Thursday, October 29, 2026
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কাতারের প্রস্তাব মানতে নারাজ তেহরান
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে কাতার ও পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। নতুন খসড়া প্রস্তাবে সাত দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে প্রতিদিন উভয় পক্ষকে আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে।
চুক্তিটি কার্যকর হলে কয়েকটি দেশ এর নিশ্চয়তাদাতা হিসেবে কাজ করতে পারে। আগামী সপ্তাহের শুরুতে এ প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। তেহরান বলছে, তাদের শর্তের মধ্যে রয়েছে ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অন্যদিকে, ওয়াশিংটন শুরু থেকেই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে চায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে নিজেদের সাত দিনের প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তার দাবি, পরিকল্পনাটি এক সপ্তাহেরও কম সময়ে বাস্তবায়ন সম্ভব।
এদিকে, সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হুতিদের হামলার পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর পাশাপাশি ইরানে নতুন করে হামলার আশঙ্কাও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামলার হুমকি দিয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। সূত্র: জিও নিউজ
![]() |
| রাশিয়ার মস্কোতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আদিম মানুষের নতুন প্রজাতি আবিষ্কার by জাহিদ হোসাইন খান
নেচার কমিউনিকেশনস অ্যান্ড প্যালিওএনথ্রোপলজি সাময়িকীতে নতুন প্রজাতি সম্পর্কে বলা হয়েছে, জুলুয়েনসিস অর্থ বড় মাথা। পূর্ব এশিয়া অঞ্চলে ৩ লাখ থেকে ৫০ হাজার বছর আগে জুলুয়েনসিস প্রজাতির মানুষের বসবাস ছিল। গবেষকেরা মনে করেন, এই প্রজাতি হিমশীতল ঠান্ডায় বেঁচে থাকার জন্য বন্য ঘোড়া, পাথরের তৈরি হাতিয়ার ও প্রক্রিয়াজাত পশুর চামড়া ব্যবহার করত।
হাওয়াই বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ ক্রিস্টোফার জে বে বলেন, ‘জীবাশ্ম বিশ্লেষণের সময় সম্ভাব্য নতুন প্রজাতি আবিষ্কার করেছি আমরা। এই প্রকল্প বেশ কয়েক বছর আগে শুরু করা হলেও নতুন হোমিনিন বা মানুষের কোনো পূর্বপুরুষ প্রজাতির খোঁজ পাব, তা আমরা আশা করিনি। আমরা এশিয়া থেকে পাওয়া হোমিনিন জীবাশ্মকে বিভিন্ন গোষ্ঠীতে সংগঠিত করতে সক্ষম হয়েছি। এই গবেষণা হোমিনিন প্রজাতির ফসিল রেকর্ডকে স্পষ্টভাবে তুলে ধরছে। হোমো ইরেকটাস, হোমো নিয়ানডারথালেনসিস বা হোমো স্যাপিয়েন্সের বাইরে এই প্রজাতির অবস্থান।’
২০১০ সালে সাইবেরিয়ায় একটি অল্পবয়সী কিশোরীর আঙুলের হাড় পাওয়া যায়। সেখান থেকে ডিএনএর মাধ্যমে শনাক্ত করা তথ্য বলছে, সেই নমুনা নতুন আবিষ্কৃত প্রজাতির অন্তর্গত হতে পারে।
সূত্র: পপুলার মেকানিকস
![]() |
| আদিম মানুষের নতুন প্রজাতি আবিষ্কার করেছেন নৃতত্ত্ববিদেরা। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা: গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো
বিরোধী নেতা গাদি আইজেনকট ও তার মিত্রদের সামনে এখন দুটি পথ—আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার গঠন করা, অথবা নেতানিয়াহুকে নতুন নির্বাচন কিংবা জাতীয় ঐক্যের সরকার গঠনের সুযোগ করে দেওয়া।
কেন্দ্র-বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান জানিয়েছেন, জোট গঠন নিয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি তিন নেতার সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন বিরোধী শিবিরের প্রধান নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট এবং বিরোধী জোট বি’ইয়াচাদের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদ। এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জোট আলোচনা শুরু হতে পারে। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ করার পক্ষে এখন পর্যন্ত বিরোধী নেতাদের মধ্যে গোলানই প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।
এদিকে, নির্বাচনের ফল নিয়ে আরব দলগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে নেতানিয়াহুর দল লিকুদ। দলটির অভিযোগ, আরব দলগুলো নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ন করেছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নিয়মিত নির্বাচনী পর্যালোচনার অংশ হিসেবে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কমিশন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি লিকুদ। দলটি পুলিশ ও শিন বেত নিরাপত্তা সংস্থাকে তদন্তেরও আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, ইসরায়েলের পরবর্তী সরকার আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে। নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের ঊর্ধ্বে থাকার মতো আচরণ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ সব ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলা ইসরায়েলের দায়িত্ব।
সূত্র: দ্য গার্ডিয়ান; টাইমস অব ইসরায়েল
![]() |
| ইসরাইলের জনসংখ্যার প্রায় ২১ শতাংশ ফিলিস্তিনি নাগরিক। দেশটির আরব সংখ্যাগরিষ্ঠ দুটি প্রধান নির্বাচনি জোট রা’আম ও জয়েন্ট লিস্ট মূলত এই জনগোষ্ঠীর ভোটের ওপর নির্ভরশীল। আরব দলগুলোর পেয়েছে ১৯টি আসন। ছবি: আমার দেশ অনলাইন |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আলেকজান্দ্রিয়ার উপকূলে পাওয়া গেল ২ হাজার বছর আগের প্রমোদতরি
প্রমোদতরিটি লম্বায় ৩৫ আর চওড়ায় ৭ মিটার। থাকত ২০ জনের বেশি মাল্লা। মাঝে একটি কক্ষ। সেটির নকশা ও কারুকাজে বিলাসিতার ছোঁয়া। মিসরের আন্তিরহোদোস দ্বীপের কাছে—সমুদ্রের মাত্র সাত মিটার গভীরে মাটিচাপা পড়ে ছিল প্রমোদতরিটি। দ্বীপটি এখন আর সাগরের ওপরে নেই, তলিয়ে গেছে বহু আগে। একসময় আলেকজান্দ্রিয়ার একটি বন্দর ছিল এই দ্বীপ।
এই প্রমোদতরির কথা দুই হাজার বছর আগেই লিখে গিয়েছিলেন গ্রিক ইতিহাসবিদ স্ট্রাবো। খ্রিষ্টপূর্ব ২৯ থেকে ২৫ সালের মধ্যে আলেকজান্দ্রিয়া সফর করেছিলেন তিনি। তাঁর লেখায় উঠে এসেছে—বিলাসবহুল এই প্রমোদতরিগুলো অবকাশযাপনের জন্য ব্যবহার করতেন মিসরের রাজদরবারের সদস্যরা। নেচে, গেয়ে, বাজনা বাজিয়ে বিভিন্ন উৎসবে যোগ দিতেন তাঁরা।
প্রাচীন নানা শিল্পকলাতেও এই প্রমোদতরি দেখা গেছে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমুদ্র প্রত্নতত্ত্বের অধ্যাপক ফ্রাঙ্ক গোডিও। যেমন প্রাচীন রোমের প্যালেস্ট্রিনা মোজাইকের ওপর আঁকা চিত্রকর্ম। সেখানে ঠিক এমন ধরনের একটি নৌযান রয়েছে। আলেকজান্দ্রিয়ার প্রমোদতরির চেয়ে কিছুটা ছোট ওই নৌযানে করে একজন বীরকে জলহস্তী শিকার করতে দেখা যায়।
সাগরের তলদেশ থেকে প্রমোদতরিটি আবিষ্কার করেছে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির (আইইএএসএম) একটি দল। তাদের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ফ্রাঙ্ক গোডিও। তিনি বলেন, আলেকজান্দ্রিয়ার এই প্রমোদতরিটি খুঁজে পাওয়াটা খুবই সাড়া জাগানো একটি ব্যাপার। কারণ, এত দিন এটির কথা শোনা গেলেও এই প্রথম তা খুঁজে পাওয়া গেল।
যেখানে প্রমোদতরিটির খোঁজ পাওয়া গেছে, তার ৫০ মিটারের মধ্যে প্রাচীন মিসরীয় দেবী আইসিসের মন্দির ছিল। অধ্যাপক গোডিও মনে করেন, ৫০ খ্রিষ্টাব্দে মন্দিরটি ধ্বংস হওয়ার সময় প্রমোদতরিটি ডুবে গিয়েছিল। সে সময় একাধিক ভূমিকম্প হয়েছিল। আলেকজান্দ্রিয়ার উপকূলে আছড়ে পড়েছিল জলোচ্ছ্বাস। এতে আন্তিরহোদোস দ্বীপসহ উপকূলের বড় অংশ পানির নিচে তলিয়ে গিয়েছিল।
প্রমোদতরিটিতে গ্রিক ভাষায় লেখা কিছু গ্রাফিতি পাওয়া গেছে বলে জানান অধ্যাপক গোডিও। তিনি বলেন, সেটির ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ গবেষণা যতই সামনের দিকে এগোবে, ততই রোমান সাম্রাজ্যের অধীনে থাকা মিসরের জীবনাচার, ধর্ম, বিলাসিতা ও আমোদ–প্রমোদ সম্পর্কে নিত্যনতুন তথ্য জানা যাবে।
![]() |
| মিশরের আলেকজান্দ্রিয়া শহরের উপকূলে পাওয়া গেছে ২ হাজার বছর আগের একটি প্রমোদতরীর ধ্বংসাবশেষ। ছবি: দ্য গার্ডিয়ানের সৌজন্যে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2638)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...



