Wednesday, November 16, 2011

শেয়ারবাজারে আজও দরপতন

দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবারও দরপতন অব্যাহত রয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকেরও বড় পতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৮ পয়েন্ট কমে ৪৬৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বাড়ে ৩৪ পয়েন্ট। এর পর থেকে সূচকের তীর নিম্নমুখী হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।
ডিএসইতে আজ ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৯টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৫২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হলো, গ্রামীণফোন, বেক্সিমকো, ফু-ওয়াং সিরামিকস, এনবিএল ও তিতাস গ্যাস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৬০ পয়েন্ট কমে ১৩৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে।

চার মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের পণ্য রপ্তানিতে উচ্চহারে প্রবৃদ্ধি হয়েছে। তবে আলোচ্য সময়ের জন্য রপ্তানির যে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জিত হয়নি।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য সময়ে রপ্তানির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৯ শতাংশ। তবে আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি দশমিক ৪০ শতাংশ কমেছে।
গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে পাঠানো হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
এই পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে ৮১১ কোটি ৮৫ লাখ ডলার। আর এ সময়কালে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮১৫ কোটি ৫১ লাখ ডলার।
উল্লেখ্য, গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে চলতি জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে এটি হবে চলতি অর্থবছরে বার্ষিক রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে চার মাসে অর্জিত রপ্তানি আয়ের অংশ।
চলতি ২০১১-১২ অর্থবছরের মোট রপ্তানির লক্ষ্যমাত্রা দুই হাজার ৬৫০ কোটি ডলার।
গত রোববার ইপিবি প্রেরিত পরিসংখ্যানে চার মাসের লক্ষ্যমাত্রা ও তার বিপরীতে প্রকৃত অর্জনের তথ্য ছিল না।
ইপিবির তথ্যানুসারে, চলতি বছরের অক্টোবর মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। তবে একই সময়ের রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা ১৮৮ কোটি ৬৮ লাখ ডলারের চেয়ে ৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
গত বছরের অক্টোবর মাসে ১৬৯ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। আর চলতি সেপ্টেম্বরের ১৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

বাসমালিকদের দুরভিসন্ধির কাছে নতিস্বীকার নয় - জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্য আরেক দফা বাড়ানোর ঘটনাটিকে বাসমালিকেরা নিজেদের স্বার্থে কাজে লাগানোর মতলব এঁটেছেন বলে প্রতীয়মান হচ্ছে। শিগগিরই তাঁরা বাসভাড়া বাড়াবেন, কিন্তু কতটা বাড়াবেন সেই হিসাব করতে গিয়ে শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিটাই ধরবেন না, আরও অন্তত ষোলটি বিষয় যোগ করবেন। এবং সোমবারের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, যোগাযোগমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী বাসমালিকদের এই দুরভিসন্ধি পূরণে সায় দিয়েছেন।
জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির তালিকায় ডিজেলের মূল্য বাড়ানো হয়েছে লিটারপ্রতি পাঁচ টাকা। এর ফলে বাসভাড়া বৃদ্ধির স্বাভাবিক হার হওয়ার কথা কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা। এর আগের বাসভাড়া বৃদ্ধি করা হয়েছিল এই হারেই। কিন্তু এবার বাসমালিকেরা বলছেন শুধু ডিজেলের মূল্যবৃদ্ধির অনুপাতে তাঁরা বাসভাড়া বাড়াবেন না, আমলে নেবেন খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ আরও ষোলটি বিষয়। বলা হচ্ছে, বাসমালিকদের সামগ্রিক ব্যয় বিশ্লেষণ করে নতুন করে বাসভাড়া নির্ধারণ করা হবে। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে দুই মন্ত্রী ও এক পরিবহন নেতা কয়েক দফা বৈঠক করেছেন; প্রকাশিত খবর অনুযায়ী যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ‘কিছু দাবি-দাওয়া’ মেনে নিয়েছেন। তবে তিনি বলেছেন, এই মুহূর্তে বাসভাড়া বাড়ানো হচ্ছে না, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ-সংক্রান্ত কমিটি বাসমালিকদের ‘ব্যয় বিশ্লেষণ’ করার পর নতুন ভাড়ার হার নির্ধারণ করবে, এবং তা ঘটবে শিগগিরই।
জনগণের প্রতিনিধি হিসেবে মন্ত্রীরা জনগণের স্বার্থ দেখছেন, নাকি বাসমালিকদের মুনাফা বৃদ্ধির লক্ষে যোগসাজশ করছেন—এমন প্রশ্ন উঠেছে। বিষয়টি পরিষ্কার। বাসভাড়া বাড়ানোর বিষয়ে তাঁরা বৈঠক করছেন পরিবহন নেতার সঙ্গে। অতি মুনাফালোভী বাসমালিকদের কথাই শুধু তাঁরা শুনছেন, তাঁদের অযৌক্তিক দাবি-দাওয়া মেনে নিচ্ছেন। জনস্বার্থের কথা তাঁরা ভাবছেন না, যাত্রীস্বার্থের প্রতিনিধিদের বৈঠকে কথা বলার জন্য ডাকাও হচ্ছে না। দুই মন্ত্রীর এই অবস্থান এক কথায় গণবিরোধী।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বৃদ্ধি অবশ্যই যৌক্তিক হারে হতে হবে, এর অতিরিক্ত জনগণ মেনে নেবে না। যে ‘ব্যয় বিশ্লেষণের’ কথা বলা হচ্ছে তাতে কেবল পরিবহন মালিকদের স্বার্থই বিবেচিত হচ্ছে। বলা হচ্ছে, বাসের খুচরা যন্ত্রাংশের দাম বেড়েছে, রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে, অন্যান্যা ব্যয় বেড়েছে। কিন্তু সবকিছুর পরেও বর্তমান হারেই বাসমালিকদের মুনাফা হচ্ছে কি না, সেই হিসাব কি তাঁরা সরকারকে দিয়েছেন বা সরকার কি তাঁদের কাছে সেই হিসাব কখনো চেয়েছে? কতটা মুনাফা যৌক্তিক—এই প্রশ্নও কি কখনো তোলা হয়েছে?
মুনাফা যৌক্তিক মাত্রা ছাড়িয়ে গেলে বিভিন্ন অজুহাতে জনগণের ঘাড়ে বাড়তি মাশুল চাপানোর অপচেষ্টা কোনো কোনো মহল করতে পারে। এ ধরনের প্রবণতা মোকাবিলা করার দায়িত্ব সরকারের, উল্টোটা নয়। জনগণের ওপর আর্থিক চাপের বোঝা যাতে না বাড়ে সেটাও দেখার দায়িত্ব সরকারের। বাসের খুচরা যন্ত্রাংশের শুল্কহার কমানোসহ বাসমালিকদের সামগ্রিক ব্যয় লাঘবের ক্ষেত্রে সরকারের কিছু করণীয় থাকলে তা করা উচিত এবং একই সঙ্গে বেশি হারে বাসভাড়া বাড়ানো অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করা উচিত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চাপে ইতিমধ্যে বিপর্যস্ত জনগণের ওপর আরও চাপ বাড়ানোর পথ বন্ধ করুন।

সুযোগ কাজে লাগাতে হবে, বাড়াতে হবে সক্ষমতা ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা

বিশ্বমন্দার কারণে দেশের বহির্বাণিজ্য যখন ভারসাম্য রক্ষায় হিমশিম খাচ্ছে, তখন ২৫টি বাদে বাংলাদেশের সব পণ্য ভারতীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশসুবিধা পাওয়ার সংবাদটি নিঃসন্দেহে আশা জাগায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্প্রতি আদ্দুতে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য স্পর্শকাতর পণ্য ৪৮০ থেকে ২৫টিতে নামিয়ে আনার ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পৌঁছেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্যসচিব একে বাংলাদেশের জন্য বড় পাওয়া বলে অভিহিত করেছেন।
এখন প্রশ্ন হলো, এই সুবিধা আমরা কতটা কাজে লাগাতে পারব। সাফটার আওতায় এই সুবিধা দক্ষিণ এশিয়ার অন্যান্য স্বল্পোন্নত দেশ যথাক্রমে আফগানিস্তান ও মালদ্বীপও পাবে। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল ও ভুটান আগে থেকেই এ সুবিধা পেয়ে আসছে। ভৌগোলিক কারণে বাংলাদেশ এ থেকে সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা আছে। কেননা মূল ভূখণ্ড থেকে সেখানে পণ্য পরিবহন সময় ও ব্যয়সাপেক্ষ। নেতিবাচক তালিকা তুলে নেওয়ার পর আন্তরিক চেষ্টা চালালে এখন আমরা সেই সুযোগ পুরো কাজে লাগাতে পারব।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪০৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ভারত থেকে বাংলাদেশ আমদানি করে ৪৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য। এবং ভারতে রপ্তানি হয় ৫১ কোটি ২০ লাখ ডলারের পণ্য। চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি আরও বেশি।
বাণিজ্য বৈষম্য কমাতে হলে সক্ষমতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের বিকল্প নেই। এখন ভারতীয় বাজারের কথা মাথায় রেখে মানসম্মত পণ্য উৎপাদনে মনোযোগ বাড়াতে হবে। দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে যেসব অশুল্ক বাধা রয়েছে তাও দূর করতে সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে।
সর্বোপরি আমাদের উৎপাদিত পণ্যের মান এমন হতে হবে, যার প্রতি আমদানিকারকেরা সহজেই আকৃষ্ট হয়। একই সঙ্গে দামও হতে হবে যুক্তিসংগত। প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ধরে রাখতে পণ্যের উৎকর্ষই একমাত্র নিয়মক।

জয়ের খোঁজে আর্জেন্টিনা

আমাদের আর একটি পয়েন্টও হারালে চলবে না’—গত শুক্রবার ঘরের মাঠে বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বলেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা তারকার এই কথায় স্পষ্ট আর্জেন্টিনা এখন কী বিশাল চাপে। তিন ম্যাচে মাত্র ৪ পয়েন্ট তাদের। চাপ থেকে বেরোতে আজ কলম্বিয়ার সঙ্গে ভালো করতেই হবে। কিন্তু কলম্বিয়ার মাঠে ভালো খেলার গ্যারান্টি কোথায়? রয়টার্স।
একে তো কলম্বিয়া পাবে নিজেদের দর্শক-সমর্থন। তার ওপর ম্যাচের ভেনু্যু বারাঙ্কিলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। এমন প্রতিকূল পরিবেশে খেলার সমস্যা অকপটে স্বীকার করেছেন সাবেলা। তবে কলম্বিয়ারও কিছু অসুবিধা দেখতে পাচ্ছেন আর্জেন্টাইন কোচ, ‘প্রথমত, তাদের ভ্রমণ করতে হয়নি...দ্বিতীয়ত, ভেনেজুয়েলার বিপক্ষেও তারা খেলেছে প্রচণ্ড গরমে।’ তবে এসব রেখে আর্জেন্টাইনরা তাকাতে পারে পরিসংখ্যানে। বিশ্বকাপ বাছাইয়ের ১২ ম্যাচের ৭টিতে জিতেছে আর্জেন্টিনা, কলম্বিয়া জিতেছে ৩টিতে। কলম্বিয়ায় ৬ ম্যাচের তিনটিতে জয় আর্জেন্টিনার। বারাঙ্কিলার তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্র।
জয়ের আশায় আর্জেন্টাইন কোচ কৌশল বদলাচ্ছেন। বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনা গোল খায় ডিফেন্ডার ডেমিকেলিসের ভুলে। তাঁর জায়গায় সাবেক অধিনায়ক মাচেরানোকে রক্ষণে খেলানোর আভাস দিয়েছেন সাবেলা। দুশ্চিন্তায় কলম্বিয়ার কোচ লিওনেল আলভারেজও। দলের সেরা স্ট্রাইকার ফ্যালকাও এবং মিডফিল্ডার সানচেজ আগে থেকেই নেই। পায়ের চোটের কারণে পাচ্ছেন না গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করা ফ্রেডি গউরিনকেও। আজ অন্য ম্যাচে চিলি ঘরের মাঠে খেলবে প্যারাগুয়ের সঙ্গে, ভেনেজুয়েলার সামনে দাঁড়াবে বলিভিয়া এবং ইকুয়েডরের মুখোমুখি পেরু।

রক্ষণাত্মক ইংল্যান্ডে বিরক্ত স্প্যানিশরা

গত শনিবার ওয়েম্বলিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দেওয়া একমাত্র গোলে ইংল্যান্ড হারাল বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে। ইংল্যান্ড এই জয় থেকে কতটা আনন্দসুধা পান করেছে, তা বোঝা যায় ইংলিশ সংবাদমাধ্যমের উচ্ছ্বাসেই। একটি পত্রিকার শিরোনাম ছিল—ইংল্যান্ড ১: বিশ্বসেরারা ০।
যে স্পেন ফিরিয়ে এনেছে হারিয়ে যাওয়া পৃথিবীর সুন্দর ফুটবল, যাদের অভিধানে নেতিবাচক ফুটবল অচল, যাদের বিপক্ষে জয় এখন যেকোনো পরাশক্তির স্বপ্ন, তাদের হারিয়ে দেওয়া অবশ্যই বড় কৃতিত্ব। কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ৩১ বছর এবং স্পেনের বিপক্ষে ১০ বছর পর এই জয়ে ইংল্যান্ড যেন হঠাৎ করেই আবার বিশ্ব পরাশক্তিদের কাতারে ফিরে গেছে। ল্যাম্পার্ডদের মধ্যে আবার একটা বিশ্বাস ফিরে এসেছে, ‘আমরা অবশ্যই পারি।’
কিন্তু ইংল্যান্ড যেভাবে ‘পারল’, তা প্রশংসা পাচ্ছে না স্প্যানিশদের। দম আটকানো রক্ষণাত্মক, নেতিবাচক কৌশল যে জাভি-ইনিয়েস্তাদের কাছে ফুটবল নয়!
পরাজয়ের পর স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস বলেছিলেন, ‘এই ফল আমাদের পাওনা ছিল না।’ এই পরাজয় ইংল্যান্ড ছেড়ে কোস্টারিকা যাওয়ার পথে তাঁর অন্য সতীর্থদের কাছেও আত্মদহনের কারণ। সেস ফ্যাব্রিগাস ইংল্যান্ডের খেলাকে সরাসরিই বিরক্তিকর বলে দিলেন, ‘আমরা দুই দলের একেবারেই ভিন্ন দুই রকম খেলা দেখলাম। শেষ পর্যন্ত যারা গোল করতে চাইল, তারা পারল না। জিতল তারাই, যাদের গোল করার চেষ্টা ছিল না।’
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ প্লে-মেকার ডেভিড সিলভা আরও চাঁছাছোলা ইংল্যান্ডের সমালোচনায়, ‘ইংল্যান্ডের পক্ষে কে ভালো খেলল, এটা বলা খুব দুরূহ। ওরা পুরোটা ম্যাচই তো কাটাল রক্ষণে। ইংল্যান্ডকে এতটা রক্ষণাত্মক দেখে আমরা বিস্মিত। পুরো দলটাই জীবনপণ করে রক্ষণাত্মক খেলে গেল। ভবিষ্যতে তাদের আক্রমণাত্মক খেলা দেখার অপেক্ষায় থাকব আমরা।’
ফ্যাব্রিগাস ও সিলভার এমন দাবির প্রমাণ পরিসংখ্যানেও—স্পেন যেখানে ৭৮৭টি পাস খেলেছে, সেখানে ইংল্যান্ড খেলেছে মাত্র ২৬০টি। তবে কৌশলটা পরিষ্কার করে দিয়েছেন ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো, ‘ওদের বিপক্ষে আপনি সামনে এগিয়ে খেলতে পারেন না, তাদের কাছ থেকে বল কেড়ে নেওয়ার আশাও করতে পারেন না। কেননা, আপনাকে এগিয়ে আসতে দেখলেই তারা পাস খেলবে, পাস, পাস আর পাস। ওদের কাছ থেকে বল কেড়ে নেওয়া মুশকিল। অসম্ভব।’
বিশ্বকাপ জয়ের পর থেকে প্রীতি ম্যাচ অবশ্য স্পেনের জন্য অপ্রীতিকর ফলই বেশি বয়ে আনছে। ইংল্যান্ডের আগে তারা হেরেছে ইতালি, পর্তুগাল ও আর্জেন্টিনার কাছে। ড্র করেছে মেক্সিকোর সঙ্গে আর চিলির সঙ্গে জিতেছে অনেক কষ্টে (৩-২)।

নরওয়ের আদালতে প্রথম প্রকাশ্য শুনানি ব্রেইভিকের

নরওয়ের অসলো ও উটোয়া দ্বীপে গত ২২ জুলাই হত্যাযজ্ঞ চালানো ডানপন্থী সন্ত্রাসী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিককে গতকাল সোমবার একটি আদালতে হাজির করা হয়েছে। গ্রেপ্তার করার পর ব্রেইভিককে শুনানির জন্য এই প্রথম প্রকাশ্যে আদালতে হাজির করা হয়।
গতকাল কালো স্যুট, সাদা শার্ট ও হালকা নীল টাই পরা ব্রেইভিককে অসলোর ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। এ সময় ব্রেইভিকের হামলায় নিহত ৭৭ জনের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ব্রেইভিকের বিরুদ্ধে করা মামলার শুনানি গোপনে হয়েছে। গত শুক্রবার নরওয়ের সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, ব্রেইভিকের বিরুদ্ধে করা মামলার রিমান্ডবিষয়ক পরবর্তী শুনানি প্রকাশ্যে হবে।
আদালতে দাঁড়িয়ে ৩২ বছর বয়সী ব্রেইভিক শান্তভাবে কথা বলেন। এ সময় নিহত ব্যক্তিদের স্বজনদের উদ্দেশে তিনি কিছু বলার চেষ্টা করেন। কিন্তু আদালতের বিচারক তাঁকে থামিয়ে দেন। আদালত ব্রেইভিকের বক্তব্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ব্রেইভিকের বক্তব্য যাতে আদালতকে কট্টর ডানপন্থীদের মতাদর্শ প্রচারের মঞ্চে পরিণত না করতে পারে, এ জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। ব্রেইভিকের ভিডিওচিত্র ধারণ ও ছবি প্রকাশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। ব্রেইভিককে আরও ১২ সপ্তাহ পুলিশ হেফাজতে রাখা হবে কি না, এটাই ছিল শুনানির মূল বিষয়।

আরব লিগের সিদ্ধান্ত বিপজ্জনক

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম বলেছেন, আরব লিগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলেও দামেস্কের সরকার নতিস্বীকার করবে না। বরং আরও শক্তিশালী হবে। গতকাল সোমবার দামেস্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিরিয়াকে বহিষ্কারের ব্যাপারে আরব লিগের সিদ্ধান্ত বিপজ্জনক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখন সিরিয়ায় সংকট চলছে। কিন্তু এই সংকট শক্ত হাতে মোকাবিলা করবে সরকার। দামেস্ক মচকাবে না, বরং নিজ অবস্থানে আরও দৃঢ় হবে। সিরিয়াবিরোধী সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
চীন ও রাশিয়ার বিরোধিতার মুখে সিরিয়ার ওপর সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম বলেন, সিরিয়া ও লিবিয়ার পরিস্থিত এক নয়। লিবিয়ায় যা ঘটেছিল, আর এখন সিরিয়ায় যা ঘটছে—এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, রাশিয়া অবশ্যই আলোচনায় (সিরিয়ার সরকার ও বিরোধীদের) কার্যকরী ভূমিকা রাখতে চায়। আর এটা আশাব্যঞ্জক। রাশিয়া ও চীনের অবস্থানের জন্য আমরা দেশ দুটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেইসঙ্গে আশা করি, তাঁরা এই অবস্থান পাল্টাবে না।’
আগামীকাল বুধবার সিরিয়ার বিষয়ে আরব লিগ আবার বৈঠকে বসবে। এর আগেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সিরিয়ায় গণতন্ত্রপন্থীদের ওপর হত্যাযজ্ঞ বন্ধে প্রেসিডেন্ট আসাদ ব্যর্থ হওয়ায় সিরিয়াকে আরব লিগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে হত্যাযজ্ঞ বন্ধে সিরিয়াকে তিন দিনের সময় বেঁধে দেয় আরব লিগ। আর এই সময়ের মধ্যে সিরিয়া তা করতে ব্যর্থ হলে দেশটির ওপর অবরোধ আরোপ এবং ১৬ নভেম্বর আরব লিগের বহিষ্কারাদেশ কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

শ্রীলঙ্কায় আরও একটি গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলে আরও একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। গতকাল সোমবার সে দেশের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কেয়ার্ন লঙ্কা কোম্পানি খননকাজ চালিয়ে মাটির প্রায় ৪ দশমিক ৭ কিলোমিটার গভীরে ওই গ্যাসক্ষেত্রের সন্ধান পায়। তবে এতে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে, তা জানতে আরও অনুসন্ধান চালাতে হবে।
এ বিষয়ে কেয়ার্ন কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কোম্পানিটি গত আগস্টে গ্যাস অনুসন্ধানে খননকাজ শুরু করে।
গত অক্টোবরে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ওই এলাকা থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে।
রাশিয়া ১৯৭১ সালে প্রথমবারের মতো ওই এলাকায় গ্যাস অনুসন্ধানে খননকাজ চালিয়ে ব্যর্থ হয়।
পেট্রোলিয়ামের চাহিদা পূরণে শ্রীলঙ্কা বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল।

তিন নভোচারীর মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা

রাশিয়ার একটি রকেটে করে গতকাল সোমবার দুজন রুশ ও একজন মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে রওনা হয়েছেন। কাজাখস্তানে অবস্থিত বৈকোনুর কসমোড্রোম থেকে রকেটটি যাত্রা শুরু করে।
রাশিয়ার নভোচারীরা হলেন—আন্তন শকাপলারভ ও আনাতোলি ইভানিশিন। মার্কিন নভোচারীর নাম ড্যান বুরবাংক।
এই মহাশূন্য অভিযান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের কাছে বেতারের মাধ্যমে নভোচারীদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে রকেটের যাত্রা সাবলীলভাবে এগিয়েছে। রকেটটির যাত্রা তাত্ত্বিকভাবে সফল হলে তা রাশিয়ার মহাকাশ অভিযানে বিপুল উৎসাহ জোগাবে। দেশটির সাম্প্রতিক বেশ কিছু মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। গত বছর ত্রুটিপূর্ণ যাত্রার কারণে ছয়টি স্যাটেলাইট হারিয়েছে তারা।
নভোচারীদের উদ্ধৃতি দিয়ে নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলেন, সবকিছুই স্বাভাবিক রয়েছে এবং নভোচারীরা ভালো বোধ করছেন। তাঁরা জানান, সয়ুজ টিএমএ-২২ ক্যাপসুল সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। কাল বুধবার রকেটটির মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর কথা।

আদভানির রথে ডিম নিক্ষেপ!

বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির রথে এবার ডিম ছুড়ে মারল পাঞ্জাবের আকালি-বিজেপি জোট সরকারের প্রধান শরিক শিরোমণি আকালি দলের অমৃতসর শাখার একদল বিক্ষুব্ধ কর্মী। তারা আদভানির রথকে কালো পতাকাও দেখায়।
গত রোববার আদভানির রথ পাঞ্জাবের বারনালা যাওয়ার পথে ভাতিণ্ডায় তুমুল বিক্ষোভ দেখায় আকালি শিরোমণি দলের একদল কর্মী। এর নেতৃত্ব দেন সিমরণজিৎ সিং মান। রথ যখন ভাতিণ্ডায় আসে, তখন তারা ওই রথে উঠে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা একপর্যায়ে আদভানিকে লক্ষ্য করে ডিমও ছোড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ এসে শিরোমণি আকালি দলের জেলা সভাপতি পারমিন্দর সিং বালিওয়ালসহ ৩০ জন কর্মীকে আটক করে নিয়ে থানায় যায়

আফগানিস্তানে গোপনীয় সরকারি দলিল প্রকাশ করেছে তালেবান

আফগানিস্তানে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অতি গোপনীয় কিছু দলিল প্রকাশ করেছে জঙ্গি সংগঠন তালেবান। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, ওই দলিল আসল নয়।
তালেবানের দাবি, গত রোববার তাদের ওয়েবসাইটে প্রকাশ করা ওই দলিলে সরকারের নিরাপত্তা পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। রাজধানী কাবুলে আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য একটি বৈঠককে কেন্দ্র করে সরকার ওই পরিকল্পনা করেছিল।
লয়া জিরগা নামের ঐতিহ্যবাহী ওই বৈঠকে প্রায় দুই হাজার বয়োজ্যেষ্ঠ নাগরিক অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন এবং গোলযোগপূর্ণ দেশটিতে শান্তি প্রতিষ্ঠা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে।
তালেবানের প্রকাশিত ওই দলিলে একটি স্যাটেলাইট মানচিত্রের মাধ্যমে সভাস্থলটিকে চিহ্নিত করে দেখানো হয়। এ ছাড়া দেশটির শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের কয়েকজনের মুঠোফোনের নম্বর ও নিরাপত্তা বাহিনীর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শত্রুবাহিনীতে লুকিয়ে থাকা কর্মীদের মাধ্যমে ওই দলিলগুলো প্রকাশ করা হয়েছে।
তবে আফগান সরকার ও আন্তর্জাতিক সামরিক বাহিনী তালেবানের এ দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে। রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবদুল রহমান বলেন, এই দলিল আসল হলে তালেবান এটি প্রকাশ না করে লয়া জিরগায় হামলা করত।
তালেবানের প্রকাশ করা ওই দলিলকে মিথ্য ও অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র উইলিয়াম ট্রুলাভ।

ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি, দাবি ইসরায়েলের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যেমনটা ধারণা করা হয়েছিল, ইরান তার চেয়েও দ্রুতগতিতে পারমাণবিক বোমা তৈরি করছে। তিনি আরও বলেন, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রতিবেদনে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত চিত্র উঠে আসেনি।
ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে সম্প্রতি আইএইএর প্রকাশিত প্রতিবেদন নিয়ে গত রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব মন্তব্য করেছেন।
ওই প্রতিবেদনে বলা হয়, তেহরান পারমাণবিক বোমার নকশা তৈরির জন্য বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। তবে ওই প্রতিবেদনকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে ইরান।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা নেতানিয়াহুর বরাত দিয়ে জানান, যতটা ধারণা করা হচ্ছে, তেহরান আণবিক বোমা তৈরির ক্ষেত্রে তার চেয়েও বেশি এগিয়ে আছে। জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে ইসরায়েলি নেতা আরও বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচির যতটুকু প্রমাণ করা যাবে, ততটুকুই শুধু এখানে লেখা হয়েছে। কিন্তু আমরা দেখছি, বাস্তবে এর বাইরে আরও বহু কিছু আছে।’ ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আইএইএর বাইরেও তাঁর কাছে কী ধরনের তথ্য আছে, সে সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি নেতানিয়াহু।
সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরানকে পারমাণবিক বোমা তৈরির প্রতিযোগিতা থেকে বিরত রাখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু।
এদিকে আইএইএর ওই প্রতিবেদন প্রকাশের পর প্রচারমাধ্যমগুলো জল্পনা-কল্পনা শুরু করেছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হয়তো পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে ইরানে সামরিক হামলা চালাতে পারে। ওয়াশিংটন ও ইসরায়েল উভয়ই জানিয়েছে, তেহরানকে পারমাণবিক বোমা তৈরি করা থেকে নিবৃত্ত করতে তারা সব ধরনের চেষ্টা চালাবে। ওয়াশিংটনের ঘনিষ্ঠ সহযোগী ইসরায়েল অবশ্য কয়েক দশক আগেই মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

অ্যাপেক সম্মেলনেও রিপাবলিকান প্রার্থীদের সমালোচনায় ওবামা

ইরান ও আন্তর্জাতিক অন্যান্য ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন-প্রত্যাশী মিট রোমনির অবস্থানের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নতুন কংগ্রেস প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
নিজের রাজ্য হাওয়াইয়ে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের (অ্যাপেক) দেশগুলোর শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ওবামা তাঁর সরকারের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
ওবামা বলেন, চীনের সঙ্গে তাঁর সরকারের খোলামেলা সম্পর্কের কারণে অনেক লাভ হয়েছে। এতে করে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান সৃষ্টি হয়েছে।
রিপাবলিকান পার্টির মনোনয়ন-প্রত্যাশী মিট রোমনি সম্প্রতি বলেছেন, ওবামা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারবে। এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে একা করে ফেলতে ধীরস্থির ও জোরালো অগ্রগতি হচ্ছে।
ওবামা বলেন, ইরানের ওপর তিনি যে অবরোধ-নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তাতে দেশটির অর্থনীতির ওপর ভয়াবহ চাপ পড়েছে। তিনি আরও বলেন, তিনি সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে এবং এ ক্ষেত্রে সব পথ খোলা আছে।
এ ছাড়া সন্দেহভাজন বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য ওয়াটারবোর্ডিংসহ অন্যান্য জিজ্ঞাসাবাদ কৌশল বাতিল করে ওবামা ঠিক করেননি বলে রিপাবলিকান পার্টির প্রার্থীরা যে মন্তব্য করেছেন, এরও সমালোচনা করেন ওবামা।
ওবামা বলেন, ‘তারা ভুল বলছে। ওয়াটারবোর্ডিং নির্যাতন, এটা যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের পরিপন্থী।’
এর আগে সম্মেলনে ওবামা বলেন, এ অঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের (টিপিপি) মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অন্তর্ভুক্তি প্রয়োজন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এ কথা জোর দিয়ে জানাতে চাই যে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধির জন্য প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর গুরুত্ব অনেক বেশি। এ জন্য আমরা এটিকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাফল্য ছাড়া আমরাও আমাদের লোকজনের চাকরি ফিরিয়ে দিতে পারব না, আমাদের অর্থনীতি বিকশিত হবে না এবং সুযোগ বাড়াতে পারব না। এ জন্যই আমরা ওই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে থাকি।’
এ ছাড়া অ্যাপেক আরও যে কারণে ওবামার কাছে গুরুত্ব পাচ্ছে, তা হলো চীন, রাশিয়া ও জাপানসহ ২১টি দেশের এ সংস্থা ২০১৫ সাল নাগাদ পরিবেশ বাণিজ্যের ওপর শুল্ক বাধা কমানো বা প্রত্যাহারের প্রুতিশ্রুতি দিয়েছে।
চীনের আপত্তি সত্ত্বেও অ্যাপেক এই ঐচ্ছিক প্রতিশ্রুতি দিয়েছে যে ২০৩৫ সাল নাগাদ তারা পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানির ব্যবহার ৪৫ শতাংশ কাটছাঁট করবে। চীন বলেছে, যুক্তরাষ্ট্রের এ লক্ষ্য উচ্চাভিলাষী।
এদিকে সম্মেলন শেষে চীনের মুদ্রা ইউয়ান নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওবামা। তিনি অভিযোগ করেন, ইউয়ানের ন্যায্য বাজারমূল্য নির্ধারণে চীন সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে চীনা রপ্তানিকারকেরা অন্যায্য সুবিধা নিচ্ছেন।
ওবামা বলেন, ‘ইউয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোরও একই কথা। আমরা এখনো জোর দিয়ে বলছি, অন্যদের জন্য যে নিয়ম, চীনকেও সেই একই নিয়ম মেনে চলতে হবে। আমরা চাই না যে ইউয়ান যুক্তরাষ্ট্র বা মার্কিন ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায় সুবিধা নিক।

সাংবাদিকতায় ফলোআপ 'অবহেলিত' by আবিদ রহমান

বাংলাদেশের সংবাদ মাধ্যমের ক্রমবিকাশের ধারাবাহিকতায় আমি এক বিগতা যৌবন। একদিন আমিও ছিলাম! তবে সেই উপস্হিতি ছিলো ভীড়ের মধ্যে অনায়াসে হারিয়ে যাওয়া অতি সাধারণ নগন্য একজন। অসাধারণ সব শিক্ষক (চিফ রিপোর্টার, বার্তা সম্পাদক ও সম্পাদক) আমার মতো ‘গাধা’ পিটিয়ে ‘মানুষ’ বানাতে ব্যর্থ হয়েছেন। সাহিত্য না সাংবাদিকতা, এই জটিল ধাঁধার জিজ্ঞাসায় কোনোটাই হয়ে ওঠেনি।

ইসলামে বাকস্বাধীনতা by শাহীন হাসনাত

সলামে মানবাধিকার বলতে সেসব অধিকারকে বোঝানো হয়, যেগুলো স্বয়ং আল্লাহতায়ালা তাঁর প্রিয় বান্দাদের প্রদান করেছেন। ইসলামে মানবাধিকারের ধারণা শুধু কোনো ঘোষণার মধ্যে সীমিত নয়, বরং তা প্রত্যেক মুসলমানের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশও বটে। হজরত রাসূলুল্লাহ (সা.) আরব সমাজের অরাজকতা দেখে বাল্যকাল থেকেই ব্যথিত ছিলেন।

মজুদদারি ও বাজার by কাজী আবুল কালাম সিদ্দীক

জুদদারির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ইসলাম অধিক মুনাফার লোভে মজুদদারি নিষিদ্ধ করেছে। হজরত মা'মার ইবনে আবদুল্লাহ ইবনে ফাজালা (রা.) বলেন, 'আমি হুজুর পাককে (সা.) বলতে শুনেছি, পাপাচারী ছাড়া অন্য কেউ মজুদদারি করে না।' _তিরমিজিঅন্য হাদিসে আছে, 'যে ব্যক্তি ৪০ রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুদ রাখে, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না।' আরও ইরশাদ হয়েছে_ 'আমদানিকারক রিজিকপ্রাপ্ত হয় আর মজুদদার হয়

হজ ও কোরবানি-পরবর্তী সময়ে করণীয় by মুফতি এনায়েতুল্লাহ

ত সপ্তাহে মুসলিম বিশ্ব একযোগে ঈদুল আজহা ও ত্যাগের মহিমায় ভাস্বর কোরবানি পালন করেছে। অন্যদিকে বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলমান হজব্রত পালন করেছেন। বাংলাদেশ থেকে এ বছর এক লাখেরও বেশি মুসলি্ল হজ পালনার্থে সৌদি আরব গমন করেছেন। হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, 'হজ সমাপনকারী সদ্যোজাত ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ।' হজরত রাসূলুল্লাহ (সা.) অন্য এক হাদিসে আরও বলেন, 'হজের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়।'

চিঠিপত্র-বেসরকারি ব্যাংকে নিয়োগ বৈষম্য

ম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে কয়েকটি বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাংকগুলো আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক শ্রেণীতে পঠিত বিষয় নির্দিষ্ট করে দেওয়ায় একটি বৈষম্য সুস্পষ্ট হয়ে উঠেছে। যেমন বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে গণিত, পরিসংখ্যান, মানবিক অনুষদের ক্ষেত্রে ইংরেজি, আইন এবং সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্য থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও লোকপ্রশাসন চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্য অনুষদ ব্যতিক্রম।

১১/১১/১১ by মাহবুব মোর্শেদ

বাংলা ক্যালেন্ডার অনুসারে আজ কার্তিকের ২৭। সন ১৪১৮। অতীতের হাজারো কার্তিকের মতো এ কার্তিকেরও বিশেষত্ব নেই। বিশেষত্ব একেবারেই নেই তা নয়_ সাম্প্রতিক তীব্র তাপদাহের পর আবহাওয়া এখন অনেকটাই সহনীয়। কার্তিকের নবান্নের দেশে এখন শীতের আমেজ। গ্রামে ইতিমধ্যে শীত পড়ে গেছে। কার্বনপ্রবণ উষ্ণ শহুরে এলাকাগুলোতেও এখন হিমেল উত্তুরে হাওয়ার রেশ।

অর্থনীতি কেমন চলছে-সমকালীন প্রসঙ্গ by মামুন রশীদ

কিছুদিন আগে একটি ইংরেজি দৈনিকের এক তরুণ সাংবাদিক আমাদের প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠান কভার করতে আসেন। নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই তিনি এসে পেঁৗছান। বদৌলতে খানিকটা আলাপও হয়। সে সুবাদে জানলাম যে, তার সাংবাদিকতার বয়স প্রায় বছরচারেক হলেও রিপোর্টিংয়ে এসেছেন মাত্র মাসচারেক এবং তিনি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়া একটি নতুন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পাস করেছেন।

থাইল্যান্ডের বানলু, বাংলাদেশের সোবহান, দুই দেহে এক প্রাণ!-ধর নির্ভয় গান by আলী যাকের

জ থেকে বছর দুয়েক আগে আমি ব্যাংককের পাতায়াতে গিয়েছিলাম কোনো একটি আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে সকালবেলায় আমার হোটেল কক্ষে বসে কফির পেয়ালায় চুমুক দিতে দিতে সেদিনের ব্যাংকক পোস্ট পত্রিকাটি চোখের সামনে মেলে ধরলাম। ওইদিনের ব্যাংকক পোস্ট পত্রিকার প্রথম পাতায় একটি সচিত্র প্রতিবেদন ছিল, যেটি আমার দৃষ্টি আকর্ষণ করল।

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা-ইচ্ছা থাকলে উপায় হয়

বার ঈদের ছুটির সময় রাজধানীর সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসাসেবায় তেমন বিঘ্ন ঘটেনি। জেলা ও উপজেলা সদর থেকেও চিকিৎসাসেবা না পাওয়ার খবর পাওয়া যায়নি। তাই বলে দেশের সরকারি হাসপাতালগুলোর সব বিভাগেই পর্যাপ্ত ডাক্তার ছিলেন এটা দাবি করা যায় না। তবে ছুটির সময় সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগে অন্তত চিকিৎসকের দেখা মিলেছে।

প্রশাসন-সবার ওপরে দলীয় স্বার্থ!

বাংলাদেশ ব্যাংকে সিবিএ নেতাদের শাস্তি মওকুফ সংক্রান্ত খবরটি বৃহস্পতিবার সমকালসহ একাধিক দৈনিকে গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। একইদিনে সমকালে রয়েছে 'জনপ্রশাসনে প্রতিমাসেই ওএসডি বাড়ছে_ দলীয়করণসহ কারণ অনেক' শিরোনামে আরেকটি খবর। এতে বলা হয়, ওএসডির কারণে প্রশাসনে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। কয়েকশ' কর্মকর্তাকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে।

স্মরণ-মোবাশ্বের আলী : এক মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব

নভেম্বর ২০১১ ছিল মোবাশ্বের আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। একজন সাবেক ছাত্রী হিসেবে তিনি আজও আমার মনের মণিকোঠায় অম্লান হয়ে আছেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলায় অনার্স পড়ার সুবাদে তাঁর ছাত্রী হওয়ার সুযোগ হয়েছিল। অধ্যাপক মোবাশ্বের আলীর আরেক বোনও আমাদের অধ্যাপিকা ছিলেন_ বাংলা বিভাগের অধ্যাপিকা নুরুজাহান বেগম।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৪৯)-শ্রেণীবিন্যাস নিয়ে প্রথম ধাক্কা by আলী যাকের

পিআইএর সদর দপ্তর থেকে একটি অটোরিকশায় চেপে সবুজ মামার বাড়িতে পেঁৗছানো গেল। সেখানে যথারীতি আমাকে সাদর অভ্যর্থনা জানালেন মামা-মামি এবং গোটা পরিবার। এর আগে যখন ড্রিগ রোড দিয়ে পিআইএর বাসটি ছুটে চলছিল, তখন মনে হচ্ছিল, বাসটি যেন বাতাসে ভেসে চলেছে। এমন মসৃণ রাস্তা। দুই দিকে সুন্দর সুন্দর ভবন, নিয়নের আলো। যেদিকে দৃষ্টি যায়, ঝকঝকে-তকতকে পরিষ্কার।

শেকড়ের ডাক-সুন্দরবন কি সপ্তাশ্চর্যে স্থান পাবে? by ফরহাদ মাহমুদ

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশের গর্ব সুন্দরবন এখনো সেই তালিকায় রয়েছে। সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য নানা মহল থেকে, এমনকি সরকারিভাবেও আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে তরুণরা ব্যাপক সংখ্যায় ভোটগ্রহণের জন্য নানা ধরনের ক্যাম্পেইনও চালিয়ে যাচ্ছে। ভোটদানের জন্য আজই শেষ দিন। বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যে আমাদের সুন্দরবন স্থান পাবে কি?

মত ও মন্তব্য-সার্ক শীর্ষ সম্মেলন : আরেকটি বড় সুযোগ by হারুন হাবীব

পঁচিশ বছরের সার্ক এযাবৎ ১৬টি শীর্ষ সম্মেলন করেছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, অর্থাৎ সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চলতি মাসের ১০ ও আজ ১১ তারিখ মালদ্বীপের পর্যটননগরী আদ্দু সিটিতে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় 'বিল্ডিং ব্রিজেস', অর্থাৎ আঞ্চলিক দেশগুলোর মধ্যে সেতুবন্ধ রচনা। ২৫ বছর আগে বাংলাদেশের মাটিতে আঞ্চলিক সহযোগিতা সংস্থাটির জন্ম হয়েছিল প্রথম শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে।

খাদ্যগুদাম নির্মাণে দুর্নীতি-শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে

খাদ্যগুদাম নির্মাণে বড় ধরনের দুর্নীতির খবর জানা গেছে। তদন্তে প্রকাশ পেয়েছে, নতুন খাদ্যগুদাম নির্মাণ করতে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের নির্মাণসামগ্রী। খাদ্য বিভাগের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই দুর্নীতির কথা। তদন্ত কর্মকর্তারা দুর্নীতির নমুনাও সংগ্রহ করেছেন। এই দুর্নীতির কারণে খাদ্যগুদামগুলো ভবিষ্যতে দেশের জন্য সম্পদ না হয়ে সমস্যা হয়ে দেখা দিতে পারে।

চামড়া ক্রয়ে বিশৃঙ্খলা-সরকারের অধিক সংশ্লিষ্টতা প্রয়োজন

ত এক বছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব। নিঃসন্দেহে বাংলাদেশের চামড়া শিল্পের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন। দেশের এই বাণিজ্যের কাঁচামাল, অর্থাৎ চামড়ার বেশির ভাগ সংগ্রহ হয়ে থাকে প্রধান দুটি ধর্মীয় উৎসবের সময়। এর মধ্যে ঈদুল আজহার সময়টাতেই অধিক পরিমাণ কোরবানির চামড়া সংগ্রহ হয়ে থাকে।

ভারতে এমএস রড রফতানিতে অশুল্ক বাধা দূর করার তাগিদ

বাংলাদেশে উৎপাদিত এমএস রড ভারতের বাজারে সহজে প্রবেশাধিকারের জন্য সরকারের সহায়তা চেয়েছেন বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। তারা বলেছেন, কোনো ধরনের অশুল্ক বাধা যাতে ভারতের বাজারে বাংলাদেশি রডের প্রবেশাধিকার ঠেকাতে না পারে, সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তারা বাংলাদেশি এমএস রডসহ এ শিল্পের অন্যান্য পণ্য বিনা শুল্কে প্রতিবেশী দেশ ভারতে রফতানির সুবিধা পাওয়ায় মহাজোট সরকারের প্রশংসা করেন।

আরও দুটি সঞ্চয় স্কিম চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক

ব মানুষকে সঞ্চয় সুবিধার আওতায় আনতে আরও দুটি নতুন স্কিম চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক। বিশেষ ও মাসিক সঞ্চয় নামে চালু করা স্কিমের একটিতে ১০ বছরে দেওয়া হবে তিনগুণ। এখানে বার্ষিক ভিত্তিতে গড় সুদ হার দাঁড়াবে ১৩ শতাংশ। একই সঙ্গে ৫, ৮ ও ১০ বছরমেয়াদি প্রকল্পের পাশাপাশি ৩ বছরের মাসিক সঞ্চয় প্রকল্প চালু করা হয়েছে।

ফুলবাড়িয়ায় আখের বাম্পার ফলন-লাল চিনি উৎপাদনে রেকর্ড by ম কবীর উদ্দিন সরকার হারুন

লতি মৌসুমে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখের বাম্পার ফলন হওয়ায় ঐতিহ্যবাহী লাল চিনির উৎপাদন লক্ষ্যমাত্রার কয়েকগুণ ছাড়িয়ে যাবে। আখের ফলন ভালো হওয়ায় উপজেলার বাকতা, কালাদহ ও এনায়েতপুর ইউনিয়নের ২০টি গ্রামের কৃষকদের ঘরে ঘরে চলছে আনন্দ-উল্লাস। উপজেলা কৃষি অফিস সূত্রে বলা হয়, এ মৌসুমে ফুলবাড়িয়া উপজেলায় ৩২৪ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধার্য থাকলেও কৃষকরা চাষ করেছেন এক হাজার ২২৫ হেক্টর। প্রতি কাঠায় আখ মাড়াইয়ে ৪৫-৫০ টিন আখের রস থেকে এ বছর ৩ থেকে সাড়ে ৩ মণ লাল চিনি পাওয়া যাবে। ঐতিহ্যবাহী ফুলবাড়িয়ার লাল চিনি তৈরিতে কৃষকদের আখ উৎপাদনের লক্ষ্যমাত্রার কয়েকগুণ বেড়ে যাওয়ায় এবারের বাম্পার ফলন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বাকতা ইউনিয়নের কালনাজানী গ্রামের আখচাষি ও লাল চিনির উৎপাদক রুবেল মিয়া জানান, এবারের মতো ভালো ফলন এর আগে কখনও হয়নি। চাঁদপুর গ্রামের মকবুল হোসেন জানান, ফুলবাড়িয়ার ঐতিহ্য লাল চিনির কদর সারাদেশেই রয়েছে। প্রায় শতবর্ষ আগে থেকেই দেশের একমাত্র ওই উপজেলা ফুলবাড়িয়ায় লাল চিনি উৎপাদন হচ্ছে। তবে অতীতে চিনিকলের মিহি ও সাদা চিনি বাজারে আসার পরই ফুলবাড়িয়ায় হাতে তৈরি চিনি লাল চিনি হিসেবে পরিচিত পায়। এ লাল চিনি দিয়ে বানানো চিড়া-মুড়ির মোয়ার স্বাদই আলাদা। লাল চিনির তৈরি কটকী তো এলাকায় বহুল প্রচলিত একটি শিশুখাদ্য এবং শীতের ফোঁকা পিঠার তুলনা নেই। লাল চিনি তৈরি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে কালাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান সিরাজ সাজু বলেন, 'আগে চিনি তৈরিকালে আখ মাড়াইয়ে ৪টি গরু (বলদ) প্রয়োজন হতো। এখন প্রযুক্তির উন্নয়নের ফলে আখ মাড়াই হচ্ছে ইঞ্জিনচালিত মেশিনে। ফলে কম সময় ও খরচে লাল চিনি উৎপাদন সম্ভব হচ্ছে। আমাদের ধারণা, সভ্যতার জাঁতাকলে পিষ্ট প্রাচীন ঐতিহ্যের ধারক ঐতিহাসিক চিনি এখনও তার অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। কালের বিবর্তনে লাল চিনি নাম ধারণ করে সভ্যতার সাক্ষী হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার কৃষকের ঘরে ঘরে বেঁচে আছে।'
লাল চিনি তৈরিতে প্রথমে আখ থেকে রস বের করা হয়। রস বের করার পর মাটিতে গর্ত করে তৈরি চুলায় কড়াই বসিয়ে রস জ্বাল দেওয়া হয়। রস পূর্ণ জ্বাল হওয়ার পর কড়াইসহ চুলা থেকে নামিয়ে কাঠের ডাং বা কাঠি_ আঞ্চলিক কথ্য ভাষায় 'ডোভ' দিয়ে বিরামহীন ঘুটতে হয় যতক্ষণ না শুকনো ধুলার মতো আকার ধারণ করে। আখের গুণগত মান খারাপ হলে ধুলার মতো না হয়ে গুটি গুটি আকার ধারণ করে। এটিই লাল চিনি। চিনি তৈরি করার জন্য যে অস্থায়ী গৃহনির্মাণ করা হয় তাকে বলা হয় জ্বালঘর। দেখতে ধূসর-খয়েরি হলেও সাদা চিনির বিপরীতেই হয়তো লাল চিনির নামকরণ।
বয়স্ক ব্যক্তিদের মতে, আজ থেকে ৭০-৮০ বছর আগেও এ এলাকায় চিনি বলতে বর্তমান লাল চিনিকেই বোঝাত। কালের বিবর্তনে মেশিনে উৎপাদিত চিনি (ফুলবাড়িয়ার মানুষের ভাষায় যা সাদা চিনি) প্রসার লাভ করায় অত্র এলাকায় উৎপাদিত চিনি হয়ে গেছে লাল চিনি। এখনও অবশ্য ফুলবাড়িয়ার কোনো মানুষ চিনি প্রসঙ্গ উঠলে জিজ্ঞাসা করে নেয় লাল চিনি, না সাদা চিনি।
লাল চিনি মাড়াই মৌসুম শুরু হয় অগ্রহায়ণ মাসে, চলে চৈত্র মাস পর্যন্ত। মাড়াই মৌসুমে ওই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আখ মাড়াই অত্যন্ত পরিশ্রমী প্রক্রিয়া। লাল চিনি তৈরিতে আখ থেকে রস বের করার জন্য ব্যবহার করা হয় একটি যন্ত্র। এর তিনটি শলা থাকে লোহার। তার মধ্যে দুটি শলা আকারে বড়, একটি ছোট। এটিকে বলা হয় ওক (আখ) গাছ। শলাগুলো ঘোরালে আখ থেকে রস বের হয়। আগে শলাগুলো ঘোরানোর কাজে ব্যবহার করা হতো চারটি শক্তিশালী গরু।
সে যাই হোক। কষ্টের উৎপাদন পদ্ধতি, দীর্ঘমেয়াদে মাঠ দখল করে রাখা, বিকল্প ফসলের আশঙ্কা প্রভৃতি কারণে অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে ইতিহাসের মূল্যবান এ উপাদান।

এডিপি বাস্তবায়নে ১৬ দফা কর্মপরিকল্পনা by জাফর আহমেদ

খন থেকে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প প্রাক-মূল্যায়ন সভায় (পিইসি) উত্তোলনের আগে সংশ্লিষ্ট দাতাদেশ বা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে কি-না তা জানাতে হবে। সম্ভব হলে ওই প্রকল্প সভায় উত্তোলনের আগে সংশ্লিষ্ট দাতার সঙ্গে চুক্তি সেরে ফেলতে হবে। অথবা অর্থায়নের গ্যারান্টি নিতে হবে। কারণ অনেক প্রকল্পে দাতাদের সহায়তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। পরে দাতারা পিছু হটে আসে। তখন ওই প্রকল্পের অর্থায়নে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

জিতেছে পাকিস্তান

হিলা বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। গতকাল ফতুল্লায় তারা ৮ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। শক্তিশালী আইরিশদের হারিয়ে 'বি' গ্রুপের শীর্ষেও পেঁৗছে গেছে তারা। অন্যদিকে আইরিশদের এটি টানা দ্বিতীয় পরাজয়।খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড।

প্রোটিয়াদের বড় জয়

শ্রীলংকার বিপক্ষে বোলারদের নৈপুণ্যে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে ব্যর্থ হয়েছিল তাদের ব্যাটিংলাইন। তবে গতকাল প্রোটিয়াস মেয়েদের ব্যাটিং শক্তিমত্তার পরিচয় পাওয়া গেছে। বিকেএসপিতে গতকাল তারা ১৯৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে যুক্তরাষ্ট্রকে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৩ রানের পাহাড় গড়ে তুলে স্মিথ-আমলার দেশের মেয়েরা। জবাবে ৯ উইকেটে ১৪৫ রান করে যুক্তরাষ্ট্র।

ওয়ানডে স্ট্যাটাসের অপেক্ষায়...

হাঁটা পায়ে দুই ভেন্যুর দূরত্ব মিনিট তিনেকের। বিকেএসপির দুই নম্বর মাঠে খেলা শেষ হয়ে যখন দু'দলের বাস ঢাকার দিকে রওনা দিয়েছে, তখন তিন নম্বর মাঠে আমেরিকান মেয়েদের ওপর রীতিমতো রোলার চালাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। দুই ওপেনারের ২০০ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকা ৩৪৩ রানের বিশাল শৃঙ্গ তৈরি করেছিল সেখানে। ২০ বলের মধ্যে জয় নিশ্চিত করে সালমারা একবার ঢুঁ মেরে এসেছিলেন তিন নম্বর মাঠে। 'দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলে, ওরা তো পারবেই।

অস্ত্রবিরতি প্রত্যাহার করল পশ্চিমবঙ্গের মাওবাদীরা

স্ত্রবিরতি প্রত্যাহার করে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মাওবাদীরা। রাজ্য সরকার সামরিক অভিযান অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মাওবাদীরা জানিয়েছে। এদিকে মাওবাদীদের এ ঘোষণার পরপরই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর জিনিউজ, টেলিগ্রাফ ও বিবিসি অনলাইনের।

আসাদকে পদত্যাগের আহ্বান জর্ডানের বাদশাহর-সংঘর্ষে নিহত ৬৯

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি আমি যদি তার জায়গায় থাকতাম তবে অবশ্যই পদত্যাগ করতাম।' বাদশাহ আবদুল্লাহর এ বক্তব্যের পর আসাদপন্থিরা সিরিয়ায় জর্ডান দূতাবাসে হামলা চালায়। জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রায় ১শ' বিক্ষোভকারী জর্ডানের দূতাবাস ঘিরে ফেলে এবং সহিংসতা ছড়ানোর চেষ্টা চালায়।

ওয়ালস্ট্রিটবিরোধীদের হটিয়ে দিল পুলিশ :গ্রেফতার ১১৮

য়ালস্ট্রিটবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার কঠোর অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার নিউইয়র্কের জুকোট্টি পার্ক এবং ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১১৮ জনকে। আন্দোলনের ফলে ওই এলাকার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে দাবি করে আন্দোলন বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ক্ষুদ্র উদ্যোক্তারা। খবর এএফপি, এপি, বিবিসি ও রয়টার্স অনলাইনের।

যৌতুক চাওয়ার ঘটনায় তদন্ত-হিরণের বক্তব্য নাকচ করলেন ফারজানা

শিক্ষক শওকত হোসেন হিরণ ও তার ফুপু তাহমিনা খানমের বিরুদ্ধে ওঠা যৌতুক চাওয়ার অভিযোগের তদন্ত শেষ হয়েছে। পটুয়াখালী ও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পৃথকভাবে ঘটনার তদন্ত করেন। এদিকে গত সোমবার রাতে কলাপাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কলাপাড়ার মাদ্রাসা রোড এলাকার মোঃ শাহ আলম খানের ছেলে শওকত হোসেন হিরণ যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার এবং তার পরিবারের সুনাম নষ্ট করছে।

মহিলা বিশ্বকাপ বাছাই-জাপানকে হেসেখেলে হারাল বাংলাদেশ

বিকেএসপির সবুজ মাঠে ঘাসের মধ্যেই গায়ে গায়ে বাস লজ্জাবতী পাতাগুলোর। কেউ একজন তাদের লজ্জাবতীর স্পর্শকাতরতার কথা ফাঁস করেছিল। মাত্র ২০ বলের মধ্যে বাংলাদেশি মেয়েদের কাছে ১০ উইকেটে হারার পর তাই নিজেদের লজ্জালুকিয়ে লজ্জাবতীর পাতা নিয়েই খেলা শুরু করল জাপানি মেয়েরা। ৩৮ রানে গুটিয়ে যাওয়ার কোনো লাজকুতা ছিল না জাপানিদের মধ্যে; বরং মাঠে আসা ঢাকায় থাকা কিছু জাপানি দর্শকের হাততালি সাদরেই গ্রহণ করেছেন ইয়ামামোটো-কুবোতারা।

দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু-অঙ্কুরেই ঝরে পড়ল একটি স্বপ্ন

বাবার ইচ্ছা, ছেলে হবে চিকিৎসক। তবে মায়ের চাওয়া ছিল ভিন্ন। এ নিয়ে দু'জনের মতবিরোধও ছিল। কিন্তু সে সবের কিছুই হওয়া হলো না আট বছরের ফাহিমের। স্কুলের টিফিন আওয়ারে খেলা করতে গিয়ে নির্মাণাধীন ঘরের ইটের দেয়াল ভেঙে পড়ে তার ওপর। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এভাবে অঙ্কুরেই ঝরে পড়ল একটি স্বপ্ন। করুণ এ ঘটনা ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায়।

শতকোটি টাকার শুল্ক জালিয়াতির তদন্ত শুরু-চট্টগ্রাম কাস্টম হাউস by সারোয়ার সুমন,

দুর্নীতির স্বর্গরাজ্য হিসেবে পরিচিত চট্টগ্রাম কাস্টম হাউসে ২০ মাসে শতকোটি টাকা শুল্ক জালিয়াতির ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ টাস্কফোর্স। দুর্নীতির টাকায় কোটিপতি বনে যাওয়া কাস্টমস কর্মকর্তাদের পিছু নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মাসেও কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে চারটি মামলা করেছে চট্টগ্রাম দুদক। অনুসন্ধান পর্যায়ে রয়েছে আরও ২৭ কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির ফাইল।

পুলিশ সদস্য থেকে জাল টাকার কারবারি হুমায়ুন

দ সামনে রেখে ব্যবসায়ীরা যেমন পণ্য তৈরি ও বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েন তেমনি ওরাও। তবে ওদের পণ্য 'জাল টাকা'। এক লাখ জাল টাকা বিক্রিতে মেলে আসল ১২ থেকে ১৫ হাজার টাকা। আর খরচ মাত্র দুই থেকে তিনশ' টাকা। জাল টাকা বিক্রি ও বিপণনে যাতে কোনো ঝামেলায় পড়তে না হয় সে জন্য মাদকদ্রব্যের মতো রেখেছে সাংকেকিত নাম।

ব্যাংক ও হাসপাতালের অসাধু চক্র জড়িত! by সাহাদাত হোসেন পরশ

রাজধানীসহ সারাদেশে জাল মুদ্রা তৈরি করছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। বাসা ভাড়া নিয়ে ছোট ছোট মেশিনে জাল মুদ্রা তৈরি করে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জাল মুদ্রা তৈরির কারিগররা ১ লাখ টাকার জাল নোট ৮-১০ হাজার টাকায় একটি গ্রুপের কাছে বিক্রি করে। পরে সেই গ্রুপ অন্য আরেকটি চক্রের কাছে ওই নোট বিক্রি করে দেয়। এভাবে দু'তিন হাতবদল হয়ে ওই টাকা সাধারণ মানুষের হাতে পেঁৗছে।

আইনি লড়াই চালিয়ে যাবেন বাবা-মা by মাসুম মিজান

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল দিহান মেহজাবিন রিদিতা। বাবা শেখ আলিউজ্জামান একজন প্রতিষ্ঠিত হোমিও চিকিৎসক। মা ফাতেমা সুলতানা ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার শিক্ষিকা। কর্মজীবী এই দম্পতির একমাত্র সন্তান রিদিতা ছিল সংসারের মধ্যমণি। হঠাৎ পারিবারিক অশান্তির ঝড় ওঠে তাদের সুখের সংসারে। রিদিতার মা-বাবার কলহ থানা-পুলিশ ও আদালত পর্যন্ত গড়ায়।

সরেজমিন মাওয়া ফেরিঘাট-পথে পথে সক্রিয় প্রতারক চক্র by আতাউর রহমান,

মাদারীপুরের শিবচরের ক্ষুদ্র কসমেটিক ব্যবসায়ী সাবির উদ্দিন প্রায় ৯ হাজার টাকা নিয়ে মালপত্র কেনার জন্য ঢাকার চকবাজারের উদ্দেশে রওয়ানা দেন। মাওয়া ফেরিঘাটে তার প্যান্টের পকেট কেটে পুরো টাকাটাই নিয়ে গেছে পকেটমার চক্র। ইলিশ পরিবহন কাউন্টারের পাশে নিজের কাটা পকেট দেখিয়ে তিনি বলেন, 'লঞ্চ থেকে নেমে বাস পর্যন্ত আসতেই সব শেষ।

বারবার আগুনে পুড়েও বেঁচে আছে গাছটি by মাসুম মিজান

লেলিহান শিখার সঙ্গে বারবার লড়াই করে বেঁচে আছে শ্যামলীর সেই পোড়া চাম্বল গাছটি। এখনও মাঝে মধ্যে এ গাছটির গোড়ায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কয়েক বছরে জীবিত গাছটির কাঁচা কাণ্ডের একাংশ পুড়ে কয়লা হয়ে গেছে। বাকি অংশ নিয়ে বেঁচে আছে গাছটি।রাজধানীর মিরপুর রোডের কল্যাণপুর সড়ক ও জনপথ কার্যালয় সংলগ্ন হলি গলির মুখের চাম্বল গাছটির গোড়ায় অভ্যন্তরীণ রুটের পাঁচটি সিটিং সার্ভিস বাসের কাউন্টার।

নান্দনিক স্থাপনা

ইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট ফেলিক্স হুফুইত বায়োজিনির ইচ্ছা হলো জন্ম শহর ইয়ামোসোকরোকে রাজধানী বানাবেন। কিন্তু ইচ্ছা করলেই তো হবে না। তার প্রতিফলন ঘটাতে হলে সেখানে বিশাল একটা কিছু করা দরকার। তিনি মনস্থির করলেন, ইয়ামোসোকরোতে গড়ে তুলবেন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। শুরু হলো কাজ। কিন্তু সারাবিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের কাছে তার এ কাজ মোটেও পছন্দের ছিল না।

ঢাকায় ঋতি্বক ঘটকের ছবি নিয়ে উৎসব

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতি্বক ঘটকের জন্মবার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল একাডেমী অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আগামী ১৮ থেকে ২৪ নভেম্বর ২০১১ ঢাকার শিল্পকলা একডেমীর জাতীয় নৃত্য ও সঙ্গীত বিভাগ মিলনায়তনে ঋতি্বক ঘটক রেট্রোস্পেক্টিভের আয়োজন করতে যাচ্ছে। ১৯ থেকে ২৪ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় ঋতি্বক ঘটক নির্মিত দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চারজন মেয়ের গল্প নিয়ে লড়াই

কানাডা থেকে কবে এলেন?এই তো সেখানে দু'মাস থাকার পর গত বৃহস্পতিবার এসেছি। এতদিন থাকার পেছনে কারণ হলো আমার ছেলে আদিত্য শুদ্ধ কানাডার একটি কলেজে ভর্তি হয়েছে। সে জন্যই তার কাছে আমাকে থাকতে হয়েছে। আগামী ২২ নভেম্বর আমি আবারও কানাডায় যাব।চ্যানেল আইয়ে প্রচার শুরু হয়েছে 'লড়াই'। এ ধারাবাহিক নিয়ে বলুন।

সংগ্রামের প্রদীপ্ত মশাল ইমদাদ হোসেন by কামাল লোহানী

বিরাট যে লাল সূর্যটাকে দেখি শহীদ মিনারের স্তম্ভজুড়ে, সে গর্জে ওঠে ভাষাসংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, প্রতি ফেব্রুয়ারিতে। যেন বয়লারের গনগনে আগুনের মতো জ্বলতে থাকে। প্রতিরোধের আগুনে ঝলসে ওঠে ওই লাল সূর্যটা। উত্তাপ দেয় যত প্রতিবাদী মানুষকে। জ্বালিয়ে-পুড়িয়ে ভস্ম করে দেয় প্রতিক্রিয়ার যত জঞ্জাল। একে সামনে রেখে আমরা লাখো-অযুত মানুষ শ্রদ্ধা নিবেদন করি ভাষাশহীদদের।

মৌলিক পরিবর্তনমুখী সম্ভাবনা-ওয়ালস্ট্রিট দখল আন্দোলন by ডেভিড গ্রেবার

কেন মানুষজন দখল করছেন ওয়ালস্ট্রিট? সর্বশেষ পুলিশি ক্র্যাকডাউন সত্ত্বেও কেন এই দখল মাত্র কয়েক দিনে আমেরিকাজুড়ে বিচ্ছুরণ ঘটিয়েছে? শত শত মানুষকে কেন তা অনুপ্রাণিত করছে পিৎজা, টাকাপয়সা, যন্ত্রপাতি পাঠাতে? আর এখন, কেন তা মানুষজনকে অনুপ্রাণিত করছে শিকাগো দখল করো, ফ্লোরিডা দখল করো, ডেনভার দখল করো বা লস অ্যাঞ্জেলেস দখল করো নামে তাদের নিজেদের আন্দোলন শুরু করতে?

ফারজানাকে 'রেড স্যালুট'

যৌতুক এক ধরনের সামাজিক ব্যাধি। এই দুরারোগ্য ব্যাধির নিরীহ শিকার হচ্ছে আমাদের দেশের হাজার নয় লাখ লাখ নারী। কোনো ছবকেই কাজ হচ্ছে না। নিয়ম আছে, আইন আছে_ তাতে কী! কে মানছে, কে শুনছে? বিয়ের আগে যৌতুক না পেলে বিয়ে ভেঙে দেওয়া এবং বিয়ের পর যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্মম অত্যাচার ও হত্যার ঘটনা আমাদের দেশে অহরহ ঘটছে।

প্রেরণার নাম ফারজানা by একরামুল হক শামীম

০০৩ সালের ঘটনা। নিশা শর্মা নামের ভারতের মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে বিয়ের আসরেই বিয়ে ভেঙে দেন। মধ্যবিত্ত সমাজে মেয়ে যখন বিয়ে ভেঙে দেয় তখন তা নিয়ে নানা ধরনের কানাঘুষা শুরু হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী নিশা শর্মার বিয়ে ঠিক হয়েছিল এক কম্পিউটার ইঞ্জিনিয়ারের সঙ্গে। নিশার বাবা-মা মেয়ের জন্য যোগ্য পাত্র ঠিক করতে পেরে আনন্দিত হয়েছিলেন।

বাণিজ্যিক রাজধানী হয়ে উঠবে কবে-চট্টগ্রাম by শাহনেওয়াজ বিপ্লব

ট্টগ্রাম। নামের সঙ্গে জড়িয়ে থাকা 'গ্রাম' শব্দটিই যেন এর নিয়তিকে নির্ধারণ করে দিয়েছে। বাণিজ্যিক রাজধানী নামের জামা তার গায়ে পরিয়ে দিয়েছে সব সরকারই; কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম একটি নাগরিক কোলাহলময় গ্রামই থেকেছে, যেটি সত্যিকারের বাণিজ্যিক রাজধানী অথবা দ্বিতীয় রাজধানী হয়ে উঠতে পারেনি আজ অবধি।গ্রামের মানুষ সবসময় সুবোধ আর সরল হয়। রাজনীতির হাজারো মারপ্যাঁচ গ্রামের মানুষের বোধগম্যের বাইরে।

ধানের বাম্পার ফলন, বাজারে স্বস্তি বনাম কৃষকের শঙ্কা-সময়ের কথা by অজয় দাশগুপ্ত

মন ধান কাটার ধুম পড়েছে, এটা বলা যাবে না। এ জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিমধ্যেই দিনাজপুরের বাজারে এসেছে নতুন ধান। বঙ্গোপসাগরের তীরের জেলা বরগুনাতেও লবণসহিষ্ণু জাতের ধান কাটা শুরু হয়েছে। সমকালের বরগুনা জেলা প্রতিনিধি জানালেন, এ ধানের (বিনা-৮) ফলন এতদিন স্থানীয়ভাবে চালু বিভিন্ন জাতের চেয়ে বেশি এবং ধান লাগানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত সময়ও প্রয়োজন পড়ে কম।

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব-দায়ীদের কঠোর শাস্তি দিন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির গ্রেফতারকে কেন্দ্র করে গত সোমবার তার সমর্থকরা সেখানে রেলপথ-সড়কপথ অবরোধের নামে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ কয়েক ঘণ্টা বিঘি্নত হয়। কয়েকটি ট্রেন আটকা পড়ে। বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট সড়ক যোগাযোগও কিছু সময় আটকে দিয়েছিল। এতে যাত্রীদের দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে সময় অতিবাহিত করতে হয়।

সিভিএফ ঢাকা সম্মেলন-বিপন্নদের ঐক্যই বিপদের জবাব

ঢাকায় সিভিএফ (ক্লাইমেট ভালনারেবল ফোরাম) মন্ত্রী পর্যায়ের সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হলো, যখন বৈশ্বিক উষ্ণতাজনিত বিপদ মোকাবেলার ক্ষেত্রে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান ক্রমেই স্পষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বহুরৈখিক বিরূপতাও এখন অবিসংবাদিত। সর্বব্যাপ্ত এই সংকটের কারণে বিশেষভাবে বিপন্ন অথচ অনুন্নত দেশগুলোর এই জোটের দুই দিনের আলোচনা ও শেষ দিনের ঘোষণাপত্রে এসব বিষয় স্বভাবতই প্রতিফলিত হয়েছে।

পশ্চিমবঙ্গে অস্ত্রবিরতি প্রত্যাহারের ঘোষণা মাওবাদীদের

মাস পেরোতেই পশ্চিমবঙ্গে অস্ত্রবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মাওবাদীরা। গত সোমবার ওই ঘোষণা দেওয়ার পর রাতেই তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকে হত্যা করেছে চরমপন্থীরা। এ পরিপ্রেক্ষিতে মাওবাদীদের শক্ত ঘাঁটি জঙ্গলমহল এলাকায় অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার।গত মে মাসে বিধানসভা নির্বাচনে জয়লাভের পরপরই মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাহাথিরের উদ্যোগ-বুশ-ব্লেয়ারের প্রতীকী বিচার

রাক আগ্রাসনের মাধ্যমে 'যুদ্ধাপরাধ' সংঘটনের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবি্লউ বুশ ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতীকী বিচারের উদ্যোগ নিয়েছেন মালয়েশিয়ার মানবাধিকারকর্মীরা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উদ্যোগে গঠিত কুয়ালালামপুর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আগামী শনিবার এ দুই সাবেক নেতার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু হবে।

বাশারকে সরে দাঁড়ানোর আহ্বান আবদুল্লাহর-নিষেধাজ্ঞার আওতা বাড়াল ইইউ

র্ডানের বাদশাহ আবদুল্লাহ গত সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনিই প্রথম কোনো আরব নেতা, যিনি এমন আহ্বান জানালেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ওপর তাদের নিষেধাজ্ঞার আওতা আরো বাড়িয়েছে। নতুন তালিকায় জেনারেলসহ ১৮ জনের সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আসাদ প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক চাপের কাছে দামেস্ক সরকার নতি স্বীকার করবে না।

ভারতে পেট্রলের দাম কমেছে

ভারতে পেট্রলের দাম কমেছে। লিটার প্রতি ২ দশমিক ২৫ রুপি করে কমানোর ঘোষণা দেওয়া হয় গতকাল মঙ্গলবার। আজ বুধবার থেকে এই দাম কার্যকর হবে। ২০০৯ সালের জানুয়ারির পর এবারই প্রথম পেট্রলের দাম কমানো হলো। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় এই দাম কমানো সম্ভব হলো বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

জুকোটি পার্ক থেকে 'অকুপাই' আন্দোলনকারীদের উচ্ছেদ

নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটের কাছে জুকোটি পার্ক থেকে আন্দোলনকারীদের সাময়িকভাবে উচ্ছেদ করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে গতকাল মঙ্গলবার ভোরে উচ্ছেদ অভিযান শেষ হয়। এ সময় ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাময়িকভাবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলে শহর মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে।

এবার আইটেম গার্ল by অনন্য রেজা করিম

ফবিট ছবির নায়িকা হিসেবে বলিউড তাঁকে চিনলেও ধীরে ধীরে ট্র্যাক বদলে মূল ধারার বাণিজ্যিক সিনেমার সঙ্গে সিরিয়াসলি যুক্ত হয়ে পড়ছেন চিত্রাঙ্গদা সিং। 'হাজারো খোয়াইশি অ্যায়সি', 'কাল-ইয়েস্টার ডে অ্যান্ড টুমরো', 'সরি, ভাই', 'ইয়ে শালি জিন্দেগি'র মতো ছবিতে অভিনয়ের সুবাদে শ্যামাঙ্গী এই মেধাবী অভিনেত্রী দর্শক-সমালোচকদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন।

মনের কথা ফাঁস by সৈয়দ মাহমুদ জামান

ম্পর্ক আছে, নাকি নেই? প্রেম আগের মতো আছে, নাকি তাসের ঘরের মতো ভেঙে গেছে? আদৌ কোনো প্রেম ছিল, নাকি পুরোটাই মিডিয়ার চোখে খবর হওয়ার জন্য সাজানো গল্প? এমন অনেক প্রশ্নই উঠেছে ফ্রিদা পিন্টোকে নিয়ে। ফেয়ার অ্যান্ড লাভলির সামান্য এক মডেল হঠাৎ সুযোগ পেয়ে যান ড্যানি বয়েলের মতো খ্যাতিমান পরিচালকের ছবিতে অভিনয়ের।

গল্প অন্তরাল-পরিচালক আমার দুই টাকার বন্ধু

রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে রয়েছে সুমন আনোয়ার পরিচালনায় ধারাবাহিক নাটক 'সবুজ গ্রামে নীল ডিশ এন্টেনা'। এতে অভিনয় করেছেন রওনক হাসান। আজ অন্তরালের গল্প বলেছেন তিনিসুমনকে আমি দুই টাকার বন্ধু বলি। ওর সঙ্গে আমার পরিচয় সেই মঞ্চ করার সময় থেকে। দুজনই তখন অর্থনৈতিকভাবে দুর্বল ছিলাম। পকেটে মাত্র দুই টাকা নিয়ে বেইলি রোডে যেতাম।

পবিত্র কোরআনের আলো-নবী শোয়ায়েবের কওম ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল

৯. ক্বাদিফ্তারাইনা আ'লাল্লাহি কাযিবান ইন উ'দনা ফী মিল্লাতিকুম বা'দা ইয্ নাজ্জা-নাল্লা-হু মিনহা; ওয়া মা ইয়াকূনু লানা আন্ নাঊদা ফীহা ইল্লা আন ইয়্যাশা আল্লাহু রাব্বুনা; ওয়া ছিআ' রাব্বুনা কুল্লা শাইয়িন ই'লমা আ'লাল্লা-হি তাওয়াক্কালনা; রাব্বা-না ফ্তাহ্ বাইনানা ওয়া বাইনা ক্বাওমিনা বিলহাক্কি ওয়াআনতা খাইরুল ফা-তিহীন।
৯০. ওয়াক্বা-লাল মালাউ ল্লাযীনা কাফারূ মিন ক্বাওমিহী লায়িনি ত্তাবা'তুম শুআ'ইবান ইন্নাকুম ইযা ল্লাখা-ছিরূন।

জ্বালানির জ্বালা by শাহনেওয়াজ বিপ্লব

কোরবানির ঈদের আনন্দ মিলিয়ে যেতে না যেতেই আবারও মূল্যবৃদ্ধির কোপ পড়ল আমজনতার ঘাড়ে! ১০ নভেম্বর মাঝরাত থেকে এক ধাক্কায় ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম পাঁচ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সরকার চলতি বছরই ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম তিনবার এবং ফার্নেস অয়েলের দাম চারবার বাড়িয়েছে।

আমায় ক্ষমো হে-বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজন আছে কি? by মামুন রাশীদ

মার আগের একটি লেখায় বাংলাদেশে ক্রমবর্ধমান 'ভোগবাদ' (কনজুমারিজম) ও 'চরম ভোগবাদিতা' (সুপার কনজুমারিজম) নিয়ে কিছু কথা বলেছিলাম। সেই লেখাটিতে আমি মূলত গুরুত্ব দিয়েছিলাম মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, জীবনযাত্রায় পরিবর্তন এবং ক্রমাগত নগরায়ণের ওপর। আর তা করতে গিয়ে অর্থ ও বাণিজ্যমন্ত্রীদ্বয়ের সাম্প্রতিক কিছু মন্তব্যের উল্লেখ করেছিলাম।

স্মরণ:এম এ রব বীর-উত্তম : ইতিহাসের উজ্জ্বল অধ্যায়

মুক্তিযুদ্ধকালীন চিফ অব স্টাফ মেজর জেনারেল এম এ রব বীর-উত্তমের ৩৬তম মৃত্যুবার্ষিকী ছিল ১৪ নভেম্বর। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু রয়ে গেছে তাঁর অসাধারণ কর্মকাণ্ডের গৌরবোজ্জ্বল কৃতিত্ব। ক্ষণজন্মা এই মানুষটি রয়েছেন ইতিহাসের পাতায়, জাতীয় বীর হিসেবে। ১৯১৯ সালের ১ জানুয়ারি এম এ রব জন্মগ্রহণ করেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে।

রেশমা কাপাডিয়া-বাজারের উত্থান মানচিত্র পাল্টে হিসাব করতে হবে

তাইজো ইশিদা যখন প্রথম বাংলাদেশকে দেখেন, তখন তিনি সেখানকার চেহারা দেখে মনে করেছিলেন, এ চিত্র আর পরিবর্তনের নয়। আশির দশকে জাতিসংঘের উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। তিনি বাংলাদেশের যেখানেই গিয়েছেন, সেখানেই দেখেছেন চরম দারিদ্র্য অবস্থা। বিদ্যুতের অভাব, সরকারের কোনো সেবা নেই জনগণের জন্য। দক্ষিণ এশিয়ার এ দেশটি ছিল স্বল্পোন্নত দেশের দুর্দশার প্রকৃষ্ট উদাহরণ।

লিবিয়ার শ্রমবাজারে পুনঃপ্রবেশের সুযোগ by হাসান আহমেদ চৌধুরী কিরণ

শ্চিমাদের সহায়তায় আট মাস ধরে লিবিয়ায় চলছিল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। একদিকে ছিল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী, অন্যদিকে জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)। এই গৃহযুদ্ধের সূচনা হয় এ বছরের ফেব্রুয়ারিতে। শেষমেশ 'লৌহমানব'খ্যাত মুয়াম্মার গাদ্দাফির নিহত হওয়ার মধ্য দিয়ে গৃহযুদ্ধের আপাত সমাপ্তি ঘটেছে। সেই সঙ্গে দীর্ঘ ৪২ বছর ধরে গাদ্দাফির যে শাসন চলছিল, তারও আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয়েছে।

সময়ের প্রতিধ্বনি-সার্ক এবং চীন নীতিতে ভারতের নাটকীয় মোড় by মোস্তফা কামাল

প্রতিষ্ঠার আড়াই দশক পরও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) নিয়ে নানা রকম কথাবার্তা শোনা যায়। সার্ককে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানদের ক্লাব বলে তিরস্কার করা হয়। শুধু তা-ই নয়, অনেকেই বলে থাকেন, সার্কের নেতারা বছরে একবার বনভোজন পার্টিতে যোগ দেন; তারপর আর কোনো কাজ হয় না। সার্ক সহযোগিতার কথা কেবল মুখে বলা হয়, ভালো ভালো সিদ্ধান্তও হয়, কিন্তু বাস্তবায়ন নিয়ে কেউ ভাবেন না।

কারাগারে মাদকাসক্ত-দৃঢ় করতে হবে সামাজিক বন্ধন

রীতিমতো আঁতকে ওঠার মতো খবর। চট্টগ্রাম কারাগারে আটক চার হাজার ৭০০ বন্দির ৩২ শতাংশই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি। প্রতিদিন কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার হওয়া আসামি আসছে, এমন খবর আরো আতঙ্কিত করে। উদ্বেগের বিষয় হচ্ছে, প্রতিদিন জামিন নিয়ে এ মামলার অনেক আসামি বেরিয়ে গেলেও তাদের ব্যাপারে কোনো খবর জানা যায় না। তবে একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে আসা মাদকাসক্তের সংখ্যাও কম নয়।

১৪ দফা ঢাকা ঘোষণা-অভিন্ন অবস্থানে থেকেই দাবি আদায় করতে হবে

৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে গত সোমবার ঢাকায় শেষ হলো ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দুই দিনব্যাপী সম্মেলন। এবারের সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ঢাকা ঘোষণায় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিন্ন অবস্থান ধরে রাখা।

নির্বাচন নয় আন্দোলনে জোর দিন : খালেদা by আবুল কাশেম হৃদয়,

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের ফলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই বলে মনে করছে বিএনপি। এ জন্য নির্বাচনের চেয়ে আন্দোলনকে জোরদার করার জন্য কুমিল্লার নেতাদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত আকস্মিক বৈঠকে সম্ভাব্য দুই প্রার্থী ও জেলার নেতাদের এ নির্দেশনা দেওয়া হয়।

উৎসব-নবান্নের মেলায় শিকড়ের টান by নওশাদ জামিল

হেমন্তের হালকা কুয়াশা কেটে যাচ্ছিল ধীরে ধীরে। চারদিকে তখন স্নিগ্ধ রোদ। নরম মিষ্টি একটা স্পর্শ বুলিয়ে রোদের মিহি কণা ছড়িয়ে পড়ছে বকুলের ডালপালা ছুঁয়ে। গাছটির নিচেই সাজানো মঞ্চ। তাতে ফুল-লতাপাতার কাজ, গ্রামীণ আবহ। পহেলা অগ্রহায়ণে বকুলতলায় ওই কুয়াশা মোড়ানো ভোর থেকেই জড়ো হতে শুরু করে লোকজন। এ সময়ই কৃষক কাস্তে হাতে মাঠে যায় ধান কাটতে। উৎসবও শুরু হয়ে গেল ঠিক এই আমেজে।

ঘোষণার আগেই চলছে বাড়তি ভাড়া আদায়-রাজধানীতে নিষ্ক্রিয় বিআরটিএ by পার্থ সারথি দাস

রকার নতুন ভাড়ার হার ঘোষণা না করলেও দেশের কমপক্ষে ৩০০টি রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। পরের দিন থেকেই যাত্রীদের পকেট কাটছে পরিবহন শ্রমিকরা। খোদ রাজধানীতেই কাউন্টার ও গেট-লক সার্ভিসের নামে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় হচ্ছে বাস ও মিনিবাসে।

ব্রোকারেজ হাউসে এখন শূন্য চেয়ার, ছাঁটাই আতঙ্ক by নাজমুল আলম শিশির

ধুমিতা ভবনের তিন তলায় হাজি আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের অফিস। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গিয়ে দেখা যায় আট থেকে ১০ জন বিনিয়োগকারী বসে আছেন। বেশির ভাগ চেয়ারই খালি। অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। এই ব্রোকারেজ হাউসটির অনুমোদিত প্রতিনিধি হেলাল উদ্দিন আহমেদ বলেন, গত বছর এই সময়ে হাউসে আমরা বসার জায়গা দিতে পারতাম না।

দাউদকান্দির আড়তে জমে আছে দেড় কোটি টাকার চামড়া by ওমর ফারুক মিয়াজী,

কুমিল্লার গৌরীপুরের আড়তে দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা এবং চাঁদপুরের মতলব ও কচুয়া উপজেলার খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কেনা দেড় কোটি টাকার চামড়া পড়ে আছে।দাউদকান্দি উপজেলার সবচেয়ে বড় আড়তদার মো. কালুন ভুইয়া জানান, অন্তত পাঁচটি উপজেলার ব্যবসায়ীরা চামড়া কিনে তাঁদের কাছে বিক্রি করেছেন। কিন্তু ঢাকা থেকে যে রেইট দেওয়া হয়েছে, সেই আনুসারে চামড়া কিনে দর কমে যাওয়ায় বড় ব্যবসায়ীরা বেকাদায় পড়েছেন।

ডিজেল ও সারের মূল্যবৃদ্ধিতে হতাশ মেহেরপুরের কৃষক-সেচ বাবদ খরচ বাড়বে একরে দেড় হাজার টাকা! by তানিয়া লাবণ্য,

সন্ন বোরো মৌসুমে সার ও সেচযন্ত্রের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মেহেরপুরের এক লাখ পাঁচ হাজার কৃষক অতিরিক্ত ব্যয়ের আশঙ্কায় আছেন। তাঁদের মতে, এক একর জমিতে সেচ দিতে অতিরিক্ত দেড় হাজার টাকা ব্যয় করতে হবে! উৎপাদন খরচ বেড়ে গেলেও গত মৌসুমে উৎপাদিত ধানের দাম কমে যাওয়ায় বড় চাষিরা জমি বর্গা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

লোকসান এড়াতে আড়তেই মজুদ মিরসরাইয়ের চামড়া by মুহাম্মদ জয়নাল আবেদীন,

ন্তর্জাতিক মন্দার নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের মিরসরাইর ট্যানারি শিল্পে। লোকসান এড়াতে ব্যবসায়ীরা ক্রয় করা চামড়া মজুদ করে রেখেছেন আড়তেই। ফলে এক সপ্তাহ আগে সম্পন্ন হওয়া কোরবানির পশুর বেশির ভাগ চামড়া এখনো লবণজাতকরণের মধ্যে পড়ে আছে। শহরের ট্যানারিগুলো সহনীয় মূল্য দিতে রাজি হলেই বিক্রি করা হবে চামড়াগুলো।

টায়ার-টিউবে শুল্ক ২৫ থেকে কমিয়ে ১২ শতাংশ-এখনো কার্যকর হয়নি এনবিআরের আদেশ by শিমুল নজরুল,

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাস-ট্রাকের টায়ার-টিউবের শুল্ক কমানোর যে ঘোষণা দিয়েছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত তা কার্যকর হয়নি। এমনকি চট্টগ্রাম কাস্টমস হাউস কিংবা বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের কাছে এ বিষয়ে সরকারি কোনো পরিপত্র পেঁৗছেনি। উল্লেখ্য, এনবিআর গত বৃহস্পতিবার বাস-ট্রাকের টায়ার টিউবের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করে একটি আদেশ জারি করে।

রপ্তানির নামে এমএলএম ব্যবসা-রেভনেক্সে কার্যক্রম তদন্তে কমিটি গঠন by আবুল কাশেম

মদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ দপ্তর থেকে রপ্তানিকারক হিসেবে নিবন্ধন নিয়েছে রেভনেঙ্ (বিডি) লি.। নিবন্ধন নম্বর-র ০১০৪১৯৫। তবে রপ্তানি না করে কম্পানিটি বহুস্তরভিত্তিক ব্যবসা বা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম)-এর মাধ্যমে বিদেশি ভোগ্যপণ্য এনে দেশে বিক্রি করছে_গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে এমন প্রতিবেদন পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

কেবল চাষি নন, ভোক্তারাও ঠকছেন লবণ মিলমালিকদের কাছে-* ৫০ পয়সায় কেনা লবণ বিক্রি হয় ২৩ টাকায় * আয়োডিন আইনে আছে, লবণে নেই * কেজিপ্রতি খরচ ২৫ পয়সা তাতেও ভর্তুকি by ফারজানা লাবনী

ন্যায্য মূল্য না পেয়ে লবণ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। আর বেশি দাম দিয়ে কিনলেও স্বাস্থ্যসম্মত লবণ পাচ্ছেন না ভোক্তারা। এভাবেই লবণ মিলমালিকদের কাছে ঠকছেন উৎপাদক ও ভোক্তা উভয়েই। বাজারজাত করা লবণে আয়োডিন মেশানো বাধ্যতামূলক। এতে খরচ পড়ে কেজিপ্রতি মাত্র ২৫ পয়সা। এ জন্য ভর্তুকিও দেওয়া হচ্ছে। তবু বেশির ভাগ লবণেই আয়োডিন নেই। তা দেখারও কেউ নেই।

মুখোমুখি প্রতিদিন-সব সময় চাই দলের সেরা পারফরমার হতে

ক পা এগিয়ে এসে শিজুকা কুবোতার ফুলার লেন্থ বলটাকে ফুলটস বানিয়ে বোলারের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানা দড়ির ওপারে, পাঠালেন শুকতারা। নিশ্চিত হলো জাপানের বিপক্ষে বাংলাদেশের ১০ উইকেটের জয়। ম্যাচের সর্বোচ্চ রান তাঁর, ৫টি উইকেটও নিয়েছেন বল হাতে। জাপানের বিপক্ষে আকাশের তারার মতোই জ্বলে উঠেছিলেন তিনি।

জাপানকে ৩৮-এই শেষ করে দিলেন সালমা-শুকতারা by সামীউর রহমান

দীর্ঘস্থায়িত্বের জন্য জাপানি পণ্যের সুনাম আছে বিশ্বজোড়া। কিন্তু এই গুণটাই খুব সম্ভবত অনুপস্থিত জাপানের মহিলা ক্রিকেট দলে। অন্তত বাংলাদেশ মহিলা দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তাদের মাত্র ৩৮ রানে গুটিয়ে যাওয়ায় সেটাই মনে হয়। দুই ইনিংস মিলিয়ে এক শ ওভারের ম্যাচ, কিন্তু স্থায়ী হলো মাত্র ৩৪ ওভার! নাগরিক কোলাহলের বাইরে, বিকেএসপির প্রাকৃতিক পরিবেশে সূর্যের আলো ঠিকমতো ফুটে ওঠার আগেই অল আউট সূর্যোদয়ের দেশের মেয়েরা।

মৌলভীবাজারে বান কি মুনের ঘোষণা-কিশোরীদের স্বাস্থ্যসেবায় জাতিসংঘ বরাদ্দ বাড়াবে by আবদুল হামিদ মাহবুব,

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, 'মা ও শিশু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের স্বাস্থ্য ভালো থাকলে জাতি ভালোভাবে গড়ে উঠবে। বাংলাদেশ মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমি এখানে এসেছি এখানকার স্বাস্থ্যসেবার চিত্র সারা বিশ্বের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরতে। কেবল মা ও শিশুরাই নয়, কিশোরীরাও যাতে ভালো স্বাস্থ্যের অধিকারী হয়, সে জন্য আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, কিশোরীদের স্বাস্থ্যসেবায় জাতিসংঘ অর্থ বরাদ্দ বৃদ্ধি করবে।

বৈষম্যের শিকার শিক্ষা ক্যাডার by পুলক চাকমা

স্বাধীনতার চার দশক পরেও হলেও জাতি একটি বাস্তবমুখী, অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ শিক্ষানীতি পেয়েছে। এই শিক্ষানীতিতে শিক্ষার দিকনির্দেশনার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও অধিকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলা হয়েছে। শিক্ষকতা একটি মহান পেশা, যা সব পেশার মূল উৎসও বটে। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, সমাজের মূলভিত্তি রচনাকারী শিক্ষক সমাজ উপেক্ষিত রয়ে গেছেন। যে শিক্ষক সমাজের ওপর জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই শিক্ষক সমাজ অবমূূল্যায়িত হলে তাঁদের পক্ষে এ দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।
১৯৮৩ সাল থেকে সরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পর থেকে ১৬ কোটি জনসংখ্যার এ দেশে মাত্র ১৫ হাজারের মতো সরকারি কলেজ শিক্ষক কর্মরত আছেন। বিসিএসে অন্তর্ভুক্ত ২৯টি ক্যাডারের মধ্যে শিক্ষা ক্যাডারটিই সর্ববৃহৎ। কিন্তু তুলনামূলক বিচার করলে দেখা যায়, শিক্ষা ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারের মধ্যে বৈষম্য প্রকট। যেমন—জাতীয় পদমর্যাদা বা মানক্রম নির্ধারণী-সংক্রান্ত প্রজ্ঞাপনেও (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬) শিক্ষকদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে অনেকে মনে করেন। এই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের ২০ নম্বর ক্রমিকে শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের অবস্থান রাখা হয়েছে মাত্র। কিন্তু কলেজগুলোর অধ্যক্ষ বা অধ্যাপকদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের মানক্রমে স্থান হয়নি। ২২ নম্বর ক্রমিকে চিকিৎসা ও প্রকৌশল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, অন্যদিকে ২৩ নম্বর ক্রমিকে চিকিৎসা ও প্রকৌশল মহাবিদ্যালয়ের অধ্যাপকদের জাতীয় মানক্রম নির্ধারণ করা আছে। অথচ এমন অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, যেগুলোর গুরুত্ব চিকিৎসা-প্রকৌশল-পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে কোনো অংশে কম নয়। ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে কলেজের অধ্যক্ষ বা অধ্যাপকদের মানক্রম নির্ধারিত না থাকার কারণে অনেক সময় জাতীয় অনুষ্ঠানে শিক্ষকদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ জাতীয় পদমর্যাদা বিন্যাসকরণে যে আন্তক্যাডার বৈষম্য রয়েছে, সেটি সবচেয়ে বেশি দৃশ্যমান হয় ২৫ নম্বর ক্রমিকে অর্থাৎ সর্বশেষ মানক্রমে। এ অংশে সিভিল সার্জন, উপসচিব, পুলিশ সুপারদের অবস্থান নির্ধারণ করা আছে।
দুঃখজনক হলেও সত্য, এ সর্বশেষ ধাপেও সরকারি কলেজের অধ্যক্ষ বা অধ্যাপকদের মানক্রম দেওয়া হয়নি। এখানে দুটি উদাহরণ তুলে ধরলে চিত্রটি আরও স্পষ্ট হবে। প্রশাসন ও পুলিশ ক্যাডারভুক্ত কর্মকর্তারা চাকরির তৃতীয় ধাপে এসে উপসচিব ও পুলিশ সুপারের মতো পদমর্যাদায় উন্নীত হন। অন্যদিকে, শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের চাকরির সর্বোচ্চ ও সর্বশেষ ধাপটি অধ্যাপক বা অধ্যক্ষ হলেও জাতীয় মানক্রমে তাঁদের অবস্থান নির্ধারণ করা হয়নি। এ ছাড়া সহকারী অধ্যাপকেরা (৫ম গ্রেড) যখন পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন, তখন তাঁরা কেবল পদমর্যাদাটুকু লাভ করেন। কিন্তু আর্থিক বিবেচনায় প্রাপ্য চতুর্থ গ্রেড পান না, যেটি অন্য ক্যাডারভুক্ত কর্মকর্তারা পেয়ে থাকেন। এ ছাড়া শিক্ষা ক্যাডারকে অবকাশ বিভাগ হিসেবে গণ্য করার কারণে এই ক্যাডারের কর্মকর্তাদের অর্ধগড় বেতনে ছুটি ভোগ করতে হয়। অথচ অন্য ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত কর্মকর্তারা পূর্ণগড় বেতনে ছুটি ভোগ করেন। বরং বার্ষিক ছুটি হিসাবে দেখা যায়, শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তারা গ্রীষ্মকালীন ছুটিসহ অন্যান্য ছুটির দিনগুলোতে এইচএসসি, ডিগ্রি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালনে বাধ্য থাকেন। ফলে তাঁদের নির্ধারিত পূর্ণকালীন ছুটি ভোগ করার কোনো সুযোগ থাকে না। যে পেশায় বৈষম্য সর্বদা তাড়া করে বেড়ায়, সে পেশার প্রতি স্বাভাবিকভাবে মেধাবীরা বিমুখ থাকবে। অথচ শিক্ষাব্যবস্থার গুণগত মান বাড়াতে হলে শিক্ষকতা পেশায় মেধাবীদের সম্মিলন ঘটানো জরুরি।
বর্তমানে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটি বিসিএস, আত্তীকরণ, প্রদর্শক থেকে প্রভাষক পদে পদোন্নতীকরণ এবং ১০ শতাংশ কোটায় (রাষ্ট্রপতির নির্বাহী আদেশের মাধ্যমে) নিয়োগ সম্পন্ন হয়ে থাকে। ফলে শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণে বিরাট সমস্যা দেখা দেয়। তাই এ সমস্যা নিরসনের জন্য শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদ আপগ্রেড করাসহ পদোন্নতির বৈষম্য হ্রাস করতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও সুপার নিউমারারি পদ সৃষ্টি করে ব্যাচভিত্তিক পদোন্নতি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে গতিশীলতা ফিরিয়ে আনা জরুরি।
বর্তমান শিক্ষানীতিতে শিক্ষকদের জীবনমান উন্নয়নে আলাদা পে-স্কেলেরও সুপারিশ করা হয়েছে। বহির্বিশ্বের দিকে তাকালেও দেখি, সেখানে শিক্ষকদের জন্য উচ্চতর বেতন কাঠামো নির্ধারণ করা আছে। আমরা মনে করি, শিক্ষক সমাজের জীবনমান ও মর্যাদা বজায় রাখতে হলে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে শিক্ষকদের পদমর্যাদা যেমন নির্ধারণ করা জরুরি, তেমনই শিক্ষক সমাজের জন্য প্রস্তাবিত আলাদা পে-স্কেল দ্রুত কার্যকর করে শিক্ষকতা পেশার প্রতি মেধাবীদের উদ্বুদ্ধ করতে হবে। ‘২০২১-এর ভিশন-মিশন’ সফল করতে হলে শিক্ষা প্রশাসনকে গতিশীল করার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া দরকার, সেটি হলো শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের মধ্য থেকেই শিক্ষা প্রশাসনে নিয়োগ নিশ্চিত করা।
টিআইবির ২০১০ সালের প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির পরিমাণ ২৯ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমে এসেছে। আমরা মনে করি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষা-সংশ্লিষ্টদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থা থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলা সম্ভব। কাজেই শিক্ষক সমাজ মনে করে, বর্তমানে গৃহীত শিক্ষানীতিটি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে জ্ঞান-বিজ্ঞাননির্ভর একটি ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এর কোনো বিকল্প নেই।
পুলক চাকমা: শিক্ষা ক্যাডারের কর্মকর্তা
pulakchakma21@gmail.com

তারেকের বিরুদ্ধে অর্থ পাচার মামলা-এফবিআই কর্মকর্তা সাক্ষ্য দেবেন আজ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচার মামলার বাদীর জেরা গতকাল শেষ হয়েছে। আজ এ মামলায় সাক্ষ্য দেবেন যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইর এজেন্ট ডেবরা লেপ্রিভট। গতকাল সকালে মামলার শুনানি শুরু হলেও মামুনের আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আদালতে উপস্থিত হতে দেরি হওয়ায় মামুনের অন্য আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানি মুলতবি রাখার অনুরোধ জানান।

বোশেজোতে এক দিনে ১৭ উইকেট

কদিন আগে নিউল্যান্ডসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট দেখেছে ভুতুড়ে একটি দিন। এক দিনে পড়েছিল ২৩ উইকেট। পরশু প্রায় তেমনই একটা দিন দেখতে যাচ্ছিল সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়াম।
বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের বেসরকারি টেস্টের প্রথম দিনে পড়েছে ১৭ উইকেট! বোলারদের দিনে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংসে ৩৯ ওভারে অলআউট ১৫৫ রানে। একসময় তাদের স্কোর ছিল ৭৯/৮, মনে হচ্ছিল তিন অঙ্কে পৌঁছানোই দুষ্কর। তবে নবম উইকেটে ৬১ রানের জুটি গড়ে ফরহাদ রেজা ও সোহাগ গাজী সে যাত্রায় মান বাঁচান। সোহাগ ৩০ রানে আউট হন, ফরহাদ অপরাজিত থাকেন ৩৯ রানে। দুই পেসার আন্দ্রে রাসেল ও পাসকাল নেন ৪টি করে উইকেট।
জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও পড়ে বিপদে। ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রান করেছে স্বাগতিকেরা। ওপেনার রাজিন্দ্র চন্দ্রিকা ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। পরে বল হাতেও দারুণ করেছেন ফরহাদ, ৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ৩টি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভও। যদিও এখনো বুক চিতিয়ে লড়ে যাচ্ছেন চন্দ্রিকা, অপরাজিত রয়েছেন ৩০ রানে। সঙ্গী নারাইনের রান ৭।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের আহ্বান জানালেন বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য থাকলে তার শান্তিপূর্ণ সমাধানে তাদের মধ্যে সংলাপ হওয়া প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকারি ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্যে জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্য এলো। এক প্রশ্নের উত্তরে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সংলাপের আহ্বান জানান।

মহাকাশে বানরবাহী যান পাঠাতে ব্যর্থ হয়েছে ইরান

মহাকাশে বানরবাহী কাভোশগর-৫ রকেট পাঠাতে ব্যর্থ হয়েছে ইরান। গত শনিবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ এ তথ্য প্রকাশ করেছে।
ইরানের উপবিজ্ঞানমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ-নূরির বরাত দিয়ে আইএসএনএর খবরে বলা হয়েছে, মহাকাশে মনুষ্যবাহী যান পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে গত মাসে ওই বানরবাহী রকেটটি উড্ডয়নের চেষ্টা করা হয়। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মেহদিনেজাদ-নূরি সাংবাদিকদের বলেন, ‘মহাকাশে প্রাণীবাহী যান পাঠানোর এ চেষ্টা ছিল কৌশলগত। ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টা চালানোর আগে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ ক্ষেত্রে সাফল্য লাভের ব্যাপারি তিনি আশাবাদী।
তবে মহাকাশে আবার কবে প্রাণীবাহী রকেট পাঠানোর চেষ্টা করা হবে—এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান হামিদ ফাজেলি বলেছেন, ‘আমাদের দেশের বিজ্ঞানীরা যেদিন বলবেন তাঁদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তখন এ প্রকল্প সম্পর্কে ঘোষণা দেওয়া হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’

বরুণ গান্ধীর গাড়িতে সমর্থকদের জুতা নিক্ষেপ!

বিজেপি সমর্থকদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ বরুণ গান্ধী। ক্ষুব্ধ সমর্থকেরা তাঁর গাড়িতে জুতা ছুড়ে মারে, কালো পতাকা প্রদর্শন করে। গত শনিবার উত্তর প্রদেশের বেরিলির নবাবগঞ্জে এ ঘটনা ঘটে।
ওই দিন নবাবগঞ্জে নবনির্মিত গুরু গোবিন্দ সিং পার্ক উদ্বোধনের কথা ছিল বরুণ গান্ধীর। এ ব্যাপারে নবাবগঞ্জ পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বরুণ গান্ধীও যথারীতি নবাবগঞ্জে পৌঁছান। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর অনুষ্ঠানটিতে যোগ দেননি। স্থানীয় সমর্থকেরা এতে ক্ষুব্ধ হয়ে ওঠে। এর পরই উত্তেজিত সমর্থকেরা বরুণ গান্ধীকে কালো পতাকা দেখায়, তাঁর গাড়িবহরে জুতা ছুড়ে মারে।
অনুষ্ঠানটির আয়োজক বিজেপি নেতা রবীন্দ্র সিং রাঠোর স্বীকার করেন, পার্কটি উদ্বোধন করার কথা ছিল বরুণের। তবে ঠিক কী কারণে তিনি অনুষ্ঠান প্রত্যাখ্যান করলেন, তা তাঁরা জানেন না। বরুণ গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর সন্তান।

চার্জ গঠন :বিচার শুরু by ফিরোজ শিবলী,

হুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯৪৭ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় অস্ত্র আটক ও চোরাচালান মামলায় আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।

রিও ডি জেনিরোর সবচেয়ে বড় বস্তি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের সবচেয়ে বড় বস্তি (ফাভেলা) রোচিনহা ও ভিদিগালের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পুলিশ। গতকাল রোববার পুলিশ অভিযান চালিয়ে বস্তি দুটি থেকে মাদক পাচারকারীদের উচ্ছেদ করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বস্তি দুটি দীর্ঘ ৩০ বছর ধরে মাদক পাচারকারীদের নিয়ন্ত্রণে ছিল।
সামরিক পুলিশের প্রধান আলবার্তো হিনহিরো নেতো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, রোচিনহা ও ভিদিগাল বস্তি (ফাভেলা) এখন আমাদের নিয়ন্ত্রণে। শান্তিপূর্ণভাবেই এলাকা দুটি আমাদের নিয়ন্ত্রণে এসেছে। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গোলাগুলি কিংবা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।’
হিনহিরো নেতো আরও বলেন, ‘ভোর ছয়টা থেকে এলাকা দুটি আমাদের নিয়ন্ত্রণে। শিগগিরই সেখান থেকে আমাদের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিচ্ছি। ৪৫ মিনিটের মধ্যে রাস্তা খুলে দেওয়া হবে।’
রিও ডি জেনিরো শহরের কাছাকাছি পাহাড়ের পাদদেশ ঘেঁষে অবস্থিত রোচিনহা বস্তি শহরে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বসবাস করে। দীর্ঘদিন ধরে এলাকাটি মাদক চোরাকারবারি ও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছিল। ওই এলাকায় খুনোখুনির হার অন্য শহরের থেকে অনেক বেশি। আর রোচিনহার পাশের বস্তি হচ্ছে ভিদিগাল।
ব্রাজিল ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল ও ২০১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার পর থেকে রিও ডি জেনিরো শহরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রোচিনহা বস্তিতে অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছিল।
রোববার মাঝ রাতেই অভিযানের প্রস্তুতি নেয় যৌথ বাহিনী। রাত আড়াইটার দিকে বস্তি দুটির সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এরপর নৌবাহিনীর প্রায় ২০০ কমান্ডো ও বিশেষ পুলিশ বাহিনীর শত শত সদস্যের একটি যৌথ দল ওই এলাকায় ঢুকে পড়ে। এ সময় আকাশে টহল দেয় সামরিক হেলিকপ্টার।

মিয়ানমারে আবারও রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে

মিয়ানমার সরকার শিগগিরই আরও বেশ কয়েকজন বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার বলেন, সম্ভাব্য মুক্তিলাভকারীদের তালিকায় রাজবন্দীরাও রয়েছেন। দেশটিতে গত দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সাধারণ ক্ষমার বিষয়টি দুই দিনের মধ্যেই চূড়ান্ত হবে। ‘বিবেকের বন্দী’ নামে পরিচিত রাজবন্দীরা মুক্তিলাভকারীদের তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত হবেন। খুব দ্রুত এ প্রক্রিয়া শুরু হবে। তবে বিশিষ্ট রাজনৈতিক কর্মীদের মুক্তি দেওয়া হবে কি না, জানতে চাইলে জবাব দিতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।
মিয়ানমারের নতুন বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১২ অক্টোবর দেশটিতে অন্তত ২৩০ জন রাজবন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়। পশ্চিমা দেশগুলো নতুন সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানায়। এই উদ্যোগের ফলে দেশটিতে গত পাঁচ দশক ধরে চলা সামরিক শাসনের কঠোর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শুক্রবার বলেন, মিয়ানমারে ‘বাস্তব পরিবর্তনের’ লক্ষণ দেখা যাচ্ছে। দেশটিতে সব রাজবন্দীর মুক্তি ও সংস্কার-প্রক্রিয়া নিশ্চিত হলে যুক্তরাষ্ট্র এর অংশীদার হতে আগ্রহী হবে।
এদিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংস্থার (আসিয়ান) সম্মেলনের ঠিক আগে মিয়ানমারে সাধারণ ক্ষমার আওতায় রাজবন্দীদের মুক্তির বিষয়টি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে নির্ধারিত সময়ের (২০১৪ সাল) দুই বছর আগেই আসিয়ানের সভাপতির পদ লাভের জন্য মিয়ানমারের দাবি জোরদার হবে।
বিশ্লেষকেরা মনে করেন, আসিয়ানের সম্মেলন আয়োজনের মাধ্যমে বহির্বিশ্বে মিয়ানমারের নতুন সরকার বৈধতা অর্জনের জন্য ব্যাকুল। আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর কাছ থেকে অর্থনৈতিক সহায়তা লাভের মাধ্যমে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের এটি একটি চেষ্টা।
এদিকে রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়ে প্রেসিডেন্ট থেইন সেইনের উদ্দেশে একটি খোলা চিঠি গতকাল রোববার মিয়ানমারের সরকার-নিয়ন্ত্রিত একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এসব সংবাদপত্র গত কয়েক দশকব্যাপী কঠোর নিয়ন্ত্রণাধীন ছিল এবং সামরিক জান্তার মুখপাত্র হিসেবে কাজ করেছে।
মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উইন মিরা ওই চিঠিতে লিখেন, দেশটিতে প্রায় ৫০০ জন রাজবন্দীকে মুক্তি দেওয়া উচিত। কাউকে মুক্তি দেওয়া সম্ভব না হলে পরিবারের লোকজন বসবাস করে, এমন এলাকার কাছে তাঁকে আটককেন্দ্রে স্থানান্তর করা উচিত।

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা হবে

যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি কী হবে, তা নিয়ে বিতর্কে অংশ নিয়েছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশীরা।
সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ওই ৯০ মিনিটের বিতর্কে অংশ নিয়ে মনোনয়নপ্রত্যাশীরা বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা হবে। তবে তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে মতের ভিন্নতা লক্ষ করা গেছে। এ ছাড়া পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধ করা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টিও উঠে এসেছে তাঁদের বক্তব্যে।
রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এখন পর্যন্ত ‘ফ্রন্ট রানার’ মিট রোমনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে প্রয়োজনে সেখানে বিমান হামলা চালানো হবে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর বলেন, ‘আপনাকে এ বিষয়টি বুঝতে হবে যে যদি বারাক ওবামাকে আমরা আবার নির্বাচিত করি, তবে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যাবে। যদি আমাকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করেন, তারা কোনোমতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।’
ব্যবসায়ী হারম্যান কেইন বলেন, একমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানকে থামানো সম্ভব। তিনি বলেন, অবরোধ আরোপ এবং ইরানের সরকারবিরোধীদের আন্দোলন চাঙা করার মাধ্যমে তেহরানকে কোণঠাসা করতে হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিখ ঘোষণা দেন, তিনি ইরানে গুপ্ত হামলা চালাবেন। তিনি বলেন, সেখানে আক্রমণের জন্য বেশ কয়েকটি উপযুক্ত পদ্ধতি রয়েছে। আবার কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো অনুসরণ করা হবে নির্বোধের পরিচয়। ওবামা প্রশাসন সব উপযুক্ত পথই এড়িয়ে গেছে।
অন্যদিকে টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল সামরিক হামলার পক্ষপাতী নন। তিনি বলেন, যুদ্ধে জড়িয়ে পড়া কোনোমতেই যথার্থ কাজ হবে না।
টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর রিক পেরি পাকিস্তানকে সহায়তা প্রদান বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করার দাবি তুলে প্রসঙ্গ পাল্টে দেন। তিনি বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে না। সন্ত্রাসবিরোধী যুদ্ধে ‘ডাবল গেম’ খেলার দরুন দেশটিকে সহায়তা প্রদান বন্ধ করে দেওয়া উচিত।
রিক পেরির বক্তব্যকে প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার গিংরিখ সমর্থন করলেও সিনেটর রিক স্যানটোরাম দৃঢ়তার সঙ্গে রিক পেরির বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। দেশটি যে আমাদের বন্ধু, সে বিষয়ে দ্বিধান্বিত হওয়া চলবে না। তারা অবশ্যই বন্ধু।’ এ ছাড়া তিনি আফগানিস্তানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ‘ওয়াটারবোর্ডিং’ পদ্ধতি ব্যবহারের বিরোধিতা করেন। তবে হারম্যান কেইন ও মিশেল বাখম্যান ‘ওয়াটারবোর্ডিং’ পদ্ধতি পুনর্বহালের পক্ষে মত দেন।
আফগানিস্তানের বিষয়ে ইউটাহ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জোন হান্টসম্যান ও রন পল উভয়েই বলেন, সেখান থেকে সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার এটাই উপযুক্ত সময়। তবে মিট রোমনি ও রিক পেরি বলেন, সেখানে কর্মরত সেনা কর্মকর্তাদের ওপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া উচিত।

দুই কোটি টাকায় কিলার ভাড়া by পিনাকি দাসগুপ্ত ও সাহাদাত হোসেন পরশ

রসিংদী পৌরসভার জনপ্রিয় মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে দুই কোটি টাকায় কিলার ভাড়া করা হয়েছিল। হত্যা মামলার এজাহারভুক্ত গুরুত্বপূর্ণ এক আসামি নরসিংদী শহর যুবলীগ সভাপতি আশরাফ হোসেন সরকার ওরফে আশরাফুল সরকারকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এ তথ্য জানতে পেরেছে। সোমবার গভীর রাতে রাজধানীর উত্তর শাহজাহানপুরের এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রলীগের কমিটি-সাবেকদেরই আধিপত্য মাঠের অর্ধশতাধিক নেতা বাদ by পাভেল হায়দার চৌধুরী

ছাত্রলীগের এবারের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে শতাধিক নতুন মুখের আবির্ভাব ঘটেছে। সব মিলিয়ে ঐতিহ্যবাহী এ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক নেতাদের আধিপত্যই প্রতিফলিত হয়েছে। কমিটিতে ছাত্রদল ও শিবিরকর্মীদেরও অনুপ্রবেশ ঘটেছে। ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মামলার আসামি এবং টেন্ডারবাজও বাদ পড়েনি কমিটি থেকে। অভিযোগ আছে, ছাত্রলীগের সাবেক নেতারা শীর্ষ প্রায় ৩০টি পদ বাগিয়ে নিয়েছেন।

নিরক্ষর প্রবাসীদের বিড়ম্বনা পথে পথে by মেহেদী হাসান,

ভাই, আপনার ফরমটা পূরণ করা শেষ হলে আমারটাও পূরণ কইর‌্যা দেন' শ্রীলঙ্কায় প্রবেশের জন্য বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তার কাউন্টারের সামনে অ্যারাইভাল ফরম নিয়ে কথাগুলো বলছিলেন বাংলাদেশি রজব আলী। ফরম পূরণ করার সময় বললেন, 'দেশি মানুষ পাইয়া ভালা অইল। না হইলে আমার ফরমটা কেডা পূরণ করত?'

বিমানবন্দরের নিরাপত্তা-কানাডীয় কম্পানিকে দায়িত্ব দিতে অদৃশ্য চাপ!-* নিরাপত্তা ফি হবে বিশ্বে সর্বোচ্চ * টানা ২৫ বছর ধরে আদায়ের পরিকল্পনা * ৪০ হাজার কোটি টাকা চলে যাওয়ার আশঙ্কা by আশরাফুল হক রাজীব

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তারদায়িত্বকানাডীয়কম্পানিভিজ্যুয়ালডিফেন্সইনকরপোরেশনের (ভিডিআই) হাতে তুলে দিতে 'অদৃশ্য চাপে' রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। চাপ সৃষ্টি করতে কানাডীয় কম্পানির পক্ষে ভুয়া কাগজপত্রও সরবরাহ করা হয়েছে, যার ওপর ভিত্তি করে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব পাঠায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়।