Saturday, November 21, 2026
যে স্মার্টফোনে ডিএসএলআর মানের ছবি তোলা যায়
এক্স-৩০০ প্রোতে আছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। যার আলট্রা-সেন্সিং সেন্সর ও সিআইপিএ ৫.৫-রেটেড গিম্বল স্ট্যাবিলাইজেশন দূরের ছবিকে আরও স্থির ও অত্যন্ত পরিষ্কার ছবি ধারণে অসাধারণ সক্ষমতা দেয়। বাস্তব মুহূর্তগুলোকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপ দিতে জাইস গিম্বল ক্যামেরা ও এলওয়াইটি-৮২৮ সেন্সর মানুষের চোখে দেখা প্রাকৃতিক দৃশ্যের আরও কাছাকাছি অভিজ্ঞতা এনে দেয়।
ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড অ্যাঙ্গেল সামনের (ফ্রন্ট) ক্যামেরা, যা সেলফি ও সাধারণ ছবিতে উচ্চ ডিটেইল ও প্রাণবন্ততা দেয়। স্টেজ মোড ২.০–এ রয়েছে ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ ও ডুয়াল-ভিউ ভিডিও। পোর্ট্রেটে জাইস ন্যাচারাল পোর্ট্রেট, মাল্টি-ফোকাল এইচডি পোর্ট্রেট এবং ২০ গুণ মোশন স্ন্যাপশটসহ উন্নত সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি, ফোনটি সেকেন্ডে ১২০ এফপিএস ডলবি ভিশন ভিডিও এবং ৬০ এফপিএস পোর্ট্রেট ভিডিও উইথ বিউটি ইফেক্টস রেকর্ড করতে সক্ষম। এসব সুবিধা ভ্লগিং ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতাকে নিয়ে যায় নতুন উচ্চতায়।
উন্নত ফটোগ্রাফির জন্য রয়েছে ডেডিকেটেড ভিএস১ প্রো ইমেজিং চিপ, যা দ্রুত ও কম নয়েজে পোর্ট্রেট ছবি তোলে। পাশাপাশি ভিভো জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট ব্যবহার করে দূরের দৃশ্য আরও পরিষ্কার ও প্রফেশনালভাবে ধারণ করা যায়।
ভিভো এক্স–৩০০ প্রোতে যুক্ত হয়েছে নতুন অরিজিন ওএস ৬, যা পুরো সিস্টেমকে আরও দ্রুত, মসৃণ ও ল্যাগ–ফ্রি রাখে। অ্যাপ সুইচিং থেকে অ্যানিমেশন—সবকিছুতেই দেয় আরও মসৃণ অভিজ্ঞতা। এতে রয়েছে ভিভো অফিস কিট, ওয়ার্কস্পেস ও নোটস, যা স্ক্রিন মিররিং, রিমোট কন্ট্রোল ও মাল্টি-ডিভাইস নোট সিঙ্ক আরও সহজ করে। এ ছাড়া দ্রুত ফাইল শেয়ারের জন্য ওয়ান-ট্যাপ ট্রান্সফার ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রাইভেট স্পেস রয়েছে।
কার্যক্ষমতার দিক দিয়েও সামনের কাতারে থাকবে ভিভো এক্স–৩০০ প্রো। এতে রয়েছে শক্তিশালী ডাইমেনসিটি ৯৫০০ ও ভিথ্রি ইমেজিং চিপের সমন্বয়, যা দ্রুত রেন্ডারিং, ফাস্ট ক্যামেরা রেসপন্স ও স্মুথ গেমিং পারফরম্যান্স দেয়। পাশাপাশি ৬৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং দীর্ঘ সময়ের শক্তিশালী ব্যবহার নিশ্চিত করে।
৬.৭৮ ইঞ্চি জাইস মাস্টার কালার ডিসপ্লে, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ও থ্রিডি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট ভেজা আঙুলেও দ্রুত আনলক নিশ্চিত করে। থ্রিডি ইউনিবডি কোরাল ভেলভেট গ্লাস ডিজাইন ও ১.১ মিলিমিটার আলট্রা-থিন বেজেলে ফোনটি ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
এক্স–৩০০ প্রো পাওয়া যাচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি সংস্করণে, দাম ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে চলছে প্রি-অর্ডার।
![]() |
| ভিভো এক্স–৩০০ স্মার্টফোন। ছবি: ভিভো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Friday, November 20, 2026
ভারতের উত্তর থেকে পূর্ব, বুলডোজারে মুসলিম স্থাপনা গুঁড়িয়ে দেওয়া চলছেই
মধ্যপ্রদেশের খান্ডোয়ার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করেছিল জেলা প্রশাসন।
উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে এবং সিটি কাজি সৈয়দ নিসার আলী ঘটনাস্থলে উপস্থিত সিটি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত নির্দেশ ও রাস্তার নকশা দেখতে চাইলে অভিযান সাময়িকভাবে থমকে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা এলাকা ছেড়ে যাওয়ার পর রাতের অন্ধকারে বিপুল পুলিশি নিরাপত্তায় বুলডোজার চালিয়ে দরগাহ ও সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা হয়। প্রশাসন অবশ্য আংশিক অপসারণের দাবি করেছে।
তবে বিভিন্ন সূত্র মারফত দরগাহটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি। রাতের অন্ধকারে এভাবে একটি দরগাহ গুঁড়িয়ে দেওয়ার পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে আসামের লখিমপুর জেলার বরবিল গ্রামে বিজ্ঞপ্তিভুক্ত আদিবাসী বলয়ের প্রায় ১৭ বিঘা সরকারি জমি বেআইনি দখলমুক্ত করার নামে ৪২টি মুসলিম পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এই অভিযানে নারী, শিশুসহ শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।
তোয়েব আলী নামের এক স্কুলশিক্ষক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অধিকাংশই বেশ কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করছেন।
তোয়েব আলী বলেন, আগে সরকারি কর্মকর্তা জমি দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো কথা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঠান্ডার মধ্যে শিশুদের নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিকল্প বাসস্থানের আবেদন জানিয়েছেন। তবে বাসিন্দাদের অভিযোগ, এই উচ্ছেদের পেছনে ধর্মীয় বৈষম্যের দিক রয়েছে।
মানবাধিকারকর্মীরা বলছেন, পরপর এই দুটি ঘটনায় ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নতুন করে অনিশ্চয়তা ও বিপন্নতা দেখা দিয়েছে। ধর্মীয় স্থাপনা হোক বা বসতভিটা, উচ্ছেদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া, পূর্ব নোটিশ ও পুনর্বাসনের অভাব সংখ্যালঘুদের মনে বঞ্চনা ও নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে।
তাঁরা আরও বলেন, উন্নয়নের নামে বা জমি দখলমুক্ত করার অভিযানে সাধারণ মানুষের রুজি-রোজগার, আশ্রয় ও ধর্মীয় অনুভূতির সুরক্ষা নিশ্চিত করা জরুরি। না হলে একটি বড় অংশের মানুষের মধ্যে প্রান্তিকীকরণের অনুভূতি আরও গভীর হতে পারে।
| মধ্যপ্রদেশে বুলডোজার দিয়ে ৩০০ বছরের পুরোনো দরগাহ গুঁড়িয়ে দেওয়া হয়। ১৮ নভেম্বর ২০২৬, খান্ডোয়া ছবি: এক্সে দেওয়া ভিডিও থেকে নেওয়া |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছিলেন নেতানিয়াহুর দল
রাজনীতিকদের অভিযোগ, গত মাসের নির্বাচনে আরব জনগোষ্ঠীর দলগুলো নজিরবিহীন সাফল্য পাওয়ার পর থেকে নেতানিয়াহু ও তার রাজনৈতিক জোটের নেতারা ইসরাইলের আরব নাগরিকদের নিয়ে বারবার উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।
পুলিশ এক বিবৃতিতে জানায়, দাহি গ্রামের একটি মসজিদের নিচতলার একটি কক্ষে সন্দেহভাজন অগ্নিসংযোগ এবং কাছের একটি সড়কে দেয়াললিখনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় প্রতীকের ওপর যেকোনো ধরনের হামলাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানান, বৃহস্পতিবার নামাজের জন্য মসজিদে পৌঁছে তিনি ধোঁয়া ও আগুন দেখতে পান। মসজিদের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে তিনজন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে বলে জানান তিনি। তাদের মধ্যে কয়েকজন প্রথমে মসজিদে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা মসজিদের দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে দাহ্য পদার্থভর্তি বোতল ছুড়ে মারেন।
ইমাম এ ঘটনাকে বর্ণবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। তবে এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। হামলার পর মসজিদের আশপাশের কয়েকটি ভবনের দেয়ালে ‘প্রতিশোধ’ শব্দটি লিখে রাখা হয়েছে বলে ছবিতে দেখা গেছে।
নেতানিয়াহুবিরোধী জোটের শীর্ষ নেতা ইয়ার লাপিদ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘মসজিদে আগুন দেওয়া জঘন্য বিদ্বেষমূলক অপরাধ। এটি ইহুদিদের কাজ নয়, ইসরাইলিদের কাজও নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে ছড়ানো উসকানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানান। এ ধরনের বক্তব্যের জন্য নেতানিয়াহুর ডানপন্থি রাজনৈতিক শিবিরকে দায়ী করেন তিনি।
বামঘেঁষা ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ঘটনাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু ও তার সরকারের চালানো উসকানিমূলক প্রচারণারই পরিণতি এই হামলা।
আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিনও দাহি গ্রাম পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু, তার পুরো মন্ত্রিসভা এবং তার সঙ্গে থাকা সব উগ্রপন্থিকে আমরা দায়ী করছি। কারণ, তাদের বিপজ্জনক উসকানি এখন আমাদের জনগণের ওপর হামলার মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে।’
ইসরাইলের আরব নাগরিকেরা মূলত ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তারা।
নেতানিয়াহু এর আগে একাধিকবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর নির্বাচনী কার্যক্রমে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
![]() |
| ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গোলাবারুদের সংকটে দিশাহীন পেন্টাগন
মার্কিন সরকারের নিরীক্ষা সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জিএওর সুপারিশসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবারুদের ঘাটতি মোকাবিলায় পেন্টাগনের কোনো সামগ্রিক পরিকল্পনা নেই। এ ছাড়া গোলাবারুদের মজুত বাড়ানোর উদ্যোগগুলো পরিচালনা ও সমন্বয়ের জন্য কোনো নির্দিষ্ট দপ্তর বা সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়নি।
তবে সংকট মোকাবিলায় পেন্টাগন কিছু পদক্ষেপ নিয়েছে। গোলাবারুদের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজে বের করতে বিভিন্ন কর্মীগোষ্ঠী গঠন করেছে প্রতিরক্ষা দপ্তর। এসব কর্মীগোষ্ঠী উৎপাদন বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে কাজ করছে।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পেন্টাগনের গোলাবারুদের মজুতের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। যুদ্ধের কারণে সামরিক বাহিনীর গোলাবারুদের চাহিদা বেড়েছে। এতে আগে থেকেই থাকা সংকট আরো প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জিএও বলেছে, সমন্বিত পরিকল্পনা না থাকলে প্রতিরক্ষা দপ্তরের পক্ষে বোঝা কঠিন যে গোলাবারুদের উৎপাদন বাড়ানোর উদ্যোগগুলো সামগ্রিকভাবে সামরিক বাহিনীর প্রয়োজন মেটাতে পারছে কি না।
প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ‘একটি পরিকল্পনা না থাকলে প্রতিরক্ষা দপ্তরের পক্ষে বোঝা আরো কঠিন হয়ে পড়ে যে গোলাবারুদের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা সত্যিই পুরো দপ্তরের প্রয়োজন মেটাচ্ছে কি না।’
গোলাবারুদের উৎপাদন বাড়াতে পেন্টাগনের বিভিন্ন উদ্যোগ থাকলেও সেগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে জিএওর প্রতিবেদনে উঠে এসেছে। ফলে সামরিক বাহিনীর ক্রমবর্ধমান চাহিদা পূরণে এসব উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।
![]() |
| আরএএফ ফেয়ারফোর্ডে একটি বি-১ বোমারু বিমানের কাছে গোলাবারুদ দেখা গেছে। ছবি: আলজাজিরা |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যেভাবে হুথি হামলায় ক্ষতিগ্রস্ত হলো রিয়াদের আকাশচুম্বী ভবন
বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, হুথিদের হামলায় ভবনটি ও আশপাশের স্থাপনাগুলোর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
হুথিদের হামলার নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেসামরিক স্থাপনা, বিশেষ করে রিয়াদের ওই ভবনে হামলার নিন্দা জানাচ্ছে সৌদি আরব।
বিবৃতিতে আরো বলা হয়, ‘নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষিত রাখা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে।’
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে এবং এ ধরনের ‘জঘন্য হামলার’ নিন্দা জানাতে হবে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া এক পোস্টে জানান, রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় জোটের বাহিনী ব্যবস্থা নিয়েছে।
কয়েক ঘণ্টা পর পৃথক এক পোস্টে তিনি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইয়েমেন সীমান্তবর্তী ওই অঞ্চলে হামলা চালানো হয়।
এদিকে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত গভর্নরেট ও আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করে। পরে বিপদ কেটে গেছে বলে জানানো হয়। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় অন্তত সাতটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।
সৌদি নেতৃত্বাধীন জোট আরো্ জানিয়েছে, রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রও ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সৌদি আরবের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
সৌদি স্থাপনায় ধারাবাহিক হামলা
রিয়াদের আকাশচুম্বী ভবনে হামলাটি সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও বিভিন্ন দপ্তর লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সর্বশেষ ঘটনা।
গত ৮ নভেম্বর হুথিরা দাবি করেছিল, তারা রিয়াদের আর্থিক এলাকায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলা চালিয়েছে। এতে ভবনটির কয়েকটি তলায় দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ বলেছিল, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট প্রভাবেই ওই ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে অক্টোবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর সদর দপ্তরে হামলার দাবি করেছিল হুথিরা। তিনজনের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরে চার দিনে রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৮ জন নিহত হন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছিল ১০ অক্টোবর।
গত বুধবার হুথিরা সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করে। এসব স্থাপনার মধ্যে ছিল রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও আর্থিক কেন্দ্র। এ ছাড়া দক্ষিণাঞ্চলের জিজান ও খামিস মুশাইত বিমানঘাঁটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও তাদের হামলার লক্ষ্য ছিল। এসব এলাকায় সতর্কসংকেত জারি করা হয়েছিল।
সৌদি আরবে হুথিদের সর্বশেষ হামলার সময়ই ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, বৃহস্পতিবার বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে বাস্তুচ্যুত সাড়ে তিন লাখের বেশি মানুষ
এদিকে ইয়েমেনে মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে দেশটিতে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে আনুমানিক ১ লাখ ৭৪ হাজার শিশু।
ইউনিসেফ বলেছে, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে নতুন করে লড়াই চলতে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিশেষ করে তাইজ ও লাহিজ এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক।
এর আগে চলতি সপ্তাহের সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, হুথিদের সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে বিচার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড কিংবা ৩০ বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ডও থাকতে পারে।
তাইজ থেকে আল-জাজিরার সংবাদদাতা ইয়াসের হাসান এ তথ্য জানিয়েছেন।
যুদ্ধের হতাহতের সংখ্যা নিয়েও নতুন তথ্য প্রকাশ করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো। গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো হুথিদের দখলে নেওয়ার পর সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত আগস্টে শুরু হওয়া সর্বশেষ সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।
সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর ফলে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতিও কার্যত ভেঙে গেছে। ওই যুদ্ধবিরতির কারণে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী বাহিনীর সঙ্গে হুথিদের পাল্টাপাল্টি হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। বর্তমানে ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
![]() |
| ছবি: সৌদি প্রেস এজেন্সি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অভিশংসন প্রস্তাব আটকালেও নজরদারিতে হেগসেথ
বিশ্লেষকদের মতে, হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক নীতিতে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, যুদ্ধ পরিচালনায় প্রতিরক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতেও রয়েছে।
পেন্টাগনের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা জেসমিন আল-গামাল বলেন, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত ক্ষমতাধর একজন অংশীদার। তবে শুধু হেগসেথকে লক্ষ্য করে ব্যবস্থা নিলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর মতো সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত করা যাবে না।
তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনায় হেগসেথের যথেষ্ট ক্ষমতা রয়েছে। তবে তিনি প্রেসিডেন্ট ও তার উপদেষ্টাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।
আল-গামাল বলেন, হেগসেথকে কেবল সিদ্ধান্ত বাস্তবায়নকারী হিসেবে বিবেচনা করলে তার ক্ষমতাকে খাটো করে দেখা হবে। আবার তাকেই যুদ্ধের একমাত্র পরিকল্পনাকারী হিসেবে দেখলে প্রেসিডেন্টের ক্ষমতা আড়াল করা হবে। একই সঙ্গে কোন সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছে, সেটিও অস্পষ্ট থেকে যাবে।
অভিশংসনের মুখে হেগসেথ
২০২৫ সালের ২৫ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি বিতর্কিত সামরিক অভিযানের তদারকি করেছেন হেগসেথ। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ধারাবাহিক প্রাণঘাতী হামলা। এসব অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য বড় রাজনৈতিক বোঝা হয়ে ওঠে।
চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৪৪ শতাংশ ভোটার বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে কোনো প্রার্থী ইরান যুদ্ধকে সমর্থন করলে তাকে ভোট দেওয়ার সম্ভাবনা কমে যাবে। বিপরীতে মাত্র ১৩ শতাংশ ভোটার বলেছেন, যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহ তাদের বাড়বে। অর্থাৎ যুদ্ধের সমর্থক প্রার্থীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারী ভোটারের সংখ্যা তিন গুণেরও বেশি।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পায় ডেমোক্রেটিক পার্টি। দলটি প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই রিপাবলিকানদের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নেয়।
নির্বাচনের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়। এ উদ্যোগের নেতৃত্ব দেন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগের মধ্যে ছিল, বেসামরিক মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ সুরক্ষাব্যবস্থা ভেঙে ফেলা। এর ফলে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। ওই হামলায় অন্তত ১২০ শিশু নিহত হয়েছিল।
তবে ১০ নভেম্বর প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি আটকে যায়। রিপাবলিকানদের বিদায়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ২১১-২০৪ ভোটে অভিশংসন প্রক্রিয়া বন্ধের পক্ষে ভোট দেন। ভোটের সময় ১১ জন ডেমোক্র্যাট সদস্য অনুপস্থিত ছিলেন।
নির্বাচনে বিপর্যয়ের পর প্রতিরক্ষামন্ত্রীর পদ নিয়ে প্রশ্ন
নির্বাচনে দলের বড় বিপর্যয়ের পর কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের চাপের মুখে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়।
২০০৬ সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা একই ধরনের বড় পরাজয়ের মুখে পড়েছিল। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ নিয়ে ভোটারদের ব্যাপক অসন্তোষের মধ্যে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে চলে যায়।
নির্বাচনের ফল ঘোষণার এক দিনের মধ্যেই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের পদত্যাগের ঘোষণা দেন। ইরাক যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বুশ বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি, গত রাতে অনেক মার্কিন নাগরিক ইরাকে অগ্রগতির অভাব নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করতে ভোট দিয়েছেন।’
তবে হেগসেথ পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। মধ্যবর্তী নির্বাচনের দুই দিন পর প্রকাশিত পাঁচ মিনিটের একটি ভিডিওতে তিনি সমালোচকদের ‘ডিপ স্টেটের উগ্রপন্থী’ হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ, তারা রাজনৈতিক নাটক তৈরিতে ব্যস্ত।
ভিডিওতে হেগসেথ বলেন, ‘আমরা কার্যকর বলেই তারা আমাদের আক্রমণ করছে। এতে কোনো কাজ হবে না। আমরা পিছু হটব না।’
তিনি আরো বলেন, ‘আমরা সব সময়, কোনো ধরনের ক্ষমা না চেয়ে, আমেরিকা ও যোদ্ধাদের স্বার্থকে সবার আগে রাখি। বিদায়ী কংগ্রেসেও সেই লড়াই অব্যাহত থাকবে।’
সামরিক বাহিনীর সদস্যদেরও নিজেদের অবস্থানে অবিচল থাকার আহ্বান জানান তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়েও তার অবস্থান স্পষ্ট করেন।
হেগসেথ বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাদের লড়াই কেবল শুরু হয়েছে। আমরা আগের চেয়ে আরো দৃঢ়প্রতিজ্ঞ। শুরু করা কাজ শেষ করতে আমরা এখন আরো বেশি সংকল্পবদ্ধ।’
যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা কতটা
হেগসেথের বিরুদ্ধে সমালোচনা শুধু বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তার নিজের দলের নেতারাও যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা যে কারণে হেরেছি, তা হলো যুদ্ধ।’
যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক হালা রারিতও ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি পররাষ্ট্র দপ্তরে ১৮ বছর কাজ করেছেন। গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রতিবাদে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর আগে পদত্যাগ করা কর্মকর্তাদের একজন ছিলেন তিনি।
রারিতের মতে, ইরান যুদ্ধের সবচেয়ে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হেগসেথের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এর মধ্যে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলার ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিনেই ওই হামলা চালানো হয়েছিল।
রারিতের ধারণা, যুদ্ধের শুরুতে কোন কোন স্থাপনায় হামলা চালানো হবে, তার প্রাথমিক তালিকা তৈরি করেছিলেন হেগসেথ ও প্রতিরক্ষা দপ্তরের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। এরপর তারা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে ট্রাম্পকে পরামর্শ দেন। চূড়ান্ত অনুমোদন দেন প্রেসিডেন্ট।
আলজাজিরাকে রারিত বলেন, ‘আমার ধারণা, প্রথম দিন কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, তার খুঁটিনাটি নিয়ে ট্রাম্প নিজে খুব বেশি মাথা ঘামাননি।’
তিনি আরো বলেন, ‘এসব সুনির্দিষ্ট সিদ্ধান্তের পেছনে হেগসেথ ও প্রতিরক্ষা দপ্তরের অন্য কর্মকর্তাদের বড় ভূমিকা ছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে আইনজীবীরাও যুক্ত ছিলেন।’
যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায়ও ট্রাম্প ও হেগসেথের ওপর বর্তায় বলে মনে করেন রারিত।
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। এ সংঘাতে অন্তত ২৩ মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৬৫ জন।
রারিত বলেন, ‘শেষ পর্যন্ত তাদের দুজনেরই দায় রয়েছে। শুধু ইরানে হামলার জন্য নয়, বরং পুরো অঞ্চলে মার্কিন সেনাসদস্য ও কূটনীতিকদের ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্যও তারা দায়ী।’
ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতায় লাগাম টানবে কংগ্রেস?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক আইন উপদেষ্টা ব্রায়ান ফিনুকেনের মতে, যুদ্ধ চলাকালে কংগ্রেসের হাতে সংঘাত বন্ধ করার ক্ষমতা ছিল। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র দপ্তরে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফিনুকেন বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধসংক্রান্ত অধিকাংশ ক্ষমতা কংগ্রেসের সদস্যদের হাতে ন্যস্ত।
তার মতে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ট্রাম্প প্রশাসনের নির্বাহী ক্ষমতার ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে ভোটারদের প্রতিক্রিয়া হিসেবেও দেখা যায়।
সমালোচকদের অভিযোগ, হেগসেথের মতো কর্মকর্তারা বিদেশে মার্কিন সামরিক অভিযানের বিষয়ে কংগ্রেসকে যথেষ্ট তথ্য দেননি। ফলে সামরিক কার্যক্রমের ওপর আইনপ্রণেতাদের নজরদারি বাধাগ্রস্ত হয়েছে।
ফিনুকেন বলেন, ‘ট্রাম্পের অধীনে আমরা প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে ক্ষমতা প্রয়োগের সর্বোচ্চ পর্যায় দেখেছি। আমার মনে হয়, এতে মার্কিনিরা আবার মনে করতে পেরেছেন, কেন সংবিধান একজন ব্যক্তির পরিবর্তে কংগ্রেসকে দেশকে যুদ্ধে নেওয়ার ক্ষমতা দিয়েছে।’
নতুন করে দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কংগ্রেস ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতায় লাগাম টানার এবং হেগসেথের নীতির জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ দিকে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হাকিম জেফরিস সমর্থকদের বলেছিলেন, হেগসেথের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। জেফরিস নতুন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে রয়েছেন।
তিনি বলেছিলেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রথম কাজগুলোর একটি হবে পিট হেগসেথকে এখান থেকে বিদায় করা।’
এরপর জেফরিস হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছেন।
তবে জেসমিন আল-গামাল মনে করেন, জবাবদিহি নিশ্চিত করার একমাত্র পথ হিসেবে অভিশংসনকে দেখা ঠিক হবে না।
তিনি বলেন, ‘অভিশংসন সংবিধানস্বীকৃত জবাবদিহির একটি পদ্ধতি মাত্র।’
আল-গামাল কংগ্রেসের তদন্ত এবং সরকারি ব্যয়ের ওপর আইনসভা বা কংগ্রেসের নিয়ন্ত্রণের ক্ষমতার কথাও উল্লেখ করেন। তার মতে, এসব ক্ষমতা ব্যবহার করেও হেগসেথ ও ট্রাম্পের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরো বলেন, নভেম্বরে অভিশংসন প্রস্তাব আটকে যাওয়ার অর্থ এই নয় যে হেগসেথ অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। ইরানসহ বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধের অভিযোগগুলোরও নিষ্পত্তি হয়নি।
আল-গামালের ভাষায়, ‘অভিশংসন প্রস্তাব আটকে যাওয়া কোনো অভিযোগ থেকে অব্যাহতি নয়। এমনকি যুদ্ধাপরাধের অভিযোগগুলোর নিষ্পত্তি হয়েছে—এমন কোনো ভোটও এটি ছিল না।’
নতুন কংগ্রেসের সদস্যরা দায়িত্ব নেওয়ার পর এসব অভিযোগের তদন্ত ও জবাবদিহির উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশা করছেন তিনি।
![]() |
| যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরান যুদ্ধ বন্ধের দাবি থেকে পিছু হটবে না ডেমোক্র্যাটরা -মার্কিন সিনেটর
তিনি বলেছেন, এই প্রাণঘাতী ও ব্যয়বহুল যুদ্ধ বন্ধে দলটির প্রচেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ প্রয়োগের কথাও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্ক ওয়ার্নার এসব কথা বলেন। ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অংশগ্রহণ বন্ধে আনা একটি প্রস্তাব সিনেটে আটকে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
ওয়ার্নার লিখেছেন, ‘আবারও ডেমোক্র্যাটরা ইরানে চলমান এই প্রাণঘাতী ও ব্যয়বহুল পছন্দের যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘রিপাবলিকানরা নিজেদের অবস্থান শক্ত করার জন্য আর অপেক্ষা নয়। জানুয়ারিতে নতুন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’
এর আগে মার্কিন সিনেটে যুদ্ধক্ষমতাসংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিপাবলিকানরা। প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অংশগ্রহণ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছিল।
সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি আটকে যায়। ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনীর অংশগ্রহণ বন্ধের উদ্যোগ আপাতত ব্যর্থ হয়েছে।
![]() |
| মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার। ছবি: সিএনএন |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরানে নতুন হামলার সিদ্ধান্ত নিতে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করবেন ট্রাম্প
বৃহস্পতিবার পৃথক দুটি সাক্ষাৎকারে ট্রাম্প তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে এ অবস্থান জানান। চীন সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘এ বিষয়ে বছরের শুরু হওয়ার পর আপনার সঙ্গে কথা বলব।’ তিনি আরো বলেন, ‘আমাদের হাতে সময় আছে।’
একই দিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে আমি তাড়াহুড়ো করছি না। নতুন বছরের শুরুতে কী ঘটে, তা আমরা দেখব।’ ফক্স নিউজকেও তিনি বলেন, ‘১ জানুয়ারির পর দেখা যাবে কী হয়।’
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সর্বশেষ বক্তব্যে তিনি সেই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
হামলার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার কারণ কী?
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য এসেছে। তেহরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাব্য বিকল্পগুলোও পর্যালোচনা করছে মার্কিন প্রশাসন।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর আরো চাপ প্রয়োগের সুযোগ দিতেই ট্রাম্প সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারেন। এতে তেহরানকে ছাড় দিতে বা আলোচনায় বসতে বাধ্য করার সময় পাওয়া যাবে।
তবে এর পেছনে রাজনৈতিক হিসাবও থাকতে পারে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে সামরিক পদক্ষেপ অনুমোদনের জন্য যথেষ্ট সময় হাতে রাখতে চাইতে পারেন ট্রাম্প।
তবে অ্যাক্সিওস সতর্ক করেছে, প্রেসিডেন্ট যেকোনো সময় তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। ফলে নতুন বছর পর্যন্ত অপেক্ষার ঘোষণা দেওয়ার অর্থ এই নয় যে তার আগে ইরানে হামলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
ইসরাইলের সঙ্গে যৌথ হামলার বিকল্পও বিবেচনায়
গত সপ্তাহে ইরানে নতুন করে বড় ধরনের হামলার সম্ভাবনাকে ‘বেশ কম’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তবে অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক অভিযান চালানোর বিষয়টি এখনো তার বিবেচনায় রয়েছে।
সম্ভাব্য সামরিক পদক্ষেপের মধ্যে রয়েছে—ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলা, যার মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাও রয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা। ইরানের সামরিক ও বেসামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা।
অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, সম্ভাব্য বিভিন্ন সামরিক পরিস্থিতিতে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তা মূল্যায়ন করতে পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
বিশেষ করে ইরান পাল্টা হামলা চালিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। নতুন করে সংঘাত শুরু হলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তার ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা বুঝতেই এসব মূল্যায়ন করা হচ্ছে।
নেতানিয়াহুর চাপ, ওয়াশিংটনে মোসাদের প্রধান
ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্র সফর করেন।
গত সপ্তাহে ওয়াশিংটন ও মিয়ামি সফরকালে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন।
এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পক্ষে যুক্তি তুলে ধরতেই নেতানিয়াহু গোফম্যানকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন।
বৈঠকে ইরানের কথিত রাসায়নিক অস্ত্র গবেষণা নিয়েও আলোচনা হয়। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, ইরান এ ধরনের অস্ত্রের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বাড়িয়েছে এবং পরীক্ষা চালিয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
তবে তেহরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্পের বক্তব্য
ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে সিএনএনের একটি প্রতিবেদনের বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। ডার্টি বোমা হলো এমন একটি বিস্ফোরক, যাতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তা আশপাশে ছড়িয়ে দেওয়া হয়।
ফক্স নিউজের এক সাংবাদিক মার্কিন রাজধানীর বাসিন্দাদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার তা মনে হয় না।’
তবে ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এমন ইঙ্গিত রয়েছে যে ইরান গ্যাস ও জীবাণু অস্ত্র নিয়ে ভাবছে। কারণ, আমরা তাদের পারমাণবিক কর্মসূচির পথ বন্ধ করে দিয়েছি।’
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের ভাষ্য, সামরিক পদক্ষেপের পক্ষে জনমত তৈরি এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এর আগে সিএনএনের প্রতিবেদনটিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ইরান।
নির্বাচনে হারলেও যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন ট্রাম্প
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির উল্লেখযোগ্য পরাজয়ের পর ট্রাম্পের এ বক্তব্য এসেছে। নির্বাচনের ফল অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।
নির্বাচনের আগে ট্রাম্প বারবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ভোট শেষ হলে ইরান আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে আরও আগ্রহী হবে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে তাঁর প্রশাসন দাবি করে আসছে, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, ইরান যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। তবে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
একই সিদ্ধান্ত আবার নিতে হলে নেবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আরেকবার একই পরিস্থিতি এলে আপনি কি একই কাজ করবেন? এর উত্তর হ্যাঁ। কারণ, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।’
এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে ইরান সংঘাত থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন। দলের নির্বাচনী বিপর্যয়ের পেছনে যুদ্ধকে অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। পরে ট্রাম্প ইরানসংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টা থেকে ভ্যান্সকে সরিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
ভ্যান্সের মন্তব্য সম্পর্কে রয়টার্স জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তিনি যা বলেছেন, তা সঠিক ছিল।’
ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ
এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করার লক্ষ্যে ডেমোক্র্যাটদের সমর্থিত একটি প্রস্তাব বৃহস্পতিবার মার্কিন সিনেটে নাকচ হয়েছে।
প্রস্তাবটির পক্ষে ৪৮ এবং বিপক্ষে ৫১ ভোট পড়ে। অধিকাংশ রিপাবলিকান সিনেটর প্রশাসনের অবস্থানের পক্ষে ভোট দেন। তবে তিনজন রিপাবলিকান প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে মিলে প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ইরান সংঘাত নিয়ে সিনেটে এটিই ছিল প্রথম ভোট।
অন্যদিকে যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের বিরোধিতাও বাড়ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের মধ্যে প্রায় ছয়জন মনে করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল।
ইরান যুদ্ধে ব্যয় ৪৮৩০ কোটি ডলার
ইরান যুদ্ধের আর্থিক ব্যয় নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী-বিষয়ক কমিটিকে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৩ নভেম্বর পর্যন্ত এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৪ হাজার ৮৩০ কোটি ডলার ব্যয় হয়েছে।
এ ব্যয়ের মধ্যে সামরিক অভিযান পরিচালনা এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। তবে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির ব্যয় এতে ধরা হয়নি।
পরিস্থিতি অনিশ্চিত
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত আপাতত ২০২৭ সালের শুরু পর্যন্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ইসরাইলের চাপ, ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি এবং তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা পরিস্থিতিকে অনিশ্চিত করে রেখেছে। ফলে নতুন বছরের আগেই সংঘাত আবারও বড় আকার ধারণ করার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: গালফ নিউজ, রয়টার্স, অ্যাক্সিওস, ফক্স নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
![]() |
| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতে রূপ নিচ্ছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেও যুদ্ধ দ্রুত শেষ করার কোনো তাগিদ দেখা যাচ্ছে না। গত সপ্তাহের শেষ দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়েছে। আমরা তাদের অর্থ পেয়েছি, শত শত বিলিয়ন ডলার, আর পেয়েছি তাদের প্রণালি।’ এখানে তিনি পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালির কথা উল্লেখ করেছেন।
একই পোস্টে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন শহরগুলোতে ‘দুর্নীতি ও অপরাধের’ বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে বলেন। এর আগে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। তার নেতৃত্বে আলোচনার পর জুনে দুই পক্ষের মধ্যে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল।
তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধী ইঙ্গিত পাওয়া গেছে। গত সপ্তাহের শুরুর দিকে তিনি বলেছিলেন, সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আবারও হামলা চালাতে দ্বিধা করবেন না বলেও তিনি সতর্ক করেছিলেন।
ট্রাম্পের এমন অবস্থানের মধ্যেই গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে তার দল রিপাবলিকান পার্টি। নির্বাচনে পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাবকে দায়ী করেছেন ভ্যান্স। বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি মার্কিন ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দিয়েছে।
দুই পক্ষ এখন কী চায়
পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য এবং ভ্যান্সের যুদ্ধের সমালোচনা রিপাবলিকান পার্টির ভেতরের মতপার্থক্যেরই ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের অন্তত একটি অংশ সংঘাতের স্থায়ী সমাধান ছাড়াই বর্তমান পরিস্থিতি বজায় রাখতে আগ্রহী।
এর অর্থ হতে পারে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রাখা এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা। তবে এই দুটি বিষয়ই ইরানের জন্য বড় আপত্তির জায়গা। তেহরান বারবার বলেছে, এসব পদক্ষেপ প্রত্যাহারসহ তাদের অন্যান্য দাবি পূরণ না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা শান্তি আলোচনা আবার শুরু করা হবে না।
গত ৯ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি কর্মকর্তাদের ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।
পেজেশকিয়ান আরো বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত; তবে কোনো ধরনের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আলজাজিরাকে বলেছেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’ অর্থাৎ আলোচনার জন্য ইরানের শর্ত মেনে নেওয়া অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
অমীমাংসিত বা স্থবির সংঘাত বলতে কী বোঝায়
‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা স্থবির সংঘাতের সুনির্দিষ্ট কোনো আইনি সংজ্ঞা নেই। সাধারণত এমন সংঘাতকে এই নামে অভিহিত করা হয়, যেখানে বড় পরিসরের যুদ্ধ বন্ধ হয়ে যায় বা ব্যাপকভাবে কমে আসে, কিন্তু কোনো শান্তিচুক্তি কিংবা রাজনৈতিক সমাধান হয় না। এমনকি যুদ্ধের পেছনের মূল বিরোধগুলোও অমীমাংসিত থেকে যায়।
এ ধরনের পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ কিংবা দুই পক্ষের অবস্থান একপর্যায়ে কার্যত স্থায়ী রূপ নেয়। বর্তমান ইরান যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে নিজেদের অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে বলে দাবি করছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেও তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
এ ধরনের সংঘাতে দুই পক্ষই সাধারণত নিজেদের সামরিক অবস্থান বজায় রাখে। কখনো যুদ্ধবিরতি রেখা কিংবা বাফার জোনের মাধ্যমে দুই পক্ষের মধ্যে দূরত্ব বজায় থাকে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান না ঘটলেও যুদ্ধবিরতি বা সাময়িক সমঝোতা হতে পারে। যেমন—গত জুনে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, তবে কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেঙে পড়ে।
১৯৯০ ও ২০০০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর কয়েকটি সংঘাত বোঝাতে ‘ফ্রোজেন ওয়ার’ বা স্থবির যুদ্ধ শব্দবন্ধটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে। এর মধ্যে ছিল মলদোভার ট্রান্সনিস্ট্রিয়া, জর্জিয়ার আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া এবং নাগোরনো-কারাবাখের সংঘাত।
তবে স্থবির সংঘাত মানেই শান্তিপূর্ণ পরিস্থিতি নয়। এ ধরনের সংঘাতে ছোটখাটো লড়াই, অবরোধ, অর্থনৈতিক যুদ্ধ এবং মাঝেমধ্যে বড় ধরনের উত্তেজনা দেখা দিতে পারে। এর প্রধান বৈশিষ্ট্য হলো, কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে না, আবার স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় ছাড় দিতেও কেউ রাজি হয় না।
ইরান যুদ্ধ কি স্থবির সংঘাতে রূপ নিতে পারে?
গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার পর জুনে একটি সমঝোতা স্মারক সই হয়। এর ফলে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হয় এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও অল্প সময়ের জন্য তুলে নেওয়া হয়েছিল।
কিন্তু হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্যের কারণে সেই যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই আবারও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সমালোচনামূলক নিরাপত্তা অধ্যয়নের সহকারী অধ্যাপক মুহান্নাদ সেলুমের মতে, কূটনৈতিক দিক থেকে ইরান যুদ্ধ ইতোমধ্যেই স্থবির সংঘাতে পরিণত হয়েছে। গত জুলাইয়ে জুনের সমঝোতা ভেঙে পড়ার পর থেকেই পরিস্থিতি এমন রূপ নিয়েছে।
তবে তিনি মনে করেন, সংঘাতটিকে পুরোপুরি ‘স্থবির’ বলাও যথাযথ নয়। কারণ, হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে, প্রতিদিন জাহাজে হামলার ঘটনা ঘটছে এবং দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে হামলা চালিয়েছে, যার মধ্যে কেশম দ্বীপের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও রয়েছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে নিজেদের অনুমোদনহীন পথে চলাচলকারী ট্যাংকারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
বাণিজ্যবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর হরমুজ প্রণালি দিয়ে মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। পরদিন কোনো জাহাজই প্রণালিটি অতিক্রম করেনি। অথচ যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, তারা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করছে।
সেলুম আলজাজিরাকে বলেন, ‘যুদ্ধের ধরন বদলে গেছে। আকাশপথে হামলার অভিযান থেকে এটি এখন অবরোধের যুদ্ধে পরিণত হয়েছে।’
তার মতে, অবরোধের অবসান তখনই ঘটে, যখন অবরুদ্ধ পক্ষ হয় ভেঙে পড়ে, নয়তো অবরোধ ভেঙে বেরিয়ে আসে।
ওয়াশিংটনের সামনে বিকল্প কী?
বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ। গত অক্টোবরে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চালানো যুক্তরাষ্ট্রের ঠিক হয়নি। এ ছাড়া ইরানে মার্কিন সেনা পাঠানোর বিরোধিতাও বিভিন্ন জরিপে ধারাবাহিকভাবে উঠে এসেছে।
মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যারা মনে করেন এই যুদ্ধের কারণে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো যুক্তিযুক্ত, তাদের প্রকাশ্যে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দেওয়া উচিত।
সেলুম বলেন, ‘যুদ্ধের পক্ষে জনসমর্থন যেখানে মাত্র ৩১ শতাংশ এবং কংগ্রেসের নিয়ন্ত্রণও হারিয়েছে রিপাবলিকানরা, সেখানে স্থল অভিযান চালানোর পক্ষে জনমত তৈরি করা প্রায় অসম্ভব।’
তবে বর্তমান শর্তে যুদ্ধ শেষ করাও যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয় নয়। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ প্রত্যাহার করা হলে দেশটির তেল রপ্তানি আবার বেড়ে যেতে পারে। এই অবরোধের মূল উদ্দেশ্যই ছিল ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেশটির অর্থনীতিকে দুর্বল করা।
একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে রেখে যুদ্ধ শেষ করলে আট মাসের সংঘাতের পর ট্রাম্পের অর্জন বলতে কিছুই থাকবে না। বরং যুদ্ধ শুরুর আগের অবস্থার চেয়েও বর্তমান পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যুদ্ধ থেকে সরে আসাকে ট্রাম্প নিজেই ‘পরাজয়’ হিসেবে দেখছেন।
এক্সেটার বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক তালহা আবদুলরাজ্জাক বলেন, ‘বিস্ময়কর বিষয় হলো, স্থল অভিযান ছাড়া এই যুদ্ধে সামরিক সমাধানের কোনো পথ নেই।’
তবে ট্রাম্প স্থলবাহিনী পাঠাতে অনিচ্ছুক। অন্যদিকে মার্কিন জনগণও ইরাক বা আফগানিস্তানের মতো আরেকটি যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায় না। ফলে কোনো পক্ষই নিজেদের আলোচনার অবস্থান থেকে সরে না এলে সংঘাত আরো দীর্ঘায়িত হবে বলে মনে করেন তিনি।
আবদুল রাজ্জাকের মতে, ট্রাম্প ২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তির চেয়েও অনেক বেশি কিছু চান। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় হওয়া ওই চুক্তির আনুষ্ঠানিক নাম ছিল ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ)। চুক্তি অনুযায়ী, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধতা মেনে নিতে এবং নিয়মিত পরিদর্শনের সুযোগ দিতে সম্মত হয়েছিল।
কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। আবদুল রাজ্জাক বলেন, ‘এ ধরনের কোনো চুক্তি মেনে নেওয়ার মতো রাজনৈতিক সুযোগ ট্রাম্পের হাতে নেই। অন্যদিকে ইরানও তাকে ওই শর্তগুলো দিতে রাজি নয়।’
তার ভাষায়, ট্রাম্প এখন ‘উভয় সংকটে’ পড়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে হয় চূড়ান্তভাবে যুদ্ধ জয়ের চেষ্টা করতে হবে, নয়তো তুলনামূলক কম সুবিধাজনক শর্ত মেনে নিতে হবে। এর কোনোটিই না হলে দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে সংঘাত স্থবির অবস্থায় চলতে থাকবে।
আবদুল রাজ্জাক আরো বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধের বড় ধরনের উত্তেজনা বাড়ানোর উদ্যোগ আগামী দুই মাসের মধ্যেই আসতে পারে। কারণ, এর পরেই মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে।
জানুয়ারি পর্যন্ত বিদায়ী কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকছে, যদিও ব্যবধান খুবই কম। আবদুলরাজ্জাকের মতে, ট্রাম্পের সামনে এই সময়টুকুই ‘সুযোগের সংকীর্ণ জানালা’। বিশেষ করে ডিসেম্বর পর্যন্ত ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী বহর থাকার সম্ভাবনা রয়েছে।
এই সময়সীমা পেরিয়ে গেলে হোয়াইট হাউস ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি বজায় রাখতেই বেশি আগ্রহী হবে বলে মনে করেন তিনি।
তার মতে, ওয়াশিংটন মনে করে, অর্থনৈতিক চাপ মোকাবিলার সক্ষমতা ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের বেশি।
তবে হরমুজ প্রণালি ও এর আশপাশে অবরোধ দীর্ঘদিন চালিয়ে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন সেলুম। তার মতে, অবরোধের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য অতিরিক্ত বেড়ে গেলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
তিনি বলেন, ‘মার্কিন নাগরিকদের মৃত্যু, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জ্বালানির দাম অতিরিক্ত বেড়ে যাওয়া, কিংবা তেহরান ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেলে এই পরিস্থিতির অবসান ঘটবে।’
তেহরানের হিসাব-নিকাশ কী?
ইরানও বর্তমানে বেশ কঠিন পরিস্থিতির মধ্য রয়েছে। আনুষ্ঠানিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য তেহরান সাতটি শর্ত দিয়েছে।
এসব শর্তের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা অর্থ ছাড় এবং সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা। এর মধ্যে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান এবং ইয়েমেন ও ইরাকে ইরানের মিত্রদের বিরুদ্ধে চলমান হামলা বন্ধ করার দাবিও রয়েছে।
গালিবাফ বলেছেন, এসব শর্ত পূরণ হলে হরমুজ প্রণালিও খুলে দেওয়া হতে পারে। তবে যুদ্ধের আগের মতো বিনা মাশুলে সব জাহাজের চলাচলের সুযোগ আর কখনো ফিরবে না।
এদিকে নৌ অবরোধ, কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং যুদ্ধ শুরুর পর ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশ ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ তৈরির ফলে দেশটির অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে।
ইরানের সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে জুন পর্যন্ত এক বছরের ব্যবধানে দেশটির অর্থনীতি ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৮৩ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া দেশটির মুদ্রা রিয়াল বারবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে।
আবদুল রাজ্জাক বলেন, ‘অর্থনৈতিক ও সামরিক চাপের বাইরে তেহরানের প্রধান বিকল্প হলো কাতারের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়া।’ তবে যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তি করতে ইরান রাজি নয়। ফলে অর্থনৈতিক চাপ দেশটির সরকারের জন্য ক্রমেই পরিস্থিতি কঠিন করে তুলছে।
তার মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ সামাল দিতে ইরান চীনের কাছে তেল বিক্রির ওপর নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু নৌ অবরোধের কারণে সেই উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।
সেলুমের মতে, তেহরানের জন্য সবচেয়ে ভালো পথ হলো নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে এমন কূটনৈতিক উদ্যোগ নেওয়া, যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করার সুযোগ থাকবে।
তিনি বলেন, কাতারের মধ্যস্থতায় এমন একটি সমাধান হতে পারে, যেখানে অবরোধ প্রত্যাহারের পাশাপাশি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।
তবে এর বিকল্প হিসেবে তিনি ১৯৭৩ সালে মিসরের নেওয়া ‘সাদাত বিকল্পের’ কথা উল্লেখ করেছেন। ওই সময় ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি ভাঙতে মিসর সীমিত পরিসরে যুদ্ধ শুরু করে আলোচনার পথ তৈরি করেছিল।
সেলুমের মতে, গালিবাফের ‘টেকসই প্রতিরোধ’ প্রতিষ্ঠার বক্তব্য থেকে বোঝা যায়, তেহরানের কেউ কেউ এমন পথের কথাও ভাবছেন।
আবদুল রাজ্জাক বলেন, ‘শত্রুপক্ষেরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে।’ অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞা ভাঙতে ইরান একতরফাভাবে সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
এ ক্ষেত্রে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরির চেষ্টা করতে পারে তেহরান। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়িয়ে ইরানের অনুকূলে কোনো চুক্তিতে পৌঁছানোর পরিস্থিতি তৈরি করা হতে পারে।
ইতিহাসে স্থবির সংঘাতের পরিণতি কী হয়েছে?
অতীতের বিভিন্ন স্থবির সংঘাতের ইতিহাস বলছে, এ ধরনের অচলাবস্থা কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে।
এর বড় উদাহরণ কোরীয় উপদ্বীপ। ১৯৫৩ সালের জুলাইয়ে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের অবসান হলেও দুই দেশের মধ্যে আজ পর্যন্ত কোনো শান্তিচুক্তি হয়নি। এর ৭০ বছরেরও বেশি সময় পরও উত্তর ও দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। দুই দেশের মাঝে রয়েছে ব্যাপক সামরিক নিরাপত্তাবেষ্টিত অসামরিক অঞ্চল বা ডিএমজেড ।
পূর্ব ইউক্রেনের সংঘাতও তুলনামূলক সাম্প্রতিক একটি উদাহরণ। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনী এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই শুরু হয়।
মিনস্ক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির ব্যবস্থা হলেও সংঘাতের রাজনৈতিক সমাধান হয়নি। প্রায় আট বছর ধরে যুদ্ধের সম্মুখসারির অবস্থান তেমন একটা বদলায়নি, যদিও গোলাবর্ষণ ও ছোটোখাটো সংঘর্ষ চলতেই থাকে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে সেই স্থবির পরিস্থিতির অবসান ঘটে।
নাগোরনো-কারাবাখের সংঘাত দেখিয়েছে, শক্তির ভারসাম্য বদলে গেলে দীর্ঘদিনের স্থবির সংঘাতও আবার নতুন করে জ্বলে উঠতে পারে। ১৯৯৪ সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতির পর প্রায় ২৫ বছর অঞ্চলটিতে বড় ধরনের যুদ্ধ হয়নি। কিন্তু সামরিক শক্তিতে এগিয়ে থাকা আজারবাইজান ২০২০ সালে আবারও যুদ্ধ শুরু করে এবং ২০২৩ সালে বিতর্কিত অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়।
তবে বিশ্লেষকদের মতে, কোরীয় উপদ্বীপ কিংবা রাশিয়া-ইউক্রেনের মতো ভূখণ্ডকেন্দ্রিক সংঘাতের সঙ্গে ইরান যুদ্ধের সরাসরি তুলনা করা কঠিন।
সেলুমের মতে, এ ক্ষেত্রে ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকের পরিস্থিতির সঙ্গে বেশি মিল রয়েছে। ওই সময় যুদ্ধের পরও সাদ্দাম হোসেনের সরকার ক্ষমতায় টিকে ছিল। এরপর ১২ বছর ধরে দেশটি অবরোধ ও মাঝেমধ্যে সামরিক হামলার মুখে পড়ে। এর মধ্যে চার বছর ইরাকে কোনো পরিদর্শকও ছিল না।
অন্যদিকে আবদুল রাজ্জাক ইরান-ইরাক যুদ্ধের ইতিহাসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৯৮০-এর দশকের ওই যুদ্ধে দুই পক্ষই একে অপরের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। ওই সময় জাহাজে হামলা ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইতিহাসে এই সংঘাত ‘ট্যাংক যুদ্ধ’ নামে পরিচিত, যা ছিল মূলত প্রতিপক্ষের অর্থনীতি দুর্বল করে দেওয়ার একটি দীর্ঘমেয়াদি লড়াই।
ইরান যুদ্ধের স্থবিরতা কেন আলাদা?
অতীতের অধিকাংশ স্থবির সংঘাতের কেন্দ্রে ছিল বিতর্কিত ভূখণ্ড এবং নির্দিষ্ট যুদ্ধরেখা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাতের পরিধি অনেক বিস্তৃত। আন্তর্জাতিক নৌপথ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জ্বালানির বৈশ্বিক বাজার—সবকিছুই এর সঙ্গে জড়িয়ে পড়েছে।
সেলুম বলেন, ইরাকের সঙ্গে তুলনা করলে হরমুজ প্রণালির বিষয়টি আলাদা করে দেখতে হবে। তাঁর ভাষায়, ‘সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অবরোধ ইরাকের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান অবরোধ এমন একটি জলপথকে কেন্দ্র করে, যেখান দিয়ে যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।’
এ কারণে হরমুজ প্রণালিকে ঘিরে স্থিতিশীল কোনো অচলাবস্থা দীর্ঘদিন ধরে রাখা অত্যন্ত কঠিন। প্রতিটি ট্যাংকারে হামলার ঘটনা বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করছে। ফলে এখানে স্থবির যুদ্ধ কোরীয় উপদ্বীপের শান্ত ও সুরক্ষিত সীমান্তের মতো না হয়ে, ২০২২ সালের আগের ইউক্রেনের দনবাস অঞ্চলের পরিস্থিতির মতো হতে পারে।
আবদুল রাজ্জাকের মতে, বিশ্ব অর্থনীতি দীর্ঘদিন ধরে এমন গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে সংঘাতের চাপ সহ্য করতে পারবে না। বিকল্প বাণিজ্যপথ তৈরি করতেও অনেক সময় ও অর্থের প্রয়োজন। ফলে অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই সময়ের চাপে রয়েছে। দক্ষিণ ও উত্তর কোরিয়া কিংবা রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে এ ধরনের চাপ একই মাত্রায় দেখা যায়নি।
উপসাগরীয় দেশগুলো, জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান এবং জ্বালানি আমদানিকারক দেশগুলোও এই সংঘাতের সরাসরি প্রভাবের মুখে রয়েছে। ফলে অচলাবস্থা ভাঙতে কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর আগ্রহও বেশ জোরালো।
আপাতত ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই মনে করছে, সময় তাদের পক্ষেই রয়েছে। তবে ইতিহাস বলছে, স্থবির সংঘাত অনেক সময় সেই সংঘাত শুরু বা দীর্ঘায়িত হতে দেওয়ার জন্য দায়ী নেতাদের শাসনামলকেও ছাড়িয়ে যায়। ফলে ইরান যুদ্ধের ভবিষ্যৎ শুধু দুই দেশের সামরিক সক্ষমতা বা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির স্থিতিশীলতাও।
![]() |
| ছবি: এপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব সিনেটে নাকচ
গতকাল বৃহস্পতিবার সিনেটে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। এতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৫১টি, পক্ষে ৪৮টি। অধিকাংশ সিনেটর দলীয় অবস্থান অনুযায়ী ভোট দেন। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।
১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সম্পৃক্ততা থেকে সরিয়ে আনার নির্দেশ দেওয়া। অর্থাৎ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে ট্রাম্পকে বাধ্য করা অথবা তা চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার ব্যবস্থা করা।
তিনজন রিপাবলিকান সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাউস্কি এবং কেনটাকির র্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে কেবল পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি ডেমোক্রেটিক পার্টির অবস্থান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। ইসরাইল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিও তিনি সমর্থন জানিয়েছেন।
ইরানের সঙ্গে সংঘাতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করার জন্য কংগ্রেসে এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের ভোট ছিল সেই প্রচেষ্টার সর্বশেষ ঘটনা। এর আগে গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার অন্য উদ্যোগগুলো ব্যর্থ হয়।
তবে বৃহস্পতিবারের প্রস্তাবটির আইনি বাধ্যবাধকতা ছিল না। এটি মূলত প্রতীকী উদ্যোগ ছিল। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কংগ্রেসের হাতে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই স্পষ্ট হচ্ছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, কংগ্রেস আইন পাস করে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করুক। তাদের মধ্যে ডেমোক্র্যাটদের ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের ৫১ শতাংশ এ অবস্থানের পক্ষে।
ইউগভের আরেকটি জরিপেও যুদ্ধের বিরুদ্ধে জনমতের প্রতিফলন পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ৪৪ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে, এমন প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ১৩ শতাংশ।
সিনেটে প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
ভোটের আগে কেইন বলেন, নির্বাচনের ফলাফলেই যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ স্পষ্ট হয়েছে। একই সঙ্গে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়াও মানুষের অসন্তোষের কারণ।
তিনি বলেন, ‘গত ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলে এই যুদ্ধের অজনপ্রিয়তা একেবারে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’
![]() |
| টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল মিডটার্ম কনভেনশনে মঞ্চে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার কোথায় গেল
গাজার পুনর্গঠনের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করতে শান্তি পর্ষদ দাতাদের কাছে ২৮ কোটি ডলার চেয়েছিল। কিন্তু গত সেপ্টেম্বরে পর্ষদ জানায়, ওই অর্থের বেশির ভাগই অব্যবহৃত রয়ে গেছে।
এদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে শান্তি পর্ষদ। মঙ্গলবার জমা দেওয়া সর্বশেষ প্রতিবেদনে তারা সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ না নিলে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সমঝোতা ভেঙে পড়তে পারে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর পরদিন বুধবার যুদ্ধবিরতি শুরুর পর গাজায় প্রথম বড় ধরনের স্থল অভিযান শুরু করে ইসরাইল। উপত্যকার মধ্যাঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে হামলা চালায় দেশটির সেনাবাহিনী।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় ৬০ হাজার অস্থায়ী আবাসন বা মোবাইল হোম প্রবেশের কথা থাকলেও ইসরাইল এখনো সেগুলো প্রবেশ করতে দিচ্ছে না। অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশেও কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে দেশটি। এ ছাড়া গাজার প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত ফিলিস্তিনি কমিটিকেও উপত্যকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
শান্তি পর্ষদ কী
২০২৫ সালের সেপ্টেম্বরে গাজার জন্য ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে শান্তি পর্ষদ গঠনের প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২৮০৩ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এতে গাজার পুনর্গঠনের পরিকল্পনা তৈরি এবং অর্থায়ন সমন্বয়ের দায়িত্বে অন্তর্বর্তী প্রশাসন হিসেবে শান্তি পর্ষদকে স্বীকৃতি দেওয়া হয়।
নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, অন্য কোনো সিদ্ধান্ত না এলে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গাজায় পর্ষদটির কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। তবে পর্ষদের সনদে সংঘাতকবলিত বিশ্বের অন্যান্য অঞ্চলেও কাজ করার সুযোগ রাখা হয়েছে।
ট্রাম্প নিজেই শান্তি পর্ষদের চেয়ারম্যান। তিনি পদত্যাগ না করলে কিংবা দায়িত্ব পালনে অক্ষম না হলে তাঁকে এই পদ থেকে সরানো যাবে না। একই সঙ্গে তিনি পর্ষদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন।
পর্ষদের নির্বাহী বোর্ডের সদস্যদের নিয়োগ দেন ট্রাম্প। এই বোর্ডে রয়েছেন অজয় বাঙ্গা, টনি ব্লেয়ার, মার্টিন এডেলম্যান, রবার্ট গ্যাব্রিয়েল জুনিয়র, জ্যারেড কুশনার, মার্ক রোয়ান, মার্কো রুবিও, স্টিভ উইটকফ ও সুসি ওয়াইলস।
পর্ষদের প্রতিটি সদস্যরাষ্ট্রের একটি করে ভোট রয়েছে। উপস্থিত সদস্যদের মধ্যে ভোটদানকারীদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সিদ্ধান্ত নেওয়া যায়। তবে সিদ্ধান্ত কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন প্রয়োজন। নির্বাহী বোর্ডের সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতাও রয়েছে তার।
পরিকল্পনা অনুযায়ী, গাজার দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার কথা ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি)। আলি শাথের নেতৃত্বাধীন এই কমিটি শান্তি পর্ষদের কাছে জবাবদিহি করবে। কিন্তু ইসরাইল তাদের গাজায় প্রবেশের অনুমতি দেয়নি। ফলে কমিটিকে মিসরের রাজধানী কায়রো থেকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
শান্তি পর্ষদে বর্তমানে ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে। দেশগুলো হলো আলবেনিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, বুলগেরিয়া, কম্বোডিয়া, মিসর, এল সালভাদর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইসরাইল, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, মঙ্গোলিয়া, মরক্কো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান ও ভিয়েতনাম।
পর্ষদের উদ্বোধনী বৈঠকে জার্মানি, ভারত, জাপান, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল।
ট্রাম্পের আমন্ত্রণে দেশগুলো পর্ষদের সদস্য হয়। সাধারণত সদস্যপদ তিন বছর পর্যন্ত বহাল থাকে। তবে প্রথম বছরে সনদ অনুযায়ী ১০০ কোটি ডলারের বেশি নগদ অর্থ প্রদানকারী দেশগুলোর ক্ষেত্রে এই মেয়াদসীমা প্রযোজ্য নয়।
কোন দেশ কত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে
গত ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাম্প জানান, নয়টি দেশ গাজার জন্য প্রায় ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ হাজার কোটি ডলার দেওয়ার ঘোষণা দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের এই অর্থ কোন খাতে ব্যয় করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।
প্রতিশ্রুত অর্থের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ১২০ কোটি ডলার দেওয়ার কথা জানিয়েছে। কুয়েত, কাতার ও সৌদি আরব প্রত্যেকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সৌদি আরব জানিয়েছে, কয়েক বছর ধরে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হবে।
এ ছাড়া আজারবাইজান, বাহরাইন, কাজাখস্তান, মরক্কো ও উজবেকিস্তানও অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
গাজার জন্য বরাদ্দ অর্থের কী হলো
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে শান্তি পর্ষদ জানায়, গাজার পুনর্গঠনের জন্য দাতাদের কাছ থেকে প্রাথমিকভাবে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পর্ষদের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাথমিক নির্মাণকাজের জন্য দাতাদের কাছে ২৮ কোটি ডলার চাওয়া হয়েছিল। কিন্তু ওই অর্থের বেশির ভাগই তখনো ব্যয় করা সম্ভব হয়নি।
এর আগে শান্তি পর্ষদের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিলেন, ইসরাইল আন্তর্জাতিক বাহিনী কিংবা নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত ফিলিস্তিনি পুলিশ সদস্যদের গাজায় প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো প্রকল্পে অর্থ ব্যয় করা সম্ভব নয়। কারণ, এসব বাহিনীর গাজায় প্রবেশের পর হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
শান্তি পর্ষদের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭ হাজার ১০০ কোটি ডলার প্রয়োজন হবে। জাতিসংঘের হিসাবও প্রায় একই। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, পুনর্গঠনে ব্যয় হতে পারে ৭ হাজার ১৫০ কোটি ডলার। তবে ক্ষয়ক্ষতির নতুন তথ্য সামনে এলে এই ব্যয় আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত পুনর্গঠনের জন্য ৬০০ কোটি ডলারের প্রকল্প চিহ্নিত করেছে শান্তি পর্ষদ। তাদের ছয় মাসের পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ২৪৫ কোটি ডলার। এই অর্থে ৬৬টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর বাইরে প্রায় ২০ কোটি ডলারের পণ্য ও অন্যান্য সহায়তা প্রয়োজন হবে।
ছয় মাসের পুনরুদ্ধার পরিকল্পনায় যা রয়েছে
শান্তি পর্ষদের ছয় মাসের পরিকল্পনায় ৬টি খাতের অধীনে ৬৬টি কর্মসূচি রাখা হয়েছে।
এর মধ্যে অবকাঠামো উন্নয়নে ২৪টি, মানবসম্পদ উন্নয়নে ১৭টি এবং শান্তি ও নিরাপত্তা খাতে ১১টি কর্মসূচি রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে ৭টি, ডিজিটাল রূপান্তরে ৬টি এবং আইনি খাতে একটি কর্মসূচি নেওয়া হয়েছে।
গাজায় সহায়তা দিচ্ছে কোন দেশ
গাজার পুনরুদ্ধার কার্যক্রমে মাঠপর্যায়ে সহায়তা দিচ্ছে—এমন পাঁচটি দেশের কথা উল্লেখ করেছে শান্তি পর্ষদ। তবে এসব দেশের বাইরে আরও কয়েকটি দেশ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও প্রত্যেকের অবদানের পরিমাণ আলাদাভাবে প্রকাশ করেনি পর্ষদ।
মিসর গাজায় একটি বেসামরিক নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে। কাজাখস্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে। মরক্কো যোদ্ধাদের নিরস্ত্র করা এবং তাঁদের বেসামরিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করছে।
রোমানিয়া চিকিৎসার প্রয়োজনে গাজা থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ধরনের সম্পদ, সহায়তা এবং নিজস্ব কর্মসূচির মাধ্যমে গাজার পুনরুদ্ধারে ভূমিকা রাখছে।
তবে বিপুল অর্থায়নের প্রতিশ্রুতি সত্ত্বেও গাজার পুনর্গঠন এখনো শুরু না হওয়া এবং প্রাথমিক পর্যায়ের অর্থ অব্যবহৃত পড়ে থাকার বিষয়টি শান্তি পর্ষদের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। যুদ্ধবিরতি কার্যকর রাখা, মানবিক সহায়তা পৌঁছানো এবং পুনর্গঠনের কাজ শুরুর ক্ষেত্রে ইসরাইলের বিধিনিষেধও বড় বাধা হয়ে রয়েছে।
![]() |
| ছবি: আলজাজিরা |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন্ধু নিহত
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আদম হামাউই তার বন্ধুর মৃত্যুর খবর জানান। তিনি বলেন, রিজক আবু শাইরা একজন সার্জারি চিকিৎসক ছিলেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তিনি দিনরাত কাজ করে যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন।
হামাউই লিখেছেন, ‘হতাহতের সংখ্যা যখন বাড়ছিল, তখনো তিনি অসম্ভব পরিস্থিতির মধ্যে কাজ করে গেছেন। যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচাতে চেয়েছেন। একজন সার্জারি চিকিৎসক হিসেবে আমি তাকে এভাবেই স্মরণ করি।’
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক আদম হামাউই আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে তার প্রথম মেয়াদ শুরু করবেন। তিনি বলেন, কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরে প্রতিদিন কাজ করবেন।
গত ১১ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। আহত হন অন্তত ২০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক রিজক আবু শাইরাও ছিলেন।
![]() |
| ছবি: আলজাজিরা |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যান্সার সৃষ্টিকারী জিনে আক্রান্ত দাতার শুক্রাণু থেকে ২০০ শিশুর জন্ম
এতে বলা হয়, ওই দাতার নাম অজানা। দাতাটি ২০০৫ সাল থেকে শিক্ষার্থী অবস্থায় অর্থের বিনিময়ে শুক্রাণু দান শুরু করেন। তিনি নিজে সুস্থ, নিয়মিত স্ক্রিনিংও পাস করেছিলেন। তবে জন্মের আগেই তার কিছু কোষে মিউটেশন ঘটে টিপি৫৩ জিন ক্ষতিগ্রস্ত হয়। তার শরীরের বেশিরভাগ কোষে এ মিউটেশন নেই। কিন্তু শুক্রাণুর প্রায় ২০ শতাংশে এই জিনে আক্রান্ত ছিল। তার শুক্রাণু দিয়ে যেসব শিশু জন্মেছে তাদের প্রত্যেকের কোষে মিউটেশন ছড়িয়ে পড়ার সম্ভাবনাই বেশি।
ডেনমার্কের ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক জানায়, বিষয়টি প্রকাশ পাওয়ার পর দাতাকে সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করা হয়। তবে কয়েকটি দেশে দাতার শুক্রাণু অনুমোদিত সীমার চেয়ে বেশি ব্যবহার হয়েছে বলে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে। শুক্রাণু বৃটেনে ব্যবহৃত না হলেও বিবিসি নিশ্চিত হয়েছে যে ডেনমার্কে গিয়ে চিকিৎসা নেওয়া কিছু বৃটিশ নারী ওই দাতার শুক্রাণু গ্রহণ করেছেন। ইতিমধ্যেই তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে।
চিকিৎসকেরা জানান, অন্তত ৬৭টি শিশুর তথ্য পাওয়া গেছে। যাদের ২৩ জনের জিনে মিউটেশন ধরা পড়েছে। আর ইতিমধ্যেই ১০ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ফ্রান্সের রোঁ অঞ্চলের জেনেটিক বিশেষজ্ঞ ড. এদুইজ কাসপার বলেন, অনেক শিশু ইতিমধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কারও একাধিকবার হয়েছে, কেউ খুব অল্প বয়সেই মারা গেছে। ফ্রান্সের এক নারী জানিয়েছেন, তার ১৪ বছর বয়সী মেয়েও ওই জিন বহন করছে। তিনি বলেন, দাতার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু ঝুঁকিপূর্ণ শুক্রাণু দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। এখন প্রতিনিয়ত ক্যান্সারের হুমকি নিয়ে তাদের জীবন কাটাতে হবে।
ইউরোপের ১৪ দেশের অন্তত ৬৭টি ক্লিনিকে ওই দাতার শুক্রাণু ব্যবহার করা হয়েছে। কয়েকটি দেশে আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত শিশুর জন্ম হয়েছে। যেমন-বেলজিয়ামে এক দাতার শুক্রাণু সর্বোচ্চ ৬ পরিবারে দেওয়া যায়। সেখানে ওই দাতার শুক্রাণু ব্যবহার করে ৩৮ জন নারী ৫৩ শিশুর জন্ম দিয়েছেন।
সফল স্ক্রিনিং সত্ত্বেও বিরল জিনগত মিউটেশন সবসময় ধরা পড়ে না। এ কথা বলেই ইউরোপিয়ান স্পার্ম ব্যাংক দায় এড়িয়েছে। সফোক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান পেসি বলেন, আমরা সবকিছু স্ক্রিন করতে পারি না। তাহলে দাতাই মিলবে না। বিশ্বব্যাপী দাতার শুক্রাণু ব্যবহারে কোনো আন্তর্জাতিক আইন নেই। ইউরোপীয় সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশনের প্রস্তাব-একজন দাতার শুক্রাণু সর্বোচ্চ ৫০ জন নারীর বেশি ব্যবহার না করা উচিৎ নয়। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। তবে দাতার শুক্রাণু ব্যবহারের আগে অবশ্যই সব বিষয়ে নিশ্চিত হতে হবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরানে রহস্যময় শত শত বাঁধ নির্মাণ, গোপন অস্ত্রের সন্দেহ
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এ বরাতে ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ইরানের পানি অবকাঠামোর অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়া সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোর অবস্থানের মিল খুঁজে পেয়েছেন গবেষকরা। তবে এই যোগসূত্র এখনো অনুমাননির্ভর বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরির নেতৃত্বাধীন দল ইরানে অন্তত ৫৩৩টি বাঁধের অবস্থান শনাক্ত করেছে।
শোকরি জানান, চলতি বছর সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার একটি মানচিত্রের সঙ্গে বাঁধগুলোর অবস্থান মিলিয়ে তিনি বিস্ময়কর সাদৃশ্য দেখতে পান।
নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘বিষয়টি সবসময়ই আমার কাছে ধাঁধার মতো ছিল। তারা এত বেশি বাঁধ কেন নির্মাণ করছিল?’
বিমান হামলার পর তার মনে আরেকটি প্রশ্ন তৈরি হয়, ‘যেখানে বাঁধ রয়েছে, তার কাছাকাছিই কেন ক্ষেপণাস্ত্র হামলা হতে দেখা যাচ্ছে?’
প্রতিবেদন অনুযায়ী, সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলা সাতজন পানি ও সামরিক বিশেষজ্ঞ মনে করেন, বড় আকারের ভূগর্ভস্থ সামরিক স্থাপনা সচল রাখতে বাঁধ থেকে নিয়মিত পানি ও বিদ্যুৎ সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইরানের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরীগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন, সংরক্ষণ এবং উৎক্ষেপণের বিভিন্ন স্থাপনা রয়েছে। পাহাড়ের গভীরে নির্মিত সুড়ঙ্গের মাধ্যমে এসব স্থাপনা সুরক্ষিত রাখা হয়।
ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচ বলেন, নিজস্ব পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলে ইরানের সামরিক স্থাপনাগুলো স্বাধীনভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
তার ভাষায়, ‘জরুরি সেবার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যাতে দেশের সামগ্রিক অবকাঠামোর ওপর নির্ভরশীল না থাকে, তা নিশ্চিত করার যথেষ্ট কারণ তেহরানের রয়েছে।’
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
![]() |
| ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের একটি জলাধার। ফাইল ছবি: আমিন নাজারি/আইএসএনএ |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি আরবে নতুন খননকাজ, খুঁজে দেখা হচ্ছে প্রাচীন মুসলমানদের হজের পথ
সৌদি আরবের রয়্যাল কমিশন ফর আল-উলা (আরসিইউ) গত ২১ অক্টোবর নতুন এই গবেষণা মৌসুমের কার্যক্রম শুরু করে। এতে প্রাচীন বসতি, রাজ্য, মরূদ্যানকেন্দ্রিক জনপদ, হজযাত্রার পথ, বাণিজ্য এবং পানির ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।
গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দক্ষিণ আল-উলার প্রাচীন যাতায়াতপথ অনুসন্ধান। এ প্রকল্পে আল-বাদাই ও জুমুররুদ দুর্গের মধ্যবর্তী ১০০ কিলোমিটারের বেশি এলাকায় জরিপ চালানো হচ্ছে। দুর্গ, পুরোনো রেলস্টেশন ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরীক্ষা করে ইসলামি যুগসহ বিভিন্ন সময়ের উত্তর-দক্ষিণ যাতায়াতপথের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছেন গবেষকরা।
এ ছাড়া খায়বার অঞ্চলে প্রাচীন বসতি ও ইসলামী যুগের জনপদ নিয়ে গবেষণা চলছে। হেগরা ও দাদানেও খননকাজের মাধ্যমে প্রাচীন মানুষের জীবনযাপন, বসতি ও সমাধিক্ষেত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আল-উলা অঞ্চলে এরই মধ্যে ২৫ হাজারের বেশি প্রাচীন শিলালিপি নথিভুক্ত হয়েছে। এসব শিলালিপি থেকে ওই অঞ্চলের ভাষা, সংস্কৃতি, বাণিজ্য ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন গবেষকরা।
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পাশাপাশি এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করার কাজও চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
![]() |
| ছবি: আনাদোলু এজেন্সি থেকে নেওয়া। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাল্টাপাল্টি আগুনে পুড়ছে নেতাদের বাড়ি-অফিস: বাড়ছে আতঙ্ক
ক্ষমতাসীন বিএনপির নেতা এবং পতিত আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি সড়কে একের পর এক পুড়ছে গাড়ি। মুহুর্মুহু ফুটছে ককটেল আর পেট্রোল বোমা। থানা ভবন থেকে চিকিৎসা কেন্দ্র—নাশকতার আগুন থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। এতে প্রাণহানিও ঘটছে।
১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ সহিসংতা শুরু করে। ওই এলাকায় বিএনপির এমপিসহ কয়েক নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পর তা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। পাল্টা আক্রমণ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরেও শুরু হয় অগ্নিসংযোগ। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আগামী ডিসেম্বরে তার দেশে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই মূলত উত্তপ্ত হয়ে উঠে রাজনীতির মাঠ। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রধানের দেশে ফেরার দাবিতে নানা অপতৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন। এর জবাবে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পলাতক নেতাদের বাড়িঘরও আক্রমণের লক্ষ্যবস্তু হয়। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে উত্তেজিত জনতা দলটির নেতাদের বাড়িঘর আক্রমণ করছে বলে বলা হচ্ছে।
সরকারের পক্ষ থেকেও চলমান নাশকতা প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সারা দেশেই নিরাপত্তা জোরদারের পাশাপাশি ধরপাকড়ও বেড়েছে।
সাম্প্রতিক জ্বালাও-পোড়াও নিয়ে পুলিশের সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা কালবেলাকে বলেন, এই পরিস্থিতিতে সরকারকে ধৈর্য শক্তি দেখাতে হবে। সরকারের দায়িত্ব জানমালের রক্ষা করা, তা যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে। পাশাপাশি যারা এ ধরনের জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অ্যাকশনে যেতে হবে। এই ধরনের নাশকতা করে পার পাওয়া যাবে না সেই ধরনের বার্তা দিতে হবে।
বিএনপির ৩ এমপিসহ ১৩ নেতার বাড়িতে আগুন: সহিংসতার মধ্যে গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জ-৩ আসনে সরকারদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়। ওই সময় বাড়িতে হামলাকারীরা লুটপাটও চালিয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। ওই সময় বিএনপি সমর্থিত আরও কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছে। একই রাতে টুঙ্গিপাড়া থানাতেও আগুন দেওয়া হয়। এর পরের দিনই গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি তার ব্যক্তিগত কার্যালয় এবং মালিকানাধীন ‘আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওই রাতেই কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়। সেখানে তারা সেলিমুজ্জামান এমপির ভাই হাফিজ মোল্লা ও রফিক মোল্লার দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময়ে একই গ্রামের লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির, রফিক মোল্লাসহ তার কয়েকজন সমর্থকের বাড়িতেও আগুন দেওয়া হয়। একই দিন মুকসুদপুর থানায় আগুন দেওয়া হয়। এর আগে শহরে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়াও গত কয়েক দিনে পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় বিএনপির কার্যালয় ও বিএনপি নেতা ও সমর্থকদের দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়।
পাল্টা হামলায় পুড়ল আওয়ামী লীগের ১০ এমপি-মন্ত্রী, নেতার বাড়ি: গোপালগঞ্জে বিএনপির এমপি ও নেতাকর্মীদের বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের জেরে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রী ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা ৫ থেকে ৬ জনের একটি দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিসংযোগকারীরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। এর আগে দীপু মনির ওই বাসায় ২০২৪ সালের ৫ আগস্ট আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যায়। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়াও একই রাতে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানা যাবে।
বুধবার গভীর রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বাসার জালানার গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে এবং বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
ওই রাতেই পিরোজপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই দিন বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের জেলা কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ির ফটকের সামনে আগুন জ্বালায়। একপর্যায়ে বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আগুন দেওয়া হয়। এ নিয়ে বাড়িটিতে তিনবার আগুন দেওয়ার ঘটনা ঘটল। ওই রাতেই আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।
বুধবার গভীর রাতে ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়াও ১৮ নভেম্বর রাতে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার এতিমখানা রোডে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের তালাবদ্ধ বাসভবনে আগুন দেওয়া হয়। পাশাপাশি বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
রক্ষা পায়নি ড. ইউনূসের পৈতৃক বাড়িও: অন্যদিকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় মধ্যেই বুধবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ জানিয়েছে, বাড়িটিতে কেউ থাকেন না। সেখানে তিনজন পুলিশ সদস্য ও নিজস্ব নিরাপত্তাকর্মী ছিলেন। মধ্যরাতে তারা দেখতে পান, বাড়ির পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলছে। তখন দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
নেতাদের বাসাবাড়ি ছাড়াও চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ছাড়াও ময়মনসিংহয়ের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে গতকাল ভোরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির ভেতরের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কয়েকজন লোক এসে জিয়াউল আহসানের ৩ তলা বাড়ির ভাড়াটিয়াদের বের করে দেয়। এরপর সেখানে ভাঙচুর করা হয়। একপর্যায় বাড়ির নিচতলায় আগুন জ্বালিয়ে দেয় তারা। জিয়াউল আহসানের বিরুদ্ধে নানা স্লোগানও দেন তারা।
২০২৪ সালে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় জিয়াউল আহসানকে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী ট্রাইব্যুনালে তার বিচার চলছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা কালবেলাকে বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।
![]() |
| পাল্টাপাল্টি আগুনে পুড়ছে নেতাদের বাড়ি-অফিস |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় নেই: গোপনে সাংগঠনিক যোগাযোগ ও অর্থায়নের অভিযোগ
গত কয়েক দিনের গ্রেপ্তারের ঘটনাতেও এর প্রতিফলন দেখা গেছে। তিন দিনে আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী ও একজন সাবেক মেয়রকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এবং সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
গত ১৭ নভেম্বর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার হন সাঈদ খোকন। পরদিন ১৮ নভেম্বর সকালে বারিধারা ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয় হিরুকে। একই দিন রাত ২টা ২০ মিনিটে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন নুরুল ইসলাম নাহিদ। সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। হিরু টানা চার মেয়াদে সংসদ সদস্য ছিলেন এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে নাহিদ ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনজনের বিরুদ্ধেই ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন মামলা হয়েছে।
ডিসেম্বরকে সামনে রেখে আত্মগোপনে থাকা অনেক সাবেক এমপি-মন্ত্রী সক্রিয় হচ্ছে, নাশকতায় অর্থায়নসহ বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চায়। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
সর্বশেষ সাবেক শিক্ষামন্ত্রী ও এমপি নাহিদকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি ডিবি প্রধান কালবেলাকে বলেন, তিনি ৫ আগস্টের পর নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি দেশের বাইরে থাকা শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে কর্মীদের নানাভাবে উসকানি দিয়ে সহিংসতা করাচ্ছেন। অর্থায়নেরও তথ্য পাওয়া যাচ্ছে। আমরা সেগুলো খতিয়ে দেখছি।
এদিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে তার বাসায় ডিবি পরিচয়ে তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
অভিযোগের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর কালবেলাকে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। খালিদ মনসুর বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতেই ডিবি ও থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।
ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন। এ ছাড়া ১৮ নভেম্বর সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবির একজন কর্মকর্তা বলেন, গ্রেপ্তার এড়াতে অনেক নেতা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছেন। কেউ আত্মীয়স্বজনের বাসায়, কেউ পরিচিতজনের বাসায় আবার কেউ ভিন্ন এলাকায় অবস্থান করছেন। মোবাইল ফোন ও যোগাযোগের মাধ্যম পরিবর্তন করেও নজরদারি এড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। এ কারণে তাদের অবস্থান শনাক্তে প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বিশেষ করে ৫ আগস্টের পর যেসব সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে যেতে পারেননি, তাদের একটি তালিকা তৈরি করে অবস্থান শনাক্তের কাজ চলছে বলে জানা গেছে। তাদের বর্তমান অবস্থান, যোগাযোগের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করছেন গোয়েন্দারা। বিদেশে অবস্থানরত নেতাদের সঙ্গে দেশে থাকা নেতাদের যোগাযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এর আগে সাম্প্রতিক নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল আর্থিক লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অর্থায়নের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল ডিবি সূত্র। নাশকতার পরিকল্পনা ও অর্থের উৎস শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, রাজনৈতিক পরিচয় বা বর্তমানে দৃশ্যমান সাংগঠনিক অবস্থান বিবেচনায় কাউকে বাদ দেওয়া হচ্ছে না। অতীতের পদ-পদবি, বর্তমান যোগাযোগ, অর্থায়ন এবং নাশকতা বা সহিংসতায় সংশ্লিষ্টতার তথ্য যাচাই করেই ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, গ্রেপ্তারের বিষয়টি মূলত সুনির্দিষ্ট মামলা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কারও বিরুদ্ধে মামলা থাকলেই তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের করা সম্ভব হয় না। অনেকেই দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাদের অবস্থান শনাক্ত করতে সময় লেগেছে। সাম্প্রতিক নাশকতার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এটা এখন পূর্ব পাকিস্তান, অ্যারেস্টের কারণ দেখাতে পারেনি: জ্যোতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আলোচিত ‘আলো আসবে’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়ার সময় এই অভিনেত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এটা এখন পূর্ব পাকিস্তান’ বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে কারাগারে যাওয়ার সময় অভিনেত্রী জ্যোতিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আদালত প্রাঙ্গণে আসার পর জ্যোতি মাথার হেলমেট হাত দিয়ে সরিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এই আপনারা বলে দিয়েন। এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ দেখাতে পারে নাই।’ এ সময় নারী পুলিশ সদস্যরা তার মুখে হেলমেট চেপে ধরেন। পরে দ্রুত তাকে গাড়িতে তোলা হয়।
এর আগে গত বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময়ে তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এই মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি।
দেশজুড়ে গ্রেপ্তার জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশের অভিযানে দুজনসহ গ্রেপ্তার হন ১১ জন।
বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে।
চুয়াডাঙ্গার দর্শনার সাবেক পৌর মেয়র কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করেছে ডিবি। ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জয় ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার প্রস্তুতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে করা মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুরের কাউখালী উপজেলার কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনার দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক খান মোহাম্মদ রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের গোপন সভার ভিডিওতে ব্যানার ধরে থাকা জামালগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরগুনায় নাশকতার চেষ্টা, ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
![]() |
| ‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় নেই |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2677)
-
▼
November
(263)
-
►
Nov 20
(18)
- ভারতের উত্তর থেকে পূর্ব, বুলডোজারে মুসলিম স্থাপনা ...
- মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছিলেন নেতানিয়াহুর দল
- গোলাবারুদের সংকটে দিশাহীন পেন্টাগন
- যেভাবে হুথি হামলায় ক্ষতিগ্রস্ত হলো রিয়াদের আকাশচুম...
- অভিশংসন প্রস্তাব আটকালেও নজরদারিতে হেগসেথ
- ইরান যুদ্ধ বন্ধের দাবি থেকে পিছু হটবে না ডেমোক্র্য...
- ইরানে নতুন হামলার সিদ্ধান্ত নিতে ২০২৭ সাল পর্যন্ত ...
- ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতে রূপ নিচ্ছে
- ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব ...
- গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার...
- গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন...
- ক্যান্সার সৃষ্টিকারী জিনে আক্রান্ত দাতার শুক্রাণু ...
- ইরানে রহস্যময় শত শত বাঁধ নির্মাণ, গোপন অস্ত্রের সন...
- সৌদি আরবে নতুন খননকাজ, খুঁজে দেখা হচ্ছে প্রাচীন মু...
- পাল্টাপাল্টি আগুনে পুড়ছে নেতাদের বাড়ি-অফিস: বাড়ছে ...
- ‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় ...
-
►
Nov 20
(18)
-
▼
November
(263)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...














