Sunday, May 25, 2014
জামায়াতের বিচারপথে এ কোন অশুভ ছায়া? by আজাদুর রহমান চন্দন

>>বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ ...পূর্বনির্ধারিত সমাবেশ-মিছিল পন্ড করতে পুলিশ এ হামলা ...
জামায়াতের বিরুদ্ধে তদন্ত সংস্থার পেশ করা তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করার জন্য প্রসিকিউশনের যে দলটি কাজ করছিল, এর প্রধান হলেন প্রসিকিউটর ড. তুরিন আফরোজ। তাঁর উদ্ধৃতি দিয়ে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছিল, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের পাশাপাশি দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকেও নিষিদ্ধ করার আবেদন জানানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া দলটির মুখপত্র হিসেবে দৈনিক সংগ্রামও নিষিদ্ধ করার আবেদন থাকবে। তুরিন আফরোজ বলেছিলেন, মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। মামলার সব বিষয় খুঁটিনাটি পরীক্ষা-নিরীক্ষা করে যত দ্রুত সম্ভব ফরমাল চার্জ দাখিল করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য দিনরাত কাজ চলছে। তবে তা খুবই সতর্কতার সঙ্গে করা হচ্ছে, যাতে কোনো ভুলত্রুটির সুযোগ কেউ নিতে না পারে।
প্রসিকিউটররা যতই সতর্কতার সঙ্গে কাজ করুন না কেন, সংগঠন হিসেবে জামায়াত বা এর ছাত্র সংগঠনের বিচার করে শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে আইনের অস্পষ্টতা বা ফাঁক দূর হয়নি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি কী হবে, সে নিয়ে বিতর্ক রয়েই গেছে। প্রসিকিউশন জামায়াতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই যে বিদ্যমান আইনে দলটির শাস্তি নিশ্চিত হবে, তা জোর দিয়ে বলা যায় না।
মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন লঙ্ঘন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, মানবতাবিরোধী অপরাধ সংঘটনের চেষ্টা ও ষড়যন্ত্র এবং এসব অপরাধ ঠেকাতে ব্যর্থতার সাতটি অভিযোগে জামায়াতের বিচার করার জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ২৭ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশনের কাছে। ওই প্রতিবেদন পাওয়ার পর প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেছিলেন, ‘পৃথিবীর ইতিহাসে আমরা নজির সৃষ্টি করতে যাচ্ছি। কারণ ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি বাহিনীর বিচারের পর বাংলাদেশের ট্রাইব্যুনালে প্রথমবারের মতো কোনো সংগঠনের বিচার করা হচ্ছে। যুদ্ধাপরাধের দায়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো সংগঠনের বিচার শুরু হতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী নামের সংগঠনের সংশ্লিষ্ট অঙ্গসংগঠনগুলো ও দৈনিক সংগ্রাম বন্ধের কথাও বলা হয়েছে। আমরা রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচার চাইনি। বিচার চেয়েছি সংগঠন হিসেবে ১৯৭১ সালে জামায়াত যে অপরাধ সংঘটন করেছে, তার। সে সঙ্গে জামায়াতের প্রভাবে যেসব অঙ্গসংগঠন অপরাধ করেছে, তাদেরও বিচার চাওয়া হয়েছে।’ (সূত্র : কালের কণ্ঠ, ২৮ মার্চ, ২০১৪)
এর কিছুদিন আগে তুরিন আফরোজ প্রথম আলোকে বলেছিলেন, ১৮৯৭ সালের জেনারেল ক্লজেজ অ্যাক্টে ‘ব্যক্তি’র (পারসন) সংজ্ঞায় বলা হয়েছে, কম্পানি, অ্যাসোসিয়েশন বা ব্যক্তিগোষ্ঠীও ‘ব্যক্তি’ বিবেচিত হবে। সে ক্ষেত্রে ট্রাইব্যুনালের আইনে ২০ ধারায় উলি্লখিত ‘ব্যক্তির’ মধ্যে সংগঠনও পড়বে। আর ট্রাইব্যুনালের যেকোনো সাজা দেওয়ার ক্ষমতা আইনেই আছে। তিনি যুক্তি দেখান, যাবজ্জীবন, ৯০ বছর বা আমৃত্যু কারাদণ্ডের সাজার কোনো উল্লেখ আইনে নেই; কিন্তু ‘যেকোনো সাজার’ আওতায় ট্রাইব্যুনাল ওই দণ্ড দিয়েছেন। সংগঠনের ক্ষেত্রেও একইভাবে শাস্তি দেওয়া সম্ভব। তবে তুরিন আফরোজ স্বীকার করেন, ‘অপরাধী সংগঠন’ হিসেবে জামায়াতের বিরুদ্ধে মামলা হলে বিচারের সময় এ বিষয়টি দুই পক্ষের মধ্যে অন্যতম আইনি বিতর্কের সৃষ্টি করবে। তবে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি আশাবাদী। (সূত্র : প্রথম আলো, ২৪ মার্চ, ২০১৪)
তুরিন আফরোজ যতই আশাবাদী হোন না কেন, আইনের এ অস্পষ্টতাটুকু রেখে জামায়াতের বিচার শুরু হলে অনেকেই দুশ্চিন্তায় থাকবেন। এমন তো নয় যে এ অস্পষ্টতা দূর করার সুযোগ নেই বা এটা খুবই কঠিন কাজ। শুধু আইন নয়, সংবিধান সংশোধন করার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা সংসদে আছে বর্তমান ক্ষমতাসীন দলের। তাহলে এ আইনি অস্পষ্টতা দূর করার উদ্যোগ নিতে সরকারের বাধা কোথায়?
তুরিন আফরোজ জেনারেল ক্লজেজ অ্যাক্টের পাশাপাশি ন্যুরেমবার্গ ট্রায়ালের দৃষ্টান্ত টেনেছেন। এ প্রসঙ্গে বলা দরকার যে ন্যুরেমবার্গ ট্রায়াল নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু বিতর্কও কম হয়নি। ওই বিচার হয়েছিল ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনালে। সেই বিচারে আসামিপক্ষের আপিলের সুযোগ পর্যন্ত ছিল না। আর আমাদের দেশের আলোচ্য এ বিচার এমনিতেই বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক নানা সংগঠনের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তুরিন আফরোজ আশাবাদী হয়ে নিজেই স্বীকার করেছেন, বিচারের সময় শাস্তির বিষয়টি দুই পক্ষের মধ্যে অন্যতম আইনি বিতর্কের সৃষ্টি করবে।
শুধু বিচারের সময় কেন, এখনই বিষয়টি যথেষ্ট বিতর্ক কি তৈরি করে ফেলেনি? ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এরই মধ্যে বলেছেন, ‘আইনে দণ্ডের বিষয়টি সুনির্দিষ্ট না থাকলে বিচারক কাউকে দণ্ড দিতে পারেন না। তবে তিরস্কার করতে পারেন।’ আইন, আদালত ও সংবিধানবিষয়ক প্রতিবেদকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে গত ২৩ মার্চ আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। প্রশ্নটি যদিও ছিল আদালত অবমাননার বিষয়ে। তবে মন্ত্রী হওয়ার আগে আনিসুল হক মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিচার প্রসঙ্গে বলেছিলেন, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন-১৯৭৩ সংশোধন করে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারের সুযোগ তৈরি করা হয়েছে। কিন্তু বিচারে অভিযোগ প্রমাণিত হলে অপরাধী সংগঠনের শাস্তি কী হবে- এ বিষয়ে আইনে কিছু বলা নেই। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে হতে পারে।’ ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় তাঁর ওই বক্তব্য ছাপা হয়েছিল।
আইনে সংগঠনের বিচারের বিধান যুক্ত হওয়ার পর গত বছরের ১৮ আগস্ট জামায়াতের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। এর আগে ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তিন সদস্যের ওই হাইকোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি এম ইনায়েতুর রহিম সংগঠনের বিচারের ক্ষেত্রে এ-সংক্রান্ত আইনের দুর্বলতা নিয়ে একটি পর্যবেক্ষণ দেন। তাতে বলা হয়, ‘মূল আইনে মানবতাবিরোধী অপরাধের জন্য কোনো দল বা গোষ্ঠীকে বিচারের সম্মুখীন করার বিধান না থাকলেও সম্প্রতি আইনটি সংশোধনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত দলকে (organisation) বিচারের সম্মুখীন করার বিধান করা হয়েছে (ধারা-৩)। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ওই আইনে কোনো দল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে ওই দলকে কী ধরনের দণ্ড এবং সাজা প্রদান করা হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই। আমার নিঃসংকোচ অভিমত এই যে ওই আইনে মানবতাবিরোধী কোনো দলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, সেই দলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ড আরোপের বা গৃহীত ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট বিধান করা প্রয়োজন।’ কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আইনে কোনো সংশোধন আসেনি। আর বিচারপতি ইনায়েতুর রহিম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান।
এ অবস্থায় প্রসিকিউটররা যত সহজে আশাবাদী হতে পারেন, তত সহজে আশাবাদী হওয়া সবার পক্ষে সম্ভব কি? যে সমস্যার সহজ সমাধান সরকারের হাতে রয়েছে, সে সমস্যাটিকে জিইয়ে রাখা হলে সংশয়ী হওয়া মোটেই অস্বাভাবিক নয়। সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। জামায়াতের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করার আগে আইনের অস্পষ্টতাটুকু ঘুচিয়ে ফেলা যায়। রাষ্ট্রপক্ষের দ্বন্দ্বও মিটিয়ে ফেলা জরুরি। এ দুটি বিষয়ে আশু পদক্ষেপ না নেওয়া হলে লাভ জামায়াতের। আর পদক্ষেপ নেওয়া হলে অশুভ ছায়া কেটে ফুটবে আলোর রেখা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অধ্যাপক জাফর ইকবালের বক্তব্যের সঙ্গে কিছু কথা by নুরুল ইসলাম নাহিদ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একরাম হত্যা-র্যাবের কাছে স্বীকার করলেন গ্রেফতার ৮ যুবক
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হত্যাকারী শনাক্ত ও গ্রেফতার- এবার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এটা কি সাম্প্রদায়িকতা? by বদরুদ্দীন উমর

ঝুঁকিপূর্ণ জীবন ও জীবিকা
মোহাম্মদ আলমগীর: উন্নয়ন যোগাযোগকর্মী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সব দায় কি বাংলাদেশ ব্যাংকের?
ড. শাহ্ মো. আহসান হাবীব: অধ্যাপক ও পরিচালক প্রশিক্ষণ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)৷
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিয়ন্ত্রণহীন সরকারি দল

এএপি ছাড়লেন
![]() |
| আম আদমি পার্টি (এএপি) ছাড়লেন সাজিয়া ইলমি ও জি আর গোপীনাথ। ছবি: সংগৃহীত |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুলকে চান দলের নেতারা
![]() |
| রাহুল গান্ধী |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
থাইল্যান্ডে সিনেটও বিলুপ্ত, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
![]() |
| থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে বাধা দেন সেনাসদস্যরা। ছবি: রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জুমা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন
![]() |
| জ্যাকব জুমা |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাসিনার জাপান সফরে বাংলাদেশ কী পাবে by মনজুরুল হক
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা যায় না- বিশেষ সাক্ষাৎকারে গোলাম মোহাম্মদ কাদের by মিজানুর রহমান খান
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনুপ চেটিয়ার হস্তান্তর নিয়ে বিজেপির সঙ্গে দরকষাকষি?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘শহরের চেহারা হবে সবুজ এবং নীল’ —নজরুল ইসলাম
২২ এপ্রিল ধরিত্রী দিবস। এবারের প্রতিপাদ্য ‘গ্রিনসিটি’ বা সবুজ নগর। এ বিষয়কে ধরে কথা হয় এই নগরপরিকল্পনাবিদের সঙ্গে।
সাক্ষাৎকার গ্রহণ ফারুক আহমেদ ও মোহাম্মদ আসাদ
ধরিত্রী দিবসের এবারের প্রতিপাদ্য ‘গ্রিনসিটি’ (সবুজ নগর)। বাংলাদেশের শহরগুলোর নিয়ামক হিসেবে সবুজের অবস্থান কোথায়?
নজরুল ইসলাম: গ্রিন সিটি বা সবুজ নগর—বাংলাদেশের জন্য খুব পরচিত ধারণা। আজ থেকে ৫০ বছর আগে আমাদের শহরগুলো যে অবস্থায় ছিল সেগুলোকে আমরা সত্যিকারের সবুজ নগর বলতে পারতাম। আমাদের সবচেয়ে বৃহৎ শহর ঢাকায় প্রচুর গাছপালা ছিল। পুরনো ঢাকায় কখনই গাছপালা ছিল না, সেখানে শুধুই ভবন আর ভবন। কিন্তু ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মল কিছু জায়গা ছিল। তারও দক্ষিণে দিগন্ত বিস্তারী কিছু জায়গা কেরানিগঞ্জ, মুন্সীগঞ্জ। ঢাকার অধিকাংশ জায়গাই সবুজ ছিল। সবুজ আর নীল, নীল মানে জলাশয়। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী সবইতো ছিল সবুজ। এখনও রাজশাহী খুবই সবুজ। উদ্যান নগরীর মত। কুষ্টিয়া, ময়মনসিংহও তাই। আমাদের শহরগুলো মূলত নিসর্গ নির্ভর। নদী-গাছপালা এই নিয়ে শহর ছিল। সে জন্য সবুজ নগর বা গ্রিন সিটি ধারণাটা আমাদে বোঝতে সহজ। কিন্তু জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। ১৯৪৮ সনে চার কোটি লোক ১৯৭১ হয়ে গেল সাত কোটি। ২০১১ সালে তা১৫ কোটি। এখন বোধহয় ১৬-১৭ কোটি। ১৬ কোটি মানুষের এতটুকু দেশ, এখানে নগরায়ণ হয়ে গেছে দেশের এক চতুরতাংশ জায়গায়। বড় শহর, মাঝারি শহর, ছোট শহর মিলিয়ে ২৮ ভাগ মানুষ নগরে থাকে। এর মধ্যে মাঝারি ও ছোট শহরগুলো এখনও সবুজ। বড় শহরগুলোতে সবুজ কমে যাচ্ছে।
সবুজ, গাছপালা কমে যাওয়ার কারণ কী?
নজরুল ইসলাম: এ নগরে ৫০ বা ৩০ বছর আগে যে পরিমাণ সবুজ ছিল এখন তা নাই। কারণ সকল প্লট নতুন নতুন নির্মাণে ভরে গেছে। দোতলা থেকে চার তলা, চারতলা থেকে ছয় তলা। এখন ১০,১৫ বা ২০তলা পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, এটা হওয়াটা খুব সাভাবিক। ঢাকা শহরে ৭১’-এ জনসংখ্যা ছিল নয়, এখন ৯০ লক্ষ। তারপর প্রতি বছর পাঁচ থেকে ছয় লক্ষ নতুন মানুষ প্রবেশ করে। এসে এরা এখানেই থেকে যায়। এদের আবাসন, কর্মক্ষেত্র লাগে। অর্থাৎ এদের জন্য নতুন নতুন বাড়িঘর তৈরি করতেই হবে, রাস্তা বানতে হবে। এসব কারণে যেটা হয়, খোলা জায়গা গাছপালা যেখানে আছে সেসব জমির ওপর। এখন রাজেন্দ্রপুর বনের মধ্যে সমস্ত নির্মাণ হচ্ছে। প্রথমে বাগানবাড়ি, তারপরে রিসোর্ট, তারপর হাউজিং অথবা ইউনিভার্সিটি। এই কারণে সবুজ কমে যাচ্ছে।
এর ফলে যে শঙ্কার তৈরি হচ্ছে, একেকটা নগর উদ্যানহীন-বৃক্ষশূন্যতায় রূপ নিচ্ছে। একজন নগর পরিকল্পনাবি হিসেবে আপনার মতে এর থেকে বেরিয়ে আসার উপায় কী বলে মনে করেন?
নজরুল ইসলাম: আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি যে শহর সবুজ থাকুক, তাহলে ওই ধারণা নিয়ে পরিকল্পনা করতে হবে। আমি একটা উদ্যান শহর তৈরি করব। নিসর্গভিত্তিক, নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত; প্রচুর সবুজের সমারোহ রেখে একটা শহর তৈরি করতে হবে, এটা সম্ভব। লোকজনহয়তো বলবে ক্রমবর্ধমান মানুষকে জায়গা দেওয়ার জমি পাব কোথায়? সবুজ রেখে, আরো বেশি সবুজ সহযোগে বাড়িঘর করা যায়। সেটা হচ্ছে বহুতল ভবন নির্মাণ। আমাদের দেশে বসবাসের সর্বোচ্চ ভবন ২৮ তলা ৩০ তলা। বহুতলের বেশির ভাগই ২০ তলা বা তার কাছাকাছি। আমরা যদি হংকং, মুম্বাই, ব্যাংকক বা সিঙ্গাপুরের দিকে দেখি, সেখানে কী দেখি? বেশিরভাগ আবাসিক ভবনই বহুতল। আমাদের দেশও সেই দিকেই যাচ্ছে। তবে আমাদের দেশে একাধিক বাধা আছে। একটা হলো বিদ্যুৎ, আরেকটা জ্বালানি আর গ্যাস ও পানি সরবরাহ। পানির ব্যাপারে অন্য দেশের তুলনায় আমরা ভাগ্যবান। কিন্তু পানির উৎস বা নদী-জলাশয়লো আমরা ধ্বংস করছি। বিদ্যুতের ক্ষেত্রে সরকার যে পদ্ধতিতে উৎপাদন করছে, সরবরাহ করছে, তা অতি উচ্চ মূল্যে। এখন পাঁচতলা ভবন যদি ৫০তলা হয় তা তো হবে সম্পূর্ণ বিদ্যুৎনির্ভর। তা-না হলে পরিচালনা করা যাবে না। আমাদের জমির অভাব বলে এসব চিন্তা করতে হবে। ২০, ৩০, ৪০ তলা ভবন তৈরি করতে হবে। সৌদি আরব, দুবাই ইত্যাদি সুউচ্চ ভবন তৈরি করছে। তাদের তো জায়গার অভাব নেই। সিঙ্গাপুর সবচেয়ে ভালো মডেল, হংকং ভালো মডেল। এত উচ্চ ঘনত্ব, এরা উপরের দিকে উঠছে। এদের ভুমিটা সবুজ। আরেকটা হলো বহুতল সবুজও আছে। সেই ব্যাভিলনের শূন্যউদ্যানের মতো। এসব দেশে উঁচু ভবনে অ্যাপার্টমেন্টের বারান্দায় বা ব্যালকনিতে বা ছাদে সবুজের ব্যবস্থা রাখে। বনায়ণও হয় না, তবে সবুজে আচ্ছাদন হয়। শহরের চেহারা এটাই হওয়া উচিত। আমি বলব শহরের চেহারা হবে সবুজ এবং নীল। অর্থাৎ গাছপালা এবং জলাশয় এই দুটোকে রক্ষা করতে হবে। সবুজ বলতে সবুজে বুঝায় না, নিশ্চয় তারা জলাশয়কেও অন্তর্ভূক্ত করেছে। আরেকটা হলো বাদামি বা মটি। তাইলে সবুজ, বাদামি ও নীল এই তিনের সমন্বয়ে শহর তৈরি করতে হবে। সেইটা করতে গেলে বহুতল হতে হবে। এর বিকল্প নেই। বাংলাদেশ হলো আর্দ্র-ক্রান্তিয় এলাকা। একই অক্ষাংশে হলো সৌদি আরব, মিশর। তারা তো মরুভূমি। আমরা ভাগ্যবান, আমরা একই অক্ষাংশে থেকেও সবুজ। আমরা বৃষ্টিপ্রবন; কারণ আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে হিমালয়। এ কারণে বৃষ্টি পাই, উষ্ণ-আর্দ্র এবং বৃষ্টিপ্রবণ বলেই আমাদের দেশ এতো সবুজ। তা-না হলে সৌদি আরব হয়ে যেত, সিন্ধু হয়ে যেত। আমাদের এখানে গাছপালা হওয়া সহজ এবং স্বাভাবিক। এ কারণে আমরা শহর তৈরি করব গাছপালা এবং জলাশয়কে কেন্দ্রে রেখে। উন্মুক্ত জায়গা যত রাখা যায়, বনাঞ্চল যত রাখা যায়, সবুজ আচ্ছাদন যত রাখা যায়, নীল বা জলাশয় যত রাখা যায় ততই মঙ্গল।
প্রতিনিয়তই মহানগরে নতুন নতুন স্থাপনা তৈরি হচ্ছে। অনেক সময় স্থপতি-প্রকৌশলীর পরামর্শ বা নকশা ছাড়াই নতুন নতুন ভবন গড়ে উঠছে। গাছপালা তো বিলীন হয়ে যাচ্ছে। ফলে উষ্ণ থেকে উষ্ণতর হয়ে ওঠা এই নগরে ভবন তৈরি ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন?
নজরুল ইসলাম: আমাদের জলবায়ুবান্ধব ভবন তৈরি করতে হবে, আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে ভবনাদি ডিজাইন করা প্রয়োজন। স্থাপত্যিক নকশা, ইঞ্জিনিয়ারিং নকশা এমনভাবে করা, যাতে আমাদের উষ্ণ তাপমাত্র, বৃষ্টিবহুলতা, ঝড়ো হাওয়া, সূর্যালোক ইত্যাদি জিনিসগুলো পরিকল্পনায় থাকে। আগে ছিল একরকম— ছোট, খোলামেলা বাড়ি, দক্ষিণটা খোলা হতেই হবে ইত্যাদি। আগে যেহেতু শীতাতপ যন্ত্র ছিল না, এমনকি ইলেকট্রিক পাখাও ছিল না। অতএব প্রাকৃতিকভাবে জলবায়ু বান্ধব, তাপবান্ধব ভবন হতো। এখন অনেক কিছু এসে গেছে, সুউচ্চ ভবন হচ্ছে। এখন আর্কিট্যাক্টরা এভাবেই নকশা করেন বা করতে পারেন। যদি জলবায়ুর অবস্থাকে সম্পৃক্ত করে ডিজাইন করা হয় অর্থাৎ দিনের বেলায় সূর্যালোক পাবে ইলেক্ট্রিসিটি লাগবে না, আলো-বাতাস ভাল খেলবে, এইটা করতে গেলে শুধু বিল্ডিং ডিজাইন করলে হয় না। পুরো একটা এলাকা, এমনকী পুরো শহরটাকে চিন্তা করতে হবে। এখন যতোই একটা বিল্ডিং আলো-বাতাস প্রবেশ করবে তেমন বানানো হোক না কেন, তার চারদিকের বিল্ডিংগুলো যদি একই রকম না হয় তাহলে তো আটকে যাবে। কোন লাভ হবে না। এজন্য এলাকাভিত্তিক পরিকল্পনা করতে হবে। যেমন— সিঙ্গাপুর করে, অন্যান্য উন্নত দেশে করে।
সেক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
নজরুল ইসলাম: পুরো শহরটাকে পরিকল্পনার আওতায় আনতে হবে। শহরের বিভিন্ন অংশকে যেমন— ধানমন্ডি একটি আবাসিক এলাকা বা মহল্লা অথবা বনানী একটা মহল্লা। ইংরেজিতে এসব এলাকা বা মহল্লাকে বলে মডেল টাউন। বনানীকে বলা হয়েছিল মডেল টাউন, ধানমন্ডিকে বলা হয় রেসিডেন্সিয়াল এরিয়া। গুলশান, বারিধারা, উত্তরা মডেল টাউন। পুরো এলাকাকে একটি টাউন হিসেবে চিন্তা করা হয়েছে। তাহলে এর আর ছোট থাকে না। তাছাড়া জনসংখ্যাও তো বাড়ছেই দিন দিন। ফলে গোটা এলাকাটা নিয়ে পরিকল্পনা করতে হবে। এলাকার ভিতরে আবার ব্লক, ছোট ছোট মহল্লা, ছোট ছোট এলাকা। চারটা রাস্তা দিয়ে ঘেরা যে এলাকা সেটা একটা ব্লক। সেই ব্লকটাকে একক চিন্তা করে প্লান করতে হবে। সেখানে হয়তো ১৬টা প্লট; সেই ১৬টা প্লটের জন্যও প্লান হতে পারে। অথবা চারটা ব্লক বা ৬৪টা প্লটের জন্য সমন্বিত পরিকল্পনা হতে পারে। সেখানে ছোট্ট একটি মাঠ থাকবে, গাছপালার সমারোহ থাকবে। মূল উদ্দেশ্য হলো পর্যাপ্ত খালি জায়গা রাখতে হবে। পর্যাপ্ত চলাচলের জায়গা রাখতে হবে, রাস্তা-ঘাট এবং তার আশপাশ পর্যাপ্ত সবুজ রাখতে হবে। প্রত্যেকটি এলাকায় পর্যাপ্ত জলাশয় রাখতে হবে। যা আগে ছিল। কুমিল্লাকে বলা হতো ‘সিটি অব ব্যাংকস এন্ড ট্যাঙ্কস। কুমিল্লার নামই ছিল পুকুর এবং ব্যাংকের শহর। কেননা পুকুর খনন করে করে শহরটাকে তৈরি করা হয়েছে। অনেকগুলো ব্যাংক ছিল এই শহরে। মানে সমৃদ্ধ শহর। ঢাকার শহরেও অসংখ্য পুকুর ছিল। প্রত্যেকের বাড়িতেই একটি করে পুকুর ছিল বড় লোকদের। সবার জন্য ছিল লেক। ছিল অনেকগুলো খাল।
তার মানে এই মহানগরের চেহারা গত ৫০ বছরে আমূল বদলে গেছে। সবজশূন্য, ন্যাড়া-কংক্রিটময় এক শহরে পরিণত হয়েছে। এর থেকে পরিত্রাণের উপায় কী বা বাসযোগ্য এক শহরের রূপ দিতে কাকে দায়িত্ব নিতে হবে?
নজরুল ইসলাম: নির্মাণাদিসহ পুরো শহরের পরিকল্পনার দায়িত্বে আছে রাজউক। রাজউকের একক দায়িত্ব গোটা শহরের পরিকল্পনা বা মাস্টার প্লান তৈরি করা । তা সে নিজেরা করুক অথবা কনসাল্টেন্ট দিয়ে করাক। কিন্তু তার অধীনে হবে। প্রতিষ্ঠানটির নামই হচ্ছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ। তারা এই উন্নয়ন করবে কীভাবে,কী পরিকল্পনার মাধ্যমে।
তার বড় একটা বিভাগ হলো পরিকল্পনা বিভাগ, আরেকটা বিভাগ হলো নির্মাণ বিভাগ অথবা জমিজমার বিভাগ। রাজউকের সর্বোচ্চ, প্রধান এবং মৌলিক দায়িত্ব হলো ঢাকা শহরকে বাসযোগ্য রাখার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন। রাজউক যেন সেই কাজটি করার জন্য পর্যাপ্ত শক্তিশালী হয়, ক্ষমতাবান হয় এবং দক্ষ হয়। সেখানে পর্যাপ্ত পরিকল্পনাবিদ, প্রকৌশলী থাকতে হবে। পকিল্পনাগুলো আন্তরিকভাবে, স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। দুর্নীতির আশ্রয় নিলেই সর্বনাশ, যেটা হয়েছে। কারণ পরিকল্পনা সঠিক হতে হবে, আবার বাস্তবায়নও সঠিক হতে হবে। তারা নিজেরা বা প্রাইভেট সেক্টর অথবা মলিকরা ব্যাক্তিগতভাবে, যারাই ডেভলাপ করবে। তারাই ওই এলাকায় কী নিয়মকানুন হবে, তার প্লানিং করে দিবে রাজউক। শহরে কোন এলাকায় কী ধরনের বাড়ি হবে, তাও বলে দিবে রাজউক। রাজউক যদি বলে এই এলাকায় ছয় তলার বেশি হবে না, সেখানে ছয় তলার বেশি হবে না। সেখানে সাততলাও করা যাবে না। রাজউক যদি বলে এই এলাকায় ১০ তলাই হবে, (কোরিয়ার সিউলে নিয়ম হলো আমাদের উল্টো, সেখানে কেন্দ্রীয় এলাকায় ১৫ তলার নিচে কোন বিল্ডিং হতে পারবে না। আর আমাদের এখানে ১৫ তলার ওপরে হতে পারবে না। আমাদের দেশে এমন হওয়া উচিত ছিল কেন্দ্রীয় এলাকায় ২০ তলা ৩০ তলা হলে ভালো। যে পারবে সে নিজে করবে। যে পারবে না সে জমি রাজউককে দিয়ে দিবে। রাজউক সেটা বিল্ডিং বানিয়ে তাকে ভাগ দিয়ে দিবে)। এই গোছানোর দায়িত্ব রাজউকের, সরকারের।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
May
(496)
-
▼
May 25
(16)
- জামায়াতের বিচারপথে এ কোন অশুভ ছায়া? by আজাদুর রহমা...
- অধ্যাপক জাফর ইকবালের বক্তব্যের সঙ্গে কিছু কথা by ন...
- একরাম হত্যা-র্যাবের কাছে স্বীকার করলেন গ্রেফতার ৮...
- হত্যাকারী শনাক্ত ও গ্রেফতার- এবার সুষ্ঠু বিচার নিশ...
- এটা কি সাম্প্রদায়িকতা? by বদরুদ্দীন উমর
- ঝুঁকিপূর্ণ জীবন ও জীবিকা
- সব দায় কি বাংলাদেশ ব্যাংকের?
- নিয়ন্ত্রণহীন সরকারি দল
- এএপি ছাড়লেন
- বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুলকে চান দলের নেতারা
- থাইল্যান্ডে সিনেটও বিলুপ্ত, অভ্যুত্থানবিরোধী বিক্...
- জুমা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন
- হাসিনার জাপান সফরে বাংলাদেশ কী পাবে by মনজুরুল হক
- একসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা যায় না- বিশেষ সা...
- অনুপ চেটিয়ার হস্তান্তর নিয়ে বিজেপির সঙ্গে দরকষাকষি?
- ‘শহরের চেহারা হবে সবুজ এবং নীল’ —নজরুল ইসলাম
-
▼
May 25
(16)
-
▼
May
(496)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...