Wednesday, June 18, 2014
পতনের আশঙ্কায় সন্ত্রস্ত বাগদাদ

>>ইরাকের সুন্নি জঙ্গিরা একের পর এক শহর দখল করে রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে। ছবি: এএফপি
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই শহরটির কয়েকটি অংশ ইতিমধ্যে বিদ্রোহীদের দখলে চলে গেছে। বাকুবার পূর্ণ নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে গেলে তারা সহজেই মহাসড়ক ধরে রাজধানী বাগদাদে পৌঁছে যেতে পারবে।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বাগদাদ পতনের আশঙ্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য ও পানি মজুত করা শুরু করেছেন রাজধানীবাসী। চাহিদা বেড়ে যাওয়া বিভিন্ন সামগ্রীর দামও হঠাত্ করে বেড়ে গেছে। খাদ্য সংগ্রহের পাশাপাশি বাগদাদের বাসিন্দারা নিজেদের মানসিকভাবেও প্রস্তুত করছেন।
বাগদাদের দিকে অগ্রসর হওয়ার পথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। বাগদাদের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তায় ৩০০ সেনাসদস্যের একটি দল ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে জঙ্গিদের প্রতিরোধ করতে ব্যর্থতার অভিযোগে দেশটির চারজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যেরও ডাক দিয়েছেন।
সুন্নি জঙ্গিরা ইতিমধ্যে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের শিয়া-অধ্যুষিত শহর তাল আফারের অধিকাংশ এলাকার দখল নিয়েছে। প্রাদেশিক পরিষদের উপপ্রধান নুরিদ্দিন কাবালান গতকাল মঙ্গলবার বলেন, জঙ্গিরা তাল আফারসহ আশপাশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে কেবল বিমানবন্দর এলাকা।
জঙ্গিরা মসুল ও তিকরিত শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি বাগদাদ অভিমুখে অনেক দূর এগিয়ে গেছে। বাকুবা শহরের কয়েকটি অংশ বিদ্রোহীদের দখলে চলে গেছে। তবে নিরাপত্তা বাহিনী শহর নিজেদের দখলে থাকার দাবি করেছে।
বাগদাদের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে কয়েক দিন ধরে লড়াই চলছে। বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের ফালুজা শহরের কাছে সুন্নি জঙ্গিরা গুলি করে একটি সরকারি হেলিকপ্টার ভূপাতিত করেছে। তারা দাবি করছে, সেখানে সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এ ছাড়া প্রাদেশিক রাজধানী রামাদির কাছে একটি সামরিক ঘাঁটি থেকে সেনারা পালিয়ে গেছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যে কারনে ছেলেদের চেয়ে মেয়েদের সেক্স অনেক গভীর- যৌনতা নিয়ে মার্কিন তরুণী মনোভাব

সম্পর্কের বাঁধন
নরের সঙ্গে নারীর সম্পর্কের নানা স্তর রয়েছে। সম্পর্কের দীর্ঘসূত্রিতা নির্ভর করে তাদের মধ্যকার নানা আবেগীয় লেনদেনের ওপর। নারী তার সঙ্গীর প্রতি চরমভাবে দুর্বল হয়ে তাকে নিজের জীবনের অংশ করতে যৌনতায় লিপ্ত হয়। নিজের কামনা বাসনা এবং যাবতীয় সবকিছু নারী উজাড় করে দেয় সঙ্গীর কাছে। কিন্তু নতুন পুরুষের কাছে নানা দ্বিধা-দ্বন্দ্বে থাকেন নারীরা। তাই একেবারে আপন করে নিতেই নারীরা সঙ্গম করেন।
সম্পর্ক বিষয়ক সুসান কুলিয়াম বললেন, পশ্চিমে তত্ত্বীয়ভাবে যেকোনো নারী যেকোনো পুরুষের সঙ্গে সেক্স করতে পারেন। অনেকে তা করেন। কিন্তু আমরা এখনো জানিনা এই নারীদের কী দৃষ্টিভঙ্গীতে দেখা উচিত। নারীদের মধ্যে যৌন উত্তেজনা রয়েছে, তবে অতিমাত্রায় নয়। যার রয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ। তবে একজন পুরুষকে ভালোবেসে তার সঙ্গে জুটি গড়ার ক্ষেত্রে যৌনতা উপভোগ্য হয়ে ওঠে নারীর কাছে।
মানসিক সুখ
নারীদের যৌনতার ব্যাপারে যদি সমাজ অনিশ্চিত থাকে, তবে নারীরা কিভাবে নিজেদের নৈতিক দৃষ্টিকোণ থেকে নিরাপদ বোধ করবে? বহু মন্তব্য নারীদের যৌন আকাঙ্খাকে ভিন্ন দিকে পরিচালিত করে। নারীরা পুরুষদের শুধুমাত্র আপন করে নিতেই নয়, তার জৈবিক চাহিদার তৃপ্তিকর অনুভূতিও আশা করেন।
‘রিরাইটিং দ্য রুলস’ গ্রন্থের লেখক ও সম্পর্ক বিষয়ক থেরাপিস্ট মেগ বার্কার বলেন, যৌনতায় নারীরা দারুণ সুখ আশা করেন। কিন্তু বিছানায় পুরুষদের বেশি সতর্ক থাকতে হয় তৃপ্তিকর করতে। কারণ বর্তমান যুগে যৌনতায় নারীদের সুখই বেশি প্রাধান্য পায়।
যৌনতা এখন নারী কেন্দ্রিক
এক স্বাধীন যৌনকর্মী জানালেন, আমি সম্প্রতি খেয়াল করেছি, আমার কাছে যেসব পুরুষ আসেন তারা যেনো নিজেদের জন্য আসেন না, তারা আসেন আমাকে খুশী করতে। আজ থেকে বিশ বছর আগে যখন আমি আয়ারল্যান্ডে থাকতাম, তখন দেখেছি নারীরা সেক্স করতো পুরুষদের খুশি করার জন্য। কিন্তু এখন যৌনতা এখন নারীকেন্দ্রিক হয়ে গেছে।
সুসান কুলিয়ামও এ বিষয়ে একমত। তিনি বললেন, যৌনতা এখন মেয়েদের গেম হয়ে গেছে। কিন্তু এখনো স্রেফ খেলা হিসেবে মনে করে না নারীরা।
বার্কার বলেন, আমরা এখনো যৌনতা নিয়ে খুব হালকাভাবে জানি। গত বছর এক জরিপে দেখা যায়, অনেক নারী তার যৌনসঙ্গীর সংখ্যা বাড়িয়েছে এবং আশঙ্কার বিষয় তারা যৌনতা নিয়ে নানা সমস্যায় রয়েছেন। আসলে মিডিয়ার কল্যাণে আমরা ভাবি সেক্স না জানি কতো মজার বিষয়। আসলে মেয়েদের কাছে সেক্স এমন এক বিষয় যেখানে মন-মানসিকতা চরম পর্যায়ে থাকে। এটা সম্পর্ক এবং সুখের গভীরতম এক প্রক্রিয়া।
যৌনতা নিয়ে দৃষ্টিভঙ্গী
এ বিষয়ে নারী-পুরুষের সামান্য ভুল ধারণা অনেক সমস্যা বয়ে আনতে পারে। অনেকেই সেক্স সম্পর্কে সামান্য জেনে এবং অনিশ্চয়তা নিয়ে এ কাজে জড়িয়ে পড়েন। আর এ সমস্যা নিয়ে খোলামেলা আলোচনাতেও অভ্যস্ত নন অনেকে। তবুও এ কাজ করতে গেলে যদি সমস্যা মনে করে থাকলে অনেকে বন্ধুদের সঙ্গে আলাপ করেন। এ ধরনের সমস্যা নারীদের খুব বাজে মানসিক অবস্থা তৈরি করে দেয়। কিন্তু পুরুষদের কাছে তেমন সমস্যা নয়। তাদের যেনো তাগিদ থাকে নারীকে সুখী করা। কিন্তু নারীদের কাছে সম্পর্কের গভীরতা এবং দৈহিক আনন্দের চরম উৎকর্ষতা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জয়ললিতার দুর্নীতির মামলা ফের শুরু হচ্ছে
![]() |
| জয়ললিতা |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উইলিয়াম রানির চেয়েও জনপ্রিয়
![]() |
| প্রিন্স উইলিয়াম |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ত্রোপচারকালেও কণ্ঠে গান!
![]() |
| আলামা কঁতে |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২৪ ঘণ্টার মধ্যে মোদির বাসভবন ঘেরাও
দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র মুকেশ শর্মা বলেন, ‘কেন্দ্রীয় সরকারকে চরম হুশিয়ারি দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংকট না কাটলে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।’ কংগ্রেসের অভিযোগ, বিদ্যুৎ সংস্থাগুলোর সঙ্গে আঁতাত রয়েছে বিজেপি-আপের। বেসরকারি বিদ্যুৎ সংস্থাগুলোর প্রতি নরম মনোভাব পোষণ করে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী বক্তব্যে আট বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দেন। অথচ ক্ষমতায় আসার পর খোদ রাজধানী দিল্লিতে ত্রাহি ত্রাহি অবস্থা। বিদ্যুতের ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মোদি সরকার। টাইমস অব ইন্ডিয়া।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুর্মিটোলা ক্যাম্পের কয়লা
হামারি নাজাত, তুম্হারি নাজাত,
ছে নোকাত, ছে নোকাত।
[আমার মুক্তি, তোমার মুক্তি,
ছয় দফা, ছয় দফা।] ১৯৮৫-তে বিশ্ববিখ্যাত জার্মান ঔপন্যাসিক গুন্টার গ্রাস এসেছিলেন ঢাকায়। কয়েক দিন ছিলেন। শওকত ওসমান, শামসুর রাহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, রশীদ করীমসহ অনেক কবি-লেখকের সঙ্গে তাঁর কথাবার্তা হয়। আমার সঙ্গেও জার্মান রাষ্ট্রদূত ও গ্যেটে ইনস্টিটিউটের পরিচালকের বাসভবনে তাঁর কথা হয়। তিনি উর্দুভাষীদের ক্যাম্প ঘুরে দেখেন। তিনি জানতে চান, তাদের জীবন নিয়ে বাংলা ভাষায় কোনো উপন্যাস রচিত হয়েছে কি না? তাদের দুর্দশা ঘোচাতে বাঙালি কবি-লেখকেরা কী করেছেন ১৫ বছরে। আমরা ছিলাম লা-জওয়াব। শনিবার ১০ জন কয়লা হওয়ার কথা শুনে সন্ধ্যায় আমি মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে যাই। রায়হানা নামের এক নারীর ৩০ শতাংশ পুড়ে গেছে। দেখলাম তিনি অচেতন। হাসপাতালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও গিয়েছিলেন। শুনলাম, তিনি সাংবাদিকদের বলেছেন, ১০ জন যে মারা গেছে তা ‘নিছক দুর্ঘটনা’—শুনে বড় কষ্ট পাই। রোববার আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে কয়েকজন—পঙ্কজ ভট্টাচার্য, রোবায়েত ফেরদৌস, প্রকৌশলী সরকার আমিন, আদিবাসী নেতা দীপায়ন খীসা ও আমি উর্দুভাষীদের বস্তিগুলোতে যাই। পুলিশের সঙ্গে কথা বলি, ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গেও কথা বলি। পুলিশের গুলিতে নিহত আজাদের মায়ের সঙ্গেও দেখা করি। বেশিক্ষণ তাঁর বিলাপ শোনা সম্ভব হয়নি। বাজি পোড়ানোর জন্য ১০ জন পুড়ে মরতে পারে না। কে বা কারা ঘটনা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, তা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক, তা অতি পরিষ্কার। আমরা এমন এক রাষ্ট্রের নাগরিক, যেখানে ক্ষমতাবান একজনের সঙ্গে আগের দিন ‘কথা-কাটাকাটি’ হলে পরদিন ১০ জন পুড়ে কয়লা হয়। কোনো জায়গা থেকে বিদ্যুৎ টেনে নেওয়া স্রেফ চুরি। কলিম ছলিম বৈদ্যনাথ অবৈধ সংযোগ নিলে দণ্ডনীয় অপরাধ। সাংসদ ও তাঁর সাঙ্গপাঙ্গরা নিলেও তা অবশ্যই চুরি ও অপরাধ। পুলিশের বেতন-ভাতা সরকারি দল ও তাদের অঙ্গসংগঠনের নেতারা দেন না। প্রত্যেক সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। সেখানকার লোকেরা আমাদের বলেছেন, সব পুলিশ সদস্য খারাপ আচরণ করেন না। কিন্তু কারও কারও কথাবার্তা,
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘পুলিশ থাকতে র্যাব কেন?’
আবুল কাশেম: অবসরপ্রাপ্ত পুলিশ সুপার
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যে ইতিহাস জানাতে হতো…
দুই বাংলাদেশের জন্য এই সামিটটি কেন এত গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এ জন্য, বিশ্ব যে কারণে আজ এক হয়েছে, যে নির্যাতনের অভিজ্ঞতা এতগুলো দেশকে একটি পাটাতনে এনেছে, বাংলাদেশের মানুষ সেই নির্যাতনের পথেই রক্তাক্ত হয়েছে, আমরা সেই নির্যাতনেরই অংশ৷ এই সামিটের মাত্র ৪৩ বছর আগে গণহত্যা ও ভয়াবহ নির্যাতনের জমিতে জন্ম নেওয়া বাংলাদেশ রাষ্ট্রটি বিশ্বকে জানাতে পারত তার সেই নারীদের নির্যাতনের ইতিহাস৷ অন্য অনেক দেশের যুদ্ধের ইতিহাসে নারীর ওপর সহিংসতার বিষয়টি মূল কেন্দ্রে থাকলেও বাদ পড়েছে বাংলাদেশে প্রসঙ্গ৷ তাই স্বভাবতই প্রশ্ন উত্থাপিত হয়েছে, কেন এই সম্মেলনে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক দুই লাখ নারীর ওপর নির্যাতনের বিষয়টি যুক্ত হয়নি? যদিও এতে যোগ দিয়েছে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলও৷ কিন্তু তারা এ বিষয়ে জোরালো অবস্থান নেয়নি৷ সুযোগ ছিল, পুরো বিশ্বের কাছে এই নির্যাতনের তথ্য জানান দিয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য দাবি তোলা৷ কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, এই পুরো সামিটে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি৷ তবে ১৯৭১ সালে বাংলাদেশের নারীদের ওপর সংঘটিত যৌন নির্যাতন নিয়ে একটি সেশনে কথা বলেছেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের রিডার নয়নিকা মুখার্জি৷
তিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ষণ এবং নানা ধরনের যৌন নির্যাতনের শিকার নারীদের অনেকেই আত্মহত্যা করেছেন, কেউ কেউ চলে গেছেন পাকিস্তানে, কেউ লুকিয়েছেন নিজের পরিচয়৷ কেউ বা চলে গেছেন অন্য দেশে৷ আর তাঁদের মধ্য থেকেই জীবনসায়াহ্নে এসে বললেন সেই নির্যাতনের কথা, ইতিহাসের কথা৷ বীরাঙ্গনারা অনেকেই মারা গেছেন৷ তাই তাঁদের সেই নির্যাতনের ইতিহাস আলাদা কোনো ইতিহাস নয়, আমাদের স্বাধীনতার ইতিহাস, মুক্তির ইতিহাস৷ আমাদের এই নির্যাতনের বিষয় আমরা বিশ্বকে জানাতে চাই৷ এই নির্যাতনের বিচার চাই৷ অার সেটি জানাতে লন্ডনেরই কিছু মানুষ সেই নির্যাতনের ছবিসংবলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন, বিশ্বকে দেখানোর চেষ্টা করেছেন, স্মরণ করানোর চেষ্টা করেছেন সেই নির্যাতনের ইতিহাসকে, যেটি এই সামিটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি৷ কেননা, বিশ্বকে জানতে হবে, মনে রাখতে হবে সেই নারীদের, যাঁরা নির্যাতনের ইতিহাস সঙ্গে করেই বেঁচে ছিলেন, বেঁচে আছেন৷ আর একজন বীরাঙ্গনা যখন মারা যান, তাঁর সঙ্গে চলে যায় তাঁর ইতিহাস, বাংলাদেশে নামক রাষ্ট্রটির ইতিহাসও৷
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
zobaidanasreen@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1276)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ▼ 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...