Tuesday, November 12, 2019
বিশ্বের সবচেয়ে ভয়াবহ যত জঙ্গি হামলা by অনুপম দেব কানুনজ্ঞ
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জামদানি শাড়ি: বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শাড়ির আসল-নকল চিনবেন যেভাবে by সানজানা চৌধুরী
![]() |
| ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। |
আসল জামদানি শাড়ি চেনার উপায়:
![]() |
| নারায়নগঞ্জে জামদানির পাইকারি বাজারে শাড়ি তুলে দাম হাকানো হয় |
![]() |
| জামদানি শাড়ির কোনটা সামনের অংশ আর কোনটা ভেতরের অংশ সেটা পার্থক্য করা বেশ কঠিন। |
![]() |
| জামদানির সূতায় মাড় দেয়া থাকে |
জামদানির বৈশিষ্ট্য:
![]() |
| দীর্ঘ সময় ও কঠোর শ্রমের কারণে জামদানির দাম তাই অন্যান্য শাড়ির তুলনায় বেশি পড়ে। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমলেও আধুনিকায়ন বেড়েছে
![]() |
| আরো ভয়ঙ্কর হচ্ছে বিশ্বের পরমাণু অস্ত্র |
সুইডেন-ভিত্তিক অস্ত্রবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত সর্বশেষ একটি রিপোর্ট থেকে এমন তথ্যই জানা গেছে। এতে বর্তমান অস্ত্রশস্ত্র, নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিমাপ করা হয়েছে।
এসআইপিআরআই রিপোর্ট জানিয়েছে, ২০১৯ সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরাইল এবং উত্তর কোরিয়ার কাছে মোট ১৩ হাজার ৮৬৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। ২০১৮ সালে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের চেয়ে এবার ৬০০টি অস্ত্র কমেছে দেশগুলোর; কিন্তু একই সময়ে প্রত্যেকটি দেশ তাদের পারমাণবিক অস্ত্রগুলো আরো আধুনিকায়ন করার কাজ করেছে। এ ছাড়া ভারত, চীন এবং পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে নতুন করে পারমাণবিক অস্ত্র যুক্ত হয়েছে তথা পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরো সমৃদ্ধ করছে।
এসআইপিআরআইর ‘নিউক্লিয়ার আর্মস কন্ট্রোল প্রোগ্রাম’ তথা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক এবং তাদের প্রকাশিত রিপোর্টটির একজন লেখক শ্যানন কিলে বলেছেন, ‘গোটা বিশ্বের পারমাণবিক অস্ত্র হয়তো কমেছে; কিন্তু নতুন অস্ত্রও যুক্ত হয়েছে। বিশ্বে এখন পরমাণু অস্ত্রের সংখ্যা কম; কিন্তু সেগুলো আধুনিক। তবে সীমান্তের দুই পারে দুই দেশ, ভারত ও পাকিস্তান যেভাবে পরমাণু অস্ত্রের ভাণ্ডার বাড়াচ্ছে, তা চিন্তার বিষয়। দু’দেশের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, পরমাণু অস্ত্র তার বিপদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে।’
সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তথাপি বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশের বেশি নিজেদের দখলে রেখেছে এই দুই দেশ। স্নায়ু যুদ্ধের সময়ের যুদ্ধাস্ত্র সরিয়ে আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে আসার এবং পরমাণু অস্ত্রের সংগ্রহ নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ২০১৮ সালে বিশ্বের ক্ষমতাধর এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষর হওয়ার কারণেই এটা হয়েছে।
এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে; কিন্তু পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক শ্যানন কিলে বলছেন, ‘চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে এই দুই দেশের কেউই আলোচনা করছে না, যা গোটা বিশ্বের জন্য একটি শঙ্কার বিষয়। আমেরিকার মিলিটারি অপারেশন এবং নিরাপত্তাসংক্রান্ত কথাবার্তায় যেভাবে পরমাণু অস্ত্রকে গুরুত্ব দেয়া হচ্ছে, তা যথেষ্ট চিন্তার।
সূত্র : এএফপি ও ডন
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চর শামছুদ্দিন by জুনাইদ আল হাবিব
প্রায় দুই দশক আগে মেঘনার বুকে চরটি জেগে ওঠে। দ্বীপের খুব কাছেই জেলার কমলনগরের চর কালকিনির একটি গ্রামের নাম থেকে চর শামছুদ্দিনের নামকরণ হয়। মতিরহাটের কাছেই অবস্থিত বলে এটি ‘মতিরহাটের চর’ নামেই লোকমুখে পরিচিত।
![]() |
| চর শামছুদ্দিন |
ভ্রমণপ্রেমীদের কাছে চর শামছুদ্দিন জনপ্রিয় হয়ে ওঠার পেছনে দ্বীপের এপারে অর্থাৎ মতিরহাট মেঘনাতীরের ভূমিকা রয়েছে। বিশাল বেলাভূমি নিয়ে সৃষ্ট মতিরহাটে ঘুরতে জেলা ও বাইরে থেকে অসংখ্য ভ্রমণপিপাসুর উপস্থিতি চোখে পড়ে। এখান থেকে চর শামছুদ্দিনে পৌঁছাতে লাগে মাত্র ৫-১০ মিনিট। ফলে মতিরহাট মেঘনাতীরে ঘুরতে আসা বেশিরভাগ মানুষ দ্বীপের সৌন্দর্য দেখতে যান। মতিরহাট খেয়াঘাট থেকে দ্বীপে আসা-যাওয়ার খরচ জনপ্রতি মাত্র ৫০ টাকা। দলবেঁধে গেলে রিজার্ভে ট্রলার ভাড়া নেওয়া যায়।
![]() |
| চর শামছুদ্দিন |
দ্বীপে এখনও কোনও মসজিদ-মাদ্রাসা কিংবা স্কুল গড়ে ওঠেনি। বিশুদ্ধ পানির জন্য নেই কোনও নলকূপ। নদী বা খালের পানির বিকল্প নেই বাসিন্দাদের। গ্রীষ্মকালে ওপার থেকে খাবারের জন্য পানি আনা হয়। স্যানিটেশন ব্যবস্থাও সুবিধাজনক নয়। দুর্যোগ প্রতিরোধে এখনও গড়ে ওঠেনি সবুজ বলয়। দ্বীপের মানুষ গরু, ছাগল ও মহিষ বর্গায় লালন-পালনসহ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
![]() |
| চর শামছুদ্দিন |
যেভাবে যাবেন
রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সড়কপথে বাসে অথবা সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুর হয়ে লক্ষ্মীপুর শহরের ঝুমুর স্টেশন আসতে হবে। তারপর লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের যেকোনও গাড়িতে তোরাবগঞ্জ নেমে সেখান থেকে মতিরহাট সড়ক দিয়ে মেঘনাপাড়ে পৌঁছান। এরপর ট্রলারে চড়ে চর শামছুদ্দিনের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে আসুন।
>>ছবি: লেখক
![]() |
| চর শামছুদ্দিনে ভ্রমণপিপাসুরা |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইন্দোনেশিয়ায় বাঁশের তৈরি দর্শনীয় বাড়ি
ইন্দোনেশিয়ার জঙ্গলে বেশকিছু বাড়ি পাওয়া যায়, যেগুলো প্রাকৃতিকভাবে শুধু গাছ দিয়ে তৈরি করা। যাকে বলা হয় ‘গাছ ঘর’। ভ্রমণের জন্য এ ধরনের বাড়ি অনেকের কাছে স্বপ্নের মতো। এ বাড়িগুলো পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়।
![]() |
| বালির জঙ্গলের মধ্যে বাঁশের তৈরি গাছ বাড়ি |
বুটিক হোটেলস এর তথ্য মতে, সবুজ গ্রাম তৈরির উদ্যোগের অংশ হচ্ছে এ ধরনের বাড়ি। টেকসই নির্মাণ পাশাপাশি বাড়িকে নান্দনিকভাবে আনন্দদায়ক করতে এ উদ্যোগ নেওয়া হয়।

এ বাড়িগুলোতে সিঁড়ি, দেয়াল, আসবাব-পত্র এমনকি লাইট লাগানোর সরঞ্জাম তৈরিতেও বাঁশ ব্যবহার করা হয়। তিনতলা এ বাড়িগুলোর প্রতি তলায় বারান্দা রাখা হয়েছে এবং বাড়ির সাথে একটি ব্যক্তিগত সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। এতকিছু দেখার পরে আর বুঝতে বাকি থাকে না যে কী কারণে এসব গাছ বাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত জনপ্রিয়তা পেয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশের পাট পাতার চা এখন জার্মানিতে by ফারজানা লিয়াকত
![]() |
| ইন্টারট্রোপের বাজারজাতকৃত ‘জুট-টি’ |
দেশীয় বাজারে পাট পাতার চা বহুল প্রচলিত না হলেও এই চা পৌঁছে গেছে ইউরোপের বাজারে। জার্মানি-ভিত্তিক একটি স্টার্টআপ ‘ইন্টারট্রোপ’ সম্প্রতি বাংলাদেশ থেকে ২ টন পাট পাতার চা নিয়েছে। জার্মানি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মিজানুর রহমান দুজন জার্মানের সঙ্গে মিলে গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি।
পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাটকল করপোরেশনের সহযোগিতায় ও উদ্যোগে ‘ইন্টারট্রোপ’ জার্মানিতে চা নেওয়ার এই প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জের লেমুবাড়িতে সাড়ে সাত হেক্টর জমিতে ইতিমধ্যে চাষ করা হয়েছে অরগানিক পাট।
ভেষজ গুণে সমৃদ্ধ পাটের চায়ে আছে খনিজ এবং নানান পদের ভিটামিনের সমাহার। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ওমেগা-৩ সহ অনেক উপাদান, যা মানবদেহের জন্য ভীষণ উপকারী। ডায়বেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগ ঠেকাতে উপকারী এই পানীয়।
কথা হচ্ছিল ইন্টারট্রোপের উদ্যোক্তাদের একজন মিজানুর রহমানের সঙ্গে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর প্রতিষ্ঠান এবং পাটের চা রপ্তানির উদ্যোগ নিয়ে কথা বলেন।
রংপুরের ছেলে মিজানুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জার্মানির হোহেনহেইম বিশ্ববিদ্যালয়ে যান স্নাতকোত্তর ডিগ্রি নিতে। ‘চাইলেই বিশ্ববিদ্যালয় শেষ করে মোটা মাইনের চাকরি করতে পারতাম। কিন্তু নিজের কিছু একটা করার ইচ্ছেটা ছিল প্রবল।’—হাসি মুখে বলেন মিজানুর। মিজানুরের কথায়, শুরুটা হয়েছিল এক সন্ধ্যায় আরেক সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান বোরনারের সঙ্গে আড্ডায়। তারপর দেখা মেলে জুলিয়ান কোফলারের। তিনজনে সিদ্ধান্ত নেন নিজেদের মতো করে কিছু করার। রাতারাতি বিল গেটস বনে যাবেন, এমন কোনো উচ্চাশা ছিল না তাদের। স্বপ্ন ছিল একটু আলাদা কিছু করার যাতে আর্থিক সচ্ছলতা ছাড়াও কল্যাণমূলক কিছুও থাকে। এশিয়া ও আফ্রিকার ট্রপিক্যাল দেশগুলোর নিজস্ব পণ্য ইউরোপের বাজারে ছড়িয়ে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়ে শুরু হয় ‘ইন্টারট্রোপ’।
বাংলাদেশি হিসেবে পাটের কথাই প্রথমে মাথায় আসে মিজানুরের। পাঠের ব্যাগ ও অন্যান্য পাটজাত পণ্য দিয়ে যাত্রা শুরু হয়। গল্পের ছলে বললেন, ‘২০১৫ সালে আমি আর জুলিয়ান একবার বাংলাদেশে আসি। সে সময় গাজীপুরে পাটজাত পণ্যের খোঁজে যাই আমরা। দুপুরের খাবারের মেন্যু ছিল অতি সাধারণ বাঙালি খাবার—ডাল, ভাত আর পাট শাক। পাট পাতা সবজি হিসেবে খাওয়া যায় দেখে বেশ অভিভূত হন জুলিয়ান।’
এরপর প্রস্তাব আসে জুলিয়ানে পক্ষ থেকে। তাঁর ভাষায়, জার্মানরা হয়তো সবজি হিসেবে পাট পাতা খাবে না; তবে অন্য কোনো উপায়ে খাওয়া গেলে মন্দ হবে না। ঠিক সেবারই ঢাকায় পাট উৎসবে দেখা হয় ইসমাইল হোসেন খানের সঙ্গে। তাঁর সঙ্গে পাট পাতার চা নিয়ে আলোচনা হয়। তিনি তখন বাংলাদেশে পাট পাতার চা বাজারজাতকরণে কাজ করছেন। ব্যস! সেই থেকে শুরু। প্রসঙ্গত, ইসমাইল হোসেন খান বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনে পাট পাতার চা প্রকল্পের উপদেষ্টা। এর তিন মাস পর ইসমাইল খান ইন্টারট্রোপের অনুরোধে ১৬ কেজি নমুনা চা পাতা পাঠান জার্মানিতে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে যাত্রা শুরু করে ‘জুট-টি’।
জার্মানির বাজারে এ রকম একটি পণ্যের যাত্রা সহজ ছিল কিনা—এমন প্রশ্নের জবাবে মিজানুর বলেন, ‘একেবারে মসৃণ যে ছিল না, তা বলাই বাহুল্য। ইউরোপের বাজারে নতুন কোনো খাদ্যপণ্য চালু করতে খরচ হয় ২০ হাজার ইউরো। সৌভাগ্যবশত আমরা জানতে পারি ১৯৯৬ সালের আগে গ্রিসে পাট পাতার ব্যবহার হয়েছে। আর কী লাগে! আমরা ওই রেফারেন্স ব্যবহার করে জার্মান কৃষি মন্ত্রণালয় থেকে ছাড় করিয়ে নিলাম পাট পাতার চায়ের।’
ইন্টারট্রোপ প্রাথমিকভাবে পাট পাতার চা ওষুধের দোকানগুলোতে বিক্রি করার উদ্যোগ নিয়েছে। ভেষজ চায়ের বেশ কদর থাকায় জার্মানির বাজার নিয়ে বেশ আশাবাদী এর সহপ্রতিষ্ঠাতা ও ইন্টারট্রোপের প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক মিজানুর রহমান।
পাটের এই চায়ের ধরনেও রয়েছে অনেক বৈচিত্র্য। পাঁচটি আলাদা স্বাদে ‘জুট-টি’ বাজারজাত করেছে তারা। জার্মানির বিশাল বাজারে অন্তত শূন্য দশমিক ৫ শতাংশ জায়গা করে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইন্টারট্রোপ, জানালেন মিজানুর।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোলে এই প্রকল্পের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে মিজানুর বলেন, শুধু সরকারিভাবে চা রপ্তানি নয়, এই প্রকল্পের মাধ্যমে দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হতে পারে। একে কেন্দ্র করে গড়ে উঠতে পারে নানা ধরনের ছোট ও বড় প্রতিষ্ঠান। যেমন—উৎপাদন, প্যাকেজিং, পরিবহনসহ অনেক কিছু। আর এসব সম্ভাবনা কাজে লাগাতে অরগানিক পাট উৎপাদন, গবেষণা ও উন্নয়নের জন্য আরও সরকারি সহায়তা প্রয়োজন বলে মত তাঁর।
‘আত্মপ্রচারের ইচ্ছা কম। তাই গণমাধ্যমে কম এসেছি। আমি খুশি নিজের মতো কিছু করতে পেরে। আর ‘জুট-টি’-এর প্যাকেটে যখন ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা দেখি, ভীষণ গর্ববোধ করি।’—তৃপ্ত অথচ স্বপ্নমাখা চোখ নিয়ে আলাপ শেষ করলেন মিজানুর রহমান।
![]() |
| ইন্টারট্রোপের প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক মিজানুর রহমান |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিশুর স্বাস্থ্য বৃদ্ধির জন্য যা খাওয়াবেন

শিশুর হাড়, মস্তিষ্ক এবং শারীরিক বিকাশে এই খাবারগুলো খুবই কার্যকর বলে গবেষকরা জানতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিবিআর-এর বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণা চালান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে ১৫ কোটি শিশু এখন অপুষ্টিতে ভুগছে। এসব শিশু যেমন শারীরিকভাবে দুর্বল হয়, আকারে ছোট হয়, তেমনি এদের পাকস্থলীতে যে স্বাস্থ্যবর্ধক 'ভাল' ব্যাকটেরিয়া থাকে তাদের সংখ্যাও থাকে কম।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্বাস করেন, দেহের দুর্বলতার জন্যও এসব ব্যাকটেরিয়ার অভাব অনেকাংশে দায়ী। গবেষণায় বিজ্ঞানীরা বাংলাদেশের সুস্থ শিশুদের পাকস্থালীতে যেসব প্রধান ব্যাকটেরিয়া থাকে তার পরীক্ষা করেন।
এরপর ইঁদুর এবং শূকরের ওপর পরীক্ষা করে দেখেন যে- কোন ধরনের খাবার দিলে এসব ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। এরপর এক মাসব্যাপী এক পরীক্ষায় অপুষ্টিতে ভোগা ৬৮টি বাংলাদেশী শিশুকে বিভিন্ন ধরনের ডায়েট খেতে দেন।
শিশুদের অপুষ্টি কেটে গেলে তারা দেখেন এক ধরনের ডায়েট তাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী। আর তা হলো কলা, সয়া, চিনাবাদামের গুড়া আর ছোলার গুড়ায় তৈরি বিশেষ মিশ্রণ।
এই খাদ্য ব্যবহারে শিশুদের হাড়ের বৃদ্ধি ও মস্তিষ্কের ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় বলে গবেষণার ফলাফলে জানা যায়। সূত্র : বিবিসি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশে অডিও সিডি-ভিসিডি বিক্রি বন্ধ, লাইক-সাবসক্রাইবার বাড়ানোর প্রতিযোগিতায় প্রযোজকরা by শফিক রহমান

সম্প্রতি ফেব্রুয়ারির এক সন্ধ্যায় নগরীর ব্যস্ততম ওই অংশের ঘড়ি, চশমা, কাপড় ও বোরকার দোকানের হাজার ওয়াটের লাইটের নিচে বসে বিক্রেতারা যখন পাইকারি ক্রেতাদের নিয়ে ব্যস্ত, যখন সামনের ছোট-চাপা রাস্তায় রিকশা, ভ্যান আর ঠেলা গাড়ির ঠাসা-ঠাসি, তখন মুন কমপ্লেক্সের তৃতীয় তলায় অডিও সিডি-ভিসিডির মার্কেট জুড়ে অন্ধকার। সাটার নামানো দোকানগুলো ঘিরে তৈরি হয়েছে ভৌতিক এক নিরবতা। দুই একটি দোকানে আলো জ্বলছে। সেগুলোর সামনের অংশে সিডি-ভিসিডি বিক্রয় প্রতিষ্ঠানের সাইনবোর্ড থাকলেও ভেতরে কাজ করছে পাঞ্জাবি, বোরকা ও টি শার্ট প্যাকেজিং এর শ্রমিকরা। এর মধ্যেই খুঁজে পাওয়া গেল ‘মা সিডি ভিশন’।
প্রতিষ্ঠানটির মালিক শিবু কৌতুহলী হয়ে নড়েচড়ে বসে জানালেন, ‘বিক্রি নাই, ব্যবসা বন্ধ।’ সঙ্গে সঙ্গেই তিনি পাল্টা প্রশ্ন রাখেন, ফেসবুক, ইউটিউবের যুগে এসবের কি আর চাহিদা থাকে?
শিবু জানান, তিনি মুলত বাউল, বিচ্ছেদ, জারি-সারি ও পালা গানের ক্যাসেট প্রযোজনা ও বিক্রি করতেন। ১৯৮৪ সালে জনি এন্টারপ্রাইজের ব্যানারে প্রথম প্রকাশ করেন মালেক সরকারের গাওয়া সুলায়মান পয়গম্বরের জারির ক্যাসেট। এর ধারাবাহিকতায় একে একে প্রকাশ করেন ঐতিহাসিক চরিত্র হানিফ পালোয়ান, সোহরাব-রুস্তুম, মা ফাতেমার শক্তি পরীক্ষাসহ নানা শিরোনামের জারি গানের ক্যাসেট।
শিবু আরও জানান, ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখেন ‘মা সিডি ভিশন’ এবং ওই বছরই তিনি প্রথম প্রকাশ করেন লোক সঙ্গীত শিল্পী মমতাজের ‘মরার কোকিলে’ সিডিটি। প্রকাশের সঙ্গে সঙ্গেই সিডিটির শিরোনামের গানটি পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। শিবুর দাবি, এই গানটির মাধ্যমেই মমতাজ যুক্ত হন সঙ্গীত জগতের ‘মূল ধারায়’। তিনি বলেন, মমতাজের খ্যাতি আগেও ছিল। কিন্তু তা পালা গানের শিল্পী হিসেবে। এই গানটিই তাকে এনে দেয় ভিন্ন পরিচয়।
পরবর্তীতে মমতাজ সমান তালে গেয়েছেন রেডিও, টেলিভিশন, দেশি-বিদেশি কনসার্টসহ নানা অনুষ্ঠানে। পরিচিতি পেয়েছেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী হিসেবে।
জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন প্রথমে সংরক্ষিত মহিলা আসনে। বর্তমানে নির্বাচিত।
জানা গেছে, পাকিস্তান আমলেই পাটুয়াটুলিতে দেশের মিউজিক ইন্ডাস্ট্রির গোড়াপত্তন ঘটে। বিশেষ করে তখন দুই তিনটি ব্যবসায়ি প্রতিষ্ঠান গ্রামোফোন থেকে গান-মিউজিক কপি করে বিক্রি শুরু করে। মিউজিক ইন্ডাস্ট্রিস ওউনারস এসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) জানায়, এর ধারাবাহিকতায় ওই এলাকায় ১১২টি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে ওঠে। যদিও সারা দেশে তখন প্রযোজনা প্রতিষ্ঠানের সংখ্যা ১৭১টি।
ক্ষিণ আলোতে মোবাইলের ক্যামেরায় সারি সারি বন্ধ দোকানের ছবি তুলতে গেলে উদ্দেশ্য জানতে চান স্বপন দাস। নিজেকে ‘সুর সঙ্গীত’ প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক পরিচয় দিয়ে বলেন, ‘ব্যবসায়ী হিসেবে আমরা বুদ্ধিমান না। এক সময় যখন ক্যাসেট বের করা নিয়ে ব্যস্ত ছিলাম ততোদিনে বাজার দখল করে নিয়েছে অডিও সিডি-ভিসিডি। ওই সময় আর্থিকভাবে বড় একটা ধরা খেয়েছি। পরে আবার যখন সিডি-ভিসিডি নিয়ে ব্যস্ত রয়েছি ততোদিনে ফেসবুক, ইউটিউবের যুগ চলে এসেছে। আবার আর্থিক ক্ষতি।’
তবে এবার ক্ষতির ধকল কাটিয়ে ওঠার চেষ্টার কথা জানালেন স্বপন দাস। তিনি বলেন, ‘ইউটিউবে সুরসঙ্গীত’ নামে একটি চ্যানেল খুলেছি। পুরোনো প্রযোজনাগুলো ওখানে ছাড়া হয়েছে। নতুনগুলোও ছাড়া হচ্ছে। তাতে খরচ কিছুটা উঠে আসা শুরু হয়েছে।’
স্বপন দাস জানান, তার বাবা সুবল চন্দ্র দাস ছিলেন বাংলাদেশের বিখ্যাত ঢোল বাদক। ১৯৯৪ সালে তিনিই শুরু করেন ‘সুর সঙ্গীত’ এবং প্রতিষ্ঠানটির লোগো হিসেবে রাখেন ঢোলকে। তাদের প্রথম এবং বিখ্যাত প্রযোজনা মমতাজের ‘ভাব বৈঠকী’।
ইউটিউবে সার্চ দিয়ে দেখা গেল বাংলার ঢোলের ছবি দিয়ে তৈরি করা লোগো এবং ‘সুরসঙ্গীতে’র ব্যানারে ইতোমধ্যে ১৯৪টি ভিডিও আপ হয়েছে। শুরুতেই দেখা যায় মমতাজের ছবি সম্বলিত সেই অ্যালবামটি। যার শিরোনামে লেখা রয়েছে ‘মমতাজের শ্রেষ্ঠ অ্যালবাম-ভাববৈঠকী’। এক বছর আগে আপ হওয়া অ্যালবামটি ইতোমধ্যে ভিউয়ারের সংখ্যা পার করেছে ১২ লাখ ৩৪ হাজার।
এদিকে একই তথ্য জানালেন এমআইবি’র সেক্রেটারি জেনারেল এবং সেন্ট্রাল মিউজিক এন্ড ভিডিওস (সিএমভি)-এর কর্ণধার শাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, অডিও সিডি-ভিসিডি’র দোকান কেন্দ্রীক ব্যবসা বন্ধ। ব্যবসাটা এখন করপোরেট পর্যায়ে চলে গেছে। মোবাইল ফোন কোম্পানিগুলো আমাদের কাছ থেকে কনটেন্ট নেয়। এছাড়া ফেসবুক গ্রুপ আছে, ইউটিউবে চ্যানেল আছে।
আয়ের হিসাব বিশেষ করে দোকান ভিত্তিক বিক্রির তুলনায় বর্তমান প্রক্রিয়ায় আয় বেশি না কম জানতে চাইলে শাহেদ আলী পাপ্পু বলেন, পুরনো একটি ধারা থেকে একেবারেই নতুন একটি পথে আমরা চলতে শুরু করেছি। এ পথে আয় আসছে কিন্তু পুরো মাত্রায় আসতে হয়তো একটু সময় লাগবে।
ইউটিউবে সার্চ দিয়ে দেখা গেল সিএমভি’র সাবসক্রাইবার ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে।
এছাড়া সিডি চয়েসের ০.৫ মিলিয়ন, সিডি ভিশনের ০.২ মিলিয়ন, সুরঞ্জলীর ০.৬ মিলিয়ন, মিউজিক হেভেনের ০.৭ মিলিয়ন, বাউল মেলার ০.২ মিলিয়ন, চেনাসুরের ০.২ মিলিয়ন, লেজার ভিশনের ০.৭ মিলিয়ন, অনুপমের ০.১ মিলিয়ন, সাউন্ডটেকের ১.৪ মিলিয়ন, সঙ্গীতার ০.২ মিলিয়ন। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাবসক্রাইবার জি সিরিজের থলিতে। তাদের মোট সংখ্যা ২.৪ মিলিয়ন ছাড়িয়েছে। আর সবচেয়ে কম সুরের মেলার। তাদের মাত্র ২৭টি।
এদের মধ্যে ‘সঙ্গীতা’ শুরু হয় আশির দশকের শুরুর দিকে। প্রতিষ্ঠানটির আদি নাম ছিল সামাদ ইলেক্ট্রনিকস। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সঙ্গীতা’। বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের অধিকাংশ গানই সঙ্গীতার ব্যানারে বাজারে এসেছে।
মুলত ওই আশির দশককেই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির বিকাশের দশক হিসেবে বিবেচনা করা হয়। এর ধারাবাহিকতা চলে পরের দশক জুড়েও। ওই সময়ের মধ্যে বের হওয়া অধিকাংশ অ্যালবামই আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়।
তবে শুধু প্রযোজনা ও বিক্রিই নয় ক্যাসেট প্রস্তুতেরও কেন্দ্র ছিল পাটুয়াটুলি। সাউন্ডটেক ও কেটি ছিল মূল প্রস্তুতকারক। যদিও প্রতিষ্ঠান দুটি স্থানীয়ভাবে শুধু ক্যাসেটের কেসিং তৈরি করতো এবং তার মধ্যে আমদানি করা টেপ বসিয়ে দিত। পরবর্তীতে সাউন্ডটেক প্রযোজনা প্রক্রিয়ায় যুক্ত হয় এবং বের করে জনপ্রিয়সব গানের অ্যালবাম।
ইউটিউবে সাউন্ডটেকের দুটি সেকশন দেখা যাচ্ছে। একটি সাউন্ডটেক মিউজিক, আরেকটি সাউন্ডটেক নাটক। অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোরও এমন একাধিক সেকশন দেখা যাচ্ছে। এর মধ্যে লেজার ভিশনের সেকশনগুলোর মধ্যে বাড়তি দেখা যাচ্ছে ‘লেজার ভিশন বাউলিয়ানা’; ‘লেজার ভিশন মুভি’ ও ‘লেজার ভিশন ডকুমেন্টারি’।
তবে প্রতিষ্ঠিত সবকয়টি প্রযোজনা প্রতিষ্ঠানেরই কমন একটি সেকশন ‘ইসলামিক’। যেখানে রয়েছে ইসলামিক গান, কোরআন তেলাওয়াত ও ওয়াজ।
‘পরিবর্তন’ তা যে ধরনেরই হোক তার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন মিউজিক শিল্প উদ্যোক্তারা। গ্রামোফোন থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে সিডি-ভিসিডি-ডিভিডি। এবার ডিজিটাল প্রযুক্তিতে লাইক-সাবসক্রাইবার বাড়ানোর প্রতিযোগিতা। সঙ্গীত চলছেই।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবৈধ খননে আমাজন জঙ্গলের ক্ষতি মহাকাশ থেকেও দেখা যায়
![]() |
| খননকাজ জঙ্গলে ক্ষতচিহ্ন তৈরি করে |
পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন
মহাকাশ থেকে যা দেখা যায়
![]() |
| ২০১৯ সালের জুলাইয়ে পাওয়া স্যাটেলাইটের ছবিতে আমাজনের জায়গায় অবৈধ খননকাজ বৃদ্ধির চিহ্ন পাওয়া যায় |
রোরাইমা'র 'সোনালী বিস্ময়'
![]() |
| বন উজাড় করা বিষয়ে একটি সরকারি সংস্থার প্রকাশিত তথ্যকে জনসম্মুখে চ্যালেঞ্জ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট মি. বোলসোনারো (ডানে) |
![]() |
| রোরাইমা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য স্বর্ণ হলেও রাজ্যটিতে কর্তৃপক্ষ অনুমোদিত একটি বৈধ খনিও নেই |
![]() |
| ব্রাজিলে নৃতাত্বিক গোষ্ঠীদের জায়গায় সব ধরণের খননকাজ সম্পূর্ণ নিষিদ্ধ |
অর্থায়ন হ্রাস
বন উজাড় করার প্রবণতা
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
November
(177)
-
▼
Nov 12
(9)
- বিশ্বের সবচেয়ে ভয়াবহ যত জঙ্গি হামলা by অনুপম দেব ক...
- জামদানি শাড়ি: বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শাড়ির আসল...
- বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমলেও আধুনিকায়ন ব...
- ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চর শামছুদ্দিন...
- ইন্দোনেশিয়ায় বাঁশের তৈরি দর্শনীয় বাড়ি
- বাংলাদেশের পাট পাতার চা এখন জার্মানিতে by ফারজানা ...
- শিশুর স্বাস্থ্য বৃদ্ধির জন্য যা খাওয়াবেন
- বাংলাদেশে অডিও সিডি-ভিসিডি বিক্রি বন্ধ, লাইক-সাবসক...
- অবৈধ খননে আমাজন জঙ্গলের ক্ষতি মহাকাশ থেকেও দেখা যায়
-
▼
Nov 12
(9)
-
▼
November
(177)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...






























