Saturday, January 28, 2012

হাতে হাত রেখে! by ফখরুজ্জামান চৌধুরী

এক মাসেরও কম সময়ের মধ্যে বড় ভাই অনুগামী হলেন ছোটো ভাইয়ের। একজন আর একজনের সাথী হয়ে চলে গেলেন এমন এক জগতে যেখান থেকে কেউ ফেরেন না। ছিলেন চার ভাই, দুই বোন। একে একে নিভিছে দেউটির মতো চার ভাই আর এক বোন অন্য লোকের বাসিন্দা হয়ে গেলেন।

রঙ্গিলায় নওশীন....

ধারাবাহিক নাটক ‘রঙ্গিলা’ প্রতি প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯.৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে। আব্দুস সালামের কাহিনী ও রিজওয়ান খান’র চিত্রনাট্য এ নাটকটি পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, নওশীন, ঈশানা,  শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, অবিদ রেহান ও একঝাঁক মডেল।

দক্ষিণ এশীয় ইউনিয়ন গঠন প্রসঙ্গে by মোহাম্মদ মতিন উদ্দিন

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দারিদ্র্য নির্মূলে ইউরোপিয়ান ইউনিয়নের আদলে একটি ইউনিয়ন গঠন সময়ের দাবি। গত ৯ ডিসেম্বর ভারতীয় লোকসভায় হিরেন মুখার্জি স্মারক বক্তৃতায় তিনি এ প্রস্তাব করেন।

...রোমান্স!

ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী শাহেদ শরীফ খান এবং নাফিজা জাহানের রোমান্স মিডিয়া পাড়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। শাহেদ দেশের প্রখ্যাত অভিনেতা আবুল হায়াতের জামাতা এবং অভিনেত্রী-মডেল নাতাশা হায়াতের স্বামী। আবুল হায়াতের অন্য মেয়ে ও জামাতা অভিনেত্রী বিপাশা হায়াত এবং অভিনেতা তৌকির আহম্মেদ।

বিবিসি জানালায়...

এই সময়ের জনপ্রিয় তারকা ‘লাক্স ফটোজেনিক’ খেতাবে ভূষিত-রুমানা মালিক মুনমুন। অভিনয়ের পাশাপাশি চমৎকার প্রাণবন্ত উপস্থাপনার গুণে ইতিমধ্যেই তিনি দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়েছেন। প্রতি সপ্তাহে পুনঃপ্রচার হচ্ছে বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস’।

ওরা জনগণের কণ্ঠ রোধ করতে চায় by আতাউস সামাদ

জীবনজুড়ে দেখলাম, আমার স্বপ্নগুলো মুহূর্তের ব্যবধানে ভেঙে যায়, আশাবাদ ধ্বংস হয়ে যায় দিন না পার হতেই। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মাত্র গত পরশু শনিবার ইংরেজিতে একটা লেখা শেষ করেছিলাম এই বলে, ‘সুশাসন প্রতিষ্ঠা, মোটামুটি স্বস্তিদায়ক অর্থনৈতিক অগ্রগতি অর্জন ও পক্ষপাতহীন সমাজ গড়ার পথে বাংলাদেশকে এখনও বহু দূর যেতে হবে।

মেহজাবীনের দর্পচূর্ণ

ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘যে পথে ভালোবাসা’ তে দাম্ভিক নারীর চরিত্রে অভিনয় করবেন লাক্স সুপার স্টার খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটকে মেহজাবিনের দর্পচূর্ণ হয় কিভাবে সেটা দর্শক দেখে তৃপ্ত হবেন। তবে মানুষের রূপ নয় তার গুণেই যে মূল পরিচয় এটি নাকটির কাহিনীতে তুলে ধরা হয়েছে।

রফতানি নিষেধাজ্ঞার কবলে কাঁচাপাটঃ সিদ্ধান্ত যেন নেতিবাচক না হয়

উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবে বাংলাদেশ তার ‘সোনালি আঁশ’খ্যাত পাটশিল্পের গৌরব সমূলে হারাতে বসেছে। বহু বছর ধরেই পাট আর দেশের অন্যতম ফসলের তালিকায় নেই। পাট উত্পাদনের ক্রমবর্ধমান দুর্দশা কাটাতে সরকার কোনো সময়োপযোগী পদক্ষেপ নেয়নি।

৪০ লাখ রুপির বিয়ের হার বেবোর

বিয়ের সময় মনে হয় এবার ঘনিয়েই এসেছে। কাপুর আর খান বাড়ির ব্যস্ততা দেখে তো তা-ই বোঝা যাচ্ছে। কারণ, ‘এজেন্ট বিনোদ’ ছবির প্রমো মুক্তির পর থেকেই কারিনা চুপি চুপি নিতে শুরু করেছেন বিয়ের প্রস্তুতি। তার অংশ হিসেবেই বেবো ৪০ লাখ রুপির একটি রাজকীয় হার বানানোর অর্ডার দিয়েছেন।

কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন সমাপ্তঃ পর্বতের মূষিক প্রসবও হলো না

শেষ পর্যন্ত আগামী বছরের শেষ নাগাদ একটি বাধ্যতামূলক আইনি চুক্তি প্রণয়নের লক্ষ্যে মেক্সিকো সিটিতে সমবেত হওয়ার কথা বলে ‘সফল’ভাবে শেষ হয়েছে কোপেনহেগেনের বিশ্ব জলবায়ু সংক্রান্ত শীর্ষ সম্মেলন। ‘পর্বতের মূষিক প্রসব’ বলে একটা রসিকতা বাংলায় চালু আছে।

আ’লীগ নেতার ৫২ কর্মী দৌলতদিয়া যৌনপল্লীর পাহারাদার by জাকিয়া আহমেদ

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর ১৫০০ যৌনকর্মীর নিরাপত্তায় রয়েছে ৫২ পাহারাদার। নীল রংয়ের শার্ট গায়ে কারো কারো হাতে লাঠি মানুষগুলো চোখে পড়ে যৌনপল্লীতে ঢোকার পরপরই। পল্লীর বাসিন্দা এবং যৌনকর্মীদের নিয়ে কাজ করছে মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠনের সভানেত্রী মনি বেগম বাংলানিউজকে বলছিলেন, এই যৌন পল্লীর নিরাপত্তাহীনতার কথা।

চলছে ভ্রুণ হত্যা by আদিত্য আরাফাত

পৌষের হাড় কাঁপানো এক সকাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিভাগের সামনে হাতে ক্লিনিকের রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছেন এক তরুণী। চোখে মুখে রাজ্যের ক্লান্তি! মাঝে মাঝে ক্লিনিকের রিপোর্ট খুলে দেখছেন । একসময় ডাক্তারের রুম খুললেন হাসপাতালের এক নারীকর্মী।

বরাদ্দ তিনবার, কাজ হয়নি একবারও by কাজী নুরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘুঘুয়া বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ের ঘর মেরামতের নামে দুবার এবং মাঠ সংস্কারের নামে একবার বরাদ্দ দেওয়া দেখানো হয়েছে। কিন্তু বরাদ্দের গম ও টাকায় বিদ্যালয়ের ঘর মেরামত কিংবা মাঠের কোনো সংস্কারই করা হয়নি।

টিআর-কাবিখার বরাদ্দ ও বাস্তবায়ন হওয়ার কথা যেভাবে

জনসংখ্যা, দরিদ্রতা ও আয়তনের অনুপাতের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মাধ্যমে সাধারণ ও বিশেষ দুভাবে টিআর ও কাবিখার বরাদ্দ দেওয়া হয়। সাধারণ বরাদ্দ দেওয়া হয় সরাসরি জেলা প্রশাসকের মাধ্যমে। আর বিশেষ বরাদ্দ দেওয়া হয় সাংসদদের অনুকূলে।

পাথর ও বালু পাচার-বন বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ তিনজনের কারাদণ্ড, জরিমানা

বান্দরবানে পাথর ও বালু পাচারে সহযোগিতার অভিযোগে বন বিভাগের দুই কর্মকর্তা-কর্মচারীসহ তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার রাতে এ রায় দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জামান এই আদালত পরিচালনা করেন।

নানা নামে প্রতিষ্ঠান বানিয়ে আত্মসাৎ

টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য ও টাকা (কাবিখা-কাবিটা) কর্মসূচিকে ঘিরে ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রাতারাতি গড়ে তুলছেন নানা নামের সংঘ, সমিতি ও ক্লাব। আর এর মাধ্যমেই আত্মসাৎ করা হচ্ছে বরাদ্দ করা অর্থ ও খাদ্যশস্য। এমনকি অস্তিত্বহীন মসজিদ, মন্দির ও গির্জার নামেও বরাদ্দ তুলে আত্মসাতের ঘটনা রয়েছে।

ছিটমহল ও অপদখলীয় জমি-ঝুলে আছে সীমান্ত প্রটোকল বাস্তবায়ন by রাহীদ এজাজ

ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরে প্রটোকল সইয়ের পর প্রায় পাঁচ মাস পেরোলেও বিষয়গুলোর বাস্তবায়ন ঝুলে আছে। প্রটোকলটি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে এ ব্যাপারে দিল্লির অবস্থান হচ্ছে, সংবিধান সংশোধনসহ আইনি বাধ্যবাধকতার পর এটি বাস্তবায়ন করা হবে।

আবুধাবি টেস্ট-স্পিন-স্বর্গে রোমাঞ্চকর টেস্ট

টেস্ট শুরুর আগে সম্ভাব্য ফল হিসেবে নিষ্প্রাণ ড্রয়ের কথাই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল। শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট প্রথম দিনই সবাইকে চমকে দিয়ে সেটির অসারতা প্রমাণ করা প্রায় নিশ্চিত করে ফেলেছিল। তৃতীয় দিন শেষে সেটি পুরোপুরি নিশ্চিত। ফলাফল হচ্ছেই। কিন্তু কে হাসবে শেষ হাসি? পাকিস্তান এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জিতে যাবে, নাকি ইংল্যান্ড ফিরিয়ে আনবে সমতা?

অ্যাডিলেড টেস্ট-ধবলধোলাইয়ের অপেক্ষায়

জিততে হলে ৪ উইকেটের লেজ নিয়ে তুলতে হবে ৩৩৪ রান। ড্র করতে হলে কাটিয়ে দিতে হবে ৯০টি ওভার। ঋদ্ধিমান সাহার সঙ্গে উইকেটে রয়েছেন ‘নৈশপ্রহরী’ ইশান্ত শর্মা। এরপর রবিচন্দ্রন অশ্বিন, জহির খান ও উমেশ যাদব। ভারতের ৪-০-তে হেরে ধবলধোলাই হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।

প্রিমিয়ার ক্রিকেট লিগ-পরাজয়েও স্বরূপে মাশরাফি

শুধু ভিক্টোরিয়াই একবার আটকিয়েছে। নইলে ওল্ড ডিওএইচএস তো অপ্রতিরোধ্যই! কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ৪৯ রানের জয়টি জয়রথে ছুটে চলা দলটির আট ম্যাচে সপ্তম, ভিক্টোরিয়ার কাছে হারার পর টানা ষষ্ঠ জয়। অন্যদিকে টানা ছয় জয় পাওয়া মোহামেডান হারল দ্বিতীয় ম্যাচ। নবাগত শেখ জামালের কাছে তারা প্রথম হারে লিগের প্রথম ম্যাচে।

চলে এসেছে গোধূলিবেলা!

ভিভিএস লক্ষ্মণকে নিয়ে কানাঘুষা ছিলই। পার্থে ব্যর্থ হওয়ার পর অ্যাডিলেডে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু সব সংশয়কে পেছনে ফেলে তিনি খেললেন এবং যথারীতি ব্যর্থ হলেন। রাহুল দ্রাবিড়ের খেলা দেখেও মনে হচ্ছে, তিনি ক্লান্ত। দেশকে অনেক কিছু দিয়ে দেওয়ার পর তাঁর ঝুলিতে বোধহয় আর কিছুই নেই।

মাঝেমধ্যে এমন হয়ই: শেবাগ

বিদেশের মাটিতে টানা আট টেস্টে হার। অস্ট্রেলিয়াতে লড়াই দূরে থাক, প্রতিটি টেস্টেই অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে ভারতীয় দল। ওয়ানডে বিশ্বকাপ জয়ের মাত্র নয় মাস পরই সব যেন কেমন যেন উলট-পালট দেখছে ভারতীয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টরা। তীব্র সমালোচনার মুখে পড়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় ক্রিকেট দলকে শেষ পর্যন্ত মানববর্ম হয়ে বাঁচাতে এলেন অ্যাডিলেড টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা বীরেন্দর শেবাগ।

ফ্লোরিডায় প্রাইমারি উপলক্ষে প্রার্থীদের ব্যাপক প্রচারণা by ইব্রাহীম চৌধুরী

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াই এখন ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ রাজ্যের প্রাইমারি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। রাজ্যজুড়ে রিপাবলিকান পার্টির চার প্রার্থীর প্রচারণা এখন তুঙ্গে।
প্রাইমারির আগে অগ্রবর্তী প্রার্থী হিসেবে সাবেক স্পিকার নিউট গিংরিচ এবং সাবেক গভর্নর মিট রমনির শেষ সরাসরি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

অ্যাবোটাবাদে সামরিক একাডেমিতে রকেট হামলা

পাকিস্তানের অ্যাবোটাবাদে শীর্ষ সামরিক একাডেমিতে গতকাল শুক্রবার রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে ওই একাডেমির সীমানাদেয়াল ধ্বংস হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন কমান্ডোরা গত বছরের মে মাসে যে বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে, তার কাছেই ওই সামরিক একাডেমির অবস্থান। বলা হয়ে থাকে, বিন লাদেন সেখানে পাঁচ বছর ধরে বাস করছিলেন।

জুলিয়া গিলার্ডকে ঘেরাওয়ের ঘটনা-আদিবাসী নেতারা নিন্দা জানালেন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে ঘেরাও এবং ধাওয়া দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন সে দেশের আদিবাসী নেতারা। গতকাল শুক্রবার নেতারা বলেন, প্রধানন্ত্রীর প্রতি এ ধরনের অসৌজন্যমূলক আচরণ যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক লাখের মতো সেনা কমাবে যুক্তরাষ্ট্র

২০১৭ সালের মধ্যে সেনার সংখ্যা এক লাখের মতো হ্রাসের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ২০১৩ সালের জন্য পেন্টাগনের প্রাক্-বাজেট পরিকল্পনা গত বৃহস্পতিবার প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। মোট বাজেট কমানোর পরিকল্পনা থাকলেও তিনি মধ্যপ্রাচ্য ও এশিয়ার জন্য বরাদ্দ বাড়ানোর আভাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ইমরান

সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তানের বিরোধীদলীয় রাজনীতিবিদ ইমরান খান আগামী সাধারণ নির্বাচনে নিজ দলের বিপুল জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। এ নির্বাচনে তিনি দেশটির আগামী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হচ্ছেন বলেও আশাবাদী। গতকাল শুক্রবার তিনি তাঁর এ আত্মবিশ্বাসের কথা জানান।

শ্বাস রোধ করে হত্যা

বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারী গ্রামের এক ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত ব্যক্তির নাম কলিমুদ্দিন (৪৫)। তিনি গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের জবদুল শেখের ছেলে।

জমি নিয়ে বিরোধ-লালমনিরহাটে বাড়িতে হামলা অগ্নিসংযোগ, আহত ১০

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া গ্রামে গত বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে এক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, ফকিরের তকেয়া এলাকায় ১৭ শতক জমি নিয়ে জয়নাল আবেদীন ও আজহার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জয়নাল আবেদীন বছর দুয়েক আগে ওই জমিতে ঘর নির্মাণ করেন।

কুড়িগ্রামে বোরো চাষে ব্যয় বাড়বে ৩৫ কোটি টাকা

ডিজেল ও ইউরিয়া সারের দাম বাড়ায় কুড়িগ্রামে বোরো আবাদ চলছে ধীরগতিতে। চলতি মৌসুমে বোরো চাষে শুধু এ দুটি খাতে কুড়িগ্রামের কৃষকদের গত বছরের তুলনায় অন্তত ৩৫ কোটি টাকা বেশি ব্যয় হবে। কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার এক লাখ ছয় হাজার ৭৫৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে ১৩ হাজার ৮৮৫ হেক্টরে। তবে কৃষি বিভাগ বলছে, শীতের কারণে আবাদে দেরি হচ্ছে।

সেই ইটভাটাটি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নাঙ্গলভাঙ্গা জলার বড়চর গ্রামে অবৈধভাবে নির্মিত সেই ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে ওই ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

লিশের বাধায় পণ্ড ব্লু ব্যান্ড কলের কর্মসূচি

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকভিত্তিক সংগঠন ‘ব্লু ব্যান্ড কল’-এর কর্মসূচি। গতকাল শুক্রবার ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে সংগঠনের পাঁচজনকে আটক করে পুলিশ।‘সমঝোতার বাংলাদেশ চাই’ স্লোগান সামনে নিয়ে গতকাল সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রবীন্দ্রসরোবরে ২৪ ঘণ্টা অবস্থান করার পূর্বঘোষিত কর্মসূচি ছিল সংগঠনটির।

অটিস্টিক শিশুদের চিকিৎসায় যত্নবান হওয়ার আহ্বান

অটিস্টিক শিশুকে অন্য রোগীর মতো ভাবলে হবে না। এ ক্ষেত্রে চিকিৎসকদের সময় দিতে হবে। অভিভাবকের সঙ্গে কথা বলতে হবে। এই শিশুদের বিশেষ ধরনের যত্ন প্রয়োজন। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন (সিনেক) আয়োজিত পাঁচ দিনব্যাপী অটিজমবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী পর্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এ আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনী-আড্ডায়-আনন্দে স্মৃতিচারণা

বিশ্ববিদ্যালয় জীবনের সেই দিনগুলো খুঁজে পেতে গতকাল শুক্রবার একসঙ্গে হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যালামনাই সোসাইটির সদস্যরা। অনেক দিন পর চেনা মুখগুলো আবার মেতেছেন আড্ডায়, আনন্দে। স্মৃতিচারণা করেছেন পুরোনো সেই দিনের।

জন্মদিন-হুমায়ূন আহমেদের জন্মদিনে

গত এপ্রিল মাসের কোনো এক শনিবার। নেত্রকোনার একটি প্রত্যন্ত গ্রাম। হুমায়ূন ভাইয়ের অনুরোধে আমরা কয়েকজন যাচ্ছি তাঁর সেই গ্রামের বাড়িতে। ঢাকা থেকে যাত্রা শুরু, যেতে যেতে মনে হচ্ছিল, পথ বুঝি আর ফুরায় না।ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনার তথাকথিত মহাসড়ক! মাননীয় যোগাযোগমন্ত্রী না বুঝলেও আমরা সেদিন হাড়ে হাড়ে বুঝেছিলাম রাস্তা খারাপের ধরন কত প্রকার ও কী কী!

দক্ষিণ-পশ্চিমাঞ্চল-মাছ যেত আগে, এখন যাচ্ছে মানুষ by পাভেল পার্থ

বাংলা অভিধানে হয়তো আরও একটি শব্দ-প্রত্যয় যোগ হতে যাচ্ছে, ‘ভাটায় যাচ্ছি’। দেশের দক্ষিণ-পশ্চিমের সবচেয়ে বড় উপজেলা সাতক্ষীরার শ্যামনগরের গ্রামীণ জীবনে এটি এখন সর্বাধিক ব্যবহূত শব্দ। কারণ, প্রতিদিন সন্ধ্যার পরপর শ্যামনগরের নওয়াবেকী, মুন্সিগঞ্জ আর সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও ফরিদপুরের ইটভাটায়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল-মাছ যেত আগে, এখন যাচ্ছে মানুষ by পাভেল পার্থ

বাংলা অভিধানে হয়তো আরও একটি শব্দ-প্রত্যয় যোগ হতে যাচ্ছে, ‘ভাটায় যাচ্ছি’। দেশের দক্ষিণ-পশ্চিমের সবচেয়ে বড় উপজেলা সাতক্ষীরার শ্যামনগরের গ্রামীণ জীবনে এটি এখন সর্বাধিক ব্যবহূত শব্দ। কারণ, প্রতিদিন সন্ধ্যার পরপর শ্যামনগরের নওয়াবেকী, মুন্সিগঞ্জ আর সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও ফরিদপুরের ইটভাটায়।

খোলা হাওয়া-ঈদের অভিজ্ঞা ও অভিজ্ঞতা by সৈয়দ মনজুরুল ইসলাম

ঈদের দিনে পরিচিতরা হাত মেলান, কোলাকুলি করেন; ছোটরা বড়দের সালাম করে। এই একটা দিন মানুষ সব অশান্তি ভুলে আনন্দ করে, যদিও ঈদের আগে পকেট কাটা যায় প্রায় সবারই। রোজার ঈদে এই পকেট কাটাটা এক মাস ধরে, বেশ রয়েসয়ে করেন ব্যবসায়ীরা। কিন্তু বক্রা-ঈদে তাঁদের হাতে সময় থাকে কম।

শিক্ষা অধিকার-দেশে দেশে শিক্ষার্থীদের প্রতিবাদ by জোবাইদা নাসরীন

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চিলি এখন আন্দোলনের দেশ—ভৌগোলিকতার ব্যবধান কমে এখন মতাদর্শিক লড়াইয়ে অবস্থান করছে এক জায়গায়। এ তিনটি ভূখণ্ডেই লড়ছেন হাজার হাজার শিক্ষার্থী। সবারই অভিন্ন আহ্বান—শিক্ষা সবার জন্য হোক, শুধু ধনীর জন্য নয়। শিক্ষা বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তাঁদের এ লড়াই। রাজনৈতিক দুনিয়ার ভূগোল পরিবর্তন হচ্ছে রাতারাতিই।

প্রাকৃতিক সপ্তাশ্চর্য-সুন্দরবনের পরাজয়ের পর by মোহীত উল আলম

আমরা, এবং কিছুটা ভারত, চেষ্টা করেছিলাম সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি করার জন্য। পারলাম না। যে সাতটি নতুন স্থান নির্বাচিত হয়েছে সেগুলো হলো আমাজন নদী, ভিয়েতনামের হালং বে, আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তবর্তী ইগুয়াজু জলপ্রপাত, দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ, ইন্দোনেশিয়ার কোমাডো জাতীয় উদ্যান, ফিলিপিনসের পুয়ের্তো প্রিন্সেসা নামের ভূগর্ভস্থ নদীটি, এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের উপকণ্ঠে অবস্থিত টেবল মাউন্টেন বা টেবিল পর্বত।

অবিলম্বে খুঁটি বসান, এলাকাবাসীকে বিপদমুক্ত রাখুন-গাছের সঙ্গে বিদ্যুৎ লাইন

চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ সঞ্চালন ছাড়াই শত শত কিলোমিটার খুঁটি বা খাম্বা বসানো হয়েছিল। এই খাম্বার ব্যবসা করে বিএনপির প্রভাবশালী ব্যক্তিরা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ সম্পর্কিত বরগুনা জেলার খবরটি ঠিক তার বিপরীত। খুঁটির অভাবে সেখানে বিদ্যুৎ সঞ্চালন চলছে গাছ ও বাঁশের সহায়তায়।

সাফটা ও জলবায়ু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কাম্য-সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন

সার্কের ২০ দফা আদ্দু ঘোষণায় দক্ষিণ এশীয় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তেমন ঘটেনি। এবারকার সার্ক শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সেতুবন্ধ। কিন্তু এই সেতুবন্ধ বাস্তবে কীভাবে সৃষ্টি হবে, তার বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নেই ঘোষণায়। আন্তসীমান্ত চলাচলে নতুন কোনো সিদ্ধান্তেও পৌঁছাতে পারেননি সার্ক নেতারা।

উৎসব-কাত্যায়নী পূজার এক রাত

১৯ কার্তিক, রাত পৌনে ১১টা। আকাশে আধখানা মরা চাঁদ। কুয়াশায় ভিজে ম্লান হয়ে গেছে চাঁদের আলো। যশোর থেকে এমনই এক রাতে সদলবলে রওনা হলাম মাগুরার দিকে। উদ্দেশ্য মাগুরার বিখ্যাত কাত্যায়নী পূজা দর্শন। যশোর থেকে শর্টকাট পথে খাজুরা আড়পাড়া হয়ে নিরিবিলি পাকা পথে মাইক্রোবাস ছুটে চলেছে।

কুমিল্লা সিটি করপোরেশন-কুমিল্লাবাসী সৎ ও যোগ্য মেয়র চায় by গাজীউল হক

২০১২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সীমানা নির্ধারণ নিয়ে আপিল নিষ্পত্তির শুনানি শেষে গেজেট প্রকাশ হয়ে গেছে। ভোটার তালিকাও তৈরি আছে। নির্বাচন যে দরজায় কড়া নাড়ছে, শহরের বিভিন্ন অলিগলিসহ প্রধান সড়কগুলোতে চোখ রাখলেই তা টের পাওয়া যাচ্ছে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী এবং তাঁদের অনুসারীরা নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

যুক্তি তর্ক গল্প-এই বারতা গুরুত্ব পাবে তো? by আবুল মোমেন

দিনবদলের স্লোগান দিয়েই ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় এসেছিল। ডিজিটাল বাংলাদেশ তৈরি করে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হবে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করে—এমন রূপকল্প ও স্বপ্ন দেখানো হয়েছিল। এই স্বপ্ন তরুণ ভোটারদের মহাজোটের দিকে আকৃষ্ট করেছিল। তা ছাড়া বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতি-দুঃশাসনের স্মৃতি তখনো সাধারণ ভোটাররা ভুলতে পারেনি।

পরিবেশ ব্যবস্থাপনা-শস্যখেত ও ছায়া সুনিবিড় গৃহ by জিয়া উদ্দিন আহমেদ

প্রকৃতির নানা বৈচিত্র্যের মাঝে সংঘাত ও সমন্বয় এক চিরন্তন সত্য, তবে এর প্রকৃত রূপ প্রায়ই আমাদের অগোচরে থেকে যায়। আমাদের উচ্চ জনঘনত্ব ও সম্পদস্বল্পতার বহুমুখী জীবতাত্ত্বিক প্রভাব আজও অনেকাংশেই অজানা। বিশ্বে ন্যূনতম মাথাপিছু জমির উত্তরাধিকারী হিসেবে আবাদি জমির তীব্র সংকট আমাদের জন্য নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ।

দুই দু’গুণে পাঁচ-নামের মাহাত্ম্য by আতাউর রহমান

সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টেস্ট ম্যাচ খেলায় ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম খেলোয়াড়ের নাম ছিল খেমার রোচ। তো টেলিভিশনের ধারাবর্ণনায় ওর নাম উচ্চারিত হলেই আমার মনে পড়ে যেত দূরপ্রাচ্যের দেশ কম্বোডিয়ার রাজনৈতিক দল খেমার রুজের কথা, সত্তরের দশকে সে দল তার নেতা পলপটের নেতৃত্বে ওই দেশে স্টিম রোলার চালিয়েছিল। সে জন্য পরে পলপটকে আসামির কাঠগড়ায়ও দাঁড়াতে হয়েছিল।

কালের পুরাণ-নূর হোসেনের অতৃপ্ত আত্মা ও লোকমানের ‘অদৃশ্য ঘাতক’ by সোহরাব হাসান

১০ নভেম্বর ছিল শহীদ নূর হোসেন দিবস। নেতা-নেত্রীদের অনেকেই দিনটি ভুলে গেলেও সাধারণ মানুষ ভোলেনি। আজ থেকে ২৪ বছর আগে এই দিনে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছিলেন যুবলীগের কর্মী নূর হোসেন। তাঁর বুকে-পিঠে লেখা ছিল, ‘গণতন্ত্র মুক্তি পাক! স্বৈরাচার নিপাত যাক’। কোনো স্বৈরাচারী শাসকই তাঁর বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের ‘ঔদ্ধত্য’ সহ্য করে না।

এভাবে আর চলতে দেওয়া উচিত নয়-টিআরের গম কে খায়

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি কর্মসূচিতে যে ব্যাপক দুর্নীতি চলছে, তার কিছু দৃষ্টান্ত পাওয়া গতকাল শুক্রবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। দুর্নীতির কায়দাগুলো বেশ প্রতারণাপূর্ণ। যেমন, চট্টগ্রামের পটিয়া উপজেলায় ‘শ্রী লোকনাথ মন্দির’ নামে একটি মন্দিরের অবকাঠামো উন্নয়নের জন্য টিআর কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে এক টন গম। এই মন্দির কমিটিতে একজনও হিন্দু নেই; সভাপতিসহ সব সদস্যই মুসলমান।

তিস্তার পানি বণ্টনে সুনির্দিষ্ট সময়সীমা চাই-হাসিনা-মনমোহন বৈঠক

মালদ্বীপের পর্যটন শহর আদ্দুতে সার্ক শীর্ষ সম্মেলন থেকে সদস্যদেশগুলো যে বিরাট কিছু অর্জন করবে না, তা আগেই ধারণা করা হয়েছিল। কেননা, ২৬ বছর ধরেই সার্কভুক্ত দেশগুলোর নেতারা সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও বাস্তবে তার প্রতিফলন কমই ঘটেছে। তবে এবারের সার্ক শীর্ষ সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বহুল আলোচিত বৈঠকটির কারণে।

এই দিনে-বেতিয়ারা যুদ্ধের গৌরবগাথা

একাত্তরের ১১ নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের সুমহান গৌরবগাথায় যুক্ত হয়েছিল একটি উজ্জ্বল রত্নকণিকা। সেদিন দেশপ্রেম ও সাহসের রক্তিম আল্পনায় আত্মদানের এক অমর অধ্যায় রচিত হয়েছিল কুমিল্লার বেতিয়ারায়। কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ও ছাত্র ইউনিয়ন—এই তিনটি বামপন্থী সংগঠনের যৌথ কমান্ডে পরিচালিত ‘বিশেষ গেরিলা বাহিনী’র একটি সশস্ত্র যোদ্ধাদলের সঙ্গে দখলদার পাকিস্তানি বাহিনীর এক তুমুল যুদ্ধ হয়েছিল।

সরেজমিন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-জয় হয়েছে জনতার, গণতন্ত্রের by শরিফুল হাসান

নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ায় শামীম ওসমানের পৈতৃক বাড়ি। এখান থেকেই তিনি তাঁর সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চাষাঢ়ার সবগুলো কেন্দ্রেই বিপুল ভোটে পরাজিত হয়েছেন শামীম ওসমান। এমনকি নিজের ভোটকেন্দ্রেও।

উইকিলিকস-জুলিয়ান অ্যাসাঞ্জের অনিশ্চিত ভবিষ্যৎ by মশিউল আলম

জুলিয়ান অ্যাসাঞ্জের এগারো মাসের আইনি লড়াই এখন এক জটিল পর্যায়ে পৌঁছেছে। গত ২ নভেম্বর ব্রিটিশ হাইকোর্টের রায় ঘোষণার পর সুইডেনে তাঁর প্রত্যর্পণ প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠল। রায় ঘোষণার পরের ১৪ দিনের মধ্যে তাঁকে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে হবে।

ধর্ম-মিতব্যয়ী জীবনযাপনে অভ্যস্ত হোন by ড. মুহাম্মদ আবদুল মুনিম খান

মিতব্যয়ী হওয়া ইসলামি জীবনাদর্শের অনুপম শিক্ষা ও বিশেষ গুণ। ইসলামের দৃষ্টিতে মিতব্যয়িতা হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে মধ্যম বা মাঝামাঝি পন্থা অবলম্বন করা। কোনো কাজ ও কথায় সীমা অতিক্রম, বাড়াবাড়ি ও মাত্রাতিরিক্ত কিছু না করা মিতাচার। শৃঙ্খলাপূর্ণ নিয়মতান্ত্রিক দৈনন্দিন জীবনযাত্রায় মধ্যমপন্থা অনুসরণ করাই ইসলামের নির্দেশ।

সরল গরল-দীপু মনির সঙ্গে হিনা রাব্বানির ‘দুর্ঘটনা’ by মিজানুর রহমান খান

তিস্তা নিয়ে ড. মনমোহনের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের অগ্রগতির খবর ঢাকায় পৌঁছার আগেই বাংলাদেশ ভারতের কারণে পাকিস্তানের কাছে এক ইস্যুতে একরকম হেরে গেছে। এতে পাকিস্তানের ইতিহাসের কনিষ্ঠতম পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের খুব খুশি হওয়ারই কথা। কারণ, তিনি ভাবতে পারেন যে দীপু মনিকে এক রাউন্ড হারিয়ে দিতে পেরেছেন। এতে হিনা তাঁর পাশে দিল্লিকে পেয়েছেন।

এ অধিকার গভর্নরের নেই-কেন্দ্রীয় ব্যাংকে অশুভ দৃষ্টান্ত

ঈদুল আজহার ছুটি শুরুর আগে শেষ কার্যদিবসে দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃপক্ষ গোপনে এমন একটি কাজ করেছে, যার ক্ষতিকর প্রভাব হবে সুদূরপ্রসারী। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষে একজন উপপরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে ১০ সিবিএ নেতার বিরুদ্ধে গত এপ্রিল মাসে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, ৩ নভেম্বর এসে তা মওকুফ করে দেওয়া হলো।

জনগণের জন্য সহনীয় হবে কি?-জ্বালানির মূল্যবৃদ্ধির ভাবনা

জ্বালানির দাম বাড়ার প্রতিক্রিয়া ব্যাপক। জ্বালানির দাম বাড়া মানেই শিল্প ও কৃষি উৎপাদনে খরচ বেড়ে যাওয়া, পরিবহন খরচ বেড়ে যাওয়া। অর্থাৎ চূড়ান্ত বিচারে খাদ্য ও পণ্যসামগ্রীর দামের পাশাপাশি যাতায়াতের খরচ বেড়ে যাওয়া। বর্তমান বাস্তবতায় জনগণ কি বাড়তি কোনো চাপ নিতে সক্ষম? এ ধরনের সিদ্ধান্ত যে সরকারকে অজনপ্রিয় করবে, তাতে সন্দেহ নেই। আবার অর্থনীতির বর্তমান বাস্তবতা চিন্তা করলে হয়তো সরকারের সামনে এর বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

শ্রদ্ধাঞ্জলি-প্রগতির আন্দোলনে নিবেদিত এক মানুষ

মাহবুব উল আলম চৌধুরীর জন্মবার্ষিকী ছিল ৭ নভেম্বর। তাঁকে ঘনিষ্ঠভাবে জানা-চেনার সুযোগ হয়নি। কিন্তু তাঁর ব্যক্তিত্ব, কবিত্ব-মাহাত্ম্যের কথা নানা সূত্রে জেনে বুঝেছি, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের স্বাধীনতাকামী রাজনৈতিক সংগ্রামী কিশোর মাহবুব উল আলম চৌধুরী নানা চড়াই-উতরাই পেরিয়ে অসাম্প্রদায়িক আন্দোলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিলেন।

ঐতিহ্য-পদ্মার ইলিশ by সাইফুদ্দীন চৌধুরী

পদ্মা নদী দুই পরিচয়ে খুবই মশহুর—প্রমত্তা হয়ে কীর্তিনাশা আর ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্তির জন্য ইলিশ উপহার দেওয়া। পদ্মা নদী নিয়ে লেখালেখিও হয়েছে প্রচুর। চর্যাপদ থেকে শুরু করে আজ পর্যন্ত পদ্মা নদী নিয়ে এতই লেখালেখি হয়েছে যে গবেষকেরা বলেন, আর কোনো নদী নিয়ে নাকি অতটা হয়নি।

যুক্তি তর্ক গল্প-আরব বসন্তে সাম্রাজ্যবাদী ছায়া by আবুল মোমেন

যুক্তরাষ্ট্রই বর্তমান বিশ্বের একমাত্র পরাশক্তি। পশ্চিমের উন্নত বিশ্ব, যার মধ্যে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডও আছে, তারাও কি যুক্তরাষ্ট্রের পরোয়া না করার মতো স্বাধীন? সম্প্রতি আফগান-ইরাক যুদ্ধের মাধ্যমে এটি আর অস্পষ্ট নেই যে তাদের যুক্তরাষ্ট্রকে সমীহ করেই চলতে হয়। একমাত্র ইউরোপের অভ্যন্তরীণ বাজার ও অর্থনীতির স্বার্থে তারা মাঝেমধ্যে যুক্তরাষ্ট্রের দাবি অগ্রাহ্য করে থাকে।

স্মরণ-পাথেয় হোক এম এন লারমার পথ by হরি কিশোর চাকমা

মানুষের জন্ম হলে মৃত্যু অনিবার্য। তবে এমন কিছু মানুষের জন্ম-মৃত্যু আসে, যা সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেমনই একজন দূরদৃষ্টিসম্পন্ন নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা, যিনি এম এন লারমা নামেই বেশি পরিচিত। এম এন লারমার জন্ম ও কর্মময় জীবন পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

সার্ক-বিভেদের দেয়ালগুলো সরিয়ে ফেলতে হবে by মহিউদ্দিন আহমদ

১৯৮০ সালের প্রথম দিকে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নেপালের রাজা বীরেন্দ্র বীরবিক্রম শাহ দেবকে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন। রাজা বীরেন্দ্রর কাছ থেকে ইতিবাচক জবাব আসে।

ঢাকা সিটি করপোরেশন-দ্বিখণ্ডিত ঢাকা, একটি অনভিপ্রেত সিদ্ধান্ত by আবদুল মান্নান

ঐতিহাসিক রাজধানী ঢাকা নাকি দুই ভাগ হবে। দুই ভাগ মানে এই রাজধানীকে দুটি সিটি করপোরেশনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মন্ত্রিপরিষদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। এখন আইন পাস করা বাকি। সত্যি সত্যি তা যদি হয়, তা হবে এক অভূতপূর্ব তাজ্জব ব্যাপার! কারণ কোনো একটি রাজধানী কেন, কোনো বড় শহরকেও এযাবৎ দুই ফালি করতে তেমন একটা দেখা যায়নি, বরং প্রশাসনের সুবিধার্থে দুটি আলাদা শহরকে একসঙ্গে করার নজির আছে।

দর নির্ধারণে সরকারি ঔদাসীন্য দুর্ভাগ্যজনক-চামড়াশিল্পে সংকট

চামড়ার দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। কোন যুক্তিতে এবার ন্যূনতম দাম নির্ধারণ করা হলো না, তা স্পষ্ট নয়। তবে বাজার তদারকিতে সরকারের যে ঔদাসীন্য, তা এই ঘটনায় আবারও প্রমাণ মিলল। শুধু পত্রপত্রিকায় প্রকাশিত খবরে আমরা দেখেছি যে, দর নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা চামড়াশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ট্যানারি মালিক, চামড়া প্রক্রিয়াজাতকারী ব্যবসায়ী ও আড়তদারেরা গত ৩১ অক্টোবর দর নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারপক্ষ কোথায় ছিল?

রেলওয়ে ও মহাসড়কের প্রতি দৃষ্টি দিন-যেতে-আসতে যাত্রীদের বিড়ম্বনা

এবারে যে বিপুলসংখ্যক মানুষ ঈদুল আজহা উদ্যাপন করতে ঢাকার বাইরে গিয়েছিল, তাদের বেশির ভাগই অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। প্রথম আলোর খবর অনুযায়ী দুই ঘণ্টার পথ পার হতে লেগে গিয়েছিল নয় ঘণ্টা কিংবা আরও বেশি। বলা যায়, ঈদের আগে পুরো যোগাযোগব্যবস্থাই ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। বাড়ি থেকে আবার ঢাকায় ফিরতেও অনেকে একই সমস্যায় পড়েছে।

শিশুদের জন্য সিনেমা হল by সাজ্জাদ হোসেন রিজু

২১ থেকে ২৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। উৎসবে ছিল বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মনোনীত হয়ে আসা ২০০টিরও বেশি শিশুতোষ চলচ্চিত্রের প্রদর্শনী, সেমিনার আর কর্মশালা। এই উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য শিশু-কিশোরদের চোখ দিয়ে সমাজের চারপাশকে দেখার চেষ্টা করা আর তাদের মেধা-মননশীলতা ও সৃজনশীলতার বিকাশকে ত্বরান্বি্বত করা।

খাচ্ছি কী? by রফিকুল ইসলাম সাগর

রাজধানীর প্রায় প্রতিটি খাবার হোটেলে খাওয়ানো হচ্ছে ভেজাল খাবার। টাকা দিয়ে আমরা খাচ্ছি নিম্নমানের বাসি-পচা খাবার। এসব হোটেলের মাংস ধোয়া হয় ডোবার পচা পানিতে। রান্না হয় ময়লা পানি দিয়ে এবং নোংরা ও অপরিষ্কার পরিবেশে। হোটেলের পচা খাবার খেয়ে আমরা নানা রকম রোগে ভুগি। কেউ জানি না কোথা থেকে আসছে এই রোগ।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক কামান by মোঃ আবুল বাশার

সিরাজগঞ্জের স্বাধীনতা স্কয়ারে সংরক্ষিত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শুরুতে পাক বাহিনী প্রতিরোধ যুদ্ধে ব্যবহৃত ঐতিহাসিক কামানটি এখন কোথায়? এ প্রশ্নের সঠিক উত্তর যেমন মিলছে না, তেমনি এর দায়দায়িত্বও কেউ স্বীকার করছেন না। সবার একই কথা_ কামানটি খোয়া গেছে। কখন কীভাবে খোয়া গেল_ বিষয়টি নিয়ে কোনো উদ্বেগ নেই। এটি উদ্ধারের বিষয়ে সবাই দায়িত্বহীন ভূমিকা পালন করছেন।

এভাবে বন্ধুত্বের মর্যাদা রক্ষা হয় না by মোঃ মামুনুর রশীদ

বিএসএফ হলো ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তাদের প্রধান কাজ হলো সীমান্তে কোনো ধরনের অবৈধ মালামাল পাচার ও চোরাচালান না হয় সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু বর্তমানে বিএসএফের কাজ হলো নিরীহ গরিব, যারা জীবিকার সন্ধানে সীমান্ত দিয়ে গরুর ব্যবসা করে তাদেরকে নির্বিচারে হত্যা করা।

হলের সিট রাজনীতি বনাম শিক্ষার্থীর ভবিষ্যৎ-বিশ্ববিদ্যালয় by মাহফুজুর রহমান মানিক

বর্তমানে সিট পাওয়ার যে রাজনীতি চলে আসছে তা যদি চলতে থাকে এর ভয়ঙ্কর একটা ফল আমরা দেখব। বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ, এই একটা বিষয় নিশ্চিত করুন। এর মাধ্যমে যেমন ছাত্র রাজনীতির নামে দলবাজি বন্ধ হবে, তেমনি হলের পরিবেশ ফিরে আসবে। এসব বাদ দিলেও অন্তত প্রথম বর্ষের শিক্ষার্থীরা নির্যাতন থেকে রেহাই পাবে হাসান (ছদ্মনাম) এসএসসি-এইচএসসিতে এ-প্লাস পেয়েছে।

বিদ্যার দেবী সরস্বতী :পূজা ও উৎসব by নিরঞ্জন অধিকারী

দেব-দেবীর পূজা যেমন প্রতিদিনের কাজ, দৈনন্দিন আনুষ্ঠানিকতা, আবার বিশেষ বিশেষ দিন ধার্য করে সেই বিশেষ বা সুনির্দিষ্ট দিনে বিশেষ বিশেষ দেব-দেবীর পূজা করা হয়। তখন পূজা পরিণত হয় উৎসবে। আর উৎসবের মধ্য দিয়ে ঘটে সংস্কৃতির প্রমূর্ত প্রকাশ। মাঘী শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা করা হয় আনুষ্ঠানিকভাবে।

ইন্টারনেটের নিয়ন্ত্রণ! by একরামুল হক শামীম

ইন্টারনেটের নিয়ন্ত্রণ এখন আলোচিত একটি বিষয়। সোপা আর পিপা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদের ঢেউ বাংলাদেশেও এসে পড়েছিল। উইকিপিডিয়া, গুগল, ওয়ার্ডপ্রেসের মতো সাইটগুলোর প্রতিবাদের মুখে আপাত স্থগিত করা হয়েছে সোপা আর পিপা বিল। কথা হচ্ছে, ইন্টারনেটের নিয়ন্ত্রণের প্রশ্নে কেন এক দেশের আন্দোলন অন্য দেশে ছড়িয়ে পড়ে? উত্তরটা জানা, ইন্টারনেটের কোনো সীমানা নেই।

কালো বুশ সাহেব কি ইরানের ওপর হামলা করবেনই?-কালের আয়নায় by আবদুল গাফ্ফার চৌধুরী

ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে একজন উগ্র হঠকারী নেতা বলে প্রমাণ করার জন্য পশ্চিমা মিডিয়াগুলো ব্যস্ত। কিন্তু ইসরায়েলের ভয়াবহ ঘাতক চরিত্রের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর 'হকিস' কথাবার্তা ও কার্যকলাপ সম্পর্কে পশ্চিমা নেতা ও মিডিয়াগুলো নীরব 'কালো বুশ কি শেষ পর্যন্ত ইরানে হামলা চালাবেন?' তেহরানের 'কাইহান' পত্রিকার প্রশ্ন।

সমবায়-আবার জেগে উঠুক

ছোট ছোট সঞ্চয় একত্রিত করে বড় অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করতে সমবায়ের বিকল্প নেই। শুধু সঞ্চয় নয়, নাগরিকদের মধ্যে ঐক্য, সংহতি ও নিকট সম্পর্ক তৈরির ক্ষেত্রে সমবায়ের রয়েছে বিশেষ ভূমিকা। এক সময় সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতেও সমবায় সমিতিগুলোর ইতিবাচক ভূমিকা ছিল। কিন্তু এখন সমবায় প্রায় রুগ্ণ সংস্কৃতিতে পরিণত হয়েছে।

সংযত মুদ্রানীতি-আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক

সংযত মুদ্রানীতি নামে বাংলাদেশ ব্যাংক কার্যত সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে। এর ফলে চলতি জানুয়ারি থেকে জুন পর্যন্ত সার্বিক মুদ্রা সরবরাহ হ্রাস পাবে। কিন্তু এতে দেশে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে নিম্নগতির রাশ টেনে ধরার যে লক্ষ্য নেওয়া হয়েছে তা অর্জিত হবে কি?

নাশকতার আশঙ্কা-সর্বাত্মক সতর্কতা প্রয়োজন

কিছুদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন দেখা দিয়েছে, জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠে কি না। পর্যালোচনা করে একথা বলা যায়, এ বিষয়ে সরকারের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই।

সংকোচনমূলক মুদ্রানীতি-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি

ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবারের মুদ্রানীতি পুরোপুরি সংকোচনমূলক। এ মুদ্রানীতি থেকে অনুমান করা যায়, বাংলাদেশ ব্যাংক যেকোনো উপায়ে মূল্যস্ফীতি রোধ করতে চায়। আপাতত বাজারে সার্বিক মুদ্রা সরবরাহ কমিয়ে দেওয়াটাকেই সহজ উপায় বলে ধরে নিয়ে কেন্দ্রীয় ব্যাংক সে পথেই পা বাড়িয়েছে। এ ছাড়া কোনো সহজ পথও বোধ হয় বাংলাদেশ ব্যাংকের সামনে খোলা ছিল না।

চরাচর-নদী চলুক আপন পথে by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

নদীমাতৃক বাংলাদেশ'_কথাটি যেন ইতিহাস থেকে মুছে যেতে বসেছে। পদ্মার এক পাশের বুকজুড়ে এখন শুধুই চর আর চর_এখন আর নেই পদ্মার সেই ভয়াল গর্জন! পদ্মা হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক নাব্য। ক্রমাগত নানা ধরনের দূষণের ফলে দেশের নদীগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। আমাদের নদ-নদীগুলো চলতে পারছে না আপন পথে।

পবিত্র কোরআনের আলো-তাবুক যুদ্ধাভিযানে না যাওয়ার জন্য দুর্বলচিত্তদের টালবাহানা প্রসঙ্গে

৪১. ইনফিরূ খিফাফাওঁ ওয়া ছিক্বালাওঁ ওয়া জাহিদূ বিআমওয়ালিকুম ওয়া আনফুছিকুম ফী ছাবীলিল্লাহ্; যালিকুম্ খাইরুল্লাকুম ইন্ কুনতুম তা'লামূন। ৪২. লাও কানা আ'রাদ্বান ক্বারীবাওঁ ওয়া ছাফারান ক্বাসিদাল্লাত্তাবাঊ'কা ওয়া লা-কিম্ বাউ'দাত্ আ'লাইহিমুচ্ছুক্কাহ্; ওয়া ছাইয়াহ্লিফূনা বিল্লাহি লাওয়িছ্তাত্বা'না লাখারাজ্না মাআ'কুম; ইউহ্লিকূনা আনফুছাহুম; ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাহুম লা কাযিবূন।

সদরে অন্দরে-শিক্ষা যেন পণ্য বলে গণ্য না হয় by মোস্তফা হোসেইন

সবাই চায় তার সন্তানটি দেশের সেরা স্কুলগুলোর একটিতে ভর্তির সুযোগ পাক। উদ্দেশ্য সেখানে ভর্তি হতে পারলে শিক্ষাসুবিধা নিশ্চিত হবে। আখেরে ভালো ফল করাও সম্ভব হবে। শুধু ফলই নয়, কোনো কোনো স্কুলে সন্তানকে ভর্তি করাতে পারলে অভিভাবক নিশ্চিন্ত হন, অন্তত তাঁর সন্তানটি খারাপ পরিবেশে মেশার তেমন সুযোগ পাচ্ছে না। সংগত এ আকাঙ্ক্ষাকেই কাজে লাগাচ্ছে বড় শহরগুলোর কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।

মনের কোণে হীরে-মুক্তো-দুর্নীতিবিরোধী সৎ ব্যক্তি এবং কর্মকর্তাদের সুরক্ষণ by ড. সা'দত হুসাইন

দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশে অনেক স্বেচ্ছাসেবী সংস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব সংস্থার উদ্যোক্তা এবং কর্মীরা সংগঠনের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছেন। তাঁদের মূল কাজ হচ্ছে দুর্নীতিবিরোধী প্রচারণা জোরদারকরণ, দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, দুর্নীতিবাজদের চিহ্নিত করে জনসমক্ষে তাদের স্বরূপ উদ্ঘাটন এবং সম্ভব হলে দুর্নীতি দমন-সংক্রান্ত সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে সহায়তা প্রদান।

সৌদি নারীর ভোটাধিকার-অধিকারের স্বীকৃতি অভিনন্দনযোগ্য

ভোটাধিকার পেল সৌদি নারী'_এ সংবাদটি গতকালের পত্রপত্রিকায় সংগত কারণেই গুরুত্বসহকারে ছাপা হয়েছে। পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তটি অভিনন্দনযোগ্য। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এখনো পশ্চাৎপদ এবং নারীও যে মানুষ, বিশ্বের কোনো কোনো দেশ তা স্বীকৃতি দিতে কুণ্ঠিত।

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ-একই আইনে চলুক সব পাবলিক বিশ্ববিদ্যালয়

দ্বিতীয় দিনের মতো সোমবারও পথে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থায়নসংক্রান্ত একটি আইন সংশোধনের দাবিতে রবিবার থেকে পথে নামেন তাঁরা। চলতি অর্থবছরের পর পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আর অর্থ সাহায্য দেওয়া হবে না_অর্থ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর পথে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। রবিবার বিক্ষোভরত ছাত্রদের পুলিশ লাঠিপেটা করে। আটক করা হয় ২১ শিক্ষার্থীকে। সোমবারও বিক্ষোভরত ২৪ শিক্ষার্থীকে আটকের খবর পাওয়া গেছে।

পবিত্র কোরআনের আলো-মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে রাসুল তাদের পাহারাদার নন অভিভাবকও নন

১০৪. ক্বাদ জা'-আকুম্ বাছা-য়িরু মির্ রাবি্বকুম; ফামান আবছারা ফালিনাফছিহি; ওয়া মান আ'মিইয়া ফাআ'লাইহা; ওয়া মা আনা আ'লাইকুম বিহাফীয্ব। ১০৫. ওয়া কাযা-লিকা নুসার্রিফুল আয়াতি ওয়া লিইয়াক্বূলূ দারাছ্তা ওয়া লিনুবায়্যিনাহূ লিক্বাওমিন ইয়া'লামূন
১০৬. ইত্তাবি' মা ঊহিইয়া ইলাইকা মির্ রাবি্বকা লা-ইলাহা ইল্লা হুয়া; ওয়া আ'রিদ্ব আ'নিল মুশরিকীন।

স্বমহিমায় ভাস্বর শহীদ ময়েজউদ্দিন by মো. মুজিবুর রহমান

আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার শহীদ ময়েজউদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী। স্বৈরশাসনের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, এ রকম এক অবস্থায় ১৯৮৪ সালের এই দিনে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছিল।

ফিলিস্তিন : দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার by ফরিদুল আলম

ফিলিস্তিন ইস্যু ঘুরেফিরে আবার বর্তমান সময়ের বহুল আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ফিলিস্তিন সরকার তার স্বাধীন অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কাছে আবেদন করবে_প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এই ঘোষণার পর এবং মার্কিন সরকার তা প্রতিহত করবে_বারাক ওবামার এ জাতীয় হুমকির পর এবারের জাতিসংঘের অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করছে। ফিলিস্তিন সরকার দুই বছর ধরে এই সময়টির জন্য প্রস্তুতি নিচ্ছিল।

বিশ্ব পর্যটন দিবস-পর্যটন শিল্পের অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক অবদান by বনরূপা

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। ১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার দ্বাদশ অধিবেশন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবছর সংস্থাটির সহযোগী একটি দেশ দিবসটি আয়োজন করবে। সেই থেকে বিশ্ব পর্যটন সংস্থার আহ্বানে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো 'ট্যুরিজম লিংকিং কালচারস।' পর্যটনকে আজ সারা বিশ্বে শিল্প হিসেবে গ্রহণ করা হয়েছে।

সহজ-সরল-রাতে আমি শান্তিতে ঘুমাই by কনকচাঁপা

পান্থশালার মতো একটা পৃথিবী_তাও কয়দিনের, কত বছরের জন্য স্থায়ী, কেউ আমরা জানি না। তবু কত লোভেই না আমরা পড়ি। জমিজমা, টাকাপয়সা, গয়নাগাটি, সুনাম-সম্মান, আরো কত কিছু! তবে যাঁরা আমায় কাছে থেকে চেনেন, তাঁরা জানেন অনেক ধরনের লোভ থেকেই আমি মুক্ত। মনের কোনায় মেঘের মতো লোভের আভাস দেখা দিলেই দুই হাতে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করি।

কল্পকথার গল্প-সংসার সুখের হয় বাজারের গুণে! by আলী হাবিব

মানুষের মাথায় আকাশ ভেঙে পড়েছে_এমন কথা কোনো দিন কি শোনা গেছে? আকাশ ভেঙে পড়লে আর থাকল কী? কিন্তু আকাশ থেকে, মানে ওই মহাশূন্য থেকে মহাকাশযান ভেঙে পড়েছে। নাসার একটি কৃত্রিম উপগ্রহ ভেঙে পড়েছে পৃথিবীতে। না, মানুষের মাথায় পড়েনি। পড়েছে সাগরে। রক্ষা মানুষের।

কালান্তরের কড়চা-চাণক্যপুরীর কূটকৌশল এবং বাংলাদেশের বিদেশনীতি-৩ by আবদুল গাফ্‌ফার চৌধুরী

বাংলাদেশ ও ভারতের মধ্যে উন্নত ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিলি্লর আধিপত্যবাদী অবাঙালি আমলাতন্ত্র দাদাগিরি শুরু করার চেষ্টা চালায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই। এ ব্যাপারে ভারতের বিগ বিজনেসের দ্বারা পরিচালিত মিডিয়াগুলোও দুই দেশের সম্পর্কের জল কম ঘোলা করেনি।

তিতাসের অর্থ লোপাট-রহস্য উদ্‌ঘাটন করে কার্যকর ব্যবস্থা নিন

সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ও তিতাস নদী অবস্থিত এবং এ দুইয়ের চিত্রই বড় বিবর্ণ। তিতাস নদীর যেমন অস্তিত্ব হুমকির মুখে, তেমনি অবস্থা তিতাস গ্যাস কম্পানিরও। সরকারি গ্যাস বিতরণ কম্পানি তিতাসের ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ এলাকা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আরেক সরকারি প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে।

ভিনদেশের চিঠি-একজন হূদয়বতী

শেষ রাতে এক দুঃস্বপ্নে ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে টিভিটা ছাড়লাম। ব্রেকিং নিউজে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। হতাহত অনেক। ফায়ার সার্ভিস, পুলিশ, হাসপাতালের দৃশ্য দেখাচ্ছে। হঠাৎ দেখি, সারা শরীর ব্যান্ডেজে ঢাকা এক মহিলা। নাম—ভিকি উইলিয়াম। নিবু নিবু চোখ, অস্পষ্ট স্বরে রন...রন...বলে কাতরাচ্ছে।

মূল রচনা-ঘুরে দাঁড়ানোর গল্প by উজ্জ্বল দাশ

সড়ক দুর্ঘটনায় চলনশক্তিহীন হয়ে পড়েছিলেন বুলবুল। প্রবল আত্মবিশ্বাস আর তীব্র জীবনীশক্তির জোরে সেই বুলবুলই এখন গ্রেট ব্রিটেন হুইলচেয়ার রাগবি দলের অন্যতম ভরসা। আসছে লন্ডন প্যারা অলিম্পিকে সোনা জেতার স্বপ্নই দেখছে বুলবুলের দল। সম্প্রতি এক সন্ধ্যায় তাঁর পূর্ব লন্ডনের বাসায় বসে বাংলাদেশি বংশোদ্ভূত বুলবুল হোসেইন শোনালেন তাঁর ঘুরে দাঁড়ানোর গল্প।

যে খবর নাড়া দেয়-ফালানীর মা by ইকবাল হোসাইন চৌধুরী

স্কুল থেকে বিদায় করে দেওয়া হয়েছে মেয়েকে। কিন্তু তার পরও দমে যাননি মা। মাথার ওপর ছাদ নেই। মাথা গোঁজার ঠাঁই নেই। সহায় সম্বল বলতে কিছু নেই। শেষতক আশ্রয় মিলেছে ফুটপাতে। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। সবকিছু পেছনে ফেলে মা রিনা বসেছেন মেয়ে ফালানীকে পড়াতে। রাস্তায় থাকেন বলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা ছাড়েননি।

স্মরণ-তিতুমীর: মুক্তিকামী মানুষের অগ্রপথিক

রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা তথা বাংলার অর্থনৈতিক মুক্তির জন্য ইংরেজদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি তিতুমীর। তিতুমীরের নেতৃত্বে অতিসাধারণ হাতিয়ার নিয়ে বাঙালিরা সুসজ্জিত ইংরেজ বাহিনীকে বারাসাতের যুদ্ধে পরাজিতও করেছিলেন। পুরো নাম সৈয়দ মীর নিসার আলী।

প্রশংসিত শান্তির মডেল-বাস্তবায়নে আমাদেরই উদ্যোগী হতে হবে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে শনিবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির যে মডেল উপস্থাপন করেছেন, তা ইতিমধ্যেই শান্তির পক্ষে থাকা বিশ্ববাসীর ব্যাপক প্রশংসা অর্জন করেছে। শেখ হাসিনা তাঁর শান্তির মডেলে মানুষ হিসেবে মানুষকে মর্যাদা দানের ওপর গুরুত্বারোপ করেছেন।

পবিত্র কোরআনের আলো-কোনো দৃষ্টিই তাঁকে দেখতে পায় না, অথচ তিনি সব কিছুই দেখেন

১০০. ওয়া জাআ'লূ লিল্লাহি শুরাকা-আল জিন্না ওয়া খালাক্বাহুম ওয়া খারাক্বূ লাহূ বানীনা ওয়া বানাতিম্ বিগাইরি ই'লমিন; ছুবহা-নাহূ ওয়া তাআ'-লা আ'ম্মা- ইয়াসিফূন। ১০১. বাদীউ'চ্ছামাওয়াতি ওয়ালআরদ্বি; আন্না ইয়াকূনু লাহূ ওয়ালাদুন ওয়ালাম তাকুল্ লাহূ সা-হিবাহ; ওয়া খালাক্বা কুল্লা শাইয়িন ওয়া হুয়া বিকুলি্ল শাইয়িন আ'লীম।

বিশেষ সাক্ষাৎকার : সৈয়দ মুহাম্মদ ইবরাহিম-সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম কমছে আর সরকার বাড়িয়েছে

বাংলাদেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে কালের কণ্ঠ-এর সঙ্গে কথা বলেছেন মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, লেখক, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোস্তফা হোসেইন কালের কণ্ঠ : সম্প্রতি একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা ঢাকার রাস্তায় গাড়ি ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করেছে।

চরাচর-তিন গ্রামে তিন ঘণ্টা by দীপংকর ভট্টাচার্য লিটন

স্বাধীন দেশে গরু আর মানুষে একসঙ্গে বসবাস! কথাটি শুনে সচেতন পাঠকমাত্রই অবাক হতে পারেন। কিন্তু গ্রামাঞ্চলের বাস্তর রূপ এখন এটাই। স্বাধীনতা-উত্তর আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পঁচাত্তরে দেশের পটপরিবর্তনের পর আঁতুড়ঘরেই মৃত্যু হয় সোনার বাংলা গড়ার সেই স্বপ্নের। কিন্তু বাস্তবতা যে বড়ই কঠিন।

হেলেন কুপার ও স্টিভেন লি মেয়ার-জাতিসংঘে ফিলিস্তিন এবং ওবামা

ফিলিস্তিন যাতে জাতিসংঘের সদস্যপদ না পায় সেই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপটি ভণ্ডুল হয়ে যায়। এক বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনের স্বাধীনতার কথা বলেছিলেন। ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি অনেকটা বাধ্য হয়েই আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু গত বুধবার জাতিসংঘে নাটকীয়ভাবে নতুন একটি বাস্তবতা দেখে সাধারণ মানুষ।

নিত্যজাতম্-ইতিহাস থেকে একটু শিক্ষা নিন by মহসীন হাবিব

গত ২২ সেপ্টেম্বর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের পরদিন একাধিক পত্রিকার প্রথম পাতায় একটি ছবি ছাপা হয়েছে। ছবিতে দেখা যায়, একজন পুলিশ সদস্য এক পিকেটারেরবুকেরওপরপাদিয়েচেপেধরেছেন।সংবাদপত্রওয়ালাদের তো আর এ নিয়ে কোনো মন্তব্য নেই। তাঁরা শুধু নির্লিপ্তভাবে সংবাদের স্বার্থে এ ছবি ছেপে দিয়েছেন।

ভিন্নমত-স্বাস্থ্যসেবা বনাম জবাবদিহিতা by আবু আহমেদ

আজকাল সংবাদমাধ্যমে প্রায়ই খবর ছাপা হয় অমুক হাসপাতালের অমুক ডাক্তার অবহেলা করে রোগী মেরে ফেলেছেন। প্রতিকারের জন্য রোগীর আত্মীয়রা কখনো ডাক্তারের ওপর চড়াও হন, কখনো হাসপাতাল ভাঙচুর করেন। আবার কেউ কেউ সংক্ষুব্ধ হয়ে থানায় বা কোর্টে মামলাও করেন। দু-একটি ক্ষেত্রে কোর্ট স্বপ্রণোদিত হয়ে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যার জন্য তলব করেছেন। দু-এক ক্ষেত্রে ডাক্তার-নার্স গ্রেপ্তারও হয়েছেন।

দুই বড় দলের সহযোগী সংগঠন-ভুঁইফোঁড়দের ঠেকাতে হবে জাতীয় স্বার্থেই

বাংলাদেশের রাজনীতির মাঠে অনেক বিবর্ণ চিত্র পরিলক্ষিত হয়। কখনো কখনো এর প্রত্যক্ষ শিকার হন দেশের সাধারণ মানুষ। ভুঁইফোঁড় সংগঠনের কারো কারো কার্যকলাপ জাতীয় রাজনীতির ক্ষেত্রে তো বটেই, দেশের সামগ্রিক অবয়বেও কালো দাগ ফেলে। ২৪ সেপ্টেম্বর কালের কণ্ঠে 'বড় দুই দলের সহযোগী' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সেই চিত্রই চিত্রিত হয়েছে।

ঝুঁকিতে মেঘনা সেতু-দ্রুত মেরামতকাজ শুরু করতে হবে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেঘনা সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর পিলারের পাশের মাটি সরে গিয়ে পিলারের কাছে ৬৫ ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রসারণশীল সংযোগের নাটবল্টু খুলে যাওয়ায় স্টিল ও রাবারের পাতগুলো কয়েক ইঞ্চি পর্যন্ত সরে গেছে। অনেক জায়গায় পাতই নেই।

পবিত্র কোরআনের আলো-ইমানদার ও সমঝদার লোকদের জন্য আল্লাহর প্রকৃতিতে প্রচুর নিদর্শন রয়েছে

৯৭. ওয়া হুওয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদূ বিহা ফী যুলুমা-তিল বাররি ওয়ালবাহ্র; ক্বাদ ফাস্সালনাল আইয়াতি লিক্বাওমিই ইয়ালামূন। ৯৮. ওয়া হুওয়াল্লাযী আনশাআকুম মিন নাফছিও ওয়া-হিদাতিন ফা মুছতাক্বার্রুন ওয়া মুছতাওদা'; ক্বাদ ফাসসালনাল আইয়াতি লিক্বাওমিইঁ ইয়াফক্বাহূন।

রাজশাহী-সুখের নগর কি খুনের নগর হবে? by কুদরাত-ই-খুদা

স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউট গড়ে উঠেছে রাজশাহীতে। এ কারণে রাজশাহীকে শিক্ষানগর বলা হয়ে থাকে। শিল্পকারখানা তেমন একটা গড়ে না ওঠায় এখানকার মানুষের জীবনযাত্রা, আয়-ব্যয়, ব্যবসা-বাণিজ্যসহ অনেক কিছুই এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। ভৌগোলিক, ঐতিহ্য ও স্বভাবগত দিক থেকে রাজশাহী অঞ্চলের মানুষ অনেকটাই শান্তিপ্রিয়, সহজ-সরল এবং কঠোর পরিশ্রমবিমুখও বটে।

শিক্ষা-কোচিং-বাণিজ্য অবশ্যই বন্ধ করতে হবে by আসাদ উল্লাহ খান

সম্প্রতি দ্য ডেইলি স্টার পত্রিকায় লেখা একটা চিঠির মাধ্যমে জানা গেছে, এই ঢাকা শহরের সন্নিকটে দোহারের আওলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয় মাস ধরে কোনো প্রধান শিক্ষক নেই। আগের প্রধান শিক্ষক তদবির করে অন্যত্র বদলি নেওয়ার পর ওই বিদ্যালয়ে নতুন কোনো প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।

আর্থিক পরিস্থিতি-টাকার বেসামাল অবনমন ও অর্থনীতির চ্যালেঞ্জ by মইনুল ইসলাম

১৯ জানুয়ারি কয়েকটি পত্রিকায় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অর্থনীতি-সম্পর্কিত একটি জবাবদিহিমূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে; যেখানে দেশের অর্থনীতির গত তিন বছরের অর্জিত সাফল্যের চালচিত্রের পাশাপাশি অর্থনীতির সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ঝুঁকিগুলোর একটি তথ্যনির্ভর বর্ণনা ও বিশ্লেষণ রয়েছে।

এক বছরের কাজ শেষ হবে তিন বছরে?-মন্ত্রী আসছেন বলে

সওজের ‘ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট’ পরিস্থিতি। বাগদাদের খলিফা হারুনর রশীদ দেশের অবস্থা জানতে গোপনে পরিদর্শনে বের হতেন। এখন আধুনিক যুগ, মন্ত্রীরা এখন প্রকাশ্যেই পরিদর্শন করেন। তাঁরা যেখানে যান, সবকিছু সাজানো গোছানো দেখতে পান। তাঁদের আগমন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম ও দায়িত্বের প্রদর্শন করেন।

সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই-পার্বত্য চুক্তি বাস্তবায়ন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে আবার নড়াচড়া শুরু হয়েছে। ১৪ বছর আগে সই হওয়া চুক্তির যে অধিকাংশ বাস্তবায়িত হয়নি, তা সবারই জানা। এ নিয়ে পাহাড়িদের অসন্তোষ ও হতাশার শেষ নেই। এখন চুক্তিটি বাস্তবায়নে সরকারের তরফ থেকে কিছু উদ্যোগ চোখে পড়ছে। অনেক দেরিতে হলেও এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

সদরে অন্দরে-জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মানুষের ভোগান্তি by মোস্তফা হোসেইন

খিলগাঁও তালতলা থেকে যেতে হবে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে। কয়েক দিন আগেও যেখানে বাস কাউন্টার ছিল, সেই জায়গাটা দেখা গেল খালি। গাড়ি আসতেই বলা হলো, গাড়িতে ভাড়া দিতে হবে, উঠে পড়ুন। ভাড়া কত? ১২ টাকা। বাড়তি দিতে হবে দুই টাকা।

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং কিছু কথা by তারেক শামসুর রেহমান

সারা বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধের ১০ বছর পার করল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান বিধ্বস্ত করে ভবন দুটি ধ্বংস করার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, ১০ বছর পার করার পর সেই যুদ্ধের অবসান হয়েছে_তা বোধ হয় বলা যাবে না। কেননা ওবামা প্রশাসন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেও সেখানে যুদ্ধ চলছে। ইরাকে মার্কিন সেনা নেই বটে।

চরাচর-বিপ্লবী এক নারীর কথা by বনরূপা

প্রীতিলতা একজন বিপ্লবী। উপমহাদেশের মুক্তির আন্দোলনে আত্মাহুতি দিয়েছিলেন তিনি চট্টগ্রামের বর্তমান মাস্টার লাইনের ব্রিজের নিচে। তাঁর আত্মাহুতির পর লাশ পাওয়া গিয়েছিল ব্রিজের নিচে, তা স্থানীয়ভাবে প্রচলিত। সবকিছুর ঊধর্ে্ব সত্য হলো, তিনি স্বাধীনতার জন্য আপস না করে প্রাণ বিসর্জন দিয়েছেন এটাই সত্য।

রবার্ট ফিস্ক-জেরুজালেমে প্রার্থনা, বিদ্রূপ এবং ক্লান্তিকর প্রতিবাদ

লাল টি-শার্ট পরা একজনের সঙ্গে আমি কথা বলছিলাম। মধ্যবয়সী এই ব্যক্তির বাঁ বাহুর নিচে ছিল একটি জায়নামাজ। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, বারাক ওবামার বক্তৃতা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী। দাঁত বের করে তিনি হাসলেন। মনে হলো, আমি কী ভাবছি তিনি তা জানেন। উল্টো তিনি আমাকে জিজ্ঞেস করেন, 'আপনি কী আশা করছিলেন?' তবে সঠিক অনুমানই করা হচ্ছিল। হারেজ চলতি সপ্তাহেই প্রেসিডেন্টকে একটি বক্তৃতা লিখে পাঠিয়েছেন।

বৃত্তের ভেতরে বৃত্ত-জাতীয় প্রবৃদ্ধি, জাতীয় সুখ এবং আমাদের চিত্র by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

এ দেশে সাধারণ মানুষের জীবন কাটে অন্তহীন সমস্যার মাঝে। এখন আর কেবল নিম্ন-আয়ের মানুষজনই নয়, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এমনকি যাদের সংগতি যথেষ্ট পুষ্ট তাদের জীবনও নানা রকম বিড়ম্বনার ঝড়ে ঝড়াক্রান্ত। ২২ সেপ্টেম্বর কালের কণ্ঠে 'বাঁচব কী করে!'_শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সেই চিত্রই চিত্রিত হয়েছে।

সচিব ও মন্ত্রীর জবাবদিহি by এ এম এম শওকত আলী

১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সচিবদের নিয়ে বৈঠক করেছেন। শোনা যায়, তাঁর আমলে এটা ষষ্ঠ বৈঠক। মাত্র আড়াই বছরের মধ্যে এতগুলো বৈঠক করার অর্থ_প্রধানমন্ত্রী প্রশাসনের দক্ষতা ও সচলতা নিয়ে সন্দিহান। ক্ষমতা গ্রহণের কিছুদিন পর থেকেই তিনি একাধিকবার এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বর্তমান বৈঠক প্রমাণ করে যে তাঁর এ শঙ্কা এখনো রয়েছে।

আয়কর মেলার সাফল্য-কর কার্যালয় ভীতির উৎস না হোক

মানুষ আয়কর দিতে চায় না_রাজস্ব বিভাগের এমন ধারণা সত্য নয়। এবারের আয়কর মেলার অভূতপূর্ব সাফল্য তা-ই প্রমাণ করে। ঢাকা মহানগর এবং সাতটি বিভাগীয় শহরে আয়োজিত ছয় দিনের এই মেলায় মোট রাজস্ব আদায় হয়েছে ৪১৪ কোটি ৩৯ লাখ টাকার বেশি এবং গত বছরের তুলনায় প্রায় চার গুণ। অথচ এবার মেলায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০০ কোটি টাকা। মেলার শেষ দিনেও ছিল করদাতাদের উপচেপড়া ভিড়।

ভ্রমণবিলাস!-অপচয় বন্ধ করা প্রয়োজন

রাষ্ট্রের টাকা অপব্যয়-অপচয়ের নানা কৌশল আছে। রাষ্ট্রের অর্থে সরকারি কর্মকর্তাদের নানা বিলাসিতার খবর মাঝেমধ্যেই পাওয়া যায়। রাষ্ট্রের অর্থ অপচয় করে সরকারি কর্মকর্তারা দেশের মধ্যে নানা ধরনের বিলাসিতা করে থাকেন। সেই বিলাসিতা এখন বিদেশ পর্যন্ত পেঁৗছে গেছে। সরকারি অর্থ খরচ করে সভা-সেমিনার-প্রশিক্ষণের নামে বিদেশে প্রমোদ ভ্রমণ করছেন। এতে দেশের অর্থ খরচ হচ্ছে, কিন্তু দেশ এই বিদেশ ভ্রমণ থেকে লাভবান হতে পারছে না।

স্মরণ-ফিরে এল সেই দিন by ড. বীথিকা সিংহ বল

বছর ঘুরে আবার এল সেই দিনটি। আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিশপ্ত সেই দিনটি। ২০১০ সালের ২৪ সেপ্টেম্বরের এই দিনে এক সর্বনাশা সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে আমার স্বামী ডাক্তার উত্তমের জীবন। তছনছ করে দিয়ে গেল আমার সাজানো সংসার। অনিশ্চিত হয়ে গেল আমাদের দুই শিশুকন্যার ভবিষ্যৎ।

পবিত্র কোরআনের আলো-চন্দ্র এবং সূর্যকে স্থাপন করা হয়েছে মানুষের সময় হিসাব করার জন্য

৯৪. ওয়ালাক্বাদ জি'তুমূনা ফুরা-দা কামা খালাক্বনা-কুম আউওয়ালা মার্রাতিন ওয়া তারাকতুম্ মা খাওওয়ালনা-কুম ওয়া রা-আ যুহূরিকুম; ওয়া মা নারা মাআ'কুম শুফাআ'আকুমুল্লাযীনা যাআ'ম্তুম আন্নাহুম ফীকুম শুরাকা-উ; লাক্বাদ তাক্বাত্ত্বাআ' বাইনাকুম ওয়া দ্বাল্লা আ'নকুম মা কুনতুম তাযউ'মূন। ৯৫. ইন্নাল্লাহা ফালিক্বুল হাবি্ব ওয়ান্নাওয়া; ইউখরিজুল হাইয়্যা মিনাল মায়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হায়্যি; যালিকুমুল্লাহু ফাআন্না তু'ফাকূন।

ভস্ম থেকে জেগে উঠুক চেতনার আগুনপাখি by হাসান মোরশেদ

পৃথিবীর দেশে দেশে সব সময়, সব মানুষের শুভবোধের পক্ষে, অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে প্রতিরোধের গল্পটা মূলত একই। এই প্রতিরোধ কখনো ফুরায় না, শুভবোধের পক্ষে সংগ্রাম তাই একটি নিয়ত চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই স্মৃতি সংরক্ষণ করতে হয়, কোনো কোনো সময় স্মৃতিকে পাহারা দিতে হয়।

চার শিশু ফিরল মায়ের কাছে, ছাড়া পেলেন সাত মার্কিন

নানা ঘটনার পর চার শিশু ফিরে গেল তাদের বাবা-মায়ের কাছে। একই সঙ্গে সাতজন মার্কিন নাগরিক ও তিনজন বাংলাদেশিকে ছেড়ে দেওয়া হলো। গত বৃহস্পতিবার শিশু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে একটি মাইক্রোবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ ভবনের সামনে এসে থামে। সাইলাস মুরমু নামের এক ব্যক্তি একটি শিশুকে ওই মাইক্রোবাসে তুলে দেন।

ঘোড়াশালে আদিবা হত্যা-হত্যাকাণ্ডকে পরিকল্পিত মনে করছে পুলিশ

নরসিংদীর পলাশ উপজেলার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আদিবাকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার মামলা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পলাশের ঘোড়াশাল সার কারখানার আবাসিক এলাকায় নিজ বাসায় আদিবাকে (১৪) হত্যা করা হয়। গতকাল ময়নাতদন্তের পর সন্ধ্যার দিকে আদিবাদের গ্রামের বাড়ি জেলার রায়পুরা উপজেলার হাইরমারায় তার মরদেহ দাফন করা হয়েছে।

সিরিয়ায় সহিংসতায় শতাধিক নিহত

সিরিয়ায় গত দুই দিনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সেনা অভিযান ও সহিংস ঘটনায় শতাধিক নিহত হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার কমপক্ষে ৪৬ জন নিহত হয়। এদিকে, জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের দাবি, সিরিয়ায় গত ১০ মাসের সহিংসতায় কমপক্ষে ৩৮৪ জন শিশু নিহত হয়েছে।

কুষ্টিয়ায় ছাত্রদল, সিলেটে যুবদল নেতাকে হত্যা

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমানকে (২৪) গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই রাতে সিলেটের বিশ্বনাথে যুবদলের নেতা ফুল মিয়া (২৯) খুন হয়েছেন।কুষ্টিয়া মডেল থানার পুলিশের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের হাউজিং এলাকার চাঁদাগাড়া মাঠে মোস্তাফিজুরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ও গলা কেটে হত্যা করে চার যুবক।

অবৈধভাবে তোলা বালু পরিবহনে নদে বাঁধ by আরিফুল হক

রংপুর সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ঘাঘট নদের বুকে ২০০ ফুট দীর্ঘ বাঁধ দিয়েছেন। তোলা বালু পরিবহনের জন্য ওই বাঁধ দেওয়া হয়। এতে নদের প্রবাহ রুদ্ধ হওয়া ছাড়াও কয়েকটি ইঞ্জিন দিয়ে বালু তোলায় তীরবর্তী ফসলের খেত ভেঙে পড়ছে।

লাল-সবুজের পাশে-শান্তির কবুতর বনাম কুমিরের মুরগি ভক্ষণ by আনিসুল হক

মারিয়াম বাংলায় বললেন, ‘ঘুঘু ঘুঘু’। আমাদের একজন বললেন, ‘ঘুঘু না কবুতর?’ মারিয়াম বললেন, ‘কবুতর, কবুতর।’
মারিয়াম কিছু কিছু বাংলা শব্দ জানেন। তিনি আইভরি কোস্টের রাজনৈতিক রাজধানী ইয়ামোসুকরোর ব্যাসিলিকা গির্জার গাইড।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

২৯৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ নজরুল ইসলাম
বীর প্রতীক বীরের মতো মরতে চেয়েছিলেন তিনি আকস্মিকভাবে পাকিস্তানি সেনা ও তাদের এ-দেশীয় সহযোগী রাজাকারদের ঘেরাওয়ে পড়ে গেলেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। তিনি একা। পালানোর সব রাস্তাই বন্ধ। লড়াই করে বীরের মতো মরতে বা বাঁচতে হবে, অন্যথায় কাপুরুষের মতো ধরা দিতে হবে। প্রথমটাই তিনি বেছে নিলেন।

কাল বাংলাদেশ-ভারত চুক্তি সই-সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না করার দাবি

নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর কাল রোববার বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি সই হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) লিমিটেডের মধ্যে এ চুক্তি হবে।

ফাঁস হওয়া প্রশ্নপত্রেই খাদ্য বিভাগের পরীক্ষা!

ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়েই গতকাল শুক্রবার খাদ্য বিভাগের সহকারী উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে গতকাল শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-একজন ময়েন স্যার by সুব্রত সাহা

বই মানুষকে আলোকিত করে। পাঠাগারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে জ্ঞানের সেই আলো। এমনই এক পাঠাগার প্রায় ছয় দশক ধরে আগলে রেখেছেন গোপালগঞ্জের ‘ময়েন স্যার’। অবৈতনিক গ্রন্থাগারিক হিসেবে আলোকিত মানুষ গড়ার কাজ করছেন অক্লান্তভাবে।

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি কাল, অঘটন ঠেকাতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ-রাজনীতিতে নতুন অস্থিরতা

কাল রোববার ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাদের অভিযোগ, তাঁদের কর্মসূচিতে বাধা দিতেই সরকারি দল পাল্টা কর্মসূচি দিয়েছে। কেননা, বিএনপি ২০ দিন আগে গণমিছিলের ঘোষণা দিয়েছে। আর আওয়ামী লীগ জনসভার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে গত বৃহস্পতিবার।

মুসলিম আইনে হেবার বিধান by মোহাম্মদ নূরল হক

খুব কাছ থেকে লক্ষ করেছি, শুধু অশিক্ষিত সমাজেই নয়, বরং সুধীমহলও হেবা বা দান সম্পর্কে বিভিন্ন মত ও ধারণা পোষণ করে। এর অন্যতম কারণ, এ সম্পর্কে প্রকৃত জ্ঞানের অভাব বা ভাসা-ভাসা ধারণা পোষণ করা_যা বাস্তবতার নিরিখে ভয়ংকর এবং কখনো অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

তোতাপাখি ও রাষ্ট্রপতি

পাখিদের মধ্যে তোতাপাখির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে তোতাপাখিকে যা শিখিয়ে দেয়া হয় পাখিটি হুবহু সেটাই বলে। নিজ থেকে কিছুই করার তার ক্ষমতা নেই। প্রধান বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে তোতাপাখির বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করেছে।

ভাগ-বাঁটোয়ারায় সমানে সমান আ.লীগ-বিএনপি by আনোয়ার পারভেজ

কালাই উপজেলায় ২০১০-১১ অর্থবছরে কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচি বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় দুই কোটি টাকার খাদ্যশস্য ও নগদ অর্থ। ত্রাণ অধিদপ্তর থেকে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা ও সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ শাহিন মনোয়ারা হক এবং উপজেলা পরিষদ বরাবর এই বরাদ্দ আসে।

আসুন জুমার নামাজ আদায় করি by মাওলানা শাহ্ আবদুস সাত্তার

মুসলমানদের ধর্মীয় জীবনে জুমাবারটি (শুক্রবার) অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। দেখুন এ সম্পর্কে মহান রাব্বুল আলামিন কী বলেছেন, অর্থাৎ :বিশ্বাসীগণ, শুক্রবার দিন যখন জুমার নামাজের (সালাতের) জন্য তোমাদের আহ্বান জানানো হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আমার নিমিত্ত মন-দিল দিয়ে প্রস্তুত হও, ক্রয়-বিক্রয় পরিহার করো, এতে তোমাদের কল্যাণ বয়ে আনবে, যদি তোমরা তা বুঝতে পার।

নামাজ আমাদের মেরাজ by মুহাম্মদ যাইনুল আবিদীন

পৃথিবীর সব ধর্মেই অলৌকিকতার একটা উজ্জ্বল জায়গা আছে। আমাদের ইসলাম ধর্মের কৃতিত্ব হলো_ এই অলৌকিকতায়ও ইসলাম সব ধর্মের শীর্ষে। আমাদের অলৌকিক সম্পদ মেরাজ_ আজও ফুরায়নি তার বিস্ময়। আমাদের প্রিয়তম নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এক নিশুতি প্রহরে মক্কা থেকে ফিলিস্তিন অতঃপর সাত আকাশ পার করে চলে গেছেন মহান মনিবের একান্ত সানি্নধ্যে। ধন্য হয়েছেন সরাসরি কথা বলার গৌরব লাভে।

শাওয়ালের ছয় রোজার ফজিলত by শাহীন হাসনাত

সাহাবি হজরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত_ হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে রমজানের রোজা এবং শাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরই রোজা রাখল (পুরস্কারের দিক থেকে)। -মুসলিম, তিরমিজি, আবু দাউদ, আহমদ ইবনে মাজা।

কীভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব by মুফতি এনায়েতুল্লাহ

কোরআনুল কারিমে ইরশাদ হচ্ছে, 'হে মুমিনরা! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ প্রতিষ্ঠা করা নিশ্চয় একটি কঠিন কাজ। কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে, একদিন সবাইকে তাদের মালিকের সম্মুখীন হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে।'

কাবিখা কাবিটা টিআর প্রকল্প-সরকারদলীয় নেতা-কর্মীদের পুনর্বাসনই যেন উদ্দেশ্য

অনেক প্রকল্প আছে কেবল কাগজ-কলমে। অনেকগুলোর কাজ হয়েছে যৎসামান্য। আবার অনেক জায়গায় স্থানীয় সাংসদের অনুসারীরা কোনো প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ করিয়ে নিয়ে তা তুলে হজমও করেছেন। উন্নয়নের নামে সরকারদলীয় নেতা-কর্মীদের পুনর্বাসনই যেন প্রকল্পগুলোর উদ্দেশ্য।

আরেক তিস্তা কাণ্ড by আসিফ আহমেদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন একটি বাণী দিয়েছেন, যা অনেক সংবাদপত্রে সরকার অনেক অর্থ ব্যয় করে প্রকাশ করেছে। তিনি লালমনিরহাট জেলার একটি আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন। বাণীতে তিনি বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির অন্যতম বাধা নিরক্ষরতা। দেশের সব শিশুকে স্কুলে আনায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা তিনি তুলে ধরেছেন।

প্রাথমিক শিক্ষা-পাঠদান ও পরীক্ষা বিষয়ক ভাবনা by মোঃ সাখাওয়াৎ হোসেন

সরকার শিশুর সামনে সুযোগ সৃষ্টি করে দেবে, শিশুর বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ রচনা করবে। যাতে সে দেশ ও জাতির জন্য সম্পদ হয়ে উঠতে পারে। তাই প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত পরীক্ষা পদ্ধতি পুনর্বিবেচনা অথবা পাঠ্যপুস্তকের অনুশীলন, নোটবই বর্জন এবং মানবিক আচরণের জন্য শিক্ষার্থীদের মূল্যায়নের নিমিত্ত পৃথক নম্বরের ব্যবস্থা রাখা যেতে পারে,

ধর নির্ভয় গান-ভাঙা-গড়ার খেলা by আলী যাকের

হল তৈরি হওয়ার পরে বাকী ইতিহাস তার নতুন ঠিকানা খুঁজে পেল মহিলা সমিতিতে। শুরু হয়ে গেল নাটক মহিলা সমিতি মঞ্চে। আমাদেরই দলের একের পর এক নাটক এলো বিদগ্ধ রমণীকুল ও তৈল সংকট, এই নিষিদ্ধ পল্লীতে, ক্রস পারপাস, ভেঁপুতে বেহাগ, বহিপীর, শাহজাহান...।

অপসালিশ-ইজ্জতের মূল্য!

ফতোয়াবাজি এবং গ্রাম্য সালিশের নামে প্রায়ই দেশের প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানুষ, বিশেষত নারীদের অধিকার হরণের পাঁয়তারা চলে। এ ধরনের ঘটনার ছিটেফোঁটা সংবাদমাধ্যমের কল্যাণে জানাজানি হয়। অনেক ঘটনা আবার লোকলজ্জা ও অপরাধ সংঘটনকারীদের নানা ধরনের কূটকৌশল প্রয়োগ বা ভীতি প্রদর্শনে চাপা পড়ে যায়। অপরাধীকে রক্ষা করার জন্য গ্রাম্য সালিশদার ও ফতোয়াবাজদের অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে আসতে দেখা যায়।

প্রসূতি ও নবজাতকের মৃত্যু-ভুল চিকিৎসার খেসারত কী?

নচিকেতার গানে আছে_ 'কসাই আর ডাক্তার একই তো নয়/ কিন্তু দুটোই আজ প্রফেশন/কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে/তোমার আছে ক্লিনিক আর চেম্বার/ও ডাক্তার, ও ডাক্তার।' কসাইয়ের সঙ্গে ডাক্তারের তুলনাই শুধু নয় গানটিতে ডাক্তারদের বিরুদ্ধে আরও নানা কথা আছে। রোগীকে বাগে পেলেই ডাক্তার একগাদা পরীক্ষা-নিরীক্ষার ফর্দ ধরিয়ে দেন। কোথায় রিপোর্ট তৈরি করাতে হবে তাও বলে দেন। বিনিময়ে ডাক্তার পান কমিশন।

অভিন্ন নদীতে অভিন্ন অধিকার by ড. তুহিন ওয়াদুদ

মানুষ যখন আদিম ছিল, তখন তারা দলবদ্ধভাবে জীবন যাপন করত। দলের সদস্যসংখ্যা বেড়ে গেলে দলগুলো আবার বিভিন্ন উপদলে বিভাজিত হতো। কারণ দলে সদস্যসংখ্যা বেশি হলে একই স্থানে পর্যাপ্ত ফল না পেলে খাবার সংকট দেখা দিতে পারে, তাই তাদের বিভিন্ন উপদলে বিভক্ত হওয়া। আমরা অখণ্ড পৃথিবীর মানুষ হলেও বিভিন্ন রকমের আঞ্চলিকতা দ্বারা পরিচিত হই। তাই বলে আমরা মানুষ পরিচয়ের বাইরে কেউ কখনো নই।

ইতিউতি-কালো মেঘ গেলো না by আতাউস সামাদ

বাংলাদেশের আকাশ গতকালও (শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১) কালো মেঘে ঢাকা ছিল। আশ্বিন মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেছে, তবুও রাজধানী ঢাকা ও আশপাশের আলো-বাতাসে শরৎকালের লক্ষণগুলো ফুটে উঠল না। গত সপ্তাহে 'ইতিউতি' কলামে তার দুই দিন আগে তাল-পাকানো, গা-পোড়ানো রোদ আর তার এক দিন পর থেকে কালো মেঘের আনাগোনার কথা লিখেছিলাম।