Tuesday, October 25, 2011

পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে রোস্যাট

জার্মানির পর্যবেক্ষণ উপগ্রহ রোয়েন্টজেন স্যাটেলাইট (রোস্যাট) গতকাল রোববার পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে। তবে খণ্ড খণ্ড হয়ে পড়া উপগ্রহটির ধ্বংসাবশেষ পৃথিবীর কোথাও আঘাত হেনেছে কি না বা কোথায়-কখন পতিত হতে পারে, তা বলতে পারেননি দেশটির মহাকাশ গবেষণাকেন্দ্রের কর্মকর্তারা।
জার্মান অ্যারোস্পেস সেন্টার (ডিএলআর) এক বিবৃতিতে বলেছে, রঞ্জনরশ্মি পর্যবেক্ষণের জন্য কক্ষপথে পাঠানো রোস্যাট উপগ্রহটি গতকাল গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর একটা ৪৫ মিনিট থেকে দুইটা ১৫ মিনিটের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তবে উপগ্রহটির কোনো ধ্বংসাবশেষ পৃথিবীতে আঘাত হেনেছে কি না, তার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে বলা হয়েছিল, পর্যবেক্ষণ উপগ্রহটি মোট ৩০ খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীতে পতিত হতে পারে। সেগুলোর মোট ওজন ১ দশমিক ৭ টন।
তবে ডিএলআরের মুখপাত্র আন্দ্রে সুয়েজ বলেন, ধ্বংসাবশেষগুলো কখন এবং কোথায় পতিত হতে পারে, সে বিষয়ে তথ্য-উপাত্ত পেতে তাঁদের দিন কয়েক সময় লাগবে। এ ছাড়া সেগুলো পৃথিবীপৃষ্ঠ থেকে বর্তমানে কত দূরে অবস্থান করছে, তা-ও তারা জানেন না।

দার্জিলিংয়ে সেতু ভেঙে ৩৪ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বিজনবাড়ির পুলবাজারে একটি কাঠের সেতু ভেঙে পড়ে গেলে ৩৪ জন নিহত হয়। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দার্জিলিংয়ের ওই কাঠের সেতুর কাছের একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি প্রমুখ উপস্থিত ছিলেন। রঙ্গিতখোলা নদীর ওপর ওই কাঠের সেতুর ওপর দাঁড়িয়ে বহু মানুষ অনুষ্ঠান উপভোগ করছিল। একপর্যায়ে সেতুটি ভেঙে প্রায় ৭০ ফুট নিচে পড়ে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দার্জিলিংয়ের জেলা প্রশাসক সৌমিত্র মোহন বলেছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে বিজনবাড়ি ও শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছত্তিশগড়ে ট্রেনে কাটা পড়ে ১৬ জনের মৃত্যু: ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলা শহরের উপকণ্ঠে তারবাহার সিরগিট্টি এলাকায় গত শনিবার সন্ধ্যায় ট্রেনের নিচে কাটা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৫ জন।
শনিবার সন্ধ্যা সাতটায় সিরগিট্টি এলাকার একটি রেললাইন দিয়ে বিলাসপুর-রায়পুরগামী একটি লোকাল ট্রেন ও অন্য লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। তখন রেলক্রসিংয়ে রেলগেট বন্ধ থাকলেও একদল মানুষ রেললাইন পার হচ্ছিল। একপর্যায়ে লোকাল ট্রেনে কাটা পড়ে ১৬ জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।

সিরিয়ার দুটি প্রদেশে নতুন গভর্নর নিয়োগ

সিরিয়ায় তোপের মুখে থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল রোববার দেশটির ইদলিব এবং দামেস্ক প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন। এ দুটি প্রদেশেই বাশার সরকারবিরোধী বিক্ষোভ চলেছে সবচেয়ে বেশি। অন্যদিকে সরকারি বাহিনীর হাতে আরও দুজন বেসামরিক নাগরিক হত্যার খবর পাওয়া গেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার গতকাল ওই প্রদেশ দুটির নতুন গভর্নরের নাম ঘোষণা করেছেন। ইদলিব প্রদেশের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়াসের সালমান আল-সুফিকে। আর দামেস্ক প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মাখলুফ মাখলুফ।
সাত মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে ইদলিব এবং এবং দামেস্ক প্রদেশেই বিক্ষোভ হয়েছে সবচেয়ে বেশি। গত মধ্য মার্চে বিক্ষোভের দাবানল দেশব্যাপী ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট বাশার কয়েকটি প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন। এর মধ্যে রয়েছেন হামা প্রদেশের গভর্নরও। গত জুলাইয়ে হামা প্রদেশে একটি সরকারবিরোধী বিক্ষোভে পাঁচ লাখ লোক অংশ নেয়। এরপর প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেন বাশার।
গতকাল নতুন বিক্ষোভের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। তারা ‘এবার তোমার পালা’ স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে ওই বিক্ষোভ কর্মসূচি দেয়।

গাদ্দাফির ক্ষতচিহ্ন লোকচক্ষুর আড়ালে

গাদ্দাফির মৃতদেহ গতকালরোববার দ্বিতীয় দিনের মতো জনগণকে দেখার সুযোগ দেওয়া হলেও তাঁর শরীরের ক্ষতচিহ্নগুলো আড়াল করে রাখা হয়।
হিমঘরের মেঝেতে একটি মাদুরের ওপর গাদ্দাফির মৃতদেহ শুইয়ে রাখা হয়েছে। যিনি দীর্ঘ ৪২ বছর দেশ শাসন করেছেন, তিনি সত্যিই মারা গেছেন কি না, তা দেখতে শত শত মানুষ সেখানে ভিড় জমায়।
প্রথম দিন গাদ্দাফির পুরো দেহ দেখানো হলেও গতকাল তাঁর দেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়, শুধু মুখমণ্ডলটুকু দেখা যায়। শরীরের অন্যান্য অংশের আঘাত ও বুকের ক্ষতচিহ্ন আগে উন্মুক্ত রাখা হলেও ওই দিন ঢেকে রাখা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের একজন সাংবাদিক বলেন, তিনি দেখেছেন, গাদ্দাফির মাথা বাঁ দিকে ঘোরানো রয়েছে। এর অর্থ হচ্ছে, তাঁর মুখের বাঁ পাশে কানের ঠিক সামনে, যেখানে বুলেটের ক্ষত আগে দেখা গিয়েছিল, এখন আর তা দেখতে দেওয়া হচ্ছে না।
‘ওই বুলেটের ক্ষত এবং শরীরের অন্যান্য স্থানের ক্ষতই অবসান ঘটাতে পারে কীভাবে গাদ্দাফির মৃত্যু হয়েছে, সে বিতর্কের।’
লিবিয়ার নতুন শাসকগোষ্ঠী বলছে, যুদ্ধ চলাকালে গাদ্দাফি ক্রসফায়ারে নিহত হয়েছেন। অন্যদিকে অনেকে দাবি করছেন, যে যোদ্ধারা তাঁকে ধরেছে, তারাই তাঁকে হত্যা করেছে।
মিসরাতার একজন স্থানীয় সেনা কমান্ডার রয়টার্সকে বলেন, ‘আমরা তাঁকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু তরুণেরা দিশেহারা হয়ে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড গতকাল রোববার বলেছেন, লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার ঘটনায় দেশটির এনটিসি নেতাদের সুনাম ‘কলঙ্কিত’ হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হ্যামন্ড বলেন, তিনি চান গাদ্দাফির মৃত্যুর ব্যাপারে তদন্ত হোক। তিনি বিবিসিকে বলেন, তাঁরা কর্নেল গাদ্দাফিকে বিচারের কাঠগড়ায়, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলেন; যাতে শুধু লিবিয়ায় নয়, লিবিয়ার বাইরেও তিনি যেসব অপকর্ম করেছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ জুগিয়েছেন, তার জবাব পাওয়া যায়। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ব্রিটেনের বিপুলসংখ্যক মানুষ গাদ্দাফির সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছে।
হ্যামন্ড বলেন, লিবিয়ার নতুন সরকারকে বুঝতে হবে, যা ঘটেছে তাতে আন্তর্জাতিক মহলে তাদের সুনাম কিছুটা হলেও ‘কলঙ্কিত’ হয়েছে।

মেনে নিতে পারছেন না সাব-সাহারা অঞ্চলের মানুষ

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির অধ্যায় শেষ। তাঁর মৃত্যুতে পশ্চিমা দেশগুলো উল্লাস প্রকাশ করেছে। তাঁর মৃত্যুকে স্বাগত জানিয়ে তারা বলেছে, দীর্ঘ স্বৈরশাসন থেকে মুক্তি পেল দেশটি। তবে গাদ্দাফির মৃত্যুসংবাদে শোকে মুহ্যমান আফ্রিকার সাব-সাহারা অঞ্চল। অনেকেই কেঁদেছেন নীরবে-নিভৃতে, শ্রদ্ধা জানিয়েছেন তাঁদের বীর নেতাকে। তাঁদের মতে, এখন আফ্রিকার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা হস্তক্ষেপ আরও বাড়বে, লুণ্ঠন হবে লিবিয়ার তেলসম্পদ।
উগান্ডার রাজধানী কামপালার একটি বৃহৎ মসজিদ পরিচালনায় সহায়তা করেন সেলিম আবদুল। গাদ্দাফির নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়। সেটির পরিচালনায় মোটা অঙ্কের অর্থও দিতেন গাদ্দাফি। সেলিম আবদুল জানালেন, ‘আমরা সেই এক ভাগ, যারা (গাদ্দাফির মৃত্যু) উদ্যাপন করছি না। তিনি উগান্ডাকে বড্ড ভালোবাসতেন।’ সেলিম আরও জানান, গাদ্দাফি ওই মসজিদের ২০ জন কর্মীর জন্য পরবর্তী ২০ বছর বেতন দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে এখন সবকিছুই শেষ হয়ে গেল। গত শুক্রবার জুমার নামাজের পর গাদ্দাফিকে শ্রদ্ধা জানাতে মসজিদটিতে আনুমানিক ৩০ হাজার লোক জড়ো হন।
উগান্ডার দ্য ডেইলি মনিটর সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে লিবিয়ায় দেশটির সাবেক রাষ্ট্রদূত আমির মুতাইয়াবা বলেন, গাদ্দাফি বীরের মতো মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাঁকে অনুগ্রহ দান করবেন। আর বিদেশি তেল খননকারীরা শাস্তি পাবে। তাঁর এই মন্তব্য ওই ধারণারই পরোক্ষ ইঙ্গিত, যারা মনে করে, তেলসম্পদ লুণ্ঠনের জন্যই মূলত পশ্চিমারা লিবিয়ায় আগ্রাসন চালিয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গণমাধ্যমে গাদ্দাফিকে আফ্রিকার প্রশংসনীয় নেতাদের অন্যতম হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশটির সাবেক মিলিশিয়া নেতা মুজাহিদ দকুবো-আসারি বলেছেন, তাঁর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। বিশ্বের জনগণ এর বিরুদ্ধে জেগে উঠবে।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জর্জ শারাম্বা বলেছেন, জিম্বাবুয়ের স্বাধীনতা অর্জনে সহায়তা এবং আফ্রিকার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় অবদানের জন্য গাদ্দাফিকে স্মরণ করতেই হবে। তিনি বলেন, বিদেশিদের ইন্ধনে এই অঞ্চলের রাজনীতির ধারা পরিবর্তনের মডেল গাদ্দাফির রক্ত ঝরেছে। এটা সরকার মেনে নিতে পারে না।
এ ছাড়া আফ্রিকার অনেকেই, যাঁরা গাদ্দাফিকে পছন্দ করতেন না, তাঁরাও এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে আহত হয়েছেন। এ রকমই একজন মালির বার্ষিক জনপ্রিয় সংগীত উৎসবের পরিচালক মান্নি আনসার। তিনি বলেন, ‘আমি কখনোই গাদ্দাফির ভক্ত ছিলাম না। তবে তাঁকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে আমি কষ্ট পেয়েছি। তাঁকে ভালোবাসি আর নাই বাসি, আমাদের স্বীকার করতেই হবে, তিনি আফ্রিকার মহান নেতাদের একজন, যাঁরা কয়েক প্রজন্মকে প্রভাবিত করেছেন।

ধ্বংসাবশেষ ও লাশের শহর সির্ত

লিবিয়ার সির্ত শহরের বাসিন্দা ওমর বেফাইলা। কয়েক দিন ধরে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজের বাড়িঘর ও দোকানে জমে যাওয়া ধ্বংসাবশেষ ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে। তাঁকে সহযোগিতা করছেন তাঁর আত্মীয়স্বজনেরা।
লিবিয়ায় গত আট মাসের গৃহযুদ্ধের সর্বশেষ বড় লড়াইটা হয়েছে এই সির্ত শহরে। এর মধ্যে কয়েক সপ্তাহ ধরে সেখানে তুমুল লড়াই চলেছে গাদ্দাফি অনুগত বাহিনী ও জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) যোদ্ধাদের মধ্যে। গত বৃহস্পতিবার মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়েছে। কিন্তু লড়াইয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে সির্ত শহরও। গাদ্দাফির এই জন্মশহর এখন ধ্বংসাবশেষ ও লাশের শহর। চারদিকে বিধ্বস্ত চেহারা আর এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য মৃতদেহ।
এনটিসির এক যোদ্ধা গতকাল গাড়িতে করে যেতে যেতে চিৎকার করছিলেন, ‘যুদ্ধ শেষ। আমরা বাড়ি ফিরছি। গাদ্দাফি আর নেই।’
১৯৪২ সালের জুনে এই পুরোনো মৎস্য ও বন্দরনগরেই জন্মেছিলেন গাদ্দাফি। ৪২ বছর দেশ শাসন শেষে গত বৃহস্পতিবার এখানেই তাঁর মৃত্যু হয়েছে এনটিসি যোদ্ধাদের হাতে।
শহরের কেন্দ্রস্থলের বাইরে একটি জায়গায় গতকাল ১৭৫টির বেশি মৃতদেহ কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ত্রাণ ও উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার গাড়িবহর নিয়ে পালানোর সময় ন্যাটোর বিমান হামলায় নিহত হয়েছিল গাদ্দাফির অনুগত এই লোকজন।
শহরের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত আল-মাহারি হাসপাতাল। সেখানে এখন দুর্গন্ধে টেকা মুশকিল। হাসপাতালের সামনে খোলা জায়গায় পড়ে আছে প্রায় ৬০টি মৃতদেহ। সেগুলোতে পচন ধরেছে। অনেক মৃতদেহের হাত-পা বাঁধা। হত্যা করা হয়েছে সরাসরি মাথায় গুলি করে।
শরিফ আহমেদ শরিফ নামের এক এনটিসি যোদ্ধা বলেন, ‘গাদ্দাফির লোকজন এই হাসপাতালটিকে বন্দিশালা হিসেবেই ব্যবহার করেছিল। আমাদের লোকজনকে এখানে আটকে রাখা হয়েছিল। গাদ্দাফির মৃত্যুর পর আমরা এটির খোঁজ পেয়েছি। তারা চলে যাওয়ার আগে আমাদের লোকজনকে হত্যা করে ফেলে রেখে গেছে।’
তাবিয়া নামের একটি বেসরকারি সংস্থার কর্মী সাদুক আল-বানানি বলেন, ‘আমরা ইতিমধ্যে অনেক মৃতদেহ এখান থেকে সরিয়ে নিয়েছি। আমার হিসাব নেই, সেই সংখ্যা শত শত নাকি হাজার হাজার।’
সির্ত শহরকে নিয়ে বড় ধরনের পরিকল্পনা ছিল গাদ্দাফির। এমনকি একসময় তিনি এটিকে দেশের রাজধানী করার কথাও চিন্তা করেছিলেন। সে অনুযায়ী এখানে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন অবকাঠামো। বিলাসবহুল একটি সম্মেলন কেন্দ্রও এখানে তৈরি করা হয়েছিল, যেখানে গত বছর আরব লিগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব কিছুই এখন ধ্বংসাবশেষ। শহরের একটি ভবনও আর আস্ত নেই।

প্রাণ বাঁচাতে সোনাদানা-অর্থ দিতে চেয়েছিলেন গাদ্দাফি

সোনাদানা ও অর্থের বিনিময়ে নিজের জীবন ভিক্ষা চেয়েছিলেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক গাদ্দাফি। নিহত হওয়ার আগে তিনি বিদ্রোহীদের কাছে এই আকুতি জানান বলে দাবি করেছেন ঘটনার একজন প্রত্যক্ষদর্শী।
হামাদ মুফতি আলী নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, জীবনের বিনিময়ে বিদ্রোহীদের বিপুল পরিমাণ অর্থবিত্ত দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন গাদ্দাফি।
সির্ত শহরের একটি ব্রিগেডের কমান্ডার মুফতি আলী ইতালির সংবাদপত্র করিয়েরে দেলা সেরাকে বলেন, গাদ্দাফি একটি নর্দমার পাইপে লুকিয়ে ছিলেন। তাঁকে টেনে সেখান থেকে তোলা হয় এবং ধাক্কা দেওয়া হয়। জীবনের বিনিময়ে সবকিছু দিতে রাজি বলে জানান গাদ্দাফি। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ৬৯ বছর বয়সী গাদ্দাফির শরীর এ ধকল সইতে পারেনি। তাঁর অবস্থা ছিল করুণ। তাঁকে পেটানো হয়েছিল এবং বিস্ফোরিত বোমার টুকরো তাঁর সর্বাঙ্গে বিঁধেছিল।
মুফতি আলী আরও বলেন, একপর্যায়ে কেউ একজন চিৎকার করে গাদ্দাফিকে বলেন, একজন ভালো মুসলিম হিসেবে তাঁর অর্থবিত্তের আলাপ থেকে বিরত থাকা উচিত। মৃত্যুর আগে তাঁর উচিত আত্মার সদ্গতির জন্য স্রষ্টার উদ্দেশে প্রার্থনা করা। কিন্তু গাদ্দাফি বলতেই থাকেন, আরও অনেক অনেক অর্থ ও সোনাদানা দিতে তিনি প্রস্তুত।
ধারণা করা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে গোপনে সংরক্ষিত রয়েছে কর্নেল গাদ্দাফির নগদ অর্থ ও সোনাদানা। এ সম্পদের মূল্য ২০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি। চলতি বছর লিবিয়ায় বিদ্রোহ শুরু হওয়ার পর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়, গাদ্দাফির সম্পদের কিছু অংশ জিম্বাবুয়েতে সরিয়ে ফেলা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, লিবিয়া অন্তত ১৪০ টন সোনা গোপনে লুকিয়ে রেখেছে বলে তাদের বিশ্বাস।
গাদ্দাফির অন্তিম মুহূর্ত নিয়ে রহস্য রয়ে গেছে এখনো। কীভাবে তিনি নিহত হয়েছিলেন, তা অনুসন্ধানের জন্য বিভিন্ন দাবি এসেছে।

চীনে জ্বালানি তেল সরবরাহ করছে রাশিয়া

জ্বালানি শক্তি রফতানির ক্ষেত্রে রাশিয়ার পছন্দের তালিকার প্রথমে রয়েছে এখন এশিয়ার দেশগুলো। তাই শুধু চীনেই নয়, অন্যান্য দেশও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফর করছেন। রাশিয়া তার জ্বালানি রফতানির ক্ষেত্রকে কয়েকটি দিকে প্রসারিত করেছে। ইস্ট সাইবেরিয়ান প্যাসিফিক ওশান পাইপলাইন এ জ্বালানি রফতানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ পাইপলাইন এখনও তৈরি হচ্ছে। এ পাইপলাইন তৈরিতে চীনও বিশেষ ভূমিকা রেখেছে। এ পাইপলাইনের সাহায্যে প্রতি বছর প্রায় ১৫ মিলিয়ন টন জ্বালানি তেল চীনে রফতানি করবে রাশিয়া।

ঢাকায় দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন সমাপ্ত-আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ৫০ দফা সুপারিশ

মূল্যস্ফীতি, সরকারের ঋণ এবং জ্বালানি সংকটকে এ অঞ্চলের উন্নয়নের পথে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন দক্ষিণ এশীয় চতুর্থ অর্থনৈতিক সম্মেলনের বক্তারা। এ ছাড়া রাজনৈতিক সদিচ্ছার অভাব, পারস্পরিক আস্থার সংকট এবং দুর্বল আঞ্চলিক সংযোগ, দুর্নীতি এবং অব্যবস্থাপনাকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।রাজধানীর হোটেল রূপসী বাংলায় ২ দিনব্যাপী দক্ষিণ এশীয় চতুর্থ অর্থনৈতিক সম্মেলনের (এসএইএস-৪) শেষ দিনে গতকাল ৫০ দফা সুপারিশ প্রণয়ন করা হয়। এর অতিরিক্ত ৭৩ দফা সুপারিশ করা হয় সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে।

পাল্টে গেছে অভাবী জনপদের দৃশ্যপট by মোন্নাফ আলী,

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলে এবার মরা কার্তিকের অভাব চোখে পড়ে না। পাল্টে গেছে অভাবী জনপদের দৃশ্যপট। চরবাসীর ঘরে ঘরে চলছে আগাম ধানের নবান্ন উৎসব। প্রতি বছরের আশ্বিন ও কার্তিক মাসে এলাকায় দেখা দিত মঙ্গা। কৃষকের ঘরে ভাত থাকত না। কৃষক-মজুরের কাজ থাকত না। মানুষের ক্রয়ক্ষমতা ছিল সাধ্যের বাইরে। দেখা দিত অভাব বা মঙ্গা। আর তাই তারা অনাহারে-অর্ধাহারে কচু-ঘেচু, কলার থোর খেয়ে দিনাতিপাত করত। জীবন বাঁচাতে কেউ কেউ কাজের সন্ধানে অন্য এলাকায় চলে যেত।

দুটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বাস্তবায়নাধীন সাভারের চামড়া শিল্পনগরী'র কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন কেন্দ্র (সিইটিপি) স্থাপন আবারও পেছাল। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে সরিয়ে নেওয়ার প্রকল্পটি শুরু হয় ২০০৩ সালে। ট্যানারি স্থানান্তরের অন্যতম মূল স্থাপনা সিইটিপি নির্মাণ এ আট বছরেও সম্পন্ন করতে পারেনি সরকার। আর এ কারণে রাজধানী থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তরে দেরি হচ্ছে। এদিকে আশুগঞ্জ ও ঘোড়াশালে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সোয়া লাখ শূন্য পদে নিয়োগ শিগগিরই-অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে ৫০ হাজার by শরীফুল ইসলাম

রকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে প্রায় সোয়া লাখ লোক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে প্রায় ৫০ হাজার লোক অস্থায়ী ভিত্তিতে (এডহক) এবং বিভিন্ন পদে প্রায় ৭৫ হাজার লোক স্থায়ীভাবে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে এই লোক নিয়োগ শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের শূন্য পদের তালিকা তৈরি করছে। তারা ১০ শতাংশ শূন্য পদ রেখেই বাকি পদে শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। পাশাপাশি এডহক ভিত্তিতে যেসব পদে নিয়োগ দেওয়া যাবে তারও একটি তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয় ও বিভাগ।

প্রতারণার শিকার দেড়শ' হজযাত্রী অনিশ্চয়তায় by শহিদুল আলম

কশ্রেণীর ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হয়ে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে অসহায় দিনযাপন করছেন প্রায় দেড়শ' হজযাত্রী। কষ্টার্জিত টাকা জমা দিয়েও তারা রয়েছেন চরম অনিশ্চয়তায়। হজ কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তারা।তবে হজ কর্মকর্তা বজলুল হক বিশ্বাস সমকালকে বলেন, কারও প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তাদের কাছে নেই। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক আবদুর রশিদ শাহ সম্রাট সমকালকে বলেন, অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তারা আগেই ধর্ম মন্ত্রণালয়সহ হজ কর্মকর্তাকে জানিয়েছিলেন।

বোয়িং ৭৭৭-'পালকি' এলো ...

দুলকি চালে নয়, 'পালকি' এলো উড়ে। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বোয়িংয়ের নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এক্সটেন্ড রেঞ্জ) 'পালকি' ঢাকায় পেঁৗছেছে। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 'পালকি' অবতরণ করে। শনিবার রাত ৯টায় উড়োজাহাজটির বাংলাদেশে আসার কথা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে পূর্বনির্ধারিত সময়ে উড়োজাহাজটি এসে পেঁৗছেনি। ৪১৯ আসনের সর্বাধুনিক এ উড়োজাহাজটি কেনা হয়েছে ১৫২ মিলিয়ন ডলারে।

বার্লিনে বিশ্বস্বাস্থ্য সম্মেলনে শেখ হাসিনা-স্বাস্থ্য প্রযুক্তি ও গবেষণায় বৈশ্বিক অংশীদারিত্ব চাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য প্রযুক্তি, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও গবেষণায় বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। তিনি বলেন, স্বাস্থ্য সম্পর্কিত নতুন ও ক্রমবর্ধমান চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলার জন্য এ অংশীদারিত্ব প্রয়োজন। দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পেঁৗছাতে নেটওয়ার্ক উন্নয়ন এবং মেধা ও সম্পদের ব্যবধান কমাতে অংশীদারিত্ব গড়ে তোলার জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোকে জোরাল উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। গতকাল জার্মানির বার্লিনের চ্যারিটি হাসপাতালে বিশ্বস্বাস্থ্য শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা মূল বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এম-৮ অ্যালায়েন্স এ সম্মেলনের আয়োজন করে।

ভারতে বোমাবিরোধী কুকুর মোতায়েন

বোমা চিহ্নিতকরণ ও টাইম বোমা অকার্যকরণে সক্ষম বিশেষভাবে প্রশক্ষিত কুকুর প্রথমবারের মতো নিয়োজিত করেছে ভারত। গতকাল দেশটির ভারত-তিব্বত সীমান্তে পুলিশের হাতে বিশেষভাবে প্রশিক্ষিত এ কুকুর তুলে দেওয়া হয়। প্রশিক্ষিত এ ল্যাম্বার্ড গোষ্ঠীর কুকুরটি তার মুখে করে বিস্ফোরক বহন করতে পারবে এমনকি শত্রুদের লুকিয়ে থাকা স্থানে গোপন ক্যামেরা স্থাপনেও সক্ষম। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।অডিও-ভিডিও ডিভাইস বহন সক্ষম এ কুকুরটি হিন্দি ও ইংরেজি এমনকি শারীরিক সাংকেতিক ভাষাও বুুঝতে পারবে।

তুরস্কে ৭.৩ মাত্রার ভূমিকম্প ১ হাজার নিহতের আশঙ্কা

তুরস্কের ইরান সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যান ও ইরিকস শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১ হাজার লোকের নিহতের আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৫০ আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শহর দুটির বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বৈদ্যুতিক ও টেলিফোন লাইন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে তুরস্কের কানদিলি পর্যবেক্ষক সংস্থা এর আগে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ বলে উল্লেখ করেছিল।

আরব গণজাগরণের সূতিকাগার তিউনিসিয়ায় প্রথম নির্বাচন

রব গণজাগরণের সূতিকাগার তিউনিসিয়ায় গতকাল রোববার প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গঠন করা সাংবিধানিক পরিষদ গণতান্ত্রিক তিউনিসিয়ার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট মনোনয়ন ও তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে। খবর এএফপি, আলজাজিরা অনলাইনের।
তিউনিসিয়ায় গণজাগরণের পর একে একে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির সাবেক শাসক জিনে আল আবিদিন বেন আলি ব্যাপক প্রতিবাদের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

মাথায় গুলিতেই গাদ্দাফির মৃত্যু :ময়নাতদন্ত রিপোর্ট

লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এতে বলা হয়, মাথায় গুলির আঘাতেই তার মৃত্যু হয়। গতকাল রোববার মিসরাতায় কয়েকজন লিবীয় ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার গাদ্দাফির লাশের ময়নাতদন্ত করেন। এদিকে ৪৮ ঘণ্টা পার হওয়ার পরও গতকাল রোববার পর্যন্ত গাদ্দাফিকে কবর দেওয়ার ব্যবস্থা করতে পারেনি দেশটির নতুন নেতৃত্ব জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)।এ পরিস্থিতিতে গাদ্দাফির জন্মশহর সিরতের অনেকেই নাখোশ।

মুখোমুখি প্রতিদিন-দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ না হলে ভালো করা সম্ভব না

রেকর্ডের ফুলঝুরির কথা শুনিয়েছিলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। কিন্তু ২৫তম জাতীয় সাঁতারের প্রথম দিনে জাতীয় রেকর্ড হয়েছে মোটে একটি। চার গুণিতক এক শ মিটার রিলেতে এই রেকর্ড গড়ার পর নৌবাহিনীর সাঁতারু রুবেল রানা জিতেছেন আরো দুটি সোনা। দিনের সেরা এ তারকা কালের কণ্ঠ স্পোর্টসকে নিজের অনুভূতির সঙ্গে জানিয়েছেন সাফল্যের নেপথ্য কাহিনীওকালের কণ্ঠ স্পোর্টস : কটি ইভেন্টে অংশ নিলেন আজ?

মাজহারের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন আফ্রিদিও

বিতর্ক, আলোচনা-সমালোচনা_এসবের মধ্যে নিজের নামটা জড়াতে না পারলে যেন ভালো লাগে না পাকিস্তানি ক্রিকেটারদের। সর্বক্ষণ খবরের শিরোনাম হয়ে থাকাটাই তাঁদের বেশি পছন্দের। শহীদ আফ্রিদির কথাই ধরুন। প্রথমে অপ্রত্যাশিত অবসরের ঘোষণা, তারপর বোর্ড সভাপতির সঙ্গে দ্বন্দ্বের খবর, সবশেষে আবার অবসর ভেঙে ফিরে আসার চমক। সাবেক পাকিস্তানি অধিনায়কের এমন অনেক বিতর্কিত কাণ্ডের সর্বশেষটি জানা গেছে গত পরশু। স্পট ফিঙ্ংিয়ের দায়ে অভিযুক্ত জুয়াড়ি মাজহার মাজিদের সঙ্গে ইচ্ছে করেই নিজের নামটা জড়িয়েছেন তিনি!

আশরাফুলের জরিমানা

টেস্ট দল থেকে বাদ পড়ার ক্ষোভ মিডিয়ায় উগড়ে দেওয়ার জন্য মোহাম্মদ আশরাফুলের শাস্তি অবধারিতই ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শুনানিতে হাজিরা দিয়ে দোষ স্বীকার করার পরও মুক্তির উপায় ছিল না। আচরণবিধি ভঙ্গের জন্য কাল তাঁর দণ্ড নির্ধারিত হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি তাঁকে সতর্ক করে একটা চিঠিও দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন কাণ্ড ঘটালে বিসিবির সঙ্গে চুক্তি বাতিলের কথাও লেখা আছে।

শেষ পর্যন্ত চার বিদেশি

বিদেশি নিয়ে এত দিনের নানামুখী আলোচনার পর শেষ পর্যন্ত চার বিদেশি ফুটবলারে থিতু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতবার ছিল পাঁচ বিদেশি, এবার একজন কমে শীর্ষ লিগে প্রতি দল প্রতি ম্যাচে খেলাতে পারবে চারজন করে বিদেশি ফুটবলার। তবে রেজিস্ট্রেশন করানো যাবে সাতজনের। বাফুফে গতকাল তৃতীয়বারের মতো নামকরণও করা হয়েছে দেশের শীর্ষ লিগের। তাই আজ থেকে বাংলাদেশ লিগের নাম হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর তার এক ধাপ নিচের লিগের নাম হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ।

রাজ্জাকের দিনে 'সোহাগ ঝড়'

ক ইনিংসে যে বোলার ৮ উইকেট নিয়েছেন, তাঁর বলেই কিনা ৩ ছক্কা আর ৯ বাউন্ডারি ব্যাটিং দলের এক ব্যাটসম্যানের! দর্শক বিনোদনের পসরাই যেন গতকাল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সাজিয়ে বসেছিলেন আবদুর রাজ্জাক এবং সোহাগ গাজী। ৮ উইকেট নিয়েছেন খুলনার রাজ্জাক। আর ৬৭ বলে মৌসুমের দ্রুততম সেঞ্চুরি করে শুধু বরিশালকেই বাঁচাননি, নিজের ব্যাটিং সামর্থ্যও মেলে ধরেছেন মূলত অফস্পিনার হিসেবে পরিচিত সোহাগ। দুই ঢাকার ম্যাচ বোলারদের নিয়ন্ত্রণে। যে কারণে ঢাকার ১৩২ রানের ইনিংস ছুঁতেই ১০২ রানে ৮ উইকেট খুইয়ে ধুঁকছে ঢাকা মেট্রো।

দুই হ্যাটট্রিকের পাশে মেসির পেনাল্টি মিস!

স্প্যানিশ ফুটবলে এমন দিন খুব কমই এসেছে সাম্প্রতিক সময়ে। মাথা নিচু করে মাঠ ছাড়ছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে হাসি_এমন বৈপরীত্যও দেখা গেছে কদাচিৎ। শনিবার সেই বিরল দৃশ্যপটই মঞ্চস্থ হয়েছে, হোক না সেটা সাড়ে তিন শ কিলোমিটার দূরের দুটি শহরে! নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে মেসির পেনাল্টি মিস জয়বঞ্চিত করেছে বার্সেলোনাকে আর সেভিয়ার সঙ্গে ড্র করে তাদের পয়েন্ট খোয়ানোর দিনে রোনালদো করেছেন হ্যাটট্রিক। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে করা তাঁর ৩ গোলের সুবাদে মালাগাকে তাদেরই মাঠে ৪-০-তে উড়িয়ে দিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল।

এবার আরো অবাক করল ডাব্লিউআইসিবি

চুক্তির শর্ত নিয়ে বনিবনা হয়নি। তাই গত মৌসুমেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডাব্লিউআইসিবি) দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক ক্রিস গেইল, অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কিয়েরন পোলার্ড। অপমানের সেই জ্বালাটা হয়তো ভোলেনি ডাবি্লউআইসিবি। এবারও তাই ওই তিনজনকে কেন্দ্রীয় চুক্তিতে রাখছে না তারা। তাঁদের ছাড়াই আগামী এক বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড!

কম সময়ে হ্যাটট্রিক

স্প্যানিশ লিগে পরশু প্রথম গোল করার ১৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিতে কাল একইভাবে এসি মিলানকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন কেভিন প্রিন্স বোয়াটেং। ১৪ মিনিটের অনেক কম ব্যবধানেও ৩ গোল করার নজির আছে ফুটবলে। সে রকম কিছু হ্যাটট্রিক নিয়েই আমাদের আজকের আয়োজন৯০ সেকেন্ডে হ্যাটট্রিক করেও আফসোস৯০ সেকেন্ডে হ্যাটট্রিক, তাও ফুটবলে? কিভাবে সম্ভব? জাল থেকে কুড়িয়ে কিকঅফ পর্যন্ত আসতেই তো কখনো কখনো কেটে যায় ৯০ সেকেন্ড!

ডার্বিতে ছয় গোলের লজ্জা ম্যানইউর-ম্যানসিটি ৬ - ১ ম্যানইউ

ল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটা সবেমাত্র শেষ হয়েছে। গ্যারি নেভিলের টুইটারে গিয়ে এক ভক্ত জিজ্ঞেস করলেন, ডার্বি ম্যাচটার ফল কী, গ্যারি? তুমি কিছু জানো?ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রাইট ব্যাক তড়িঘড়ি জবাব দিলেন, আচ্ছা এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল আর স্টোক সিটির মধ্যেও তো একটা ম্যাচ হচ্ছে। আমরা বরং সেটা নিয়েই কথা বলি!টেলিভিশনের পর্দায় যাঁরা ম্যানচেস্টার ডার্বিটা দেখেছেন কিংবা ম্যাচ শেষে একনজর স্কোর লাইনটায় চোখ বুলিয়েছেন ইন্টারনেটে শুধু তাঁরাই বুঝতে পারবেন নেভিলের এ প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার রহস্য। এ ম্যাচ নিয়ে কথা বলা যে তাঁর জন্য ভীষণ লজ্জার! এ যে সাবেক ম্যানইউর তারকার মুখ লুকিয়ে রাখার দিন!

ড্রেনেজ সিস্টেম ঠিক করার সময়ই পাচ্ছি না

কাল সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল। সামান্য বৃষ্টিতে ভেসে গেছে দুই দিনের খেলা, তাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংক্রান্ত নানা প্রশ্নেরই উত্তর দিতে হলো তাঁকে। তাতে অবস্থান ব্যাখ্যা করলেন তিনি, দিলেন নানা যুক্তিওপ্রশ্ন : মাঠের অবস্থা দেখে কি নিজেকে বিব্রত মনে হচ্ছে?মোস্তফা কামাল : বিব্রত তো মনে হবেই। এটি সবার জন্য বিব্রতকর।প্রশ্ন : ২০০৬ সালে নির্মিত এই স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমের এখনো এই বেহাল অবস্থা। আপনারা বলছেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএনসি) কাজ করেনি। কিন্তু আপনারা কি দায় এড়াতে পারবেন?

ক্রনিয়ে-হুসেইন তো আর হবেন না মুশফিক-সামি

০১১ সালের এই অক্টোবরে ফিরে ফিরে আসছে ২০০০ সালের জানুয়ারি। সেবার দল দুটি ছিল দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, ভেন্যু সেঞ্চুরিয়ন। এবার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, মাঠ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ওই টেস্টের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এবার প্রায় অভিন্ন চিত্রনাট্য মেনে চতুর্থ দিন কেবল বাকি। তবে ম্যাচ জিইয়ে রাখার 'স্বার্থে' হ্যান্সি ক্রোনিয়ে-নাসের হুসেইনের মতো 'স্পোর্টিং ডিসিশন'-এর দিকে নিশ্চয়ই যাবেন না মুশফিকুর রহিম-ড্যারেন সামি। বিশেষত সেবারের ইতিহাস যদি মনে থাকে তাঁদের।

সারা দিন রোদ অথচ... by নোমান মোহাম্মদ,

লেখক হুমায়ূন আহমেদের ভূতবিষয়ক ব্যাখ্যাটি খুব চমৎকার। পৃথিবীতে ভূত বলে কিছু নেই, কিন্তু ভূতের ভয় আছে পুরোমাত্রায়, আর তাই আছে ভূতের গল্প। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল মধ্যাহ্নের তীব্র রোদে সেই ব্যাখ্যাটি কী দারুণভাবেই না মিলে গেল ক্রিকেটের সঙ্গে! নির্মল নীল আকাশের ঈষান-নৈঋত কোনো কোণেই নেই বৃষ্টির সামান্যতম আভাস, কিন্তু মাঠের সবুজ মানচিত্রে বৃষ্টির টলটলে-কর্দময় প্রভাব বিদ্যমান, আর তাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত!ভূত আছে কী নেই, সেটি তর্কসাপেক্ষ। বৃষ্টির অস্তিস্ত্ব নিয়ে তো আর প্রশ্ন তোলার অবকাশ নেই। তবে কাল দুপুরে সাগরিকার আকাশ দেখে বিস্ময় জাগতে বাধ্য।

ভোটে নির্ধারিত হবে সৌদি বাদশাহর উত্তরাধিকার!

সৌদি যুবরাজ সুলতানের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ক্রম অনুসারে এবার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফের (৭৮) এ দায়িত্ব নেওয়ার কথা। তবে বাদশাহ আবদুল্লাহ পরবর্তী যুবরাজ নির্ধারণের ক্ষেত্রে ভোটাভুটির ইঙ্গিত দিয়েছেন। এ ভোটাভুটি হবে বিশেষ পরিষদে। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশের ক্ষেত্রে এ সিদ্ধান্তকে বড় ধরনের পরিবর্তন বলেই মনে করছেন বিশ্লেষকরা।এই প্রথম বাদশাহ আবদুল্লাহ তাঁর অনুগত পরিষদের কাছে নিজের পছন্দের ব্যাপারে অনুমোদন চাইবেন বলে ধারণা করা হচ্ছে। রাজ পরিবারের জটিল উত্তরাধিকার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ৩৩ সদস্যের এ পরিষদ তিনিই গঠন করেন।

বাহরাইনে অস্ত্র বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বাহরাইনের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেবে না। বাহরাইনে সংস্কারের দাবিতে চলা আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে বাদশাহ হামাদ একটি তদন্ত কমিশন গঠন করেছেন। আগামী ৩০ অক্টোবর কমিশন বাদশাহর কাছে প্রতিবেদন দেবে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, বাহরাইনের কাছে পাঁচ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র বিক্রির কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু অস্ত্র বিক্রির আগে তারা তদন্ত কমিশনের ফলাফল বিবেচনা করবে।

'অকুপাই' আন্দোলন-সিডনি ও শিকাগোতে গ্রেপ্তার ১৪০

পুঁজিবাদ, করপোরেট লালসা ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে চলছে 'অকুপাই' আন্দোলন। নিউ ইয়র্ক থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। নিউ ইয়র্ক ছাড়াও বর্তমানে এ আন্দোলন চলছে শিকাগো, লন্ডন ও অস্ট্রেলিয়ায়। এসব আন্দোলনে চলছে পুলিশি অভিযান ও ধরপাকড়। গতকাল রবিবারও বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর পুলিশ অভিযান চালায়।'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনে অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ায়ও এক সপ্তাহ ধরে চলছে 'সিডনি দখল করো' আন্দোলন।

'ভাইয়ের সঙ্গে প্রতারণা করবে না আফগানিস্তান'

ফগানিস্তান কখনই পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। কারণ তারা আমাদের ভাই। আর যুক্তরাষ্ট্র কিংবা ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তা হলে ইসলামাবাদকে সমর্থন দেবে কাবুল'_আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। গত শনিবার পাকিস্তানের জিয়ো চ্যানেলে কারজাইয়ের সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।জঙ্গিবাদ দমন নিয়ে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের টানাপড়েন চলছে। ভারতের সঙ্গে আফগানিস্তানের কৌশলগত অংশীদারি চুক্তি সই হওয়ায় কিছুটা শঙ্কায় পাকিস্তান।

দার্জিলিংয়ে সেতু ভেঙে নিহত ৩৪

ভারতের দার্জিলিং জেলায় একটি কাঠের সেতু ভেঙে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩২ জন। গত শনিবার রাতে দার্জিলিংয়ের বিজনবাড়ি এলাকায় রঙ্গিত নদীর ওপরের সেতু ভেঙে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজনবাড়িতে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী দল গুর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) সভা ছিল শনিবার। বক্তব্য শুনতে ওই এলাকায় কয়েক শ মানুষ জড়ো হয়েছিল। সেতুটির ওপর প্রায় দেড় শ মানুষ দাঁড়িয়ে বক্তৃতা শুনছিল। জিজেএমের সাধারণ সম্পাদক রোশান গিরি বলেন, সেতুর এক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্য পাশে সমাবেশ হচ্ছিল।

ব্যবসায়ীদের প্রতি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী-সুটকেস গোছান, লিবিয়ায় ছুটে যান

'সুটকেস গোছান, দ্রুত লিবিয়ায় ছুটে যান।' গাদ্দাফি-পরবর্তী বিধ্বস্ত লিবিয়ার পুনর্গঠনের কাজ বাগানোর জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি এভাবেই নির্দেশ দিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড। বিবিসির চ্যানেল রেডিও ফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাদ্দাফিকে উৎখাতে প্রধান ভূমিকা ছিল ব্রিটেনের। এখন ভগ্নপ্রায় লিবিয়াকে গড়ে তোলার কাজেও ব্রিটিশ কম্পানিগুলোকে 'এক নম্বরে' থাকতে হবে। ব্রিটেনের বাণিজ্য ও বিনিয়োগ দপ্তরের হিসাবে, আগামী এক দশকে লিবিয়ার তেল, গ্যাস, শিক্ষা ও পুনর্গঠন খাতে ২০ হাজার কোটি পাউন্ডের চুক্তি হবে।

১৫০০ বছরের পুরনো ভালোবাসা!

মাটি খুঁড়ে মণি-মাণিক্য পাওয়ার নজির তো অগুনতিই রয়েছে। বিশেষ করে প্রত্নতাত্তি্বকরা যখন ইতিহাস ঘেঁটে কোনো তল্লাটে সন্ধানে নামেন, তখন তো আর বিফল হওয়ার কোনো উপায় নেই। কিন্তু মাটি খুঁড়ে যদি কখনো মেলে ভালোবাসার সন্ধান? এবার অন্তত এমনটিই হয়েছে; বিশেষজ্ঞদের ধারণা সত্যি হলে রোমান সাম্রাজ্যের এক স্থাপত্য ভাঙতে গিয়ে ইতালিতে ১৫০০ বছরের পুরনো 'ভালোবাসার' সন্ধান পাওয়া গেছে।সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালির মদেনায় পুরনো একটি প্রাসাদের ভবন ভাঙতে গিয়ে সেখানে একই সঙ্গে একজন নারী ও একজন পুরুষের কঙ্কাল পাওয়া গেছে।

সবিশেষ-মহাকাশে বরফ খণ্ড

ই পৃথিবীর বাইরে আরো পৃথিবীর অস্তিত্ব থাকতে পারে মহাবিশ্বে-এ ধারণায় আরেক ধাপ এগিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা হার্সেল স্পেস অবজারভেটরির বিজ্ঞানীরা অত্যাধুনিক দুরবিনের সাহায্যে মহাকাশে ভেসে বেড়ানো অসংখ্য বরফ খণ্ডের উপস্থিতি ধারণ করেছেন। এসব বরফের চাকতি নতুন কোনো এক নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এটা অনেকটা নতুন সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগতের মতো ব্যাপার।
বিজ্ঞানীরা বলছেন, ওই নতুন নক্ষত্রকে ঘিরে আবর্তিত বরফের চাকতিগুলোকে দূর থেকে ধূমকেতুর মতো মনে হয়।

২১ আগস্ট হামলা মামলা-আসামিদের অব্যাহতি আবেদনের ওপর শুনানি গ্রহণ

১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় উদ্ভূত হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি চলছে। গতকাল রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই শুনানি গ্রহণ করেন।ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশের পুলিশ লাইনের ব্যারাকে স্থাপিত বিশেষ এজলাসে গতকাল কারাগারে থাকা আসামিদের হাজির করা হয়। এ মামলার আসামি জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও জঙ্গি নেতা মাওলানা আবু তাহেরকে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপর গতকাল শুনানি হয়।

সেঁজুতির আত্মহনন-ধর্ষণের বিষয় চেপে গেছে পুলিশ by রফিকুল ইসলাম,

স্কুলছাত্রী সেঁজুতি আক্তারের আত্মহননে প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে। তাকে অপহরণ চেষ্টার অভিযোগে যে সাত বখাটের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদেরই এ মামলায় আসামি করা হয়েছে। তবে লাশের সুরতহাল প্রতিবেদনে আত্মহননের জন্য বখাটেদের আত্মীয়স্বজন ও স্থানীয় সালিসদারদের অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে ধর্ষণের বিষয়টিও চেপে গেছে পুলিশ। এদিকে অপহরণ চেষ্টার তিন দিন পর মামলা রুজুর দায়ে বাকেরগঞ্জ থানার ওসিকে ক্লোজ করা হয়েছে।

জেএসসি, জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর by অভিজিৎ ভট্টাচার্য্য

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৯ লাখ চার হাজার ৪৩৯ জন। গত বছরের চেয়ে এ সংখ্যা তিন লাখ ৯৯ হাজার ৪৮ জন বেশি। সংশ্লিষ্ট বোর্ডের প্রাথমিক পরিসংখ্যানে এ তথ্য বেরিয়ে এসেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে জেএসসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রথমবারের মতো প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আরো পাঁচ মিনিট বাড়িয়ে ২০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়া হয়েছে।

মিলনমেলা-কালের কণ্ঠ এবার সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে by মাহমুদুল হাসান

নানীর ১৮ নম্বর সড়কে সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে সবার হাতে কালের কণ্ঠ। কেউ খোলা চত্বরে, আবার কেউ মোটরবাইকের ওপর বসে কালের কণ্ঠ পড়ছেন। আশিক, মেহেদী, রাতুল, জনি, আকাশরা দল বেঁধে প্রতিদিন আড্ডায় মাতেন; কিন্তু আজ সেদিকে খেয়াল নেই। খুঁটিয়ে খুঁটিয়ে কালের কণ্ঠ পড়ছেন তাঁরা। কালের কণ্ঠের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে পাঠ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পত্রিকা বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সাউথইস্ট ইউনিভার্সিটির পাঁচটি ক্যাম্পাসে কালের কণ্ঠ বিতরণ করা হয়।

গ্রামীণের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফার্ম খোঁজা হচ্ছে-প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় পদ্মা সেতু : অর্থমন্ত্রী

গ্রামীণ ব্যাংক আইনের গুরুত্বপূর্ণ দুটি দিক হলো_এটি কেবল পল্লী এলাকায় কাজ করবে এবং যেসব গ্রামীণ দরিদ্রের জমির পরিমাণ আধা একরের কম, তাদের জন্য কাজ করবে। এর বাইরে গ্রামীণ ব্যাংকের আর কোনো কিছু করার অধিকার নেই। কিন্তু গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূস ৫৪টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। লুঙ্মেবার্গসহ বিভিন্ন দেশে এর শাখা খোলা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই চেয়ারম্যান হিসেবে আছেন ড. ইউনূস। এসব প্রতিষ্ঠান সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে দক্ষ চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) ফার্ম খুঁজছে সরকার।

চকবাজারে শিশু গৃহকর্মী হত্যা-গৃহকর্তার মাদকাসক্ত ছেলেকে বাঁচাতে পুলিশ মরিয়া! by ওমর ফারুক,

কলিমা নামের শিশুটির অপমৃত্যু হয়নি। ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া-সংক্রান্ত গৃহকর্তার বক্তব্য ধোপে টেকেনি। অভিযোগ উঠেছে, নিজের মাদকাসক্ত ছেলেকে বাঁচাতে গৃহকর্তা এবার আরেক শিশু গৃহকর্মীকে এ ঘটনায় জড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য সঠিক প্রমাণ করতে থানা পুলিশের তদন্ত কর্মকর্তাও যেন মরিয়া। এমনকি আটক শিশুটির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে বল প্রয়োগের অভিযোগও উঠেছে।রাজধানীর চকবাজারে জয়নাগ রোডে ২২/খ নম্বরে বরকত মুন্সীর বাসায় গৃহকর্মীর কাজ করত ৯ বছর বয়সী শিশু আকলিমা। একই বাসায় কাজ করত সুমন নামের ১২ বছরের আরেক শিশু।

পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিংয়ের নিবন্ধন সনদ পেল সিগমা ক্যাপিটাল

সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট (নিবন্ধন সনদ) পেয়েছে। পূর্ণাঙ্গরূপে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও বিধিমালা ১৯৯৬-এর সব বিধিবিধান ও শর্তাদি পরিপালন করায় কমিশন এ নিবন্ধন সনদ দেয়। সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) ৩৯৭তম সভায় প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়। গত ৫ অক্টোবর এসইসি এ সার্টিফিকেট দেয়। এসইসি সূত্রে এ খবর জানা গেছে।

জার্মানির ৩০টি বৃহৎ প্রতিষ্ঠানের ঘোষণা-কম্পানির শীর্ষপদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে

কোটা পূরণার্থে নিয়োগ মানে নারীকে খাটো করা। তাই আর বাধ্যতামূলক কোটা নয়, স্বতঃস্ফূর্তভাবেই কম্পানির ব্যবস্থাপনায় আরো বেশি করে নারী নিয়োগ দেবে জার্মানির ৩০টি বৃহৎ কম্পানি। দেশটির ব্নু-চিপ ড্যাঙ্ বাণিজ্যের ৩০টি বৃহৎ কম্পানি গত সোমবার নতুন এ পরিকল্পনার কথা জানায়। পরিকল্পনাকে 'ইউরোপে ইউনিক' আখ্যা দিয়ে কম্পানিগুলো জানিয়েছে, তারা প্রতিটি কম্পানির জন্য বাস্তবভিত্তিক সুনির্দিষ্ট পরিকল্পনা স্থির করবে এবং বছর শেষে এর অগ্রগতি মূল্যায়ন করবে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ ও বিএবির ফান্ড গঠনের খবর-ডিএসইতে বেড়েছে লেনদেন সূচক ও শেয়ারের দাম

বাণিজ্যিক ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করছে_এমন খবরে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পক্ষ থেকে স্টক মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড গঠনের ঘোষণারও ইতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাবে আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) ধারাবাহিকতায় গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম। তাই বেড়েছে সূচকও। গতকাল লেনদেন বেড়েছে ২১৪ কোটি ১৩ লাখ টাকা। ২৫৬টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির। ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়েছে ১০৯.৫০ পয়েন্ট।

ব্যাংকের বিশেষ তহবিল ঘোষণায় চাঙ্গা শেয়ারবাজার

শেয়ারবাজার স্থিতিশীল রাখতে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে। ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিও বিনিয়োগের বাইরে এ তহবিল থেকে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা দিয়ে এই তহবিলের যাত্রা শুরু হবে। পরে এর আকার পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। শুরুতে বেসরকারি খাতের ২৯টি ব্যাংক এ তহবিলে ২০ কোটি টাকা করে জমা দেবে। এ জন্য প্রতিটি ব্যাংক এ সপ্তাহের মধ্যেই
জরুরি ভিত্তিতে পরিচালনা পর্ষদের সভা ডেকে তহবিলে অর্থ জোগানের অনুমোদন নেবে।

লিবিয়া এখন স্বাধীন মুক্ত

লিবিয়ায় ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) গতকাল রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে বেনগাজিতে 'ঐতিহাসিক স্বাধীনতা' ঘোষণা করেছে। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে আট মাসের লড়াই শেষে জাতীয় সঙ্গীত গেয়ে, পতাকা উড়িয়ে লাখো মানুষ এ বিজয় ঘোষণার মাহেন্দ্রক্ষণে যোগ দেয়। বেনগাজির 'কিশ স্কোয়ারে' মুক্তির উল্লাসে উদ্বেলিত লাখো মানুষ এবং যুদ্ধফেরত এনটিসি যোদ্ধারা সমবেত হয়। লিবিয়াকে আনুষ্ঠানিকভাবে গাদ্দাফির শাসন থেকে মুক্তির ঘোষণা পাঠ করা হয়।

প্রকল্পে দুর্নীতি :তথ্য চেয়েছে বিশ্বব্যাংক by হকিকত জাহান হকি

বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় বিভিন্ন খাতে গৃহীত প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির তথ্য জানতে চেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে ওইসব প্রকল্পের সঙ্গে যুক্ত দুর্নীতিবাজ সাবেক প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে গৃহীত আইনগত ব্যবস্থা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। সড়ক ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের দেওয়া অর্থ আত্মসাতের ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে বিশ্বব্যাংক এ তথ্য জানতে চেয়েছে। ওইসব প্রকল্পে দুর্নীতির অভিযোগে কারও কারও বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়েছে। আবার কারও কারও বিরুদ্ধে পাওয়া অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

কেন্দ্রে গোলযোগ হলে ভোট বন্ধ: সিইসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কোনো কেন্দ্রে গোলযোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে সেখানে ভোটগ্রহণ বন্ধ করা হবে। প্রয়োজনে সেসব কেন্দ্রে নেওয়া হবে আবারও ভোটগ্রহণের ব্যবস্থা। ভোটগ্রহণের এক সপ্তাহ আগে গতকাল রোববার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সুশীল সমাজ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা এ কথা বলেছেন।রটার্নিং কর্মকর্তার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সৈয়দ মেহেদী হাসান ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম।

মৌলভীবাজারে বাপেক্স প্রতিনিধিদলের পাঁচটি কূপ পরিদর্শন

বাংলাদেশ পেট্রোলিয়াম এঙ্প্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানির (বাপেক্স) একটি প্রতিনিধিদল গত শুক্রবার তেল-গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড়ের পরিত্যক্ত কয়েকটি কূপ পরিদর্শন করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর মৌলভীবাজারের জেলা প্রশাসক পাথারিয়ায় তেল-গ্যাসের অনুসন্ধান এবং কূপগুলো পুনর্খননে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে বাপেক্স উপমহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্গম পাথারিয়া পাহাড়ে পরিত্ত্যক্ত কূপগুলো পরিদর্শন করে।

চার মাসে টায়ার আমদানি কমেছে প্রায় ৭০ শতাংশ-আমদানি শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের

শুল্ক বৃদ্ধির কারণে চার মাস ধরে টায়ারের বাজারে সৃষ্ট অস্থিরতার বিষয়ে এফবিসিসিআই নেতারা গত আগস্টে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং রাজস্ব বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন। ওই সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও দুই মাসেও কোনো উদ্যোগ নেওয়া হয়নিশিমুল নজরুল, চট্টগ্রামটায়ার-টিউবের আমদানি গত চার মাসে ৬০ থেকে ৭০ শতাংশ কমে গেছে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারে টায়ার-টিউবের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা পুরনো এবং রিসোলিং টায়ারের দিকে ঝুঁকছেন।

তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় ২২৮৩ কোটি টাকা

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড ২০১১ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দুই হাজার ২৮৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বা ৩৪৯ কোটি টাকা বেশি। এ ছাড়া দ্বিতীয় প্রান্তিকের চেয়েও গ্রামীণফোন তৃতীয় প্রান্তিকে ৯ কোটি পাঁচ লাখ টাকা বেশি রাজস্ব আয় করেছে।গত বছরের তুলনায় রাজস্ব বৃদ্ধি হয়েছে প্রধানত গ্রাহকসংখ্যা বৃদ্ধি, ধারাবাহিক গ্রাহক বৃদ্ধির ফলে ফোনের ব্যবহার বাড়ায় এবং ডেটা, রোমিং ও হোলসেল বিজনেসের আয়ের কারণে।

শেষ হলো সার্ক অর্থনৈতিক সম্মেলন-সংযুক্তি, বাণিজ্য বাড়ানোর আহবান

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আঞ্চলিক সংযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন। সার্কভুক্ত সদস্য দেশগুলোর অর্থনীতিবিদ ও উন্নয়ন গবেষকরা এ সম্মেলনের বিভিন্ন পর্বে আলোচনাকালে বলেছেন, সার্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন করা।মালে অনুষ্ঠিতব্য ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের জন্য অর্থনৈতিক ও উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে স্বাগতিক বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮৩ জন অর্থনীতি ও পরিকল্পনাবিদ যোগ দিয়েছেন।

যোগাযোগ না বাড়ালে উন্নয়ন হবে নাঃমহেশ কে শাহারিয়া

মূল্যস্ফীতি কমানের জন্য সবার আগে প্রয়োজন উৎপাদন বাড়ানো। উৎপাদন বাড়াতে হলে নতুন ধরনের প্রযুক্তির প্রয়োগ করতে হবে, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। যোগাযোগ না বাড়ালে আঞ্চলিক উন্নয়নও হবে না, মূল্যস্ফীতিও কমানো যাবে না।কথাগুলো বললেন চতুর্থ দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে আসা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (নর্থ-ইস্ট)-এর চেয়ারম্যান মহেশ কে শাহারিয়া। সম্মেলন চলাকালে রবিবার রূপসী বাংলা হোটেলে ভারত-বাংলাদেশ সম্পর্ক, ট্রানজিট, পানি বণ্টন চুক্তি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মূল্যস্ফীতিসহ অর্থনীতি ও বাণিজ্যের নানা দিক নিয়ে কথা বলছিলেন তিনি।

সাক্ষাৎকার-নিরাপত্তার অভাবেই পিছিয়ে আছে দ. এশিয়াঃ ড. আমুনুগামা

ম্মেলন চলাকালে রূপসী বাংলা হোটেলে শ্রীলঙ্কার জ্যেষ্ঠ মন্ত্রী ড. সরথ আমুনুগামা ও ভারতের ব্যবসায়ী নেতা মহেশ কে শাহারিয়া-এর সঙ্গে আলাপ হয় কালের কণ্ঠের নাজমুল আলম শিশিরের। এ দুই অতিথি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উৎপাদন বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই হচ্ছে না টিইসিএফ চুক্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগিমেন্ট বা টিফার আদলে ট্রেড অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ফোরাম (টিইসিএফ) স্বাক্ষর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ। তবে শ্রমমান নিয়ে বাংলাদেশের দ্বিমত দেখা দেওয়ায় এখনই হচ্ছে না এ চুক্তি। যুক্তরাষ্ট্র এ চুক্তির খসড়া সরকারকে দিয়েছে। এর প্রায় সব কিছুর সঙ্গে একমত হলেও শ্রমমান নিয়ে বাংলাদেশের আপত্তি রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় টিইসিএফের একটি খসড়া তৈরি করবে। তার পরই আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবে সরকার। তখন দুই পক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে এ চুক্তির খসড়া চূড়ান্ত করা হবে।

সংসদ বর্জন অব্যাহত-আইনগত সহায়তা বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির

বম জাতীয় সংসদের একাদশ অধিবেশনের দ্বিতীয় দিনেও যোগ দেননি প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সংসদ সদস্যরা। বিরোধী দলহীন নিরুত্তাপ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি 'আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন-২০১১' পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন উত্থাপন করেছে।দুই দিন বিরতির পর গতকাল রবিবার স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। নির্ধারিত সময়ের ১৮ মিনিট পর অধিবেশন শুরুর সময়ে ৬২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী-এমপিরা অধিবেশনে যোগ দিলেও উপস্থিতি ছিল খুবই কম।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত-দুই সাংবাদিক আক্রান্ত

রাজধানীর বেইলি রোড এলাকায় গতকাল রবিবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিল্টন বড়ুয়া (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন রায়হান (১৮) ও ফমিং (২০) নামে তাঁর দুই বন্ধু। এ ঘটনায় রুবেল (২০) নামে একজনকে আটক করেছে রমনা থানা পুলিশ। নিহত মিল্টন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।এদিকে ধানমণ্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন দুই সাংবাদিক। ছিনতাইকারীরা এক ফটো সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়েছে।

স্বাস্থ্যসেবা দরিদ্রদের দোরগোড়ায় পৌঁছাতে বৈশ্বিক অংশীদারিত্বের আহবান প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্যসেবা প্রযুক্তি, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও নীতি প্রণয়নে গবেষণার জন্য বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারিত্ব উদ্ভাবনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যসেবা দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় পেঁৗছাতে নেটওয়ার্ক উন্নয়ন এবং মেধা ও সম্পদের ব্যবধান কমাতে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় তিনি বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জার্মানির বার্লিনে গতকাল রবিবার বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০১১-এর অন্যতম মূল বক্তা হিসেবে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

বার্জারের আর্কিটেকচার পুরস্কার বিতরণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গত শনিবার বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস অব আর্কিটেকচার-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এবার চারটি বিভাগে মোট ১৯ জনকে পুরস্কৃত করা হয়। বিভাগ চারটি হলো বার্জার ট্র্যাভেল গ্র্যান্ট, বার্জার বেস্ট পোর্টর্ফোলিও অ্যাওয়ার্ড, বার্জার প্রমিজিং ডিজাইনার অ্যাওয়ার্ড ও বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড।চারটি গ্রুপে পুরস্কারপ্রাপ্তরা হলেন গ্রুপ ১-এ বুশরা নাঈম এবং শামীমা চৌধুরী, গ্রুপ ২-এর হুমায়রা রশিদ, সায়মা মুশাররাত এবং এ এস এম শাহেদুর রহমান, গ্রুপ ৩-এর নাঈম মোস্তফা তানবিন ও নাবিলা বিনতে নাসির এবং গ্রুপ ৪-এর নাজিয়া তারান্নুম, আসিফ মোস্তফা তানবিন এবং নাবিলা বিনতে নাসির।

চাকরি দেওয়ার নামে প্রতারণা-র‌্যাবের হাতে তিনজন আটক ভ্রাম্যমাণ আদালতে জেল

চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে তিনজনকে গতকাল রবিবার এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো_আরিফ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম ওরফে বাদশাহ ও মিজানুর রহমান।র‌্যাব জানায়, কঙ্বাজারের মঈন উদ্দিন নামের এক ব্যক্তি পত্রিকায় বিজ্ঞাপন দেখে নিয়োগ পেতে ঢাকায় এসে প্রতারণার শিকার হয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে গতকাল সকাল ১১টার দিকে বিমানবন্দর স্টেশন এলাকায় 'মনোলোভা' রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়।

বসুন্ধরা গ্রুপের সৌজন্যে বাঞ্ছারামপুরে শিশুদের মাঝে খাদ্য বিতরণ উদ্বোধন

সুন্ধরা গ্রুপ এবার প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। গতকাল রবিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বিনামূল্যে এই 'টিফিন' বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন। বাঞ্ছারামপুরের দুর্গারামপুরে অবস্থিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নিজ বাড়ির পাশে দুর্গারামপুর সরকারি প্রাইমারি স্কুলের ৩৮৯ শিক্ষার্থীর মধ্যে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ পরিচালক ও সদর ইউপি পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী।

বিমানবহরে যোগ হলো 'পালকি'

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ বহরে যোগ হয়েছে নিজস্ব একটি অত্যাধুনিক বোয়িং-৭৭৭। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় এই উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বোয়িং-৭৭৭ দেশে আনার লক্ষ্যে সম্প্রতি বিমানের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফর করেন। এই উড়োজাহাজে মার্কিন বোয়িং কম্পানির তত্ত্বাবধানে তাদেরই বৈমানিক, বিমান প্রকৌশলী ও কেবিন ক্রু থাকবেন।বিমান সূত্রে জানা যায়, বিমানের আরেকটি নিজস্ব বোয়িং উড়োজাহাজ আগামী নভেম্বরে দেশে আসছে।

নাসিম ওসমানের চিঠি-প্রথম আলোর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে পুঁজি করে দৈনিক প্রথম আলো একের পর এক আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কি না আমার জানা নেই। পত্রিকাটির এই মিথ্যাচারে যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়, তাহলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করা ছাড়া আমার করণীয় কী জানতে চাই।'নির্বাচন কমিশনের কাছে লিখিত এক অভিযোগে এ প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানের ভাই সংসদ সদস্য নাসিম ওসমান।

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী-সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ প্রায় হটানো গেছে মাদক নির্মূলও সম্ভব

'দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রায় হটানো গেছে। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ হটাতে পারলে কেন মাদক নির্মূল করতে পারা যাবে না? সমাজ থেকে মাদক হটাতে এবং তরুণসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মতো মাদকদ্রব্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।' গতকাল রবিবার রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন।

কবি শামসুর রাহমানের জন্মদিন পালন-তিনি উচ্চারণ করেছিলেন মানুষের প্রাণের কথা

নানা আয়োজনে কবি শামসুর রাহমানের ৮২তম জন্মদিন পালিত হলো গতকাল রবিবার। কবি নেই, তবু তিনি যেন রয়েছেন সবার মাঝে। সমকালীন বাংলা কবিতার প্রধান কবি শামসুর রাহমান এ দেশের ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি সংকটময় মুহূর্তে সম্পৃক্ত ছিলেন। ওই সময়পর্বে তাঁর প্রতিবাদী কলম গর্জে উঠেছে, উগরে দিয়েছে দ্রোহী শব্দমালা। তিনি উচ্চারণ করেছিলেন মানুষের প্রাণের কথা। তাঁর কবিতা তাই আমাদের জন্য সব সময়ের চলার পথে পাথেয়।

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

কুষ্টিয়া সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্য মতে, তাঁরা পেশাদার ছিনতাইকারী। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে গাজীপুরে ব্যবসা করেন।গতকাল রবিবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে ভাদালিয়া এলাকায় কথিত বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন কুষ্টিয়া চৌড়হাস এলাকার জিয়াউর রহমান (৩৫) ও জগতির মিলন (৩৩)। তাঁরা দুজনই বিবাহিত এবং তাঁদের একটি করে সন্তান রয়েছে।র‌্যাব জানায়, রাত পৌনে ৩টার দিকে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে-নতুন দুই কেন্দ্র অনুমোদন

ড় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেরি হওয়ায় ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল রবিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভাড়াভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ১৫০ মেগাওয়াটের আরো দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদনও দিয়েছে সরকার।

রোডমার্চ ও জনসভা-চট্টগ্রাম বিএনপির আট গ্রুপের নেতা-কর্মীরা নানা প্রস্তুতিতে ব্যস্ত

ট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোডমার্চ ও জনসভা সফল করতে ডিজিটাল প্রচারণা শুরু করেছে নগর বিএনপি। সাধারণ মানুষকে উজ্জ্বীবিত করতে ইন্টারনেটে ওয়েবসাইট খোলার পাশাপাশি চিকিৎসা ক্যাম্প করে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, মেজবান আয়োজন, ইউনিট পর্যায়ে ঘরোয়া বৈঠক, পথনাটক, গণসংগীত, ছড়া পাঠ, ট্রাক মিছিলসহ বিবিধ কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে দলটি। ব্যাপক জনসমাগম ঘটাতে নগর, উত্তর ও দক্ষিণ জেলার ৩৩টি সাংগঠনিক উপজেলা, থানা ও পৌরসভায় কমিটির নেতা-কর্মীরা একযোগে কাজ শুরু করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-গোলযোগ হলেই ভোটগ্রহণ বন্ধ করা হবে : সিইসি

ভোট দেওয়া জনগণের হক_এ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সুন্দর নির্বাচনের কোনো বিকল্প নেই। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন সে ব্যবস্থা করা হবে।সিইসি বলেন, 'নির্বাচনের দিন কোনো কেন্দ্রে কোনো ধরনের গোলযোগ দেখা দিলে ওই কেন্দ্রে ভোটগ্রহণ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে।'গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া মিলনায়তনে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ৮৫ মৃতদেহ উদ্ধার-সহস্রাধিক মৃত্যুর আশঙ্কা

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রবিবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বাংলাদেশ সময় রাত দেড়টায়) ৮৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে সহস্রাধিক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছে বহু মানুষ। অনেকে ধসে পড়া বিভিন্ন ভবনে আটকা রয়েছে। কেবল একটি শহরেই অর্ধশত মানুষ মারা গেছে। অন্য শহরগুলোতে আরো ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্তি্বক জরিপ সংস্থার হিসাব মতে, তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যানে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২।

হাসিনা-মনমোহন বৈঠক শনিবার অস্ট্রেলিয়ায়

স্ট্রেলিয়ার পার্থে আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের ফাঁকে এ বৈঠক হবে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা যায়।এদিকেআগামী তিন মাসের মধ্যে দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল রবিবার কালের কণ্ঠকে জানান, জার্মানি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার ভোরে দেশে ফিরবেন। দেশে ১৫ ঘণ্টা অবস্থানের পর বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন।

শেয়ার ক্রয়ে পাঁচ হাজার কোটি টাকা-তহবিলে অর্থায়নের রূপরেখা নেই by মজুমদার বাবু

পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিলেও কিভাবে এর অর্থায়ন হবে, তার পুরো ধারণা দিতে পারেনি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। বিএবি চেয়ারম্যান গতকাল রবিবার এক সভা শেষে জানিয়েছেন, অনুমোদন লাভের পরপরই এ অর্থ শেয়ারবাজারে আসবে এবং নূ্যনতম এক হাজার কোটি টাকা নিয়ে তহবিল শুরু হবে। এদিকে সংগঠনটির এ ধরনের তহবিল গঠনের এখতিয়ারের পক্ষে-বিপক্ষেও কথা উঠেছে।

চট্টগ্রাম মেডিক্যালে ছাত্র হত্যা-ছাত্রলীগের ২২ জনের বিরুদ্ধে মামলা

ট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিডিএস কোর্সের ছাত্র ও ছাত্রদলের কর্মী মোহাম্মদ আবিদুর রহমান হত্যার ঘটনায় কলেজ ছাত্র সংসদ ও ছাত্রলীগের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে আছেন ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মফিজুর রহমান জুম্মা ও সাধারণ সম্পাদক (জিএস) হিমেল চাকমা। গতকাল রবিবার ভোররাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন আবিদের মামা নেয়ামত উল্লাহ।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-শামীম ও আইভীর দিনভর গণসংযোগ তৈমূরের পক্ষে বিএনপির নেতারা মাঠে

ব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের পক্ষে জোরেশোরে প্রচারে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গতকাল রবিবার বিকেলে গণসংযোগের আগে বিএনপির কেন্দ্রীয় নেতারা ডিআইটির জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারই দলীয় প্রার্থী। তৈমূর আলমের পক্ষেগসংযোগে এসেছেন তাঁরা। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তৈমূরের পক্ষে নারায়ণগঞ্জের দলীয়, জোটের শরিক ও সমমনা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।

ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া বাড়ছে -* মূল্যস্ফীতি বাড়া ও বেসরকারি খাতে ঋণ কমার আশঙ্কা বিশ্লেষকদের * ঋণ নিয়ে ভর্তুকি না দিলেই বরং মূল্যস্ফীতি-আরো বাড়ত : কেন্দ্রীয় ব্যাংক

লতি অর্থবছরের প্রথম তিন মাসে সরকার ব্যাংকিং খাত থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় এক হাজার কোটি টাকারও বেশি। প্রত্যাশিত বৈদেশিক ঋণ না পাওয়া এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে প্রাপ্তি কম হওয়ায় ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণগ্রহণ বেড়েছে। এতে বাংলাদেশ ব্যাংক উদ্বেগের কিছু না দেখলেও বিশ্লেষকদের আশঙ্কা, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের বেশি মাত্রায় ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতে অর্থায়ন বিঘি্নত হবে এবং মূল্যস্ফীতি বাড়বে। পাশাপাশি শেয়ারবাজারে ব্যাংকগুলো বিনিয়োগ বাড়ালে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেছেন তাঁরা।

'মুক্ত' লিবিয়া, গাদ্দাফির বড় ছেলের প্রতিশোধের প্রতিজ্ঞা by নূপুর দেব

নুষ্ঠানিকভাবে 'মুক্তি'র ঘোষণা দিয়ে নতুন যাত্রা শুরু করল লিবিয়া। গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টা) বেনগাজিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) নেতারা এ ঘোষণা দেন। লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াই শুরুর আট মাস পর এবং তাঁর মৃত্যুর তিন দিন পর এ ঘোষণা দেওয়া হলো। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। এ সময় শত শত মানুষ লিবিয়ার নতুন পতাকা নেড়ে 'মুক্তি' ঘোষণাকে স্বাগত জানায়। এদিকে গাদ্দাফিকে হত্যার বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছেন তাঁর বড় ছেলে সাইফ আল-ইসলাম।

কী ভয়ংকর চিকিৎসা!-চট্টগ্রাম মেডিক্যালের জরুরি বিভাগে ডাক্তার ঘুমান চিকিৎসা দেন ওয়ার্ড বয়, সুইপার, এমএলএসএস by নূপুর দেব

আঁতকে উঠতে হয় এ রকম ঘটনায়। ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ১টা। বুকে ব্যথা নিয়ে মোহাম্মদ সফি (৫০) নামের এক ব্যক্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। ইমার্জেন্সি মেডিক্যাল অফিসারের রুমে ডাক্তার নেই। একজন ওয়ার্ড বয় জরুরি বিভাগের টিকিটে (চিকিৎসা ব্যবস্থাপত্র) ইসিজি করার কথা লিখে তাঁকে ১২ নম্বর হৃদরোগ ওয়ার্ডে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর ওই রোগী ইসিজি রিপোর্ট আনলে ওয়ার্ড বয়রা ভেতরের রুমে বিশ্রামরত বিভাগের ইনচার্জ ডা. ফখরুজ্জাহানের কাছে সেটি নিয়ে যান। তিনি ঘুম থেকে উঠে ওয়ার্ড বয়দের কথামতো মোহাম্মদ সফিকে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তির জন্য লেখেন।

৩৪টি বাণিজ্যিক ট্রলারের লাইসেন্স বরাদ্দঃ মাছ ধরবেন নেতারা! by মামুন আবদুল্লাহ

রকার সমুদ্রে মাছ ধরতে ৩৪টি বাণিজ্যিক ট্রলারের লাইসেন্স দিয়েছে। লাইসেন্সগুলোর বেশির ভাগই পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা ও ঘনিষ্ঠজনেরা। তাঁদের মধ্যে একজন প্রতিমন্ত্রীর স্ত্রী, একাধিক সাংসদ ও শীর্ষপর্যায়ের নেতৃত্বের আত্মীয়স্বজনও রয়েছেন। লাইসেন্স পাওয়া ব্যক্তিদের বড় অংশই মাছের ব্যবসা করে না। কিন্তু বরাদ্দপত্রের শর্ত অনুযায়ী তাঁদের এখন মাছ ধরার কথা। এর আগে ২০০৪ সালে একইভাবে তৎকালীন বিএনপি সরকারের নেতারাও লাইসেন্স পেয়েছিলেন।

প্রণোদনায় কাজ হলো না

ব্যাংকগুলো শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগের ঘোষণা দিলেও তাতে কাজ হলো না। দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার আবারও বড় ধরনের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৯৫ শতাংশেরই দাম কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে প্রায় ৯২ শতাংশ শেয়ারের দাম। গত বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) চলতি সপ্তাহ থেকে শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল।

টিলার বাগানে রাঙা কমলা by কল্যাণ প্রসূন

ছোট-বড় টিলার ঢালে হাজার হাজার কমলাগাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে রাঙা কমলা। এখন ভরা মৌসুম চলছে। চাষি ও শ্রমিকেরা ভীষণ ব্যস্ত। বিক্রির জন্য পাকা কমলা সংগ্রহ করে তাঁরা ঝুড়িতে ভরে রাখছেন। বাড়িতে আনার পর উঠানে চলছে আকার অনুসারে বাছাইয়ের কাজ। ঝুড়িভরা এসব কমলা পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকার আড়তে। এ চিত্রটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন ‘কমলাবাগান’ গ্রামের।

পুলিশের জন্য ২১৪টি পিকআপঃ কেনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন by কামরুল হাসান

বাংলাদেশ পুলিশের জন্য ২১৪টি দ্বৈত কেবিন পিকআপ কেনা হচ্ছে। এসব গাড়ি সরবরাহের ক্রয়াদেশ পেয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফোর্ড মোটরের এসব গাড়ি কেনার জন্য প্রগতি কানাডার এক এজেন্টের মাধ্যমে ঋণপত্র (এলসি) খুলেছে। ওই প্রতিষ্ঠানটিকে ফোর্ডের রপ্তানি পরিবেশক এজেন্ট বলা হলেও ফোর্ডের ওয়েবসাইটে তাদের নাম পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে, এ গাড়ি কেনায় গণখাতে ক্রয় নীতিমালাও (পাবলিক প্রকিউরমেন্ট রুলস-পিপিআর) লঙ্ঘন করা হয়েছে।

বাস্তবের জমিনে বিস্ময়বালক by আরিফুল ইসলাম

দুই অঙ্ক ছুঁতেই খেলে ফেললেন ৪৮ বল। আরেকটা জায়গায় তো প্রায় সেঞ্চুরিই করে ফেলছিলেন। প্রথম ৯৪ বলে কোনো বাউন্ডারিই মারতে পারেননি, সাকিবের শর্ট বলে স্কয়ার ড্রাইভ করে প্রথম চার পেয়েছেন মুখোমুখি হওয়া ৯৫তম বলে! ১৩৫ বলে ৩৩, স্ট্রাইক রেট ২৪.৪৪। কার্লোস ব্রাফেট কাল ছিলেন এমনই ধৈর্যের প্রতিমূর্তি।

আফসোসটা আরও বাড়ালেন সানি by উৎপল শুভ্র

নে করুন, হালকা বৃষ্টি আর মাঠের মান্ধাতা আমলের নিষ্কাশন-ব্যবস্থা মিলিয়ে মাঝের দুই দিনের কেলেঙ্কারিটা হয়নি। চতুর্থ দিন শেষের এই স্কোরটা আসলে দ্বিতীয় দিনের শেষের। একবার ভাবুন তো ব্যাপারটা! টেস্টের তিন দিন বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২০৬ রানে পিছিয়ে। তৃতীয় দিনের খেলা শুরুর সময় টেস্ট ক্রিকেটে চতুর্থ জয়ের স্বপ্নে বিভোর থাকত সারা দেশ। অথচ তৃতীয় দিনটি এখানে টেস্টের শেষ দিন। যে দিন শুরু হওয়ার আগেই সবাই জানে— এই টেস্টে একটি ফলই সম্ভব।

সানির উজ্জ্বল অভিষেক by তারেক মাহমুদ

ভিষেকেই কি অনেকটা বুড়িয়ে গেলেন ইলিয়াস সানি! চট্টগ্রাম টেস্ট যেদিন খেলতে নামেন, বয়স ঠিক ২৫ বছর ২৯৩ দিন। সর্বশেষ এত বেশি বয়সে বাংলাদেশের কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে, সেটা জানতে গবেষণা প্রয়োজন। সানির আন্তর্জাতিক অভিষেক ‘বিলম্বিত’ কেবল বাংলাদেশের প্রেক্ষাপট ভাবলে। এ দেশে যে বয়সে খেলোয়াড়েরা ক্যারিয়ারের শেষ দিগন্ত দেখেন, সানির সেই বয়সে হলো শুরু।

গাদ্দাফির লাশে পচন, পড়ে আছে হিমঘরে

লিবিয়া ‘মুক্ত’ ঘোষণা করা হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির পতনকে গত রোববার ঘটা করে উদ্যাপন করা হয়েছে। তাঁর মৃত্যুর পর পেরিয়ে গেছে পাঁচ দিন, কিন্তু এখনো অযত্ন-অবহেলায় তাঁর ও ছেলে মুতাসিমের লাশ পড়ে আছে হিমঘরে। গতকাল সোমবার পর্যন্ত লাশ দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। লাশ দেখতে প্রতিদিন মিসরাতা শহরের কাঁচা বাজারের ওই হিমঘরে দর্শনার্থীরা ভিড় করছে। লাশ দেখার সুযোগ করে দিতে বারবার দরজা খোলা হচ্ছিল। আবার হিমঘরের শীতলীকরণ-ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না।

কুষ্টিয়ায় দুই যুবক নিহতঃ অন্য দুজনকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়

র‌্যাবের গুলিতে নিহত দুই যুবকের সঙ্গে আরও দুজন ছিলেন। তাঁরা বেঁচে আছেন। চোখবাঁধা অবস্থায় টানা ৩৬ ঘণ্টা তাঁদের অজ্ঞাত স্থানে আটক রাখা হয়। গতকাল সোমবার ভোরে মাইক্রোবাসে করে তাঁদের মাগুরা জেলার ঢাকা সড়কের পাশে রামনগর এলাকায় ফেলে দেওয়া হয়। বেঁচে আসা দুজনের নাম হাবিবুর রহমান ও হান্নান বিশ্বাস। গতকাল প্রথম আলোকে তাঁরা বলেন, সোমবার ভোরে তাঁদের ফেলে যাওয়ার পর তাঁরা নিজের চেষ্টায় হাতের বাঁধন খুলে ফেলেন। এরপর রামনগর বাজারের লোকজনের সহায়তায় বাড়িতে ফেরেন।

আগামীর হাতিয়ারঃ জীবপ্রযুক্তি ও প্রাণরসায়ন by মামুন রশীদ চৌধুরী

মানুষের জীবনযাত্রা গতিময় ও সমৃদ্ধ করাই হলো বিজ্ঞানের অগ্রযাত্রার মূল উদ্দেশ্য। এখন জীববিজ্ঞান, বিশেষ করে জীবপ্রযুক্তি আমাদের এই স্বাচ্ছন্দ্যময় জীবনকে প্রভাবিত করছে, জীবনযাত্রাকে করেছে প্রাচুর্যময়। তাই একবিংশ শতাব্দীকে জীববিজ্ঞানের শতাব্দী বলা হচ্ছে। জীবপ্রযুক্তি কী? মানুষের জীবনযাত্রার উন্নততর প্রক্রিয়ায় জীবন্ত বস্তু, জীবন্ত কোষ বা তার অংশবিশেষের প্রযুক্তিগত ব্যবহারই হলো জীবপ্রযুক্তি।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ অনলাইনে কাজের বড় জায়গা by নুরুন্নবী চৌধুরী

নিজের বা প্রতিষ্ঠানে ওয়েবসাইটকে জনপ্রিয়তার তালিকার শীর্ষে আনতে কে না চান? কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আমরা সাধারণত সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হই। এ ক্ষেত্রে কোনো কিছু খোঁজার ক্ষেত্রে সার্চ ইঞ্জিনে আসা ফলাফলের তালিকার শুরুতে যে কটি ওয়েবসাইট আসে, সেগুলোতেই সাধারণত প্রবেশ করেন আগ্রহীরা। আর এ তালিকায় প্রথম ১০টি ফলাফলের মধ্যে কোনো ওয়েবসাইটকে আনার ক্ষেত্রে যে কাজটি করা হয়, তার নামই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)।

নুসরাত ভুট্টোর সঙ্গে চলে গেল অনেক ঐতিহাসিক তথ্য by হামিদ মির

‘আমি জানি, আমার স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়নি। তারা তাঁকে কারাগারের ভেতরে হত্যা করেছে। আমার আশঙ্কা, তারা মুর্তাজা ও বেনজিরকেও হত্যা করবে। কারণ, তারা পুরো ভুট্টো পরিবারকে শেষ করে দিতে চায়।’ এ কথাগুলো প্রয়াত নুসরাত ভুট্টো ১৯৯৫ সালে আমাকে বলেছিলেন। গত রোববার দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান নুসরাত ভুট্টো (৮২)। বহু ঐতিহাসিক গোপন তথ্য স্মৃতিতে রেখে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন।