Saturday, June 4, 2011
যুক্তরাষ্ট্রকে ‘হস্তক্ষেপ’ বন্ধ করতে বলল চীন সরকার
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ধারণা পরিহার করার আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপসহ অন্যান্য অন্যায্য পদক্ষেপ অবিলম্বে বন্ধ করা। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা সৃষ্টিকারী যেকোনো পদক্ষেপ থেকে তাদের বিরত থাকা উচিত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে বিক্ষোভ কমে এসেছে
গত শনিবার রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের থেমে থেকে সংঘর্ষ হয়। তবে গতকাল সকাল থেকেই পরিস্থিতি শান্ত হয়ে আসে।
গতকাল স্থানীয় ব্যবসায়ী ও পৌর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তাঘাট পরিষ্কারের কাজ শুরু করেন।
ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে উদ্যানের কিছু অংশ ধ্বংস করে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ শুরু হয়। পরে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিরুদ্ধেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আহমাদিনেজাদের হেলিকপ্টারের জরুরি অবতরণ
প্রেসিডেন্ট আহমাদিনেজাদের দ্বিতীয় মেয়াদ বর্তমানে শেষের পথে। ১৪ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
হেলিকপ্টারে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সঙ্গে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্ট উত্তর-পূর্বাঞ্চলের আলবর্জ পার্বত্য এলাকায় একটি প্রকল্প উদ্বোধন করতে গিয়েছিলেন। মাজানদারান প্রদেশে ইরানের সবচেয়ে বড় সুড়ঙ্গপথসহ তিনটি সড়ক নির্মাণ প্রকল্প উদ্বোধন করার পর তিনি গাড়িতে করে রাজধানী তেহরানে ফেরেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ অবৈধ ঘোষণা
আদালত তাঁর রায়ে বলেন, শুরা কাউন্সিলের সদস্য নির্বাচনসংক্রান্ত আইন এবং সংবিধান প্রণয়নের জন্য গঠিত প্যানেল অবৈধ।
দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট মুরসি নতুন সংবিধান প্রণয়নের জন্য ১০০ সদস্যের একটি প্যানেল গঠন করেছিলেন। গত ডিসেম্বরে এক গণভোটের মাধ্যমে ওই প্যানেলের প্রণীত বিতর্কিত সংবিধান অনুমোদিত হয়।
মিসরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে। বর্তমান শুরা কাউন্সিল ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড নিয়ন্ত্রিত। এ কাউন্সিল অবৈধ ঘোষিত হলেও আদালত বলেছেন, নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠিত না হওয়া পর্যন্ত এটি ভেঙে দেওয়া যাবে না।
এই রায়ে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে মুসলিম ব্রাদারহুড ও বিচার বিভাগের মধ্যে বিদ্যমান চাপা উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইসলামপন্থীরা মনে করছেন, সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে নিয়োগ পাওয়া বিচারকদের সরিয়ে দেওয়ার জন্য সংস্কার দরকার। তবে বিচারকেরা এটিকে তাঁদের মধ্যে শুদ্ধি অভিযান চালানোর উদ্যোগ মনে করেন।
একই ধরনের একটি মামলার রায়ে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য নির্বাচনের আইনকে গত বছর অবৈধ ঘোষণা করা হয়। এর জের ধরে তখন পার্লামেন্টের মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বাধীন নিম্নকক্ষ ভেঙে দেওয়া হয়।
বিরোধীদের অভিযোগ, ইসলামপন্থী লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন ও নানা ধরনের ফাঁকফোকর থাকা দুর্বল আইন পাসের জন্য প্রেসিডেন্ট মুরসি শুরা কাউন্সিলকে ব্যবহার করে আসছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানে মন্ত্রিসভা গঠন চূড়ান্ত পর্যায়ে
পিএমএল-এন সূত্রমতে, নওয়াজ শরিফের নেতৃত্বে ১৮ থেকে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হবে। এর মধ্যে চৌধুরী নিসার আলী খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। সিনেটর ইসহাক দারকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। খাজা আসিফ পাচ্ছেন পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং তেল মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে পিএমএল-এনের সহযোগী দল ন্যাশনাল পার্টির নেতা আবদুল মালিক বেলুচকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন নওয়াজ শরিফ।
এদিকে জাতীয় পরিষদ সচিবালয় বলেছে, তারা স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য পিএমএল-এনের প্রার্থী যথাক্রমে সরদার আয়াজ সাদিক ও মুর্তজা জাভেদ আব্বাসির মনোনয়নপত্র হাতে পেয়েছে।
এ ছাড়া ওই দুই পদের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী শেরইয়ার আফ্রিদি ও মুনাজ্জা হাসানের মনোনয়নপত্র পাওয়ার কথাও নিশ্চিত করেছে সচিবালয়। আজ সোমবার পার্লামেন্ট সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রে এখন যে কেউ হামলা চালাতে পারে
আরব উপদ্বীপের আল-কায়েদা শাখার (একিউএপি) সামরিক প্রধান কাসিম আল-রিমি এক অডিওবার্তায় এসব কথা বলেন। বার্তাটি গতকাল রোববার অনলাইনে পোস্ট করা হয়। অডিওবার্তাটির শিরোনাম, ‘মার্কিন জনগণের উদ্দেশে চিঠি’।
বার্তায় মার্কিন মুসলিমদের ধর্ম রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কাসিম বলেন, গত এপ্রিলে বোস্টনে যে ধরনের বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তা তৈরি করা সহজ। এ কৌশল প্রায় প্রত্যেকের নাগালের মধ্যে রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আল-কায়েদার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র নস্যাৎ
ইরাকি কর্তৃপক্ষ বলছে, তারা রাসায়নিক অস্ত্র তৈরির তিনটি কারখানা বন্ধ করে দিয়েছে। এসব রাসায়নিক অস্ত্র ইউরোপ ও উত্তর আমেরিকায় পাচারের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আসকারি বলেন, সেনা গোয়েন্দারা আল-কায়েদার পাঁচ সদস্যের কর্মকাণ্ডের ওপর প্রায় তিন মাস নজরদারি চালায়। তিনটি কারখানায় সারিন ও মাস্টার্ড গ্যাসসহ রাসায়নিক অস্ত্রে ব্যবহারের উপযোগী গ্যাস উৎপাদন করা হচ্ছিল।
আল-আসকারি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা আল-কায়েদার অন্য শাখা থেকে নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে এ-সংক্রান্ত খবর সম্প্রচারের সময় কালো কাপড়ে মুখ ঢাকা চারজনকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তাদের হাত পেছনে বাঁধা ছিল।
ধারণা করা হয়, আল-কায়েদার মধ্যে শুধু তাদের ইরাক শাখাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। দেশটিতে ২০০৬ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের জুন পর্যন্ত ১৬টি নিম্নমানের ক্লোরিন বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, আল-কায়েদা জঙ্গিরাই এসব বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্লোরিন গ্যাস নিঃশ্বাসের সঙ্গে টানার কারণে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হ্যাকিং নিয়ে নিয়মিত বৈঠক করবে চীন ও যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের তরফ থেকে প্রতিনিয়ত মার্কিন কম্পিউটার-ব্যবস্থা হ্যাক করে সরকারি ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির ঘটনা ঘটছে।
যুক্তরাষ্ট্র ও চীনের সাইবার নিরাপত্তাবিষয়ক এ বৈঠক আগামী মাসে অনুষ্ঠিত হবে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এ বৈঠকের পদক্ষেপ তাৎক্ষণিকভাবে চীনের সাইবার হামলার ঘটনা ব্যাপকভাবে কমিয়ে দেবে—এমনটি তাঁরা মনে করছেন না।
আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো মিরেজ অবকাশযাপন কেন্দ্রে ব্যতিক্রমী এক অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকে বসবেন। এ বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকিসহ নানা ধরনের সংকট নিয়ে আলোচনা করবেন বলে পর্যবেক্ষকেরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ডের প্রধান ও জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক জেনারেল কিথ বি আলেকজান্ডার বলেছেন, একের পর এক সাইবার হামলার মাধ্যমে ইতিহাসের বৃহত্তম ‘তথ্য সম্পদের স্থানান্তর ঘটেছে’। হ্যাকাররা আলোচনার কৌশলপত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান ও জ্বালানির পাইপলাইন নিয়ন্ত্রণব্যবস্থার নকশাসহ বিভিন্ন ধরনের তথ্য চুরি করেছে।
সাইবার ইস্যুতে নিয়মিত বৈঠকের পদক্ষেপের সঙ্গে যুক্ত একজন মার্কিন কর্মকর্তা গত শুক্রবার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের কিছু আদর্শ ও নিয়মকানুন ঠিক করতে হবে।’
চীনের সরকার জোর দিয়ে বলছে, তারা সাইবার হামলার ঘটনায় পরিস্থিতির শিকার এবং কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আজই চেলসিতে মরিনহো?
ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, চুক্তির ব্যাপারে আলোচনা করতে গতকাল রোববার লন্ডনে পৌঁছেছেন মরিনহো। এর আগে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ‘স্কাই স্পোর্টস’কে জানান, মরিনহোর চেলসিতে যাওয়াটা নিশ্চিত। সোমবারই (আজ) স্ট্যামফোর্ড ব্রিজের সঙ্গে তাঁর চুক্তিটা হয়ে যেতে পারে।
মরিনহোর সঙ্গে চেলসির চুক্তিটা যে নিছক সময়ের ব্যাপার, তা স্পষ্ট হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েবসাইটের এক ‘কাণ্ডে’। স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর যে খবরটা ওয়েবসাইটে দেওয়া হবে, তা আগেভাগেই প্রকাশ করা হয়েছে!
সিএনএন জানায়, ওয়েবসাইটে প্রকাশিত খবরের শিরোনাম ছিল, ‘চেলসিতে ফিরলেন মরিনহো’। খবর প্রকাশের তারিখের জায়গায় লেখা ছিল, ৩ জুন, সোমবার। অথচ এক দিন আগে, অর্থাত্ গতকাল রোববার খবরটি প্রকাশিত হয়।
আগেভাগেই মরিনহোর স্ট্যামফোর্ড ব্রিজে ফেরার খবর প্রকাশ করায় চেলসির কাছে ক্ষমা চেয়ে নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়, ‘ভুলক্রমে খবরটা প্রকাশিত হয়েছে। আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তা প্রত্যাহার করে নিয়েছি। ব্যাপারটা নিয়ে আমরা চেলসির সঙ্গে কথা বলেছি এবং দুঃখ প্রকাশ করেছি।’ প্রিমিয়ার লিগের প্রকাশিত খবরের ব্যাপারে চেলসি কর্তৃপক্ষ অবশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০০৪ সালে চেলসির দায়িত্ব নিয়েই মরিনহো বীরদর্পে ঘোষণা করেছিলেন, তিনি ‘স্পেশাল ওয়ান’। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির রাজত্ব প্রতিষ্ঠা করে সেই মর্যাদাও রেখেছিলেন মরিনহো। তবে ২০০৭ সালে তাঁকে বরখাস্ত করে চেলসি কর্তৃপক্ষ। মরিনহো রিয়াল মাদ্রিদে যোগ দেন ২০১০ সালে। বার্সেলোনার আধিপত্য ছাপিয়ে গত বছর তাঁর অধীনেই স্প্যানিশ লিগ জেতে রিয়াল। চুক্তি অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত রিয়ালে থাকার কথা ছিল তাঁর। কিন্তু চলতি মৌসুমের ব্যর্থতায় বিদায়ঘণ্টা বাজে তাঁর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এগিয়ে চলেছেন ফেবারিটরা
এর আগের দিন তৃতীয় রাউন্ডে বড় কোনো অঘটন ঘটেনি। রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ জিতেছেন হেসেখেলেই। শুরুতে একটু আড়ষ্ট থাকলেও শেষ পর্যন্ত অনায়াসেই জিতেছেন নাদাল। ইতালির ফ্যাবিও ফনিনিকে হারিয়েছেন ৭-৬ (৭/৫), ৬-৪, ৬-৪ গেমে। জোকোভিচের জয়টা অবশ্য ঢাকা পড়ে গেছে শোকের চাদরে। প্রথম কোচ ইয়েলেনা জেনচিচের মৃত্যুসংবাদটা জোকোভিচ পেয়েছিলেন ম্যাচের আগেই। সে জন্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসেননি। খেলায় অবশ্য এই শোকের কোনো চিহ্নই ছিল না। কিছুদিন আগেই জোকোভিচ হেরে গিয়েছিলেন গ্রিগর দিমিত্রভের কাছে। কিন্তু এদিন ‘বেবি ফেদেরার’কে স্রেফ উড়িয়ে দিয়েছেন, ৬-২, ৬-২, ৬-৩ গেমে জিতেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তবে গত পরশু নাদাল-জোকোভিচদের ছাপিয়ে সবার দৃষ্টি ছিল সেন্টার কোর্টে। সবাই অপেক্ষা করছিলেন টমি হাস ও জন ইসনারের মধ্যে জমাট একটা লড়াই দেখার জন্য। লড়াইটা প্রত্যাশা মিটিয়েছে। হাস জেতেন ৭-৫, ৭-৬ (৭/৪), ৪-৬, ৬-৭ (১০/১২), ১০-৮ গেমে। এএফপি।
অনেক দিন বাদে একটা সুখস্মৃতি ফিরে এসেছে মার্কিন মেয়েদের জন্য। ২০০৪ ইউএস ওপেনের পর এবারই প্রথম চারজন আমেরিকান উঠলেন কোনো গ্র্যান্ড স্লামের শেষ ষোলোতে। সেরেনা উইলিয়ামস তো আছেনই, স্লোয়ান স্টিভেনস, বেথানি ম্যাটেক-স্যান্ডস ও জ্যামি হ্যাম্পটনকেও হাতছানি দিচ্ছে কোয়ার্টার ফাইনাল। সেরেনা অবশ্য গতকাল ইতালির রবার্তা ভিঞ্চিকে সরাসরি সেটে (৬-১, ৬-৩) উড়িয়ে দিয়ে উঠে গেছেন শেষ আটে। তাঁর সঙ্গী হয়েছেন অষ্টম বাছাই সভেৎলানা কুজনেৎসোভাও।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বার্সেলোনার শতক পূরণ
নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ডও করেছে বার্সা। আগের মৌসুমে করা ১১৪ গোল ছিল লিগে তাদের সর্বোচ্চ, এবার হলো ১১৫ গোল। আর সাতটি গোল বেশি করতে পারলে গত মৌসুমে করা রিয়ালের সর্বোচ্চ ১২১ গোলের রেকর্ড। সবচেয়ে বেশি পয়েন্টের ব্যবধানে লিগ জিতেও এই একটা জায়গাতেই রিয়ালকে এবার টপকাতে পারল না মেসি-জাভি-ইনিয়েস্তার বার্সা।
একই দিনে জয় দিয়ে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদও। পরশু বার্নাব্যুতে ওসাসুনার ম্যাচটা ছিল রিয়ালের কোচ হিসেবে হোসে মরিনহোরও শেষ ম্যাচ। পর্তুগিজ কোচ বিদায়পর্বটা সারলেন ৪-২ গোলের জয়ে।
এরিক আবিদালের সঙ্গে চুক্তি নবায়ন না-করার সিদ্ধান্ত বার্সা জানিয়ে দিয়েছে আগেই। পরশুর ম্যাচটা বার্সেলোনার ফরাসি ডিফেন্ডারের জন্য তা-ই ছিল শেষ ম্যাচ। সতীর্থের বিদায়ী ম্যাচে ১৬ মিনিটের মধ্যেই বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন ডেভিয়া ভিয়া, সেস ফ্যাব্রিগাস ও মার্টিন মনতয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪-০ করে ফেলেন আন্দ্রেস ইনিয়েস্তা। মালাগার সান্ত্বনার গোলটি পেদ্রো মোরালেসের, ৫৬ মিনিটে।
পরশু হয়তো রিয়ালে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন গঞ্জালো হিগুয়েইনও। সম্ভাব্য শেষটা স্মরণীয়ও করে রাখলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন ম্যাচে রিয়ালকে ৩৫ মিনিটে প্রথম এগিয়ে দেন তিনিই। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল এসিয়েন। ওসাসুনা গোল দুটি শোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কিন্তু করিম বেনজেমা ও হোসে কায়েহনের গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
জয় পেয়েছে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও। গোলমেশিন রাদামেল ফ্যালকাও অ্যাটলেটিকোর পাট চুকিয়ে গেছেন ফরাসি ক্লাব মোনাকোয়। কিন্তু ফ্যালকাওয়ের শূন্যতা বুঝতেই দেননি ডিয়েগো কস্তা। তাঁর জোড়া গোলে অ্যাটলেটিকো ৩-১ গোলে হারিয়েছে রিয়াল জারাগোজাকে। তবে পরশু সবচেয়ে বড় চমকটা উপহার দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। ভ্যালেন্সিয়াকে টপকে সোসিয়েদাদ এক দশক পর জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগে। লিগের শেষ রাউন্ডের লড়াইটা ভ্যালেন্সিয়াই শুরু করেছিল চার নম্বরে থেকে। কিন্তু সেভিয়ার মাঠে গিয়ে ১০ জনের দল তারা হেরে গেছে ৪-৩ গোলে। এই সুযোগে দেপোর্তিভো লা করুনিয়াকে ১-০ গোলে হারিয়ে সোসিয়েদাদ টিকিট পেয়েছে চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্বের। আর রিয়াল জারাগোজা ও রিয়াল মায়োর্কাকে সঙ্গী করে অবনমিতই হয়ে গেছে দেপোর্তিভো।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইতিহাসে গাপটিল, সিরিজ নিউজিল্যান্ডের
ওয়ানডে ক্রিকেটে একটি ম্যাজিক সংখ্যা ‘১৮৯’। ২৯ বছর আগে, এই ইংল্যান্ডের বিপক্ষেই ওল্ড ট্রাফোর্ডে ১৭০ বলে ১৮৯ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন রিচার্ডস। সর্বকালের সেরা ওয়ানডের ইনিংস হিসেবে যেটি মোটামুটি প্রতিষ্ঠিত। রিচার্ডসের ব্যাটিং-সত্তার প্রতীকও হয়ে আছে ওই ১৮৯। কাল গাপটিলও করলেন অপরাজিত ১৮৯। এমনিতে ভিভ-গাপটিলের তুলনাই চলে না। তেমনি তুলনা চলে না রিচার্ডসের ইনিংসের সঙ্গে গাপটিলের ইনিংসের। কিন্তু রানসংখ্যায় তো অন্তত সমান্তরালে দুজন! রিচার্ডসের পাশাপাশি থাকার তৃপ্তি নিশ্চয়ই ভুলিয়ে দেবে গাপটিলের ওই ১১ রানের আক্ষেপ!
সাউদাম্পটনে কাল অসাধারণ এক ইনিংসে গাপটিল নাম লিখিয়েছেন ইতিহাসে। আর দলকে তুলে দিয়েছেন রানপাহাড়ে। ৩ উইকেটে ৩৫৯ রান তুলেছে নিউজিল্যান্ড। এই মাঠের যা সর্বোচ্চ, ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চও। এরপর স্বাগতিকদের ২৭৩ রানে অলআউট করে ৮৬ রানের জয়। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জেতা হয়ে গেল নিউজিল্যান্ডের। আর অপরাজিত ১০৯ রান করেও প্রায় চার বছর পর দেশের মাটিতে সিরিজ হারার অংশ হলেন ইংল্যান্ডের জোনাথন ট্রট।
আগের ম্যাচে কিউইরা জিতেছিল রান তাড়া করে। কাল টস জিতে রোজ বোলের ব্যাটিং-স্বর্গে ব্রেন্ডন ম্যাককালাম সতীর্থদের পাঠালেন ব্যাটিংয়ে। আগের ম্যাচের মতোই শুরুতে জীবন পেয়েছেন গাপটিল। আর সেটার প্রতিদান দিয়েছেন নির্মমভাবে। দল জিতে যাওয়ার আগের ম্যাচে থেমেছিলেন তিন অঙ্ক ছোঁয়ার পরই। কাল হাতে ছিল পুরো ৫০ ওভার, চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। এর আগে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ২০০৫ সালে লু ভিনসেন্টের ১৭২।
ওই টেলরের (৫৪ বলে ৬০) সঙ্গে কাল তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েছেন গাপটিল। এর আগে দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের (৫৫) সঙ্গে গড়েছেন ১২০ রানের জুটি। আর ম্যাককালামের (১৯ বলে ৪০) সঙ্গে জুটির প্রলয়ে দল ছাড়িয়েছে সাড়ে তিন শ। ৫০ বলে ১১৮ রানের জুটি দুজনের, শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ১৩২! ১১১ বলে সেঞ্চুরি ছুঁয়ে গাপটিল মাঠ ছেড়েছেন ১৯ চার ও দুই ছক্কায় ১৫৫ বলে ১৮৯ রান নিয়ে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৫৯/৩ (গাপটিল ১৮৯*, টেলর ৬০, উইলিয়ামসন ৫৫, ম্যাককালাম ৪০*; অ্যান্ডারসন ২/৬৫)। ইংল্যান্ড: ৪৪.১ ওভারে ২৭৩ (ট্রট ১০৯*, কুক ৩৪; ম্যাকলেনাগন ৩/৩৫, উইলিয়ামসন ২/২৫)।
ফল: নিউজিল্যান্ড ৮৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বায়ার্নের মাথায় ত্রিমুকুট
তবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্টুটগার্ট একটু ভয়ই ধরিয়ে দিয়েছিল বায়ার্নকে। টমাস মুলার ও মারিও গোমেজের জোড়া গোলে ৬১ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় ইউরোপ-সেরা ক্লাবটি। এরপরই মার্টিন হারনিক ২ গোল করে দুর্দান্তভাবে ম্যাচে ফেরান স্টুটগার্টকে। শেষ মুহূর্তে ম্যানুয়েল নয়্যার অসাধারণ একটা সেভ না করলে বায়ার্নকে আরও কাঠখড়ই হয়তো পোড়াতে হতো।
সেটা হয়নি বলেই বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেসও মাঠ ছেড়েছেন দারুণ এক তৃপ্তি নিয়েই। রেকর্ড বইয়ের অনেকগুলো পাতা নতুন করে লিখে বুন্দেসলিগা জয়, ইউরোপ-সেরার তকমা, এরপর জার্মান কাপ। হেইঙ্কেস বায়ার্ন-রূপকথারই রূপকার। এই অর্জন উত্তরসূরি পেপ গার্দিওলার কাজটাকে কঠিন করে দেবে সন্দেহ নেই। সামনের মৌসুমে যখন সাবেক বার্সা কোচ বায়ার্নের দায়িত্ব নেবেন, প্রত্যাশার আকাশছোঁয়া চাপ থাকবে তাঁর ওপর!
বায়ার্ন থেকে বিদায় নিচ্ছেন বটে, কিন্তু হেইঙ্কেস কোচিংকে বিদায় জানাননি। আগামীকাল বায়ার্নের অনুশীলন মাঠ সাবেনার স্ট্রাসেতে ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানিয়েছেন কথা, ‘আমি সাবেনার স্ট্রাসেতে সংবাদ সম্মেলনে সবকিছু জানাব। ওই দিনই মিউনিখের সাংবাদিকদের আমি বিদায় জানাব। তখনই আমি জানাব আমি আর চালিয়ে যাব নাকি এখানেই শেষ করব।’ বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন আবারও। রিয়ালকে ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন হেইঙ্কেস। বার্নাব্যুতে আবার ফিরে যাবেন কি না, সেটা জানতে তাই কাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
তবে যে ক্লাবকে নিয়ে গেছেন অস্পর্শনীয় উচ্চতায়, তাদের কাছ থেকে নিশ্চিতই বিদায় নিয়ে নিয়েছেন। বিদায়বেলায় আবেগ ভাসিয়ে নিয়ে গেল এই সাফল্যের কারিগরকে, ‘এটা অনেক আবেগের একটা মুহূর্ত। আমার দল আমাকে সবচেয়ে ভালো উপহারটাই দিয়েছে। এটা ক্লাব ও দলের কাছে তো বটেই, আমার কাছেও অনেক কিছু। এটা ঐতিহাসিক। গত ৫০ বছরের বুন্দেসলিগা ইতিহাসে এটা কখনো হয়নি। আমরা অনেক রেকর্ড ভেঙেছি। এর আগে খেলোয়াড় হিসেবে জিতেছিলাম। তবে কোচ হিসেবে এই প্রথম জার্মান কাপ জিতলাম।’
অনেক তৃপ্তির মধ্যে সবচেয়ে বড়টা হলো, বায়ার্নের মধ্যে জিগীষার যে বীজ বুনে দিয়েছেন, সেটা মহিরুহ হয়ে ওঠার সব রকম সুযোগই আছে। চ্যাম্পিয়নস লিগে যে প্রবল পরাক্রম দেখাল, তাতে সত্তর দশকের মতো আরেকটি ‘বায়ার্ন-যুগ’ সমাসন্ন বলেই হেইঙ্কেসের বিশ্বাস, ‘বায়ার্নকে এখন দেখাতে হবে তারা আরও অনেক কিছু অর্জন করতে পারে। এটা খুবই সম্ভব যে ইউরোপে একটা নতুন যুগ শুরু হতে যাচ্ছে। আর সেটা বায়ার্নের যুগ।’ এএফপি।
ট্রেবলজয়ী সাত ক্লাব
সেল্টিক, ১৯৬৬-৬৭
আয়াক্স, ১৯৭১-৭২
পিএসভি আইন্দহোফেন, ১৯৭১-৭২
ম্যানচেস্টার ইউনাইটেড, ১৯৯৮-৯৯
বার্সেলোনা, ২০০৮-০৯
ইন্টার মিলান, ২০০৯-১০
বায়ার্ন মিউনিখ, ২০১২-১৩
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চ্যাম্পিয়নস ট্রফিতে ফিক্সিং-শঙ্কা
৬ জুন মাঠে গড়াচ্ছে আরেকটি চ্যাম্পিয়নস ট্রফির আসর। সময় যতই ঘনিয়ে আসছে, ততই শঙ্কা জাগছে ফিক্সিংয়ে কালো ছায়ার। কারণটা যে সাম্প্রতিক সময়ের ‘অপ্রত্যাশিত’ সব ঘটনা, তা বোধ হয় বলার অপেক্ষা রাখে না।
আইপিএলে স্পট ফিক্সিংয়ের ঘটনায় ক্রিকেট বিশ্বে তোলপাড়। ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত ১৬ মে ভোরে রাজস্থান রয়্যালসের ভারতীয় তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। কেলেঙ্কারিটা অবশ্য শুধু তিন ক্রিকেটার আর জুয়াড়িদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ডালপালা ছড়াচ্ছে প্রতিনিয়ত। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার আসাদ রউফের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলিউডের অভিনেতা বিন্দু দারা সিং। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে চেন্নাই সুপার কিংসের প্রধান গুরুনাথ মায়াপ্পনকে। এই মায়াপ্পন আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাতা। এ অবস্থায় শ্রীনিবাসনের পদত্যাগের দাবি ওঠে। প্রবল দাবির মুখে গতকাল রোববার রাতে এক মাসের জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীনিবাসন। এর আগে পদত্যাগ করেন আইপিএলের প্রধান রাজিব শুক্লা।
ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে বাংলাদেশও। বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ফিক্সিং-বিতর্কে এসেছে দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ও খালেদ মাসুদ এবং বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের নামও।
আইপিএল-বিপিএলের ফিক্সিং কেলেঙ্কারি সাম্প্রতিক ঘটনা। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ভেসে আসছে কয়েক বছর আগের স্মৃতিও। ২০১০ সালে অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় বাটকে ১০ বছর, আসিফকে সাত বছর ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে ২০১১ সালের নভেম্বরে বাটকে আড়াই বছর, আসিফকে এক বছর এবং আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। কারাগারে ভালো আচরণ করলে বিদেশি নাগরিকদের আগেই ছেড়ে দেওয়ার আইন আছে যুক্তরাজ্যে। ওই আইনের কল্যাণে অর্ধেক সাজা খাটার পর মুক্তি পান আমির, আসিফ ও বাট। ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের ঘটনা এটাই প্রথম। ২০১০ সালের কেলেঙ্কারিময় ওই সফরের পর এই প্রথম ইংল্যান্ডে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। অতীত আর সাম্প্রতিক ঘটনার ধারাবাহিকতায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সতর্ক থাকবেন আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। এর পরও যে ফিক্সিংয়ের কালো হাত চ্যাম্পিয়নস ট্রফিকে স্পর্শ করবে না, এর নিশ্চয়তা কে দেবে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
June
(646)
-
▼
Jun 04
(14)
- যুক্তরাষ্ট্রকে ‘হস্তক্ষেপ’ বন্ধ করতে বলল চীন সরকার
- তুরস্কে বিক্ষোভ কমে এসেছে
- আহমাদিনেজাদের হেলিকপ্টারের জরুরি অবতরণ
- মিসরের পার্লামেন্টের উচ্চকক্ষ অবৈধ ঘোষণা
- পাকিস্তানে মন্ত্রিসভা গঠন চূড়ান্ত পর্যায়ে
- যুক্তরাষ্ট্রে এখন যে কেউ হামলা চালাতে পারে
- আল-কায়েদার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র নস্যাৎ
- হ্যাকিং নিয়ে নিয়মিত বৈঠক করবে চীন ও যুক্তরাষ্ট্র
- আজই চেলসিতে মরিনহো?
- এগিয়ে চলেছেন ফেবারিটরা
- বার্সেলোনার শতক পূরণ
- ইতিহাসে গাপটিল, সিরিজ নিউজিল্যান্ডের
- বায়ার্নের মাথায় ত্রিমুকুট
- চ্যাম্পিয়নস ট্রফিতে ফিক্সিং-শঙ্কা
-
▼
Jun 04
(14)
-
▼
June
(646)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...