণ্ড থেকে এখনই বেরিয়ে আসতে চাইলে সমস্যা দেখা দেবে।
কাহন বলেন, বেশির ভাগ দেশের প্রবৃদ্ধির পেছনে রয়েছে সরকারের সহায়তা কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত ব্যক্তিচাহিদা শক্তিশালী না হবে, ততক্ষণ পর্যন্ত সরকারি সহায়তা কমিয়ে দেওয়া ঠিক হবে না।
২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লেম্যান ব্রাদার্সের দেউলেপনার মধ্য দিয়ে আর্থিক সংকটের প্রকাশ ঘটে। এ সংকট রূপ নেয় মন্দায়, যা আমেরিকা ও ইউরোপ ছাড়িয়ে এশিয়ায় ছড়িয়ে পড়ে। সংকট মোকাবিলায় সরকারগুলো কোটি কোটি ডলারের সহায়তা দেয় এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে।
আইএমএফের প্রধান সংকট মোকাবিলার জন্য এশীয় তহবিল গঠনের প্রশংসা করেন। গত বছর পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৩টি দেশ মিলে ১২ হাজার কোটি ডলারের একটি জরুরি তহবিল গঠন করে। এটি চিয়াং মাই পদক্ষেপ নামে পরিচিত।
১৯৯৭-৯৮ সালে এশীয় আর্থিক সংকটের পর থেকেই এ ধরনের একটি তহবিল গঠন করার কথা বলা হচ্ছিল।
কাহন বলেন, সংকটের আগে প্রবৃদ্ধির যে হার ছিল, চীন ও ভারতসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোয় এখন আবার তা ফিরে আসছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্বল্পোন্নত দেশের দুরবস্থার দায় দাতা সংস্থার: মুহিত
কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, যে কর্মসূচিই হাতে নেওয়া হোক, সে অনুযায়ী কাজ হয় না। এ জন্য এলডিসিগুলো নিজেরা কিছুটা দায়ী। তবে বেশি দায়ী উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থাগুলো। এলডিসিগুলোকে দারিদ্র্য অবস্থা থেকে উত্তরণের জন্য দাতারা যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে থাকে, তারা আর পরে তা রক্ষা করে না।
অর্থমন্ত্রী আরও বলেন, এরই মধ্যে আবার বিশ্বমন্দা ও জলবায়ু পরিবর্তন গত দুই বছরে সব শেষ করে দিয়ে গেছে। ২০১১ সালে তুরস্কে যে চতুর্থ এলডিসি সম্মেলন বসবে, সেখানে এলডিসির সমস্যা ও সংকটগুলো চোখে আঙুল দিয়ে দেখানো হবে। বলা হবে, বর্তমান পদ্ধতিতে এলডিসিগুলোর দারিদ্র্য দূর হবে না। বরং বিশ্ব আর্থিক ব্যবস্থাই সাজাতে হবে নতুনভাবে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক সংস্থার (এসকাপ) নির্বাহী সচিব নোয়েলিন হেইজারের সঙ্গে একান্ত বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
১৯৮১ সাল থেকে শুরু হয়ে প্রতি ১০ বছর পর পর এলডিসির সম্মেলন হচ্ছে। সর্বশেষ ২০০১ সালের মে মাসে ব্রাসেলসের পর ২০১১ সালে তুরস্কে হবে চতুর্থ এলডিসি সম্মেলন। ওই সম্মেলনকে সামনে রেখেই ১৫টি সদস্য দেশ নিয়ে গতকাল থেকে তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক এক আঞ্চলিক সম্মেলন বসেছে ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার এ সম্মেলনের উদ্বোধন করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, শুরুর দিকে এলডিসিভুক্ত দেশ ছিল ২৯টি, আর বর্তমানে ৫১টি। এর মধ্যে হাতেগোনা কয়েকটি দেশ অবশ্য এলডিসি থেকে বেরিয়ে গেছে। এ ছাড়া কোনো অগ্রগতি নেই। বেশির ভাগেরই অবস্থা শোচনীয়।
অর্থমন্ত্রী আরও বলেন, নরওয়ে, সুইডেনসহ কয়েকটি দেশ প্রতিশ্রুত জাতীয় আয়ের দশমিক ২০ শতাংশের চেয়ে বেশি সাহায্য দিলেও অন্যদের কেউই ন্যূনতম প্রতিশ্রুতি রক্ষা করেনি।
অর্থমন্ত্রী আরও বলেন, অনেক এলডিসির বাজার ছোট। এগুলোর বাজার প্রবেশাধিকার দরকার। সেই সুযোগ করে দিতে হবে। তিনি আরও বলেন, কিছু দেশ সম্পর্কে বরং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়া দরকার। মালদ্বীপ, পাপুয়া নিউগিনিতে চাষযোগ্য জমি নেই। অর্থনৈতিক, ভৌগোলিক ও পরিবেশগত দিক থেকে এসব দেশ করুণ পরিণতির দিকে এগোচ্ছে। এগুলোতে বিনিয়োগ করেও কোনো লাভ হবে না। এদের নিয়ে চিন্তা করতে হবে নতুন করে।
খাদ্যনিরাপত্তা, নিরক্ষরতা দূরীকরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা—তিনটি বিষয়ে সাফল্য এলডিসি থেকে বেরোনোর অন্যতম উপায় বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এলডিসিভুক্ত অন্য অনেক দেশের তুলনায় এ তিন বিষয়ে বাংলাদেশ ভালো করলেও দেশটি সাহায্য কম পায়।
২০২১ সালের মধ্যে এলডিসি থেকে বের হয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধির (জিডিপি) হার আট শতাংশে উন্নীত হলেই তা সম্ভব। অর্থাত্ যে করেই হোক জিডিপির হারের সাতের বাধা পেরোতে হবে। এমনকি বর্তমান গতিতে চললেও ২০২১ সালের মধ্যে এলডিসি থেকে বেরিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী।
এ লক্ষ্য বাস্তবায়ন করতে ক্ষমতা ও বাজেটের বিকেন্দ্রীকরণ এবং কেন্দ্রীয় সরকারের হাতে সবকিছু ধরে না রাখার পক্ষে আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কেন সব বিবেচনা করবে। স্বাস্থ্য, শিক্ষার মতো কিছু বিষয় স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিতে হবে। রাষ্ট্রনীতির মতো বিষয়গুলো নিয়ে ভাববে কেন্দ্রীয় সরকার।
এলডিসির ব্রাসেলস কর্মসূচির ব্যর্থতা কী—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বড় ব্যর্থতা উন্নত দেশগুলো তাদের জাতীয় আয়ের দশমিক ২০ শতাংশ সাহায্য এলডিসিগুলোকে দেয়নি, এলডিসিগুলোও তা আদায় করতে পারেনি।
এসকাপের সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে সরকার। এতে ১৫টি দেশের মন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ের ৭০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। দেশগুলো হচ্ছে—নেপাল, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, আফগানিস্তান, কম্বোডিয়া, কিরিবাতি, থাইল্যান্ড, হাইতি, বেনিন, লাউ পিডিআর, সলোমন দ্বীপপুঞ্জ, তুভালু, ভানুয়াতু এবং ইয়েমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সম্মেলনে গতকাল দুপুরে একটি প্লিনারি অধিবেশন অনুষ্ঠিত হয়। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসিভুক্ত দেশগুলোতে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনের অগ্রগতি এবং এগুলোতে ১০ বছরে ব্রাসেলস কর্মসূচির বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে এ অধিবেশনে আলোচনা হয়েছে। এতে সঞ্চালক ছিলেন এসকাপ নির্বাহী সচিব নোয়েলিন হেইজার।
বিকেলে অনুষ্ঠিত হয় দুটি কারিগরি অধিবেশন। দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে এলডিসিভুক্ত দেশগুলোর টেকসই পরিকল্পনা গ্রহণ এবং ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়ে এতে আলোচনা হয়েছে। এর একটিতে সঞ্চালক ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। অন্যটিতে এসকাপের সামষ্টিক নীতি ও উন্নয়ন বিভাগের পরিচালক নগেশ কুমার।
সম্মেলন আগামীকাল শেষ হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আনিসুল হক সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব নিয়েছেন
রাজধানীর স্থানীয় এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিসুল হকের কাছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সার্ক সিসিআই) সদ্যসাবেক সভাপতি তারিক সাঈদ দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্পিকার আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিরা, সার্ক চেম্বারের নবনির্বাচিত সহসভাপতি আবুল কাশেম আহমেদ, সার্ক চেম্বারের মহাসচিব ইকবাল তাবিশ, সার্ক চেম্বারের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আনিসুল হক আগামী দুই বছরের জন্য সার্ক সিসিআই সভাপতির দায়িত্ব পালন করবেন। তা ছাড়া এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দুই বছরের জন্য সার্ক চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে এফবিসিসিআইয়ের পরিচালক গোলাম দস্তগীর গাজী, মো. আবদুল হক, এ কে এম নুরুল ফজল বুলবুল ও মো. হাসান আলী এবং সাধারণ পরিষদের সদস্য হিসেবে এফবিসিসিআইয়ের পরিচালক মো. জালাল উদ্দিন, মো. আনোয়ার হোসেন, বিজয় কুমার কেজরিওয়াল, মাহাবুব ইসলাম ও এস এম শফিউজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এস এম কামালউদ্দিন কোরিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি
কেবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি নির্বাচিত হন ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সং। ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী সহসভাপতি, এম এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এম ইসরাফিল মহাসচিব ও উরী ব্যাংক লিমিটেড, ঢাকার মহাব্যবস্থাপক ডং ইয়াং ইউন কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সম্প্রতি কেবিসিসিআইয়ের প্রথম সাধারণ সভায় তাঁরা নির্বাচিত হন। এ ছাড়া কেবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ, নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, হেসং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়ন হিই, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, দেউই গ্রুপের মহাব্যবস্থাপক হিউন সু কিম, সানিয়ং অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ডো কি পার্ক, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম, স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান হ্যান, ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ আলী ও এসকে টেলিকম লিমিটেড, ঢাকার কান্ট্রি ম্যানেজার চেং হুন জ্যাং।
এ ছাড়া সভায় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত সুক বুম পার্ক উপস্থিত ছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রানার গ্রুপ এবার দেশে মোটর সাইকেল প্রস্তুত করবে
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রানার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দশম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান গত রোববার সন্ধ্যায় এ ঘোষণা দেন।
হাফিজুর রহমান বলেন, ২০০০ সালে মাত্র চারজন কর্মী নিয়ে চীন থেকে ৪৫০টি মোটরসাইকেল আমদানির মাধ্যমে রানার গ্রুপ যাত্রা শুরু করে। আর ১০ বছরে কোম্পানিটির কর্মীসংখ্যা ৯০০ ছাড়িয়েছে। মোটরসাইকেল বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে দেড় লাখের বেশি। একই সঙ্গে ট্রাক, ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ হয়েছে।
হাফিজুর রহমান আরও জানান, দুই কোটি টাকা নিয়ে শুরু করে এখন তাঁদের কোম্পানির বার্ষিক লেনদেন ৩৬০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান, ডায়াং মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা লিউ বো তাও এবং ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস্ লিমিটেডের অনুপম দত্ত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রানারের চারজন পরিবেশক জহুরুল আলম, তসলিম আহমেদ, সাইরুল আলম ও মোহাম্মদ আলী দ্বীন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান বলেন, বাংলাদেশের অটোমোবাইলস খাতে রানার গ্রুপ অব কোম্পানিজ কেবল একটি সুপরিচিত নামই নয়, তা আস্থা ও বিশ্বাসের প্রতীকও।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুটি নতুন শেয়ারের লেনদেন শুরু
প্রথম দিনে প্রভাতী ইনস্যুরেন্সের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ওঠে ৫৭৫ টাকা। অবশ্য দিনের শেষে শেয়ারটি লেনদেন হয়েছে ৫৭০ টাকায়। দাম বাড়ার এ হার ছিল ৪৭০ শতাংশ।
গতকাল ডিএসইতে প্রভাতীর শেয়ারের লেনদেন শুরু হয় ৫০০ টাকা দিয়ে। প্রথম দিনেই কোম্পানিটির এক লাখ ২৫ হাজার শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ছয় কোটি ৮০ লাখ টাকা।
এদিকে, প্রথম দিনে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি ইউনিট লেনদেন হয়েছে সর্বোচ্চ ২৬ টাকা ৭০ পয়সায়। অবশ্য লেনদেন শুরু হয়েছিল ২১ টাকা ২০ পয়সায়। তবে দিনের শেষ লেনদেনটি হয়েছে ২৬ টাকায়। এ হিসাবে এক লটে ৫০০ ইউনিটের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীদের মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার টাকা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সমুদ্র বন্দর স্থাপন করার তাগিদ
গতকাল সোমবার ঢাকায় ‘দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা: যৌথ উদ্যোগ ও বিনিয়োগের সম্ভাবনাসমূহ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে আয়োজিত এই সেমিনারে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি ও সার্ক চেম্বারের নবনির্বাচিত সভাপতি আনিসুল হক। মূল প্রবন্ধ পাঠ করেন সার্ক চেম্বারের সদস্য বিদায়ী সভাপতি তারিক সাঈদ।
প্রধান অতিথির বক্তৃতায় এস এ সামাদ বলেন, ‘দক্ষিণ এশিয়ার উন্নয়নে রাজনীতি থেকে অর্থনৈতিক ইস্যু আলাদা করতে হবে। ফিলিপাইন, চীন, ভিয়েতনামের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এ ধরনের পদ্ধতি অবলম্ব্বন করে অর্থনৈতিক উন্নয়নে সক্ষম হয়েছে। এ ছাড়া দক্ষিণ এশিয়ার উন্নয়নে অবকাঠামো খাতে অংশীদা রীর ভিত্তিতে বিনিয়োগ বাড়াতে হবে।’
বিনিয়োগ বোর্ডের প্রধান বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্ন্নয়ন নিশ্চিত করা যাচ্ছে না। আবার দেশগুলোতে পারস্পরিক বিনিয়োগে আস্থার অভাব রয়েছে। সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। এতে পারস্পরিক বিনিয়োগ বাড়বে।
এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বৈষম্য রয়েছে। এ কারণে বাণিজ্যে ঘাটতি বাড়ছে। এ অঞ্চলের দেশসমূহের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতিও কমাতে হবে। এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশসমূহের রাজনৈতিক চিন্তাধারা বদলাতে হবে।
তারিক সাঈদ মূল প্রবন্ধে বলেন, আঞ্চলিক বিনিয়োগ বাড়ানোর জন্য সার্কভুক্ত দেশসমূহের মধ্যে একটি বিনিয়োগবিধি হওয়া দরকার। এতে এ অঞ্চলের মধ্যে ব্যবসা সম্প্রসারণের সুযোগ অনেক বেড়ে যাবে।
তারিক সাঈদ আরও বলেন, সার্কভুক্ত দেশগুলোতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ ছাড়া অতিরিক্ত শুল্ক আরোপ, দুর্বল অবকাঠামোর কারণে যৌথ বিনিয়োগ হচ্ছে না। এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
মূল প্রবন্ধে আরও বলা হয়েছে, ১৯৮৫ সালে সার্ক গঠিত হওয়ার পরও আঞ্চলিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া অনেক পিছিয়ে রয়েছে। আশির দশকে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে মাত্র সাড়ে তিন শতাংশ বাণিজ্য করত, ২০০৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে বর্তমানে নাফটায় নিজেদের মধ্যে ৫৮ শতাংশ, ইউরোপীয় ইউনিয়ন ৫৪ শতাংশ, আসিয়ান ২৫ শতাংশ ব্যবসা-বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনূর্ধ্ব-১৬ ক্রিকেট

লড়াইয়ে থাকল ইতোর দল
৮ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫ মিনিটের মধ্যে (৬৮ ও ৭২ মিনিট) দুই গোলে ক্যামেরুনকে এগিয়ে দেন নিটাপ ও ইতো। ৮১ মিনিটে পেনাল্টি গোলে জাম্বিয়া সমতা আনার পর ৮৬ মিনিটে ক্যামেরুনের জয়সূচক গোলটি করেছেন ইদ্রিসু। এদিকে গ্রুপ ‘এ’র ম্যাচে গোলশূন্য ড্র করে শেষ আটে উঠে গেছে অ্যাঙ্গোলা ও আলজেরিয়া।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আজ নিলামে উঠছেন সাকিব
লড়াইটা তাই কঠিনই সাকিবের জন্য। বিশ্বের ১ নম্বর ওয়ানডে অলরাউন্ডার এবং মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর গতবার নিলামে কেউ ডাকেইনি তাঁকে। এবার অবশ্য তেমনটা ঘটবে না বলেই অনুমান। বরং সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিলামের বাইরেই তাঁর সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে গতবারের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স।
চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া সাকিবকে নিয়ে আগ্রহ থাকবে তাই আজকের নিলামে। অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডও জানিয়েছে এই খবর। নিলামে যে ১০ ক্রিকেটারকে নিয়ে আট দলের ‘যুদ্ধ’ চলবে তার একটা তালিকা দিয়েছে পত্রিকাটি। সেখানে কাইরন পোলার্ড, শহীদ আফ্রিদি, উমর-আকমলদের সঙ্গে আছেন সাকিবও। সাকিবের ন্যূনতম নিলাম-দর এক লাখ ডলার ধরা হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ডিজিটাল বাংলাদেশের’ সাঁতারে হ্যান্ড টাইমিং
কাল দক্ষিণ এশীয় গেমসের সাঁতারের চূড়ান্ত দল ঘোষণার সংবাদ সম্মেলনে এসব প্রতিকূলতা টপকেই সোনা জেতার পুরোনো প্রতিশ্রুতি দিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এবারের এসএ গেমসে সাঁতারে অংশ নিচ্ছে মোট ২১ জন, যাঁর মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন মহিলা। পুরুষদের ১২টি এবং মহিলাদের ৭টি ইভেন্টে খেলা হবে। পুরুষদের ইভেন্টে ৩টি সোনা, ৯টি রুপা ও ৬টি ব্রোঞ্জ জেতার আশা করছে ফেডারেশন। ১টি সোনা, ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জের প্রত্যাশী মহিলারা। ২০০৪ সাফে সোনাজয়ী রুবেল রানা ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অংশ নিলেও ৫০ মিটার ব্যাকস্ট্রোকেই সোনা জেতার বেশি সম্ভাবনা তাঁর। এ ছাড়া জুয়েল আহমেদ, অনিক ইসলাম, ডলি আক্তার ও সবুরা খাতুনরাও নিজেদের সেরাটা দিতে উন্মুখ। গত আসরের সোনাজয়ী সাঁতারু শাজাহান আলী রনিকে নিয়ে এখনো উদ্বিগ্ন ফেডারেশন। জন্ডিস ‘ই’ আক্রান্ত রনি চিকিত্সা নিচ্ছেন আল-রাজি হাসপাতালে। তাঁর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে সাঁতারে শেষ পর্যন্ত অংশ নিতে পারলেও নিজের সেরাটা দিতে পারবেন কি না, সেটি নিয়ে সংশয় রয়েই গেছে।
জুডো: গত কলম্বো আসরে এসএ গেমসে জুডোর প্রাপ্তি ছিল ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ। তবে এবার দেশের মাটিতে সোনা জেতার প্রত্যাশাই জুডো খেলোয়াড়দের। অনূর্ধ্ব-৭৩ কেজিতে হাবিবুর রহমান এবং অনূর্ধ্ব-৮১ কেজিতে সুশীল চন্দ্রকে নিয়েই বেশি স্বপ্ন তাঁদের। কাল দল ঘোষণার সময় ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুল কাদির তাঁদের কথাই বললেন বেশি। জুডোর ইরানি কোচ আখজর মোহাম্মদ রেজাও বেশ আশাবাদী খেলোয়াড়দের নিয়ে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্ট্রাউস ও অ্যান্ডারসন নেই

মাঠের মুখ
হাঁটতে হাঁটতে জমিয়ে কথা বলছিল বন্ধুদের সঙ্গে। দুনিয়ার আর কোনো দিকে যেন খেয়াল নেই। শেষে পেছন থেকে স্কুল ব্যাগ ধরে টেনে থামাতে হলো তাকে। প্রথমে বিরক্তি আর বিস্ময় পরে, অবশ্য প্রাণ খুলেই কথা বলল। বাড়ি সন্দ্বীপ, তবে বাবা-মায়ের চাকরির জন্য থাকতে হয় চট্টগ্রাম শহরেই। বাবা চাকরি করেন সীতাকুণ্ডে, মা শহরেরই একটি স্কুলে। স্কুল ড্রেস থাকলে মাঠে ফ্রি খেলা দেখা যায়, এই খবর পেয়ে স্কুল শেষে বন্ধুদের নিয়ে চলে এসেছে মাঠে। জীবনে প্রথম মাঠে আসা, কিন্তু অভিজ্ঞতাটা ভালো হলো না মোটেও। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ায় মাত্র ৪ ওভার দেখতে পেরেছে, এর তিন ওভারই আবার ছিল বাংলাদেশ ইনিংসের সবচেয়ে ভয়াবহ, পড়েছে তিন উইকেট।
নিজে ক্রিকেট খেলো না? হঠাত্ করেই যেন মিইয়ে গেল প্রাণোচ্ছল ছেলেটি, মুখে রাজ্যের অন্ধকার। আগে ক্রিকেট খেলত, কিন্তু মা এখন আর খেলতে দেন না। মায়ের কড়া নির্দেশ, স্কুল থেকে বাড়ি ফিরে পড়াশোনা করো, চুপচাপ বসে থাকো কিংবা যা-ই করো, বাইরে যাওয়া যাবে না। খারাপ লাগে না? ‘লাগে না আবার! সবাই বাইরে যায়, খেলে আর আমি বাসায় চুপচাপ বসে থাকি। অনেক কষ্ট লাগে।’ এমনকি পত্রিকা পড়লে সময় নষ্ট হবে বলে বাসায় পত্রিকাও রাখা হয় না। ফিরে যাওয়ার সময়ও চেহারায় শঙ্কার ছায়া, ‘মা যদি পেপার পড়ে জানে আমি মাঠে আসছি, তাহলে আমাকে মেরেই ফেলবে!’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
January
(794)
-
▼
Jan 20
(42)
- অস্ট্রেলিয়ায় আবারও এক ভারতীয় হামলার শিকার
- দক্ষিণ কোরিয়ায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড
- জ্যোতি বসুর বাড়িতে একদিন by স্বপন কুমার দাস
- রাশিয়া থেকে ডুবোজাহাজ ইজারা নেবে ভারত
- দুদকের স্বাধীনতা বনাম সংবিধানের সুরক্ষা -সুশাসন by...
- দক্ষিণ কোরিয়ায় মেয়েশিশুর কদর বাড়ছে
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান
- হাইতির শিক্ষা -প্রাকৃতিক দুর্যোগ by ফিদেল কাস্ত্রো
- মংলা বন্দরে দ্বিতীয় দফায় সাত শতাধিক গাড়ি খালাস হয়েছে
- সংবর্ধনা কথাটার মানে কেন অতিবৃদ্ধি by আনিসুল হক
- শিল্পঋণের প্রবাহ কমেছে
- সন্দেশ, ধনেখালি শাড়ি ও ডিমভরা ইলিশ -সহজিয়া কড়চা by...
- রাজধানীতে চার দিনব্যাপী বস্ত্র ও প্রযুক্তি মেলা শু...
- সরকারি দলের নেতা -অবিলম্বে বহিষ্কার করা উচিত
- সংশোধিত এডিপি ২৮,৫০০ কোটি টাকা হতে পারে
- শতভাগ সফল বনাম দেশ বিক্রি -প্রধানমন্ত্রী ও বিরোধী...
- আইএমএফের চাপে এবার সঞ্চয়পত্রের সুদের হার কমাতে যাচ...
- ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহতের খবর অস্...
- কলম্বিয়ার মাদক চক্রের সন্দেহভাজন নেতা ভেনেজুয়েলায় ...
- অশুল্ক বাধা অপসারণ ও ট্রানজিটে অগ্রগতি সীমিত
- চীনের জিনজিয়াং অঞ্চলে তুষারপাতে ৪ জনের মৃত্যু
- শেয়ারবাজারে বড় দরপতন
- সত্তরেই ঘাতকের বুলেট কেড়ে নিতে পারত তাঁর প্রাণ
- পোপ দ্বিতীয় জন পলের ওপর হামলাকারী মুক্তি পেয়েছেন
- শ্রীলঙ্কায় নির্বাচনের আগে সহিংসতা বেড়েছে
- ফিলিপাইনে আকস্মিক বন্যায় ৩ শিশুর মৃত্যু
- সু চির আপিলের শুনানি শুরু
- ইসরায়েলি অবরোধের কারণে গাজার সব মানুষ শাস্তি পাচ্ছে
- চীনের সাতটি শহরে ধূমপান নিষিদ্ধ হচ্ছে
- আরেকবার বিশ্বমন্দার আশঙ্কা নাকচ করেনি আইএমএফ
- স্বল্পোন্নত দেশের দুরবস্থার দায় দাতা সংস্থার: মুহিত
- আনিসুল হক সার্ক চেম্বারের সভাপতির দায়িত্ব নিয়েছেন
- এস এম কামালউদ্দিন কোরিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি
- রানার গ্রুপ এবার দেশে মোটর সাইকেল প্রস্তুত করবে
- দুটি নতুন শেয়ারের লেনদেন শুরু
- দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সমুদ্র বন্দর স্থাপন করার তাগিদ
- অনূর্ধ্ব-১৬ ক্রিকেট
- লড়াইয়ে থাকল ইতোর দল
- আজ নিলামে উঠছেন সাকিব
- ‘ডিজিটাল বাংলাদেশের’ সাঁতারে হ্যান্ড টাইমিং
- স্ট্রাউস ও অ্যান্ডারসন নেই
- মাঠের মুখ
-
▼
Jan 20
(42)
-
▼
January
(794)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...