Monday, May 7, 2012

স্মরণ-সৈয়দ মুজতবা আলী—চৈতন্যের আলোয় by আসমা আব্বাসী

‘হাতকড়া না হাতকরা’ কোনটি নাম হলে ঠিক হতো—তাই নিয়ে মহাবিতর্ক তিন সহোদরে। তিন ভাই সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মর্তুজা আলী, সৈয়দ মুজতবা আলী যেন হরিহর আত্মা। গভীর মায়া একজনের জন্য আরেকজনের, গল্পগুজব করেন সমবয়সী বন্ধুর মতো, আবার মান্য করেন মুরব্বি হিসেবে।

আমার ভাষা আমার একুশ-বাংলা ভাষায় ইংরেজির প্রভাব ও আধিপত্য by সৌরভ সিকদার

মধ্যযুগে এ দেশের রাজ এবং দাপ্তরিক ভাষা—উভয়ই ছিল ফারসি। তাই আঠারো শতক বা তার আগে যেসব ইউরোপীয় বণিক, ধর্মযাজক প্রমুখ এদেশে এসেছিলেন, তাঁরা আগে ফারসি ভাষা শিখে নিতেন। স্যার উইলিয়াম জোন্স, হ্যালহেড, উইলিয়াম কেরি, ডানকান প্রমুখ ছিলেন তাঁদের দলে।

বন্য প্রাণী সংরক্ষণ-বন্য প্রাণীর প্রতি বন্যতায় মনের সুন্দরই মরে যায় by খসরু চৌধুরী

আজকাল পত্রিকার পাতা খুললে প্রায়ই দেখা যায়, দেশের কোথাও না কোথাও গ্রামবাসী বন্য প্রাণী পিটিয়ে মেরেছে। নয়তো দু-চার দিন আটকে রেখে প্রদর্শনীর ব্যবস্থা করে মেরে ফেলেছে। বন্য প্রাণীগুলোর অধিকাংশই মারা পড়ছে আমাদের গ্রামীণ জঙ্গল, বিল-হাওর অথবা সংরক্ষিত বনের আশপাশে।

সম্পত্তির হিসাব-একটা পদের আশায়! by শাহদীন মালিক

‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন পদের ধান্দায় চলি।’ বহু কাল পদের ধান্দায় চলছি। ‘পদ’যাত্রা তো কম হলো না, কিন্তু ‘পদের দেখা পাইলাম না রে’। মান-সম্মান, লজ্জা-শরম সব বিসর্জন দিয়ে বলছি, আমার একটা বড়সড় পদ দরকার।

সময়ের প্রতিবিম্ব-বিরোধী দলের সংসদে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় by এবিএম মূসা

‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ আওয়াজটি একেবারে প্রথমবার অর্থাত্ আদিতে কে তুলেছিলেন তা নির্দিষ্টভাবে জানা ও বলা সম্ভব নয়। আবার নির্দিষ্টভাবে কে, কবে ও কোথায় প্রথম বলেছিলেন যে পাকিস্তানের অন্যতম অথবা একমাত্র রাষ্ট্রভাষা হবে বাংলা—এই প্রশ্নেরও সঠিক উত্তর জানা নেই।

অতি দ্রুত শূন্য পদে নিয়োগ দিতে হবে-চিকিৎসকের ছুটি বনাম ময়নাতদন্ত

গত বৃহস্পতি থেকে মঙ্গলবার পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কয়েকটি মৃতদেহ পড়ে ছিল। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ময়নাতদন্তের দায়িত্বে থাকে কলেজ কর্তৃপক্ষ। আর এ কাজটি করে কলেজের ফরেনসিক বিভাগ। সেই বিভাগের একমাত্র চিকিৎসক ছুটিতে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। দুঃখজনক ব্যাপার হলো, এ বিভাগের বেশ কয়েকটি পদ শূন্য।

রগ কাটার রাজনীতি বন্ধ করতে হবে-রক্তাক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের বর্বরতার সর্বশেষ দৃষ্টান্ত দেখা গেল গত সোমবার রাতভর ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের সশস্ত্র সংঘর্ষের ঘটনায়। ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীকে নৃশংসভাবে হত্যা করে ম্যানহোলে ফেলে দেওয়া, আরও তিন কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়া, পুলিশের সঙ্গে তাদের রাতভর গুলিবিনিময়,

রগ কাটার রাজনীতি বন্ধ করতে হবে-রক্তাক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের বর্বরতার সর্বশেষ দৃষ্টান্ত দেখা গেল গত সোমবার রাতভর ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের সশস্ত্র সংঘর্ষের ঘটনায়। ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীকে নৃশংসভাবে হত্যা করে ম্যানহোলে ফেলে দেওয়া, আরও তিন কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়া, পুলিশের সঙ্গে তাদের রাতভর গুলিবিনিময়,

সেনাবাহিনীকে জড়িয়ে ইইউ’র অবাঞ্ছিত বক্তব্যঃ এই ঔদ্ধত্য অমার্জনীয়

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে যে অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনা ঘটে গেল তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উস্কানিমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, সেই সঙ্গে নিন্দনীয়ও।

সীমান্তে ফের বিএসএফের গুলিঃ সম্পর্ক উন্নয়নের বিপক্ষে উস্কানি

সম্প্রতি একাধিক ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়েন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। অমীমাংসিত পানিবণ্টন ইস্যুর পাশাপাশি সীমানা বিরোধ এবং সীমান্তে বিসিএফের হাতে বাংলাদেশী নাগরিক খুন ও গোলাগুলির ঘটনা থেকে তা সহজেই আন্দাজ করা যায়।

প্রবাসে একুশের ভাবনা by ফখরুজ্জামান চৌধুরী

প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসে। ফেব্রুয়ারি মাসসংলগ্ন হয়ে আসে বসন্তকাল—ঋতুরাজ নামে বাংলা কাব্যে যার পরিচিতি। ফেব্রুয়ারি মাস ধারণ করে আছে অগ্নিগর্ভ একদিন—একুশে। প্রায় ছয় দশক আগে এই দিনে ঘটে যাওয়া ইতিহাস সৃষ্টিকারী ঘটনার পটভূমি নতুন করে বলার প্রয়োজন নেই এটা যেমন সত্য, তেমনি সত্য নতুন করে বলার প্রয়োজনও।

খবরটি উদ্বেগের এবং আতঙ্কেরও by ড. তারেক শামসুর রেহমান

খবরটি ছাপা হয়েছে একটি জাতীয় দৈনিকে গত ২১ ফেব্রুয়ারি। খবরটি উদ্বেগের এবং আতঙ্কেরও। খবরে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালি-পাহাড়িদের সংঘর্ষকে কেন্দ্র করে নয়াদিল্লিভিত্তিক একটি সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর) জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।

পাহাড়েও জিয়াই নন্দ ঘোষ! by আতাউস সামাদ

বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বহুদিন ধরেই জেনারেল জিয়াউর রহমানের ব্যাপারে ভীষণ স্পর্শকাতর। এই নিহত রাষ্ট্রপতির নাম শুনলেই এখনকার শাসক দলের প্রায় প্রত্যেকের যেন চুল থেকে পায়ের নখ পর্যন্ত জ্বলে ওঠে।

অব্যবস্থাপনার আরেকটি নজিরঃ শিক্ষাবর্ষের দু’মাস পরও বই নেই

অব্যবস্থাপনার আরেকটি নজিরঃ শিক্ষাবর্ষের দু’মাস পরও বই নেইবৃষ্টি দরকার, কিন্তু অকালে নয়। অকাল বর্ষণে ফসলের ক্ষতি হয়। অনেকটা এরকমই হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বেলায়। স্বয়ং শিক্ষামন্ত্রী তার পূর্বঘোষিত আশাবাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

গার্মেন্টস কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডঃ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে কবে?

আবার ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন দিতে হলো গার্মেন্টস শ্রমিকদের। এর আগে যেসব অব্যবস্থাপনার জন্য অগ্নিকাণ্ডের অসহায় শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে অনেক শ্রমিককে, তারই পুনরাবৃত্তি ঘটল গাজীপুরের একটি গার্মেন্ট কারখানায়। ২৫ ফেব্রুয়ারি রাতে ভোগড়া এলাকার গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় আগুন লেগে মারা গেছেন ২১ জন শ্রমিক।

নেতা ও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব by মনসুর আহমদ

সমাজের মানুষ নিঃসঙ্গ ও সম্পর্কহীনভাবে বেঁচে থাকতে পারে না। মানুষ পরস্পরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বেঁচে থাকে। সপ্তদশ শতকের অনন্যসাধারণ ইংরেজ দার্শনিক টমাস হবস (ঞযড়সধং ঐড়ননবং) তার খবারধ ঃযধহ গ্রন্থে বলেন, প্রত্যেক মানুষ প্রত্যেকের সঙ্গে চুক্তি সম্পাদনে সম্মত হয়।

বুশ-দালাইলামা বৈঠকঃ যুক্তরাষ্ট্রের শঠতাপূর্ণ কূটনীতি by আহমেদ জামিল

গত ১৮ ফেব্রুয়ারি তিব্বতের বিতর্কিত ধর্মীয় নেতা দালাইলামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার বৈঠক ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বি-পাক্ষিক সম্পর্কের মাঝে প্রবল উত্তেজনা সৃষ্টি করে। চীন সরকারের প্রবল আপত্তি সত্ত্বেও দালাইলামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার বৈঠক সম্পন্ন করেন।

একলা চলো রে by আতাউর রহমান

আমার আদি বাড়ি নোয়াখালীতে জেনে বন্ধু-বান্ধবরা ঠাট্টা করে বলে, নোয়াখালীতে মহাত্মা গান্ধী যখন গিয়েছিলেন তখন নোয়াখাইল্লারা গান্ধীজীর ছাগল জবাই করে খেয়ে ফেলেছিলেন। নোয়াখাইল্লারা নাকি সবই পারে। আমি এই ধরনের উক্তিতে নিছক ঠাট্টার উপাদান ছাড়া আর কিছুই পাই না।

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা by প্রকৌশলী এসএম ফজলে আলী

বাংলাদেশের স্বাধীনতা শুধু ১৯৭১ সালের সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে—তা কিন্তু নয়। মীরজাফরদের চক্রান্তে ১৭৫৭ সালে এ দেশের স্বাধীনতা হারাবার পরপরই একদল মুজাহিদ বিচ্ছিন্নভাবে হলেও স্বাধীনতা সংগ্রাম চালিয়ে আসতে থাকেন।

পিলখানায় সেনা অফিসারদের নির্মম হত্যাকাণ্ডঃ দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের অংশ by শেখ শওকত হোসেন নিলু

বড়াইবাড়ি থেকে পিলখানা হত্যাকাণ্ড
সীমান্ত রক্ষায় যে বিডিআর ভারতীয় আগ্রাসন মোকাবিলায় বড়াইবাড়িতে জীবন বাজি রেখে ভারতীয় বাহিনীকে পরাজিত করে নিজেদের দেশপ্রেম ও বীরত্ব প্রমাণ করেছিল, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যে বিডিআর সীমান্ত রক্ষায় যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে, সেই বিডিআরের কিছু বিপথগামী সদস্য দেশি-বিদেশি কুচক্রীমহলের ষড়যন্ত্রের শিকার হয়ে গত বছর ২৫ ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে আমাদের সেনাবাহিনীর অফিসারদের হত্যা করেছে।

পিলখানা হত্যাকাণ্ডের বছরপূর্তিতে by ড. মাহবুব উল্লাহ্

ঢাকার পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের পর একটি বছর অতিক্রান্ত হয়েছে। ২০০৯-এর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রঘাতী এ বিদ্রোহ সংঘটিত হয়। বিদ্রোহে নারকীয় পৈশাচিকতায় খুন হয়েছেন ৫৭ জন সামরিক অফিসার। এ ছাড়াও তাদের আত্মীয়-স্বজনরা কেউ কেউ নিহত হয়েছেন।

চট্টগ্রামে ইসলামী মহাসমাবেশ বানচালঃ পুলিশের ভূমিকা স্বাভাবিক নয়

দেশের পরিস্থিতিকে অশান্ত করে তুলতেই কি একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যার তদন্ত ছাড়াই দেশজুড়ে শিবির নির্মূলে চিরুনি অভিযান, রাঙামাটিতে বাঙালি-পাহাড়ি-সেনা সংঘর্ষের জের কাটতে না কাটতেই চট্টগ্রামে আলেম-ওলামার ওপর বিনা উস্কানিতে পুলিশের ঝাঁপিয়ে পড়া কোনোভাবেই স্বাভাবিকতার পরিচয় তুলে ধরে না।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীঃ মহানবীর (সা.) আদর্শে উজ্জীবিত দিন

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এক অনন্য সাধারণ আধ্যাত্মিক ও জাগতিক চেতনায় সমৃদ্ধ এ দিবসটি পালিত হচ্ছে সমগ্র মুসলিম জাহানে। বিশ্ব মুসলিমের যাপিত জীবন এবং ইসলামের ইতিহাসে দিনটির তাত্পর্য অপরিসীম।

স্মরণে মননেঃ বই তুমি কার by কে জি মোস্তফা

জীবন মানেই যাত্রা। শৈশব থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে, স্থান থেকে স্থানান্তরে, কাল থেকে অন্য কালে। ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সাল। আমি তখন নোয়াখালী জিলা স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। ঢাকায় ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের নির্দয় গুলিবর্ষণ ও ছাত্র নিহতের খবরে সারা দেশ শোকে স্তব্ধ।

আলোয় ভূবন ভরা- লাইবেরিয়াঃ আমেরিকা কেবল নিতেই জানে, দিতে জানে না by কাজী জহিরুল ইসলাম

মনরোভিয়া বিমানবন্দরে আমাদের ডেশ-সেভেন অবতরণ করার আগে নিচে তাকিয়ে রীতিমত ভড়কে যাই। কী আশ্চর্য, আমরা কি পানিতে নামছি? একপাল মেঘ মাঠে চড়ানো মেষপালের মতো আমাদের ঘিরে ধরেছিল ঠিকই। মেঘের পালকে পাশ কাটিয়ে কানাডিয়ান ক্যাপ্টেন নেমে এসেছেন লাইবেরিয়ার মাটিতে।

এই নগরীর দিনরাত্রীঃ এখন ভরা বসন্ত by রেজোয়ান সিদ্দিকী

শীত চলিয়া গিয়াছে। এখন আর খুব বেশি মানুষের গায়ে গরম বস্ত্র নাই। চাদর, মাফলার, সোয়েটার, জ্যাকেট উধাও হইয়া গিয়াছে। ভোরে কিংবা সন্ধ্যায় কোনো কোনো নাগরিকের গায়ে স্যুট দেখা যায়। আর একশ্রেণীর মানুষ আছেন তাহারা বত্সর জুড়িয়া স্যুট-টাই পরিয়া থাকেন।

মন্ত্রী-এমপিরা নিজেদের দিনবদলে ব্যস্তঃ অভিযোগ খোদ সংসদীয় কমিটির

রাখঢাক সত্ত্বেও দুর্নীতি-অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে মন্ত্রীদের বিরুদ্ধে। অথচ আওয়ামী মহাজোট সরকারের বর্ষপূর্তির আগে-পরে প্রধানমন্ত্রী গর্বভরে মন্ত্রীদের কারও বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠেনি বলে তার মন্ত্রিসভাকে ক্লিন সার্টিফিকেট দিয়েছিলেন।

অসহায় অর্থমন্ত্রীর স্বীকৃতিঃ সরকারের চেয়ে সিন্ডিকেট বেশি শক্তিধর!

বাজার নিয়ন্ত্রণ করা নিয়ে সরকার বিস্তর ঢাকঢোল পেটালেও হাত ফসকে বেরিয়ে গেছে নিয়ন্ত্রণের লাগাম। ব্যর্থতার দায় এড়াতে একের পর এক অজুহাত খাড়া করার প্রয়াসও লক্ষ্য করা গেছে। এতদিন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে তাদের আধিপত্য বিস্তার করছে।

জিয়ার মরদেহঃ লাগামহীন নেতৃত্বের বোধোদয় by মোহাম্মদ বেলায়েত হোসেন

মহান আল্লাহপাক তাঁর সব সৃষ্টিতেই ভারসাম্য স্থাপন করেছেন। নতুবা এই মহাবিশ্ব এক মুহূর্তও স্থির থাকতে পারত না। তিনি যেমন ভারসাম্য স্থাপন করেছেন, আবার সব কাজের মধ্যে নির্দিষ্ট মাত্রাও স্থির করে দিয়েছেন। সব কাজেই এই নির্দিষ্ট মাত্রাটি বজায় রাখা সব দায়িত্বশীল মানুষের ও দায়িত্বশীল পদে আসীন ব্যক্তিদের জন্য কর্তব্য।

এবার পার্বত্য চট্টগ্রামে by শাহ আহমদ রেজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাকে কেন্দ্র করে চিরুনি অভিযান পুরোদমে চলমান থাকতেই পার্বত্য অঞ্চলে হঠাত্ সহিংসতা ছড়িয়ে পড়েছে। জনসংহতি সমিতি ও তার প্রতিদ্বন্দ্বী গ্রুপ ইউপিডিএফের পাশাপাশি রাজনৈতিক নেতাদের একটি বিশেষ অংশ সহিংস হাঙ্গামার জন্য সরাসরি সেনাবাহিনীকে দায়ী করেছেন।

মানুষের শত্রুমিত্র- কন্যাদান একটি রাজনৈতিক কর্মসূচি by মাহমুদ শামসুল হক

বৈবাহিক সম্পর্ক স্থাপন করে মসনদ ও মুকুট রক্ষা একটি প্রাচীন রাজনৈতিক রেওয়াজ। প্রতিপক্ষের আক্রমণ থেকে রাজ্য রক্ষা এবং জীবন রক্ষার তাগিদে শর্তসাপেক্ষ সন্ধি স্থাপনের ইতিহাসও প্রাচীন। সন্ধির শর্ত হিসেবে বিজয়ী শাসক-সেনাপতিকে রাজ্যের কিয়দংশ দান, কর প্রদান কিংবা সম্পূর্ণ বশ্যতা স্বীকার করাসহ নারীদানের ঢের দৃষ্টান্ত রয়েছে ইতিহাসে।

বিডিআর বিদ্রোহঃ শহীদ কর্নেল এলাহীর জন্য মা-বাবার আজীবনের আর্তনাদ by হাবিবুর রহমান ও রোকেয়া রহমান

দুর্বিষহ সময়ের একটি বছর পেরিয়ে গেল। এক নির্মম-নিষ্ঠুর অন্তহীন যন্ত্রণা-বর্বরতা আর নিদারুণ পৈশাচিকতার ২৫ ফেব্রুয়ারি থেকে আরেক ২৫ ফেব্রুয়ারি। আমাদের জীবনের সামনে আর ক’টা ২৫ ফেবু্রয়ারি বাকি আছে, জানি না। যতবার এ দিনটি ঘুরে আসবে ততবার সন্তান হারানোর সীমাহীন শোক-দুঃখ-যন্ত্রণা আমাদের জর্জরিত করে তুলবে।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ফেরত যাওয়ার চক্রান্তমূলক প্রহসন by বদরুদ্দীন উমর

বাংলাদেশে এখন ভাষা, সংস্কৃতি, জনগণের গণতান্ত্রিক সংগ্রাম ও তার ঐতিহ্য, এক কথায় মহান বলতে যা কিছু বোঝায়, তার বাণিজ্যিকীকরণ যেভাবে হয়েছে তার চরিত্র ভয়াবহ। একুশে ফেব্রুয়ারি ও বাংলা একাডেমীর বইমেলাকে নিয়ে যা শুরু হয়েছে তাতে বোঝা যায় জনগণের উত্সাহ-উদ্দীপনাকে ব্যবহার করে ঘৃণিত আত্মপ্রচারণা ও বাণিজ্যস্বার্থ সমগ্র পরিবেশকে কি পরিমাণে কলুষিত করেছে।

অবৈধ ভবন ভাঙতে রাজউকের অভিযানঃ গড়ে ওঠার সময় কর্তৃপক্ষ কী করেন?

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবার অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে কোমর কষে নেমেছে। রাজউকের নাকের ডগায় বছর বছর ধরে রাজধানীতে যে সব অবৈধ ভবন তৈরি হয়েছিল এখন সেগুলোই ভাঙার জন্য অভিযান চলছে। বিভিন্ন মহলের চাপ সত্ত্বেও দীর্ঘদিন রাজউক অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনার দিকে সচেতনভাবেই তাকায়নি।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বোমা হামলাঃ নিরাপত্তা ব্যবস্থা যেন ভেঙে পড়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই জানিয়ে বিধান অনুযায়ী তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়েছেন। তাদের কথা কেউ বিশ্বাস করেছিল কিনা জানা না গেলেও বিএনপি নেতাকর্মীরা নেত্রীর নিরাপত্তা নিয়ে যে খুবই উদ্বিগ্ন ছিলেন, সেটা গোপন থাকেনি।

চারদিক-তবু থামেনি বেপরোয়া চলাচল by উদিসা ইসলাম

সকাল সাতটা। আসাদ গেট। স্কুলের পোশাক পরে ঘুমচোখে বাচ্চারা রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে। এক ঘণ্টায় একজন শিশুকেও ফুটওভারব্রিজ ব্যবহার করতে দেখা গেল না। চলন্ত গাড়ির দিকে হাত তুলে গতিরোধ করে এগিয়ে যাচ্ছে সবাই।

সপ্তাহের হালচাল-রাজউকের হলফনামা তাহলে কার জন্য by আব্দুল কাইয়ুম

উত্তরায় প্লট পাওয়ার জন্য একজন সাংসদ যদি মিথ্যা হলফনামা দেন, তাহলে তাঁর নীতিবোধ বলে কিছু থাকে কি? তাঁরা সাংসদ। আইন প্রণেতা। তাঁরা দেশের জন্য আইন করবেন, কিন্তু নিজেরা আইন অনুযায়ী কাজ করবেন না। এই আমাদের দেশ।

অভিমত ভিন্নমত

ছাত্রলীগ এই সরকারের জন্য ছাত্রদলের চেয়েও ক্ষতিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি, নিজেদের মধ্যে মারামারি করে সরকারের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। প্রধানমন্ত্রী স্বয়ং এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

আমার একুশ-বাংলা ভাষা: উচ্চশিক্ষায় প্রয়োগ ও সমস্যা by সৌরভ সিকদার

আমার ভাষাবাংলা ভাষার অনেক অর্জন, এ কথা যেমন সত্য, তেমনই বড় সত্য হচ্ছে, এ ভাষা এখনো পর্যন্ত উচ্চশিক্ষার পূর্ণাঙ্গ বাহন হতে পারেনি। প্রথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাংলা ভাষা মোটামুটি দাপটে তার কর্তৃত্ব বজায় রাখলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধিকাংশ জ্ঞান-শাখায় সে দুর্বল। দুর্বল এ জন্য নয় যে তার বল বা শক্তি নেই।

কঠোর নজরদারির ব্যবস্থা জারি রাখতে হবে-রাজধানীতে ছিনতাই বৃদ্ধি

কিছুদিন ধরে ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত সোমবারের প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের এক-তৃতীয়াংশেরও বেশি সদস্য একুশের বইমেলা, বাণিজ্য মেলা ও এসএ গেমসের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকার সুযোগে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের পরিমাণ বেড়েছে। ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী।

আমরা প্রধান বিচারপতির দিকে তাকিয়ে-বিচারপতিদের সম্পদের বিবরণী

নবনিযুক্ত প্রধান বিচারপতি মো. ফজলুল করিম স্বচ্ছতার স্বার্থে উচ্চ আদালতের বিচারকদের সম্পদের বিবরণী প্রকাশে যে গুরুত্ব আরোপ করেছেন, তাকে আমরা স্বাগত জানাই। অনেক বিলম্বে হলেও এ রকম সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার জন্য প্রধান বিচারপতি ধন্যবাদপ্রাপ্য।

জন্মদিন-জয়তু কবীর চৌধুরী by মোহাম্মদ গোলাম রাব্বানী

৯ ফেব্রুয়ারি, অধ্যাপক কবীর চৌধুরীর ৮৮তম জন্মদিন। আমার ব্যক্তিগত শ্রদ্ধার্ঘ্য কালির আখরে তৈরি করছি। দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাকা তেমন কিছু নয়, কিন্তু সগৌরবে কীর্তিমান থেকে, শুধু তা-ই নয়—সেটা নিরবচ্ছিন্ন থেকে, বেঁচে থাকা আমাদের দেশে বিরল ঘটনা এবং এখানেই তাঁর দীর্ঘায়ুর সার্থকতা। জয়তু, কবীর চৌধুরী।

অর্থনীতি-সরাসরি বিদেশি বিনিয়োগ কি অবদান রাখতে পারে? by রিজওয়ানুল ইসলাম

কিছুদিন আগে একজন জ্যেষ্ঠ মন্ত্রী মন্তব্য করেছিলেন, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের লাভ দেশ থেকে বাইরে নিয়ে যেতে চাইলে আপত্তি করা উচিত নয়। এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ হলো, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ এতই গুরুত্বপূর্ণ যে তা থেকে প্রাপ্ত লাভ বিদেশে চলে গেলেও এ ধরনের বিনিয়োগকে স্বাগত জানানো উচিত।

আমার ভাষা আমার একুশ-ভাষানীতি ও পরিকল্পনা কেন জরুরি by সৌরভ সিকদার

‘জাতীয় শিক্ষানীতি’ সাম্প্রতিককালে আমাদের কাছে খুব পরিচিত বিষয়। কিন্তু ‘ভাষানীতি’ সম্পর্কে তেমন ধারণা হয়তো আমাদের অনেকেরই নেই। যেমন শিক্ষা নিয়ে সুনির্দিষ্ট কিছু নীতিমালা ও কার্য-পরিকল্পনা হচ্ছে শিক্ষানীতি, তেমনি আমাদের দেশের ভাষা-পরিকল্পনা ও ভাষাবিষয়ক কার্যক্রম যে নীতির আলোকে তৈরি করা হয়—তাই ভাষানীতি।

সাম্প্রদায়িকতা-শাহরুখের ওপর শিবসেনার রোষ by রাম পুনিয়ানি

পক্ষকাল আগে নন্দিত অভিনেতা শাহরুখ খান বলেছিলেন, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়দের আইপিএল ক্রিকেট লিগে খেলা থেকে নিবৃত করা উচিত হবে না। এ কথার জের ধরে স্থানীয় শিবসেনা সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা শাহরুখের সমালোচনায় নামে, তাঁর ছবি মাই ন্যাম ইস খান-এর পোস্টার ছিঁড়ে ফেলে,

বাঘা তেঁতুল-সংবর্ধনা ও কুলখানি by সৈয়দ আবুল মকসুদ

একটি-দুটি ঘটনাই একটি দেশের একটি সময়ের সামগ্রিক পরিস্থিতির পরিচয় বহন করে। দেশটির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও শাসনপদ্ধতির অবস্থা তা থেকে জানা যায়। কোনো মন্ত্রী বা সংসদ সদস্যের তাঁর এলাকায় আগমন উপলক্ষে সংবর্ধনা অথবা কোনো সরকারি কর্মকর্তার মায়ের কুলখানির অনুষ্ঠান বিশ্লেষণ করলেই

অরণ্যে রোদন-জিব দিয়ে যেন নাক না ভাঙি by আনিসুল হক

কম কথার মানুষই শ্রেষ্ঠ মানুষ, বলেছেন শেক্সপিয়ার। কথা জিনিসটা যে খুবই মূল্যবান, আর নীরবতা ও কম কথা বলা যে তার চেয়েও মূল্যবান—এই নিয়ে গত এক বছরে একাধিক লেখাই এই প্রথম আলোয় এই ক্ষুদ্র লেখকই লিখেছে। অরণ্যে রোদন কলামের আর কিছু সার্থক না হোক, নামকরণটা সার্থক বটে।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-আনন্দ মোহনের ঘটনা

৩০ জানুয়ারি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শতবর্ষপূর্তি উৎসবে বিশৃঙ্খলা ও মেয়েদের লাঞ্ছিত করার যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তা এখন প্রকাশ পেতে শুরু করেছে। ঘটনার পর কোনো সংবাদমাধ্যমে তা প্রকাশিত না হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকের প্রথম ও প্রধান কর্তব্য হলো সত্য প্রকাশ।

সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করুন-জনপ্রশাসনে সামরিক কর্মকর্তা

বেসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অবসরপ্রাপ্ত ও কর্মরত সামরিক কর্মকর্তাদের নিয়োগের প্রচলন আগেও ছিল। কিন্তু এই প্রবণতার ক্রম বৃদ্ধি আমাদের উদ্বিগ্ন করে তুলছে। বর্তমান সরকারের গত এক বছরে এ রকম নিয়োগ পেয়েছেন ১২২ জন, আর বিগত সরকারের আমলে পেয়েছিলেন ৮২ জন।

ভালোবাসা by আহসান হাবীব

মামুনের প্রেমে পড়াটা এ মুহূর্তে খুবই জরুরি হয়ে পড়েছে। কী করা যায় বল তো? সে তার ছোট ভাই আবু হেনার কাছে পরামর্শ চায়। তারা পিঠেপিঠি দুই ভাই বলে বেশ বন্ধুর মতোই। এত তাড়াহুড়োর কী আছে!
বাহ, ১৪ ফেব্রুয়ারি চলে এল...বন্ধুরা সবাই বান্ধবী নিয়ে ঘুরবে আর আমি...।

দাম্পত্য জীবনের রহস্য কী?

ভালোবাসা দিবসের বিশেষ সংখ্যা উপলক্ষে এ দেশের খ্যাতনামা তারকা দম্পতিদের একটি বিশেষ প্রশ্ন করা হয়েছিল রস+আলোর পক্ষ থেকে। কীভাবে তাঁরা সংসারজীবনের এতটা পথ পাড়ি দিয়েছেন, এর রহস্যটাই বা কী? তদন্ত প্রতিবেদন কী বলে, চলুন, জেনে নিই।

ভ্যালেন্টাইনস কাব্য by দন্ত্যস রওশন

ছ্যাঁক খেয়েছি
করিনা শোক
আবার একটা
উপায় হোক!

রসকীয়-আহ! ভালোবাসা

কদিন পরই ভালোবাসা দিবস। আহা! ভালোবাসা, প্রেম—এ শব্দগুলো শুনলেই কেমন কেমন যেন লাগে। ভালোবাসা না থাকলে তো কোনো কিছুই হতো না। এই ভালোবাসা নিয়ে কবিতা লিখতে লিখতে কত কবির ঝাঁকড়া চুলভর্তি মাথা যে স্টেডিয়ামে পরিণত হয়েছে তার কোনো হিসাবই নেই। সারা জীবন প্রেমের গল্প লিখে নিজের জন্য একটা প্রেমও জোগাড় করতে পারেনি, এমন লেখকের সংখ্যাও খুব একটা কম নয়।

চারদিক-বাইক্কা বিলে পাখির আসর by আকমল হোসেন নিপু

ঢাকা-সিলেট মহাসড়কের পেট থেকে গ্রামের দিকে ঢুকে গেল একটি গ্রামীণ পাকা সড়ক। দুপাশে বাঁশঝাড়, দেশি-বিদেশি গাছের সারি। ফাঁকে ফাঁকে কাঁচা-পাকা ঘর। গ্রামের পথ পেরিয়ে বেশ কিছু দূর যাওয়ার পর হঠাত্ চোখের সামনে খুলে যায় খোলা প্রান্তর। দূরে দূরে গ্রামগুলো দাঁড়ানো।

রাজনীতি-সরকারের দুই আপদ: ছাত্রলীগ ও দলীয়করণ by সোহরাব হাসান

১৩ মাসের মাথায় এসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সবচেয়ে বড় সমস্যা কী? কেউ বলবেন নিত্যপণ্যের দাম কমাতে না পারা। কেউ বলবেন বিনিয়োগে মন্দা। আবার কারও উত্তর হতে পারে অদক্ষ-অনভিজ্ঞ মন্ত্রিসভা।

আমার ভাষা আমার একুশ-গণমাধ্যমে বাংলা ভাষা: স্বাধীনতার সীমানা by সৌরভ সিকদার

ভাষা যে আমাদের প্রত্যহিক জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান, এ কথা অস্বীকার করার উপায় নেই। মানবসভ্যতার উন্নয়ন ও অগ্রগতির মূলে রয়েছে এই ভাষা। ভাষা হচ্ছে মানুষে মানুষে যোগাযোগের প্রধান মাধ্যম। গণমাধ্যম হলো একসঙ্গে বহু মানুষ তথা গণমানুষের কাছে তথ্য-সংবাদ-বাণী-ছবি প্রভৃতি পৌঁছানোর মাধ্যম।

দেশহীন মানুষের কথা-আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছিলাম by সঞ্জীব দ্রং

মাঝে মাঝে মনে হয় জীবন কত সুন্দর। আমরা আমাদের আসকিপাড়া গ্রামে প্রতিবছর ওয়ান্না উত্সব পালন করি। গ্রামের কৃষক, খেটেখাওয়া নারী-পুরুষ সবাই এতে অংশ নেন। সারা দিন তাঁরা আনন্দে-উত্সবে-নাচগানে মেতে ওঠেন, ঢোল-দামা-বাদ্য বাজান, তাত্ক্ষণিক বানিয়ে বানিয়ে গান করেন। পানাহার করেন।

‘বিপন্ন বোটানিক গার্ডেন’ by দ্বিজেন শর্মা

শিরোনামটি ছিল ডেইলি স্টার প্রত্রিকার ১ ফেব্রুয়ারি, ২০১০ তারিখের শীর্ষ সংবাদ সংবাদ শিরোনাম।
বোটানিক গার্ডেনের মধ্য দিয়ে একটি ড্রেজিং পাইপলাইন বসানো নিয়ে উত্তপ্ত বঙ্গানুবাদ আসলে এ ধরনের উদ্যান সম্পর্কে সব সরকারের স্বল্প জ্ঞান ও চিরাচরিত ঔদাসিন্যেরই বহিঃপ্রকাশ, যারা একে বিনোদন-উদ্যানের অধিক কিছু ভাবে না।

সরল গরল-রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে বিতর্ক by মিজানুর রহমান খান

জেলা জজদের উচ্চমর্যাদায় উন্নীত হওয়ায় অনেকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে অবাক হওয়ার কিছু নেই। তাঁদের অনেকের বক্তব্যে মনে হয়েছে, এটা না হলেও তো চলে! লক্ষ করার বিষয় হলো, হাইকোর্টের রায়ের আগে তাঁদের এ কথা কখনো মনে হয়েছে বলে জানা যায় না। আকবর আলি খান একে শুধুই দাওয়াত দেওয়ার বিষয় হিসেবে দেখেছেন।

ঘরের শত্রু বিভীষণ সামলান-হাটে হাঁড়ি ভাঙল ছাত্রলীগ

মিষ্টির হাঁড়ি নিয়ে কাড়াকাড়িরও একটা নিয়ম হলো, হাটে হাঁড়ি না ভাঙা। ছাত্রলীগ এবার সেটাই করেছে। ভোলা শহরে তারা মিছিল করে, সভা বসিয়ে, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তালা দিয়ে নেতাদের টেন্ডারবাজির প্রতিবাদ করেছে। পরিহাস এই যে, দুর্নীতির ভাগ না পাওয়াই তাদের প্রতিবাদে নামিয়েছে।

বাজারে নজরদারি বাড়াতে হবে-চালের মূল্য বৃদ্ধি

ধানের ভালো ফলন সত্ত্বেও গত এক বছরে মোটা চালের মূল্য ছয় শতাংশ বৃদ্ধিকে মোটেই স্বাভাবিক বলা যায় না। চিকন চালের মূল্য বৃদ্ধি পেয়েছে আরও বেশি। চালের দাম কমাতে সরকার খোলাবাজারে প্রতি কেজি চাল ২২ টাকায় বিক্রি করলেও বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েনি।

অসাম সেলসম্যান by বিশ্বজিৎ দাস

‘আমাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিন তো।’ ছেলেটি বলল।
ভরদুপুর। খরিদ্দার তেমন একটা নেই বললেই চলে।
‘ফ্যামিলি মেগা শপ’-এর জুনিয়র সেলসম্যান তিলক বসে বসে ঝিমোচ্ছিল। হঠাৎ ঝিমুনি কেটে গেল।
‘দিন না।’ আবার বলল কিশোর।

উন্নতির আলোয় ভাসছে দেশ কিন্তু...

অনেক বছর আগে একবার এক রাজনীতিবিদ তাঁর বক্তৃতার সময় একটি গল্প বলছিলেন:
‘এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বললেন, এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়।’

গুণীজন কহেন

একজন নারীকে সামলানোর দুটি উপায় আছে, তার একটিও কেউ জানে না।
ফ্রাংক ম্যাককিনি হুবার্ড, মার্কিন কার্টুনিস্ট
সবাই একদিন মরবে। তাদের শুধু একটু সময় দিন।

রসকারণ-পাখিরা গাছের ডালে বসে ঘুমায় কীভাবে? by আব্দুল কাইয়ুম

এটা সম্ভব হয় পাখিদের বিশেষ ধরনের পায়ের পাতা ও লম্বা নখযুক্ত আঙুলের জন্য। তাদের পায়ের পাতার নিচের দিকে ‘ফ্লেক্সার টেন্ডন’ নামের একগুচ্ছ শিরা থাকে, যেগুলো গাছের ডাল বা অন্য কোনো বসার স্থানের সঙ্গে পায়ের পাতার স্পর্শচাপের প্রতিক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে আঙুলগুলোকে শক্ত করে আঁকড়ে ধরতে সাহায্য করে।

কর্তৃপক্ষকে ভাবতে হবে এখনই-বৃষ্টির দিনে রাস্তা কাটা

হাঁ, ভাই! এ এক চরম ক্লাইমেক্স! মেঘলা আকাশ, বৃষ্টির দিন! কী রোমান্টিক সিকোয়েন্স! কিন্তু এমন রোমান্টিক আবহে রাস্তায় কেন এত জ্যাম? রাজপথে কেন যাচ্ছে না হাঁটা? হাঁ, ভাই! জ্যাম তো থাকবেই। কারণ, একযোগে সারা ঢাকায় মহাসমারোহে চলছে রাস্তা কাটা... কাটা...কাটা...! ঢাকা সিটি করপোরেশন প্রযোজিত, ওয়াসা পরিচালিত রাস্তা কাটা...কাটা...কাটা...! প্রতিবছর বৃষ্টিতে আমরা এই অভিনব চিত্র দেখতে পাই।

চারদিক-ভোলা শহর পাখির শহর by নেয়ামতউল্যাহ

মেঘনায় মাছ ধরে জেলে। সে মাছে ভাগ বসাচ্ছে পাখি। এক-দুটি পাখি নয়, শত শত পাখি। মেঘনার মাঝে জেগে ওঠা সবুজ ফসলের চরে যেতে ইঞ্জিনের নৌকায় যেতে দেখা যায় সে পাখির ঝাঁক। উড়ালপাখি সাঁতরে যাচ্ছে মাথার ওপর দিয়ে। ডুবোচরে জেলেরা খুঁটি জাল আর মশারি জালে মাছ ধরে।

স্থানীয় সরকার-পথহারা দশা থেকে মুক্তি কবে? by আলী ইমাম মজুমদার

ঔপনিবেশিক ব্রিটিশ শাসন আমাদের যত ধরনের শোষণই করে থাকুক না কেন, তারা তাদেরই প্রয়োজনে কিছুসংখ্যক প্রতিষ্ঠান তৈরি করেছিল, যা এ দেশে আধুনিক শাসনব্যবস্থার ভিত রচনা করেছে। অনেকটা তাদেরই প্রেরণায় তাদের শাসনের শেষ দিকে গড়ে ওঠে উপমহাদেশের রাজনৈতিক দলগুলো।

এই বৈশাখে-তপন তাপে গ্রীষ্ম-বন্দনা by মাহবুব আলম

এই গরমের দেশে বসন্ত এসেই যাই-যাই করে। না গিয়ে যে উপায়ও নেই। চৈত্রের শুরুতেই আকাশ থেকে আগুন ঝরে। ‘আল্লাহ ম্যাঘ দে, পানি দে...’ এমনি দহন দিনের শেষে বিকেলের ছায়া নামে ঘন হয়ে। ঝোড়ো বাতাস, বজ্র গর্জন আর বৃষ্টির গন্ধ মেখে তখন এসে ছড়ায় বৈশাখ।

পাঠকের মন্তব্য: অনলাইন থেকে-খবর পড়া আর স্নায়ুর পরীক্ষা দেওয়া সমার্থক হয়ে উঠছে

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

আমাদের সামর্থ্য বাড়াতে হবে by মোহাম্মদ হুমায়ুন কবির

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাঁর এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ও প্রতিক্রিয়া ফেলতে পারে, তা বিশ্লেষণ করেছেন সাবেক পররাষ্ট্রসচিব ও প্রবীণ কূটনীতিক ফারুক চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ ঘটনা।

নির্ভরশীলতা নয়, চাই সহযোগিতা by ফারুক চৌধুরী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাঁর এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ও প্রতিক্রিয়া ফেলতে পারে, তা বিশ্লেষণ করেছেন সাবেক পররাষ্ট্রসচিব ও প্রবীণ কূটনীতিক ফারুক চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির

আক্রমণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক-সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা যে একজন সৎ সাংবাদিকের দায়িত্ব, সেই সহজ সত্যটি ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা প্রায়শ স্বীকার করতে চান না। তাঁদের অদ্ভুত আবদার, তাঁরা শত অন্যায় করলেও সাংবাদিকেরা লিখতে পারবেন না, কেবল তাঁদের নামে জয়ধ্বনি দিয়ে যাবেন।

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল-হিলারির তাৎপর্যপূর্ণ সফর

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর কূটনৈতিক, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক তথা সার্বিক বিবেচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বাংলাদেশের অনুকূলে গুরুত্বপূর্ণ ফলাফল আনবে বলে আশা করা যায়। তিনি বেইজিং থেকে ঢাকা এসেছেন, এরপর কলকাতা হয়ে দিল্লি যাচ্ছেন।

খাদ্যের মূল্যস্ফীতি কমেছে-এই প্রবণতা ধরে রাখতে হবে

দীর্ঘদিন দুই অঙ্কে থাকার পর গত মাসে মূল্যস্ফীতি এক অঙ্ক বা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাপনে কতটা বিরূপ প্রভাব বিস্তার করেছে, এর ব্যাখ্যা-বিশ্লেষণ নতুন করে নিষ্প্রয়োজন।

নতুন দিগন্ত উন্মোচন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো গতিশীল হোক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাস প্রতিরোধ, বঙ্গোপসাগরের নিরাপত্তা, সামরিক বাহিনীর আধুনিকায়ন,

পবিত্র কোরআনের আলো-আল্লাহ ছাড়া অন্য যাদের উপাস্য বানানো হয় তারা সেদিন তা অস্বীকার করবে

২৮. ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিয়ান ছুম্মা নাক্বু-লু লিল্লাজি-না আশরাকূ মাকানাকুম আনতুম ওয়া শুরাকা-উকুম, ফাযাইয়্যাল্না-বাইনাহুম ওয়া ক্বা-লা শুরাকা-উহুম মা কুনতুম ইয়্যানা-তা'বুদূন। ২৯. ফাকাফা-বিল্লাহি শাহীদান বাইনানা ওয়া বাইনাকুম ইন কুনতুম আ'ন 'ইবাদাতিকুম লাগাফিলীন।

গণতন্ত্রের জন্য অশনিসংকেত by শামসুল আরেফিন খান

কথিত আছে, বলশেভিক বিপ্লবের আগে রুশ সম্রাটের সব ক্ষমতার চাবিকাঠি ছিল সম্রাজ্ঞীর মুঠোর মধ্যে। আর পরমা সুন্দরী সেই সম্রাজ্ঞী স্বয়ং যার মুঠোয় আবদ্ধ থাকতেন, তাঁর ইতিহাসখ্যাত নাম ছিল রাসপুতিন। তিনি ছিলেন অলক্ষ্যে বিধাতা পুরুষ। তাঁর কথায় বাঘ আর মহিষ নাকি একঘাটে জল খেত।

হিলারির সফর দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করবে by শাহজাহান মিয়া

দেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। তবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চলতি মাসের প্রথম সপ্তাহটি দেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। কারণ, বিশ্বের একমাত্র পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ৫ মে দুপুর ১টায় বাংলাদেশে আসেন।

চরাচর-একজন জনগণমন অধিনায়ক by মো. মুজিবুর রহমান

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক। শহীদ আহসান উল্লাহ মাস্টারের সঞ্চয় শুধু মানুষের ভালোবাসা। মাদক ব্যবসায়ী-সন্ত্রাসীদের বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের সঙ্গে আপস করেননি যে ব্যক্তিটি, যিনি মাথা উঁচু করে দাঁড়ানো একজন মানুষ ও রাজনীতিবিদ। সেই ব্যক্তি প্রাণ হারালেন ঘাতকচক্রের হাতে।

বাংলাদেশের সঙ্গে হিলারির সম্পর্ক নতুন নয় by আবুল হাসান চৌধুরী

প্রথম কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশের পরিচিতি নতুন নয়। তাঁর সঙ্গে বাংলাদেশের রয়েছে দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন ১৭ বছর আগে। এ সময়ে তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখতে এসেছিলেন।

নিত্যজাতম্-হে ক্ষণিকের অতিথি by মহসীন হাবিব

স্বল্প সময়ে, অল্প কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ সফর করে গেলেন বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ পর্যায়ের তিন নেতা। বাংলাদেশের জন্য এ এক বিরল ঘটনা। কোনো আন্তর্জাতিক সম্মেলন ছাড়া বাংলাদেশে কখনো কয়েক ঘণ্টার ব্যবধানে এমন উচ্চ পর্যায়ের নেতারা সফর করতে আসেননি।

সংলাপ হোক আপন তাগিদে

বাংলাদেশ সফরের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গণতন্ত্র এগিয়ে নিতে রাজনৈতিক সংঘাতমুখর পরিস্থিতি দূর করতে সংলাপে বসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিফোনে অভিমত জানিয়েছেন পাঠকরা।

বিনম্র চরিত্রের রাজনীতিক by এনামুল হক

শহীদ আহসান উল্লাহ মাস্টার_ বিনম্র চরিত্রের এই রাজনীতিক কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। আজ ৭ মে। ৮ বছর আগে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের এ নেতা ঘাতকচক্রের ব্রাশফায়ারে শহীদ হন। সমাজকে বড় করে দেখতে হলে মানুষকে বড় করে দেখতে হবে আর সেই মানুষই বড় সম্মান করে আহসান উল্লাহকে তার নামের সঙ্গে একটি বিশেষণ জুড়ে দিয়েছিল 'মাস্টার'।

মানবকল্যাণে প্রভু জগদ্বন্ধু by সুবল চন্দ্র সাহা

ঊনবিংশ শতাব্দীর শেষ পর্ব। তৎকালীন ভারতে একদিকে প্রাচীনপন্থিদের ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, জাতিভেদপ্রথা প্রভৃতি মাথাচাড়া দিয়ে উঠেছিল; অন্যদিকে পাশ্চাত্যের ভাবধারার নব্য শিক্ষিত উগ্রপন্থিদের বিদেশিয়ানা সমাজ জীবনে ডেকে এনেছিল বিপর্যয়। হিংসার আস্ফালন ও প্রবৃত্তির প্রাবল্যে গোটা সমাজ জীবনকে জরাগ্রস্ত ব্যাধির মতো হতাশ করে তুলেছিল।

কেন্দ্রীয় ব্যাংক-মূলধারা বজায় রেখেই গণমানুষের পাশে by তৌফিক আহমদ চৌধূরী

তিন বছরে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বাংলাদেশের অর্জন অনেক। এ অর্জনের পেছনে মূল চালিকাশক্তি বাংলাদেশ ব্যাংক। এ রকম একটি ব্যাংকিং পরিবেশে কেন্দ্রীয় ব্যাংককেই এগিয়ে আসতে হয়। এটাই কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমূলক উদ্যোগ

সমকালীন প্রসঙ্গ-সংলাপে জনগণ আশ্বস্ত হবে by ইমতিয়াজ আহমেদ

হিলারি ক্লিনটন যেসব কথা বলে গেছেন সেটা কি নতুন কিছু? এখানের বিরোধী দল, সিভিল সোসাইটি, গণমাধ্যম এমনকি শাসক মহাজোটের শরিকরাও বারবার একই কথা বলছেন। বিরাজমান রাজনৈতিক অস্থিরতায় তাদের উদ্বেগ রয়েছে। হরতাল সমর্থন কেবল প্রধান বিরোধী দলই করে থাকে_ অন্যরা বিরুদ্ধে। সংলাপের প্রসঙ্গ তিনি বলেছেন।

অলস বিদ্যুৎকেন্দ্র-ভাবিয়া করিও কাজ

সারাদেশে যখন গড়ে দেড় থেকে দুই হাজার মেগাওয়াট ঘাটতি, তখন সরকারি-বেসরকারি ২১টি সচল বিদ্যুৎকেন্দ্র কেন অলস বসিয়ে রাখা হয়েছে তার উত্তর রয়েছে পুরনো আপ্তবাক্যটিতে। বস্তুত বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর যখন নির্বিচারে ভাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে উৎসাহ জোগাচ্ছিল, অনেকেই হুশিয়ারি উচ্চারণ করেছিলেন_ ভাবিয়া করিও কাজ।

হিলারির আহ্বান-জনপ্রত্যাশারই প্রতিধ্বনি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের ঢাকা সফরে অংশীদারিত্ব সংলাপের যৌথ ঘোষণাটিই আনুষ্ঠানিক অর্জন_ সন্দেহ নেই। এ সংলাপের আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে বার্ষিক বৈঠকের বিষয়টিও দুই দেশের ক্রমনিবিড়মান সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে।

আরব বসন্তের প্রেক্ষাপটে জর্দান

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গত মার্চ মাসের মাঝামাঝি জনাতিনেক বন্ধু এবং তাদের পরিবারসহ মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জর্দানে নিছক ভ্রমণের জন্য গিয়েছিলাম। আমাদের সফরের স্থায়িত্ব ছিল প্রায় ৯ দিন। তবে এই কয়েক দিনের মধ্যে আমরা সফর করেছি দক্ষিণে আকাবা থেকে উত্তরে জেরাস পর্যন্ত।

প্রাণ-সংহারের লাইসেন্স!

ব্রিটিশ রহস্য-লেখক ইয়ান ফ্লেমিংয়ের বিখ্যাত সৃষ্টি জেমস বন্ড। জেমস বন্ড সিরিজের বইগুলো আমাদের দেশেও পাঠকপ্রিয়। এই সিরিজের অনেক কাহিনী নিয়ে সিনেমা হয়েছে। সে রকমই একটা সিনেমার নাম ছিল 'লাইসেন্স টু কিল'। টিমোথি ডালটন অভিনীত সিনেমাটির মতোই বাংলাদেশের গাড়িচালকরা যেন মানুষের প্রাণ-সংহারের লাইসেন্স নিয়ে বসে আছেন।

চরমপন্থীরা আবার সক্রিয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সশস্ত্র চরমপন্থীদের তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে। গত শতকের শেষ দশকে এই অঞ্চলে চরমপন্থী দলগুলোর তৎপরতা চরম পর্যায়ে চলে গিয়েছিল। ওই সময়ের শাসকদলের স্থানীয় নেতৃত্বের প্রকাশ্য পৃষ্ঠপোষকতায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল চরমপন্থী দলগুলো।

পবিত্র কোরআনের আলো-তালাকপ্রাপ্ত স্ত্রীকে দেওয়া সম্পদ ফিরিয়ে নেওয়া যাবে না

২০. ওয়া ইন আরাদ্তুমু ছ্তিবদা-লা যাওজিম্ মাকা-না যাওজিন ওয়া আ-তাইতুম ইহ্দা-হুন্না কি্বনত্বা-রান ফালা-তা'খুযূ মিনহু শাইয়ান; আতা'খুযূনাহূ বুহ্তা-নান ওয়া ইছমাম্ মুবীনা। ২১. ওয়া কাইফা তা'খুযূনাহু ওয়া ক্বাদ আফদ্বা বা'দ্বুকুম ইলা বা'দ্বিন ওয়া আখায্না মিনকুম্ মীছা-ক্বান গালীযা।

চরাচর-কার্পাস তুলার দ্যুতি by আলম শাইন

পৃথিবীকে বেষ্টন করে যে বলয়াকার এলাকা ৩৭ ডিগ্রি উত্তরে এবং ৩৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের [লেটিচুড (Latitude)com] মধ্যে অবস্থিত, সেই এলাকায় তুলাগাছ বেশি উৎপন্ন হয়। সাধারণত উষ্ণমণ্ডল ও তার কাছাকাছি অঞ্চলে প্রচুর তুলা চাষ হয়। তুলাগাছকে প্রাচীনকালে 'সূর্যকন্যা' নামে ডাকা হতো।

স্মরণ-টি আলী স্যার : আলো ছড়িয়ে গেছেন

টি আলী স্যার শিক্ষাকেই ব্রত করেছিলেন। স্কুলটাকে করেছিলেন তপস্যার কেন্দ্র। ছাত্রদের করেছিলেন সন্তানতুল্য। আর এ ব্রতটাকে বাস্তব করতে নিজের সংসার, স্ত্রী-সন্তানকে প্রায় ত্যাগ করতে হয়েছিল গুণী এই শিক্ষাগুরুকে। ছয় সন্তানের মৃত্যু হয়েছে প্রায় চিকিৎসা ছাড়াই।

সদরে অন্দরে-ওরা কবে মানুষ হবে by মোস্তফা হোসেইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে রক্তগঙ্গা বয়ে গেল চুয়াত্তরে। কী অবাক কাণ্ড! বঙ্গবন্ধুর স্নেহধন্য ছাত্রলীগ নেতারাই খুনের আসামি! শফিউল আলম প্রধান, আনিসুর রহমান, বাবু, মণ্ডল, আব্বাসউদ্দিন আফসারী, ইশতিয়াক চৌধুরী সেলিম, বগুড়ার সেলিম, মোস্তফা আলী খোকন, কবিরুল ইসলাম কাঞ্চন, মুজিবুল হাসান কিসলু, হেমায়েতউদ্দিন মোল্লা,

ইতিউতি-ভারতে দুর্নীতি এখন আকাশছোঁয়া by আতাউস সামাদ

ভারতের গণতন্ত্র ও পার্লামেন্ট নিয়ে পাকিস্তানি শাসনামলেও আমাদের মধ্যে আগ্রহ যিছল অনেক। এর প্রধান কারণ ছিল যে একই সময়ে উপনিবেশবাদী ব্রিটেনের অধীনতা থেকে মুক্তি পেলেও যখন ভারতে গণতান্ত্রিকভাবে সংবিধান তৈরি করে সাধারণ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠা করে দেশ চালানো হচ্ছে,

ঘরবাড়ি গেছে নদীতে, জীবন গেল ট্রাকে

ছয়-সাত বছর আগে মেঘনা নদীর করাল গ্রাসে বসতবাড়ি, ফসলি জমি হারান সেলিম শেখ (৪৫)। বেড়িবাঁধসংলগ্ন রাস্তার পাশে সরকারি জমিতে ঘর তুলে থাকতেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে। দিনমজুরি করে কোনোমতে চলছিল সংসার।
ওই সংসার ও পরিবার কোনোটি আর নেই।

সমাপনী-প্রগাঢ় হলো রবীন্দ্রবন্ধন by জাহীদ রেজা নূর

ছিমছাম টানটান এক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান ছিল এটা। আয়োজন করেছিল বাংলাদেশ ও ভারত যৌথভাবে। গত বছরের ৬ মে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অনুষ্ঠানমালার সমাপ্তির ঘোষণা এল মঞ্চ থেকে। সেই সঙ্গে রবীন্দ্রনাথের ১৫১তম জন্মবার্ষিকী উদ্যাপনও হয়ে গেল।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৮৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। কাজী নূরুজ্জামান, বীর উত্তম সাহসী এক সেক্টর কমান্ডার ১৯৭১ সালের ২৫-২৬ মার্চ। পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞ দেখে ৪৬ বছর বয়সী কাজী নূরুজ্জামান নিজেকে স্থির রাখতে পারেননি। ঢাকা থেকে ৩০ মার্চ উপস্থিত হন ময়মনসিংহে।

ইউনিপেটুইউর এমডি ও জিএম গ্রেপ্তার, থানায় শত শত গ্রাহক

বোরকা পরা এক নারী মোহাম্মদপুর থানার বন্ধ কলাপসিবল ফটকে মাথা ঠুকে চিৎকার করছিলেন, ‘ওদের ফাঁসি দেন, নাইলে আমাগো কাছে দ্যান। ওগো কন, আমাগো ট্যাকা ফেরত দিতে।’ তাঁর চারপাশে ছিল ক্ষোভে ফেটে পড়া এ রকম আরও অনেক মানুষ।

‘গুম’ হয়ে যাক গুম by আসিফ মেহ্দী

হাবুচন্দ্র রাজা বলেন, ‘করব নতুন আইন’,
গাবুচন্দ্র মন্ত্রী বলেন, ‘ফ্যান্টাস্টিক, ফাইন!’
হাবু বলেন, ‘গাবু,

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজ

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে।

খালেদা জিয়াকে বললেন প্রণব মুখার্জি-তিস্তা চুক্তির জন্য জাতীয় ঐক্যের চেষ্টা করছে ভারত

বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি করতে ভারতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ঐক্য গড়ে তোলা সম্ভব হলে এই চুক্তি করা হবে। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ কথা বলেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে।

প্রণব মুখার্জির ঢাকা সফর-২০ কোটি ডলার ঋণ অনুদান হিসেবে গণ্য করবে ভারত

বাংলাদেশকে দেওয়া ১০০ কোটি ডলার ঋণ-সুবিধার মধ্যে ২০ কোটি ডলার অনুদান হিসেবে গণ্য করবে ভারত। এই ঘোষণা দিয়েছেন সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। বাংলাদেশের সঙ্গে সম্পাদিত ভারতের সব চুক্তি দ্রুত বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন তিনি।

অগ্রগতি ধরে রাখতে টেকসই গণতন্ত্র দরকার: হিলারি-তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের পক্ষে ড. ইউনূস ও আবেদ

সংঘাত এড়াতে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন দেশের দুই বিশিষ্ট ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস ও ফজলে হাসান আবেদ। আর আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশে যে অগ্রগতি হচ্ছে, তা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রকে টেকসই করার ওপর জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

নীরব ঘাতকঃ ওথেলো সিনড্রম by ডা. মোহিত কামাল

রাহি ও তুহিনের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর। এরই মধ্যে অমূলক এক সন্দেহ যেন চেপে ধরেছে রাহিকে। সন্দেহের বর্শবর্তী হয়ে প্রায়ই রেগে থাকেন রাহি। কথাবার্তায় বিরক্তির ছাপ স্পষ্ট। দিন দিন তুহিনকে নিয়ে তার সন্দেহের মাত্রা বেড়েই চলেছে।

বাজেটে কৃষি উৎপাদন ব্যয় হ্রাস ও লাভজনক বিক্রির নিশ্চয়তা দাবি

আগামী বাজেটে কৃষি উপকরণ ও উৎপাদন ব্যয় হ্রাস, কৃষি পণ্যের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করা এবং কৃষিপণ্যের জন্য একটি বাজার ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেছেন দেশের কৃষকরা।