Friday, February 4, 2011
ওয়েস্ট ইন্ডিজ শেষ ২০৩ রানেই
কলম্বোর আজকের সকালটিও ছিল মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টি না হওয়ায় খেলা নির্ধারিত সময়েই শুরু হয়। অধিনায়ক কুমার সাঙ্গাকারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ওয়েস্ট ইন্ডিজও ইনিংসের শুরুটা একেবারে মন্দ করেনি। স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে ফেলার পর কুলাসেকেরার বলে এলবি’র ফাঁদে পড়েন ব্যারেথ। সেই ৪৫ রানেই মুরালিধরন ক্রিস গেইলকে ফিরিয়ে দিলে মোটামুটি বিপর্যয়ের মুখেই পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্রাভো ও সারওয়ানের মধ্যে গড়ে ওঠে একটি সম্ভাবনাময় জুঁটি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দলীয় ৯৪ রানের মাথায় সারওয়ান আউট হয়ে যান। এরপর ১৩২ রানের মাথায় ডোয়াইন ব্রাভো ও ১৩৮ রানে পোলার্ড আউট হলে বড় স্কোরের আশা মিইয়ে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দলের। এরপর ড্যারেন ব্রাভে এসে ৩৯ রান করলে ক্যারিবীয়দের সংগ্রহ কিছুটা ভদ্রোচিত চেহারা পেতে থাকে। কিন্তু লেট অর্ডারে অধিনায়ক স্যামি, নিকিতা মিলার ও রবি রামপাল খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজকেও থেমে যেতে হয় ২০৩ রানেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৪১ রানে জিতে সিরিজ পাকিস্তানের
২৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে কখনোই স্বাচ্ছন্দ্য মনে হয়নি। স্কোরবোর্ডেকোনো রান না তুলতেই বিদায় নেন ইনজুরি থেকে ফেরা জেসি রাইডার। এরপর জেমি হাউ ও গাপটিল একটি সম্ভাবনাময় জুঁটি গড়ে তুললেও তা ৫৩ রানের বেশি স্থায়ী হয়নি। নিউজিল্যান্ডের দলীয় ৫৩ রানের মাথায় আউট হন হাউ। গাপটিল ফিরে যান দলীয় ১১২ রানের মাথায়। ১৩১ রানে ব্র্যান্ডন ম্যাককালাম, ১৫০ রানে স্টাইরিস ও ১৯২ রানে রস টেইলর আউট হয়ে গেলে নিউজিল্যান্ডের জয়ের আশা দূর দিগন্তেই মিলিয়ে যায়। চারম্যাচ পর দলে ফিরে শোয়েব আকতার ৮ ওভারে ৩২ রানে ১টি উইকেট তুলে নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে, পাকিস্তানি বোলারদের মধ্যে সকলকে ছাপিয়ে ওয়াহাব রিয়াজের পারফরম্যান্সই সকলের নজরে পড়েছে। তিনি ৫১ রানে ৩টি উইকেট নিয়ে কিউই ব্যাটিংয়ের কাজটি কঠিন করে দেন। এছাড়া, উমর গুল ২৮ রানে ২টি ও শহীদ আফ্রিদি ৫৫ রানে ২টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচ থেকেই ছিঁটকে দেন। শেষপর্যন্ত ৪৬ দশমিক ৫ ওভারে ২২৭ রানেই শেষ হয়ে যায় কিউইদের ইনিংস।
এর আগে, আহমেদ শেহজাদের ১১৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান।শেহজাদ শতরান করলেও, পাকিস্তানের লড়াকু সংগ্রহে কম-বেশি অবদান প্রায় সব ব্যাটসম্যানেরই। শেহজাদের সেঞ্চুরি ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে উমর আকমলের ব্যাট থেকে। এ ছাড়া কামরান আকমল, ইউনুস খান, মিসবাহ-উল হক ও অধিনায়ক শহীদ আফ্রিদি প্রত্যেকের ছোট ছোট ইনিংস খেলে পাকিস্তানের সংগ্রহকে নিয়ে গেছেন ২৬৮-তে। আজকের ম্যাচ পাকিস্তানের ব্যাটিংয়ের ব্যর্থতার কথা আলোচনা করতে গেলে বলতে হয়, শেষের দিকে পাওয়ার প্লের সুবিধা নিতে না পারা। পাকিস্তানের শেষ পাঁচ উইকেটের পতন হয়েছে মাত্র ৬৩ রানের মধ্যে।
কিউই বোলারদের মধ্যে কাইল মিলস ৪২ রানে দুই উইকেট দখল করেন। তিনিই পাকিস্তানের দলীয় ২০ রানের মাথায় মোহাম্মদ হাফিজকে আউট করে কিউই শিবিরকে উজ্জীবিত করে তুলেছিলেন। শেষের দিকে জ্যাকব ওরাম ৪৯ রানে দুটি ও স্কট স্টাইরিস ৫১ রানে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে আরও বড় সংগ্রহের দিকে যেতে দেননি।
এই ম্যাচ জিতে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল পাকিস্তান। আগামী ৫ ফেব্রুয়ারি অকল্যান্ডে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে ম্যাচে মাঠে নামবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্ষমতার মেয়াদ বাড়াবেন না ইয়েমেনের প্রেসিডেন্ট
এ ঘোষণার ফলে আবদুল্লাহ সালেহর গত তিন দশকের রাজত্ব ২০১৩ সালেই শেষ হচ্ছে। সালেহ বলেন, ইয়েমেনে বংশানুক্রমিক রাজত্ব এবং আজীবন ক্ষমতায় থাকার দিন শেষ। আজীবন ক্ষমতায় থাকার জন্য তিনি সংবিধানের যে পরিবর্তন এনেছিলেন, তা স্থগিত করবেন জানিয়ে তিনি বিরোধী দলকে বিক্ষোভ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সালেহর পদত্যাগের দাবিতে ইয়েমেনের সুশীল সমাজের সদস্যরা ও বিরোধী নেতারা আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন এর আগে প্রেসিডেন্ট সালেহ পার্লামেন্টে এ ঘোষণা দিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন ২৫ ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী কোওয়েন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে এ দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
আয়ারল্যান্ডের অর্থনৈতিক ভিত্তি সব সময় শক্তিশালী ছিল। কিন্তু কোওয়েনের শাসনামলে ইউরোভুক্ত দেশ ও আইএমএফের কাছে দেশটির ঋণের বোঝা বেড়ে গিয়ে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।
দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে কোওয়েনের ফিয়ানা ফেইল পার্টি। মতামত জরিপে দেখা যায়, অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় ভোটারদের কাছে এই দলের অবস্থান এখন সবচেয়ে খারাপ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, রাজ্য পুলিশ, কারা কর্মকর্তা ও অন্যান্য কর্তৃপক্ষ মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করছে। এসব অপরাধের মধ্যে রয়েছে নির্বিচারে গ্রেপ্তারের পর আটকাদেশ দেওয়া, নির্যাতন ও ধর্মগত বৈষম্য সৃষ্টি। এ ছাড়া প্রতিবেদনের ওপর ইন্ডিয়ান মুজাহিদিন নামের নিষিদ্ধঘোষিত একটি জঙ্গি সংগঠনের ছয় সদস্যের ওপর নির্যাতনের বিবরণও দেওয়া হয়। ২০০৮ সাল থেকে সংগঠনটি কমপক্ষে ছয়টি ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি জানান, জঙ্গি হামলাকারীদের ধরতে ভারতের পুলিশকে ভীষণ চাপের মধ্যে কাজ করতে হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তাঁরা মানবাধিকার সংগঠনের ওই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করবেন না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতে ট্রেন থেকে পড়ে ১৯ জনের মৃত্যু
নিহত লোকজন বয়সে তরুণ। তাঁরা ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির পদে চাকরির জন্য শাহজাহানপুর থেকে ৬০ কিলোমিটার দূরে বেরিলিতে আবেদনপত্র জমা দেন। হিমগিরি এক্সপ্রেস ট্রেনে করে তাঁরা বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তেজস্ক্রিয় বোমা বানানোর চেষ্টা করছে আল-কায়েদা!
গোপন নথি অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারিতে ন্যাটোর একটি বৈঠকে নিরাপত্তাবিষয়ক প্রধানেরা জানান, তেজস্ক্রিয় বিস্ফোরক তৈরির লক্ষ্য নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে আল-কায়েদা। ওই বিস্ফোরক তারা আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর ব্যবহার করতে চায়।
ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, ২০০৭ সালে পাওয়া আল-কায়েদার নথি দেখে নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, তেজস্ক্রিয় বিস্ফোরক তৈরির ক্ষেত্রে আল-কায়েদা আগের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে।
মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা ২০০৮ সালে সতর্ক করে দেন, তেজস্ক্রিয় বোমার চেয়ে কার্যকর বিস্ফোরক তৈরির জন্য কারিগরি সামর্থ্য অর্জন করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠনগুলো অন্যান্য দেশ থেকে গোপনে তেজস্ক্রিয় বিস্ফোরক সরঞ্জাম পাচ্ছে।
একটি নথি থেকে দেখা যায়, কাজাখস্তান-রাশিয়া সীমান্তে একটি ট্রেনে করে বোমা তৈরির উপযোগী সরঞ্জাম বহন করতে দেখা গেছে এবং চেরনোবিল থেকে চুরি হওয়া তেজস্ক্রিয় প্লেট লিসবনে বিক্রির চেষ্টা হয়েছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৯/১১ হামলায় জড়িত কাতারের তিন নাগরিক
যুক্তরাষ্ট্রের ফাঁস হয়ে যাওয়া কূটনৈতিক তারবার্তা থেকে জানা যায়, কাতারের তিন নাগরিক ২০০১ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তাঁরা হামলার লক্ষ্যবস্তুর ওপর নজরদারি চালান এবং ১১ সেপ্টেম্বরের হামলা উপলক্ষে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আগে ওই তিন ব্যক্তি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, স্ট্যাচু অব লিবার্টি, হোয়াইট হাউসসহ ভার্জিনিয়ার বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, সিআইএ ও এফবিআই ওই তারাবার্তা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, এফবিআইর ২০০২ সালের একটি তালিকায় কাতারের ওই তিন ব্যক্তির নাম ছিল। ১১ সেপ্টেম্বরের হামলার ব্যাপারে কর্তৃপক্ষ যেসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, তাঁদের নাম ছিল ওই তালিকায়।
কূটনৈতিক তারবার্তায় বলা হয়, ইস্ট কোস্ট ত্যাগ করার পর ওই তিন ব্যক্তি লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছে একটি হোটেলে অবস্থান করেন। ওই হোটেলের কর্মীরা তদন্তকারী কর্মকর্তাদের জানান, ওই তিন ব্যক্তির কাছে ‘বৈমানিকের মতো’ পোশাক ছিল।
প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর ওই তিন ব্যক্তির বিমানযোগে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল। কিন্তু ওয়াশিংটন যাওয়ার পরিবর্তে তাঁরা লন্ডনে যান এবং ১৩ সেপ্টেম্বর কাতার চলে যান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুইন্সল্যান্ডে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত
গতকাল সকালের দিকে ঘূর্ণিঝড় ইয়াসির অবস্থান ছিল কুইন্সল্যান্ড উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে কোরাল সাগরে। আঘাত হানার প্রায় ১০ ঘণ্টা আগেই উপকূলে প্রচণ্ড রকমের ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এতেই উপড়ে পড়তে থাকে বিদ্যুতের খুঁটি ও গাছ।
ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে গত সোমবার থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া যারা উপকূলীয় এলাকা থেকে বের হতে পারেনি, তাদের আর ঝুঁকি নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা না করে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজ্যের প্রধান আন্না ব্লিঘ।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, স্থানীয় সময় রাত তিনটার দিকে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে। গত ৯৩ বছরের মধ্যে এটিই অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। ১৯১৮ সালের পর অস্ট্রেলিয়ায় এমন প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় আর আঘাত হানেনি। ঘূর্ণিঝড়ের কারণে আট থেকে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে।
রাজ্যের দুর্যোগ সমন্বয়কারী কর্মকর্তা ইয়ান স্টুয়ার্ট বলেন, আমরা নিশ্চিতভাবেই অনেক ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করতে যাচ্ছি।
কেয়ার্নস শহর ও আশপাশের এলাকার প্রায় ১০ হাজার মানুষ আশ্রয় নেয় ২০টি জরুরি আশ্রয়কেন্দ্রে। তবে আরও হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে নিজেদের বাড়িতে রয়ে যায়। দুর্যোগ মোকাবিলার জন্য আগেভাগে প্রস্তুতি নিয়ে রেখেছে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেয়ার্নস শহরের দুটি হাসপাতাল খালি করে ফেলা হয় এবং সেখানকার রোগীদের হেলিকপ্টারে করে ব্রিসবেন শহরে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া কেয়ার্নসসহ ওই উপকূলের অন্যান্য শহরের বিমানবন্দরগুলো গতকাল সকালেই বন্ধ করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, ‘দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছি আমরা।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে গাড়িবোমা ও গুলিতে নিহত ১৪
জাল মাগসি জেলার প্রশাসক সৈকত মার্গজানি দুই দেহরক্ষী নিয়ে গাড়িতে করে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাঁকে অপহরণ করে। এ সময় বন্দুকধারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাদেনকে হত্যা করতে জারদারিকে বলেছিলেন ব্রাউন: উইকিলিকস
নথির তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ডিসেম্বরে জারদারির সঙ্গে ফোনে কথা বলেন ব্রাউন। ওই সময় তিনি লাদেনকে হত্যা করতে জারদারিকে অনুরোধ করেন। তবে লাদেনের অবস্থান সম্পর্কে পশ্চিমাদের দাবি সব সময় নাকচ করে আসছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি ২০০৮ সালের জানুয়ারিতে পাকিস্তান সফররত মার্কিন সিনেটরদের বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা নিচ্ছে না—এ অভিযোগ অন্যায়। বরং এ ক্ষেত্রে অন্য দেশের তুলনায় পাকিস্তান যে বেশি সক্রিয়, তা তাঁরা নথিপত্র দিয়ে প্রমাণ করতে পারবেন।
২০০৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক মার্কিন কূটনীতিকদের বলেন, লাদেনের অবস্থান সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মালিক বলেন, লাদেন তাঁর পরিবারের সদস্যদের ইরানে পাঠিয়েছেন, কাজেই তিনি নিজেও সেখানে আশ্রয় নিতে পারেন। সৌদি আরব বা ইয়েমেনেও তিনি আশ্রয় নিতে পারেন। তাঁর মারা যাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।
তবে ২০০৯ সালেরই ডিসেম্বরে মার্কিন রষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তাজিকিস্তানের সরকার দাবি করে, লাদেন পাকিস্তানেই আছেন এবং সে দেশের অনেক মানুষই তাঁর অবস্থান সম্পর্কে জানে। তাজিকিস্তানের সন্ত্রাসবিরোধী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আবদুল্লাহ সাদুল্লোভিচ নাজারভ বলেন, পাকিস্তানে লাদেন অদৃশ্য হয়ে নেই, প্রকাশ্যেই ঘোরফেরা করছেন। উত্তর ওয়াজিরিস্তানের কোথায় তিনি আছেন, সেটা সেখানকার অনেকেই জানে। ওই কর্মকর্তা আরও জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের আগে নিরাপত্তা বাহিনীর কিছু লোক তাঁকে সতর্ক করে দেন। এখন পর্যন্ত লাদেনের হদিস বের করতে না পারাটা মার্কিন গোয়েন্দা সংস্থার অন্যতম ব্যর্থতা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উইকিলিকস শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত
ভিন্ন ধারার সংবাদমাধ্যম উইকিলিকস গত বছর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাজার হাজার নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে। ওয়েবসাইটটি এখনো বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথিপত্র প্রকাশ করে যাচ্ছে।
ক্ষমতাসীন বাম-ঘেঁষা জোটের শরিক দল সোশ্যালিস্ট লেফট পার্টির সদস্য স্নোর ভলেন ব্লগে লিখেন, চীনে মানবাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতার সংগ্রামের জন্য কারাবন্দী চীনা ভিন্নমতাবলম্বী লিউ সিয়াওবোকে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
সদস্য ব্লগে লেখেন, দুর্নীতি, যুদ্ধাপরাধ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে উইকিলিকসের ব্যাপক ভূমিকা রয়েছে। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা গত মঙ্গলবার শেষ হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
February
(488)
-
▼
Feb 04
(12)
- ওয়েস্ট ইন্ডিজ শেষ ২০৩ রানেই
- ৪১ রানে জিতে সিরিজ পাকিস্তানের
- ক্ষমতার মেয়াদ বাড়াবেন না ইয়েমেনের প্রেসিডেন্ট
- আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন ২৫ ফেব্রুয়ারি
- ভারতের বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন
- ভারতে ট্রেন থেকে পড়ে ১৯ জনের মৃত্যু
- তেজস্ক্রিয় বোমা বানানোর চেষ্টা করছে আল-কায়েদা!
- ৯/১১ হামলায় জড়িত কাতারের তিন নাগরিক
- কুইন্সল্যান্ডে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত
- পাকিস্তানে গাড়িবোমা ও গুলিতে নিহত ১৪
- লাদেনকে হত্যা করতে জারদারিকে বলেছিলেন ব্রাউন: উইকি...
- উইকিলিকস শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত
-
▼
Feb 04
(12)
-
▼
February
(488)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...