Monday, May 9, 2011
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মাহমুদ কোরেশির
মাহমুদ কোরেশি বলেন, যুক্তরাষ্ট্রের ওই অভিযানে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে এর দায় বহন করতে হবে। কুরেশি এখন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির আইনপ্রণেতা। তাঁর মতো অবস্থানে থাকা পাকিস্তানের আরও অনেকে অ্যাবোটাবাদে মার্কিন অভিযানের জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অল্পের জন্য বেঁচে গেলেন ‘আল-কায়েদা’ নেতা আওলাকি
ইয়েমেনের রাজধানী সানার পূর্বে অবস্থিত শাবওয়ার একটি সূত্র জানায়, আওলাকি ও আল-কায়েদার এক সৌদি সদস্য একটি গাড়িতে যাওয়ার সময় চালকবিহীন মার্কিন বিমান তাঁদের লক্ষ্য করে হামলা চালায়। এতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও আরোহী দুজন অক্ষত অবস্থায় বেঁচে যান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিয়ে করছেন স্যার পল ম্যাকার্টনি
স্যার পলের প্রকাশনা সংস্থা স্টুয়ার্ট বেল জানায়, ‘আমরা সবাই রোমাঞ্চিত। তবে বিয়ের তারিখ এখনো জানা যায়নি।’ এ ছাড়া বিয়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি বেল।
১৯৬৯ সালে লিন্ডাকে প্রথম বিয়ে করেন পল। ১৯৯৮ সালে লিন্ডা ক্যানসারে মারা যান। এরপর ২০০২ সালে সাবেক মডেল ও সমাজসেবী হিদার মিলসকে বিয়ে করেন পল। ২০০৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে শপথ ওয়াতারার
শপথ নেওয়ার পর ওয়াতারা সংক্ষিপ্ত ভাষণে বলেন, এটি পুনর্মিলনের নতুন যুগের সূচনা। আমাদের প্রিয় দেশ আইভরি কোস্টের সব পুত্র-কন্যার এক হওয়ার যুগের সূচনা। ওয়াতারা আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন। রাজধানী ইয়োমোসুকরোর ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রুপার্ট কলভিল জানান, দুই পক্ষের লড়াইয়ে অনেক বেসামরিক লোক নিহত হয়েছে—এমন এক প্রতিবেদন তদন্তে জাতিসংঘের মানবাধিকার কর্মীদের একটি দল এখন আবিদজানের ইয়োপোগোন শহরে রয়েছে।
গত নভেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রতিদ্বন্দ্বী ওয়াতারাকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ওয়াতারাকে সে দেশের প্রেসিডেন্ট বলে স্বীকৃতি দেয়। কিন্তু তা মেনে না নিয়ে ক্ষমতা আঁকড়ে থাকেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা বাগবো। এ নিয়ে ওয়াতারা ও বাগবোর সমর্থকদের মধ্যে দেখা দেওয়া বিরোধ সহিংসতায় রূপ নেয়। এতে প্রায় তিন হাজার লোক নিহত হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নরওয়েতে গাদ্দাফির সাবেক সেবিকার আশ্রয় প্রার্থনা
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকসে গ্যালিনার নাম আসার পর তাঁর প্রতি গণমাধ্যমের আকর্ষণ বাড়ে। ফাঁস হওয়া গোপন নথিতে বলা হয়, গাদ্দাফি তাঁর সেবিকা গ্যালিনার ওপর ‘খুব বেশি নির্ভর’ করতেন।
ফেব্রুয়ারিতে ইউক্রেন যাওয়ার পর গণমাধ্যমের হয়রানি থেকে রেহাই পেতে গ্যালিনা নরওয়ের রাজধানী অসলো চলে যান বলে খবর রয়েছে। নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের মুখপাত্র সিভ আলসেন বলেন, ‘অভিবাসন বিভাগ থেকে আমরা তথ্য পেয়েছি, গ্যালিনা নরওয়েতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন।’ তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্যালিনার আবেদনের ব্যাপারে আর কোনো তথ্য দেননি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাত বছরেরও বেশি সময় পাকিস্তানে ছিলেন বিন লাদেন
বিন লাদেনের কনিষ্ঠ স্ত্রী আমাল আহমেদ আবদুলফাত্তাহ পাকিস্তানি তদন্তকারীদের জানিয়েছেন, অ্যাবোটাবাদ শহরে যাওয়ার আগে প্রায় আড়াই বছর লাদেন পাকিস্তানের একটি গ্রামে ছিলেন। তিনি আরও জানান, অ্যাবোটাবাদের সেই বাড়িটিতে পাঁচ বছর ধরে সপরিবারে বাস করছিলেন লাদেন।
গত সোমবার লাদেন হত্যার মধ্য দিয়ে সমাপ্ত হয় অপরাধী খুঁজে বের করতে পরিচালিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল অভিযান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ২০০৫ সালের শেষদিকে অ্যাবোটাবাদে যাওয়ার আগে প্রায় আড়াই বছর তাঁরা হরিপুর জেলার একটি গ্রামে ছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন লাদেনের স্ত্রী।
আমাল ছাড়াও লাদেনের আরও দুজন স্ত্রী ও সন্তানসহ প্রায় ১৫-১৬ জন ওই অভিযানের পর থেকে পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে আটক রয়েছেন।
লাদেন কীভাবে কর্তৃপক্ষের অগোচরে এত বছর পাকিস্তানে ছিলেন এ প্রশ্নে বর্তমানে ব্যাপক চাপের মুখে রয়েছে দেশটির। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই অথবা এর কিছু গোয়েন্দার সঙ্গে লাদেনের যোগসাজশ ছিল বলে সন্দেহ ক্রমেই বাড়ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পঞ্চম দফায় ৩৮টি আসনে ভোট গ্রহণ
গতকাল বর্ধমান এবং মাওবাদী-অধ্যুষিত তিন জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার ৩৮টি আসনে ভোট নেওয়া হয়। সব মিলিয়ে গতকাল পর্যন্ত ২৮০টি আসনের ভোট নেওয়া হলো। বিধানসভার অবশিষ্ট ১৪টি আসনের ভোট নেওয়া হবে আগামী মঙ্গলবার। নির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ মে।
বিচ্ছিন্ন ঘটনা
বাঁকুড়ার কালীমেলাকেন্দ্রে সাংবাদিকেরা ছবি তুলতে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। এর প্রতিবাদ করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি হয়।
রায়নায় নকল ইলেকট্রিক ভোটিং মেশিন নিয়ে ঘোরাফেরার সময় সিপিএমের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমানে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটি বুথের সামনের গাড়ি থেকে একজন নারী দুটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। কেশপুরে একটি ভোটকেন্দ্রে সিপিএমের সমর্থকেরা জটলা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২৭ আরোহীর মৃত্যু
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীনের তৈরি জিয়ান এমএ৬০ রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানটি পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের কাছে একটি সাগরে বিধ্বস্ত হয়। বিমানটি প্রদেশের সরোং থেকে কাইমানা শহরে যাচ্ছিল।
নৌবাহিনীর কর্মকর্তা গুনাবান জানান, গতকাল দুপুরে উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে মাঝ সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বিমানটি দুই টুকরো হয়ে যায়। বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কান্দাহারে তালেবানের ব্যাপক হামলা
ওসামার মৃত্যুর বিষয় নিশ্চিত করে গত শুক্রবার এক বিবৃতিতে তালেবান বলেছে, আল-কায়েদা প্রধানের মৃত্যু আফগানিস্তানে বিদেশি সেনাদের বিরুদ্ধে লড়াই নতুন করে গতি সঞ্চার করবে। এরপর দিনই তালেবান জঙ্গিরা কান্দাহারে হামলা চালালো।
কান্দাহারের সরকারি মুখপাত্র জালমে আইয়ুবি জানান, তালেবান জঙ্গিরা গতকাল দুপুরে প্রাদেশিক গভর্নরের দপ্তরে হামলা চালায়। তিনি জানান, সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি। তালেবান বাহিনী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
গভর্নরের দপ্তর ছাড়াও কান্দাহারে গতকাল ছয়টি আত্মঘাতী হামলাসহ ১০টি হামলা হয়েছে। গভর্নরের দপ্তরের পাশের বিপণিকেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, পাঁচতলা ওই বিপণিকেন্দ্র থেকে বন্দুকধারীদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে।
আফগানিস্তানের গোয়েন্দা দপ্তরের কাছে একটি হোটেলেও হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় দুজন আত্মঘাতী হামলাকারী পাহারারত পুলিশের দুই সদস্যের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এর আগেই তাদের গুলি করে হত্যা করা হয়।
কান্দাহার হাসপাতালের মুখপাত্র হাশেম জানান, হামলায় আহত ১৪ জনকে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে পুলিশের তিনজন সদস্য রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরিয়ার বানিয়াস শহরে ট্যাংক নিয়ে অভিযান
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গতকাল ভোরে সরকারবিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্রে পরিণত হওয়া বানিয়াস শহরের তিন দিক থেকে সামরিক বাহিনী ট্যাংক নিয়ে প্রবেশ করে। এ সময় সুন্নি-অধ্যুষিত বানিয়াসের বাসিন্দারা মানববন্ধন করেন। বানিয়াসের নিকটবর্তী বাইদা শহরেও সামরিক বাহিনী ট্যাংক নিয়ে অভিযান চালিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মানবাধিকারকর্মী জানান, ‘বানিয়াসে প্রচণ্ড বন্দুকের গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ছাড়া বানিয়াসের উপকূলে সিরিয়ার নৌবাহিনীকে নৌকা নিয়ে প্রহরা দিতে দেখা যায়। সুন্নিরা সেখানে একেবারেই অবরুদ্ধ হয়ে পড়েছে। অভিযানের পর সেখানকার বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।’
তবে শিয়া-অধ্যুষিত আলাইওয়াইত এলাকায় সামরিক বাহিনী প্রবেশ করেনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ এলাকার সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোক। এ ছাড়া সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে আলাওয়াইতের বাসিন্দারা দায়িত্ব পালন করছেন।
শুক্রবারের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন জুমার নামাজের পর সিরিয়াজুড়ে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে আসে। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করলে ব্যাপক প্রাণহানি হয়।
প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন জানায়, শুক্রবারের বিক্ষোভে সিরিয়ার হোমস শহরে ১৬ জন, হামায় ছয়জন ও জাবুলে দুজন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দিয়ার আল-জোর শহরে অপর চার বিক্ষোভকারী নিহত হন। তবে বাকি দুজন কোথায় নিহত হয়েছেন, তা জানা যায়নি।
এর আগে গত বুধবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা শহর থেকে সামরিক বাহিনীর ৪০টি যান প্রত্যাহার করা হয়। গত ২৫ এপ্রিল থেকে সামরিক বাহিনী শহরটিকে ঘিরে রেখেছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঔপনিবেশিক আমলের স্পর্শকাতর নথি প্রকাশ করবে যুক্তরাজ্য
বিভিন্ন সাবেক ব্রিটিশ উপনিবেশ থেকে স্পর্শকাতর এসব তথ্যের নথি পাঠানো হয়েছে। নথির বেশির ভাগ তথ্যই উপনিবেশগুলোর স্বাধীনতা অর্জন করার সময়ের বলে জানা গেছে।
গত শতাব্দীর পঞ্চাশের দশকে কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের হাতে নির্যাতনের অভিযোগে মউ মউ বিদ্রোহের চারজন নেতা যুক্তরাজ্যে মামলা করলে ওই সব নথির কথা প্রকাশ পায়। যুক্তরাজ্য সরকার অবশ্য বলছে, এ জন্য তারা দায়ী নয়। সরকার হাইকোর্টের মাধ্যমে ওই অভিযোগ মোকাবিলা করবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, তাঁর কার্যালয় মামলার কারণে গবেষণা করতে গিয়েই কেবল গত জানুয়ারিতে নথিগুলোর গুরুত্ব সম্পর্কে অবগত হয়। তিনি বলেন, ‘আমি মনে করি, এসব নথির তথ্য সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা ও রেকর্ড করার পর তা জনগণের জন্য প্রকাশ করা উচিত।’
পররাষ্ট্রমন্ত্রী হেগ আরও বলেন, শুধু আইনি কারণে কিছু ব্যতিক্রম ছাড়া উল্লেখযোগ্য সব নথির সব অংশই প্রকাশ করার ইচ্ছা রয়েছে তাঁর। নথিগুলো দ্রুত প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন আর্কাইভের আকার বেশ বড় বলে কাজ শেষ করতে কিছুদিন সময় লাগতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আফ্রিকার রাজনীতিবিষয়ক অধ্যাপক ডেভিড অ্যান্ডারসন বলেন, এসব নথির ‘বিশেষ গুরুত্ব’ রয়েছে। তিনি বলেন, নথিগুলোর অনেক তথ্যই স্পর্শকাতর ছিল বলে তা প্রকাশ করা হয়নি। ওই সময়ের ব্রিটিশ সরকার চাইত না বিষয়গুলো আমরা জানি। নথিগুলো প্রকাশিত হলে কিছু দেশের ব্যাপারে আমাদের ধারণা বদলে যেতে পারে। এসব তথ্য ব্রিটিশ সাম্রাজ্যের শেষ দিনগুলো সম্পর্কে এমন কিছু বিষয় প্রকাশ করতে পারে, যা এখনকার কিছু ব্রিটিশ নাগরিককে আহত করতে পারে।
মউ মউ বিদ্রোহের চার নেতার মামলার অভিযোগে বলা হয়, বিদ্রোহ চলাকালে ১৯৫২ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বন্দিশিবিরে তাঁদের ওপর ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তারা নির্যাতন চালান।
কেনিয়ার মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী, মউ মউ বিদ্রোহে জড়িত থাকার দায়ে ওই সময় ফাঁসি দেওয়া ও নির্যাতনের শিকার মানুষের সংখ্যা হবে অন্তত ৯০ হাজার। এ ছাড়া এক লাখ ৬০ হাজার মানুষকে শোচনীয় পরিবেশে বন্দী রাখা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিন লাদেনের মৃত্যু আফগান যুদ্ধের ‘পট পরিবর্তন’ করতে পারে: গেটস
গত সপ্তাহে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। এরপর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন গেটস। তিনি বলেছেন, আফগানিস্তানে নয় বছর ধরে চলা লড়াইয়ের ওপর লাদেন হত্যা কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এ বিষয়ে নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি।
গেটস বলেন, বিন লাদেন ও মোল্লা ওমর ব্যক্তিগতভাবে খুবই ঘনিষ্ঠ ছিলেন। তবে তালেবানের মধ্যে এমন অনেকে আছেন, যাঁরা মনে করেন আল-কায়েদা তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যুক্তরাষ্ট্রে আল-কায়েদার হামলার জেরেই আফগানিস্তানে তালেবান উৎখাত হয়।
রবার্ট ফোটস বলেন, ‘আমি মনে করি লাদেন হত্যার ঘটনা আফগানিস্তান পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে। বিন লাদেনের মৃত্যু তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের মধ্যে চলা অবিশ্বাস আরও বাড়াতে পারে।’
পেন্টাগন প্রকাশিত গেটসের বক্তব্যের প্রতিলিপি থেকে এ তথ্য জানা গেছে। গেটস বলেন, ‘বিন লাদেনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের অভ্যন্তরে কী ধরনের প্রতিক্রিয়া ফেলবে, এ ব্যাপারে এখন কিছু বলা ঠিক হবে না। তবে আমি মনে করি, ছয় মাস অথবা তারও পরে আমরা সম্ভবত জানতে পারব এ ঘটনা কোনো পার্থক্য সৃষ্টি করেছে কি না।’
আফগানিস্তানে প্রায় এক লাখ মার্কিন সেনা তালেবানের বিরুদ্ধে লড়াই করছেন। আল-কায়েদাকে সমর্থন করার জেরে ২০০১ সালে মার্কিন অভিযানের মধ্য দিয়ে সে দেশের ক্ষমতা থেকে তালেবান উৎখাত হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সর্বোচ্চ সম্মান দেওয়া হলো কমান্ডোদের
অভিযান পরিচালনাকারী বিশেষ ওই সেনাদলের সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা। অভিযানের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে সফল সেনা অভিযানের এটি একটি। এ কাজ ভালোভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা আল-কায়েদার মাথা কর্তন করেছি। সংগঠনটির ভরাডুবি নিশ্চিত।’
লাদেন হত্যা অভিযান পরিচালনায় অংশ নেওয়া নেভি সিলস ও সামরিক হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে ওবামা একান্তে বৈঠক শেষে প্রায় দুই হাজার সেনার এক সমাবেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার নায়ক আল-কায়েদার প্রধান আর কখনো মার্কিন নাগরিকদের জন্য হুমকি হতে পারবে না। আমার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রবাসী ও সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে আমি বলার সুযোগ পেয়েছি, এ কাজ ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’
সেনাদের দক্ষতার প্রশংসা করে ওবামা বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের যথেষ্ট পেশাদার সেনা। বছরের পর বছর ধরে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ মিশনে (লাদেন হত্যার অভিযান) অংশ নিতে তাঁরা নিরলস অনুশীলন করেছেন। আমি যখন তাঁদের নির্দেশ দিলাম, তখন তাঁরা প্রস্তুত ছিলেন। এ সময়ের মধ্যে বিশ্ববাসী জেনে গেছে, তাঁরা কতটা প্রস্তুত ছিলেন।’
ওই অভিযানে অংশ নেওয়া বিশেষ সেনাদের সম্পর্কে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে জানানো হয়েছে, ওবামা ১৬০তম স্পেশাল অ্যাভিয়েশন রেজিমেন্ট ও ফিফ্থ স্পেশাল গ্রুপের সদস্যদের সঙ্গে কেন্টাকিতে সাক্ষাৎ করেছেন।
প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও অভিযানে যোগ দেওয়া কমান্ডোদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাইডেন জানান, এলিট ন্যাভি সিলসের বিশেষ কমান্ডোরা ওই অভিযানে অংশ নেন।
ফোর্ট ক্যাম্পবেল সেনাঘাঁটিতে প্রেসিডেন্ট ওবামাকে স্বাগত জানান ভাইস এডমিরাল উইলিয়াম ম্যাকরাভেন। ম্যাকরাভেনই আফগানিস্তান থেকে লাদেন হত্যা অভিযান তত্ত্বাবধান করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেন মার্কিন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘বিদ্রোহী’ মরিনহো
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ শেষে উয়েফার কড়া সমালোচনা করেন মরিনহো। এ কারণে তাঁকে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট পাঁচ ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। ইউরোপীয় ফুটবল সংস্থার বিবৃতিতে সংবাদ সম্মেলনে মরিনহোর ‘ভুল বিবৃতি’ দেওয়াকেই এই শাস্তির কারণ হিসেবে বলা হয়েছিল।
কিন্তু কারাঙ্কা জানাচ্ছেন, উয়েফা নাকি এখনো শাস্তির ব্যাখ্যা তাঁদের দেননি, ‘এখন পর্যন্ত আমরা জানলাম না কেন কোচকে এই শাস্তি দেওয়া হলো। সুদৃঢ় কারণসহ আরও সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত তিনি তাই সংবাদ সম্মেলনে আসবেন না।’ মরিনহোকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি জানিয়ে ক্লাবের পক্ষ থেকে এও বলা হয়েছে, ঠিক কোন ধারা বলে মরিনহোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটিও ক্লাবকে জানানো হয়নি।
এই রায়ের বিরুদ্ধে রিয়াল আবেদন করবে বলে জানিয়েছেন কারাঙ্কা। আবেদন করবে বার্সেলোনাও। তাদের বদলি গোলরক্ষক হোসে পিন্টোও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফলে ২৮ মে ওয়েম্বলির ফাইনালে পিন্টো থাকতে পারছেন না। মরিনহোকে ৫০ হাজার এবং রিয়ালকে ২০ হাজার ইউরোও জরিমানা করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ম্যানইউ-চেলসি ‘ফাইনাল’!
আজকের ম্যাচ নিয়ে ম্যানইউ-চেলসি দুই দলেরই ৩টি করে ম্যাচ বাকি। ৩ পয়েন্টে এগিয়ে আছে ম্যানইউ। ৩৫ ম্যাচে ‘রেড ডেভিল’দের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে চেলসির ৭০। তবে দুই দলের গোল ব্যবধান কিন্তু সমান, ৩৮।
ম্যানইউ জিতলে শিরোপায় একপ্রকার হাত রাখাই হয়ে যাবে ম্যানইউর। ৬ পয়েন্ট এগিয়ে যাবে তারা। আর চেলসি জিতলে দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে যাবে ‘ব্লু’রা। শেষ পর্যন্ত দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানই গড়ে দেবে পার্থক্য। এএফপি, রয়টার্স।
ইউরোপের আর দুটি বড় লিগ যখন ম্যাড়মেড়ে সমাপ্তির দিকে, ম্যানইউ-চেলসির এই লড়াই রোমাঞ্চ জাগাতে পারে ইংলিশ প্রিমিয়ারে। সম্ভাব্য ‘শিরোপা নির্ধারণী’ এই ম্যাচের আগে দুই দলের একটি সাধারণ সমস্যা—আক্রমণভাগটা কীভাবে সাজাবেন ফার্গুসন ও আনচেলত্তি? ম্যানইউ কোচ ফার্গুসনের সমস্যা, ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজকে নিয়ে। ওদের দুজনকে একসঙ্গে খেলাবেন, নাকি শুধু রুনিকে? আনচেলত্তিও একই রকম ভাবছেন দিদিয়ের দ্রগবা ও ফার্নান্দো তোরেসকে নিয়ে।
দুই কোচের বাড়তি দুশ্চিন্তা রেফারিং নিয়ে। এ ম্যাচের রেফারি বিশ্বকাপের ফাইনাল চালানো হাওয়ার্ড ওয়েবকে উদ্দেশ করে ফার্গুসন বলেছেন, এমন উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ যেন বাজে রেফারিংয়ে নষ্ট না হয়! আর রেফারির নাম ওয়েব বলেই দুশ্চিন্তা আনচেলত্তির। কারণ এ মৌসুমে ওয়েবের রেফারিংয়ে খেলা তিনটি ম্যাচের সব কটিই জিতেছে ম্যানইউ। চেলসিরও তিনটি ম্যাচে ছিলেন ওয়েব, সেই তিনটির মাত্র একটিতে জিতেছে চেলসি।
তবে রেফারি ওয়েব নন, আজ ম্যানইউর বড় প্রেরণা হতে পারে তাদের মাঠ। নিজেদের মাঠে গত এক বছরে মাত্র একটি ম্যাচই হেরেছে ম্যানইউ। এ মৌসুমে তো কোনো ম্যাচই হারেনি। চেলসিও আবার আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নিতে পারে এখান থেকেই। গত এক বছরে ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর একমাত্র পরাজয়টি যে চেলসির কাছেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌরভের আরেক লড়াই
সৌরভের আইপিএল খেলা নিয়ে এবার নাটক কম হয়নি। প্রথমে ভিত্তি মূল্য ২ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ করলেন। আইপিএলের নিলামে কিনল না কোনো দল। কলকাতার ম্যানেজমেন্টে কাজ করার প্রস্তাবে রাজি হলেন না। এরপর একবার শোনা গেল কোচি টাস্কার্স কেরালা তাঁকে দলে নেবে। শেষ পর্যন্ত আশিস নেহরার জায়গায় গত ৩ মে সৌরভকে নিল পুনে। পরদিনই একটা ম্যাচ খেলেছে পুনে, তবে তাড়াহুড়ো করে তাঁকে নামানো হয়নি। ‘ফুরিয়ে গেছেন’ বা ‘টি-টোয়েন্টির অনুপযুক্ত’, সন্দেহবাদীদের এসব কথার জবাব দেওয়ার লড়াই তাই শুরু হচ্ছে আজ। সৌরভ স্বীকার করুন আর না-ই করুন, কলকাতাকে দেখিয়ে দেওয়ার একটা জেদও না থেকে পারেই না। বিশেষ করে দুই দিন আগেই যখন শাহরুখ খান বলেছেন, ‘সৌরভকে ছাড়াই ভালো করছে কলকাতা।’
প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা সাত ম্যাচ হারা পুনে এখন পয়েন্ট টেবিলের তলানিতে। শেষ চারের আশাও উবে গেছে নতুন দলটির। বাকি ৫ ম্যাচে সৌরভ এই দলকে কতটা অনুপ্রাণিত করতে পারেন, সেদিকেও দৃষ্টি থাকবে অনেকের। এই পাঁচ ম্যাচের একটি আবার কলকাতার বিপক্ষে। তবে সৌরভ ও ইডেনের দর্শকদের জন্য স্বস্তির ব্যাপার, ইডেন গার্ডেনসে আর কোনো ম্যাচ নেই পুনের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোনালদো দাপটে বিধ্বস্ত সেভিয়া
স্প্যানিশ লিগের এবারের মৌসুমে রিয়াল-বার্সার চিরাচরিত লড়াইয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে মেসি-রোনালদো লড়াই। আর সেই লড়াইয়ে গতকাল খানিকটা এগিয়েই গেছেন রোনালদো। ৩৩ গোল করে তিনিই এখন গোল তালিকার শীর্ষে। ৩১ গোল নিয়ে মেসি আছেন দ্বিতীয় স্থানে।
গতকাল সেভিয়ার বিপক্ষে খেলার ২১ মিনিটে রিয়ালের প্রথম গোলটি করেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ৩১ মিনিটে নিজের প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোরটা ৩-০ করে দেন ব্রাজিলিয়ান তারকা কাকা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রিয়ালকে একটি গোল শোধ করেন সেভিয়া স্ট্রাইকার আলভেরো নেগ্রেডো। কিন্তু সেই গোল উদ্যাপন তো দূরের কথা, এরপর উল্টো রোনালদোর গোলবৃষ্টিতে ভেসে যেতে থাকে লা লিগা পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকা সেভিয়া। প্রতি পাঁচ মিনিটের ব্যবধানে ৬৫, ৭০ ও ৭৫ মিনিটে তিনবার সেভিয়ার জালে বল জড়িয়ে দেন রোনালদো। ৮৪ মিনিটে সেভিয়ার পক্ষে আরেকটি সান্ত্বনাসূচক গোল করেন নেগ্রেডো
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পিটারসেনের প্রতি ফ্লাওয়ারের প্রত্যাশা
গতকাল শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ফ্লাওয়ার বলেছেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডের অধিনায়কত্বের দায়িত্ব কেভিন পাবে না। এতে হয়তো সে কিছুটা অসন্তুষ্ট হয়েছে। তবে এখন আমরা কেভিনকে শুধু ইংল্যান্ডেরই নয়, পুরো ক্রিকেট জগতেরই প্রথম সারির একজন ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই। তাঁর অনেক মেধা আছে। সে অনায়াসেই নিজেকে প্রথম সারির একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। এতে তার আত্মবিশ্বাসও অনেক বাড়বে। আর সর্বোপরি পুরো ইংল্যান্ড দলই এতে প্রচুর লাভবান হবে।’
এখন পর্যন্ত ৭১টি টেস্টে ৪৮.৪২ গড়ে ৫,৬৬৬ রান সংগ্রহ করেছেন পিটারসেন। আর ১১৪টি ওয়ানডে খেলার পর তাঁর ঝুলিতে জমা হয়েছে ৩,৬৪৮ রান। সম্প্রতি গুজব উঠেছিল, একদিনের ক্রিকেটকে বিদায় বলে দেবেন ৩০ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যান। তবে এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেছেন, ‘সে একদিনের ক্রিকেট খেলতে ভালোবাসে। হ্যাঁ, সে যেকোনো সময়ই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। কিন্তু এই মুহূর্তে সে খেলতেই চায়। আমার মনে হয় না, এটা নিয়ে খুব বেশি আলাপ করার আছে। আমি সবসময়ই তার সঙ্গে কথা বলি। আর সে এখন দলের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গেইল-দিলশান ‘ঝড়ে’ বিধ্বস্ত কোচি
গেইল-দিলশানের দিনে মাত্র ১৩.১ ওভার খেলে ৯ উইকেটের জয় পেয়েছে তাঁদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৫ রান তোলে কোচি। গেইলের তাণ্ডব দিয়ে ইনিংস শুরু বেঙ্গালুরুর—১৬ বলে ৪৪ রান! ৩টি চার আর ৫টি ছয় দিয়ে সাজানো গেইলের বিস্ময়কর ইনিংসটি। ৩১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন দিলশান।
কোচির বিপক্ষে জয়ের সুবাদে বেঙ্গালুরুর অর্জন ১০ ম্যাচে ১৩ পয়েন্ট। আজ রোববার পর্যন্ত দলটির অবস্থান আইপিএলের পয়েন্ট তালিকায় তৃতীয়। অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করা কোচির অবস্থান ষষ্ঠ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
May
(582)
-
▼
May 09
(19)
- পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দ...
- অল্পের জন্য বেঁচে গেলেন ‘আল-কায়েদা’ নেতা আওলাকি
- বিয়ে করছেন স্যার পল ম্যাকার্টনি
- আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে শপথ ওয়াতারার
- নরওয়েতে গাদ্দাফির সাবেক সেবিকার আশ্রয় প্রার্থনা
- সাত বছরেরও বেশি সময় পাকিস্তানে ছিলেন বিন লাদেন
- পঞ্চম দফায় ৩৮টি আসনে ভোট গ্রহণ
- ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২৭ আরোহীর মৃত্যু
- কান্দাহারে তালেবানের ব্যাপক হামলা
- সিরিয়ার বানিয়াস শহরে ট্যাংক নিয়ে অভিযান
- ঔপনিবেশিক আমলের স্পর্শকাতর নথি প্রকাশ করবে যুক্তরাজ্য
- বিন লাদেনের মৃত্যু আফগান যুদ্ধের ‘পট পরিবর্তন’ করত...
- সর্বোচ্চ সম্মান দেওয়া হলো কমান্ডোদের
- ‘বিদ্রোহী’ মরিনহো
- ম্যানইউ-চেলসি ‘ফাইনাল’!
- সৌরভের আরেক লড়াই
- রোনালদো দাপটে বিধ্বস্ত সেভিয়া
- পিটারসেনের প্রতি ফ্লাওয়ারের প্রত্যাশা
- গেইল-দিলশান ‘ঝড়ে’ বিধ্বস্ত কোচি
-
▼
May 09
(19)
-
▼
May
(582)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...