Wednesday, July 10, 2013

ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করেছে তদন্ত দল

ভারতের বিহার রাজ্যের বুদ্ধ গয়ার মহাবোধি মন্দির কমপ্লেক্সে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে শনাক্ত করেছেন তদন্ত কর্মকর্তারা। সিসি টিভিতে ধারণ করা ভিডিও ফুটেজ পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা গতকাল মঙ্গলবার জানিয়েছেন। মহাবোধি মন্দির কমপ্লেক্সে গত রোববার সকালে পরপর নয়টি বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুজন বৌদ্ধ সন্ন্যাসী আহত হন। মন্দিরে স্থাপিত সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে সম্পৃক্ত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা ছয়জন সন্দেহভাজনকে শনাক্ত করেছি। এর মধ্যে একজন নারী। বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টা আগে মন্দিরের ফটক ও প্রাচীরের কাছাকাছি অবস্থানে তাঁদের ঘোরাফেরার বিষয়টি ভিডিও ফুটেজে ধরা পড়েছে।’ পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনজন সন্দেহভাজন অপ্রকাশিত একটি স্থান দিয়ে মন্দিরের আঙিনায় ঢোকে। অন্য দুজন মন্দিরের ফটকের কাছে একটি গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল। ওই গাড়িতে করেই তারা ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন ছিল দীর্ঘদেহি, যার কাঁধে একটি ব্যাগ ছিল। তবে মন্দিরে যে ১৬টি সিসি টিভি ক্যামেরা ছিল, তার সবগুলোই নিম্নমানের। তাই পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিদের চেহারা সঠিকভাবে শনাক্ত করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও গোয়েন্দা ব্যুরোর পাশাপাশি বিহারের পুলিশ বর্তমানে বুদ্ধ গয়া মন্দির ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে ভিডিও ফুটেজ বিশ্লেষণে ব্যস্ত। একজন পুলিশ কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা সন্দেহভাজন ছয় ব্যক্তির সঙ্গে মন্দিরের ব্যবস্থাপনা কমিটির গত ছয় মাসে কাজ করা ছয়জন ব্যক্তির চেহারা মেলানোর চেষ্টা করা হচ্ছে। ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কাজ করা ওই ছয় ব্যক্তি বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকে বর্তমানে পলাতক বলেও জানান ওই কর্মকর্তা। পুলিশের মগাধ রেঞ্জের উপমহাপরিদর্শক এন এইচ খান বলেন, বিস্ফোরণের ঘটনার বেশ কিছু যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। তবে এনআইয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো প্রকাশ করা হবে না। আইএএনএস

রাস্তায় ডিম ভাজবেন না

রাস্তায় ডিম ভাজবেন না। যদি ভাজতেই হয়, কড়াই বা অন্য কোনো পাত্র ব্যবহার করুন। কাজ শেষে আবর্জনা ও ডিমের অবশিষ্টাংশ যথাস্থানে (ময়লা ফেলার পাত্রে) ফেলুন। পর্যটকদের প্রতি এমনই অনুরোধ জানিয়েছেন বিশ্বের রেকর্ড উচ্চ তাপমাত্রার স্থান যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। আজ বুধবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কটি বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার (৫৭ ডিগ্রি সেলসিয়াস) স্থান অর্জনের স্বীকৃতিপ্রাপ্তির শতবর্ষ উদ্যাপন করবে। এর আগ মুহূর্তে পার্কটির কর্তৃপক্ষ রাস্তায় ডিম না ভাজার এই অনুরোধ জানাল। দর্শনার্থীদের হাত থেকে পার্কের সৌন্দর্য রক্ষায় ও একে পরিচ্ছন্ন রাখতেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডার মাঝামাঝি অবস্থিত ডেথ ভ্যালি ন্যশনাল পার্কটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে ৮৬ মিটার নিচে অবস্থিত। এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু ও শুকনো অঞ্চল। আর এখানকার তাপমাত্রা বিশ্বের সর্বোচ্চ হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। প্রতিদিন প্রায় কয়েক হাজার দর্শনার্থী পার্কে বেড়াতে আসেন। তাঁরা তাপমাত্রা পরখ করতে রোদে ডিম ভাজেন। সম্প্রতি দেখা যাচ্ছে, রাস্তায় ডিম ভাজার কারণে পরিবেশ নোংরা হয়ে উঠছে। একই সঙ্গে যত্রতত্র ফেলা ডিমের খোসাসহ অবশিষ্টাংশ পরিষ্কার করতে পার্কটির কর্মচারীদের নাভিশ্বাস। এ সমস্যা দূর করতে পার্ক কর্তৃপক্ষ রাস্তায় ডিম না ভেজে কড়াই বা পাত্র ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। কীভাবে পার্কে রোদে কড়াইতে ডিম ভাজতে হবে, তার একটি ভিডিওচিত্রও পোস্ট করা হয়েছে পার্কের ফেসবুক পেজে। আর একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ডিমের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। টেলিগ্রাফ।

সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির শীর্ষ পদে রদবদল

সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির শীর্ষ পদে হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে। পবিত্র মাহে রমজান সামনে রেখে জাতিসংঘ মহাসচিব বান কি মুন যখন দেশটির সব রাজনৈতিক দলকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন, তখনই ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন এল। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ঘাসান হিত্তো গত সোমবার পদত্যাগ করেছেন। পশ্চিম সিরিয়ার হোমসের বিদ্রোহী-নিয়ন্ত্রিত খালদিয়াহ শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী দশম দিনের মতো অভিযান পরিচালনার পর তিনি পদত্যাগ করলেন। অন্তর্বর্তী সরকার গঠনে ব্যর্থ হয়ে গত সোমবার পদত্যাগ করেন ঘাসান। সিরিয়ার ন্যাশনাল কাউন্সিল এ বছর মার্চে তাঁকে নিয়োগ দিয়েছিল। বাথ পার্টির কেন্দ্রীয় কমিটি সিরিয়ার নতুন নেতৃত্ব পরিচালনার জন্য ১৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করেছে। কমিটিতে আসাদ ছাড়া পার্টির পুরোনো প্রধানদের কাউকে রাখা হয়নি। দলের মহাসচিব হিসেবে তিনিই থাকছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ২০০৫ সালের পর এবারই ক্ষমতাসীন দলটির পুনর্বিন্যাস করা হলো। দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আসাদ বলেন, দেশে গত ২৭ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে জনগণের আরও কাছাকাছি যেতে হবে। উন্নয়নের জন্য বেশি কাজ করতে হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় প্রকাশিত খবরে আসাদ বলেন, ‘বাস্তবতা বিবেচনায় নিয়ে দলকে কাজ করতে হবে। স্বেচ্ছাশ্রম ও সংলাপের সংস্কৃতি চালু করতে হবে।’ এর আগে জাাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ায় অব্যাহত সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে পবিত্র রমজান মাসে সব পক্ষের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সিরিয়ার সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মির সব সামরিক ইউনিটকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’ রমজান উপলক্ষে এই আহ্বানের সঙ্গে বন্দীদের মুক্তি দেওয়ারও অনুরোধ জানান বান কি মুন। এএফপি।

ফাঁসি হতে পারে মোশাররফের

পারভেজ মোশাররফ
দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অপরাধে পাকিস্তানের স্বৈরশাসক পারভেজ মোশাররফের ফাঁসি হতে পারে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাঁর বিচার শুরুর আদেশ দিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টে গতকাল মোশাররফের জামিনের শুনানি হয়। ১৯৯৯ সালে দেশের সেনাপ্রধান থাকাকালে মোশাররফ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করেন। এখন নওয়াজ শরিফ আবার দেশের প্রধানমন্ত্রী। মোশাররফের অস্তিত্ব টিকে থাকা মানে উৎখাতের সেই স্মৃতির কশাঘাতে প্রধানমন্ত্রীর জর্জরিত হওয়া। তাই ধারণা করা হচ্ছে, মোশাররফ সর্বোচ্চ শাস্তিই পাবেন। দ্য সিডনি মর্নিং হ্যারাল্ড।

ম্যান্ডেলার অবস্থা স্থিতিশীল, জানালেন জ্যাকব জুমা

নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক, তবে স্থিতিশীল রয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো ওই বিবৃতিতে জানানো হয়েছে, ম্যান্ডেলার প্রতি সমর্থন জানিয়ে যাঁরা দেশ ও দেশের বাইরে থেকে বার্তা পাঠিয়েছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট জুমা তাঁদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ম্যান্ডেলাকে হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন—এমন খবর নাকচ করে দিয়েছেন জুমা। গতকাল হাসপাতালের বাইরে প্রেসিডেন্ট জুমার বিবৃতি পড়ে পড়ে শোনানো হয়। এ সময় গত পাঁচ দিনে ম্যান্ডেলার শারীরিক অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। বিবিসি।

লাতিন আমেরিকাই হতে পারে স্নোডেনের ঠিকানা

এডওয়ার্ড স্নোডেন
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর নৈতিক সমর্থনের পর মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের লাতিন আমেরিকায় আশ্রয় পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করে ফেরারি এই কর্মকর্তা দুই সপ্তাহ ধরে মস্কোর শেরেমেতিয়েভা বিমানবন্দরে আছেন। রাশিয়া থেকে কিউবায় ট্রানজিট নিয়ে লাতিন আমেরিকায় যেতে হয়। বলিভিয়া, ভেনেজুয়েলা ও নিকারাগুয়া ইতিমধ্যে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। স্নোডেনের বিষয়ে এত দিন চুপ থাকলেও গত সোমবার কিউবা তাঁর লাতিন আমেরিকায় আশ্রয়ের প্রতি সমর্থন জানায়। তবে কিউবায় স্নোডেনকে আশ্রয় দেওয়া হবে কি না, তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট রাউল। কিউবা সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিয়েছে। তাই দেশটি এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বড় শত্রু হিসেবে বিবেচিত স্নোডেনকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া উইকিলিকসের পক্ষ থেকে বলা হয়, স্নোডেনের প্রতি সত্যিই সংহতি প্রকাশ করে থাকলে রাউলের উচিত তাঁকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রকাশ্য ঘোষণা দেওয়া। স্নোডেন লাতিন আমেরিকার কোনো দেশে আশ্রয় পেলেও নানা জটিলতায় পড়তে পারেন। বিশেষ করে, তিনি রাশিয়া থেকে কীভাবে বের হবেন, তা স্পষ্ট নয়। বিশ্লেষকেরা বলছেন, স্নোডেন রাশিয়া থেকে বের হতে পারলেও তাঁকে হয়তো পশ্চিম ইউরোপের আকাশসীমা অতিক্রম করতে দেওয়া হবে না। আবার স্নোডেনের বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে চায় রাশিয়া। ফলে কোনো পাসপোর্ট ছাড়া শেরেমেতিয়েভা বিমানবন্দর ছেড়ে যাওয়া তাঁর জন্য কঠিন হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, স্নোডেন কীভাবে রাশিয়া ছেড়ে যাবেন, সেটা তাঁর ব্যাপার। মস্কো এ ব্যাপারে কিছুই বলছে না। হংকং থেকে গত ২৩ জুন রাশিয়ায় যান স্নোডেন। সারা বিশ্বের জনসাধারণের ওপর মার্কিন নজরদারির গোয়েন্দা তথ্য ফাঁস করে তিনি যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েন। তাঁর ব্যাপারে একটি ভারসাম্যপূর্ণ কঠিন অবস্থান নিতে রাশিয়া একরকম বাধ্য হয়েছে। কারণ ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় মস্কো। আশ্রয়ের আবেদন গ্রহণ করেছে ভেনেজুয়েলা: স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেবে ভেনেজুয়েলা। এ ব্যাপারে তাঁর আবেদন গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য স্নোডেনের প্রতি গত সোমবার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে বিচার এড়াতে স্নোডেন ২৭টি দেশে আশ্রয়ের আবেদন করেছিলেন। মাদুরো সাংবাদিকদের বলেন, তিনি স্নোডেনের আবেদনপত্র গ্রহণ করেছেন। এখন তিনি কারাকাসে আসতে চান কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এএফপি।

ওসামার অবস্থান নির্ণয়ে সরকারের ব্যর্থতা ছিল

ওসামা বিন লাদেন
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানি কর্তৃপক্ষের অগোচরে ওই দেশে বছরের পর বছর গোপনে বসবাস করেছিলেন। পাকিস্তান সরকারের প্রায় সব পর্যায়ে অযোগ্যতা ও অবহেলার কারণেই এমনটা সম্ভব হয়েছে। পাকিস্তান সরকারের গঠিত অ্যাবোটাবাদ কমিশন নামের বিচার বিভাগীয় কমিটির গোপন প্রতিবেদনে এই অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রতিবেদনটি ফাঁস হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ২০১১ সালের মে মাসে মার্কিন কমান্ডো বাহিনী ওসামাকে হত্যা করে। ঘটনাটিকে ‘খুনের অপরাধ’ বলে অ্যাবোটাবাদ কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ৩৩৬ পৃষ্ঠার প্রতিবেদনে পাকিস্তানের বিভিন্ন স্থানে সপরিবারে ওসামার অবস্থানের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। ২০০৫ সালের আগস্টে অ্যাবোটাবাদে বসবাস শুরু করার আগ পর্যন্ত ওসামার পরিবার আফগান সীমান্ত এলাকা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা সোয়াত ও হরিপুর এবং আরও দু-একটি সম্ভাব্য স্থানে অবস্থান করে। এ সময় তারা অত্যন্ত সাধারণ ও মিতব্যয়ী জীবন যাপন করত। তবে তারা জনসমক্ষে নিজেদের প্রকাশ করত না। আত্মগোপনের জন্য ওসামা বিন লাদেন বিশেষ ধরনের টুপি (কাউবয় ক্যাপ) ব্যবহার করতেন। পাকিস্তানের অভ্যন্তরে অনুপ্রবেশ করে ওসামাকে হত্যার অভিযান চালানোয় মার্কিন কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ হয় পাকিস্তান। এতে দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে। ওসামা হত্যার পরপরই ঘটনাটি তদন্তের জন্য পাকিস্তানি পার্লামেন্টের আহ্বানে স্বাধীন অ্যাবোটাবাদ কমিশন গঠন করা হয়। পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) তৎপরতা সম্পর্কে স্থানীয় গোয়েন্দা কর্তৃপক্ষের (আইএসআই) অজ্ঞতার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়। কমিশনের প্রতিবেদনে অ্যাবোটাবাদে বহুল আলোচিত মার্কিন কমান্ডো হামলাকে ‘পাকিস্তানের ইতিহাসে ১৯৭১ সালের যুদ্ধের পর সবচেয়ে অপমানজনক ঘটনা’ বলে উল্লেখ করা হয়। হামলার নাটকীয় বিবরণ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়। ওসামার তিন স্ত্রী, পাকিস্তানের অন্তত ২০০ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও অন্যদের সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদনে অভিযানের শেষ মুহূর্তের অবস্থা নিয়ে কথা বলে ওসামার পরিবার। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা ওই প্রতিবেদন ফাঁস করে। এএফপি ও বিবিসি।

বিশ্বব্যাপী দুর্নীতি বেড়েছে

বিশ্বে দুর্নীতি আরও বেড়েছে। বৈশ্বিক দুর্নীতির চিত্র নিয়ে পরিচালিত একটি জরিপে এমনই আভাস পাওয়া গেছে। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ওই জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি মনে করেন, গত দুই বছরে দুর্নীতি পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আর এক-চতুর্থাংশ মনে করেন, তাঁরা গত এক বছরে কর্মকর্তাদের অন্তত একবার ঘুষ দিয়েছেন। গতকাল মঙ্গলবার জরিপের ফল প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাপী দুর্নীতির অবস্থা নিয়ে পরিচালিত জরিপে আরও দেখা গেছে, পুলিশ, আদালত, রাজনৈতিক দলসহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা কমেছে। অথচ এই প্রতিষ্ঠানগুলোর কাজই হচ্ছে মানুষকে সহায়তা বা রক্ষা করা। জরিপে অংশগ্রহণকারীরা মনে করেন, ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক সংকটে পড়ার পর থেকে দাপ্তরিকভাবে দুর্নীতি প্রতিরোধের উদ্যোগও কমেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১৩’ শীর্ষক এই জরিপ দুর্নীতির ওপর পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় জরিপ বলে দাবি করা হচ্ছে। বিশ্বের ১০৭টি দেশের এক লাখ ১৪ হাজার ব্যক্তির ওপর এই জরিপ চালানো হয়। জরিপে ২৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা গত ১২ মাসে অন্তত একবার কোনো সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানের সদস্যকে ঘুষ দিয়েছেন। ফলে দেখা যাচ্ছে, আগের জরিপের চেয়ে কোনো অগ্রগতি হয়নি। টিআই দারিদ্র্যের সঙ্গে দুর্নীতির যোগসূত্রের দিকে ইঙ্গিত করেছে। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ১০টি দেশের আটটিই আফ্রিকা মহাদেশের। ঘুষ দেওয়ার ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে সিয়েরা লিয়ন। জরিপে অংশ নেওয়া দেশটির ৮৪ শতাংশ নাগরিক ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন। সিয়েরা লিয়নের পরে রয়েছে যথাক্রমে লাইবেরিয়া (৭৫ শতাংশ), ইয়েমেন (৭৪ শতাংশ) ও কেনিয়া (৭০ শতাংশ)। আর তালিকার নিচের দিকে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০১১ সালের কথিত আরব বসন্তের পর বেশির ভাগ আরব দেশে দুর্নীতির মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিপ্লবের ফলে যে চারটি আরব দেশের সরকারের পতন ঘটে, তার মধ্যে তিনটি দেশের বেশির ভাগ উত্তরদাতা বলেন, দেশে গত দুই বছরে দুর্নীতির মাত্রা বেড়েছে। দেশ তিনটি হচ্ছে মিসর, তিউনিসিয়া ও ইয়েমেন। জরিপে ১০৭টি দেশের মধ্যে ৩৬টি দেশের উত্তরদাতারা পুলিশকেই দেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন। আর ১০টি দেশের উত্তরদাতারা মনে করেন, বিচার বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে ৫১টি দেশের উত্তরদাতারা মনে করেন, দেশের রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি প্রতিরোধে এসব দেশের সরকারের উদ্যোগের ব্যাপারে মানুষের মূল্যায়ন ইতিবাচক নয়। ২০০৮ সালে ৩১ শতাংশ উত্তরদাতা সরকারের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করলেও এবার সেই হার মাত্র ২২ শতাংশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিউগুয়েট লাবেলে বলেন, ‘বিশ্বব্যাপী ঘুষ দেওয়ার হার খুবই উচ্চমাত্রায় রয়ে গেছে। তবে মানুষ বিশ্বাস করে, দুর্নীতি প্রতিরোধের শক্তি তাদের রয়েছে।’ এএফপি, রয়টার্স ও বিবিসি।

এই বর্ষাতে by হাসান ইমাম

বাজারে নানা ধরনের জিনিস আছে, যেগুলো ব্যবহার করে এই বর্ষায় নিজেকে রাখতে পারেন সুরক্ষিত। এ সময়ে নিত্যসঙ্গী হতে পারে ছাতা, বর্ষাতি বা রেইনকোট ও গামবুট। রোদ-বৃষ্টি যা-ই হোক না কেন, ছাতাকে বন্ধু মনে করেই সঙ্গে রাখুন।

ক্ষমতায়ন: মারিওন বারতোলি টেনিসের নতুন চ্যাম্পিয়ন

প্রমীলা টেনিসের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিযোগী তিনি। এবার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন, তা-ও আবার উইম্বলডনে। ৪৭টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেলা মারিওন বারতোলি টেনিসের এ উন্মুক্ত যুগে কোনো সেট না হেরে উইম্বলডন জেতা ষষ্ঠ খেলোয়াড়।

মৌসুম বাদলা দিনে বাইরে গেলে by নাদিয়া মাহমুদ

আবহাওয়ার মন বোঝা দায়। দিনে কখনো রোদ থাকছে, কখনো আকাশ কালো করে নামছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টি কোনো কোনো দিন একটানা চলছে। তাই তো বর্ষার এ সময়টায় বাইরে বের হওয়ার আগে বাড়তি প্রস্তুতি নিতে হয়।

স্টাইল: গলফার সিদ্দিকুর রহমান রুটিন মেনে জীবন by রয়া মুনতাসীর

গলফ খেলোয়াড় সিদ্দিকুর রহমান ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। গড়েছেন ইতিহাস। গলফের এই খেলোয়াড়ের জীবনযাপন একেবারেই সাদামাটা

সফল হওয়ার রহস্য কী? স্বপ্ন দেখতে হবে।

সাফল্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত by গোলাম মর্তুজা

মাহমুদা আফরোজ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার। সারদা পুলিশ একাডেমির ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ রয়েছে তাঁর ঝুলিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই ছাত্রীর মুকুটে এবার যুক্ত হলো আরেকটি পালক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফের তালা

নিয়োগ-বাণিজ্য ও উপাচার্যের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আমির হোসেন খানকে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে সরকার-সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ।

র‌্যাবের করা মামলা দুটি প্রত্যাহারের সিদ্ধান্ত  বিচার চান লিমন সরকারের সুমতি

প্রায় আড়াই বছর নানা হয়রানির পর ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা র‌্যাবের মামলা দুটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেন,

গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন শীর্ষক গোলটেবিল প্রতিহিংসার রাজনীতি আর নয়

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনই সমঝোতা হওয়া দরকার। এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। তা না হলে দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস ফিরবে না।

বিসিএস পরীক্ষার্থীদের শাহবাগ অবরোধ

সদ্য প্রকাশিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন কয়েক শ চাকরিপ্রার্থী। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ভুল বোঝাবুঝির কারণে এমনটি ঘটেছে: এডিসি শফিকুল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনারের কার্যালয়ে দুই অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) মারামারির ঘটনাটি রাগের মাথায় ও ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে বলে মন্তব্য করেছেন এডিসি শফিকুল ইসলাম।

জনগণের উদ্দেশে নাসিম-ভুল করেছি সংশোধনের সুযোগ দিন

সরকার পরিচালনা করতে গিয়ে নিজেদের কিছু ভুল আছে স্বীকার করে তা সংশোধনের জন্য জনগণের কাছে সুযোগ চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন।

পদ্মায় ২৪০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব চীনের

পদ্মা সেতু প্রকল্পে ২৪০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের পলি টেকনোলজি করপোরেশন। তবে এতে মূল অর্থায়ন করতে চায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন এক্সিম ব্যাংক।

পবিত্র রমজান কাল থেকে

আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আজ বুধবার রাতে প্রথম তারাবির নামাজ পড়া হবে। এরপর ভোররাতে খাওয়া হবে সেহরি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বিএনপি নেতাদের অভিমত-রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগকেই বোঝানো হয়েছে

কেবল রাজনৈতিক দল, পুলিশ বা বিচারব্যবস্থা নয়, বর্তমান সরকার আমলে সব সেক্টরেই দুর্নীতি বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাঁদের অভিমত, এই সরকারের আমলে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে।

১৪ দল নেতাদের প্রতিক্রিয়া-অরাজনৈতিক শক্তি ক্ষমতায় আনতেই টিআই প্রতিবেদন

'গ্লোবাল করাপশন ব্যারোমিটার-২০১২' শীর্ষক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করেন ১৪ দলের নেতারা। তাঁরা বলেছেন, অরাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনার পক্ষে ওকালতি করতেই এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।

টিআই-টিআইবির এ পার্থক্য কেন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে পরিবেশিত বিশ্বব্যাপী দুর্নীতির জরিপ-সংক্রান্ত প্রতিবেদনে পার্থক্য পাওয়া গেছে।

অবশেষে লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা ২ মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত

ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা দুটি মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আদেশ দিয়েছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জরিপ-রাজনৈতিক দল দুর্নীতির শীর্ষে

বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হলো রাজনৈতিক দল আর পুলিশ বিভাগ। তার পরই রয়েছে বিচার বিভাগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য।

'ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ছিল পাকিস্তানের'

জনসম্মুখে কঠোর সমালোচনা করলেও আড়ালে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের গোপন সমঝোতা ছিল। এ ব্যাপারে দুই দেশের মধ্যে কোনো লিখিত চুক্তি না থাকলেও রাজনৈতিক বোঝাপড়া ছিল।

ভারত-চীনের মধ্যে শিগগিরই হটলাইন

সীমান্তে সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি পরিহারের লক্ষ্যে শিগগিরই হটলাইন চালু করতে যাচ্ছে ভারত ও চীন। পরিকল্পনা অনুযায়ী, প্রতিবেশী এ দুই দেশের সামরিক অভিযান পরিচালনা সংক্রান্ত মহাপরিচালকের কার্যালয়ের (ডিজিএমও) মধ্যে যোগাযোগের এ সংযোগ স্থাপন করা হবে।

'গুগল ফেসবুকের সার্ভারে সরাসরি ঢোকে এনএসএ'

এডওয়ার্ড স্নোডেন দাবি করেছেন, গুগল, ফেসবুক ও অ্যাপলের সার্ভারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) সরাসরি অনুপ্রবেশ করতে পারে। আর সেখান থেকে গ্রাহকের সব ধরনের তথ্য সংগ্রহ করে তারা।

ম্যান্ডেলার জন্মদিন ঘিরে নানা আয়োজন

নেলসন ম্যান্ডেলার পরিবারের সদস্যরা গত সোমবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ম্যান্ডেলার অবস্থা সম্পর্কে তাঁরা কোনো তথ্য না দিলেও গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল।

ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া-সিএনএনের আগাম চুক্তি!

নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার সম্প্রচার নিয়ে ম্যান্ডেলার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউজ চ্যানেল সিএনএনের একটি চুক্তি হয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় চ্যানেল এসএবিসির বদলে সিএনএনকে ম্যান্ডেলার শেষকৃত্য প্রচারের স্বত্ব দেওয়া হয়েছে।

রোজায় অমুসলিমদের প্রকাশ্যে পানাহার নিষিদ্ধ সৌদিতে

রমজান মাসে অমুসলিম বিদেশি নাগরিকদের জনসম্মুখে পানাহার নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার। দেশটির সরকার জানিয়েছে, কেউ এর ব্যত্যয় ঘটালে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

সিরিয়ায় বাথ পার্টির নেতৃত্বে পরিবর্তন

সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। ২৭ মাস ধরে চলা সংঘাতের মধ্যে হঠাৎ দলটির এ পদক্ষেপকে চমক হিসেবে দেখা হচ্ছে। চার দশক ধরে টানা ক্ষমতায় থাকা দলটির নেতৃত্বে সর্বশেষ পরিবর্তন আনা হয়েছিল ২০০৫ সালে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন-আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহারের চিন্তায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ের আগেই সব সেনা প্রত্যাহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের পর আফগানিস্তানে আর কোনো মার্কিন সেনা না রাখার বিষয়টিও বিবেচনা করছে তারা।

অ্যাবোটাবাদ কমিশনের প্রতিবেদন ফাঁস-সম্মিলিত ব্যর্থতা লাদেনের আত্মগোপনে সহায়ক হয়

সেনাদের পদক্ষেপ ও গুলির শব্দ ক্রমেই তিন তলার ঘরটির দিকে এগিয়ে আসছে। ঘরটিতে রয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন, তাঁর ছোট স্ত্রী আমাল ও এক মেয়ে। অনেক দেরি হয়ে গেছে তখন।

চারজনে একজনকে সেবা পেতে হয়েছে ঘুষ দিয়ে

বিশ্বে গত এক বছরে প্রতি চারজনে অন্তত একজন কোনো না কোনো প্রাতিষ্ঠানিক কাজের জন্য ঘুষ দিয়েছে। আর গত দুই বছরে দুর্নীতির মাত্রা বেড়েছে বলে বিশ্বাস করে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ।

গণতন্ত্রে উত্তোরণে মিসরের সামনে অনেক বাধা

সহজেই গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণ ঘটবে মিসরের- এমন কথা কেউ কখনো বলেননি। তবে সোমবার ভোরে রাজধানী কায়রোয় প্রেসিডেনশিয়াল গার্ডের সদরদপ্তরে সংঘটিত সহিংসতা জানান দিয়েছে, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে দেশটির সামনে রয়েছে অন্তহীন কঠিন বাস্তবতা।

অদক্ষতা নাকি উদাসীনতা?জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে

আমাদের দেশে যেকোনো উন্নয়নমূলক কাজ করতে গেলেই সক্ষমতার প্রশ্নটি উঠে আসে সবার আগে। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের আগ্রহ ও নীতি-নৈতিকতার প্রশ্নটিও জড়িত।

এর পরও টেন্ডারবাজি-বোধোদয় হবে কবে?

কয়লা ধুলেও যায় না ময়লা- কথাটির সত্যতা আবারও প্রমাণ করেছে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী। অভিযোগ রয়েছে, সোমবার আবদুল গনি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবন ঘেরাও করে রেখে দুটি কম্পানি ছাড়া আর কাউকে দরপত্র জমা দিতে দেয়নি তারা।

দৈনন্দিন বিজ্ঞান-ধুলাবালি থেকে রক্ষা করুন চোখ

ঘুমানোর সময় ছাড়াও আমরা নিয়মিত পলক ফেলি। মিনিটে প্রায় ১৫ বার। কিন্তু কেন? পলক ফেলা মূলত একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। অর্থাৎ আমরা না চাইলেও এমনিতেই পলক পড়ে যায়। তবে কখনো কখনো চাইলে দেরিতে পলক ফেলতে পারি।

ভালো থাকুন-তোতলামির চিকিৎসায় স্পিচ থেরাপি

তোতলামিতে আক্রান্ত শিশুদের অনেকেই আপনাআপনি ভালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ ও চিকিৎসার দরকার হয়। স্পিচ থেরাপি তোতলামির চিকিৎসার একটি বিশেষ পদ্ধতি।

ব্যক্তিত্ব-সুনীল মনোহর গাভাস্কার

৭০-এর দশকে ক্রিকেট খুব জনপ্রিয় খেলা ছিল না এ দেশে। কিন্তু তখনো বাংলাদেশে কিছু ক্রিকেটপাগল ছিলেন, যাঁরা রেডিওর সঙ্গে কান মিলিয়ে ক্রিকেট ধারাভাষ্য শুনতেন।

পবিত্র কোরআনের আলো-ইউসুফ (আ.)-এর পোশাকসংশ্লিষ্ট বিস্ময়কর ঘটনা

৯৬. ফালাম্মা- আন জা-আল বাশীরু আলকা-হু 'আলা- ওয়াজহিহী ফারতাদ্দা বাসীরান, কা-লা আলাম আকুল লাকুম, ইন্নী- আ'লামু মিনাল্লা-হি মা-লা তা'লামূন। ৯৭. কা-লূ য়া-আবা-নাসতাগফিরলানা- যুনূবানা- ইন্না- কুন্না- খা-তিঈন।

'নেতিবাচক পারসেপশনের নির্মাতা আওয়ামী লীগ নিজেই'

গাজীপুরসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের বিপুল ভোটে পরাজয়সহ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে একটি নেতিবাচক পারসেপশন তৈরি হয়েছে।

ফার্মাজায়ান্ট র‌্যানবেক্সিকে জরিমানা

র‌্যানবেক্সি ল্যাবরেটরিজ লিমিটেড হলো ভারতের একটি প্রসিদ্ধ ওষুধ কম্পানি, যা ১৯৬১ সালে করপোরেশনরূপে আত্মপ্রকাশ করে। ১৯৭৩ সালে কম্পানিটি জনসাধারণের ক্রয়ের জন্য বাজারে শেয়ার ছাড়ে।

বহে কাল নিরবধি-গণতন্ত্রের দুঃসময় by এম আবদুল হাফিজ

দেশে এ মুহূর্তে একটি ভয়াবহ সংকট বিরাজ করছে। আপাতদৃষ্টিতে এটিকে 'কার অধীনে কিভাবে দশম সংসদের নির্বাচন হবে'- এমন প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট সব চিহ্নিত করা হলেও সামষ্টিক দৃষ্টিকোণ থেকে নিবিড় পর্যবেক্ষণে তা এ দেশের গণতন্ত্রের সংকট বলেই প্রতীয়মান হয়।

বিশ্বায়নের কাল মিসরে ফৌজি দাপটের নেপথ্যে বাণিজ্যিক সাম্রাজ্য? by কামাল আহমেদ

মিসরের বর্তমান পরিস্থিতির সঙ্গে আমাদের এতটাই মিল যে অনেকেই এতে ছয় বছর আগের বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। নিজ নিজ অবস্থানে অনড়, মোটা দাগে বিভক্ত দুটি রাজনৈতিক জোটের রাজপথ দখলের প্রতিযোগিতার

রাজনীতি আওয়ামী লীগের সামনে কি সব অন্ধকার? by আবদুল মান্নান

৬ জুলাই রাতে বিটিভিতে গাজীপুর সিটি করপোরেশন নিয়ে একটি অনুষ্ঠান রেকর্ডিং শেষে বাসায় ফিরছিলাম। সাতটায় যখন বিটিভিতে পৌঁছাই, তখন গাজীপুরের নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে।

আমিনুল হত্যা মামলার তদন্ত দ্রুত করার নির্দেশ শ্রমিকনেতা কল্পনা ও বাবুলের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত by রোজিনা ইসলাম

শ্রমিকনেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের করা আটটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আমিনুল হত্যা মামলার তদন্ত দ্রুত করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

র‌্যাবের করা মামলা দুটি প্রত্যাহারের সিদ্ধান্ত  বিচার চান লিমন সরকারের সুমতি

প্রায় আড়াই বছর নানা হয়রানির পর ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা র‌্যাবের মামলা দুটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেন,

গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন শীর্ষক গোলটেবিল প্রতিহিংসার রাজনীতি আর নয়

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনই সমঝোতা হওয়া দরকার। এ জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। তা না হলে দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস ফিরবে না।

অনলাইন থেকে-মিসরের সহিংসতা ভয়ংকর রূপ নিচ্ছে

নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৫১ জন মুরসি সমর্থক নিহত হওয়ার পর মিসরের পরিস্থিতি আরো কঠিন ও ঘোলাটে হয়ে উঠেছে। মুসলিম ব্রাদারহুড এ ঘটনাকে 'গণহত্যা' বলে আখ্যায়িত করেছে।

এপার-ওপার-পঞ্চায়েতে চিৎ না জিৎ by অমিত বসু

আম এসেছে ছয় হাজার বছর আগে। চিনতে-খুঁজতে সময় লেগেছে আরো বহু বছর। আমজনতা আমের প্রথম স্বাদ নিয়ে ছুড়ে ফেলেছে। তেতো, কষা। এমন ফল খাওয়ার থেকে কড়া ওষুধ গেলা ভালো।

সময়ের প্রতিধ্বনি-বন্ধুহীন শেখ হাসিনা উভয় সংকটে by মোস্তফা কামাল

বিষয়টি পুরনো হয়ে গেছে। তার পরও প্রসঙ্গটি তুলতে চাই। ২৯ জুন। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার কয়েক দিন আগের কথা। অধিবেশন কক্ষে দুই নেত্রী বসে আছেন। সবার দৃষ্টি তাঁদের দিকে।