Sunday, December 19, 2010

আলোচনা- ভিক্ষাবৃত্তির মুখোশ by ড. মোহীত উল আলম

গাবতলী হাটে কোরবানির গরু কিনতে গেলাম। গরু কেনার পর হাসিল দিতে নির্দিষ্ট জায়গায় টাকা যখন দিলাম, যে সিস্নপ কাটছিল সে একটু ধূর্ত হাসি হেসে বলল, স্যার, চা-পানি খাওয়ার জন্য কিছু দিয়েন। তার কথা শুনে আমার ব্রহ্মতালু জ্বলে উঠল রাগে। বললাম. কেন, টাকা দেব কেন? আপনাকে কি এখানে বখশিস খোঁজার জন্য রেখেছে নাকি। তারপর বললাম, এই হচ্ছে অবস্থা। যাকে যে কাজ দিয়েছে, সে সে কাজ করার সঙ্গে সঙ্গে হাত পাতার মনোভাব দেখাচ্ছে।

আলোচনা- লন্ডন ভ্রমণ এবং সুখ-দুঃখের দু'টি কথা by হাসান আহমেদ চৌধুরী কিরণ

'দিন আগে ব্যক্তিগত এক সফরে লন্ডন শহরে গিয়েছিলাম। দীর্ঘ নয়, এ সফর ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। এ সফরে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর লন্ডনের চারপাশ বড়দাগে দেখার সুযোগ ঘটেছে। লন্ডনে ঘুরতে গিয়ে অনেক পরিচিত মুখ যেমন পেয়েছি তেমন অনেক নতুন মুখের সাথেও পরিচয় ঘটেছে। পরিচিত বন্ধুবান্ধব, সজ্জনসহ অনেকের বাসায়, বাড়িতে গিয়েছি। দেখেছি তাদের বাস্তবতার নিরিখে সুশৃঙ্খল গোছানো জীবন। আসলেই অনেকদিন ধরে নিকটজন যারা ইংল্যান্ডে বসবাস করছেন তাদের আন্তরিকতা, সি্নগ্ধ ভালোবাসায় মুগ্ধ না হয়ে পারিনি।

আলোচনা- শিক্ষার মানোন্নয়নে চাই যথার্থ মনিটরিং by মো. শহীদ উল্লাহ

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যত উন্নত হবে দেশের সামগ্রীক শিক্ষা ব্যবস্থা তত উন্নত হবে। আবার প্রাথমিক শিক্ষায় মনিটরিং ব্যবস্থা যত উন্নত হবে প্রাথমিক শিক্ষার মানও তত উন্নত হবে। অত্যন্ত দুঃখজনক যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষায় মনিটরিং ব্যবস্থা খুবই দুর্বল। শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ার জন্য মনিটরিং ব্যবস্থার দায় কম নয়। বিদ্যালয়ে শিক্ষকদের সময়মত আগমন-প্রস্থান, পাঠটীকা অনুসরণ,

পান্থজনঃ কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি

দৈনিক ইত্তেফাকের উপসম্পাদকীয়ঃ- অনেক সময় কী লিখব তা নিয়ে গলদঘর্ম হতে হয়। কিন্তু এ মুহূর্তে ঘরেবাইরে লেখার মতো বিষয় অনেক। তার মধ্যে সবার আগে উলেস্নখ করতে হয়'উইকিলিকস' বিস্ফোরণের কথা। এই ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ একাই কাঁপিয়ে দিয়েছেন গোটা বিশ্ব। এতোকাল আমরা জেনে এসেছি যে, অসির চেয়ে মসিই অধিক শক্তিশালী।

ইতিহাস- বাঙালির বৌদ্ধিক ঐতিহ্য by আবুল কাসেম ফজলুল হক

নচলিস্নশ বছর আগে আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্তিম সময়ে, বিশেষ করে ১৪ই ডিসেম্বরে, আক্রমণকারী পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের আগে শহিদ হয়েছিলেন প্রগতিশীল বুদ্ধিজীবীরা। আক্রমণের সূচনালগ্নে, ২৫ মার্চ দিবাগত রাতেও আক্রমণকারীরা হত্যা করেছিল অনেক বুদ্ধিজীবীকে। গোবিন্দ্রচন্দ্র দেব, সন্তোষ ভট্টাচার্য, মুনীর চৌধুরী, মোফাজ্জাল হায়দার চৌধুরী,

ইউরোপে প্রবল তুষারপাত যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত

ইউরোপের বিভিন্ন দেশে প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রেল, সড়ক ও বিমান যোগাযোগব্যবস্থা অনেক স্থানে অচল হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট সাত ঘণ্টার জন্য বাতিল করা হয়।
তুষারপাতের কারণে জার্মানির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল এবং সময় পরিবর্তন করতে হচ্ছে। দেশটিতে সড়ক দুর্ঘটনায় অন্তত দুজন নিহত ও ১৯ জন আহত হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে গতকাল যাত্রীদের হিথ্রো বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানানো হয়। কর্তৃপক্ষ গতকাল সব ধরনের ফ্লাইট সাত ঘণ্টার জন্য বাতিল ঘোষণা করে।
তুষারপাতের কারণে গত শুক্রবার আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া স্কটল্যান্ডের এবারডিন, ইংল্যান্ডের বার্মিংহাম ও লুটন বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট বাতিল এবং অনেক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করে। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, গ্যাটউইক থেকে আমস্টারডাম, জেনেভা, মিউনিখ ও কোপেনহেগেনগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও কিছু ফ্লাইট বাতিল ও নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্কটল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার তাপমাত্রা শূন্য ও এর আশপাশে থাকার কারণে প্রতিকূল আবহাওয়ার বিশেষ সতর্কতা জারি করা হয়। ইংল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের কিছু কিছু এলাকায় তুষারপাত আরও বাড়তে পারে। তুষারপাতের কারণে গত শুক্রবার ওয়েলসে অন্তত ৮০০, স্কটল্যান্ডে ৫০০ ও উত্তর আয়ারল্যান্ডে ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
তুষারপাতের কারণে সড়ক যোগাযোগও মারাত্মক বিঘ্নিত হচ্ছে। ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে এম৬, এম৬১, এম৫৮ ও এম৫৭ সড়কে ২০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমে যায়। এসব সড়কে রাতভর শত শত গাড়ি আটকা পড়ে। এম৬ সড়কে প্রায় পাঁচ ঘণ্টা গাড়ি নিয়ে আটকে থাকা এক ব্যক্তি বলেন, ‘এটা একেবারেই বিশৃঙ্খল এক পরিস্থিতি।’ পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এম৬ ও এম৬১ সড়কে যোগাযোগ স্বাভাবিক করতে সক্ষম হয়। তবে স্থানীয় পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
ইংল্যান্ডের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা ব্যারি গ্রোমেট জানান, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে গড় তাপমাত্রা ছিল মাইনাস দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৯ বছরের মধ্যে ডিসেম্বর মাসের এত কম তাপমাত্রার রেকর্ড এটি। তিনি জানান, বড়দিন ও নববর্ষ পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে।
স্কটল্যান্ডের পরিবহনমন্ত্রী কিথ ব্রাউন বলেন, ‘তুষারপাত মোকাবিলায় আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ চালিয়ে যাচ্ছেন।’
তুষারপাতের কারণে জার্মানিতে অন্তত ১০৮টি দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের ব্যাভারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে আহত হয়েছে অন্তত ১৯ জন। গত বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।

এসইসির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন, আস্থার সংকটে বিনিয়োগকারীরা

শেয়ারবাজার-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনায় শেয়ারবাজারের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে শেয়ারবাজারের সাম্প্রতিক বড় ধরনের দরপতনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। বর্তমান অবস্থায় কী করবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বিনিয়োগকারীরা।
বাজার বিশ্লেষকেরা বলছেন, এসইসির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলছে। এর ফলে তাঁরা বিনিয়োগের ক্ষেত্রে বেশ চিন্তিত হয়ে পড়ছেন।
একাধিক বিনিয়োগকারী এ ব্যাপারে বলেন, তাঁরা বর্তমানে বাজারের ওপর আস্থা রাখতে পারছেন না। কেননা ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনে বাজারে বিরূপ প্রভাব পড়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেননা এসইসি একটি সিদ্ধান্ত নিয়ে আবার তা পরিবর্তন করছে। এতে কী করবেন, তা ভেবে পাচ্ছেন না তাঁরা। বিনিয়োগের ক্ষেত্রে তাঁরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।
কয়েকজন ক্ষুদ্র বিনিয়োগকারী জানান, এসইসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে কোনো কোনো সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সিদ্ধান্তগুলো তাঁদের বিপক্ষে চলে যাচ্ছে। এ ক্ষেত্রে বড় বিনিয়োগকারীরাই লাভবান হচ্ছেন।
কয়েকজন বিনিয়োগকারী বলেছেন, এসইসির এ সিদ্ধান্ত পরিবর্তনের ফলে সম্প্রতি বাজারে বেশ অস্থিরতা শুরু হয়েছে। এই অস্থিরতা থামাতে প্রথমেই দরকার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা। এই আস্থা ফিরে না আসা পর্যন্ত বাজারে অস্থিরতা থামবে না। এ ক্ষেত্রে সরকারের ঊর্ধ্বতন মহল থেকে সরাসরি হস্তক্ষেপ জরুরি বলে তাঁরা মনে করছেন।
এদিকে শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করায় অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে তাঁদের বিনিয়োগকৃত টাকা তুলে নিচ্ছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা জানান, কয়েকজন বিনিয়োগকারী ইতিমধ্যে ওই হাউস থেকে প্রায় এক-তৃতীয়াংশ ফান্ড তুলে নিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন তাঁদের অর্থ তুলে নেওয়ার আবেদন করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার কয়েকটি ব্রোকারেজ হাউস ঘুরে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা লক্ষ করা গেছে। কয়েকজন বিনিয়োগকারী জানান, তাঁরা কী করবেন, ভেবে পাচ্ছেন না। এক বিনিয়োগকারী বলেন, এসইসি যদি মার্জিন ঋণ ১:১-এর স্থলে ১: ২-ও করেন, তার পরও বাজারে অস্থিরতা ঠেকানো যাবে না। কেননা শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতনের প্রধান কারণ, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাহীনতা, মার্জিন ঋণ প্রধান কারণ নয়। এ ক্ষেত্রে সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে।
তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, এসইসি বাজার পর্যালোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এতে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। তবে বিনিয়োগকারীদের উচিত, ভেবেচিন্তে কোম্পানির ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করা। অন্যথায় কোনো কিছু না জেনে, না বুঝে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হলে তার দায়দায়িত্ব বিনিয়োগকারীদেরই নিতে হবে।
বিনিয়োগকারী দেলোয়ার হোসেন বলেন, ডিসেম্বরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের তারল্য বের করে নেওয়ায় এমনিতেই বাজার একটু নিম্নমুখী হয়ে থাকে। তবে এসইসির মার্জিন ঋণ বাড়ানোয় বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না।
খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী খাজা গোলাম রসুল বলেন, এসইসির মার্জিন ঋণ বাড়ানোর কারণে বাজার বাড়ছে, না বাড়ালে বাজার নিম্নগামী হতো অথবা এর বিপরীত বিষয়টি এমন নয়। এটা যেকোনো কারণেই হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এসইসির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করা ঠিক নয়। কেননা এতে বাজারে বিরূপ প্রভাব পড়ে। ওই কর্মকর্তা আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে কমিশন আগে থেকেই বিভিন্ন ব্যবস্থা নিতে পারত।
এসইসি সূত্রে জানা গেছে, গত সোমবার বিনিয়োগকারীদের জন্য মার্জিন ঋণের হার ১: ১ নির্ধারণ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর আগে গত ২১ নভেম্বর মার্জিন ঋণ ১: ১ থেকে নামিয়ে ১:০.৫ করে কমিশন। এর আগে বিনিয়োগকারীরা ১: ২ হারে ঋণ পেত।
৬ ও ৭ ডিসেম্বর শেয়ার ক্রয়ে নিটিং ও চেকসংক্রান্ত দুটি নিয়ম জারি করে কমিশন। এতে ৮ ডিসেম্বর বাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। এদিন সাধারণ সূচক ৫৪৭ পয়েন্ট নেমে যায়। পরে বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে ওই সার্কুলার দুটি প্রত্যাহার করে নেয় এসইসি।
এর আগে গত ২৫ নভেম্বর সদস্য মার্জিনসংক্রান্ত আইনে সংশোধনী আনে এসইসি। কমিশন সদস্য মার্জিনের হার প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়। তবে ডিএসই কর্তৃপক্ষ এসইসির সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে পরপর দুবার সদস্য মার্জিনের সময়সীমা ২ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে।
এ ব্যাপারে ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘আমরা কয়েক মাস ধরে বিনিয়োগকারীদের সতর্ক করে আসছি। আমরা তাঁদের বারবার বলছি, অতি মূল্যায়িত কোনো শেয়ার না কিনে বরং বুঝেশুনে কোম্পানির ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করতে। এ ক্ষেত্রে কেউ যদি গুজব শুনে কোনো কিছু না ভেবে বিনিয়োগ করে, তাহলে তার দায়দায়িত্ব নিজেকেই নিতে হবে।’
এ ব্যাপারে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেন, ‘আমরা যে খুব একটা সিদ্ধান্ত পরিবর্তন করছি, তা নয়। তবে কখনো কখনো বিনিয়োগকারীদের স্বার্থেই বিভিন্ন সিদ্ধান্ত প্রয়োগ ও পরিবর্তন করা হয়ে থাকে।’ তিনি আরও বলেন, ‘শেয়ারবাজার বিনিয়োগের একটি স্থায়ী ক্ষেত্র। এ ক্ষেত্রটি যেন দীর্ঘদিন টিকে থাকে, এটা আমরাও চাই।’
এসইসির চেয়ারম্যান বলেন, সম্প্রতি শেয়ারবাজারে সূচক যেভাবে বেড়েছে, তা কতটুকু যুক্তিসংগত? তিনি বলেন, বাজার বিশ্লেষণ করার মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত নেয় এসইসি। তিনি বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা যাদি বোম্বে স্টক এক্সচেঞ্জের দিকে দেখি, তাহলে দেখতে পাই, কোনো কোনো দিন সূচক ৩০০-৪০০ পয়েন্ট নেমে যায়, আবার কোনো কোনো দিন একই হারে পয়েন্ট বেড়ে যায়।’
জিয়াউল হক খোন্দকার আতঙ্কিত না হয়ে এসইসির প্রতি আস্থা রেখে বিনিয়োগ করার আহ্বান জানান বিনিয়োগকারীদের প্রতি। এ ছাড়া তিনি দেখে, শুনে ও বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করারও পরামর্শ দেন।

শাভেজের ক্ষমতা বাড়াল ভেনেজুয়েলার পার্লামেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ক্ষমতা বাড়িয়েছে সে দেশের পার্লামেন্ট। এখন নিজের ক্ষমতাবলে তিনি যেকোনো আইন পাস করতে পারবেন। ক্ষমতায় যাওয়ার এক যুগের মাথায় এ নিয়ে চতুর্থবারের মতো শাভেজকে এমন ক্ষমতা দেওয়া হলো।
দেশটির বিরোধীরা শাভেজকে এমন ক্ষমতা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, এর মাধ্যমে ভেনেজুয়েলা একনায়কতন্ত্রের দিকে এগিয়ে চলেছে।
ভেনেজুয়েলায় সম্প্রতি ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪০ ব্যক্তি মারা গেছে। গৃহহীন হয়ে পড়েছে অন্তত এক লাখ ৪০ হাজার লোক। বন্যা-পরবর্তী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শাভেজ পার্লামেন্টের কাছে বিশেষ ক্ষমতা চেয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার পার্লামেন্ট সদস্যদের তিন-পঞ্চমাংশ ভোটে নতুন আইনটি পাস করা হলো। এটি রহিত করতে হলে সমানসংখ্যক ভোটের দরকার হবে। কিন্তু পার্লামেন্টে শাভেজের দলের ৬০ শতাংশ সমর্থন থাকায় এর সম্ভাবনা নেই বললেই চলে।
পার্লামেন্টের স্পিকার সিলিয়া ফ্লোরেস বলেছেন, পার্লামেন্টের সদস্যরা বন্যায় দুর্দশাগ্রস্তদের জন্য যথার্থই ব্যবস্থা নিয়েছেন।

৯০০ কোটি ডলার বিদেশে পাচার করেন বশির

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির সে দেশের রাষ্ট্রীয় তহবিল থেকে অন্তত ৯০০ কোটি ডলার বিদেশে পাচার করেছেন। ওই অর্থ বিদেশে তাঁর ব্যাংক হিসাব নম্বরে স্থানান্তর করা হয়। উইকিলিকসের ফাঁস করা তথ্যে এ কথা বলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী লুইস মোরেনো ওকাম্পোর বরাত দিয়ে মার্কিন গোপন কূটনৈতিক বার্তায় বলা হয়, বশিরের ওই অর্থের বেশির ভাগই লন্ডনের ব্যাংকগুলোয় স্থানান্তর করা হয়েছে। উইকিলিকসের ফাঁস করা তথ্য দ্য গার্ডিয়ান পত্রিকা প্রকাশ করেছে।
ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় আইসিসির প্রধান আইনজীবী ওকাম্পোর বরাত দিয়ে মার্কিন কূটনীতিকেরা বলেন, বশিরের চুরি করা অর্থের একটা বড় অংশ লন্ডনে আধা-রাষ্ট্রায়ত্ত লিউডস ব্যাংকিং গ্রুপের কাছে জমা আছে।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিকের পাঠানো অপর একটি বার্তায় বলা হয়, ওকাম্পো তাঁকে জানান, প্রেসিডেন্ট বশিরের এই অর্থ কেলেঙ্কারির তথ্য প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রভাব পড়বে। ওকাম্পো আরও জানান, ওই অর্থ লন্ডনের লিউডস ব্যাংকে জমা আছে। অথবা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ওই অর্থের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে।
এ অভিযোগ নাকচ করে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, তাদের সঙ্গে বশিরের নামে কোনো অর্থের লেনদেন হয়নি।

কাশ্মীরে বন্দীদের ব্যাপক নির্যাতন করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন কারাগারে বন্দীদের ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক নির্যাতন চালিয়েছে। এসব নির্যাতনের কথা মার্কিন দূতাবাসকে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি)। উইকিলিকসের ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।
তারবার্তায় বলা হয়, ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত আইসিআরসি কাশ্মীরের বিভিন্ন আটককেন্দ্রে পরিদর্শন করে বন্দীদের মারধর, বৈদ্যুতিক শক দেওয়া ও যৌন নির্যাতনসহ অন্যান্য নির্যাতনের প্রমাণ পেয়েছে।
তারবার্তায় আরও বলা হয়, আইসিআরসি ১৭৭টি আটককেন্দ্রে পরিদর্শন করে এক হাজার ৪৯১ জন বন্দীর সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে ৮৫২ জন তাদের ওপর নির্যাতনের কথা জানিয়েছে। এদের মধ্যে ১৭১ জন বলেছে, তাদের মারধর করা হয়েছে। ৬৮১ জন জানিয়েছে, বৈদ্যুতিক শক ও যৌন নির্যাতনসহ তাদের ওপর ছয় ধরনের নির্যাতন চালানো হয়েছে।
উইকিলিকসের ফাঁস করা ২০০৫ সালের এসব নথি যুক্তরজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

চীন-পাকিস্তানের সাড়ে তিন হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর

চীন ও পাকিস্তানের মধ্যে তিন হাজার ৫০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দেশ দুটি ৩১টি চুক্তি ও একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পাকিস্তান সফরের সময় গত শুক্রবার ও গতকাল শনিবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো প্রধানমন্ত্রী ইসলামাবাদ সফর করছেন। ইসলামাবাদে গতকাল শনিবার পাকিস্তান-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ভারতের সঙ্গে সব ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় ইসলামাবাদ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী কামার জামান কয়রা সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে ৩১ চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জ্বালানি, রেলযোগাযোগ, অবকাঠামো পুনর্গঠন এবং কৃষি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যেই এসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তথ্যমন্ত্রী কামার জামানের বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন জানায়, এসব চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ৩৬টি প্রকল্প বাস্তবায়ন করতে চীন পাকিস্তানকে সহায়তা দিয়ে যাবে। মূলত এটি পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা। তথ্যমন্ত্রী কামার জামান বলেন, এক হাজার পাঁচ শ কোটি ডলার আসবে যৌথ অর্থনৈতিক সহযোগিতা গ্রুপের কাছ থেকে এবং দুই হাজার কোটি ডলার আসবে বিভিন্ন বাণিজ্য চুক্তি থেকে। তথ্যমন্ত্রী কামার জামান বলেন, ‘চীন সব মিলিয়ে তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।’
গতকাল পাকিস্তান-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি বলেন, ‘আমাদের স্বার্থে, আমাদের জনগণের জীবনমানের উন্নয়নের স্বার্থে আমরা এই অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশা করি। এই আকাঙ্ক্ষা থেকে ভারতের সঙ্গে সব ইস্যুতেই শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রেও ইসলামাবাদ একই ধরনের মনোভাব পোষণ করে। এই অঞ্চলের শান্তি ও উন্নয়নে বাধার সৃষ্টি করে, পাকিস্তান এমন যেকোনো নীতির বিরোধিতা করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী গিলানি।

কর রেয়াত আইনে স্বাক্ষর করেছেন বারাক ওবামা

নজিরবিহীন রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার কর রেয়াত আইনে স্বাক্ষর করেছেন।
নতুন প্রণীত এ আইনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কর রেয়াত আইনের মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের উচ্চ ও মাঝারি আয়ের লোকজন উপকৃত হবেন। এ আইনে সাধারণ কর্মজীবীদের জন্যও কিছু সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া কর্মহীনদের জন্য সরকারি ভাতার মেয়াদ ১৩ মাস বৃদ্ধি করা হয়েছে।
কর রেয়াত বর্ধিতকরণ আইনে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘উৎসব অবকাশের এ মৌসুমে এটা হলো মার্কিন জনগণের জন্য সুসংবাদ।’
এর আগে আইন প্রণয়ন নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে তুমুল বিতর্ক চলে। সে সময় উভয় দলের আইনপ্রণেতাদের উদ্দেশে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘এই ইতিবাচক পদক্ষেপের জন্যই জনগণ আমাদের এখানে নির্বাচিত করে পাঠিয়েছে।’
প্রেসিডেন্ট ওবামা প্রথম দিকে উচ্চ আয়ের লোকজনের কর রেয়াত না করার পক্ষে ছিলেন। তিনি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও কর্মহীনদের বেকার ভাতার মেয়াদ বৃদ্ধিসহ মাঝারি আয়ের লোকজনকে কর রেয়াত সুবিধা দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ের পর পরিস্থিতি পাল্টে যায়।
মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পর উচ্চবিত্তদের জন্য কর সুবিধা বৃদ্ধির দাবিতে অনড় অবস্থান গ্রহণ করে রিপাবলিকান দল। এ ব্যাপারে কংগ্রেসে রিপাবলিকানদের শক্ত অবস্থান গ্রহণের আগেই সমঝোতার উদ্যোগ নেন প্রেসিডেন্ট ওবামা।
নতুন প্রণীত আইনে স্কুলগামী প্রতি সন্তানের জন্য এক হাজার ডলারের কর রেয়াত দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি আয়ের লোকজনের মুনাফার ওপরও কর রেয়াত ঘোষণা করা হয়েছে। ২০১১ সালের শুরু থেকেই চাকরিজীবীরা তাঁদের মজুরি থেকে সামাজিক নিরাপত্তা করের হ্রাসকৃত কর্তন সুবিধা পাবেন। ফলে বছরে ৫০ হাজার ডলার আয়ের লোকজনকে গড়ে এক হাজার ডলার কম কর দিতে হবে।
কর রেয়াত আইন স্বাক্ষরিত হওয়ার পর রিপাবলিকান দলের নেতা সিনেটর ম্যাককনেল বলেন, আমেরিকার জনগণ ওয়াশিংটনে পরিবর্তনের দৃশ্য দেখতে পাচ্ছে। নতুন বছরে আরও পরিবর্তন দেখা যাবে।
ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী আইনপ্রণেতা কংগ্রেসম্যান অ্যান্টনি উয়েইনার বলেন, রিপাবলিকান দল প্রেসিডেন্ট ওবামার চেয়ে ভালো পোকার খেলোয়াড়। সমঝোতায় রিপাবলিকানেরা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বেশি আদায় করে নিয়েছে বলে উষ্মা প্রকাশ করেন।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বলিভিয়ার

বলিভিয়া গত শুক্রবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পর তারা ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিল। শুক্রবার উরুগুয়েতে এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এ কথা বলেন।
মোরালেস বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দেবেন। তিনি বলেন, আগামী সপ্তাহে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে তাঁরা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানাবেন।
মোরালেস অভিযোগ করেন, ওই এলাকায় গণহত্যা চলছে। এ গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।

শিরোপা ইন্টারের ঘরে

রূপকথার চূড়ান্ত অধ্যায় লেখা হলো না টাউট পুইসান্ট মাজেম্বের। কাল ফাইনালে মাজেম্বেকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানই প্রথমবারের মতো জিতল ক্লাব বিশ্বকাপের শিরোপা। পানদেভ, স্যামুয়েল ইতো আর বিয়াবিয়ানি শুধু ইন্টার মিলানকে শিরোপাই উপহার দেননি, নিশ্চিত করেছেন কোচ রাফায়েল বেনিতেজের মিলানে থাকা।
এই শিরোপা জেতা না-জেতার সঙ্গেই যে জড়িয়ে ছিল বেনিতেজের চাকরি থাকা না-থাকা! মেক্সিকান ক্লাব পাচুকা-বধের পর সেমিফাইনালে দক্ষিণ আমেরিকান দ্বৈত ইন্টারন্যাসিওনালকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার ইতিহাস গড়া—কাল ফাইনালে ইন্টারকে হারাতে পারলে পূর্ণতা পেত মাজেম্বে রূপকথার। কিন্তু বছরে চার শিরোপা জিতে ক্লাব বিশ্বকাপে আসা ইন্টার সেটা হতে দেবে কেন? উল্টো নিজেরাই গড়ল প্রথমবারের মতো বছরে পাঁচ শিরোপা জয়ের ইতিহাস।
খেলার ১২ মিনিটেই ইন্টার কোচ বেনিতেজের মুখে হাসি ফোটান পানদেভ (১-০)। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ইতো। ৮৫ মিনিটে মাজেম্বের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন বিয়াবিয়ানি। বেনিতেজ দায়িত্ব নিতেই উয়েফা সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বার্সেলোনার বছরে ছয় শিরোপার রেকর্ড স্পর্শের সুযোগ নষ্ট করে ইন্টার। পুরোনো আফসোসটা কি আবার বাজছে!

যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আশঙ্কা করছেন অ্যাসাঞ্জ

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশ করায় তাঁকে ওয়াশিংটনের হাতে তুলে দেওয়া হতে পারে।
জামিনে মুক্তি পেয়ে অ্যাসাঞ্জ বর্তমানে পূর্ব লন্ডনে এক বন্ধুর বাড়িতে আছেন। জামিনে থাকা অবস্থায় ওই বাড়িতেই তাঁর থাকার নির্দেশ রয়েছে। গত শুক্রবার ওই বাড়িতে বসে সাংবাদিকদের কাছে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাঁকে হস্তান্তর করার সমূহ সম্ভাবনা রয়েছে। এ আশঙ্কা প্রবল বলেই মনে হচ্ছে।
অ্যাসাঞ্জ বলেন, ‘সবচেয়ে বড় ঝুঁকি, যে ঝুঁকিটা নিয়ে আমরা সব সময় উদ্বিগ্ন, তা হলো আমাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। এই ঝুঁকি খুবই বেশি এবং দিনে দিনে তা প্রবল হচ্ছে।’
সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে অ্যাসাঞ্জকে সম্প্রতি লন্ডনে গ্রেপ্তার করা হয়। সুইডিশ কর্তৃপক্ষ তাঁকে এ অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু আইনি জটিলতার কারণে তাঁকে সুইডেনে নেওয়া যাচ্ছে না।
অ্যাসাঞ্জ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের গোপন কূটনৈতিক নথি প্রকাশের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা নিয়ে দেশটির একদল কৌঁসুলি গোপনে তদন্ত শুরু করেছে। মার্কিন এ তদন্তকে তিনি ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।
এদিন অ্যাসাঞ্জ অনেকটা প্রসন্ন চিত্তে বলেন, লন্ডন কারাগারের যে ভবনে তাঁকে রাখা হয়েছিল, সেটি ‘অনেক উন্নত’। গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পাওয়ার আগে নয় দিন তাঁকে ওই কারাগারে রাখা হয়।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন কৌঁসুলিরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়ার পরিকল্পনা করছেন। মার্কিন সেনা কর্মকর্তা ব্র্যাডলি ম্যানিংকে দিয়ে সরকারি কম্পিউটার থেকে বার্তা চুরি করে তা উইকিলিকসের কাছে হস্তান্তর করতে প্ররোচিত করার অভিযোগে এ মামলা করা হতে পারে।
অ্যাসাঞ্জ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করার ঘটনায় দেশটির সরকার খুবই আক্রমণাত্মক মনোভাবের সঙ্গে তদন্ত করছে। আমাকে সে দেশে হস্তান্তর করার ভয়টা বেশি তাড়া করছে।’ তিনি বলেন, উইকিলিকস কর্তৃপক্ষ মার্কিন সেনা কর্মকর্তা ম্যানিংয়ের বৈধ তহবিলে ৫০ হাজার ডলার দেওয়ার অঙ্গীকার করেছিল।
তবে এর আগে এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেছিলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত হওয়ার আগে আমি কখনো ব্র্যাডলি ম্যানিংয়ের নাম শুনিনি।’ তিনি বলেন, ‘উইকিলিকসের শুরু থেকেই এর প্রযুক্তি এমনভাবে উন্নীত করা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রসংক্রান্ত তথ্য সরবরাহকারী কারও নাম বা পরিচয় আমরা যেন কখনো জানতে না পারি।’
এদিকে কংগ্রেসের গবেষকদের বরাত দিয়ে ওয়াশিংটনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তি অথবা এ সংশ্লিষ্ট অন্য কোনো আইনে অ্যাসাঞ্জের বিচার করা হতে পারে।
অ্যাসাঞ্জ শুক্রবার আবারও বলেছেন, তাঁর বিরুদ্ধে যত অভিযোগই আনা হোক না কেন, গোপন নথি প্রকাশ থেকে উইকিলিকসকে বিরত রাখা যাবে না।

জয় দেখছে অস্ট্রেলিয়া

কালকের পুরো দিনের প্রতীক হয়ে রইল যেন শেষ পাঁচটা মিনিট। শেষের আগের ওভারে জোনাথন ট্রটের ব্যাট ছুঁয়ে আসা বল রিকি পন্টিংয়ের হাত ফসকানোর পর গ্লাভসবন্দী করলেন ব্র্যাড হাডিন। ‘দিনটা শুধুই অস্ট্রেলিয়ার’—এটা বোঝাতেই যেন পল কলিংউডকে দিনের শেষ বলে তৃতীয় স্লিপে তালুবন্দী করলেন স্টিভেন স্মিথ। ডুবতে থাকা ইংলিশদের খড়কুটো আঁকড়ে ধরে রাখার চেষ্টাও যেন শেষ হয়ে গেল ওই দুই উইকেটে!
মাইক হাসির অতিমানবীয় ফর্ম, আরও একবার প্রাপ্য সেঞ্চুরির আগে শেন ওয়াটসনের আটকে যাওয়া, মিচেল জনসনের রূপকথার মতো ফিরে আসা আর রায়ান হ্যারিসের নিজেকে মেলে ধরা—সব মিলিয়ে তৃতীয় দিন শেষেই পার্থে জয় দেখছে অস্ট্রেলিয়া। অ্যাশেজে সমতা ফেরাতে আর মাত্র ৫টি উইকেট চাই স্বাগতিকদের, হাতে আছে পুরো দুটো দিন। স্বীকৃত ব্যাটসম্যানদের মাঝে ‘বেঁচে’ আছেন কেবল ইয়ান বেল ও ম্যাট প্রিয়র। জয়ের জন্য বাকি ৩১০ রান করা নয়, ইংল্যান্ড আজ কতক্ষণ টিকতে পারে প্রশ্ন সেটাই।
আগের দিন যেখানে শেষ করেছিলেন, কাল সেখান থেকেই শুরু করেন ওয়াটসন ও হাসি। ৫৫ রানের অপরাজিত জুটিটাকে কাল ১১৩ পর্যন্ত টেনে নেন দুজন। নব্বইয়ের ঘরে যেতেই মাথাচাড়া দিয়ে উঠল ওয়াটসনের পুরোনো রোগ, ক্রিস ট্রেমলেটের একটি স্টাম্প সোজা বল আড়াআড়ি খেলে এলবিডব্লু। গত এক বছরে এই নিয়ে চারবার নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন ওয়াটসন, ২৫ টেস্টে তাই ১৪ ফিফটির পাশে সেঞ্চুরি মোটে ২টি!
দীর্ঘক্ষণের সঙ্গীর বিদায় এতটুকু প্রভাব ফেলেনি হাসির ব্যাটিংয়ে, স্টিভ স্মিথকে সঙ্গী করে টেনে নিয়ে যান দলকে। মিড উইকেট থেকে ফাইন লেগ পর্যন্ত তিনজন ফিল্ডার রেখে ইংলিশ বোলাররা ক্রমাগত শর্ট বল করে গেছেন, প্রতিটি শর্ট বলের জবাব দিয়েছেন হাসি পুল-হুক করে। ট্রেমলেটকে এমনই এক পুলে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র ১৩৬ বলে। স্মিথের সঙ্গে মি. ক্রিকেটের ৭৫ রানের জুটিটা ভাঙার পর অস্ট্রেলিয়া শেষ ৫ উইকেট হারিয়েছে ৩৮ রানে। ১১৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন হাসি। ৩ টেস্টে ১০৩.৪০ গড়ে ৫১৭ রান, দুই টেস্ট বাকি থাকতেই এক সিরিজে ক্যারিয়ার-সর্বোচ্চ রান, কে বলবে এই ব্যাটসম্যানটিই চলে গিয়েছিলেন বাদ পড়ার দোরগোড়ায়! ইংলিশদের প্রাপ্তি—সিডলকে আউট করে জেমস অ্যান্ডারসনের ২০০তম টেস্ট উইকেট আর সাড়ে তিন বছর পর ফিরে ট্রেমলেটের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।
৩৯১ রানের লক্ষ্য প্রথম ইনিংসে দুই শর নিচে গুটিয়ে যাওয়া দলের জন্য এভারেস্টের সমান। ম্যাচের আকর্ষণ তবু কমতে দিচ্ছিল না ওয়াকার সাম্প্রতিক ইতিহাস। সর্বশেষ চার টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করা দল ৩০০-র বেশি তুলেছে এখানে, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা ৪১৪ রান তুলে ম্যাচ জিতেছিল মাত্র ৪ উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে ধ্বংসযজ্ঞের দুই নায়ক জনসন ও হ্যারিস নিশ্চিত করে দেন, এবার অন্তত তেমন কিছু হচ্ছে না।

অবশেষে ক্যালিসের ডাবল

টেকনিক নিয়ে তো প্রশ্ন নেই-ই, নেই টেম্পারমেন্ট নিয়েও। বরং সারা দিন উইকেটে পড়ে থাকার জন্য বাজি হলে বেশির ভাগ লোক চোখ বন্ধ করে বেছে নেবেন তাঁকেই। অথচ তাঁরই কিনা টেস্টে ডাবল সেঞ্চুরি নেই! একটা সময় অনেক লেখা-গবেষণা হতো, অনেক দিন ধরেই আর হয় না। বরং ক্রিকেটের হাজারো অমীমাংসিত রহস্যগুলোর একটি হিসেবেই ধরে নেওয়া হয়েছিল জ্যাক ক্যালিসেরই দ্বিশতক না পাওয়াটাকে।
অবশেষে রহস্যের অবগুণ্ঠন হলো কাল। ১৫ বছর ধরে বিশ্বের ১১টি দেশে ১৪২ টেস্ট খেলার পর সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন জানলেন, টেস্ট ডাবল সেঞ্চুরির স্বাদ কেমন! ডাবল সেঞ্চুরি পেতে তাঁর চেয়ে বেশি অপেক্ষা করতে হয়নি আর কাউকে। ১৯৭ থেকে অভিষিক্ত জয়দেব উনাদকরকে গ্লান্স করে বল সীমানায় পাঠিয়ে দুহাত ওপরে তুললেন, আনন্দের চেয়েও ক্যালিসের চোখমুখজুড়ে ছিল স্বস্তি। আকাশের দিকে তাকিয়ে কী যেন বললেন, হয়তো বললেন ‘অবশেষে!’ আনন্দটা বেশি করলেন সতীর্থরা। উইকেটে সঙ্গী এবি ডি ভিলিয়ার্স এমনভাবে লাফালেন যেন ডাবলটা তিনিই করেছেন! ড্রেসিংরুমের সামনে ম্যাচ জয়ের আনন্দে মাতলেন বাকিরা। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজনের ওপর থেকে প্রশ্নবোধক চিহ্নটা উঠে যাওয়ায় তাঁদের স্বস্তিও যে কম নয়!
আমলা-ক্যালিস যে ভিত্তি গড়ে দিয়েছিলেন, তাতে মনের আনন্দে ‘টি-টোয়েন্টি’ খেললেন ডি ভিলিয়ার্স। ৪১ বলে ফিফটি, ৮৯ থেকে হরভজনকে চার ও সুরেশ রায়নাকে টানা দুবার গ্যালারিতে পাঠিয়ে সেঞ্চুরি ছুঁলেন ৭৫ বলে। ক্যালিসের সঙ্গে তাঁর ২২৪ রানের জুটিটি এসেছে মাত্র ২২৮ বলে, দুজনের তাণ্ডবে কাল প্রথম সেশনের ৩৬ ওভারে আসে ২২৫ রান! সকালে ঝড়ের শুরুটা অবশ্য যথারীতি করেছিলেন হাশিম আমলা। ইশান্ত শর্মার লেগ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট ছুঁইয়ে আমলা (১৪০) আউট হলে ভাঙে ক্যালিসের সঙ্গে ২৩০ রানের জুটি। ইশান্তকে হাঁকাতে গিয়েই ডি ভিলিয়ার্সের আউটে ইনিংস ঘোষণা করেন গ্রায়েম স্মিথ।
৪৮৪ রানে পিছিয়ে থাকা ভারত অবশ্য অনেকটাই কাটিয়েছে প্রথম ইনিংসের জুজু। উদ্বোধনী জুটিতেই পেরিয়ে যায় প্রথম ইনিংসের রান। ৩৪ রানে আমলার হাতে জীবন পাওয়া শেবাগ খেলেছেন এবং আউট হয়েছে তাঁর মতো করেই। দুর্দান্ত খেলে ৬৩ করার পর পল হ্যারিসকে যেন পাঠাতে চাইলেন সেঞ্চুরিয়ন থেকে ব্লুমফন্টেইনে, আকাশচুম্বী ক্যাচটা নিয়েছেন স্মিথ। স্টেইনের নিচু হয়ে যাওয়া ইনসুইঙ্গারে এলবিডব্লু হয়েছেন দুবার জীবন পাওয়া গম্ভীর। আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগে নাইটওয়াচম্যান ইশান্তকে নিয়ে সময়টুকু পার করে দিয়েছেন দ্রাবিড়, স্বাগতিকদের আবার ব্যাট করাতেই প্রয়োজন এখনো ২৯৪ রান।

সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে সাফ মহিলা ফুটবল খেলতে এসেছে ভারত। এ পর্যন্ত তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৩১ বার। টুর্নামেন্টে ভারত যেভাবে খেলছে তাতে চ্যাম্পিয়ন নয় বরং রানার্সআপ কারা হবে, সেটা নিয়েই যত জল্পনা-কল্পনা।
সেই দৌড়ে এগিয়ে নেপাল। কাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নেপাল ১২-০ গোলে উড়িয়ে দিল পাকিস্তানকে। ভারতের মতো তারাও ৩১ বার খুঁজে নিয়েছে প্রতিপক্ষের গোলপোস্ট। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো নেপাল। আগামী পরশু মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এই নেপালই। আগামীকাল ভারত-পাকিস্তান প্রথম সেমিফাইনাল।
দারুণ ছন্দে আছেন নেপালের স্ট্রাইকার অনুলামা। কাল পাকিস্তানের বিপক্ষে আবারও হ্যাটট্রিক পেলেন। টানা তিন হ্যাটট্রিকে তাঁর গোল এখন ১০টি। নেপালের যমুনা ও লক্ষ্মী এদিন করেছেন দু-দুটি করে গোল। প্রমীলা, মিরা, সানজানা ও রঞ্জনার গোল ১টি করে। অন্যটি আত্মঘাতী। এর আগে আফগানিস্তান ও মালদ্বীপের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। পরশু ড্র (১-১) করেছে শ্রীলঙ্কা ও ভুটান।
কক্সবাজারের চৌফলদণ্ডীর নুরুল ইসলাম পরশু কক্সবাজার স্টেডিয়ামে এসেছিলেন বাংলাদেশ দলের খেলা দেখতে। কিন্তু ভারত যেভাবে ৬-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশকে, তা দেখে গ্যালারিতেই মূর্ছা যান ৪৯ বছরের ভদ্রলোক। হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়া বাংলাদেশের কাছে হয়তো বেশিই প্রত্যাশা করেছিলেন এই সমর্থক। কিন্তু ভারত বুঝিয়ে দিল, ‘তোমরা যেখানে ছিলে, সেখানেই আছো।’
বছর ত্রিশেক আগে মহিলা ফুটবলে যাত্রা শুরু করেছিল ভারত। বাংলাদেশে মহিলা ফুটবল শুরু হয়েছে ৪-৫ বছর আগে। কিছুদিন আগে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলে যেভাবে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও এবার বাংলাদেশ দল দেখাতে চেয়েছে, আগের মতো আর গোলে ভাসবে না। সেটা দেখানো যায়নি বলে ড্রেসিংরুমে কাঁদলেন মাইনুরা।
কোচ গোলাম রব্বানির মুখটাও ছিল গম্ভীর। ম্যাচ শেষে বলছিলেন, ‘ওদের চেয়ে অভিজ্ঞতায় আমরা অনেক পিছিয়ে। ওদের খেলোয়াড়দের গতি, বয়স, কৌশল অনেক ভালো।’ ভারতের কোচ শহীদ জব্বার অবশ্য প্রশংসা করলেন বাংলাদেশের, ‘দ্বিতীয়ার্ধে ওরা দারুণ খেলেছে।’
ভারত এমনিতেই ফেবারিট, তার ওপর সেমিফাইনালে পাকিস্তানকে পাওয়ায় ফাইনালে ওঠা আরও সহজ হয়ে গেল। পাকিস্তানকে পেয়ে খুশি শহীদ জব্বার এবং তাঁর দল। মুখে না বললেও আকারে-ইঙ্গিতে সেটা তারা প্রকাশ করল।
পাকিস্তানের কোচ তারেক লুতফিকে আশাবাদী মনে হলো না, ‘ওদের (ভারত) চেয়ে আমরা মহিলা ফুটবল শুরু করেছি অনেক পরে। তবুও সেমিফাইনালে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব।’ পাকিস্তানের অধিনায়ক সানা মাহমুদ একে ভারত-পাকিস্তান আর দশটা স্নায়ুক্ষয়ী ম্যাচ হিসেবে দেখছেন না, ‘এটা শুধুই একটা ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচ বলে বাড়তি উত্তেজনায় ভোগার কারণ নেই।’
চার খেলোয়াড় পুরস্কৃত
আগের দিন ল্যাপটপ পুরস্কার পেয়েছিলেন টুর্নামেন্ট থেকে বাদ পড়া শ্রীলঙ্কা ও ভুটানের দুই খেলোয়াড় বোমচু ও হেসগ্রা দিলরাঙ্গি। কাল পেলেন আফগানিস্তানের হাইলি ও মালদ্বীপের ফাদুয়া। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্কস’ আট দলের সেরা খেলোয়াড়দের দিচ্ছে এই পুরস্কার। সাবেক ফুটবলার সুরত আলম, সুনীল দে, বিজন বড়ুয়া ও বায়েজিদ জোবায়ের নিপুদের নিয়ে গড়া জুরি বোর্ডের রায়ে এই পুরস্কার পাচ্ছেন খেলোয়াড়েরা।

চতুর্থ টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া

পার্থ টেস্টে জয় ২৬৭ রানের। সুবাদে সিরিজে সমতা। ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলবোর্ন টেস্টের জন্য ১২ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।
পার্থ টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পরও নির্বাচকেরা আস্থা রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ফিল হিউজের ওপর। ইনজুরিতে আছেন অধিনায়ক রিকি পন্টিং। তিনি নিজেই স্বীকার করেছেন, আঙুলে পাওয়া চোট তাঁকে বেশ ভোগাচ্ছে। তার পরও আসছে টেস্টে রাখা হয়েছে পন্টিংকে। রয়টার্স।
অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইকেল বিয়ার, ব্রাড হ্যাডিন, রায়ান হ্যারিস, ফিলিপ হিউজ, বেন হিলফেনহস, মাইক হাসি, মিচেল জনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ ও শেন ওয়াটসন।

ফার্গির ইতিহাস

আবেগের স্রোতে ভেসে যাওয়া নয়। ভাবালুতায় আক্রান্ত হওয়া যে তাঁর স্বভাববিরুদ্ধ! আজ ‘ঐতিহাসিক’ একটা মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়েও চরম পেশাদারির আবরণে আটকে রাখলেন আবেগ। ম্যাট বুসবিকে ছাড়িয়ে যাওয়ার দিনে নিজের জন্য কিছু চাই না। অ্যালেক্স ফার্গুসন বললেন, দল জিতলেই নাকি তিনি খুশি। তাঁর দল অবশ্য আজ জিততেও পারছে না, হারছেও না। প্রবল তুষারপাতের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের ম্যানইউ-চেলসি ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচ হোক আর না-ই হোক, আজ তিনি ছাড়িয়ে যাচ্ছেন কিংবদন্তি বুসবিকে।
১৯৮৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘোরতর দুঃসময়ে হাল ধরেছিলেন দলের। এরপর পেরিয়ে গেছে ২৪টি বছর। আজ এর সঙ্গে যোগ হলো আরও একটি দিন। এ নিয়ে ৮ হাজার ৮১১তম দিন ম্যানইউর হয়ে দায়িত্ব পালন করবেন ফার্গুসন। কিংবদন্তি কোচ স্যার বুসবি দুই দফায় দায়িত্বে ছিলেন ৮ হাজার ৮১০ দিন।
এ নিয়ে কিছুদিন ধরে ইংলিশ মিডিয়ায় লেখালেখি চলছে। চলছে প্রশংসা আর স্তুতি। কিন্তু তাতে গা ভাসালে তিনি আর ফার্গুসন কেন? চেলসির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচটার আগে দলের সবার মনোযোগ অন্যদিকে ঘুরে যাক এটা তিনি মোটেও চান না। খেলা স্থগিত হওয়ার আগে ২০০২ সালের পর প্রথমবারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে একটা জয়ই উপহার চাইছিলেন শিষ্যদের কাছে, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটা ম্যাচ। ওদের ওখানে আমাদের রেকর্ড আট বছর ধরেই খুব খারাপ। কয়েকটা ড্র করতে পেরেছি, কয়েকটা পরাজয়ও আছে। ওদের মাঠে ওদের হারানো খুবই কঠিন।’
ম্যানইউর জন্য আরও দুটি কারণে চেলসির বিপক্ষে ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া জরুরি। গতবার ১ পয়েন্টের ব্যবধানে এই চেলসিই তো কেড়ে দিয়েছিল লিগ শিরোপা! এসব সমীকরণের ভিড়ে একটু যেন চাপাই পড়ে যাচ্ছে ফার্গুসনের ব্যক্তিগত অর্জনের অধ্যায়টি। প্রাপ্তি-সাফল্যে বুসবিকে কাটিয়ে গেছেন আগেই। ব্রিটিশ কোচ হিসেবেই সবচেয়ে সাফল্যের রেকর্ড তাঁর। কিন্তু ৬৮ বছর বয়সেও অক্লান্ত ফার্গুসন বুসবি নামের আগে নতশিরে অর্ঘ্য দেন এখনো। মিউনিখ বিমান দুর্ঘটনার পর যে বুসবি সাত খেলোয়াড়কে হারিয়েও নতুন করে শুরু করতে পেরেছিলেন, সে কথা মনে করিয়ে দিতেও ভোলেন না, ‘আমার তো মনে হয় স্যার ম্যাট বুসবি চিরকালই এখানে আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দায়িত্ব নিলেন, এরপর ১৯৬৮-তে ইউরোপিয়ান কাপ জিতলেন। সময়কালটা আমার চেয়ে অনেক লম্বাই মনে হয়। এবং এর সঙ্গে অনেক আবেগময় ব্যাপারও কিন্তু জড়িয়ে ছিল। মিউনিখের পর দলকে নতুন করে গড়ে তুলেছেন। আমাকে তো আর সেটা করতে হয়নি। এ কারণে মনে হয়, তিনি আমার চেয়েও কাজ করেছেন বেশি দিন।’
ফার্গুসনের মাহাত্ম্য বোধ হয় এখানেও, পূর্বসূরিদের শ্রদ্ধা জানাতে এখনো বিন্দুমাত্র কার্পণ্য নেই তাঁর।

জানুয়ারিতেই ফিরবেন কাকা

২০০৯ সালে এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে আসার পর ইনজুরির কারণে বেশির ভাগ সময় মাঠের বাইরেই কাটাতে হয়েছে ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকাকে। বিশ্বকাপের পর ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুম শুরুর আগেই আবার হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে। তবে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে কাকা আবার যোগ দিয়েছেন অনুশীলনে। আর জানুয়ারির মাঝামাঝি থেকেই তিনি মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। কাকা নিজেও মাঠে ফেরার জন্য উদগ্রীব বলে জানিয়েছেন মরিনহো।
এ বছর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকে সময়টা খুব একটা খারাপ কাটেনি হোসে মরিনহোর। শুধু এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৫-০ গোলের হার ছাড়া আর কোনো ম্যাচেই হারের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। স্পেনে আসার আগেও গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে জিতেছে ইতালিয়ান লিগ ও ইউরোপ-সেরার শিরোপা। এমন একটা সাফল্যমণ্ডিত বছরকে যে মরিনহো আলাদাভাবে বিবেচনা করবেন, এটাই স্বাভাবিক। ২০১০ সালটাকে ক্যারিয়ারের সেরা বছর আখ্যায়িত করে তিনি বলেছেন, ‘সাফল্যের বিচারের ক্ষেত্রে আমি এই বছরটাকে ১০-র মধ্যে ১১ দিতাম। কারণ ইন্টার মিলানের হয়ে সবকটি প্রতিযোগিতায়ই আমি শিরোপা জিতেছি। এই মুহূর্তের পারফরমেন্স দেখে মনে হচ্ছে, রিয়ালের হয়েও আমরা সবকটি শিরোপাই জিততে পারি

সিরিজে সমতা আনল অস্ট্রেলিয়া

একের পর এক ব্যর্থতা আর সমালোচনার চাপে ধীরে ধীরে যেন তলিয়ে যেতে বসেছিল অস্ট্রেলিয়া। ২৪ বছর পর দেশের মাটিতে অ্যাশেজ হারের আশঙ্কা আরও চেপে বসেছিল সিরিজের দ্বিতীয় টেস্টটি হারার পর। এই মুহূর্তে সবকিছু ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে একটা জয় খুবই প্রয়োজন ছিল অসিদের। শেষ পর্যন্ত অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে সেই স্বস্তির জয়টা পেল অস্ট্রেলিয়া। এক দিন বাকি থাকতেই ইংল্যান্ডকে ২৬৭ রানে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরাল তারা।
পার্থ টেস্টের তৃতীয় দিনে ৫ উইকেট তুলে নিয়ে জয়ের পথটা অনেকখানিই সুগম করে রেখেছিলেন দুই অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস আর মিচেল জনসন। আজ চতুর্থ দিনে জয় নিশ্চিত করার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অস্ট্রেলিয়াকে। মাত্র ১০ ওভারের মধ্যেই ইংল্যান্ডের বাকি ৫টি উইকেট তুলে নিয়েছে পন্টিং বাহিনী। প্রথম ইনিংসে ১৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানে।আজ দিনের চতুর্থ ওভারেই জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে প্রথম আঘাতটা হানেন রায়ান হ্যারিস। কয়েক ওভার বিরতি দিয়ে টানা ৩ ওভারে ইংল্যান্ডের বাকি ৪টি উইকেট তুলে নিয়েছেন হ্যারিস আর জনসন। ইয়ান বেল, ম্যাট প্রিয়র ও স্টিভেন ফিনকে ফিরিয়েছেন হ্যারিস। আর গ্রায়েম সোয়ানকে সাজঘরে পাঠিয়েছেন জনসন।ক্যারিয়ার সেরা বোলিং করে মাত্র ৪৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন হ্যারিস। আর দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মোট ৯টি উইকেট।দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়েছেন জনসনও। সেই সঙ্গে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটির সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তাঁর হাতেই। 
 সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২৬৭ রানে জয়ী।
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ২৬৮; মিচেল জনসন ৬২, মাইক হাসি ৬১। জেমস অ্যান্ডারসন ২০-৩-৬১-৩, ক্রিস ট্রেমলেট ২৩-৩-৬৩-৩
ইংল্যান্ড (প্রথম ইনিংস): ১৮৭; ইয়ান বেল ৫৩, অ্যান্ডি স্ট্রাউস ৫২। মিচেল জনসন ১৭.৩-৫-৩৮-৬, রায়ান হ্যারিস ১৫-৪-৫৯-৩
অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস): ৩০৯; মাইক হাসি ১১৬, শেন ওয়াটসন ৯৫। ক্রিস ট্রেমলেট ২৪-৪-৮৭-৫, স্টিভেন ফিন ২৩-৪-৯৭-৩
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ১২৩, জনাথন ট্রট ৩১। রায়ান হ্যারিস ১১-১-৪৭-৬, মিচেল জনসন ১২-৩-৪৪-৩

রাজনৈতিক আলোচনা- ৭২-এর সংবিধানের আলোকে কি রূপকল্প বদল করা উচিত নয়? by মুজাহিদুল ইসলাম সেলিম

বারের বিজয় দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সেটা কেবল এ কারণেই নয়, মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের পর ঊনচলিস্নশ বছর পার করে এবার আমরা চলিস্নশ বছরে পদার্পণ করতে যাচ্ছি। এবারের বিজয় দিবসের আরেকটি বিশেষ তাৎপর্য হলো, এবার আমরা দেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনা-ধারায় ফিরিয়ে নেয়ার আইনগত সাংবিধানিক ম্যান্ডেটসহ সেপথে অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি। সুযোগ পেয়েছি ঠিকই, কিন্তু প্রশ্ন হলো, সে সুযোগ কি কাজে লাগানো হবে?

আন্তর্জাতিক- জুলিয়ান অ্যাসাঞ্জ :নতুন যুগের বার্তাবাহক by অজয় দাশ গুপ্ত

ইকিলিকস এবং জুলিয়ান অ্যাসাঞ্জ খুব শীঘ্রই ফেস অফ দ্যা ওয়ার্ল্ড হতে যাচ্ছে। বিশ্বখ্যাত টাইমস ও অন্যান্য মিডিয়ার জরীপে সে ফলাফল আসন্ন প্রায়। এদ্দিনে আমরা এর কারণ, ব্যাখ্যা ও পেছনের ঘটনা নিয়ে অনেক দূর এগিয়ে গেছি। জুলিয়ান অ্যাসাঞ্জ আজ হিরো তাঁর এই নায়কোচিত ভূমিকা যতটা উজ্জ্বল ঠিক ততটাই অন্ধকার মুরুব্বী দেশ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চেহারা।

আলোচনা- প্রশাসনে জনগণের আস্থা অর্জন জরুরি by ধীরাজ কুমার নাথ

রকারের আদর্শগত অবস্থান ও গৃহীত নীতিমালার সঠিক বাস্তবায়ন জনপ্রশাসনে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের আচরণ ও সুষ্ঠু বাস্তবায়নের সদিচ্ছার উপর নির্ভর করে। এ ছাড়াও প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তাদেরকে অনেক বেশি দেশাত্মবোধ ও জনগণের সেবায় উন্নত মানসিকতার পরিচয় দিতে হয় প্রতিটি পদক্ষেপে এবং প্রত্যেক কর্মকান্ডে।

প্রকৃতি- পরিবেশ সুরক্ষায় তরল বর্জ্য ব্যবস্থাপনা by মুসাহিদ উদ্দিন আহমদ

সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব বাংলাদেশের অন্যতম পরিবেশগত সমস্যা হিসেবে বিশেষভাবে চিহ্নিত। ক্ষুদ্র আয়তনের বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ক্রমশ জটিল থেকে জটিলতর রূপ ধারণ করছে। অপরিকল্পিত নগরায়ন প্রক্রিয়ায় বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা। এসব অবকাঠামোর জন্য বেশির ভাগ ক্ষেত্রে পয়ঃনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই।

আলোচনা- রাত যায় দিন আসে by আতিকুল হক চৌধুরী

বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী প্রথম বাঙালি, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ক্ষুদ্র ঋণ প্রকল্পের জনক প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে আমাদের দেশের কিছু পত্র-পত্রিকায় ও ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে সংবাদ ও রিপোর্ট প্রকাশিত হয়েছে- দেশের একজন অতিসাধারণ নাগরিক হিসেবে আমি তাতে গভীরভাবে মর্মাহত হয়েছি। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তহবিল সরানোর অভিযোগের তদন্ত হওয়া উচিত বলে প্রফেসর উইনূস যে মত প্রকাশ করেছেন এ সংবাদে আমি খুশি হয়েছি।

আলোচনা- শিক্ষা ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব by শেখ জাকিয়া নূর

মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই যে শুধু শিক্ষা দরকার বিষয়টি এমন নয়। হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ গড়ে তোলা এবং মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্যও শিক্ষার রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৯০ সালে থাইল্যান্ডের জমটিএ্যানে 'সবার জন্য শিক্ষা' বিষয়ক যে বিশ্ব সম্মেলন হয়, তাতে বলা হয়েছিল যে, সকল দেশের সকল শিশুর কম করে হলেও প্রাথমিক শিক্ষার সুযোগ পাবার অধিকার রয়েছে।

নিবন্ধ- ভালবাসা নিভিয়ে দেয় হিংসার আগুন by তুষার কণা খোন্দকার

ন্ধ না হলে যে কেউ দেখতে পারেন যে, রাজনীতিতে ভালোবাসার নীতি দিয়ে প্রতিহিংসার আগুন নিভিয়ে ফেলা পৃথিবীতে কোন বিরল ঘটনা নয়। বিদ্বেষের বিপরীতে ভালোবাসার শক্তি আদপে কার্যকর কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য বর্তমান সময়ে ইতিহাস সৃষ্টিকারি দুইজন জীবিত রাজনীতিকের জীবনের দিকে একবার তাকিয়ে দেখা যেতে পারে।