Thursday, July 21, 2016
তুরস্কে মোতায়েন মার্কিন পরমাণু বোমা কতটা নিরাপদ?
এদিকে ইনসিরলিকের এই ঘাঁটিটি আইএসের বিরুদ্ধে পশ্চিমা জোটের যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সিরিয়ার আইএস দমনে এই ঘাঁটি থেকেই অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানায়, ১৯৫০ সালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইনসিরলিক শহরে এই মার্কিন-তুর্কি যৌথ বিমান ঘাঁটিটি স্থাপন করা হয়। ঘাঁটিতে পরমাণু অস্ত্রের অস্তিত্বের ব্যাপারে পেন্টাগন কোনো তথ্য নিশ্চিত না করলেও মার্কিন কর্মকর্তারা এখন দাবি করছে যে, তুরস্কে থাকা মার্কিন অস্ত্রগুলো তাদের নিজেদের নিয়ন্ত্রণেই সুরক্ষিত অবস্থায় আছে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক সোমবার সিএনএনকে বলেন, ‘তুরস্কে রাখা নিজেদের অস্ত্রের নিরাপত্তার জন্য ইতিমধ্যে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।’ তবে এখন পর্যন্ত মার্কিন জ্বালানি দফতর থেকে কেউ ইনসিরলিক ঘাঁটিতে অস্ত্র পরিদর্শনে গেছেন কিনা অথবা অস্ত্রগুলো তুরস্ক থেকে নিরাপদে বের করে নেয়া হয়েছে কিনা, সেটির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু তেমনটি ঘটলেও তা শুধু শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তা ছাড়া আর কারও জানার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। একই ঘাঁটির পৃথক দিকে তুরস্ক ও মার্কিন বাহিনীর যৌথ অবস্থান হওয়ায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মার্কিন সৈন্যরা। প্রায় ২ হাজার ৭০০ মার্কিন সেনা অবস্থান করছে সেখানে। তবে পরমাণু অস্ত্রের নিরাপত্তার প্রশ্নকে ‘অতিশয়োক্তি’ বলে উড়িয়ে দিয়েছেন তুর্কি-মার্কিন সম্পর্ক বিশেষজ্ঞ ওয়াকার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার সেনাবাহিনীর ক্ষমতায় লাগাম!
গণভোট ছাড়া তুরস্কের সংবিধান পরিবর্তন করতে হলে পার্লামেন্টে ৩৬৭ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। আর গণভোটের আয়োজন করতে হলে প্রয়োজন ৩৩০ এমপির ভোট। বর্তমানে তুর্কি পার্লামেন্টে এরদোগানের একে পার্টির ৩১৭ জন এমপি রয়েছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের তুরস্কবিষয়ক বিশ্লেষক আরোন স্টেইন বলেন, সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অন্তর্নিহিত কোনো ভুল নেই। তবে তারা কোন মডেল উপস্থাপন করছে ও সংস্কারের কেমন খসড়া নির্ধারণ করছে তার ওপর ফলাফল নির্ভর করছে। ওবামা-এরদোগান ফোনালাপ : তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেনের জড়িত থাকার ‘প্রমাণ’ দিয়েছে আঙ্কারা। গুলেনকে দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলোচনা করেছেন। এ সময় তুরস্কের গণতান্ত্রিক সরকার উৎখাতে জড়িত সেনাদের বিরুদ্ধে তদন্তে মার্কিন সহায়তার আশ্বাস দেন ওবামা। তবে তাড়াহুড়া না করে পরিস্থিতি মোকাবেলায় এরদোগানকে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট এসব কথা জানিয়েছেন। খবর আল জাজিরার। জোশ আর্নেস্ট বলেন, তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন দুই নেতা। অভ্যুত্থানে গুলেনের ভূমিকা নিয়ে মার্কিন সরকারকে ইলেকট্রিক ডকুমেন্টস সরবরাহ করেছে আঙ্কারা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে ইংল্যান্ড আসবে’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ▼ 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


