Monday, April 9, 2012

রাস্তায় নামলে হাত পা ভাইঙ্গা যাইবো by তানভীর হোসেন

শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের ফতুল্লা পোস্ট অফিস রোডের সামনে সোমবার সকাল থেকেই দাঁড়িয়ে ছিল ১০-১২টি রিকশা। ফতুল্লা স্টেশন রোড এলাকায় যাওয়ার কথা শুনে যেন তাদের চোখ কপালে গিয়ে ঠেকলো। বললো, ‘ভাইরে আমারে মাফ কইরা দেন, হাইট্টা (হেঁটে) যান। রাস্তার মধ্যে নামলে রিকশা উল্টাইয়া হাত পা ভাঙ্গাই যাইবো’।

চারদিক-ছয়ছিরির চড়ক মেলা by আকমল হোসেন

পয়লা বৈশাখের (চড়ক মেলার আয়োজকদের কাছে শেষ চৈত্র) সূর্যটা পশ্চিমে গা এলাতেই নারী, পুরুষ ও শিশুর স্রোত মেলামুখী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছয়ছিরির দিঘির পাড়ে চৈত্রসংক্রান্তিতে সেই কবে থেকে চলছে চড়ক মেলা বা চড়কপূজা। এটি হিন্দু বাঙালির ধর্মীয় পার্বণের একটি।

দুর্যোগ-ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা মহানগর

গত এক শতকে ঢাকা মহানগরের জনসংখ্যা বেড়েছে প্রায় ১২০ গুণ আর আয়তনে বেড়েছে প্রায় ২০ গুণ। ঢাকামুখী এই জনস্রোতের চাপের কারণে ঢাকা ও এর চারপাশে অনেক আবাসন প্রকল্প হয়েছে। শহর-বৃদ্ধির এই মহোৎসবে অনেক ক্ষেত্রেই নির্মাণকাজের মানের চেয়ে এর দ্রুততা এবং মাটির গুণগত মানের চেয়ে জমির অবস্থান আর দামের

সপ্তাহের হালচাল-যাহারা তোমার বিষাইছে বায়ু by আব্দুল কাইয়ুম

কিছু মন্ত্রী-আমলা-উপদেষ্টা মাঝেমধ্যে এমনসব কথা বলে বসেন যে এর ব্যাখ্যা দিতে দিতে সরকার নাস্তানাবুদ হয়ে যায়। শেয়ার কেলেঙ্কারির হোতাদের কারসাজি উদ্ঘাটনে সরকার তদন্ত কমিটি গঠন করলেও প্রতিবেদন প্রকাশ করল না। অর্থমন্ত্রী অবশ্য বলছেন, শিগগিরই প্রকাশ করা হবে। তবে কিছু বিষয়ে আরও তদন্ত দরকার।

গোধূলির ছায়াপথে-কলকাতা আছে কলকাতাতেই by মুস্তাফা জামান আব্বাসী

বহুদিন পর এসেছি পুরোনো পাড়ায়। বিমান মানেই দেরি, তবু ‘দের দুরস্ত’। এসির পাখা চলেনি বিধায় বিমানের পাইলট বললেন, অপেক্ষমাণ থাকুন। স্মার্ট মহিলা বিমান পাইলটের কাছে কৃতজ্ঞ, দেরি করায় বাড়তি লাভ, সুশীতল বিমান। কলকাতায় পৌঁছালে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে।

ঢাকার নিম্নবর্গ-এই রাষ্ট্রের নৈ-নাগরিকেরা by ফারুক ওয়াসিফ

ঢাকায় গাঁট হয়ে বসতে পারা নিম্ন ও মধ্যবিত্তের চকচকে স্বপ্ন। রাজধানীতে একটা চাকরি-ব্যবসা-জমি-ফ্ল্যাট অর্জনের খোয়াব তাদের মনের তলায় উসখুস করে। আবাসন কোম্পানির বিজ্ঞাপনগুলো সেই স্বপ্নকে আরও উসকায়। স্বপ্নটা তখন ডালপালা মেলে, পারলে উড়ে চলে। আরও ওপরে যারা,

জীবনের সাইকেল-মলয় ভৌমিকের পদত্যাগ by মামুনুর রশীদ

কয়েক দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমার এক উৎকণ্ঠিত স্বজনের টেলিফোন পাই। টেলিফোনে তাঁর কণ্ঠস্বর কাঁপা কাঁপা। বলছে, ‘আপনি কি রাজশাহী আসছেন?’ আমি বললাম, কেন? উৎকণ্ঠিত স্বজন জানাল, ‘এখানে মলয় ভৌমিকবিরোধী আন্দোলন চলছে। যারাই তাঁর পক্ষ হয়ে আসবে, তাদের অপমানিত হতে হবে।’

শাসনতন্ত্র-সংবিধান সংশোধন নিয়ে সংশয় by বদিউল আলম মজুমদার

সংবিধান সংশোধনের লক্ষ্যে সরকার গত জুলাই মাসে ১৫ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করেছে। কমিটির ১২ জন সদস্যই সরকারদলীয়। অন্য সদস্যরাও মহাজোটের অংশীদার। বিরোধী দল বিএনপিকে কমিটির একটি সদস্যপদ দেওয়া হলেও তারা তা গ্রহণ করেনি। কমিটি এখন তার সুপারিশ চূড়ান্ত করছে এবং মাননীয়

সারা দেশেই অভিযান চালান, ফসল বাঁচান-সার ও কীটনাশকের আসল-নকল

সবকিছু যেখানে নকল হয়, সেখানে কীটনাশকও নকল হবে, তাতে আশ্চর্যের কিছু নেই। গতকালের প্রথম আলোয় ‘হাটবাজারে মেয়াদোত্তীর্ণ ও নকল কীটনাশক’ শিরোনামের খবরটিতে একই সঙ্গে উদ্বেগ ও আনন্দের ব্যাপার রয়েছে। নকল কীটনাশক মানে কৃষি উৎপাদনে তার ক্ষতিকারক প্রভাব পড়বে; মারা পড়বে ফসল।

রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি-নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা

সংবিধান সংশোধনের নানা দিক ও তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ নিয়ে যখন বিতর্ক হচ্ছে, তখন নির্বাচন কমিশনসংক্রান্ত আলাপ-আলোচনা খুব একটা শোনা যায়নি। নির্বাচন কমিশন তাদের পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা ও দ্বিবার্ষিক কর্মপরিকল্পনার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে বিষয়টি আবার সামনে নিয়ে এসেছে।

চারদিক-বাংলা বিভাগে বর্ষবরণ by শারমিন নাহার

১৪১৭ বাংলা সনের সূর্যটা বিদায় নিতেই সরব হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বাংলা বিভাগ প্রাঙ্গণ। সূর্যের আলো নেই, তবে অন্ধকারের ঘোরে বেশি সময় কাটাতে হলো না। একবারেই জ্বলে উঠল বেশ কয়েকটা প্রদীপ। প্রদীপের আলোর ঝলকানিতে তখন উদ্ভাসিত বিভাগ প্রাঙ্গণ।

বিদ্যুৎ উৎপাদন-বহুমাত্রিক জ্বালানি ব্যবহারের বিকল্প নেই by বদরূল ইমাম

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার তুলনায় অপর্যাপ্ত উৎপাদন জনজীবনে যে কঠিন যন্ত্রণা বয়ে এনেছে, তার স্বরূপ বর্ণনার কোনো প্রয়োজন নেই। সরকারি ভাষ্যমতে, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছয় হাজার মেগাওয়াটের বিপরীতে সর্বোচ্চ উৎপাদন চার হাজার থেকে সাড়ে চার হাজার মেগাওয়াট, অর্থাৎ লোডশেডিংয়ের পরিমাণ সর্বোচ্চ দেড় থেকে

দিল্লির চিঠি-দ্বিতীয় মেয়াদে হেরে গেলেন মনমোহন? by কুলদীপ নায়ার

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্বিতীয় মেয়াদ তাঁর জন্য অনেক বদনাম বয়ে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লি সফর করে যাওয়ার পর মনমোহনের অবস্থান ছিল উঁচুতে। মনমোহনের মুখনিঃসৃত বাণী তখন বিবেচিত হতো গভীর জ্ঞানসমৃদ্ধ মুক্তা হিসেবে।

উচ্চশিক্ষা-রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা by সাইফুদ্দীন চৌধুরী

জাতীয় পর্যায়ে উদ্যাপিত গত বছর রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, দেশে কবিগুরুর নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আর মাত্র কদিন পরই কবির সার্ধশততম জন্মোৎসব উদ্যাপিত হবে। ১৪১৮ বঙ্গাব্দে কবির জন্মদিন উভয় বাংলায় সাড়ম্বরে পালিত হবে—এমন আয়োজন চলছে।

বাঘা তেঁতুল-গোঁফ by সৈয়দ আবুল মকসুদ

প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে যত রকমের কেশ রয়েছে, তার মধ্যে গোঁফ খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিবিশেষে মাথার চুলের চেয়ে গোঁফের মর্যাদা বেশি। স্প্যানিশ চিত্রশিল্পী সালভাদোর দালির শিল্পকর্ম যত বিখ্যাত, তার চেয়ে বেশি খ্যাতি তাঁর গোঁফের। আশির দশকে তিনি যখন মৃত্যুশয্যায়, তখন তাঁর গোঁফ নিয়ে বিপদে পড়েছিলেন তাঁর চিকিৎসকেরা।

অরণ্যে রোদন-নেতা-নেত্রীগণ, প্লিজ, ছাতাটা সরান... by আনিসুল হক

তথ্য কমিশন থেকে মাঝেমধ্যে মোবাইল ফোনে খুদে বার্তা আসে। সরকারি অফিস জনগণকে তথ্য দিতে বাধ্য—তা হলো ওই এসএমএসের মর্ম। তথ্য কমিশন সমীপে আমাদের প্রকাশ্য আবেদন, শেয়ারবাজার কেলেঙ্কারি তদন্ত কমিটির প্রতিবেদনটি আমরা পড়তে চাই, দেখতে চাই। এই তদন্ত প্রতিবেদনটি জানার জনগণের অধিকার,

অসাধু ডিলারদের কঠোর শাস্তি দিতে হবে-ওএমএসের চাল কালোবাজারি

দরিদ্র, নিম্নআয়ের মানুষের অন্নকষ্ট লাঘবের উদ্দেশ্যে সরকার ন্যায্যমূল্যে চাল বিক্রির যে ব্যবস্থা করেছে, কিছু অসাধু ডিলার তা থেকে বাড়তি মুনাফা অর্জনের চেষ্টা করছেন। ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করে দিতে তাঁদের বিবেকে বাধছে না। এহেন ঘৃণ্য অপরাধের আরও একটি দৃষ্টান্ত পাওয়া গেল রাজশাহীর বাগমারায়।

পাহাড়ে শান্তি ও স্থিতি ফিরিয়ে আনুন-রামগড়ে উদ্বেগজনক ঘটনা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যকার সংঘর্ষে চার ব্যক্তির মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রোববার আবুল কাশেম নামের এক ব্যক্তি আট-নয়জন শ্রমিক নিয়ে শণখোলাপাড়ার একটি বিরোধপূর্ণ টিলায় মাটি কাটতে যান। সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে আদিবাসীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

শিক্ষা-পরীক্ষায় ভালো ফল ও মূল্যবোধ by শেখ শাহবাজ রিয়াদ

আমরা নিশ্চিত নই যে, এসব উচ্চনম্বরধারী শিক্ষার্থী তাদের চেতনায় কী আদর্শ বা মূল্যবোধ লালন করছে। দেশের জন্য ভবিষ্যতে অবদান রাখতে তারা কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ। পারিবারিক-সামাজিক-ধর্মীয় এবং জাতীয় মূল্যবোধ ও আদর্শের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল।

স্মৃতিস্তম্ভের কবি by অধ্যাপক জমিলা আল আজাদ

ভাষাসংগ্রামী, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, সব্যসাচি লেখক, শিক্ষাবিদ ড. আলাউদ্দিন আল আজাদ আমাদের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র। আলাউদ্দিন আল আজাদ ১৯৩২ সালের ৬ মে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা গাজী আবদুস সোবহান এবং মা মোসাঃ আমেনা খাতুন।

থাইল্যান্ড-ইংলাকের প্রধানমন্ত্রী হয়ে ওঠা by সুভাষ সাহা

তবে তিনি রাজনীতির একনিষ্ঠ ছাত্রী। উদেষ্টারা সে কারণেই তাকে গড়েপিঠে জনতার চোখে একজন উপযুক্ত নেত্রী করে তুলতে পেরেছেন। সময় গড়িয়ে চলার সঙ্গে সঙ্গে তার বক্তব্য অনেক পরিশীলিত হয়েছে এ কারণেই। মানুষের মধ্যে আবেগ সঞ্চারেও তিনি সমানভাবে সফল হয়েছেন।

প্রতিবেশীর বচন by মু আ রাজ্জাক

অভিন্ন নদ-নদীর অসম পানি বণ্টন, ট্রানজিট-ট্রানশিপমেন্ট, তেল-গ্যাস, সীমান্ত পরিস্থিতি প্রভৃতি বিষয়ে ভারতের সমালোচকদের যদি ভারতবিদ্বেষী কট্টর জামায়াতের কাতারে ধরা হয়, তাহলেও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের উক্তিটি (বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ কট্টর জামায়াতি) সঠিক নয়।

পরিবেশ-বন বিভাগের দক্ষতা বাড়বে কবে? by মো. কামাল হোসাইন

উনিশ শতকের শেষদিকে ব্রিটিশ শাসকরা এই উপমহাদেশে বন ব্যবস্থাপনা শুরু করলেও সবচেয়ে বেশি বৃক্ষসম্পদ ধ্বংস হয় এই ব্রিটিশদের হাতেই। শিল্পায়ন, রেলওয়ে স্লিপার ও নৌবাহিনীর বিশাল বহরের চাহিদার জোগানের জন্য যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে এ দেশ থেকে প্রাকৃতিক বনের কাঠ পাচারের মাধ্যমে আমাদের বন উজাড় শুরু

সময়ের কথা-আশির দশকের 'সাউন্ড এফেক্ট' ও বর্তমান বাস্তবতা by অজয় দাশগুপ্ত

কোন দল বা জোট কী দাবিতে হরতাল ডেকেছে, সেটা জনসাধারণ না জানলেও চলে। কেবল এটা জানাই যথেষ্ট যে, কোন তারিখে কতটা সময় পর্যন্ত রাজপথে যানবাহন বের করতে হবে না। এ দিন শিক্ষা প্রতিষ্ঠান অবধারিতভাবে বন্ধ থাকবে। ঢাকা ও অন্যান্য স্থানে প্রধান প্রধান মার্কেটও বন্ধ থাকবে।

স্বেচ্ছাশ্রমে ৪০০ সাঁকো-দশের তরে আপনারে....

ইচ্ছাশক্তি আর সেবার মানসিকতা থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। এভাবে অনেকের সম্মিলিত প্রচেষ্টায় মানবহিতের অনন্য কীর্তিও রচিত হতে পারে। কারও কারও কাছে একটি সাঁকোর গুরুত্ব তেমন বেশি নাও হতে পারে। কিন্তু একটি সাঁকোই গ্রামে শিক্ষার আলো বিস্তার, চিকিৎসা সেবা সহজলভ্য করা,

২১ আগস্ট গ্রেনেড হামলা-কলঙ্ক থেকে মুক্তি পাক জাতি

অনেক রক্তক্ষয়ী অভ্যুত্থান-হত্যাযজ্ঞ দেখেছে ৪০ বছরের বাংলাদেশ। স্বাধীনতার অব্যবহিত পর সামরিক বাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তার অভ্যুত্থানে সপরিবারে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রাসাদ ষড়যন্ত্র, ক্যুদেতা, পাল্টা ক্যুদেতার যে ধারাবাহিকতা শুরু হয়েছিল বাংলাদেশে,

অবিশ্বাস্য! ‘তোরা আঁরে হড়ে নদ্দে?’ by মাহাবুবুর রহমান

বাংলানিউজের নিয়মিত পাঠক চট্টগ্রাম আদালতের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান। সাহিত্যপ্রেমী মাহাবুবুর রহমান পেশাগত দায়িত্ব বিচারকার্য পরিচালনার পাশাপাশি লেখালেখি করেন, তবে অনিয়মিত। লাশ বহনকারী গাড়ির এক চালকের কাছ থেকে শোনা বিচিত্র কিছু অভিজ্ঞতা সংশ্লিষ্ট ব্যক্তির জবানিতে ধারাবাহিকভাবে তিনি উপস্থাপন করছেন বাংলানিউজের পাঠকদের জন্য ‘অবিশ্বাস্য’ শিরোনামে।

অবিশ্বাস্য! ‘অকস্মাৎ মৃত ব্যক্তি চেপে বসে আমার বুকে’ by মাহাবুবুর রহমান

বাংলানিউজের নিয়মিত পাঠক চট্টগ্রাম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান। সাহিত্যপ্রেমী মাহাবুবুর রহমান পেশাগত দায়িত্ব বিচারকার্য পরিচালনার পাশাপাশি পত্রপত্রিকায় লেখালেখি করেন, তবে অনিয়মিত। নানা বিষয়ে তার অভিজ্ঞতার বিচিত্র ভাণ্ডার থেকে বাংলানিউজের পাঠকদের জন্য অতিপ্রাকৃতিক এ ঘটনাটি লিখেছেন।

মুক্তিযুদ্ধের শহীদ চিকিৎসক ডা. শামসুদ্দিন by সাব্বির আহমদ

‘কোথায় যাবেন আপনারা? আমরা ডাক্তার। আহত মানুষ ফেলে আমারতো কোথাও যেতে পারি না’। ডাক্তারদের উদ্দেশে কথাগুলো বলেছিলেন ডা. শামসুদ্দিন। ১৯৭১ সালের এপ্রিল। পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী সিলেটে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে, শত শত মানুষ রক্তাক্ত আহত হয়ে হাসপাতালের দারস্থ হয়। মানবসেবায় নিবেদিত ডা. শামসুদ্দিন তখন তাদের পাশে।

বিআরটিসির বাস-যাত্রীসেবা নিশ্চিত করতে হবে

সাধারণ মানুষের ন্যায্য ভাড়ায় যাতায়াতের সুযোগ বলতে বিআরটিসির বাস। সেই বাসটিকেই কামড়ে ধরেছে কিছু দুর্বৃত্ত। এতই শক্তিশালী এই চক্র যে তারা দিনের পর দিন শুধু ধ্বংসই করে যায়। কেউ তাদের দমাতে পারে না কিংবা কেউ তাদের দমানোর চেষ্টাও করে কি না সন্দেহ আছে। এদের বড় একটি অংশ বেসরকারি বাস মালিকদের জোট।

সরকারের নীরবতা পীড়াদায়ক-শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হোক

শেয়ারবাজার নিয়ে সরকারের রহস্যজনক নীরবতা অনেকের কাছেই রীতিমতো পীড়াদায়ক হয়ে উঠেছে। ইতিমধ্যে জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ সদস্যরাও এ কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল রবিবার কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সরকারের একটি গোয়েন্দা সংস্থাও গত সপ্তাহে সরকারকে

রাষ্ট্রপতি জিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যম by সৈয়দ মেজবাহ উদ্দিন

১৯৮০ সালে এক সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে ঘনিষ্ঠভাবে মিলিত হওয়ার সুযোগ হয়েছিল আমার। তাঁরই আমন্ত্রণে ৩০ জনের একটি সাংবাদিক দল সেদিন ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। রাষ্ট্রপতি জিয়া তখন তাঁর রাজনৈতিক ভিত মজবুত করার কাজে হাত দিয়েছেন।

জিয়াকে মনে পড়ে by লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.)

আজ জিয়াউর রহমানের ৩০তম শাহাদাতবার্ষিকী। ৩০ বছর আগে আজকের এই দিনে এক গভীর ষড়যন্ত্রের নির্মম শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয় জিয়াউর রহমানকে। ঘৃণ্য ঘাতকরা স্টেনগানের এক ঝাঁক বুলেটে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয় এক মহান রাষ্ট্রনায়ককে, এক নিয়তি নির্মাতা যুগস্রষ্টাকে। জাতির ভাগ্যে লেপে দেয় এক গভীর কালিমা, যা কখনো অপসৃত হওয়ার নয়। দুর্ভাগ্য বাংলাদেশের।

তিনি ছিলেন মনেপ্রাণে গণতান্ত্রিক ব্যক্তিত্ব by এমাজউদ্দীন আহমদ

গভীর সংকটকালে জিয়াউর রহমানের ওপর শাসনক্ষমতা অর্পিত হয়। তখন দেশে কোনো সুসংগঠিত রাজনৈতিক দল ছিল না। ছিল না সুসংহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামরিক বাহিনীও ছিল খণ্ডবিখণ্ড। মুক্তিযুদ্ধ সমাপ্ত হলে একাত্তরের শেষ দিকে দেশে ফেরার আগেই প্রবাসী সরকার ডানপন্থী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী-তাঁর অর্জন অনেক by মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

আজ ৩০ মে। ১৯৮১ সালের এই তারিখের দিবাগত রাতে কিছুসংখ্যক বিপথগামী সেনা সদস্যের চক্রান্তে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালীন নিহত হন। এ লেখাটি তাঁকেই স্মরণ করে, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। কে ছিলেন জিয়াউর রহমান, কেমন করে তিনি রাজনীতিতে এলেন, রাষ্ট্রক্ষমতায় অবস্থানকালে কী ছিল তাঁর অর্জন_সংক্ষিপ্ত আকারে এ সবই ছোট এই নিবন্ধটির উপজীব্য।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের চরিত্রের স্বরূপ উন্মোচন ও সতর্কীকরণ

৮১. ওয়া ইয়াক্বূলূনা ত্বা-আ'তুন ফাইয বারাযূ মিন্ ই'নদিকা বাইয়্যাতা ত্বা-য়িফাতুম্ মিনহুম গাইরাল্লাযী তাক্বূল; ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবায়্যিতূনা ফাআ'রিদ্ব আ'নহুম ওয়া তাওয়াক্কাল আ'লাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকীলা।
৮২. আফালা ইয়াতাদাব্বারূনাল কুরআ-না ওয়ালাও কা-না মিন্ ই'নদি গাইরিল্লাহি লাওয়াজাদূ ফীহিখ্তিলাফান্ কাছীরা।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

আজকাল 'খাওয়া' শব্দটি শিল্প-সংস্কৃতি-রাজনীতির ভুবনে বেশ পরিচিত হয়েছে। পরিচিত না বলে বলা যায় জনপ্রিয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাজনীতির মঞ্চে পার্টির সমর্থকরা অনেক নেতার বক্তৃতা খায় না। আবার কারো কারো বক্তৃতা নাকি ভীষণ খায়। সাহিত্যের ক্ষেত্রেও তাই। সবার লেখা পাঠক খায় না।

ক্যারেন ডি ইয়াং-হিলারির পাকিস্তান সফর এবং কিছু কথা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন পাকিস্তানের নেতাদের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক করেছেন। তাঁর এই সফরের উদ্দেশ্য ছিল পাকিস্তানের সঙ্গে তাঁদের সম্পর্কের নতুন দিক উন্মোচন করা। হিলারি ক্লিনটন স্পষ্টত সেখানে বলেছেন, ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আমরা নতুন একটি অধ্যায়ে পেঁৗছতে সক্ষম হয়েছি।

ছবি যেন শুধু ছবি নয় by মহসীন হাবিব

সেই কৈশোর থেকে আমরা একটি অতি চেনামুখ টেলিভিশনের পর্দায়, পত্রিকার পাতায় দেখে দেখে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। রাশভারী, কোট-প্যান্ট, চওড়া টাই পরা রাজকীয় সে মুখটি ছিল মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের, যিনি একনাগাড়ে ৩০ বছর দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন।

বহে কাল নিরবধি-জীবনে-মরণে বিতর্কিতই থাকলেন প্রথাবিরুদ্ধ মোল্লা by এম আবদুল হাফিজ

সৌদি আরবে জন্মগ্রহণকারী ওসামা বিন লাদেন যেমন মৃত্যুর আশা পোষণ করতেন, সেভাবেই তাঁর সে আশা পূর্ণ হয়েছে। তবে তিনি জীবনে এবং মরণে তাঁকে ঘিরে যে বিতর্কের জন্ম দিয়েছেন, তা সহজেই শেষ হবে না। স্বাচ্ছন্দ্যের জীবনে অভ্যস্ত অনেকেই এখনো ভেবে কূলকিনারা করতে পারেন না যে তাঁর মতো ধনাঢ্য ব্যক্তি কী করে একটি

শ্রদ্ধাঞ্জলি-শিক্ষক যেখানে ডিরোজিও by সুরঞ্জিত বৈদ্য

‘যে তর্ক করে না, সে অন্ধ গোঁড়ামিতে ভুগছে। যে তর্ক করতে পারে না, সে নির্বোধ; আর যে তর্ক করে না, সে ক্রীতদাস।’—ডিরোজিও উনিশ শতকের গোড়ার দিকে কলকাতার হিন্দু কলেজের (প্রতিষ্ঠা: ১৮১৭ সাল) এক তরুণ শিক্ষক পুরোনো-গোঁড়া-সংকীর্ণ ভাবনা আর অন্ধ সমাজ-নিয়মের বিরুদ্ধে ভয়শূন্য চিত্তে দাঁড়িয়েছিলেন।

সরল গরল-বিচারিক জবাবদিহি ধরাছোঁয়ার বাইরেই? by মিজানুর রহমান খান

সুপ্রিম কোর্টের বিচারকদের জবাবদিহির জন্য সংসদে বিশেষ কমিটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে সংসদীয় অভিশংসনব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে। জ্যেষ্ঠ আইনবিদেরা বিভক্ত হয়ে পড়েছেন। তাঁরা বলেছেন, যদি সংসদীয় অভিশংসনব্যবস্থা ফিরিয়ে আনা হয়, তাহলে তা হবে বিচার বিভাগীয় স্বাধীনতার জন্য হুমকি।

কলকাতার চিঠি-বামফ্রন্টের ভাগ্যাকাশে অশনিসংকেত? by অমর সাহা

যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন। আজ সোমবার সূর্য ওঠার কিছু পরেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনের মহারণ। একদিকে শাসক বামফ্রন্ট, অন্যদিকে বিরোধী কংগ্রেস-তৃণমূল জোট। পশ্চিমবঙ্গের শক্তিধর দুই মহাজোট। একদিকের সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়।

দাহকালের কথা-ক্রাচ by মাহমুদুজ্জামান বাবু

ঝালকাঠির রাজাপুর উপজেলার ইদুরহাটি গ্রামের কলেজছাত্র এবং অভাব-অনটনের কারণে কখনো কখনো ইটভাটার শ্রমিক, চলমান এইচএসসি পরীক্ষার্থী লিমনের বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে, র‌্যাব সেই পায়ে গুলি করার পর। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া লিমন যখন পঙ্গু হাসপাতালে শুয়ে প্রায়ান্ধকার একটি ভবিষ্যতের

উৎসব-শিশুদের নববর্ষ যখন বড়দের লজ্জা দেয় by এম এম আকাশ

এ লেখাটি ইংরেজিতে যাকে বলে ‘গল্পের চেয়েও আশ্চর্য’ সত্য একটি ঘটনা নিয়ে। শোনার পর দুই দিন শুধু এটাকে ভুলে যেতে চেষ্টা করেছি—কিন্তু ব্যর্থ হয়েছি। ভাবলাম, লিখে না ফেললে এ আমাকে মুক্তি দেবে না। তাই ১০০ ডিগ্রি জ্বর নিয়েই লিখতে বসেছি। আমি চাই, এই ঘটনা সবাই জানুক—সারা বিশ্ব জানুক—সারা বাংলাদেশ জানুক—যদি

গতকাল সমকাল-বিহঙ্গদৃষ্টিতে মধ্যপ্রাচ্যের বিবর্তন by ফারুক চৌধুরী

তিউনিসিয়ার একজন শিক্ষিত বেকার যুবকের পেট্রলে সিক্ত হয়ে আত্মাহুতির হতাশার আগুন যে সারা আরব বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়বে, তা কারও ভাবনাতেই ছিল না। তবে সাময়িক সময়ের তথ্যবিপ্লবের প্রভাব এমনই যে তা-ই ঘটল এবং ২০১১ সালের জানুয়ারিতে শুরু হওয়া গণজাগরণের ধারা এখনো আরব বিশ্বে অব্যাহত আছে।

রক্ষা করার নামে নদী হত্যার আয়োজন বন্ধ হোক-তুরাগ উদ্ধারের প্রহসন

কী পরিহাস, নদীর সীমানায় খুঁটি পুুঁতে দখল থেকে রক্ষার জন্য আদালতকে নির্দেশ দিতে হয়। আর কত বড় অন্যায় যে সেই খুঁটি পোঁতা হয় নদীর ভেতরই, যাতে পাড়ের অনেকখানি জায়গা দখল করা যায়। তুরাগ নদ রক্ষার নামে ঢাকা জেলা প্রশাসন এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এই নিষ্ঠুর প্রহসন নদী রক্ষার নামে নদী হত্যারই

তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করুন-শেয়ারবাজার কেলেঙ্কারি

শেয়ারবাজার কেলেঙ্কারি তদন্তে কমিটি গঠন করায় জনমনে যতটুকু উৎসাহ সৃষ্টি হয়েছিল, কমিটির প্রতিবেদন প্রকাশ না করায় তাতে শুধু ভাটাই পড়েনি, বরং সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। যাঁরা শেয়ার কেলেঙ্কারির জন্য দায়ী, সরকার তাঁদের বিচারের মুখোমুখি করতে চায় কি না? তদন্ত কমিটি তো যথাসম্ভব দ্রুতই প্রতিবেদন জমা দিয়েছে।

ভূমি ব্যবস্থা-মহামান্য সরকার, খাজনা কবুল করুন by পাভেল পার্থ

দ্রুত টাঙ্গাইলের সখীপুরসহ মধুপুর গড়ের জনগণের দাবি মেনে নিয়ে তাদের চিরায়ত ভূমির অধিকার নিশ্চিত করা হোক। রাষ্ট্রের আইন মোতাবেক ভূমি মালিকদের কাছ থেকে ভূমি খাজনা নেওয়া হোক। আটিয়া বন অধ্যাদেশ বাতিল করে বনভূমিসহ স্থানীয় অঞ্চলের আদিবাসী জনগণের প্রথাগত অধিকার নিশ্চিত করা হোক।

ভাষা প্রসঙ্গ-জনগণের বোধগম্য ভাষাতেই আদালত চলুক by আবু সাঈদ খান

আইনগুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা গুরুত্বপূর্ণ। এটি কি যথেষ্ট? এখানে আইনি বাধ্যবাধকতার কোনো বিকল্প নেই। কেননা দেশের একশ্রেণীর শিক্ষিত মানুষের মধ্যে ইংরেজি জাহিরের প্রবণতা রয়েছে, যা দীর্ঘ ঔপনিবেশিক শাসন থেকে জাত।

পাঠকের মন্তব্য-এমন অপরিপক্বতা দেশবাসী প্রত্যাশা করে না

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

টাঙ্গুয়ার হাওর-সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা উদ্যোগ by মুশফিকুর রহমান

বেশ কয়েক বছর আগে একবার টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সুযোগ হয়েছিল। সেবার সুনামগঞ্জ থেকে স্পিডবোটে গিয়ে একই দিনে ফিরে এসেছিলাম। তখন ছিল বর্ষা মৌসুম। এবার খরায় যাওয়া হলো, তবে সে জন্য সুনামগঞ্জে নৌকায় উঠে খানিক পথ পেরিয়ে লেগুনা বা টেম্পোতে চড়ে তাহিরপুর যেতে হলো।

কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে-হাইব্রিড বীজে চিটা

ফসলের ফলনেই কৃষকের জীবন-জীবিকা। ফলনের হেরফের মানেই কৃষকের মরণ। হাইব্রিড ধানের চাষ করতে গিয়ে এমনই মরণদশা যশোরের তিন শতাধিক কৃষকের। বীজ কিনে, জমি চাষ করার পর এখন দেখা যাচ্ছে, প্রায় ৮০ শতাংশ ধানই চিটা হয়ে গেছে। চাষ করে কোথায় খাবারের সংস্থান হবে,

শুধু বিরোধিতার জন্য বিরোধিতা?-বিএনপির ‘ধন্যবাদ’ প্রত্যাহার!

বলা হয়, বন্দুকের গুলি আর মুখের কথা একবার বের হলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু সমুদ্রসীমা নিয়ে বিএনপি সে চেষ্টাই করছে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে তারা নাকি না জেনেই সরকারকে ধন্যবাদ দিয়েছিল, এখন সে অবস্থান থেকে তারা সরে আসছে! রাজনীতিতে ভুল করলে তা অকপটে স্বীকার করা

স্মরণ-বাবার জন্য শ্রদ্ধাঞ্জলি

প্রয়াত বাবাকে নিয়ে লেখা পৃথিবীর সব সন্তানের জন্য কষ্টকর ব্যাপার। আমি অধ্যাপক ফজলুল হালিম চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা এবং এই লেখা তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণার প্রয়াস। তিনি সন্তানদের স্বাধীনতা উপভোগ করতে দিতেন দায়িত্ববোধ নিয়ে। জানি না, আমরা সেটাতে কতটুকু সার্থক,

বিপন্ন নদনদী-লিজ প্রদান, দখল ঠেকাতে হবে

নদীমাতৃক বাংলাদেশের পরিচয়ই যেন ঘুচে যেতে বসেছে। যে নদনদী ছিল একদিন এই ভূখণ্ডের জনজীবন ও অর্থনীতির প্রাণপ্রবাহ, আজ সেই নদনদীই উদ্বেগ-উৎকণ্ঠার বড় কারণ হয়ে দেখা দিয়েছে। ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কাও। গত ৩০ মার্চ সহযোগী একটি দৈনিকে এ-সম্পর্কিত দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

অচল ঢাকা সচল করো by রুহিন হোসেন প্রিন্স

ঢাকা সিটি করপোরেশনে নির্বাচনী আমেজ না এলেও প্রচার, মনোনয়ন 'দেওয়া-না দেওয়া'র কতক মুখরোচক ঘটনা ঘটছে। সচেতন মহলে প্রশ্ন_নির্বাচন হবে কি? নির্বাচনের পর ঢাকার সমস্যাগুলোর সমাধান হবে কি? ভালো প্রার্থী পাব কি? ভালো প্রার্থীরা কি নির্বাচিত হতে পারবেন?

নির্বাচন কমিশনের প্রথম চ্যালেঞ্জ

টেলিফোনে নাগরিক মন্তব্য বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আসন্ন। ডিসিসি নির্বাচন নিয়ে নাগরিকদের আগ্রহের শেষ নেই। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন নিয়ে নাগরিকদের প্রত্যাশা জানতে টেলিফোনে মন্তব্য গ্রহণ করা হয়েছে। তার নির্বাচিত অংশ

ম্যালেরিয়ার ওষুধ-চাই আরও গবেষণা ও সতর্কতা

ম্যালেরিয়া প্রতিরোধের আসল ওষুধ আরটেমেসিনিনের কার্যকারিতা অনেকাংশে হ্রাস পেয়েছে। ফলে বিশ্বের কোটি কোটি ম্যালেরিয়া আক্রান্ত রোগী মৃত্যুঝুঁকিতে পড়েছে। বাংলাদেশের ম্যালেরিয়াপ্রবণ এলাকাগুলোর আক্রান্ত রোগীদেরও একই ধরনের বিয়োগান্ত পরিণতি হতে পারে।

ছিনতাই ঠেকাতে গিয়ে মৃত্যু-এ সাহসিকতার মূল্যায়ন হতেই হবে

রাজধানীতে ছিনতাই নিয়মিত ঘটনা। দিনদুপুরে জনঅধ্যুষিত কোনো রাস্তায় হোক কিংবা নীরব কোনো রাস্তায় সন্ধ্যা বা সকালের ঘটনা হোক_ দেখেশুনেও নীরবতা শ্রেয় মনে করেন অনেকে। এটাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। সম্মিলিত প্রতিবাদ, জনসচেতনতার কথা অহরহ উচ্চারিত হয় বটে।

শিল্প-কারখানা বাঁচাতে হবে-গ্যাস-বিদ্যুৎ খাতে নৈরাজ্য দূর করুন

উন্নয়নের রোডম্যাপ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, মধ্যম আয়ের দেশে উত্তরণ, ডিজিটাল বাংলাদেশ- আমরা এমনই কত না গালভরা বুলি প্রতিনিয়ত শুনে আসছি! আর নির্বাচনের আগে তো প্রতিশ্রুতি প্রদানের হিড়িক পড়ে যায়। কিন্তু বাস্তবে আমরা সেসবের নাগাল পাই না।

পবিত্র কোরআনের আলো-তাবুকের যুদ্ধাভিযানে যেতে যারা ব্যর্থ হয়েছিল তাদের সম্পর্কে

৯০. ওয়াজা-আল মুআ'য্যিরূনা মিনাল আ'রা-বি লিইউযানা লাহুম ওয়াক্বাআ'দা ল্লাযীনা কাযাবূ ল্লা-হা ওয়ারাছূলাহূ; ছাইউসীবু ল্লাযীনা কাফারূ মিনহুম আ'যা-বুন আলীম। ৯১. লাইছা আ'লাদ্ দ্বুআ'ফা-য়ি ওয়ালা-আ'লাল মারদ্বা-ওয়ালা-আ'লা ল্লাযীনা লা-ইয়াজিদূনা মা-ইউনফিক্বূনা হারাজুন ইযা-নাসাহূ লিল্লা-হি ওয়ারাছূলিহী; মা-আ'লাল

কুড়িয়ে পাওয়া সংলাপ-আমার দেশের আলো, আমার দেশের কালো by রণজিৎ বিশ্বাস

দেশের আলো ও কালোর কথা বলুন। : বিশেষ সময়ে বিশেষ কথা, দেশের কালোর কথা আমি বলতে চাই না। শুধু আলোর কথা বলেই শেষ করি! : তেমন করলে করতে পারেন, কিন্তু তেমন শোনায় আজ মনের সায় নেই। দুর্ভোগের ছবিতে ভয় পেয়ে তাকে বাড়ির সবচেয়ে ভয়ের ঘরে, আঁধার ঘরেও কোনো এক ভূতের ঘরে আটকে রাখলে চলবে না।

বিশেষ সাক্ষাৎকার : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া-আন্তরিকতার সঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব

রাজধানীর দেয়াল ছেয়ে গেছে মেয়র পদপ্রার্থীদের রঙিন পোস্টারে। রাস্তার মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন। এগিয়ে আসছে বিভাজিত সিটি করপোরেশনের নির্বাচন। আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হন ঢাকা সিটি রপোরেশনের (উত্তর) মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

চরাচর-মুড়াপাড়া জমিদারবাড়ি by আলম শাইন

রাজধানী ঢাকার কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। এখানে মুড়াপাড়া নামক স্থানে রয়েছে ঐতিহাসিক এক জমিদারবাড়ি। বাড়িটি বানিয়েছিলেন জমিদার রামরতন ব্যানার্জি। মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় ৫০ বিঘা জমির ওপর এই জমিদারবাড়ির অবস্থান। ১৮৮৯ সালে জমিদার রামরতন ব্যানার্জির উত্তরসূরি প্রতাপ চন্দ্র ব্যানার্জির

বাংলাদেশের অনন্য দায়মুক্তি by হারুন হাবীব

স্বাধীনতার ৪১ বছর পর ৮৩ জন বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধে তাঁদের প্রভূত অবদানের স্বীকৃতি দিয়ে এক বিরল সম্মাননা জানানো হয়েছে। এ সম্মাননা সেই সব মানুষ ও প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা, যাঁদের কাছে এ দেশ বিশেষভাবে ঋণী। বিলম্ব যতই হোক, এ কৃতজ্ঞতার গুরুত্ব অনেক।

নিত্যজাতম্‌-চার ঘণ্টার মহাখালী দখল by মহসীন হাবিব

'বুধবার রাতে রাজধানীর মহাখালীর কড়াইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কম্পানির (বিটিসিএল) বস্তি উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে মহাখালী ওয়ারলেস গেটের টিঅ্যান্ডটি বস্তি, এরশাদনগর, বেলতলা ও কড়াইলের কয়েক হাজার বস্তিবাসী নারী-পুরুষ ফার্মগেট-বিমানবন্দর সড়কের মহাখালী ফ্লাইওভার থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত দখল করে

ভিন্নমত-এসইসির (SEC) কখন হুঁশ হবে! by আবু আহমেদ

২০১০ সালের শেষ দুই মাসে আমাদের শেয়ারবাজারের ইতিহাসের ভয়াবহ দুর্যোগ সংঘটিত হয়ে গেছে। কেলেঙ্কারির ভার পুরো শেয়ারবাজারকে বিধ্বস্ত করে গেল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ক্ষোভ-বিক্ষোভের মুখে সরকারও বলতে শুরু করল হায়, কি হলো, কারা করল, কিভাবে করল ইত্যাদি।

আশুলিয়া থেকে নিখোঁজ শ্রমিক নেতার লাশ মিলল ঘাটাইলে

সাভারের আশুলিয়া থেকে নিখোঁজ পোশাক শ্রমিকদের নেতা ও একটি বেসরকারি সংস্থার সংগঠক আমিনুল ইসলামের (৪১) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকায় মহাসড়কের পাশ থেকে। হত্যার আগে তাঁকে ব্যাপক নির্যাতন করা হয় বলে জানিয়েছে ঘাটাইল থানার পুলিশ।

ভাষা প্রতিযোগ-সবার মুখে ভাষার গান by শেখ আবু হাসান

গত দু-তিন দিন খুলনার আবহাওয়া ছিল বৈরী। কখনো বৃষ্টি, কখনো রোদ। আবার কখনো ঝোড়ো হাওয়া। কিন্তু গতকাল রোববারের আবহাওয়া ছিল একেবারেই তার বিপরীত। ঝকঝকে আকাশে ছিল না ঘন কালো মেঘ।
এমনই চমৎকার আবহাওয়ায় খুলনার ঐতিহ্যবাহী জিলা স্কুলে অনুষ্ঠিত হলো এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১২-এর খুলনা অঞ্চলের আসর।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৬৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। নূরুল হক, বীর বিক্রম গুলিবিদ্ধ হয়েও দমে যাননি তিনি শেষ রাতে মুক্তিযোদ্ধারা নিঃশব্দে অবস্থান নিতে থাকলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান ঘিরে। মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত। একটি দলে আছেন নূরুল হক।

হাইকোর্টের রুল-অবিলম্বে ডাকসু নির্বাচন কেন নয়

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

জুবায়ের হত্যাকাণ্ড-১৩ ছাত্রলীগকর্মী অভিযুক্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ১৩ শিক্ষার্থীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে ঢাকার আশুলিয়া থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষার্থীদের সবাই ওই বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী।

পয়লা বৈশাখ স্পেশাল কম্পিটিশন

বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করা নতুন কিছু নয়। অতএব পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল কিছু কম্পিটিশনের আয়োজন করা যেতেই পারে। সেই কম্পিটিশনগুলোর ধরন কেমন হতে পারে, তা-ই জানাচ্ছেন ইকবাল খন্দকার আঁকা: শিখা

আবহাওয়ার পূর্ণাঙ্গ অভিধান by ফিউশন রহমান

localtalk@gmail.com গত শুক্রবার সারা দেশে যে অমন বৃষ্টি হলো, এর পূর্বাভাস নাকি আবহাওয়া বিভাগ ভালোভাবে দিতে পারেনি। এমন অভিযোগ শোনা গেছে অনেকের মুখেই। কাঠফাটা গরমের দিনে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস—যদিও এমন কোনো অদেখা কীর্তি নয়, তবু আবহাওয়ার চিরাচরিত পূর্বাভাসের সঠিক অর্থ বা ভাবার্থ

বাণী চিরন্তনী

দুই সাংবাদিককে নিজেদের ঘরে মারা হয়েছে। সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি তদন্ত হচ্ছে। ২৪-০২-২০১২, প্রথম আলো ১২ মার্চ মহাসমাবেশের নামে কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করা হলে খবর আছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে আমাদের করার কিছু নেই।

রসকারণ-এক রাতে চুল পাকে কীভাবে? by আব্দুল কাইয়ুম

ঠিক এক রাতে না হলেও এক-দেড় সপ্তাহে মাথার চুল পেকে যাওয়ার ঘটনা আমরা দেখেছি। কখনো প্রবল মানসিক চাপে পড়লে বা ক্রমাগত দুশ্চিন্তায় থাকলে এ রকম হয়। তবে এখানে একটা শর্ত আছে। হঠাৎ চুল পাকা সম্ভব তখনই, যখন কারও মাথায় অন্তত কিছু চুল পাকা থাকে। বেশির ভাগ চুল কালো থাকলে ওই সব পাকা চুল চোখে পড়ে না।

দ্য লোডশেডিং রিটার্নস by আসিফ মেহ্দী

প্রতিবছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসে লোডশেডিং। লোডশেডিংকে আমরা আর হারাতে চাই না। হূদয়গ্রাহী পারফরম্যান্সের জন্য একে ‘গোল্ড মেডেল’ দেওয়া উচিত। আমাদের শোবার ঘরে ‘নিরাপত্তা’ ঢুকতে না পারলেও ‘লোডশেডিং’ ঠিকই ঢুকে বসে থাকে! সময় মেনে, নিয়ম মেনে আসা-যাওয়া করে।

সরল গরল-সৌদি কর্মকর্তা খালাফের খুনি কে? by মিজানুর রহমান খান

বন্ধুপ্রতিম দেশ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ বিন মোহাম্মদ সালেম আল-আলী হত্যারহস্যের জট যে এখনো খোলেনি, সেটা অবশ্যই পরিতাপের। তদন্তকারীরা আমাদের অন্ধকারে রাখছেন। কে খুনি? কেন এই খুন? এর কোনো ইঙ্গিতও মিলছে না।

আগের অবস্থানে অনড় আ.লীগ

বিরোধী দল এক দফার আন্দোলনে গেলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আদালতের নির্দেশনার বাইরে যাবে না সরকার। বরং রায়ের আলোকে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার কথা বলছে আওয়ামী লীগ। সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে এ অবস্থানের কথা জানা গেছে।

দাবি না মানলে এক দফার আন্দোলন: খালেদা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ১০ জুনের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিল পাস করতে হবে। নইলে ১১ জুন ঢাকায় সমাবেশ হবে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি মানা না হলে সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফা আন্দোলনেও বিএনপিকে যেতে হতে পারে।

আরও ৬ ‘রাজনৈতিক’ ব্যাংক

ব্যাপক সমালোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত মহাজোট সরকারের শরিক রাজনীতিবিদদের খুশি রাখতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল রোববার দেশের বেসরকারি খাতে ছয়টি নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছে। ব্যাংকগুলোর মূল উদ্যোক্তারা হলেন মহাজোট সরকারের প্রভাবশালী রাজনীতিবিদ ও সরকারের শীর্ষ পর্যায়ের নিকটাত্মীয়।

কার্টনে ভরা লাশটি ঢাকার স্কুলছাত্রীর by মোস্তফা মন্জু

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেন থেকে উদ্ধার হওয়া কার্টনে ভরা লাশের পরিচয় মিলেছে। তার নাম জান্নাতুল ফেরদৌস (১০)। সে ঢাকার উত্তরা মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেনের ছোট মেয়ে। নিহত জান্নাতুল ফেরদৌস রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকার আল সাবাহ্ একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্রী।