Tuesday, November 20, 2012

তসলিমা ক্যা জোয়ানি

হিন্দি স্যাটেলাইট চ্যানেলগুলো পরকীয়া প্রেমের কৌশল; দেবর-ননদ, শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া করে আলাদা হওয়ার কৌশল রফতানির পাশাপাশি মিস সুন্দরী, সেরা গায়িকা, সেরা নাচুনি টাইপের ডজন ডজন প্রতিযোগিতাও রফতানি করেছে আমাদের দেশে!
পাবলিক সবচেয়ে বেশি খেয়েছে হরেক রকম সুন্দরী প্রতিযোগিতা। সুন্দরী প্রতিযোগিতা বলতেই দেশসুদ্ধ তরুণী, যুবতীরা অজ্ঞান। ‘যেমন একটা চেহারা, নাম রেখেছে পেয়ারা’ হলেও কোনো সমস্যা নেই। বিউটিপার্লার আছে না!
মুখে, শরীরে মেকআপের আস্তর লাগিয়ে পরনের বস্ত্রসঙ্কট তৈরি করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে এসএমএস ব্যবসা ফেঁদে আমজনতার কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চ্যানেলগুলো। বেকুব আমজনতাও সেরা সুন্দরী নির্বাচন করতে ভোটের পর ভোট দিয়েই যাচ্ছে।
আমাদের বাড়িওয়ালার মেয়ে তিথির হঠাত্ করে শখ হলো সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশসেরা সুন্দরী হবে। দেখতে চরম সুন্দরী না হলেও আচার-আচরণে চরম মারকুটে স্বভাবের। গলার স্বর এতই বড় যে, আস্তে কথা বললেও মনে হয় কারও সঙ্গে বুঝি ঝগড়া করছে।
তিথির মাথায় সুন্দরী প্রতিযোগিতার ভূত চাপার পর থেকেই অশান্তির শুরু। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এসে সা-রে-গা-মা টান দিয়ে মিনিট ত্রিশেক ভ্যা ভ্যা করতে থাকে। সেরা সুন্দরী হওয়ার সঙ্গে গানের কী সম্পর্ক—প্রশ্নটি করতে গিয়েও করা হয়নি দৌড়ানি খাওয়ার ভয়ে।
প্রতিদিনকার মতো আজকেও তিথির সঙ্গীতচর্চায় সাতসকালে ঘুম ভেঙে গেল। দাঁত ব্রাশ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরুতেই হাউমাউ কান্না শুনে ব্যালকনিতে গেলাম। তিথিদের ব্যালকনির গ্রিলে কাপড় শুকাতে দেয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। তড়িঘড়ি করে বেরিয়ে তিথিদের ফ্ল্যাটের কলিংবেল বাজাতেই মিথি আপু দরজা খুলে দিলেন।
—কী হয়েছে, তোমাকে এত আতঙ্কিত দেখাচ্ছে কেন?
—তিথির রুমের ব্যালকনি থেকে অনেক জোরে জোরে কান্নার শব্দ আসছে। একটু আগেও গানের রেওয়াজ করছিল। কিছু হয়নি তো ওর?
শুনেই মিথি আপু দৌড়। আমিও তার পেছনে পেছনে তিথির রুমের সামনে।
দরজা ভেতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি খুলছে না। বাংলা সিনেমার নায়কের মতো একটু দৌড়ে এসে দরজায় লাথি দিতেই ছিটকানি ভেঙে গেল।
রুমে হালকার ওপর মিউজিক চলছে। ব্যালকনিতে আয়না ঝুলিয়ে তিথি সামনে দাঁড়িয়ে কান্নার শব্দ করে একবার হাত দিয়ে মুখ চেপে ধরছে, একবার ছাড়ছে।
মিথি আপু ক্ষেপে গিয়ে বলল, এই কী করছিস রে, তুই?
—‘ডিয়ার ভিউয়ারস, এবারের সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নিয়েছেন তিথি’—উপস্থাপিকার ঘোষণার পর কেঁদে কেটে কীভাবে প্রতিক্রিয়া প্রকাশ করব প্র্যাকটিস করতাছি। তুমি দেখ নাই ১ম, ২য়, ৩য় হওয়ার পর কেমন স্টাইল করে কেঁদে ফেলে প্রতিযোগীরা?
—তাই বলে জোরে জোরে স্টাইল করে কান্নার প্র্যাকটিস করতে হবে?
—প্রথম দিন তো, একটু জোরে হয়ে গেছে। কয়েকদিন প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তা তোমরা এখানে কেন আসছ? এখন যাও। যখন সেরা সুন্দরী হব, তখন দেখো কেমন স্টাইল করে কাঁদতে পারি।
নায়কগিরি দেখাতে গিয়ে দরজার ছিটকানি ভেঙেছি ব্যাপারটা তিথি টের পেলেই হামলা করে বসবে। তাই চুপি চুপি পালিয়ে এলাম। বুয়াকে বলে দিলাম, তিথি যদি আমাকে খুঁজতে আসে, তাহলে যেন বলে—বাসায় নেই।
সারাদিন একরকম গৃহবন্দি হয়ে থেকে বিকালে আড্ডায় যেতে দোতলা থেকে নেমে দাঁড়িয়েছি, এমন সময় ওপর থেকে ফেলা রঙমাখানো পানিতে সারা শরীর ভিজে একাকার। খিলখিল হাসির শব্দে বুঝতে বাকি রইল না, সকালের ঘটনার রেশ। তিনতলার ছাদে দাঁড়ানো তিথির দিকে তাকাতেই বলল, ‘তুই শালা আমার রুমের ছিটকানি নষ্ট করেছিস, আর তোকে আমি ছেড়ে দেব? এতদিন তো সকালের ঘুম নষ্ট করেছি, আজকে থেকে রাতের ঘুমও হারাম করে দেব।’
শালা! একসময়কার কঠিন গালি। মা-বাবা তো দূরে থাক, পাড়ার কোনো মুরব্বির সামনেও কাউকে ‘শালা’ বলে গালি দেয়ার সাহস করত না ছেলেরা, কিন্তু সময় পাল্টেছে। শালা গালি ডাল-ভাতের মতো ব্যাপার-স্যাপার। এই যুগের মেয়েরা ছেলেদের ‘শালা’ বলে গালি দেয় নিঃসংকচে!
কোনো মেয়ের কাছ থেকে ‘শালা’ গালি খাবার দুঃখ হজম করতে রুমে এসে কাপড় পাল্টে কম্পিউটার অন করলাম। ইন্টারনেটে একটা নিউজ সাইটে গিয়ে দেখি ‘গালি’ নিয়ে ব্রেকিং নিউজ! তাও নারীর!
কিছুদিন এই পাড়া আর কিছুদিন ওই পাড়া আশ্রয় করে জীবন কাটিয়ে দেয়া বেওয়ারিশ কুকুরের মতো একেক সময় একেক দেশে আশ্রয় চাওয়া দাদাপ্রেমী তসলিমা নাসরিন বাংলাদেশকে হিন্দি স্টাইলে ‘কুত্তির বাচ্চা’ বলে গালি দিয়েছে।
ইন্টারনেটে চলছে ব্যাপক সমালোচনা। তসলিমা প্রায় নিজের জোয়ানির সময়কার বিভিন্ন পুরুষের ‘বিশেষ সঙ্গী’ হওয়ার রগরগে কাহিনী ফাঁস করে আলোচনায় থাকার চেষ্টা করে। বুড়ি হয়ে যাওয়ায় সেসব রগরগে বর্ণনা দেয়ার দিনও যে শেষ, তা বুঝে গেছে। কারণ পশ্চিমবঙ্গের একজন সাহিত্যককে কেলেঙ্কারিতে জড়াতে চেয়ে ব্যাপক অপমানিত হয়েছে। এদিকে দাদাদের দেশের মানুষরা একবার জুতাথেরাপি দিয়েছে।
নিজেকে আলোচনায় রাখতে বাংলাদেশকে গালি দেয়া ছাড়া সহজ এবং নিরাপদ উপায় আর কিছু নেই। কারণ এই দেশের চোর নেতাকে কিছু বললেও স্বপ্রণোদিত হয়ে মামলা করার, রুল জারি করার মানুষের অভাব থাকে না। কিন্তু ‘বাংলাদেশ’কে গালি দিলে রাস্তায় নেমে প্রতিবাদ করার ১০০ মানুষ পাওয়াটাও যে...

ফিলিস্তিনে বাড়ছে লাশের সারি যুদ্ধবিরতি চায় জাতিসংঘ

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনে বাড়ছে লাশের সারি। গতকাল সোমবার ষষ্ঠ দিনের বিমান হামলায় নিহত হয়েছে আরও ১৮ জন ফিলিস্তিনি। এ নিয়ে গত ছয় দিনে একই পরিবারের ১০ জনসহ ৯৫ জন ফিলিস্তিনি নিহত হলো।

ওবামার সঙ্গে বৈঠকে সু চির সতর্কতা- সংস্কার নিয়ে বেশি আশা করা ঠিক হবে না

মিয়ানমারের রাজনৈতিক সংস্কার নিয়ে অতিরিক্ত আশা করা ঠিক হবে না বলে সতর্ক করে দিয়েছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

হিমায়িত ডিম্বাণু থেকে এক যুগ পর সন্তান!

দীর্ঘ এক যুগ ডিম্বাণু হিমায়িত করে রাখা হয়েছিল। সম্প্রতি ওই ডিম্বাণু থেকে জন্ম হয়েছে যমজ শিশুর। এ ঘটনায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। সন্তানের বাবা-মা হতে আগ্রহী ক্যানসার থেকে বেঁচে যাওয়া দম্পতিদের মধ্যে এ ঘটনা আশার সঞ্চার করেছে।

রয়টার্সের বিশ্লেষণ- বদলে যাওয়া মধ্যপ্রাচ্যে সুবিধা পাচ্ছে হামাস

ইসরায়েল থেকে ছোড়া গোলা একের পর এক আঘাত করছে গাজা ভূখণ্ডে। এরই মধ্যে রোববার নিজের তিন সন্তানের জন্য ডিম ও চকলেট কিনতে রাস্তায় বের হয়েছিলেন গাজার বাসিন্দা আলী আল-আহমেদ। তিনি বলেন, যা ঘটছে তা ভয়াবহ। তবে একই সঙ্গে তিনি বলেন, সীমান্তের অপর পারেও ভয়-আতঙ্ক ঘিরে ধরেছে।

১০ হাজার বছরের পুরোনো বাড়ি!

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে এমন একটি বাড়ি আবিষ্কৃত হয়েছে, যেটি ১০ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। বাড়িটি মেসোলিথিক যুগের।
সাউথ কুইন্সফেরির একলাইন নামক স্থানে নির্মাণাধীন একটি সড়কসেতুর খননকাজ করতে গিয়ে বাড়িটি আবিষ্কৃত হয়েছে।

উল্লাপাড়া মিল্ক ভিটা দুগ্ধ কারখানা- গুদাম নির্মাণের জন্য কাটা হচ্ছে ১৫০টি গাছ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী-মোহনপুরে অবস্থিত মিল্ক ভিটা দুগ্ধ কারখানার ১০ বছর বয়সের ১৫০টি মেহগনিগাছ কেটে ফেলা হচ্ছে। গুদাম নির্মাণের জন্য দরপত্র ছাড়াই গাছগুলো কাটা হচ্ছে।

নকল সার কারখানার সন্ধান, গ্রেপ্তার ১০

নীলফামারীতে নকল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ গত রোববার রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও প্যাকেটসহ সার প্যাকেটজাত করার যন্ত্রপাতি জব্দ এবং সেখানে কর্মরত আট নারীসহ ১০ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে।

সওজের অদ্ভুত কালভার্ট

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী-ছাতারপাইয়া সড়কটি খানিকটা আঁকাবাঁকা হলেও কোথাও উঁচু-নিচু নেই। সমান এই সড়কের বাঁকে নরোত্তমপুর এলাকায় চোখে পড়বে সদ্যনির্মিত অদ্ভুত উঁচু এক কালভার্ট, যেটি রাস্তা থেকে প্রায় চার ফুট ওপরে।

কাঠ দিয়ে ইট পোড়াতে ভাটায় করাতকল

ইটভাটায় কাঠ পোড়ানোর কোনো বিধান নেই। অথচ সেই বিধান উপেক্ষা করে ঝিনাইদহের সদর উপজেলার মধুপুরে একটি ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। শুধু তা-ই নয়, কাঠ চেরাই করার জন্য ওই ভাটায় বসানো হয়েছে করাতকল। ভাটার মালিকেরা এর জন্য বন বিভাগের কাছ থেকে কোনো অনুমতিও নেননি।

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ২৬ নভেম্বর

নির্বাচন কমিশন (ইসি) ২৬ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল থেকেই নিবন্ধিত ৩৮ রাজনৈতিক দলকে চিঠি পাঠানো শুরু হয়েছে।

সাইবার অপরাধ বিচারে ঢাকা ও চট্টগ্রামে ট্রাইব্যুনাল হচ্ছে



জাতীয় সংসদে আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, সাইবার অপরাধের বিচারের জন্য দেশে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে দুটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। গতকাল সোমবার সাংসদ আশরাফুন নেছা মোশারফের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

বনানীতে সাংসদের প্রতিষ্ঠানে অভিযান- অনুমোদনহীন প্রসাধনী বিক্রি চার লাখ টাকা জরিমানা

আবার অনুমোদনবিহীন বিদেশি প্রসাধনীর সন্ধান মিলল। গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানীতে আমদানিকারক প্রতিষ্ঠান বাণিজ্য ইন্টারন্যাশনালের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের পণ্যের সন্ধান পাওয়া যায়।

কূটনীতি- ওয়াশিংটনের দৃষ্টি দক্ষিণ চীন সমুদ্রের প্রতি by মিজানুর রহমান খান

একদিকে নতুন চীনা নেতা শি জিনপিং আর অন্যদিকে দ্বিতীয়বার নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন নেতৃত্ব আর তাঁদের নতুন রণক্ষেত্র হলো দক্ষিণ চীন সমুদ্র। বহু দশক বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ছিল ইসরায়েল-ফিলিস্তিন সংকট।

রাজনীতি- ধর্মভিত্তিক দল নিষিদ্ধ হলে কী লাভ by শান্তনু মজুমদার

জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডের মুখে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে। গত বৃহস্পতিবারের পত্রপত্রিকায় ৩৪ জন বিশিষ্ট নাগরিক এ দাবির পক্ষে মত রেখেছেন এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণের ‘যে দাবি উঠেছে, এখনই তা সক্রিয়ভাবে বিবেচনার উপযুক্ত সময়’ বলে মত দিয়েছেন।

প্ররোচনাকারী শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ফারহানার আত্মহত্যা

কলেজছাত্রী ফারহানা ইসলামকে আত্মহত্যায় প্ররোচনাকারী শামীম মিয়ার গ্রেপ্তারের দাবিতে রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মেয়েটির বাড়িতে গিয়ে তার মা-বাবাকে সান্ত্বনা দিয়েছেন,

স্মরণ- শতাব্দীর সূর্য by কাজী মদিনা

মোহাম্মদ নাসিরউদ্দীন নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মানসপটে এমন একজন বিশাল মাপের ব্যক্তিত্বের অবয়ব ভেসে ওঠে, যিনি ছিলেন শতাব্দীর সূর্য। দীর্ঘদিন ধরে যিনি প্রতিনিয়ত বাঙালি মুসলমান সমাজের কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার দূর করতে আলো ছড়িয়েছেন। আর সেই আলোয় আলোকিত হয়েছেন আজকের প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষিত, রুচিবান ও সংস্কৃতিমান বাঙালি মুসলমান।

যুক্তরাষ্ট্র- নাফিস: নিরাপত্তার নামে সন্ত্রাসী বানানো! by বিজয় প্রসাদ

সাংবাদিকের ঝাঁক বাণিজ্যিক এলাকা ম্যানহাটনের ফেডারেল রিজার্ভ ব্যাংকে দৌড়াল। ভবনটি ওয়াল স্ট্রিট এলাকায় গেলেই চোখে পড়বে। তারপর তারা ভিড় জমাল নিউইয়র্ক আদালতকক্ষে। সেখানে ২১ বছর বয়সী বাংলাদেশি ছাত্র কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস তার বিরুদ্ধে আনা অভিযোগ শুনছিল।

চাপা সাদায় অভিজাত

শাড়িটা ঐতিহ্যবাহী জামদানি। তবে রংটা চাপা সাদা বলেই এর সঙ্গে নানা বৈচিত্র্য আনা যায়। এই রঙে সূক্ষ্ম, ছোট মোটিফের নকশা করা জামদানি বেছে নিন। এর সঙ্গে পরুন পাথরের গয়না। রুপার গয়না পরলেও ভালো দেখাবে। তবে সোনালি রঙের কিছু বা সোনার গয়না এমন সাজে মানিয়ে যাওয়া মুশকিল।

হলুদে বরণ by তৌহিদা শিরোপা

হলুদ শাড়ি লাল পাড়। হাতে-পায়ে আলতা। গাঁদা-গোলাপ ফুলের গয়না। একটা সময় হলুদের দিনে এভাবেই মেয়েকে সাজানো হতো। সেই ঐতিহ্যের ছোঁয়া রেখেই এখন সাজে পরিবর্তন এসেছে। সুতি শাড়ির পাশাপাশি কাতান, সিল্ক, হাফ সিল্ক ও জামদানি পরেন অনেকে। মুখের সাজে ন্যাচারাল লুকটাই পছন্দ করছেন সবাই। তাতে হাল সময়ের ছোঁয়া দিতে লিপস্টিকে ব্যবহার করা হচ্ছে উজ্জ্বল রং।

ফরিদপুরে ধারালো অস্ত্রসহ যুবক আটক-খালেদার বিশ্রাম বাতিল

বরিশাল থেকে ফেরার পথে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিশ্রাম নেওয়ার কথা ছিল এমন একটি সরকারি রেস্ট হাউসের কাছ থেকে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। যুবকটির নাম বিশ্বজিৎ শীল (২৫)। অস্ত্রসহ যুবক আটকের কারণে ওই রেস্ট হাউসে বিশ্রাম এবং জেলার নেতা-কর্মীদের সঙ্গে খালেদা জিয়ার আলোচনার কর্মসূচি বাতিল করে বিএনপি।

হাজারীবাগ অগ্নিকাণ্ড-বাবুলের 'স্লিপ' ছাড়া ত্রাণ মিলছে না by রেজোয়ান বিশ্বাস

আগুনে ছারখার বৌবাজার বস্তির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে। পোড়া বাঁশ-খুঁটি কুড়িয়ে নিয়ে আবার মাথার ওপর কোনো রকম একটা আশ্রয় বানিয়ে নেওয়ার সংগ্রামে ব্যস্ত তারা। এত বড় বিপর্যয় সামাল দিতে একদিকে বস্তিবাসী হিমশিম খাচ্ছে, অন্যদিকে তাদের পুনর্বাসনের জন্য সরকারি বরাদ্দ যথারীতি নয়ছয় করাও থেমে নেই।

কাজী ফখরুল ইসলাম বললেন-শিল্প বিকাশে ভূমিকা রাখছে বেসিক ব্যাংক

বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংকের (বেসিক ব্যাংক) ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম বলেছেন, চলতি বছরের প্রথম ১০ মাসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে দুই হাজার ২০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বেসিক ব্যাংক। একই সময়ে তিন হাজার ২০০ কোটি টাকা বকেয়া ঋণ আদায় হয়েছে।

টিআইবির বিরুদ্ধে এমপিদের তোপ নিষিদ্ধ করার দাবি

এবার সংসদ উত্তাল হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নিয়ে। সংগঠনটির সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে তাদের বের করে দেওয়ার দাবি জানান মহাজোটের সংসদ সদস্যরা। এমপিদের মতে, মাইনাস টু থিয়োরি ব্যর্থ হওয়ায় টিআইবির কর্মকর্তারা নতুন থিয়োরি নিয়ে মাঠে নেমেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়-শিক্ষকদের পেটাল ছাত্রলীগ

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে সরকার সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার কর্মসূচি পালনের সময় এ হামলার ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ আরো এক বছর বাড়ছে

আরো এক বছর বাড়ছে মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ। আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে বলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শেখ হাসিনা গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এ-সংক্রান্ত প্রস্তাবনায় স্বাক্ষর করেন।

ফল বিশ্লেষণ-কেবলই পরাজয়ের স্বাদ পাচ্ছে আওয়ামী লীগ by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা, নির্বাচনে ভুল প্রার্থী মনোনয়ন, বিদ্রোহী প্রার্থী ঠেকাতে না পারা এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে একের পর এক পরাজয়ের স্বাদ নিতে হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। সরকারের জনপ্রিয়তায় ভাটার টানও এর একটি কারণ বলে মনে করছেন কেউ কেউ।

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে : খালেদা জিয়া-আর একবার সুযোগ দিন দেশের চেহারা পাল্টে দেব by রফিকুল ইসলাম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারকে হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে, নয়তো ক্ষমতা থেকে চিরবিদায় নিতে হবে। কারণ তত্ত্বাবধায়কের দাবি এখন জনগণের। এই দাবি না মানলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন,

চিনপিংয়ের হার্ভার্ড পড়ুয়া মেয়ের জন্য দেহরক্ষী!

চীনের নেতা শি চিনপিংয়ের মেয়ে শি মিংঝে। মিংঝের নামে একটা গুজব রয়েছে। তাঁকে নাকি ২৪ ঘণ্টা চীনা দেহরক্ষীরা ঘিরে রাখেন। তিনি কেমব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েন। কিন্তু সেখানে শি মিংঝে নাম ব্যবহার করেন না। বরং সবার মনোযোগ এড়াতে ছদ্মনামে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

আফগান শরণার্থীরা দেশে ফিরতে চাইলে সাহায্য দেবে জাতিসংঘ

দেশে ফিরতে ইচ্ছুক আফগান শরণার্থীদের সাহায্যে বিশেষ রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। দেশে ফেরার ক্ষেত্রে তাদের আর্থিক অনুদান, যাতায়াত সুবিধা ও গৃহসামগ্রী দেওয়া হবে। গত রবিবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ভোটের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিলাওয়াল

অবশেষে ভোটের রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ধারণা করা হচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর মা বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকীর দিন দলীয় প্রচারে নামবেন তিনি। পাকিস্তানের উর্দু দৈনিক এক্সপ্রেসের এক প্রতিবেদন এ খবর দিয়েছে।

অসন্তোষ আব্বাসের বিরুদ্ধেও

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজার পাশাপাশি লড়ছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। ফিলিস্তিনিদের পাথরের জবাবে ইসরায়েলিরা কাঁদানে গ্যাস ছোড়ে। তবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ক্ষোভ শুধু ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেই নয়, অসন্তোষ রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষের ওপরও। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ গাজা প্রসঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে।

মুখ ফিরিয়ে নিয়েছে পিপিপি, বিপাকে গিলানি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির জন্য রাজনীতিতে ফিরে আসার পথ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যে দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে গিলানি আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং প্রধানমন্ত্রীত্বের সঙ্গে পার্লামেন্ট সদস্যপদ হারিয়েছেন, সেই পাকিস্তান পিপলস পাটিই (পিপিপি) তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

নারায়ণগঞ্জে দুই মামলা, জামায়াতের জেলা আমিরসহ গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জে পুলিশের ওপর শিবিরের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল সোমবার রাতে দুটি মামলা করেছে। এসব মামলায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনউদ্দিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশালের জনসভায় খালেদা জিয়া- ‘সুযোগ দিন, দেশের চেহারা পাল্টে দেব’ by সেলিম জাহিদ ও সাইফুর রহমান

ক্ষমতায় গেলে ব্যাপক উন্নয়ন করে দেশের চেহারা পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যদি সুযোগ দেন, আমি যদি বাংলাদেশের এ চেহারা পরিবর্তন করতে না পারি, তাহলে যে শাস্তি দেবেন, মাথা পেতে নেব।’

সংসদে আলোচনা- টিআইবির কর্মকাণ্ড বন্ধের দাবি

৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজের সঙ্গে জড়িত বলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংসদেরা। এ ছাড়া সাংসদেরা দুর্নীতিবিরোধী এ সংস্থার নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংসদের বিশেষ অধিকার কমিটিতে তলব এবং সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান।

ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে ওবামার ভাষণ- রোহিঙ্গাদের সমাজে অন্তর্ভুক্ত করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোহিঙ্গা মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে মূল সমাজে অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে ওবামা মিয়ানমার সরকারের প্রতি এ আহ্বান জানান।

হুমকি দিয়ে বেকায়দায় মমতা

কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বুমেরাং হয়ে দেখা দিতে পারে। নানা হিসাবের পর এমনটাই ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ প্রস্তাবে এখনো স্পষ্ট করে সমর্থন দেয়নি প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

ওবামা ৫০* মনমোহন ৪৭*

সরকারপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবার ৫০ দেশ সফর পূর্ণ হতে যাচ্ছে চলতি এশিয়া সফরের মধ্য দিয়ে। এর মধ্যে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমারে প্রথম পা রেখেছেন তিনি। শুরুতে গেছেন থাইল্যান্ডে। শেষ গন্তব্য কম্বোডিয়া হবে তাঁর প্রথম মেয়াদে সফরের ৫০তম দেশ।

হামাসকে ইসরায়েলের ছয় শর্ত না মানলে স্থল অভিযান-* ইসরায়েলি হামলা চলছে -* গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮

যুদ্ধবিরতির জন্য হামাসকে ছয় শর্ত দিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিতে সময় দিয়েছে সর্বোচ্চ ৭২ ঘণ্টা। না মানলে স্থল অভিযান শুরু হবে বলে হুমকি দিয়েছে তারা। তবে হামাস শর্ত প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে মিসরের রাজধানী কায়রোয় উভয় পক্ষের মধ্যে আলোচনা অচলাবস্থায় পেঁৗছেছে।

টাঙ্গাইল-৩ উপনির্বাচন-পরাজয় শাসক জোটকে কী ইঙ্গিত দিচ্ছে

টাঙ্গাইল-৩ উপনির্বাচনে পরাজিত হয়েছেন সরকারদলীয় প্রার্থী। বিজয়ী ও বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান প্রায় দ্বিগুণ। সরকারের শেষ সময়ে এসে এই উপনির্বাচনটি সরকারের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এ সরকারের সময় যে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে,

এমপির ভাইয়ের থাবা-দরিদ্র পরিবারগুলোকে রক্ষা করা হোক

প্রায় ৫০ বছর ধরে ৩৬ একর জমির ভোগদখলে থাকা শতাধিক দরিদ্র পরিবারকে উচ্ছেদ করে ওই জমি জবরদখল করতে চাইছেন এক এমপির ভাই। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামে। অভিযোগ উঠেছে, ভুয়া ওয়ারিশান ও আমমোক্তারনামার মাধ্যমে এমপির ভাই ওই জমি জবরদখলের চেষ্টা করছেন।

পবিত্র কোরআনের আলো-যে কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়, আখিরাতে শুধু এরই ফল পাওয়া যাবে

১৩। আম ইয়াক্বূলূনা-ফ্তারা-হু্; ক্বুল ফা'তূ বিআ'শরি ছুওয়ারিম্ মিছলিহী মুফ্তারাইয়া-তিন ওয়াদ্ঊ' মানিছ্তাত্বা'তুম্ মিন দূনিল্লা-হি ইন কুনতুম ছ্বা-দিক্বীন। ১৪। ফাইল্লাম ইয়াছ্তাজীবূ লাকুম ফা'লামূ আন্নামা- উনযিলা বিই'লমিল্লা-হি ওয়া আন লা-ইলা-হা ইল্লা- হুয়া; ফাহাল আনতুম্ মুছলিমূন।

আমরা গাজার জনগণ নীরবে মৃত্যু মেনে নেব না by মুসা আবু মারজাক

গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার ব্যাপারে আবারও ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্র আগের মতো একইভাবে আক্রমণকারীদের সমর্থন দেওয়ার অবস্থান গ্রহণ করেছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রতিনিধি ক্যাথি আস্টন থেকে শুরু করে বারাক ওবামা_সবাই অভিযোগ করেছেন,

সুফিয়া কামাল : অগ্রগণ্য নারী by সেলিনা হোসেন

কবি সুফিয়া কামাল ছিলেন মনন ও সৃজনশীলতায় অগ্রগামী নারী। যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, নিজের সহজাত জ্ঞান ও মেধা দিয়ে সেই সময়কে অতিক্রম করেছিলেন এগিয়ে থাকা মানুষের শাণিত বোধে। যে বয়সে মানুষের বিবেচনা ও অভিজ্ঞতার সঞ্চয় হয়, সে বয়সে তাঁর সময়কে তিনি উৎসর্গ করেছিলেন মানবকল্যাণের প্রয়োজনে।

চরাচর-শিশু দিবস by তামান্না ইসলাম অলি

আজ ২০ নভেম্বর। আন্তর্জাতিকভাবে এ দিনটিকেই বিশ্ব শিশু দিবস হিসেবে উদ্যাপন করা হয়। শৈশবকে সম্মান জানানোই এ দিনটির মূল উদ্দেশ্য।
তবে প্রতিটি দেশই নিজেদের মতো করে এ দিনটি উদ্যাপন করে। শিশু দিবসের শুরু হয়েছিল ১৯২০ সালের ২৩ এপ্রিল তুরস্কে।

ঢাকা কলেজ কীর্তিত হোক নতুন গৌরবে by আয়েশা বেগম

ঢাকা কলেজ উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ। এক ঐতিহাসিক পটভূমিতে ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত হয় ইংলিশ সেমিনারি স্কুল। এই স্কুলেরই কলেজ শাখা 'ঢাকা কলেজ'-এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৮৪১ সালের ২০ নভেম্বর কিন্তু শিক্ষা কার্যক্রম কখন শুরু হয় সে সম্পর্কিত কোনো তথ্য আমাদের অজানা।

কূটনীতি-যুক্তরাষ্ট্র বাংলাদেশ নীতি বদলাবে না by তারেক শামসুর রেহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার বিজয়ের মধ্য দিয়ে যে প্রশ্নটি এখন সামনে চলে এলো, তা হচ্ছে এই 'বিজয়' কি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে আদৌ কোনো পরিবর্তন ডেকে আনবে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ কোনো বড় ভূমিকা পালন করে না।

নয়নে কেবলই স্বদেশের ছবি by একরামুল হক শামীম

'এক একটা দেশ থাকে মানচিত্রেই শুধু রাখা/কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা/আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে/সুফিয়া কামাল মানে বাংলাদেশের ছোঁয়া বুকে।' গায়ক ও গীতিকার কবির সুমনের সঙ্গে বেগম সুফিয়া কামালের প্রথম দেখা হয়েছিল ১৯৯৬ সালে।

সাম্প্রতিক প্রসঙ্গ-ফিরে আসুক বিশ্বাস ... by সালমা আলী

কলেজে যখন পড়তাম, কক্সবাজার থেকে রামুর এই সীমা বৌদ্ধ বিহার ও পল্লী হয়ে প্রতিনিয়ত চট্টগ্রাম যেতে-আসতে হতো। সবসময়ই মনে হতো এ নিরিবিলি পরম শান্তির সি্নগ্ধ জায়গাগুলোয় একটু থেমে যাই; প্রায়ই নেমেও যেতাম। অনিন্দ্যসুন্দর এ জনপদের শান্তিময়তার পাশাপাশি সবচেয়ে অভিভূত হতাম পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি দেখে।

সমকালীন প্রসঙ্গ-আওয়ামী লীগের ধর্মবিযুক্ত রাজনীতির স্বরূপ by বদরুদ্দীন উমর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী। এমনকি দায়িত্বশীল ব্যক্তি, এটা আওয়ামী লীগের কিছু খাস লোক এবং অন্ধ সমর্থক ছাড়া অন্য কেউ আর বিশ্বাস করে না। কোনো বিরোধী দল, গোষ্ঠী বা ব্যক্তির দ্বারা এই ধারণার সৃষ্টি হয়নি। শেখ হাসিনার নিজের জিহ্বা সঞ্চালনের দ্বারাই সকলের মনে এই ধারণার সৃষ্টি হয়েছে।

বোটানিক এ্যারোমার প্রতারণা-মোহনীয় বিজ্ঞাপনে ঢাকা সত্য

চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সত্যকে আড়াল করে অভিনব প্রতারণার জাল ফেঁদেছিল প্রসাধন সামগ্রী প্রতিষ্ঠান বোটানিক এ্যারোমা। এভাবে জনস্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক পণ্য বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করেছে তারা। আয়করও ফাঁকি দিয়েছে বিপুল অঙ্কের।

বউবাজার অগি্নকাণ্ড-প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি

ঘুম ঢুলুঢুলু চোখে দাউ দাউ আগুনের শিখার কাছে অসহায় আত্মসমর্পণ। শনিবার শেষ রাতে রাজধানীর হাজারীবাগের বউবাজার বস্তিতে অগি্নকাণ্ডে ১১ জন নারী ও শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রতিবেদন এভাবেই এসেছে বিভিন্ন সংবাদপত্রে।

কথা সামান্যই-কম্পিউটারের যুগে শিক্ষা by ফজলুল আলম

যারা কম্পিউটারের ম্যাজিক দেখে মুগ্ধ, আমিও তাদের মধ্যে একজন। প্রতিটি ঘরে একটি করে কম্পিউটার থাকবে ইন্টারনেট কানেকশনসহ_এটা স্বাভাবিক প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে। তাতে তথ্য সংগ্রহের ক্ষমতা ও জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করা আর কোনো সমস্যা হবে না।

কল্পকথার গল্প-নরম খবর গরম খবর চোখ বোলাতেই বাসি by আলী হাবিব

পুরাণে ত্রিশঙ্কু নামে এক রাজার কথা আছে। বশিষ্ঠের শতপুত্রের অভিশাপে চণ্ডাল হয়ে গিয়েছিলেন তিনি। বিশ্বামিত্রের তপস্যায় সশরীরে স্বর্গে আরোহণ করছিলেন তিনি। কিন্তু দেবতারা তাঁকে সেখানে থাকতে দিতে রাজি ছিলেন না। কারণ ত্রিশঙ্কু গুরুশাপে অভিশপ্ত।

কালান্তরের কড়চা-রাজনৈতিক সুনামির আগাম সতর্কবার্তা by আবদুল গাফ্ফার চৌধুরী

এবার আমার ঢাকা অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়নি। অবশ্য আমি ঢাকায় এলে প্রতিবারই যে তাঁর সঙ্গে দেখা হয়, তা নয়। বেশির ভাগ সময় তিনি অনুগ্রহ করে ডেকে পাঠান, সব ব্যস্ততার মধ্যেও তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন, তা রাত ১০টা বা ১১টা যা-ই হোক।