Showing posts with label লুৎফর রহমান রনো. Show all posts
Showing posts with label লুৎফর রহমান রনো. Show all posts

Tuesday, January 22, 2013

নতুন বছরে পুরনো গল্প by লুৎফর রহমান রনো

বাংলাদেশের মানুষ বা বাঙালি জাতি স্বভাবতই লড়াকু। লড়ছে বলেই টিকে রয়েছে_অবিরাম লড়ে চলেছে। জিরিয়ে নেওয়ার মতো খানিক অবকাশ পাচ্ছে না এ দুর্ভাগা জাতি। শত শত বছর ধরে লড়ছে, কেবল লড়ছে। জীবনের জন্য কিংবা বলা যায় সুস্থ মানবিক জীবনের প্রয়োজনেই বিশ্রাম অত্যাবশ্যক।

Saturday, June 16, 2012

আত্মশক্তির জোরে ঘুরে দাঁড়াতে হবে by লুৎফর রহমান রনো

স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল জাপানে কিছুদিন আগে। প্রচণ্ড ভূমিকম্পে ধসে গেল সহস্র ঘরবাড়ি, তারপর সুনামির প্রলয়ে ভেসে গেল উপকূলীয় শহরের বাড়ি-গাড়ি_মানববসতি নিশ্চিহ্ন হলো প্রায়। তাতেও থেমে থাকল না। বিস্ফোরণ ঘটল পারমাণবিক চুলি্লগুলোতে। জাপান বলে কথা।

Thursday, June 14, 2012

দেশ : গণপ্রজাতান্ত্রিক না পুলিশ-শাসনতান্ত্রিক? by লুৎফর রহমান রনো

কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সব রকম চিন্তা-ভাবনা ও পরিকল্পনার লক্ষ্য থাকা উচিত তার জনগণ। এটা শুধু কোনো নীতিকথা নয়, কোনো সরকারের নৈতিক দায়িত্ব নয় কিংবা দয়া-দাক্ষিণ্যের ব্যাপার নয়। জনগণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধানের পাশাপাশি সুস্থ ও স্বাভাবিকভাবে শারীরিক-মানসিক বিকাশের পরিবেশ সৃষ্টি এবং ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের।

Thursday, June 7, 2012

সম্পদের হিসাব বনাম ক্ষমতার মাত্রা ও প্রহসন by লুৎফর রহমান রনো

নীতি-নৈতিকতার শিক্ষা ছোটকাল থেকে শুরু না হলে পরে আর সুযোগ থাকে না। কঠোর আইনকানুন প্রয়োগ করে জেল-জরিমানার ভয় দেখিয়ে অপরাধপ্রবণতা নির্মূল করা তো সম্ভব নয়ই, হ্রাস করাই কঠিন। আমাদের দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে নীতিশিক্ষা, মানবিক মূল্যবোধ সৃষ্টি কিংবা সৃষ্টিশীল সংবেদনশীল মানুষরূপে গড়ে তোলার

Thursday, May 31, 2012

সত্যের কণ্ঠরোধের অপচেষ্টা আত্মঘাতী by লুৎফর রহমান রনো

একটি গণতান্ত্রিক সরকার, যারা দাবি করে এ দেশের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার ব্রত তাদের। অথচ তারা সত্যকে সহ্য করতে পারছে না- এ কথা মেনে নিতে কষ্ট হয়। তাহলে কোন গোপন গোষ্ঠী সত্যকে অস্বীকার করতে চাইছে? সাংবাদিক সমাজের গলা চেপে ধরতে মরিয়া হয়ে উঠেছে?

Thursday, May 10, 2012

'ভদ্রলোকের দেশ' বনাম উন্নয়ন by লুৎফর রহমান রনো

শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে 'উন্নয়ন উন্নয়ন', 'দারিদ্র্য দূরীকরণ' ইত্যাদি স্লোগান- বলা উচিত এই সরকারি স্লোগানের ব্যাপকতা এবং অন্যদিকে এর অন্তঃসারশূন্যতার দিকটি আমাদের এ সম্পর্কে ভাবতে বাধ্য করে। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলো সমানতালে এই স্লোগানের পক্ষে যুক্তি, সুফল ও সাফল্যের দৃষ্টান্ত প্রচার করে

Thursday, April 26, 2012

এ খেলার শেষ কোথায় by লুৎফর রহমান রনো

তৃতীয় বিশ্বের রাজনীতির নিকৃষ্টতম বৈশিষ্ট্য হলো ক্ষমতা নিরঙ্কুশ করার লক্ষ্যে প্রতিপক্ষের নেতা-কর্মীদের খুন, গুম করা ও নির্যাতন জারি রাখা। ১৯৭৫-এর পটপরিবর্তনের পর থেকে ১৯৯০ পর্যন্ত এ দেশে প্রায় প্রতিবাদহীন তুঘলকি তাণ্ডব চলেছে।

Monday, April 23, 2012

এ তামাশার শেষ কোথায় by লুৎফর রহমান রনো

আইন সবার জন্য সমান। নাগরিকের কাছে এই সাংবিধানিক বাণীটি সুনিশ্চিত হলে তবেই সুশাসন বলা যাবে। মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের দেশের রাষ্ট্রক্ষমতায় যাঁরা যখন আসীন হন, তখন তাঁরা বলেন সুশাসনের কথা, মানবাধিকার প্রতিষ্ঠার কথা, দারিদ্র্য বিমোচনের কথা এবং এমন অজস্র আশা-আকাঙ্ক্ষার কথাও শোনান।

Saturday, April 21, 2012

মহানগরীতে মাথা গোঁজার ঠাঁই চাই by লুৎফর রহমান রনো

কড়াইল বস্তি উচ্ছেদের প্রতিবাদে ৫ এপ্রিল বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে রেখেছিল বস্তিবাসী। একই দিনে সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ ও অবরোধ ছিল শাহবাগ মোড়ে। এতে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়ে নাগরিকদের অশেষ ভোগান্তি পোহাতে হয়।

Tuesday, April 17, 2012

বিস্তৃত অন্ধকার ও একটি হরতাল by লুৎফর রহমান রনো

প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য শিক্ষা বা জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। 'ফরজ' তো তা-ই, যা অবশ্য করণীয় অর্থাৎ বাধ্যতামূলক। মানুষের জীবন পশুর জীবনের চেয়ে আলাদা করে রেখেছে যে বিষয়টি, তা হলো শিক্ষা। পশু জন্ম নেয়, বড় হয় ও মরে যায়_আজীবন তার প্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য লড়তে হয়।

Thursday, April 12, 2012

মহানগরীতে মাথা গোঁজার ঠাঁই চাই by লুৎফর রহমান রনো

কড়াইল বস্তি উচ্ছেদের প্রতিবাদে ৫ এপ্রিল বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে রেখেছিল বস্তিবাসী। একই দিনে সাতক্ষীরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ ও অবরোধ ছিল শাহবাগ মোড়ে। এতে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়ে নাগরিকদের অশেষ ভোগান্তি পোহাতে হয়।

Thursday, April 5, 2012

'ব্যর্থতা'র মধ্যে সরকারের সুচারু সাফল্য by লুৎফর রহমান রনো

সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে কথার অন্ত নেই। রাজনৈতিক মঞ্চের ব্যক্তিবর্গের কথা হিসাবে নেয় না সচেতন মানুষ। কারণ সরকারের উজ্জ্বল কোনো সাফল্যকেও বিরোধী দলগুলো স্বীকার করে না। সরকারের ব্যর্থতাকেও তারা সঠিক দৃষ্টিতে দেখে গঠনমূলক ব্যাখ্যা না করে বিকৃত করে ব্যাখ্যা করে।

Thursday, March 15, 2012

মহাজোট সরকার বনাম মহাসমাবেশ by লুৎফর রহমান রনো

আমাদের দেশে মহাসমাবেশ নতুন কিছু নয়। এ দেশের রাজনৈতিক ভাষা, তাও নতুন নয়। নেতাদের মুখ নিঃসৃত শব্দাবলি, শাসানি, ধমকানি এমন পর্যায়ে পতিত হয় যে ভাষার শ্লীলতাই বজায় থাকে না। ভাষার মাধ্যমে মানুষ তার মনের কথা বা চিন্তার প্রকাশ ঘটায়। আমাদের রাজনীতিকদের ভাষা পাঠ করলে তাঁদের মনের সংকীর্ণতা সহজেই উপলব্ধি করা যায়।

Sunday, February 26, 2012

'কালো আর ধলো বাহিরে কেবল...' নয় by লুৎফর রহমান রনো

অনেকদিন আগে (বছর দুই হবে হয়তো) পত্রিকায় একটি খবর পড়েছিলাম, 'কালো মেয়ে বলে তালাক'। তাতে বিস্মিত হইনি। কারণ কোনো কারণে বর বিয়ের আগে বউকে দেখেনি, কিন্তু শুনেছে গৌর বর্ণ। যখন দেখেছে কালো, তালাক দিয়েছে। এক মতে ভালোই। খামোখা নির্যাতন না করে ঝামেলা চুকিয়ে দিয়েছে।

Thursday, February 23, 2012

স্বাস্থ্যসেবার চালচিত্র by লুৎফর রহমান রনো

রোগী একজন শিক্ষিত-সচেতন নাগরিক। তাঁর শরীরে যে কিছু রোগ তাঁকে মাঝেমধ্যে পীড়া দেয়, সে রোগগুলো সম্পর্কে তিনি মোটামুটি সচেতন। বাস করেন প্রত্যন্ত গ্রামে। হঠাৎ একদিন বুকের নিচে (তাও বাঁ দিকে) প্রচণ্ড ব্যথা শুরু হয়। তার পরও তিনি নিশ্চিত, এটি হৃৎপিণ্ডের ব্যথা নয়। তবু বেতাল ব্যথার কারণে দ্রুত ভর্তি হলেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

একুশ : সত্য উপলব্ধির সহায়ক হোক by লুৎফর রহমান রনো

বিগত শতাব্দীর মধ্যভাগে আমাদের আত্মপরিচয়ের ইতিহাসে সগর্বে সংযুক্ত হয়েছিল যে দিনটি উজ্জীবনের উৎস হিসেবে, তার নাম একুশে ফেব্রুয়ারি। এই অমর একুশের অভিঘাতে বাংলাদেশ নামের স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের জন্ম। একুশের চেতনায় উদ্ভাসিত জাতি। বলা যায়, ভাষার হাত ধরে আমাদের পুনরুত্থান।

Monday, February 20, 2012

রেহনুমা আহমেদের রক্ত রাজপথে by লুৎফর রহমান রনো

রাষ্ট্রক্ষমতায় থাকলেই ক্ষমতামদমত্ত হয়ে ওঠে যে কেউ; থাকে না হিতাহিত বিবেচনাবোধ_এ কথাটা কি ১৪ জুন প্রমাণ করল বা দেশবাসীকে পুনর্বার মনে করিয়ে দিল মহাজোট সরকার! আমরা মর্মাহত, আমরা হতবাক! পুলিশ কি জানে না, যাঁদের লাঠিপেটা করছে তাঁরা সরকারি দলের প্রতিদ্বন্দ্বী ক্ষমতালোভী বিরোধী রাজনৈতিক কোনো দলের নেতা-কর্মী নন?

Saturday, February 18, 2012

গণবিচ্ছিন্ন গণতন্ত্রচর্চার পরিণাম by লুৎফর রহমান রনো

৫ জুন হরতাল হয়ে গেল। হরতালের তালে যা যা ক্ষতি দেশবাসীর হওয়ার তাও যথারীতি সাধিত হলো। দেশজুড়ে প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর কিংবা ভস্মীভূত হলো। এক দিনে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হলো শত কোটি টাকা। এ ক্ষতির কথা তো গেল বড় আকারের। 'ছোট-ছোট' মানুষের যে ক্ষতি হলো তার হিসাব কষা হয় না।

Friday, February 17, 2012

প্রযুক্তি ও আমাদের প্রগতি by লুৎফর রহমান রনো

মানুষ দিন দিন গতিসম্পন্ন হয়ে উঠছে। আক্ষরিক অর্থেই গতি এসেছে জীবনে। গতিশীল মানুষ বলতে মানুষের পায়ে চাকা গজায় না দ্রুত চলার জন্য বা পাখা গজায় না ওড়ার অনন্ত অভিলাষ সত্ত্বেও। চাকাওয়ালা যান ও পাখাওয়ালা উড়োযান তৈরি করে মানুষ তাতে চড়েই দূরের পথকে নিকটবর্তী করেছে। আমাদের দেশে সবক্ষেত্রে যুগোপযোগী গতি আসেনি।

Thursday, February 16, 2012

অসুস্থ ছাত্ররাজনীতিই বিশ্ববিদ্যালয়গুলোর অসুখ by লুৎফর রহমান রনো

একটি সমৃদ্ধ জাতি, সুন্দর ও মর্যাদাদীপ্ত দেশ বা সমাজ নির্মাণের জন্য জরুরি আলোকিত মানুষ গড়ে তোলা। এই আলোকিত মানুষ গড়ার কারখানা যে আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়_তা না বললেও চলে; কিন্তু এসব কারখানার (প্রতিষ্ঠানের) কলকব্জা এখন বিকল_ঠিক বিকল বলা চলে না, বিকৃত।