Thursday, August 9, 2012

পাহাড়ের কান্না ও আদিবাসীদের স্বীকৃতি by সালেক খোকন

বিশ্ব আদিবাসী দিবস আজ। কেন এই দিবস? তা জানতে একটু পেছন ফিরে তাকাতে হবে। ১৯৯৩ সালকে আদিবাসীবর্ষ ঘোষণা করে জাতিসংঘ। অধিকার বঞ্চিত আদিবাসী মানুষদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করাই ছিল এর মূল উদ্দেশ্য। এরপরের বছর অর্থাৎ ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিদ্ধান্ত হয় ৯ আগস্টকে ‘বিশ্ব আদিবাসী’ দিবস হিসেবে পালনের।
২০০৪ সাল থেকে বাংলাদেশে এ দিবসটি বেসরকারিভাবে উদযাপিত হয়ে আসছে। বেসরকারিভাবে উদযাপিত হলেও বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছেন সুধীসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আদিবাসী দিবসের বিভিন্ন প্রকাশনায় বাণী দিয়ে একাত্মতা প্রকাশ করেছেন- ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, ২০১০ সালে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী প্রমুখ।
আদিবাসী নিয়ে বির্তক শুরু হয় ২০০৮ সালে। সে সময় হঠাৎ করেই আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে অস্বীকার করতে থাকে সরকার। কিন্তু কেন? বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায় যে, আদিবাসীদের যৌক্তিক মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র একটি বিশেষ বাহিনীর প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সরকার এ সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে এ সিদ্ধান্তটিই চূড়ান্তরূপ পায় বর্তমান সরকারের সংবিধান সংশোধনের মাধ্যমে। সংশোধিত সংবিধানের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ নামে ২৩(ক) অনুচ্ছেদে বলা হয়েছে “রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ গোষ্ঠী ও সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্টপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবে।”

আবার ৬ নং অনুচ্ছেদে বাংলাদেশে ‘বাঙালি’ ছাড়া অন্য সব মানুষের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। সেখানে বলা হয়েছে “বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন।” ফলে সেখানে অন্য ভাষাভাষীর জনগোষ্ঠীর অস্তিত্ব ও আত্মপরিচয় পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

একইভাবে ২০১০ সালের ১২ এপ্রিল প্রণীত হয় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান’ আইনটি। এর ২(২) ধারায় বলা হয়েছে, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ অর্থ তফসিলে উল্লেখিত বিভিন্ন আদিবাসী তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শ্রেণীর জনগণ।
একদিকে সরকার বলছে দেশে কোনো আদিবাসী নেই, আবার একই আইনে বলা হচ্ছে, আদিবাসীরাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।

আরো পেছনের দিকে তাকালে দেখা যায়- বৃটিশ, পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন আইন ও সরকারি দলিলে ``আদিবাসী`` শব্দটির ব্যবহার ছিল। পার্বত্য চট্রগ্রাম শাসন বিধি ১৯০০, পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন ১৯৫০, আয়কর আইনসহ সরকারি বিভিন্ন পরিপত্র, দলিল ও হাইর্কোটের রায়ে ``আদিবাসী`` শব্দটির উল্লেখ রয়েছে। 
যে সরকারের আমলে অস্বীকার করা হয়েছে আদিবাসীদের, সেই ক্ষমতাসী আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০০৮ এ ১৮(২) ধারায়  ``আদিবাসী`` শব্দটি ব্যবহার করে উল্লেখ করা হয়েছে, “পার্বত্য চট্টগ্রামসহ অনগ্রসর অঞ্চলসমূহের উন্নয়নে বর্ধিত উদ্যোগ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতি এবং তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারার স্বাতন্ত্র্য সংরক্ষণ ও তাদের সুষম উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।”

ইশতেহারের ‘ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় ও অনগ্রসর অঞ্চল’ শীর্ষক অনুচ্ছেদেও ‘আদিবাসীদের জমি, জলাধার এবং বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠন’ এবং আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বর্তমান আইন মতে আদিবাসীরাই যদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হন, তবে তো সরকার বলেই দিচ্ছে এদেশে আদিবাসী আছে। একইসঙ্গে এটি স্পষ্ট হচ্ছে কোনো এক বিশেষ কারণে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলা হচ্ছে। তারা যদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হয় তাহলে বাঙালিরা হচ্ছে বৃহৎ নৃ-গোষ্ঠী। যদি কোনো কারণে সরকার বাঙালিদের ‘বৃহৎ নৃ-গোষ্ঠী’ বলে ডাকার নির্দেশনা জারি করে- তবে কি বাঙালি সমাজ তা মেনে নেবে?

এ বছর বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে নানা শঙ্কার মাঝে। সরকার চায় না এদেশে এই দিবসটি পালিত হোক। ফলে সরকারিভাবে কোনো সহযোগিতা না করার জন্য সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এর পূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক চিঠিতে পার্বত্য জেলা প্রশাসক, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করা হয়েছে ‘বিশ্ব আদিবাসী দিবস’ পালনে যাতে কোনো পৃষ্ঠপোষকতা করা না হয়।

একসময় যেসব নের্তৃবৃন্দ ‘বিশ্ব আদিবাসী দিবসে’ আদিবাসীদের নানা আয়োজনে অংশ নিয়েছিলেন তারাই এখন ক্ষমতায় থেকে নজরদারি করছেন সে অনুষ্ঠানের। আবার সরকারের মধ্যে থেকেও শিল্পমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, সাংসদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সরকারের ওই নির্দেশনা ও অবস্থানের তীব্র সমালোচনা করছেন। ফলে আদিবাসী নিয়ে সরকারের ভেতরেই মতবিরোধ তৈরি হয়েছে।

কিন্তু সবার মনে একটিই প্রশ্ন। আদিবাসীদের `আদিবাসী` হিসেবে স্বীকৃতি দিতে সরকারের সমস্যা কোথায়?
এ বিষয়ে গত ৫ আগস্ট ২০১২ ইং তারিখ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তজার্তিক কমিশনের সদস্য

ইফতেখারুজ্জামান জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বলেন,  “জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী থেকে চাপ এসেছে যে, যেসব দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে ওইসব দেশে আদিবাসী নির্যাতনের অভিযোগ রয়েছে, শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। আর তাই আদিবাসীদের সংজ্ঞাটিও বদলে ফেলা হয়েছে।”

এ বিষয়ে আরো তথ্য পাওয়া যায় চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের বক্তব্যে। তিনি বলেন, “প্রথমত আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে আন্তর্জাতিক আইন অনুসারে এই জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রের দায়দায়িত্ব অনেক বেড়ে যায়, যা সরকার বোঝা মনে করে। দ্বিতীয়ত সাংবিধানিক স্বীকৃতির সাথে আদিবাসীদের ভূমির অধিকাররসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে যা হয়ত সরকার দিতে চায় না। তা ছাড়া আদিবাসীদের স্বীকৃতি দেয়ার সাথে সাথে সরকারকে প্রায় অর্ধশতাধিক শর্ত বাস্তবায়ন করতে হবে। যার মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার ও নিজস্ব সংগঠন করার অধিকার।” (সাপ্তাহিক, ৭ জুলাই ২০১১)।

কাজেই যদি দেখানো যায় যে এদেশে কোনো আদিবাসী নেই, তাহলে আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ বা অধিকার প্রতিষ্ঠার ওইসব শর্ত পূরণেরও প্রশ্ন থাকে না। এ কারণে সরকার বলতে চায়, এদেশে কোনো আদিবাসী নেই।
অনেকেই মনে করেন ‘আদিবাসী’ বিতর্ক তৈরি করে সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে টালবাহান করছে। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি হলেও তা পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি সরকার। ভূমি বিরোধের নিষ্পত্তি হয়নি অদ্যাবধি। বরং নতুন করে ভূমি বিরোধ তৈরি হচ্ছে পাহাড়ে।
কী সেই বিরোধ? বাঙালিদের পুনর্বাসনের সময় প্রতিটি পরিবারকে কিছু জমির মালিকানা সংক্রান্ত যে কবুলিয়তনামা দেওয়া হয়েছিল, সেগুলো এখন তারা প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। অথচ স্থানীয় জেলা পরিষদের অনুমতি ছাড়া সেখানে কোনো জমি কেনাবেচা হওয়ার বিধান নেই। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিয়মবর্হিভূতভাবে এই প্রভাবশালী চক্র পাহাড়ে গড়ে তুলছে বিভিন্ন প্রকল্প। পার্বত্য বিষয়ক সংসদীয় কমিটির অনুসন্ধানেও বেরিয়ে এসেছে এ তথ্য। ফলে এখন আদিবাসীদের বিরুদ্ধে বাঙালিদের পক্ষে শক্তি হিসেবে কাজ করছে এই প্রভাবশালী চক্রটিও। এ ধরণের ভূমি দখলের ঘটনায় সাজেক, রামগড়, মহালছড়ি, বরইতলীতে সংঘাত হয়েছে এবং এখনও তা থেমে নেই। মহালছড়ি থেকে রাঙামাটির পথে গামারিডালা এলাকাটি সম্পূর্ণই এখন স্থানীয় বাসিন্দাদের হাতছাড়া হয়ে গেছে। এভাবে পাহাড়ে বাড়ছে রক্তপাত। বাড়ছে আদিবাসীদের কান্না।

শান্তিচুক্তি হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এখনও প্রায় ক্ষমতাশুন্য। সরিয়ে নেওয়া হয়নি আর্মি ক্যাম্পগুলো। যে নির্দেশনার বলে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে তা-ও বাতিল করা হয়নি। শুধু পাহাড়িরাই নয়, পার্বত্য অঞ্চলে যে কোনো পর্যটককেই থাকতে হয় কড়া নজরদারিতে। বিদেশি সাংবাদিকদের এখন ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে।

গোটা পার্বত্য চট্টগ্রামেই পাহাড়ি-বাঙালিদের মধ্যে সৃষ্টি হয়েছে আস্থার সঙ্কট। কেউ কাউকে বিশ্বাস করতে চাইছে না। পাহাড়ি-পাহাড়ি দ্বন্দ্ব, পাহাড়ি বাঙালিদের রাজনৈতিক ইন্ধন অশান্ত পরিবেশ তৈরি করছে। শুধু পার্বত্য অঞ্চলেই নয়, গোটা দেশের আদিবাসীরাই আজ অবহেলা, বঞ্চনা আর অত্যাচারের মুখে হারিয়ে ফেলছে তাদের বেঁচে থাকার অধিকারটুকু।

এদেশের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীরাও বাঙালিদের সঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে। অথচ স্বাধীন দেশে তারা পাচ্ছে না নিজেদের স্বীকৃতিটুকু। আমরা চাই না একটি স্বাধীন দেশে অন্য জাতিকে ক্ষুদ্র গোষ্ঠী বলতে। চাই না আদিবাসীদের স্বীকৃতি না দিয়ে হীন মানসিকতার বাঙালি হতে। চাই আদিবাসীদের হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিতে।

>>>সালেক খোকন: লেখক ও গবেষক

আমিনুল হত্যা মামলার তদন্তভার সিআইডিকে দেওয়ার দাবি by সেরাজুল ইসলাম সিরাজ ও মাহবুব হাসান মেহেদী

শ্রমিক নেতা বাবা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডির হাতে দেওয়ার দাবি জানালেন মেয়ে সায়েমা আখতার আঁখি। একই সঙ্গে ডিবির তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

মিয়ানমারে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, সহিংসতায় ওই রাজ্য থেকে প্রায় ৮০ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে- ব্যর্থ হলো অস্ত্র-বাণিজ্য চুক্তি আলোচনা

প্রচলিত অস্ত্রের বাণিজ্য বা এর কেনাবেচা নিয়ন্ত্রণে বহু কাঙ্ক্ষিত চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। তবে এই ব্যর্থতার জন্য কূটনীতিকেরা মূলত যুক্তরাষ্ট্রের বিরোধিতাকেই দায়ী করেছেন। বিশ্বসম্প্রদায়ের মধ্যে কোনো রকম মতৈক্য প্রতিষ্ঠা ছাড়াই গত শুক্রবার মধ্যরাতে এক মাস স্থায়ী এ-সংক্রান্ত আলোচনা শেষ হয়।

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে আলেপ্পোয় অভিযান

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় ট্যাংক ও হেলিকপ্টার গানশিপ নিয়ে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এ অভিযানে ব্যাপক বেসামরিক প্রাণহানি হতে পারে বলে পশ্চিমা সরকারগুলোর আশঙ্কার মধ্যেই সিরীয় সেনাবাহিনী গতকাল শনিবার অভিযান শুরু করে। আলেপ্পোর হাজার হাজার মানুষ প্রাণভয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

চাঁদের গঠন নিয়ে নতুন তত্ত্ব

চাঁদ কীভাবে গঠিত হয়েছে, তা নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। বিভিন্ন সময় গবেষকেরা দিয়েছেন ভিন্ন ভিন্ন তত্ত্ব। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা চাঁদের গঠন-প্রক্রিয়ার বিষয়ে আরেকটি নতুন তত্ত্ব দিয়েছেন। মহাজাগতিক কোনো বস্তুর সঙ্গে নবীন পৃথিবীর সংঘর্ষের পর থেকে নির্গত উপাদানই আজকের চাঁদ—এ বিষয়ে বিজ্ঞানীরা একমত।

হুমকিতে সামুদ্রিক জীবন

অতিবেগুনি রশ্মির বিকিরণ সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের জীবন হুমকির মুখে ফেলছে বলে একটি আন্তর্জাতিক গবেষণায় দাবি করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা এবং বায়ুমণ্ডলীয় কার্বনের পাশাপাশি অতিবেগুনি রশ্মিও সামুদ্রিক প্রাণবৈচিত্র্যের বিকাশ প্রক্রিয়াকে ক্রমাগতভাবে বিপন্ন করে তুলেছে।

আদিতমারীতে ফের পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

লালমনিরহাটে তিন দিনের ব্যবধানে পানিতে ডুবে দুই স্কুলছাত্রী মারা গেছে। নদী থেকে পদ্মফুল তুলতে গিয়ে গত শুক্রবার তারা মারা যায়। ওই স্কুলছাত্রীরা হলো: আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী গ্রামের আতাবর হোসেনের মেয়ে রোজিনা খাতুন (১০) ও একই গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে কারিমা খাতুন (১০)।

১০ বছর ধরে লো-ভোল্টেজ সমস্যায় দুই হাজার মানুষ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বনতেঘরী মহল্লায় বিদ্যুৎ-সংযোগ রয়েছে। গ্রাহকেরা সময়মতো বিলও দেয়। কিন্তু বিদ্যুৎ-সংযোগের যথাযথ সেবা থেকে তারা বঞ্চিত। কারণ, গত ১০ বছর ধরে তাদের বাসাবাড়ির লাইনে লো-ভোল্টেজের (প্রয়োজনের তুলনায় কম ভোল্টেজ) সমস্যা বিরাজ করছে। তাই এলাকার বাসিন্দাদের কাছে কুপিবাতি ভরসা।

পড়ে আছে ৩০ কোটি টাকার নর্দমা

গাইবান্ধা শহরে ৩৩ কিলোমিটার নর্দমা নির্মাণ ও দফায় দফায় সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। কিন্তু পৌর কর্তৃপক্ষের গাফলতি ও অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে এগুলো ভরাট হয়ে পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে শহরবাসীর কোনো কাজে লাগছে না নর্দমাগুলো।

গড়াই নদে ভেসে গেল স্বপ্ন- কুষ্টিয়া মেডিকেল কলেজের দুই ছাত্রের দাফন সম্পন্ন

কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র ফরিদুল হাসান ও রিফাত মজুমদারের লাশ শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার রিফাতের লাশ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেবীপুর এবং ফরিদুলের লাশ তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার রানীপুর কামদেবপুরে দাফন করা হয়।

নিরাপত্তাহীন ঋণ এবং আরও ১০ ব্যাংক

দুই হাজার ৭৩১ কোটি টাকার ঋণ সৃষ্টি হলেও তার বিপরীতে সোনালী ব্যাংকের কাছে হলমার্কের জামানত আছে নামমাত্র। ফলে আইনগত ব্যবস্থা নিতে গেলে ব্যাংক অনেক অর্থই আদায় করতে পারবে না।ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, যে বিপুল পরিমাণ জামানতহীন ঋণ সৃষ্টি হয়েছে,

আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে প্রধানমন্ত্রী- রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই। এমনিতেই বাংলাদেশ বাড়তি জনসংখ্যার দেশ। এর ওপর প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থী আগে থেকে বাংলাদেশে অবস্থান করছে।

বাজারদর- বাজারের তেজিভাব খানিকটা কমেছে

রমজানে ব্যবহারের তেল-চিনি-ছোলাসহ প্রয়োজনীয় পণ্য রোজার আগেই কিনে রেখেছিলেন বেশির ভাগ ক্রেতা। আর যাঁরা তা করেননি, তাঁদের অনেকে এরই মধ্যে পুরো রমজান মাসের বাজার সেরে ফেলেছেন। রমজানের শুরুতে বাজারের যে তেজিভাব ছিল, তা অনেকটাই কেটে গেছে।

ফিতরা কী এবং কেন by মিরাজ রহমান

পবিত্র রমজান মাসে বিশেষ কিছু আমল আমাদের জন্য রাখা হয়েছে। এর মধ্যে সাদকাতুল ফিতর একটি অন্যতম ইবাদত। ঈদের দিন গরিবদের খাবারের জন্য শরিয়তপ্রদত্ত একটি ব্যবস্থাপত্র। সাদকাতুল ফিতর সম্পর্কে নবীজি (সা.) বলেছেন, 'তোমরা এ দিনটিতে তাদেরকে অন্যের কাছে চাওয়া থেকে বিরত রাখো'।

জেলা পরিবহন ব্যবস্থায় নৈরাজ্য-আরটিসির অবৈধ সভাপতি চট্টগ্রামের ডিসি ফয়েজ! by নূপুর দেব

চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ দীর্ঘ ১৩ মাস ধরে অবৈধভাবে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভাপতি পদে বসে আছেন। প্রতি তিন বছর অন্তর আরটিসির নতুন কমিটি গঠনের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। মেয়াদোত্তীর্ণ কমিটির নেওয়া বেশির ভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় জেলায় সড়ক পরিবহন ব্যবস্থায় নেমে এসেছে

যোগাযোগমন্ত্রীর দাবি-যত বলা হচ্ছে রাস্তাঘাট তত খারাপ নয়

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের মনে করেন, দেশের কোনো মহাসড়কেরই এখন আর আগের মতো শোচনীয় অবস্থা নেই। তাঁর দাবি, বর্তমানে সব মহাসড়কই যান চলাচলের উপযোগী। গতকাল বুধবার দুপুরে রেল ভবনে তিনি সাংবাদিকদের বলেন, কোনো জাতীয় মহাসড়ক বা আঞ্চলিক সড়ক এখন আর বেহাল নেই।

আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-কিংবদন্তি হওয়ার অপেক্ষায় বোল্ট by মাসুদ পারভেজ

'বি অ্যান্ড বি'! লন্ডন অলিম্পিকে সবচেয়ে বেশি বিকানো ব্র্যান্ডনেম! এ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা গ্লেন মিলস বেচারাও আছেন দারুণ ধন্দে। তাঁর পণ্যের ভীষণ কাটতি, কিন্তু সমস্যায় এ জ্যামাইকান। কিংবদন্তি হওয়ার পথে থাকা উসাইন বোল্টকে শেষ ধাপটা পার করে দেওয়ায় একটু বেশি মনোযোগী হবেন, নাকি বোল্টের বিপক্ষে চ্যালেঞ্জ জয়ের মন্ত্র

দ্রব্যমূল্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন-বাজারের ৪০ ব্যবসায়ী 'সতর্ক' তালিকায় by আবুল কাশেম

ভোজ্য তেল, চিনি, ডাল ও খেজুর- রমজান ও ঈদের নিত্যপ্রয়োজনীয় এই চার পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কমপক্ষে ৪০ ব্যবসায়ীর ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে এসব পণ্যের কোনো সংকট নেই।

সম্পাদকের কলাম-পদ্মা সেতু ও ড. মুহাম্মদ ইউনূস by ইমদাদুল হক মিলন

আড়াই-তিন বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গিয়েছি একটা সেমিনারে। সেখানকার ওয়েস্টিন হোটেলে থাকার ব্যবস্থা। আমার স্বভাব হচ্ছে পৃথিবীর যে দেশেই যাই, যে শহরেই যাই, সেখানকার বইয়ের দোকান ঘুরে দেখবই। বালি দ্বীপে গিয়েও তা-ই করেছি। প্রথম দিন সন্ধ্যাবেলাই বেরিয়েছি বইয়ের দোকানের খোঁজে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়েন by মেহেদী হাসান

গ্রামীণ ব্যাংক, ড. মুহাম্মদ ইউনূসসহ আরো কয়েকটি ইস্যু নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়েন স্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি ওয়াশিংটন সফরের পর বাংলাদেশের শ্রম অধিকার ও পোশাক শিল্প নিয়ে সরব ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।

আদভানির বক্তব্যে লোকসভায় হট্টগোল অধিবেশন মুলতবি

বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির এক মন্তব্যের জের ধরে সৃষ্ট হট্টগোলের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশন মুলতবি করা হয়েছে। আদভানি বর্তমান সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারকে অবৈধ বলায় কংগ্রেস পার্টির সদস্যরা এর তীব্র প্রতিবাদ জানান।

মেঘালয়ে বাস খাদে, নিহত ৩১

ভারতের মেঘালয় রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেঘালয়-আসাম সীমান্তসংলগ্ন তামসেং গ্রামের কাছে পূর্ব জৈন্তা পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।

ধর্ম- রোজাদারের মর্যাদা সবার ওপরে by আবদুস সবুর খান

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। তবে গুরুত্ব ও মর্যাদার দিক থেকে রোজাদারের অবস্থান সবার ওপরে। ইমাম গাজ্জালি যথার্থই বলেছেন, ‘সব এবাদতই আল্লাহ্ রাব্বুল আলামিনের জন্য, তবুও মার্যাদার উচ্চতায় রোজা পবিত্র কাবাগৃহের ন্যায় প্রাধান্য রাখে, যদিও সমস্ত ভূপৃষ্ঠই আল্লাহ্ তাআলার সৃষ্টি।’

শ্রীকাইল গ্যাসক্ষেত্র- এখনই গ্যাস তোলার উদ্যোগ নিতে হবে by মুহাম্মাদ জামালুদ্দীন

১৩ জুলাই ২০১২ বাপেক্স কুমিল্লা জেলার মুরাদনগরে শ্রীকাইল ভূগঠনে অনুসন্ধান কূপ খনন করে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে। নতুন যেকোনো কিছু প্রাপ্তি বা আবিষ্কারের পর সাধারণত পুরোনো ব্যর্থতার গ্লানি ধুয়ে-মুছে যায়। শ্রীকাইলে গ্যাস আবিষ্কারের পর তার ব্যতিক্রম ঘটল।

খোলা হাওয়া- গণতন্ত্রের চর্চা by সৈয়দ মনজুরুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে বলেছেন, আবুল হোসেন দেশপ্রেমী এবং আমাদের দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে। প্রথম কথাটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আবুল হোসেনকে প্রধানমন্ত্রী যতটা চেনেন, আমরা তার অর্ধেকটাও চিনি না, ফলে তিনি যে দেশপ্রেমী তা নিশ্চয়ই আমাদের মেনে নিতে হবে।

ঈদের আগে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা দিন- তৈরি পোশাকশিল্প

প্রতিবছর ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা দেওয়া নিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অসন্তোষ লক্ষ করা যায়। বিশেষ করে, তৈরি পোশাকশিল্পে এই অসন্তোষ কখনো কখনো সংঘাত-সংঘর্ষেও রূপ নেয়। এ বছরও ঈদের আগে সব কারখানায় শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে কি না, সে ব্যাপারে সংশয় রয়েছে।

সড়ক-মহাসড়ক নির্বিঘ্ন করুন- ঈদে বাড়ি যাওয়া

সারা দেশের সড়ক-মহাসড়কের অবস্থা ভালো নয়। তবে গত ঈদুল ফিতরের আগে যে বিপর্যস্ত অবস্থা ছিল, এখন ততটা নয়। তবু ঈদের ছুটিতে রাজধানী থেকে যে বিপুলসংখ্যক মানুষ প্রায় একই সঙ্গে বাড়ি যায়, তারা যে স্বচ্ছন্দে ও নির্বিঘ্নে যেতে পারবে, এমন নিশ্চয়তা নেই। সময় থাকতেই এ বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

শ্রদ্ধাঞ্জলি- অগ্রসর অগ্রজ বুলু খালা by দিল মনোয়ারা মনু

১৩ জুলাই সন্ধ্যা সাতটা। ষাট দশকের সুপরিচিত সংগঠন ‘সৃজনী’র উদ্যোগে, তাদের একনিষ্ঠ সদস্য আখতার হুসেনের সম্প্রতি বাংলা একাডেমী পুরস্কার পাওয়া উপলক্ষে অভিনন্দন জানানোর জন্য এক ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা যখন নিবিষ্ট মনে একে একে সৃজনীর সদস্যদের হূদয়ঘন স্মৃতিচারণ শুনছি, ঠিক সেই মুহূর্তেই

মিডিয়া ভাবনা- হুমায়ূন আহমেদের প্রতি মিডিয়ার শ্রদ্ধাঞ্জলি by মুহাম্মদ জাহাঙ্গীর

হুমায়ূন আহমেদের মৃত্যু উপলক্ষে আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মোটামুটি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। নিউইয়র্ক থেকে মরদেহ আনতে দেরি হওয়ার সুযোগটি মিডিয়া কার্যকরভাবে কাজে লাগিয়েছে। মাঝেমধ্যে দেশে এমন এক-একটি বড় ঘটনা ঘটে, যখন মিডিয়া নানা দিক থেকে বিষয়টি তুলে ধরার সুযোগ পায়।

অস্ত্র বিক্রির আইন লঙ্ঘন-৭৫ লাখ ডলারে আপস করল ব্ল্যাকওয়াটার

যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার অস্ত্র বিক্রি-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ মিটমাটে ৭৫ লাখ ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে। বিচার বিভাগ গত মঙ্গলবার এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের নিউ বের্নর ডিস্ট্রিক্ট কোর্টে ওই দিন এ-সংক্রান্ত একটি সমঝোতা হয়।

জারদারির দুর্নীতি মামলা-নতুন প্রধানমন্ত্রীকে কারণ দর্শাও, আদালতে তলব

* গিলানির পর নতুন প্রধানমন্ত্রী পারভেজ আশরাফকেও হারানোর আশঙ্কা * আদালত অবমাননা আইন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল কালের কণ্ঠ ডেস্ক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার প্রশ্নে আদালতের নির্দেশ অমান্য করায় প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন

রেকর্ডের অলিম্পিক

রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। তার পরও বব বিমনের অলিম্পিক রেকর্ডটি অক্ষত ৪৪ বছর... ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিকে লং জাম্পে ফেবারিট ছিলেন যুক্তরাষ্ট্রের বব বিমন। অলিম্পিকের আগে ২৩টি মিটে অংশ নিয়ে ২২টিতেই জিতেছিলেন ২২ বছরের কৃষ্ণাঙ্গ এই অ্যাথলেট।

চ্যাম্পিয়নদের করুণ পরিণতি

অনেক চ্যাম্পিয়ন অলিম্পিয়ানেরই শেষ জীবনটা সুখকর হয়নি। দারিদ্র্যের সঙ্গে লড়েছেন কেউ কেউ, কারও কারও হয়েছে অস্বাভাবিক মৃত্যু ‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল...।’ রূপকথার নানান গল্পের সাধারণ সমাপ্তি এটা।

বি চি ত্র অ লি ম্পি ক- এমনও!

১৯০৪ অলিম্পিকের ম্যারাথন ইভেন্টে ঘটেছিল অদ্ভুত সব কাণ্ডকারখানা! আমেরিকান প্রতিযোগী ফ্রেড লর্জ সবার আগে স্টেডিয়ামে ঢুকে দৌড় শেষ করলেন। সবাই ছুটে এল তাঁকে অভিনন্দন জানাতে। কিছুক্ষণ পর লর্জ প্রকাশ করলেন এক সত্য, যা যারা তাঁকে অভিনন্দনের জন্য ছুটে এসেছিল, তাদের লজ্জা দেয়। নয় মাইল দৌড়ানোর পর

অ লি ম্পি কে প্র থ ম

চ্যাম্পিয়ন আধুনিক অলিম্পিকের প্রথম চ্যাম্পিয়ন জেমস বি কনোলি। ১৮৯৬ সালের ওই অলিম্পিকে প্রথম নিষ্পত্তি হয়েছিল তাঁর অংশ নেওয়া ট্রিপল জাম্প ইভেন্টটি। নারীর অংশগ্রহণ নারীদের প্রথম অংশগ্রহণ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। প্রথম নারী চ্যাম্পিয়ন ইংল্যান্ডের শার্লট কুপার (মহিলা টেনিস এককে)। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নারীদের অংশগ্রহণ আরও পরে, ১৯২৮ আমস্টারডাম গেমসে।

টে নি স- আক্ষেপ ঘুচবে ফেদেরারের?

উইম্বলডনের কোর্টেই অলিম্পিক টেনিস। সোনা জেতার সুবর্ণ সুযোগ উইম্বলডনের রাজা রজার ফেদেরারের। লিখেছেন খলিলুর রহমান প্রাপ্তির খাতায় কী নেই! সদ্যই উইম্বলডনের শিরোপা জিতে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা উন্নতি করেছেন ১৭-তে। উইম্বলডন জয়ের মধ্য দিয়ে আশৈশব-আদর্শ পিট সাম্প্রাসকে পেছনে ফেলে নিজের করে নিয়েছেন

পামের বন ছিল অ্যান্টার্কটিকায়!

প্রায় পাঁচ কোটি বছর আগের কথা। অ্যান্টার্কটিকার উপকূলের বাতাস পাম গাছের বনে নাচন তুলত। মহাসাগরের নীলজল উপকূলে আছড়ে পড়ত। বছরের সবচেয়ে শীতল দিনের তাপমাত্রাও ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকত। কিন্তু কালের আবর্তে সেই অ্যান্টার্কটিকাই পুরু বরফের স্তরে ঢাকা পড়ে। ভূমিতে প্রাণের সব চিহ্নই মুছে যায়।

আফগান যুদ্ধে বেসামরিক হতাহত কমেছে

আফগানিস্তানে গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম বেসামরিক হতাহতের পরিমাণ কমেছে। গত বছরের প্রথমার্ধে যে পরিমাণ বেসামরিক লোক মারা গিয়েছিল, এ বছরের প্রথম ছয় মাসে এর চেয়ে ১৫ শতাংশ কম লোক মারা গেছে। আফগানিস্তানের জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে ২০-বন্যায় ম্যানিলার ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যার কারণে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। নগরীর প্রায় ৮০ ভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবারও সেখানে বৃষ্টিপাত অব্যাহত ছিল।

পশ্চিমা নামে স্কুলের নামকরণ নিষিদ্ধ

অক্সব্রিজ, হোয়াইট হাউস, নাসা_এ রকম বিদেশি নাম রাখার ব্যাপারে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল সরকার। গত সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থা থেকে নেপালি সংস্কৃতি হারিয়ে যেতে পারে_এমন আশঙ্কায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাহায্য সংস্থার হুঁশিয়ারি-দ্রুত পদক্ষেপ, নয় তো ভয়াবহ রূপ নেবে খাদ্য সংকট

সেনেগালের কেদাওগাও গ্রামের বাসিন্দা আসান আদামান। গেল বছর ফসল উৎপাদন ভালোই হয়েছিল। চলতি বছর তাতে ভাটা পড়েছে। উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এ দিয়ে কিভাবে পরিবার ও সন্তানের ভরন-পোষণ করবেন তা নিয়ে উদ্বিগ্ন আদামান।

সিনাইয়ে মিসরীয় সেনাবাহিনীর হামলায় ২০ জঙ্গি নিহত

মিসরীয় সেনাবাহিনীর হামলায় সিনাই উপদ্বীপে সন্দেহভাজন ২০ জঙ্গি নিহত হয়েছে। সেনাসূত্রের বরাত দিয়ে মিসরের সরকার নিয়ন্ত্রিত পত্রিকা আল আহরাম গতকাল বুধবার এই তথ্য জানায়। গত রবিবার জঙ্গি হামলায় ১৬ মিসরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে গতকালের হামলা চালানো হয়।

সিনাইয়ে মিসরীয় সেনাবাহিনীর হামলায় ২০ জঙ্গি নিহত

মিসরীয় সেনাবাহিনীর হামলায় সিনাই উপদ্বীপে সন্দেহভাজন ২০ জঙ্গি নিহত হয়েছে। সেনাসূত্রের বরাত দিয়ে মিসরের সরকার নিয়ন্ত্রিত পত্রিকা আল আহরাম গতকাল বুধবার এই তথ্য জানায়। গত রবিবার জঙ্গি হামলায় ১৬ মিসরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে গতকালের হামলা চালানো হয়।

ওয়াসার এমডির ভ্রমণবিলাস-স্বচ্ছ তদন্তের দাবি

সরকারের উচ্চ কর্মকর্তাদের কারণে-'অকারণে' বিদেশ ভ্রমণ করতে হয়। সরকার বিদেশে প্রশিক্ষণ, সেমিনারে অংশগ্রহণ, বিভিন্ন সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে দায়িত্বশীল কর্মকর্তাদের প্রেরণ করে থাকে। নিয়ম ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাঁদের সেসব বিদেশ ভ্রমণ থেকে উপকৃত হওয়ার কথা। সরকারের অর্থব্যয়ে ভ্রমণকারীর লব্ধ অভিজ্ঞতা

তিন ইন্ডাস্ট্রির ইন্দ্রনীল

পরিচালক হিসেবে সময়ের সেরা নায়কের কাছে নতুন ছবির প্রস্তাব নিয়ে গেল এক যুবক। ছবি পরিচালনায় যার নেই কোন অভিজ্ঞতা, নেই কোন প্রযোজক। তাঁর ওপর প্রস্তাবিত ছবিটি হবে সত্যজিৎ রায়ের নায়কের রিমেক। ভীষণ সাহসীই বলতে হবে।

‘জিসম টু’ হিট

জিসম টু’র কোন জিনিসটা নিয়ে আর আলোচনা হতে বাকি আছে? কাস্টিং থেকে শুরু করে নির্মাণ, গল্প এমনকি ছবির নাম নিয়েও তুমুল বিতর্ক চলছে পুরো ইন্ডিয়াজুড়ে। সর্বশেষ প্রায় অর্ধনগ্ন ছবি সংবলিত পোস্টার রিলিজ করে সমালোচনাকে আরও একটু উস্কে দিয়েছিলেন প্রযোজনা কর্তৃপক্ষ।

আই এ্যাম বন্ড... জেমস বন্ড

কোড ০০৭... হাতে প্রিয় অস্ত্র ওয়ালথার পিপিকে... লক্ষ্যভেদী শিকারি চোখ... অপেক্ষা শত্রু বধের... হ্যাঁ পাঠক আপনি ঠিকই ধরেছেন। দুর্ধর্ষ স্পাই জেমস বন্ডের কথাই বলা হচ্ছে । হালের সিনেমা পর্দার জেমস বন্ড চরিত্রে রূপদানকারী জনপ্রিয় এই অভিনেতার পুরো নাম ড্যানিয়েল রাফটন ক্রেইগ। জন্ম ১৯৬৮ সালের ২ মার্চ ইংল্যান্ডের চেস্টারে।

বাজারে হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলার অডিও সিডি

একজন নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ চলে গেছেন সত্যি কিন্তু রেখে গেছেন তাঁর সৃষ্টকর্ম। যে কর্মের মাঝে তাঁর অগণিত ভক্ত-দর্শক তাঁকে খুঁজে পাবে যুগ যুগ ধরে। হুমায়ূন আহমেদ সর্বশেষ নির্মাণ করেছিলেন ‘ঘেটুপুত্র কমলা’ ছবিটি। ছবিটি নিজে দেখে যেতে পারলেও দর্শক তা কিভাবে নিল তা দেখে যেতে

রিমির অগ্রযাত্রা

সাবিনা ইয়াসমিন রিমি। ছোটবেলা থেকেই শিশু একাডেমীতে নাচ শিখতেন। নাচের প্রতি রয়েছে তার আলাদা ভালবাসা। পড়াশোনা করেছেন মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ থেকে। তিনি টানা দুই বছর কাজ করেছেন একুশে টেলিভিশনের বাচ্চাদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্তখবরে। লাক্স চ্যানেল আই সুপার স্টারের এ বছরের আসরে

স্বপ্নমুখীর যাত্রাপথে...

সংখ্যার বিচারে কণ্ঠশিল্পী নির্ঝরের কাজের পরিমাণ কম হলেও, মান আর জনপ্রিয়তার বিচারে তাঁর আসন বেশ উঁচুতেই। ‘মাদার অব আর্টস’ তথা নাচ দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু, তবে সাফল্য আজ তাঁর সঙ্গীতের হাত ধরেই এসেছে। মাত্র পাঁচ বছর বয়সেই গানের হাতেখড়ি নেন দাদির কাছে। এরপর নির্ঝর তালিম নিয়েছেন ক্লাসিক এবং

শুভর উড়ন্ত সূচনা by খায়রুল বাসার নির্ঝর

কয়েকদিন আগেও বেশ অসুস্থ ছিলেন আরেফিন শুভ। নতুন চলচ্চিত্রের শূটিং শুরু হবে চরিত্র আর সংলাপ নিয়ে ভাবছিলেন খুব করে। টানা একটা পরিশ্রম যাবে ভেবে শরীরটা বোধহয় বেঁকেই বসতে চেয়েছিল। কিন্তু আড়মোড়া ভেঙ্গে জেগে উঠেছেন তিনি। এই ছবির মধ্যদিয়েই বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন শুভ।

আহরণ

নয়া পরিকল্পনা ওবামা প্রশাসনের নয়া পরিকল্পনায় মার্কিন সামরিক ঘাঁটিসমূহ আটলান্টিক মহাসগরীয় এলাকা থেকে সরিয়ে প্রশান্ত মহাসাগরে স্থানান্তরের কথা বলা হয়েছে। পেন্টাগন এই নয়া পরিকল্পনার সমালোচনা করে বলেছে, কিভাবে এই বিশাল স্থাপনা স্থানান্তরিত হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি।

শুভ জন্মাষ্টমী

আজ শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আজকের এইদিনে ভগবান শ্রীকৃষ্ণ মানবদেহ ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। হিন্দু শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানবরূপে মর্তে আবির্ভাব ঘটে।

নির্বাচনের জন্য রোডম্যাপ

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে দেড় বছরের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) চূড়ান্ত করেছে। এই রোডম্যাপ অনুযায়ী ২০১৩ সালের ২৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছে।

খবর শুধু খবর নয় by নিয়ামত হোসেন

পাঁচ জনের একজন ব্রিটিশ ইংরেজীতে কাঁচা অনেক ব্রিটিশ ইংরেজীতে কাঁচা। সাম্প্রতিক এক জরিপের তথ্যমতে, এদের সংখ্যা ৮০ লাখের মতো। ইংরেজি ভাষায় এরা দুর্বল। ওয়ার্ল্ড লিটারেসি ফাউন্ডেশন নামক এক সংস্থা এ জরিপ চালায়। জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনের একজন ব্রিটিশ ঠিকভাবে অর্থাৎ ভাল করে ইংরেজী লিখতে ও পড়তে পারে না।

নারী ক্ষমতায়ন ও শেখ হাসিনার দুর্ভাগ্য by স্বদেশ রায়

জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এ সপ্তাহে অনুষ্ঠিত হলো। এই সেমিনারউত্তর ইফতার ও ডিনার দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ডিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী কয়েক জনের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখতে পান না। কিন্তু বিদেশীরা তো অনেক কিছুই বলে গেলেন।

জন্মাষ্টমী ॥ বিশ্ব মানবতার কল্যাণ আর মনুষ্যত্বের জয়গান by ডা. সুব্রত ঘোষ

আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যময় একটি দিন। হিন্দু শাস্ত্রমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানবরূপে মর্ত্যে আবির্ভাব ঘটে। আজ থেকে প্রায় ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে এ দিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে

‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালন করতে বাধা কোথায় by শাহরিয়ার কবির

১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সমগ্র বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছিল তিনটি প্রধান কারণে- ১. গাঙ্গেয় অববাহিকার এই ভূখ-ের মানুষ সাড়ে তেইশ বছরের প্রায় ঔপনিবেশক শাসন-শোষণ-পীড়নের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিল, যার প্রতিপক্ষ বিশ্বের অন্যতম নৃশংস সামরিক বাহিনী।

বাংলাদেশে নির্ধারিত সময়ে সাধারণ নির্বাচন কি হতে পারবে? by আবদুল গাফ্্ফার চৌধুরী

টু বি অর নট টু বি? সেক্সপিয়র শাশ্বতকালের জন্য একটা প্রশ্ন রেখে গেছেন। বাংলাদেশের মানুষের মনেও বহুদিন ধরে একটা প্রশ্ন গেঁথে আছে, আগামী সাধারণ নির্বাচন হবে কি হবে না? আওয়ামী লীগ সরকার যদি তাদের অবস্থানে অটল থাকেন যে, বিরোধী দল বিএনপির তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তারা মানবেন না এবং বিএনপি যদি গোঁ ধরে

পরলোকে বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরী

বান্দরবান, ৮ আগস্ট ॥ বান্দরবান পার্বত্য জেলার বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরী দীর্ঘদিন রোগভোগের পর বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

থিয়েটার স্কুলের কোর্স সমাপনী ও সনদ বিতরণ- সংস্কৃতি সংবাদ

আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের এক বছরমেয়াদী সার্টিফিকেট কোর্সের ২২তম ব্যাচের সমাপনী প্রযোজনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যায়। এ দিন তাদের পরিবেশনায় মঞ্চায়িত হয় শহীদ মুনীর চৌধুরী রচিত দুটি একাঙ্কিকা ‘দ-’ ও ‘দ-ধর’। এর নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার।

আজ শুভ জন্মাষ্টমী, বিকেলে শোভাযাত্রা

সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী আজ। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের

পাঠ্যবই চক্রের দাবি মেনে এবার গচ্চা এক শ’ কোটি টাকা- মিল মালিকদের সঙ্গে গোপন আঁতাত ফাঁস by বিভাষ বাড়ৈ

সেই অসাধু পাঠ্যবই সিন্ডিকেটের দাবি মেনে কাগজ ও বইয়ের আলাদা টেন্ডার করাতে গিয়ে এবার ১০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হলো সরকার। কেবল মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই মুদ্রণে কাগজসহ দরপত্র (টেন্ডার) আহ্বান না করায় এবার প্রায় অর্ধশত কোটি টাকা গচ্চা যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি)।

ইফতারে কোন অবসর নেই ট্রাফিক পুলিশদের- রমজানুল মোবারক

পান্থপথ মোড়ে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছিলেন কয়েকজন ট্রাফিক পুলিশ। ইফতারের সময় হতেই দেখা গেল এক হাতে ইফতারি নিয়ে দায়িত্ব পালন করতে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তাদের এভাবে দায়িত্ব পালন করতে হয়। ইফতারি সারতে হচ্ছে তাদের দায়িত্ব পালন অবস্থায়।

একবার খেলে কেউ ভোলে না রসিকজনের কাছে বেশ জনপ্রিয়- গাইবান্ধার ঐতিহ্যবাহী মিষ্টি রসমঞ্জরি by আবু জাফর সাবু

গাইবান্ধার সুস্বাদু এবং সর্বজনপ্রিয় মিষ্টি হচ্ছে রসমঞ্জরি। এ মিষ্টি সম্পর্কে একটি কথা প্রচলিত আছে, একবার কেউ এ মিষ্টির স্বাদ আস্বাদন করলে এর রসময় তৃপ্তিদায়ক স্বাদে তাকে আকৃষ্ট হতেই হবে। রসমঞ্জরি শুধু তাই এতদঞ্চলেই নয়, প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশেও যায় মানুষের রসনাতৃপ্তি মেটাতে।

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ

আজ ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে তৃতীয়বারের মতো দেশে জ্বালানি নিরাপত্তা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। পেট্রোবাংলা বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে।

গ্রামীণ ব্যাংকে সরকারী হস্তক্ষেপে ৫৮ নারী নেত্রীর প্রতিবাদ

গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছে দেশের ৫৮ নারীনেত্রী। বুধবার রাতে এক বিবৃতিতে তারা এর প্রতিবাদ জানান। একই সঙ্গে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। লিখিত বিবৃতিতে দেশের সকল সচেতন নাগরিককে দরিদ্র নারীদের মালিকানাধীন এই

বিদ্যুত, জ্বালানি বিভাগের সমন্বয়ের অভাবে গচ্চা যাচ্ছে ১৫০ কোটি টাকা by রশিদ মামুন

বিদ্যুত এবং জ্বালানি বিভাগের সমন্বয়হীনতার কারণে সরকারের ১৫০ কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে হরিপুর ৩৬০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মাণে এ সমন্বয় হীনতার চিত্র ফুটে উঠেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১শ’ কোটি ডলারে উন্নীত

আমদানি ব্যয় কমায় ও রেমিটেন্স বাড়ায় আবারও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১শ’ কোটি ডলারে উন্নীত হলো। এর আগে টানা দুই মাস রিজার্ভ হাজার কোটি ডলারের ঘরে অবস্থান করে। বুধবার কর্মদিবস চলাকালে তা গত ১৫ মাস আগের অবস্থানে ফিরে গিয়ে ১১শ’ কোটি ডলারে দাঁড়ায়।

বিশ্বব্যাংক নতুন করে অসন্তুষ্ট, অনিশ্চিত দাতা অর্থায়ন- অসন্তোষের চার কারণ by হামিদ-উজ-জামান মামুন

পদ্মা সেতু নিয়ে চার কারণে নতুন করে অসন্তুষ্ট বিশ্বব্যাংক। ফলে সরকারের প্রতি সংস্থাটির অসন্তোষের মাত্রা বাড়ছেই। পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়ছে দাতাদের অর্থায়ন। সর্বোচ্চ ঋণ দাতা এ সংস্থাটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ প্রেক্ষিতে দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঋণচুক্তি পুনর্বিবেচনা কিংবা নতুন চুক্তি কোন বিষয়েই কার্যত এখনও

লবণ সিন্ডিকেটে জড়িত তিন প্রতিষ্ঠানÑগুরুতর অভিযোগ-বিশ্ববাজারে শর্ত দিয়েছেÑ অন্য কোন বাংলাদেশী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে না by মিজান চৌধুরী

লবণ সিন্ডিকেটের সঙ্গে শীর্ষ তিন উৎপাদনকারী প্রতিষ্ঠান জড়িত থাকার সন্ধান পেয়েছে তদন্ত কমিটি। ওই তিন প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববাজার থেকে লবণ ক্রয় করছে। আবার ওই চক্র বিদেশী বিক্রেতাদের শর্ত দিয়েছে বাংলাদেশের অন্য কোন প্রতিষ্ঠানের কাছে লবণ বিক্রি না করার।

ঈদে ঘরে ফেরা ॥ বেহাল সড়ক- ০ বাস্তবায়ন হয়নি মন্ত্রীর নির্দেশ- ০ আজ রেল ভবনে জরুরী বৈঠক by রাজন ভট্টাচার্য

ঈদ আসন্ন হলেও দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক-মহাসড়কসহ আঞ্চলিক সড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম-সিলেট-খুলনা-রাজশাহীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল মিলে কয়েক শ’ কিলোমিটার রাস্তা এখনও যানবাহন চলাচলের উপযোগী হয়নি।

পাকিস্তান সুপ্রিম কোর্টে নতুন প্রধানমন্ত্রীকেও তলব

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার দেশটির নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে তলব করেছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করা সম্পর্কিত আদেশ মানতে ব্যর্থ হওয়ায় সর্বোচ্চ আদালত তাঁকে তলব করেন।

৩৪ বছর পর আপন ঠিকানায়

১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সামরিক শাসনে ছিল আর্জেন্টিনা। ওই সময়ে শত শত শিশু চুরি হয়ে যায়। তাদেরই একজন পাবলো জেভিয়ার গাওনা মিরান্দা। ১৯৭৮ সালে চুরি হন তিনি। তখন এক মাসের শিশু পাবলো। ৩৪ বছর পর সেই শিশু পাবলো আজ তাঁর প্রকৃত পরিচয় খুঁজে পেয়েছেন।

প্রাচীনতম ‘দেশলাইকাঠি’!

নব্যপ্রস্তর যুগে কাদামাটি ও পাথর দিয়ে বানানো কিছু শিল্পকর্মকে পৃথিবীর প্রাচীনতম ‘দেশলাইকাঠি’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রত্নবিজ্ঞানীরা। নতুন একটি গবেষণা প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী প্লস ওয়ান-এ প্রকাশিত হয়েছে।

আদভানির মন্তব্যে লোকসভায় চটেছেন সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এল কে আদভানির উসকানিমূলক মন্তব্যে গতকাল বুধবার লোকসভা উত্তাল হয়ে ওঠে। শুরু হয় তুমুল হট্টগোল। কংগ্রেস সরকারের বৈধতা নিয়ে তিনি তাঁর মন্তব্যে প্রশ্ন তুললে ওই বিশৃঙ্খলা দেখা দেয়।

নীলম নদীর দুই পারের দুঃখ

কাশ্মীরের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার ছোট্ট পাহাড়ি গ্রামটির নাম কেরান। ঢালু দুই পাহাড়ের মধ্য দিয়ে বইছে মাত্র ১০০ মিটার প্রস্থ নীলম নদীর সরু প্রশাখা। এক পাড়ে দাঁড়িয়ে ৪০ বছর বয়সী নারী আশরাফ জান। তাঁর অশ্রুভেজা দৃষ্টি ওপারে কাঠের তৈরি একটি বাড়ির দিকে। সেখানে থাকেন তাঁর বুড়ো মা-বাবা।

আরও ভোগান্তির আশঙ্কা- মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে বাস চলাচল বন্ধ ২০ দিন

‘স্যার, আমার মায়ের অবস্থা খুব খারাপ, হার্ডের অসুখ। আমারে একটু যাওয়ার ব্যবস্থা করে দ্যান স্যার।’
গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলামের কাছে করুণার স্বরে এভাবেই কথাগুলো বলছিলেন দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের শফিকুল ইসলাম। অসুস্থ মা হাজেরা

ডোমার রেলস্টেশন ভবনের কাজে অনিয়মের অভিযোগ

নীলফামারীর ডোমার রেলস্টেশনের নতুন ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, ভেঙে ফেলা শতবর্ষী ভবনের ইট নতুন ভবন নির্মাণে ব্যবহার করছেন ঠিকাদার। এ ছাড়া ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী।

‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতির দাবি কতটা যৌক্তিক! by ড. মো. আজিজুল হক

জাতিসংঘ ১৯৯৩ সালকে আদিবাসি বর্ষ ঘোষণা করে। তখন থেকে আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে এমন দেশে আদিবাসী দিবস উদযাপিত হলেও বাংলাদেশে কখনো তা রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। সরকারি ভাষ্য অনুসারে, এদেশে কোনো আদিবাসী নাই, যারা আছেন তারা উপজাতি।
০৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে স‍ামনে রেখে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সংগঠন ও নেতারা তাদের আন্দোলন জোরালো করছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সদস্যরা আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে সভা, সেমিনার, মিছিল করছেন।
গত সপ্তাহে ঢাকায় আয়োজিত এমনি একটি জাতীয় সেমিনারে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা ) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ২৩(ক) অনুচ্ছেদে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের’ শব্দসমূহ পরিবর্তন করে `আদিবাসী জাতিসমূহ` শব্দাবলী সংযোজনের দাবি জানিয়েছেন।

লক্ষ্যণীয় বিষয় হলো, এতোদিন তিনিসহ অন্যান্য নেতারা শুধু আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে এসেছেন, বর্তমানে `আদিবাসী` শব্দের সঙ্গে `জাতিসমূহ` সংযোজন করেছেন। এটা একটি শুভলক্ষণ বলে মনে হয়।

বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে তিন ডজনের অধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। সম্প্রতিক সময়ে সরকার সংবিধান সংশোধনের জন্য হাইকোর্টের দিক-নির্দেশনামূলক রায়ের পরিপ্রেক্ষিতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদেরকে ‘ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিরা সরকারের সুচিন্তিত এবং ঐক্যবদ্ধ জাতিগঠনমূলক এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তাদেরকে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দানের জন্য দাবি করেছেন।

এদেশের কিছুসংখ্যক শিক্ষাবিদ,বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এদেশের ভূমিজ সন্তান বাঙালি এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সকল সদস্যের কাছে আমার একটি বিনীত প্রশ্ন, তিন দশক পূর্বে শুরু হয়ে অদ্যাবধি মিয়ানমারের তৎকালীন স্বৈরাচারি সামরিক একনায়ক ও স্থানীয় রাখাইন উপজাতির সীমাহীন অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে কক্সবাজার জেলার বিভিন্নস্থানে মানবেতর জীবনযাপনকারী রোহিঙ্গা শরনার্থীদের কি মানবিক বিবেচনায় এদেশের আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া যায়? অথবা বাংলাদেশি হিসেবে? নিশ্চয়ই দেশপ্রেমিক পাঠকমাত্রই এ প্রস্তাবে আঁৎকে উঠে দ্বি-মত পোষণ করবেন। কারণ এরা এদেশে শরণার্থী মাত্র।

প্রিয় পাঠক, তারা যদি এদেশের নাগরিক বা আদিবাসী না হন তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরাও এককভাবে বাংলাদেশের আদিবাসী নন। কারণ রোহিঙ্গারা যেমন বাধ্য হয়ে এদেশে এসেছেন বিংশ শতাব্দীতে, তেমনি চট্টগ্রাম বিভাগের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ঠিক একই অঞ্চল আরাকান থেকে বাধ্য হয়েই এ অঞ্চলে এসেছেন ষোড়শ ও সপ্তদশ শতকে। কয়েক শতকের ব্যবধান মাত্র। পার্থক্য এই যে, রোহিঙ্গারা বাঙালি ও বাংলাদেশি হওয়ার চেষ্টা করছেন কিন্তু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা এককভাবে নিজদের আদিবাসী হিসেবে স্বীকৃতি চাচ্ছেন। কিন্তু তারা এদেশের আদিবাসী নন। প্রকৃত প্রস্তাবে তারা এক একটি ক্ষুদ্র জাতি। স্ব-স্ব গৌরবময় পরিচয়ে বাংলাদেশি। এদেশের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সংস্কৃতির অংশীদার হয়েছেন তারা।   

আদিবাসী হিসেবে দাবিদার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের এবং  বুদ্ধিজীবীগণের কাছে প্রবন্ধের শুরুতেই আমার সবিনয় প্রশ্ন, উপজাতিরা এদেশের আদিবাসী হলে আমি এবং আমার পূর্বপুরুষ তথা এদেশের মূল জাতিগোষ্ঠী বাঙালি তথা প্রাচীন বাংলার অনার্য জনগোষ্ঠীর বর্তমান প্রজন্ম আমরা কি এদেশে অ-আদিবাসি বা বহিরাগত? বাঙালিরা কি বাংলাদেশের আদি-বাসিন্দা তথা আদিবাসী নয়? ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা বিশেষতঃ বৃহৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত এগারোটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা তৎকালীন আরাকান রাজ্য ও ভারত থেকে এবং উত্তরাঞ্চলের সকল উপজাতি ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ইত্যাদি অঞ্চল থেকে কর্ম-উপলক্ষে বা পরাজিত শক্তি হিসেবে যখন এদেশে আগমন করেছিলেন, তখন কি এদেশ বিরাণভূমি ছিল? কোনো জনবসতি ছিল না? তারা যে এদেশে বাইরে থেকে আগত, তা ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত।

বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা মোট জনসংখ্যার শতকরা দুই ভাগের কম কিন্তু ভারতে তা শতকরা আট এর বেশি। ইতিহাস সাক্ষ্য দেয়, বঙ্গ ও বাঙালির ইতিহাস কয়েক হাজার বছরের এবং তাদের উৎপত্তি ও বিকাশ এদেশের মাটিকে কেন্দ্র করেই। প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রবর্ধনপুর, পাহাড়পুর, জগদল বিহারসহ অঙ্গ, বঙ্গ, কুলিঙ্গ, রাঢ়, বরেন্দ্র, গৌড় ইত্যাদি অঞ্চলে বসবাসরত প্রাচীন জনগোষ্ঠীকে এদেশে আগত আর্যরা ‘অনার্য বা নিষাদ’ ইত্যাদি নামে অভিহিত করেছে। এদেশের বৃহৎ জনগোষ্ঠী তাদের কাছে ছিল হীন ও অন্ত্যজ। হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী  জাতি-বর্ণ প্রথায় এরা ছিল অস্পৃশ্য। প্রাচীনকালের পরিব্রাজকদের কাছে এরাই “পাখির মত কিচির-মিচির ভাষায় কথা বলা” জনগোষ্ঠী। এরাই এদেশের মূল বাসিন্দা বা আদিবাসী।

তাহলে জেনে এবং বুঝে ঐতিহাসিক সত্যকে অস্বীকার করে এদেশের যারা ভূমিজ সন্তান নয় বরং বহিরাগত, তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি চাওয়ার মূল রহস্য কোথায়? প্রাগৈতিহাসিককালের অখণ্ড ভারতে বর্তমান সার্কভুক্ত দেশসমূহে বসবাসরত সকল নরগোষ্ঠীর সকল গ্রুপ বা মানবগোষ্ঠী বসবাস করছিলেন। সকলেই ভারতের আদিবাসী। ভারত এদেরকে আদিবাসী ও তপসিলি উপজাতি বলে স্বীকৃতি দিয়েছে।

নিকট অতীতে এদেশ ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন দেশ বা রাজ্যে বিভক্ত ছিল। অনেক এলাকা গোষ্ঠীকেন্দ্রিক জনপদবাচক শব্দে পরিচিতি লাভ করে। যেমন বঙ্গ। বঙ্গ জনপদবাচক ভূখণ্ড স্বাধীন দেশ হিসেবে এবং এখানকার বাসিন্দারা বাঙালি বলে আত্মপ্রকাশ করলেও অনেকের ক্ষেত্রে তা হয়নি। অনেক জনপদের স্বাধীন সত্তা বিলীন হয়েছে, অনেক ক্ষুদ্র জাতি সবল জাতির কাছে আত্মসমর্পণ করে নিজদের একীভূত করেছে।

সুতরাং পানি ঘোলা করার জন্য আদিবাসী দাবি উত্থাপন করে বিতর্ক জিইয়ে রাখা জাতি ও দেশগঠনমূলক কোনো কর্ম হতে পারে না। সকল ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, ব্রিটিশ শাসকদের লিখিত রিপোর্ট এবং নিকট অতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৃদ্ধিজীবীদের লেখা প্রবন্ধ-বই, নেতাদের সাক্ষাৎকার, স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধুর কাছে চাকমাদের প্রদত্ত লিখিত স্মারকলিপি এবং ১৯৯৭ সালে বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তিতেও `উপজাতি` শব্দটি লিখিত হয়েছে। সেখানে তারা অকপটে বলেছেন, ``আমরা পাহাড়ি জাতি, জুম্ম জাতি, উপজাতি পরিচয়ে গর্ববোধ করি।``

স্মরণাতীতকাল থেকেই বহু নৃ-গোষ্ঠী, জন-জাতির সমন্বয়ে গড়ে উঠেছে বাংলাদেশ  ও এর সামগ্রিক জনপ্রবাহ। উপমহাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় হিন্দু জাতি-বর্ণ প্রথার নিচু স্তরে অবস্থান করা লাখ লাখ মানুষ দলে দলে মুসলমান হয়েছেন। যেমন পাঙন, লাওয়া, বিনদ মুসলিম এবং বেদিয়া সম্প্রদায়ের বাঙালি মুসলিম।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে কোঁচ, কৈবর্ত, হাজং, হো, রাজবংশী  ইত্যাদি জনগোষ্ঠীর মানুষ হিন্দু ধর্মমত গ্রহণ করে নিজেদের স্বাধীন সত্তা বিলীন করেছে। এরাই এদেশের স্থায়ী বাসিন্দা। সুতরাং বিভিন্ন সময় এদেশে আগত ক্ষুদ্র ক্ষুদ্র নরগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দানের দাবি কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য তা গভীরভাবে ভেবে দেখতে হবে।

বর্তমানে এদেশে `ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-উপজাতি-আদিবাসী` শব্দ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির প্রয়াস চলছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। ব্রিটিশ শাসকদের চালু করা ইংরেজি `ট্রাইবাল` শব্দের বাংলা পরিভাষা হিসেবে `উপজাতি` কথাটি ব্যাপক স্বীকৃতি লাভ করে। পূর্বে এ নিয়ে আপত্তি না থাকলেও সংক্ষুব্ধ ব্যক্তিগণ বর্তমানে বলছেন,“আমরা কোনো জাতির ‘উপ’ অংশ নই”। তাদের আপত্তির মুখে সরকার `ক্ষুদ্র নৃ-গোষ্ঠী` বলে স্বীকৃতি দিলেও তারা এখন নিজেদের `আদিবাসী` দাবি করছেন। এদেশের বৃহৎ বাঙালি জাতি এ দাবি মেনে নেবে কি-না, তা বিবেচনায় রাখতে হবে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে অথবা শান্তি অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যদি তর্কের খাতিরে তাদেরকেও বাঙালিরা আদিবাসী বলে মনে করেন, তবে উভয় পক্ষই আদিবাসী। একপক্ষকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না।

বিবদমান দু’পক্ষের মধ্যে এক পক্ষের দাবি মেনে নিলে বাঙালিদের দাবি ও যুক্তি অসার হয়ে যাবে, মনে হবে বাঙালিদের দাবি সঠিক ছিল না। হয়তো বা অদূর ভবিষ্যতে স্বীকৃত আদিবাসীরা বিশেষ উদ্দেশ্যে বলবেন, বাঙালিরা এদেশে বহিরাগত, কারণ এদের সাংবিধানিক স্বীকৃতি নেই। এ বিষয়টি মাথায় রেখে এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকগণকে অধিকতর সতর্ক হতে হবে।

এই  ইস্যুটিকে কেন্দ্র করে সরকারের বর্তমান অবস্থান সঠিক (আশ্চর্যের ব্যাপার হলো বুদ্ধিজীবীদের একটি অংশ এ বিষয়ে সত্যভাষণ করছেন না)। কারণ, যে কোনো স্বতন্ত্র মানবগোষ্ঠীকে নরগোষ্ঠী বা নৃ-গোষ্ঠী বলে। নৃ-বিজ্ঞান বা সমাজবিজ্ঞানে `উপজাতি` বা `আদিবাসী` বলে আলাদা কোনো শব্দ বা প্রত্যয় নেই। বরং `রেস` বা `নরগোষ্ঠী` বা `নৃ-গোষ্ঠী` একটি স্বীকৃত প্রত্যয়। 

আসুন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা যে এদেশে আদিবাসী নয় এ বিষয়টি প্রমাণ করার জন্য এখানে একটু তত্ত্বনির্ভর আলোচনা করি। এই আলোচনাটি হবে প্রধানত ১) সমাজতাত্ত্বিক ২) ঐতিহাসিক ৩) ভাষাতাত্ত্বিক ও ৪) আন্তর্জাতিক ঘোষণার আলোকে।

১) সমাজতাত্ত্বিক:সমাজতাত্ত্বিকভাবে সাধারণত আদিবাসী বলতে আমরা তাদেরকেই বুঝি, যারা প্রাগৈতিহাসিককাল থেকেই কোনো অঞ্চলের আদি বাসিন্দা বা ভূমিজ সন্তান। যারা কোনো ভূখণ্ড বা জনপদের সৃষ্টিলগ্ন থেকেই সে স্থানের বাসিন্দা। যারা আদিম সংস্কৃতির ধারক ও বাহক এবং আদিম সংস্কৃতির কোনো কিছুই ত্যাগ করেনি (আদিম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- শিকার ও সংগ্রহ ভিত্তিক অর্থনীতি, প্রাকৃতিক শ্রমবিভাগ, লিখিত ভাষা ও বর্ণমালা না থাকা এবং ইঙ্গিতে কথা বলা, অবাধ যৌনাচার ও গোষ্ঠী বিবাহ, লজ্জার চেতনা না থাকা, কাঠামোবদ্ধ পরিবার না থাকা, নিজস্ব সরকার ও বিচার ব্যবস্থা, প্রকৃতিপূজা ইত্যাদি), সভ্যতার আলোকবর্তিকা যাদের দোরগোড়ায় পৌঁছায়নি; যারা অনগ্রসর ও পশ্চাদপদ।

সচেতন ব্যক্তিমাত্রই জানি উপজাতিরা তাদের নিজস্ব সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে ফেলেছে। অনেক জনগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলোর সামান্যও আর অবশিষ্ট নেই। বর্তমান লেখক রাজশাহী বিভাগীয় শহরে উপজাতীয় কালচারাল একাডেমীর পরিচালক পদে চাকরিরত অবস্থায় পিএইচডি গবেষণাকর্ম সম্পাদনের জন্য মাঠ পর্যায়ে কাজের সময় গভীর উদ্বেগ ও উৎকন্ঠার সঙ্গে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। খ্রিস্টান মিশনারিদের অবাধ ও নিরন্তর ধর্মান্তকরণ প্রক্রিয়ার কারণে অনেক উপজাতি শতভাগ খ্রিস্টান হয়েছেন।
যেহেতু ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে একজন মানুষের সংস্কৃতি গড়ে ওঠে বা নির্ধারিত হয়, সেহেতু খ্রিস্টান উপজাতিরা চিরায়ত সংস্কৃতির অনেক কিছুই শতভাগ ত্যাগ করেছে। রাজশাহীর পাহাড়ি উপজাতির লোকেরা নিজস্ব ভাষায় কথা বলতে পারেন না বা জানেন না। এখানে খ্রিস্টান মিশনারিরা পাহাড়িদের বাদ্যযন্ত্র ও হাড়িয়া পানকে হারাম (নিষিদ্ধ) ঘোষণা করেছে। শুধু নাচ আর গান মানেই কিন্তু সংস্কৃতি নয়। সভ্যতার আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়ে এবং সরকারের অব্যাহত প্রচেষ্টায় প্রায় সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বাংলাদেশের সরকারি-বেসরকারি চাকরির সকল ক্ষেত্রে অবাধে ও স্বাচ্ছন্দে বিচরণ করছেন। অনেকেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরিও করছেন। 

২) ঐতিহাসিক: এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত যে, বৃহৎ পার্বত্য জেলার ক্ষুদ্র ১১টি নৃ-গোষ্ঠী মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, উপজাতীয় লেখকদের নিজস্ব গ্রন্থ পর্যালোচনায় প্রমাণিত যে চাকমা, মারমা, ত্রিপুরাসহ সকল নৃ-গোষ্ঠী আরাকান, ত্রিপুরা, মিজোরাম ইত্যাদি অঞ্চল থেকে বিভিন্ন ঘটনাপ্রবাহে এদেশে আগমন করেছেন। চাকমারা বিজয়গিরি নামক একজন যুবরাজের নেতৃত্বে অভিযান চালিয়ে আরাকান ও চট্টগ্রামের একটি অংশ দখল করেন। এদেশের চাকমারা মনে করেন, তারা বিজয়গিরির সেই আরাকান বিজয়ী সৈন্যদের বংশধর। ১৭১৫ সালে চাকমা রাজা জলীল খাঁ বা জালাল খাঁ (১৭১৫-১৭২৪) সর্বপ্রথম ১১মণ কার্পাস তুলা উপহার দিয়ে চট্টগ্রামে মোগল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করেন। ১৭৩৭ সালে সেরগুস্ত খাঁ (১৭৩৭-৫৮) আরাকানের পক্ষ ত্যাগ করে মোগলদের বশ্যতা স্বীকার করেন এবং দেওয়ান পদ লাভ করেন। মারমারা ১৭৫৬ সালে আরাকানে আশ্রয় লাভ করে। ১৭৭৪ সালে রামু, ঈদগড়, মাতামুহুরী এবং সর্বপ্রথম ১৮০৪ সালে বান্দরবান শহরে বসতি স্থাপন করে তারা। ১৭৮৪ সালে বর্মী রাজা বোদপায়ার সেনাবাহিনী স্বাধীন আরাকান রাজ্য দখল করলে সেখান থেকে পালিয়ে হাজার হাজার শরণার্থী কক্সবাজার,পার্বত্য চট্টগ্রাম, পটুয়াখালিতে এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। এদেশে দ্বিতীয় বৃহৎ উপজাতি সাঁওতালসহ অন্যান্য গোষ্ঠী এসেছে সাঁওতাল বিদ্রোহের পর। অনেকে এসেছে ব্রিটিশ আমলে মৌসুমী শ্রমিক হিসেবে। বর্তমানে এরা সকলেই এদেশের স্থায়ী নাগরিক বা বংলাদেশি।

৩) ভাষাতাত্ত্বিক: ভাষাতাত্ত্বিক পর্যালোচনায় জানা যায়, বাংলা ভাষার প্রধান উপকরণ হলো যথাক্রমে (ক.) দেশজ অর্থাৎ আদিম অনার্য, যা কি-না আর্য-পূর্ব (অস্ট্রিক, কোল, মুণ্ডা, দ্রাবিড়, তিব্বত, ব্রাক্ষ্মণ উপকরণ (খ) বহিরাগত আর্য উপকরণ (গ) বিদেশি উপকরণ। ত্রি-বিদ উপকরণের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলা ভাষার মূল কাঠামো। এযাবতকাল প্রাপ্ত বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বিশ্লেষণ করে সাধারণভাবে স্বীকৃত মত হলো, এই ভাষা কমপক্ষে হাজার বছরের প্রাচীন।

পক্ষান্তরে উত্তরাঞ্চলের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন সাঁওতাল, উঁরাও, মুণ্ডা, মাহালি, পাহাড়ি, মাহাতো, পাহান, রাজবংশী, কোঁচ, কৈবর্ত ইত্যাদি জাতিগোষ্ঠীর মানুষের ভাষা মূলত কথ্য ভাষা, লিখিত ভাষা নয়। অর্থাৎ এরা বর্ণহীন পরিবারের সদস্য। অধিকাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুখের ভাষাকে লিখিত রূপ দেবার মতো কোনো অক্ষরই নেই।

চাকমারা আরাকানি-বাংলা ভাষার সংমিশ্রণে কথা বলে, এ কারণে ভাষাবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন চাগমা-বাংলা। মারমারা বর্মী এবং ত্রিপুরাগণ বোডো সম্প্রদায়ের ভাষার বর্ণ গ্রহণ করলেও অন্য সাতটি জাতিগোষ্ঠীর ভাষায় নিজস্ব কোনো বর্ণ নেই। সাঁওতালরা অস্ট্রিক ভাষার অন্তর্গত অস্ট্রে-এশিয়াটিক উপ-শাখার মুণ্ডারি ভাষায় কথা বলে। সাঁওতাল ছাড়াও অস্ট্রিক ভাষা-পরিবারের মুণ্ডারি ভাষায় মুণ্ডা, হো, কোল, বিরজা, বিরহোড়, কুরকু, কারমালি, ভূমিজ প্রভৃতি উপজাতীয় মানুষেরা কথা বলে।

সাঁওতালী ভাষায় বাংলাভাষা পরিবারের অসংখ্য বহুবিধ শব্দের সংমিশ্রণ ঘটেছে। ক্ষেত্রবিশেষে বাংলা ভাষায় স্থান করে নেওয়া বিদেশি শব্দ যেমন ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, ওলন্দাজ, পর্তুগিজ ইত্যাদি শব্দ সাঁওতালি ভাষায় স্থান করে নিয়েছে। অনেক ক্ষেত্রে সাঁওতালরা সামান্য পরিবর্তন করে বা উচ্চারণ বৈশিষ্ট্যের কারণে বিকৃতভাবে উচ্চারণ করে বাংলা ভাষার অনেক শব্দ ব্যবহার করে।

ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীসমূহ জাতি হিসেবে চূড়ান্ত বিকাশের জন্য অক্ষর আবিষ্কার বা ব্যবহার করতে শিখেনি। এর অন্যতম প্রধান কারণ হলো, এরা যাযাবর বৈশিষ্ট্যের মানুষ। এক জায়গায় স্থায়ীভাবে বসবাস না করার কারণে এদের ভাষা পূর্ণাঙ্গরূপে বিকশিত হয়নি বা পরিপূর্ণতা পায়নি। জীবন-জীবিকার প্রয়োজনে তারা যে অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে, বাস্তব প্রয়োজনে তারা সে অঞ্চলের মানুষের প্রধান বুলি ও ভাষার শব্দসম্ভার হতে প্রয়োজনীয় শব্দ গ্রহণ করে নিজস্ব ভাষায় ব্যবহার করেছে। যেমন আরবি শব্দ অক্ত, ফারসি শব্দ বাবা, বাজার, আরসি, আর্জি ইত্যাদি গ্রহণ করেছে।

সাঁওতালরা এদেশের ভূমিজ সন্তান নয়, এর অন্যতম প্রমাণ হলো এদেশে প্রাচীনকাল হতে ব্যবহৃত খাঁটি অনার্য শব্দ সাঁওতাল ভাষায় নেই। এদেশের খাঁটি বাংলাদেশি শব্দ মানেই হলো অনার্য শব্দ। বাংলা ভাষায় অস্ট্রিক শব্দের পাশাপাশি অনেক দ্রাবিড় শব্দ যেমন বগুড়া, শিলিগুড়ি অর্থাৎ ড়া, গুড়ি যুক্ত নাম দ্রাবিড় ভাষাগত। বাংলার বিভিন্ন ধরনের দেশীয় পাখি কাক, দোয়েল, পানকৌড়ি, শালিক প্রভৃতিসহ অজস্র ইতর প্রাণী কাঠবিড়ালী, ই‍ঁদুর, খাটাশ...ইত্যাদি অনেক শব্দ অনার্য বা এদেশি শব্দ। উপজাতীদের ব্যবহার্য শব্দের সাথে এসব নামবাচক শব্দের ব্যাপক পার্থক্য রয়েছে।

বাংলা ভাষার সংগে সাঁওতাল ভাষার পারস্পরিক নির্ভরশীলতা পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাভাষায় বহুল ব্যবহৃত অনেক শব্দের ব্যবহার সাঁওতালি ভাষায় নেই। অসংখ্য শব্দের মধ্যে বোঝার জন্য বিভিন্ন গঠনরীতির কিছু শব্দ তুলে ধরা হলো। যেমন: কর-কর, খন-খন, গন-গন, মচ-মচ, ভাত-টাত, জাত-পাত, আবোল-তাবোল, চোট-পাট ইত্যাদি বহুল প্রচলিত শব্দ সাঁওতালরা ব্যবহার করে না। সাঁওতালরা মানব শরীরের অঙ্গ-প্রতঙ্গের বাঙালি নাম গ্রহণ করেনি। কিন্তু এদেশের ফলমূল, দেশি মাছ-পাখির নাম হবহু গ্রহণ করেছে, পশুদের মধ্যে সচরাচর দৃশ্যমান পশুর নাম আলাদা কিন্তু বিদেশি পশুর (উট-জেব্রা) বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি নাম তারা গ্রহণ করেছে। খাদ্য-খানা ইত্যাদির নাম উভয় সম্প্রদায়ের মধ্যে আলাদা তবে এ দেশীয় সবজি যেমন-পটল, ছোলা, বরবটি, ঝাল, পান, মূলা ইত্যাদি নাম সাঁওতালরা হুবহু গ্রহণ করেছে। পাগার, পান ও বরোজ প্রত্যয়টি শুধু উত্তর বাংলা বা পুণ্ড্রবর্ধনের সাথে নিবিড়ভাবে জড়িত। সাঁওতালী ভাষায় পান ও বরোজ শব্দটি নেই। অর্থাৎ সাঁওতালরা যখন উত্তরাঞ্চলে আগমন করেছে, তখনই শব্দ দু’টি গ্রহণ করেছে।

এছাড়াও রক্ত বা আত্মীয় সম্পর্কীয় সম্বোধন রীতি, সপ্তাহের সাতদিনের নাম, সংখ্যা ও গণনা রীতি দু’সম্প্রদায়ের আলাদা। পক্ষান্তরে বাংলা মাসের অধিকাংশ নাম সাঁওতালরা হুবহু বা সামান্য বিকৃত উচ্চারণে (ভাদর, আশিন) ব্যবহার করছে। বহুমাত্রিক শব্দ বিশ্লেষণে বর্তমান গবেষকের একান্ত ব্যক্তিগত ধারণা এই যে, এ দেশের আদিবাসী অনার্য জনগোষ্ঠীর উত্তর পুরুষ হিসেবে বাঙালিরা তাদের মুখের ভাষা অনার্য ভাষা পরিবর্তন করেনি, ক্ষেত্রবিশেষে কিছু বিদেশি শব্দ গ্রহণ করেছে বটে কিন্তু সাঁওতালি শব্দ গ্রহণ করেছে এমন প্রমাণ পাওয়া যায় না। বরং সাঁওতালরাই যখন তাদের আদি বাসস্থান সাঁওতাল পরগনা ত্যাগ করে এদেশে আগমন করেছে, তখন জীবনযাত্রার প্রয়োজনে বাধ্য হয়ে এদেশের প্রচলিত বুলি ফল, পশু, মাছ, পাখি ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট নাম গ্রহণ করেছে।

মাসের নাম, সংখ্যা, স্থানীয় ফল-মূল ইত্যাদির নাম বাংলাদেশ, আসাম, উড়িষ্যা, বিহার ইত্যাদি অঞ্চলে এক নয়। এ পর্যালোচনা থেকেও প্রমাণিত হয় যে, সাঁওতালসহ অন্যান্য উপজাতীয় জনগোষ্ঠীর মানুষ এদেশে আগত, তারা বাংলাদেশের ভূমিজ সন্তান নয়। এ কারণে উপজাতীয় জনগোষ্ঠীর আদিবাসী বলে দাবি করাও যুক্তিসঙ্গত নয়।

৪) আন্তর্জাতিক ঘোষণা: ইউনেস্কো ১৯৬৪ সালে মস্কোতে জাতিসমস্যার জীবতাত্ত্বিক সমস্যাবলী সম্পর্কে বিশেষজ্ঞ সম্মেলনের আয়োজন করে। এতে সিদ্ধান্ত হয় যে, বর্তমান বিশ্বের সকল মানুষ ‘হোমো স্যাপিয়েন্স’ নামক একটিমাত্র প্রজাতির অন্তর্ভূক্ত এবং একই মূল থেকে উদ্ভূত। তবুও বিভিন্ন মানবগোষ্ঠীর নিজেদের মধ্যে বংশ-পরম্পরাগত গুণ থাকায় অন্য গোষ্ঠী থেকে পৃথক। এই এক একটি গোষ্ঠীকে `রেস` বা `জাতি` বলে। অর্থাৎ মানুষের একটি বিরাট দলের লোকজনদের মধ্যে যখন পূর্বপুরুষ থেকে পাওয়া কতকগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্য দেখা যায় তখন সেই দলকে জাতি বলা হয়। সে অর্থে বাংলাদেশের সকল নৃ-গোষ্ঠীই এক একটি জাতি, ক্ষুদ্র জাতি। এরা ক্ষুদ্র জাতি, এর কারণ অনেক গোষ্ঠী খুবই ক্ষুদ্র, যেমন চাঁপাইনবাবগঞ্জের বিনধ জাতিগোষ্ঠীর পরিবার সংখ্যা মাত্র ২২ এবং জনসংখ্যা শতাধিক।

জাতিসংঘ ১৯৯৩ সালকে আদিবাসী বর্ষ ঘোষণার পরিপ্রেক্ষিতে আদিবাসী’র সংজ্ঞা দিয়েছে এভাবে, ``...Indigenous people are such population groups as we are, who from old age times have inhabited the lands when we live, who are awere of having a characters of our own, with social tradition and means of expression that are linked to the country inhabited from our ancesters, with a language or our own and having certain essential and unique characteristics which confer upon us the strong conviction of belonging to a people,who have an identity in ourselves and should be thus regarded by others (1993).``

আন্তজার্তিক শ্রম সংস্থা আইএলও’র আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে আদিবাসী চিহ্নিত করা হয়েছে এভাবে, ``...Peoples in independent countries who are regarded as indigenous on occount of their decent from the populations which inhabited the country or a geographical region to which the country belongs, at the time of conquest or colonisation or the establishment of present state bound‍aries and who irrespective of their legal status,retain some or all of their social, cultural and political institutions(1989)`` 

অর্থাৎ “আদিবাসী`` বা দেশজ মানবসমাজ, জনগোষ্ঠী অথবা জাতিসত্তার পরিচিতি পাবার অধিকারী তারাই, যাদের প্রাক-আগ্রাসন ও প্রাক-সাম্রাজ্যবাদী অধিকারের আগে থেকেই একটি ঐতিহাসিক ধারাবাহিকতা আছে, যা তারা নিজ বাসভূমিতে তৈরি করেছিলেন। যারা তাদের বাসভূমিতে অথবা কিয়দংশে পাশাপাশি বসবাসকারী অন্যান্য মানবকূল থেকে নিজেকে একটি বিশেষত্বময় পৃথক সত্তার অধিকারী মনে করেন। যারা আজ সমাজের প্রতিপত্তিশালি না হয়েও ভবিষ্যৎ বংশধরদের জন্য তাদের নিজস্ব গোষ্ঠীসত্তা, সাংস্কৃতিক কাঠামো, সামাজিক প্রতিষ্ঠানসমূহ ও বিধিব্যবস্থা রেখে যেতে চান একটি বিশেষ মানবসমাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য।”

এ সংজ্ঞানুসারে বাংলাদেশের কোনো উপজাতিই আদিবাসী প্রত্যয়টির আওতায় পড়ে না। কারণ এ সংজ্ঞার শর্তই হলো, আদিবাসী হিসেবে পরিচিতি পাবেন তারাই, যাদের প্রাক আগ্রাসন ও প্রাক-সাম্রাজ্যবাদী অধিকারের আগে থেকেই একটি ঐতিহাসিক ধারাবাহিকতা আছে, যা তারা নিজভুমিতে তৈরি করেছিলেন। যারা আদিম সংস্কৃতির ধারক এবং নিজেদের সমাজ, সংস্কৃতি ও চিরায়ত ধর্ম ইত্যাদি গভীর নিষ্ঠা ও ঐকান্তিকতা নিয়ে মেনে চলে। অন্যান্য মানবকূল হতে নিজেদেরকে একটি বিশেষত্বময় সত্তার অধিকারী বলে মনে করে। এ সংজ্ঞার শর্তই হলো, যাদের প্রাক আগ্রাসন ও প্রাক-সাম্রাজ্যবাদী অধিকারের আগে থেকেই একটি ঐতিহাসিক ধারাবাহিকতা আছে, যারা প্রতিপত্তিশালী বা শাসকগোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ইসলাম-খ্রিস্টান-বৌদ্ধ-হিন্দু ধর্ম বা ধর্মের মানুষ অবশ্যই প্রতিপ্রত্তিশালী বা শাসক গোষ্ঠী। সুতরাং কোনো প্রকৃতি উপাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ যখনই ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান-বৌদ্ধ-মুসলিম হবে তখন সে শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হবে এবং আদিবাসী সংজ্ঞার আওতায় পড়বে না।

বাংলাদেশ ও ভারতের সকল উপজাতীয় লেখক, অন্য জাতিগোষ্ঠীর সর্বজন গ্রহণযোগ্য বুদ্ধিজীবী এবং ব্রিটিশ প্রশাসক ও মিশনারিদের লিখিত বিভিন্ন ক্লাসিক্যাল গ্রন্থসূত্রে প্রমাণিত হয় যে, এদেশে ক্ষুদ্র-নৃগোষ্ঠী তথা উপজাতি জনগোষ্ঠীর আগমন হয়েছে নিকট অতীতে। কিন্তু প্রাচীন ভারতের গ্রন্থসূত্রে (ঐতরেয়, ঋগবেদ প্রভৃতি) প্রমাণিত-- এদেশ এবং দেশজ জাতিগোষ্ঠী হিসেবে বাঙালির অস্তিত্ব হাজার-লক্ষ বছরের প্রাচীন। ৪৭ পূর্ব অখণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনায় আদিবাসী বলে পরিচিত এই জনগোষ্ঠীই ‘আর্য পূর্ব ভারতের আদিম বাসিন্দা’।

কাজেই বোঝা যায়, আদিবাসীরা নিজ নিজ দেশের মূল বাসিন্দা এবং জনপদ সৃষ্টির প্রথম থেকেই স্থানীয় মাটির সাথে তাদের নৃতাত্ত্বিক সম্পর্ক সুগ্রথিত। এ অর্থে এদেশের বাঙালিরাই(হিন্দু, মুসলিম, বৌদ্ধ) এদেশের মূল বাসিন্দা।

হিন্দু জাতিভেদ প্রথার নিচুস্তরে অবস্থিত দলিত সম্প্রদায়ের সদস্যরা প্রকৃত আদিবাসী। অনার্য জনগোষ্ঠী এবং প্রকৃতি উপাসক জনগোষ্ঠীর উত্তরপুরুষ হিসেবে বাংলাদেশের শতকরা সত্তর ভাগ মানুষ ধর্মান্তরিত মুসলিম। এরাই এদেশের আদি-বাসিন্দা। সুতরাং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সরকারি স্বীকৃতি অবশ্যই প্রশংসনীয়।

জাতিকে দ্বিধাবিভক্ত করবে এমন অনাবশ্যক বিতর্ক সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে সকলের মনোনিবেশ করা উচিৎ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা যদি এ অভিধায় সন্তুষ্ট না হন তবে তারা নিজেদেরকে জাতি বলুন, যেমন চাকমা জাতি, সাঁওতাল জাতি তবে তা আদিবাসী জাতিসমূহ নয়। বিষয়টি সমাধানে একটি সর্বসম্মত সিদ্ধান্তে আসার বিষয়ে  রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী এবং দেশের নীতিনির্ধারকমহল ভেবে দেখতে পারেন। আসুন বিতর্ক নিরসনে ঐক্যদ্ধভাবে কাজ করে প্রকৃত অর্থে ``সোনারবাংলা`` গড়ে তুলি।

বর্ষায় খরা, আমন-পাট নিয়ে বিপাকে কৃষক

টানা খরার কবলে পড়ে কুড়িগ্রামের উলিপুর এবং রংপুরের পীরগাছা উপজেলায় আগাম রোপণ করা আমনখেত ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকেরা পানির অভাবে সোনালি আঁশ পাটও পচাতে পারছেন না। পীরগাছার অনন্তরাম গ্রামের কৃষক বাচ্চা মিয়া বলেন, ‘মহাবিপদে আছি।

তিন উপজেলার ১৫ গ্রাম- প্রকৃতির দয়ায় বেঁচে থাকা

দেশের দুর্গম পার্বত্যাঞ্চল ও সমতলে বসবাসকারী আদিবাসী জাতিগোষ্ঠীর বড় একটি অংশ দরিদ্র, অসহায়। আধুনিক সুযোগ-সুবিধা দূরে থাক, মৌলিক চাহিদাগুলো পূরণের জন্যই প্রকৃতির দয়ার ওপর ভরসা করতে হয় তাদের। রাঙামাটির বাঘাইছড়ি, খাগড়াছড়ির দীঘিনালা ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বসবাসকারী এ রকম আদিবাসীদের কথা তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা

বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী আর নেই

বান্দরবান বোমাং সার্কেলের রাজা অংশৈপ্রু চৌধুরী (৯৮) আর নেই। গতকাল বুধবার সকাল নয়টা ১৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে রাজদরবারের লোকজন ধারণা করছেন। রাজার মৃত্যুতে রাজপরিবার ও প্রজাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজবাড়ীতে রাজাকে দেখতে হাজার হাজার শোকার্ত মানুষ ভিড় জমায়।

শায়খুল হাদিস আজিজুল হকের ইন্তেকাল

বিশিষ্ট আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক গতকাল বুধবার বেলা পৌনে একটায় রাজধানীর আজিমপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

সাঈদীর বিরুদ্ধে মামলা- তদন্ত কর্মকর্তাকে আরও দুই দিন জেরা করতে পারবে আসামিপক্ষ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে দেওয়া এক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ জন্য তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের জেরার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।

আলোচনা সভায় বক্তারা- প্রজ্ঞা ও ত্যাগের জন্য জাতি চিরদিন ফজিলাতুন্নেছাকে স্মরণে রাখবে

রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ এবং বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের ব্যাপারে ভূমিকা রাখার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে জাতি চিরদিন স্মরণে রাখবে। গতকাল বুধবার এক আলোচনা সভায় বক্তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন। খবর বাসসের।

ধর্ম- মাহে রমজান জাকাত আদায়ের উত্তম সময় by আবদুস সবুর খান

ইসলাম সাম্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, সহানুভূতির ধর্ম। পবিত্র রমজানের সিয়াম সাধনার মাধ্যমে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সম্যক উপলব্ধির মাধ্যমে ধনী নির্ধনের প্রতি সহানুভূতিশীল হবে, তার প্রতি সাহায্যের হাত বাড়াবে, নিজের অর্জিত সঞ্চিত সম্পদ থেকে কিছু অংশ স্বেচ্ছায় তাকে দান করবে এবং এর মাধ্যমে ধনী-নির্ধনের মধ্যে একটি চমৎকার

ক্ষমতাসীন দলের রক্তক্ষয়ী অন্তর্দ্বন্দ্ব- রূপগঞ্জে নৃশংস খুন

রাজধানীর অদূরে, রূপগঞ্জে, রাতে সন্ত্রাসীরা বাসায় ঢুকে মায়ের সামনে তাঁর প্রিয় সন্তানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। এ নৃশংস ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এক খণ্ডচিত্র। একজন নাগরিকের শান্তিতে বসবাসের অধিকার দেশে কতটুকু আছে, সে প্রশ্নটি এখানে প্রধান হয়ে ওঠে।

বদলে যাও বদলে দাও মিছিল- রুখে দাঁড়ান খাবারে রাসায়নিক সন্ত্রাস by মাসুদ খান

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাচিত সাতটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ রাসায়নিক ও ভেজালমুক্ত খাদ্য-নিশ্চয়তা গড়ে তোলার ওপর একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।

ঈদে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করুন- সংঘবদ্ধ চাঁদাবাজি

ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকায় এবং দেশের বিভিন্ন মহাসড়কে সংঘবদ্ধ চাঁদাবাজি শুরু হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। বুধবারের প্রথম আলোয় প্রকাশিত একাধিক প্রতিবেদনে চাঁদাবাজির কিছু বৈশিষ্ট্য লক্ষ করা যায়, যা কোনো সভ্য দেশে গ্রহণযোগ্য হতে পারে না।

যুক্তি তর্ক গল্প- মানুষের মর্যাদা ও স্বাধীনতার নিশ্চয়তা চাই by আবুল মোমেন

প্রায় ছয় সপ্তাহ বিরতির পর লিখতে বসেছি। এই ছয় সপ্তাহের মধ্যে পাঁচ সপ্তাহ কেটেছে উত্তর আমেরিকায়—যুক্তরাষ্ট্র ও কানাডায়। গরিবের ঘোড়া রোগের মতো একান্তই বেড়াতে গিয়েছিলাম। দেশ দেখাই মূল উদ্দেশ্য ছিল। তবে কলামে এ প্রসঙ্গ টেনে আনার কারণ হলো, দেখতে দেখতে মনে যেসব চিন্তার উদয় হয়, তার কিছু পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়া।

এই দিনে- শ্রীকৃষ্ণের জন্মলীলা by তারাপদ আচার্য্য

ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ‘হে ভারত, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, তখন আমি অবতীর্ণ হই। অবতীর্ণ হয়ে সাধুদের রক্ষা, দুষ্টদের বিনাশ ও ধর্ম সংস্থাপন করি’ (জ্ঞানযোগ ৭/৮)। আর এ কারণগুলোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতরণ অর্থাৎ অবতার রূপে জন্ম নিয়েছিলেন।

দেশহীন মানুষের কথা- রাষ্ট্র বনাম আদিবাসীদের সুখ-দুঃখ by সঞ্জীব দ্রং

সম্প্রতি আমি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সেক্রেটারিয়েটে চিঠি লিখেছিলাম। খুব দ্রুত উত্তর এল। চিঠির উত্তর দিয়েছেন জাতিসংঘের সামাজিক নীতি ও উন্নয়ন বিভাগের মিস নিলা বারনার্ডি। আমি জানতে চেয়েছিলাম, এ বছর আদিবাসী দিবসের মূল সুর কবে ঠিক করা হবে এবং আমরা কত তাড়াতাড়ি সেটি পেতে

অল্প স্বল্প গল্প

ফেরা বাড়তি ওজন ঝরিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন এখন আরও মনোলোভা। নতুন রূপে ফিরলেন ক্যামেরার সামনে। একটি গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য ফটো-শুটে অংশ নিলেন ‘আরাধ্য’র জন্মের নয় মাস পর। মাতৃত্বের আনন্দ পুরোপুরি উপভোগের জন্য, বেটি বির জন্মের পর রুপালি আলো থেকে নিজেকে দূরে রাখেন এত দিন।

বন্ড অর্ধাঙ্গিনীর এক বছর

বন্ড, জেমস বন্ড। তাঁকে আটকে রাখে সাধ্য কার? পৃথিবীর তাবৎ দুঁদে ভিলেন হাফসুল খেয়ে গেছে। শুধু কি ভিলেন? বন্ডকে ভালোবাসার শেকলে আটকাতে পারেনি পৃথিবীর আগুনজ্বলা সুন্দরীরাও। কিন্তু বাস্তবে? পেরেছেন একজন। র্যাচেল ভাইস।

বাপ্পার সবুজ-ভাবনা by মাহফুজ রহমান

ঘুম থেকে উঠে এসেছেন বাপ্পা মজুমদার। চোখে তখনো ঘুম লেগে আছে। দলছুটের স্টুডিওতে দেখভালের কাজ করেন লাবু। লাবুকে ডেকে বাপ্পা জিজ্ঞেস করলেন, ‘তোর নাকি জ্বর? এদিকে আয় তো।’ লাবু এগিয়ে গেলেন। তাঁর কপালে হাত রাখলেন বাপ্পা, ‘জ্বর তো ভালোই দেখি! ডাক্তার দেখাস না কেন! এক বছর ধরে শুনছি তোর জ্বর জ্বর! ডাক্তার দেখাবি।’ লাবুর চোখে কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের চোখ এড়ায় না।

ঈদের শুটিং করতে করতে... by আলতাফ শাহনেওয়াজ

সময় গড়িয়ে এগিয়ে আসছে ঈদ। টিভি তারকাদের ব্যস্ত দিনরাত্রিও ভরে উঠছে আরও ব্যস্ততায়। টেলিভিশনের ব্যস্ত তারকা জাহিদ হাসান, জয়া আহসান, সুমাইয়া শিমু, সজল ও মীম—ঈদ উপলক্ষে দিনরাত শুটিং আর অ্যাকশন-কাটের অবসরে তাঁদের সবার ভেতরে প্রতিদিন জমা হয় কত না বিচিত্র গল্প।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৭৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. আবদুল মালেক, বীর বিক্রম অনন্য সাহসী যোদ্ধা ১৯৭১ সালে রাজশাহীতে সেনানিবাস ছিল না। তবে উপশহরে ছিল পাকিস্তান সেনাবাহিনীর অস্থায়ী একটি ক্যাম্প। সেখানে অবস্থান করছিল ২৫ পাঞ্জাব রেজিমেন্ট।

গ্রামীণ ব্যাংক নিয়ে ৬০ নারীনেত্রীর বিবৃতি- তৃণমূল নারীদের ক্ষমতাহীন করা হচ্ছে

গ্রামীণ ব্যাংককে সরকারের নিয়ন্ত্রণাধীন করার মাধ্যমে তৃণমূল নারীদের ক্ষমতাহীন করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকের মালিক তথা তৃণমূলের নারীদের অধিকার খর্ব করা হচ্ছে। গতকাল বুধবার দেশের ৬০ জন বিশিষ্ট নারী এক বিবৃতিতে এ কথা বলেছেন।

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ- আদিবাসীদের ওপর সহিংসতা বাড়ছে by পার্থ শঙ্কর সাহা

আদিবাসীদের ওপর সহিংসতার ঘটনা বাড়ছে। বেশির ভাগ ক্ষেত্রে এসব ঘটনার কোনো আইনি প্রতিকার পাচ্ছেন না আদিবাসীরা। কয়েকটি মানবাধিকার সংগঠনের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এ বছরের জুলাই পর্যন্ত তিনজন নারীসহ আটজন আদিবাসী খুন হয়েছেন। ১০টি ধর্ষণের ঘটনাসহ ২৩ জন নারী সহিংসতার শিকার হয়েছেন।

সংলাপমুখী রাজনীতি-সংঘাত নয়, সমঝোতাই কাম্য

দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত বিষয় এখন আগামী জাতীয় নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে অনুষ্ঠিত হবে- অন্তর্বর্তী না তত্ত্বাবধায়ক সরকার। সংসদে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর বিএনপিসহ বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নতুন করে প্রবর্তনের দাবিতে অনড়।

পবিত্র কোরআনের আলো-মানুষের উচিত অতীত সভ্যতার পরিণতি থেকে শিক্ষা নেওয়া

৯৭. আফাআমিনা আহ্লুল ক্বুরা আন ইয়্যা'তিইয়াহুম বা'ছুনা বাইয়া-তান ওয়া হুম নায়িমূন। ৯৮. আওয়া আমিনা আহ্লুল ক্বুরা আন ইয়্যা'তিইয়াহুম বা'ছুনা দ্বুহান ওয়া হুম ইয়ালআ'বূন। ৯৯. আফাআমিনূ মাক্রাল্লা-হি ফালা ইয়া'মানু মাক্রাল্লা-হি ইল্লাল ক্বাওমুল খা-ছিরূন।

রাজনীতি- নির্বাচন না হয় হবে, প্রার্থী হবেন কারা? by এ কে এম জাকারিয়া

তত্ত্বাবধায়ক, না অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন—এ নিয়ে যে রাজনৈতিক বিতর্ক এখন শুরু হয়েছে, তার সুরাহা শেষ পর্যন্ত রাজনীতিবিদেরাই করবেন, সেটাই সবার আশা। তবে রাজনীতিবিদেরা এ ব্যাপারে একমত না হলে ভিন্ন যে পথেই হোক, তার কোনো না কোনো সমাধান যে শেষ পর্যন্ত পাওয়া যাবে, সেটাকেও নিশ্চিত বলে মানেন অনেকে।

সংবাদ বিশ্লেষণ- বিচারক নিয়োগে কমিশন নাকচ করা বিস্ময়কর by মিজানুর রহমান খান

উচ্চ আদালতে বিচারক নিয়োগে আলাদা কমিশন গঠনের প্রস্তাবকে ‘ব্যাপক বিতর্কিত’ বিষয় বলে বিস্ময়করভাবে নাকচ করে দিয়েছে আইন কমিশন। তবে আইন কমিশন প্রথমবারের মতো হাইকোর্টের আইনজীবী ও জেলা জজদের বাইরে আইনের অধ্যাপক ও গবেষকদের বিচারক নিয়োগের মতো একটি নতুন ধারণা উপস্থাপন করেছে।

বোল্টের ইতিহাস হওয়ার দিন by উৎপল শুভ্র

প্রতিদ্বন্দ্বীরা তাঁকে তাড়া করে আর তিনি তাড়া করেন ইতিহাসকে! উসাইন বোল্টের আজ ইতিহাস হওয়ার দিন।
মাস খানেক আগে ব্রিটিশ এক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কিংবদন্তি হতে চাই। কিংবদন্তিরা বারবার জেতে।

ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন।

চেকে প্রধানমন্ত্রীর কাছেও অর্থ দেওয়া যাবে- জনগণ থেকে অনুদান নিতে ব্যাংক হিসাব

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের মাধ্যমে জনগণের কাছ থেকে অনুদান নেবে সরকার। যে কেউ স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় অথবা দুইভাবেই ব্যাংকে এই অনুদান দিতে পারবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সরাসরি চেক ও অর্থ দেওয়া যাবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

বিশেষ সাক্ষাৎকার : কাজী ফিরোজ রশীদ-আগামী নির্বাচনে পদ্মা সেতুর প্রভাব পড়বে

প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। সংকট নিরসনে সংলাপ অনুষ্ঠানের তাগিদ সব দিক থেকে। দেশের রাজনীতির নানা দিক নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হয়েছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সাক্ষাৎকার নিয়েছেন আলী হাবিব

চরাচর-শ্রীকৃষ্ণের জন্মতিথি by তারাপদ আচার্য্য

সংস্কৃতে 'কৃষ্ণ' শব্দের অর্থ 'কালো'। ব্রাহ্মণ সাহিত্যে কৃষ্ণকে নীল মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। কৃষ্ণানুসারীদের মতে ও সংখ্যাতত্ত্ববিদদের ধারণায় খ্রিস্টপূর্ব ৩২২৮ অব্দে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তবে তাঁর জন্মতিথি নিয়ে মতান্তরও আছে। মতান্তর যা-ই থাক, শ্রীকৃষ্ণের জন্ম তাঁর ভক্তদের কাছে 'জন্মাষ্টমী' হিসেবে যুগ যুগ ধরে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

সব মহলের সঙ্গে আলোচনা প্রয়োজন by আবুল হাসান চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে লন্ডনে অবস্থানকালে বিবিসি এবং আল-জাজিরার সঙ্গে তিনটি সাক্ষাৎকার দিয়েছেন। এ ছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের সময় একটি ছোট মন্ত্রিসভা

আদিবাসী বনাম উপজাতি বিতর্ক by ড. মিল্টন বিশ্বাস

বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে বর্ণিত দেশের 'উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্র্রদায়'-এর জন্য সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য কোটা সুবিধা রয়েছে। এসব সুবিধাভোগী সম্প্র্রতি 'আদিবাসী ফোরাম' নামের সংগঠন থেকে ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস

সাদাকালো-জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন খাদ্যে-ওষুধে by আহমদ রফিক

গত ৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ওষুধের মূল্যবৃদ্ধি, গুণগত মান ইত্যাদি স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে বিজ্ঞান চেতনা পরিষদ একটি মতবিনিময় সভার আয়োজন করে। এ বিষয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মুনীর উদ্দিন আহমদ।

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

একদা তিনি গেয়েছিলেন, ‘আই কিসড আ গার্ল’! বুক বাজিয়ে, বার বার নানা অনুষ্ঠানে! তাও আবার সেই কেটি পেরি, প্রায়ই মুখ বদলে চুমু খাওয়ার জন্য যিনি বিখ্যাত। তা, পুরুষদের কি একেবারেই ভালো লাগে না তার? হবেও বা!

সেই ‘বাজে পীনস্তনী’ মেয়েটির ইচ্ছে

সেই ‘বাজে পীনস্তনী’ মেয়েটির ইচ্ছে হয়েছে তার জন্মস্থান কানাডায় ফিরে যাওয়ার। ১৯৬৭ সালের ১ জুলাই কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় তার জন্ম। সেদিন ছিল কানাডার শতবর্ষ, ‘শতবর্ষের শিশু’র জন্ম দেওয়ার জন্য তার বাবা ব্যারি ও মা ক্যারল পুরস্কার পেয়েছিলেন।

নভেম্বরে আসবেন ‘প্লেবয়’ কাভারে

বিখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিনের জন্য ছবি তোলা  প্রথম ভারতীয় নারী শারলিন চোপড়া। আগামী নভেম্বর মাসের প্লেবয় সংখ্যার কাভারে তার নগ্ন ছবি দেখা যাবে। ইতিমধ্যে তিনি ম্যাগাজিনের জন্য ছবি তোলার কাজ শেষ করেছেন এবং তার কিছু অংশ টুইটারে প্রকাশ করেছেন।