Monday, September 28, 2009
সংকট নিরসনে হন্ডুরাসে অনানুষ্ঠানিক আলোচনা
বৈঠকের পর ম্যানুয়েল জেলায়া বলেন, নাম না জানা এক কর্মকর্তার সঙ্গে বৈঠকটি প্রথম ইতিবাচক পদক্ষেপ। তবে বৈঠকে অগ্রগতি হয়েছে সামান্য।
অন্তর্বর্তী সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী মার্থা লোরেনা আল-বারাদো বলেন, জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালের লক্ষ্যে আলোচনা হয়নি।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জেলায়া এখনো হন্ডুরাসে ব্রাজিলের দূতাবাসে আটকা পড়ে আছেন। দূতাবাসটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনাসদস্যরা। তিন মাস নির্বাসনে থাকার পর গত সোমবার আকস্মিকভাবে দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া।
অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া টেলিভিশন চ্যানেল ৩৬-কে বলেন, আলোচনার সময় অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা খুবই শক্ত অবস্থান নিয়েছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওসমানীয় সাম্রাজ্যের বংশধর এরতুগ্রুল ওসমান আর নেই
১৯১২ সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন ওসমান। তিনি ওসমানীয়সাম্রাজ্যের সম্রাট সুলতান দ্বিতীয় আবদুল হামিদের নাতি ছিলেন। তাঁর জীবনের ৬০ বছরেরও বেশি সময় কেটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নিউইয়র্কের সাদামাটা জীবনেই থিতু হয়েছিলেন তিনি। ১০ বছর বয়সে ওসমান ভিয়েনাতে পড়ালেখা করতে যান। তাঁর বয়স যখন ১২ বছর, তখন ভিয়েনা থেকেই তিনি খবর পান তাঁদের পরিবারকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। পড়ালেখার পর একপর্যায়ে ওসমান দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে যান।
ওসমান সব সময়ই রাজনীতির অঙ্গন এড়িয়ে চলতেন। বরাবরই তিনি বলে এসেছেন, তাঁর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। ১৯৯০ সালে তিনি সরকারের আমন্ত্রণে একবার দেশে গিয়েছিলেন।
ওসমান বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তাঁকে ইস্তাম্বুলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দেশের প্রতি ছিল তাঁর গভীর টান। ২০০৭ সালের দিকে তুরস্কের জামান ডেইলিকে দেওয়া এক সাক্ষাত্কারে ওসমান বলেছিলেন, তাঁর জীবনের আর বেশি সময় বাকি নেই। বাকি সময়টা তিনি দেশেই কাটাতে চান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে ইরান
আইএইএর মুখপাত্র মার্ক ভিদরিকেয়ার এক বিবৃতিতে বলেন, ২১ সেপ্টেম্বর ইরান চিঠি দিয়ে জানিয়েছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে। এ ব্যাপারে অন্যান্য তথ্য পরে জানানো হবে।
ইরান বলছে, বিদ্যুতের চাহিদা মেটাতে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইরান কেন নিজ থেকেই এ শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিল, এ ব্যাপারে কূটনীতিকেরা বলেছেন, আন্তর্জাতিক চাপের মুখে অথবা এ শোধনাগারের ব্যাপারে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় তারা আগ বাড়িয়ে দ্বিতীয়শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিয়েছে।
আইএইএ নতুন এই শোধনাগারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এবং দ্রুত ওই শোধনাগার পরিদর্শনের অনুমতি দিতে তেহরানকে অনুরোধ করেছে। এ ছাড়া ওই শোধনাগারের পর্যাপ্ত নিরাপত্তার ব্যাপারেও ধারণা নিতে চাইছে আইএইএ।
বর্তমানে নাতাঞ্জ শহরে ইরানের একমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার চালু রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্বের প্রধান অর্থনৈতিক জোট হিসেবে জি-২০-এর আত্মপ্রকাশ
গতকাল জি-২০-এর এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মূল জোট হিসেবে জি-২০কে অনুমোদন দিয়েছেন নেতারা। এ ঘোষণা একটি শক্তিশালী এবং আরও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এর আগে বিশ্ব অর্থনীতিতে প্রধান জোট হিসেবে ভূমিকা পালন করে আসছিল বিশ্বের আটটি ধনী দেশের জোট জি-৮।
১৯৭৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া ও জাপান ওই জোট গড়ে তোলে। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাণিজ্যে চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রভাব বেড়ে যাওয়ায় জি-২০ প্রধান অর্থনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে জানান বিশ্লেষকেরা।
পিটসবুর্গের এই সম্মেলন ব্রাজিল, চীন, ভারতের মতো উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কারণ এখানে আলোচনার মাধ্যমে উন্নত দেশগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায় তারা, যাতে অক্টোবরে তুরস্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় সংস্থাটির সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যায়।
এদিকে এ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানে বিক্ষোভ করে বিরোধীরা। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। হাজারখানেক বিক্ষোভকারী মিছিল নিয়ে সম্মেলনস্থলের দিকে এগোতে শুরু করলে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর মরিচের গুঁড়ো ছুড়ে মারে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। গতকালও বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্কিন সিনেটে পাকিস্তানের জন্য সহায়তা বিল অনুমোদন
নতুন এই মার্কিন সহায়তা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গণতান্ত্রিক সংস্কারের কাজে ব্যয় করা হবে। বিশেষ করে সেদেশের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য এ অর্থ সহায়তা দিতে যাচ্ছে মার্কিন সরকার। পাশাপাশি আল-কায়েদা ও অন্যান্য ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা হিসেবে এ বরাদ্দ ব্যয় করা যাবে। তবে তা অবশ্যই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে হতে হবে বলে শর্ত রেখেছে মার্কিন সরকার।
বিলটি পাসের পর আফগানিস্তান ও পাকিস্তানের জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত রিচার্ড হলব্রুক বলেন, সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেস পাকিস্তানের জন্য একটি বহুবার্ষিক প্রতিশ্রুতি দিল। সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিনেটে পাস হওয়ার পর এখন বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদের অনুমোদনের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) অপেক্ষায় রয়েছে। সেখানে পাস হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা এতে সই করবেন।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি গত বৃহস্পতিবার ফ্রেন্ডস অব ডেমোক্রেটিক পাকিস্তানের ব্যানারে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ সম্মেলনে অংশ নেয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে ওবামা বলেন, ‘পাকিস্তানের সহিংস জঙ্গিবাদ দক্ষিণ এশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্বের নিরাপত্তার জন্যও হুমকি। আমরা বিশ্বাস করি, আশা ভয়কে জয় করবে। তবে এ ক্ষেত্রে সফল হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল প্রতিশ্রুতি দরকার।’
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে জারদারি বলেন, এক বছর আগেও পাকিস্তানকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। একটি স্থিতিশীল ও সমৃদ্ধ পাকিস্তান চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় আশা।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আফগানিস্তান আক্রমণ করার পর থেকে পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় জঙ্গিদের তত্পরতা বেড়ে যায়। সাম্প্রতিক সময় সেদেশে আল-কায়েদা ও তালেবান জঙ্গিরা বেশ কয়েকটি বড় আত্মঘাতী হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সরকার জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মার্কিন সরকার আগে থেকেই জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে চাপ দিয়ে আসছিল এবং এ জন্য প্রয়োজনীয় আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেয় তারা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্ল্যাটারের আর্জেন্টিনা-দুশ্চিন্তা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে করুণ অবস্থা ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার। ১৬ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। আর মাত্র দুটি করে ম্যাচ বাকি আছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হতে। বিশ্বকাপের টিকিট পেতে হলে নিজেদের তো জিততে হবেই, আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচগুলোর দিকেও।
আর্জেন্টিনার এই করুণ অবস্থা দেখে ব্ল্যাটার তাঁর দুচিন্তার কথা জানিয়েছেন মিশরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের উদ্বোধন করতে গিয়ে, ‘আগামী বছর দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য খুব লড়াই করতে হচ্ছে তাদের (আর্জেন্টিনাকে)। আমার মনে হয় যুব ফুটবল এবং সিনিয়র ফুটবলে প্রভাবশালী দলটি যে সংকটে আছে, এটা তারই ইঙ্গিত।’
তবে আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনার বিশ্বাস, সব সংকট অতিক্রম করে আর্জেন্টিনা আগামী বছরের বিশ্বকাপে খেলবে। ১১ দিনের ছুটি কাটিয়ে ইতালি থেকে আর্জেন্টিনায় ফিরেছেন ম্যারাডোনা। দু একদিনের মধ্যেই হয়ত বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের দল দিয়ে দেবেন তিনি। পরিকল্পনা সাজাতে শুরু করবেন কিভাবে সংকট থেকে উত্তরণ ঘটানো যায়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শেষ চাল কাসপারভের

সাকিবদের অনুশীলনেও ঈদ-আমেজ
কিছুক্ষণ আগে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে কয়েক পাক দৌড়ে এসেছেন কোচ জেমি সিডন্স। এর পর মাঠের এক কোণে দাঁড়িয়ে আড্ডায় মেতে উঠলেন সহ-অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে।
‘চ্যাম্পিয়নস ট্রফির খেলাগুলো কি দেখছেন?’ কোচের কাছে গিয়ে প্রশ্নটা করতেই একগাল হেসে উত্তর দিলেন, ‘না।’ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ দলের সঙ্গে তখন ঢাকায় ফেরেননি সিডন্স। সদ্যোজাত কন্যা আর তার মাকে সময় দিতে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। পরিবারের পাশে বেশ কিছুদিন সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন ঈদের পরদিন। কোচকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছিল বাংলাদেশ।
কালই প্রথম দলের সঙ্গে যোগ দিয়েছেন সিডন্স। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই এই অস্ট্রেলিয়ানের। তাঁর চিন্তাভাবনার রাজ্যে এখন পুরোটাই ঘুরপাক খাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ, ‘আমার ছেলেদের নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি, সামনের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো খেলবে ওরা। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের পর ওদের আত্মবিশ্বাসও খুবই উঁচুতে।’
ঈদের ছুটি কাটিয়ে ফেরা খেলোয়াড়দের বেশ সতেজ-সপ্রাণ মনে হলো। কাল অনুশীলনে অবশ্য যোগ দেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচারের পর এখনো পুনর্বাসন-প্রক্রিয়া চলছে মাশরাফির। পুরো ফিট হয়ে কবে ফিরবেন তিনি? কোচের উত্তর, ‘ওর যে ইনজুরি তাতে এত তাড়াতাড়ি হয়তো ফিরতে পারবে না। তবে আমি আশা করছি, নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফির খেলা হচ্ছে না—এটা নিশ্চিত। খানিকটা সংশয় আছে অস্ট্রেলিয়া থেকেই চিকিত্সা নিয়ে ফেরা সহ-অধিনায়ক সাকিবকে নিয়েও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর খেলা নিয়ে আশাবাদী কোচ, ‘এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আশা করছি, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ও খেলবে।’
সাকিব নিজেও আশাবাদী, ‘আমার অবস্থা এখন অনেকটা ভালো। এখনই যদিও কিছু বলা যাচ্ছে না। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ফেরার আশা রয়েছে আমার।’
সিডন্সের মতো চ্যাম্পিয়নস ট্রফির খেলা একেবারে না দেখলেও মাঝেমধ্যে দুই-একটা ম্যাচ দেখছেন সাকিব। তাঁর নেতৃত্বে যে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে ফিরল বাংলাদেশ, তারাই খেলছে আট জাতির ওই টুর্নামেন্টে। আর বাংলাদেশ নেই তাতে! এ নিয়ে দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে প্রচণ্ড হতাশা। তবে বাস্তববাদী সাকিব বলছেন, ‘এটা তো আগেই নির্ধারিত করা থাকে কারা খেলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আট দলই ওখানে খেলবে। আমাদের খেলার তো তাই কোনো প্রশ্নই ওঠে না।’ মজা করে বললেন, ‘যদি খেলতেই হতো তা হলে কি এবার দেশে ঈদ করতে পারতাম!’
এবার বাংলাদেশ নেই তো কী হয়েছে? আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে খেলানোর স্বপ্ন কোচ সিডন্সের, ‘এবার আমরা সেখানে খেলতে পারছি না সেটা ভিন্ন ব্যাপার। এখানে র্যাঙ্কিংয়ের হিসাব রয়েছে। তবে আমি আশা করি, আগামীবার বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে।’
আপাতত সেসব নিয়ে না ভেবে জিম্বাবুয়েকে দেশের মাটিতে হারানোর চিন্তাই করছেন সিডন্স। কালকের অনুশীলনে অনুপস্থিত ছিলেন সৈয়দ রাসেল ও জুনায়েদ সিদ্দিক। রাসেল জ্বরে ভুগছেন। আর জুনায়েদের বাবা অসুস্থ। তাঁদের ছাড়াই অন্যদের নিয়ে শুধু ফিটনেস ট্রেনিংটাই সারলেন কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
September
(494)
-
▼
Sep 28
(8)
- সংকট নিরসনে হন্ডুরাসে অনানুষ্ঠানিক আলোচনা
- ওসমানীয় সাম্রাজ্যের বংশধর এরতুগ্রুল ওসমান আর নেই
- দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে ...
- বিশ্বের প্রধান অর্থনৈতিক জোট হিসেবে জি-২০-এর আত্মপ...
- মার্কিন সিনেটে পাকিস্তানের জন্য সহায়তা বিল অনুমোদন
- ব্ল্যাটারের আর্জেন্টিনা-দুশ্চিন্তা
- শেষ চাল কাসপারভের
- সাকিবদের অনুশীলনেও ঈদ-আমেজ
-
▼
Sep 28
(8)
-
▼
September
(494)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...