Monday, May 14, 2012

চারদিক-সুবর্ণজয়ন্তীর মহড়া হলো ল্যাবরেটরি স্কুলে by ফেরদৌস ফয়সাল

টিফিনের সময়ে ঢাকা কলেজের পুকুরে নেমে গোসল করা, ফিরে এসে শিক্ষকের হাতে মার খাওয়া কিংবা নির্দিষ্ট সময়ে যাঁরা স্কুলের সমাবেশে (অ্যাসেম্বলিতে) উপস্থিত হতেন না, দেরি করে ক্লাসে ঢুকতেন, তাঁরাও ১৯ মার্চ সকাল ১০টায় প্রিয় স্কুল প্রাঙ্গণে অ্যাসেম্বলিতে উপস্থিত হয়েছেন।

পানি-সংকট-ন্যায়ভিত্তিক পানি ব্যবস্থাপনাই টেকসই পথ by জহির উদ্দিন চৌধুরী

পানি অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতির অন্যতম চাবিকাঠি। টেকসই উন্নয়নের স্বীকৃত পদ্ধতি হলো ভবিষ্যত্ প্রজন্মের স্বার্থ ক্ষুণ্ন না করে বর্তমান প্রয়োজন ও আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা। বর্তমান প্রয়োজন মেটাতে গিয়ে অন্যের এবং পরিবেশের ক্ষতি করা যাবে না। পানি ব্যবস্থাপনায় অধিকাংশ ক্ষেত্রে এই সংযম অনুসৃত হচ্ছে না।

তথ্য অধিকার-আইনের প্রয়োগ ও বাস্তবতা by সানজিদা সোবহান

আজ ২৯ মার্চ ২০১০ সাল; গত বছরের এই দিনে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন গৃহীত হয়। তথ্য অধিকার আইন প্রণয়নের মাধ্যমে সরকার নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আইনের ২ ধারায় যাঁরা তথ্য প্রদান করবেন,

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-ভিওআইপি ছড়িয়ে দিন by পল্লব মোহাইমেন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যখন প্রতিষ্ঠিত হয়, তখন কর্তাব্যক্তিদের মুখে শোনা গিয়েছিল যে এই কমিশন নিয়ন্ত্রক নয় বরং কাজকে সহজ করার ভূমিকায় অর্থাৎ ফ্যাসিলিটেটর হিসেবে অবতীর্ণ হবে। আজও হয়তো সে কথা বলেন তাঁরা।

পরিবেশ-এ কী সমাপন! by দ্বিজেন শর্মা

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফ্লোরা ও ফ্যনা প্রকল্প, বাংলাদেশ জীব-ইতিহাস জ্ঞানকোষের প্রকাশনা অবশেষে সরকারি আমলাতান্ত্রিক জটিলতার গাঁটে আটকা পড়ে গেল। সরকারি অনুদানে ইতিপূর্বে এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া ও ‘বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা’ অনেকটা নির্বিঘ্নেই প্রকাশ করেছে।

কৃষি-সবুজ বিপ্লব কি থেমে যাবে by এ এম এম শওকত আলী

অধিকতর কৃষিজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে ষাট দশকে সবুজ বিপ্লবের উদ্যোগ গ্রহণ করা হয়। ওই সময় বাংলাদেশে মোট খাদ্যশস্য উৎপাদনের তুলনায় চাহিদা বর্তমানের চেয়ে কম ছিল। একমাত্র কারণ জনসংখ্যা। সবুজ বিপ্লব মূলত তিনটি কৃষি উপকরণের ব্যবহারের ওপর ভিত্তি করে সূচিত হয়।

স্থাপনাটি সংরক্ষিত ঘোষণা করে রক্ষা করুন-পদ্মার বুকে প্রত্নকীর্তি

পদ্মার বুকে এক প্রাচীন স্থাপনা নিমজ্জিত ছিল, তা কে জানত? আর যখন জানা গেল, তখন ঐতিহ্যের প্রাচীন নিদর্শন রক্ষার ব্যবস্থা নেওয়াই ছিল প্রথম ও প্রধান দায়িত্ব। কিন্তু কোনো উদ্যোগ গত কয়েক দিনে দেখা গেল না। বরং দেখা গেল উৎসুক জনতার উৎসাহের আতিশয্যে প্রত্নকীর্তিটির অবাধ ক্ষতিসাধনের চিত্র।

টাকার খেলা ও সন্ত্রাসীর পদচারণ বন্ধ করুন-ঢাকা সিটি করপোরেশন নির্বাচন

জাতীয় নির্বাচনের চেয়ে মহানগরের স্থানীয় নির্বাচনগুলো বেশি ঘটনাবহুল ও উৎসবমুখর হয়। কিন্তু উৎসাহ-উদ্দীপনার নামে দুই হাতে টাকা বিতরণের যে খেলা বরাবর দেখা যায়, সেটা বন্ধ করতে না পারলে দুর্নীতি ও সহিংসতা অপ্রতিরোধ্য হয়ে উঠবে।

এইদিনে-বিশ্ব নাট্যদিবসের কথা by জাহিদ রিপন

২৭ মার্চ পৃথিবীর সব নাট্যকর্মীর জন্য একান্তভাবে বিশেষ এবং কাঙ্ক্ষিত একটি দিন—বিশ্ব নাট্যদিবস। দিবসটি নাট্যকর্মীদের দীর্ঘ নাট্য আন্দোলনের একটি অত্যন্ত উজ্জ্বল অর্জন এবং দেশ-ধর্ম-বর্ণ-সাংস্কৃতিক ঐতিহ্য-ভাষার সীমা প্রভৃতি ছাড়িয়ে নাট্যকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। সারা বিশ্বে ১৯৬২ থেকে তাই বিশ্ব নাট্যদিবস বিশেষ মর্যাদা এবং আন্তরিকতার সঙ্গে পালিত হয়ে আসছে।

সপ্তাহের হালচাল-ছাত্রলীগকে হতে হবে ছাত্রদের লীগ by আব্দুল কাইয়ুম

আপনি যদি কোনো গুরুতর ব্যাপারে কথা দিয়ে কথা না রাখেন, তাহলে সমাজে হেয় হতে হবে। এটা রাজনৈতিক দলের ক্ষেত্রেও খাটে। যদি প্রভাবশালী রাজনৈতিক দল প্রতিশ্রুতির খেলাপ করে, তাহলে তো ছি ছি পড়ে যাওয়ার কথা।

যুদ্ধ ও শান্তি-চিরস্থায়ী যুদ্ধের যুগ by জন পিলজার

তৃতীয় বিশ্বযুদ্ধের সংবাদ শুনুন। আফ্রিকায় আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা ঢুকে পড়েছে সোমালিয়ায়। আফগানিস্তান ও পাকিস্তান থেকে তাদের যুদ্ধক্ষেত্র বিস্তৃত হয়েছে ইয়েমেনে আর এখন হর্ন অব আফ্রিকায়। ইরান আক্রমণের প্রস্তুতি চলছে।

প্রকৃতি-দুটি বিপন্ন তরুবীথি by মোকারম হোসেন

ঢাকায় পার্ক বা উদ্যান ব্যতীত অন্য কোথাও অশোক এবং রুদ্রপলাশের কোনো সুদীর্ঘ বীথির কথা মনে পড়ে? না পড়ারই কথা। কারণ, এমন দুটি নান্দনিক বীথি প্রকৃতিকে আলোকিত করার আগেই প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছে। কোন প্রকৃতিপ্রেমিক, কখন কীভাবে এই শৈল্পিক নিসর্গের আয়োজন করেছিলেন তার সঠিক কোনো ইতিহাস আজ আর জানা যায় না।

চিরকুট-সৃষ্টিসুখের উল্লাস by শাহাদুজ্জামান

‘যা কিছু চাক্ষুষ, আপনি তা দেখে ভাবেন—কেন? আর যা কিছু চাক্ষুষ নয়, আমি তা স্বপ্নে দেখে ভাবি—কেন নয়?’ একবার বলেছিলেন বার্নার্ড শ। এই ‘কেন নয়’-এর প্রোণোদনা থেকেই সৃষ্টি করে মানুষ। যা নেই, কেন তা হবে না? দূর কল্পনার অসম্ভবকে তারা সৃজনশীলতায় টেনে আনেন বাস্তবতার মাটিতে।

সময়চিত্র-বঙ্গবন্ধু ‘বনাম’ শহীদ জিয়া by আসিফ নজরুল

আমার তরুণ বয়স কেটেছে অসামান্য মানুষদের সাহচার্যে। জাহানারা ইমাম, শাহাদত চৌধুরী, হুমায়ূন আহমেদ, শাহরিয়ার কবির—এমন মানুষরা অপ্রিয় কথা বলতে দ্বিধা করতেন না। তাঁদের কাছ থেকে আর কিছু না হোক, অপ্রিয় কথা বলতে শিখেছি। এখনো যা মনে হয় বলে ফেলি। টিভি টক শোতে এসব দেখে নিশ্চয়ই অনেক মানুষ বিরক্ত হয়। তবে কিছু মানুষ খুশিও হয়।

ঘাতকেরা শাস্তি পাক-সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা গত বুধবার জাতীয় জাদুঘরে যে ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করেছিলেন, তা সবাইকে আবেগাপ্লুত করেছে। ‘সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত পরিবারবর্গ’ শিরোনামের এ অনুষ্ঠানে স্বজন হারানো ২১টি পরিবারের সদস্যরা যোগ দিয়েছিলেন।

তদন্ত-প্রক্রিয়া হোক আন্তর্জাতিক মানসম্পন্ন-যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

স্বাধীনতার ৩৯তম বার্ষিকীতে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্তকে আমরা নীতিগতভাবে স্বাগত জানাই। মানবতার বিরুদ্ধে অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে—এখন আমরা সেই প্রত্যাশাই করব।

রেলের তদন্ত প্রতিবেদন-ইউসুফ-এনামুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

অর্থ কেলেঙ্কারির ঘটনায় বরখাস্ত হওয়া রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেল নিরাপত্তা বাহিনী ঢাকার কমান্ড্যান্ট এনামুল হকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে রেলের তদন্ত কমিটি। সেই সঙ্গে ৯ এপ্রিল রাতে বিজিবি গেটে ধরা পড়া ৭০ লাখ টাকার ব্যাপারে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি।

শ্রমিকের শাস্তি আরো বাড়ানোর প্রস্তাব গার্মেন্ট মালিকদের by আবুল কাশেম

শ্রমিকদের সুবিধা বাড়িয়ে সরকার যে সংশোধিত শ্রম আইন করার উদ্যোগ নিয়েছে, তার খসড়ায় আইন লঙ্ঘনের দায়ে মালিক-শ্রমিক উভয়ের জন্যই কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হচ্ছে। মালিকদের কারাদণ্ড দেওয়ার প্রস্তাবে বিরোধিতা করেছে বিজিএমইএ। তাদের কথা হলো, আইন না মানলেও মালিকদের কারাদণ্ড দেওয়া যাবে না।

গুণীজন কহেন

আমি নিঃসন্দেহে মনে করি যে তারাই পরিশ্রম করে সময় কাটায়, যাদের কিছুই করার নেই। অস্কার ওয়াইল্ড
আইরিশ সাহিত্যিক ফ্যাশন মডেলদের মৃত্যুর প্রধান কারণ হলো, রাস্তার খানাখন্দের ভেতর পড়ে যাওয়া।
ডেভ ব্যারি, মার্কিন লেখক

প্রবাদ-প্রবচনের-অসারতা

আমাদের বাংলা ভাষায় রয়েছে নানা প্রবাদ-প্রবচন। কথায় কথায় আবালবৃদ্ধবনিতা সবাই সেগুলো ব্যবহার করি। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রবাদ-প্রবচনগুলো যেন অসার হয়ে পড়েছে। এরই কিছু নমুনা দেখাচ্ছেন আশিকুর রহমান

জগৎ চলে পাওয়ারে

ড্রাইসেল ব্যাটারি যদি শক্তির আধার হয়, কেউ কেউ তবে জন্মসূত্রেই সৌভাগ্যবান। কোনো ব্যাটারি জন্মসূত্রেই প্রচুর পাওয়ার নিয়ে জন্মায়, কোনোটা দুর্বল পেনসিল-দেহ, সস্তা আর ক্ষমতাহীন। বাস্তবেই শুধু নয়, ব্যাটারি রাজ্যেও কম শক্তির ওপর বেশি শক্তির আধিপত্য চিরন্তন সত্য।

ফেইসবুক-এসএসসির ফলাফলের পর তাদের ফেসবুক স্ট্যাটাস

ধরা যাক, হাজার হাজার পরীক্ষার্থীর সঙ্গে তাঁরাও এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। অনেক শিক্ষার্থীর মতো তাঁরাও নিজের ফলাফল জানিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। তাঁদের দেয়াল থেকে স্ট্যাটাসগুলো রস+আলোর পাঠকদের জন্য নিয়ে এসেছেন রুবেল হাবিব

রসকারণ-চুম্বনে চোখ বন্ধ হয়ে আসে কেন? by আব্দুল কাইয়ুম

চুম্বন যেমন হূদয়গ্রাহী, তেমনি সুস্বাস্থ্যের প্রতীক। বিজ্ঞানীরা শুধু এ দুটি ব্যাপারেই সন্তুষ্ট নন। তাঁরা এর মধ্যে আরও কিছু বের করার চেষ্টা করে চলেছেন। চুম্বনের সময় কেন উভয়ের চোখ বন্ধ হয়ে আসে, তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই।

মৎস্যসম্পদ-উপেক্ষিত গভীর সমুদ্রের মৎস্যসম্পদ by ফারুক মঈনউদ্দীন

আমরা আদৌ কখনো উপলব্ধি করেছি কি না, আমাদের জনগোষ্ঠীর সঙ্গে প্রতিদিন যোগ হওয়া নতুন মুখগুলোতে শুধু দুই বেলা খাবার জোটানোর জন্য প্রকৃতির কাছ থেকে আমাদেরকে নিঃশেষে নিংড়ে নিতে হচ্ছে খাদ্য। এ-ছাড়া বাড়তি মানুষের অন্যান্য মৌলিক চাহিদা মেটানোর জন্যও আমাদের যেতে হচ্ছে প্রকৃতির কাছে।

পাঠকের মন্তব্য-প্রত্যেক নাগরিকেরই দেশ নিয়ে ভাবার অধিকার রয়েছে

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

ব্রেইল প্রেসটি চালু করে বই ছাপার উদ্যোগ নিন-দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বই

প্রতিবন্ধী শিক্ষার্থীদের যেখানে বাড়তি মনোযোগ পাওয়া উচিত, সেখানে তারাই দেখা যাচ্ছে সবচেয়ে অবহেলার শিকার। দেশের সব শিক্ষার্থী বছর বছর নতুন বই পেলেও এ থেকে বঞ্চিত রয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। শিক্ষাবছরের এখন প্রায় মাঝামাঝি চলছে কিন্তু এই শিক্ষার্থীরা তাদের ব্রেইল পাঠ্যবই হাতে পায়নি।

শ্রমিকদের প্রতি মানবিক আচরণ করুন-অশান্ত আশুলিয়া

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় একজন পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে উত্তেজিত সহকর্মীরা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো এলাকায় যে সংঘর্ষ ও ভাঙচুর চালান, তার পরিসমাপ্তি সেদিনই হওয়ার কথা ছিল। কিন্তু পরদিন, রোববারও সকাল থেকে শ্রমিক বিক্ষোভ চলতে থাকে।

গাড়ি পোড়ানো মামলা-ফখরুলসহ ১৮ দলীয় নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁদের আগাম জামিনের আবেদন নিষ্পত্তির জন্য গঠিত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের তৃতীয় বেঞ্চ এ নির্দেশ দেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমের বিচার শুরু-অভিযোগ গঠন, ৫ জুন সাক্ষ্যগ্রহণ

একাত্তরে স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে। এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বাংলাদেশে ৩০ লাখ নিরস্ত্র বাঙালি হত্যা, দুই লাখ নারীকে ধর্ষণ, এক কোটি মানুষকে দেশান্তর করাসহ

ভূমি অফিসের দুর্নীতি-দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক

রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার বিভিন্ন সময় জমি হুকুমদখল করে। সেই জমি চিহ্নিত করা থেকে জমির জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করা হয় ভূমি হুকুমদখল অফিসের মাধ্যমে। কিন্তু এই দপ্তরের দুর্নীতি ও মানুষকে হয়রানির অভিযোগের শেষ নেই। মানুষের ভোগান্তি এবং তাদের দুর্নীতি নিয়ে প্রায়ই পত্রিকান্তরে সংবাদও প্রকাশিত হয়; কিন্তু দুর্নীতি ও সাধারণ

শর্ষের ভেতরেই ভূত

আইন প্রণেতাদেরও আইনকে শ্রদ্ধা করতে হবে ভূত তাড়াতে শর্ষে ব্যবহার করা হয়। কিন্তু শর্ষের মধ্যেই যেসব ভূত বসবাস করে, তাদের তাড়ানো হবে কী দিয়ে? আমাদের এমপি সাহেবরা কি সেই শর্ষের ভূত! জাতীয় সংসদের স্পিকার নিজেই অভিযোগ করেছেন, এমপি সাহেবরা নিজেরাই আইন মানছেন না।

পবিত্র কোরআনের আলো-শাস্তি পাওয়ার জন্য ব্যাকুল হওয়ার দরকার নেই, কাফিরদের শাস্তি অবধারিত

৪৫. ওয়া ইয়াওমা ইয়াহ্শুরুহুম কাআল্লাম ইয়ালবাছূ ইল্লা- ছা-আ'তাম্ মিনান নাহারি ইয়াতাআ'-রাফূনা বাইনাহুম; ক্বাদ খাছিরাল্লাযীনা কায্যাবূ বিলিক্বা-য়িল্লা-হি ওয়া মা- কা-নূ মুহ্তাদীন। ৪৬. ওয়া ইম্মা- নুরিইয়ান্নাকা বা'দ্বাল্লাযী নায়ি'দুহুম আও নাতাওয়াফ্ফাইয়ান্নাকা ফাইলাইনা- মারজিউ'হুম ছুম্মাল্লা-হু শাহীদুন আ'লা- মা- ইয়াফ্আ'লূন।

কুড়িয়ে পাওয়া সংলাপ-সব কাজ সবার 'বসকি বাত' নয় by রণজিৎ বিশ্বাস

চালাকি নিয়ে আপনার ধারণা কী? : ধারণা খুব ভালো নয়। এটি বড় নোংরা জিনিস। এ সম্পর্কে বিভিন্ন রেসিপিতে আমি অনেক রাঁধা রেঁধেছি। কোথায় রেঁধেছি, বলায় রেঁধেছি। আজ আর কিছু রাঁধব না। আজ বিরত থাকব।
: বিরত কেন থাকবেন? পলায়ন করতে চান?

বিশেষ সাক্ষাৎকার : মার্কো ফিশার-জীববিজ্ঞানে উচ্চশিক্ষার অবিচ্ছেদ্য অংশ প্রাকৃতিক জাদুঘর

মার্কো ফিশার। বিশ্বের নামকরা ট্যাক্সিডার্মিস্টদের একজন। তাঁর তৈরি বিভিন্ন প্রাণীর চর্ম-প্রতিরূপ বিশ্বে দ্বিতীয় স্থান (২০০৮ সালে) এবং ইউরোপে প্রথম (২০১০ সালে) স্থান অধিকার করেছিল। তিনি জার্মানির একটি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্পের সঙ্গে জড়িত।

স্মরণ-শওকত ওসমান by মো. জাহাঙ্গীর হোসেন

এবার যেখানে যাবো/অসম্ভব ফিরে আসা। কাঁকড়ার মত অগ্রে পশ্চাতে/জেনো বিচরণ-শীল/অনুজের প্রতি তার ভালোবাসা। অনুজের প্রতি রেখে যাওয়া ভালোবাসাই শুধু নয় বরং রেখে যাওয়া কর্মের কারণে তিনি যেখানেই যান না কেন, বারবার ফিরে আসেন আমাদের মননে।

জাবি পরিস্থিতি নিয়ে ধূম্রজাল by এ কে এম শাহনাওয়াজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম সুনির্দিষ্ট কয়েকটি দাবি নিয়ে এবং পরে সৃষ্ট অবধারিত পরিণতিতে ছাত্র-শিক্ষকদের ভিসি পদত্যাগের দাবি সামনে চলে আসে। এভাবে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। আন্দোলন গড়ায় চার মাস। বরাবরের মতো সরকারের শীতঘুমের কারণে শেষ এক মাস আন্দোলন কর্মসূচিতে ক্লাস বর্জন যুক্ত হয়।

বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের কিছু মূল্যায়ন by মিল্টন বিশ্বাস

বিখ্যাত কলামিস্ট সদানন্দ ধুমে ৪ মে আমেরিকাভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালে বাংলাদেশকে একটি উদার ও দ্রুত উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও এ দেশের মুসলমানরা আক্রমণাত্মক নয় বরং অনেক বেশি সহনশীল।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৯৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। সৈয়দ গোলাম মোস্তফা, বীর প্রতীক কুশলী মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা সদরের উত্তরে কালিহাতী উপজেলা। এর দক্ষিণ প্রান্তে বল্লা। ১৯৭১ সালের ১৫-১৬ জুলাই এখানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের অবিরাম যুদ্ধ হয়। এই যুদ্ধে অংশ নেয় কয়েকটি দল। একটি দলের নেতৃত্বে ছিলেন সৈয়দ গোলাম মোস্তফা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-ছাত্রলীগের হামলা ও দুই পক্ষে সংঘর্ষ, বহিষ্কার ১৭

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় ছাত্রসংগঠনটির দুই পক্ষে সংঘর্ষের ঘটনাও ঘটে। হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাতজন শিক্ষার্থী। পৃথক দুটি ঘটনায় ১৭ জন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

ব্যাপক সংঘর্ষ, ৩০ কারখানা ও শতাধিক যানবাহন ভাঙচুর-গতকালও উত্তাল ছিল আশুলিয়া

হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান দ্যাটস ইট প্যাকেজিং লিমিটেডের ভান্ডাররক্ষক সালমানকে ঘিরে গতকাল রোববারও উত্তাল ছিল রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার শিল্পাঞ্চল। শ্রমিকেরা অন্তত ৩০টি কারখানা ও শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শ্রমিক।

হীরক রাজার দেশে বাম্পার ফলন by তাওহিদ মিলটন

রাজা : কী গবেষক, খুব ভালো দেখি তোমার মন
পরীক্ষার তো ফল বেরিয়েছে, তা ফলন কেমন?
গবেষক : জি রাজা মশায়, ফলন এবার বাম্পার
একেবারে এ প্লাস থেকে ডাম্পার!

চারদিক-মা হয়ে ‘মা’কে বুঝতে হলো!

কাল ছিল আন্তর্জাতিক মা দিবস। বারবার একটা প্রশ্নই উঠে আসছে মনে, মাকে কি আমরা বুঝে উঠতে পারি?
রক্ত-জঠরে গড়ে তোলা এক পাত্রের নাম। শরীর ছেঁকে পান করানো অস্তিত্বের নাম। অক্লান্ত পরিশ্রমের নাম। নির্ঘুম রাতের নাম। বিচলিত হূদয়ের নাম। অদৃশ্য বাতাসের নাম। স্বপ্ন দেখা আকাশের নাম। ছায়া দেওয়া এক বৃক্ষের নাম।

ধানের দাম আশানুরূপ বাড়ছে না by ইফতেখার মাহমুদ

মাঠে ফলন হয়েছে ভালো। তাই হাটে ধানের সরবরাহ বেশি। কিন্তু সে তুলনায় ক্রেতা কম। তাই ধানের দাম আশানুরূপ বাড়ছে না। এর জন্য সরকার ও মিলমালিক দুই পক্ষের ধীরে চলাই দায়ী বলে মনে করা হচ্ছে।কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করতে সরকার প্রতি মণ ধানের সংগ্রহমূল্য ৭২০ টাকা ঘোষণা করেছে।

হরতালে গাড়ি পোড়ানোর মামলা১৬ মের মধ্যে আত্মসমর্পণের সুযোগ জোটের নেতাদের

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের ১৬ মের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ এই আদেশ দেন।

সাক্ষ্য গ্রহণ শুরু ৫ জুন-গোলাম আযমের বিচার শুরু

মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরুর দুই বছরেরও বেশি সময় পরে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছেন।

বহে কাল নিরবধি-সরকার ও ১৮ দলীয় জোট : উভয়ের শূন্যগর্ভ আস্ফালন by এম আবদুল হাফিজ

চাকরিজীবনের ঊষালগ্নে চাকরিতে জ্যেষ্ঠদের কাছ থেকে প্রায়ই একটি আপ্তবাক্য শুনতাম : Honest work, Modest talk, বাংলায় যার ভাবার্থ দাঁড়ায়- উচ্চবাচ্য নয়, নিবিষ্ট মনে কাজই লক্ষ্য। সম্প্রতি দেশে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কিছু ব্যর্থতার চিত্র উঠে এসেছে।

মাধ্যমিক শিক্ষার বেহালদশা

মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে যে চিত্র বিরাজ করছে তা বড় ধরনের অশুভ সংকেত। সম্প্রতি কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২২৫টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। আর সহকারী প্রধান শিক্ষকের ৪৬০টি পদের বিপরীতে আছেন মাত্র ৪৯ জন।

খেলায় জয়-পরাজয় আছেই

খেলা যেন খেলাই থাকে। তেমনটা প্রত্যাশা সব খেলাপ্রেমীর। খেলার ফলাফলের পরও যদি এমন মানসিকতা থাকে খেলোয়াড়, দর্শক ও শুভানুধ্যায়ীদের_তাহলেই খেলার বৈশিষ্ট্য অটুট থাকে। পরাজিত দলও আগামী খেলায় জয়ের আনন্দ পাওয়ার আশা করতে পারে। এই তো স্বাভাবিক নিয়ম খেলাধুলার।

পবিত্র কোরআনের আলো-প্রিয় বস্তু দান করা না হলে প্রকৃত দানের মর্যাদা অর্জিত হয় না

৯২. লান তানা-লুল বির্রা হাত্তা- তুনফিক্বূ মিম্মা- তুহিব্বূন; ওয়ামা- তুনফিক্বূ মিন শাইয়িন ফাইন্নাল্লা-হা বিহী আ'লীম।
৯৩. কুল্লু ত্ত্বাআ'-মি কা-না হিল্লান লিবানী ইসরা-ঈলা ইল্লা- মা- হার্রামা ইছরা-ঈলু আ'লা- নাফছিহী মিন ক্বাবলি আন তুনায্যালাত্ তাওরা-তু; ক্বুল ফা'তূ বিত্তাওরা-তি ফাত্লূহা- ইন কুনতুম সা-দিক্বীন।

যশোরে উদীচীর অনুষ্ঠানে সেদিন যা ঘটেছিল by এ এন রাশেদা


কী ভয়ংকর ছিল সেই দুঃসংবাদ। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর শহরে চলছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যখন চলছিল, অনুষ্ঠানস্থল জনসমাগমে পরিপূর্ণ। ঠিক সেই সময়ে প্রকম্পিত হয়ে উঠল সভামঞ্চ। বিকট শব্দে বিস্ফোরিত হলো বোমা, আর রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ল কিছু তাজা প্রাণ।

বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন পরিকল্পনা জনস্বার্থে হতে হবে by ড. এম শামসুল আলম

বুধবারের পর) সরকারি ও ব্যক্তি যৌথ খাত : বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে ব্যক্তি এবং সরকারি যৌথ অংশীদারির কথা বলা হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন ও বণ্টনব্যবস্থা টেকসই হওয়া সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। যাঁরা সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) কথা বলেন, তাঁরা কী মনে করেন, দুটো ব্যর্থ খাতকে যোগ করলে তারা যৌথভাবে সফল হবে?

চরাচর-শরীর যার শত্রু by আজিজুর রহমান

ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (ডাবি্লউটিবি)-এর তথ্য মতে, বাংলাদেশে ৯০৩ প্রজাতির বণ্য প্রাণী রয়েছে। এর মধ্যে ৩০ থেকে ৩৫টি উভচর, ১২৬টি সরীসৃপ, ৬৫০টি পাখি এবং ১১৩টি স্তন্যপায়ী প্রজাতি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, এসব বন্য প্রাণীর মধ্যে প্রায় দেড় শ প্রজাতিই বিলুপ্তির পথে।

রঙ্গব্যঙ্গ-ভুল, সবই ভুল! by মোস্তফা কামাল

শুরুতেই একটা গল্প বলি। ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে হামলা করার সিদ্ধান্ত নিল। ইরাকের বিরুদ্ধে অভিযোগ, দেশটিতে মানববিধ্বংসী মারণাস্ত্র রয়েছে। তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এ অভিযোগ সম্পর্কে খোলাসা করে কিছুই বলেননি। কারণ তিনি যুক্তরাষ্ট্রকে একটা ভয়ের মধ্যে রাখতে চেয়েছিলেন।

বৃত্তের ভেতরে বৃত্ত-দরিদ্রবান্ধব 'মানুষ' বনাম ক্ষুদ্রঋণের জটাজাল by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের কার্যকারিতা নিয়ে সংগত কারণেই প্রশ্ন উঠছে। নিকট-অতীতেও দেশের বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদ এ প্রশ্ন তুলেছেন। এনজিওগুলোর ঋণের বিপরীতে চড়া হারে সুদ আদায় সমাজে চরম বিরূপ প্রভাব ফেলছে।

টেলিফোনে নাগরিক মন্তব্য-সমালোচনায় দোষ নেই, অসম্মান কাম্য নয়

নোবেল বিজয়ী ড. ইউনূসকে নিয়ে কয়েকজন মন্ত্রীর মন্তব্যে জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ এর সমালোচনা করছেন, কেউবা বলছেন যথার্থ। এ নিয়েই টেলিফোনে অভিমত জানিয়েছেন পাঠকরা। গ্রন্থনা_ একরামুল হক শামীম
কাজী মইনুল হক সবুজ ব্যবসায়ী, ফেনী মন্ত্রীদের এসব মন্তব্য সত্যিই দুঃখজনক।

সেইদিন সন্ধ্যায় ছায়ানট ভবনে by আলী যাকের

এই দু'দিন আগে ছায়ানট ভবনে গিয়েছিলাম আমার পরম শ্রদ্ধাভাজন সন্্জীদা খাতুনের সংবর্ধনায়। সম্প্রতি তাঁকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম সম্মাননায় ভূষিত করা হয়েছে। খুব বেশি মানুষকে এই বিরল সম্মান বিশ্বভারতী প্রদান করে না।

প্রাইভেট! by ইমরুল কায়েস

ঢাকা শহরে প্রাইভেট নামে একপ্রকার যান আছে। চৎরাধঃব, ঢ়ৎরাধঃ, ঢ়ৎরাবঃ, ইত্যাদি বাহারি বানানে আদতে যেগুলো সিএনজি অটোরিকশা। ঢাকা শহরে আদর করে এই যানটিকে সিএনজি বলে ডাকা হয়। সিএনজি নামের সবুজ যানটি পাবলিক পরিবহন বটে কিন্তু কার্যক্ষেত্রে একে যান না বলে অমাবস্যার চাঁদ বলা ভালো।

ওবামার সফর-কাবুলে সম্ভাবনার সকাল by সুভাষ সাহা

ভারত আফগানিস্তস্নানের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য নয়াদিলি্লতে সহসা আঞ্চলিক বিনিয়োগকারীদের জড়ো করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও আফগানিস্তানে বিনিয়োগে আগ্রহ বাড়বে। এই আঞ্চলিক বিনিয়োগকারী

সুশাসন-দুর্নীতি তদন্তে স্বচ্ছতা চাই by বদিউল আলম মজুমদার

দুর্নীতির অভিযোগে রেলমন্ত্রী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করেছেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় এবং অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক তদন্ত হচ্ছে বলে আমরা শুনেছি এবং এসব তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা আশা করি, যদিও সে ব্যাপারে অনেক নাগরিকেরই সন্দেহ রয়েছে। তবে তিনি এখন দফতরবিহীন মন্ত্রী।

মাদক ট্রানজিট রুট-প্রশাসন কেন নিশ্চুপ?

রাজধানী ঢাকায় মাদক চালানের ট্রানজিট রুট হিসেবে রূপগঞ্জ ব্যবহৃত হচ্ছে। রোববার সমকালের রাজধানীর উপকণ্ঠ পাতায় প্রকাশিত এ সম্পর্কিত এক প্রতিবেদনে দেখা যায়, প্রকাশ্যেই সেখানে বিভিন্ন ধরনের মাদক হাত বদল হচ্ছে। ক্যারিয়ারের মাধ্যমে এসব মাদক পেঁৗছে যাচ্ছে রাজধানীর মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায়।

রোহিঙ্গা শরণার্থী সমস্যা-বিশ্ব সম্প্রদায় সক্রিয় ভূমিকা নিক

বাংলাদেশের মতো জনবহুল স্বল্পোন্নত দেশে শরণার্থীরা বড় ধরনের বোঝা_ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাগে ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে অংশগ্রহণকারীদের দ্বিমতের অবকাশ থাকতে পারে না। দীর্ঘ অস্থিতিশীলতার শিকার মুসলিম বিশ্বের আরও কয়েকটি দেশও এমন সংকটের মুখোমুখি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অন্য ভ্রাতৃদেশের তুলনায় বেশি জটিল।

সংবিধানের চূড়ান্তকরণ প্রক্রিয়া by এ এম এম শওকত আলী

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান চূড়ান্তকরণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। বিতর্কের কয়েকটি ধারা লক্ষণীয়_১. রায়ের আলোকে চূড়ান্তকরণের এখতিয়ার কার? সংসদের, না আদালতের। স্মরণ করা যেতে পারে, রায় প্রকাশের অব্যবহিত পরই সংসদ একটি কমিটি গঠন করে।