Tuesday, December 23, 2014
খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে খালেদার মতবিনিময়

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘অপরাজনীতির কারণে দেশে বিনিয়োগ আসছে না’ -সিপিডি’র সংলাপ

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে যে সমস্যা সৃষ্টি হয়েছিল এর জন্য বর্তমান কু-রাজনৈতিক সংস্কৃতিই দায়ী। তিনি বলেন, প্রথমবার যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন কোরিয়ান ইপিজেডকে সরকার জমি বরাদ্দ দেয়। পরের বিএনপি সেখানে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। কিন্তু আমরা ২০০৯ সালে ক্ষমতায় এনে ইপিজেড ও তাদের সঙ্গে বিএনপি সরকারের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ঠিক যে কাজটি বিএনপি ২০০২ সালে ক্ষমতায় এসে করেছিল সেটা আমরাও করি। এই অপরাজনৈতিক সংস্কৃতির জন্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে দুঃখ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। স্বল্পোন্নত দেশ হিসেবে জিএসপি’র আওতায় কোরিয়ায় বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা থাকলেও রুলস অব অরিজিনের (আরওও) কঠোরতার কারণে এর পূর্ণাঙ্গ ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে কোরিয়া সরকারকে আরওও’র শর্তসমূহ শিথিল করার আহ্বান জানান মন্ত্রী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নীলফামারীতে পুড়ে গেছে দুই শতাধিক ঘর

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে কথা হয় ষাটোর্ধ্ব হালিমা বেওয়ার সঙ্গে। এ সময় তিনি কাঁদছিলেন। তিনি জানান, ২০ বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। পাঁচটি মেয়ে নিয়ে অনেক কষ্টে সংসার চালান তিনি। তিনি বলেন, ‘কষ্ট করি চাইরটা বেটির বিয়া দিছি। একটা বেটির বিয়া দিবার বাদে ৩০ হাজার টাকা জোগার করছুনু, সেলাও (সেগুলো) পুড়ি গেইল, মোর এলা কী হইবে। ছাওয়াটাক ধরি মুই থাকিম কুনঠে।’
সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর নীলফামারী ও সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভান। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী প্রথম আলোকে বলেন, আজ বিকেলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল, দুটি করে কম্বল, একটি করে শাড়ি ও একটি করে লুঙ্গি দেওয়া হয়েছে। নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বসতভিটা উদ্ধারের দাবিতে পরিবার নিয়ে অনশন

আবদুর রাজ্জাক জানান, ২০১২ সালে উপজেলা প্রশাসনের তদন্তের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ওই জমি থেকে মাসুদ-উজ্জামানের দখল সরিয়ে নেওয়ার আদেশ দেয়। কিন্তু তখন জমি দখলমুক্ত হয়নি। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে মাসুদ-উজ্জামান বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রিট পিটিশন করেন। সে সময়ে মো. শাহিনুজ্জামান আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ছিলেন। শাহিনুজ্জামানের ভাষ্য, এ বছরের ৭ সেপ্টেম্বর জায়গাটি ভূমিহীন পরিবারের বলে তিনি প্রতিবেদন জমা দেন। এর পরও জায়গার দখল বুঝে পাননি আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাক ও তাঁর পরিবার আরও অভিযোগ করেছেন, মাসুদ-উজ্জামান বিভিন্ন সময়ে মামলা দিয়ে তাঁদের হয়রানি করেছেন। এর মধ্যে ঢাকার বংশাল থানায় করা একটি মামলায় আবদুর রাজ্জাককে গ্রেপ্তারও করা হয়। সেবার আলমডাঙ্গার ব্যবসায়ী খন্দকার বজলুল করিম তাঁর জামিনের ব্যবস্থা করেন। এরপর বজলুল করিমসহ আবদুর রাজ্জাকের নামে আলমডাঙ্গা থানায় অপহরণ, চাঁদাবাজি ও বোমা বিস্ফোরণের অভিযোগে তিনটি মামলা দেওয়া হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেন্দ্রীয় কারাগার যাবে কেরানীগঞ্জে

প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের নিরাপদে আটক রাখার মাধ্যমে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখতে কারারক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতর থেকে জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সে লক্ষ্যে কারা নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যারা এ সমস্ত জঙ্গি, সন্ত্রাসী কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ এর আগে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী কবুতর ও বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্যারেড গ্রাউন্ডে আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সেখানে বলেন, ২০০৯ সালে সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতির উদ্দেশ্যে ‘কারা স্মৃতি জাদুঘর’ স্থাপন করে। একে জাতীয় জাদুঘরের শাখা জাদুঘর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর এ জাদুঘর দুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। যাতে জনগণ জাতির পিতা ও জাতীয় চার নেতার কারাবাসকালীন স্মৃতি সম্পর্কে ধারণা পেতে পারে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘তারেক বাংলাদেশের একমাত্র ভাষা প্রতিবন্ধী’

প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের ভাষা কী ছিল, সেটা সে শিখে নাই। জাতির পিতা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ কীভাবে করতে হয়, এর ভাষা তার জানা নাই। জাতীয় নেতাদের কীভাবে সম্মান করতে হয়, সে জ্ঞান এবং শিক্ষাও তার নাই।’
মেহের আফরোজ বলেন, ‘মানুষ শারীরিক ও মানসিকভাবে সক্ষম না হলে তাকে প্রতিবন্ধী বলা হয়ে থাকে। কিন্তু তারেক জিয়া একজন স্বাভাবিক মানুষ হয়েও সে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে কটূক্তি করতেও দ্বিধা করে না। কার সম্পর্কে কোন কথা বলতে হয়, এর সামান্য জ্ঞানটুকুও তার নাই। তারেকই বাংলাদেশের একমাত্র ভাষা প্রতিবন্ধী।’
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের অধিকারের বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। চাকরিতে প্রতিবন্ধীদের কোটা চালু করেছে। এ ছাড়া স্কুল, বিশ্ববিদ্যালয় ও শপিং মলে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তারেকের সঙ্গে রিজভীকেও গ্রেপ্তারের নির্দেশ

তারেক রহমানের ওই বক্তৃতা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর চার কার্যদিবসে তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৪২টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সংশ্লিষ্ট আদালত। দণ্ডবিধির ৪৯৯, ৫০০, ৫০১ ও ৫০৪ ধারায় এসব মামলা হয়েছে। কোনো কোনো মামলায় ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। শুধু নোয়াখালী জেলায় আজ তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর অন্য মামলাটি এফআইআরভুক্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। পাবনায় করা মানহানির মামলাটি আদালত গ্রহণ করে আগামী ২৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। পটুয়াখালীতে করা হয়েছে দুটি মামলা। আদালত মামলা দুটি আমলে নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি তারেককে হাজির হতে সমন জারি করেন। ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের সঙ্গে বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী ও খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে আসামি করে মামলা করা হয়। আদালত মামলা আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রংপুর ও চট্টগ্রামে করা মামলা দুটিতে তারেকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রামের মামলায় আগামী ১১ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এ ছাড়া গতকাল নড়াইলে করা মামলাটিতেও তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট জেলা প্রতিনিধি}
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কৃত্রিম প্রজননে পিতা হলেন কিউবার গুপ্তচর

সূত্র: বিবিসি বাংলা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘যে কোন সময় শিব উল্টে যাবে’ -আসম আবদুর রব
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তারা পেল পাওয়ার টিলার

পাওয়ার টিলার পেয়ে খুশি কৃষক আবুল কাশেম।
এদিকে আবুল বারকাত পিস অ্যান্ড প্রোগ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত স্কুলছাত্র দুই ভাই আবদুল্লাহ ও আবদুল হামিদ এবং তাদের কলেজপড়ুয়া বড় বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য ৫০ হাজার টাকার অর্থ সহায়তার কথা জানিয়েছেন। আবদুল্লাহ গাবতলী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির এবং আবদুল হামিদ মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের বাবা আবুল ফজল গাজীপুর শহরে নিরাপত্তাকর্মীর কাজ করেন। গত রোববার বড় চাচা আবুল কাশেমের সঙ্গে বাড়ির পাশে বিলের জমিতে লাঙল টানছিল দুই শিশু।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ম্যারাডোনার নেতৃত্বে বাংলাদেশে লিগ?

তারকাদের অংশগ্রহণে আন্তর্জাতিক পর্যায়েও লিগটির গুরুত্ব বাড়বে বলে জানান ভাস্কর। এ ছাড়া আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ম্যারাডোনাকে লিগের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা প্রতিষ্ঠানটির। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আগামী বছর শীতে লিগ আয়োজনের পরিকল্পনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। দুই পক্ষের পরের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তখনই হয়তো এ লিগ সম্পর্কে চূড়ান্ত রূপরেখা জানা যাবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘জিহাদ শব্দের অপব্যবহার হচ্ছে’ -সালমান খান

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তেজপাতার এত গুণ! by ইমরান আলী
*পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধ করে গোসল করলে ত্বকের অ্যালার্জি সমস্যা কমবে চমৎকারভাবে।
* ত্বকের সতেজতা রক্ষা করতে রং চায়ের সঙ্গে তেজপাতার গুরুত্ব অপরিসীম।
* শরীরে কোথাও ফোঁড়া উঠলে তার ওপর তেজপাতা বেটে প্রলেপের মতো করে দিলে ব্যথা কমবে।
* শরীরের ময়লা দূর করতে তেজপাতা বেটে শরীরে মেখে গোসল করলে ভাল ফল পাওয়া যায়।
* দাঁতের মাড়ির ক্ষয়রোধ করতে তেজপাতা চূর্ণ করে দাঁত মাজতে পারেন।
* ঘামাচি দূর করার জন্য তেজপাতা পানিতে ভিজিয়ে রাখুন, তারপর মিহি করে বেটে নিন। ওই বাটা শরীরে মেখে ঘণ্টা খানেক রাখুন। তারপর গোসল করে ফেলুন।
* চোখ ওঠা উপশম করে।
* দুর্বলতা দূরে করে। শারীরিকভাবে দুর্বল ও রোগা মানুষদের জন্য তেজপাতা দারুণ কার্যকরী। কয়েকটা পাতা থেঁতলে করে ২ কাপ গরম পানিতে ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে নিয়ে পান করুন। ২ বার করে টানা ২ সপ্তাহ খেলে শরীরে শক্তিও ফিরে পাবেন।
* তেজপাতা মেশানো গরম পানি দিয়ে গড়গড়া করলে ঠা-ার উপশম হয়।
* তেজপাতা সিদ্ধ পানি দিয়ে কুলি করুন, অরুচি ও মুখের তেতো ভাব চলে যাবে।
* সবারই কম-বেশি তন্দ্রা ভাব আসে। অত্যাধিক তন্দ্রা ভাব রোগও বটে। এর প্রতিকারের জন্য ৫-৭ গ্রাম করে তেজ পাতা ৩/৪ কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে, ছেঁকে বেশ কিছুদিন খেলে দারুণ উপকার পাবেন।
* বলা হয় স্মৃতিভ্রমের হাত থেকে রেহাই পেতে তেজপাতা মেশানো সেদ্ধ পানি আশানুরূপ ফল দেয়।
* যাদের গায়ে মাত্রাধিক দুর্গন্ধ বের হয় তারা তেজপাতা বেটে গায়ে কিছুক্ষণ মেখে গোসল করলে রেহাই পেতে পারেন সহজে।
*যারা অত্যাধিক ঘামেন তারা রোজ একবার করে তেজপাতা বাটা মেখে আধা ঘণ্টা থাকার পর গোসল করে নিতে পারেন। এতে ঘামের মাত্রাটা কমে যাবে। এতে ঘামাচিরও উপশম হবে।
* আমাদের অনেক সময় ঘন ঘন তেষ্টা পায়। সেক্ষেত্রে ১ লিটার পানিতে তেজপাতা সেদ্ধ করে ছেঁকে নিয়ে ২-৩ বার খান। দেখবেন বার বার তেষ্টা পাচ্ছে না।
* চর্মরোগ হলে তেজপাতা থেঁতো করে ৪ কাপ পানিতে সেদ্ধ করে সকাল ও বিকেলে খেতে হবে। ৪-৫ সপ্তাহ খেলেই দাদ-হাজা-চুলকানি সেরে যাবে। এছাড়া ওই পানি তুলা ভিজিয়ে দাদের জায়গা মুছে নিলেও কাজ হয়।
* প্রসাবের রঙ লালচে হলে তেজপাতা ২-৩ কাপ গরম পানিতে ২ ঘণ্টা ভিজিয়ে, এরপর ছেঁকে ২-৩ ঘণ্টা অন্তর অন্তর পান করলে প্র¯্রাবের রঙ সাদা হয়ে যাবে।
- অনলাইন অবলম্বনে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পেশওয়ার হামলার খবর জানতো পাক-গোয়েন্দারা!

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমেরিকার ক্ষেপণাস্ত্রেই ভূ-পাতিত মালয়েশিয়ার সেই বিমান!

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রেললাইেন ২২ ঘণ্টায় ৫ লাশ
গত রোববার বেলা দুইটা থেকে গতকাল দুপুর সাড়ে ১২টার মধ্যে এসব লাশ পাওয়া যায়। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, রোববার বেলা দুইটার দিকে গাজীপুরের মৌচাকে রেললাইনে অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া যায়। ওই দিন রাত আটটার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে জোয়ার সাহারা রেলক্রসিংয়ে এক পুরুষের লাশ পাওয়া যায়। গতকাল সকাল নয়টার দিকে দয়াগঞ্জ রেলক্রসিংয়ে আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। এরপর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ৩০ বছর বয়সী এক পুরুষ মারা যান।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক দাদন মিয়া এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রোববার সকালে কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় ঢাকা-রাজশাহী রুটের একটি ট্রেনের ধাক্কায় ৩০-৩২ বছরের ওই লোকটি মারা যান। তাঁর মাথা ফাটা ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। তার পরনে কালো রঙের প্যান্ট ও কোট ছিল। তাঁর পরিচয় মেলেনি।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ মনে করেন, শীতের কারণে মাথায় টুপি পরেন অনেকে। আবার অনেকে মুঠোফোনে ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটেন। যার কারণে ট্রেন চলে এলেও তাঁরা বুঝতে পারছেন না। ফলে এসব দুর্ঘটনা ঘটছে।
হাসপাতাল সূত্র জানায়, কালিয়াকৈর থেকে উদ্ধার হওয়া লাশটি গাজীপুর সদর হাসপাতালে, রাজধানীর মৌচাক, মালিবাগ ও জোয়ার সাহারা থেকে পাওয়া তিনটি লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে এবং ক্যান্টনমেন্ট এলাকা থেকে পাওয়া লাশটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে অর্ধশতাধিক জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে
সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর দায়ে পাকিস্তানে মৃত্যুদণ্ড পাওয়া কমপক্ষে ৫৫ জনের প্রাণভিক্ষার আবেদন সম্প্রতি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন। এর ফলে সম্ভবত আগামী কয়েক দিনের মধ্যেই তাঁদের ফাঁসি কার্যকর করা হবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলার পরের দিন পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। ২০১২ সালের পর থেকে এ সিদ্ধান্ত গ্রহণের আগ পর্যন্ত এই ৫৫ জনের প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করা না-করার বিষয়টি ঝুলে ছিল।
এই ব্যক্তিদের ক্ষমা প্রার্থনার বিষয়ে তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কার্যত আন্তর্জাতিক চাপের কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। গত বছর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকার ক্ষমতায় এসেও মূলত একই কারণে বিষয়টির কোনো নিষ্পত্তি হয়নি। তাই কার্যকর করা সম্ভব হয়নি তাঁদের ফাঁসির আদেশও।
ওই কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যক্তিদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করতে যাচ্ছে। এরপর তাঁদের ফাঁসি দেওয়া হবে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, পাঁচ শতাধিক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
সাধারণত পাকিস্তানে ক্ষমার আবেদন নাকচ ও মৃত্যু পরোয়ানা জারির পর দণ্ড কার্যকরে অন্তত ১৪ দিন সময় লাগে। তবে পাঞ্জাব সরকার সম্প্রতি আইন সংশোধন করে এই সময় দুই দিন করেছে। প্রদেশটির সরকার আরও একটি আইন সংশোধন করেছে। যার ফলে মৃত্যুদণ্ড কেবল ভোর চারটায় কার্যকর করা হবে। এত দিন অভিযুক্ত ব্যক্তিকে যেকোনো সময় ফাঁসিতে ঝোলানো যেত।
প্রধানমন্ত্রীর নির্দেশ: সন্ত্রাসী কর্মকাণ্ডসংশ্লিষ্ট যেসব মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন, সেসব মামলায় সক্রিয় হয়ে আদালতের সিদ্ধান্ত নিজেদের পক্ষে আনতে লেগে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
গতকাল অ্যাটর্নি জেনারেল সালমান আসলাম বাট ও তাঁর দলকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কর্মকর্তারা জানান, এই নির্দেশের পর সরকারি কৌঁসুলিরা সংশ্লিষ্ট মামলাগুলোর রায় পুনর্বিবেচনার আবেদন জানাবেন, যাতে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়।
ওদিকে ২০১২ সালে গুজরাটে এক সেনাশিবিরে হামলার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ ব্যক্তির দণ্ড স্থগিত করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেন আদালত। একই দিন আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড এক সপ্তাহের জন্য স্থগিত করেন সিন্ধু হাইকোর্টও।
কয়েকজনকে গ্রেপ্তার: পুলিশ বলছে, পেশোয়ারের স্কুলে নৃশংস হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী বলেন, এরা ওই হামলার ‘প্রশ্রয়দাতা’। তবে এদের সংখ্যা বা পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানান তিনি। মন্ত্রী দাবি করেন, আরেকটি হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে গোয়েন্দা তথ্যে তাঁরা আভাস পেয়েছেন।
কর্মকর্তারা জানান, গতকাল কোয়েটার কুচলাক এলাকা থেকে তালেবানের একজন প্রভাবশালী কমান্ডারসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। অজ্ঞাত স্থানে নিয়ে এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পিটিআইয়ের নিন্দা: পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গত রোববার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্য সব সন্ত্রাসী গোষ্ঠীর নিন্দা করেছেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তবে তালেবানের প্রতি সহানুভূতিশীল বলে পিটিআইয়ের বিরুদ্ধে যে সাধারণ ভাবমূর্তি প্রচলিত রয়েছে সেটি হালকা করতেই একে ইমরানের একটা চেষ্টা বলে মনে করা হচ্ছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মহসীন আলী দেওয়ান

‘বাবার কাছে প্রফেসর মযহারুল ইসলাম (যিনি পরে বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছিলেন) চিঠিও পাঠিয়েছিলেন, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আমার জীবনে বাবা নামের অধ্যায়ের সেই শেষ।’ (স্মৃতি ১৯৭১, প্রথম খণ্ড, প্রথম প্রকাশ ১৯৮৮, সম্পাদনা রশীদ হায়দার)।
শেরপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হলেও মহসীন আলী দেওয়ান একসময় নওগাঁ কলেজ ও বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যাপনা করেছেন। আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। সাপ্তাহিক বগুড়া বুলেটিন ও সান্ধ্য দৈনিক জনমত-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
সাহিত্যিক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। এ জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি দেওয়া হয়েছিল তাঁকে। গল্পের চিড়িয়াখানা নামে তাঁর একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছিল। তাঁর রচনা স্কুল-কলেজের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত ছিল। প্রগতিশীল কর্মকাণ্ডের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।
গ্রামের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে মহসীন আলী দেওয়ানের ছিল ব্যাপক উৎসাহ ও প্রচেষ্টা। যেসব ছাত্রের বাড়ি দূরবর্তী গ্রামে ছিল, পরীক্ষার সময় তিনি তাদের অনেককে তাঁর বাড়িতে থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন।
মহসীন আলী দেওয়ানের জন্ম জয়পুরহাটের ভুটিয়াপাড়া গ্রামে, ১৯২৯ সালের ১ জানুয়ারি। বগুড়া আজিজুল হক কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। আজিজুল হক কলেজে তিনি ছিলেন ছাত্রসংসদের সাধারণ সম্পাদক।
তিন সন্তানের জনক মহসীন আলী। একসময়ের সিনে সাংবাদিক ফারুখ ফয়সল তাঁর ছেলে।
স্কেচ: শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট (তৃতীয় পর্যায়) প্রকাশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা (১৯৯৪)।
গ্রন্থনা: রাশেদুর রহমান
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রাণ ফিরে পেয়েছে আচেহ
![]() |
| সাজানো-গোছানো সুন্দর এই জায়গাটি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহর পশ্চিম উপকূল। ২০০৪ সালের সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই সৌন্দর্য। |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাস্ত্রো–পরবর্তী কিউবাই মার্কিন নীতির লক্ষ্য
বলা হয়ে থাকে, কিউবা প্রশ্নে যুক্তরাষ্ট্রের পুরোনো নীতির লক্ষ্যই ছিল দেশটির কমিউনিস্ট সরকারের ধ্বংস ডেকে আনা। সেটা সত্যি হয়ে থাকলে ওবামার নতুন নীতিতে একটি বিষয়েরই প্রতিফলন ঘটেছে: কিউবায় এ ধরনের অস্থিতিশীলতা কোনোক্রমেই আর মার্কিন স্বার্থের জন্য অনুকূল নয়। নীতি পরিবর্তন প্রশ্নে গত সপ্তাহের ঘোষণার সময় ওয়াশিংটন স্বীকার করেছে, হাভানার মতো তারাও চায়, কিউবায় কাস্ত্রো-পরবর্তী ক্ষমতার পালাবদল সুষ্ঠুভাবে হোক। ওবামার প্রথম মেয়াদে লাতিন আমেরিকাবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর্তুরো ভ্যালেনজুয়েলা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কী একটা কঠিন অবতরণ না কোমল অবতরণ দেখতে চাই? বাস্তবতা হচ্ছে, একটা পরিপূর্ণ বিধ্বস্ত অবস্থা দেখা আমাদের স্বার্থের জন্য অনুকূল নয়, কিউবার জনগণের জন্যও নয়।’ বর্তমানে ৮৩ বছর বয়সী রাউল কাস্ত্রো বারবার বলেছেন, তিনি ২০১৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিচার হবে...
![]() |
| রাজকুমারী ক্রিস্টিনা ডি বরবন |
রয়টার্স
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রে আবারও পুলিশ হত্যা
নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম চার্লস কোন্ডেক। নিউইয়র্কের বাসিন্দা কোন্ডেক পাঁচ বছরের বেশি সময় নিউইয়র্ক নগর পুলিশের কর্মকর্তা হিসেবে কাজ করার পর ফ্লোরিডায় স্থানান্তরিত হন। সেখানকার পিনেলাস কাউন্টির টারপন স্প্রিংস শহরের পুলিশ বিভাগে কাজ করছিলেন তিনি। কোন্ডেকের সন্দেহভাজন হত্যাকারী হিসেবে আটক যুবকের নাম মার্কো অ্যান্টোনিও পারিলা জুনিয়র (২৩)।
পুলিশ জানায়, পারিলা একজন নারীকে সঙ্গে নিয়ে গাড়িযোগে রোববার স্থানীয় সময় সকালে টারপন স্প্রিংস শহরের গ্রান্ড বুলেভার্ড এলাকার একটি বাড়ির সামনে যান। পারিলা যখন বাড়িটির দরজায় টোকা দিচ্ছিলেন, তখন ওই নারী গাড়িতে বসেই গান শুনছিলেন। এ সময় এক প্রতিবেশী ওই নারীকে গানের শব্দ কমাতে বলেন। তা না মানায় ওই প্রতিবেশী ৯১১ নম্বরে ফোন করে শব্দদূষণের অভিযোগ করেন। এরপর পুলিশ কর্মকর্তা কোন্ডেক ঘটনাস্থলে আসেন।
পুলিশ জানিয়েছে, কোন্ডেক গাড়ি থেকে বের হওয়ামাত্রই পারিলা তাঁর দিকে অগ্রসর হয়ে গুলি ছুড়তে থাকেন। একটি গুলি কোন্ডেকের বুলেটপ্রুফ জ্যাকেটে গিয়ে লাগে। তবে কোন্ডেক পাল্টা গুলি ছুড়তে সক্ষম হলেও মাটিতে পড়ে যান। তখন ওই নারীকে নামিয়ে দিয়ে দ্রুতগতিতে নিজে গাড়িতে উঠে পড়েন পারিলা। এরপর মাটিতে পড়ে যাওয়া কোন্ডেকে চাপা দিয়ে পালিয়ে যান তিনি। তবে খবর পেয়ে পুলিশের একটি দল পারিলাকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁর গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটি ও পরে একটি থামা গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে কিছুক্ষণ পরই তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরগুনায় দুই সাংসদের কাণ্ড!
একই দিন বিকেলে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাংসদ শওকত হাচানুর রহমান ওরফে রিমনের নির্দেশে একটি সালিসে এক গৃহবধূর মাথায় বিষ্ঠা ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সাংসদ এই অভিযোগ স্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে গত রোববার দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আগাম একটি মহড়ার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলার অন্যান্য সরকারি-বেসরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
দুপুর পৌনে ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষ থেকে অন্য কর্মকর্তাদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যাচ্ছিলেন। এ সময় সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সেখানে উপস্থিত হন এবং হঠাৎ আবদুল মালেকের ওপর চড়াও হন। একপর্যায়ে সাংসদ তাঁর (নির্বাহী প্রকৌশলী) জামার কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় সাংসদ উত্তেজিত হয়ে বলতে থাকেন, ‘লাঠি কোথায়? ওকে লাঠিপেটা করব।’ ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হতভম্ব হয়ে যান। এরপর সাংসদ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঢোকেন এবং প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মহড়ায় যোগ দেন। বিষয়টি সন্ধ্যায় জানাজানি হয়।
আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘রোববার বেলা পৌনে ১১টার দিকে সাংসদ আমাকে ফোন করে জেলার আমতলী উপজেলার সেকান্দারখালী এলাকায় বাঁধের গাছ কাটার কথা জানান। এরপর ১১টার দিকে পুনরায় সাংসদ ফোন করলে আমি তাঁকে বলি, ‘স্যার, সেখানে লোক পাঠিয়েছি, খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। এ কথা বলার পরপরই সাংসদ কিছুটা রাগ হয়ে আমার ফোন রেখে দেন। পরে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে আগাম মহড়া অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাই। সেখানে আমাকে তিনি কিল-ঘুষি মারেন।’
বরগুনার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জানি। উনি (নির্বাহী প্রকৌশলী) আমাকে বলেছেন, এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।’
সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে সাড়ে ১৯ কিলোমিটার বাঁধের সবুজ বেষ্টনীর গাছ কেটে ফেলেছে, যার আর্থিক মূল্য ১০০ কোটি টাকা। আমি এ জন্য ক্ষুব্ধ হয়ে তাঁর সঙ্গে রাগারাগি করেছি, মারধর করিনি।’
এদিকে পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনকে মিথ্যা মামলা ও থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছেন এমন অভিযোগে রোববার বিকেলে সালিস বৈঠক ডাকা হয়। বৈঠকে দোষী সাব্যস্ত করে স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান ওই নারীকে জুতাপেটা করেন। একই সঙ্গে তাঁর মাথায় মানুষের বিষ্ঠা ঢেলে দেওয়ার নির্দেশ দেন। এ সময় স্থানীয় লোকজন পার্শ্ববর্তী শৌচাগার থেকে এক বালতি বিষ্ঠা এনে ওই নারীর মাথায় ঢেলে দেন।
সালিস বৈঠকে সাংসদ ছাড়াও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা পৌরসভার নারী কাউন্সিলর ইয়াছিন আরা এবং পৌর কাউন্সিলর মোজাম্মেল হক ও বাবুল মিস্ত্রি উপস্থিত ছিলেন।
সাংসদ বিষ্ঠা ঢালার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই নারী অনেক মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এর জন্য মারলে আমার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আসতে পারে। তাই বিষ্ঠা ঢেলে দেওয়ার রায় দিয়েছি।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কম্বল পেয়েই কেঁদে ফেলল মেয়েটি

নাটোরের অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) কার্যালয়ের সামনে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ কর্মসূচিতে গতকাল সোমবার এ দৃশ্যের অবতারণা হয়। পারভীন আক্তার জানায়, এত দিন সে তার মায়ের পরনের কাপড়ে মুখ গুঁজে রাত যাপন করেছে। তার মতো অসহায় ১০০ প্রতিবন্ধীর হাতে কম্বল তুলে দেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নাটোর, গাইবান্ধা ও নেত্রকোনায় গতকাল সিটিব্যাংক এনএর সহযোগিতায় এবং রাজশাহীর তানোর উপজেলায় রোববার ফ্যাশন হাউস ওটুর সহযোগিতায় ৫৪০টি কম্বল দেওয়া হয়। এবারের এ কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয় ডিসেম্বরের প্রথম দিন থেকে। চার জেলায় গত দুদিনে কম্বলগুলো বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।
নাটোরের সদর ও বাগাতিপাড়া উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ প্রতিবন্ধীকে গতকাল কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে দিঘাপতিয়া এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী ফুলবালা বেওয়া (৭২) বলেন, ‘অভাবের তাড়নায় দুই বেলা খাতে পাইনি। শীতের কাপড় কিনব কী করি? তাই ঠান্ডার ভয়ে বিকাল হলেই ঘরে দরজা দিয়া থাকি। দম ফেলতে পারিনি। কম্বলডা পাইয়াএখন চিন্তামুক্ত হলাম।
গাইবান্ধা আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০০ শীতার্তকে কম্বল দেওয়া হয়। গাইবান্ধা পৌরসভার মুন্সীপাড়া, বানিয়ারজান, পূর্বপাড়া, ডেভিড কোং পাড়া, বাংলাবাজার, পশ্চিমপাড়া, ফকিরপাড়া, মালিপাড়া এলাকা এবং গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া, দারিয়াপুর, কয়াছয়ঘরিয়া, বালুয়া, বল্লমঝাড়, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এবং সমিতির বাজার গ্রামের মানুষকে এসব কম্বল দেওয়া হয়।
কম্বল পেয়ে কয়াছয়ঘরিয়া গ্রামের আজিরন বেগম (৫৫) বলেন, ‘হামারঘরে সোংসারোত পাঁচকোনা মানুষ। দুইব্যালা ঠিকমতোন খাব্যার জোগবার পাই ন্যা। শীতের কাপড়া কিনমো ক্যামন করি। তোমারঘরে কমবোল পায়া উপক্যার হলো বাবা। আইজকে আইতোত আরামে ঘুমব্যার পামো।’ কঞ্চিপাড়া গ্রামের প্রতিবন্ধী রনজু মিয়া (৫৫) বলেন, ‘এক ব্যালা না খায়া থাকা যায়। কিন্তুক শীতের কষ্টে আইত কাটে না। তোমারঘরে কাপড়াকোনা পায়া ভালো হলো।’
নেত্রকোনা শহরের আদর্শ শিশুবিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। সকাল নয়টার দিকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আদর্শ শিশুবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা কামাল, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি বিমল বিশ্বাস এবং নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান।
মোস্তফা কামাল বলেন, ‘দেশের অগ্রগণ্য সংবাদপত্র হিসেবে প্রথম আলো গরিব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যে ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছে, তা প্রতিষ্ঠানটির মানবতাবোধের প্রকৃষ্ট উদাহরণ।’
রাজশাহী জেলার তানোর উপজেলার বাধাইল ইউনিয়নের জিনাখোর আদিবাসী গ্রামে গত রোববার ৪০ দরিদ্র আদিবাসীকে কম্বল দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণের আগে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
এবারের কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয় ১ ডিসেম্বর। গত দুদিনে বিতরণ করা চারটি জেলা ছাড়াও এ পর্যন্ত কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটে এসব কম্বল দেওয়া হয়।
[(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, কেন্দুয়া (নেত্রকোনা) ও গাইবান্ধা প্রতিনিধি)৷
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘খালেদা জিয়া ন্যায়বিচার বঞ্চিত হচ্ছেন’

এবার চীনে তিব্বতি নারীর আগুনে আত্মাহুতি

যে কোন সময় জঙ্গিদের ফাঁসি কার্যকর

খুনের পর মুণ্ডু কেটে চাঁদা দাবি: ৩ জনের মৃত্যুদণ্ড

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘জিহাদ শব্দের অপব্যবহার হচ্ছে’

‘৫ তারিখ এদেরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না’

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাকে পুনরুদ্ধার হচ্ছে আইএস অধিকৃত অঞ্চল
আইএস জঙ্গিদের সঙ্গে বেশ কয়েক দফা সংঘর্ষের পর গত শনিবার সিনজার পর্বতের বেশকিছু এলাকা পুনর্দখলের সংবাদ জানায় কুর্দি পেশমার্গা সেনারা।
কুর্দিস আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পর্বতের উত্তর পাশের গ্রামগুলো থেকে আইএস সদস্যদের হটিয়ে দিয়েছে পেশমার্গা যোদ্ধারা। শনিবারই তারা সেখানে আটকে পড়া ইয়াজিদি শরণার্থীদের ত্রাণ সরবরাহ করে। এর আগে মার্কিন বিমান হামলার সহযোগিতায় টানা তিনদিনের সংঘর্ষের পর সিনজার পর্বতের কিছু এলাকায় দখল প্রতিষ্ঠা করে কুর্দি সেনারা।
এছাড়া কোবানিতে লড়াই করা কুর্দি যোদ্ধারাও সিনজারে পেশমার্গা সেনাদের সঙ্গে লড়াই করতে রওনা দিচ্ছে বলে জানিয়েছে কুর্দি যোদ্ধাদের সংগঠন ওয়াইপিজি। তারা দুই শহরের মধ্যে একটি নিরাপদ পথ প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো গ্রাম আইএসের হাত থেকে দখল করেছে বলেও শনিবার বিবৃতিতে জানানো হয়েছে। তবে মসুলের দিকে অগ্রসর হলেও তেল শোধনাগার শহর বাইজি থেকে পিছু হটে গেছে ইরাকি সেনারা। সেখানে তেল শোধনাগারের ওপর আবারও আইএস নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।
গত সেপ্টেম্বরে আইএসের অভিযানের পর সিনজার পর্বতে কয়েক হাজার ইয়াজিদি বেসামরিক নাগরিক ও যোদ্ধা আটকা পড়ে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রের তালেবাননীতি বদল
ওয়াশিংটন জানিয়েছে, ২০১৫ সালের ২ জানুয়ারির পর থেকে হুমকি মনে না হলে আর কোনো তালেবানের বিরুদ্ধে অভিযান চালানো হবে না।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখাপাত্র রিয়ার এডমিরাল জন কিরভি বলেন, কেউ তালেবান সদস্য হওয়া মানেই এটা নয় যে আমেরিকা তার বিরুদ্ধে অভিযান চালাবে। শুধু এই একটা কারণে হামলা চালানো যেতে পারে না। তিনি বলেন, আমরা সশস্ত্র ও নিরস্ত্র তালেবানদের আলাদা তালিকা করব। কেউ যুদ্ধ চালাতে চাইলে তাকে ছাড় দেয়া হবে না। আমরা একমত হয়েছি যে, আমেরিকা ও তার মিত্র আফগানের বিরুদ্ধে যারা হামলা চালাতে চাইবে তারা নিরাপত্তার ঝুঁকি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ২০১৪ সালের শেষে আফগানিস্তানে আমরা আমেরিকান যুদ্ধের ইতি টানব। আর দুই সপ্তাহ পরই ১৩ বছরের লড়াইয়ের ইতি ঘটবে। আগামী ২ জানুয়ারি থেকে আফগানিস্তান নীতিতে বদল আনবে উল্লেখ করে কিরভি বলেন, আমরা নীতিতে একটা আমূল বদল আনছি। আর তা ২ জানুয়ারি থেকে। তালেবান সদস্য হওয়া মানেই তারা আমাদের হামলার লক্ষ্য হতে পারে না।
মোল্লা ওমর প্রসঙ্গে আগের অবস্থান পাল্টে এবার সাংবাদিকদের কিরভি বলেন, ২ জানুয়ারির পর থেকে মোল্লা ওমরের বিষয়টাতে আফগান জনগণই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, এটাই আসল কথা। কোনো সরাসরি হুমকি না হলে আমেরিকা কিছু করবে না। প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান সরকারের প্রধান ছিলেন মোল্লা ওমর। ২০০১ সালের অক্টোবরে ওসামা বিন লাদেনসহ অন্য জঙ্গিদের আশ্রয় দেয়ার অপরাধে তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে আমেরিকা। তাকে ধরিয়ে দেয়ার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। ডন।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে অন্য কোনো ধর্মের স্থান নেই
আমরা এখন ও আজ থেকে ১০০০ বছর পরেও হিন্দুদের রক্ষা করতে চাই। আমরা চাই না দেশের হিন্দুদের জনসংখ্যা ৮২% থেকে কমে ৪২% হয়ে যাক। এরকমটা হলে হিন্দুদের সম্পত্তি ও হিন্দু নারীরা সুরক্ষিত থাকবে না। ভূপালে বক্তব্য রাখার সময় একথা বলেন ভিএইচিপি সভাপতি। শনিবার কলকাতায় এসে যা যা বলেছিলেন রোববার ভূপালে প্রায় সেই কথারই পুনরাবৃত্তি শোনা গেল তোগাড়িয়ার গলায়। একজন হিন্দুরও ধর্মান্তরণ এবং একটি গরুকেও কাটার অর্থ এ দেশে হিন্দুদের কোনো সম্মান নেই। দাবি করলেন তিনি। তার মতে লভ জিহাদ হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। অস্পৃশ্যতা থেকে হিন্দুদের সরে থাকার পরামর্শ দিলেন তিনি। যখন আপনারা কুকুর-বিড়ালকে আপনার বেডরুম বা রান্নাঘরে ঢুকতে দেন তাহলে কিছু মানুষকে শুধু বর্ণের ভিত্তিতে বিচার করে দূরে সরিয়ে রাখেন কেন?...সব হিন্দুরা সমমর্যাদা পেলে, একদিন আবার পৃথিবীর অন্যতম বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসবে এই ধর্ম।
ধর্মান্তকরণ বিতর্কে সংসদে বিবৃতি দিতে পারেন মোদি : ধর্মান্তকরণ বিতর্কে সংসদে বিবৃতি দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগ্রা, গুজরাটে ধর্মান্তকরণ এবং গোয়া, কেরলা ও কলকাতায় সংঘ নেতাদের বিতর্কিত মন্তব্যে কোণঠাসা কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সংসদের ভেতরে বাইরে সরব হয়েছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তারা। ধর্মান্তকরণ ইস্যুতে কোণঠাসা কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সংঘ পরিবারকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ঘর বাপসি কখনোই জোর করে ধর্মান্তকরণ নয়। আরএসএসকে লাগাম পড়াতে পদত্যাগের হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদি!
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হোয়াইট হাউস গুঁড়িয়ে দেয়ার হুমকি উ. কোরিয়ার
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএতে প্রকাশিত দাম্ভিকতাপূর্ণ এক বার্তায় কোরিয়ান কর্তৃপক্ষ তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, তারা হোয়াইট হাউসকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত।
দ্য ইন্টারভিউয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উনের হত্যা ফিল্ম প্রদর্শন করায় ক্ষুব্ধ হয়েছে পিয়ংইয়ং। দেশটির সরকারের দাবি, এটি স্পষ্ট প্রমাণ যে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন সরকারের আক্রমণ করার পরিকল্পনার অংশ হিসেবে দ্য ইন্টারভিউ একটি প্রপাগান্ডা।
যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের নর্দমা উল্লেখ করে কমিউনিস্ট একনায়কতন্ত্র হোয়াইট হাউস ও পেন্টাগনের নাম উল্লেখ করে বলেন, এটি ইতিমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদীদের দুর্গে পরিণত হয়েছে। কোরিয়ান ভাষায় তাদের এই বার্তায় বলা হয়, উত্তর কোরিয়া ইতিমধ্যে কঠোর পাল্টা ব্যবস্থা নিয়েছে। এই পাল্টা আক্রমণের লক্ষ্য হচ্ছে শুধু একটি মুভি প্রোডাকশন কোম্পানি নয়। আমাদের লক্ষ্য মার্কিন সাম্রাজ্যবাদীদের সব দুর্গ, যা সব কোরিয়ানদের চরম ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে।
এতে আরও বলা হয়, মার্কিনিদের এই দুর্গ ধ্বংস করতে সাইবার যুদ্ধসহ সব ধরনের যুদ্ধ মোকাবেলায় সেনাবাহিনী ও উত্তর কোরিয়ার জনগণ সম্পূর্ণরূপে প্রস্তুত।এই মারমুখো ভাষা সত্ত্বেও, রাষ্ট্রটি অব্যাহতভাবে অস্বীকার করছে যে, সনির মূল হ্যাকের সঙ্গে আরও কিছু করা হয়েছে। দেশটি নিজেদের শান্তির অভিভাবক বলে দাবি কর আসছে।
প্রযুক্তির ভুবনে বিখ্যাত নাম সনি। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, কিছুদিন আগে হ্যাকাররা সনির শীর্ষ কর্মকর্তাসহ কর্মীদের তথ্য সংগ্রহ ছাড়াও চলচ্চিত্রের চিত্রনাট্যসহ অনেককিছু চুরি করেছে। আর এই ঘটনায় এখন পর্যন্ত সনির প্রায় সব কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে জানায় যে, উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়ে সনি দ্য ইন্টারভিউ নামে একটি বিদ্রুপাত্মক চলচ্চিত্র নির্মাণের করার কারণে উত্তর কোরিয়ার হ্যাকাররা সনির সাইট হ্যাক করতে পারে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করা হয়েছে।
তবে হ্যাকিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার জড়িত কিনা এই বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই মার্কিন প্রশাসন থেকে জানানো হয় যে, হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার সরকারের হাত রয়েছে। পাশাপাশি সনি কোম্পানিকে প্রয়োজনে সব রকমের সহায়তারও প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা কমিটি। হ্যাকিং বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র নাক গলালে উত্তর কোরিয়া সোজা হোয়াইট হাউসে হামলা চালাবে বলে হুমকি দেয়া হয়।
এদিকে, চলতি মাসের ২৫ তারিখ দ্য ইন্টারভিউ চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে মুক্তি দেয়ার কথা থাকলেও তা থেকে সরে এসেছে সনি পিকচার্স। আর সনির এই সিদ্ধান্তে নাখোশ হয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে দ্য ইন্টারভিউ অন্য কোনোভাবে মুক্তি দেয়া যায় কিনা সেটা সনি ভেবে দেখছে বলেও জানা গেছে। হ্যাকারদের হুমকি অনুযায়ী এই চলচ্চিত্রটি মুক্তি দিলে সনি পিকচার্সের অন্য চলচ্চিত্রের চিত্রনাট্য এবং আনুষঙ্গিক তথ্যাদি উন্মুক্ত করে দেয়া হবে। জেমস বন্ড সিরিজের পরবর্তী চলচ্চিত্রটিও সনি পিকচার্সের ব্যানার থেকেই বের হওয়ার কথা এবং এই চলচ্চিত্রটিরও চিত্রনাট্য হ্যাকারদের হাতে।
সাইবার হামলা যুদ্ধ নয় : ওবামা
উত্তর কোরিয়ার সাইবার হামলাকে যুদ্ধ না বলে সাইবার ধ্বংসযজ্ঞ বলে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির সনি কোম্পানির ওয়েবসাইটে উত্তর কোরিয়ার সাইবার হামলা চালানোর অভিযোগ ওঠার পর বারাক ওবামা একথা বললেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। ওবামা বলেন, উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদে মদদদানকারী দেশের তালিকায় রাখার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সাইবার হামলার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, হ্যাকিং একটা ব্যয়বহুল বিষয়। মার্কিন কর্মকর্তারা পরীক্ষা করে দেখবেন উত্তর কোরিয়া সন্ত্রাসবাদে মদদ দিয়েছে কিনা। এর ফলাফল পাওয়ার পরই সিদ্ধান্ত নেয়া হবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৫০০ জঙ্গিকে ফাঁসিতে ঝুলাবে পাকিস্তান
গত ছয় বছরে জঙ্গি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে অন্তত আট হাজার আসামির মৃত্যুদণ্ডের রায় হলেও নিষেধাজ্ঞার কারণে তাদের ফাঁসি কার্যকর করেনি পাকিস্তান। ডনের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে ফাঁসি কার্যকর করা ছয়জনের বাইরেও আরও অন্তত ৫৫ জঙ্গির ক্ষমাভিক্ষার আবেদন ২০১২ সাল থেকে ঝুলে ছিল। আন্তর্জাতিক চাপের ভয়েই তখনকার প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ওই ৫৫ জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি বলে ধারণা করা হয়। দেশটির নিয়মানুযায়ী প্রেসিডেন্টের প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যানের ন্যূনতম ১৪ দিন পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু সম্প্রতি পাঞ্জাব সরকার আইনটি পরিবর্তন করে কার্যকরের মেয়াদ দু’দিনে এনেছে। এছাড়া ফাঁসিতে ঝুলানোর নির্দিষ্ট সময়ও পরিবর্তন করা হয়েছে। এর আগে ভোর ৪টায় ফাঁসি কার্যকর করা হলেও বর্তমানে যে কোনো সময়ই তা করা যাবে। গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় অন্তত ১৪১ জন নিহতের ঘটনার পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরে ছয় বছর ধরে চলমান স্থগিতাদেশ তুলে নেয় সরকার।
নিষেধাজ্ঞা তোলার তিনদিনের মাথায় রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে হামলা ও পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার দায়ে ড. উসমান ওরফে আকিল এবং আরশাদ মেহমুদ নামের দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।
এদিকে দেশটির ফয়সালাবাদ জেলা কারাগারে রোববার রাতেই চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যারা সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ চারজন হলেন- জুবাইর আহমেদ, রশিদ কুরেশি, গুলাম সারোয়ার ভাত্তি এবং আখলাক আহমেদ নামের এক রুশ নাগরিক।
৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ স্থগিত : পাকিস্তানের গুজরাট শহরে ২০১২ সালে সেনাবাহিনীর একটি শিবিরে হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চ সোমবার এ স্থগিতাদেশ জারি করেন। খবর ডন নিউজের। এক অভিযুক্তের পক্ষে তার আইনজীবীর দায়ের করা পিটিশনের ভিত্তিতে এ নির্দেশ দেয়া হল। অ্যাডভোকেট লেইক খান স্বাতীর করা এক পিটিশনের শুনানির পর বিচারক আরশাদ মাহমুদ এ নির্দেশ দেন। পিটিশনে বলা হয়েছে, অভিযুক্ত আহসান আজিমের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। গুজরাট শহরের এক সেনা শিবিরে হামলার অভিযোগে ২০১২ সালে সামরিক আদালতে কামরান, উমর নাদিম, আহসান আজিম, আমির ইউসুফ ও আসিফ ইদরিসকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুন্দরবনে কাজ শুরু করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল

এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় ইউএনডিপির কমিউনিকেশন বিভাগের প্রধান সৈয়দা নাজনীন ফেরদৌসী সোমবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, বাংলাদেশসহ সাত দেশের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ‘দ্য ইউনাইটেড নেশনস সুন্দরবনস ওয়েল স্পিল রেসপন্স মিশন’ সোমবার সকালেই সুন্দরবনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
তিনি জানান, ওই প্রতিনিধি দলটি তেল পরিষ্কার করা, পরিস্থিতি পর্যালোচনা এবং পর্যায়ক্রমে ক্ষয়ক্ষতির হাত থেকে সুরক্ষার একটি পরিকল্পনা প্রণয়ন করে সরকারকে সহায়তা করবে। ওই প্রতিনিধি দলের মধ্যে তেল ছড়ানো বন্ধ, পেট্রো-ক্যামিকেল এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও বন্যপ্রাণী সুরক্ষাসংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন।
ইউএনডিপি জানিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা ও সুন্দরবনে অবস্থান করে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করবেন। আগামী দিনে ওই প্রতিনিধি দল সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।
প্রতিনিধি দলে দেশীয় বিশেষজ্ঞদের মধ্যে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর, বন বিভাগ এবং বন গবেষণা কেন্দ্র, চট্টগ্রামের মেরিন সায়েন্স ইন্সটিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াইল্ড লাইফ কনসারভেশন সোসাইটির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
বিদেশী বিশেষজ্ঞদের মধ্যে আছেন ফ্রান্সের দুজন দুর্ঘটনাজনিত পানিদূষণ বিশেষজ্ঞ, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পরিবেশ বিশেষজ্ঞ, ফিনল্যান্ডের একজন দুর্যোগ ও পরিবেশ বিশেষজ্ঞ, সুইডেনের একজন দুর্যোগ বিশেষজ্ঞ, জাপানের একজন লজিস্টিক সমন্বয়কারী, কানাডার একজন তেল নিঃসরণ বিশেষজ্ঞ এবং ইউএনডিপির দুজন দুর্যোগ ও পরিবেশ বিশেষজ্ঞ।
প্রতিনিধি দলের সঙ্গে থাকা ইউএনডিপির কর্মকর্তা কাওসার আহমেদ শেখ মোহাম্মদ সোমবার রাতে যুগান্তরকে জানান, বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সরকারি ও এনজিও প্রতিনিধি দলের কাছ থেকে ওই ঘটনার বিষয়ে ব্রিফ্রিং নিচ্ছেন। মঙ্গলবার তারা ঘটনাস্থল পরিদর্শন করবে। তারপর তারা ঠিক করবে কত দিন তারা সুন্দরবনে অবস্থান করবে।
জাতিসংঘ অবশ্য সুন্দরবনের ভেতর দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পক্ষে। জাতিসংঘ এও মনে করে যে, সচরাচর পরিবেশের ওপর এ ধরনের দুর্ঘটনার দীর্ঘ মেয়াদি প্রভাব পড়ে থাকে এবং সেই পরিবেশের পুনঃসংরক্ষণে বহু প্রতিষ্ঠানের সমন্বয়ের প্রয়োজন হয়। বন সংলগ্ন জলাভূমির ওপর নির্ভরশীল জনপদেও এর প্রভাব পড়বে। উল্লেখ্য, তেল নিঃসরণের এলাকাটি চাঁদপাই অভয়ারণ্যসংলগ্ন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সর্ববৃহৎ সংরক্ষিত জলাভূমি এবং গাঙ্গেয় ও ইরাবতী নামক দুটি বিপদাপন্ন ডলফিন প্রজাতির বিচরণ ক্ষেত্র।
মংলা প্রতিনিধি আমির হোসেন আমু জানান, শ্যালা নদীতে ট্যাংকারডুবির ঘটনায় সুন্দরবনের ক্ষয়ক্ষতি নির্ধারণে জাতিসংঘ ও ইউএনডিপির ২৫ সদস্যের প্রতিনিধি দল এখন সুন্দরবনে অবস্থান করছে। সোমবার বিকালে মংলায় পৌঁছে পূর্ব সুন্দরবন বিভাগের ডাক বাংলোয় প্রতিনিধি দলের প্রধান অ্যামিলিয়া ওয়ালসন জানান, বেশ কয়েক দিন সুন্দরবনে অবস্থান করবেন তারা। সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করে অনুসন্ধানে পাওয়া তথ্য জানানো হবে। সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা দিয়ে বিকাল ৫টায় মংলায় পৌঁছে প্রতিনিধি দলটি ট্রলারযোগে সুন্দরবনের শ্যালা নদী ও চাঁদপাই রেঞ্জের উদ্দেশে রওনা হয়। বেসরকারি একটি ট্যুরিজম কোম্পানির লঞ্চে করে তারা সুন্দরবন ঘুরে বেড়াবে। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রতিনিধি দলটি চাঁদপাই স্টেশনে পৌঁছে রাত যাপনের প্রস্তুতি নেয়। মঙ্গলবার সকাল থেকেই মূলত তারা কাজ শুরু করবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও আমীর হোসেন চৌধুরী জানান, সুন্দরবনের অবস্থানকালে এ দলটি শ্যালা নদীসহ বনের বিভিন্ন খাল ও জলরাশিতে জলজ ও বন্যপ্রাণীর আচরণ পর্যবেক্ষণ করবে। দেখবে বনের বৃক্ষরাজীর বর্তমান অবস্থাও। প্রায় এক সপ্তাহ এ দলটি সুন্দরবনে অবস্থান করবে।
বাগেরহাট প্রতিনিধি শওকত আলী বাবু জানান, সুন্দরবনে জ্বালানি তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় ক্ষয়ক্ষতি ও জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব পর্যবেক্ষণে জাতিসংঘের ‘জয়েন ইউএন গভর্নমেন্ট ওয়েল স্পিল রেসপন্স মিশন’র একটি প্রতিনিধি দল সোমবার বিকালে বাগেরহাটের মংলায় পৌঁছেছে। তারা রাতে পশুর নদীতে লঞ্চে অবস্থান করবে। আজ তাদের পরিদর্শনের জন্য সুন্দরবনে যাওয়ার কথা রয়েছে।’ এদিকে বিকালে মংলাস্থ সুন্দরবন পূর্ব বিভাগের জেটিতে দাঁড়িয়ে পরিদর্শক দলের জন্য নির্ধারিত লঞ্চে ওঠার সময়ে জাতিসংঘের এই ‘জয়েন ইউএন গভর্নমেন্ট ওয়েল স্পিল রেসপন্স মিশন’র প্রধান অ্যামিলিয়া ওয়ালসম সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে সুন্দরবনে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি পরিদর্শন করতে এসেছি। এখান থেকে আমাদের সদস্যরা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও উপকরণ সংগ্রহ করবেন। পরে তা পরীক্ষা-নিরীক্ষার পরই বোঝা যাবে প্রকৃতপক্ষে এ দুুর্ঘটনায় সুন্দরবনের কতটুকু ক্ষতি হয়েছে এবং তা কাটিয়ে উঠতে ভবিষ্যতে কি করতে হবে।’
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমদানিকারকরা জিম্মি
১৮ জুলাই চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির অষ্টম বৈঠকে এ বাড়তি চার্জ আদায় রোধে কমিটি গঠনের মাধ্যমে ‘কমন ট্যারিফ’ বা চার্জ নির্ধারণের তাগাদা দেয়া হয়েছিল। কিন্তু ৬ মাসেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার বন্দর উপদেষ্টা কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকেরও অন্যতম এজেন্ডা ওই বাড়তি চার্জ।
সূত্র জানায়, বিদেশি রফতানিকারক সে দেশের শিপিং লাইন থেকে কন্টেইনার ভাড়া নিয়ে ওই কন্টেইনারের যাবতীয় ভাড়া পরিশোধ করে বিল অব লেডিং বা বিএল পাঠিয়ে দেয় এ দেশের আমদানিকারকের কাছে। বিল অব লেডিংয়ে ঘোষিত পণ্য অক্ষত অবস্থায় আমদানিকারক বুঝে নেন সংশ্লিষ্ট শিপিং লাইনের এ দেশীয় এজেন্ট থেকে। এলসির শর্তানুযায়ী ভাড়াসহ যাবতীয় খরচ যে বন্দরে (দেশে) পণ্য লোড হয়েছে সেখানেই পরিশোধ করে আমদানিকারক। সঙ্গত কারণেই পণ্যের ডেলিভারি অর্ডার (ডিও) নেয়ার সময় বাড়তি কোনো চার্জ এদেশীয় শিপিং লাইন নিতে পারে না। কিন্তু কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে একেক শিপিং এজেন্ট একেক ধরনের চার্জ আদায় করছে। আবার বন্দর কর্তৃপক্ষ যেখানে ডেমারেজ চার্জ ৬ ডলার করে নেয়, সেখানে শিপিং লাইনগুলো নিচ্ছে ১০ ডলার করে। অতিরিক্ত চার্জের মধ্যে রয়েছে ডকুমেন্টেশন চার্জ, অ্যাডমিনিস্ট্রেশন ফি, ক্লিনিং চার্জ, সার্ভে চার্জ ইত্যাদি।
জিপি শিপিং লাইনের চার্জ আদায়ের একটি মানি রিসিটে দেখা যায়, মেরিটাইম ট্রান্সপোর্ট এজেন্সি নামে এক আমদানিকারক নিয়োজিত ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ওই শিপিং লাইন একটি কন্টেইনারের বিপরীতে ১০ হাজার ২১০ টাকা চার্জ আদায় করেছে। এর মধ্যে ডকুমেন্টেশন চার্জ নেয়া হয়েছে ১ হাজার টাকা, ক্লিনিং চার্জ ১ হাজার ২০০ টাকা ও সার্ভে চার্জ নেয়া হয়েছে ৯০০ টাকা। ফ্রিটাইমের মধ্যে কন্টেইনার না নেয়ায় ওই কন্টেইনারের বিপরীতে ডিটেনশন বা ডেমারেজ চার্জ আদায় করা হয়েছে ৭ হাজার ১১০ টাকা।
সূত্র জানায়, প্রতিটি কন্টেইনারে এভাবে কেবল ডেমারেজ চার্জ বেশি গুণতে হচ্ছে একদিনে অন্তত চার ডলার করে। শিপিং লাইনগুলো ছয় মার্কিন ডলার থেকে শুরু করে চুরাশি মার্কিন ডলার পর্যন্ত প্রতিদিনের ডেমারেজ চার্জ আদায় করে বলে অভিযোগ আছে।
আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যভর্তি কন্টেইনার আসার পর ৫ দিন ফ্রি টাইম বা কোনো ধরনের চার্জ আদায় করে না বন্দর কর্তৃপক্ষ। এরপর প্রথম সাত দিন প্রতি কন্টেইনারের (২০ ফিট) বিপরীতে ৬ ডলার, পরের সাত দিন ১২ ডলার করে চার্জ আদায় করে। এরপর থেকে যতদিন আমদানিকারক কন্টেইনার বা পণ্য ডেলিভারি নেবে না ততদিন অর্থাৎ ২৪ ডলার করে ‘পার ডে পার পেমেন্ট’ ভিত্তিতে ডেমারেজ আদায় করে। অন্যদিকে শিপিং লাইনগুলোও আলাদাভাবে প্রতিটি কন্টেইনারের বিপরীতে বন্দরের প্রায় দ্বিগুণ ডেমারেজ আদায় করে। বন্দর এবং শিপিং লাইন- দু’পক্ষকেই ডেমারেজ দিতে হচ্ছে আমদানিকারকদের ।
বন্দর সূত্রের তথ্য মতে, ২০১৩ সালে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য নিয়ে এসেছে ৭ লাখ ৩১ হাজার ১৭২টি একক কন্টেইনার (২০ ফিট)। এসব কন্টেইনারের বিপরীতে বছরে কেবল ডেমারেজ চার্জ বাবদ আমদানিকারকদের পকেট থেকে বিদেশে চলে গেছে ৩৬৫ কোটি টাকা।
এ প্রসঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মাহমুদুল ইমাম বিলু গতকাল যুগান্তরকে বলেন, শিপিং লাইনগুলো আমদানিকারকদের কাছ থেকে চার্জ আদায়ের নামে নৈরাজ্য চালাচ্ছে। একেক শিপিং লাইন একেক ধরনের চার্জ আদায় করছে যা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। তিনি বলেন, শিপিং লাইনগুলোর মাধ্যমে দেশ থেকে প্রতি বছর সাড়ে তিনশ’ থেকে চারশ’ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। পরোক্ষভাবে আমদানিকারকদের বাড়তি চার্জ গোনার এই মাশুল দিতে হচ্ছে ভোক্তাদের।
নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বন্দর উপদেষ্টা কমিটির অষ্টম সভায় চার্জ আদায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। তখন বন্দর চেয়ারম্যানকে এ বিষয়ে কমিটি গঠন করে সবার সঙ্গে বসে কমন ট্যারিফ বা চার্জ নির্ধারণের পরামর্শ দেয়া হয়। চেয়ারম্যান নিজেও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এনএস গুহ নিলাজকে এ বিষয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেয়ার দায়িত্ব প্রদান করেন মৌখিকভাবে।
কিন্তু প্রায় ৬ মাস পরও এ বিষয়ে আর কোনো বৈঠক বা নতুন করে কোনো কমিটিও হয়নি। বন্দর উপদেষ্টা কমিটির সেই নির্দেশনাও ঝুলে আছে। আমদানিকারকরাও আছেন শিপিং এজেন্টদের বাড়তি চার্জ আদায়ের খড়গের তলায়।
অষ্টম সভায় অতিরিক্ত চার্জ আদায়ের বিষয়ে আলোচনা হওয়ার কথা স্বীকার করে এনএস গুহ নিলাজ গতকাল যুগান্তরকে বলেন, ‘আমদানি পণ্যভর্তি কন্টেইনারের বিপরীতে আমদানিকারকদের কাছ থেকে বাড়তি চার্জ বা ডেমারেজ আদায়ের বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝি আছে। আমদানিকারক কিংবা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সব অভিযোগ যে সঠিক তা নয়। আবার কোনো কোনো শিপিং লাইন যে অতিরিক্ত চার্জ আদায় করছে না তাও বলা যাবে না। তবে সব পক্ষকে নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে ‘কমন ট্যারিফ’ নির্ধারণ করা গেলে ভালো হয়। অষ্টম বৈঠকের পর চার্জ আদায়ের বিষয়ে বন্দর কর্তৃপক্ষ আর কোনো বৈঠক করেছে কিনা আমার জানা নেই।’ তিনি নিজেও সময়ের অভাবে এ বিষয়ে নতুন করে কোনো উদ্যোগ নিতে পারেননি বলে জানান।
বাড়তি চার্জ আদায় প্রসঙ্গে জিপি শিপিং লাইনের কর্মকর্তা আতাউর রহমান খান যুগান্তরকে বলেন, শিপিং লাইন্সের মালিক বা বিদেশী প্রিন্সিপ্যাল অফিস যে ট্যারিফ নির্ধারণ করে দেয় সেভাবেই আমদানি পণ্য ডেলিভারি দেয়ার সময় চার্জ আদায় করা হয়। এখানে লুকোচুরির কিছুই নেই।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসানুল হক চৌধুরী এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, বিশ্বের বিভিন্ন বন্দরে শিপিং লাইন্সগুলো তাদের নিজস্ব নিয়মে ট্যারিফ আদায় করে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যে শিপিং লাইন যত ভালো সার্ভিস দেয় তত বেশি চার্জ আদায় করে। আমদানিকারকরা চাইলে কম চার্জ আদায় করে এমন শিপিং লাইন্সের মাধ্যমে পণ্য আনতে পারে। কমন ট্যারিফ নির্ধারণ কিংবা বিদেশী শিপিং লাইনগুলোকে বাধ্য করার কোনো এখতিয়ার বন্দর চেয়ারম্যানের নেই।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার বাস্তবায়ন চান কর্মচারীরা
এদিকে অবসর-পরবর্তী এক বছরের ছুটিতে (পিআরএল) থাকা কর্মকর্তা-কর্মচারীদের অনেকে যুগান্তরে টেলিফোন করে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, আগামী অর্থবছর থেকে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হলে তারা এর কোনো সুবিধা পাবেন না। তবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চলতি অর্থবছর থেকে বাস্তবায়ন করা হলে অনেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। তারা বলেন, নিয়মানুযায়ী সরকার প্রতি পাঁচ বছর অন্তর নতুন বেতন কাঠামো দিয়ে থাকে। সে মোতাবেক ২০০৯ সালের পর ২০১৪ সালে নতুন পে-স্কেল বাস্তবায়ন হওয়ার কথা। তাই এই সময়কালে যারা অবসরোত্তর ছুটিতে রয়েছেন তাদেরও নতুন পে-স্কেল ভোগ করার অধিকার রয়েছে। অপর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, তাদের বঞ্চিত করা হলে তারা বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করবেন।
প্রসঙ্গত, জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় ১৪০নং অনুচ্ছেদে (৬৭ পৃষ্ঠা) অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা ২০১৪-২০১৫ অর্থবছর হতেই নতুন বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।
অথচ রোববার সচিবালয়ে পে-কমিশনের পক্ষ থেকে রিপোর্ট দেয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, আগামী ১ জুলাই থেকে প্রায় ১৩ লাখ সরকারি চাকরিজীবী নতুন স্কেলে বেতন পাবেন। নতুন কাঠামো কার্যকর করতে সরকারের বেতন বাবদ খরচ বাড়বে ৬৩ দশমিক ৭ শতাংশ। অর্থমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী চলতি অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হচ্ছে না। চলে যাচ্ছে আগামী (২০১৫-১৬) অর্থবছরে। কোনো কর্মকর্তা-কর্মচারীর পিআরএলের (অবসরোত্তর ছুটি ভোগের এক বছর) সময়সীমা আগামী ৩০ জুন শেষ হলে তিনিও এ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ঘোষণা অনুযায়ী চলতি অর্থবছর থেকে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন দেখতে চান। তিনি বলেন, অর্থমন্ত্রীর নতুন বক্তব্য অনুযায়ী আগামী অর্থবছর থেকে নতুন পে-স্কেল দেয়া হলে কর্মচারীদের অনেক ক্ষতি হবে। এ নেতা বলেন, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন ভূতাপেক্ষভাবে এবং আগামী বছর ১ জানুয়ারি থেকে অন্যান্য ভাতা কার্যকর করতে হবে। এভাবে পে-স্কেল বাস্তবায়ন করার নজির অতীতেও রয়েছে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মুখপাত্র ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বখতিয়ার যুগান্তরকে বলেন, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনুযায়ী নতুন পে-স্কেল চলতি অর্থবছর থেকে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। সাধারণ কর্মচারীরা এটাই চান। এ ক্ষেত্রে ভূতাপেক্ষভাবে জুলাই থেকে শুরু না হলেও আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন করা উচিত।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেন, প্রথমত : অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা চলতি অর্থবছরের মধ্যে এই পে-স্কেলের বাস্তবায়ন দেখতে চাই। দ্বিতীয়ত : প্রস্তাবিত পে-স্কেলে বিদ্যমান বেতনবৈষম্য মোটেই দূর হয়নি। বর্তমান বেতনবৈষম্যের ব্যবধান ১:১০। পে-কমিশন ঘোষিত প্রস্তাবিত বেতন কাঠামোতেও একই হার রয়ে গেছে। বরং আরও কিছুটা বেড়েছে। তারা এ ব্যবধান ১:৫ দেখতে চান।
সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সেক্রেটারি মুহাম্মদ আবুল হাশেম বলেন, তারা ২০১৪ সালের জুলাই থেকে নতুন পে-স্কেলের বাস্তবায়ন চান। বেতনবৈষম্যের হারও কমাতে হবে। এ ছাড়া শুনেছি এই পে-স্কেল থেকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের সুবিধা কেটে নেয়া হচ্ছে। যদি এ তথ্য সঠিক হয় তাহলে তারা এটি কোনোভাবে মেনে নেবেন না।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুদক হারছে ৫৩ ভাগ মামলায়
নিজস্ব প্রসিকিউশন ইউনিট প্রতিষ্ঠা সম্পর্কে দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, দুদক আইনের ৩৩ ধারাটি মেন্ডেটরি নয়- ঐচ্ছিক। নিজস্ব প্রসিকিউশন ইউনিট থাকলে ভালো হতো। রেজাল্ট ভালো পাওয়া যেত সন্দেহ নেই। কিন্তু এর সঙ্গে আর্থিক বিষয় জড়িত। নানা জটিলতাও আছে। এ কারণে এ মুহূর্তে এটি নিয়ে ভাবা হচ্ছে না।
দুদক সূত্র জানায়, নভেম্বরের হিসেব অনুযায়ী ১০ বছরে দুদক ৩ হাজার ৬৬২টি মামলা দায়ের করেছে। বিচারের জন্য আদালতে উঠেছে ২ হাজার ৭১২টি মামলা। এক হাজার ৪৩১টি মামলার রায় গেছে দুদকের বিপক্ষে। বাকি ৯৫০টি মামলার মধ্যে অধিকাংশ চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। আর সামান্য কিছু মামলার তদন্ত চলছে। বিভিন্ন আদালতে দুদকের পক্ষে আইনি লড়াই করছেন ৩১৬ জন আইনজীবী। এর মধ্যে ঢাকার বিশেষ আদালতে ১৩ জন, সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে ৩৯ জন এবং অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রয়েছেন ৭ জন। দুদকের সঙ্গে তারা মামলাভিত্তিক (কেস টু কেস) চুক্তিতে কাজ করেছেন। সূত্র জানায়, চলতি বছর নভেম্বরে দুদক দাবি করেছে তাদের ৪৭ শতাংশ মামলায় আসামির সাজা হচ্ছে। বাকি ৫৩ শতাংশ মামলায় আসামিদের কোনো সাজা হচ্ছে না। এসব মামলায় দুদক হেরে যাওয়ায় আসামিরা পার পেয়ে যাচ্ছে। দুদক বিচারিক আদালতের এ পরিসংখ্যান প্রকাশ করলেও হাইকোর্ট এবং আপিল বিভাগে কত শতাংশ শাস্তি বহাল থাকছে- সেই পরিসংখ্যান প্রকাশ করে না। তবে গত এক দশকে আবুধাবির রাষ্ট্রদূত নাজিম উল্লাহ চৌধুরী (তিনি রিভিউ দায়ের করেছেন) ও বনখেকো ওসমান গনি (তিনি আপিল করেননি) ছাড়া কারো শাস্তি বহাল আছে বলে জানা যায় না। ফলে আপিল বিভাগে দুদকের পক্ষে দণ্ড বহাল থাকার হার প্রায় শূন্য। বিচারিক আদালত থেকে উচ্চতর আদালত পর্যন্ত আইনি লড়াইয়ের ধারাবাহিক ব্যর্থতার কোনো কারণ কমিশনকে লিখিতভাবে কখনো ব্যাখ্যা করতে হয়নি আইনজীবীদের।
সূত্র মতে, ২০১১-২০১২ অর্থবছরে প্যানেল আইনজীবীদের ফি বাবদ ব্যয় হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৩৫৩ টাকা। ২০১২-২০১৩ অর্থবছরে ৩ কোটি ৩৬ লাখ ৫হাজার ৩৯০ টাকা। ২০১৩-২০১৪ অর্থবছরে আইনজীবীদের দেয়া হয় ৪ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ৭২১ টাকা । বছরে গড়ে সাড়ে ৩ থেকে সাড়ে ৪ কোটি টাকা। যা দুদকের বার্ষিক বাজেটের প্রায় অর্ধেক। সূত্র মতে, অর্থ পাচার মামলায় পলাতক তারেক রহমান খালাস পেয়েছেন। হলমার্ক মামলায় জামিন পেয়েছেন আসামি জেসমিন ইসলাম। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান জামিন পান। ডিএন স্পোর্টসের মালিক পলাতক মোতাহারউদ্দীন চৌধুরী ও ফাহমিদা আক্তার শিখার জামিনসহ উল্লিখিত আলোচিত মামলাগুলোয় জামিন হওয়ার পেছনে দুদক প্যানেলের অসাধু আইনজীবীদের হাত আছে বলে অভিযোগ ওঠেছে।
৫ নভেম্বর বিশেষ আদালত-৬ এ হলমার্ক মামলার দুই পলাতক আসামি জামিন লাভে সহায়তার অভিযোগ ওঠে দুদকের এক প্যানেল আইনজীবীর বিরুদ্ধে। এ বিষয়ে যুগান্তরে সংবাদ প্রকাশিত হলে ওই আইনজীবী দুদকে পদত্যাগপত্র পাঠান। কিন্তু আইনজীবীর ঘনিষ্ঠ বন্ধু দুদকের এক মহাপরিচালকের অনুরোধে কমিশন ওই পদত্যাগপত্র গ্রহণ করেনি। বন্ধুর কল্যাণে এখনও তিনি দুদকের প্যানেল আইনজীবী।
সূত্র জানায়, গত এক দশকে দুদক রাজনৈতিক আনুগত্য, ব্যক্তি সম্পর্ক, তদবির ও অনুরোধের ভিত্তিতে বেশকিছু আইনজীবী নিয়োগ পেয়েছেন। কয়েকজন পেশাদার, যোগ্য ও প্রতিশ্র“তিশীল আইনজীবী ছাড়া দুদকের অধিকাংশ আইনজীবীর সততা, যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ধরনের আইনজীবীদের বিরুদ্ধে আসামিপক্ষের সুবিধা অনুযায়ী শুনানিতে বারবার তারিখ চাওয়া, আদালতে দুদকের সাক্ষীকে অনুপস্থিত দেখানো, জামিনে জোরালো বিরোধিতা না করা, রেকর্ডপত্র উপস্থাপনে ব্যর্থতার মতো অভিযোগ আসছে। এদের কারণেই মূলত দুদক মামলায় হেরে যাচ্ছে। পার পেয়ে যাচ্ছে আসামিরা।
সূত্র মতে, নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠনে সবগুলো কমিশনই টেকনিক্যাল সমস্যার কথা বলে অনীহা দেখিয়ে আসছে। নিজস্ব ইউনিট গঠন না করার পক্ষে কিছু যুক্তিও তুলে ধরা হয়। বলা হয়, দুদকের প্রসিকিউশন ইউনিটে ভালো কোনো আইনজীবীকে নিয়োগ দেয়া সম্ভব নয়। তারা দুদকের নির্ধারিত বেতন কাঠামোয় চাকরি করবেন না। চাকরিজীবী হওয়ায় তারা আদালতে আইনজীবী হিসেবে অন্য মামলাও পরিচালনা করতে পারবেন না। ফলে এখানে পেশাদার আইনজীবীদের পাওয়া সম্ভব নয়।
তবে এ যুক্তিকে খোঁড়া বলে আখ্যায়িত করেছেন দুদকের অভিজ্ঞ কর্মকর্তারা। তাদের মতে, এ সমস্যার সমাধান রয়েছে আইনের ৩৩ (২) উপধারায়। সেখানে প্রসিকিউটরদের নিয়োগ ও চাকরির শর্তাবলী বিধি দ্বারা নির্ধারণের কথা বলা হয়েছে। গত ১০ বছরে দুদক একটি বিধিও প্রণনয়ন করেনি। আইন ও বিধির আওতায় কর্মকর্তা নিয়োগ দিলে এক দশকে তাদের বিশেষায়িত কর্মকর্তা হিসেবে প্রশিক্ষিত করতে পারত। গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ক্ষমতা দিলে দুদকের সহকারী পরিচালক কিংবা উপপরিচালকের মর্যাদায় দুদকের আইন কর্মকর্তা সরাসরি মামলা পরিচালনা করতে পারেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো এভাবে কিছু মামলা পরিচালনা করত। নাম প্রকাশ না করে দুদকের একজন পরিচালক বলেন, এ ধরনের আরও বহু উপায় বেরিয়ে আসতে পারে দুদকের নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠনের আন্তরিকতা থেকে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, দুদক আইনের ৩৩ ধারা বাস্তবায়নে এক ধরনের এডহকইজম লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে দুর্নীতির অনুসন্ধান, তদন্তের পর মামলা দায়ের এবং আইনি লড়াইয়ের মাধ্যমে দুর্নীতিবাজের শাস্তি নিশ্চিত করা দুদকের প্রধান কাজ। সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের সুফল আসে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে। অথচ যেখান থেকে ফলাফল আসবে সেটিই দুর্বল করে রাখা হয়েছে। এ অবস্থার স্থায়ী সমাধান দরকার। নিজস্ব প্রসিকিউশন ইউনিট না থাকলে আইনি লড়াইয়ে দুদকের কাক্সিক্ষত ফল কখনোই আসবে না।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1421)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 23
(84)
- খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে খালেদার মতবিনিময়
- ‘অপরাজনীতির কারণে দেশে বিনিয়োগ আসছে না’ -সিপিডি’র ...
- নীলফামারীতে পুড়ে গেছে দুই শতাধিক ঘর
- বসতভিটা উদ্ধারের দাবিতে পরিবার নিয়ে অনশন
- কেন্দ্রীয় কারাগার যাবে কেরানীগঞ্জে
- ‘তারেক বাংলাদেশের একমাত্র ভাষা প্রতিবন্ধী’
- তারেকের সঙ্গে রিজভীকেও গ্রেপ্তারের নির্দেশ
- কৃত্রিম প্রজননে পিতা হলেন কিউবার গুপ্তচর
- ‘যে কোন সময় শিব উল্টে যাবে’ -আসম আবদুর রব
- তারা পেল পাওয়ার টিলার
- ম্যারাডোনার নেতৃত্বে বাংলাদেশে লিগ?
- ‘জিহাদ শব্দের অপব্যবহার হচ্ছে’ -সালমান খান
- তেজপাতার এত গুণ! by ইমরান আলী
- পেশওয়ার হামলার খবর জানতো পাক-গোয়েন্দারা!
- আমেরিকার ক্ষেপণাস্ত্রেই ভূ-পাতিত মালয়েশিয়ার সেই বি...
- রেললাইেন ২২ ঘণ্টায় ৫ লাশ
- পাকিস্তানে অর্ধশতাধিক জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে
- মহসীন আলী দেওয়ান
- প্রাণ ফিরে পেয়েছে আচেহ
- কাস্ত্রো–পরবর্তী কিউবাই মার্কিন নীতির লক্ষ্য
- বিচার হবে...
- যুক্তরাষ্ট্রে আবারও পুলিশ হত্যা
- বরগুনায় দুই সাংসদের কাণ্ড!
- কম্বল পেয়েই কেঁদে ফেলল মেয়েটি
- ‘খালেদা জিয়া ন্যায়বিচার বঞ্চিত হচ্ছেন’
- এবার চীনে তিব্বতি নারীর আগুনে আত্মাহুতি
- যে কোন সময় জঙ্গিদের ফাঁসি কার্যকর
- খুনের পর মুণ্ডু কেটে চাঁদা দাবি: ৩ জনের মৃত্যুদণ্ড
- ‘জিহাদ শব্দের অপব্যবহার হচ্ছে’
- ‘৫ তারিখ এদেরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না’
- ইরাকে পুনরুদ্ধার হচ্ছে আইএস অধিকৃত অঞ্চল
- যুক্তরাষ্ট্রের তালেবাননীতি বদল
- ভারতে অন্য কোনো ধর্মের স্থান নেই
- হোয়াইট হাউস গুঁড়িয়ে দেয়ার হুমকি উ. কোরিয়ার
- ৫০০ জঙ্গিকে ফাঁসিতে ঝুলাবে পাকিস্তান
- সুন্দরবনে কাজ শুরু করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল
- আমদানিকারকরা জিম্মি
- অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার বাস্তবায়ন চান কর্মচারীরা
- দুদক হারছে ৫৩ ভাগ মামলায়
- বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় অস্থিরতা দেখা দেবে
- বরগুনায় এমপি শম্ভুর হাতে প্রকৌশলী লাঞ্ছিত
- বেঁচে থাক ঢাকা
- পিতাকে দেয়া কথা রাখা হলো না তাপসের
- ছাত্রলীগ মারলে বিচার নয়, সমঝোতা
- ঘুষ দুর্নীতির কাছে অসহায় মন্ত্রীরা!
- ‘বাঁচা-মরার’ আন্দোলন-প্রস্তুতি বিএনপির by সেলিম জাহিদ
- আর্জেন্টিনায় সুন্দরী প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা
- জানুয়ারি থেকেই সিরিজ কর্মসূচি বিএনপি’র
- বেঁচে থাক ঢাকা by রফিকুজজামান রুমান
- ধর্ষণের পর নিহত যুবতীর লাশ বেড়িবাঁধে
- বাংলাদেশের গার্মেন্টে নির্যাতনের শিকার শ্রমিক নেতা...
- বাংলাদেশের গার্মেন্টে নির্যাতনের শিকার শ্রমিক নেতারা
- নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৭, আহত ৬০
- জাতীয় কারা সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের মৃত্যুদণ্ড
- সরকারি ২৬ পাটকল বন্ধ হওয়ার শঙ্কায় by আবুল হাসনাত
- ‘স্বামী-স্ত্রীর মতোই ছিলাম’
- বাঁধ সংস্কারে গিয়ে কাটা হলো ৩৫০টি গাছ
- গাজীপুর সমাবেশ ঘিরে মুখোমুখি ছাত্রলীগ-ছাত্রদল
- অপরাধী কোন দলের জানতে চাই না
- তাবলীগেও বিভক্তি
- গোবিন্দ হালদারের শয্যা পাশে প্রেসিডেন্ট
- বিশ্বজুড়ে শিক্ষার সংকট by মাছুম বিল্লাহ
- ফেব্রুয়ারিতে আসতে পারেন মমতা
- সুশাসনের জন্য একটি প্রতিবেদন by ড. মাহবুব উল্লাহ্
- নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৭, আহত ৬০
- খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নিন by এমএ খালেক
- কায়সারের মামলার রায় পড়া শুরু
- নতুন স্নায়ুযুদ্ধে জয়ী হবে কে by এম আবদুল হাফিজ
- ভাইয়ের কাছে শুনে শুনে চলে মাসুদার পড়া by আরিফুল হক
- দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- গোরখোদক তখন কাঁদছিলেন
- অপরাধী কোন দলের জানতে চাই না -প্রধানমন্ত্রী
- কায়সারের রায় আজ
- ভারতে চিকিৎসায় ভিসার আবেদন সরাসরি
- ডেটলাইন ৫ জানুয়ারি- জানুয়ারি থেকেই সিরিজ কর্মসূচি ...
- ডেটলাইন ৫ জানুয়ারি- মাঠ দখলের পরিকল্পনা আওয়ামী লীগ...
- আর্জেন্টিনায় সুন্দরী প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা
- রণবীর ক্যাটরিনার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দীর্ঘ চুম্বন
- পিতাকে দেয়া কথা রাখা হলো না তাপসের by মহিউদ্দীন জুয়েল
- ফুলি’র ফুল স্টোরি by চৌধুরী মুমতাজ আহমদ
- তাবলীগেও বিভক্তি by আহমেদ জামাল ও আল আমিন
- ‘স্বামী-স্ত্রীর মতোই ছিলাম’ -হ্যাপি
- গাজীপুর সমাবেশ ঘিরে মুখোমুখি ছাত্রলীগ-ছাত্রদল
-
▼
Dec 23
(84)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...