Tuesday, July 19, 2011
চমকের নাম পেরু-ভেনেজুয়েলা
কলম্বিয়ান কোচের কণ্ঠটা ধরে আসাটা স্বাভাবিকই। যে ফ্যালকাও কখনো পেনাল্টি মিস করেন না, তাঁর মিসেই শিরোপা-স্বপ্নের বিসর্জন। দলের সবচেয়ে বড় তারকার পেনাল্টি শটটি জাল ছুঁলে ম্যাচ জয়ের সঙ্গে সেমিফাইনালের উ ৎ সবটা করতে পারত কলম্বিয়াই, যে উ ৎ সবটা এখন করছে পেরুভিয়ানরা। অতিরিক্ত সময়ের দুই গোলের জয়ে ১৪ বছর পর আবার সেমিফাইনালে উঠেছে পেরু। দুর্ভাগ্য কলম্বিয়ার, ফ্যালকাওয়ের পেনাল্টি মিস ছাড়াও দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
গোমেজের উল্টো স্রোতে দাঁড়িয়ে পেরুর কোচ সার্জিও মারকারিয়ান ভাসছিলেন জয়ের আনন্দে। খেলোয়াড়দের প্রশংসায় ছিলেন উচ্ছ্বসিত, ‘এটা ছিল সত্যিই কঠিন ম্যাচ। আমি মনে করি, জয়টা আমাদের পাওনা ছিল। ছেলেরা প্রত্যেকেই শেষ বাঁশি পর্যন্ত সত্যিই কঠিন লড়াই করেছে।’
চাইলে পেরুর কোচের সঙ্গে একই ফ্রেমে বেঁধে রাখা যায় ভেনেজুয়েলার কোচ সিজার ফারিয়াসকে। কোপার চার কোয়ার্টার ফাইনালের চারটিতেই যে অঘটন-ঝড় বইল, কলম্বিয়াকে হারিয়ে তার শুরুটা করেছিল পেরু। পরশু চিলিকে বিধ্বস্ত করে তার শেষটা করল ভেনেজুয়েলা। প্রথম ম্যাচেই ব্রাজিলকে গোলশূন্য রুখে দিয়ে টুর্নামেন্টে ভেনেজুয়েলা-চমকের শুরু। চমকের সেই ধারা ধরে রেখে ভেনেজুয়েলা গড়ল প্রথমবারের মতো কোপার সেমিফাইনালে ওঠার ইতিহাস।
কোচ সিজার ফারিয়াসের কণ্ঠে দেশটির ফুটবল জাগরণের গান, ‘আজ আমরা চিলিকে হারিয়েছি। আমরা দেখাতে পেরেছি দক্ষিণ আমেরিকার যেকোনো দলের সঙ্গেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’ গোলরক্ষক রেনি ভেগা বলেছেন, ‘অনেকের কাছে এটি বিস্ময় হতে পারে, তবে আমরা এখানে বিনয়ী হয়ে এলেও সবার সমীহ অর্জন করতে এসেছি। সব সময়ই আমাদের স্বপ্ন কোপা জেতা।’
এই ম্যাচে চিলি ছিল সবারই ফেবারিট। ম্যাচের আগে ভেনেজুয়েলার কোচও নির্দ্বিধায় স্বীকার করেছিলেন তা। কিন্তু মাঠে শেষ হাসির মতো প্রথম হাসিটাও ছিল ভেনেজুয়েলার। ৩৪ মিনিটে ভেনেজুয়েলাকে এগিয়ে দেন অসওয়াল্ডো ভিজকারোন্দো। ৬৯ মিনিটে হামবার্তো সুয়াজো চিলিকে ফেরান সমতায়। ২০০৯ সালের নভেম্বরের পর জাতীয় দলের হয়ে এটা সুয়াজোর প্রথম গোল। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়াবে বলে মনে হচ্ছিল, তখনই গোল করে বসেন ভেনেজুয়েলার গ্যাব্রিয়েল চিচেরো। ম্যাচের তখন মাত্র ৯ মিনিট বাকি। যে সময়টা ভেনেজুয়েলার কাছে মনে হয়েছে ৯ ঘণ্টা!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দার্জিলিং সমস্যার সমাধানে চুক্তি সই, প্রতিবাদে বন্ধ্
এসব এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।
দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহর থেকে ১০ কিলোমিটার দূরে কার্শিয়াংয়ের সুকনার বনবাংলো পিনটেল ভিলেজের একটি বিশেষ মঞ্চে এ চুক্তি স্বাক্ষর করা হয়। গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের
মধ্যে এ চুক্তি হয়। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম, গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুগ্ম সচিব কেশব পাঠক চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংসহ অন্যরা।
মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তাঁর দল ক্ষমতায় গেলে দার্জিলিং সমস্যার সমাধান করা হবে।
এ চুক্তির ফলে দার্জিলিংয়ে গড়া হবে একটি স্বশাসিত সংস্থা। সংস্থার নামকরণ করা হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) বা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন। জানা যায়, জিটিএ হবে ৫০ আসনের। এর মধ্যে ৪৫ জন
নি বাচিত হবেন সরাসরি ভোটে; বাকি পাঁচজন থাকবেন মনোনীত।
১৯৮০ সালে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার জন্য আন্দোলন শুরু করেন সুভাস ঘিসিং। গড়ে তোলেন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফোর্স বা জিএনএলএফ। একপর্যায়ে পৃথক গোর্খা স্বশাসিত পার্বত্য পরিষদ গঠনের মাধ্যমে ওই আন্দোলনের
ইতি টানা হয়। ওই পরিষদের চেয়ারম্যান করা হয় সুভাস ঘিসিংকে।
২০০৭ সালে সুভাস ঘিসিংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ এনে জিএনএলএফ থেকে বেরিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা গঠন করে গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে আন্দোলন শুরু করেন বিমল গুরুং।
এদিকে ডুয়ার্স ও শিলিগুড়ি বা তরাইর মানুষ এ চুক্তি মেনে নিতে পারেনি। চুক্তির প্রতিবাদে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ডুয়ার্স এবং তরাই এলাকায় ৪৮ ঘণ্টার বনধের ডাক দেয় বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি।
বনধে শিলিগুড়ির স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়ে। রাস্তাঘাটে যানবাহন চলেনি। এমনকি শিলিগুড়ি-দার্জিলিং সড়কপথেও কোনো যানবাহন চলেনি। বনধের কারণে দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি সুকুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমরা আর পশ্চিমবঙ্গকে ভাগ হতে দেব না। দার্জিলিং চুক্তি বাংলা ভাগের প্রথম পদক্ষেপ। আমরা ওই চুক্তি মানি না। আমরা বাংলা ভাগের এ চক্রান্তের
বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।’
এর আগে ১৫ জুলাই উত্তরবঙ্গে বন্ধ পালন করে ‘আমরা বাঙালি’ ও ‘বাংলা মোর্চা’ নামের সংগঠন। আদিবাসী বিকাশ পরিষদের ডাকে ১৬ ও ১৭ জুলাই তরাই ও ডুয়ার্সে ৪৮ ঘণ্টার বন্ধ পালিত হয়। সংগঠনগুলো বলছে, তারা জিটিএর সঙ্গে
অন্তর্ভুক্ত হবে না।
এদিকে আজ মঙ্গলবার পাহাড়জুড়ে বিজয় উ ৎ সব পালন করার ঘোষণা দিয়েছে জনমুক্তি মোর্চা।
বামফ্রন্টও চুক্তির বিরোধিতা করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা সিপিএম বিধায়ক সূর্যকান্ত মিশ্রকে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বামফ্রন্ট সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হোসনি মোবারক কোমায়!
গত রোববার প্রকাশিত খবরে বলা হয়, মোবারক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ও তিনি পুরোপুরি কোমায় রয়েছেন। তাঁর একজন আইনজীবী এ দাবি করেন। গতকাল সোমবার মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মোবারকের প্রধান চিকি ৎ সক এ দাবি নাকচ করেছেন।
চিকি ৎ সক আসেম আজ্জম বলেন, মোবারকের রক্তচাপ কমে গিয়েছিল। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হোসনি মোবারক শার্ম আল-শেখের একটি হাসপাতালে চিকি ৎ সাধীন।
মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আগামী ৩ আগস্ট তাঁকে আদালতের কাঠগড়ায় তোলার কথা।
আজ্জম বলেন, হোসনি মোবারকের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তিনি বলেন, ‘এটা কোমা নয়’। স্বাস্থ্য মন্ত্রণালয়ও হোসনি মোবারকের ‘পুরোপুরি কোমায়’ যাওয়ার খবর নাকচ করেছে।
এর আগে মোবারকের আইনজীবী ফরিদ আল-দিব বলেন, ‘প্রেসিডেন্ট আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হামিদ কারজাইয়ের এক উপদেষ্টা গুলিতে নিহত
নিহত সাংসদের নাম মোহাম্মদ হাশেম ওয়াতানওয়াল। এ হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, স্থানীয় সময় রাত আটটার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের সাবেক গভর্নর জান মোহাম্মদ খানের রাজধানীর বাড়িতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি গুলি ছোড়ে। জবাবে নিরাপত্তাকর্মীরাও পাল্টা গুলি ছোড়ে। চার ঘণ্টা ধরে চলা দুই পক্ষের এই সংঘর্ষে ওই উপদেষ্টা ও সাংসদ ছাড়াও হামলাকারীদের একজন নিহত হয়।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স ৎ ভাই আহমাদ ওয়ালি কারজাই নিহত হওয়ার এক সপ্তাহ পার হতে না-হতেই এ হত্যাকাণ্ড ঘটল।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, হামলাকারীরা তিনজন ছিল। তাদের একজন নিহত হয়। অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সরকারের এক কর্মকর্তা বলেন, নিহত জান মোহাম্মদ খান ছিলেন প্রেসিডেন্ট কারজাইয়ের খুব ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি আহমেদ ওয়ালি কারজাইয়ের মতোই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
জান মোহাম্মদকে হত্যার দায়িত্ব স্বীকার করে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে এএফপিকে বলেন, ‘তাঁকে নিজের কর্মফল ভোগ করতে হয়েছে।’ জাবিউল্লাহ দাবি করেন, রোববার রাতে সংঘর্ষের সময় জান মোহাম্মদের কয়েকজন নিরাপত্তাকর্মীও নিহত হন।
এর মাত্র তিন সপ্তাহ আগে তালেবানের নয়জন বন্দুকধারী সদস্য ও আত্মঘাতী হামলাকারী কাবুলের আন্তর্জাতিক হোটেলে হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কার কত মৌমাছি
প্রতিযোগিতায় প্রথম হন ৪২ বছরের কৃষক ওয়াং দালিন। দ্বিতীয় হন ২০ বছরের যুবক কংজিয়াং। দালিন তাঁর শরীরে ৬০ মিনিটে ২৬ দশমিক ৮৬ কেজি মৌমাছি ধারণ করেন। আর কংজিয়াং ধারণ করেন ২২ দশমিক ৯ কেজি। অভূতপূর্ব এই প্রতিযোগিতা দেখতে শত শত লোক হাজির হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হ্যাপি বার্থ ডে টাটা মাদিবা...
মাদিবা হলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলা। গতকাল সোমবার ছিল তাঁর ৯৩তম জন্মদিন। মাদিবা তাঁর গোত্র নাম।
তিন বছর ধরে দিনটি পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ হিসেবে। এবারও সারা বিশ্বে পালিত হয়েছে। ম্যান্ডেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, এই দিনে সবাই যেন অন্তত ৬৭টি মিনিট জনকল্যাণমূলক কাজে ব্যয় করে। ম্যান্ডেলা তাঁর জীবনের ৬৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন অবহেলিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে।
৯৩তম জন্মদিনটি ম্যান্ডেলা কাটিয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গেই। ছিলেন ইস্টার্ন কেপের কুইনু গ্রামে। কোনো অনুষ্ঠানে হাজির হননি। জন্মদিনের আগে পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে হাস্যোজ্জ্বল ম্যান্ডেলাকে। তাঁর চারপাশে পরিবারের সদস্যরা।
২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পর থেকে ম্যান্ডেলার শরীর বেশ ভেঙে পড়েছে। গত জানুয়ারিতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সার্বক্ষণিক চিকি ৎ সকের তত্ত্বাবধানে কাটছে তাঁর দিনগুলো। সর্বশেষ তিনি প্রকাশ্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, ২০১০ সালের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে।
ম্যান্ডেলা দিবস উপলক্ষে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ম্যান্ডেলার জীবন ও কর্ম জ্ঞান, শক্তিমত্তা ও মহানুভবতার এক দারুণ উদাহরণ।’
ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা তাঁদের দুই মেয়েকে নিয়ে গত মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফরের সময় ম্যান্ডেলার সঙ্গে সাক্ষা ৎ করেছিলেন।
ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই। বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিনি বন্দী হন ১৯৬৪ সালে। নির্বাসিত করা হয় রোবেন দ্বীপে। ২৭ বছর কারাভোগ শেষে মুক্তি পান ১৯৯০ সালে। ১৯৯৪ সালে তাঁর নেতৃত্বে বিশাল জয় পায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এক মেয়াদে দায়িত্ব পালন করার পর ১৯৯৯ সালে তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাত হলেই যেখানে ভর করে আতঙ্ক
এ ব্যাপারে সারিকা বলেন, ‘শিভাম আমাকে বলে তাঁকে বিয়ে করতে। আমি বলি, এটা সম্ভব নয়, আমরা একই গ্রামে বাস করি। তা ছাড়া আপনি আমার ভাইয়ের মতো। একপর্যায়ে আমি তাঁকে লাথি মেরে দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু পারিনি। শিভাম তাঁর সহযোগীদের নিয়ে আমাকে ধরে ফেলেন। একটি নির্জন এলাকায় নিয়ে ছোরা ও কুড়াল দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করি।’
এর পর থেকে সারিকা ও তাঁর ভীতসন্ত্রস্ত পরিবার ৪৫ কিলোমিটার দূরে ফাতেহপুর জেলার উদপাউলি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছে। ভারতের উত্তর প্রদেশের ঘটনা এটি। সেখানে এ ধরনের ঘটনা ঘটছে অহরহ। ধর্ষণ ও হত্যার ঘটনা মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।
নারীদের নিয়ে কাজ করে লক্ষৌভিত্তিক একটি সংগঠনের শীর্ষস্থানীয় কর্মকর্তা রূপ রেখা ভার্মা বলেন, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। অনেক অপরাধ সংগঠিত হচ্ছে এখানে। অপরাধ বাড়ছে। বাড়ছে লৈঙ্গিক বৈষম্য। কি গ্রাম কি শহর, সবখানে মেয়েরা হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে।
ভারতের সবচেয়ে জনবহুল প্রদেশ উত্তর প্রদেশ। প্রায় ২০ কোটি লোকের বাস এই প্রদেশে। জনসংখ্যার পাশাপাশি এখানে দারিদ্র্যও বেশি। সরকারি হিসাব অনুযায়ী দিনে ১ দশমিক ২৫ ডলারেরও কম আয় করে, সেখানে এমন লোকের সংখ্যা ছয় কোটিরও বেশি। দারিদ্র্যই সমাজে অপরাধ বাড়িয়েছে। বেড়েছে ধর্ষণ ও হত্যার ঘটনা। অনেক বাড়িতে শৌচাগার না থাকায় তাদের মাঠে কাজ সারতে হয়। তখন অনেক মেয়ে ধর্ষণ বা হত্যাকাণ্ডের শিকার হয়।
রূপ রেখা ভার্মা বলেন, উত্তর প্রদেশে অপরাধ সংগঠনের হার সব সময়ই বেশি। কিন্তু সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, এর বীভ ৎ সতা উপন্যাস ও চলচ্চিত্রকেও হার মানায়। উত্তর প্রদেশভিত্তিক আরেক সমাজসেবামূলক সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের (পিইউসিএল) ভাইস প্রেসিডেন্ট এস আর দারাপুরি জানান, ২০০৭ সালে সংগঠিত ধর্ষণের ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ভুক্তভোগীদের ৯০ শতাংশ দলিত শ্রেণী এবং দলিত শ্রেণীর ভুক্তভোগীদের ৮৫ শতাংশ অপ্রাপ্ত বয়স্ক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিন দিনের সফরে ভারতে হিলারি
কূটনীতিকেরা জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করাই হিলারির এ সফরের লক্ষ্য। এ সময় দুই পক্ষ পারস্পরিক বাণিজ্য, শিক্ষাসহ সন্ত্রাসবিরোধী লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। গতকালই নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এক ‘কৌশলগত সংলাপ’-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বসার কথা রয়েছে।
ভারত-পাকিস্তান আলোচনা
গত সপ্তাহে মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের পর প্রথমবারের মতো আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় কর্মকর্তারা জানান, বৈঠকে ভ্রমণ, বাণিজ্যসহ বিতর্কিত কাশ্মীর অঞ্চল বিভক্তকারী লাইন অব কন্ট্রোল (এলওসি) নিয়ে আলোচনা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিউবায় চাভেজের চিকি ৎ সা শুরু
কারাকাস ত্যাগের আগে চাভেজ বলেন, ‘এটা মরার সময় নয়; বেঁচে থাকার সময়। আমি কিছুদিনের জন্য যাচ্ছি, কিন্তু বিদায় বলছি না...সুস্থ হয়ে ফিরব।’
তবে হুগো চাভেজ চিকি ৎ সার জন্য কত দিন কিউবায় থাকবেন, তা জানানো হয়নি।
চাভেজ এই প্রথমবারের মতো সামান্য প্রশাসনিক নিয়ন্ত্রণ ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাওয়ার হাতে অর্পণ করেছেন। তিনি চাভেজের আদেশে নথিতে স্বাক্ষর করতে পারবেন।
প্রেসিডেন্ট চাভেজ বলেন, তিনি যদি মনে করেন, দায়িত্ব পালনে পুরোপুরি অক্ষম হয়ে গেছেন, তখন পুরো প্রেসিডেনশিয়াল ক্ষমতা জাওয়ার হাতে অর্পণ করতে পারেন।
অর্থনৈতিক বিষয়ে অর্থমন্ত্রী জর্জ জিওর্দানিকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে অধ্যাদেশও জারি করেছেন চাভেজ।
গত শনিবার দিবাগত রাতে হাভানা বিমানবন্দরে প্রেসিডেন্ট চাভেজকে উষ্ণ অভ্যর্থনা জানান কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ।
এর আগে কিউবায় চিকি ৎ সার জন্য প্রেসিডেন্ট চাভেজের আবেদন অনুমোদন করে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচ বছরেই নিয়মিত চলবে উড়ুক্কু গাড়ি!
বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্রের টেরাফুগিয়া কোম্পানির নির্মিত ‘ট্রানজিশন’ নামের এই উড়ুক্কু যান নির্মাণে ব্যয় হবে আড়াই লাখ মার্কিন ডলার (এক লাখ ৫৫ হাজার পাউন্ড)। গাড়িচালকেরা মাত্র ২০ ঘণ্টার প্রশিক্ষণে এটি আকাশে ওড়াতে পারবেন। ট্যাংকিভরা জ্বালানি নিয়ে এটি ৫০০ মাইল পর্যন্ত চলতে পারবে। এটির সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ১১৫ মাইল। নির্দিষ্ট বোতাম টিপলে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে গাড়িটির পাখা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।
টেরাফুগিয়ার প্রতিষ্ঠাতা কার্ল ডাইট্রিক বলেন, এই উড়ুক্কু যান সড়কপথে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে চালানো যাবে। মানসম্পন্ন যেকোনো গ্যারেজে রাখা যাবে এই যান। তবে আকাশে ওড়ার জন্য এই যানের জন্য সরল দীর্ঘ পথ প্রয়োজন হবে।
২০০৬ সালে নেওয়া হয়েছে উড়ুক্কু গাড়ির এ প্রকল্প। এর মধ্যে এই গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। কিন্তু আগামী বছর থেকে উ ৎ পাদনে যাওয়ার আগে মডেল চূড়ান্ত করতে এতে আরও বেশ কিছু পরিবর্তন আনা হবে।
উড়ুক্কু গাড়ির প্রতি এরই মধ্যে অন্তত ১০০ মানুষ আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে একজন অগ্রিম হিসাবে ১০ হাজার ডলার জমাও দিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাজ্যে নিয়মিত সামরিক বাহিনীর আকার ছোট হচ্ছে
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, সামরিক বাহিনীর নিয়মিত সদস্যসংখ্যা এক লাখ এক হাজার থেকে কমিয়ে ২০২০ সাল নাগাদ ৮২ হাজার করা হবে। বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্কটিস সামরিক ঘাঁটিকেও তাদের নিজ দায়িত্বে ছেড়ে দেওয়া হবে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, বছরের পর বছর বিনিয়োগের ঘাটতি ঘটায় যুদ্ধ করার মতো রিজার্ভ সেনার সংখ্যা মাত্র ১৪ হাজারে নেমে এসেছে। এটা অস্বাভাবিক একটি অবস্থা।
স্কটল্যান্ডের ফাইফ অঞ্চলে অবস্থিত রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটি আরএএফ লেউসার্স বন্ধ করে সেখানে সেনাদের ব্যারাক করা হতে পারে। তবে মোরে অঞ্চলের আরএএফ লোসিমাউথ এবং নরফক অঞ্চলের আরএএফ মারহাম অপরিবর্তিত অবস্থায়ই থাকবে বলে বিবিসির প্রতিরক্ষা প্রতিবেদক ক্যারোলিন ইয়াট জানান।
এদিকে মোরের আরএএফ কিনলস ঘাঁটিটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ পরিবর্তন থেকে এটাই প্রতীয়মান হয় যে ২০১৫ সালের মধ্যে ব্রিটিশ সামরিক বাহিনী চলতি শতকে দেশটির সবচেয়ে ছোট আকারের সেনাবাহিনীতে পরিণত হতে যাচ্ছে।
রিজার্ভ বাহিনীকে নতুন রূপ দিতে পর্যবেক্ষণ কার্যক্রমে প্রতিরক্ষামন্ত্রী ফক্স অনুমোদন দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, নিয়মিত সেনার চেয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো যুক্তরাজ্যের সেনাবাহিনীতেও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া উচিত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পূর্ব আফ্রিকার খরা মোকাবিলায় বিশ্বের প্রতি আহ্বান ক্যামেরনের
আফ্রিকা সফরের শুরুতে প্রিটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে ডেভিড ক্যামেরন বলেন, ‘এটা ক্রমে পরিষ্কার হচ্ছে যে আজ আমরা ওই অঞ্চলে যা দেখতে পাচ্ছি তা হলো, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।’
ক্যামেরন বলেন, ‘এর সঙ্গে হয়তো হাজার হাজার মানুষ মারা গেছে। তাদের অনেকেই পাঁচ বছরের কম বয়সী শিশু।’
গত শনিবার যুক্তরাজ্য সাত কোটি ৩০ লাখ ডলার সাহায্য দেওয়ার অঙ্গীকার করে। অন্যান্য দেশকেও সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সোমালিয়ার চলমান খরা ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বলা হচ্ছে। ইউনিসেফের হিসেবে হর্ন অব আফ্রিকায় ২০ লাখেরও বেশি শিশু পুষ্টিহীনতায় ভুগছে এবং তাদের জরুরি সহায়তার দরকার। শিশুগুলোর মধ্যে প্রায় পাঁচ লাখ শিশুর জীবন হুমকির মুখে।
উল্লেখ্য, আফ্রিকার দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তির দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ক্যামেরন আফ্রিকা সফরে গেছেন।
সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সাহায্য নয়, ব্যবসাই কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুলিশ হেফাজতে একজনের মৃত্যু
গত বুধবার মুম্বাইয়ে তিনটি পৃথক বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়। এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, এ হামলায় ভারতীয় মুজাহিদিন গোষ্ঠীর হাত থাকতে পারে। হামলায় জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার বিকেলে ওসমানিকে আটক করে পুলিশ।
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মুম্বাই পুলিশের মুখপাত্র নিসার তামবলির বরাত দিয়ে এনডিটিভি বলে, ‘ওসমানিকে অন্তত এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে শারীরিক নির্যাতনের প্রশ্নই ওঠে না। আমরা শুধু কয়েকটা প্রশ্ন করেছিলাম। এর বেশি নয়। কিন্তু একপর্যায়ে তিনি অস্বস্তি বোধ করেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রোববার সকালে ওসমানির মৃত্যু হয়।’
ওই হাসপাতালের প্রধান বিবিসিকে জানান, হূদেরাগে আক্রান্ত হয়ে ওসমানির মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। উচ্চরক্তচাপেও ভুগছিলেন তিনি।
পুলিশ বলছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ওসমানির লাশের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হবে।
ফায়াজ ওসমানি ২০০৮ সালে আহমেদাবাদে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন কারাবন্দী আফজাল ওসমানির বড় ভাই। তাঁর স্বজনেরা জানান, ওসমানির কোনো স্বাস্থ্যসমস্যা ছিল না। ফায়াজের ছেলে আজিম ওসমানি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘বাড়ি ছাড়ার সময় বাবাকে সুস্থ দেখাচ্ছিল। পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
বুধবার হামলার ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচ থেকে গতকাল সোমবার ৬৫টি হীরক উদ্ধার করেছে একদল পুলিশ। এগুলো নিলামে বিক্রি করে আহত ব্যক্তিদের চিকি ৎ সায় সহায়তা দেওয়া হবে।
মুম্বাই হামলায় জড়িত থাকার সন্দেহে হরকাতুল জিহাদ-আল ইসলামির (হুজি) দুজন সদস্যের বিরুদ্ধে গতকাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) দাখিল করেছে পুলিশ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইস্তফা দিলেন স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান
টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে পল স্টিফেনসন বলেন, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে নিউজ ইন্টারন্যাশনালের ঘনিষ্ঠ যোগসাজশ থাকার অভিযোগ ওঠায় তিনি স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পলের পদত্যাগের ঘটনাকে ‘খুব দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছেন।
নিজ দেশে যখন ফোন কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে, সে মুহূর্তে ক্যামেরন গতকাল আফ্রিকা সফরে যাওয়ায় বিরোধী শিবির তাঁর তীব্র সমালোচনা করেছে। তাদের সমালোচনার মুখে ক্যামেরন তাঁর পাঁচ দিনের আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে দুই দিনে নামিয়ে এনেছেন। গতকাল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে পৌঁছে ক্যামেরন ফোনে আড়ি পাতা নিয়ে পুরো একটি দিন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার আহ্বান জানান। ধারণা করা হচ্ছে, আগামীকাল বুধবার এ নিয়ে পুরো দিন অধিবেশন চলবে। অন্যদিকে, আজ মঙ্গলবার নিউজ করপোরেশনের মালিক রুপার্ট মারডক ও তাঁর ছেলে জেমস মারডকের যুক্তরাজ্যের সংসদীয় কমিটির সামনে হাজির হওয়ার কথা রয়েছে।
গত রোববার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফোনে আড়ি পাতার দায় মাথায় নিয়ে বন্ধ হয়ে যাওয়া পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক উপসম্পাদক নেইল ওয়ালিসের সঙ্গে পল স্টিফেনসনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উপসম্পাদকের পদ থেকে ওয়ালিস সরে যাওয়ার পর তিনি নিউজ করপোরেশনের মালিক রুপার্ট মারডকের একটি বিলাসবহুল স্পা হেলথের জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন। প্রতিবেদনে অভিযোগ করা হয়, স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান থাকা অবস্থায় পল স্টিফেনসন গত জানুয়ারি মাসে ওয়ালিসের মাধ্যমে ওই স্পা হেলথে বিনা খরচে পাঁচ সপ্তাহ কাটান। এরপর নেইল ওয়ালিসকে তিনি তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। ফোনে আড়ি পাতার ঘটনায় জড়িত সন্দেহে ওয়ালিসকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়।
পল স্টিফেনসন তাঁর বিবৃতিতে বলেন, নেইল ওয়ালিস অ্যান্ডি কুলসনের মতো টেলিফোনে আড়ি পাতার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেননি। তিনি স্বেচ্ছায় উপসম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
থাই-কম্বোডিয়ার সেনা প্রত্যাহারের নির্দেশ আদালতের
এ বছরের শুরুর দিকে প্রিয়া বিহার মন্দির এলাকায় থ্যাইল্যান্ডের সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর কম্বোডিয়া আন্তর্জাতিক বিচার আদালতে বিচার প্রার্থনা করে। এর পরিপ্রেক্ষিতে আদালত গতকাল এই রায় দেন।
প্রায় ৯০০ বছরের পুরোনো এই মন্দির কম্বোডিয়ায় পড়েছে। কিন্তু এর আশপাশের এলাকার অধিকাংশ থাইল্যান্ডের। মন্দিরটির মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উরুগুয়ের গৃহবন্দী সাবেক স্বৈরশাসক বরদাবেরির মৃত্যু
সাবেক স্বৈরশাসক বরদাবেরি ৩০ বছর ধরে গৃহবন্দী ছিলেন। সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তাঁর বয়স ও দুর্বল স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে গৃহবন্দী রাখা হয়।
মারিয়া বরদাবেরির ছেলে সিনেটর পেদরো বরদাবেরির মুখপাত্র জানান, হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনের আপত্তি সত্ত্বেও ওবামা ও দালাই লামার বৈঠক
দালাই লামা ও ওবামার বৈঠকের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বেইজিং। তারা বলেছে, এ বৈঠক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দালাই লামার সঙ্গে বৈঠক করেন ওবামা। তখন ওই বৈঠকের কড়া সমালোচনা করেছিল বেইজিং।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে প্রেসিডেন্ট ওবামা আবার বিশ্বব্যাপী তিব্বত ও তিব্বতের মানুষের অভিনব ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্যের সংরক্ষণের বিষয়ে ব্যাপক সমর্থন ব্যক্ত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, চীনে তিব্বতিদের মানবাধিকার সংরক্ষণের বিষয়েও ওবামা ব্যাপক গুরুত্ব দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ওবামা আবারও বলেছেন যুক্তরাষ্ট্র তিব্বতকে চীনের অংশ মনে করে। এ ছাড়া ওবামা দীর্ঘদিনের বিবদমান সমস্যা সমাধানের ক্ষেত্রে বৈঠকে সরাসরি সংলাপকে উ ৎ সাহিত করেন।
উত্তর কোরিয়া বৈঠকের কড়া সমালোচনা করে বলেছে, এ বৈঠক চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তানে সেনা নেতৃত্ব হস্তান্তর করলেন পেট্রাউস
আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ডেভিড পেট্রাউস দায়িত্ব হস্তান্তর করলেন। পেট্রাউস এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর দায়িত্ব নেবেন।
লে. জেনারেল জন অ্যালেন হলেন প্রথম মেরিন, যিনি আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি পশ্চিম ইরাকে দায়িত্ব পালন করেছেন।
এদিকে গত রোববার বামিয়ান প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দেয় ন্যাটো।
মার্চে কারজাইয়ের ঘোষিত পরিকল্পনার আওতায় আফগানিস্তানের সাতটি অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বামিয়ান হচ্ছে এ সাতটি অঞ্চলের মধ্যে একটি।
২০১৪ সালে আফগানিস্তানে বিদেশি সেনাদের যুদ্ধাভিযান শেষ হবে। তার আগে ন্যাটো বাহিনীর এ দায়িত্ব হস্তান্তরকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গতকাল কাবুলে এক অনুষ্ঠানে জন অ্যালেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ডেভিড পেট্রাউস।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হৃদরোগ থেকে বাঁচতে বিয়ে উপকারী!
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিবাহিত পুরুষেরা কীভাবে স্ত্রীর কাছ থেকে দ্রুত শুশ্রূষা পান, তারই প্রমাণ মিলেছে কানাডার চিকিত্সকদের ওই গবেষণায়।
গবেষণায় বলা হয়, যাঁরা অবিবাহিত বা যাঁদের স্ত্রী মারা গেছে বা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে, তাঁদের চেয়ে অধিকতর স্বাস্থ্যসেবা পান সেই সব পুরুষ, যাঁদের স্ত্রী বর্তমান।
কানাডার অন্টারিওতে হৃদরোগে আক্রান্ত চার হাজার ৪০৩ জন ব্যক্তির ওপর গবেষণা চালান গবেষকেরা। এই রোগীদের গড় বয়স ছিল ৬৭ দশমিক ৩ বছর। তাঁদের ৩৩ দশমিক ৭ শতাংশ ছিলেন নারী। দেখা যায়, ৭৩ দশমিক ৬ শতাংশ রোগী বুকে ব্যথা হওয়ার ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে এসেছেন।
পুরুষ রোগীদের মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ বুকে ব্যথা হওয়ার ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে আসেন। অন্যদিকে এ সময়ের মধ্যে হাসপাতালে আসেন অবিবাহিতদের ৬৭ দশমিক ৯ শতাংশ, বিবাহবিচ্ছেদ হওয়া ব্যক্তিদের হার ৬৮ দশমিক ৫ শতাংশ।
গবেষকেরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিবাহিত পুরুষেরা হৃদরোগ আক্রান্ত হলে দ্রুত চিকিত্সার ব্যাপারে উদ্যোগী হন তাঁর স্ত্রী। অথচ নারীদের নিজের ক্ষেত্রে ঘটে উল্টোটা। গবেষকদের মতে, এর কারণ হয়তো নারীরা অন্যের সেবা দেওয়ার ব্যাপারে মুখ্য ভূমিকা নিতেই ভালোবাসেন। সেই কারণেই স্বামী বুকে ব্যাথা অনুভবের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব তাঁকে চিকিত্সার ব্যবস্থা করান। আর দ্রুত চিকিত্সার কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরও বিবাহিতদের বড় ক্ষতি হওয়ার ঝুঁকি কম থাকে। তবে এই কাজটি নারীরা নিজেদের বেলায়ও করেন এমন জোরালো প্রমাণ পাননি গবেষকেরা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রেগা শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি লিবিয়ার বিদ্রোহীদের
লড়াইয়ের প্রথম দিকে বিদ্রোহী যোদ্ধারা ব্রেগা শহরের নিয়ন্ত্রণ নিলেও গত এপ্রিলে তাদের হটিয়ে দেয় গাদ্দাফির সেনারা। এর পর থেকে শহরের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই। কিন্তু আবার শহরের নিয়ন্ত্রণ নিতে গত বৃহস্পতিবার থেকে জোরালো অভিযান শুরু করেছে বিদ্রোহী যোদ্ধারা।
গত শুক্রবার পশ্চিমা দেশগুলো লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দেওয়ার পর থেকে নবোদ্যমে লড়াই শুরু করে বিদ্রোহীরা। শুক্রবার তারা ব্রেগা শহরে ঢুকে পড়তে সক্ষম হলেও পিছু হটে। এরপর দুই দিক দিয়ে শহরে হামলা চালায় তারা। গতকাল রোববার তারা আবার শহরের ভেতরে ঢুকে পড়ে এবং রাস্তায় দুই পক্ষে লড়াই শুরু হয়ে যায়।
বিদ্রোহীদের মুখপাত্র শামসুদ্দিন আবদুল মোলাহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গাদ্দাফির সেনারা পিছু হটে রাস লুনাফের দিকে চলে গেছে।’ তবে শহরে ঢুকতে না দেওয়ায় সাংবাদিকেরা তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাই করে দেখতে পারেননি।
চার দিনের এ লড়াইয়ে এ পর্যন্ত বিদ্রোহীদের পক্ষে নিহত হয়েছে ১৫ জন এবং আহত ২৭৪। এর মধ্যে গতকাল তিনজন নিহত ও ৯৬ জন আহত হয়।
এদিকে, গতকাল বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়, উপকূলীয় শহর মিসরাতায়ও লড়াই চলছে। রোববার রাতে লড়াইয়ে ২৩ বিদ্রোহী যোদ্ধা আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের হামলার মুখে সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তাদের অনেকে হতাহত হয়েছে এবং অনেক সামরিক যান, অস্ত্র ও গোলাবারুদ ফেলে রেখে তারা পালিয়েছে।’
এদিকে, পশ্চিমা ও স্থানীয় শক্তিগুলো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক করে লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিলেও রাশিয়া তাদের স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বলেন, লিবিয়ায় গৃহযুদ্ধ চলছে। এ অবস্থায় সেখানে একটি পক্ষকে সমর্থন দিতে চান না তাঁরা।
ল্যাভরভ বলেন, ‘আমরা এটাকে সমর্থন করি না। কোনো পক্ষ অবলম্বন করে রাজনৈতিক সংকট সমাধানের পক্ষে আমরা কখনোই নই।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
July
(546)
-
▼
Jul 19
(20)
- চমকের নাম পেরু-ভেনেজুয়েলা
- দার্জিলিং সমস্যার সমাধানে চুক্তি সই, প্রতিবাদে বন্ধ্
- হোসনি মোবারক কোমায়!
- হামিদ কারজাইয়ের এক উপদেষ্টা গুলিতে নিহত
- কার কত মৌমাছি
- হ্যাপি বার্থ ডে টাটা মাদিবা...
- রাত হলেই যেখানে ভর করে আতঙ্ক
- তিন দিনের সফরে ভারতে হিলারি
- কিউবায় চাভেজের চিকি ৎ সা শুরু
- পাঁচ বছরেই নিয়মিত চলবে উড়ুক্কু গাড়ি!
- যুক্তরাজ্যে নিয়মিত সামরিক বাহিনীর আকার ছোট হচ্ছে
- পূর্ব আফ্রিকার খরা মোকাবিলায় বিশ্বের প্রতি আহ্বান ...
- পুলিশ হেফাজতে একজনের মৃত্যু
- ইস্তফা দিলেন স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান
- থাই-কম্বোডিয়ার সেনা প্রত্যাহারের নির্দেশ আদালতের
- উরুগুয়ের গৃহবন্দী সাবেক স্বৈরশাসক বরদাবেরির মৃত্যু
- চীনের আপত্তি সত্ত্বেও ওবামা ও দালাই লামার বৈঠক
- আফগানিস্তানে সেনা নেতৃত্ব হস্তান্তর করলেন পেট্রাউস
- হৃদরোগ থেকে বাঁচতে বিয়ে উপকারী!
- ব্রেগা শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি লিবিয়ার বিদ্রোহীদের
-
▼
Jul 19
(20)
-
▼
July
(546)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...