Tuesday, May 22, 2012

গন্তব্য ঢাকা-পরবাসীর কান্না কি ঘুচবে না? by সিদরাতুল সিনড্রেলা

‘জমি-জায়গা হারানোর যে কষ্ট, তা সে-ই বুঝতে পারে যার জমি-জায়গা বা কোনো অবলম্বন হারিয়েছে। আগে নিজেদের কত কী ছিল। জমি, বাড়ি, গাছপালা, পুকুর। আজ তো আর কিছুই নেই। নিজেদের গাছে যে পরিমাণ নারকেল, বরই, আম ধরত, তা নিজেরা খেয়ে অন্যদের মাঝে বিলিয়ে দিতাম। তখন দিতেও ভালো লাগত।

সার্ধশত জয়ন্তী-রবীন্দ্রনাথ: স্মৃতিসত্তায় বাংলাদেশ by আহমদ রফিক

কথাটা নানা প্রসঙ্গে অনেকবার বলেছি, আবারও বলি, গ্রামবাংলার নিসর্গ-সৌন্দর্যের এমনই মায়া যে তা সংবেদনশীলচিত্তে নানামাত্রিক প্রভাব রাখে আর কবির বেলায় তো কথাই নেই। জন্মাবধি নাগরিক এবং আযৌবন নাগরিক পরিবেশে লালিত রবীন্দ্রনাথের বেলায় কথাটা গভীরভাবে সত্য।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-জনগণের কল্যাণার্থে হরতালের বিকল্প বের করুন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিএনপির হরতাল ডাকার ইঙ্গিত: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ গতকাল ছাপা হয়েছে; বাকি অংশ আজ ছাপা হলো।

গদ্যকার্টুন-প্রকল্পবিষয়ক প্রগলভতা by আনিসুল হক

গত মঙ্গলবার ‘ভাবিয়া করিও কাজ’ শিরোনামে একটা লেখা লিখেছিলাম অরণ্যে রোদন কলামে। তার বক্তব্য বিষয় ছিল, কারিগরি সমস্যার খুঁটিনাটি দিকগুলোর সমাধান ওই বিষয়ের বিশেষজ্ঞের হাতে ছেড়ে দেওয়া উচিত, রাজনীতিকদের ওপরে নয়।

সহজিয়া কড়চা-সা-রে-গা-মা-পা-ধা-নি-সা—সা-নি-ধা-পা-মা-গা-রে-সা by সৈয়দ আবুল মকসুদ

মানুষের দ্বারাই যখন সরকার গঠিত হয়, সুতরাং সরকারেরও কণ্ঠস্বর আছে। একটি রাষ্ট্র যদি একটি সংগীতের আসর হয়ে থাকে, তাহলে সে আসরের শিল্পী সরকার। জনগণ শ্রোতা-দর্শক। বহুকাল ধরে বাংলাদেশ এমন এক রাষ্ট্রীয় সংগীতের আসর, যেখানে একদল শাসক-শিল্পী যদি পাঁচ বছর ধরে বলে যান: সা-রে-গা-মা-পা-ধা-নি-সা; আরেক

জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে-রাজধানীতে গণমাধ্যমকর্মী খুন

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হত্যার শিকার হলেন টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠু। স্ত্রীর সঙ্গে শেষ আলাপে তিনি বলেছিলেন, ‘প্রোগ্রামে আছি। শেষ করেই বাসায় ফিরব।’ কিন্তু তাঁকে ফিরতে হলো লাশ হয়ে। গত রোববার সকালে তুরাগ থানার রোস্তমপুর এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

দুদককে ক্ষমতাহীন করা ঠিক হবে না-ইইউর উদ্বেগ

দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে, তা আঁচ করা যায় নেতা-নেত্রীদের বক্তৃতা-বিবৃতিতে। ক্ষমতাসীনেরা যেমন বিরোধী দলের সব কাজে ষড়যন্ত্র খুঁজছে, তেমনি বিরোধী দলও ১৬ মাস না যেতেই সরকার পতনের হুংকার ছাড়ছে। এতে দেশবাসী তো বটেই, বিদেশি কূটনীতিকেরাও উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

চারদিক-সবুজ মাঠে শিবের মেলা by শান্তনু চৌধুরী

কবিগুরু বলেছেন, ‘নিশি অবসান ওই পুরাতন বর্ষ হয় গত...ক্ষমা করো আজিকার মতো/ পুরাতন বয়সের সাথে পুরোনো অপরাধ যতো।’ পুরাতন বছরকে বিদায় জানাতে, পুরোনো জীর্ণতা ঝেড়ে ফেলতে হাজির হয়েছিলাম চট্টগ্রামের সাতকানিয়া থানার উত্তর ঢেমশা গ্রামে।

শেয়ারবাজার-কিছু ঝুঁকি, কিছু কেলেঙ্কারি থাকবেই! by আবু আহমেদ

তপন আমার ওপর অনেকটা রাগ হয়ে গেলেন। বয়সে ছোট এবং অখ্যাত হলে মনে হয় ঘর থেকেই বের করে দিতেন। বয়সে ভারী বলে এবং চেনাজানা বলে অনেকটা অনুযোগের সুরে বললেন, আপনারা কিছু লোক সব সময় শেয়ারবাজারে জুয়া দেখেন এবং কেলেঙ্কারি খোঁজেন।

রক্ত ও তরবারির গান-‘তুমি কি জানো না, তোমার বাবা গুলিবিদ্ধ?’ by ফাতিমা ভুট্টো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি ফাতিমা ভুট্টোর আত্মজীবনীমূলক বই সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড (রক্ত ও তরবারির গান) সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে ভুট্টো পরিবারের দ্বন্দ্ব-কলহ ও ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি পাকিস্তানি রাজনীতির চরিত্র উদঘাটনের চেষ্টা রয়েছে।

তথ্য অধিকার আইন-এক বছরে কী কাজ হলো? by মশিউল আলম

কদিন আগে মানুষের জন্য ফাউন্ডেশন তথ্য অধিকার আইন পাসের এক বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সরকারের তথ্যমন্ত্রী, তথ্যসচিব, তথ্য কমিশনের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রেসক্লাবের সভাপতি, তথ্য অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ, আইনবিদ, অধ্যাপক এবং সাংবাদিকেরা সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

থাইল্যান্ড-লাল শার্টের বিদ্রোহীরা by হান্না বিখ

ব্যাংককের এক প্রমোদকেন্দ্রে এক বিদেশি জানতে চান, ‘লাল শার্টদের সমর্থক কারা?’ দামি বোরদৌ মদের ছিপি খুলতে খুলতে এক থাই উত্তর দেন, ‘কেউ না’। তারপর বিড়বিড় করে বলেন, ‘তবে গরিবেরা ছাড়া’। গত মার্চের মাঝামাঝি বিরোধী ‘লাল শার্টরা’ ব্যাংককে বিরাট বিক্ষোভের ডাক দিলে নগরের মেয়র অধিবাসীদের ‘ঘরে থাকার’ অনুরোধ করেন।

বিচারপতি নিয়োগ-আগে আইন, পরে নিয়োগ by শাহদীন মালিক

বেশ কয়েক বছর ধরে ‘ল ১০১’ পড়াই। কিছুটা বিদেশি স্টাইলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স বা সাবজেক্ট আমরা সংখ্যা দিয়ে বুঝাই—‘ল ১০১’। যে বিষয়টা পড়াই, সেটা হলো বাংলাদেশের আইনব্যবস্থা, যেটা সংক্ষেপে ‘ল ১০১’। অর্থাৎ যারা আইন পড়তে ভর্তি হয়, তাদের জন্য একেবারে প্রথম বিষয়।

ব্যক্তির খেয়াল-খুশিমতো প্রতিষ্ঠান চলতে পারে না-নারী কাউন্সিলরের মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরী নিঃসন্দেহে জনপ্রিয় ব্যক্তি। তিনি টানা দুবার বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম নগরের মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু একজন জনপ্রতিনিধির জনপ্রিয়তা যে মাঝেমধ্যে জন-অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, সম্প্রতি মেয়রের কাজকর্মে সেটাই প্রতিভাত হচ্ছে।

সরকারের আন্তরিকতার প্রমাণ চাই-মানবাধিকার কমিশন

২০০৯ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রকাশিত নির্বাচনী ইশতেহারে দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কতগুলো অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। অন্যান্য বিষয়ের সঙ্গে বেশ গুরুত্বের সঙ্গে বলা হয়েছিল, ‘আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার কমিশন গঠন ও ন্যায়পাল নিয়োগ করা হবে।

মানুষের মুখ-স্বপ্ন ছুঁতে ওদের পথচলা by বিশ্বজ্যোতি চৌধুরী

ওদের স্বপ্নের জানালার পরিধি কতটুকুই বা বিস্তৃত? তবে আর দশটা শিশুর মতো ওদেরও স্বপ্ন আছে। ওরা তো স্বপ্ন দেখতেই পারে। কিন্তু ওদের স্বপ্নের জানালার ফুটো দিয়ে আর কতটুকু আলোই বা পৌঁছায়? কতটুকু আলো ওদের স্পর্শ করতে পারে?

মিডিয়া ভাবনা-আলোকচিত্রের স্বাধীনতা by মুহাম্মদ জাহাঙ্গীর

সম্প্রতি ঢাকার দৃক গ্যালারিতে ‘ক্রসফায়ার’ বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনী সরকার অনুষ্ঠিত হতে দেয়নি। পরে রিট আবেদন করা হলে আদালতের নির্দেশে সেই প্রদর্শনী আবার শুরু হয়। পাঠশালা-সাউথ এশিয়ান ফটোগ্রাফিক ইনস্টিটিউট এই প্রদর্শনীর আয়োজন করে।

অর্থকরী খনিজ-কাচবালু হিসেবে চরের বালুর সম্ভাবনা by মোহাম্মদ রাজীব

নদীমাতৃক বাংলাদেশে শুষ্ক মৌসুমে নদীর দিকে তাকালে কষ্টই লাগে। নদীর বুক চিরে জেগে থাকা বিশাল চরগুলোকে অভিশাপ মনে হয়। হিমালয়বিধৌত এই নদীগুলো স্বাভাবিক নিয়মে লাখ-কোটি টন পলি সঙ্গে নিয়ে সমতল বাংলাদেশের বুকে জমা হয়ে নদীর স্বাভাবিক গতিধারা ব্যাহত করে।

মাওবাদী সহিংসতা-ভারতে বদল দরকার, সংঘাত নয় by কুলদীপ নায়ার

বর্তমান ব্যবস্থা নিয়ে অনেক ভারতীয়ই নাখোশ। ব্যাপক বৈষম্যের মধ্যে বিপুল মানুষের জীবন একেবারে কোণঠাসা। আমলাতন্ত্রের দুর্নীতি এত প্রকাশ্য এবং বলতে বলতে ভোঁতা হয়ে গেলেও সত্য যে, অপরাধের রাজনৈতিকীকরণ ঘটেছে এবং রাজনীতি হয়েছে অপরাধময়।

বিশেষ সাক্ষাৎকার-ভূমিবিরোধের নিষ্পত্তি না হলে ভূমি জরিপ অর্থবহ হবে না by রাজা দেবাশীষ রায়

ব্যারিস্টার দেবাশীষ রায় চাকমা জনগোষ্ঠীর রাজা এবং পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের প্রধান। পদাধিকারবলে তিনি সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য। পার্বত্য এলাকার গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ভূমিকা পালন করেন।

শিক্ষাঙ্গনকে নারীর জন্য নিরাপদ করার দায়িত্ব প্রশাসনেরই-শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী ব্যবস্থা

বাংলাদেশে নারীর নিরাপত্তা ও মর্যাদা এখনো নাজুক। নারী-শিক্ষার্থীরাও এ থেকে মুক্ত নয়। ছাত্রের দ্বারা ছাত্রীর ওপর নিপীড়নের ঘটনা আমরা অতীতে দেখেছি। প্রায় সব কটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের হাতে ছাত্রী-নিপীড়নের ঘটনাও ঘটতে দেখা গেছে।

এই মূল্যায়নকে সতর্কভাবে কাজে লাগাতে হবে-বৈশ্বিক ঋণমানে বাংলাদেশ

ঘটনাটি তাৎপর্যবহ। স্বাধীনতার ৩৯ বছর পেরিয়ে বাংলাদেশ যে এখন বিশ্ব অর্থনীতিতে একটি অবস্থান করে নিচ্ছে, এটি তারই প্রতিফলন। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) বাংলাদেশকে প্রথমবারের মতো তাদের ঋণমানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

কিডনি রোগের ভয়াবহ পরিস্থিতি

গত ১০ বছরে দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় দুই কোটি বৃদ্ধি পেয়েছে বলে পত্রিকার রিপোর্ট থেকে জানা গেছে। এসব কিডনি রোগীর সঠিক চিকিৎসার যে ঘাটতি রয়েছে, তা খুবই হতাশাজনক। শতকরা ৮০ ভাগ কিডনি রোগীই বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে বলে এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন।

সম্ভাবনার কক্সবাজার

দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এখনো অবহেলিত। অনেক সম্ভাবনা রয়েছে কক্সবাজারের। কিন্তু ওই 'থাকা'র মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। পরিপূর্ণ একটি পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে পারেনি কক্সবাজার। একদিকে সদিচ্ছার অভাব, অন্যদিকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ায় কক্সবাজার এখন পর্যন্ত মেলে ধরতে পারেনি তার সৌন্দর্য।

পবিত্র কোরআনের আলো-উত্তম সম্প্রদায়ের তিনটি গুণের কথা বর্ণনা করা হয়েছে

১০৭. ওয়া আম্মাল্লাযী নাবইয়াদ্দ্বাত্ উজূহুহুম ফাফী রাহ্মাতিল্লাহি; হুম ফীহা- খা-লিদূন। ১০৮. তিলকা আ-ইয়া-তুল্লাহি নাতলূহা- আ'লাইকা বিলহাক্কি; ওয়ামাল্লাহু ইউরীদু যুলমান লিলআ'-লামীন। ১০৯. ওয়া লিল্লাহি মা-ফিছ্ ছামা-ওয়াতি ওয়ামা- ফিল আরদ্বি; ওয়া ইলাল্লাহি তুরজাউ'ল উমূর।

জন্মদিন-নকশার মানুষ মোহাম্মদ ইদ্রিস by রাশেদুর রহমান

১৯৭২ সাল। সদ্য স্বাধীন বাংলাদেশ। ফলে অনেক কিছুই তাঁকে শুরু করতে হয় নতুন করে। একদিকে চলে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর পুনর্গঠন, অন্যদিকে মুদ্রা, চিঠির খাম, ডাকটিকিট, জাতীয় প্রতীক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মনোগ্রামসহ নানা কিছুর পরিবর্তনের প্রয়াস।

সরল গরল-একটি চাঞ্চল্যকর শিশুহত্যা মামলার শুনানি by মিজানুর রহমান খান

একটি সবুজ সুপারিগাছ। ছোট্ট অর্ণব গাছটির কচি ডগা ধরে দাঁড়িয়ে আছে। তার পরনে চেক শার্ট, প্যান্ট। পায়ে স্কুলের জুতো। আমার কাছে অর্ণবের এটাই পরিচয়। ৫ মে ছিল তার জন্মদিন। টিয়া পাখি দেওয়ার নাম করে অর্ণবকে ডেকে নিয়েছিল মুকুল গাজী। অর্ণব ফিরেছিল লাশ হয়ে। তখন তার বয়স ছিল নয় বছর। ক্লাসে প্রথম হতো সে।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-জনগণকে জিম্মি করে হরতাল নয়

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিএনপির হরতাল ডাকার ইঙ্গিত: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো; বাকি অংশ আগামীকাল প্রকাশিত হবে।

ভারতীয় ছবি আমদানি-প্রতিযোগিতা নয়, বিপজ্জনক প্রতিযোগিতা by মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী ও অমিতাভ রেজা

ভেবেছিলাম, এই যাত্রায় ভারতীয় ছবি আমদানির প্রসঙ্গটা চুকে গেল। কিন্তু প্রথম আলোসহ বেশ কিছু পত্রিকায় এ প্রসঙ্গে নতুন করে লেখা ছাপা হওয়ার পরিপ্রেক্ষিতে মনে হলো, আমাদের আসলে কিছু বলার আছে এবং সেটা বলা দরকার।

তাঁরা ছিলেন অন্ধ ও নির্বাক by মনজুরুল আহসান বুলবুল

গণমাধ্যমজগৎ কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে? প্রশ্নটি ছিলই। কিন্তু বিশেষ করে একটি টেলিভিশন চ্যানেলের পরীক্ষামূলক সম্প্র্রচার বন্ধ এবং হালে একটি টেলিভিশনের সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া নিয়ে আবার বিষয়টি সামনে এসেছে।

অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? by রিয়াজ উদ্দিন আহমেদ

আমরা কি আবার অসহিষ্ণু, অগণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে যাচ্ছি? প্রশ্নটা জেগেছে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ নিয়ে। একটা সময় ছিল, যখন নানা কালাকানুনের ব্যবহার করে সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হতো। আমরা অনেক সংগ্রাম করে এসব ড্রাকুনিয়ান আইনের হাত থেকে রক্ষা পেয়েছি।

এসব বন্ধ করতে কঠোরতম পদক্ষেপ নিন-পাহাড় কেটে প্লট

রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ পাহাড়, যা কাটা বেআইনি, তা-ই কেটে কেটে ঘরবাড়ি বানানোর প্লট তৈরি করে বিক্রি করছে কিছু ভূমিদস্যু। কী মগের মুল্লুক! কার জমি কে বিক্রি করে! আরও অদ্ভুত কথা, সরকারি পাহাড়ি ভূমি ব্যক্তির নামে নিবন্ধন করার সুযোগ বা নিয়ম নেই বলে ভূমিদস্যুরা উদ্ভাবন করেছে একটি অ্যাডহক পন্থা।

আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত-ধর্মঘট ও জনদুর্ভোগ

শুক্রবার সকাল থেকে হঠাৎ আংশিক নৌ-ধর্মঘট শুরু হয়। রোববার থেকে শুরু হয় পেট্রলপাম্প মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। ইতিমধ্যে পেট্রলপাম্প ধর্মঘট স্থগিত করা হয়েছে এবং হয়তো অচিরেই নৌ-ধর্মঘটের অবসান হবে। কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি হবে, তা অবর্ণনীয়। এর আগে ১৬ থেকে ২০ মার্চ নৌ-ধর্মঘট হয়েছে।

সংশোধন বিতর্ক : ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মের সমতা by নূসরাত জাহান

সংবিধানের পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণার পর থেকে অনেকে জোরেশোরে বলে আসছেন, এ রায়ের ফলে ১৯৭২ সালের সংবিধানে আবার ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অনেকেই কিভাবে ফিরে যাওয়া যায় তার উপায় নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।

মহাজোটের ঐক্য সুদৃঢ় করা প্রয়োজন by ডা. এম. এ. করীম

পত্রিকান্তে প্রকাশ (বাংলাদেশ প্রতিদিন, ১৮ ফেব্রুয়ারি) মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে নতুন একটি জোট গঠনের প্রক্রিয়া চলছে। মহাজোটের প্রধান আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা আর মেনে নেবে না জাপা।

এই দিনে-পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ ‘মা’ by শিখ্তী সানী

সকালে ঘুম ভাঙে আম্মুর ডাকে। তার পর থেকে দৌড়। এত বড় হয়েছি, তবু খাওয়া নিয়ে পেছন পেছন ছুটতে থাকেন আম্মু। এরই মধ্যে এ কাগজ খুঁজে পাই না, সে কাগজ খুঁজে পাই না। হাতের কাছে জিনিস রেখেও ‘আম্মু আম্মু’ করি। তারপর ঘর উল্টিয়ে-পাল্টিয়ে অগোছালো করে যাই বিশ্ববিদ্যালয়ে। সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা।

সময়ের প্রেক্ষিত-জাপানে দারিদ্র্যের ফিরে আসা by মনজুরুল হক

দারিদ্র্য জাপানে অপরিচিত কোনো সংজ্ঞা নয়। মাত্র ছয় দশক আগেও যুদ্ধোত্তর জাপানে দারিদ্র্য ছিল হরহামেশাই বিরাজমান। সেই সময়ের জাপানি ছায়াছবির সঙ্গে যারা পরিচিত, তারা নিশ্চয় মনে করতে পারবেন যুদ্ধবিধ্বস্ত দেশটির দারিদ্র্যের প্রেক্ষাপটে অপরাধ চক্রের সদস্যদের কালোবাজারি এবং অন্যান্য অসামাজিক তৎপরতায় জড়িত হওয়ার বস্তুনিষ্ঠ ছবি।

হারুনের জন্য লিখতে হবে কখনো ভাবিনি

একাত্তরের মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের মুখে এখন সেই পরিচিত হাসিটি আর কেউ দেখবেন না। মুক্তিযুদ্ধ-পরবর্তীকালে (১৯৭২-১৯৭৫) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পরে কোষাধ্যক্ষ হারুনের প্রধান বৈশিষ্ট্য ছিল তাঁর প্রাণখোলা হাসি।

ব্রিটিশ নির্বাচন-সংশয় পেরিয়ে নতুন সুযোগ -গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়

(ব্রিটেনের সাধারণ নির্বাচন ২০১০ নিয়ে গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস-এর দুটি সম্পাদকীয় ছাপা হলো।) সংশয় পেরিয়ে নতুন সুযোগ: গার্ডিয়ান গত বৃহস্পতিবারের নির্বাচনে যে ঝুলন্ত পার্লামেন্ট হয়েছে, একে ব্রিটেনের জন্য আশঙ্কাজনক বা জাতীয় দুর্বলতার কোনো লক্ষণ হিসেবে দেখা উচিত নয়। এই নির্বাচন এক সুযোগ সৃষ্টি করেছে।

রাজনৈতিক সংস্কৃতি-বিএনপি হরতাল চায়, সরকার কী চায় by এ কে এম জাকারিয়া

২০০৭ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের মে মাস—প্রায় সাড়ে তিন বছর। এত দীর্ঘ সময় হরতাল ছাড়া থাকার সুযোগ দেশবাসী আর পায়নি। দেশবাসী না হয় এক মহা ‘সুযোগ’ ভোগ করেছে, কিন্তু যাঁরা হরতাল ডাকেন, তাঁরা তো দীর্ঘদিন হরতাল ডাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশেষ সাক্ষাৎকার-অর্থনৈতিক বিবেচনায় কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় by এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন। এরপর তিনি অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদান করেন এবং পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মার্কিন রাষ্ট্রদূতের যুক্তি যথার্থ নয়-বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা

যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত বাজারসুবিধার দাবি জানিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশেষত, দেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। উচ্চ হারে আমদানি শুল্ক থাকায় যাঁরা বাংলাদেশ থেকে পোশাক আমদানি করছেন, তাঁদের আমদানি ব্যয় বেশি পড়ে যাচ্ছে। ফলে বাংলাদেশি পোশাকের দামও বাজারে বেড়ে যায়।

আঞ্চলিক বৈষম্য বা দলীয়করণ কাম্য নয়-শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি

ছয় বছর বন্ধ থাকার পর এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির খবর নিঃসন্দেহে আনন্দদায়ক। এতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের উদ্বেগ-উৎকণ্ঠার যেমন অবসান হয়েছে, তেমনি শিক্ষার প্রতি বর্তমান সরকারের আগ্রহ-একাগ্রতাও পরিলক্ষিত হয়েছে।

চরাচর-সংকটে সুন্দরবন by আজিজুর রহমান

গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সৃষ্ট বিশ্বের বৃহত্তম জীবন্ত বদ্বীপের সাগরপ্রান্তে অবস্থিত আশ্চর্য সুন্দর বনভূমি বা ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। পাঁচ হাজার ৩০০ বছরের প্রাচীন এ বনভূমি বাংলাদেশ ও ভারতের ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চল হিসেবে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১৬)-শহরের সপ্রতিভ তরুণ by আলী যাকের

তখন বাঙালি মুসলমান সমাজে কমিউনিস্টদের ঘিরে এমন একটা মনগড়া ধারণার সৃষ্টি করা হতো যে মনে হতো কমিউনিস্টরা বোধ হয় জ্যান্ত মানুষ ধরে চিবিয়ে চিবিয়ে খায়। অবশ্য পরে দেখেছি যে মার্কিন রক্ষণশীলরাও কমিউনিস্টদের প্রায় একই রকম মনে করত এবং করে।

শেকড়ের ডাক-আমাদের পাটশিল্প ও দেশি-বিদেশি ষড়যন্ত্র by ফরহাদ মাহমুদ

পাটকে একসময় বলা হতো বাংলাদেশের সোনালি আঁশ। সেই সোনালি আঁশের গৌরব অনেক আগেই ম্লান হয়ে গেছে। অথবা বলা যায়, ম্লান করে দেওয়া হয়েছে। প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের সেই জৌলুশ নেই। পরিকল্পিত ষড়যন্ত্রের মুখে এ দেশের পাটশিল্প প্রায় ধ্বংসপ্রাপ্ত।

আমরা কাঙ্ক্ষিত স্তরে পৌঁছতে পারিনি এখনো by এমাজউদ্দীন আহমদ

তত্ত্বকথা বলতে চাই না। তার পরও বলব, গণতন্ত্র এক ধরনের ব্যবস্থা। বৈশিষ্ট্যপূর্ণ এক সমাজব্যবস্থা। এক ধরনের সিস্টেম। সবার আশা-আকাঙ্ক্ষা ধারণ করে গণতন্ত্র। গণতন্ত্র সবার জীবনকে স্পর্শ করে। সবার জন্য রচনা করে এক বলিষ্ঠ জীবনবোধ। সমস্বার্থের মোহনায় সবাইকে করে সম্মিলিত। সমস্বার্থের সুষম বন্ধনে সবাইকে করে সংগ্রথিত।

ফের আলোচনায় 'আকসা' চুক্তি-যুক্তরাষ্ট্রের জোরালো উপস্থিতির আশঙ্কা by মেহেদী হাসান

প্রস্তাবিত অ্যাকুইজেশন ও ক্রস সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট (আকসা) নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ফের আলোচনা শুরু হয়েছে ঢাকায়। সংশ্লিষ্ট অনেকে এ ব্যাপারে আগ্রহ দেখালেও অন্তত দুটি মন্ত্রণালয় এ চুক্তির ঘোর বিরোধী। মন্ত্রণালয় দুটির মতে, এ ধরনের চুক্তির আগে আরো বোঝাপড়ার দরকার আছে।

হিন্দু বিয়ে নিবন্ধনে আইন করা হচ্ছে-আন্তঃধর্ম বিবাহ আইন নয়

হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধনের জন্য আইন প্রণয়ন করা হচ্ছে। দেশে এ ধরনের আইন প্রণয়নের উদ্যোগ এই প্রথম। খসড়া আইনে নিবন্ধন ব্যবস্থাকে ঐচ্ছিক রাখা হয়েছে। অর্থাৎ কেউ ইচ্ছা করলে বিয়ে নিবন্ধন করতে পারেন, আবার নাও পারেন।

শ্রদ্ধাঞ্জলি-রবীন্দ্রানুসারী কবি আ ন ম বজলুর রশীদ by তপন বাগচী

জন্মেছিলেন একই দিনে—২৫ বৈশাখ। একজন পা রাখলেন ১৫০-এ, আরেকজন ১০০-তে। একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১), আরেকজন কবি-নাট্যকার আ ন ম বজলুর রশীদ (১৯১১-১৯৮৬)। দুজনই বহুমুখী। রবীন্দ্রনাথের উত্তরসাধক ছিলেন আ ন ম বজলুর রশীদ।

মিডিয়া ভাবনা-রবীন্দ্রচর্চার নানা দিক by মুহাম্মদ জাহাঙ্গীর

বাংলাদেশে রবীন্দ্রচর্চা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কলকাতার সাহিত্যমনস্ক ব্যক্তিদের ধারণা, ‘পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে রবীন্দ্রচর্চা (প্রধানত গান) ও রবীন্দ্রপ্রেম অনেক বেশি।’ এর জন্য কিছুটা ‘কৃতিত্ব’ দিতে হয় অবিভক্ত পাকিস্তানের একনায়ক শাসক জেনারেল আইয়ুব খান ও তাঁর তাঁবেদার গভর্নর মোনেম খানকে।

যুক্তরাজ্যের নির্বাচন-ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের রুশনারা by শামীম আজাদ

পাশের বাড়ির মেয়েটি, যাঁকে বড় আত্মীয় আত্মীয় লাগে, তিনি এমন এক স্থানে উঠে গেলেন, যাঁর রূপ শুধু দূর থেকে দেখতাম। বাংলাদেশি বাঙালি কন্যা রুশনারা আলী পূর্ব লন্ডনের বেনখাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার দলের প্রার্থীহিসেবে নির্বাচিত হয়েছেন।

অর্থনীতি-আইএমএফের ঋণ প্রস্তাব গ্রহণকরা না-করা by রিজওয়ানুল ইসলাম

বিশ্ব অর্থনীতিতে সংকটের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ঋণ-সাহায্য প্রদানের ইচ্ছা প্রকাশ করেছিল। বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ সরকারের অবস্থান হলো, সংকটের নেতিবাচক প্রভাব বাংলাদেশ সফলভাবে মোকাবিলা করেছে;

চিরকুট-আরোগ্যশিল্পী by শাহাদুজ্জামান

‘আমরা মেডিকেল কলেজে পড়ি/ কার্ডিওলজি, হেমাটোলজি, ফিজিওলজি আরও কত লজি/ কিছু তার বুঝি আর কিছু নাহি বুঝি/ ...মরা কেটে কেটে পাকাই যে হাত আমরা/ হাড়গোড় সব মেরামত করি সেলাই যে করি চামড়া/ ...যমের দম্ভ ভেঙে, মোরা যে বড়াই করি/ আমরা মেডিকেল কলেজে পড়ি।’

কালের পুরাণ-‘উজ্জ্বল ভবিষ্যৎ অথবা মূর্খতাপ্রসূত পরিসমাপ্তি’? by সোহরাব হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য ‘গণতন্ত্র-সনদ’ বা চার্টার অব ডেমোক্রেসি প্রণয়নের প্রস্তাব দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। উন্নয়নের সঙ্গে গণতন্ত্রের প্রশ্নটি নিবিড়ভাবে সম্পর্কিত। একসময় দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে সামরিক শাসন, রাজতন্ত্র ও একনায়কতন্ত্র জেঁকে বসেছিল।

সুষ্ঠু সঞ্চালন নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন-মানিকগঞ্জে বিদ্যুৎ-যন্ত্রণা

বিদ্যুতের সংকটে জনজীবনে দুর্ভোগ অসহনীয় মাত্রায় পৌঁছেছে বহু আগেই। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের কারণে মানুষ ত্যক্তবিরক্ত। বিগত বছরগুলোতে বিদ্যুতের চাহিদা বেড়েছে, কিন্তু উৎপাদন বাড়েনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখুন-অপরাধ পর্যালোচনা বৈঠক

সম্প্রতি সারা দেশে যে অপরাধের মাত্রা বেড়ে গেছে, তা খোদ পুলিশ কর্মকর্তারাও অস্বীকার করতে পারেননি। গত শনিবার শুরু হওয়া পুলিশ বিভাগের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় যে বিষয়গুলো বিশেষভাবে আলোচনায় এসেছে তা হলো—গুপ্তহত্যা, পুলিশ বিভাগে রাজনৈতিক প্রভাবে বদলি এবং এসআই (উপ-পরিদর্শক) নিয়োগে প্রভাবশালী মহলের তদবির।

শিশু জেদ করছে? by তৌহিদা শিরোপা

হরেক রকম আবদার থাকে শিশুদের। সেসব আবদার পূরণ না হলে অনেক সময় তারা জেদ করে। একরোখা হয়ে ওঠে, যা শিশুটির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মা-বাবাও সাময়িক শান্তির জন্য সন্তানের জেদ মেনে নেন। এতে সে প্রশ্রয় পেয়ে যায়। এসব ক্ষেত্রে মা-বাবাকে ধৈর্য ধরতে হবে। সন্তান যতই জেদ করুক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

রংচঙে রোদচশমা by খাদিজা ফাল্গুনী

চোখের সুস্থতা ধরে রাখতে এই গরমে চাই সানগ্লাস বা রোদচশমা। আর সেটা হালফ্যাশনের হলে তো দারুণ। সানগ্লাস দিয়েই ফুটিয়ে তোলা যায় নিজের রুচি। কীভাবে, তাই জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল।

টক দইয়ের টক-মিষ্টি

এই গরমে টক দই স্বাস্থ্যকর, সবার জানা। কিন্তু এর স্বাদটা অনেকেরই পছন্দ নয়। টক দই দিয়েও করা যায় নানা স্বাদের মজাদার খাবার। দেখুন নাসরিন আলমের রেসিপিগুলো। ভাপা দই উপকরণ: দই আধা লিটার বা ৩ কাপ (পানি ঝরানো), কনডেন্সড মিল্ক ১ টিন, বাদাম স্বাদমতো, কিশমিশ স্বাদমতো, এলাচ গুঁড়া সামান্য।

নীলের রাজ্যে... by শারমিন নাহার

বেঙ্গল গ্যালারির ক্যাফের চারদিকে তখন নীলের ছড়াছড়ি। প্রতিটা ম্যানিকিনের গায়ে জড়িয়ে আছে নীল সালোয়ার-কামিজ, শাড়িসহ বাহারি পোশাক। শুধু কী তাই? আরও আছে পোশাকের সঙ্গে মানিয়ে নীল ব্যাগ। নিজের সাজ পোশাকের সঙ্গে ঘর সাজানোর জন্য নীল ফুল, মোমবাতিসহ নানা শোপিস।

মানুষের মুখ-স্বপ্নজয়ের ফেরি by আনোয়ার পারভেজ

গ্রীষ্মের লম্বা ছুটিতে সহপাঠীদের কেউ মামাবাড়ি যায়। কেউ গ্রামের মাঠে ডাংগুলি, ফুটবল, ক্রিকেট খেলে বেড়ায়। কেউ বা ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দেয় সারা দিন। ছুটির অবসরে শিশুরা যখন দুরন্তপনায় মেতে ওঠে, তখন স্বপ্নজয়ের নেশায় রাত জাগে কিশোর লিটনচন্দ্র। ছোট হাতে বানায় হরেক রকম মিঠাই। পরদিন এ-গ্রাম ও-গ্রাম ঘুরে ফেরি করে।

বিশৃঙ্খলা-রাজনীতিতে বহমান সুনামি by মোহীত উল আলম

মাস দুয়েক আগের তুলনায় রাজনীতি এখন আগের চেয়ে সংঘাতমুখর হলেও অধিকতর পরিষ্কার হয়েছে। বিরোধী দল কী চায়, সরকারি দলও বা কী চায়, তা পরিষ্কার হয়েছে। প্রধানমন্ত্রী ১৭ মে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে ছাত্রলীগের দেওয়া তাঁকে প্রদত্ত সংবর্ধনা সভায় পরিষ্কার ভাষায় বলেছেন,

নর্থ সাউথ ইউনিভার্সিটি-মো. শাহজাহানের ফাউন্ডেশন বন্ধে ইউজিসির চিঠি

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শাহজাহানের অবৈধভাবে গঠন করা ফাউন্ডেশন অকার্যকর করার জন্য ইউজিসি গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ফাউন্ডেশন গঠন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে চিঠিতে।

মজিনা বললেন আমি হরতাল ঘৃণা করি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন, তিনি হরতাল ঘৃণা করেন। যেকোনো পরিস্থিতিতেই, যেকোনোভাবেই হরতাল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না বলে তিনি মন্তব্য করেন। গতকাল সোমবার বিকেলে ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ে বিবিএসের প্রতিবেদন পেশ-জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৩২ শতাংশ by আরিফুর রহমান

চলতি ২০১১-১২ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অর্জনের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছিল, তা অর্জিত হচ্ছে না। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত বুধবার অর্থ মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছে।

চিকিৎসা-মানুষের দেহ কি শুধুই একটা যন্ত্র? by অধ্যাপক এ কে আজাদ খান ও ফরিদ কবির

একজন জীবিত মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ প্রায় যন্ত্রের কলকবজার মতো কাজ করলেও মানুষের পুরো দেহকাঠামোটি ঠিক যন্ত্র নয়। যন্ত্র বিকল হয়ে গেলে তার অনেক অংশই আবার ব্যবহার করা যায়, মানুষের ক্ষেত্রে ঠিক তেমন হয় না। মানুষ মারা গেলে তার প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গই বিকল হয়ে পড়ে।

শিক্ষক নিগ্রহ-আমার পিঠে রক্তজবার মতো ক্ষত by সুলতানা মোসতাফা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যে বিষয়টি আমাকে প্রবলভাবে আকৃষ্ট করে তা হলো, কার্ল মার্ক্সের ‘শ্রেণী’সংক্রান্ত রচনাবলি। কিন্তু তা আমাকে একই সঙ্গে একধরনের বিভ্রান্তিতেও ফেলে দেয়। মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার মাপকাঠি যদি হয় উৎপাদন উপকরণের মালিকানা থাকা বা না থাকা, অর্থাৎ বৈষয়িক বা অর্থনৈতিক বিষয়টি, তবে আমাদের পরম শ্রদ্ধেয় বিদ্যালয়ের শিক্ষকেরা তো অনেক নিম্নবর্তী শ্রেণীতে স্থাপিত হবেন।

সুষ্ঠু তদন্ত ও শান্তির স্বার্থে সব পক্ষের সংযম প্রয়োজন-রাঙামাটিতে নাশকতা

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি শহরে যে বিস্ফোরক হামলাটি হয়েছে, তা ‘গ্রেনেড’ হামলা হিসেবে পরিচিতি পাচ্ছে। এ হামলার স্পষ্ট লক্ষ্য ছিল পাহাড়ি ছাত্রপরিষদের কর্মীরা। পার্বত্য জনপদের কেন্দ্রস্থলে এ ধরনের হামলার উদ্দেশ্য যে ওই জনপদকে অশান্ত করে তোলা, সে বিষয়ে সন্দেহ নেই। সরকারসহ শান্তির পক্ষের সব শক্তির উচিত,

বাপেক্সের মাধ্যমেই উত্তোলন করা হোক-তেলক্ষেত্রের সন্ধান

কৈলাসটিলা ও হরিপুরে তেল পাওয়ার সম্ভাবনার কথা আগেই অনুমান করা হয়েছিল। গত রোববার সরকার এ ব্যাপারে আনুষ্ঠানিক যে ঘোষণা দিয়েছে, তা খুবই আশাব্যঞ্জক। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় তেল-গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এ দুটি গ্যাসক্ষেত্রকে তেলক্ষেত্র হিসেবে ঘোষণা দেয়।

বাজারে ৬২ প্রতিষ্ঠানের প্রশ্নবিদ্ধ ওষুধ! by তৌফিক মারুফ

দেশের ওষুধ সেক্টরে হঠাৎ করেই শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা ও বিভ্রান্তি। রোগী, চিকিৎসক থেকে শুরু করে ওষুধ বিক্রেতারাও পড়েছেন বেকায়দায়। এর কারণ- মানসম্পন্ন ওষুধ তৈরি না করায় সংসদীয় কমিটির সুপারিশে সরকার ৬২টি কম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করছে না।

বোয়ালিয়া খাল দখল করে নিচ্ছে আশিয়ান সিটি by আপেল মাহমুদ

ষাটের বেশি বয়স ছৈমুদ্দিন মিয়ার। গরুর জন্য ঘাস সংগ্রহ করতে প্রতিদিন পাতিরা গ্রাম থেকে তিনি আসেন বোয়ালিয়া খালের পারে। সেখানে ভ্যানগাড়িতে ঘাস তুলতে তুলতে ছৈমুদ্দিন মিয়া কালের কণ্ঠকে জানান, ছোটবেলায় এ খালে নৌকাবাইচ করেছেন তিনি। তাঁর মতো আরো অনেকের দুরন্ত কৈশোর কেটেছে এ খালে সাঁতার কেটে।

হাইকোর্টের রায়-পরিচালকদের শেয়ার ক্রয়ে এসইসির প্রজ্ঞাপন বৈধ

কম্পানির পরিচালকদের শেয়ার কেনা-সংক্রান্ত এসইসির প্রজ্ঞাপন বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তিন কম্পানির ১৪ পরিচালকের পক্ষ থেকে করা এ-সংক্রান্ত রিট আবেদন খারিজ করে আদালত এ রায় দিয়েছেন। দুদিন ধরে এ-সংক্রান্ত রুলের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

দশ ট্রাক অস্ত্র আটক মামলা-‘মেজর লিয়াকতসহ পাঁচজনকে ঘটনাস্থল থেকে নেওয়া হয়’

দশ ট্রাক অস্ত্র আটকের সময় ঘটনাস্থল থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন উপপরিচালক মেজর লিয়াকত হোসেনসহ পাঁচজনকে ধরে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল, কিন্তু গ্রেপ্তার করা হয়নি বলে আদালতকে বলেছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হেল বাকী।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪০২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ খন্দকার রেজানুর হোসেন, বীর বিক্রম গোয়াইনঘাটে শহীদ হন রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধারা নিঃশব্দে এগিয়ে যেতে থাকলেন গোয়াইনঘাটের উদ্দেশে। তাঁরা কয়েকটি দল। একটি দলে আছেন খন্দকার রেজানুর হোসেন।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন-পানি আইন ভাঙলে পাঁচ বছর জেল

পানিসম্পদ ব্যবহারের শর্ত ভাঙলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ পানি আইন ২০১২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

শ্রদ্ধাঞ্জলি-শিল্পের আলো ছড়িয়ে চিরনিদ্রায় শিল্পগুরু by আশীষ-উর-রহমান

মাঝখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন। পূর্ব পাশে পটুয়া কামরুল হাসান। পশ্চিমের প্রাচীরঘেঁষা সবুজ ঘাসে ঢাকা জায়গা এত দিন খালি পড়ে ছিল। সেখানে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উত্তর পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিচত্বরে কবির পাশেই এক সারিতে এখন শায়িত দেশের আধুনিক শিল্প আন্দোলনের তিন অগ্রদূত।

বকেয়া কর ফেরত দেওয়ার নতুন কৌশল ডেসটিনির by ফখরুল ইসলাম

ডেসটিনি গ্রুপের ৩৭টি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কর ফাঁকির তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর ডেসটিনির মাধ্যমে কী পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে, বাংলাদেশ ব্যাংক কয়েকটি তদন্ত দল গঠন করে তা খতিয়ে দেখছে।

সাংসদ গিয়াস উদ্দিনের যত অনিয়ম-সাংসদের নিয়োগ-বাণিজ্য ঘুষ নিয়েও চাকরি দেননি

শিক্ষক নিয়োগের জন্য ঘুষ নিয়েছিলেন গফরগাঁওয়ের সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদ। আর ঘুষ দিয়েছিলেন সাংসদেরই ঘনিষ্ঠ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার কবীর। আনোয়ার কবীর গত রোববার প্রথম আলোকে বলেন,

বদলে যাও বদলে দাও মিছিল-পেছনে তাকিয়ে দেখি, মা নেই by আনিসুল হক

তিনি পেছনে তাকিয়ে দেখলেন, মা নেই। মা তাঁর মোটরবাইকের পেছনে বসা ছিলেন। মোস্তাফিজুর রহমান নামের ওই তরুণ গত রোববার মোটরবাইকে মাকে নিয়ে বাড্ডা এলাকার রাস্তা ধরে গুলশানের দিকে যাচ্ছিলেন। পেছনের আসন থেকে তাঁর মা পড়ে যান। তিনি বাইক থামিয়ে পেছনে তাকিয়ে দেখেন, মা নেই। মা পড়ে আছেন রাস্তায়।

নোয়াখালীতে শান্তিপূর্ণ হরতাল চলছে, আটক ৫৬

নোয়াখালীতে বিএনপির ডাকে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানো মামলায় নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলা বিএনপি এ হরতাল ডাকে।

গাড়ি পোড়ানোর মামলা-অভিযোগপত্র গ্রহণ ২২ দিনেই

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মামলার ১১ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং ২২ দিনের মাথায় অভিযোগপত্র গ্রহণ করা হলো।

তিন-চতুর্থাংশ পরিচালক পদ হারাচ্ছেন by তৌহিদুল ইসলাম মিন্টু

শেয়ার কেনা সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রজ্ঞাপন আদালতের রায়ে বহাল থাকায় কম্পানিগুলোর তিন-চতুর্থাংশ পরিচালক পদ হারাচ্ছেন। কেননা ২২ নভেম্বর জারি করা এসইসির প্রজ্ঞাপন অনুযায়ী গতকাল ২১ মে ছিল ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে কম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণের শেষ সময়।

জামিনের বিধান আইনে আছে by আশরাফ-উল-আলম

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এ দায়ের করা মামলায় বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশ্ন উঠেছে, এই আইনে জামিনের বিধান আছে কি না। বিষয়টি নিয়ে আইন বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ-খোকন কারাগারে, ঢাকায় আজ নিম্ন আদালত বর্জন

হরতালের রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৩ নেতাসহ ৪৫ জনকে অভিযুক্ত করে দাখিল করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে এই নেতাদের অভিযোগ আদালতের আমলে নেওয়া হয়েছে।

দুটি তেলক্ষেত্র আবিষ্কার-বাপেক্সকে আরো শক্তিশালী করা হোক

রাষ্ট্রীয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জাতিকে একটি বড় সুখবর দিয়েছে। পেট্রোবাংলার অধীন তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কম্পানি (বাপেক্স) পরিচালিত ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে সিলেটের হরিপুর ও কৈলাসটিলা গ্যাসক্ষেত্র দুটিতে তেলেরও যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে।

জীবনযাত্রার ব্যয়-সংকট উত্তরণের পথ বের করুন

রাজধানীতে যাঁদের বসবাস, তাঁরা জানেন সংসার চালাতে কী সংগ্রাম করতে হয়। অনেক ক্ষেত্রে দুজনের আয়েও সংসার চলে না। অনেকে বাড়তি আয়ের জন্য বাড়তি কর্মসংস্থানের সুযোগ খোঁজেন। জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে সে হারে আয় বাড়ছে না। আর এই শ্রেণীর মানুষের সংখ্যাই রাজধানীতে বেশি।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকরা আগের লোকদের করুণ পরিণতি থেকে শিক্ষা নেয়নি

৬৯. কাল্লাযীনা মিন্ ক্বাবলিকুম কানূ আশাদ্দা মিনকুম ক্বুওয়্যাতাওঁ ওয়া আকছারা আমওয়ালাওঁ ওয়া আওলাদা; ফাছ্তামতাঊ' বিখালাকি্বহিম ফাছ্তাম্তা'তুম বিখালাকি্বকুম কামাছ্ তামতাআ'ল্লাযীনা মিন্ ক্বাবলিকুম বিখালাকি্বহিম ওয়া খুদ্বতুম কাল্লাযী খাদ্বূ; উলা-য়িকা হাবিত্বাত আ'মালুহুম ফিদ্ দুনইয়া ওয়াল-আখিরাহ; ওয়া উলায়িকা হুমুল খাছিরূন।

বাংলাদেশ-তুরস্কের নির্মীয়মাণ সম্পর্ক by মুহাম্মদ রুহুল আমীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তুরস্ক সফর করেন। দুটি ভ্রাতৃপ্রতিম এশীয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সুদৃঢ় কাঠামো নির্মাণে এ সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। প্রথমেই জানা দরকার, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে নির্মীয়মাণ সম্পর্ক যৌক্তিকতা সম্পর্কে।

ঐতিহ্যবাহী বিক্রমপুর নামটি কি হারিয়ে যাবে? by শাহজাহান মিয়া

অপরিচিত কারো সঙ্গে আলাপচারিতার কোনো এক পর্যায়ে কেউ যদি আমাদের সংস্কৃতির সঙ্গে একেবারে সুসংগতিপূর্ণ প্রশ্নটি করে জানতে চান যে আমার বাড়ি কোন জেলায়- নিজের অজান্তেই মুখ থেকে প্রথমে বেরিয়ে আসে বিক্রমপুর, মানে মুন্সীগঞ্জ। অর্থাৎ কথাবার্তা, চলনে-বলনে বিক্রমপুর নামটি আমাদের হৃদয়ের মধ্যে এমন একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে, যা প্রকাশ করা আসলেই দুরূহ।

চরাচর-বুনো কুকুর এখনো আছে by ইশতিয়াক হাসান

বুনো কুকুর যে কতটা ভয়ংকর আর দুঃসাহসী হতে পারে তার প্রমাণ মেলে বিখ্যাত শিকারি (পরবর্তী সময়ে বন্য প্রাণী সংরক্ষক) কেনেথ এন্ডারসনের শিকার কাহিনীতে। একবার ভারতের নীলগিরি পর্বত এলাকায় শিকারে বেরিয়েছিলেন তিনি। এ সময়ই ঘটনাচক্রে বাঘের সঙ্গে বুনো কুকুরদের লড়াইয়ের একটি দৃশ্য দেখার সৌভাগ্য হয়ে যায়।

কথা সামান্যই-দেশপ্রেম ও সাংস্কৃতিক বন্ধন by ফজলুল আলম

কিছুদিন আগেও আমি প্রতি সপ্তাহে ছোট পর্দায় নিয়মিত 'কড়া আলাপ' নামে একটা 'টক শো' উপস্থাপনা করতাম। বর্তমানে সেটা বন্ধ আছে, কারণ আমি অসুস্থ। কিন্তু 'কড়া আলাপ'-এর পরিচিতি এখনো ম্রিয়মাণ হয়ে যায়নি। আমার আলোচনার অধিকাংশ বিষয়ই ছিল গভীরতাপূর্ণ- চুটকি জাতীয় নয়।

কল্পকথার গল্প-আসুন, গান গাই আর হাঁটি by আলী হাবিব

ঝামেলার অন্ত নেই। কেবল নগরজীবনের কথাই বা বলি কেন? সবখানেই ঝামেলা। সকালবেলা লোডশেডিং মাথায় নিয়ে ঘুম থেকে জেগে ওঠা তো প্রায় রুটিন হয়ে গেছে। আবার লোডশেডিংয়ের মধ্যেই রাতে ঘুমোতে যাওয়া। তা বেশ, বাড়িতে থাকার দরকার নেই। বাইরে বেরিয়ে পড়া যাক। বাইরে বেরিয়ে সহজে কোথাও যাওয়ার সুযোগও কম।

কালান্তরের কড়চা-রাজনীতিতে জনমত গঠন ও নিয়ন্ত্রণ করেন কারা? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

পশ্চিমবঙ্গের গত রাজ্য বিধানসভা নির্বাচনের বেশ কিছু আগে কলকাতায় গিয়েছিলাম। তখন সিন্ধুর ও নন্দিগ্রামে কৃষক অসন্তোষ শুরু হয়ে গেছে। তবে মমতা-জোয়ার তখনো প্রবলভাবে দেখা দেয়নি। কলকাতার বাজারি পত্রিকা 'আনন্দবাজার' (ঢাকায় 'প্রথম আলোর' চরিত্রের কাগজ) তখনো ভোল পাল্টে মমতার পক্ষে তেমন জোরেশোরে কিছু লিখছে না।

আবদুল মোতালেব :একটি নাম, একটি ইতিহাস by পলাশ আহসান

একজন মানুষ ৩শ' শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা! এই মানুষটির নাম আবদুল মোতালেব। বসবাস করতেন সাতক্ষীরার প্রত্যন্ত এলাকায়। তিনি ২০০২ সালের ২ জুন রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে শেষবারের মতো শ্বাস ছাড়েন।

শিক্ষা-বিদ্যালয়ে শিশু নির্যাতন আর কত? by মোঃ সিদ্দিকুর রহমান

মারধর করলে শিশুর অঙ্গহানি ঘটে, লেখাপড়ার প্রতি নেতিবাচক মনোভাব দেখা দেয় এবং সে পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মারের ভয়ে শিশু পড়া মুখস্থ করে_ একথা সত্য, তবে তার জ্ঞান অর্জন বা জ্ঞানের বিকাশ সাধন হয় না
শিক্ষা মানুষকে যাবতীয় প্রতিবন্ধকতা থেকে মুক্তির পথ বাতলে দেয়।

রাজনীতি-তত্ত্বাবধায়ক সরকার কি আদৌ প্রয়োজন? by এমএ করীম

গণতন্ত্রকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নামে লাঠিটির ওপর ভর না করে তার নিজের শক্তির ওপর ছেড়ে দিয়ে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া আমাদের গণতন্ত্রমনা প্রত্যেক মানুষের উচিত হবে। যত তাড়াতাড়ি তা করা যাবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গলজনক রাজনৈতিক মাঠ এখন সরব।

শিশুশ্রম বন্ধ হোক by ছাবি্বর আহমদ অপু

আজ ১২ জুন, আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। শিশুশ্রম আমাদের ক্ষেত্রে যে সহনীয় হয়ে উঠেছে তাতে সন্দেহের অবকাশ নেই। যে কোমল হাতে বই-খাতা থাকার কথা সে হাতে তারা হাতুড়ি তুলে নিচ্ছে। ইট ভাঙছে, শ্রমিক হয়ে কাজ করছে। দেশে এক কোটি শিশু কায়িক শ্রমে নিয়োজিত।

সেবাখাত-ফিজিওথেরাপি চিকিৎসাসেবায় শৃঙ্খলা জরুরি by মোহাম্মদ আলী

শূন্যপদ ও প্রস্তাবিত নতুন পদগুলোতে দ্রুত নিয়োগ, বাংলাদেশ ফিজিওথেরাপি কাউন্সিল গঠন ও কলেজ অব ফিজিওথেরাপি বাস্তবায়ন করলেই বাংলাদেশে ফিজিওথেরাপি শিক্ষা ও চিকিৎসাসেবায় পূর্ণ শৃঙ্খলা ফিরে আসবে
টগবগে তরুণ ব্যবসায়ী মহির উদ্দিন আড়াই মাস আগে ট্রাক দুর্ঘটনায় দীর্ঘ চার ঘণ্টা গাড়ির নিচে চাপা পড়ে ছিলেন।

পশ্চিমবঙ্গ-এসিড বৃষ্টিতে ভিজছে বামফ্রন্ট by অমিত বসু

২০১৩-তে পঞ্চায়েত নির্বাচন। তখনই মানুষের মত কিছুটা বোঝা যাবে। ২০১৪-তে লোকসভা নির্বাচনে অবস্থাটা আরও স্পষ্ট হবে। বামফ্রন্ট ভেবেচিন্তে এবারের নির্বাচনে সব দুর্বলতা কাটিয়ে ভোটবৃষ্টিতে ভাসবে। হয়েছে উল্টো। এসিড বৃষ্টিতে ছারখার হয়েছে।

বাজেট ২০১১-১২ বাস্তবায়ন-সরকার আরও দক্ষ হয়ে উঠুক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'অর্থনৈতিক মুক্তির সনদ রূপকল্প ২০১১' ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের আলোকে প্রণীত বলে অভিহিত করেছেন। তার বিবেচনায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক এবং তার পরিধি বিস্তৃত।

রান্নাঘরের অর্থনীতি by অসিত মুকুটমণি

রান্নাঘরের কিছু কথা আজ বলতে চাই। উন্নত দেশগুলোর রান্নাঘর আর টয়লেট পরিচ্ছন্নতম। মূলত অধিকাংশ অসুখ-বিসুখ এখান থেকেই সৃষ্টি হয় বা ছড়ায়। 'স্বাস্থ্যই সকল সুখের মূল', 'স্বাস্থ্যই সম্পদ', 'যে জাতি যত সুস্থ সে দেশ তত সম্পদশালী'। রান্নাঘরের কাজ হলো খাদ্যদ্রব্য সংরক্ষণ ও ব্যবহার করা।

সাম্প্রতিক প্রসঙ্গ-হিলারির সফর ও একটি বিভক্ত জাতির কাহিনী by মামুন রশীদ

হিলারির কাছে আমাদের দুই জ্যেষ্ঠ ও বিশিষ্ট নাগরিক যথাক্রমে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নাইট খেতাবপ্রাপ্ত ফজলে হাসান আবেদ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে 'শুল্কমুক্ত সুবিধা' চেয়েছেন। তারা নিশ্চিত জানেন, এই সুবিধা পেলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি বাড়বে,

বাঙালি বিস্মৃতিপ্রবণ! by সুভাষ সাহা

রাজনীতি নিয়ে যারা নাড়াচাড়া করেন এমন অনেকে বাঙালিকে বিস্মৃতিপ্রবণ জাতি বলতে চান। সম্ভবত প্রধান প্রধান রাজনৈতিক নেতাদের মনোজগতে মানুষের মননের গভীরতা সম্পর্কে নেতিবাচক ধারণা প্রবল। এ কারণেই কি তারা নিজেরা যা বলবেন,

রোটারির মহাসমুদ্রে-মাত্র একজন মানুষের পাশে দাঁড়াও by মুস্তাফা জামান আব্বাসী

যেদিকে তাকাই, বন্ধু আর বন্ধু, এত বন্ধুও ভাগ্যে ছিল, কে জানত। বাংলাদেশের মানুষ শুনে অন্যান্য দেশের রোটারিয়ানরা গলা জড়িয়ে ধরেছেন, বলেছেন, শুনেছি তোমাদের দেশ সবচেয়ে সুন্দর, শ্যামল, যেখানে বাস করে পৃথিবীর নামকরা ব্যাঘ্র, রয়েল বেঙ্গল টাইগার আর বাস করে ষোল কোটি শুভ্রহৃদয় মানুষ,

সমকালীন প্রসঙ্গ-ধানের মূল্য ও শ্রমজীবীর মজুরির একই অবস্থা by বদরুদ্দীন উমর

এই মৌসুমে বোরো ধানের মূল্য না পেয়ে কৃষকরা কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সে কথা বলতে গিয়ে এসব কথা বলার প্রয়োজন হলো। কারণ এসবই প্রাসঙ্গিক কথা। বাংলাদেশে গরিবের শ্রমের যদি কোনো মর্যাদা থাকত তাহলে কৃষকরা যেমন ফসলের ন্যায্যমূল্য পেতেন, তেমনি কারখানা শ্রমিকরা পেতেন মনুষ্যোচিত মজুরি এবং বিদেশে কার্যরত শ্রমিকদের শ্রমের মর্যাদা ও মূল্য তারা লাভ করতেন।

মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ-সামষ্টিক স্বপ্নের পথে আরেক ধাপ

দেশের এক হাজার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে একটি করে 'মাল্টিমিডিয়া' শ্রেণীকক্ষ চালু শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশনে নিঃসন্দেহে একধাপ অগ্রগতি। এই প্রযুক্তি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা ব্যক্ত করেছেন, তাও আমাদের সবারই স্বপ্ন।

সফিউদ্দীন আহমেদ-শিল্পগুরুর চিরপ্রস্থান

বাংলাদেশের আধুনিক চিত্রকলার জগতে তার ভূমিকা পথিকৃতের। পঞ্চাশের দশকে এ দেশের সমাজ যাদের নেতৃত্বে নবযাত্রা শুরু করেছিল তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন সফিউদ্দীন আহমেদ। পঞ্চাশের দশকে আমাদের সমাজ, রাজনীতি, শিল্পকলা, সাহিত্যে একটি নবযাত্রা শুরু হয়েছিল,