Wednesday, December 13, 2017
বাংলাদেশে শিগগির রাশিয়ান ব্যাংক স্থাপন
বুধবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা জানান ইগ্নাটভ।
রাশিয়া বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই সরকার একযোগে কাজ করছে। প্রায় ১১ বিলিয়ন ডলার রাশিয়ান বিনিয়োগে পরমানু বিদ্যুৎকেন্দ্র তারই উদাহরণ। তবে সম্ভাবনার সদ্ব্যবহার করতে হলে দু’দেশের প্রাইভেট সেক্টরকেও এক সাথে কাজ করতে হবে।
বাণিজ্য সম্প্রসারণে কার্গোসহ এয়ার কানেক্টিভিটি ও সরাসরি সমুদ্র পথে যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত।
সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, রাশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম সহযোগী দেশ। বর্তমানে উভয় দেশের মধ্যে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য সংগঠিত হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামে অপার বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে কিন্তু দ্বিপাক্ষিকভাবে সরাসরি কোন ব্যাংকিং চ্যানেল নেই। ফলে তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য পরিচালনা করতে হয়। এক্ষেত্রে মাহবুবুল আলম রুশ রাষ্ট্রদূতকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী, জাপানের অনারারী কনসাল জেনারেল মো. নুরুল ইসলাম, ফিলিপাইনের অনারারী কনসাল এম এ আউয়াল, দৈনিক পূর্বকোণ’র পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কাস্টম কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিএসআরএম’র এমডি আমীর আলী হুসেইন প্রমুখ বক্তব্য রাখেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেন জন্মদিন উদযাপন করেননি রজনীকান্ত?
রজনীকান্ত কেন এবারের জন্মদিন উদযাপন করেননি? এই সুপারস্টারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মূলত ‘সাইক্লোন অক্ষি’র কারণে নিজের জন্মদিন ধুমধাম করে পালন করতে সবাইকে না করেছেন রজনীকান্ত৷
এ মাসের শুরুর দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু ও কেরালা উপকূলে প্রচণ্ড সাইক্লোনের আঘাতে প্রায় পাঁচ শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ‘সাইক্লোন অক্ষি’ নামের এই প্রাকৃতিক দূর্যোগের কারণে প্রাণ হারিয়েছেন ৪০ জন।
আর এজন্যই নিজের জন্মদিন ঘটা করে উদযাপন করেননি রজনীকান্ত। এই সুপারস্টারের এক ঘনিষ্ঠজন একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানায়, মানুষের এই বিপদের দিনে নিজের জন্মদিন নিয়ে মাতামাতি তিনি পছন্দ করেন না। তাই সবাইকে আগেই বলেছেন জন্মদিনে কোনো আয়োজন নয়।
তবে ভক্তদের কেউ কেউ তাদের মতো করে প্রিয় তারকার জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিনের একদিন আগে থেকেই শুভেচ্ছা জানিয়ে চেন্নাই শহরে পোস্টার লাগান এক ভক্ত। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় রজনীকান্তের জন্মদিন উদযাপন করা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রামে আবর্জনাবাহী গাড়ি চাপায় যুবকের মৃত্যু
শুভ কুমিল্লার বুড়িশ্চংয়ের রামপুরা এলাকার মো. সুমনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া জানান, ২ নম্বর গেইটের বিপ্লব উদ্যানের সামনের মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সিটি করপোরেশনের আবর্জনাবাহী একটি ট্রাক শুভকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রামে থাকছে না কুমিল্লা, নোয়াখালিসহ ৬ জেলা, নতুন বিভাগ ‘মেঘনা’
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা নিয়ে বহাল থাকবে চট্টগ্রাম বিভাগ। অপর ৬ জেলা কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী নিয়ে আলাদা বিভাগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন বিভাগের নামকরণ করা হবে ‘মেঘনা’।
২০১৫ সালের মে মাসে কুমিল্লা জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের এপ্রিল মাসে বৃহত্তর কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান।
নির্বাচনের আগেই প্রস্তাবিত ফরিদপুর জেলাকে বিভাগ ঘোষণা করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ফেব্রুয়ারি মাসেই প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ওই খবরের সূত্র ধরেই প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘মেঘনা’ হবে বলে জানা গেছে।
জানা গেছে, মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়কে মৌখিকভাবে জানানো হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের একাধিক কর্মকর্তা চট্টগ্রামকে ভাগ করে নতুন বিভাগের প্রক্রিয়ার কথা নিশ্চিত করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান জানান, কুমিল্লা জেলা নিয়ে নতুন বিভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগে থেকে প্রক্রিয়া চলছে। সরকার ছোট ছোট বিভাগ করতে চাইছে। সে হিসাবে নতুন বিভাগ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে নতুন বিভাগ চট্টগ্রাম থেকে বড় হয়ে যাচ্ছে। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
নাম প্রকাশ না করার সূত্রে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে নির্দেশনা এসেছে। কিন্তু এখনো লিখিত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। লিখিত নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করা হয়। সেসময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগ ছিল।
খুলনা বিভাগের একাংশ নিয়ে ১৯৯৩ সালে গঠিত হয় বরিশাল বিভাগ এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয়।
আর ২০১০ সালে ২৫ শে জানুয়ারি বৃহত্তর রংপুর আর দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয় যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।
সর্বশেষ ১৪ সেপ্টেম্বর ২০১৫ তে অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ এর নাম ঘোষণা করা হয়। পুর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল।
তবে নির্বাচনের আগে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনের কর্মকর্তারা।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিজয় দিবসে সিনেমা দেখতে টিকিট লাগবে না
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব সিনেমা হলে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখানো হবে। এদিন শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিনা টিকিটে সিনেমা দেখতে পারবেন। তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিজয় দিবসে সব সিনেমা হলে চারটি মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে।
ছবিগুলো হলো চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ ও নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’।
মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর এই চারটি চলচ্চিত্র পরিবেশনার দায়িত্ব দেয়া হয়েছে প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। প্রতিষ্ঠানটি দেশের সব সিনেমা হলে এই চলচ্চিত্রগুলো সরবরাহ করবে।
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে তৈরি হয় চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’। এই ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেন। তাদের মধ্যে ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। আরো অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নূতন, সৈয়দ হাসান ইমাম, আলতাফ, বেবী, আবু, খলিলউল্লাহ খানসহ অনেকে।
হুমায়ূন আহমেদ তার উপন্যাস অবলম্বনে ১৯৯৪ সালে নির্মাণ করেন ‘আগুনের পরশমণি’। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, শিলা আহমেদ, ডলি জহুর প্রমুখ।
আমজাদ হোসেনের কাহিনী নিয়ে ২০০৪ সালে ‘জয়যাত্রা’ ছবিটি তৈরি করেন তৌকীর আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ূন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, চাঁদনী।
নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। এ ছবিতে অভিনয় করেন জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোহিঙ্গা সংকটে বন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে : প্রধানমন্ত্রী
মঙ্গলবার প্যারিসে ওয়ান প্লানেট সামিটে উচ্চপর্যায়ের সভায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ শীর্ষ সম্মেলনে একশ’ বিশ্ব নেতাসহ বেসরকারি সংগঠন, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি খাতের প্রায় ২ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, যদিও এই ঝুঁকির জন্য আমরা দায়ী নই। আমরা সীমিত সম্পদ নিয়ে জলবায়ু পরিবর্তনের পরিণতি প্রশমন ও অভিযোজন করে যাচ্ছি।
প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতো বড় একটা ঘটনা হলে তো অনেক দেশে যুদ্ধ বেঁধে যায়। আমি বলি না, আমরা শান্তি চাই। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এটাই জাতির পিতা শিখিয়েছেন। এ পররাষ্ট্র নীতিতে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, সকল অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ কর্মকাণ্ডে ওয়াটার সাসটেইনেবিলিটি ইস্যুকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় জিডিপি’র এক শতাংশ ব্যয় করে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিস চুক্তি বাস্তবায়নে তার অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বের প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ও বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রক্ষায় ৫০.৭৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের একটি বিশাল প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। উপকূলীয় এলাকার জনগণকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভাঙন এবং লবণাক্ত পানি থেকে রক্ষায় সবুজ বেষ্টনী সৃষ্টি করা হয়েছে। প্রায় ৬৭ হাজার হেক্টর জমি এসব এলাকায় বনায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। আগামী ৫ বছরে বাংলাদেশে বনায়ন ২ শতাংশ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে। ফলে বিদ্যমান বনভূমি ২২ শতাংশ থেকে প্রায় ২৪ শতাংশে উন্নীত হবে। পার্টনারদের সমর্থনসহ আমাদের নিজস্ব সম্পদ দিয়ে এই টার্গেট পূরণে আমরা প্রচেষ্টা জোরদার করব।
তিনি বলেন, একমাত্র দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে আমরা বিশ্বকে নিরাপদ করতে পারি। আমাদের সম্মিলিত অঙ্গীকার ও কর্মকাণ্ড শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ ঢাকা আসছে ১৯ ডিসেম্বর
ফ্রান্স সফররত পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সময় তিনি একথা জানান।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে জানান, রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদান এবং এই সংকট সমাধানে বিশ্ব ফোরামে ভূমিকা পালনের আশ্বাস দেন।
উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরেও মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গত সপ্তাহ খানেক সময়ে প্রায় তিন হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। সাউথ এশিয়ান হিউম্যান রাইটস নামের একটি সংস্থা সোমবার এক রিপোর্টে বলেছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য সুবিধা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এসব কারণে ক্যাম্পগুলোতে মানবপাচারের ঝুঁকি রয়েছে ব্যাপক মাত্রায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিমানের উন্নয়নের জন্য ফুড ফর পিস প্রোগ্রাম-এর আওতায় ইউনিসেফকে ৭.৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের জন্য ৯০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রশ্ন ফাঁসসহ শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে দুদকের ৩৯ সুপারিশ
দুদকের একটি শিক্ষা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানের পর সরকারের কাছে এসব সুপারিশ করা হয়েছে।
সুপারিশপত্রে স্বাক্ষর করে মন্ত্রিপরিষদ সচিব বরাবর প্রেরণ করেছেন দুদক সচিব ড. ম. শামসুল আরেফিন।
আজ সোমবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কমিশনের প্রতিবেদনে দুর্নীতির উৎস, দুদকের আইনি ম্যান্ডেট এবং এসব দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করেছে দুদকের বিশেষ টিমের সদস্যরা।
ওই প্রতিবেদনে প্রশ্নপত্র ফাঁস, নোট/গাইড, কোচিং বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি, নিয়োগ ও বদলিসহ বিভিন্ন রকম দুর্নীতির উৎস এবং তা বন্ধের জন্য ৩৯টি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে ।
‘শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানিক টিম’ এর প্রধান ছিলেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন ।
দুই সদস্যের এই টিমের অপর সদস্য ছিলেন সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আগামী নির্বাচনে প্রবাসীরাও ভোট দিতে পারবেন
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সৌদি আরব, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার সুযোগ থাকবে।
‘এনগেইজমেন্ট অব নন-রেসিডেন্ট বাংলাদেশি ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট: স্ট্রাটেজিক, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগ দিতে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। যেসব এলাকা বা দেশে বেশি সংখ্যক প্রবাসী আছে, সেখানে বিশেষ সেন্টার স্থাপনের মাধ্যমে তাদের ভোট প্রদানের বিষয়ে সরকার ভাবছে।
অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেট হয়তো বা আমার শেষ বাজেট। এ বাজেটে সরকার প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করতে তাদের প্রণোদনার মেয়াদ আরো এক বছর বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, মনে রাখতে হবে প্রবাসীদের পাঠানো অর্থে আমার দেশের অর্থনীতির চাকা চাঙা। তাই তাদেরকে যেন আমরা কখনো ‘লেবার’ না বলি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজমের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট সেক্রেটারি ড. নমিতা হালদার, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, ইউএনের সাবেক কর্মকর্তা ড. একে আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এসএসসি-এইচএসসি: বর্ধিত ফি ৩০ দিনের মধ্যে ফেরত
একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ফি আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত করা হবে।
বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
পরে অ্যাডভোকেট মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাহুল গান্ধীকে কঠোর পরিশ্রম করতে হবে

অনুবাদ: রোকেয়া রহমান।
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিউইয়র্কে বোমা হামলা

নারীর ওপর নিষেধাজ্ঞা

ধূমপানে স্থান-কাল নেই!

সাফসুতরো বছরে একবার

পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশ

ট্রাম্পের অপমানজনক পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে: ইরান

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রাথমিকের পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স্কেল নিয়ে জটিলতা

ক) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ যিনি যে সংখ্যক টাইম স্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইম স্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন স্কেল উন্নীতকরণের তারিখে সরাসরি নির্ণীত সর্বশেষ স্কেলের কোন ধাপে মিললে ঐ ধাপে, ধাপে না মিললে বি.এস.আর. ১ম খণ্ডের ৪২(১)(২) বিধি অনুসরণে নি¤œধাপে বেতন নির্ধারণ করে অবশিষ্ট টাকা পি.পি. হিসেবে প্রদান করতে হবে এবং উক্ত পি.পি (চবৎংড়হধষ চধু) পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধিতে সমন্বয়যোগ্য হবে।
খ) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ প্রধান শিক্ষক পদে যিনি যে সংখ্যক টাইম স্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইম স্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন স্কেল উন্নীতকরণের তারিখে সরাসরি নির্ণীত সর্বশেষ স্কেলের কোন ধাপে মিললে ঐ ধাপে, ধাপে না মিললে বি.এস.আর. ১ম খণ্ডের ৪২(১)(২) বিধি অনুসরণে নি¤œধাপে বেতন নির্ধারণ করে অবশিষ্ট টাকা পি.পি হিসেবে প্রদান করতে হবে এবং উক্ত পি.পি পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধিতে তা সমন্বয়যোগ্য হবে।
গ) উক্ত পদ্ধতিতে বেতন নির্ধারণকালে মাঝখানে কোনো বেতন স্কেল/গ্রেডে বেতন নির্ধারণ করা যাবে না।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীকে কেন ভয় পাচ্ছে ভারত?

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্যাক্সি চালক থেকে যেভাবে জঙ্গি দলে আকায়েদ

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অর্থ লোপাটের তথ্য ফাঁস

বাংলাদেশ ব্যাংককে ফের দায়ী করল আরসিবিসি

দ্বৈত শাসনে বিচার বিভাগের স্বাধীনতা খর্বের আশঙ্কা

বিধি ’৭২-র সংবিধান অনুযায়ী হয়নি : মাসদার হোসেন
সাবেক জেলা জজ ও বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী মাসদার হোসেন বলেছেন, আমি মনে করি, আইন মন্ত্রণালয় যে বিধিমালা করেছে, সেটি ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী হয়নি। ’৭২-র সংবিধানে ফিরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হতে হলে একক শাসন লাগবে। তিনি বলেন, দ্বৈত শাসনের ফলে বিচারকরা দ্বিগুণ সুরক্ষা পাবেন। ‘বিধিতে যা বলা হয়েছে, তাতে আপত্তি করার কিছু নেই। দ্বৈত শাসন থাকার ফলে বিচারকরা কোনো ক্ষতির মুখে পড়বেন না উল্লেখ করে তিনি বলেন, দ্বৈত শাসনের ফলে বিচারকরা দ্বিগুণ সুরক্ষা পাবেন। আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিন্ম আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির বিষয়ে মঙ্গলবার যুগান্তরের কাছে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে মাসদার হোসেন। তিনি বলেন, ‘মাসদার হোসেন মামলার কোথায় লেখা আছে যে, অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণের ক্ষমতা সুপ্রিমকোর্টের হাতেই থাকতে হবে? আমার মামলার রায়ের ১২ দফার নির্দেশনায় বিষয়টি কোথাও নেই।’ তিনি বলেন, ‘সরকার নিন্ম আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির যে গেজেট প্রকাশ করেছে, তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী নয়।’ বিধি অনুযায়ী অধস্তন আদালতের উপযুক্ত কর্তৃপক্ষ রাষ্ট্রপতি ও আইন মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত জানতে চাইলে মাসদার হোসেন বলেন, ‘এটা ঠিকই আছে। সুপ্রিমকোর্টকে ‘হায়ার অথরিটি’ করে দেয়া সম্ভব নয়।’
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোফিয়া কি একদিন সুফিয়ার চেয়ে বেশি ভালোবাসবে?

মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@yahoo.com
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছয় বছরের শিশুর বছরে আয় ৯০ কোটি টাকা

ভাসানচর নিয়ে মাস্টারপ্ল্যান by রুকনুজ্জামান অঞ্জন

সেখানে আনুমানিক ৮ হাজার মহিষ প্রতিপালিত হচ্ছে। ১৫/২০ জন রাখাল অস্থায়ী সেন্টার নির্মাণ করে দ্বীপে বসবাস করছেন।
এ অবস্থায় ভাসানচর অবকাঠামো উন্নয়নে নৌবাহিনী প্রাথমিক কার্যক্রম শুরুর জন্য ৫০ কোটি টাকা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়ে। গত ২ অক্টোবর পাঠানো চিঠিতে থোক বরাদ্দ হিসেবে এই অর্থ চাওয়া হয়।
প্রস্তাবে নৌবাহিনী জানায়, ভাসানচরকে সম্পূর্ণ বসবাস উপযোগী করে গড়ে তুলতে তারা একটি ‘মাস্টারপ্ল্যান প্রণয়ন’ করছে এবং এ বিষয়ে বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তবে ওই মাস্টারপ্ল্যান প্রণয়ন করে সেটিকে প্রকল্প হিসেবে অনুমোদন নেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। এ ছাড়া ওই পরিকল্পনা প্রণয়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বিধায় তাতে প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম ২ থেকে ৩ মাস সময় লাগবে। এ প্রেক্ষিতে জাতীয় গুরুত্বপূর্ণ এ কার্যক্রম দ্রুততার সঙ্গে শুরু করার জন্য আসন্ন নভেম্বর মাস থেকেই তারা কাজটি শুরু করতে চাইছেন। আর এজন্য থোক বরাদ্দ হিসেবে ৫০ কোটি টাকা চাওয়া হয়েছে।
নভেম্বর থেকেই কাজ শুরুর যৌক্তিকতা দেখিয়ে প্রস্তাবে বলা হয়েছে, ‘দ্বীপটি সমুদ্র তীরবর্তী নিম্নাঞ্চল বিধায় ভরা মৌসুমে জোয়ারের পানিতে এর অধিকাংশ এলাকা নিমজ্জিত থাকে। ফলে এ সময় ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায়, মৌসুমি বৃষ্টিপাত, সাইক্লোন সিগন্যাল ও সামগ্রিক যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে শুধু শীতকাল ব্যতীত বছরের অন্যান্য সময়ে বর্ণিত কার্যাদি বাস্তবায়ন সম্ভব না। সে ক্ষেত্রে বছরের শুধু নভেম্বর হতে মার্চ পর্যন্ত ওই অঞ্চলে উন্নয়ন কাজ করা সম্ভব হবে, যাতে জুন-জুলাই হতেই ওই এলাকায় শরণার্থী পুনর্বাসন কার্যক্রম শুরু করা সম্ভব হয়। অন্যথায় পরবর্তী শুষ্ক মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হলে শরণার্থী পুনর্বাসন কার্যক্রম এক বছর বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।’
নৌবাহিনী আরও বলেছে, ‘দ্বীপটির ভূমি সুগঠিত হলেও সমুদ্র তীরবর্তী নিম্নাঞ্চলে অবস্থিত বিধায় এপ্রিল হতে অক্টোবরের ভরা মৌসুমে জোয়ারের পানিতে এর অধিকাংশ এলাকা নিমজ্জিত হয়। ইতিমধ্যে দ্বীপটিতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে একটি হেলিপ্যাড নির্মাণসহ প্রাথমিক অবকাঠামো হিসেবে একটি কটেজ, ৪টি শেড ও বেশ কিছু টয়লেটসহ যাতায়াতের জন্য সীমিত পরিসরের ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। চরের পশ্চিম পাশ ভাঙনপ্রবণ এলাকা বিধায় ড্রামশিট, বাঁশ এবং বালুর বস্তা দিয়ে ১০০ মিটার দীর্ঘ একটি পরীক্ষামূলক বাঁধ নির্মাণ, একটি পন্টুন, একটি মুরিং বয় স্থাপনসহ ছোটবড় বিভিন্ন প্রাথমিক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।’
নৌবাহিনীর এই প্রস্তাবটিতে স্বাক্ষর রয়েছে এমন একজন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে ওই কর্মকর্তা জানান, তিনি শুধু মন্ত্রণালয়ে প্রস্তাবটি পাঠানোর জন্য দায়িত্বপ্রাপ্ত, এ বিষয়ে কোনো মন্তব্য করার মতো দায়িত্বপ্রাপ্ত নন।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
December
(1121)
-
▼
Dec 13
(26)
- বাংলাদেশে শিগগির রাশিয়ান ব্যাংক স্থাপন
- কেন জন্মদিন উদযাপন করেননি রজনীকান্ত?
- চট্টগ্রামে আবর্জনাবাহী গাড়ি চাপায় যুবকের মৃত্যু
- চট্টগ্রামে থাকছে না কুমিল্লা, নোয়াখালিসহ ৬ জেলা, ন...
- বিজয় দিবসে সিনেমা দেখতে টিকিট লাগবে না
- রোহিঙ্গা সংকটে বন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে : প্র...
- মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ ঢাকা আসছে ১৯ ডিসেম্বর
- প্রশ্ন ফাঁসসহ শিক্ষা খাতে দুর্নীতি বন্ধে দুদকের ৩৯...
- আগামী নির্বাচনে প্রবাসীরাও ভোট দিতে পারবেন
- এসএসসি-এইচএসসি: বর্ধিত ফি ৩০ দিনের মধ্যে ফেরত
- রাহুল গান্ধীকে কঠোর পরিশ্রম করতে হবে
- নিউইয়র্কে বোমা হামলা
- নারীর ওপর নিষেধাজ্ঞা
- ধূমপানে স্থান-কাল নেই!
- সাফসুতরো বছরে একবার
- পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশ
- ট্রাম্পের অপমানজনক পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম বিশ্ব...
- প্রাথমিকের পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স...
- নেপালের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীকে কেন ভয় পা...
- ট্যাক্সি চালক থেকে যেভাবে জঙ্গি দলে আকায়েদ
- অর্থ লোপাটের তথ্য ফাঁস
- বাংলাদেশ ব্যাংককে ফের দায়ী করল আরসিবিসি
- দ্বৈত শাসনে বিচার বিভাগের স্বাধীনতা খর্বের আশঙ্কা
- সোফিয়া কি একদিন সুফিয়ার চেয়ে বেশি ভালোবাসবে?
- ছয় বছরের শিশুর বছরে আয় ৯০ কোটি টাকা
- ভাসানচর নিয়ে মাস্টারপ্ল্যান by রুকনুজ্জামান অঞ্জন
-
▼
Dec 13
(26)
-
▼
December
(1121)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...