Monday, December 12, 2011

বন্ধুই বন্ধু, বন্ধুই শত্রু

. জুবায়েরের বাবার হার্টে অপারেশন করা প্রয়োজন। কিন্তু জুবায়েরের কাছে এত টাকা নেই। তাই তিনি পরিচিতজনের কাছে সাহায্য চাইতে শুরু করলেন। টাকা সংগ্রহের জন্য জুবায়ের যখন নানাজনের কাছে হন্যে হয়ে ঘুরছেন, কিন্তু কারও কাছেই পাচ্ছেন না_ ঠিক তখন এগিয়ে এলেন তানভীর। তানভীর জুবায়েরের বন্ধু। তার আর্থিক অবস্থাও যে খুব একটা ভালো তা কিন্তু নয়। টিউশনি করে নিজের খরচ চালান। সেখান থেকে বাঁচিয়ে কিছু টাকা

অদল-বদল by ইকবাল খন্দকার

ত কথা তত লাভ নো চাল ভাতে বাড়ে_এই অজুহাতে একটা পুরনো কৌতুক দিয়ে শুরু করি। এক লোক ডাক্তারের কাছে গেছে। ডাক্তার জিজ্ঞেস করল_আপনার সমস্যা? লোকটা বলল_আমার দাঁত ভেঙে গেছে। ডাক্তার ব্যস্ত হয়ে বলল_ কই! দেখি দেখি, তা দাঁত ভাঙল কীভাবে? লোকটা বলল_ বউ বাসায় আজ যে রুটি বানিয়েছিল, সেগুলো খুব শক্ত ছিল। ডাক্তার বেশ অবাক হলো_আহা, রুটি শক্ত ছিল বলে সেগুলো খেয়ে দাঁত ভাঙতে হবে? রুটি শক্ত হয়েছে,

পড়ার বিষয়-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং by জাবেদ ইকবাল

নইউবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু হয় ২০০৯ সালে। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র। শুধু মৌলিক চাহিদা নয়, বরং বস্ত্র খাতেই আজ আয় হচ্ছে দেশের মোট আয়ের সবচেয়ে বড় অংশ। আর বস্ত্র তৈরিতে নিয়োজিত গার্মেন্ট এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোকে নেতৃত্ব দিচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা। সরকারি পর্যায়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরিতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম।

মেধাবীদের জন্য বিশেষ ছাড়-সুযোগ আছে এগিয়ে যাওয়ার by তারিক হাসান

পারদানা কলেজ বাংলাদেশ-মালয়েশিয়ার একটি যৌথ শিক্ষা প্রতিষ্ঠান। এটি মালয়েশিয়ার টঈঝও ইউনিভার্সিটি থেকে পরিচালিত হয়। গতানুগতিক ধারার শিক্ষা পদ্ধতির বিপরীতে একজন শিক্ষার্থী এসএসসি বা 'ও' লেভেল পাস করে পারদানা কলেজের ১বছরমেয়াদিইউনিভার্সিটিফাউন্ডেশনপ্রোগ্রামকরেইদেশেকিংবাবিদেশেরবিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে। এটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রোগ্রাম।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শিকড়ের ১৬ বছর by রাজীব দে

'মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানববন্ধন'_ এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালের ১৯ নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'শিকড়'। দেশজ সংস্কৃতিকে অন্তরে ধারণ করে চলছে এই সংগঠনটি। সব জাতীয় দিবস, পহেলা বৈশাখ, ঋতুবরণ, আদিবাসী_ লোকজ উৎসব, আবৃত্তি-নৃত্য উৎসব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সব সাংস্কৃতিক অনুষ্ঠানে শিকড় তাদের কার্যক্রম অব্যাহত

পড়াশোনার অবসরে নানা আয়োজন by ইমদাদ হক

দস্যরা সব কাজই করে থাকে আনন্দ ও মজার সঙ্গে। উপভোগ করে সব বিষয়। পারস্পারিক আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হয় এর কার্যক্রম। কখনও রাগ, অভিমানও চলে। তবে তা ক্ষণিকের জন্যই। ক্লাবের অন্যতম আয়োজন কালচারাল ট্রিপ। প্রতি সেমিস্টারেই একটি করে আয়োজন করা হয় এই ট্রিপের উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। আধুনিক হচ্ছে নতুন প্রজন্ম। উন্নত হচ্ছে লেখাপড়ার মান।

স্থবির উপজেলা প্রশাসন-উন্নয়নের স্বার্থেই গতিশীল করতে হবে

শেরপুরের শ্রীবরদী উপজেলা। সীমান্তসংলগ্ন একটি প্রত্যন্ত অঞ্চল। এলাকার অধিকাংশ মানুষই অতিদরিদ্র। রাষ্ট্রীয় সেবা ও সুযোগ-সুবিধা তারা পায় না বললেই চলে। উপজেলার সব সরকারি অফিসেই কর্মকর্তাদের অনুপস্থিতি এবং কর্তব্যে অবহেলার শিকার হচ্ছে স্থানীয় দরিদ্র জনগণ। আসলে কার মন চায় রাজধানী বা বড় শহরগুলোর জৌলুশপূর্ণ জীবনযাপন ছেড়ে নূ্যনতম নাগরিক সুবিধাহীন প্রত্যন্ত কোনো এলাকায় গিয়ে বসবাস করতে! তাই শ্রীবরদী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ-আগাম সতর্কতা জরুরি

কটানা তিন বছর পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ মিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। এর আগে ২০০৮ সালে এই রিজার্ভ অতিক্রম করেছিল ১০ মিলিয়নের ঘর। এরপর দেশের অর্থনীতিতে অনেক ঘাত-প্রতিঘাত এসেছে, কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ কখনো ১০ মিলিয়নের ঘর থেকে নামেনি। এবারই রিজার্ভ নেমে এসেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর

চরাচর-চার শ বছরের আখড়া

বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে পর্যটকদের আকর্ষণ করার মতো যে কয়টি স্থান রয়েছে, তার মধ্যে একটি হলো, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের আখড়াটি। যেটাকে মানুষ বিথঙ্গলের আখড়া বলে অভিহিত করে থাকে। এই আখড়াটি বয়সের দিক থেকে অনেক পুরনো। হিসাব করে বলা হয়ে থাকে, আখড়াটির বয়স হবে প্রায় ৪০০ বছরের মতো বা তার একটু বেশি অথবা এর কাছাকাছি। বিথঙ্গলের আখড়াটি প্রতিষ্ঠা করেন হবিগঞ্জ জেলার মাছুলিয়া

আঁধার ঘরে মাটির পিদিম by ড. বেগম জাহান আরা

ন্ধকার কত নিকষ কালো হতে পারে, তা প্রথম বুঝেছিলাম মুক্তিযুদ্ধকালীন পলাতকজীবনে। গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াতাম তিন ছেলেমেয়ে আর নিজের প্রাণ বাঁচানোর জন্য। প্রায় সাত মাসে নাম-না-জানা কত গ্রাম, কত বিচিত্র মানুষ দেখেছি! কিন্তু রাত হলেই কাবু হয়ে যেতাম আমরা সবাই। ভীষণ অসহায় লাগত। কখনো আশ্রয় নেওয়া বাড়িতে একটিমাত্র কুপি বাতি জ্বলত। কোথাও বা লণ্ঠনও জ্বলত। তাতেই যে আলো হতো, তা-ই ছিল মহার্ঘ।

কানাডাপ্রবাসীদের খেদ by ফখরুজ্জামান চৌধুরী

মৎকার কাটল মাসাধিককাল কানাডার টরন্টোয়। দিনগুলো আরো উপভোগ্য হতো, যদি না কিছু নেতিবাচক ঘটনা পর পর ঘটে যেত! ঘটনাগুলো ঘটল যেন একটার পিঠে একটা। সবই দেশের ভাবমূর্তির মারাত্মক সংহারক। কানাডায় প্রবাসী বাংলাদেশিদের দেখেছি, ঘটনাপরম্পরায় শুধু লজ্জিত হতে নয়, ক্ষুব্ধ হতেও। কানাডার ওন্টারিও প্রদেশের রাজধানী শহর টরন্টোয় প্রচুর বাংলাদেশির বসবাস। শহরের একটি এলাকা তো রীতিমতো বাঙালিপাড়ার মতো।

কালান্তরের কড়চা-একটি ব্যর্থ ও বিকৃত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মৃতদেহে প্রাণসঞ্চার করে লাভ হবে কি? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

বাংলাদেশে এখনো ঋণাত্মক রাজনীতির প্রবাহ বইছে। এই যে সারা বিশ্বে এত পরিবর্তনের ঢেউ, তার কোনো কিছুই বঙ্গোপসাগরের তীর পর্যন্ত এসে পেঁৗছতে পারছে না। দেশের বড় দুটি রাজনৈতিক দল, মনে হয় দুটিই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের দিক থেকে মুখ ফিরিয়ে রেখে অতীতের জেদাজেদি রাজনীতিতেই আবদ্ধ থাকতে চাইছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়েছিল একটি পরীক্ষামূলক সাময়িক ব্যবস্থা হিসেবে; স্থায়ী ব্যবস্থা

মহাসড়ক সংস্কার-বৃষ্টির পানিতেই মিলিয়ে যাবে কেন

ড়ক ও জনপথ বিভাগের ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল-গৌরনদীর ভুরঘাটা পর্যন্ত সংস্কারের কাজ নিয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে। মাত্র কিছুদিন আগে সংস্কারকাজ সমাপ্ত হওয়ার পরও কিভাবে এই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে গেছে, তা দেখার কেউ আছে বলে মনে হচ্ছে না। গত ঈদের আগে সারা দেশেই যখন সড়ক যোগাযোগব্যবস্থা নাজুক পর্যায়ে গিয়ে ঠেকে, তখন সরকার জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজে হাত দেয়।

আরো দুটি মৃত্যু-বখাটের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চাই

বার বখাটেদের উৎপাতের বলি মুন্নী ও রুমা। 'ইভ টিজিং' নামের যৌন হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে আত্মহননের পথই বেছে নিয়েছে দুই কিশোরী। এ মৃত্যুর দায় কে নেবে? সমাজ থেকে কবে দূর হবে ইভ টিজিং নামের এই সামাজিক ব্যাধি? ইভ টিজিং নামের সামাজিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে সমাজ। এ রোগ থেকে মুক্তি মিলছে না। কোনোভাবেই দূর করা যাচ্ছে না এই সামাজিক ব্যাধির সংক্রমণ। বখাটেরা কত নির্মম ও নিষ্ঠুর হয়ে উঠতে পারে,

চরাচর-সুন্দরবন : বিশ্ব ঐতিহ্যের অংশ

পাঁচ হাজার ৩০০ বছরের প্রাচীন বাংলাদেশ ও ভারতের ১০ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ডজুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ অপরূপ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এখন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতার শীর্ষে রয়েছে। সুন্দরবনের অবস্থান বাংলাদেশ ভূখণ্ডের ছয় হাজার ১৭ বর্গকিলোমিটারজুড়ে, যা মোট আয়তনের ৪২ শতাংশ এবং দেশের সমগ্র বনভূমির ৪৪ শতাংশ। এ বনের স্থলভাগের পরিমাণ হচ্ছে চার হাজার ১৪৩ বর্গকিলোমিটার এবং

সহজ-সরল-আমার অশ্রুর দায় তো আমারই by কনক চাঁপা

মরা যখন চন্দ্রমলি্লকায় থাকি তখনকার গল্প। একদিন জানালায় চোখ মেলে দেখি অনেক দূরের ছাদে কী যেন নড়াচড়া করছে। ভালো করে দৃষ্টি দিয়ে বুঝি ওটা বাঁদর। আ রে? এই ঘনবসতি, গাছহীন ন্যাড়া ছাদে ওর কী কাজ? ওর মালিকের হাত ফস্কে এসেছে? এমন তো হওয়ার কথা নয়! ওয়ান-ইলেভেনের জরুরিঅবস্থাচলছে।রাজনীতিবিদদের ধরপাকড় চলছে। তাঁদের অনেক রাজকীয় অভ্যাসের একটা হলো বন্য জন্তু পোষা।

কল্পকথার গল্প-যন্ত্র যদি হয় এমন যন্ত্রণার! by আলী হাবিব

তা বেশ চলছিল। কারো কারো দিন বেশ হেসে-খেলে যাচ্ছিল। চলছিল কিংবা যাচ্ছিল না বলে, বলা উচিত চলছে এবং যাচ্ছে। বেশ তো যাচ্ছে। পার পেতে এভাবে দিন পার না করে কোনো উপায় নেই। বেশ আলাভোলা একটা ভাব নিয়ে অনেকেই দিন পার করে দিচ্ছিলেন। তাঁদের গুড়ে বালি। আলাভোলা ভাব নিয়ে বা 'ভোলে বাবা' হয়ে ঘুরে বেড়ানোর একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ অনেকেই নিয়ে থাকেন। সমাজে, সংসারে, দেশে,

সময়ের প্রতিধ্বনি-তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প শক্তিশালী নির্বাচন কমিশন by মোস্তফা কামাল

দেশের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠছে। সংঘাতের দিকে এগোচ্ছে। শুধু সচেতন মানুষ নন, অতি সাধারণ মানুষও রাজনীতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। সবাই বলেন, দেশের রাজনীতি ঠিক না হলে দেশ আগাবে না। রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতি যেমন মুখ থুবড়ে পড়ে, তেমনি তা মানুষের স্বাভাবিক জীবনের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। সংগত কারণেই একজন মুটে-মজুর, একজন রিকশাওয়ালাও উদ্বিগ্ন হয়ে বলেন,

বিদ্রোহীদের ব্যবহৃত অস্ত্র আদালতে

০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহীরা যেসব অস্ত্র ব্যবহার করে সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল, তা পরে জব্দ করে আইন-শৃঙ্খলা বাহিনী। বিদ্রোহী জওয়ানদের ব্যবহৃত তিনটি অস্ত্র গতকাল রোববার আদালতে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি সাব মেশিনগান একটি রাইফেল ও একটি পিস্তল। মামলার সাক্ষী মেজর মোঃ সুজাউল হক আদালতে ওই অস্ত্র উপস্থাপন করেন।

র ঙ বে র ঙ-ভারোত্তোলনে পতঙ্গই সেরা!

পৃথিবীর স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে হাতি, তিমি, ঘোড়া ও গোরিলার অস্বাভাবিক শক্তি ও ক্ষমতার কথা আমরা অনেকেই জানি। কিন্তু অতি ক্ষুদ্র কীট-পতঙ্গের শক্তি ও ক্ষমতার কথা জানতে পারলে আমাদের অবাক হতে হয়। চেহারা বা আকৃতি অনুপাতে পতঙ্গের শক্তি ও ক্ষমতা সত্যিই বিস্ময়কর। পতঙ্গের কী ক্ষমতা তা অনুমান করা যায় প্রাণীগুলোর লাফানো, কোনো কিছু টেনে তোলা এবং টানার দক্ষতা দেখে। লাফানোতে অস্বাভাবিক ক্ষমতার যথেষ্ট কৃতিত্বের দাবি

নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি নিশ্চিতের দাবি

নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ফেডারেশন অব উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফেডউই)। শনিবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শাখা পর্যায়ের ব্যাংক কর্মকর্তারা এখন পর্যন্ত নারীকে শিল্প উদ্যোক্তা হিসেবে গ্রহণের মানসিকতা গড়ে তুলতে পারেননি। যে কারণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও তারা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সহজশর্তে ও

তৈরি পোশাক খাত দেশের অর্থনীতিকে বাণিজ্যনির্ভর করেছে

তৈরি পোশাক খাত দেশের অর্থনীতিকে 'এইড টু ট্রেড' (সাহায্য নির্ভরতা থেকে বাণিজ্যে) পরিণত করেছে। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এখন ১০ শতাংশেরও বেশি। কর্মসংস্থানেও তৈরি পোশাক দেশের সবচেয়ে বড় একক খাত। তবে বহির্বিশ্বে এখনও এ খাতের ইমেজ সংকট কাটেনি। কারখানা শতভাগ কমপ্লায়েন্ট না হওয়া, মজুরি বৈষম্য, মধ্যম পর্যায়ে ব্যবস্থাপনা সংকট, সময়মতো সরবরাহ করতে পারার সক্ষমতা না থাকা সত্ত্বেও

চাপ বাড়ছে রিজার্ভের ওপর by ওবায়দুল্লাহ রনি

রকারের আমদানি দায় মেটাতে গিয়ে চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। বাড়ছে ডলারের দাম, কমে যাচ্ছে রিজার্ভ। বিশেষত জ্বালানি আমদানির দায় মেটাতে এই চাপ বলে জানা গেছে। যদিও চাপ সামলে নিতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে সরাসরি বিক্রি ও ধারের মাধ্যমে চার ব্যাংককে সরবরাহ করেছে ১১১ কোটি ২০ লাখ ডলার।

'জোর' মুক্তি পাচ্ছে শুধু ঢাকা-নারায়ণগঞ্জে by সুদীপ কুমার দীপ

৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় ছবি 'জোর'। ছবিটির পরিবেশকদের মধ্যেও এ নিয়ে শুরু হয়েছে জোর ব্যস্ততা। সম্প্রতি তাঁরা ছবিটির পোস্টার ও ট্রেলার তৈরির কাজ শেষ করেছেন। আগামী সপ্তাহে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রেক্ষাগৃহে পাঠানো হবে। গতকালই শেষ হয়েছে প্রেক্ষাগৃহ বাছাই। একাধিক প্রেক্ষাগৃহ ছবিটি প্রদর্শনের জন্য আগ্রহ প্রকাশ করলেও প্রথম সপ্তাহে মাত্র ১২টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে

বখাটে এড়াতে মাছ-কৌশল

পনি যদি নারী হন আর রাস্তায় বেরোলেই পুরুষের শ্যেনদৃষ্টিতে পড়ে বিব্রত হওয়ার ব্যাপারটি যদি ঘটে থাকে অহরহই, তবে আপনার জন্যই এ টোটকা। ঘর থেকে বেরোতেই আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা পুরুষ চোখগুলোর দেওয়া অস্বস্তি থেকে বাঁচতে হলে আপনাকে একটি কৌশল নিতে হবে। না, বিকট মেকাপ করে আপনার চেহারাটির ভূগোল পাল্টে ফেলার দরকার নেই, আপনাকে শুধু আচরণ করতে হবে মাছের মতো। আঁৎকে উঠবেন না,

সেনা-ছাত্র সংষর্ষ-জড়িত থাকার প্রশ্নই আসে না : মতিন

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ওই সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন। গতকাল রবিবার কালের কণ্ঠের চট্টগ্রাম অফিসে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি তাঁর এই অবস্থানের কথা জানান। বিজ্ঞপ্তিতে এম এ মতিন বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ঘটনার সময় আমি যোগাযোগ, নৌপরিবহন,

ব্রিটেনে বাংলাদেশি রেস্তোরাঁ মালিকের ২৩ মাসের জেল-বহিষ্কৃত হচ্ছেন ১৬ জন

ভিবাসীদের অবৈধভাবে কাজের সুযোগ করে দেওয়ায় লন্ডনে এক বাংলাদেশি রেস্তোরাঁ মালিকের ২৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের কার্লিসেল ক্রাউন কোর্ট। ওই ব্যক্তির নাম খন্দকার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। গত বৃহস্পতিবার আদালত ওই রায় দিয়েছেন বলে গতকাল রবিবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গত পাঁচ সপ্তাহে যুক্তরাজ্যের বিভিন্ন

নাটোরে প্রধানমন্ত্রী-সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে জানে না বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '২০০১-০৬ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় ছিল। আপনারা কী পেয়েছেন? হত্যা, সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি তারা। বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে জানে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দেশ থেকে সন্ত্রাস- জঙ্গিবাদ দূর করতে কাজ করে যাচ্ছে। আজ আর বাংলাদেশ জঙ্গিবাদ-সন্ত্রাসের দেশ নয়। সম্ভাবনার দেশ, উন্নয়নের দেশ।'

সারা দিনে সান্ত্বনা সাকিব-নাজিমের প্রতিরোধ-বাংলাদেশ : ১ম ইনিংস ১৩৫ ও ২য় ইনিংস ১৩৪/৪ -পাকিস্তান : ১ম ইনিংস ৫৯৪/৫ ডিক্লেয়ার্ড by মাসুদ পারভেজ

ব্যাটসম্যানদের ঢালাও ব্যর্থতার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা একটু অন্যরকমই হয়। 'একটু'-ই। দিনের শেষে প্রশংসিত হওয়ার মতো ব্যাটিং করে ফেলেন দু-একজন, একটা-দুটো বড় পার্টনারশিপ হয় এবং এর ভিত্তিতে মোটামুটি একটা সংগ্রহ দাঁড়িয়ে গেলেও তাতে কিন্তু বড় হারের ভাগ্য বদলায় না! পাকিস্তানের বিপক্ষে এ চট্টগ্রাম টেস্টেও কি তা-ই হতে যাচ্ছে? ইঙ্গিত সে রকমই_এ মুহূর্তে এটাই বোধহয় সবচেয়ে 'সেফ' উত্তর!

বিভক্ত ঢাকা সিটির নির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্ত আজ-নেতিবাচক অবস্থানে দুই কমিশনার

বিভক্ত ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রায় ১০ দিনের থাইল্যান্ড ভ্রমণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা দেশে ফিরে গতকাল অফিস করেছেন। সিইসির সঙ্গে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনার পর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, এখনো তাঁরা দুই কমিশনার তাঁদের মেয়াদে এ নির্বাচন অনুষ্ঠান না করার

ডারবানে শেষ মুহূর্তে চুক্তি-কার্বন নিঃসরণ কমাতে রাজি সব দেশ

ক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন প্রায় ভেস্তে যেতে বসেছিল। কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হতে যাচ্ছিল সম্মেলন। তবে শেষ রক্ষা হয়েছে শেষ মুহূর্তের চুক্তিতে। ধরিত্রী রক্ষায় গতকাল রবিবার 'ডারবান রোডম্যাপ' নামে এক ঐতিহাসিক চুক্তি সই করেছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। চুক্তি অনুযায়ী প্রথমবারের মতো বিশ্বের প্রতিটি দেশ কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনবে।

মিলনমেলা-আমেরিকান ইন্টারন্যাশনাল ভার্সিটিতে কালের কণ্ঠ by মাহমুদুল হাসান

র্মের বৈচিত্র্যময় সড়ক ধরেই জীবনের এ প্রবাহ চলছে। নিত্যকর্মের ঘানি টানতে গিয়ে জীবন হয়ে পড়েছে আড়ষ্ট। একটু নতুনত্ব, একটু বিনোদন তখন জীবনের কাম্য হয়ে ওঠে। আর এ বিনোদনের বিচিত্র শাখার মধ্যে অন্যতম সংবাদপত্র। ইতিহাসের চলন্তিকা। এর মূল কাজ হলো চলমান রাষ্ট্রব্যবস্থা ও সমাজের সঙ্গে পাঠককে সচেতন রাখা এবং তাল মেলাতে সাহায্য করা। এই কথাগুলো বললেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের

চুরির পর বাসায় আগুন-রাজশাহী নগর পুলিশ গোলকধাঁধায় by আনু মোস্তফা

রাজশাহী নগরীর বাসাবাড়িতে চুরির পর আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটছে। গত এক বছরে এ ধরনের ঘটনা অন্তত ৩৫টি। কিন্তু কোনো ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দফায় দফায় বৈঠক করেও পুলিশ চোরদের উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি। পুলিশ কর্মকর্তারা জানান, এ ধরনের অভিনব চুরি বন্ধে এবং সংঘবদ্ধ চোরদের ধরতে ব্যর্থ হওয়ায় রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের আশঙ্কা-টিপাইমুখ বাঁধ হলে ভূমিকম্প ও সুনামি আঘাত হানতে পারে

ভারতে প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প ও সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ওই প্রকল্পের নেতিবাচক প্রভাব বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষের ওপর পড়বে। গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ অভিমত দেন। 'টিপাইমুখ বাঁধ : বাংলাদেশের জন্য করণীয়' শীর্ষক ওই গোলটেবিল বৈঠক আয়োজন করে আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন সামান্যই-১৭৫টির বেশি প্রকল্প, কাজ চলছে মাত্র ৩২টির by আবুল কাশেম

পুলিশ পরিদর্শক পদ প্রথম শ্রেণীতে এবং উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি প্রায় তিন বছরেও। প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতি বাস্তবায়নের ফাইল আটকে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ২০০৯ সালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ৪ জানুয়ারিও পুলিশ সপ্তাহ উদ্বোধন করতে গিয়ে একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

খনি নিয়ে সংকট-পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

পেরুর প্রধানমন্ত্রী সালোমন লারনার পদত্যাগ করেছেন। স্থানীয় গণমাধ্যমের ধারণা, নতুন একটি স্বর্ণ ও তামার খনি প্রকল্পের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ আলোচনার মাধ্যমে নিরসনে ব্যর্থ হয়ে এ পদ ছাড়লেন তিনি। লারনারের অপ্রত্যাশিত পদত্যাগের পর গত শনিবার প্রেসিডেন্ট ওলান্তা হুমালা স্বরাষ্ট্রমন্ত্রী অসকার ভালদেসকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে লারনারের পদত্যাগপত্র গ্রহণের কথা

পিয়নের এত সম্পদ!

রেন্দ্র দেশমুখের প্রতিবেশীদের বুধবার দিনটা শুরু হয় একটু অন্যভাবে। অনেকটা স্বপ্নের ঘোরের মধ্যে। ঘুম ভেঙেই তাঁরা দেখেন, দেশমুখের বাড়ি থেকে তাঁদের আঙিনা আর ছাদে উড়ে আসছে লাখ লাখ টাকার বান্ডিল আর গয়নাপত্র। যেন বাতাসে টাকা উড়ছে। তবে এ স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেকের মধ্যেই পুলিশ এসে জব্দ করে নিয়ে যায় সব টাকা-গয়না। আর তাদের শুনিয়ে যায় নরেন্দ্র দেশমুখের চমক লাগানো এক কাহিনী।

অবশেষে পানামার পথে নরিয়েগা

বশেষে পানামার সাবেক একনায়ক ম্যানুয়েল নরিয়েগা গতকাল রবিবার নিজ দেশের পথে রওনা হন। গত ২০ বছর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কারাগারে কাটানোর পর এক প্রত্যর্পণ চুক্তির আওতায় প্যারিস থেকে দেশে ফিরছেন তিনি। গতকালই তাঁর পানামায় পেঁৗছানোর কথা। নিজ দেশে ফিরলেও মুক্ত জীবনের স্বাদ পাবেন না তিনি। হত্যা আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে পানামাতেও ২০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ৭৭ বছর বয়সী

ত্রিপোলি বিমানবন্দরের কাছে বন্দুকযুদ্ধ, আহত ২

লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত শনিবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা ও সাবেক এক বিদ্রোহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটির পুনরেকত্রীকরণের প্রশ্নে জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) প্রথম পুনর্মিলনী সম্মেলনের দিন এ ঘটনা ঘটল। এতে দেশটির স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা

মিয়ানমারে মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আংশিক শিথিল

ব্যবসা-বাণিজ্য ও অপরাধবিষয়ক বেশ কিছু পত্রপত্রিকা, সাময়িকী ও বই প্রকাশের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ (সেন্সরশিপ শিথিল করেছে মিয়ানমার। তবে সংবাদ শিরোনামের (নিউজ টাইটেলস) ওপর নিয়ন্ত্রণ আগের মতোই বহাল থাকবে। মিয়ানমার টাইমস পত্রিকা গতকাল রবিবার এ কথা জানিয়েছে। সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে সংবাদপত্রের স্বাধীনতা আদায়ে আন্দোলনকারী বিভিন্ন সংস্থা।

সরকারি বাহিনীর গণহত্যা-তিন দশক পর ক্ষমা চাইল এল সালভাদর সরকার

রকারি বাহিনীর হাতে গণহত্যার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইল এল সালভাদর সরকার। ৩০ বছর আগে এল সালভাদরে গৃহযুদ্ধ চলাকালে এল মোজোতে গ্রামে সেনাবাহিনী কমপক্ষে এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। নিহতদের প্রায় অর্ধেকই শিশু। গত শনিবার নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে দেশের পক্ষ থেকে ক্ষমা চান পররাষ্ট্রমন্ত্রী হুগো মারতিনেজ।

মেসি-রোনালদো লড়াইয়ে এবারও সেই একই ছবি

গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির নামটা যেমন নেই, ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাও অনুপস্থিত। অপেক্ষাকৃত শান্ত স্বভাবের মেসি দেখেছেন হলুদ কার্ড, উল্টো দিকে অপেক্ষাকৃত উদ্ধত রোনালদোকে কোনো কার্ডই দেখতে হয়নি। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচে অন্তর্নিহীত মেসি-রোনালদো দ্বৈরথে হয়তো পর্তুগিজ অধিনায়কই এগিয়ে। আসলেই কি তাই? মোটেও না। বিশ্বের সেরা ফুটবলার মেসি তাঁর শ্রেষ্ঠত্বটা ধরে

হতাশ রিয়াল, উড়ছে বার্সা

নিয়তি! বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের ফল তাহলে নিয়তি নির্ধারিত! এল ক্লাসিকোর লড়াই জিতে স্প্যানিশ প্রিমেরা লিগার শীর্ষে পেঁৗছানোর পর বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা বলছেন, এ লড়াই জিততে 'খানিকটা হলেও ভাগ্যের সহযোগিতা প্রয়োজন ছিল'। আর হেরে যাওয়া রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো তো সরাসরিই দুষছেন 'দুর্ভাগ্য'কে! না করে আর কি-ই বা করার আছে তাঁর! অনেক অনেক দিন পর এবারই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে

মুখোমুখি প্রতিদিন-আমাদের কর্মকাণ্ডে এশিয়ান রাগবি ইউনিয়ন খুশি

বাই তাঁকে হ্যান্ডবলের সংগঠক বলেই জানতেন। চার বছর ধরে বাংলাদেশে তিনি নিয়ে এসেছেন রাগবি। ১২ দল নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় রাগবি চ্যাম্পিয়নশিপের আসর অনুষ্ঠিত হচ্ছে এখন। রাগবি খেলা নিয়ে তাঁর স্বপ্নের কথা জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলীর কালের কণ্ঠ স্পোর্টস : যেই লক্ষ্য নিয়ে রাগবির মতো একটি খেলাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন চার বছরে তার কতটুকু পূর্ণ হয়েছে? মৌসুম আলী : আমি মনে করি এখনো আমরা শিশু পর্যায়েই আছি।

বার্সার এল ক্ল্যাসিকো জয়

কদিকে 'টিকিটাকা' ছন্দ। ছোট ছোট ছন্দময় পাসের পর পাস। অন্যদিকে তীব্র গতি আর পাল্টা আক্রমণের ছটা। বার্নাব্যুতে রিয়ালের আক্রমণের ছটায় বার্সেলোনার টিকিটাকা ছন্দ ছন্দহারা হওয়ার শঙ্কা ছিল; কিন্তু ঘটেছে উল্টোটা। বার্সেলোনার ছন্দময় পাসের তোড়ে দিশেহারা হয়েছেন মরিনহোর সৈন্যরা। তাই তো মাত্র ২১ সেকেন্ডে গোল 'উপহার' পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

রেকর্ড রেকর্ড আর রেকর্ড... by সারোয়ার সুমন

ষ্ট নেবে কষ্ট/ লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট/ মাল্টি কালার কষ্ট আছে/ কষ্ট নেবে কষ্ট...' এমন নানা রঙের কষ্ট পাবেন কবি হেলাল হাফিজের কাছে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গেলে পাবেন হরেক রঙের 'রেকর্ড'। ইচ্ছে করলে আপনার বুক পকেটে রেকডগুলোকে রাখতেও পারবেন ভাঁজে ভাঁজে। কারণ টেস্টের মাত্র তিন দিন যেতেই ওই মাঠে লুটোপুটি খাচ্ছে রেকর্ড আর রেকর্ড। ব্যক্তিগত রেকর্ড হয়েছে।

একজন ইউনিসের বড়ই অভাব

চাওয়া হয়েছিল তামিমকে। এই সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ রান করার ব্যাখ্যা দেওয়ার জন্য নয়। 'কী হয়েছে তার' -এটা জানার জন্য। কিন্তু কুলডাউনে থাকা তামিম কিছুতেই আসতে রাজি হননি সাংবাদিকদের সামনে। আশরাফুলের কাছে তার আউটের কারণ জানার আগ্রহ ছিল না কারও। তাই বাধ্য হয়েই ৪৭ ওভারে ১২৩ রানে ৩ উইকেট নেওয়া ইলিয়াস সানিকে নিয়ে আসা হয়েছিল; কিন্তু তিনিও প্রথমে আসতে রাজি হননি 'কী বলার আছে?' বলে।

সমাপনীর মঞ্চ তৈরি by সঞ্জয় সাহা পিয়াল

গের রাতে পৃথিবীর ছায়া গিয়ে পড়েছিল চাঁদের গায়ে। কথা দিয়েছে, সাত বছর পর আবার গিয়ে চাঁদকে আড়াল করে দেবে পৃথিবী। কক্ষপথের পরিক্রমায় এটাই নিয়ম। চট্টগ্রাম টেস্টের কক্ষপথে বাংলাদেশিরা একটা নিয়মের পরিমণ্ডলে ঘুরপাক খাচ্ছেন। যেখানে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসের ভুলগুলোর ছায়া পড়েছে বাংলাদেশের ব্যাটিংয়ের গায়ে। তামিম, নাফীস, আশরাফুলদের আগের মতোই গিলে খাচ্ছে বল বাছাইয়ের ত্রুটিগুলো।

শক্তিশালী লোকপাল বিল চাই

ঠোর দুর্নীতিবিরোধী আইনের দাবিতে আন্দোলনরত সমাজকর্মী আন্না হাজারে তৃতীয়বারের মতো অনশন করেছেন। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি প্রণীত দুর্নীতিবিরোধী লোকপাল বিলের প্রতিবাদে এবং বিলটি আরও কঠোর করার দাবিতে গতকাল রোববার দিনব্যাপী অনশন করেন তিনি। অনশন মঞ্চে হাজির হয়ে তাকে সমর্থন ও লোকপাল বিল ইস্যুতে আয়োজিত বিতর্কে অংশ নেয় প্রধান বিরোধী দল বিজেপিসহ বেশ ক'টি দল।

এক লাখ বিশ হাজার কোটি টাকা পাইপলাইনে by জাফর আহমেদ

দাতাগোষ্ঠীর সঙ্গে বিভিন্ন সময়ে বাংলাদেশ যেসব ঋণ ও অনুদান সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে সেখান থেকে প্রায় দেড় হাজার কোটি ডলার এখনও ছাড় করতে পারেনি। বিপুল পরিমাণ এই অর্থ পাইপলাইনে পড়ে আছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা। সাম্প্রতিক সময়ে পাইপলাইনে আটকে থাকার প্রবণতা আগের তুলনায় বেড়েছে।

হেমন্তেই ঘন কুয়াশা by রাশেদ মেহেদী

লবায়ু পরিবর্তন নিয়ে যখন দুনিয়াজুড়ে হৈচৈ চলছে, বিশ্বের নানা প্রান্তে ছুটে গিয়ে পরিবেশবাদীরা দেন-দরবার করছেন, তখন বাংলাদেশের আবহাওয়ার চরিত্র বিশ্লেষণ করতে গিয়েও অনেকটা ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছেন আবহাওয়াবিদরা। গেল বছর শীত পড়েছিল জানুয়ারির শুরুতে। কুয়াশায় দৃষ্টি আটকে গিয়েছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এবার কাঁপুনি দেওয়া শীত ও ঘন কুয়াশা এসেছে ডিসেম্বরের শুরুতেই।

দুটি কিলার গ্রুপ ভাড়া করা হয়

রসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ডে দুটি কিলিং গ্রুপ জড়িত ছিল। একটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন মোবা ও অপরটির নেতৃত্বে যুবলীগ নেতা আশরাফ সরকার। লোকমানকে গুলি করে মোবার নিয়োজিত কিলার শরিফ। মুখে দাড়ি থাকা ওই যুবক প্রতিটি হত্যাকাণ্ডের পর তাবলিগে যোগদান করে। গ্রেফতারকৃত আসামি কাজী টিপ্পনই তাকে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে নিয়ে যায়।

বোল্টের লন্ডন জয়ের ঘোষণা

বোল্ট নয়, ১০০ মিটারে চ্যাম্পিয়ন হবে ইয়োহান ব্লেক'_দায়েজু বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে বলেছিলেন মরিস গ্রিন। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ১০০ মিটার স্প্রিন্টের সাবেক এ কিংবদন্তি গত সপ্তাহে আবারও বলেছেন, 'এ বছরের মতো পারফরম করলে লন্ডন অলিম্পিকেও চ্যাম্পিয়ন হবে ব্লেক।' গ্রিনের কথাটা মানছেন না বেইজিংয়ে তিন তিনটি বিশ্বরেকর্ডসহ ১০০, ২০০ ও ৪ গুণিতক ১০০ মিটার রিলের সোনাজয়ী বোল্ট।

‘ইরান বসন্ত’র স্বপ্নে বিভোর ইসরায়েল ইরানের আকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সম্পূর্ণ অনিরাপদ

ধ্যপ্রাচ্যে চলমান ‘আরব বসন্ত’ ইরানেও দেখা দেবে। আর তাতে উল্টে যাবে তেহরানের বর্তমান ক্ষমতাসীনদের মসনদ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এমন স্বপ্নই দেখছেন বলে জানিয়েছেন। গতকাল রোববার তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

আত্মজীবনী-কড়া পরীক্ষায় ফেলে নিজেকে যাচাই করার পালা

বেশির ভাগ বিশ্লেষণে তিনিই গত শতকের সেরা ক্রীড়াবিদ। বাংলাদেশের মানুষের কাছেও মোহাম্মদ আলীর আবেদন অন্য রকম। নিজের উত্থান-পতন, লড়াই-সংগ্রামের গল্প আলী শুনিয়েছেন 'দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি' বইয়ে। কালের কণ্ঠ পাঠকদের জন্য সেটার অনুবাদ ছাপা হচ্ছে প্রতি সোমবার যেকোনো লড়াইয়ের আগে, প্রস্তুতির একটা বড় অংশ হচ্ছে, সঠিক স্পারিং পার্টনার খুঁজে বের করা। এমন একজন বঙ্ারের সঙ্গে জিমে লড়াইয়ের

চালকের আসনে অস্ট্রেলিয়া

৬৯ রান নাকি ১০ উইকেটের পতন_সিডনির কন্ডিশনে যেভাবে টপাটপ উইকেট পড়ছে, তাতে ব্যাটিং দলের ভাগ্যে মেঘের ঘনঘটা দেখতে পাওয়াটাই স্বাভাবিক। সে হিসেবে অস্ট্রেলিয়ার জন্য কাজটা সহজ হওয়ার কথা না। কিন্তু ২৪১ রানের টার্গেট নিয়ে কাল খেলতে নেমে তারা যে বিনা উইকেটে ৭২ রান করে ফেলেছে সেটা শুনলে আবার কাজটাকে কঠিনও মনে হবে না! তাই ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট জয়ের স্বপ্নের ডানা গুটিয়ে দিয়ে

কলকাতা থেকে হারিয়ে যাচ্ছে ফুটবল by সনৎ বাবলা

মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। ফুটবল ম্যাচ দেখতে এখনো এক লাখ লোক মাঠে আসে ভারতে! সেই বিস্ময় কাটিয়ে দিয়েছে দিল্লির দর্শক-শূন্য জওহরলাল নেহরু স্টেডিয়াম। বিস্ময়ের শুরু এবং শেষের মধ্যে যে সত্যানুসন্ধান হয়েছে তা হলো ওই ডার্বিটাই ভারতের ফুটবল জনপ্রিয়তার ফসিল হয়ে আছে। বাকি গল্প একই, বাংলাদেশের মতোই ভারতেও ফুটবলের সোনালি সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে আগেই, অস্তমিত হওয়ার

২২ সেকেন্ডে গোল খেয়েও দুরন্ত বার্সেলোনা-বার্সেলোনা ৩ : ১ রিয়াল মাদ্রিদ

তারা গিয়েছিল আন্ডারডগ হিসেবে। ফিরল ফেভারিট হয়ে! অনেকে বিশ্বাস করবেন না। টানা তিনবার স্প্যানিশ লিগের শিরোপা জিতেছে যে দল, দেশ ছাড়িয়ে ইউরোপে যাদের রাজত্ব সেই বার্সেলোনা কিভাবে আন্ডারডগ হয়? তাও আবার এমন একটা দলের বিপক্ষে যারা গত কয়েক বছরে বার্সার সঙ্গে জেতাটাই ভুলে গেছে! কিন্তু এটাই সত্যি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরশু রাতে এল ক্লাসিকোর আগে বার্সেলোনা আন্ডারডগই ছিল।

অধিনায়কত্ব নয়, ইউনিসের চাই শুধু রান

ট্টগ্রাম থেকে প্রতিনিধি : ২০০১ সালের মুলতানে পাকিস্তানের যে ছয় ব্যাটসম্যান ক্রিজে গিয়েছিলেন, এর মধ্যে পাঁচজনই ফিরেছিলেন সেঞ্চুরি করে। যদিও সর্বোচ্চ স্কোর আবদুল রাজ্জাকের অপরাজিত ১১০। ১০ বছর পর এবার পাকিস্তানের সাত ব্যাটসম্যানকে নামতে বাধ্য(!) করেছে বাংলাদেশের বোলাররা। তাঁদের আরো 'কৃতিত্ব' তিনজনের বেশি ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে দেননি। নিজেদের ব্যর্থ(!) ভাবতে পারেন তাঁরা এই ভেবে যে তিন সেঞ্চুরিয়ানের

বাংলাদেশ যে কী খেলছে আর কী বলছে... by নোমান মোহাম্মদ

পাকিস্তানের ইনিংসে সেঞ্চুরিয়ান তিনজন। বাংলাদেশেরও তাই। বাড়তি হিসেবে আরো দুজন নার্ভাস নাইনটিজে। সফরকারীদের চেয়ে স্বাগতিকরা কম কিসে! বরং খানিক এগিয়েই তো! সমস্যা হলো, তুলনাটা পাকিস্তানের ব্যাটিং ইনিংসের সঙ্গে বাংলাদেশের বোলিং ইনিংসের। ব্যাট হাতে ইউনিস খান (২০০*), মোহাম্মদ হাফিজ (১৪৩) ও আসাদ শফিক (১০৪) ভেসেছেন টেস্ট সেঞ্চুরির আনন্দকল্লোলে। আর বল হাতে সাকিব আল হাসান (০/১২১), শাহাদাত

পটিয়ায় পানির দরে শীতের সবজি বিক্রি by আবদুল হাকিম রানা

ট্টগ্রামের পটিয়ায় পানির দরে সবজি পাইকারি বিক্রি হচ্ছে। এক মাস আগের তুলনায় দাম চার ভাগের এক ভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন সবজি চাষীরা। কেলিশহর দারোগাহাট, হাইদগাঁও, ত্রিপুরা দিঘিরহাট, মহাজনহাট, কচুয়াইয়ের চক্রশালা, কমল মুন্সীরহাট, খরনা রেলস্টেশন এবং রৌশনহাটে প্রতিদিন সকালে কৃষকরা তাঁদের উৎপাদিত সবজি পাইকারদের কাছে তুলে দিচ্ছেন। তবে দাম কম পাওয়ায় কিছুটা ক্ষুব্ধ তাঁরা।

শুল্কায়ন শাখায় প্রবেশাধিকার নিষিদ্ধ করা-চট্টগ্রাম কাস্টমসে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিক্ষোভ

ট্টগ্রাম কাস্টমস হাউসের শুল্কায়ন শাখায় প্রবেশাধিকার নিষিদ্ধ করার প্রতিবাদে গতকাল রবিবার প্রায় ছয় ঘণ্টা শুল্কায়ন কাজ বয়কট করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট কর্মচারী ইউনিয়ন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শুল্কায়ন শাখায় প্রবেশাধিকারসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাস্টমস হাউসে পণ্য খালাসের জন্য কোনো ডকুমেন্ট জমা না দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

মূসক জটিলতায় মোবাইল ব্যাংকিং খাত-রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ কামনা ডাচ্-বাংলা ব্যাংকের by শেখ শাফায়াত হোসেন

মোবাইল ব্যাংকিং খাতে সেবাগ্রহীতার কাছ থেকে নেওয়া কমিশনের ওপর মূল্য সংযোজন কর (মূসক) আদায় নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এ জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ কামনা করে একটি চিঠি দিয়েছে এ খাতের উদ্যোক্তা প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে আগামী এক মাসের মধ্যে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তৈরির জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

রপ্তানি বাড়াতে লাতিন আমেরিকায় মিশন খুলবে সরকার-দুটির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

তৈরি পোশাক রপ্তানিসহ বাণিজ্য বাড়ানোর জন্য লাতিন আমেরিকার দুটি দেশে দুটি আবাসিক মিশন খুলবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি মনে করেন, এর মাধ্যমে ওই অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাড়ানো সম্ভব হবে। গত শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিশনে লাতিন আমেরিকায় বাজার সম্প্রসারণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিল্প খাতে ঋণ বিতরণ বেড়েছে-প্রথম প্রান্তিকে ২৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণ

শিল্প খাতে ঋণ বিতরণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শিল্প ঋণ বিতরণ হয়েছে ২৫ হাজার কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.২৬ শতাংশ বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে ঋণ বিতরণ বাড়লেও এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় ঋণ বিতরণ কমেছে ২.৮৯ শতাংশ। শিল্প ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতে খেলাপি ঋণও বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে ১২.৪১

বীমা কম্পানির লাইফ ফান্ডের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ হবে by আবুল কাশেম

মার্চেন্ট ব্যাংকসহ সাবসিডিয়ারি কম্পানিগুলো তাদের মূল কম্পানি ছাড়াও অন্য যেকোনো উৎস থেকে পুঁঁজি সংগ্রহ করে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে। এ ছাড়া বীমা কম্পানিগুলোর লাইফ ফান্ডে থাকা অর্থও শেয়ারবাজারে বিনিয়োগ হবে। রাষ্ট্রপতির জন্য তৈরি করা খসড়া ভাষণে শেয়ারবাজার সম্পর্কে এসব তথ্য তুলে ধরা হয়েছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে রাষ্ট্রপতি এ ভাষণ দেবেন। আজ সোমবার মন্ত্রিপরিষদের সভায় ওই ভাষণের খসড়া

ভারতে পোশাক রপ্তানি বাড়ছে-চার মাসে প্রবৃদ্ধি ১০৪ শতাংশ by রাজীব আহমেদ

শুল্ক ও কোটামুক্ত সুবিধার পর ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ভারতে যে পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে তা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রবৃদ্ধির হার ১০৪ শতাংশ। ভবিষ্যতে আরো বেশি পোশাক রপ্তানির আশা করছেন তৈরি পোশাক শিল্পমালিকরা। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মতে, ভারতে ২৮-২৯ বিলিয়ন ডলারের পোশাকের বাজার রয়েছে।

শেয়ারবাজারে দরপতন অব্যাহত, বিক্ষোভ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নীরব!

রপতনই যেন শেয়ারবাজারে এখন নিয়মে পরিণত হয়েছে। আগের সপ্তাহজুড়ে চলা দরপতনের ধারা অব্যাহত ছিল গতকাল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৮৫ পয়েন্ট। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া টানা দরপতনে এ সূচক কমেছে ৩৮৯.৯৫ পয়েন্ট। আর গত ২৩ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা এসইসির পক্ষ থেকে ২১ দফা প্যাকেজ সিদ্ধান্ত ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত সূচক কমেছে ৫২৫.৫৪ পয়েন্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে

আবিদ আলীর পরিকল্পিত খামারে থাই রাজকুমারী

ছোট্ট গেট দিয়ে ভেতরে ঢুকতেই বাঁধাকপির প্লট। এর বাঁয়ে ওলকপি। এ দুই প্লটের ঠিক পূর্বপাশে সাজানো-গোছানো দেশি মুরগির একটি খামার। তারও পূর্বে ছাগলের খামার। বাঁধাকপি ও ওলের সবুজ গালিচার ডানে ফুলকপি, ধনেপাতা, পালং শাক ও মুলাক্ষেত। ফাঁকে ফাঁকে ফুল, ফল ও অন্য গাছের চারা। বাগানের দক্ষিণ পাশটা ঘেঁষে ছিমছাম ছোট্ট পাকাবাড়ি। বাড়ির পূর্ব পাশের মাচায় ঝুলে আছে লাউ-কুমড়া।

সাইদের মৃত্যুর ঘটনায় রহস্য বিচার বিভাগীয় তদন্ত দাবি-আদালতে মামলা করা হবে : পরিবার

কারা হেফাজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানা মঞ্জুরের স্বামী হাসান সাইদের মৃত্যুরহস্যের জট এখনো খোলেনি। এ ঘটনায় সাইদের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে রুমানা ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইদের পরিবার তাঁর মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ সাইদের পরিবার থেকে দায়ের করা জিডির তদন্ত

শীতের দৈর্ঘ্য কমছে, কমছে গমের ফলন by ভূঁইয়া নজরুল

লবায়ু পরিবর্তনের কারণে শীতের দৈর্ঘ্য কমে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, দেশে একসময় তিন থেকে সাড়ে তিন মাস ধরে শীতের প্রভাব থাকলেও এখন তা এক থেকে দেড় মাসে গিয়ে ঠেকেছে। গত এক দশক এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ কারণে শীতকালীন ফসলের ফলনও ভালো হচ্ছে না। কৃষকরাও আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিশেষ করে গমের চাষাবাদ কমে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে-প্রথমবারের মতো মাধ্যমিক ভর্তির নীতিমালা

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য প্রথমবারের মতো একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এতে ৩১ ডিসেম্বরের মধ্যে ২০১২ সালের ভর্তির কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। এ ছাড়া সব বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির বিষয়টি বাধ্যতামূলক রাখা হয়েছে। গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে খসড়া নীতিমালাটি নিয়ে বৈঠক হয়। চলতি সপ্তাহেই নীতিমালাটি চূড়ান্ত করে সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো

বিভক্ত ঢাকা সিটির নির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্ত আজ-নেতিবাচক অবস্থানে দুই কমিশনার

বিভক্ত ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ সোমবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রায় ১০ দিনের থাইল্যান্ড ভ্রমণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা দেশে ফিরে গতকাল অফিস করেছেন। সিইসির সঙ্গে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনার পর নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, এখনো তাঁরা দুই কমিশনার তাঁদের মেয়াদে এ নির্বাচন অনুষ্ঠান না করার

সুহৃদ মহাসমাবেশ-উল্লাসের কনসার্টে উচ্ছ্বাস by মঈন আবদুল্লাহ ও ফরিদুল ইসলাম নির্জন

কাশে কিছুক্ষণ আগেই চাঁদ হেসেছে। সব সুহৃদের মনে তখন একটাই আবেগ_ 'চাঁদের আলোয় সারাটা আকাশ মনে হয় রূপকথা/আমরা সবাই মেতে উঠি গানে, মুছে যাক নীরবতা।' সুহৃদ মহসমাবেশে আয়োজিত উল্লাসের কনসার্টে দেশের জনপ্রিয় শিল্পীরা মঞ্চে গান গেয়ে উচ্ছ্বাসে ভাসিয়েছেন সুহৃদদের। বাইরে তখন শীতের কনকনে হাওয়া। নবান্নের দিনে সুরের মূর্ছনায় মেতে উঠল সাদা রঙের টি-শার্ট পরা সব সুহৃদ।

কলকাতায় বাংলাদেশ উৎসব by জনি হক

স্বাধীনতার চার দশকপূর্তি উপলক্ষে কলকাতায় চার দিনের বাংলাদেশ উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বিকেল সাড়ে ৪টায় [বাংলাদেশ সময়] এর উদ্বোধন হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। বাকি চারদিন অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন দুপুর সাড়ে ১২টায়। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এই উৎসবের আয়োজন করেছে।

তেল-গ্যাসক্ষেত্র-দেশীয় বেসরকারি কোম্পানি কেন নয়?

ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের নতুন কূপে উৎপাদন শুরু জ্বালানি ঘাটতির এ দেশে নিঃসন্দেহে স্বস্তির আরেকটি খবর বিবেচিত হবে। এ মাসেরই প্রথম সপ্তাহে পার্বত্য খাগড়াছড়ির সেমুতাংয়ের পরিত্যক্ত গ্যাসক্ষেত্র থেকে নতুন করে উৎপাদন শুরু হয়েছে। এই দুই উৎস থেকে পৌনে তিন কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ পরিস্থিতির উন্নতি করবে আশা করা যায়। কিন্তু সালদা কিংবা সেমুতাংয়ে উৎপাদন শুরুর তাৎপর্য কেবল জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন বৃদ্ধিতে সীমাবদ্ধ

মানবাধিকার পরিস্থিতি-দায় সরকারকেই নিতে হয়

হু তর্ক-বিতর্কের পরও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আশাপ্রদ কোনো সংবাদ শোনাতে পারেনি বাংলাদেশের দায়িত্বশীল মহলগুলো। এ কথা সত্য, প্রথম যখন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান শুরু হয়েছিল তখন অনেকেই একে সমর্থন করেছিল। ধরে নেওয়া হয়েছিল, এটি সাময়িক ব্যবস্থা এবং গুরুতর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলার পর এটি থেমে যাবে। সেটি বাঞ্ছনীয়ও বটে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল-বিএনপিকে কোণঠাসা করতে সরকার গুপ্তহত্যা চালাচ্ছে

দেশে সংঘটিত গুপ্তহত্যার জন্য সরকারকে সরাসরি দায়ী করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় দেখা যাচ্ছে, রাষ্ট্র নিজেই তার বাহিনী দিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আশুলিয়া ও গাজীপুরে এখন প্রতিনিয়ত মানুষের বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। সরকারের বাহিনী বিনা বিচারে মানুষকে তুলে নিয়ে হত্যা করছে। এর সঙ্গে বর্তমান সরকারই সরাসরি জড়িত বলে

খালেদার সঙ্গে বৈঠক-চারদলীয় জোটে আসছে সমমনা ১১ দল

রকারবিরোধী আন্দোলন জোরদার করতে শিগগিরই চারদলীয় জোট সম্প্রসারণ করা হচ্ছে। জোটে আসছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি ও নির্দলীয় জন-আন্দোলনসহ ১১টি সমমনা রাজনৈতিক দল। বিএনপি নেতারা জানিয়েছেন, ১৬ ডিসেম্বরের পর দলের স্থায়ী কমিটির বৈঠকে জোট বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হবে। গতকাল রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সমমনা ১১টি দলের নেতাদের বৈঠকের পর এ

এমপি আযাদসহ জামায়াতের সাত নেতা কারাগারে

গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া ও বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হামিদুর রহমান আযাদসহ সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার আদালতে আত্মসমর্পণের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য যাঁদের কারাগারে পাঠানো হয় তাঁরা হলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক এ কে এম নজির আহমেদ,

মানবতাবিরোধী অপরাধের বিচার-নিজামী-মুজাহিদ-কামারুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

কাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। এ ফরমাল চার্জ আমলে নেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল

কেমন আছ মা-আমার কলজের টুকরো কনে ঘুমোয় রয়েছে-সখিনা খাতুন

মার বড় ছেলে জিন্দার আলী ইপিআরে (পরে বিডিআর) চাকরি করত। দশম শ্রেণী পর্যন্ত পড়েছে। আমার ১১ ছেলেমেয়ে। স্বামী কৃষি কাজ করত। তাঁর সামান্য আয়, আমি ছেলেকে লেখাপড়া শেখাতে পারিনি। কিন্তু ওর মাথা খুব ভালো ছিল। লেখাপড়ার প্রতি আগ্রহও ছিল। যখন ওর গোঁফের রেখা ওঠে, তখন সে ইপিআরে চাকরি নেয়। সংসারে সে-ই আনন্দের জোয়ার এনে দেয়।

যুবলীগ নেতা আফজালের স্ত্রীর দাবি, এটি 'প্রকাশ্য গুপ্তহত্যা' by সুমন বর্মণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের যুবলীগ নেতা আফজাল হোসেন। ২০০৯ সালে র‌্যাবের সদস্যরা সাদা পোশাকে তাঁকে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজনের তৎপরতায় র‌্যাব তাঁকে গ্রেপ্তারের কথা স্বীকার করে একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরই কিছুদিন পর ২০১০ সালের অক্টোবরে রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে

পবিত্র কোরআনের আলো-সত্যের পথে আহবান জানানোর ক্ষেত্রে কখনো হতাশ হওয়ার কারণ নেই

৬৪. ওয়া ইয ক্বা-লাত উম্মাতুম্ মিনহুম লিমা তায়ি'যূনা ক্বাওমা; আল্লা-হু মুহ্লিকুহুম আও মুআ'য্যিবুহুম আ'যা-বান শাদীদা; ক্বা-লূ মা'যিরাতান ইলা রাবি্বকুম ওয়া লাআ'ল্লাহুম ইয়াত্তাক্বূন। ১৬৫. ফালাম্মা নাছূ মা যুক্কিরূ বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাওনা আ'নিচ্ছূয়ি ওয়া আখায্নাল্লাযীনা যালামূ বিআ'যা-বিম্ বায়ীছিম্ বিমা কা-নূ ইয়াফ্ছুক্বূন। ১৬৬. ফালাম্মা আ'তাও আ'ম্মা নুহূ আ'নহু ক্বুলনা লাহুম কূনূ কি্বরাদাতান খা-ছিয়ীন।

চিন্ময় আর ঘড়েখান, কার্ল এ এফ ইন্ডারফার্থ-বন সম্মেলন থেকে কাবুলের যা শোনার প্রত্যাশা ছিল

নে আয়োজন করা হয়েছিল ৮৫টি দেশের বিশাল সম্মেলনের। এমনই আরেকটি আন্তর্জাতিক সমাবেশ হয়েছিল ১০ বছর আগে তালেবান সরকার উৎখাতের পরামর্শের জন্য। আফগানিস্তানে সফল অর্জন হয়েছে, তারই স্মরণ অনুষ্ঠান হিসেবে আখ্যায়িত করা যায় এই সভাকে। আজকে ১০ বছর পর মূল্যায়নের সময় এসেছে, আফগানিস্তান সত্যিকার অর্থে কোথায় এসে পেঁৗছেছে। উন্নয়ন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, আফগানিস্তানে তালেবানের সঙ্গে সমঝোতার

বিশেষ সাক্ষাৎকার : উপাচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ্-খুলনা বিশ্ববিদ্যালয় একদিন দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে পরিণত হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালের ২৫ নভেম্বর। মাত্র চারটি ডিসিপ্লিন (বিষয়) নিয়ে এর যাত্রা শুরু হয়। এখন সেখানে ২১টি ডিসিপ্লিন এবং একটি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ্। সাক্ষাৎকার নিয়েছেন কালের কণ্ঠের খুলনা ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি-জয়তু আবদুল গাফ্‌ফার চৌধুরী

বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম সোপান বাহান্নর একুশে ফেব্রুয়ারি। এই একুশের সঙ্গে একই সমান্তরালে উচ্চারিত যে কয়জন বাঙালির নাম, তাঁদের একজন আবদুল গাফ্‌ফার চৌধুরী। অমর একুশের প্রভাতফেরির গানের রচয়িতা তিনি। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় সেদিন গর্জে ওঠা বাঙালি ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল পাকিস্তানি শোষকদের অনুগত বাহিনী। রফিক, শফিক, জব্বার, বরকত, সালামের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল বাঙালির

মানবতাবাদী দার্শনিক রমেন ঘোষ by শিশির কুমার ভট্টাচার্য

থাটি আমার নয়। কথাটি বলেছিলেন স্বয়ং বদরুদ্দীন উমর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর রমেন্দ্রনাথ ঘোষ গত ২৫ অক্টোবর সকাল সাড়ে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যথার্থই রমেন ঘোষ ছিলেন একজন সভ্য সুশিক্ষিত সুপণ্ডিত। তাঁর মৃত্যুতে পৃথিবী এক সুসন্তানকে হারাল। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরই রমেন ঘোষের সঙ্গে পরিচিত হই। সেই পরিচয় থেকে পারিবারিক ঘনিষ্ঠতা।

নিত্যজাতম্‌-দারা পুত্র পরিবার/তুমি কার কে তোমার! by মহসীন হাবিব

বিজয়ের মাস। বারবার ইচ্ছে হচ্ছিল আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে। মুক্তিযুদ্ধের তো অনেক দিক আছে, আছে অনেক তাৎপর্য। কোনটা নিয়ে লিখব? প্রথমেই মনে এল, কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকটা ছিনতাই হয়ে গেছে, তা নিয়ে লেখা দরকার। আমরা বহুকাল ধরে যাঁদের পাকিস্তান প্রশাসনের অনুগত ছিলেন বলে জেনেছি, তাঁদের অনেকেই খোলস ছেড়ে পরবর্তীকালে, বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে কিভাবে মুক্তিযোদ্ধা বনে গেছেন;

শিক্ষা-সেমিস্টার পদ্ধতি ও চাকরির বাজারের চাহিদা by বিপাশা দত্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হলেও ইংরেজি এখনও বাধ্যতামূলক নয়, যেহেতু গ্রাম থেকে প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর ঢাবিতে ভর্তি হয় এবং তাদের জন্য হঠাৎ সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে বিশ্বের সঙ্গে তাল মেলাতে ও বাজার অর্থনীতির চাহিদা পূরণ করতে ২০০৬-২০০৭ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হয়। একই সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে অসংখ্য নতুন কোর্স। কিন্তু নতুন এই কোর্সগুলো চাকরির

রাজনীতি-ভাদ্র মাসে হালের গরু হারাইলে... by বদিউর রহমান

কী দরকার ছিল ঢাকাকে দ্বিখণ্ডিত করার? এমনিতেই যেখানে সরকার এবং দলটি ক্রমহ্রাসমান জনপ্রিয়তায় দ্রুত এগিয়ে যাচ্ছে, সেখানে এ আত্মঘাতী সিদ্ধান্তের খেসারত কীভাবে সামাল দেবে এ সরকার? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ডিসিসির নির্বাচন না দিয়ে যে আস্থাহীনতার সৃষ্টি করেছে, এবার ডিসিসি দ্বিখণ্ডিত করে সে আস্থাহীনতাকে আরও দৃঢ় করল

পদ্মা সেতুর অর্থায়ন-বেসরকারি সূত্রে ঋণের শর্ত কঠিন হবে by খোন্দকার গোলাম মোয়াজ্জেম

রকারি-বেসরকারি অংশদারিত্ব বা পিপিপির ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য বিভিন্ন দেশ এবং বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হবে। কোনো দেশ আগ্রহ দেখালে তাদের সঙ্গে চুক্তি হবে। বেসরকারি প্রতিষ্ঠান এলে তাদের সঙ্গে চুক্তি হবে এবং চুক্তি অনুযায়ী বিনিয়োগকারী অর্থ তুলে নেবে। তবে প্রধানমন্ত্রীর এ বক্তব্য এখন পর্যন্ত রাজনৈতিক বলেই আমরা ধরে নেব। এমন বক্তব্যের প্রেক্ষাপট আমাদের জানা

পদ্মা সেতুর অর্থায়ন-বিশ্বব্যাংকের ঋণের জন্য চেষ্টা চালানো উচিত by এম রহমতউল্লাহ

বাংলাদেশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে ২১ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়ক যোগাযোগ প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। দুটি সংযোগ সড়কসহ মোট দৈর্ঘ্য হবে ২৬ কিলোমিটার। ইতালিয়ান-থাই কোম্পানির সঙ্গে এ কাজের জন্য সরকার ২০০ কোটি ডলারের চুক্তি সই করেছে। প্রকল্প ব্যয়ের সরকারি অংশ হবে ২৭ শতাংশ এবং ইতালিয়ান-থাই কোম্পানির ৭৩ শতাংশ। সাড়ে তিন বছরের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা

রাষ্ট্র ও সমাজ কেন এগোয়নি by সিরাজুল ইসলাম চৌধুরী

বাঙালিকে বলা হয় অতিরিক্ত রাজনীতিসচেতন। এটা খুবই স্বাভাবিক। কেননা রাষ্ট্র ও রাজনীতি বাঙালির জীবনকে দীর্ঘকাল ধরে নিয়ন্ত্রণ করে আসছে। পরাধীনতার একটি বিরাট যুগ আমরা তো পার হয়ে এসেছি। কিন্তু সাতচলি্লশের স্বাধীনতা, এমনকি একাত্তরের স্বাধীনতাও বাঙালিকে মুক্ত করেনি। সে জন্য রাজনীতির গুরুত্বটা রয়েই গেছে। মানুষ সমাজেই বাস করে। সে জন্য সমাজ রাষ্ট্রের চেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সমাজের প্রয়োজনেই রাষ্ট্র চলে।

দুস্থ মহিলাদের অর্থ লুট-নিরীক্ষা ও পরিদর্শনে ঘাটতি রয়েছে

নজিওর অর্থ আত্মসাতের ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। বরং সাধারণ্যের ধারণায় আছে, অনেক এনজিও প্রতিষ্ঠা হয়ে থাকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই। কিন্তু কালের কণ্ঠের এক রিপোর্ট থেকে জানা গেছে, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলে 'ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ফর দি আল্ট্রা পুওর' প্রকল্পের বড় অঙ্কের অর্থের এক-তৃতীয়াংশই খেয়ে ফেলেছে সংশ্লিষ্ট এনজিওগুলো। এমন পুকুরচুরির ঘটনা বর্তমান সময়ে কমই শোনা যায়।

পিপিপিতে পদ্মা সেতু-বিশ্বব্যাংককেই অভিযোগ প্রমাণ করতে হবে

প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন, প্রয়োজনে বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই পদ্মা সেতু নির্মাণ করা হবে। পদ্মা সেতু আমাদের দরকার, যেভাবেই হোক আমাদের তা করতে হবে। ইতিমধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সেল গঠন ও তার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। মালয়েশিয়া, তুরস্কসহ বেশ কিছু দেশ সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে সে পথেই সেতু নির্মিত হবে।

ঝুঁকিমুক্ত নয় দেশের হাসপাতাল ক্লিনিকও-অধিকাংশ ক্ষেত্রে আগুন মোকাবেলার প্রস্তুতি নেই by বদরুদ্দোজা সুমন

দেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোয় অগি্নকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রস্তুতি নেই। অধিকাংশ স্বাস্থ্য স্থাপনায় 'জরুরি নির্গমন পথ' বলে কিছু নেই। খোদ রাজধানী ঢাকার বড় হাসপাতালগুলোতে অগি্ননির্বাপণ ব্যবস্থা খুবই নাজুক। সরেজমিন কয়েকটি বড় হাসপাতাল পরিদর্শনকালে জানা গেছে, সেখানে গুটিকয়েক অগি্ননির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইসার) থাকলেও সেগুলো চালানোর প্রশিক্ষণ হাসপাতাল সংশ্লিষ্ট

বিবিসিকে খালেদা জিয়া-যুদ্ধাপরাধীদের বিচার চাই, তবে হতে হবে আন্তর্জাতিক মানের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া বলেছেন, আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই, তবে সে বিচার হতে হবে আন্তর্জাতিক মানের। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাসীন মহাজোট সরকার দেশের স্বার্থ রক্ষা করছে না। বিবিসিকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এসব কথা বলেন। গতকাল বিবিসির সান্ধ্যকালীন অধিবেশনে তার সাক্ষাৎকারটি প্রচার করা হয়।

যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে-রাজশাহীতে পুলিশ একাডেমী ও নাটোরে স্মরণসভায় প্রধানমন্ত্রী by অমরেশ রায়,কাজী শাহেদ ও নবীউর রহমান পিপলু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার বাংলার মাটিতে হবেই। গতকাল রোববার রাজশাহীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিকে গতকাল বিকেলে নাটোরে এক স্মরণসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার হত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি।

বিকল্প অর্থায়ন কোত্থেকে by আবু কাওসার ও শরীফুল ইসলাম

দুর্নীতির অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে টাকা ছাড় করবে না বিশ্বব্যাংক। কবে এ টাকা পাওয়া যাবে তা এখনও অনিশ্চিত। কিন্তু পদ্মা সেতু নির্মাণ সরকারের অগ্রাধিকার প্রকল্প। তাই বিলম্ব না করে পদ্মা সেতু নির্মাণ শুরু করতে চায় সরকার। এক্ষেত্রে সরকারের মনোভাব স্পষ্ট, প্রয়োজনে বিশ্বব্যাংককে বাদ দিয়েই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে বিকল্প উৎসের সন্ধান করছে সরকার।

শেষ দিনে লংমার্চ জকিগঞ্জে-টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলবে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ভারতের টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। যত দিন ভারত এ বাঁধ নির্মাণ থেকে সরে না আসবে তত দিন জাতীয় পার্টির আন্দোলন চলবে। এ বাঁধের বিরুদ্ধে বিশ্ববাসীর সমর্থন আদায় করা হবে। তিনি বলেন 'রাস্তায় নামলাম, জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে ঘরে ফিরব।' ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জাতীয় পার্টি দুই দিনের লংমার্চ কর্মসূচি দেয়।

নেপথ্যে আমদানির চাপ-এক বছরে ডলারের দাম বেড়েছে সাড়ে ৯ টাকা by মজুমদার বাবু

জোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় দেশে ডলারের সীমিত সঞ্চয়ে টান পড়েছে। ডলারের তুলনায় প্রতিদিনই কমছে টাকার মূল্যমান। গত এক সপ্তাহে দেড় টাকারও বেশি বেড়ে ডলার বিক্রি হয়েছে ৭৮ টাকা ৮০ পয়সায়। আন্তব্যাংক লেনদেনে গত বৃহস্পতিবার এক দিনেই ডলারের দাম বেড়েছে ৬০ পয়সা। গতকাল রবিবার আরো এক ধাপ বেড়ে ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৮০ টাকা ১০ পয়সা।

ভোক্তার ঘাড়েই পড়বে ডলারের বাড়তি দাম by রাজীব আহমেদ

ত বছর ডিসেম্বরে বিশ্ববাজার থেকে এক ডলারে কেনা যে পণ্যটির দাম দেশে পড়েছিল ৭০ টাকা ৭৫ পয়সা, এ বছর সেই একই পণ্যের দাম পড়বে ৭৮ টাকা ৬০ পয়সা। এ হিসাব ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেনের জন্য। আমদানি ব্যয় মেটানোর জন্য দেশের ব্যাংক থেকে এক ডলার জোগাড় করতে ব্যবসায়ীর লাগবে আরো বেশি। কারণ ডলারের চাহিদা বাড়ায় ব্যাংকগুলোও হয়ে পড়েছে অতিমাত্রায় হিসাবি। প্রথমেই বলবে ডলার নেই।

গঙ্গা পানিচুক্তির ১৫ বছরপূর্তি আজঃ বাংলাদেশ ন্যায্য হিস্যা পায়নি পদ্মা মরা খালে পরিণত by ইলিয়াস খান

জ ১২ ডিসেম্বর। ঐতিহাসিক গঙ্গার পানি চুক্তির ১৫ বছর পূর্তি। ১৯৯৬ সালের এ দিনে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নিজ দেশের পক্ষে ৩০ বছর মেয়াদি এই চুক্তিতে স্বাক্ষর করেন। পানি চুক্তির পর থেকে এ পর্যন্ত কোনো বছরেই বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পায়নি। ফলে পদ্মা নদী বেষ্টিত ৬টি জেলায় মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।

চাদর-কম্বল তৈরিতে ব্যস্ত শাওইলের ৭ হাজার পরিবার by টি এম মামুন

গুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের ছোট একটি গ্রাম শাওইল। শীতের শুরুতেই কর্মব্যস্ততা বেড়েছে এখানকার অন্তত ৭ হাজার শ্রমজীবি নারী-পুরুষের। তাঁতের খটখট শব্দে আর সুতার বুননে মিশে আছে শাওইলসহ আশপাশের গ্রামের মানুষের স্বপ্ন। চাঁদরের বর্ণিল জমিনের মতো জীবনটাকেও একটু রাঙিয়ে তুলতে উদয়াস্ত পরিশ্রম করছেন তারা। এদের কারও নিজের তাঁত রয়েছে, আবার কেউ শ্রম দিচ্ছেন অন্যের তাঁতে।