Saturday, September 5, 2015
অস্ট্রিয়া যাচ্ছেন হাঙ্গেরির আটকে থাকা অভিবাসন-প্রত্যাশীরা
ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নতুন করে ভাবছে। সম্প্রতি সাগরতীরে ভেসে আসা সিরীয় শরণার্থী তিন বছরের শিশু আয়লানের নিথর দেহের ছবি প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। সেই ছবি কাঁদিয়েছে বিশ্বকে। অভিবাসন নীতি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এরপরই এই পদক্ষেপ নিল জার্মানি ও অস্ট্রিয়া।
কয়েক দিন ধরে হাঙ্গেরি অভিবাসন-প্রত্যাশীদের ইউরোপের পশ্চিমাঞ্চলগামী ট্রেনে উঠতে দেয়নি। এতে স্টেশনেই আশ্রয় নেয় অভিবাসন-প্রত্যাশীরা। ট্রেনে উঠতে গিয়ে কয়েকবার দেশটির কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের।
গতকাল শুক্রবার অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত পার করে দেওয়ার উদ্যোগ নেয় হাঙ্গেরি। বুদাপেস্টের কেলেতি স্টেশন থেকে বাসে করে হাজারো অভিবাসন-প্রত্যাশীদের অস্ট্রিয়ায় নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়। ট্রেনে যেতে না পেরে অনেকে খালি পায়ে অস্ট্রিয়ার দিকে যাত্রা শুরু করেছিলেন। তাঁদের জন্যও যানবাহন পাঠিয়েছে হাঙ্গেরি।
অভিবাসন প্রত্যাশীরা ছোট ছোট দলে ভাগ হয়ে সীমান্ত পার হয়েছে। এ সময় অস্ট্রিয়ার বাসিন্দারা তাঁদের স্বাগত জানিয়েছেন। অনেক অভিবাসনপ্রত্যাশী সেখান থেকে জার্মানিতে যাবেন।
অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ানারার ফেম্যান বলেন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে তাঁরা এ নিয়ে আলোচনা করেছেন। এরপর অভিবাসন-প্রত্যাশীদের নিজেদের দেশে ঢোকার অনুমতি দিয়েছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘সরকারের জনপ্রিয়তা বেড়েছে, নির্বাচনের প্রশ্নই ওঠে না’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে নতুন আইন হবে : প্রধানমন্ত্রী
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ রাখতে হবে এবং এটিকে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে ও জনগণের ধর্মীয় অবনুভূতিতে আঘাত দেয়ার কাজে ব্যবহার করতে দেয়া যাবে না।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির সম্প্রসারণের পাশাপাশি এটির নিরাপদ ব্যবহার গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোন অশুভ মনোভাব নিয়ে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকার বিষয়ে জনগণের মধ্যে আমাদেরকে সচেতনতা গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা বলেন, তার সরকার ব্যান্ডউইথ মূল্য আটবার কমিয়ে এনেছে এবং বর্তমান মূল্য ৬২৫ টাকায় নেমে এসেছে যা ২০০৮ সালে ছিল ৭৮ হাজার টাকা। তিনি সরকারের উদ্যোগ অনুসরণ করে কল রেট কমিয়ে আনার জন্য টেলিফোন অপারেটরদের প্রতি অনুরোধ জানান।
আইসিটি ডিভিশন, বেসিস এবং গ্রামীন ফোনের যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগ এবং সারা দেশের ৪৮৭ টি উপজেলায় সপ্তাহ পালনের এ কর্মসূচি নেয়া হয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান এবং গ্রামীন ফোনের সিইও রাজিব শেঠি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী নগরীর বনানী সোসাইটি গ্রাউন্ডে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদারের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাগভনেট এবং ইনফোসরকার-২ নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রংপুরের পীরগঞ্জ, সিলেটের কোম্পানীগঞ্জ, নাটোরের সিংড়া এবং বরিশাল সদর উপজেলার স্থানীয় নেতাদের সাথে কথা বলেন।
‘উন্নয়নের পাসওয়ার্ড আপনার হাতে’-এই শ্লোগান নিয়ে সারা দেশে ইন্টারনেট সপ্তাহ-২০১৫ পালন করা হচ্ছে। এই সপ্তাহ পালনের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ইন্টারনেট মেলার মাধ্যমে এক কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়া এবং আগামী এক বছরের মধ্যে ১ কোটি ৫০ লাখ নতুন ইউজার সৃষ্টি করার জন্য ইন্টারনেট সম্পর্কে জনগণকে সার্বিক ধারণা দেয়া।
এ সপ্তাহ পালনের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রত্যেককে ইন্টারনেট ব্যবহারের আওতায় নিয়ে আসা এবং তাদের অর্ধেককে ব্রডব্যান্ড সংযোগ দেয়া যাতে আইসিটি খাত থেকে ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলার, ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার ও ২০৪১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার আয় করা যায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নারীদের ভায়াগ্রা নিয়ে পুরুষদের অতি আগ্রহ!
চিকিৎসক কোঠারি বলেন, ভারতীয় নারীদের চেয়ে পুরুষদের মধ্যেই এর প্রতি বেশি আগ্রহ দেখা যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতের বাজারে বৈধভাবে অ্যাডি নামের নারীদের জন্য ‘ভায়াগ্রা’ বাজারজাত করতে হলে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ বরাবর আবেদন করতে হবে স্পারাউট ফার্মাসিউটিক্যালসকে।
নারীদের জন্য ‘ভায়াগ্রা’র প্রতি ভারতে মানুষের আগ্রহের প্রতিফলন ঘটেছে ‘গুগল সার্চে’। এই নিয়ে প্রথম এক লাখ সার্চে বিশ্বে তৃতীয় অবস্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। নারীদের জন্য ভায়াগ্রার প্রতি আগ্রহের কারণ হিসেবে ভারতীয় বিবাহিত পুরুষদের অলসতাকেই দায়ী করেন চেন্নাইয়ের যৌগরোগ বিষয়ক চিকিৎসক নারায়ণ রেড্ডি। তিনি বলেন, যেসব পুরুষ দাবি করেন তাদের সঙ্গীর মধ্যে যৌন উত্তেজনা নেই, তারা কেউ নারী সঙ্গীকে এ ব্যাপারে সহায়তা করেন না।
আকাশ নামে চিকিৎসক কোঠারির এক রোগীর মধ্যেই উল্লিখিত বিষয়টি দেখা যায়। আকাশ অভিযোগ করেন, তিনি চুমু খাওয়া সত্তেও স্ত্রীর দিক থেকে যৌন উত্তেজনার কোন প্রকাশ দেখেননি। তাই এই নারীদের জন্য ‘ভায়াগ্রা’ তার স্ত্রীর প্রয়োজন। অপর দিকে আকাশের স্ত্রীর অভিযোগ, আকাশ কখনোই তাকে উত্তেজিত করতে যথেষ্ট সময় দেয় না। আর চুমু খাওয়ার কোন উত্তর না দেয়ার কারণ, তিনি কোনোভাবেই স্বামীর মুখের তামাকের গন্ধ সহ্য করতে পারেন না।
চিকিৎসক রেড্ডি বলেন, নারীদের জন্য ভায়াগ্রার অনেক ক্ষতিকর দিকও আছে। এসব ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যায় যদি নারী সঙ্গীটির আবেগের প্রতি পুরুষটি কিছুটা মনোযোগ দেন। তাই এ ক্ষেত্রে সঙ্গীদের নিয়ে আলোচনা প্রয়োজন, ভায়াগ্রা বা পিল নয়।
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশে র্যাব চাপে পড়েছে : বিবিসির বিশ্লেষণ
এতে বলা হয়, আরজু মিয়াকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে ক্ষমতাসীন দল থেকেই তীব্র সমালোচনা করা হয়েছে র্যাবের ।
আর এ সমালোচনায় কি কিছুটা হলেও চাপের মুখে পড়েছে পুলিশের এ বিশেষ বাহিনীটি ? হাজারীবাগে আরজু মিয়ার বাসায় বসে কথা হয় তার ভাই মাসুদ রানার সাথে যিনি তার ভাইকে হত্যা করা হয়েছে দাবি করে মামলা করেছেন আদালতে ।
তিনি বলেন, “যখন শুনেছি র্যাব আরজুকে আটক করেছে তখন বরং মনে শান্তি পেয়েছিলাম যে এলাকার কোন্দল থেকে যে রাজা মারা যাওয়ার ঘটনা নিয়ে হৈ চৈ হাঙ্গামা তা থেকে আরজু বেচে আছে, ভালো আছে,সুস্থ আছে। কিন্তু এভাবে মেরে ফেলবে সেটা কল্পনাও করতে পারেনি ”।
পরে সংবাদ সম্মেলনে থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আপনারা অনেক কথা বলেছেন। তো কি বলতে চেয়েছেন আপনারা ? – এমন প্রশ্নের জবাবে মাসুদ রানা বলেন, “ আরজুকে পরিকল্পিতভাবে দলেরই কোন খারাপ লোকেরা হত্যা করেছে। আমিও তাই মনে করি। ক্ষমতার অপব্যবহার করে আরজুকে হত্যা করা হয়েছে এজন্য মামলা করেছি। সঠিক তদন্ত চাই। মনের দিক থেকে সন্তুষ্ট থাকবো যে আমার ভাই যে দল করেছে তারা বিচার করতে পারে। ” তো দলটির নেতারা কি সেই আশ্বাস বা নিশ্চয়তা দিয়েছে আপনাকে ? জবাবে মাসুদ রানা “ সবাই আশ্বাস দিচ্ছে যে বিচার পাবো ও তাড়াতাড়ি ই পাবো। স্থানীয় সংসদ সদস্যের কথায় আমরা সন্তুষ্ট । উনি আমাদের গাইড করছেন”।
বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী আরজু মিয়ার মতো অন্তত দু হাজার মানুষ ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠার পর থেকে র্যাব সহ বিভিন্ন বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
কিন্তু কখনোই ক্ষমতায় থাকা দলগুলো এ নিয়ে প্রকাশ্যে তেমন কোন প্রতিক্রিয়া দেখায়নি ।
বরং গত বছর এপ্রিলে নারায়ণগঞ্জে সাত খুনের পর এবং পরে জুলাইয়ে হিউম্যান রাইটস ওয়াচ র্যাব বিলুপ্তির দাবি জানায়। একি দাবি করেছিলেন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও।
সরকারের মন্ত্রীদের অনেকেই এজন্যে তখন হিউম্যান রাইটস ওয়াচ ও বিএনপি চেয়ারপার্সনের তীব্র সমালোচনা করেন ।
এমনকি নিজ দলের কর্মীর বন্দুকযুদ্ধে নিহত বা গুম হওয়ার ঘটনাতেও আরে আগে তেমন কোন উচ্চবাচ্য করতে চাননি তারা।
কুমিল্লার কাজী আব্দুল মতিন বলছিলেন তার ছেলে কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এক সময় । উনিশ মাস আগে তার ছেলেকে বাড়ি থেকেই তুলে নেয়া হয়েছে বলে জানান তিনি।
নিখোঁজ সন্তানের একটি ছবি দেখিয়ে তিনি বলেন, “দেখুন ছবিতে মন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে আমার ছেলে। মন্ত্রীর সাথে রাতভর মিটিংয়ের পর বাসায় আসার পরেই ওই ঘটনা ঘটে। পরে মন্ত্রী সহ স্থানীয় নেতারা অনেক খোজ করেছেন কিন্তু আমি আমার সন্তানর খোজ আজও পাইনি”।
তবে এবার হাজারীবাগের ঘটনায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন। কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্যরা, যা নিয়ে কার্যত কিছুটা চাপেই পড়েছে র্যাব । ওই এলাকার কাউন্সিলর তারিকুল ইসলাম সজিব বলছেন আরজু হত্যার সাথে জড়িতদের কোনভাবেই ছেড়ে দেবেননা তারা।
তিনি বলেন, “ আরজুর শরীরের জামা কাপড়ে গুলির কোন দাগ ছিলনা, শুধু শরীরে ছিলো। সে পালানোর চেষ্টা করলে গুলি লাগতো পিঠে। এছাড়া আমি তার শরীরে কুকুরের কামড়ের দাগ দেখেছি। এ ঘটনার সাথে দল বা প্রশাসনের যে-ই জড়িত থাকুক ছাড়া পাবেনা। ” তবে মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলছেন শুরু থেকেই বন্দুকযুদ্ধের বিষয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এখনকার মতো প্রতিক্রিয়া আসলে এতো বিপুল সংখ্যক ব্যক্তিকে বন্দুকযুদ্ধের শিকার হতে হতোনা বলেই মনে করেন তিনি।
“ এখন বিতর্ক হচ্ছে যেটা আগে হয়নি কখনো । এটা ভালো ইঙ্গিত । যদিও বড় খরচের মধ্য দিয়ে এটা হলো যে প্রায় ২ হাজার মানুষকে প্রাণ হারাতে হয়েছে । এখন যেহেতু প্রশ্ন উঠেছে, এবং এ ধরনের প্রশ্ন বা বিতর্ক যদি ১০/১৫ বছর আগে সূচনা হতো তাহলে এতো মানুষ এর শিকার হতোনা”।
তিনি বলেন, আরজু মিয়ার ক্ষেত্রে পরিবার থেকে যে মামলা হয়েছে সে ধরনের মামলা আগেও হয়েছে কিন্তু সব সময়ই দেখা গেছে যার বিরুদ্ধে অভিযোগ ওঠে বেশিরভাগ ক্ষেত্রে তাকে পদ থেকে সরিয়ে নেয়া হয়।
“ আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এরা আসে সামরিক বাহিনী থেকে এবং পুলিশের হয়ে কাজ করছে। যখন অভিযোগ আসে তখন তারা যখন সামরিক বাহিনীতে চলে যায় তখন তাদের ওপর সামরিক বাহিনীর বিধি বিধান প্রযোজ্য হয়। ফলে সাধারণ আদালতে ফৌজদারি অপরাধের বিচারের প্রক্রিয়া থেকে তাদের দুরে সরিয়ে নেয়া হয়। এ ধরনের প্রক্রিয়ার কারণেই এরা জবাবদিহিতার সম্মুখীন হয় না ”
আর জবাবদিহিতার কোন সুযোগ নেই বলেই অনেকে পরিবারের সদস্যদের হারিয়ে তার শেষ পরিণতি সম্পর্কেও জানতে পারেননি। হাজারীবাগের মাসুদ রানা কিংবা কুমিল্লার কাজী আব্দুল মতিন তাদের ভাই কিংবা সন্তান নিহত বা নিখোঁজ হওয়ার পর ক্ষমতাসীন দলের নেতা বা কর্মী হওয়ার সুবাদে দল বা প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন বা পাওয়ার চেষ্টার সুযোগ পেয়েছেন।
কিন্তু সে সুযোগও পাননি ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ১৯ মাস আগে নিখোঁজ হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম। সরকারি নানা দপ্তরে ঘুরে হতাশ সানজিদা বলছেন এখন সরকারি দলের কর্মীরা নিহত হওয়ার প্রেক্ষাপটে তাদের দলের নেতারা বিচারের যে দাবি করছেন সেটি হলেও তারা খুশী হবেন।
“র্যাবের পোশাক পড়া লোকজন আমার ভাই সহ কয়েকজনকে তুলে নিয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যেই ঘটেছে । তিনি ছাত্রদলের কর্মী ছিলেন এখানে। কাউন্সিলর নির্বাচনে আগ্রহী ছিলেন । থানা, পুলিশ, মানবাধিকার কমিশন সব জায়গায় গেছি আমরা বার বার। কিন্তু খোঁজই পেলামনা এখনো। এখন সরকারি দলের কর্মীদের হত্যার বিচার হলে নিশ্চয়ই একদিন আমরাও বিচার পাবো ”।
বন্দুকযুদ্ধে নিহতদের ঘটনার পাশাপাশি সাজেদুল ইসলাম সুমনের মতো অসংখ্য মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে মূলত রাজনৈতিক সংঘাত সহিংসতার সময় বন্দুকযুদ্ধে নিহত হওয়া বা গুম হওয়ার ঘটনা বেড়ে যায় । তবে র্যাব সবসময়ই বলে আসছে যে আর এসব ঘটনার অধিকাংশগুলোর ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন র্যাবের বিরুদ্ধেই। কিন্তু সরকার ও র্যাব এগুলো সবসময়ই প্রত্যাখ্যান করে আসছে।
র্যাবের উপপরিচালক মেজর মাকসুদুল আলম বলছেন একটি শক্তিশালী তদন্ত সেল অভিযোগের তদন্ত করে এ পর্যন্ত ২ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, “ যে কোন অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন বিশেষায়িত সেল আছে। তারা স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকেন। অনেকের বিরুদ্ধেই চাকুরিচ্যুতি সহ নানা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই কোন কিছু ঘটলেই র্যাবের সমালোচনা করা হয় কিন্তু পরে দেখা যায় সে অভিযোগ সত্যি হয়না। ”
তবে সাম্প্রতিক বন্দুকযুদ্ধের ঘটনাগুলোর পর তীব্র সমালোচনা হচ্ছে এটা কি কোন চাপ সৃষ্টি করছে র্যাবের ওপর—এমন প্রশ্নের জবাবে মি আলম বলেন, “কাজ করতে গেলে সমালোচনা হবেই। কোন গাফিলতি বা থাকলে তদন্ত পর্ষদ আছে
তারা তদন্ত করে আইনগত যা করার সেটাই করা হবে। নারায়ণগঞ্জের ঘটনাতেও ব্যবস্থা নিয়েছি। তাই কোন বাড়তি চাপ মনে করছিনা ”।
কিন্তু র্যাব বা সরকার যা-ই বলুক, অনেকেই মনে করেন হাজারীবাগের আরজু মিয়ার নিহত হওয়ার পর সরকারি দলের নেতাদের কঠোর সমালোচনা বন্দুকযুদ্ধ সহ নানা ঘটনায় শুরু থেকে প্রশ্নবিদ্ধ হয়ে পড়া র্যাবের ওপর নৈতিক দিক থেকে হলেও একটি বড় ধরনের চাপ সৃষ্টি করেছে ।
সূত্র : বিবিসি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুরবানি নিয়ে চক্রান্ত বন্ধ করতে হবে : ওলামা লীগ
মানববন্ধনে তারা বলেন, ইসলাম বিদ্বেষীরা প্রতিবছর কুরবানি পশুর হাট নিয়ে অপপ্রচার করে। অথচ যখন পহেলা বৈশাখে সারা বাংলাদেশের সবচেয়ে মুমূর্ষু রোগীদের পাঠানো স্থান ঢাকা মেডিক্যাল, পিজি হাসপাতালে ও বারডেমসহ গুরুত্বপূর্ণ হাসপাতালে আগত সবগুলো রাস্তাই ব্যারিকেড দিয়ে আটকানো থাকে, চতুর্দিকে থাকে বৈশাখপ্রেমী অজস্র মানুষের ভীড়, সেখানে অ্যাম্বুলেন্স চলাতো দুরের কথা মানুষই চলতে পারে না। তা নিয়ে কোনো মাতামাতি করে না। শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থানের কারণে বারডেম, পিজি, ঢাকা মেডিকেলের রোগীরা টানা ছয়দিন ধরে অবরুদ্ধ ছিল। রথযাত্রার সময় পুরো রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, তাছাড়া বিভিন্ন মিছিল-মিটিংয়েও রাস্তা বন্ধ করে দেয়া হয়, অসহনীয় যানজট তৈরি হয়। তখন এসব ইসলাম বিদ্বেষীরা কিছু বলে না। যখন কুরবানির সময় আসে তখন তারা কুরবানির পশুর হাটের বিরুদ্ধে উঠেপড়ে লাগে।
বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অজুহাতে দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা হিন্দুত্ববাদী চক্রান্তের শিকার হয়ে কুরবানির পশু জবাই করার স্থান নির্দিষ্ট করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীতে পশু কুরবানির জন্য ৪৯৩টি স্থান নির্ধারণ করেছে দুই সিটি কর্পোরেশন। এসব স্থানেই পশু কোরবানি করতে হবে। তাছাড়া সারাদেশের ৩২৩টি পৌরসভা ও ১১টি সিটি করপোরেশনকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের ফলে ঢাকা শহরের লাখ লাখ কুরবানিদাতার দুর্ভোগের কথা বিবেচনা করে কুরবানি না করে ওয়াজিব তরকের গুনাহে গুনাহগার হবে। সুতরাং অবিলম্বে কুরবানির বিরুদ্ধে হিন্দুত্ববাদী চক্রান্ত বন্ধ করে কুরবানির স্থান নির্দিষ্ট করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্নীতি প্রধান সমস্যা গণতন্ত্রে আস্থা, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, আগাম নির্বাচনের পক্ষে মত, সরকারের জনপ্রিয়তা বেড়েছে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছাত্রী লাঞ্ছিত: নম্র রাহুল যেভাবে অপরাধী হয়ে ওঠল by এম এ মজিদ
শনিবার দুপুর ১টার দিকে কোর্ট হাজত খানায় রাহুল এ প্রতিবেদককে জানায়, ২য় বার হবিগঞ্জে আসার পর অর্ণার সাথে সে কোনো যোগাযোগ করেনি। তবে অর্ণাই তার সাথে যোগাযোগের চেষ্টা করতো। একপর্যায়ে পারিবারিক সিদ্ধান্তে স্কুলে যাওয়াও বন্ধ করে দেয় রাহুল। একাধারে ২০ দিন সে স্কুলেই যায়নি। শ্রেণীশিক্ষক বদরুল আলম খন্দকার খবর দিয়ে রাহুলকে স্কুলে নিয়মিত ক্লাশ করতে বলেন। স্যারের নির্দেশে সে আবারো স্কুলে যাওয়া শুরু করে। রাহুল জানায়, ঘটনার কয়েক দিন আগে অর্ণা একটি কালো ব্যাগে করে কাপড়চোপড় সাথে নিয়ে তার কাছে চলে আসে। বিয়ে করতে চাপ দেয়। বয়স না হওয়ায় বিষয়টি এখনই সম্ভব নয় জানালে তীব্র অভিমান করে অর্ণা। রাহুলের কাছ থেকে ফিরে গিয়ে অর্ণা হৃদয় নামের এক কিশোরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। হৃদয়ের বাড়ি শহরের উমেদনগরে। বিভিন্ন কারণে অর্ণার সাবেক প্রেমিক রাহুলের প্রতি হৃদয় ক্ষুব্ধ হয়। রাহুলের দাবি, অর্ণাই হৃদয়কে তার প্রতি ক্ষুব্ধ করে তোলে। একদিন হৃদয় তার বন্ধুদের নিয়ে রাহুলকে স্কুলে যাওয়ার পথে মারধর করে। মারধর করে অর্ণার স্কুলের সামনেই। অর্ণাও ঘটনাস্থলেই পাশেই ছিল। অর্ণা তার বান্ধবীদের নিয়ে রাহুলকে নির্যাতনের কাহিনী প্রত্যক্ষ করে, হাসিঠাট্টা করে। এতে চরমভাবে অপমান বোধ করে রাহুল।
প্রতিশোধ নেয়ার শপথটা তখনই। সুযোগ খুঁজতে থাকে রাহুল। সেই সুযোগটি আসে ২৬ আগষ্ট বিকালে। এবার বান্ধবীদের সামনেই অর্ণাকে চড়থাপ্পড় মারতে থাকে রাহুল। দৃশ্যটি মোবাইলে ভিডিও রেকর্ড করে তার বন্ধ নোমান ও শাকিল। নোমান ও শাকিল ভিডিওচিত্রটি তাদের নিজেদের ফেসবুকে আপলোড করে ১ সেপ্টেম্বর। বিষয়টি জেনে সাথে সাথে তা ডিলিট করে দেয় রাহুল। কিন্তু ইতিমধ্যে নোমান ও শাকিলের ফেসবুক ফ্রেন্ডদের কেউ কেউ দৃশ্যটি শেয়ার করে। ফেইসবুক হোল্ডার শিশু হওয়ায় তাদের ফ্রেন্ড সংখ্যাও ছিল কম। ফলে তা ছড়িয়ে পড়তে সময় লাগে ৪৮ ঘন্টা। ৩ সেপ্টেম্বর সেই দৃশ্যটি চলে আসে সাংবাদিকদের কাছে। ১ ঘন্টার ব্যবধানে দৃশ্যটিতে শেয়ার করে ৩ হাজারেরও বেশি ফেসবুক হোল্ডার। যার ভিউয়ার ছিল তখন ৪৮ হাজার। এরপর সেটি চলে যায় টিভি মিডিয়ায় ও ইউটিউবে। এখন স্কুলছাত্রীকে প্রকাশ্যে চড়থাপ্পর মারার দৃশ্যটি ডিজিটাল দুনিয়ায় অনিয়ন্ত্রিত।
৪ ভাইয়ের মধ্যে রাহুল ৩য়। বড় ভাই তারেক থাই এলোমুনিয়ামের দোকানে কাজ করে, ২য় ভাই কাউছার বেকার, ৩য় রাহুল, ছোট ভাই আমিনুল ইসলাম ৫ম শ্রেণীর ছাত্র। রাহুলের গ্রামের বাড়ি বড়ইউড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বদরুল আলম জানান, রাহুলের বাবা ফজল মিয়া দীর্ঘদিন যাবত বাড়িতে আসেন না। তিনি কোথায় থাকেন তাও গ্রামের অধিকাংশ মানুষ জানে না। কয়েক বছর পরপর তারা একেকবার বাড়িতে আসেন। বাড়িতে তাদের বসতবাড়িঘরও নেই বললেই চলে। রাহুলের স্কুলের ৯ম শ্রেণীর ক্লাশ টিচার বদরুল আলম খন্দকার জানান, রাহুল অত্যন্ত ভদ্র নম্র ছেলেদের একজন ছিল। সে ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুলে পড়ে। ৮ম শ্রেণীর পর সে ঢাকায় চলে যায়। পরে ঢাকা থেকে আবারও সে একই স্কুলে এসে ভর্তি হয়। তার আচার আচরণ ছিল মার্জিত। কেন যে সে এতোটা দুঃসাহসি হয়ে উঠে, দেশে বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তা ভেবে দেখার বিষয়। তিনি জানান, যেহেতু একটি ন্যাক্কারজনক ঘটনার জন্য সে আপাতত দায়ী, কাজেই স্কুল কর্তৃপক্ষ এব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্তই নেবে। নির্যাতিতা কিশোরী অর্ণা ইতিপূর্বে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। তবে এরপর থেকে মিডিয়ার সামনে কোনো কথা বলেননি অর্ণা ও তার পরিবারের কেউ।
শনিবার দুপুর ১টায় রাহুলকে নিয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিয়িাল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার কোর্টে আসেন ওসি নাজিম উদ্দিন ও তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক। সাথে ৭ দিনের রিমান্ড আবেদন। বাধা হয়ে দাঁড়ায় আইন। শিশু কিশোর অপরাধ দমন আইনে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। আইনী জটিলতায় কেটে যায় আরো কয়েক ঘন্টা। অবশেষে দুপুর ৩টার দিকে রাহুলকে নিয়ে যাওয়া হয় কিশোর অপরাধ দমন আদালতের দায়িত্বপ্রাপ্ত জজ হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিনের আদালতে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সাবেক সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জানান, যেহেতু গ্রেফতারকৃত ছাত্রটি শিশু। কাজেই শিশু কিশোর অপরাধ দমন আদালত ছাড়া অন্য কোনো আদালত এব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না। হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান- আইন অনুযায়ীই সব কিছু হবে। ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারেও পুলিশ চেষ্টা করে আসছে। হবিগঞ্জের বিশিষ্ট ও কবি তাহমিনা বেগম গিনি বলেন “ কিশোরটি দুঃসাহসী, ছাত্রীকে লাঞ্ছনার সময়ও সে ছিল উদ্ধত্যপূর্ণ, এমনকি পুলিশের হাতে গ্রেফতারের পরও তার মধ্যে কোনো অনুশোচনা লক্ষ করা যায়নি। কিশোরীরও দোষ থাকতে পারে। তবে প্রকাশ্যে এভাবে নির্যাতন ইতিপূর্বে হবিগঞ্জে আর হয়নি। কিশোর কিশোরীদের অপরাধের ক্ষেত্রে ফেসবুক, মোবাইলের অপব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাহুলকে গ্রেফতারের পর তার বাবা ফজল মিয়া ঢাকা থেকে আসেননি। তার মা-ও তার কোনো খোঁজখবর নেননি। এমনকি তার ভাইয়েরাও আসেনি থানায় বা কোর্টে। রাহুলের মামার বাড়ির লোকজনই দেখভাল করছে তাকে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুত্রশোকে পাগলপ্রায় আয়লানের বাবা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্রেন দখলে কাড়াকাড়ি!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরাফাতের মৃত্যুর ময়নাতদন্ত বন্ধ!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগান তালেবানের ভবিষ্যৎ by হামিদ মীর
মাওলানা সামিউল হক আলোচনার পক্ষে, তবে তিনি আফগান রাষ্ট্রদূতকে তালেবানের নিরাপত্তা ও সাবধানতা অবলম্বন সম্পর্কে সতর্ক করে দেন। তিনি বলেন, আফগানিস্তানের জেলগুলোতে বন্দী তালেবানদের ওপর কঠিন নির্যাতন চলা অবস্থায় প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার যেন মোল্লা আখতার মনসুরের চালচলনে কোনো নমনীয়তার আশা না করে। মাওলানা সামিউল হক সর্বদা আফগান তালেবানের পৃষ্ঠপোষকতা ও প্রতিনিধিত্ব করেছেন। তার রাজনীতির সাথে মতবিরোধ করা যেতে পারে। তবে তার গুরুত্বকে অস্বীকার করা যায় না। সম্প্রতি তিনি আফগান তালেবান সম্পর্কে ইংরেজিতে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। যার নাম Afghan Taliban : War of Ideology, Struggle for Peace (আফগান তালিবান : ভাবাদর্শের যুদ্ধ, শান্তির জন্য সংগ্রাম)। ওই গ্রন্থে তিনি আফগান তালেবান ও মোল্লা মুহাম্মদ ওমর সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা দূর করার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, মোল্লা মুহাম্মদ ওমরের দারুল উলুম হক্কানিয়ায় পড়ালেখা করার কোনো রেকর্ড নেই, তা সত্ত্বেও তিনি দারুল উলুমের দু’জন পুরনো ছাত্র মৌলভি ইউনুস খালেস ও নবী মুহাম্মদীর ছাত্র। দারুল উলুম হক্কানিয়া মোল্লা মুহাম্মদ ওমরকে এক সম্মানসূচক ডিগ্রি অবশ্যই প্রদান করেছে। ওই গ্রন্থের তথ্য মোতাবেক মোল্লা মুহাম্মদ ওমরের বিবি দু’জন। মাওলানা সামিউল হক লিখেছেন, মোল্লা মুহাম্মদ ওমর মেয়েদের শিক্ষার বিরোধী ছিলেন না। তবে তিনি সহশিক্ষার বিরোধী ছিলেন। ওই গ্রন্থে মাওলানা দাবি করেছেন, তালেবান শাসনামলে রীতিমতো প্রথম আফগানিস্তানের ক্রিকেট টিম গঠন করা হয় এবং তালেবান সরকার পাকিস্তানের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদস্যপদ লাভের চেষ্টা করে, তবে এ প্রচেষ্টা সফল হয়নি।
ব্রিটিশ সাংবাদিক জেমস ফার্গুসন আফগান তালেবান সম্পর্কে তার এক গ্রন্থে লিখেছেন, আফগানিস্তানের ইতিহাসে মোল্লা মুহাম্মদ ওমরের কাছ থেকে যে সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না, তা হচ্ছে, তিনি তার শাসনামলে পপি চাষ বন্ধ করে দিয়েছিলেন এবং ‘সাভারা’র মতো প্রথাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেন। যে প্রথায় গোত্রীয় শত্র“তা দূর করার জন্য মেয়েদের জোরপূর্বক বিয়ে দেয়া হতো। ফার্গুসন লিখেছেন, মোল্লা মুহাম্মদ ওমরের শাসনামলে কারি বরকতুল্লাহ সালিম কাবুলে একটি গার্লস স্কুল পরিচালনা করতেন, যেখানে সাত হাজার ছাত্রী পড়ালেখা করত। মোল্লা মুহাম্মদ ওমর আফগানিস্তানে হিন্দু ও অন্য বিধর্মীদের নিরাপত্তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিশ্বমিডিয়ায় তার ইতিবাচক পদক্ষেপগুলো তেমন দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। বিশ্বমিডিয়া মোল্লা মুহাম্মদ ওমর ও আফগান তালেবানকে শুধু আল কায়েদার পৃষ্ঠপোষক হিসেবে দেখেছে। পাকিস্তানের সরকারগুলো সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও মোল্লা মুহাম্মদ ওমরকে আলকায়েদা ও ওসামা বিন লাদেন থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। মোল্লা মুহাম্মদ ওমর সব সময় পাকিস্তানের স্বার্থের প্রতি খেয়াল রেখেছিলেন, কিন্তু পাকিস্তান সরকারের ইচ্ছা ও আবেদন শেষ পর্যন্ত কখনো বুঝে উঠতে পারেননি।
২০১০ সালে আফগান তালেবান ও পাক সরকারের মধ্যে বেশ ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। মোল্লা মুহাম্মদ ওমরের ঘনিষ্ঠ সঙ্গী উবায়দুল্লাহ আখুন্দ পাকিস্তানের এক জেলখানায় মারা যান এবং তার পরিবারের কাছে মৃত্যুর খবর গোপন রেখে তাকে চুপচাপ দাফন করে দেয়া হয়। তালেবান সরকারের আরো একজন সাবেক মন্ত্রী উস্তাদ ইয়াসিরও পাকিস্তানের এক জেলখানায় গোপন মৃত্যুর শিকার হন। এরপর মোল্লা মুহাম্মদ ওমরের আরো একজন ঘনিষ্ঠ সঙ্গী মোল্লা আব্দুল গনি বেরাদারকে করাচিতে গ্রেফতার করা হয়। আমার এ কথা বলার প্রয়োজন নেই যে, ২০১০ সালে পাকিস্তানের কোন কোন দফতরে কে কে প্রধান ছিলেন। তবে আফগান তালেবানকে জোরজবর-দস্তিমূলক আমেরিকা ও হামিদ কারজাইর সাথে আলোচনায় রাজি করার প্রচেষ্টায় তারাই লিপ্ত ছিলেন, যারা পরে সিআইএর এজেন্ট রেমন্ড ডেভিসের মুক্তির ব্যবস্থা করে দিয়ে নিজেদের অবসারকালীন জীবনে বিদেশে চাকরির বন্দোবস্ত করে নিয়েছেন। এটা এমন একটা সময়, যখন মোল্লা মুহাম্মদ ওমরকে ভারতসহ বেশ কিছু দেশ নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করার চেষ্টা করেছিল। কিন্তু মোল্লা মুহাম্মদ ওমর সর্বাত্মক অভিযোগ সত্ত্বেও পাকিস্তানের ব্যাপারে চুপ থাকেন। তা সত্ত্বেও আফগান তালেবানের ওপর পাকিস্তানের প্রভাব-প্রতিপত্তি বেশ কমে যায়। মোল্লা মুহাম্মদ ওমরের মৃত্যুর পর তালেবান ও আফগান সরকারের মাঝে আলোচনার কর্মসূচি বাতিল হয়ে গেছে। এ কর্মসূচি আবার শুরু হওয়া উচিত। তার পরও এ ব্যাপারে পাকিস্তানকে সতর্কতা, প্রেসিডেন্ট আশরাফ গনিকে ধৈর্য ও প্রজ্ঞা এবং বিশ্বশক্তিগুলোকে নিরপেক্ষতা প্রকাশ করতে হবে। আফগান তালেবানের জাতিসত্তা ও স্বার্থকে সামনে রাখতে হবে। যদি তাদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করা হয় এবং মিথ্যা বলা হয়, তাহলে পাল্টা জবাব হিসেবে বিস্ফোরণের আওয়াজের পর আওয়াজ আসতে থাকবে।
পাকিস্তানের জাতীয় পত্রিকা দৈনিক জং
১০ আগস্ট, ২০১৫ সংখ্যায় প্রকাশিত
উর্দু থেকে ভাষান্তর ইমতিয়াজ বিন মাহতাব
ahmadimtiajdr@gmail.com
লেখক- হামিদ মীর: পাকিস্তানের জিও টিভির নির্বাহী সম্পাদক
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উসমানীয় শাসনের শঙ্কায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী
তিনি বলেছেন, ‘আপনার স্থান যখন দখল হয়ে যাচ্ছে তখন আপনি অভিবাসী বা মুহাজিরদের গ্রহণ করতে পারেন না এবং অভিবাসীদের বেশিরভাগই মুসলমান, খ্রিস্টান নয়। অথচ ইউরোপ এবং ইউরোপীয়দের রয়েছে খ্রিস্টীয় নানা শেকড়।’
‘ইউরোপের খ্রিস্টীয় সংস্কৃতি তার খ্রিস্টীয় মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে যে হিমশিম খাচ্ছে তা কী এরইমধ্যে আশঙ্কাজনক নয়?’-প্রশ্ন করেন ওরবান। ব্রাসেলস সফরের অবকাশে জার্মান দৈনিক Frankfurter Allgemeine Zeitung-এ লেখা এক প্রবন্ধে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এইসব মন্তব্য করেছেন।

হাঙ্গেরি ও স্পেন ছাড়া আর কোনো দেশ ইউরোপের সীমানাগুলো রক্ষা করতে চাইছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ব্রাসেলসে ইউইউ বা ইউরোপীয় জোটের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই প্রবন্ধের নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমার মতে সামাজিক জীবনে খ্রিস্টিয়তার অর্থ হলো বিপদের সময় আমাদের ভাইদের সহায়তা দেয়া।’
এদিকে আল-জাজিরা জানায়, ওরবান বলেছেন যে তার দেশ বিপুল সংখ্যক মুসলিম শরণার্থী নিতে আগ্রহী নয়। ইউরোপে যে শরণার্থী সংকট তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন রয়েছে হাঙ্গেরি। এ দেশ হয়ে বহু শরণার্থী জার্মানসহ অন্য দেশে যেতে চাচ্ছে।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদফতরে সাংবাদিকদের ওরবান বলেন, ‘আমার মনে হয়ে আমাদের দেশে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে নেব কি-না সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার আমাদের রয়েছে।’
সিরীয় শরণার্থীদের হাঙ্গেরিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে আসবেন না… আসাটা ঝুঁকিপূর্ণ। আপনাদের গ্রহণ করার নিশ্চয়তা দিচ্ছি না আমরা।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশের অর্থনীতি মহাবির্পযয়ের মুখে পড়বে : আনু মুহাম্মদ
বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল গণতান্ত্রিক ধারায় শান্তিপূর্ণ পথে সরকার পরিবর্তনের পথ বন্ধ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ ভোট ও ভাতের অধিকারের কথা বলে ক্ষমতায় এখন তারা জনগণের ভোটাধিকারকেই ভয় পাচ্ছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পরাজয়।
তিনি বলেন, দুর্নীতি, ব্যাংক লোপাট, অর্থপাচার ও জবরদখল, সন্ত্রাস, গুম-খুনের রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতেই সরকার বিশ্বব্যাংক প্রদত্ত নিম্নমধ্য আয়ের সার্টিফিকেট ফেরি করছে। বর্তমান সংসদ ও সরকার নির্বাচিত নয় বলেই তারা স্বেচ্ছাচারী পন্থায় অন্যায় ও অযৌক্তিকভাবে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের মত এই সরকারের কাছে দেশের কোনো গণতান্ত্রিক ভবিষ্যত নেই, জানমালের নিরাপত্তা নেই, জাতীয় সম্পদ ও জাতীয় স্বার্থ নিরাপদ নয়।
কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে প্রকৌশলী বিডি রহমতুল্লাহ, বাসদ (মার্কসবাদী)-এর আহ্বায়ক মুবিনুল হায়দার চৌধুরী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট আবদুস সালাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মাহবুব) ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। দেশের ৫৫টি জেলা থেকে ৫৫০ জন প্রতিনিধি কনভেনশনে অংশগ্রহণ করছেন।
কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, অ্যাডভোকেট তাসমিন বীনা, প্রকৌশলী ম. ইনামুল হক, নাগরিক ঐক্যের ইফতেখার আহমেদ বাবু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন ইউসিএল-এর নজরুল ইসলাম এবং বাসদ (মার্কসবাদী) এর ফখরুদ্দীন কবির আতিক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যে ছবিতে কাঁদছে বিশ্ব
![]() |
| তুরস্কের পূর্বাঞ্চলীয় সমুদ্র সৈকতে শিশু আইলানের লাশ; জীবদ্দশায় খেলারত আইলান ; শিশু আইলানের লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে : এফপি |
সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ থেকে জীবন বাঁচাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ইউরোপ অভিমুখে রওনা দেন আবদুল্লাহ কুর্দি। নৌকায় করে তুরস্কের বোদরাম উপদ্বীপ থেকে গ্রিসের এজিয়ান দ্বীপের উদ্দেশে রওনা হন তারা। এরপর সেখান থেকে যাবেন কানাডায়। সেখানে শুরু হবে তাদের নতুন জীবন। কিন্তু নতুন জীবনের পরিবর্তে সাগর কেড়ে নিলো তার স্ত্রী ও দুই সন্তানের জীবন। গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এ মানুষটির কাছে শেষ পর্যন্ত সমুদ্রের উত্তাল ঢেউ বিভীষিকায় পরিণত হলো। এখন এই দুঃসহ স্মৃতিকে আঁকড়ে ধরে আছেন আবদুল্লাহ কুর্দি। সব কিছু হারিয়ে বেঁচে আছেন তিনি একা। উত্তাল ঢেউয়ের তোড়ে শিশুরা বাবা-মায়ের কোল থেকে ছিটকে পড়ল সমুদ্রে। ভাসিয়ে নিয়ে এলো এক শিশুর লাশ তুরস্কের সমুদ্র এক সৈকতে, আর মায়ের লাশ দূরের অন্য এক সৈকতে।
ঢেউয়ের তোড়ে ভেসে যায় ওরা : বাবা আবদুল্লাহ
গত বৃহস্পতিবার তুরস্কের বোদরামের নিকটবর্তী মুগলা শহরের একটি মর্গ থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন আবদুল্লাহ। সাগরে নৌকাডুবির পর সৈকতে ভেসে এসেছিল তার তিন বছরের সন্তান আইলানের লাশ। পরে এক পুলিশ শিশুটির লাশ কোলে তুলে নেন। মর্গ থেকে বেরিয়ে কান্নাজড়িত কণ্ঠে আবদুল্লাহ বলেন, ‘এখন আমি আর কিছুই চাই না। এখন যদি আপনারা আমাকে বিশ্বের সব দেশ দিয়ে দেন তবুও আমার আর কিছুই চাই না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোই আমি হারিয়ে ফেলেছি।’ তার একটাই চাওয়া স্ত্রী-সন্তানের লাশ তিনি সিরিয়ার কোবানিতে নিয়ে যেতে চান। তার আর ইউরোপে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তিনি বলেন ‘আমি শুধু শেষবারের মতো আমার সন্তানদের দেখতে চাই এবং চিরদিন তাদের সাথেই থাকতে চাই’।
আবদুল্লাহ বলেন, তীব্র স্রোতের কবলে পড়ে প্রথম সন্তান মারা যায়, অন্যদের বাঁচাতে তাকে ছেড়ে দিতে বাধ্য হই। এরপর আলো অনুসরণ করে সাঁতারে তীরে পৌঁছানোর চেষ্টা করি। হাসপাতালে গভীর শোকে বিহ্বল আবদুল্লাহ বলেন, জীবন বাঁচাতে নৌকা ধরে রাখার প্রাণপন চেষ্টা করি; কিন্তু এটি দুলছিল। প্রবল ঢেউ, বৈরী আবহাওয়া আর অন্ধকারে বিভীষিকাময় এক পরিবেশ। কিছুণ পর স্ত্রী-সন্তান কারো আওয়াজ আর শুনতে পাচ্ছিলাম না। যাদের জন্য সব কিছু তাদের হারিয়ে নিঃস্ব আবদুল্লাহর এখন আর কিছুরই প্রয়োজন নেই। পুরো বিশ্ব হাতের মুঠোয় এনে দিলেও তা অসীম বেদনার শেষ হবে না।
আবদুল্লাহ বলেন, কানাডা আশ্রয়ের জন্য আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হয়। তবে এ ‘ছবিটি’ (সমুদ্রের পাড়ে সন্তানের ছবি) আমাকে সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। আশ্রয়ের আশায় এটি তাদের দ্বিতীয় প্রচেষ্টা জানিয়ে আবদুল্লাহ আরো বলেন, এ জন্য চোরাকারবারিদের চার হাজার ইউরো দিয়েছিলেন। অথচ চোরাকারবারিরা তাদেরকে রেখে পালিয়ে যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পরিবারসহ গ্রিসে যাওয়ার জন্য দুইবার আবদুল্লাহ দালালদের টাকা দিয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয়ে একটি নৌকায় যাত্রা করার সিদ্ধান্ত নেন তিনি ও আরো কয়েকটি পরিবার। যাত্রা শুরুর পরপর নৌকায় পানি উঠতে শুরু করলে লোকজন আতঙ্কে উঠে দাঁড়ানোর পর সেটি ডুবে যায়।
আবদুল্লাহ কুর্দি পুলিশকে জানিয়েছেন, তার হাত থেকে শিশুরা ফসকে যাওয়ার পর তিনি তন্নতন্ন করে তাদের খুঁজেছেন। তারা প্রায় ৩ ঘণ্টা পানির মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করেছেন। এরপর হয়তো ভাষা হারিয়ে ফেলেছিলেন তিনি। তাই আর কথা বলতে পারছেন না বলে মা চাইলেন। তবে কথা শেষ করার আগে কিছু বার্তা দিলেন তিনি, ‘আমি সত্যিই চাই পাচার বন্ধ হোক। যারা শেষ রক্তবিন্দু দিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছেন তাদের জন্য একটি সমাধানের পথ খোলা হোক।’
আবদুল্লাহর বোন তিমা কুর্দিকে উদ্ধৃত করে কানাডার ন্যাশনাল পোস্ট পত্রিকা জানিয়েছে, ‘আমি তাদের স্পন্সরের চেষ্টা করেছিলাম। আমার বন্ধু ও প্রতিবেশীরা ব্যাংক ডিপোজিট দিয়ে আমাকে সহায়তা করেছিল। কিন্তু আমরা তাদের আনতে পারিনি এবং সে কারণে তারা ওই নৌকায় গিয়েছিল। তুরস্কে তাদের থাকার জন্যও আমি টাকা পাঠাচ্ছিলাম। কিন্তু সেখানে তারা সিরীয়দের সাথে যে আচরণ করে তা ভয়াবহ।’
আবদুল্লাহ ও তার পরিবারের সাথে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ওমাইর মহসিন নামে আরেক সিরীয় বলেন, রাত ২টায় যাত্রা করার কিছুণ পর নৌকাটি ডুবে গেলে সাঁতরে তীরে আসেন তিনি। কিন্তু তার ভাই এখনো নিখোঁজ রয়েছেন। তিনি জানিয়েছেন, ‘নৌকায় বড়জোর ১০ জনকে উঠানো যেত। কিন্তু তারা ১৭ জনকে উঠিয়েছিল। আমি ও আমার ভাই প্রত্যেকে দুই হাজার ৫০ ইউরো করে দিয়েছিলাম।’
একটি ভিডিওচিত্রে সৈকতে বালুতে আরেকটি শিশুর লাশ পড়ে থাকতে দেখা গেছে। ওই লাশটি আইলানের ভাই গালিবের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৈকতে আইলানের লাশের ছবি তুলেছেন দোয়ান বার্তা সংস্থার ফটোসাংবাদিক নিলুফার দেমির। তিনি সিএনএনকে জানিয়েছেন, ‘যখন দেখলাম শিশুটিকে বাঁচানোর আর কোনো উপায় নেই তখন ভাবলাম তার ছবি তোলা উচিত, যাতে মর্মান্তিক এই ঘটনা দেখানো যায়। এখন এই ছবিটি যে প্রভাব ফেলেছে তা অভিবাসী সমস্যা নিরসনে সহায়তা করবে বলে আমি আশা করছি।’
সমবেদনা-ক্ষোভ-নিন্দা
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছবিটি প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এই ছবির সংবাদমাধ্যমের খবরের নিচে মন্তব্য করে নিজেদের শোক-সমবেদনার কথা জানান পাঠকেরা। একইসাথে তারা যুদ্ধবাজ সিরিয়া ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের নেতাদের কঠোর নিন্দা করছেন। নিন্দা জানাচ্ছেন প্রাণ বাঁচাতে ছুটে আসা উদ্বাস্তুদের ঠেকানোর পরিকল্পনাকারী ইউরোপের নেতাদেরও।
আপে নিয়ে তিনি সংবাদিকদের বলেন, নিজের দেশের যুদ্ধ থেকে বাঁচতে আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম সেখানে আমাদের যা ঘটল তা সারা বিশ্ব দেখুক। শান্তিপূর্ণ জীবনের আশায় পরিবার নিয়ে ইউরোপ অভিমুখে রওনা হয়ে নির্মম ঘটনার শিকার আবদুল্লাহ মনে করেন, সন্তানের এ ছবি পুরো বিশ্বকে বদলে দেবে। এটিই যেন এ ধরনের সর্বশেষ ঘটনা হয়Ñ এই তার প্রত্যাশা।
সিরিয়ার কুবানি শহরেই চিরনিদ্রায় শিশু আইলান
বিবিসি জানায়, তুরস্কের উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া তিন বছরের শিশু আইলানকে সিরিয়ার কুবানি শহরে দাফন করা হয়েছে। তার কবরের পাশেই দাফন করা হয়েছে পাঁচ বছরের ভাই গালিপ এবং মা রেহানকে (৩৫)। এ সময় বাবা আবদুল্লাহ কুর্দির অঝোর কান্নায় ভিজেছে কুবানির শুষ্ক ও লালমাটি।
দাফন অনুষ্ঠানে বহু মানুষ অংশ নেন। বাবা আবদুল্লাহর ইচ্ছাতে তাদের নিজ মাতৃভূমি সিরিয়াতে ফিরিয়ে আনা হয়। আব্দুল্লাহ তার দুই ছেলে ও স্ত্রীর লাশ মাতৃভূমি সিরিয়ার কুবানি শহরেই দাফন করতে চেয়েছিলেন। তুরস্ক থেকে পুলিশ পাহারায় তাদের কফিন সিরিয়া আনা হয়। এ সময় তুরস্কের কয়েকজন এমপিও কফিনের সাথে ছিলেন। লাশ গ্রহণের সময় সময় কুর্দি জনগণ সিরিয়া পরিস্থিতির উত্তরণের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। তারা বলেন, ইউরোপ নয় বরং আরব দেশগুলোকেই ভূমিকা নিতে হবে। আরব দেশগুলো মদদ দেয়া বন্ধ করলে সিরিয়া সমস্যার সমাধান হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইউরোপে দু’লাখ শরণার্থীকে আশ্রয় দিতে বলছে জাতিসংঘ
হাঙ্গেরিতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী অবস্থান করছে আশ্রয় শিবিরে। এই দেশটি দিয়ে যাওয়া যায় ইউরোপের বিভিন্ন দেশে। সার্বিয়ার সীমান্তের কাছে এরকম একটি শিবির থেকে বেরিয়ে পড়েছে বহু মানুষ। ইউরোপগামী একটি ট্রেনে উঠে বসে আছে কয়েকশো লোক। তারা আর শিবিরে ফিরে যেতে চায় না। তারা বলছে, ট্রেনের ভেতরের অবস্থাও খুব খারাপ।
তিনি বলেছেন, ‘ট্রেনের ভেতরে নারী শিশু সবাই অবস্থান করছে। আছে সন্তানসম্ভবা নারীও। খাবার নেই। পানি নেই। তাদেরকে কেনো থামানো হয়েছে সেটাও তারা জানে না।’ তার প্রশ্ন, ‘জার্মানি যাওয়ার জন্যে নিজেদের অর্থে আমরা টিকেট কেটেছি। তারা যদি আমাদেরকে থামাতেই চায় তাহলে টিকেট কিনতে দিলো কেনো?’
বুডাপেস্টের একটি রেল স্টেশনে অবস্থান নেওয়া শরণার্থীদের আরো একটি দল তাদেরকে ভিয়েনার উদ্দেশ্যে ট্রেনে উঠতে না দেওয়ায় বলছে, তারা এখন হেঁটে রওনা দেবে অস্ট্রিয়ার দিকে। পুলিশ তাদের ঘিরে রেখেছে। সরকারের একজন মুখপাত্র জলতান কোভাচ বলেছেন, এই লোকগুলোকে তারা আরেকটি দেশে যেতে দিতে পারেন না।
পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে চলাচল আর কঠোর করা হবে কী-না এই প্রশ্নের ওপর হাঙ্গেরির পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছে। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও হাঙ্গেরির নেতারা প্রাগে বসতে যাচ্ছেন জরুরি এক বৈঠকে। এই সঙ্কট যতোই তীব্র হচ্ছে, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়ার জন্যে ইউরোপের ওপর চাপ ততোই বাড়ছে। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মহাদেশকে এতো বড়ো শরণার্থী সমস্যার মুখে আর কখনোই পড়তে হয়নি। সূত্র : বিবিসি
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
September
(460)
-
▼
Sep 05
(16)
- অস্ট্রিয়া যাচ্ছেন হাঙ্গেরির আটকে থাকা অভিবাসন-প্রত...
- ‘সরকারের জনপ্রিয়তা বেড়েছে, নির্বাচনের প্রশ্নই ওঠে না’
- ইন্টারনেট ব্যবহার নিরাপদ করতে নতুন আইন হবে : প্রধা...
- নারীদের ভায়াগ্রা নিয়ে পুরুষদের অতি আগ্রহ!
- বাংলাদেশে র্যাব চাপে পড়েছে : বিবিসির বিশ্লেষণ
- কুরবানি নিয়ে চক্রান্ত বন্ধ করতে হবে : ওলামা লীগ
- দুর্নীতি প্রধান সমস্যা গণতন্ত্রে আস্থা, তত্ত্বাবধা...
- ছাত্রী লাঞ্ছিত: নম্র রাহুল যেভাবে অপরাধী হয়ে ওঠল b...
- পুত্রশোকে পাগলপ্রায় আয়লানের বাবা
- ট্রেন দখলে কাড়াকাড়ি!
- আরাফাতের মৃত্যুর ময়নাতদন্ত বন্ধ!
- আফগান তালেবানের ভবিষ্যৎ by হামিদ মীর
- উসমানীয় শাসনের শঙ্কায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী
- দেশের অর্থনীতি মহাবির্পযয়ের মুখে পড়বে : আনু মুহাম্মদ
- যে ছবিতে কাঁদছে বিশ্ব
- ইউরোপে দু’লাখ শরণার্থীকে আশ্রয় দিতে বলছে জাতিসংঘ
-
▼
Sep 05
(16)
-
▼
September
(460)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...















