Showing posts with label নোমান মোহাম্মদ. Show all posts
Showing posts with label নোমান মোহাম্মদ. Show all posts

Sunday, December 9, 2012

অপেক্ষা শেষে উৎসবের দেশ by নোমান মোহাম্মদ

পরতে পরতে চোখ রাঙাচ্ছিল পুনরাবৃত্তির আশঙ্কা। হলো প্রায়শ্চিত্ত। ২২ মার্চের দুঃস্বপ্ন ভুলিয়ে দেওয়ার জন্যই যেন ক্রিকেট দেবতা বেছে নিলেন ৮ ডিসেম্বরকে। তাতে হয়তো এশিয়া কাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ পড়ল খানিকটা।

Friday, December 7, 2012

আজও অপেক্ষায় থাকবে বাংলাদেশ by নোমান মোহাম্মদ

স্বপ্নের ক্যারাভান থমকে গেছে হঠাৎ। প্রথম দুই ওয়ানডের জয়রথ তৃতীয় ম্যাচে এসে লাইনচুত। তাতে কী? সেটিকে কক্ষপথে ফেরানোর জন্য দু-দুটো সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আজ। অথবা কাল। তাহলেই ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের কীর্তিতে অমরত্ব নিশ্চিত হবে মুশফিক-তামিম-মাশরাফিদের।

Monday, November 26, 2012

ম্যাককালামেই সব শেষ by নোমান মোহাম্মদ

লড়াইটা শুধু ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে হলে এই ম্যাচ জিতে যায় বাংলাদেশ! কিউই ওপেনার একা করেছেন ১২৩, বাংলাদেশের সবাই মিলে যে ১৩২!
পরিহাসের মতো শোনাচ্ছে বটে ব্যাপারটা। তা ম্যাককালাম কাল বাংলাদেশের বোলার-ফিল্ডারদের নিয়ে এমন পরিহাসেই তো মেতেছিলেন।

সামনে নিউজিল্যান্ড, চোখে স্বপ্ন by নোমান মোহাম্মদ

মাঠ-গ্যালারিতে চোখ জুড়ানো সবুজ। সুদূরে ধূসর পাহাড়ের সারি। ওপরে ঝুলে থাকা সাদা মেঘখণ্ডের সঙ্গে আশ্চর্য সহাবস্থান কালো মেঘদলের। এসবের ফাঁকে ফাঁকে উঁকি দেওয়া নীল আকাশের পাশে উপস্থিত ছোপ ছোপ লালচে আবির।

Sunday, November 18, 2012

ফিরে ফিরে আসছে সেই হোয়াইটওয়াশের স্মৃতি by নোমান মোহাম্মদ

চাইলে দুই দলের মুখোমুখি একমাত্র টোয়েন্টি টোয়েন্টিতে ১০ উইকেটের বিধ্বংসী জয়ের কথা মনে করিয়ে দিতে পারতেন। কিংবা পাল্টা জবাব হিসেবে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতকে টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে হারানোটাও। অথবা মরিয়া হয়ে গড়গড় মুখস্থ বলে যেতে পারতেন পাল্লেকেলেতে নিজেদের শতভাগ সাফল্যের রেকর্ড।

Wednesday, September 26, 2012

শেষ হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ-ব্যাটিংয়ে আশা ছিল বোলিংয়ে হলো না by নোমান মোহাম্মদ

ম্যাচ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্যটাকে অসম্ভবই মনে হচ্ছিল। ১৩ বছরের অজেয় পাকিস্তানকে হারাতে হবে, নেট রান রেটের সঙ্গে যুদ্ধে জিততে হবে, ইনজুরি-অসুস্থতা আর সাবেক কোচের চোখ রাঙানিও করতে হবে উপেক্ষা। অথচ কাল পাল্লেকেলেতে প্রথম ইনিংস শেষে এর সবই মনে হচ্ছিল সম্ভব।

Tuesday, September 25, 2012

আজকের প্রতিপক্ষ শুধুই পাকিস্তান নয় by নোমান মোহাম্মদ

প্রতিপক্ষ নম্বর ১ : পাকিস্তান।
প্রতিপক্ষ নম্বর ২ : নেট রান রেট।
প্রতিপক্ষ নম্বর ৩ : ইনজুরি।

Monday, September 24, 2012

পাকিস্তানকে হারাতে হবে এখন অঙ্ক কষে by নোমান মোহাম্মদ

জুনে জিম্বাবুয়েতে তিন জাতি টুর্নামেন্টে এমনটা হয়েছিল। শুরুর দুই হারের ধকল সামলে টানা দুই ম্যাচে বাংলাদেশ হারায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিকদের। তিন দলের পয়েন্ট হয়ে যায় সমান। কাজ হয়নি তাতেও, নেট রান রেটের ভিত্তিতে ফাইনালে খেলে বাকি দুই দল। কপাল পোড়ে বাংলাদেশের।

Sunday, September 23, 2012

বাংলাদেশেরও আগ্রহ যে ম্যাচে by নোমান মোহাম্মদ

'ম্যাককালামের ব্যাটে ঠিকমতো বল লাগলেই ছক্কা হয়, না লাগলেও হয়'- শুক্রবার পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উড়ে যাওয়ার পর মুশফিকুর রহিমের উপলব্ধি। নিঃসংশয়ে বলা যায়, আজও ব্যাট হাতে ব্রেন্ডন ম্যাককালামের সংহারী মূর্তি দেখার আশায় বাংলাদেশ অধিনায়ক।

Wednesday, September 19, 2012

প্রতিজ্ঞা নিউজিল্যান্ড বধের by নোমান মোহাম্মদ

সমুদ্রতটের কলম্বো থেকে পাহাড়চূড়ার ক্যান্ডি। লঙ্কাদ্বীপের রাজধানীতে সারাক্ষণ ছিল গুমোট ভাপসা আর্দ্রতা। বাতাসের সঙ্গে নারিকেলশাখার নিরন্তর ঝগড়াও পারেনি তা কমাতে। ক্যান্ডির পাহাড়ের বাঁকে বাঁকে সবুজ বনানীতে নেই হাওয়ার তেমন আন্দোলন। তবুও কী স্নিগ্ধতা! বুদ্ধের ধ্যানী মূর্তির মতোই শীতল পরশ মাখানো!

Tuesday, September 18, 2012

বিশ্বকাপ শুরুর দিনেও নিরুত্তাপ শ্রীলঙ্কা by নোমান মোহাম্মদ

কলম্বোর বিমানবন্দরে আছে গোটা কয়েক পোস্টার। সাকিব-মালিঙ্গা-আফ্রিদিদের প্রমাণ সাইজ কিছু কাটআউট ছবি ছড়িয়ে শহরের এখানে-ওখানে। কিছু কিছু সড়কদ্বীপের দখল নিয়েছে তা। আর প্রেমাদাসা স্টেডিয়ামের একপাশের রাস্তায় নতুন পিচের আস্তরণ।

Monday, September 17, 2012

শ্রীলঙ্কা বলেই বাংলাদেশের বিশ্বাসটা আরো বেশি by নোমান মোহাম্মদ

বিশ্বকাপ ফুটবল হয় প্রতি চার বছর অন্তর। ওয়ানডের বিশ্বকাপ ক্রিকেট একবার পাঁচ, আরেকবার তিন বছরের ব্যবধানে হওয়ার ব্যতিক্রম বাদ দিলে চার বছর পরপরই হয়ে আসছে। সেখানে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ? কাল শ্রীলঙ্কায় পর্দা উঠছে যে আসরের, পাঁচ বছরে সেটি চতুর্থবারের মতো।

Sunday, September 16, 2012

হোয়াটমোরও দেখলেন বাংলাদেশ প্রস্তুত by নোমান মোহাম্মদ

ইউরোপিয়ান ফুটবলে এমনটা দেখা যায় হরহামেশা। নরউইচ-সান্ডারল্যান্ডের 'ছোট' ম্যাচ দেখার জন্য গ্যালারিতে হয়তো স্যার অ্যালেক্স ফার্গুসন। কিংবা গ্রেনাদা-লেভান্তে ম্যাচের আপাতনিরীহ দর্শক হোসে মরিনহো। নিছক খেলা দেখার জন্য আসেন না তাঁরা।

Sunday, March 18, 2012

ঢাকায় আজ মহারণ by নোমান মোহাম্মদ

বর্ষপঞ্জি দেখে এখন আর গর্জন ছাড়ে না মেঘদূত। চৈত্র মাসের ৩ তারিখে ঈশান-নৈর্ঋত কোণ আঁধারে ডুবে যাওয়ায় তাই অবাক হওয়ার কিছু নেই। কাল সন্ধ্যার চৈতালী ঝড়ের সঙ্গে ঘণ্টাখানেকের ঘনবর্ষণকে মানতে হবে প্রকৃতির খেয়াল। তাতে কিন্তু ভারত-পাকিস্তান মহারণ মঞ্চায়নের সামনে বড়সড় প্রশ্নবোধক চিহ্ন পড়ছে না।

Wednesday, March 14, 2012

টেন্ডুলকারের আক্ষেপ, ম্যাচ তবু ভারতের-ভারত : ৫০ ওভারে ৩০৪/৩ -শ্রীলঙ্কা : ৪৫.১ ওভারে ২৫৪ -ফল : ভারত ৫০ রানে জয়ী by নোমান মোহাম্মদ

স্বাগতিক বাংলাদেশের খেলা ছিল না। তবুও মধ্যাহ্নের সূর্য মাথায় নিয়ে টুকটুক করে টুকটাক দর্শক ঠিকই আসছিলেন স্টেডিয়ামে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফল নিয়ে তাদের বেশির ভাগেরই হয়তো চাওয়া-পাওয়ার কিছু নেই। আকাঙ্ক্ষা বলুন কিংবা প্রার্থনা- সেটি ছিল অন্যত্র। ইতিহাসের সাক্ষী হওয়ার, মাহেন্দ্রক্ষণে দেবতা-দর্শনের, আরো নির্দিষ্ট করে বললে শচীন

Tuesday, December 13, 2011

বাংলাদেশের টেস্ট সম্পর্কে ধারণাতেই গোলমাল by নোমান মোহাম্মদ

ময় দুপুর ১টা ২ মিনিট। তীব্র আলোকচ্ছটা নিয়ে সূর্য তখন মধ্যগগনে। আলোয় ভেসে যাচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দশ দিক। এ অবস্থাতেই রচিত হলো বাংলাদেশ ক্রিকেটের আরেকটি অন্ধকার অধ্যায়ের। ৭২ টেস্টে ৬২তম হার, যা আবার ৩৫তমবারের মতো ইনিংস ব্যবধানে_সেটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো তখন। টেস্টের প্রথম দুই ঘণ্টার পরই যে ফল ছিল অবধারিত।

Monday, December 12, 2011

বাংলাদেশ যে কী খেলছে আর কী বলছে... by নোমান মোহাম্মদ

পাকিস্তানের ইনিংসে সেঞ্চুরিয়ান তিনজন। বাংলাদেশেরও তাই। বাড়তি হিসেবে আরো দুজন নার্ভাস নাইনটিজে। সফরকারীদের চেয়ে স্বাগতিকরা কম কিসে! বরং খানিক এগিয়েই তো! সমস্যা হলো, তুলনাটা পাকিস্তানের ব্যাটিং ইনিংসের সঙ্গে বাংলাদেশের বোলিং ইনিংসের। ব্যাট হাতে ইউনিস খান (২০০*), মোহাম্মদ হাফিজ (১৪৩) ও আসাদ শফিক (১০৪) ভেসেছেন টেস্ট সেঞ্চুরির আনন্দকল্লোলে। আর বল হাতে সাকিব আল হাসান (০/১২১), শাহাদাত

Sunday, December 11, 2011

তবু আশায় বসতি by নোমান মোহাম্মদ

'গতকাল থেকে শিক্ষা নাও, আজকের জন্য বাঁচো, আর আশা বাঁচিয়ে রাখো আগামীকালের জন্য।'
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ক্রিকেটের চর্চা কতটুকু হয়, এ নিয়ে সন্দেহটা বহু পুরনো। ক্রিকেটাররা যে অনুক্ষণ খেলাটিতে বুঁদ হয়ে থাকেন না, ম্যাচ ও প্র্যাকটিসের বাইরে জীবনধারণের প্রতিটি পদক্ষেপে যে ক্রিকেট মাথায় রাখেন না_এমন অভিযোগের তীর বরাবরই তাঁদের দিকে। আর খেলার বাইরে নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা,

Saturday, December 10, 2011

লজ্জাজনক ব্যাটিং, মুখ লুকানোর স্কোর by নোমান মোহাম্মদ

যুদ্ধের নিয়মই বোধকরি এই। রণডঙ্কা বেজে ওঠার আগ পর্যন্ত হম্বিতম্বি করতে হয় তারস্বরে। ঢাল-তলোয়ার ঠোকাঠুকির প্রথম প্রহরগুলোতেও তাই। এমনকি পরাজয় নিশ্চিত হলেও 'ইঁদুররা পালাবার পথ পাবে না' বলে কখনো-সখনো প্রতিপক্ষকে দিতে হয় হুমকি। এরপর? একসময় নিয়তি মেনে নিয়ে সেনাদলের কাঁধ ঝুলে পড়া। আঘাতে আঘাতে বিপর্যস্ত হয়ে যুদ্ধ-জয়ের তাড়না ছাপিয়ে যুদ্ধ-শেষের অপেক্ষা!

Sunday, December 4, 2011

হারেও বড় প্রাপ্তি নাসিরের সেঞ্চুরি by নোমান মোহাম্মদ

স্কোর কার্ড বলছে, দ্বিতীয় ওয়ানডের বিজয়ী দল পাকিস্তান। ব্যবধান ৭৬ রানের। স্কোর কার্ড বলছে না যে ম্যাচটি জিতেছে বাংলাদেশও! ব্যবধান ৮৬ রানের!একটু গোলমেলে ঠেকছে, তাই তো? প্রথম অংশটি অবশ্য জলবৎতরলং। পাকিস্তানের করা ২৬২ রানের জবাবে ১৮৬ পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা। ৭৬ রানের জয়ে তাই বছরের ষষ্ঠ ওয়ানডে সিরিজ নিশ্চিত হয় পাকিস্তানের। দ্বিতীয় অংশে বর্ণিত বাংলাদেশের জয়ের মাহাত্ম্য অন্যত্র।