Thursday, December 21, 2017
চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়লো ৪ ঘর
বৃহস্পতিবার বিকেলে সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আগুনে আবদুল মান্নানের মালিকানাধীন চারটি কাঁচা বসত ঘর পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘জাতিসংঘ না মানলেও জেরুজালেমই ইসরায়েলের রাজধানী’
জাতিসংঘ না মানলেও জেরুজালেমই ইসরায়েলের রাজধানী। বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার একটি হাসপাতাল উদ্বোধনের সময় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিরুদ্ধে জাতিসংঘের ভোটাভুটির কঠোর সমালোচনা করে তিনি এ কথা বলেন।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের ৭০ বছর সময় লেগেছে। জাতিসংঘেরও একই পথ অনুসরণ করতে কয়েক বছর সময় লাগবে।
তিনি বলেন, ইসরায়েল জাতিসংঘের ভোট প্রত্যাখ্যান করছে। জেরুজালেম আমাদের রাজধানী। সেখানে আমরা স্থাপনা তৈরি অব্যাহত রাখব। আরো অনেক দেশের দূতাবাসও জেরুজালেমে স্থানান্তর করা হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ ইসরায়েলের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনছে। শেষ পর্যন্ত এটি মিথ্যাবাদীদের কারখানার একটি দেয়ালে পরিণত হবে।
এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি না দেয়ার পক্ষে ভোট দেয়া দেশগুলোকে ইমেইল পাঠিয়ে দেখে নেয়ার হুমকি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি।
ইমেইলে তিনি লিখেছেন, আপনারা যখন ভোট দেয়ার কথা ভাবছেন, তখন আপনাদের আমি জানাতে চাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ভোটকে ব্যক্তিগতভাবে নিয়েছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিগগিরই কমবে পেঁয়াজের দাম
জাপানের নতুন রাষ্ট্রদূত হিরোআসু ইজুমির সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী এসময় আরো বলেন, বাংলাদেশের পাশাপাশি পাশের দেশ ভারতেও এবার পেঁয়াজের আগাম ফলন ভালো হয়নি। ভারতের পেঁয়াজের থেকে আমাদের দেশের পেঁয়াজের দাম বেশি। আমার মনে হয় এখন সিজন আসছে, দাম স্বাভাবিক হয়ে যাবে।
চালের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘সবচেয়ে বেশি ধান যেখানে উৎপাদন হয় সেই উত্তরবঙ্গে বন্যা হয়েছে। হাওর অঞ্চল একেবারে ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। সেজন্য খাদ্যের একটু অভাব হয়েছিল। সেই সুযোগে কিছু কিছু ব্যবসায়ী… মিথ্যা কিছু খবরও প্রচার হয়েছিল, পরে চালের দাম বেড়ে যায়।’
বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। চেইনশপে এক দামেই সবাই জিনিস কিনছে। জিনিসের কিন্তু কোনো অভাব দেখি না, টাকা দিলেই পাওয়া যায়।’
টিসিবির মাধ্যমে বিভিন্ন নিত্যপণ্য আমদানি করলে সরকারকে লোকসান গুণতে হয় জানিয়ে তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে যখনই আমরা ইমপোর্ট করি তখনই আমরা প্রচুর লস দেই। ১৬ কোটি লোকের দেশে টিসিবির মাধ্যমে চাল, ডাল, পেঁয়াজ, রসুন সাপ্লাই দেওয়া সম্ভব না। আপদকালীন সময়ের জন্য টিসিবি দিয়ে পণ্য আমদানি করি।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৭৫০ গুমের তথ্য দিয়ে খালেদার টুইট
খালেদা জিয়া তার টুইটে গুমের জন্য সরকারি বাহিনীকে দায়ী করলেও কোনো নির্দিষ্ট বাহিনীর নাম উল্লেখ করেননি।
টুইটে খালেদা জিয়া বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছে, আজও তারা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই। টুইটে তিনি নিখোঁজ ১৯ জনের ছবিও প্রকাশ করেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কনসার্টের মঞ্চ ভেঙে ডিজে শিল্পীর মৃত্যু
ব্রাজিলে একটি কনসার্টে মঞ্চ ভেঙে এক ডিজে শিল্পীর মৃত্যু হয়েছে। পোর্তো আলেগ্রেতে চলছে ‘ব্রাজিল অ্যাটমস্ফিয়ার ফেস্টিভ্যাল’। গত রোববার আয়োজন করা হয়েছিল লাইভ কনসার্ট।
হাজারো দর্শক সমবেত হয়েছিলেন সেই কনসার্টে। তখন মঞ্চে চলছিল ডিজে পারফরমেন্স। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের একাংশ। মঞ্চের ভারী ধাতব কাঠামোতে চাপা পড়েন ডিজে কালেব ফ্রেইতাসহ অন্য শিল্পীরা।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডিজে কালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় আরো কমপক্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই কনসার্টে প্রায় পাঁচ হাজার লোক অংশ নিয়েছিল। ধাতব কাঠামোটি ভেঙে পড়লে পদদলিত হয়েও অনেকে আহত হয়েছেন।
এদিকে দক্ষিণ ব্রাজিলের পোর্তা আলেগ্রেসহ বেশকিছু এলাকায় খারাপ আবহাওয়া এবং ঝড়ের আগাম সতর্কতা জারি করা হয়েছিল। আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা সত্ত্বেও খোলা মঞ্চে মিউজিক কনসার্টের আয়োজন করায় সমালোচনার মুখে পড়েছেন আয়োজকেরা।
অন্যদিকে এ ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওতে ধরা পড়েছে ভয়াবহ ওই দুর্ঘটনার মুহূর্তটি। যা দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেয়েকে নিয়ে কানাডায় চলে গেলেন তিন্নি
কানাডায় স্থায়ীভাবে বসবাসের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান এই অভিনেত্রী। তিন্নি বলেন, আপাতত দুই বছর থাকব। তারপর ভালো লাগলে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করব।
ব্যক্তিজীবনের জটিলতায় অনেক দিন ধরেই মিডিয়া থেকে দূরে রয়েছেন তিন্নি। মাঝে মিডিয়ায় ফেরার ঘোষণা দিয়ে পারভেজ আমিনের পরিচালনায় ‘একটি নীল কুয়াশার মৃত্যু’ নাটকে অভিনয় করেন। সহশিল্পী ছিলেন সজল। এটি গত ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়েছে।
এরপর আর তাকে নাটকে কিংবা মিডিয়ার কোনো অনুষ্ঠানে তেমন দেখা যায়নি। মূলত দ্বিতীয় সংসার ভাঙার পরই বিদেশে চলে যাবার ব্যাপারে ভাবতে থাকেন এই অভিনেত্রী। এবার সত্যিই পাড়ি জমিয়েছেন।
এই অভিনেত্রীর ঘণিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, কানাডায় স্থায়ী হবার জন্য চেষ্টা করছেন তিন্নি।
সেখানকার নাগরিকত্ব পাবার প্রক্রিয়া সম্পন্ন হতে ২/৩ বছর লেগে যাবে। এই সময়টাতে মেয়েকে নিয়ে কানাডাতেই থাকবেন।
কানাডাতে তিন্নি এখনো কোনো কাজের সঙ্গে যুক্ত হননি। সেখানে বাঙালিদের সঙ্গে পরিচিত হচ্ছেন। শিগগিরই তিনি সেখানে কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন। আপাতত সময়টা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিচিতজনদের সঙ্গে দেখা করছেন। এভাবেই কাটছে তিন্নির প্রবাসজীবন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাখাইনের উন্নয়নে ভারত-মিয়ানমারের চুক্তি
বুধবার দেশটির রাজধানী নেইপিদোতে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ও মিয়ানমারের সামাজিক কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন উপমন্ত্রী ইউ সোয়ে অং ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
গত আগস্টে রাখাইনে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেখানকার মানুষের আর্থ-সামাজিক ও জীবন-জীবিকার উন্নয়নে এই প্রথম কোনো দেশের সরকারের সঙ্গে মিয়ানমার সরকারের পারস্পরিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হলো।
রাষ্ট্রীয় সফরে বর্তমানে মিয়ানমারে রয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাখাইন রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধার ও বাস্ত্যুচুত মানুষদের ফেরানোর লক্ষ্যে মিয়ানমার সরকারকে সহায়তা করাই এ চুক্তির উদ্দেশ্য।
মন্ত্রণালয় আরো বলছে, বাস্ত্যুচুত মানুষের জরুরি চাহিদা মোকাবেলায় রাখাইন রাজ্যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে। এজন্য অন্যান্য প্রকল্পের সঙ্গে একটি আবাসন প্রকল্প বাস্তবায়নে মিয়ানমারকে সহায়তা করবে ভারত।
ভারতীয় এই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিয়ানমার সফরের সময় দ্বিপাক্ষিক সহযোগিতাসহ রাখাইন রাজ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। চুক্তি স্বাক্ষরের আগে রাখাইন রাজ্যের উন্নয়ন প্রকল্প ছাড়াও বেশ কিছু বন্ধুত্বমূলক প্রকল্পের ব্যাপারে পর্যালোচনা করা হয়েছে।
এর মধ্যে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে বন্দরের কার্যক্রম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ও পালেতওয়া-জোরিনপুই সড়ক নির্মাণ প্রকল্প রয়েছে। এছাড়া রি-টিদ্দিম সড়কের উন্নয়ন, কালেওয়া থেকে ইয়ার্গি পর্যন্ত ত্রিদেশীয় মহাসড়ক প্রকল্প, তামু-কিগোন-কালেওয়া প্রকল্পের আওতায় ৬৯টি সেতু, ইয়ামেথিন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও হাসপাতাল নির্মাণ প্রকল্পও রয়েছে।
মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গেও আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। এসময় দ্বিপাক্ষিক নিরাপত্তা, সহযোগিতা ও উত্তর রাখাইন পরিস্থিতি নিয়ে হ্লেইংয়ের সঙ্গে আলোচনা করেন জয়শঙ্কর।
মিয়ানমার সামরিক বাহিনী গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই সময় দেশটির সীমান্তে ৩০টির বেশি পুলিশ ও সেনা তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের হামলা ১২ পুলিশ কর্মকর্তা নিহত হয়।
এ হামলার জবাবে দেশটির সেনাবাহিনীর কঠোর সামরিক অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধনের চেষ্টা’ বলে অভিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ তথ্য বলছে, আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খোঁজ মিলল প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া ডুবোজাহাজের
ডুবোজাহাজটি খোঁজার ১৩ নম্বর সার্চ টিম পাপুয়া নিউগিনির ডিউক অব ইয়র্ক দ্বীপের কাছে পায় এটিকে।
অস্ট্রেলিয়ার সরকার বলছে, এর ফলে দেশের নৌযান সংক্রান্ত সবচেয়ে পুরনো রহস্যের সমাধান হয়েছে।
বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী ম্যারাইস পেইন বলেন, অস্ট্রেলিয়ার সামুদ্রিক নৌযানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার এটি।
প্রথম বিশ্বযুদ্ধে রয়েল অস্ট্রেলিয়ান নেভি ও যৌথ বাহিনীর প্রথম ডুবোজাহাজ হারানোর ঘটনা ছিল এটি।
একটি আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে সমুদ্রের নিচে অনুসন্ধান চালায় সার্চ টিম। ওই ড্রোনটি সমুদ্রের তলদেশের ৪০মিটার (১৩১ ফুট) ওপর ভেসে অনুসন্ধান চালায়। ৩০০ মিটারের বেশি গভীর পানিতে পাওয়া যায় ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ডুবোজাহাজ দুর্ঘটনায় নিহতদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত স্মরণসভা আয়োজন করে সার্চ টিমের সদস্যরা।
অস্ট্রেলিয়া সরকার বলছে, তারা ওই ডুবোজাহাজটিতে থাকা ক্রুদের বংশধরদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। ধ্বংসাবশেষ পাওয়ার স্থানে স্মৃতি স্মারক স্থাপনের বিষয়ে পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করবে তারা।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবি ব্যাংকের শীর্ষপদে পরিবর্তন
বেসরকারি এবি ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ফাহিমুল হক।
বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের পদত্যাগপত্র অনুমোদিত হয়।
পরিচালনা পর্ষদে নতুন করে যুক্ত হয়েছেন তিন পরিচালক। তারা হলেন মোশতাক আহমেদ চৌধুরী, নাজির আহমেদ ও শেখ শিরীন।
এম ওয়াহিদুল হক, সেলিম আহমেদ ও ফাহিমুল হকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁরা পদত্যাগ করেন।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে এবি ব্যাংকের চেয়ারম্যান পদে ওয়াহিদুল হক আর ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সেলিম আহমেদ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বান্দরবানে ১৪০তম ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ শুরু
এবারের এ রাজপূণ্যাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীরবাহাদুর উশৈ সিং এমপিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাজপূণ্যাহ মেলার উদ্বোধনীদিনে ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক পরিধান করে রাজবাড়ি থেকে রাজকীয় বাঁশির সুরে অনুষ্ঠানস্থলে নেমে আসেন বান্দরবান বোমাং সার্কেল চিফ ১৭তম রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী। এসময় তার সৈন্য-সামন্ত, উজির-নাজির, সিপাহীশালাররা রাজাকে গার্ড দিয়ে রাজবাড়ি থেকে অনুষ্ঠানস্থল মঞ্চে নিয়ে আসেন। বোমাং রাজা সিংহাসনে উপবিষ্ট হলে সারিবদ্ধভাবে বান্দরবান জেলার ৭টি উপজেলার ৯৫টি মৌজা এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১০৯টি মৌজার হেডম্যান, ৮ শতাধিকেরও বেশি কারবারি, রোয়াজারা রাজাকে কুর্নিশ করে জুমের বার্ষিক খাজনা ও উপঢৌকন রাজার হাতে তুলে দিবেন। এদিকে বান্দরবানের রাজপূণ্যাহ মেলাকে ঘিরে বান্দরবানে পর্যটকের ঢল নেমেছে। বৃহস্পতিবার থেকে বান্দরবানের কোনও হোটেল মোটেলের সিট খালি নেই বলে জানান বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতি কর্তৃপক্ষ।
বান্দরবান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর বলেন, ‘এবারের মেলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে আমাদের বান্দরবানের নেতাকর্মীদের মধ্যে অন্যরকম আমেজের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এ মেলায় আমাদের প্রাণপ্রিয় পার্বত্য প্রতিমন্ত্রীও ছিলেন। এতে করে এবারের এ খাজনা আদায়ী উৎসব অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম হয়েছে।’
এদিকে রাজপুত্র বনি বলেন, ‘এবার ১৪০তম রাজপূণ্যাহ হলেও এটি আমার পিতার চতুর্থ রাজপূণ্যাহের আয়োজন। এটি শুধু আমার বাবা নয়, অতীতে যারা রাজা ছিলেন তারাও করেছেন। ভবিষ্যতে যারা রাজা হবেন তারাও করবেন। এটি আমাদের রাজবংশের ঐতিহ্য।’
এদিকে হোটেল মোটেল মালিক সমিতির সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রাজপূণ্যাহই শুধু নয়, সরকারি ছুটি এবং ছেলেমেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাওয়া সব কিছুরই প্রভাব পড়েছে এ মৌসুমে। ১০-১২দিন আগে থেকেই ২১ তারিখের বুকিং হয়ে গেছে। বর্তমানে আমাদের এখানে কোনও সিট খালি নেই। এ মাসের শেষ পর্যন্ত মোটামুটি বুকিং রয়েছে। তবে সরকারি অফিস খোলার দিনে কিছু কিছু হোটেলে সীমিত সংখ্যক সিট খালি রয়েছে।’
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘মেলা ও শীতের ছুটি উপলক্ষে বান্দরবানে প্রচুর পর্যটক আসছেন। পর্যটকের যেন কোনও সমস্যা না হয় সেজন্য এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মেলাতেও যেন কোনরকম অপ্রীতিকর কিছু না ঘটে সে জন্য সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হবে।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রাথমিক সমাপনীর ফল ৩০ ডিসেম্বর
ওইদিন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সময় দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
বৃহস্পতিবার তিনি বলেন, ৩০ ডিসেম্বর বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের পরিসংখ্যান তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। তার সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৩০ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন। ফলে দুটো পরীক্ষার ফলাফলই এবার হবে এক দিনে।
কর্মকর্তারা জানান, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। প্রধানমন্ত্রী সময় ঠিক করে দিলে সে অনুযায়ী ফল প্রকাশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর পঞ্চমের সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক চিঠিতে বৃহস্পতিবার গণশিক্ষা সচিবকে জানানো হয়, পঞ্চমের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে ৩০ ডিসেম্বর সকাল ১১টায় উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
বাংলাদেশের সাত হাজার ২৬৭টি কেন্দ্রে গত ১৯ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লোহাগাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) সরওয়ার হোসেন বলেন, বড় হাতিয়ায় পাহাড়ে ফসলের ক্ষেত এবং গাছের বাগান আছে মোজাম্মেলের। ফসলের ক্ষেতে কর্মরতদের জন্য সকালে নাস্তা নিয়ে গিয়েছিলেন তিনি। ফেরার পথে দুই পাহাড়ের মাঝে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
জায়গাটি একেবারে জনমানবশূন্য হওয়ায় কেউ ঘটনাটি দেখেনি। অন্য ক্ষেতে লোকজন যাবার সময় রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত মোজাম্মেল হকের স্ত্রী জন্নাতুল ফেরদৌস জানান, তার স্বামীকে নিয়ে রাঙামাটি থেকে গতকাল বাড়িতে ফিরেন। সকালে বাগানে কিছু শ্রমিকের জন্য তার স্বামী নাস্তা নিয়ে দিয়ে আসার পথে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করেছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি কামনা করেছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন সু চি?

এ মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে জায়েদ বলেন, রোহিঙ্গাদের ওপর ব্যাপক হারে যে নির্যাতন চালানো হয়েছে, তার প্রকৃতিটাই এমন ছিল যে, গণহত্যা সংঘটিত হয় নি, এ কথা বলা যায় না।
জাতিসংঘ সদর দপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সামরিক অভিযানের মাত্রা এত ব্যাপক ছিল, স্পষ্টতই সেসবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চপর্যায় থেকে।’
কিন্তু গণহত্যা এমন একটি শব্দ, যা নিয়ে প্রচুর বিতর্ক আছে। শুনতে খুব ভয়ঙ্কর শোনালেও, খুব কম মানুষই আজ পর্যন্ত এই অপরাধের দায়ে সাজা পেয়েছে।
মূলত, হিটলারের ইহুদি নিধনযজ্ঞ বা হলোকাস্টের পর এই অপরাধকে সংজ্ঞায়িত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নব-প্রতিষ্ঠিত জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে এমন হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যার নেপথ্যে একটি বিশেষ জাতি বা গোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্য থাকে।
জাতিসংঘের সর্বোচ্চ মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হিসেবে গণহত্যা সংঘটিত হয়েছে কিনা, সেটি প্রমাণের দায়িত্ব জায়েদ রা’দ আল হোসেনের নয়। শুধু একটি আদালতই তা করতে পারে। কিন্তু তিনি মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যের রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর নির্যাতনের জন্য দায়ীদের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত শুরুর ডাক দিয়েছেন।
অবশ্য তিনি এটিও মেনে নিয়েছেন, গণহত্যা সংঘটিত হয়েছে, এটি নিশ্চিতভাবে প্রমাণ করাটা বেশ দুরূহ হবে। তার ভাষ্য, ‘যদি আপনি গণহত্যা সংঘটনের পরিকল্পনা করেন, তাহলে কোনো নথিপত্র আপনি রাখবেন না, এটাই স্বাভাবিক। কোনো লিখিত নির্দেশনা আপনি দেবেন না।’ তবে তিনি বলেন, ‘আমরা আজ যা দেখছি, তার ভিত্তিতেই ভবিষ্যতে যদি কোনো আদালতে সিদ্ধান্তে আসে, তাহলে আমি অবাক হব না।’
আগস্টের শেষের দিকে শুরু হওয়া সেনা অভিযানের পর ডিসেম্বর অবধি রোহিঙ্গাদের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। শ’ শ’ গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। নৃশংসতা সংঘটনের প্রমাণ অবশ্য আছে। হত্যাযজ্ঞ, খুন ও গণধর্ষণের মতো নৃশংসতার শিকার হওয়ার দাবি করেছেন রোহিঙ্গা শরণার্থীরা।
কিন্তু যে জিনিসটি জাতিসংঘের মানবাধিকার প্রধানকে সবচেয়ে বেশি পীড়া দেয় তা হলো, মিয়ানমারের নেতা সু চি’কে আগস্টেরও ছয় মাস আগে রোহিঙ্গাদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ২০১৬ সালের অক্টোবরে শুরু হওয়া পূর্ববর্তী সহিংসতায় নৃশংসতার বিবরণ নথিবদ্ধ করা হয়েছিল। ওই সময় জায়েদ রা’দ আল হোসেন নিজেই অং সান সু চির সঙ্গে ফোনে কথা বলেন।
ওই কথোপকথনের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘আমি তার কাছে ওই সামরিক অভিযান বন্ধের আবেদন জানিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, যেভাবে সম্ভব এই অভিযান বন্ধ করুন। কিন্তু সেটা আদতে ঘটেনি।’
এটি সত্য, সামরিক বাহিনীর ওপর সু চির নিয়ন্ত্রণ সীমিত। কিন্তু জায়েদ রা’দ আল হোসেন মনে করেন, তার উচিত ছিল সামরিক অভিযান বন্ধে আরও ভূমিকা রাখা।
সু চির ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করারও সমালোচনা করেন আল হোসেন। তার মতে, রোহিঙ্গাদের নামহীন করে ফেলাটা তাদেরকে মানুষ হিসেবে গণ্য না করার শামিল। এটি এমন এক পর্যায়, যেখানে তারা বিশ্বাস করতে শুরু করে এদের ওপর যেকোনো কিছু করা সম্ভব। একজন শীর্ষস্থানীয় জাতিসংঘ কর্মকর্তা হিসেবে এ ধরণের শব্দচয়নকে বেশ সাহসীই বলতে হবে।
জায়েদ রা’দ আল হোসেন আরও মনে করেন, ২০১৬ সালের সহিংসতার সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ফলেই মিয়ানমারের সামরিক বাহিনী আরও সাহস পেয়েছে।
মিয়ানমার সরকারের দাবি, সামরিক অভিযান শুরু হয়েছিল মূলত আগস্টের একটি সন্ত্রাসী হামলার জবাব দিতে। ওই হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হন। কিন্তু বিবিসির তদন্তে এমন সব প্রমাণ পাওয়া গেছে, যাতে বোঝা যায়, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রস্তুতি অনেক আগেই নেওয়া হয়েছিল।
মিয়ানমার বহু আগ থেকেই স্থানীয় বৌদ্ধদের প্রশিক্ষণ ও অস্ত্র দিচ্ছিল। গত বছরের সহিংসতার পরপরই সরকার স্থানীয় বৌদ্ধদের প্রস্তাব দেয় যে, ‘রাখাইনের যে নাগরিকরা তাদের রাষ্ট্রকে রক্ষা করতে চান, তারা স্থানীয় সশস্ত্র পুলিশে যোগ দিতে পারেন’।
ফোর্টিফাই রাইটস নামে একটি মানবাধিকার সংগঠনের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেন, বেসামরিক জনগণের বিরুদ্ধে নৃশংসতা সংঘটনের সিদ্ধান্ত তখনই নেওয়া হয়েছিল।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারাও একই কথা বলেছে। স্থানীয় বৌদ্ধদের প্রসঙ্গে মোহাম্মদ রফিক নামে এক রোহিঙ্গা ব্যবসায়ী বলেন, এরা যেন একেবারেই সেনাবাহিনীর মতন। তাদের কাছেও ঠিক একই অস্ত্র ছিল। এদের অনেকে ছিল স্থানীয় ছেলে, যাদেরকে আমরা চিনতাম। সেনাবাহিনী যখন আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছিল, নির্যাতন চালাচ্ছিল, এরাও সেখানে ছিল।
গ্রীষ্ম নাগাদ বন্যার কারণে উত্তর রাখাইনে খাদ্য সঙ্কট ছিল চরমে। তখনই সরকার কড়াকড়ি আরোপ করে। মধ্য আগস্ট থেকেই কর্তৃপক্ষ সব ধরণের খাদ্য ও অন্যান্য সহযোগিতা প্রদানের পথ বন্ধ করে দেয়। আর সেনাবাহিনী আরও সেনা নিয়ে যায় সেখানে। রোহিঙ্গা গোষ্ঠীর হামলারও দুই সপ্তাহ আগে, ১০ আগস্ট এক ব্যাটলিয়ন সেনা হাজির করা হয় রাখাইনে। তখন জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি এতটাই উদ্বিগ্ন ছিলেন যে, তিনি প্রকাশ্যে সতর্কতা ব্যক্ত করে বিবৃতি দেন। রোহিঙ্গা গোষ্ঠীর ওই হামলার পরপর সামরিক বাহিনীর প্রত্যুত্তর ছিল ভয়াবহ।
জায়েদ রা’দ আল হোসেন উদ্বিগ্ন যে, বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে বিভিন্ন জিহাদি গোষ্ঠী অনুপ্রবেশ করতে পারে। সেখান থেকে তারা মিয়ানমারে জঙ্গি হামলা চালাতে পারে। তারা এমনকি বৌদ্ধ মন্দিরও টার্গেট করতে পারে।
তিনি বলেন, ‘এখানে ঝুঁকিটা অনেক ব্যাপক। আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগের বিপরীতে মিয়ানমার যেভাবে হালকা চালে প্রতিক্রিয়া জানায়, সেটি বেশ উদ্বেগজনক।’
(বিবিসি অবলম্বনে)
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোকে এক করে দেওয়ার পরামর্শ
অনিয়ম ও খেলাপি ঋণে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূতের পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
তিনি বলছেন, “যে সব ব্যাংকের অবস্থা খারাপ সেগুলোর তিন-চারটি একীভূত করে একটি ব্যাংক করতে হবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক একীভূত করার সময় এসেছে। আর এখনই এটা করতে হবে।”
১৭ বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে রিকুইজিশন অ্যান্ড মার্জার আইন করার প্রস্তাব করেছিলেন ফরাসউদ্দিন।
ব্যাংক খাতে অস্থিরতার প্রেক্ষাপটে এখন দ্রুত এই আইন করে একীভূতের কাজ শুরু করার কথা বলছেন তিনি।
বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরামর্শ দেন ফরাসউদ্দিন, যিনি ১৯৯৮ সালের ২৪ নভেম্বর থেকে ২০০১ সালের ২২ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।
ব্যাংক খাতের বিশৃঙ্খল অবস্থা সরকারের অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ। এগুলোকে আর এভাবে চলতে দেওয়া ঠিক না। এখন ব্যাংক একীভূত (মার্জার) করার সময় এসেছে। সারা পৃথিবীতেই এটা হয়। আমাদেরও করতে হবে।”
তার মতে, যে সব ব্যাংকের অবস্থা খারাপ তার একটা তালিকা করতে হবে। তার মধ্য থেকে তিন-চারটি একীভূত করে একটি ব্যাংক করতে হবে।
একীভূতকরণের জন্য প্রাথমিকভাবে চারটি সরকারি ব্যাংকের একটি তালিকাও করেছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এগুলো হলো- বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক লিমিটেড।
এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। পৃথকভাবে পরিচালিত হওয়ার কারণে ব্যাংকগুলোর লোকসানের পরিমাণ ক্রমেই বেড়েই চলেছে। এ অবস্থায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংককে একীভূত করার সুপারিশ করার কথা ভাবছে সরকার।
দেশে সরকারি-বেসরকারি-বিদেশি মিলিয়ে মোট ৫৭টি ব্যাংকের মধ্যে আর্থিক অবস্থার অবনতির তালিকায় রয়েছে ১৩ ব্যাংক।
বেসরকারি ফারমার্স ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক ধুকছে; বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংকও খারাপের দিকে।
সম্প্রতি ফারমার্স ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ ঢেলে সাজানো হয়েছে। সরানো হয়েছে দুই ব্যাংকের এমডিকেই।
খেলাপি ঋণ বাড়ছেই
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, নিয়মনীতি না মেনে ঋণ দেওয়ায় খেলাপি ঋণ বাড়ছে, যার প্রভাব পড়ছে আর্থিক খাতে।
আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় দেশে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, এখন তা বেড়ে হয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের এই নয় বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে সাড়ে তিন গুণ হয়েছে।
এর বাইরে আরও ৪৫ হাজার কোটি টাকার খারাপ ঋণ অবলোপন (রাইট অফ) করা হয়েছে। লুকিয়ে রাখা এই বিশাল অঙ্ক খেলাপি ঋণের হিসাবের বাইরে রয়েছে। সব মিলিয়ে খেলাপি ঋণ এখন ১ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি।
ব্যাংক খাত ঠিক রাখতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। যেমন ব্যবসার লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া, পর্যবেক্ষক বসানো, পর্ষদ সভার যাবতীয় নথি বিশ্লেষণ, বড় ঋণ অনুমোদন, একক গ্রাহকের ঋণসীমা নির্ধারণ ও ঋণ পুনর্গঠন ব্যবস্থা চালু।
এরপরও এই খাতকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোতে যুক্ত হয়েছে ‘পরিবর্তন আতঙ্ক’। চট্টগ্রামভিত্তিক একটি ব্যবসায়ী গ্রুপের নিয়ন্ত্রণে চলে গেছে কয়েকটি ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, গত সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৭ লাখ ৫২ হাজার ৭৩০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৮০ হাজার ৩০৭ কোটি টাকা। অর্থাৎ ১০ দশমিক ৬৭ শতাংশ ঋণই এখন খেলাপি।
সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে পাল্লা দিয়ে। জুলাই-সেপ্টেম্বর-এ তিন মাসেই সরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৩৪ হাজার ৫৮০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৮ হাজার ৫১৭ কোটি টাকা।
বেসরকারি খাতের দেশীয় ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৩৩ হাজার ৯৭৩ কোটি টাকা, যা গত জুনে ছিল ৩১ হাজার ৭২৮ কোটি টাকা। এ সময়ে ন্যাশনাল, ফারমার্সসহ বেশ কয়েকটি ব্যাংকেরই খেলাপি ঋণ বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি ব্যাংকের পরিচালকরা নিজেদের মধ্যে ঋণ আদান-প্রদান করছেন। যে উদ্দেশ্যে এসব ঋণ নেওয়া হচ্ছে, তার যথাযথ ব্যবহার হচ্ছে না। ঋণের অর্থ পাচারও হচ্ছে। এর সঙ্গে জড়িয়ে পড়েছেন ব্যাংকের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও। ফলে খেলাপি ঋণের ভয়াবহতা প্রকাশ পাচ্ছে।
সার্বিকভাবে ব্যাংক খাতের উপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে বলে সংসদীয় কমিটিরও পর্যবেক্ষণ এসেছে।
বেসরকারি খাতের একাধিক ব্যাংকের মালিকানা বদল নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটলেও এ বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংক খাতের আমানতকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
দুই বছর ধরে কেন্দ্রীয় ব্যাংক ১৩ ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েও পরিস্থিতির উন্নতি করতে পারেনি। সার্বিকভাবে এর প্রভাব পড়ছে বিনিয়োগের উপর। ব্যাংক ঋণ দিচ্ছে ঠিকই, কিন্তু তা বিনিয়োগ হচ্ছে না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লজ্জাবোধই জাতির মেরুদণ্ড

মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@yahoo.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিএনপির পোলিং এজেন্ট বের করে দেয়া হচ্ছে: রিজভী

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হঠাৎ উধাও ডুবোজাহাজ, খোঁজ মিলল ১০৩ বছর পর

কলম্বিয়ায় ২০১৭ সালে শতাধিক শ্রম অধিকার ও মানবাধিকার কর্মী নিহত

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিষখালী নদীতে অবৈধ জাল জব্দ

‘বাধা দিলে গণধর্ষণ করাতেন স্বামীজি’

শিক্ষিকা-ছাত্রের অন্যরকম সম্পর্ক

এ নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যে। বলা হচ্ছে- ওই বালকের সঙ্গে এক বছরেরও বেশি এই অসম প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন বাবের। তিনি অরিগন রাজ্যে একটি খ্রিস্টান স্কুলের শিক্ষিকা। তার বাসা অরিগনের কটেজ গ্রোভে। গত ১২ই ডিসেম্বর ওই বালকটির পিতা পুলিশে অভিযোগ করেন। এর আগে তাদের কাছে অজ্ঞাত ই-মেইল থেকে জানতে চাওয়া হয় ওই বালককে এবং লোগোস খ্রিস্টান একাডেমির ওই শিক্ষিকাকে চেনেন কিনা। ওই ই-মেইলে জানানো হয়, ওই বালকের সঙ্গে ওই শিক্ষিকা যৌন সম্পর্কে জড়িত। এতে যুক্ত করা হয় ওই শিক্ষিকা ও ছাত্রের ছবি। ঘটনা জানাজানি ও শিক্ষিকাকে গ্রেপ্তারের পর ওই বালক জানায়, সে ও শিক্ষিকা বাবের ২০১৭ সাল থেকেই যৌন সম্পর্কে জড়িত। তখন তার বয়স ১৫ বছর। এ অভিযোগে ডগলাস কাউন্টি জেলে রাখা হয়েছে শিক্ষিকা বাবেরকে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণ, অসম সম্পর্ক গড়ে তোলাসহ বেশ কতগুলো অভিযোগ আনা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সবার জন্য উন্মুক্ত মাশরাফির অ্যাম্বুলেন্স

চট্টগ্রামে সাড়ে ৭ লাখ শিশু ভিটামিন-এ ক্যাপসুল খাবে
২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে একজন করে তদারককারী, ৬১০ জন স্বাস্থ্য সহকারী ৫ হাজার ৪৯ টিকা কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবক থাকবেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

জেরুজালেম ইস্যুতে বিপক্ষে গেলে আর্থিক সাহায্য কমবে: ট্রাম্প
বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা লাখ লাখ, কোটি কোটি ডলার সাহায্য নিচ্ছে, আর আমাদেরই বিরুদ্ধে ভোট দিচ্ছে। ঠিক আছে, কারা এ ভোট দেয় আমরা দেখছি। তারা আমাদের বিরুদ্ধে ভোট দিক। আমরাও প্রচুর অর্থ বাঁচাব। এতে আমাদের কিছু যায় আসে না।
১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ ট্রাম্পের জেরুজালেম ঘোষণা প্রত্যাহারের চেষ্টায় আজই একটি জরুরি বৈঠকে বসছে।
আরব ও মুসলিম দেশগুলোর অনুরোধেই এ বিরল অধিবেশন ডেকেছে সাধারণ পরিষদ। ট্রাম্পের জেরুজালেম ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়ে পেশ করা খসড়া প্রস্তাবনা নিয়ে পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
গেলো সোমবার ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দেয়ার পর বিষয়টি সাধারণ পরিষদে তোলা হচ্ছে।
এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালিও একই ধরনের হুমকি দেন। মঙ্গলবার তিনি বলেন, সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দিলে সদস্য দেশগুলোকে দেখে নেয়া হবে। একটি চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিরোধী এ প্রস্তাবে কোন কোন দেশ ভোট দিচ্ছে প্রেসিডেন্ট তার রিপোর্ট চেয়েছেন।
পরে এক টুইটে হ্যালি বলেন, জাতিসংঘে আমাদেরকে সবসময় বেশিকিছু করতে বলা হয়। বেশি বেশি সাহায্য দিতে বলা হয়। সুতরাং আমরা যখন দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী আমাদের দূতাবাস সরানোর মতো কোনো সিদ্ধান্ত নেই, তখন যাদেরকে আমরা সাহায্য করছি, তারা আমাদেরই বিপক্ষে যাবে সেটি আশা করি না।
প্রস্তাবে ভোট দেয়া প্রত্যেকটি দেশকে যুক্তরাষ্ট্র মনে রাখবে এবং তাদের নাম টুকে নেবে বলেও হুমকি দেন হ্যালি।
যদিও কূটনীতিকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এ হুমকি-ধামকির কোনো প্রভাবই ভোটে পড়বে না।
তবে শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার বিষয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টালমাটাল অবস্থায় কুর্দিস্তান সরকার : স্পিকারের পদত্যাগ

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিখোঁজ আতঙ্কে দিন কাটে উইঘুর মুসলিমদের

উজ্জীবিত করতে গালে চড়!
সেখানে একটি বিউটি সেলুনের কর্মীরা একে-অপরের গালে চড় মারছে সম্প্রতি এমন একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর এ ঘটনায় বিশ্বজুড়ে হৈচৈ শুরু হয়ে গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চীনের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, সেখানকার জিনহুয়াইউয়ান বিউটি সেলুন তাদের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মীদের একে-অপরের গালে চড় মারতে বাধ্য করেছে। তবে কোম্পানিটি বলছে, কর্মীদের নাকি ‘উজ্জীবিত’ করতেই এমনটা করেছেন তারা। খবর ডেইলি মেইলের।
বিউটি সেলুনের নারী কর্মীরা একে-অপরের গালে চড় মারছেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়েছে। রোববার ইন্টারনেটে ওই ভিডিও আপলোড করা হয়। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন নারী কর্মী মুখোমুখি হাঁটু গেড়ে বসে একে-অপরকে থাপ্পড় মারছে।
চীনের জিয়াংশি প্রদেশে রাজধানী নানচাংয়ের জিনহুয়াইউয়ান বিউটি সেলুন তাদের ১৪তম বর্ষপূর্তি উদযাপন আয়োজন করে। স্থানীয় কাইজিং ম্যাগাজিন বলছে, ওই অনুষ্ঠানেই এই অদ্ভুত কাণ্ড ঘটেছে।
বিউটি সেলুনটির একজন কর্মীর বরাত দিয়ে ম্যাগাজিনটি বলছে, ‘টিমওয়ার্ককে আরো শক্তিশালী’ করতেই এমনটা করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের কারণে চীনের বেশকিছু কোম্পানি শিরোনামে এসেছে। ‘টিমওয়ার্ক বাড়ানো এবং উজ্জীবিত’ করার নাম দিয়ে এইসব বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছে ওই কোম্পানিগুলো।
এর আগে ২০১৬ সালে চীনে বাইসান কোম্পানির বিক্রয়কর্মীদের ব্যস্ত সড়কে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়। বিক্রির টার্গেট পূরণ করতে ব্যর্থ হওয়ায় ওই কর্মীদের এভাবে ‘শৃঙ্খলা’ শেখানোর চেষ্টা করে কোম্পানিটি। একই বছর জিয়াংশু প্রদেশের নানজিংয়ে একটি কোম্পানি তার কর্মীদের ময়লা বাক্সকে চুমো দিতে ও পথচারী নারীদের আলিঙ্গন করতে বাধ্য করে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নদী ড্রেজিংয়ে ব্যয় নিয়ে প্রশ্ন

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অপসারিত
ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন এমনটি প্রমাণ হওয়ার পর তাকে ‘পদত্যাগ করতে বলা হয়’। ২০০৮ সালে তার অফিসের কম্পিউটারে পর্নো ছবি পাওয়ার বিষয়ে ভুল তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করেছেন ড্যামিয়ান। এমন অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে পদত্যাগ করতে বলা হয়।
যদিও নিজের কার্যালয়ের কম্পিউটারে পর্নো ভিডিও ডাউনলোড করা বা দেখার বিষয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন ড্যামিয়ান। কিন্তু তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে, তিনি যেসব তথ্য দিয়েছেন সেগুলো ঠিক ছিল না।
২০১৫ সালে লেখিকা কেট মাল্টবির সঙ্গে খারাপ আচরণের কারণেও ক্ষমা চেয়েছেন ড্যামিয়ান।
বিবিসির রাজনৈতিক বিশ্লেষক ল্যরা কুয়েন্সবার্গ বলেছেন, ‘তাকে যেতে বলা ছাড়া আর তেমন কিছুই করার সুযোগ ছিল না প্রধানমন্ত্রীর’।
তিনি বলছেন, মের ঘনিষ্ঠজন ড্যামিয়ান পদত্যাগের কারণে প্রধানমন্ত্রী এখন অনেকটাই একা হয়ে গেছেন।
দুই মাসের মধ্যে মের মন্ত্রিসভা থেকে ড্যামিয়ানসহ তিনজন পদত্যাগ করলেন। এর আগে গেলো মাসেই মাইকেল ফ্যালন ও প্রীতি প্যাটেল মের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সবার নজর রংপুরে

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে বড়দিন পালনে কট্টরপন্থী হিন্দুদের বাধা

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরগুনায় আলু চাষীদের মাথায় হাত

প্রধানমন্ত্রী নির্দেশিত প্রকল্পেও বাধা

প্রশ্নপত্র ফাঁস নাকি জাতির সর্বনাশ

‘অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই- প্রীতি নেই- করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।’
[অদ্ভুত আঁধার এক। জীবনানন্দ দাশ]
আমরা নতুন করে পরামর্শক দলে যোগ দিতে চাই না। আমরা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানাই- কবি কথিত হৃদয়ে ‘প্রেম-প্রীতি-করুণার আলোড়ন’ নিয়ে নিজেদের সন্তানের কথা ভাবুন। আপনারা আপনাদের সন্তানদের সফলতার স্বপ্ন বুকে ধারণ করে একটি অন্ধকূপের মধ্য দিয়ে ধাবিত হচ্ছেন, তার পরিণতি কিন্তু আপনাদের আদরের ধন, স্নেহের সন্তানটিকে নিজ হাতে কোরবানি করা। সবার প্রতি সকাতর আহ্বান, এভাবে আমাদের জাতির ভবিষ্যৎকে কোরবানি দেবেন না। ফাঁস হওয়া প্রশ্নপত্রের পেছনে ছুটে, অর্থ ব্যয় করে অথবা কৌশলী পন্থা অবলম্বন করে তথাকথিত সাফল্যের আশায় না ছুটে বরং নিজ সন্তানদের প্রকৃত শিক্ষার পেছনে ছোটান, নিজেরাও সেই পথে ছুটুন। তাহলেই বাঁচবে জাতি, জাতির ভবিষ্যৎ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
December
(1121)
-
▼
Dec 21
(51)
- চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়লো ৪ ঘর
- ‘জাতিসংঘ না মানলেও জেরুজালেমই ইসরায়েলের রাজধানী’
- শিগগিরই কমবে পেঁয়াজের দাম
- ৭৫০ গুমের তথ্য দিয়ে খালেদার টুইট
- কনসার্টের মঞ্চ ভেঙে ডিজে শিল্পীর মৃত্যু
- মেয়েকে নিয়ে কানাডায় চলে গেলেন তিন্নি
- রাখাইনের উন্নয়নে ভারত-মিয়ানমারের চুক্তি
- খোঁজ মিলল প্রথম বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া ডুবোজাহাজের
- এবি ব্যাংকের শীর্ষপদে পরিবর্তন
- বান্দরবানে ১৪০তম ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ শুরু
- প্রাথমিক সমাপনীর ফল ৩০ ডিসেম্বর
- লোহাগাড়ায় যুবককে কুপিয়ে হত্যা
- গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন সু চি?
- দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোকে এক করে দেওয়ার পরামর্শ
- লজ্জাবোধই জাতির মেরুদণ্ড
- বিএনপির পোলিং এজেন্ট বের করে দেয়া হচ্ছে: রিজভী
- হঠাৎ উধাও ডুবোজাহাজ, খোঁজ মিলল ১০৩ বছর পর
- কলম্বিয়ায় ২০১৭ সালে শতাধিক শ্রম অধিকার ও মানবাধিকা...
- বিষখালী নদীতে অবৈধ জাল জব্দ
- ‘বাধা দিলে গণধর্ষণ করাতেন স্বামীজি’
- শিক্ষিকা-ছাত্রের অন্যরকম সম্পর্ক
- সবার জন্য উন্মুক্ত মাশরাফির অ্যাম্বুলেন্স
- চট্টগ্রামে সাড়ে ৭ লাখ শিশু ভিটামিন-এ ক্যাপসুল খাবে
- ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান
- জেরুজালেম ইস্যুতে বিপক্ষে গেলে আর্থিক সাহায্য কমবে...
- টালমাটাল অবস্থায় কুর্দিস্তান সরকার : স্পিকারের পদত...
- নিখোঁজ আতঙ্কে দিন কাটে উইঘুর মুসলিমদের
- উজ্জীবিত করতে গালে চড়!
- নদী ড্রেজিংয়ে ব্যয় নিয়ে প্রশ্ন
- ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অপসারিত
- সবার নজর রংপুরে
- চিকিৎসা শেষে বাসায় ফিরলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী
- ভারতে বড়দিন পালনে কট্টরপন্থী হিন্দুদের বাধা
- বরগুনায় আলু চাষীদের মাথায় হাত
- প্রধানমন্ত্রী নির্দেশিত প্রকল্পেও বাধা
- প্রশ্নপত্র ফাঁস নাকি জাতির সর্বনাশ
- ভাঙলেও জোড়া লেগে যাবে স্মার্টফোনের কাচ!
- ডিজিটাল ওয়ার্ল্ডের সেরা স্টল অ্যাওয়ার্ড জিতেছে ইজে...
- একাত্তর: আগে-পরে ৪- খবরটি থিয়েটার রোডে পৌঁছালে মর্...
- ঘাড়, মাথা ও বুক ব্যথা
- শীতে শিশুর যত্নে গোসল
- এভারেস্টকেও ঢেকে ফেলবে ‘ওয়েডিং গাউন’!
- ২৫ বছর ফ্রিজে রাখা ভ্রূণ থেকে শিশুর জন্ম
- আকায়েদকে ঘিরে রহস্য ঘনীভূত, অনেক প্রশ্ন
- রোহিঙ্গাদের কান্না, বাকরুদ্ধ ইলদিরিম
- হারিয়ে যাচ্ছে কাটারিভোগ ধান by পিয়াস সরকার
- সরকারকে অস্থিতিশীল করছে না সেনাবাহিনী- পাকিস্তানি ...
- মার্কিন নীতি প্রত্যাখ্যান করল ইরান, তুরস্ক ও আজারব...
- সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে
- একাত্তর: আগে-পরে, ৩- মুজিব বাহিনীর লক্ষ্য ছিল ভ্রা...
- ‘মা-বাবা কই’
-
▼
Dec 21
(51)
-
▼
December
(1121)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...