Wednesday, October 3, 2012

ভরে গেল পুকুর, ডুবে গেলেন যুবরাজ by সানি সরকার

সাগর নয়, দেশের সবচেয়ে বড় পুকুর, যার চারপাশ বাহারি গাছগাছালিতে পরিপূর্ণ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পুকুরের নাম রামসাগর।  রামসাগর শুধুমাত্র একটি পুকুর নয়। একে ঘিরে রয়েছে কিংবদন্তি উপাখ্যান। তবে ঐতিহাসিক ও উপাখ্যান নিয়ে বিতর্ক থাকলেও রামসাগরে এলে নিশ্চিত ভ্রমণ পিপাসুদের মন জুড়িয়ে যাবে। তাইতো দেশ-বিদেশের ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান রামসাগর।

ঢাকার সাড়ে ৩ লাখ ভবনের প্রায় দেড় লাখই ঝুঁকিপূর্ণ

রাজধানী ঢাকার সাড়ে তিন লাখ ভবনের প্রায় দেড় লাখই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ ভবনের আবার ৯০ হাজারই পুরান ঢাকায়৷ রাজউক পাঁচ হাজার অধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিলেও তা কার্যকর হচ্ছে না৷ বিশেষজ্ঞরা বলছেন, দিন দিনে পুরনো ঢাকার ভবনগুলো মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে৷

বৌদ্ধদের ওপর সহিংসতাঃ ‘অদৃশ্য শক্তিই বুদ্ধকে বাঁচিয়ে রেখেছে’ by আব্দুল কুদ্দুস

‘৪০০ থেকে ৫০০ লোক শাবল-খুঁন্তি নিয়ে আধা ঘণ্টা ধরে এই মূর্তিতে আঘাত করেছে। কিন্তু দুটি অংশে ফাটল ছাড়া ১০০ ফুট লম্বা এশিয়ার বৃহৎ এই মূর্তির কিছুই হয়নি। অদৃশ্য শক্তিই বুদ্ধকে বাঁচিয়ে রেখেছে। অদৃশ্য শক্তির কাছে অপশক্তির পরাজয় হয়েছে।’