Friday, January 23, 2015
প্রতিহিংসার বলি হচ্ছে সাধারণ মানুষ!


গত ৫ জানুয়ারি বিএনপিকে রাজধানীতে জনসভা করতে দেওয়া হয়নি। পাশাপাশি গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। ওই ঘটনার প্রতিবাদে ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ করে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে ৪ জানুয়ারি থেকেই শুরু সংঘাতের। এই দিনটি থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২ দিনে সংঘর্ষ-সহিংসতায় নিহত হয়েছেন ২৩ জন। আহত অন্তত ৩৫০ জন। এই কয়দিনে আগুন দেওয়া হয় ১৭৮টি যানবাহনে। ভাঙচুর করা হয় অন্তত ২৫১টি যানবাহন। ঢাকা মহানগরে আগুন দেওয়া হয়েছে ৩৪টি গাড়িতে। অবরোধ কর্মসূচির মধ্যেই বৃহ¯পতিবার সকাল-সন্ধ্যা হরতালও করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।
ঢাকাসহ ১৬ জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। গত ১৪ জানুয়ারি মিঠাপুকুরের ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশের ভাষ্য, ১৪ জানুয়ারি রাত সোয়া ১২টার দিকে রংপুর শহরের মডার্ন মোড় এলাকা থেকে ঢাকাগামী যাত্রীবাহী ৩০টি বাস পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ ও বিজিবি। ওই বাস বহরের সামনে ছিল পুলিশের গাড়ি, পেছনে বিজিবির গাড়ি। বহরের ২৩ নম্বরে ছিল পেট্রলবোমা হামলার শিকার হওয়া খলিল এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসটি। পুলিশ-বিজিবির প্রহরায় বাসের বহর মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় এলে মহাসড়কের পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। খলিল এন্টারপ্রাইজ নামের বাসটিতে পেট্রলবোমা এসে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। বাসের ভেতরে পুড়ে মারা যায় চারজন। গুরুতর দগ্ধ হয় ১০ জন। পরে চিকিৎসাধীন অবস্থান আরও একজন মারা যান। রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা কোন দেশে বাস করছি? এ কেমন বীভৎসতা! কোনো মানুষ কী করে এমনভাবে মানুষ হত্যা করতে পারে?’
এ ঘটনায় জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। এ পর্যন্ত জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।
রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি নতুন নয়
রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি নতুন নয়। অতীতেও দেশের রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি সহিংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। অথচ এতকিছুর পরও বন্ধ হচ্ছে না সংঘাতের রাজনীতি।
আওয়ামী লীগের সময়ে
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত মারা গেছেন ৫৬৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের দলীয় কোন্দলেই মারা গেছেন ১৩০ জন। নির্দলীয় সরকারের দাবিতে গত বছরের ২৭ থেকে ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা ৬০ ঘণ্টার হরতালেই ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের সহিংসতায় ২৮৯ জন প্রাণ হারান।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০১৪ সালে নিহত ব্যক্তিদের মধ্যে ৫৫ জন মারা গেছেন হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষে। আর ১৮ জন মারা গেছেন জামায়াত-পুলিশ সংঘর্ষে। হরতালের মধ্যে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৩৮ জন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১৩ জন এবং আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে আরও পাঁচজন মারা গেছেন। এ ছাড়া আওয়ামী লীগের দলীয় কোন্দলে ১৫ জন এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৬ জন মারা গেছেন।
এর আগে ১৯৯৬ সালের জুনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সে সময় থেকে ২০০১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৮৯৮ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে ২০০১ সালের আগস্ট ও সেপ্টেম্বরে লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। ওই দুই মাসে ১৩১ জনের প্রাণহানি ঘটে।
বিএনপির সময়ে
২০০১ সালের অক্টোবরে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে। সে সময় থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ৮৭২ জন প্রাণ হারান। এর মধ্যে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের ২০০ নেতা-কর্মী মারা যান। ২১ আগস্টের গ্রেনেড হামলায় মারা যান ২৪ জন। এ ছাড়া আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ৭৫ জন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৭৫ জন, বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন ও আওয়ামী লীগের কোন্দলে ১৪ জন মারা যান। বাকিরা হরতাল ও অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে মারা গেছেন। সেবার ক্ষমতার শেষ সময়ে ২০০৬ সালে ১২০ জন প্রাণ হারান। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ৩৬ জন। হরতাল ও অবরোধে প্রাণ হারান ৩৫ জন। এ ছাড়া ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মে পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক সংঘর্ষে ১৭৪ জন প্রাণ হারান।
কম সহিংসতার নজিরও আছে
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রকাশিত সংবাদপত্রে হরতালচিত্রের তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ১৯৯৮ সালের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, সে সময় হরতাল, অবরোধ ও অসহযোগের মতো আন্দোলন হলেও রাজনৈতিক সহিংসতায় খুনোখুনি তুলনামূলকভাবে কম হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৯৯৫ সালের ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে ৯৬ ঘণ্টার হরতালে দুজনের প্রাণহানি ঘটে। এরপর একাধিকবার হরতাল দিলে সে সময় মারা যান আরও ছয়জন। ১৯৯৬ সালের ৯ মার্চ থেকে টানা ১৭ দিন অসহযোগ আন্দোলন হয়েছে দেশে। সে সময়ও খুব বেশি মানুষ মারা যাননি।
সহিংসতা থামার আলামত নেই
হঠাৎ অশান্ত হয়ে ওঠা রাজনৈতিক অঙ্গন কবে শান্ত হবে তার কোনো ঠিক নেই। সরকার ও বিরোধী পক্ষের ‘অনড়’ অবস্থানের কারণে সহসাই সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে ওঠার কোনো সম্ভাবনাই দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। দুই দলের নেতাদের মুখেও নেই স্বস্তির বাণী। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার শর্ত মেনে বিএনপি যে সংলাপের দাবি জানাচ্ছে তাতে আওয়ামী লীগের থোরাই কেয়ার। বরং বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে জ্বালাও-পোড়াও ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারাই সহিংসতায় জড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তো আছেই।
সরকারের কঠোর এই অবস্থানেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। যে করেই হোক সরকারকে দাবি মানতে বাধ্য করার কর্মসূচি নিয়ে নেমেছে দলটি। তবে গ্রেপ্তার ও হামলা আতঙ্ক পিছু ছাড়ছে না বিএনপি নেতাদের। কেউ গ্রেপ্তার এড়াতে পালিয়ে বাঁচছেন। আর কেউ গ্রেপ্তার হয়ে কারা অন্তরীণ আছেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে সরকারকে নমনীয় হতে হবে। এভাবে পুলিশ-বিজিবি দিয়ে অতীতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না।’
অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও অনড় নিজেদের অবস্থানে। দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি মনে করছে সন্ত্রাসী কায়দায় সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া যাবে। কিন্তু তাদের মনে রাখতে হবে বর্তমান সরকার সংবিধান রক্ষায় গণতান্ত্রিকভাবেই ক্ষমতায় এসেছে। সরকার তার মেয়াদপূর্ণ করেই ক্ষমতা ছাড়বে। এর আগে কোনো নির্বাচনের প্রশ্নই আসে না।’ তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছে। তারা আবারও দেশকে এক শ বছর পেছনে ঠেলে দিয়ে দুর্নীতি ও জঙ্গিবাদকে ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু তাদের এই নীলনকশা কখনই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ জন্য যা করার তাই করা হবে।’ সাপ্তাহিক এই সময়-এর সৌজন্যে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অফিসারদের বেতন বাড়িয়ে ক্ষমতায় থাকতে চান হাসিনা: সেলিম

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘মানুষ হত্যার দায় দুই দলকে নিতে হবে’

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বার্ন ইউনিটের রাজনীতি
![]() |
| তানজিমুল হক (অয়ন) |
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘বিএনপির সফলতা বার্ন ইউনিটের আহাজারি’

গোলাম কুদ্দুছ বলেন, ‘৭১–এ জামায়াত তাণ্ডব চালিয়েছে পিডিপি-মুসলিম লীগকে সঙ্গে নিয়ে। আর আজকে তারা একই কাজ করছে বিএনপিসহ ২০-দলকে নিয়ে। স্বাধীনতার ৪৪ বছর পর নামগুলো খালি বদল হয়েছে কিন্তু তাদের সেই সহিংসতা বন্ধ হয়নি।’ দেশের সব জেলায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি হচ্ছে জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৭ জানুয়ারি বিএনপি-জামায়াতের সন্ত্রাসে নিহত লোকজনের স্মরণে দেশের সব জেলা-উপজেলার শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হবে জানিয়ে গোলাম কুদ্দুছ বলেন, ‘ওই দিন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নেব।’
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, ‘কোনো একটি রাজনৈতিক দলের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের সবাইকে এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
নাট্যকার রামেন্দু মজুমদার বলেন, ‘আজকে যারা অবরোধ করছেন তারা বার্ন ইউনিটে যান, দেখেন আপনাদের আন্দোলনের সফলতা। এভাবে দেশে সন্ত্রাসের রাজত্ব চলতে পারে না। এটি বন্ধ করতে হবে। তবে কেবল সরকারের পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়, এ জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে।’
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি, যারা চিন্তা চেতনায় এ দেশের নয়, তারাই আজকে সন্ত্রাস করছে। তারাই রাজনৈতিক কর্মকাণ্ডের নামে লাখ লাখ মানুষকে জিম্মি করেছে। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে ।
অভিনেতা ইনামুল হক বলেন, ‘একাত্তরের যারা পরাজিত শক্তি তারাই আজকে মানবতা লুণ্ঠন করছে। আমাদের সেই মানবতা রক্ষা করতে হবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাট্যকার নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘পেট্রলবোমায় মায়ের বুক খালি হয়ে যাবে, এমন দেশ তো আমরা চাইনি। সরকারের কাছে অনুরোধ, কঠোর হাতে পরিস্থিতি দমন করুন।’ জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, ‘২০১৩ সালেও আমরা প্রতিরোধ গড়েছিলাম। এই বাংলাদেশ পিছু হটতে জানে না। যারা আজকে সন্ত্রাস করছে, তাদের সমূলে নির্মূল করা হবে। এ জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এক হতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যকার আতাউর রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, গণসংগীত শিল্পী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ফকির আলমগীর, নাট্যশিল্পী সংসদের যুগ্ম সম্পাদক নাদের চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সহসভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।
বেলা তিনটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান সন্ধ্যা পেরিয়ে রাত অবধি চলে। আলোচনার ফাঁকে ফাঁকে দেশের গান ও আবৃত্তি পরিবেশন করেন উদীচি, ক্রান্তি শিল্পগোষ্ঠী, সংহতিসহ আরো কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানে গত কয়েক দিনের সহিংসতায় নিহত লোকজনের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমার ইউরোপনামা by সোহেল পারভেজ

আমি রেসিডেন্স কার্ড পাওয়ার কয়েকদিন পর বাল্যবন্ধু টিপু তার ইতালির মাস তিনেকের সংসার গুটিয়ে আমার কাছে চলে আসে৷ যেদিন সে আসে, সেদিনের কথা কোনোদিন ভুলব না৷ প্রায় চার বছর দেশছাড়া৷ ইউরোপের অন্য দেশে আত্মীয়স্বজন থাকলেও তাদের সঙ্গে আমার তখনো দেখা হয়নি। সেই হিসেবে টিপু প্রথম প্রিয়জন, যাকে এত দিন পর কাছে থেকে দেখব৷ দেশে ফেলে আসা প্রিয়জনদের কাউকে গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারব, এরকম ভাবনাতেই আমি আগের রাতে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারিনি! দুপুর বেলা হল্যান্ড স্পুর নামে হেগ শহরের একটা স্টেশনে টিপুর এসে নামার কথা। তালিস, ফ্রান্সের একটা অত্যাধুনিক ট্রেনে করে তার আসার কথা৷ খানিকটা টেনশনেও ছিলাম৷ কারণ টিপুর সীমান্ত পাড়ি দেওয়ার মতো বৈধ কাগজপত্র ছিল না। ভাগ্যের সহায়তা ছাড়া কোনো গতি নেই! একসময় তালিস এসে থামল এবং আমাকে অবাক করে দিয়ে আমাদের সবার প্রিয় টিপু হেলেদুলে নেমে এল৷ আহা! প্রিয় বন্ধুর সঙ্গে এত দিন পর দেখা, আবেগতাড়িত না হওয়া বরং অস্বাভাবিক! মাঝে কিছুদিন বাদ দিয়ে সেই থেকে টিপু আমার সঙ্গেই থেকেছে স্ত্রী আসা পর্যন্ত। রেসিডেন্স হওয়ার পরপরই হেগ থেকে ৫০ কিলোমিটার দূরের ছোট একটা গ্রাম ওয়ের্ডেনে আমাকে বাসা দেওয়া হয়৷ যেদিন প্রথম বাসাটা দেখতে যাই, তখন শীতকাল৷ বরফ পড়ে চারদিক সাদা হয়ে আছে৷ আমার জন্য বরাদ্দ একতলা ছোট ধরনের বাসাটি বরফের নিচে একরকম চাপা পড়েছিল বলা যায়! এমনিতেই স্নো পড়ছে তো পড়ছেই, তার মধ্যে ওটা একটা খালি বাসা৷ বেশ কিছুদিন ওই বাসার হিটিং সিস্টেম কাজ করেনি৷ ছাদে বিশাল বরফের চাঁই হয়েছিল। তখন দুপুর ১২টা একটা হবে কিন্তু ওই বাসার আশপাশের ঘরবাড়ি, রাস্তা একেবারে জনশূন্য! আমি আর ওখানকার পৌরসভার, যিনি আমাকে বাসা বুঝিয়ে দিতে এসেছিলেন, তিনি ছাড়া কেউ নেই! হঠাৎ আমার মন ভীষণ খারাপ হলো, এরকম জনমনুষ্যহীন জায়গায় থাকব কী করে? যত দিন এ দেশে আছি, বড় শহরে দুনিয়ার মানুষের মাঝে থাকতাম আমি৷ হঠাৎ নির্জনতা তো ভালো লাগার কথাও নয়! পৌরসভার ভদ্রলোক চলে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম৷ পরে হেগে ফিরে গিয়ে যেখানে ছিলাম, সেখানেই থাকি৷ ভাবটা এমন যেন ওয়ের্ডেনে আমি বাসা নিইনি! এক মাস চলে যাওয়ার পর হঠাৎ মনে হলো আরে, ওই বাসার ভাড়া তো দিতে হবে, চিঠিপত্র যা আসার তা ওই ঠিকানায় আসবে৷ কারণ ওটা তখন আমার অফিশিয়াল ঠিকানা। পরে টিপুকে নিয়ে চলে গেলাম থাকতে ওয়ের্ডেন। সে এক স্বপ্নের গ্রাম যেন! ছবির মতো সুন্দর! ওখানকার প্রায় প্রতিটি বাড়ির সামনে-পেছনে ফুলের বাগান আছে। তবে আমার ধারণা, সারা দুনিয়াতেই গ্রামের মানুষগুলো শহরের মানুষদের চেয়ে বেশি সহজ-সরল ও প্রাণবন্ত! ওয়ের্ডেন গ্রামটিতে ওই সময় মানে ২০০১ সালে ১৫ হাজার মানুষ বাস করত৷ অনেকেই আমাদের চিনত৷ কারণ হাতে গোনা কয়েকজন মাত্র বিদেশি থাকত ওখানে। আর যে এরিয়াতে আমাদের বাসা, ওখানকার সব লোক দেখা হলে হাই, হ্যালো ছাড়াও বাড়তি সৌজন্যতা দেখাত। একটাই সমস্যা, তা হলো সন্ধ্যা ছয়টার পর ওখানে মনে হয় একটা ভূত দেখা যায় না! মানুষ দেখব কি? আমার স্ত্রী ২০০৩ সালে প্রথম দেশ থেকে এসে এই বাসাতেই উঠেছিল৷ আমি সকালে কাজে চলে যেতাম৷ সন্ধ্যায় ফিরতাম। স্ত্রীর সময় কাটানোই ছিল তখন প্রধান সমস্যা! তার মধ্যে সে কেবল বাংলাদেশ থেকে এসেছে৷ ভাষা জানে না, কালচার জানে না—ভয়ে সে বাসার ভেতর বসে থাকত, বুঝতাম মাঝে মাঝে কান্নাকাটিও করত৷ স্থায়ী হওয়ার আগে একটা কাপড় ঝোলানো হ্যাঙ্গার ফ্যাক্টরিতে কাজ করতাম, রেসিডেন্স কার্ড না হলে নেদারল্যান্ডসে বৈধভাবে কাজ করা যায় না৷ আগের সাড়ে তিনটি বছর এভাবেই লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়েছে। কন্ট্রোলের ভয়ে কেউ অবৈধভাবে কাজ দিতে চায় না। সরকার জানতে পারলে যিনি কাজ দিয়েছেন, তাঁকে অনেক জরিমানা করে৷ ওই সময়টাতে কত অদ্ভুত কাজ যে করেছি তার ইয়ত্তা নেই৷ বেশির ভাগ সময় রাতে ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং ক্লিনিং করতে হয়েছে। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ক্লিন না থাকলে পরের দিন সকালে ওই সব ফাস্ট ফুড ওপেন করতে পারবে না। কখনো দুজন, কখনো তিন-চারজন মিলে রাতে ক্লিনিং করতাম৷ রাত ১২টায় শুরু করে ভোর চার-পাঁচটা পর্যন্ত কাজ করতে হতো। কিন্তু কাজ শেষ হলেও বাসায় যাওয়ার উপায় ছিল না৷ সকাল আটটায় ম্যানেজার এসে সব ঠিকমতো ক্লিন আছে কি না দেখে ওকে করলেই বাসায় যাওয়া যেত। একজন চালক ছিল, যার কাজ ছিল আমাদের ওই সব রেস্টুরেন্টে রাতে নামিয়ে দিয়ে যাওয়া৷ সকাল সাড়ে আটটার দিকে আবার এসে সবাইকে তুলে যার যার বাসার সামনে ড্রপ করে দেওয়া। বেশ কয়েকটা ক্লিনিং কোম্পানির অধীনে কাজ করেছি। একবার মাস তিনেক কাজ করেছিলাম হেগ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের ছোট একটা শহরে। ওই সময়টা কষ্ট গেছে খুব! রাত ১২টায় কাজ শুরু করার জন্য আমাকে ১০টার ট্রেন ধরতে হতো। কাজ খুব কঠিন ছিল না৷ ওখানে আবার ম্যানেজারের জন্য অপেক্ষা করতে হতো না৷ আমার সঙ্গে আর একজন ছিলেন ইন্ডিয়ান, নাম বলবীর৷ তিনি ওই ছোট শহর ব্রেডাতেই থাকতেন। রাত ১০টায় ওই রেস্টুরেন্ট বন্ধ হতো এবং বলবীর ভাই তখনই কাজ শুরু করে দিতেন আগেভাগে বাসায় চলে যাওয়ার জন্য। রাত তিনটা সাড়ে তিনটার মধ্যে কাজ শেষ হয়ে যেত। বলবীরের কাছে চাবি থাকত৷ কাজ শেষে এক মিনিটও দেরি না করে উনি অ্যালার্ম সেট করে বাড়ি চলে যেতেন। আমি হেঁটে হেঁটে স্টেশনে যেতাম। নেদারল্যান্ডসে প্রতি রাতে শহরভেদে রাত ১২টা-একটার মধ্যে সব ট্রেন স্টেশন বন্ধ হয়ে যায়৷ কোনো কারণে কোনো ট্রেন লেট থাকলে ওটা পরে এলে যাত্রীরা নেমে বের হয়ে যেতে পারেন৷ স্টেশনে ঢোকা যায় না সকাল ছয়টা পর্যন্ত। ছয়টার পর স্টেশনের গেট অটোমেটিক খুলে যায়। আমাদের দেশের যাঁরা জানেন না বা দেখেননি, তাঁরা সিস্টেমটা চিন্তাও করতে পারেন না৷ কারণ দেশে গেলে অনেকেই এরকম প্রশ্ন করে যে এসব দেশে পার্ক বা ফুটপাতে রাত কাটিয়ে দিনে লুকিয়ে লুকিয়ে কাজ করা যায় কি না? এখানে পার্ক, ফুটপাত বা ট্রেন স্টেশনে রাত কাটানোর কোনো উপায় নেই। ওসব জায়গায় লুকিয়ে থাকতে গেলেও আপনাকে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ধরে ফেলবে। অনেক সময় উইকএন্ডে লোকজন যদি বেশি মাতাল হয়ে রাস্তায় মাতলামি করে বা কোথাও অযাচিত বসে থাকে, তবে পুলিশ ধরে তাকে বাসায় দিয়ে আসবে এবং অতি অবশ্যই ওই মাতালের পকেটে জরিমানার টিকিট ঢুকিয়ে দেবে। তবে ভবঘুরেদের জন্য বড় শহরগুলোর স্টেশনগুলোতে খুবই অল্প পয়সায় রাত কাটানোর বন্দোবস্ত আছে৷ আড়াই ইউরো দিয়ে ওখানে রাতে ঘুমানো যায়, যেখানে বিছানা-বালিশ কিছুই নেই৷ শুধু ফ্লোরে ঘুমাতে হবে আপনাকে৷ রুমটা শীতাতপনিয়ন্ত্রিত এই যা৷ যিনি দেখেননি তাঁর জন্য বিষয়টা কল্পনা করাও খানিকটা মুশকিল।
যা-ই হোক ওই তিন মাস ছিল আমার সবচেয়ে কষ্টের সময়৷ প্রতিদিন আমি কাজ থেকে রাত চারটার দিকে স্টেশনের সামনে এসে দাঁড়াতাম, প্রচণ্ড তুষারপাতে জীবন শেষপ্রায়। স্টেশনের সামনে তখন টেলিফোন বুথ ছিল৷ এখন নেই বললেই চলে৷ কোনোমতে জ্যাকেট জড়িয়ে ফোন বুথে ঢুকে শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করতাম৷ আর কাঁদতাম! ভাবতাম, জীবনে পাপ ছিল তাই এই জীবন পেয়েছি৷ পুরা তিনটি মাস এভাবে কেটেছে৷ আর ওটা এমন একটা সময়, যখন ইউরোপে পরিচিত সবাই ঘুমে৷ দেশে ফোন করে কথা বলব? মোবাইল ফোন দিয়ে কথা বলতে গেলে দুই মিনিটেই সব টাকা শেষ হয়ে যাবে! তা ছাড়া ওই কষ্টের কথা মা-বাবাকে বললে কিছুই হবে না শুধু ওনারা কষ্ট পাবেন৷ এই কষ্ট তো আমি আমার মা-বাবাকে দিতে পারি না। আমার প্রিয় মুন্নি খালাম্মা থাকেন আমেরিকার সিয়াটলে৷ তাঁকে প্রতিদিন ওই সময় মিসড কল দিতাম৷ তিনি ফোন করে আমার সঙ্গে দেড় দুই ঘণ্টা কথা বলতেন৷ যেকোনো কষ্ট দূর করতেই সময়টা খুব বড় বিষয়৷ সময়তে কেউ আপনাকে পাঁচ টাকা দিয়ে সাহায্য করলে যে উপকৃত হবেন, অসময়ে পাঁচ লাখ দিলেও দেখা যাবে কাজে লাগছে না। আমি মুন্নি খালার কথা আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব৷ স্টেশন খোলার আগের ওই দেড়-দুই ঘণ্টা ছিল আমার জন্য নরক! শুধু খালাম্মা ফোন করে আমাকে সাহস দিয়েছেন৷ আমি কষ্টের কথা বলতে বলতে প্রায় দিন কেঁদে ফেলতাম৷ উনিও কাঁদতেন আমার সঙ্গে৷ সহমর্মিতার কান্না৷ তাঁকে বলে রেখেছি, যদি কোনোদিন তাঁর দুঃসময় আসে, তবে যেন আমাকে স্মরণ করেন৷ আমি তাঁর জন্য জীবন লড়িয়ে দেব। কথার কথা না এটা, বাস্তবেই করব।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইন্টারনেট থাকবে না!
![]() |
| গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড |
![]() |
| ফেসবুকের শেরিল স্যান্ডবার্গ |
![]() |
| মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা |
স্মিড ব্যাখ্যা করেন, ‘সব সময় মানুষের উপস্থিতির বিষয়টিকেই অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। ধরা যাক, একটি ঘরের মধ্যে প্রবেশ করা হলো যে ঘরটিই হলো বুদ্ধিমান। আমার অনুমতি সাপেক্ষে ঘরে ঢোকামাত্রই আমার ঘরের সব যন্ত্রপাতি আমার সঙ্গে যোগাযোগ করে যার যা কাজ তা শুরু করে দিল।’
স্মিড বলেন, ‘অত্যন্ত ব্যক্তিস্বাতন্ত্র্য, অত্যন্ত যুগোপযোগী যোগাযোগে সক্ষম ও দারুণ মজাদার বিশ্ব আমাদের সামনে উঠে আসবে।’
এই প্যানেলে আলোচনার সময় এরিক স্মিড সার্চের বাজারে গুগলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়েও কথা বলেন। ইউরোপিয়ান ইউনিয়ন গুগলের এই বাজার আধিপত্যকে খর্ব করতে মামলা লড়ছে। গত বছরে গুগলের অন্যান্য ব্যবসাকে সার্চ ইঞ্জিন ব্যবসা থেকে পৃথক করার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টে আলোচনা হয়।
‘দ্য ফিউচার অব দ্য ডিজিটাল ইকোনমি’ নামের এই প্যানেলে উপস্থিত ছিলেন ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। শেরিল স্যান্ডবার্গ বলেন, ‘প্রযুক্তি বিশ্ব এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্তমান বিশ্বে সবাই চাকরি নিয়ে চিন্তিত। কিন্তু প্রযুক্তি শুধু এই শিল্পেই চাকরির ক্ষেত্র তৈরি করছে না; বরং এর বাইরেও কর্মক্ষেত্র বাড়াচ্ছে।’
প্রযুক্তির কারণে চাকরির সুযোগ নষ্ট হচ্ছে কি না—সে বিষয়টি নিয়ে স্মিড বলেন, ‘এই বিতর্ক শত শত বছর ধরেই চলছে। যখন ট্রাক্টর এল তখন অনেকেই হালচাষ ছেড়ে দিল। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি বৈশ্বিক সমস্যার সমাধান এনে দিতে পেরেছিল। বৈশ্বিক সমস্যার সমাধান মানেই সবার জন্য সমান সুযোগ তৈরি হওয়া। ’
সবার ব্যক্তিগত মত আছে
এ বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্যতম একটি আলোচনার বিষয় ছিল বৈশ্বিক সমৃদ্ধির ফল কীভাবে বণ্টন করা হবে সে বিষয়টি। বৈশ্বিক সমতা বিধানে বিশ্বের অন্যতম প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সংযোগ-সুবিধা কাজ লাগতে পারে বলে মত দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘প্রযুক্তির সব রকম সুবিধা কী সবার মধ্যে ছড়ানো গেছে? সবার কাছে প্রযুক্তি সুবিধার বিষয়টি আগে আমাদের নিশ্চিত করতে হবে।’
সত্য নাদেলা আরও বলেন, ‘আমি অবশ্য এ বিষয়ে আশাবাদী, কারণ এতে কোনো সন্দেহ নেই। যদি প্রযুক্তি ব্যবসা করতে হয়, তবে আশাবাদী হতেই হবে। আমার মনে হয়, আগে মানবসম্পদ তৈরি করতে হবে। প্রযুক্তি মানুষকে দারুণ কিছু করার যথেষ্ট ক্ষমতাশালী করে তোলে।’
শেরিল স্যান্ডবার্গ বলেন, ‘ইন্টারনেটের আদি যুগে ইন্টারনেট ছিল লুকিয়ে-চুরিয়ে ব্যবহারের জিনিস। কিন্তু এখন প্রত্যেকেই সবকিছু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন, সবার জন্য দৃশ্যমান করে দিচ্ছেন। এখন সবার নিজস্ব একটি মত রয়েছে। সবাই এখন পোস্ট করতে পারে। শেয়ার করতে এবং কোনো বিষয়ের ওপর তাঁদের মন্তব্যের মাধ্যমে মতামত জানাতে পারে, যা আগে কখনো সম্ভব হয়নি।’
স্মিড বলেন, ‘এখন কোনো দেশের পক্ষেই ব্যাংকিং, যোগাযোগ, নৈতিকতা ও মানুষের যোগাযোগের বিষয় চাপা দিয়ে রাখা সম্ভব নয়। এখন আর কাউকে এই সংযোগ-সুবিধার বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। এটা কোনোভাবেই কাজ করবে না।
শেরিল স্যান্ডবার্গ বলেন, ‘এখন মাত্র ৪০ শতাংশ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে যাওয়াতে এই অবস্থা। আমরা ৪০ শতাংশের কাছে ইন্টারনেট পৌঁছে যদি এ অবস্থায় আসতে পারি বাকি ৫০, ৬০ বা ৭০ শতাংশ মানুষের কাছে পৌঁছে যাওয়া কঠিন কিছু নয়। মাত্র দুই দশকের ইন্টারনেট অগ্রসরতায় যদি এই যুগান্তকারী পরিবর্তন আসে, তবে ইন্টারনেটের সম্ভাব্যতা ও প্রবৃদ্ধি আরও চমৎকার হবে—এটা নিশ্চিত করেই বলা যায়।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেমন হবেন নতুন সৌদি বাদশাহ?

১৯৩৫ সালর ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া সালমান সৌদি আরবে রাজবংশের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের ২৫তম সন্তান। তাঁর মা হাসসা বিন আহমেদ আল সৌদারির সাত সন্তানের অন্যতম সালমান। তেলসমৃদ্ধ সৌদি আরবের বাদশাহ হওয়ার পর আবদুল আজিজের ষষ্ঠ সন্তান তিনি। মাত্র ২০ বছর বয়সে সালমান রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তাঁকে রিয়াদের উন্নয়নের স্থপতি হিসেবে মনে করা হয়। জেদ্দার সঙ্গে ঐতিহাসিক ক্ষমতার ভারসাম্য রক্ষা করে তিনি মরুময় রিয়াদকে একটি আধুনিক নগরে পরিণত করেন। তিনি আল সৌদ পরিবারের অভ্যন্তরীণ সমস্যাগুলোর অন্যতম মধ্যস্থতাকারী। একই সঙ্গে নাগরিক চাহিদার দিকে নজর রাখেন। সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য তাঁর সুখ্যাতি রয়েছে।
২০১১ সালে ভাই প্রিন্স সুলতানের মৃত্যুর পর সালমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। ২০১২ সালে রাজ প্রাসাদে তাঁর পূর্বের উত্তরসূরি প্রিন্স নাইফের মৃত্যুর পর তাঁকে পরবর্তী বাদশাহ হিসেবে ঘোষণা করা হয়। এরপর তিনি পাশ্চাত্য ও এশিয়ার অনেক দেশ সফর করেছেন। বিদেশি সহযোগীদের সঙ্গে তিনি ইতিমধ্যে শক্ত বন্ধন গড়ে তুলেছেন। এতে বাদশাহ হওয়ার পর তিনি পাশ্চাত্যের নীতি নির্ধারকদের কাছে প্রিয়ভাজন হতে পারেন।
বাদশাহ সালমান আলোচনার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তিনি সমস্যা সমাধানে পছন্দ করেন বলে জানান জেদ্দাভিত্তিক মধ্যপ্রাচ্য কৌশলগত অধ্যয়ন ইনস্টিটিউটের পরিচালক আনোয়ার এশকি। তিনি জানান, সালমান সংস্কারের পক্ষপাতী। তিনি অভ্যন্তরীণ আইনের আধুনিকায়ন করতে চান। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি বাদশাহ আবদুল্লাহর পথই অনুসরণ করবেন। রাজপরিবারের অনেক তরুণ প্রিন্সকে সালমান শাস্তি দিয়েছেন, এ কারণে সবাই তাঁকে ‘শ্রদ্ধা ও ভয়’ করেন। ব্যক্তিজীবনে প্রিন্স সালমান তিনটি বিয়ে করেছেন। তাঁর ১০ ছেলের দুজন মারা গেছেন। এ ছাড়া তাঁর এক মেয়ে রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘হাত পুড়াইছে, মাইয়্যারে কোলে নিতে পারি না’ by কমল জোহা খান

হরতাল-অবরোধের আতঙ্ক নিয়েই সায়েদাবাদ থেকে আবদুল্লাহ পরিবহনের বাসে চড়েন রেশমা-মাহবুব। তবে বরিশাল পর্যন্ত কোনো সমস্যা হয়নি তাঁদের। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শহর পার হওয়ার পরই নেমে আসে দুর্ভোগ। এ সময় বাসের বাঁ পাশে পড়তে থাকে একের পর এক পেট্রলবোমা। জানালার পাশে বসে থাকা রেশমার বাঁ হাতে আঘাত করে বোমা। তাঁর গায়ে জড়ানো চাদরে আগুন ধরে যায়। পাশে মাহবুব নিজের প্রাণের মায়া না করে জড়িয়ে ধরেন মেয়ে মার্জানকে। হুড়মুড় করে বেরিয়ে আসেন বাইরে। জীবন বাঁচানোর সেই সংগ্রামের কথা বলার সময় আতঙ্ক ফুটে ওঠে রেশমার চেহারায়।
রেশমা প্রথম আলোকে বলেন, ‘একটার পর একটা বোমা আইস্যা পড়ছিল। তাই বাসের জানালার কাচ ভাঙা ছিল। ভাঙা জানালা দিয়াই লাফ দেই।’
স্বামী মাহবুবেরও বাঁ হাতের পুরো কবজি ঝলসে গেছে। কিন্তু যন্ত্রণায় কাতর রেশমা-মাহবুব আগলে রাখেন মেয়ে মার্জানকে। আহত এই দুজনকে পুলিশ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুদিন তাঁদের চিকিৎসা চলে। হাতে ব্যান্ডজ নিয়ে মেয়ে মার্জানকে নিয়ে কনকনে শীতের মধ্যে লঞ্চে করে আজ ভোরে তাঁরা ঢাকায় চলে আসেন। সকালে তাঁরা ভর্তি হন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। প্রাণে বেঁচে যাওয়ায় নিজেদের ভাগ্যবান মনে করছেন মাহবুব ও রেশমা। বার্ন ইউনিটে বোনের স্বামী মোজাম্মেলের কোলে ঘুমিয়ে থাকা মার্জানকে দেখছিলেন আর রেশমার দুই চোখ ভিজে যাচ্ছিল।
মেয়ের দিকে তাকিয়ে রেশমা বলেন, ‘ছেলেরে আমাদের লগে লই নাই। থাকলে আল্লাই জানে কী হইত! দুই দিন মাইয়্যারে কোলে নিতে পারি নাই। বরিশালে ওরে দেখমু, না আমাগো চিকিৎসা করামু—বুঝতে পারছিলাম না।’
অবশ্য মাহবুবের কণ্ঠে ছিল ক্ষোভ। তিনি বলেন, ‘এই অবস্থার কি সমাধান হইব, জানি না। তবে আমাদের চিকিৎসা যেন ভালো হয়।’ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পার্থ শংকর পাল জানান, রেশমা-মাহবুব এখন শঙ্কামুক্ত। রেশমার বাঁ হাতের ৩ শতাংশ এবং মাহবুবের ১ শতাংশ পুড়ে গেছে। তবে ক্ষত সারতে সময় লাগবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেন্সরশিপ নয়, নৈতিক দায়িত্ববোধ

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গভীর সঙ্কটে ইয়েমেন: পদত্যাগ করলেন প্রেসিডেন্টও

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদাকে গ্রেপ্তার হবে সরকারের রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া

রুহুল কবির রিজভী বিবৃতিতে বলেন, ‘ভোটারবিহীন সরকার মনে করছে বেগম জিয়াকে গ্রেপ্তার করলেই বোধ হয় ২০ দলের আন্দোলনে ভাটা পড়বে। কিন্তু তারা ভুলে গেছে কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের পরও আন্দোলনকারীরা যখন হরতাল-অবরোধে অগ্রগামী, তখন বেগম জিয়াকে গ্রেপ্তারের পরিণতি হবে বর্তমান অবৈধ সরকারের জন্য রাজনৈতিক অন্ত্যেষ্টিক্রিয়া।’
রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকারের প্রধান থেকে শুরু করে অন্য সদস্য ও শাসকদলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য বিবৃতি শুনলে মনে হয়, কে কত নিম্ন রুচির ভাষা প্রয়োগ করতে পারে, সেটারই প্রতিযোগিতা করছে। মহান জাতীয় সংসদকে যেন আওয়ামী লীগের দ্বিতীয় কার্যালয় কিংবা আওয়ামী মহাজোট সরকারের ক্লাব ঘরে পরিণত করা হয়েছে। সেখানে গান-বাজনা থেকে শুরু করে জিয়া পরিবারের বিরুদ্ধে গালিগালাজ এবং বর্তমান চলমান আন্দোলন দমানোর হুমকিধমকির প্রতিযোগিতা চলছে।
খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে আইনি প্রক্রিয়া দেখা হচ্ছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভী বলেন, এখন একদলীয় রাষ্ট্র, একদলীয় জাতীয় সংসদ, একদলীয় নির্বাচন, একদলীয় জনপ্রশাসন এবং একদলীয় বিচারব্যবস্থা বিরাজমান। সুতরাং সমগ্র রাষ্ট্রকেই আওয়ামীকরণ করা হয়েছে। এই ব্যবস্থায় আইনি প্রক্রিয়ার অর্থ হচ্ছে, প্রধানমন্ত্রীর জারিকৃত ফরমানের ধারাবাহিক বাস্তবায়ন। অর্থাৎ গ্রেপ্তার থেকে শুরু করে বিচারের রায় পর্যন্ত। কিন্তু জনগণও যে বিচারক, আওয়ামী লীগ যেন সেটা ভুলে না যায়। আওয়ামী নেতারা ভুলে গেছে, দেশের মালিক জনগণ। কোনো ভোটারবিহীন সরকার বা সংসদ নয়। অসভ্য আস্ফালনকারীরা নিশ্চয় জনগণের স্মৃতি থেকে মুছে যাবে না।
রিজভী দাবি করেন, ছয় বছর ধরে বিএনপিকে ধ্বংস করতে এমন কোনো বেপরোয়া নিষ্ঠুরতা নেই, যা এই অবৈধ সরকার করেনি। আওয়ামী লীগের প্রকাশ্য কর্মসূচি ছিল বিএনপিসহ আন্দোলনরত বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করা কিংবা বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে দেওয়া। আওয়ামী শাসন আর মরণের বার্তা যেন সমার্থক। তিনি বলেন, জনগণের কণ্ঠনালি কেটে গণতন্ত্রকে কবরস্থ করার ঐতিহ্য এ দেশে একমাত্র আওয়ামী লীগেরই। সে জন্য নতুন রূপে নয়, আসল রূপেই বাকশালকে চূড়ান্তরূপে দাঁড় করানো হয়েছে। আর এ জন্যই খালেদা জিয়াকে বন্দী করার নানা ফন্দি আঁটা থেকে শুরু করে গণমাধ্যমকে শুধু সরকারের বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। আর বাগ স্বাধীনতার আইনগত অধিকারকে তো আগেই শূলে চড়ানো হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের নীতিনির্ধারকেরা আন্দোলনরত নেতা-কর্মীদের বুকে গুলি করতে বলেছেন। গোয়েন্দা পুলিশ বন্দুকযুদ্ধের গল্প বানিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাহবা পাচ্ছেন। আন্দোলন ঠেকাতে প্রতিরোধ কমিটির নামে বেসামাল সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের লাশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এত কিছুর পরও মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে গণতন্ত্র ও স্বাধীন জীবনের জয়গান গাইতে গাইতে আন্দোলনরত নেতা-কর্মীরা অবরোধ-হরতালে নির্ভীক অগ্রবাহিনী হিসেবে অংশগ্রহণ করছে বলে দাবি করেন তিনি।
About: COX VIEW
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একাত্তরের মুক্তিযুদ্ধে বন্ধু কবি গোবিন্দ হালদার by কামাল লোহানী
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।’
পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষের প্রবল প্রাণের উচ্ছ্বাসে গর্জে ওঠা প্রতিরোধ সংগ্রমের চূড়ান্ত পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় রচনার একটি অমোঘ অস্ত্র- এ গানটির রচয়িতা গোবিন্দ হালদার। জন্মেছিলেন পশ্চিম পরগনার বনগাঁর পূর্বপাড়ায়। চাকরি করতেন ভারত সরকারের জীবনবীমা দফতরে, ছোট্ট একটি পদে। অথচ ছোটখাটো সরলপ্রাণ মানুষটির জীবনে কী অসাধারণ দোলা লাগল পূর্ববাংলার অকুতোভয় জনগণের বিপুল বিপ্লবে। একটি মানুষ আরেকটি মানুষের বিপন্নতা আর নৃশংসতায় কী অসাধারণ মানবিক প্রেমে নিজের প্রতিবাদের ভাষাকে কলমে কালিতে সৃষ্টি করেছেন। কোমল প্রাণ মানুষ ফুলকে সে ভালোবাসেন প্রাণের বৈভবে তাই বুঝি কবি আবেগের অসীম সাহসকিতায় জনগোষ্ঠীর প্রতীক এ ফুলকে বাঁচানোর যুদ্ধের ঘোষণা দিয়েছেন। গণমানুষের মুখের হাসির জন্য অস্ত্র ধারণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।... এই যোদ্ধা কবির সাহসী কলমে তাই কালি হয়ে রক্ত ঝরলেও বিজয়ের পূর্বগগনে রক্তলাল সূর্যের উদয়কে ইঙ্গি করেছেন।
এমনি এক সহযোদ্ধা কবি-গীতিকার গোবিন্দ হালদারকে আমরা হারিয়েছি দীর্ঘ অসুস্থতা আর বার্ধক্যের কারণে। গোবিন্দ ভুগছিলেন কয়েক বছর ধরে। নানা জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রয়োজন ছিল নিবীড় পরিচর্যা আর চিকিৎসার। সম্ভব হচ্ছিল না। কারণ তিনি সামান্য বেতন পেতেন। অবসরে যে অর্থ জোগান হয় তাতে দিনগুজরান ছিল অসম্ভব। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান সত্ত্বেও আমরা, সরকার, রাষ্ট্র- কেউই তার প্রতি কোনো নজর দেইনি। তিনি আমাদের কাছে যতটা পরিচিত ছিলেন তেমনি কলকাতা কিংবা পশ্চিবঙ্গে ছিল না। সে কারণে আমাদের দায়িত্বটা অনেক বেশি ছিল। মুক্তিযুদ্ধোত্তর বাংলায় গোবিন্দ হালদার বিস্মরণেই চলে গিয়েছিলেন। বোধহয়, নব্বই দশকেও যদি তাকে দেখতে গিয়ে তার হতদরিদ্র অবস্থা না দেখতাম, তাহলে আমাদেরও চৈতন্যেদয় ঘটত কিনা সন্দেহ আছে।
সেবার গোবিন্দদাকে দেখতে গিয়েছিলাম বন্ধু কবি-সাংবাদিক জিয়াদ আলীকে নিয়ে। ওঁর স্বামী বিবেকানন্দ সরণির সরকারি ঘরখানা থেকে বেরিয়ে স্থানীয় সিপিএম বন্ধুদেরও বলেছিলাম খোঁজখবর রাখার জন্য। কিন্তু তা হয়নি। যা হোক ওর একমাত্র সন্তান গোপাকে খুঁজেছিলাম দেখভাল কীভাবে হচ্ছে জানার জন্য। বাসায় পাইনি, কারণ ও অন্যত্র থাকে। পরে জানতে পেরে আমায় টেলিফোন করল এবং কথা বলতে বলতে জানাতে চাইল বাবার যদি মন্দ কোনো একটা ঘটনা ঘটে যায় তাহলে কি করবো, কাকু?’ কথাটা শুনে আমি একটু চিন্তিত হলাম। কি হবে আবার? বুঝলাম কথায়, যদি মৃত্যু হয় তাহলে কি করে শেষকৃত্য সম্পন্ন হবে? ওকে বললাম, যা হবে তার জন্যে কোনো চিন্তা করো না, আমরা এখন থেকে চিকিৎসার সব ব্যয়ভার গ্রহণ করলাম। মাসে যে খরচ হয় আমরাই পাঠিয়ে দেব। ঠিকমতো চিকিৎসা করো। আমি ফিরে এসে গোবিন্দকে নিয়ে একটা লেখা লিখলাম খবরের কাগজে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে টাকা সংগ্রহ করল। ওদিকে নিউইয়র্কে বাঙালিরা একত্রিত হয়ে গোবিন্দ হালদারকে অবহেলার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তারা আমার লেখাটি পড়ে সিদ্ধান্ত নিলেন যতটা সম্ভব সাহায্য-সহযোগিতা করার। অর্থ সংগ্রহ করলেন আমার কাছ থেকে গোবিন্দ হালদারের ভারতীয় ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা নিলেন। সেখানেই ওরা চার হাজার ডলার পাঠিয়ে দিয়েছিলেন। স্বাধীন বাংলা বেতার কর্মীদের মধ্য থেকেও কিছু টাকা পাঠান হল বটে কিন্তু তার চিকিৎসাসেবা দেখাশোনার জন্য কাউকে দায়িত্ব নেয়া উচিত ছিল। সেটা কলকাতার ডেপুটি হাইকমিশন নিতে পারত। কিন্তু তারা ধারে কাছেও ছিল না।
এর মধ্যে মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোবিন্দ হালদারের বিপন্নতার কথা জানতে পেরে ১৫ লাখ টাকা অনুদান হিসেবে দেন। এতে গোবিন্দ হালদার ওই ছোট কুঠুরি থেকে মুক্তি পান এবং কাকুরগাছি এলাকায় একটি ফ্ল্যাট কিনে সেখানে ওঠেন। এরপর তার অসুস্থতার কারণে বারবার হাসপাতাল আর বাসা করতে থাকেন। সবশেষে ১৩ ডিসেম্বর তাকে মানিকতলায় জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে ভর্তি করা হয় কিডনির জটিলতায়। অবস্থার অবনতি ঘটতে থাকে। খবর পান হাসিনা এবং তিনি নিজে তার সঙ্গে কলকাতায় কথা বলেন। আশ্বাস দেন তার চিকিৎসার দায়িত্ব তিনি বহন করছেন। সেদিন ছিল ২০ ডিসেম্বর। আর ২২ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শান্তিনিকেতন থেকে কলকাতা পৌঁছেই হাসপাতালে গোবিন্দদাকে দেখতে যান। তিনিও আশ্বস্ত করেন।
শেখ হাসিনার মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমাদের মহান মুক্তিযুদ্ধে যেসব রাষ্ট্র, ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তা প্রদান ও সহযোগিতা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেন। এ পর্যায়ে গোবিন্দ হালদারকেও তার অবিস্মরণীয় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় এবং তার কন্যা গোপা ও জামাই চিন্ময় এ সম্মাননা গ্রহণের জন্য ঢাকা আসে। ওরা আমার বাসায়ও এসেছিল দেখা করতে। সঙ্গে ছিলেন ওদের পরিবারের সুহৃদ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী। তখন গোবিন্দ আসতে পারেননি, তার অসুস্থতার কারণে।
আমাদের এ অকৃত্রিম বন্ধু গোবিন্দ হালদার ১৭ জানুয়ারি ২০১৫ জিএন রায় হাসপাতালে পরলোকগমন করেছেন। এর পরপরই মেয়ে গোপার সঙ্গে আমার কথা হয়েছে। বেলা ১১টায় মারা গেছেন এবং হাসপাতাল থেকে বেরুতে প্রায় ৩টা বেজে যাবে। বৌদি পারুল হালদার সেখানে ছিলেন না। তিনি ছিলেন বাসায়। গোপা বলল, মাকে আনিনি। বাবাকে তো হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাব। নিমতলা শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে। এতদিনেও বৌদির ফোন নম্বরটা পাইনি। তাই রাত সাড়ে ১১টায় ফোন করে কথা বললাম। তিনি কাঁদছিলেন অঝোরে। কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘সবশেষ হয়ে গেল। দাদা আমারতো কিছু রইল না।’
এরই মধ্যে পারুল বৌদি বললেন, বাংলাদেশ দূতবাসের উপপ্রধান এবং প্রথম সেক্রেটারি (প্রেস) খবর পেয়েই হাসপাতালে গিয়েছিলেন। তখন থেকে শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই ছিলেন। ওরা কী ভালো মানুষ। ওরা আমাকে মা বলে ডেকেছেন, সম্বোধন করেছেন। কথাগুলোর মধ্যে দারুণ আবেগ ছিল। দুঃখ একটাই রয়ে গেল আমাদের জন্য গোবিন্দ হালদারের সচেতন ভালোবাসা, মুক্তি সংগ্রামের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, যা থেকে তিনি এদেশের মানুষ না হয়েও মুক্তিযুদ্ধের ওপর এতগুলো গান লিখে দিয়েছিলেন, তাকে যথার্থ সম্মান দেখানো অথবা তার উপযুক্ত মূল্যায়ন বহুদিন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছিলাম। মুক্তিযুদ্ধবিরোধী সরকার তো করবে না জানি, তো আমরা যারা মুক্তিযুদ্ধে সম্পৃক্ত ছিলাম তারা কেন করতে পারলাম না। বেতার-টিভির রয়ালটি কেন পাননি এত বছরেও? তবুও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বর্তমান সরকার তার জীবনাবসানের আরও কয়েকটা বছর যা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। স্বাধীন বাংলা বেতার কর্মীরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গোবিন্দ হালদারের কালজয়ী গানগুলো মানুষের হৃদয় পটে যেমন সাহস সঞ্চার করেছিল তেমনি রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা প্রেরণা পেয়েছিলেন পাকিস্তানি হায়েনা শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
কবি লিখছেন, পদ্মা মেঘনা যমুনা
তোমার আমার ঠিকানা।
এক বাংলার কোটি প্রাণ আজ
একই পথের নিশানা।
যুদ্ধ চলছে হায়েনাদের বিরুদ্ধে। কৃষক শ্রমিক ছাত্র যুবক-সাধারণ মানুষ পর্যন্ত একজোট হয়ে ছুটেছিল মুক্তিযুদ্ধে প্রাণের মায়া ত্যাগ করে। বন্ধু তুমি কমরেড, অনুপ্রেরণার সঙ্গে নির্দেশ দিয়ে লিখেছিলে?
লেফট রাইট লেফট রাইট লেফট
নওজোয়ান সব এগিয়ে চলো
এগিয়ে চলো।
পথে পথে বাধার পাহাড়
বিদ্যুৎগতিতে পায়ে দলো।
গোবিন্দ হালদার লিখেছিলেন যেসব গান তার মধ্য থেকে প্রথম সেটির সুরারোপিত হয়েছিল, সেটি হলো;
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।’
জীবনসংগ্রামে শত্রু পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আবেগে উল্লিখিত এই গানটি যেদিন প্রথম সন্ধ্যা অধিবেশনে স্বাধীন বাংলা বেতারে বেজে উঠল, মানুষের প্রাণে প্রাণে সে কী শক্তির প্রাবল্য লক্ষ্য করেছিলাম, আজ তা বোঝাতে পারব না! কবি বন্ধু তোমার কলম থেকে ঝরেছে কী মর্মস্পর্শী অন্তরঙ্গবাণী :
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদীজল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা।
সে নদীর নীল অম্বর মোর মেলছে পাখা
সারাটা জীবন সে মাটির গানে অস্ত্র ধরি।
সীমাহীন মাতৃপ্রেম তোমার লেখায় উচ্ছল ছন্দে প্রকাশিত হয়েছে।
নারকীয় হত্যাযজ্ঞের পিশাচদের ছেড়ে দেয়ার পরও মনকে কঠিন করে তুমি বন্ধু গোবিন্দ হালদার লিখেছিলে:
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
কবি-সহযোদ্ধা বন্ধু, তোমার পথনির্দেশ, আমরা বোধহয় মানতে পারিনি বলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আন্দোলন-সন্ত্রাস-জনহিংসতা, নৃশংস নরহত্যা আবার গণহত্যায় রুপ নিয়েছে। একে রুখতে আবার একাট্টা হতে হবে জনতার আকাক্সিক্ষত রাজনৈতিক অঙ্গীকারে। বন্ধু গোবিন্দ, তুমি অমর- চিরভাস্মর বাঙালির মনে প্রাণে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্জনতার মডার্নিটি
এই প্রচল মূল্যায়নের বাইরে গিয়ে কাঠামোবাদি দৃষ্টির নিরিখে নয় কেবল, ডাইলেক উপস্থাপনের নিরিখেও তারিক সুজাত অ্যান্টিডাইলেক কিংবা পলিটিকেল হেজিমনি-অ্যান্টিহেজিমনির সমন্বয় সাধন করতে পেরেছেন। ক্ষয়িষ্ণু নাগরিক মধ্যবিত্ত শ্রেণীর যাপনের টানাপোড়েন চমৎকারভাবে উপস্থিত তার কবিতায়।
আশির দশকের অগ্রজ কবি তারিক সুজাতের কাব্যপ্রতিমা পড়ুয়া-মনোবিদের পঠনে-মননে এমনই এক আশ্চর্য নবনির্মিতি তৈরি করে দেয়; অক্ষরের রেখায় রেখায় মডার্ন ফর্ম ও এক্সেপ্রেশনে ক্ল্যাসিকাল মানুষের আভিযাত্রিক সাহসকে উসকে দিয়ে, তার পর অব্যর্থ অন্বয়ে গড়া বৈশ্বিক-বিস্তারকে সুসহ-সুষমায় কিংবা চারু-নন্দময়তায় ভরিয়ে তোলে। প্রান্তরের সহজিয়া অভিপ্রায় সব নিস্পৃহ নিরক্তিম সাধুতায়, কখনও বা দৃপ্তবিপ্লবী রক্তিমতায় ছুঁয়ে ছুঁয়ে যায়। তিনি প্রজানীতি কিংবা রাষ্ট্রনীতির যথা সুন্দরের সিম্পনিটি মগ্নগহন কবিতাকলার আলতো ছোঁয়ায় এমন এক অনিন্দ্যসুরের তানপুরায় গেয়ে তোলেন যে, মৃদুকণ্ঠ নমনীয়তার আশ্লেষে সিদ্ধ সবচেয়ে বজ -উচ্চারণটিও তখন তার তুলিতে স্বতঃই মানিয়ে যায়। তার ‘বাংলাদেশ’ কবিতাটি এক্ষেত্রে এক উজ্জ্বল উপমাই শুধু নয়, বিরলপ্রয়োগ সৌন্দর্যে এক মহা-উচ্চারী ইতিহাস হতে পারে।
পথের চোখেও আজ পথচলার ক্লান্তি/পথের পা স্থির হয়ে দাঁড়াতে পারছে না কোথাও/পথ এসে থমকে দাঁড়িয়েছে পথিকের পায়ে।/পথের মোড়ে রক্তচোখে সিগন্যালগুলো/রাগী গলায় বলছে : এদিকে এসো না/পথের পাশের যাত্রীছাউনিটিও/ সূর্যের দিকে মুখ তুলে ভাবছে :/ কোথাও শান্তির মতো শীতল ছায়া নেই।/একটি বিরাট প্রশ্নবোধক চিহ্নের মতো/জেব্রাক্রসিংয়ে দাঁড়িয়ে আছে তের কোটি মানুষ।/পথের মাঝখানে গোল আইল্যান্ডে দাঁড়িয়ে/ট্রাফিকের ভূমিকায় একঘেয়ে অভিনয় করে যাচ্ছে/প্রতিদ্বন্দ্বী ছায়া।/মত ও পথের পার্থক্য নিয়েও যে/যাত্রা হয়-/সেই কথাটি কেউ বলছে না/পথ এসে থমকে দাঁড়িয়েছে পথিকের পায়ে।
স্বপ্ন এবং সত্য। মত ও পথ। প্রকৃতি ও মানুষ। গতি ও গান। দুঃখ ও ক্লান্তি। নিন্দা ও ঘৃণা, স্মৃতি ও বিষাদ- এসব উপাচার ব্রহ্মারে পরতে পরতে ছড়িয়ে আছে। কবি কিন্তু এগুলোকে বাজাতে চান জরাহীন এক ভাষাভঙ্গিমায়। নির্জন লাবণ্যে জ্বালাতে চান অন্তর্লোকের প্রদীপ শিখা। কবিতা তখন আর স্বয়ং কবির নাগালে থাকে না, ঐন্দ্রজালিক স্পর্শসত্যে কিংবা পাঠসত্যে সে অনায়াসে পৌঁছে যায় পড়–য়ার মর্মমূলে। তখন বাদ-বিবাদ কিংবা প্রতিবাদ ডিঙিয়ে সে কবিতা পেয়ে যায় এক অবিসংবাদিতের রূপ।
‘কবিতা’ কবিতাটি একবার পড়া যাক :
মৌন, হে ব্যবধান/নির্লিপ্ত দহনে তবু কী করে পোড়াও!/আলোতে উত্তীর্ণ মুখ, আলোকিত অমা;/ ঐ আলোর দিকে, ঐ উত্থিত অলৌকিক/ সিঁড়িটির দিকে হেঁটে যায়, কে সে?/কতটা পথের শেষ দিগন্তকে ছোঁয়/ কত ধাপ নামা হলে পতনের শুরু/পথিক জানে না তবু দ্বিধাহীন যায়!/ যে যায় সে যায়। পথ-সিঁড়ি চিনে/যাওয়াটাই মৌলিক;/ না হলে পরাস্ত হতে হয়, বিনাশে ফুরায় নীড়/অযথা ক্লান্তিতে পরিণামহীন হেঁটে/জীবন জয়ের নামে যৌবন খরচ।/মৌন, হে প্রজ্ঞাপারমিতা,/হে সুন্দর সর্বনাশ!/তুমুল তোমার দিকে মন্দ্র আলোড়ন/অনন্তের ঘরে অমরতা নিলয় নিখিল/মৌন, হে ব্যবধান!
বাঙালি জাতির অস্তিত্বের গৌরব ‘একাত্তর বা স্বাধীনতা’ যে মহান প্রাতিস্বিক-মানবের হাত দিয়ে এসেছে, আলোকস্তম্ভ তথা উচ্চমান মিনারের মতো যিনি এ জাতিকে অনন্তকাল ধরে আশা, সাহস ও প্রেরণা জুগিয়ে যাবেন, সেই চিরভাস্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কি তিনি বিস্মৃত হতে পারেন? না, তিনি কখনোই জাতির এ মহান নায়ককে বিস্মৃত হতে পারেন না। স্মরণ-মাধুর্যে তাই তিনি প্রভাতের প্রার্থনা সঙ্গীতের মতো অকপটে গেয়ে ওঠেন :
মুখর মিনার/যেন সে ভোরের পাখি/অমল আঘাতে/দ্রুত ছিঁড়ে গেলে ঘুম/পার হয়ে রাত/আঁধার অতনু তিথি/প্রিয়তম রোদ/প্রতীক আলোতে দেখা/ সে তো বাঙালির পিতা মুজিবেরই মুখ।
এভাবে মহামানব বঙ্গবন্ধু কিংবা মৃত্যুঞ্জয়ী একাত্তরের চেতনাসঞ্জাত উচ্চারণ তার কবিতায় ফিরে ফিরে আসে। যেমন ফিরে ফিরে আসে যাযাবরী শৈশবের সাহসিকতা কিংবা যুদ্ধপথের দগ্ধস্মৃতি। আমাদের এ প্রিয় মাতৃভূমিকে হানাদারি প্রেতাত্মারা বারবার ছোবল মেরে বিকৃত করার স্পর্ধা দেখায়, ত্রিশ লাখ শহীদের রক্তাক্ত স্মৃতিকে যারা নিমিষেই মুছে ফেলতে চায়। মুক্তিযুদ্ধের এই দেশে এও কি সম্ভব? ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ রাষ্ট্রের বারবার বেপথু হওয়াকে কবি তাই কিছুতেই মেনে নিতে পারেন না। তার মানবিক সত্তা প্রতিবাদের বহুবিধ প্রতীকে ফুঁসে ওঠে উচ্চকণ্ঠে উচ্চারণ করে :
আমার সময়কে আমি/উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি!/ ভূতগ্রস্ত সময়ের পদচ্ছাপ অনুসরণ করে/জরাগ্রস্ত জাতি কখন পৌঁছে গেছে/গভীর খাদের কিনারায়/ জানলে না, তুমি জানলে না।/হে আমার তিরিশ-বয়সী যুবা/রক্তাক্ত স্বদেশ/ তোমাকে টেনেহিঁচড়ে মর্গের দিকে/নিয়ে যাচ্ছে কারা?...
...প্রিয় নেতৃবৃন্দ!/ ইতিহাসের কালো কফিনে / শেষ পেরেকটি ঠোকার আগে/ মুক্তবাতাসে আমাদের একটু / নিঃশ্বাস নিতে দিন
নিজেরই ভেঙে যাওয়ার শব্দে/ জেগে ওঠো বাংলাদেশ/ জাগো শেষবার
আততায়ী হন্তারক সময়ের প্রতিধ্বনি তুলে/আসে দুঃস্বপ্নের রাত/ বারবার...
কবিতা তো মানুষের আশ্রয়-নিদান। বিপুল এই মহাবিশ্বে মানুষ খুঁজে-ফেরে তার স্বস্তিকা-পুরাণ। মাটি ফুঁড়ে আকাশছোঁয়া বৃক্ষপাখালির মতো কবিতাও তাই পল্লবিত হয় কবির কল্পচেতনার রঙ ছুঁয়ে ছুঁয়ে। এই রঙ কখনও গাঢ়, কখনও আর্দ্র, কখনও কোমল, কখনও রুদ্র, কখনও রুক্ষ, কখনও নিরস, কখনও বা তীক্ষè, সহজ ও স্বতঃস্ফূর্ত। স্বপ্নে-জাগরণে অতিচেতন মানুষের মন এভাবে উড়ে উড়ে যায়, দিগন্ত থেকে দিগন্তরেখায়... নীল আকাশের তারায় তারায়। কবি তারিক সুজাতের বর্ণিল কাব্যচ্ছটা এভাবে পাঠককে মুহূর্তেই পৌঁছে দেয় আবিলতাহীন এক স্বপ্নাদ্য জগতের চির-সবুজের প্রান্তরে। মাসুদ পথিক
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দর্শনের দারিদ্র্যে বই by খান মাহবুব
ইন্দ্রিয়জাত চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ, নাকি প্রযুক্তি-নির্ভর জীবন, নাকি অন্য কিছু সব এলোমেলো করে দিচ্ছে! জানি না। তবে একটা সংকীর্ণতা আমাদের সবাইকে কুড়ে-কুড়ে খাচ্ছে। সেটা হচ্ছে আমাদের পাঠ-বিমুখতা। আজকাল সামগ্রিকভাবে আমরা পাঠ-বিমুখ। ছোট হয়ে আসছে পৃথিবী, বিজ্ঞাপনের এমন ভাষা শত ভাগ সত্য হিসেবে ঘড়ির কাঁটার মতো ঠিক ঠিক করছে। মিনি শ্যাম্পু, মিনি স্ক্যাটের মতো মোবাইলের মিনিবার্তা কিংবা ফেসবুকে লেখা ৩/৪ শত শব্দের কোনো গল্পে বা অন্য কিছুতে আমরা অভ্যস্ত। এক রাতে দুই মলাটের পুরো বই পড়ার গল্প আজকাল গর্ব করে খুব একটা কারও কাছে শুনি না। পাঠ-বিমুখতা আমাদের দুর্বল মানসিক ভিতের একটা বড় কারণ। দেশীয় শিল্প-সংস্কৃতির ভুবনে বুঁদ হয়ে থেকে আগে নিজের দেশকে জানার অপার আগ্রহ নতুন প্রজন্মের নেই। পড়ার অভ্যাসের সুযোগ-সুবিধাও নেই। ষাটের দশকের মতো মধ্যবিত্তের বাড়ির বুক-সেলফ, পাড়ার ক্লাবের বইয়ের সেলফ কিংবা শহরের পাঠাগার- সব দিন দিন উধাও হয়ে যাচ্ছে।
দিন দিন বিবর্ণ ও উৎসাহহীন হচ্ছে বইয়ের ভুবন। উদাহরণ দিয়ে বলতে পারি-
(১) ১৩৩৫ বঙ্গাব্দে বৃহত্তর ময়মনসিংহ জেলায় ৬০/৭০টি লাইব্রেরি ছিল [সূত্র সৌরভ ১৩৩৫ ১৬বর্ষ ৭ম সংখ্যা ১৩৩৫ বঙ্গাব্দ]। এ ধরনের সমৃদ্ধ পাঠাগার কেন এখন গড়ে উঠছে না। ময়মনসিংহ জেলায় এখন মানসম্মত ৫০টি পাঠাগারও নেই। তাহলে কি বইয়ের প্রয়োজন কমেছে, নাকি আমরা মননের দারিদ্র্যে বইয়ের থেকে দূরে চলে গেছি।
(২) কুমিল্লার রামমালা (স্থাপিত ১৯১২) লাইব্রেরিতে জার্মান দার্শনিক জারমুরালের ৫০টি বইসহ অনেক দুষ্প্রাপ্য বইসহ ৮ হাজার পুঁথি আছে। এই পাঠাগার রবীন্দ্রনাথেকে সংবর্ধনা দিয়েছিল। এ ধরনের পাঠাগার এখন তৈরি হচ্ছে না কেন?
(৩) টাঙ্গাইলের সাদত কলেজে (স্থাপিত ১৯২৬) করটিয়ার জমিদাররা গরুর গাড়ির বহরে করে কলেজ লাইব্রেরিতে বই দিয়েছিলেন। সে কারণে বঙ্গের আলিগড়খ্যাত এ কলেজ পূর্ববঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি সংগ্রহশালার মধ্যে অনন্য ছিল। আজও টাঙ্গাইলের ধনবাড়ির জমিদারদের দান করা বই আলমারিতে তালাবদ্ধ করে ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি গৌরাবান্বিত বোধ করে। অথচ এত ডিজিটালাইজেশন, এত অটোমেশিনের পরও আমাদের পাঠাগারগুলো ধুলায় ঢাকা জীর্ণ। পাঠকের হাত কম স্পর্শ করে বইয়ের পাতার জমিনকে।
সরকার ১৯৯৬-২০০১ পর্যন্ত সময়ে ৯১৭টি লাইব্রেরিকে ৪৫৪ দশমিক ৫০ কোটি টাকার আর্থিক ও গ্রন্থ সহায়তা দেয়। বর্তমান সরকার ২০১৩-১৪ অর্থবছরে ৭২০টি লাইব্রেরিকে ২ কোটি ২৫ লাখ টাকা দেয়। ২০১৪ সালে ২৩৮৭টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ২২৬২টি পাঠাগারকে সরকার অনুদান প্রদান করেছে। সহায়তা বৃদ্ধি হলেও তা প্রয়োজনের তুলনায় কম।
অনেক নিরাশার মধ্যেও একটু একটু আলো আছে। সম্প্রতি দেশের জাতীয় দৈনিকে প্রকাশিত একটি খবরে আছে-
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মোল্লারহাট। গ্রামের কয়েকজন তরুণ গড়ে তুলেছেন সচেতন শিক্ষার্থী সংঘ (সশিচ) তারা একটি পাঠশালাও প্রতিষ্ঠা করেছেন। গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের বই কিনে দেন। দরিদ্র শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তির পরামর্শ, ভর্তির জন্য যাতায়াতের অর্থের ব্যবস্থা করেন।
৬০-এর দশকে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যে ধরনের গান শুনত, যে ধরনের সিনেমা দেখত, যে ধরনের বই পড়ত এবং তার মাধ্যমে যে ধরনের রুচি তৈরি হতো, এখন তা হচ্ছে না। কারণ রুচিবোধ ও মানসিকতা সৃজনে যে ধরনের ইনপুট চারপাশ থেকে বেড়ে ওঠার সময় যোগ হতো আজকাল তেমন হয় না। ফলে আজকের ছেলেমেয়েদের জীবনযাপন, ভাব-ভাবনা রবীন্দ্র-নজরুল বলয়ের বাইরে। কিন্তু আবহমান বাঙালির তো গর্ব- রবীন্দ্র-নজরুল বলয়ের আকাশ।
আমরা কথায় কথায় উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা বলি। কিন্তু উন্নত দেশের মানুষের ব্যস্ততার মধ্যেও যে পাঠ্যাভ্যাস আছে, তা আমাদের নেই। এই দৈন্য, আমাদের মানসিকতার। তা সমাজের সর্বক্ষেত্রে বিরাজমান। যে দেশের আইনপ্রণেতাদের ব্যবহারের জন্য ৮৫ হাজার বইয়ের সংগ্রহের জাতীয় সংসদের পাঠাগার মাত্র ২২ দশমিক ৮৫ শতাংশ ব্যবহার করে। তাও বেশির ভাগ সদস্য যায় কেবল সংবাদপত্র পড়ার জন্য- এ ধরনের সংবাদ পীড়াদায়ক।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকের ১৬ ডিসেম্বর ২০১৪ তারিখের খবরে প্রকাশ- রাজশাহীর বরেন্দ্র জাদুঘরের নিবন্ধিত প্রকাশনার সংখ্যা ১৩ হাজার ৫৭৬টি। সম্প্রতি তিন হাজার ৫২টি প্রকাশনার হদিস নেই। এ অবস্থা আমাদের জন্য কোনো সুখবর বয়ে আনে না।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতি তিন হাজার মানুষের জন্য একটি লাইব্রেরি প্রয়োজন। সেই হিসেবে বাংলাদেশে ১৭৯৪৭টি পাঠাগার থাকা প্রয়োজন। কিন্তু দেশে সচল গ্রন্থাগারের সংখ্যা হাজারের বেশি নয়।
বাংলাদেশের মানুষের দর্শনের মন্দাদশায় বইকে একটু নেড়েচেড়ে দেখার সুযোগ করে দেয় অমর একুশে গ্রন্থমেলা। বাঙালি জাতীয়তাবাদের জাগরণের ভ্রুণ প্রোথিত আছে একুশের মধ্যে। তবে একুশে মেলার বাইরেও বড় পরিসরের বইমেলা প্রয়োজন। কারণ একুশের বইমেলা বাঙালিদের জন্য এক বিশেষ আয়োজন। এ কথা বললেই আবার পশ্চিম বাংলার বাঙালিরা তাদের অংশগ্রহণের দাবির ঝাণ্ডা তুলে ধরে। সম্প্রতি পশ্চিম বাংলার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন- অবশ্যই একুশে বইমেলায় বাংলা ভাষায় লেখা সব বইকেই স্থান দিতে হবে। যেমন কলকাতা বইমেলায় শিলচর, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের প্রকাশনা স্থান পায় তেমনি বাংলাদেশের প্রকাশনা স্থান পায়। তিনি আরও বলেন, একুশে বইমেলা বলে এই আবেগকে সামনে এনে একটি স্বার্থান্বেষী মহল বাংলা ভাষার এই দ্বিতীয় রাজধানীর লেখক-প্রকাশকদের ওই মেলায় ঢুকতে দিচ্ছে না।
ত্রিদিব চট্টোপাধ্যায় যাই বলুন না কেন- বাংলাদেশ একটা ভাষাভিত্তিক রাষ্ট্র। অন্য ভাষাভাষীদের স্বীকৃতি থাকলেও এ দেশের প্রায় শতভাগ মানুষ বাংলায় কথা বলে। তাছাড়া বাংলা ভাষাকে রক্ষা করতে ৫২তে রক্ত দিয়েছিল এ জাতি। তাই আমাদের বর্ণমালা শহীদের রক্তে ভেজা বারুদের গন্ধমাখা। তবে একুশে বইমেলায় নয়, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আমাদের কলকাতা বইমেলার মতো বড় পরিসরে বহুভাষিক বইমেলার আয়োজন প্রয়োজন। আর একুশে বইমেলা গত বছর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সম্প্রসারিত রূপ পেয়েছে সেই বর্ধিত জায়গায় সুযোগ-সুবিধার সুযোগ নিয়ে মেলা হতে হবে আরও নান্দনিক, হৃদয়গ্রাহী ও পাঠকবান্ধব।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ইংলাক

সেনাবাহিনী তাঁর সরকারের ক্ষমতা দখলের কয়েক দিন আগে ২০১৪ সালের মে মাসে দেশটির একটি আদালত তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসরণ করেন। সেনাবাহিনী নিয়ন্ত্রিত জাতীয় আইনসভার আজকের অধিবেশনে ২১৯ সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৯০ জন ইংলাককে অভিশংসন করার পক্ষে ভোট দেন। ১৮ জন সদস্য অভিশংসনের বিপক্ষে ভোট দেন, অন্যরা ভোটদানে বিরত থাকেন। আর একজন আইনপ্রণেতা এ অধিবেশনে অনুপস্থিত ছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি আরবের নতুন বাদশাহ সালমান কে?

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হলিউড ছবিতে বিপাশার চমক

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সব অভিযোগ থেকে মুক্ত ফনসেকা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেসিই ত্রাতা বার্সার
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক ফ্রেমে সজল ও মম
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বার্ন ইউনিটে দর্শনার্থীদের ভিড় কমানোর পরামর্শ

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্র বলছে, গতকাল বৃহস্পতিবারও ১০০ শয্যার বার্ন ইউনিটে পাঁচ শতাধিক রোগী ভর্তি ছিলেন। ওয়ার্ড, হাই ডিপেনডেন্সি ইউনিট (তুলনামূলক গুরুতর অবস্থা এমন রোগীদের এখানে রাখা হয়), নিবিড় পরিচর্যা কেন্দ্র—সব জায়গাতেই গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। সঙ্গে আছে দর্শনার্থীদের ভিড়। এরই মধ্যে চলমান হরতাল-অবরোধের সহিংসতায় দগ্ধদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে। গতকাল পর্যন্ত ভর্তি ছিলেন ২৩ জন। তাঁদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। গত পরশু রাতে ভর্তি ৩৫ বছর বয়সী অটোরিকশাচালক আবদুর রশীদের অবস্থা এখনো আশঙ্কাজনক। শ্বাসনালিসহ তাঁর ৩৯ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম প্রথম আলোকে বলেন, অনেকে মনে করেন, পরিষ্কার জামাকাপড় বা চকচকে জুতা পরে ঢুকলে সংক্রমণ ঘটবে না। কিন্তু এ ধারণা ঠিক নয়। চামড়া মানুষকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। চামড়া পুড়ে যাওয়ায় দগ্ধ রোগীরা সংক্রমণের ঝুঁকিতে ভোগেন বেশি। চিকিৎসকেরাও অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষ সতর্কতা অনুসরণ করে থাকেন।
ভিড় এড়িয়ে দগ্ধ রোগীদের পুনর্বাসনের বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন।
চিকিৎসকেরা জানান, সম্প্রতি সংক্রমণের কারণে ১৭ বছরের এক তরুণ মারা গেছে। ৫৭ শতাংশ পোড়া নিয়ে ভর্তি হওয়া ওই রোগীটি ৮০ ভাগ সুস্থ হয়ে উঠেছিল। ১৮ দিন পর সে মারা যায়। এ ছাড়া হরতাল-অবরোধের সহিংসতায় দগ্ধ একজন যুবকের দুই হাতেও সংক্রমণ দেখা দিয়েছে। সংক্রমণের কারণে তার সেরে উঠতে অনেকটা সময় লাগতে পারে। জানতে চাইলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধদের দেখতে যাওয়া একটি দায়িত্বের মধ্যে পড়ে। তবে এখন থেকে যেন ভিড় না হয়, সে বিষয়ে বার্ন ইউনিটের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।
খোঁজখবর নিয়ে জানা যায়, হরতাল-অবরোধের পেট্রলবোমায় দগ্ধদের দেখতে এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে গেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। একমাত্র কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাড়া রাজনৈতিক নেতাদের প্রত্যেকেই দলবল নিয়ে আসেন। এমনকি ১০০ জন পর্যন্ত সঙ্গী নিয়েও ইউনিটে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। অনেকে বার্ন ইউনিটে যাওয়ার আগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খবর দিয়ে যাচ্ছেন। তাঁরাও প্রতিনিধিদলের সঙ্গে ইউনিটে হাজির হচ্ছেন।
ইউনিটের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একত্রে অসংখ্য মানুষ কোনো রকম সতর্কতামূলক ব্যবস্থা না নিয়েই হুড়মুড় করে রোগীদের কাছে চলে যাচ্ছেন। এমনকি তাঁরা নিবিড় পরিচর্যাকেন্দ্র ও হাই ডিপেনডেন্সি ইউনিটেও ঢুকে পড়ছেন। সাধারণত বিভাগীয় প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অভ্যর্থনা জানান। এমন ঘটনাও ঘটছে, দর্শনার্থীদের চাপে তিনিই এই ব্যক্তিদের রোগীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে পারছেন না। সংবাদকর্মীরাও মাঝে মাঝে যথেষ্ট বিবেচনাবোধের পরিচয় দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন কমপক্ষে ছয়জন চিকিৎসক। তাঁরা বলছেন, রোগী আসার পরপরই চিকিৎসার প্রয়োজন, কিন্তু আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ঢোকার পরপরই সংবাদকর্মীদের মধ্যে ছবি নেওয়া এবং কথা বলার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। চিকিৎসকেরা বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক যতজনকে অনুমতি দেবেন, শুধু ততজনই যথাযথ ব্যবস্থা অনুসরণ করে ঢুকলে রোগীরা সংক্রমণের ঝুঁকি এড়াতে পারেন। বার্ন ইউনিটে ঢোকার আগে দর্শনার্থীদের একবারই ব্যবহার করা যায় এমন গাউন, শু-কভার ও মাস্ক ব্যবহারের অনুরোধ করেছেন তাঁরা। এ ছাড়া সংগৃহীত খবর ও ছবি সংবাদকর্মীরা নিজেদের মধ্যে আদান-প্রদান করলে কিছুটা ভিড় কমবে।
জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট টিভি চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাইখ সিরাজ বলেন, ‘চিকিৎসকদের উদ্বেগ যুক্তিসংগত। কিন্তু আমাদের মধ্যে ধৈর্য একেবারেই নেই। এ নিয়ে আমরা আলোচনা করব। সিদ্ধান্তে পৌঁছানো খুব জরুরি হয়ে পড়েছে।’
গতকাল হরতাল-অবরোধে দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে যান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদের হুইপ আ স ম ফিরোজসহ সাংসদ, কর্মকর্তারা।
রাজনৈতিক সহিংসতার মূল কারণ অবৈধ সরকার ও সংসদ বলে বিএনপি যে দাবি করছে, সে বিষয়ে স্পিকারের মন্তব্য জানতে চাইলে স্পিকার সাংবাদিকদের বলেন, ‘নিরীহ ব্যক্তিদের দগ্ধ করা ছাড়া কি এর সমাধানে আর কোনো পথ নেই’? সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতীয় সংসদের ভূমিকা কী—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘এ মুহূর্তে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তা বন্ধে আমরা সুদৃঢ় অবস্থান নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘যে ধরনের দৃশ্য ভেতরে দেখতে হলো, তা কলঙ্কজনক। খুবই নৃশংস ও নারকীয়। এ ধরনের সন্ত্রাস, সহিংসতা রাজনীতি হতে পারে না। এ ধরনের সন্ত্রাস বন্ধে প্রত্যেক সচেতন বিবেকবান মানুষকে উদ্যোগ নিতে হবে। আমাদেরও একই দাবি, এ ধরনের আক্রমণ বন্ধ করেন।’ স্পিকার জাতীয় সংসদের পক্ষ থেকে অগ্নিদগ্ধ প্রত্যেককে ১০ হাজার টাকা দেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবরোধের ১৮ দিন: সিলেটে নিহত ১, চলে গেলেন কলেজছাত্র সানজিদ- বিজিবির পাহারার মধ্যেই ট্রাকবহরে বোমা হামলা

গত বছরের ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলতি মাসের ৬ তারিখ থেকে চলছে টানা অবরোধ। তবে ৪ তারিখ থেকে শুরু সংঘাতের। এই ১৯ দিনে আগুন দেওয়া হয় ২৯০টি যানবাহনে, ভাঙচুর করা হয় আরও অন্তত ৩৮২টি।
পুলিশ জানায়, রাত নয়টায় মালিবাগ চৌধুরীপাড়ায় বন্ধু পরিবহনের একটি মিনিবাস, রাত আটটায় গাবতলী বালুর মাঠের বাস ডিপোতে রূপকথা পরিবহনের একটি বাস, সন্ধ্যা সাতটায় কমলাপুরের টিটিপাড়া বস্তির সামনে একুশে পরিবহনের একটি বাস ও সন্ধ্যা ছয়টায় রামপুরা টিভি ভবনের সামনে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
এদিকে রাত সোয়া নয়টার দিকে দুর্বৃত্তরা ঢাকা উদ্যানসংলগ্ন মোহাম্মদপুর বেড়িবাঁধে চ্যাম্পিয়ন নামের একটি চলন্ত হিউম্যান হলারে ককটেল ছুড়ে মারে। এতে চালকের সহকারী জালাল হাওলাদার আহত হন। তাঁর মাথায় স্প্লিন্টারের আঘাত লাগে। একই সময় নিউমার্কেট থানার সামনের রাস্তায় একটি ককটেলের বিস্ফোরণ হয়। সন্ধ্যায় শেরেবাংলা নগরে কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
চলেন গেলেন সানজিদ: শেখা হলো না কম্পিউটার, স্বপ্ন পূরণ হলো না আইনজীবী হওয়ার। রাজনীতির নৃশংসতার শিকার হয়ে কলেজছাত্র সানজিদ হাসান ওরফে অভিকে (১৯) চলে যেতে হয়েছে চিরতরে।
১৪ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে বঙ্গবাজার এনেক্স টাওয়ারের সামনে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল সানজিদের মুখে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গত মঙ্গলবার রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। সানজিদ পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের প্রথম বর্ষে পড়তেন।
ছেলেকে হারিয়ে গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে সানজিদের মা-বাবা কান্নায় ভেঙে পড়েন। সানজিদের মা নুরজাহান বেগম বিলাপ করে বলেন, সানজিদের ইচ্ছা ছিল আইনজীবী হওয়ার। কিছুদিন আগে একটি কম্পিউটার কিনে দেওয়ারও বায়না ধরেছিল তাঁর কাছে। তিনি সানজিদকে বলেছিলেন কম্পিউটার চালানো শিখতে। সেদিন কম্পিউটার শিখতেই সানজিদ তার বন্ধু সবুজকে নিয়ে বঙ্গবাজারে এনেক্স টাওয়ারে এসেছিল। সেখান থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলে সানজিদ ক্ষতবিক্ষত হয়। সানজিদের বাবা দেলোয়ার হোসেন পুরান ঢাকার রায়সাহেব বাজারে ডিম বিক্রি করেন। মা-বাবার সঙ্গে তিনি ধোলাইখাল এলাকায় থাকতেন। দুই ছেলের মধ্যে সানজিদ বড়।
ঢাকার বাইরের চিত্র: গতকাল দুপুরে রাজশাহী শহরের কাদিরগঞ্জ মোড়ে বিজিবির পাহারার মধ্যে ঢাকাগামী ট্রাকবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পেট্রলবোমা ও ঢিলে ক্ষতিগ্রস্ত হয় অন্তত পাঁচটি গাড়ি। হামলা ঠেকাতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুজন আহত হন। ঘটনাস্থলের কাছাকাছি বিজিবির সদস্যরা থাকলেও দুর্বৃত্তদের নাগাল পাননি।
এত কাছে থেকেও বিজিবির সদস্যরা দুর্বৃত্তদের ধরতে পারলেন না কেন জানতে চাইলে ৩৭ বিজিবির পরিচালক আনোয়ারুল আলম বলেন, ‘বিজিবির গাড়িগুলো ট্রাকবহরের অনেক পেছনে ছিল। বিজিবি যখন ঘটনাস্থলের কাছাকাছি আসে, তখন হামলাকারীরা দৌড়ে পালাচ্ছিল। কারা হামলাকারী আর কারা সাধারণ মানুষ, তখন পেছন থেকে বোঝা যাচ্ছিল না। তাই গুলি চালানো বা অ্যাকশনে যাওয়া সম্ভব হয়নি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নগর ভবনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ট্রাকবহর। বিজিবি চাঁপাইনবাবগঞ্জ থেকে এটি পাহারা দিয়ে আনছিল। রাস্তাটির সঙ্গে সমান্তরালভাবে রেললাইন চলে গেছে পূর্ব-পশ্চিম। চলার সময় ট্রাকগুলোর কয়েকটি বহর থেকে একটু পেছনে পড়ে যায়। ঠিক তখনই রেললাইনের উত্তর দিক থেকে মুখোশধারী ১৫-২০ জনের একটি দল বহরে হাতবোমা ছুড়তে থাকে। একটি ট্রাকে খানিকটা আগুন জ্বলে ওঠে। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি। এই অবস্থার মধ্যেই ঘটনাস্থল পার হয়ে চলে যায় ট্রাকগুলো। হামলার সময় দুর্বৃত্তরা কাউকে রাস্তার ওপর দাঁড়াতে দিচ্ছিল না। সাংবাদিকেরা ছবি তুলতে গেলেও তারা নিষেধ করে।
হামলার ঠিক আগমুহূর্তে কাদিরগঞ্জ মোড়ে দোকানে বসে ছিলেন পান দোকানি মাশেম শেখ। তাঁর ছোট ভাই কাজেম শেখ তখন রাস্তার অপর পারে একটি ছাপাখানায় যন্ত্র চালাচ্ছিলেন। এমন সময় হঠাৎই ট্রাকবহর লক্ষ্য করে শুরু হয় বোমা হামলা। তখন একটি রড নিয়ে হামলাকারীদের দিকে তেড়ে যান মাশেম শেখ। তাঁর ডাকে কাজেম শেখও এগিয়ে যান। একপর্যায়ে হামলাকারীদের ছোড়া হাতবোমায় দুই ভাই রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিজিবির সদস্যরা ঘটনাস্থলের কাছে এগিয়ে গিয়ে ধাওয়া করলে হামলাকারীরা বোমা ফাটাতে ফাটাতে পালিয়ে যায়। মাশেম শেখের শরীরে অস্ত্রোপচার করা হয়। তাঁর বাঁ হাত, মুখ ও বাঁ কানের পাশে বোমার স্প্লিন্টার ঢুকেছে। হামলায় এক ট্রাকচালক আহত হয়েছেন। নগরের বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান বলেন, বহরে সেনাবাহিনীর পণ্যবাহী কিছু ট্রাকও ছিল। হামলাকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ হামলার আগে ভোরে চারঘাট উপজেলার কুঠিপাড়া এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বগুড়া-জয়পুরহাট মহাসড়কের (পুরাতন দিনাজপুর সড়ক) নুনগোলা এলাকায় গত রাত আটটার দিকে আসবাববাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এতে চালকসহ তিনজন গুরুতর দগ্ধ হন। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন চালক সাজু মিয়া (৩৫), আরোহী টিটন মিয়া (৩০) ও আবদুর রহিম (৩২)। ট্রাকটি নামুজা বাজার থেকে ঢাকা যাচ্ছিল।
সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ও শ্রীরামপুর এলাকায় সকালে যাত্রীবাহী দুটি বাস থেকে যাত্রী নামিয়ে সেগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে শ্রীরামপুরে একটি বাসে যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত চালকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি থামায়। পরে যাত্রীদের নামিয়ে গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দেওয়ার পর ওই স্থানে অপেক্ষমাণ সহযোগীদের মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় তারা। হিলালপুরেও প্রায় একই কায়দায় গানপাউডার ছিটিয়ে বাসে আগুন দেওয়া হয়।
গাজীপুরের তিন সড়ক এলাকায় দুপুরে যাত্রীবাহী লেগুনায় পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এর আগে তারা ইটপাটকেল ছোড়া শুরু করলে যাত্রীরা দ্রুত নেমে পড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় দুপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে ১০-১২ জন দুর্বৃত্ত। চাঁদপুর-কুমিল্লা সড়কের জেলা জজের বাসভবনের সামনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মৌলভীবাজারের বড়লেখার কুমারপাড়া এলাকায় বুধবার রাতে একটি অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে সকাল নয়টার দিকে ককটেল বিস্ফোরণে মো. হানিফ ও মো. জাহেদ নামের দুই যুবক আহত হয়েছেন। হানিফ একটি পরিবহন কোম্পানির বাস কাউন্টারের সুপারভাইজার ও জাহেদ কর্মচারী।
টাঙ্গাইলে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। এদিকে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে গতকাল জেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদকসহ ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া এলাকায় বুধবার রাতে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এ সময় ইটের আঘাতে চালকসহ তিনজন আহত হন।
দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার রাতে ধানবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন চালক আনিছুর রহমান (৩০)। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। জামালপুরে হরতালের দ্বিতীয় দিন গতকাল সকালে চারটি যানবাহন ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। এ সময় এক অটোরিকশার চালকসহ তিনজন আহত হন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}
About: COX VIEW
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 23
(61)
- প্রতিহিংসার বলি হচ্ছে সাধারণ মানুষ!
- অফিসারদের বেতন বাড়িয়ে ক্ষমতায় থাকতে চান হাসিনা: সেলিম
- ‘মানুষ হত্যার দায় দুই দলকে নিতে হবে’
- বার্ন ইউনিটের রাজনীতি
- ‘বিএনপির সফলতা বার্ন ইউনিটের আহাজারি’
- আমার ইউরোপনামা by সোহেল পারভেজ
- ইন্টারনেট থাকবে না!
- কেমন হবেন নতুন সৌদি বাদশাহ?
- ‘হাত পুড়াইছে, মাইয়্যারে কোলে নিতে পারি না’ by কম...
- সেন্সরশিপ নয়, নৈতিক দায়িত্ববোধ
- গভীর সঙ্কটে ইয়েমেন: পদত্যাগ করলেন প্রেসিডেন্টও
- খালেদাকে গ্রেপ্তার হবে সরকারের রাজনৈতিক অন্ত্যেষ্ট...
- একাত্তরের মুক্তিযুদ্ধে বন্ধু কবি গোবিন্দ হালদার by...
- নির্জনতার মডার্নিটি
- দর্শনের দারিদ্র্যে বই by খান মাহবুব
- পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ইংলাক
- সৌদি আরবের নতুন বাদশাহ সালমান কে?
- হলিউড ছবিতে বিপাশার চমক
- সব অভিযোগ থেকে মুক্ত ফনসেকা
- মেসিই ত্রাতা বার্সার
- এক ফ্রেমে সজল ও মম
- বার্ন ইউনিটে দর্শনার্থীদের ভিড় কমানোর পরামর্শ
- অবরোধের ১৮ দিন: সিলেটে নিহত ১, চলে গেলেন কলেজছাত্র...
- ‘সব দলকেই হারানো সম্ভব’
- বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলায়নি -হাউস অব কম...
- সঙ্কুচিত হয়ে আসছে মত প্রকাশের স্বাধীনতা
- স্বপ্ন দেখতে মানা নেই ঝিরিনা মুন্ডার
- কোচের চাওয়া ‘স্পেশাল’ কিছু
- সৌদি বাদশাহ আবদুল্লাহ আর নেই, নতুন বাদশাহ সালমান
- ‘মেয়েদের জন্যে বাঁইচপার চাই’ -রংপুর মেডিকেলের বার্...
- কৃষকবন্ধু ‘হ্যাপি আপা’ ব্য by সুমন মোল্লা ও দিলীপ ...
- ওবামার সফরকে কেন্দ্র করে ভারতে কঠোর নিরাপত্তা
- মোটরসাইকেলে যাত্রী বহনে নিষেধাজ্ঞা
- ছবিমেলা উৎসব আজ থেকে
- ঢাকনা ভাঙা ম্যানহোল ঝুঁকিপূর্ণ চলাচল
- রামরঞ্জন ভট্টাচার্য
- ১১ দিন ধরে সংজ্ঞাহীন, খোঁজ নেই স্বজনদের
- এবিএম মূসার বর্ণনায় সেই সময়: ‘লাঠিচার্জ হয়নি তবে ১...
- তসলিমা নাসরিনের লেখা নিয়ে ক্ষুব্ধ ভারতের মুসলিমরা
- বিজিবি’র পাহারার মধ্যেই গাড়িবহরে বোমা হামলা
- বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও
- ব্যাপক গ্রেফতার, পরিস্থিতি নিয়ে মানবাধিকার কর্মীরা...
- অবরোধে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর, আগুন, গ্রেপ্তার ৭ শ...
- জলাবদ্ধতায় কৃষকের সমস্যা নিষ্কাশনে মাছচাষির বিপদ-...
- টানা অবরোধে চট্টগ্রামে পরিবহন খাত- নাশকতা ঠেকাতে ...
- সংঘাতময় বাংলাদেশ
- বড় লোকসানের আশঙ্কা বাণিজ্য মেলায় by হামিদ বিশ্বাস
- চট্টগ্রাম বন্দরকে দুর্নীতিমুক্ত করার সুপারিশ
- সংসদে খালেদা জিয়ার কঠোর সমালোচনা
- সংলাপই একমাত্র পন্থা: ডিসিসিআই
- ওবামার ভারত সফর- চলছে লাভ-ক্ষতির চুলচেরা হিসাব by ...
- বের হওয়ার আগে অভি বলেছিল- মা তোমার জন্য পুত্রবধূ আ...
- ইয়েমেন সংকট- চুক্তি সত্ত্বেও সরছে না বিদ্রোহীরা
- মোটরসাইকেলে সঙ্গী বহনে নিষেধাজ্ঞা
- ‘গাড়ি থামাও, আমরা প্রশাসনের লোক’ by ওয়েছ খছরু
- টিভি চ্যানেলে কি দেখানো যাবে কি যাবে না
- অসাংবিধানিক ক্ষমতার পালা বদল হতে দিতে পারি না -প্র...
- রাজনৈতিক সুপারিশ by ড. মুহাম্মাদ সিদ্দিক
- শঙ্কায় বরিশালের ৭১ হাজার এসএসসি পরীক্ষার্থী
- খালেদাকে গ্রেপ্তারের দাবি সরকারি ও বিরোধী সাংসদদের
- পুলিশের সামনেই পাঁচ কোটি টাকার দরপত্র ছিনতাই
-
▼
Jan 23
(61)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...







