Sunday, July 1, 2012

বৃষ্টিতে মন্ত্রমুগ্ধ প্রিয়াংকা চোপড়া

বর্ষা অপূর্ব এক ঋতু। কবি সাহিত্যিক থেকে শুরু করে বড় ছোট বেশিরভাগ মানুষেরই পছন্দের ঋতু বর্ষা। বৃষ্টির টাপুর টুপুর কান পেতে শোনেননি এমন বেরসিক হয়তো একটিও পাওয়া যাবে না। বৃষ্টি যেমন স্থবিরকে জাগিয়ে তোলে তেমনি কোথায় যেন একটা বিষণ্নতার স্পর্শ রেখে যায়।

মাধুরী-কঙ্গনা নাচে যুগলবন্দি

চিক ফ্লিক কুইন খ্যাত হালের ব্যস্ত অভিনেত্রী কঙ্গনা রনৌত খুব শিগগিরই বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের সাথে নাচের মুদ্রায় যুগলবন্দি হবেন।

সুতীক্ষ্ণ ফিগারের রহস্য জানালেন দীপিকা

বলিউড ফ্যাশন ডিভা দীপিকা পাড়ুকোন। তিনি অভিনয় দক্ষতা কতটুকু অর্জন করতে পেরেছেন সেটা বোদ্ধামহল নিশ্চয়ই ভালো বলতে পারবেন। তবে আম-দর্শক তাকে চেনেন ফ্যাশন আইকন হিসেবে।

টুকিটাকি-ঘনত্বের কম-বেশি

একই তাপমাত্রা ও চাপে কঠিন বা তরল অবস্থার তুলনায় গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুগুলো প্রায় ১০ গুণ বেশি দূরে অবস্থান করে। ফলে কঠিন বা তরল অবস্থার তুলনায় গ্যাসীয় অবস্থায় পদার্থের ঘনত্ব অনেক কম। গ্যাসের এ ব্যাপারটি হরহামেশাই ব্যবহার করছি।

গ্যালাক্সির সদরে-অন্দরে!

ছায়াপথ বা গ্যালাক্সি আসলে কী? এদের গঠন আর বৈশিষ্ট্যই বা কেমন? কীভাবে পৃথিবীতে থেকেই বিজ্ঞানীরা দূর-দূরান্তের গ্যালাক্সি নিয়ে গবেষণা করেন, এমন অসংখ্য প্রশ্নের উত্তর নিয়ে ৯ জুন, শনিবার ঢাকার পলাশী মোড়ের ফ্রেপড অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি আর অনুসন্ধিৎসু চক্রের আয়োজিত সেমিনারে আলোচনা

দীর্ঘতম দিনে প্রকল্প প্রদর্শনী

২১ জুন, ২০১২ ছিল উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। বাংলাদেশের আকাশে মধ্যাহ্নে সূর্য ছিল মধ্যগগনে ঠিক মাথার ওপর। যাকে বলা হয় সুবিন্দু বা ঊর্ধ্ব বিন্দু। এর কারণ হচ্ছে, এ দিনে সূর্য তার উত্তরায়ণের সর্বোচ্চ বিন্দুতে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে অবস্থান করে। এ দিনে সূর্য তার সর্বোচ্চ সীমায় ওঠে ও সর্বোচ্চ সীমায় অস্ত যায়।

শুক্র গ্রহের ট্রানজিট দেখা

ভেনাস ট্রানজিট, বাংলায় শুক্রের সূর্য অতিক্রমণ। ৬ জুন ২০১২ বাংলাদেশ থেকে দেখা গেছে এ দৃশ্য। বিরল এ দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ। আমাদের আকাশে সূর্যোদয়ের আগেই শুক্র গ্রহ সূর্যের আলোকবৃত্তের প্রায় মাঝামাঝি পৌঁছে যায় এবং সকালবেলা মেঘাচ্ছন্ন থাকা সত্ত্বেও অতিক্রমণের চতুর্থ পর্যায় খুব ভালোভাবে দেখা গেছে দেশ থেকে।

আন্তস্কুল বিজ্ঞান মেলা ও বিজ্ঞান ক্যাম্প-গ্রামে বাড়ুক বিজ্ঞান চর্চা by জাহেদ আলী ও তানভীর আরাফাত

দেশে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। শহরের শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ থাকলেও গ্রামাঞ্চলে এই আগ্রহ নিম্নমুখী। বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড, ক্যাম্প প্রভৃতির পাশাপাশি শ্রেণীকক্ষে বিজ্ঞানশিক্ষাকে আনন্দময় করতে পারলে এই দৃশ্যপট পাল্টে দেওয়া যেতে পারে।

ফের ভোট চাইলেন সরকারি প্রকৌশলী সায় দিলেন সুরঞ্জিত

ছাতকে আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার পর এবার দিরাইয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জন্য ভোট চাইলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান। সুরঞ্জিতের নির্বাচনী এলাকা দিরাই-শাল্লার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা সুরঞ্জিত সেনগুপ্তকে বারবার এমপি বানাচ্ছেন,

মেয়র লোকমান হত্যাকাণ্ড-১২ জনের বিরুদ্ধে চার্জশিট, মন্ত্রীর ভাইয়ের নাম নেই by সুমন বর্মণ

নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। তবে অভিযোগপত্রে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ভাইসহ এজাহারভুক্ত ১১ আসামির নাম নেই।

ঢাকায় ফিরেই অভিনয়ে ব্যস্ত মোনালিসা

নন্দিত মডেল ও অভিনেত্রী মোনালিসা ঢাকায় ফিরেছেন। সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন তিনি। সেখানেই গত ১৭ জুন সবাইকে হতবাক করে ফাইয়াজ শরীফ নামে প্রবাসী এক তরুণের সঙ্গে মোনালিসার বাগদান সম্পন্ন হয়।

জলাবদ্ধতা

নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা। বিশেষ করে বর্ষার সময় এক ঘণ্টা এমনকি এর চেয়ে কম সময়ের টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় নগরবাসীর। এ সমস্যা থেকে উত্তরণের আশ্বাস রাজনীতিকেরা বারবার দিলেও কার্যকর কোনো পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়নি।

কবিকে মঞ্চে আনল অরিন্দম by এমিলিয়া খানম

তারাশঙ্করের কালজয়ী জনপ্রিয় উপন্যাস কবির সফল মঞ্চায়ন করেছে অরিন্দম নাট্যসম্প্রদায়। কবি উপন্যাস নিয়ে ইতিপূর্বে দুই বাংলার গণমাধ্যমে চলচ্চিত্র, ধারাবাহিক নাটকসহ অনেক কাজ হয়েছে। চট্টগ্রামের মঞ্চে কবি আসার আগেই এ নিয়ে ব্যাপক কৌতূহল ছিল এখানকার নাট্যপ্রেমীদের।

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় রবীন্দ্র ও নজরুলজয়ন্তী আজ শুরু সংগীত ভবনের আয়োজনে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুলজয়ন্তী অনুষ্ঠান আজ ও কাল সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর জয়নাল আবেদীন ভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।

নগরে অতিথি-মুহিত মোহিত করলেন চট্টগ্রাম by মেখ্যাইউ মারমা

মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা। ফুল হাতা সাদা টি-শার্টের বুকে লেখা, ‘মাউন্টেইনস টেস্ট আওয়ার মেট্ল’। অর্থাৎ পর্বত আমাদের তেজ পরীক্ষা করে। চোখের নিচে কালি, মুখে রোদে ঝলসে যাওয়া দাগ। বুকের লেখাটির মতোই বাস্তবেও তেজি, দুঃসাহসী অথচ নিরহংকার এভারেস্টজয়ী এম এ মুহিত।

পাহাড় ধসে পড়া মাটি সরানো হলো না পাঁচ দিনেও

গত মঙ্গলবারের ভারী বর্ষণে নগরের চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তায় জেমস ফিনলের মালিকানাধীন পাহাড় থেকে একটি মাটির চাঁই ধসে পড়ে। ফলে ওয়ার সিমেট্রির পাশের সড়কে গাড়ি চলাচল করছে এক পাশ দিয়ে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই সড়কে চলাচলকারী লোকজন। অথচ পাঁচ দিনেও মাটি সরানো হয়নি।

ছাত্রলীগে অনুপ্রবেশ ঠেকাতে সদস্য সংগ্রহ অভিযান by পাভেল হায়দার চৌধুরী

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগে ছাত্রশিবির ও ছাত্রদলের অনুপ্রবেশ ঠেকাতে সদস্য সংগ্রহ অভিযান শুরু হতে যাচ্ছে। চলতি জুলাই থেকে এই সংগ্রহ অভিযান শুরু হবে। সারা দেশে পাঁচ লাখ প্রাথমিক সদস্য সংগ্রহ করার টার্গেট ধরা হয়েছে।

সরেজমিন : তেজগাঁও শিল্পাঞ্চল থানা-বাবাকে মারতে দেখে শিশুর কান্না by এস এম আজাদ

রাত সাড়ে ৮টা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা। ডিউটি অফিসারের সামনে দাঁড়িয়ে ওয়্যারলেস অপারেটরের হাতে ১০০ টাকার একটি নোট দিলেন এক যুবক। টাকা দেওয়ার কারণ জানতে চাইলে যুবক বলেন, তাঁর মা সুখেরা বেগম দুই সপ্তাহ ধরে নিখোঁজ। তাই ডায়েরি করতে এসেছিলেন।

ঢাকায় মশা নিয়ন্ত্রণহীন, বর্ষার শুরুতেই ডেঙ্গুর হানা by অমিতোষ পাল ও তৌফিক মারুফ

এবার বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে গেছে। রাজধানীসহ দেশের আরো কিছু এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসিসি দুই ভাগ হওয়ার পর অনেক কাজেই স্থবিরতা নেমে এসেছে।

২০ বছর পর রেলের ভাড়া বাড়ানো হচ্ছে-মন্ত্রণালয়ের প্রস্তাব শতভাগ, সংসদীয় কমিটির ৫০% by নিখিল ভদ্র

দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ রেলওয়ের ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে শতভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে রেল মন্ত্রণালয়। তবে সংসদীয় কমিটি ভাড়া বাড়ানোর পক্ষে মত দিলেও এই মুহূর্তে ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

অদ্ভুত আইন-একা থাকা যাবে না! by শর্মিলা সিনড্রেলা

আপনি কি অবিবাহিত বা একা? নচিকেতার সেই পরিচিত গানের সুরটা হরহামেশাই গুন গুন করেন, তাই না? ‘পুরুষ মানুষ দুই প্রকার—জীবিত, বিবাহিত।’ প্রাণ থাকতে মৃত হওয়ার ইচ্ছা আপনার মোটেও নেই। মৃত হওয়ার ভয়ে আপনার অবস্থা করুণ! ‘না না বাবা, বিয়ের পিঁড়িতে কখনোই না’—এমন ভাবনা নচি দাদার এই গান শুনে যদি

দালিলিক প্রতারণা রোধে চাই সম্পত্তি সনদ by মোরশেদুর রহমান

মানুষের অর্জিত সম্পত্তি নিয়ে বিরোধের অন্ত নেই। জায়গার মূল্যবৃদ্ধি, দুষ্প্রাপ্যতা এবং লোভের কারণে বিরোধ বৃদ্ধি পাচ্ছে। উত্তরাধিকারমূলে এবং খরিদসূত্রে প্রাপ্ত সম্পত্তির মধ্যে দালিলিক ভুলভ্রান্তিসহ নানা রকম আইনগত সমস্যা থেকে যাচ্ছে।

মাদক মামলা-বিচার যেভাবে হয় by জাহিদ আহমেদ

মাদকের সহজলভ্যতা রোধকল্পে তৈরি করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ ও এর বাস্তবায়নের জন্য রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য তৈরি, বিক্রি ও সেবন একটি শাস্তিযোগ্য অপরাধ। গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ সালের ৩১ ধারায় বলা হয়েছে, অন্য কোনো আইনে যাই থাকুক না কেন,

পুলিশি নির্যাতন-আমার ছেলে নীলের একটি জিজ্ঞাসা by প্রশান্ত কর্মকার

‘বাবা পুলিশ মারছে, পুলিশগুলো কোট নিয়ে গেছে, কোট নিয়ে গেছে’ আমার দুই বছরের ছেলে নীল, ভাঙা ভাঙা শব্দে এ কথাগুলো বলছিল। সে আমার কোল থেকে নেমে বলছিল, ‘আমি পুলিশকে মারব।’ ঘরে থাকা একটি লাঠি নিয়ে দরজায় বারবার আঘাত করছিল আর বলছিল, ‘মারছি। কোট কই?’

মাদকাসক্ত স্বামী ও একজন গর্ভবতী স্ত্রীর গল্প by তানজিম আল ইসলাম

মেয়েটি ভালোবেসে বিয়ে করেছিল ছেলেটিকে। সাধারণ একজন স্ত্রীর মতোই তার দুই চোখে ছিল স্বপ্ন। মধ্যবিত্ত ঘরের মেয়ে সে। সামান্য কয়েকটি টাকার বিনিময়ে চাকরি করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। নিজে আর স্বামীর আয়-রোজগার যা হয়, তাতে কোনো রকম সংসার চলে যাবে।

চট্টগ্রামে খালেদা জিয়া-সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু অনিশ্চিত

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে পদ্মা সেতু নির্মাণ হবে না দাবি করে তিনি বলেন, 'আমাদের সময় আমরাও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যমুনা সেতু নির্মাণ করেছি।

রেললাইন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী-ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন চালু হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার বিগত দিনে অনেক কৃষককে হত্যা করেছে। তাদের আমলে আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ঘরবাড়ি দখল ও লুটপাট করা হয়েছে। বহু নেতা-কর্মীকে অত্যাচার-নির্যাতন করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকা মানে জঙ্গিবাদ, সন্ত্রাস আর দুর্নীতি।

নানা রঙের ইউরো

দর্শকদের বিচিত্র সাজ। বিচিত্র তাদের অঙ্গভঙ্গি। ২০১২ ইউরোর রঙিন ও বর্ণিল দর্শকদের নিয়েই বিশেষ এই অ্যালবাম
ছবি: এএফপি ও রয়টার্স মাথার সাজ কারও মাথায় শিং, কারও মাথায় টোপর, কারও বা জাতীয় পতাকা। এ যেন যেমন খুশি মাথা সাজানোর এক প্রতিযোগিতা

সংখ্যায় ই উ রো

দুটি ইউরোতে ছয়টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি পোল্যান্ড। ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা দলগুলোর মধ্যে রোমানিয়া ও সুইজারল্যান্ডের সঙ্গেই আছে পোল্যান্ড। ১ প্রথমবারের মতো গ্রুপ পর্বের একটি ম্যাচও জিততে পারেনি হল্যান্ড।

ইউরো বচন

সংবাদমাধ্যম আর সমর্থকদের মনে হয় আমাদের মতো ধৈর্য নেই। ২০১০ বিশ্বকাপেও প্রথম ম্যাচটা হেরে গিয়েও শিরোপা জিতেছিলাম আমরা। ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ড্রয়ের পর দলের সমালোচনার জবাবে স্পেনের জেসাস নাভাস

পরিবর্তনের বড় বিজ্ঞাপন ইতালি by গোলাম সারোয়ার টিপু

রক্ষণ সামলে আক্রমণ—প্রথাগত সেই ফুটবল আর নয়! লম্বা পাসে প্রতি-আক্রমণে যাওয়ার দিন বুঝি শেষ! ইতালির হাত ধরে কি ফুটবল একটা পালাবদলের বাঁকে দাঁড়িয়ে? এবারের ইউরো এই প্রশ্নগুলো তুলে দিয়েছে। ইউরোসহ সব বড় প্রতিযোগিতায় সব সময়ই কিছু দলকে আলাদা করা যেত। যেমন ইতালি।

এই দিনে-কেটে গেল ছাপ্পান্নটি বছর by মৃদুলা ভট্টাচার্য

সমাজের নিম্নবিত্ত ও পিছিয়ে পড়া নারীদের শিক্ষিত করে গড়ে তোলার মহান আদর্শ নিয়ে ১৯৫৬ সালের ১ জুলাই বাংলাবাজার গার্লস স্কুলে সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রতিষ্ঠিত হয়। আজ কলেজটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। পাঁচ-ছয়জন তরুণ নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের উদ্যোগ ও আগ্রহে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল

বিশিষ্টজনদের প্রতিক্রিয়া-প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত

১৪ মাস ধরে ঋণের মুলো ঝুলিয়ে রাখার পর আচমকা চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক পুরো দেশকে দণ্ডিত করল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তাঁরা বলেছেন, বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। অনেকে অবশ্য বিশ্বব্যাংককে সন্তুষ্ট করতে না পারার জন্য দায়ী করেছেন সরকারকে।

সরকারের অপকর্মের খেসারত দিচ্ছে দেশ ও জনগণ : বিএনপি

সরকারের 'অপকর্মের' কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, এর খেসারত দেশ ও জনগণকে দিতে হচ্ছে, যা পুরো জাতির ওপর কালিমা লেপন ছাড়া আর কিছু নয়।

'দুর্নীতির আখড়া বিশ্বব্যাংকই' by মুহাম্মদ শরীফ হোসেন

বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলেও বিশ্বব্যাংক নিজেই একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালনা পদ্ধতি থেকে শুরু করে পুরো প্রশাসনিক ব্যবস্থাই দুর্নীতিকবলিত। দুর্নীতির বিচারে বিশ্বব্যাংক সব দেশের জন্য একই মানদণ্ড অনুসরণ করে না। যেমন, চীনের ব্যাপারে এক নীতি হলে অন্য কোনো দুর্বল দেশের ব্যাপারে আরেক নীতি।

পরিবেশ-সর্বনাশা ইটভাটার নেশা by মোহাম্মাদ মুনীর চৌধুরী

শিক্ষকতার মহৎ পেশা ছেড়ে ইটভাটার ব্যবসা। মানিকগঞ্জের এক স্কুল ও এক মাদ্রাসার শিক্ষক রাতারাতি বিত্তবান হওয়ার লোভে টাকা বিনিয়োগ করেছেন ইটভাটায়। শিক্ষকতার পেশা ত্যাগ করে ইটভাটায় অর্থ বিনিয়োগকারী স্কুল শিক্ষককে একটি জনপ্রিয় কবিতার রচয়িতার নাম জিজ্ঞাসা করা হলে এর উত্তর দেওয়া ছিল তাঁর জন্য অসাধ্য।

এমএলএম-কার স্বার্থে এই আইন? by ফখরুুল ইসলাম

দেশে দেশে বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতিতে পণ্য কেনাবেচা যখন সরকারিভাবেই নিষিদ্ধ রয়েছে, বাংলাদেশে তখন এই পদ্ধতিটিকে দেওয়া হচ্ছে আইনি বৈধতা। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য কিনতেই যে দেশের বেশির ভাগ মানুষের আয় ফুরিয়ে যায়, সেখানে বিতর্কিত পদ্ধতিতে অপ্রয়োজনীয় পণ্যের জন্য করা হচ্ছে নতুন আইন।

দিশারিদের রক্ষার কি কেউ নেই?-আরিফাদের সংগ্রাম

আরিফা নিজ গ্রাম ও পরিবার থেকে নির্বাসিত। এইটুকু একটি মেয়ে যত বড় কাজ করেছে, তার জন্য ‘মৃত্যু পরোয়ানা’ ধাওয়া করছে তাকে। নিজ গ্রামকে মাদকমুক্ত করার জন্য সংগঠন করেছে সে, জনপ্রতিনিধিদের বাধ্য করেছে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে।

মোকাবিলায় চাই পরিকল্পিত প্রস্তুতি-বন্যা-পরিস্থিতির অবনতি

উত্তরবঙ্গে বন্যা-পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বিপুলসংখ্যক মানুষের জীবনে কী দুর্ভোগ নেমে এসেছে, তার কিছু বিবরণ শনিবারের প্রথম আলোর প্রতিবেদনে ছাপা হয়েছে। জামালপুর ও সিলেট জেলায়ও অনেক এলাকা বন্যাকবলিত হয়েছে।

বিশ্বব্যাংকের পিঠটান-পদ্মা সেতু : ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত by পার্থ সারথি দাস

বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প থেকে শেষ পর্যন্ত একেবারেই সরে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। এর আগে প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর এবার ঋণচুক্তিটি পুরোপুরি বাতিল করে দিয়েছে তারা। বাংলাদেশের স্থানীয় সময় গত শুক্রবার গভীর রাতে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলের এই ঘোষণা দেয়।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৪২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। তাজুল ইসলাম, বীর প্রতীক সাহসী এক মুক্তিযোদ্ধা আখাউড়ার অবস্থান ভারত-বাংলাদেশ সীমান্তে। এর ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ। খুব কাছেই ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা।

৯ ‘অনুসারী’র বিরুদ্ধে মামলা-সন্দ্বীপে সাংসদের কাছারি থেকে রকেট লঞ্চার ও বন্দুকসহ অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপে স্থানীয় বিএনপিদলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়ির কাছারিঘর থেকে গতকাল শনিবার ভোরে রকেট লঞ্চার ও বন্দুকসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করার দাবি করেছে পুলিশ। তবে সাংসদ অভিযোগ করেছেন, তাঁকে ফাঁসানোর জন্য পুলিশ তাঁর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ‘নাটক’ সাজিয়েছে।

ট্রাইব্যুনাল বাড়লেও অবকাঠামো বাড়েনি by কুন্তল রায়

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচার গতিশীল করতে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়েছে। কিন্তু এ দুই ট্রাইব্যুনালের অবকাঠামোগত সুযোগ-সুবিধা তেমন বাড়েনি। প্রথম ট্রাইব্যুনালেই জনবল-সংকট ছিল, দ্বিতীয়টি গঠনের পর সংকট আরও বেড়েছে।

ওয়াসার দূষিত পানি-মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই

ওয়াসা দূষিত পানি পান করাচ্ছে- এ অপবাদ নতুন নয়। প্রতিনিয়তই দূষিত পানি নিয়ে খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। কিন্তু তাতে কোনো ফল হয় না। ওয়াসার পানি সরবরাহ যেমন আছে তেমনই থেকে যায়। পানি ছাড়া জীবন বাঁচে না। জীবন রক্ষার্থে পানি পান করে যেতে হচ্ছে হাসপাতালে।

শেয়ারবাজারে চাঙ্গা ভাব-আর যেন কেলেঙ্কারির ঘটনা না ঘটে

ধসনামা শেয়ারবাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে। এ ক্ষেত্রে উদ্যোক্তা পরিচালকদের ২ শতাংশ এবং কম্পানিপ্রতি ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা বাজারে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলেছে। শেয়ারবাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও ইতিবাচক হয়েছে।

চরাচর-ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস by আহমেদ রিয়াজ

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে দেশের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। ২৮ জন কলা, ১৭ জন বিজ্ঞান, ১৫ জন আইন শিক্ষক এবং ১৮টি বিভাগ নিয়ে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পথচলা। তখন ছাত্র ছিল ৮৭৭ জন। প্রত্যেক ছাত্রকে কোনো না কোনো হলে আবাসিক হিসেবে থাকতে হতো।

ইতিহাস বিকৃতি তরুণ প্রজন্ম ও আমাদের দায় by মো. ফরহাদ হোসেন

মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস। এই যুদ্ধের মাধ্যমেই বাঙালি জাতি তাদের 'শ্রেষ্ঠ অর্জন' স্বাধীনতা লাভ করে। আমাদের স্বাধীনতা অর্জনের পর ৪০ বছর অতিবাহিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর স্বাধীনতার ইতিহাস বিকৃতি শুরু হয়।

পদ্মা সেতু প্রকল্প-দুর্ভাগ্যজনক পরিণতি by দেবপ্রিয় ভট্টাচার্য

শেষ পর্যন্ত বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পটি বাতিল করে দিল। আমাদের সবচেয়ে খারাপ আশঙ্কাটি সত্য হয়ে গেল। যা হলো, তা খুবই দুঃজনক। যে কথিত কারণে তা হলো, সেটি আরও বিব্রতকর। বাংলাদেশের দ্রুততর ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য পদ্মা বহুমুখী সেতু একটি অত্যন্ত প্রয়োজনীয় স্থাপনা।

লোকমান হত্যা মামলা-১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র by মনিরুজ্জামান

নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বিশেষ সাক্ষাৎকার: ইফতেখারুজ্জামান-বিশ্বব্যাংকের অভিযোগ তদন্তে বিচারিক কমিটি হোক-সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ২০০৪ সাল থেকে। অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী ইফতেখারুজ্জামান ২০০৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হন।

সংবিধান সংশোধনের দাবি-নির্বাচনের আগে সংসদের বিলুপ্তি চান মেনন

নির্বাচনের আগে জাতীয় সংসদের বিলুপ্তি দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। একই সঙ্গে তিনি নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারের রূপরেখা কেমন হবে, তা আগে থেকেই নির্ধারণ করে রাখা উচিত বলে মন্তব্য করেন।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ-সরে গেল বিশ্বব্যাংক, ঋণ বাতিল

শেষ পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে দিল বিশ্বব্যাংক। সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য দুর্নীতির অভিযোগ আনা হলেও বাংলাদেশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটি জানিয়েছে।

আম পাকানো নিয়ে দুর্বিপাক by ডা. এ আর এম সাইফুদ্দীন একরাম

সেকালে বারো মাস আম পাওয়া যেত না। শোনা যায় গৌড়ের এক সুলতান শীতকালে উজিরকে ডেকে বললেন, 'শুনেছি গৌড়ে আম নামে এক সুমিষ্ট ফল পাওয়া যায়। আমাকে অবিলম্বে এই ফল খাওয়াও।' শীতকালে আম খাওয়ানোর হুকুম শুনে উজিরের তো মাথায় হাত। মহাদুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি।

সাংবাদিক ঐক্যে ফাটল by এ এম এম শওকত আলী

২৪ জুন টিভি চ্যানেলগুলোর বহুল প্রচারিত ও আলোচিত সংবাদ ছিল সাংবাদিকদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি। প্রেসক্লাবের সামনে এবং ভেতরেও এ বিষয়টি ছিল দৃশ্যমান। বলা যায়, সাংবাদিকতার ইতিহাসে এমনটি কখনো হয়নি। সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেন। তাঁদের মূল লক্ষ্য হলো বাক-স্বাধীনতা সমুন্নত রাখা।

এবং বাদল সরকার by নিশাত জাহান রানা

১৯৮৫ সাল। বিশ্ববিদ্যালয়ের শেষভাগে তখন আমরা। আমাদের আবৃত্তি সংগঠন স্বননের আমন্ত্রণ এলো কলকাতা থেকে, ২৫ বৈশাখের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। আমরা ৪ সদস্যের একটি দল কলকাতায় গেলাম। অনেক অনুষ্ঠান হলো। একদিন আমাদের নিয়ে যাওয়া হলো অঙ্গনমঞ্চে নাটক দেখতে_ 'শানা বাউরির কথকতা'।

পশ্চিমবঙ্গে নির্বাচন-আবেগই জনমনোহরণকারী শক্তির উৎস by কৃষ্ণা বসু

মমতাকে ঘনিষ্ঠভাবে দেখার ফলে তার চরিত্রের কোন দিকটি আমায় আকৃষ্ট করেছে, এ কথা যদি কেউ জিজ্ঞাসা করেন, আমি বলব, সাহস। সাহস না বলে দুঃসাহসও বলা যায়। জানি অনেকে বলবেন, তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো মানুষের প্রতি ভালোবাসা।

পশ্চিমবঙ্গে নির্বাচন-বিশ্বের আগ্রহের কেন্দ্রে by মিহির শর্মা

কালীঘাটে শঙ্খধ্বনি ও হর্ষধ্বনির মধ্যে মমতার বক্তব্য শোনাই যাচ্ছিল না। তবে তিনি তার সমর্থকদের শান্ত হতে বলার পর তার বক্তব্য শোনা গেল। যে জনপ্রত্যাশার কারণে তিনি আজ ক্ষমতায় এসেছেন সে প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন সেটা কেউ বলতে পারবে না এখন।

মিটার আবার অকেজো by ইমরুল কায়েস

সিএনজি অটোরিকশায় মিটার ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই তাগিদ দেন। সম্প্রতি বিআরটিএর পক্ষ থেকে কিছু উদ্যোগ এসেছিল। ঢাকার ট্রাফিক পুলিশদের সহযোগিতায় কিছু উদ্যোগ বাস্তবায়িতও হয়েছিল। সিএনজি অটোরিকশার চালকরা মিটারে চলতে সবসময়ই গররাজি।

আদালত-বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ও প্রাসঙ্গিকতা by শ ম রেজাউল করিম

বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা ও আধুনিকায়নে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা কি তখন পেছনের দিকে ছুটব? এ বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে আইন প্রণেতাদেরসহ রাজনীতিবিদদের। কোনো অর্জিত সাফল্যের ধ্বংসের বোঝা তাদের স্কন্ধে যাতে না চাপে সে বিষয়টিও ভেবে দেখার জন্য অনুরোধ রইল

কানেকটিভিটি-বরিশালে থেকেই প্রতিদিন ঢাকায় অফিস! by অজয় দাশগুপ্ত

পদ্মায় সড়ক ও রেল সেতু নির্মাণের পর বরিশাল অঞ্চলের শিল্প সম্ভাবনাকে কাজে লাগাতে যদি নির্বিচারে কৃষিজমিতে হাত পড়তে থাকে জমির মালিকরা তাতে কী প্রতিক্রিয়া দেখাবে? জনবহুল এ দেশে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে পরনির্ভরতার বিপদ আমরা বুঝতে পারি।

পাঠাগার সংকট-পাঠাভ্যাস নির্বাসন নয়

ঢাকা মহানগরীতে সিটি করপোরেশন পরিচালিত ২১টি গণপাঠাগারের অস্তিত্ব সংকটের যে খবর শনিবারের সমকালে ছাপা হয়েছে, তা যেন সারাদেশেরই সামষ্টিক পাঠ পরিস্থিতির খণ্ডচিত্র। সন্দেহ নেই, দেশে বইয়ের বাজার বিস্তৃত হয়েছে। আমাদের প্রকাশনা শিল্পও গুণগত দিক থেকে ক্রমাগত উন্নতি লাভ করেছে।

বিধানসভা নির্বাচন-জনগণমন

ভারতের পূর্ব ও দক্ষিণের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সীমান্তবর্তী দুই রাজ্যের একটি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী ক্যারিশমাটিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সাড়ে তিন দশকের বাম দুর্গের অবসান ঘটিয়েছেন।

শ্রমজীবী মানুষের নেতা by মুহম্মদ সবুর

প্রগতিশীল আন্দোলনের নেতা জহুর আহমদ চৌধুরী। জন্ম ১৯১৫ সালে চট্টগ্রামের ডবলমুরিং থানার কাট্টলীতে। ছিলেন মেধাবী ছাত্র। ১৯৩২ সালে কলকাতার খিদিরপুর খ্রিস্টান মিশনারি হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজনীতির প্রতি আগ্রহ তাকে স্কুলবিমুখ করে।

দুর্গম যাত্রাপথে কিছু কঠিন সিদ্ধান্ত by এপিজে আবদুল কালাম

নির্ধারিত রাত ৮টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে এলেন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং। সে সময় তিনি আমাকে বিভিন্ন দল ও সংসদ সদস্যের সমর্থনসূচক সম্মতিপত্র দেখান। আমি তখন তাকে স্বাগত জানাই। তার পছন্দমতো রাষ্ট্রপতি ভবন শপথবাক্য পাঠ করার জন্য প্রস্তুত বলে জানালাম।

নতুন ইতিহাস by মালিন্ডা লিউ

১৯৬৩ সালে মহাকাশের বাইরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নারী নভোচারীর পদচারণার মাধ্যমে কোনো নারীর প্রথম মহাকাশ অভিযাত্রায় ইতিহাস গড়ার পর ১৯৮৩ সালে প্রথম মার্কিন নারী ওই ইতিহাসে নতুন নাম যুক্ত করার কৃতিত্ব দেখান। এবার ১৬ জুন চীনা বিমান বাহিনীর আরেক নারী মেজর ৩৩ বছর বয়সী লিউ ইয়াং তার দেশের পক্ষে মহাশূন্যে পদচিহ্ন এঁকে দেওয়ার গৌরব অর্জন করলেন।

নিজের সঙ্গেই যুদ্ধে লিপ্ত by এম আবদুল হাফিজ

পশ্চাৎপদ দেশগুলোতে অথর্ব সরকারগুলোর রাষ্ট্রীয় সন্ত্রাসই উসকে দেয় এমন যুদ্ধকে। তারা এমনও ভাবে যে, প্রতিপক্ষকে এক হাত দেখিয়ে দিতে পেরেছে সরকার। কিন্তু সত্বরই তাদের এই আত্মপ্রসাদ উবে যায় যখন তারা দেখে যে ওই সন্ত্রাসের আগুন গণরোষানলের সঙ্গে একাকার হয়ে তাদের নিভৃত নিরাপদ বাসকেও গ্রাস করতে চলেছে।

রম্য-দামদরের লম্ফঝম্ফ by সাইফুল আলম

আমি এবার তার মন্তব্যটার লেজটাকে চেপে ধরে একই সুরে বললাম, 'আমাদের ব্যবসায়ীরা এসব পালা-পার্বণে ক্রেতাদের পকেট কাটার জন্য আগে থেকেই যেন ছুরি-কাঁচিতে শান দিয়ে রাখেন। সম্প্রতি সংবাদপত্রে জানতে পারলাম পবিত্র রমজান শুরু হওয়ার আগেই ছোলা, ডাল, তেলের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে।'

অর্থবছরের প্রথম দিন-নতুন বাজেট_ সমস্যা ও সম্ভাবনা by এমএম আকাশ

জ্বালানি ও বিদ্যুৎ খাতে উন্নয়ন ও ভর্তুকি ব্যয়ের দ্বন্দ্ব রয়েছে। এর মীমাংসা কীভাবে হয় এবং কোনদিকে ঝুঁকে পড়ে তার ওপর ভবিষ্যতের অনেক অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্ক নির্ভর করবে। তাহলে সামগ্রিকভাবে কী দাঁড়াল? অনেক টানাপড়েন ও চাপের মুখে এ বাজেট।

কুষ্টিয়ায় নারী প্রহৃত-পুলিশকেই দায়িত্বশীল হতে হবে

নাগরিক নিপীড়নের মাধ্যমে 'আইন-শৃঙ্খলা রক্ষা' করার ঔপনিবেশিক মানসিকতা থেকে স্বাধীন দেশের পুলিশ বাহিনী যে এখনও সম্পূর্ণ মুক্ত হতে পারেনি, কুষ্টিয়ায় এক নারীর প্রহৃত হওয়ার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণ হলো। শনিবার সমকালে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, সদর উপজেলার গোপালপুর গ্রামে গোষ্ঠীগত উত্তেজনা

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ-বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ চাই

আদেশগুলোকে কোনো অর্থেই অন্যায্য বলা যাবে না। বরং শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে এগুলো গুরুত্বপূর্ণ এবং বহুল প্রার্থিতও বটে। বর্তমান মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের সফলতার তালিকা দীর্ঘ। শিক্ষানীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে বিন্যস্ত করার যে চেষ্টা চলছে, তা অনেকের প্রশংসা অর্জন করেছে।

পল্লীকবির আসমানীকে আরো কিছুদিন হাসপাতালেই থাকতে হবে by আল মাসুদ নয়ন

“পল্লীকবি জসিম উদ্দিনের আসমানীর অবস্থা সংকটাপন্ন, সেরে ওঠার সম্ভাবনা একেবারে নেই এটাও বলা ঠিক হবে না” বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মজিদ।