Sunday, December 3, 2017
১০০ কোটি ডলারে মুক্তি পেলেন প্রিন্স মিতেব

এতে আরো বলা হয়, ক্ষমতা কুক্ষিগত করার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এসব ঘটিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি একটি সতর্ক সংকেত দিয়েছেন ভবিষ্যতে যারা বিরোধিতা করবেন বা বিরোধিতায় আসবেন তাদেরকে। প্রিন্স মিতেব ছিলেন সৌদি আরবের ন্যাশনাল গার্ডের প্রধান। ওই পদ থেকে তাকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করার পর দ্রুততার সঙ্গে তা পূরণ করা হয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ কাজটি করেছেন এবং ওই পদে বসিয়েছেন খুবই কম পরিচিত এমন একজন ব্যক্তিকে, যিনি মোহাম্মদ বিন সালমানের খুবই ঘনিষ্ঠ। টেলিগ্রাফ আরো লিখেছেন, গ্রেপ্তার হওয়া কয়েক ডজন মানুষের বিষয়ে সৌদি আরব সরকার মিটমাট করেছে অর্থের বিনিময়ে। এসব ব্যক্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি সহ নানা অভিযোগ আনা হয়েছিল। বৃটেনের চ্যাটহ্যাম হাউজের সৌদি আরব বিষয়ক বিশেষজ্ঞ জেন কিনিনমন্ট বলেছেন, তারা ( সৌদি আরব) চায় না এসব লোককে আদালতে নিতে। সেখানকার বিচার ব্যবস্থা খুবই ধীর গতিসম্পন্ন। এ ক্ষেত্রে যেসব অভিযোগ আনা হয়েছে তা ‘হ্যান্ডেল’ করার জন্য তাদের কাছে উপযুক্ত সরঞ্জাম নেই। তাছাড়া সম্পদ উদ্ধার করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। এমনকি অনেক ক্ষেত্রে এসব সম্পত্তি রয়েছে দেশে বাইরে।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘তিন তালাক দিলে স্বামীর তিন বছরের জেল’

গত অগাস্টে ভারতের সুপ্রিম কোর্ট এই তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করে। কিন্তু কর্মকর্তারা বলছেন, তা সত্ত্বেও 'তিন তালাক' বন্ধ হয়নি। তাই ভারতে এখন এমন এক আইনের প্রস্তাব করা হচ্ছে যাতে তিন তালাকের জন্য স্বামীর তিন বছরের সাজা, জরিমানা এবং এর কারণে ক্ষতিগ্রস্ত স্ত্রীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে। 'মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিল' এখন আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হচ্ছে তাদের মতামতের জন্য।
ভারতের সরকারী বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানাচ্ছে, এতে সুস্পষ্টভাবে তিন তালাক নিষিদ্ধ করার বিধান থাকবে।
এছাড়াও স্ত্রীর ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালনের দায়িত্বের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা থাকবে। স্বামী যদি স্ত্রীকে ঘর ছেড়ে চলে যেতে বলেন, তখন যেন স্ত্রীর আইনি সুরক্ষা থাকে, সেজন্যেই এসব বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন একজন ভারতীয় কর্মকর্তা।
যে খসড়াটি তৈরি করা হয়েছে, তাতে স্বামীর জামিনের কোন বিধান রাখা হয়নি।
ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এই বিলটি পর্যালোচনা করা হতে পারে। এ মাসের মাঝামাঝি এই অধিবেশন শুরু হবে।
মুসলিমরা হচ্ছে ভারতের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তিন তালাক প্রথা যেসব দেশে টিকে আছে তাদের মধ্যে ভারত অন্যতম।পাঁচজন মুসলিম মহিলা এই প্রথাকে চ্যালেঞ্জ করেছিলেন আদালতে। তাদের মামলাতেই ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অনৈসলামিক বলে রায় দেয়।
সূত্র: বিবিসি
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিয়ানমার-বাংলাদেশ সফর শেষে বিমানে যা বললেন পোপ ফ্রাঁসিস

কিন্তু আমি কি ভাবছি, কি বোঝাতে চেয়েছি তারা তা আগেভাগেই বুঝে গেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বার্তাটি ছড়িয়ে দিতে পেরেছি। মিয়ানমারের নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে তিনি ‘অত্যন্ত সন্তোষ’ প্রকাশ করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও এসবিএস। এতে বলা হয়, পোপের মিয়ানমার সফর কূটনৈতিক নিরাপত্তায় ঢাকা ছিল। মিয়ানমার থেকে তিনি বাংলাদেশ সফর করেছেন। এখানে সাক্ষাত করেছেন কিছু রোহিঙ্গার সঙ্গে। এখানেই তিনি প্রথম রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছেন। পোপ বিমানে থাকা সাংবাদিকদের বলেছেন, আমি জানতাম রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছি। তবে কোথায় এব কিভাবে তাদের সঙ্গে সাক্ষাত করবো সেটা আমি জানতাম না। রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাতই ছিল আমার সফরের অন্যতম শর্ত। বাংলাদেশে রোহিঙ্গাদের সঙ্গে যখন সাক্ষাত হয়েছে তখন আমি কেঁদেছি। কেঁদেছি এমনভাবে যাতে কেউ তা দেখতে না পারে। এ সময় রোহিঙ্গারাও কেঁদেছেন। পোপ বলেন, তাদেরকে কিছুই না বলে চলে যাবো ্টামি এমনটা হতে পারে না। তাদেরকে আমি বলেছি, একীভূত বিশ্বের সামনে আপনাদের ওপর যারা নিষ্পেষণ চালিয়েছে, যারা আপনাদের ক্ষতি করেছে তাদেরকে ক্ষমতা করে দেয়ার আহ্বান জানাই আমি। বিমানে সফরের সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন পোপ। তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশ যা করেছে তা বিপুল। এটা স্বাগত জানানোর একটি উদাহরণ। উল্লেখ্য, মিয়ানমার সফরকালে তিনি রোহিঙ্গাদেরকে শরণার্থী হিসেবে উল্লেখ করেন। সেখানে তাকে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ না করতে পরামর্শ দিয়েছিলেন তার উপদেষ্টারা ও ইয়াঙ্গুনের আর্চবিশপ। তারা বলেছিলেন, তিনি যদি মিয়ানমারে রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন তাহলে সেখানে উত্তেজনা বৃদ্ধি পাবে। সেখানে বসবাসরত খ্রিস্টানরা বিপদে পড়বেন। সেই পরামর্শই অনুসরণ করেছেন পোপ। তবে মিয়ানমারে চার দিনের সফর শেষে তিনি বাংলাদেশে এসে প্রথম রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন। ওদিকে মিয়ানমারে ধর্ষণ ও যৌন সহিংসতার বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে রিপোর্ট দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নারীদের অধিকার বিষয়ক একটি প্যানেল।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নাটোরে বিএনপি নেত্রীকে সভায় যেতে বাধা : দুইজন গুলিবিদ্ধ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কাজ চলছে : ওবায়দুল কাদের

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আনিসুল হকের প্রতি পরিচ্ছন্নকর্মীদের ভালোবাসা

ডিএসসিসিতে অর্ধদিবস ছুটি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি সম্মান জানাতে আজ রোববার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় নয়া দিগন্তকে জানান, আনিসুল হকের প্রতি সম্মান জানাতে ডিএসসিসির প্রধান কার্যালয় ও পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে অর্ধদিবস ছুটি পালন করা হয়।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশের যে সব জায়গা থেকে দেখা যাবে ‘সুপারমুন’
সূত্র: বিবিসি
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুলিশের আশ্বাসে অনশন ভাঙলেন দিয়াজের মা

শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে মেয়র পদে ভোট

এ মাসেই হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র

গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর স্কেলে বেতন দিতে হাইকোর্টের রুল

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইবির ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুমিল্লায় হাতবোমা ও গুলিসহ একজন আটক

পাথর কোয়ারি দখল: আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসে প্রাণ হারাল কিশোর

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্রীপুরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে : হানিফ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরিশালে মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ১
| নিহত সাদিয়া, গ্রেফতারকৃত সিরাজুল |
বাল্যবিয়ের শিকার কিশোরীর আত্মহত্যা
বাল্যবিয়ের শিকার বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা কিশোরী সিমা আক্তার (১৬) শনিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সিমা ওই এলাকার সিরাজ সিকাদারের কন্যা। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী মেহেদী হাসানের সাথে অভিমান করে সিমা পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দায়ের না করায় লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মিথ্যা তথ্য দিয়েছিলেন ফ্লিন, জানতেন ট্রাম্প

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জনদরদি সেজে মাদক ব্যবসায় ‘পঁচিশ’

পঁচিশের প্রভাব বিস্তার
২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত চার বছর জেনেভা ক্যাম্প এলাকায় পঁচিশকে গাঁজা বিক্রি করতে দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা। ২০১০ সালের দিকে ওই কর্মকর্তা বদলি হয়ে যান। ২০১৬ সালে তিনি আবার বদলি হয়ে মোহাম্মদপুর এলাকার দায়িত্বে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, ১০ বছর আগে জেনেভা ক্যাম্পে বিক্ষিপ্তভাবে মাদকের কেনাবেচা হতো। তখন এই ক্যাম্পে মাদক বিক্রেতারা সংগঠিত ছিল না। সহজেই অভিযান চালানো যেত। বদলি হয়ে আসার পর ২০১৬ সালের জুলাই মাসে জেনেভা ক্যাম্পে ৮০০ ইয়াবা বিক্রির অভিযোগে দুজনকে ধরেন তিনি। আসামি নিয়ে বের হওয়ার সময় ঘিরে ফেলা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ জনের দলটিকে। ক্যাম্পের অর্ধশত নারী-পুরুষ চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। এ সময় এক যুবক বুক চাপড়াতে চাপড়াতে চিৎকার করে বলেন, ‘আমি পঁচিশ। আমি মাদক বেচি, ইয়াবা বেচি। পারলে আমারে ঠেকা।’ জেনেভা ক্যাম্পের এক বাসিন্দার কাছ থেকে জানা গেল, ক্যাম্প থেকে কাউকে ধরে নেওয়ার সময় দলবল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধা দেন পঁচিশ। প্রয়োজনে হামলাও করে তাঁর বাহিনী। আদালতে চালান দেওয়ার পর জামিনে ছাড়িয়ে আনার কাজও তদারক করেন তিনি। ২০১৬ সালের অক্টোবর মাসে তিন আসামিকে আটক করা হলে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ বাহিনীর ওপর পঁচিশের বাহিনী হামলা চালায়। এ সময় তিনি নিজে তিনটি ককটেল নিক্ষেপ করেন যৌথ বাহিনীর ওপর। পুলিশ ছয়টি গুলি ছুড়লে তাঁর বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়।
দাপট পুরো ক্যাম্পে
জেনেভা ক্যাম্প এলাকায় ৪০ হাজারের মতো আটকে পড়া পাকিস্তানি বসবাস করে। এদের মধ্যে দুই শতাধিক এখন মাদক ব্যবসা করেন। এ দলের প্রধান নেতা ইশতিয়াক। ইশতিয়াকের সেকেন্ড ইন কমান্ড হলেন পঁচিশ আর ম্যানেজার হলেন মোল্লা আরশাদ। তবে ইশতিয়াক বাইরে থেকে ক্যাম্পে মাদক ব্যবসা করেন। এখন চাহিদা বেশি থাকায় ক্যাম্পে ইয়াবার রমরমা ব্যবসা। ইশতিয়াক কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে জেনেভা ক্যাম্পে বিক্রি করেন। তবে এখানে হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিলসহ সব ধরনের মাদক পাওয়া যায়। উঠতি বয়স থেকে তরুণ-তরুণী—সবার কাছে এখন ইয়াবার চাহিদা বেশি বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের চালান চারটি দলের মধ্যে ভাগ করেন পঁচিশ ও আরশাদ। দল চারটি নেতৃত্বে রয়েছেন পাচু সেলিম, সাথী, রাজিয়া ও শান্তি। প্রতিটি দলে ১০ থেকে ২০ জন সদস্য রয়েছেন। ক্যাম্পের বাইরে থেকে আবার পর্যবেক্ষণকারী দল রয়েছে। এসব দলে শিশু সদস্য বেশি। এমনকি থানা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সামনেও এদের নজরদারি থাকে। অভিযান চালানোর আগাম খবর দ্রুত ক্যাম্পে জানানোই এই দলের কাজ। এতে সুবিধা হলো, অভিযানের আগাম খবর জানতে পারলে অসংখ্য অলিগলি দিয়ে মাদক বিক্রেতারা সহজেই গা ঢাকা দিতে পারে। আর ধরা পড়লে ঘিরে ফেলা যায় অভিযানকারীদের।
পঁচিশের ওপর অনেকের ছায়া
রাজনৈতিক দল, প্রশাসন, জনপ্রতিনিধি—সবার ছত্রচ্ছায়ায় মাদকের ব্যবসা করে আসছেন পঁচিশ। তিনি ও তাঁর অংশীদার ইশতিয়াক দুজনেই অবাঙালি। তাঁদের দলের ৯০ শতাংশ সদস্যও অবাঙালি। স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) এক শীর্ষ নেতা পঁচিশ ও ইশতিয়াককে মদদ দেন। মাদক বিক্রেতাদের কেউ আটক হলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ক্যাম্পে মিছিল করানো হয়। এর সঙ্গে প্রশাসনের উচ্চপর্যায়ে স্মারকলিপিও দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে জেনেভা ক্যাম্প থেকে লোক সরবরাহ করেন পঁচিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের অনেক কর্মকর্তাকে সাপ্তাহিক নির্দিষ্ট অঙ্কের টাকা দেন পঁচিশ।
এত অভিযোগেও জেলে মাত্র ১২ দিন
পঁচিশের নামে মোহাম্মদপুর থানায় হত্যাসহ ১২টির মতো মামলা রয়েছে। বাকিগুলো মাদকের মামলা। এর মধ্যে চারটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা। তাদের তিনটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। সবশেষ মামলাটি হয় গত ৩ নভেম্বর। এদিন প্রথমবারের মতো গ্রেপ্তার হন পঁচিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, এপিবিএন ও এনএসআইয়ের ২০০ সদস্য অভিযান চালিয়ে ইয়াবা, মদ, গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে। এর ১২ দিন পর ১৫ নভেম্বর নিম্ন আদালত থেকে চারটি মামলায় জামিন নিয়ে ছাড়া পান তিনি। ক্যাম্পে গিয়ে ১৭ নভেম্বর পর্যন্ত মাদক ব্যবসা করেন। এরপর থেকে তাঁকে অবশ্য ক্যাম্পে দেখা যাচ্ছে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনেকে দোষ দেন যে মাদকের গডফাদারদের ধরা হয় না। পঁচিশ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি জামিন পেয়েছেন, এটা দুঃখজনক। আমি হতাশ।’ মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে পঁচিশকে গ্রেপ্তারে অভিযান চলবে বলে তিনি জানান।
গ্রেপ্তার এড়াতে ফন্দি
গ্রেপ্তার এড়াতে নানা ফন্দি আঁটেন পঁচিশ। এর একটি আত্মসমর্পণের কৌশল। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর প্রথম আলোকে বলেন, ছয় মাস আগে মোহাম্মদপুর থানায় পঁচিশ আত্মসমর্পণ করেছিলেন। তখন বলেন, মাদক ব্যবসা ছেড়ে দেবেন। ভালো হয়ে যাবেন। ঢাকা ছেড়ে চলে যাবেন। মামলা থাকায় তাঁকে আদালতে পাঠানো হয়। কিন্তু তিনি জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন।
কখনো কখনো ‘জনদরদি’
জেনেভা ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানালেন, পঁচিশ দুটি বিয়ে করেছেন। এক বউয়ের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। সেখানেও তিনি মাদক ব্যবসা চালান। সৈয়দপুর, বগুড়া ও ঢাকার আশুলিয়ায় তিনি বিপুল পরিমাণ জমির মালিক। ব্যক্তিগত গাড়ি আছে। আর সবই করেছেন মাদক ব্যবসার টাকায়। ক্যাম্পের অনেকের বিয়ের অনুষ্ঠানে অর্থ দিয়ে সহায়তা করেন। ক্যাম্পের কাওয়ালি অনুষ্ঠানেও টাকা দেন। তাই তাঁকে ধরতে গেলে বা তিনি ডাক দিলে ক্যাম্পের বহু লোক তাঁর পক্ষে দাঁড়ায়। এভাবেই মাদক ব্যবসার নিরাপদ বলয় গড়েছেন পঁচিশ।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধান শিক্ষককে পেটাল যুবলীগ নেতা, বার্ষিক পরীক্ষা বর্জন

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পদ শূন্য ঘোষণার ৩ মাসের মধ্যে ডিএনসিসির নির্বাচন

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসামি ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলা

আগুনে ৪ ঘর ও ৭ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

তিন ‘তালাক’ বললেই স্বামীর তিন বছরের জেল!

লঘুচাপ সক্রিয়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নৌকা উল্টে ১১ জনের প্রাণহানি

আজ বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ

গেজেট প্রকাশে ফের সময় পেল সরকার

বগুড়ায় সেনাসদস্য হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ আহত

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুমিল্লা মহানগর যুবদল সভাপতি আবু গ্রেফতার

নিখোঁজের দেড় মাস পর গৃহবধূর বস্তাবন্দি দেহাবশেষ উদ্ধার

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এনা বাসের ধাক্কায় জেএসসি পরীক্ষার্থী নিহত

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ মিছিল

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে ডাকাত নিহত

চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা সম্পন্ন

‘রোহিঙ্গা’ শব্দ এড়িয়ে যাবার ব্যাখ্যা দিলেন পোপ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক ইয়াবাসহ গ্রেফতার

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনজীবনে দুর্ভোগ

সুপার মুন নাইট, উপভোগ করুন...

২০০২ সালে আনিসুল হক লিখেছিলেন- ঢাকা এতো নোংরা কেন?

আগের তুলনায় অনেক স্বচ্ছন্দে রাস্তাটি ব্যবহার করে জনসাধারণ। এছাড়া, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে হলুদ রংয়ের রিকশা এবং ‘ঢাকা চাকা’ নামের উন্নত বাস সেবা চালু করেন তিনি। মহাখালীর সঙ্গে সংযোগ সড়ক বাদে গুলশানের বাকি সড়কগুলোকে অন্যান্য গণপরিবহণ চলাচল বন্ধ করে দেয়ায় সমালোচিতও হয়েছেন। মহাখালী থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ইউলুপ যোগ করার উদ্যোগ নেন, যে কাজ এখনও চলছে। যানজট কমাতে এ উদ্যোগ। এছাড়া আরো কিছু উদ্যোগ নিয়েছিলেন আনিসুল হক। লক্ষ্যের পুরোটা বাস্তবায়ন করতে পারলেন না। পাড়ি দিতে হলো না ফেরার দেশে। ঢাকা শহরকে পরিস্কার, পরিচ্ছন্ন করা, আরো বাসযোগ্য করে তোলার এই স্বপ্নটা আরো আগে থেকেই দেখতেন আনিসুল হক। মেয়র হওয়ার ১৩ বছর আগে ২০০২ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষ্যে ছাপা হওয়া অংকুর নামের প্রকাশনায় তিনি একটি লেখা লিখেছিলেন। সেখানে তিনি তুলে ধরেছিলেন- ঢাকাকে নিয়ে তার স্বপ্ন। শহরকে আরো উন্নত ও বাসযোগ্য করে তুলতে নানা প্রস্তাব রেখেছিলেন নীতিনির্ধারকদের উদ্দেশ্যে। লিখেছিলেন, ঢাকাকে নিয়ে ভাবতে হবে। কাজ করতে হবে। ঢাকার বেহাল দশা নিয়ে আকুতি স্পষ্ট ছিল তার লেখনীতে। পাঠকদের জন্য আনিসুল হকের ওই লেখাটি এখানে তুলে ধরা হলো। লেখাটির শিরোনাম ছিল: ‘ঢাকার কোন ভবিষ্যত নাই’।
আনিসুল হক লিখেছিলেন,
‘ঢাকা এত নোংরা কেন? পৃথিবীর যেকোন নরক, তা যেখানেই অবস্থিত হোক না কেন, ঢাকার চেয়ে সুন্দর, ঢাকার চেয়ে ভালো, ঢাকার চেয়ে পরিস্কার। আমাদের নীতিনির্ধারকেরা, কর্তারা, নেতারা, পৌরপিতারা, নিশ্চয় দেশের বাইরে যান। অন্তত একটু আনন্দ করতে, ফুর্তি করতে ব্যংককে যান নাই, তা হতেই পারে না। ওখানে কি কোন রাস্তায় কাদা দেখেছেন। কিংবা দেখেছেন ডাস্টবিন উপচে পড়ছে রাস্তার ধারে, ময়লা-আবর্জনা নিয়ে মোচ্ছব বসিয়েছে কাক ও কুকুর। ব্যাংককে বস্তি আছে, গরিবও আছে বিস্তর। আমাদের দেশের মতো থাইল্যান্ডও এশিয়ারই দেশ। কৃষিনির্ভর দেশ। কিন্তু ব্যাংককের রাস্তায় নোংরা ময়লা নেই মোটেও। পরিচ্ছন্নতা ধনীর ধন নয়, ওটা সভ্যের স্বভাব। সভ্যতা বলতে শুধু যন্ত্র সভ্যতা বলছি না, যারা যা সংস্কৃতি, তা ভূমি বা বনকেন্দ্রিক হরেও আমার কাছে তাকে উন্ন বলতে আমার অসুবিধা নাই। যেমন আমাদের সাঁওতাল বাড়িগুলো বাঙালি কৃষকের বাড়ির থেকে অনেক পরিস্কার। আর আমরা ঢাকাটাকে কী বানিয়ে রেখেছি? রাস্তা জুড়ে থিকথিক করছে কাদা। বাতাস জুড়ে সীসা, কার্বন ডাই অক্সাইড, সালফার তো আছেই। আর আছে ধূলা। এতো ধূলা কেন ঢাকার রাস্তায়! কন্সট্রাকশন ওয়ার্ক কি পৃথিবীর আর কোন শহরে হয় না?
ঢাকা তো একবার তাকাতে পারে চট্টগ্রাম শহরের দিকে। ঢাকার চেয়ে চট্টগ্রাম অনেক বেশি পরিস্কার। ঢাকায় একটা পরিচ্ছনতা অভিযান চালানো যায় না! প্রথমে কাজ হবে, ঢাকার রাস্তা নথেকে ধূলাবালিকাদা অপসারণ। দরকার হলে ৭ দিন ধরে সব কাজকর্ম বন্ধ করে ট্রাক লাগিয়ে, জুতা আবিস্কারের মতো করে ঢাকার রাস্তাঘাট পরিস্কার করতে হবে। এই সরকার একটাব ভালো কাজ করেছে। পলিথিন বন্ধ করে দিয়েছে। এতে জঞ্জাল অনেক কমেছে আশা করি। এরপর আসছে নতুন আপদ। প্লাস্টিকের তৈরি পানির বোতল। প্রথম দিকে সবাই কিপ্টের মতো বোতল জমিয়ে রাখতো। এখন ফেলে দিচ্ছে। এগুলো রিসাইকেল করার বিষয়ে এ দেশে কোন বাধ্যবাধকতা নাই। এ বিষয়ে নিয়ম করতে হবে। এই সরকার আরো একটা ভালো কাজ করেছে, টুস্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করে। এ বিষয়ে কোন ধরণের শিথিলতা দেখানোর দরকার নেই।
এখন আরেকটা কাজ করা দরকার। ঢাকার রাস্তার দুধার ঘেঁষে বড়বড় মার্কেট হচ্ছে যেগুলোর পার্কিং প্লেস নাই। এ রকমটা চলতে পারে না। এক: মার্কেটে আসা গাড়িগুলোর জন্য চাই নিজস্ব পার্কিং। দুই: এ ছাড়া ট্যাক্সি, বেবিট্যাক্সি, রিকশা যোগে অনেকেই আসেন, তাদের ভিড়বার জন্য চাই জায়গা। আমার প্রস্তাব হলো, বহুতল মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিং তো লাগবেই। রাস্তার তলাটা ছাড়তে হবে এই সব রিকশা-বেবিট্যাক্সি থামানোর জন্য। একেকটা বিল্ডিং কী করে রাস্তার একদম গা ঘেষে এক ইঞ্চি জায়গা না ছেড়ে আকাশের দিকে ওঠে?
বহুতল ভবন উঠছে ঢাকায়। এদেশে মানুষ বেশি, জায়গা কম। বহুতলকে নিষিদ্ধ করার কোন কারণ দেখি না। কিন্তু দেখতে হবে, সেসব নিয়ম মেনে উঠছে কিনা। ফায়ারস্কেপ আছে? একটা ২০ তলা ভবনে আগুন লাগলে কী হবে? কেউ জানে না। আমাদের দমকল বাহিনীকেও সাজাতে হবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে। বহুতলে আগুন লাগলে যেন তারা তা প্রতিরোধ করতে যেতে পারে।
ঢাকার পার্কগুলো বেদখল হয়ে আছে। এগুলো উদ্ধার করতে হবে। ভরে দিতে হবে গাছেগাছে। স্কুলকলেজগুলোতে খেলার মাঠ চাই। মাঠ ছাড়া স্কুল তো আমরা কল্পনাও করতে পারি না। যা কল্পনা করা যায় না তাই আছে বাস্তবে। মাঠবিহীন স্কুল।
আমাদের নদী বাঁচাতে হবে। বুড়িগঙ্গা আর শীতলক্ষ্যা আর তুরাগ বাঁচাতে হবে। আমাদের জলাশয়গুলো ভরাট হওয়া রোধ করতে হবে, আমাদের ট্যানারির দূষণ রোধ করতেহ হবে, তবে সবার আগে করা দরকার অভ্যাস বদলানো। আমাদের শপথ করতে হবে, আমরা নোংরা হবো না, আমাদের শহর নোংরা রাখব না। সরকার কত টাকা খরচ করে কিছু করছে, ঢাকার রাস্তাঘাট পরিস্কার করার জন্য কিছু করতে পারে না। পর্যাপ্ত সংখ্যক ট্রাক আর প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক কি তারা কাজে লাগাতে পারে না? এটাকে কি একটা ক্রাশ প্রোগাম হিসাবে নেওয়া যায় না?
আর দরকার ঢাকার ফুটপাথগুলাকে চালু করা। বেবিট্যাক্সি কমছে কমুক, রিকশাও সব রাস্তায় চাই না। বদলে হাটতে চাই। কিন্তু হাঁটব কীভাবে? ফুটপাথ আছে! ফুটপাথ হয় নাই, নয়তো বেদখল নয়তো ডাস্টবিনের দখলে, নয়তো নোংরা কাদায় পরিপূর্ণ।
বাইরের লোকেরা এই শহরে এসে কী যে ভাবে? ভাবে যে তারা নরকে এসে পড়েছে! ভাবে এটা সভ্যতার বাইরের কোন একটা অঞ্চল। ভাবে যে এরা মানুষের পরেই সবচেয়ে সভ্য প্রাণী। যা হোক ঢাকাকে আমরা পরিস্কার পরিচ্ছন্ন দেখতে চাই। এ কথা বললেই বলা হয়, এত লোক, এটা ম্যানেজ করা অসম্ভব। ঢাকা শহরে প্রায় ৭/৮ লক্ষ রিকশা চলে। একটা রিকশা চালায় কমপক্ষে দু’জন শ্রমিক। তাহলে রিকশাওয়ালা আছেন ১৬ লক্ষ। তাদের পরিবার পরিজন আছে ৫০ লক্ষ লোক। আর আছে গার্মেন্টস শ্রমিক। এরাও হয়তো বলবে ২৫ লক্ষ গার্মেন্টসগুলোকে ঢাকার বাইরে চট্টগ্রামের পথে নেওয়া দরকার। গার্মেন্টস মালিকরা রাজি। তারা সরকারের কাছে জায়গা চান। সরকার কি একটা গার্মেন্টস পল্লীর জায়গা দিতে পারে না। রিকশা বন্ধ করে এত লোককে পথে বসানোর কথা আমি বলতে পারি না। তবে, বিকল্প কর্মসংস্থান কি করা যায় না! ঢাকামুখী জনশ্রোত রোধ করতে বিকেন্দ্রীকরণ দরকার। সেটার কোন লক্ষণ তো দেখি না।
আর আজ হোক, কাল হোক, রিকশা তুলে দিতেই হবে। ২০০৬ সালে রিকশা তুলে দেবো, এই লক্ষ্য নির্ধারণ করে রিকশাওয়ালাদের জন্য বিকল্প কাজের কথা ভাবা দরকার। আসলে দরকার বিকেন্দ্রীকরণ। ঢাকামূখী জনস্রোত বন্ধ করতে হবে। সেটা করতে গিয়ে কেবল জুলুম করতে চলবে না, জোর করে রিকশা-বস্তি উঠিয়ে দিলেই চলবে না। ঢাকার বাইরে সারাদেশে কর্মসংস্থান তৈরি করতে হবে। যেন নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে মানুষ বস্তিবাসী হওয়ার জন্য ঢাকায় আসতে বাধ্য না হয়। কিন্তু এ ব্যাপারে নীতি-নির্ধারকদের আদৌ কোন ভাবনা আছে বলে তো মনে হয় না। কিন্তু এই বিষয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। স্থানীয় সরকারগুলো শক্তিশালী করা থেকে শুরু করে। সারাদেশের সমউন্নয়ন নিশ্চিত করা দরকার। আজ থেকে ১৫ বছর পরে এই ঢাকা শহরের কি হবে, কেউ জানে না। আমি মাঝেমধ্যে দু:সপ্ন দেখি: ঢাকা একটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছি। পানি, বিদ্যুত, গ্যাসের অভাবে, পয়নিষ্কাশন ব্যবস্থার অপ্রতুলতায়, যানজটে, মানুষের ঘনত্বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গিয়ে ঢাকা শহরের মানুষ মরে পড়ে থাকবে। ভবিষ্যতে বাইরের মানুষ সেই শহরে এসে দেখবে এখানে একদা একটা শহর ছিল.... এখন শহর আছে মানুষ নাই... আছে শুধু কঙ্কাল...’
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
December
(1121)
-
▼
Dec 03
(44)
- ১০০ কোটি ডলারে মুক্তি পেলেন প্রিন্স মিতেব
- ‘তিন তালাক দিলে স্বামীর তিন বছরের জেল’
- মিয়ানমার-বাংলাদেশ সফর শেষে বিমানে যা বললেন পোপ ফ্র...
- নাটোরে বিএনপি নেত্রীকে সভায় যেতে বাধা : দুইজন গুলি...
- তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ টাকা ক্ষতিপূর...
- রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্র...
- আনিসুল হকের প্রতি পরিচ্ছন্নকর্মীদের ভালোবাসা
- বাংলাদেশের যে সব জায়গা থেকে দেখা যাবে ‘সুপারমুন’
- পুলিশের আশ্বাসে অনশন ভাঙলেন দিয়াজের মা
- শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে মেয়র পদে ভোট
- এ মাসেই হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র
- গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণীর স্কেলে বেতন দিতে হাই...
- ইবির ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল
- কুমিল্লায় হাতবোমা ও গুলিসহ একজন আটক
- পাথর কোয়ারি দখল: আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত অর...
- চাকরির নিয়োগ পরীক্ষা দিতে এসে প্রাণ হারাল কিশোর
- শ্রীপুরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
- ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে :...
- বরিশালে মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, গ্রেফ...
- সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
- মিথ্যা তথ্য দিয়েছিলেন ফ্লিন, জানতেন ট্রাম্প
- জনদরদি সেজে মাদক ব্যবসায় ‘পঁচিশ’
- প্রধান শিক্ষককে পেটাল যুবলীগ নেতা, বার্ষিক পরীক্ষা...
- পদ শূন্য ঘোষণার ৩ মাসের মধ্যে ডিএনসিসির নির্বাচন
- আসামি ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলা
- আগুনে ৪ ঘর ও ৭ দোকান পুড়ে ছাই
- পুঠিয়ায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
- তিন ‘তালাক’ বললেই স্বামীর তিন বছরের জেল!
- লঘুচাপ সক্রিয়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত
- নৌকা উল্টে ১১ জনের প্রাণহানি
- আজ বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ
- গেজেট প্রকাশে ফের সময় পেল সরকার
- বগুড়ায় সেনাসদস্য হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ...
- কুমিল্লা মহানগর যুবদল সভাপতি আবু গ্রেফতার
- নিখোঁজের দেড় মাস পর গৃহবধূর বস্তাবন্দি দেহাবশেষ উদ...
- এনা বাসের ধাক্কায় জেএসসি পরীক্ষার্থী নিহত
- নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ মিছিল
- নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে ডাকাত নিহত
- চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা সম্পন্ন
- ‘রোহিঙ্গা’ শব্দ এড়িয়ে যাবার ব্যাখ্যা দিলেন পোপ
- কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক ইয়াবাসহ গ্রেফতার
- চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনজীবনে দুর্ভোগ
- সুপার মুন নাইট, উপভোগ করুন...
- ২০০২ সালে আনিসুল হক লিখেছিলেন- ঢাকা এতো নোংরা কেন?
-
▼
Dec 03
(44)
-
▼
December
(1121)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...