Showing posts with label মাহবুব মোর্শেদ. Show all posts
Showing posts with label মাহবুব মোর্শেদ. Show all posts

Friday, January 4, 2013

অতিথি সৎকার by মাহবুব মোর্শেদ

বাঙালি সম্পর্কে যেসব কথা প্রচলিত তার মধ্যে একটি হলো বাঙালির মতো অতিথিবৎসল জাতি খুঁজে পাওয়া ভার। বাঙালি কতটা অতিথিপ্রিয় তা নিয়ে নানা রসিকতাও প্রচলিত। বিশেষত কলকাতার বাঙালিদের অতিথিবাৎসল্য নিয়ে বাংলাদেশের বাঙালিরা প্রায়ই রঙ্গরস করেন।

Sunday, December 30, 2012

আলু by মাহবুব মোর্শেদ

 আলুর সঙ্গে সামরিকতা, অভিযান ও দেশ দখলের একটি ঐতিহাসিক সম্পর্ক আছে। আলু চাষের ইতিহাসে দেখা যায়, এই খাদ্যশস্যটির আদি উৎস আন্দিজ পর্বতমালাসংলগ্ন দেশগুলোতে, বৃহত্তর অর্থে লাতিন আমেরিকায়।

Thursday, December 20, 2012

গণতন্ত্র ও রাজতন্ত্র by মাহবুব মোর্শেদ

তেল ও জল যে কারণে মিশ খায় না, ঠিক একই কারণে গণতন্ত্রের সঙ্গে রাজতন্ত্রের মেলবন্ধনের কথা নয়। রাজা বা রানী থাকলে গণতন্ত্র থাকার কথা নয়। আবার গণতন্ত্র থাকলে রাজা-রানী থাকার কথা নয়।

Sunday, December 9, 2012

গ্রীষ্মের ছুটিতে, চাঁদে by মাহবুব মোর্শেদ

বিপুলা পৃথিবীর অসীম রহস্যের অনেকটা এখনও মানুষের জানার বাইরে। গবেষণা, অভিযান, জানার জন্য নানা তৎপরতা চলছে সমানে। গহিন জঙ্গলে, পর্বতচূড়ায়, মাটির নিচে, সমুদ্রের গভীরে_ সর্বত্র বিস্তৃত এ তৎপরতা।

Sunday, December 2, 2012

গুজরাল ডকট্রিন by মাহবুব মোর্শেদ

ইন্দর কুমার গুজরাল, সংক্ষেপে আইকে গুজরাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সাকল্যে এক বছরেরও কম সময়। ১৯৯৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত। ওই সময়কার ভারতের রাজনীতির অস্থির পরিস্থিতির কথা অনেকেরই মনে পড়বে।

Monday, November 12, 2012

রবীন্দ্রনাথ ও কারনাড by মাহবুব মোর্শেদ

গতকাল ফেসবুকে সহসা এক ভারতীয় বন্ধুর স্টেটাস নজর কেড়ে নিল। তিনি গিরিশ কারনাডকে একহাত নিয়েছেন। তিনি যা লিখেছেন তার মর্মার্থ হলো, রবীন্দ্রনাথ দূরের কথা, গিরিশ কারনাড নাট্যকার হিসেবে আমাদের গিরিশচন্দ্র ঘোষের সঙ্গেও তুলনীয় নন। তবে কি এবার রবীন্দ্রনাথ নিয়েই মন্তব্য করলেন কারনাড?

Tuesday, October 30, 2012

উৎসব ও শহর by মাহবুব মোর্শেদ

উৎসবের ক্ষেত্রে শহর-গ্রাম বিভাজন আছে কি? কোনটি শহরের উৎসব আর কোনটি গ্রামের সেটি সহজে চিনে নেওয়ার কোনো সহজ উপায় কী? শহর ও গ্রামের উৎসবের পার্থক্য বুঝতে সবচেয়ে ভালো উদাহরণ বোধহয় পহেলা বৈশাখ।

Monday, October 22, 2012

মৃত্যু না পুনরুত্থান? by মাহবুব মোর্শেদ

১৯ অক্টোবর খবর মিলেছে_ 'নিউজউইক আর নেই।' ৮০ বছরের পুরনো পত্রিকাটি আগামী বছর নববর্ষ সংখ্যার পর আর কোনো মুদ্রিত কপি প্রকাশ করবে না। তবে ডিজিটাল কপি প্রকাশিত হবে। মুদ্রিত নিউজউইকের মতো অঞ্চল অনুযায়ী সংস্করণ হবে না অনলাইন নিউজউইকের। বরং সারাবিশ্বের জন্য একটি সংস্করণ প্রচারিত হবে।

Thursday, October 18, 2012

শান্তি পুরস্কার by মাহবুব মোর্শেদ

পদার্থ, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি বিষয়ে যারা নোবেল পুরস্কার পান তারা নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ বলে পরিচিত। কী তাদের অবদান তা খবর পড়ে সাধারণ লোকে কিছুটা অনুধাবন করতে পারেন বটে কিন্তু পুরস্কারগুলো যথাযথ লোকের হাতেই গিয়েছে কি-না তা নিয়ে তর্ক করার এখতিয়ার শুধু বিশেষজ্ঞদেরই।

Thursday, October 11, 2012

মোটে চারটি দেশ by মাহবুব মোর্শেদ

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সে দেশের মিডিয়া বহু আগে থেকেই সরব। শুধু সরব বললে ভুল হবে, প্রার্থীদের অন্ধিসন্ধি এমনকি দলের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ লোকদের নিয়েও বড় বড় স্টোরি ইতিমধ্যে ছাপা হয়েছে। কেউ একটু বেফাঁস কথা বলে উঠলেই তা জাতীয় বিতর্কের উৎস হয়ে পড়ছে।

Tuesday, September 18, 2012

তালা by মাহবুব মোর্শেদ

একান্ত অসতর্ক ও ভুলোমন না হলে নিজের বাসায় তালা না লাগিয়ে পাশের বাসাতেও বেড়াতে যান না রাজধানীর অধিবাসীরা। ঈদে বা দীর্ঘ ছুটি কাটাতে দূরে গেলে তো কথাই নেই। একেকটি দরজায় সাধ্য ও সুবিধামতো নানাপ্রকার তালা দেওয়া হয়।

Sunday, September 16, 2012

অগণতান্ত্রিক 'অনলাইন গণমাধ্যম নীতিমালা' প্রস্তাব by মাহবুব মোর্শেদ

বেশ কৌতুহল-উদ্দীপক খবর। `অনলাইন গণমাধ্যমে`র জন্য একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। সময়সীমা অক্টোবর ২০১২। সেপ্টেম্বর মাসের ১২ তারিখে তথ্যসচিব অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের ডেকে এ তথ্য জানিয়েছেন, প্রস্তাবিত নীতিমালা সরবরাহ করেছেন এবং তাদের মতামত জানতে চেয়েছেন। মত দেবার সময় ১০ দিন। একটি বিষয় স্পষ্ট যে, নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার একটি তাড়াহুড়ার মধ্যে আছে। প্রথম প্রশ্ন হলো, কেন এই তাড়াহুড়া?

পাপারাৎসি ও ব্রিটিশ রাজপরিবার by মাহবুব মোর্শেদ

ব্রিটিশ রাজপরিবারের পিছু ছাড়ছে না পাপারাৎসি বা পাপারাজ্জি। প্রিন্সেস ডায়ানার পেছনে কেমনভাবে লেগেছিল নাছোড়বান্দা ফটোগ্রাফাররা, সে স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। ডায়ানা জীবিত থাকাকালে মাঝে মাঝেই ফটোসাংবাদিকদের গোয়েন্দাবৃত্তির ফলে মিডিয়ায় আসা ছবিগুলো আলোচনা-সমালোচনার ঝড় তুলত।

Wednesday, September 12, 2012

ইউ পম গানা? by মাহবুব মোর্শেদ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে বাংলা সিনেমার নায়ক এম এ জলিল অনন্তকে নিয়ে বিপুল হাস্যরসের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত একটি বাংলা টিভি চ্যানেলে অনন্তর সাক্ষাৎকার থেকে। বিগ বাজেটের সিনেমা করে অনন্ত আলোচনায় এসেছেন।

Thursday, August 30, 2012

ইকুয়েডর কোথায়? by মাহবুব মোর্শেদ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আশ্রয় দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ইকুয়েডর। বিশ্ব এখন মোটামুটিভাবে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত। এক মেরুর এই বিশ্বে বড় রাষ্ট্রগুলোও যুক্তরাষ্ট্রকে সমঝে চলে। গুরুতর ভিন্নমত হলে নানা ছল করে কৌশলে যুক্তরাষ্ট্রকে তা বোঝাবার ব্যবস্থা হয়।

Sunday, July 22, 2012

ঊন-সাফল্য by মাহবুব মোর্শেদ

কথাটি আন্ডারঅ্যাচিভার। বাংলা হতে পারে, ঊন-সফল। বলতে গেলে সাম্প্রতিক এক গণ্ডগোলের সূত্র এ শব্দটিই। ১৬ জুলাই টাইম ম্যাগাজিনের এশিয়া সংস্করণটির প্রচ্ছদে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আন্ডারঅ্যাচিভার শব্দটির উপলক্ষ তিনিই। এই অভিধাটির নিচে লেখা হয়েছিল, 'ভারতের এখন দরকার একটা কেঁচে গণ্ডূষ (রিবুট)।

Thursday, July 12, 2012

বিচারক ও পুলিশ by মাহবুব মোর্শেদ

নরসিংদীর ঘটনাবলি সকলের জানা। বিচারক মো. ইমান আলী শেখ আদালত প্রাঙ্গণে ঢুকতে গেলে তাকে বাধা দেন গেটে পাহারারত পুলিশ সদস্যরা। বিচারক তার পরিচয় জানান। তবুও তার পরিচয়পত্র দেখানোর জন্য পীড়াপীড়ি করতে থাকেন তারা। আবারও পরিচয় দিলে পুলিশ সদস্যরা বিচারককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

Saturday, June 23, 2012

রবীন্দ্র-পুরস্কার by মাহবুব মোর্শেদ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকীতে বহুবর্ণিল আয়োজনে মেতেছে বাংলাদেশ। গত এক বছরের বেশি সময় ধরে আয়োজন চলছে। চলবে আরও কিছুকাল। অনুরাগীরা বলছেন, আয়োজন যেন সার্ধশতবর্ষ পালনেই থেমে না থাকে। রবীন্দ্রনাথকে অনুধাবনের চেষ্টাটা যেন অনুষ্ঠান-আয়োজনের বাইরেও চলতে থাকে।

লক্ষ্মণ-রেখা by মাহবুব মোর্শেদ

বাল্মীকি রামায়ণে লক্ষ্মণ-রেখার উল্লেখ নেই। উত্তর ভারতে বহুল প্রচলিত রামচরিতমানসের অরণ্যকাণ্ডেও লক্ষ্মণ-রেখার উল্লেখ পাওয়া যায় না। কিন্তু রামচরিতমানের লঙ্কাকাণ্ডে রানী মান্দোদরী রাজা রাবণকে এই বলে তিরস্কার করেছেন যে, রাবণের বীরত্বের দাবি সম্পূর্ণ ফাঁপা।

Thursday, June 14, 2012

আতিশয্য by মাহবুব মোর্শেদ

আমরা কিছু ব্যাপারে বাড়াবাড়ি পছন্দ না করলেও অনেক কিছুতে আতিশয্য বেশ পছন্দ করি। উদাহরণ হিসেবে আসে শ্রদ্ধা নিবেদনের প্রসঙ্গ। পৃথিবীব্যাপী শ্রদ্ধা নিবেদনের একটা নিজস্ব ভাষা আছে। শহীদদের স্মরণের জন্য শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভে গিয়ে ফুল বা মোমবাতি দিয়ে শ্রদ্ধা নিবেদনের রেওয়াজ সর্বত্রই প্রচলিত।