Saturday, January 24, 2015
খালেদার সঙ্গে দেখা হল না প্রধানমন্ত্রীর

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খালেদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনীতিবিদরা অসুস্থ, চিকিৎসা দরকার : এরশাদ

রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আসুন একটেবিলে বসে নির্ধারণ করি কিভাবে আগামীর রাজনীতি নির্ধারিত হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে। কিভাবে রাজনীতি পরিচালিত হবে। আমরা শান্তি চাই, সন্ত্রাস চাই না। আমরা বাঁচতে চাই, মরতে চাই না। তিনি বলেন, আসুন, প্রতিরোধ গড়ে তুলি। মানুষ এগিয়ে এলে পেট্রোল বোমা বন্ধ হবে। এরশাদ যাদের চিঠি দিয়েছেন তাদের নিয়ে শান্তির দাবিতে কনভেনশন করারও তার আগ্রহের কথা জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সবার মুখে একটাই কথা, সামনের দিনে কী হবে। আমরা এই অবস্থা চাই না। আমরা পরিবর্তন চাই।
এরশাদ বলেন, আমরা মানুষকে ভালোবাসতে ভুলে গেছি। আমাদের সংবিধানে বলা আছে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আমরা সব ভুলে গেছি। আমরা নিজেকে মনে করি, দেশের মালিক। সব সম্পদ আমাদের। দেশের মানুষ আমাদের প্রজা। অথচ দেশের মালিককে আমরা পুড়িয়ে মারছি। গণতন্ত্র হয় একদিনের জন্য। তা হচ্ছে ভোটের দিন। ভোট শেষ, গণতন্ত্র শেষ। আমরা সব ভুলে যাই। নির্বাচনী ইশতেহারে অনেক ভালো কথা লেখা থাকে। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না।
এরশাদ বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার শপথ নেয়। কিন্তু, কতজন মারা যাচ্ছে! কিন্তু বড় বড় বক্তব্য দিচ্ছে তারা। তারা লজ্জাবোধ করছে না। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সবার একটাই কথা সামনের দিকে কী হবে? সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যদি শান্তি চান তাহলে জাতীয় পার্টিকে মতা দিন।
জিয়াউদ্দিন বাবলু বলেন, মানুষ এখন ঘর থেকে বের হতে পারছে না। প্রতিদিন আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে। আমরা আগুন চাই না। পেট্রোল বোমা চাই না। সরকার এই অরাজকতা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, একদিকে ব্যর্থ সরকার, অন্যদিকে ব্যর্থ ২০ দলীয় জোট। আমরা এই দুই ব্যর্থ থেকে মুক্তি চাই। মানুষ মুক্তি চায় ব্যর্থ সরকারের হাত থেকে। মানুষ মুক্তি চায় ২০ দলের হাত থেকে।
এরশাদ অনশনে বসবেন মঙ্গলবার
রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও, দমন নিপীড়ন বন্ধের দাবিতে দুই দফা শান্তি সমাবেশ করার পর এবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর কাকরাইলে দলটির দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল ১১টা থেকে ৪টা পযর্ন্ত এ প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দণি জাতীয় পার্টি। পাঁচ ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে এরশাদ নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দণি জাতীয় পার্টির আহ্বায়ক ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, জাতীয় পার্টি কোনো ধরনের সহিংস রাজনীতি বিশ্বাস করে না। বর্তমানে দেশে রাজনীতি নামে জ্বালাও-পোড়াও সহিংসতা আর দমন-নিপীড়ন চলছে। এ সহিংস রাজনীতি বন্ধ করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান দুই দফা শান্তি সমাবেশ করেছেন। একই সঙ্গে আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদও এ সব বন্ধ করার জন্য দাবি জানিয়ে আসছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরাফাত রহমান কোকোর ইন্তেকাল

আরাফাত রহমান কোকোর বাবা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, একজন ব্যবসায়ী। এছাড়া আরাফাত রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।
২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের মঈনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের ১৭ই জুলাই জামিনে মুক্তি পান কোকো। পরদিন স্ত্রী শর্মিলী রহমান ও দুই কন্যা জাফিয়া রহমান, জাহিয়া রহমানকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। ২০১২ সালে চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুরে গেলে সেখানে মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় কোকোর। এদিকে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় চলে আসেন কোকো। এরপর থেকে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আহাজারিতে ভারি বার্ন ইউনিট

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অভিশংসিত হলেন ইংলাক
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংস্কারক ছিলেন বাদশাহ আবদুল্লাহ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে বিদ্রোহ, সরকারের পদত্যাগ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্মিথ মানেই সেঞ্চুরি
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গুঞ্জন শুনি
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফের গুম আতঙ্ক

এদিকে ২০শে জানুয়ারি ঢাকায় ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুজ্জামান জনি। তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মনিষা জানান, মৃত্যুর পাঁচ দিন আগে জনি জানিয়েছিলেন, খিলগাঁও থানার বিএনপি-ছাত্রদলের চার-পাঁচজনকে ক্রসফায়ারের নামে হত্যা করা হবে। এ রকম একটি তালিকা তৈরি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তালিকাভুক্তদের যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করে হত্যা করবে ডিবি। গত ১৯শে জানুয়ারি রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত হন নড়াইলের জামায়াত নেতা ও পৌর কাউন্সিলর অ্যাডভোকেট ইমরুল কায়েস (৪০)। ১৬ই জানুয়ারি রাতে ওয়ারী থানার ৬১, দক্ষিণ মৈশুন্ডিতে কায়েসের শ্যালক অ্যাডভোকেট সোহেলের বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে আটক করে। পরদিন পরিবারের পক্ষ থেকে থানা, ডিবি ও র্যাব অফিসে যোগাযোগ করা হলে সবাই আটকের বিষয়টি অস্বীকার করে। এর একদিন পর ১৯শে জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ পাওয়া যায়। এদিকে জামায়াত এক বিবৃতিতে অভিযোগ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পিতভাবে ইমরুল কায়েসকে হত্যা করেছে। ১৬ই জানুয়ারি পুলিশের নির্যাতনে নিহত হন মিরপুরের স্বেচ্ছাসেবক দলনেতা মোহন বেপারি (৫৮)। তার শ্যালক আল-আমিন অভিযোগ করেন, গত ১১ই জানুয়ারি মোহন বেপারিকে চিড়িয়াখানা গেট এলাকা থেকে আটক করে শাহ আলী থানা পুলিশ। এরপর থানায় অমানবিক নির্যাতনের পর তাকে আদালতে পাঠানো হয়। ১৪ই জানুয়ারি অসুস্থ মোহন বেপারিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ই জানুয়ারি তিনি মারা যান। এদিকে ১২ই জানুয়ারি রাতে জামায়াতের কাফরুল থানার একটি ওয়ার্ডের সভাপতি একেএম তৌফিকুল হককে শেওড়াপাড়ার বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করা হয়। এরপর থেকে তৌফিকুলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়, চলমান সরকারবিরোধী আন্দোলন দমনে সরকারি নীলনকশার অংশ হিসেবে তৌফিকুলকে আটকের পর গুম করা হয়েছে। ঢাকা মহানগর বিএনপির সাবেক দপ্তর নেতা টুটুল অভিযোগ করেন, গত ১৮ই জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে রাজধানীর খিলগাঁও থানার ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি জাহিদুর রহমান দিপুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না।
এদিকে ১৬ই জানুয়ারি র্যাবের ক্রসফায়ারে নিহত হন চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান। জানা গেছে, গত ১৫ই জানুয়ারি দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কল্যাণপুর স্কুল এলাকা থেকে গ্রেপ্তার করে মতিউর রহমান, মোজাম্মেল হোসেন মোজা, মো. আবু তাহের শিশির, শ্যামল কুমারসহ ৫ জনকে। এর মধ্যে মতিউর রহমানকে ক্রসফায়ারে হত্যা করা হয়। মোজাম্মেল হোসেন মোজা, মো. শিশির এখনও নিখোঁজ রয়েছেন। বাকি দু’জনকে থানায় হস্তান্তর করে পুলিশ। এ ব্যাপারে শিশিরের পিতা মুজিবুর রহমান মানবজমিনকে বলেন, ১৫ই জানুয়ারি বিকাল ৩টায় আমার বাড়ির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক আমার ছেলেসহ পাঁচজনকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে মতিউর রহমানের লাশ পাওয়া যায়। তবে আমার ছেলের সন্ধানের জন্য থানা ও র্যাবের কাছে গিয়েছি। তারা স্বীকার করেনি। এখনও আমার ছেলের খোঁজ পাইনি। শিবগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তিনি বলেন, আমার ছেলে কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। সে স্থানীয় বাজারে ডেউটিনের ব্যবসা করতো। আমার স্ত্রী ছেলের জন্য কাঁদতে কাঁদতে পাগলপ্রায় হয়ে গেছে। এছাড়া ৫ই জানুয়ারি চাঁপাই নবাবগঞ্জে যৌথবাহিনীর গুলিতে নিহত হন মো. জামশেদ নামের এক বিএনপিকর্মী।
এদিকে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ১৫ই জানুয়ারি রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমীকে তুলে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল-আমীনকে থানায় নিয়ে তাকে গুলি করে আহত করেছে এবং তার হাত ভেঙে দিয়েছে। তাদের তুলে নেয়ার ৮ দিন পর কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরও এ ব্যাপারে তারা কোন কিছু জানাতে অস্বীকার করছে। ওদিকে ৫ই জানুয়ারি পুলিশ পরিচয়ে হাফিজুর রহমান (৪০) ও সাগর আলী (২৫) নামে দু’জনকে আটক করে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সাগরের ফুফাতো ভাই রবিউল ইসলাম ৭ই জানুয়ারি মিরপুর থানায় একটি জিডি করেছেন। ১৭ই জানুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাটপাড়া গ্রাম থেকে কৃষক নাসির উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ১৯শে জানুয়ারি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় মোহনপুর বিল এলাকায় রাস্তার পাশে একটি মাঠে নাসিরের লাশ পাওয়া যায়। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, পোশাকধারী পুলিশ ও র্যাব নাসিরকে আটক করলেও পরে যোগাযোগ করলে তারা অস্বীকার করেছে।
৯ই জানুয়ারি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদল নেতা জসিমউদ্দিন, সুজন চন্দ্র দাস, রোমান আহমেদ, কেএম নজরুল হাসান ও ইরফান আহমেদ ওরফে ফাহিমকে ডিবি পরিচয়ে আটক করা হয়। পরে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ডিবি পুলিশ পরিচয়ে পুরান ঢাকা থেকে সংগঠনটির পাঁচ নেতাকে আটক করলেও পুলিশ স্বীকার করছে না। এরপর ১৩ই জানুয়ারি তাদের মিরপুর থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ বিষয়ে মানবাধিকার কর্মী নূর খান বলেন, যেভাবে সারা দেশে গুম-খুন, ক্রসফায়ার ও বিভিন্ন জেলায় যৌথবাহিনীর তাণ্ডব চলছে সেটা খুবই উদ্বেগজনক। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের গণতন্ত্র ও সুশাসন ক্ষতিগ্রস্ত হবে। মানবতা বিপন্ন হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবরোধে সরকারি বাস-ট্রাকও চলে না by মোল্লাহ রাশিম

বিআরটিসি’র সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মোট ২০টি বাস ডিপোর মধ্যে মতিঝিল থেকে ৮টি রুটে, কল্যাণপুর থেকে ৪টি রুটে, রংপুর থেকে ২২টি রুটে, কুমিল্লা থেকে ৫টি রুটে, পাবনা থেকে ১৯টি রুটে, বগুড়া থেকে ২৫টি রুটে, চট্টগ্রাম থেকে ৫টি রুটে, বরিশাল থেকে ১২টি রুটে, সিলেট থেকে ২টি রুটে, খুলনা থেকে ৯টি রুটে, নরসিংদী থেকে ৩টি রুটে নারায়ণগঞ্জ থেকে ২টি রুটে দূরপাল্লার বাস চলাচল করে। এসব রুটে এসি, ননএসি, টিসিসহ সব মিলিয়ে মোট ৪শ’ ৭০টি বাস রয়েছে। অবরোধের কারণে বিআরটিসি’র দূরপাল্লার কোন রুটেই বাস চলাচল করছে না বলে অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে বিআরটিসি’র পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. শামসুল আলম বলেন, আমরা গাড়ি চালাতে প্রস্তুত। কিন্তু পরিবহনের নিরাপত্তার চেয়ে বড় বিষয় হচ্ছে যাত্রীদের নিরাপত্তা। নিরাপত্তার কারণে চালাতে পারছি না।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ২টি ট্রাক ডিপোতে মোট ১শ’ ১৮টি ট্রাক রয়েছে। এই ট্রাকগুলোও চলাচল করছে না নিরাপত্তার কারণে। অবরোধে প্রথম ১০ দিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিআরটিসি’র ৩০টি গাড়ি ভাঙচুর হয়েছে বলে প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে। এর মধ্যে ৪টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বাকিগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে ১০টিতে মামলা হয়েছে ও অন্যগুলোর জন্য সাধারণ ডায়েরি করা হয়। বিআরটিসি’র ক্ষয়ক্ষতি নিরূপণের হিসাব অনুযায়ী এসব ভাঙচুরে ৮৪ লাখ ৮৪ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে বিআরটিসি’র সর্বমোট প্রায় ৩ হাজার কর্মচারী রয়েছে। এর মধ্যে বেশির ভাগই দৈনিক বা রুট ভিত্তিক বেতন পান। বতর্মানে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকায় ওইসব শ্রমিক বিপাকে আছে। এ বিষয়ে ‘বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ’ এর সাধারণ সম্পাদক মো. হারুণ-অর-রশিদ জানান, যারা সরকারি বেতন পায় তাদের সমস্যা নাই। কিন্তু যারা দৈনিক মজুরি পায় তারাতো খুবই সমস্যায় আছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তার জীবনের শ্রেষ্ঠ সুখের দিন by কাজী আনিস আহমেদ
তার পরও আমি বাদলের আড্ডাগুলোয় মাঝেমধ্যে যেতাম—কখনোবা কোনো নতুন-খোলা রেস্টুরেন্টে আবার কখনোবা নদীতে নৌকায়। বাদল ছিল নাছোড়বান্দা। কখনো বিরক্ত হতো না, কোনো গালমন্দ ওর দাওয়াত আর ফোনকল থামানোর জন্য যথেষ্ট ছিল না। তা ছাড়া অনেক দিন পর পর হলে তাদের সঙ্গে দেখা হতে আমারও খুব খারাপ লাগত না। বাদলের এমন এক আড্ডায়ই আমজাদের সঙ্গে শেষ দেখা হয়েছিল। দুবাই থেকে আসার পরপরই বাদল একদিন এল খবরটি দিতে। অন্যান্য দিনের মতো ঘামছিলও না, হাঁপাচ্ছিলও না, তবে তাকে একটু বিষণ্ন দেখাচ্ছিল। হাতে একটি শ্রীহীন প্যাকেট বা মোড়ক। সেটিকে টেবিলের এক কোণে রাখল। রাখার পরও কয়েকবার যেন আরও ঠিকমতো রাখার চেষ্টা করল। লোমহর্ষক ঘটনাটি আদ্যোপান্ত বলল—বাস, এয়ারপোর্ট রোড ইত্যাদির পূর্ণ টুকিটাকিসহ। সত্যিকারে এত বিশদ আমি জানতে চাইছিলাম না। আত্মহত্যা হয়তো আত্মহত্যাকারী সম্পর্কে কিছু জানায়। আত্মহত্যাটি কীভাবে হয়েছে, তা কিছুই জানায় বলে আমার মনে হয় না। বারবার বলে হলেও, দেখা গেল পুরো ঘটনা বলায় বাদলের একটা নিপুণতা অর্জিত হয়েছে। মনে হলো বারবার বলে বাদল তার দুঃখটাও একটু লাঘব করতে পেরেছে। একটু বন্ধুত্ব সরিয়ে বলা যায়, বারবার বলার মধ্য দিয়ে বাদল পুরো আখ্যানটির এক বিশ্বস্ত আমানতদারের গুরুত্ব অর্জন করছিল। সে বসেছিল আমার শান্ত এয়ারকন্ডিশন্ড রুমে, আমার টেবিলটার ঠিক আড়াআড়ি সামনে। টেবিলটা ছিল আমার বলিভিয়ান এমডির হলঘরের ঠিক আড়াআড়ি সামনে। আর সেখানে বসে বাদল তার এখনো অব্যাখ্যাত মোড়কটি মাঝেমধ্যেই হাতে নাড়াচাড়া করছিল। বাদল একটু রাগের সঙ্গেই বলল, ‘বুঝতে পারি না, কেন আমজাদ আমাদের কারোর কাছে একবার এল না?’
আমি বললাম, ‘সে হয়তো বুঝতে পারেনি সমস্যাটি এত মারাত্মক পরিস্থিতিতে তাকে নিয়ে যাবে।’ ‘না বুঝে কেমনে পারে? সে বাসের তলে ঝাঁপ দিল যে!’, আরও রাগের সঙ্গে বলল বাদল। ‘অবশ্যই কোনো তাৎক্ষণিক খেয়ালে ঝাঁপ দেয়নি সে। ধীরে ধীরেই এ সিদ্ধান্তে পৌঁছেছে।’ ‘হয়তো পুরোটাই একটা ডিপ্রেশন। মাঝেমধ্যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই এমনটা হয়’, বলতে চাইলাম আমি। ‘তুমি কি করে জানবে? তুমি তো তার কোনো খবরই রাখতে না। মৃত্যুর এক সপ্তাহ আগেও তার সঙ্গে আমার দেখা হয়েছে। তার কোনো ডিপ্রেশন ছিল না’, বাদল জোর দিয়ে বলল। ‘তাহলে তোমার কী মনে হয়?’, আমি জানতে চাইলাম। ‘সেটাই তো সমস্যা। বোঝার কোনো সূত্র নেই। আমজাদ এক নীরব জীবন যাপন করত। তার এমন কী হতে পারে?’, বাদল দিশাহীনের মতো বলল। ‘ওটা কী?’, মোড়কটিকে দেখিয়ে জিজ্ঞেস করলাম আমি। ‘এটাই হতে পারে এ রহস্যভেদের একমাত্র সূত্র’, বাদল বলল এবং আমার টেবিলের চকচকে কাচের ওপর দিয়ে ঠেলে মোড়কটি সে আমার কাছে দিল। একটা ছোট্ট মোড়ক। লাল-সাদা সুতায় বাঁধা একটি প্রায়-ছেঁড়া বাদামি খাম। এমন জিনিস এখন আর সরকারি অফিস ছাড়া কোথাও দেখা যায় না। আমজাদ এক সরকারি অফিসেই তার নিরানন্দ সময়গুলো পার করেছে। খামটিতে মনে হলো কিছু চিঠিই আছে। দেখে মনে হলো ভেতরে ১০-১২টি কাগজের বেশি থাকার কথা না। ‘এটি খোলোনি কেন?’, জিজ্ঞেস করলাম, কারণ খামের এক কোণে কালো মার্কার দিয়ে লেখা আমার ডাকনামটি তখনো দেখিনি। আমার সে নাম এখন আর আমার বন্ধুরাও খুব একটা ব্যবহার করে না। ‘এটা তো ও তোমাকে পাঠিয়েছে। মোনেম ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমরা এমনটাই ভাবতাম। আমাদের চেয়ে মোনেমের সঙ্গেই ওর যোগাযোগটা বেশি দেখতাম। এটা কিন্তু ও মোনেমের জন্য পাঠায়নি। আমার নামেও না। এটায় ও তোমার নামই লিখেছে।’ বাদল এ কথা বলে আমার দিকে এমনভাবে তাকাল, মনে হলো ও জিজ্ঞেস করছিল কাজটা আমজাদ ঠিক করেছে কি না। বাদল আমার সামনে অনুগতের মতো বসে আছে এবং প্রত্যাশা করছে আমি প্যাকেটটি খুলে তাকে দেখাব ভেতরে কী আছে। কিন্তু আমি মিথ্যে করে বললাম যে, এমডির সঙ্গে আমার জরুরি একটি মিটিং আছে। এই বলে প্যাকেটটি আস্তে ড্রয়ারে ঢুকিয়ে তালা দিয়ে দিলাম আমি। বললাম, এর ভেতরে কোনো ক্লু পাওয়া গেলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। কৌতূহল একটা বিদ্ঘুটে জিনিস। এটি কখনো এগিয়ে নেয় আবার কখনো থামিয়ে দেয়। বেশ কয়েক দিন চলে গেল তার পরও আমি আমজাদের প্যাকেটটি খুললাম না। ব্যাখ্যা করতে পারব না কেন আমি এমনটা করছিলাম। আমি কি ভয় পাচ্ছিলাম যে হয়তো এখান থেকে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে পড়বে আমার এই বন্ধু সম্পর্কে, যাকে আমি একসময় অনেক আপন জানতাম আর শেষ পর্যন্ত যার খববরও রাখিনি? একটা মারাত্মক কোনো খবর আমার একদম হাতের মুঠোয়, যা আমি যখন খুশি জেনে ফেলতে পারি—এমন একটি অবস্থা আমার স্বাভাবিক জীবনপ্রবাহকেই যেন নড়িয়ে দিচ্ছিল। আমার ঘুম ভালো হচ্ছিল না। সেলস-সংক্রান্ত মিটিংগুলোয়ও একাগ্রতা ছিল না আমার। আমার স্ত্রীর দৃষ্টি এড়াল না। বললাম, শিগগিরই একটি নতুন প্রোডাক্ট বাজারে ছাড়তে যাচ্ছি, এ নিয়ে একটু চিন্তিত। স্ত্রী বিশ্বাস করল। অফিসে আসা-যাওয়ার পথে যে সময়টায় আগে খবরের কাগজ দেখতাম, সে সময়টায় এখন আমি আমজাদকে নিয়ে ভাবি। আমি জানি আত্মহত্যাগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। যারা জীবনের প্রতি পর্বে সুখী ও সফল তাদের আত্মহত্যাগুলো একটি রহস্য। আর যাদের জীবন ডিপ্রেশনের এবং বঞ্চনার, তাদের আত্মহত্যাগুলো জীবন থেকে পালানোর এক চরম চেষ্টা। আমজাদকে এই দুই ভাগের কোনোটিতেই ফেলা যাচ্ছিল না। তার এই চলে যাওয়ার ধরনের ওপর দাঁড়িয়ে মনে হচ্ছে আসলে আমি তাকে চিনতামই না। এভাবে ভাবাটাও অবশ্য ঠিক না। আমি তাকে সেই বয়সে ততখানিই চিনতাম, যতখানি একজন বন্ধু আরেক বন্ধুকে চিনতে পারে। মানুষ পাল্টায়। সে পাল্টিয়ে কোন মানুষটি হয়েছিল, সেটিই আমি জানতে পারিনি। তবে আমি মনে করি না বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ঋণ ইত্যাকার সুনির্দিষ্ট প্রদর্শনযোগ্য কোনো কারণে সে আত্মহত্যাটি করেছে। এটা ছিল অবশ্যই অন্য কিছু। সেই অন্য কিছুটাই শুধু বুঝতে পারছিলাম না। অফিস থেকে আমি সবার শেষেই যেতাম, অবশ্য আমার পিয়নের আগে। এক সন্ধ্যায় যখন সবাই চলে গেল, আমার টেবিলে বসে ড্রয়ার থেকে আমজাদের খামটি বের করলাম আমি। ভেতরে দশটা বা বারোটা কাগজ। কাগজের ধরন ও আকারের বিভিন্নতা দেখে এবং কোনোটা ফ্রেশ আর কোনোটা ক্ষয়ে যাওয়া দেখে মনে হলো এগুলো দীর্ঘ বিরতিতে বিভিন্ন সময়ে লেখা। কোনো কাগজেই কোনো তারিখ নেই, কোনো কাগজেই পৃষ্ঠাজুড়ে লেখা নেই। লেখার ধরন দেখে মনে হচ্ছিল হয় কবিতা, নয় উদ্ধৃতি। প্রথম কাগজটিতে লেখা ছিল: ‘গত সপ্তাহে অফিস থেকে ফেরার সময় খেয়াল চাপল বাসে যাব না। বাসে না উঠে নদীর উদ্দেশে হাঁটা শুরু করলাম। নদীটা কতদূর এবং কোন পথে, তা পুরোটা জানা ছিল না। হাঁটতে হাঁটতে শহরের এমন একটা জায়গায় হাজির হলাম যেটা একেবারেই চেনা কোনো জায়গা নয়। আকাশটা অন্ধকার হয়ে এল, রাস্তার বাতিগুলো জ্বলে উঠল। জীবনে প্রথমবার অনুভব হলো আমি হারিয়ে গেছি। অনেক বাস-স্কুটার বদলিয়ে মধ্যরাতেরও পরে বাসায় পৌঁছালাম। মনে হলো সারা রাত বাইরে থাকলেই তো মজা হতো। হারানো অবস্থায় যে কয়টা ঘণ্টা আমি ছিলাম, একটি একতলা দালানের জানালার লিন্টেলের ওপর বসে দেখছিলাম রাস্তা দিয়ে মানুষগুলো আসছে যাচ্ছে। আমার মনে হচ্ছে অনেক দিন ধরে এমন সুখের সময় আমার আর যায়নি।’ লেখাগুলো এত বেখাপ্পা ও বেহুদা মনে হলো, পুরোটা না পড়ে আমি লাফিয়ে লাফিয়ে এগোলাম কাজের কোনো তথ্য পাওয়ার আশায়। কিছুই পেলাম না। সবটাই ডায়েরিকথা অথবা নিজের কাছে নিজের চিঠি কিংবা খেয়ালখুশির কাহিনি। সব লেখারই বিষয় আমজাদের নিজের জীবন থেকে নেওয়া কিছু অদ্ভুত মুহূর্ত, যে মুহূর্তগুলোতে এক ঝুলে থাকা অন্ধকার থেকে সে নিজেকে মুক্ত ভেবেছে। আমি কখনো ভাবিনি আমজাদের ভেতরে এমন অবদমিত কষ্টবোধ ছিল। আমার মনে হয়, অন্য কেউও ভাবেনি। লেখাগুলোয় কোথাও তার বউ-বাচ্চার কোনো উল্লেখ নেই। নিজের কীর্তিকর্মের কোনো উল্লেখ নেই। কীর্তিকর্ম তার খুব ছিল না। তবে গ্র্যাজুয়েশন, চাকরি, প্রোমোশন ইত্যাদি তো ছিল। মনে আছে সে একবার মাদ্রাজ গিয়েছিল এবং আমার জন্য খোদাইচিত্র এনেছিল। এ জাতীয় কোনো ভ্রমণ বা অবসরযাপনের কথা লেখাগুলোয় নেই। কোনো বিশেষ দিন যেমন বিবাহবার্ষিকী, জন্মদিন কিংবা কোনো দুর্যোগের দিন ইত্যাদিরও কোনো উল্লেখ লেখাগুলোয় নেই। জীবনের যেটুকু সে দেখতে চেয়েছে, তাতে এসবের কোনো স্থান ছিল না। জীবনের উত্থান-পতনের পরিচিত খানাখন্দগুলো সে যথেষ্ট বেখেয়ালের সঙ্গেই পার করেছে। তার খেয়াল ছিল অন্যদিকে। যা কিছুর দিকে তার খেয়াল, যেটুকু তার সাধনা; স্পষ্টতই সেটুকু সে পায়নি। সেটুকু কী ছিল, তা সবাইকে বাদ দিয়ে আমাকে কেন খুঁজতে হচ্ছে?
ধৈর্যের পরীক্ষার এই অকৃতকার্যতায় ও রাগে অবশ্য বাদলকে দোষ দেওয়া যায় না। আমজাদের বিধবা স্ত্রীকে আমজাদের উত্তরাধিকার থেকে খারিজ করার আইনি ঝামেলা থেকে উদ্ধার করতে প্রয়োজনীয় অর্থ বাদলই জোগাড় করেছিল। আমি বললাম, ‘না, তেমন কিছুই না। ওগুলো ডায়েরিকথার কিছু টুকরা। কোনো ক্লু তার মধ্যে নেই।’
‘আমি কি একটু দেখতে পারি?’
আমি মিথ্যা করে বললাম, ‘না, তার সুযোগ নেই। ওগুলো পড়ার পরে ও পুড়িয়ে ফেলতে বলেছে।’ বাদল কিছুটা হতাশার সঙ্গেই বলল, ‘কীসব লিখে গেছে, যার চার আনারও কোনো উপযোগ নেই।’ ‘একেবারে ঠিক বলেছ’, আমি বললাম। বাদল উঠে দাঁড়াল। আমি ওর সঙ্গে দরজা পর্যন্ত গেলাম। দরজার পাশে হঠাৎ আমি ওর হাতটা চেপে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা বাদল, তুমি কি সুখী?’
হা হা করে হেসে উঠল বাদল, ‘আরে, একের পর এক যা ব্যস্ততা তাতে সুখী না অসুখী, তা দেখার সময় আছে? কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? তুমি ঠিক আছ তো?’
আমি হাতের চাপটা হালকা করে বললাম, ‘আরে কি বলো? আমি ঠিক থাকব না কেন?’
‘তো, আমাকে নিয়ে চিন্তা কোরো না। আমি ধারের মাথায় কখনো যাব না। তুমিও আবার হঠাৎ রওনা দিয়ো না। এক মৌসুমে একজনই কি যথেষ্ট নয়?’
‘হ্যাঁ, হ্যাঁ, যথেষ্টর চেয়েও বেশি’, বাদলের সঙ্গে হাসতে হাসতে বললাম আমি। বাদল জোরে বেরিয়ে গেল হয়তো আমার মতোই অন্য কারোর কাছে। ওই দিনও অনেক রাতে বাসায় ফিরলাম। আমি আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এটি এখন আমার প্রায় অভ্যাসে দাঁড়িয়েছে। আমি জানি না কেন রিতাকে বিষয়টি আমি বলছিলাম না। আমি দোষের তো কিছু করছিলাম না। আমি যখন বাসায় ফিরলাম, জানতাম সবাই ঘুমিয়ে গেছে। আমার রাতের খাবার ঢাকা আছে এবং পাশে লেখা আছে ‘খেয়ে নিয়ো’। জানতাম এটা আমার জন্য কষ্টের। আমি মোজা পায়েই আমাদের বেডরুমের দিকে গেলাম। দেখলাম সেখানে রিতা নেই। দেখলাম রিতা তার ছেলের রুমে ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছে। দরজা থেকে দাঁড়িয়ে দেখলাম নীল ডিমলাইটের নিচে দুটি মানুষের মতো শরীর গভীর ঘুমে। শ্বাস নিচ্ছে আর শরীরটাও একটু উঠছে নামছে। আমি জানতাম এরা আমার ভালোবাসার মানুষ। কিন্তু তার পরও, সব ভালোবাসা সত্ত্বেও, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, এদের কি আমি চিনি?
কাজী আনিস আহমেদের গুড নাইট মি. কিসিঞ্জার অ্যান্ড আদার স্টোরিজ গল্পগ্রন্থ থেকে ‘দ্য হ্যাপিনেস ডে অব হিস লাইফ’ গল্পের সংক্ষেপিত অনুবাদ
অনুবাদ: মুহম্মদ মুহসিন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান দাউদকান্দিতে ক্রসফায়ারে নিহত

সূত্রে জানায়, এক সময় সোলাইমান উদ্দিন জিসান বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ছাত্র থাকাকালীন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্রদল নেতা থাকাকালীন জড়িয়ে পড়েন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে। এতে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হয়। ফলে সন্ত্রাসী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৪ সালের তাৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি মাইন উদ্দিন হামীম ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোলাইমান উদ্দিন জিসানকে জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। ছাত্রদল থেকে বহিষ্কারের পর জিসান ২০০৬ সালের শেষের দিকে চলে যান সৌদি আরবে। চার বছর বিদেশে থেকে ২০১০ সালের শেষের দিকে ফিরেন নিজ জেলা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ লতিফপুর গ্রামের বাড়ি। ২০১১ সালে পুনরায় শুরু করেন সন্ত্রাসী কর্মকাণ্ড। দুই বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার প্রায় ৩ লাখ মানুষ। লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চল, চন্দ্রগঞ্জ, দেওপাড়া, লতিফপুর, পাচপাড়া, নোয়াখালী জেলার চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ে গড়ে তোলেন একটি সন্ত্রাসী বাহিনী। বাহিনীর সদস্য ছিল ১৫০ জন। সম্প্রতি আধিপত্য বিস্তার, ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে জিসান বাহিনী থেকে বের হয়ে আলাদা বাহিনী গড়ে তোলেন ডাকাত নাছির বাহিনী। এ বাহিনীর সদস্য সংখ্যা অন্তত দেড়শত। এরপর শুরু হয় দুই বাহিনীর মধ্যে হামলা, চাঁদার দাবিতে বাড়ি বাড়ি অগ্নিসংযোগ ও বন্দুকযুদ্ধ।
এলাকাবাসী, ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত নাছির ও জিসান বাহিনীর সন্ত্রাসীদের চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের রাজনীতিবিদ, ব্যবসায়ী, স্কুল শিক্ষক ও সাধারণ মানুষ। রেহাই পায়নি পার্শ্ববর্তী জেলার নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিল উপজেলার সাধারণ মানুষও। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাছির ও জিসান বাহিনীর মধ্যে প্রায়ই বন্দুকযুদ্ধ হতো। এছাড়া গত এক বছরে দুই বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে পুলিশের অসংখ্যবার গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাছির ও জিসানকে ধরতে চন্দ্রগঞ্জ এলাকায় অভিযানে গেলে পুলিশের সঙ্গে রাত ব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এর পরে নাছির এলাকায় থেকে গা-ঢাকা দেয়। কিন্তু সোলাইমান উদ্দিন জিসান এলাকায় অবস্থান করে। সম্প্রতি দুই বাহিনীর বন্দুকযুদ্ধের বলি হয়েছে সাধারণ মানুষ, স্কুল ছাত্রসহ অনেকেই। পঙ্গু হয়েছে নিরীহ অনেক মানুষ। জিসান বাহিনীর মৃত্যুর খবর শুনে তার সমর্থকদের মধ্যে যেমন চলছে শোকের মাতম, তেমনি তার হাতে নির্যাতিত মানুষের মধ্যে চলছে আনন্দ উল্লাস। তবে এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের কোন নেতাই মুখ খুলতে নারাজ। অপরদিকে নাছির বাহিনীর প্রধান নাছিরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় এলাকাবাসী। এছাড়া, জিসান বাহিনীর সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহসিন, প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর স্কুলছাত্র রবিউল ইসলাম, কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা মুন্না, চন্দ্রগঞ্জ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু নোমান, সর্বশেষ দেওপাড়ায় আব্বাছ উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। পঙ্গুত্ব বরণ করেন সাবেক ছাত্রদল নেতা ফরিদুল ইসলাম দিপুসহ অসংখ্য মানুষ। লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোলাইমান উদ্দিন জিসান। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানা, চন্দ্রগঞ্জ, নোয়াখালীর সুধারাম, বেগমগঞ্জ, চাটখিল থানাসহ বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ ৪৪টি মামলা রয়েছে। জিসান বাহিনীকে গেপ্তারের জন্য একাধিক বার পুলিশ অভিযান চালালে তাদের সঙ্গে বহুবার গোলাগুলির ঘটনাও ঘটে। এতে পুলিশসহ অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাড়ি আমদানি শিল্পে কোটি টাকার ধস by মহিউদ্দীন জুয়েল

প্রতিমাসে যেখানে একজন ব্যবসায়ী গাড়ি বিক্রি করে ৩০ ইউনিট, সেখানে সাম্প্রতিক পরিস্থিতিতে তা নেমে ৫ ইউনিটে দাঁড়িয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) নামের একটি সংগঠনের কর্মকর্তারা জানান, প্রতিমাসে গাড়ি বিক্রি করে একেকজন ব্যবসায়ী কয়েক কোটি টাকা লাভ করেছেন এমন নজিরও রয়েছে তাদের কাছে। সেই সময় প্রতিমাসে ৭০ ইউনিট পর্যন্ত গাড়ি আমদানির পর শোরুমে সরবরাহ করা হয়েছে। তবে হরতালের অবরোধের সঙ্গে ২০১৪ সালের শেষের দিকে জাপানের মুদ্রা ইয়েনের খানিক অবমূল্যায়নের কারণে প্রতিমাসে বিভিন্ন গাড়ির দাম কমে আসছে বলে তারা যোগ করেন। তবে সব সমস্যা কাটিয়ে গাড়ি শিল্পকে ফের চাঙ্গা করা যেত যদি দেশের পরিস্থিতি ব্যবসায়ীদের অনুকূলে থাকতো। বর্তমানে ১৫০০ সিসির টয়োটা এক্সিও গাড়ির দাম ২২ লাখ টাকা থেকে কমে ১২ লাখে নেমে এসেছে। এভাবে কমে এসেছে আরও মূল্যবান বেশ কিছু ব্র্যান্ডের গাড়ি।
জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেন, গাড়ি আমদানি শিল্প দেশের অন্যতম একটি বড় খাত। প্রতি বছর চট্টগ্রামের কয়েকজন শো-রুম ব্যবসায়ী জানান, বর্তমানে হরতাল-অবরোধের কারণে তাদের ব্যবসায় মন্দা চলছে। ২০১৪ সালে সরকারি ছুটি ছাড়াই ৬০ দিন বন্ধ ছিল গাড়ির বেশির ভাগ শো-রুম। নতুন বছরের শুরুতে আবারও রাজনৈতিক সঙ্কটের কারণে টানা ১০ দিন ব্যবসা বন্ধ রাখতে হয়েছে। এখনও অনিশ্চয়তার মধ্য দিয়ে তাদের বিক্রি চালিয়ে যেতে হচ্ছে। মাসুদুর রহমান নামের আগ্রাবাদ এক্সেস রোডের একজন গাড়ি আমদানিকারক বলেন, দেশের বেশির ভাগ গাড়ি নিয়ে আসা হয় চট্টগ্রাম ও মংলাবন্দর দিয়ে। কিন্তু ২০ দলের ডাকা হরতাল-অবরোধে এখন গাড়ি সরবরাহ বন্ধ রয়েছে। কেননা আমরা গাড়ি খালাস করতে পারলেও পরিস্থিতির কারণে তা ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছি না। ফলে বন্দরের ভাড়া বৃদ্ধি পাচ্ছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, হরতাল-অবরোধে ব্যবসা বন্ধ থাকায় ব্যাংক থেকে নেয়া চড়া সুদ দিনদিন দ্বিগুণ হয়ে যাচ্ছে। বর্তমানে একজন গাড়ি ব্যবসায়ী ব্যাংক থেকে এক লাখ টাকা নিলে তাকে প্রতিদিন ৫০ টাকা সুদ হিসেবে দিতে হয়। একইভাবে এককোটি টাকা ধার নিলে দিন হিসেবে তা ৫০০০-এ গিয়ে দাঁড়ায়। একজন ব্যবসায়ীকে গাড়ি বিক্রি করে সুদসহ ব্যাংকের টাকা পরিশোধ করতে হয়। আগ্রাবাদ দেওয়ানহাট মোড়ের ক্রিস্টাল কার নামের একটি গাড়ি শো-রুমের মালিক ও আমদানিকারক শোহেবুল হাসান বলেন, গাড়ি শিল্পে ধস নেমে এসেছে। আমি গত ১৮ বছর ধরে এই ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছি। কিন্তু কখনোই এমন পরিস্থিতি দেখিনি। গত বছরও আমরা লসের মুখে ছিলাম। এবারও একই পরিস্থিতি। তিনি আরও বলেন, দেশের পরিবেশ পরিস্থিতি ভাল থাকলে যে ব্যবসা হয় এখন তা হচ্ছে না। এতে করে আমাদের ওপর ব্যাংক সুদ অনেক বেশি হয়ে যাচ্ছে। গাড়ি শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিকল্প নেই।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বগুড়ার ৬৫ কিলোমিটারে একের পর এক নাশকতা by আনোয়ার পারভেজ

যাত্রী ও চালকদের দেওয়া তথ্যমতে, মহাসড়কের বগুড়ার চান্দাইকোনা, মহিপুর, নয়মাইল, ফটকিব্রিজ, বনানী লিচুতলা, শহরতলির মেডিকেল কলেজ-সিলিমপুর এলাকা, চারমাথা-নিশিন্দারা, ঝোপগাড়ি, বারপুর, মাটিডালি, গোকুল, মহাস্থান, চণ্ডীহারা এবং মোকামতলা-ফাঁসিতলা এলাকায় ওত পেতে থাকছে দুর্বৃত্তরা। সন্ধ্যা নামলেই তারা ইটপাটকেল ও ককটেল ছুড়ে গাড়ি ভাঙচুর করছে। পেট্রলবোমা ছুড়ে ও অগ্নিসংযোগ করে যানবাহন পুড়িয়ে দিচ্ছে। এ পর্যন্ত দুর্বৃত্তরা শতাধিক যানবাহন ভাঙচুর করেছে। পেট্রলবোমা, গানপাউডার ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ২৮টি ট্রাক-বাস। সবচেয়ে বেশি হামলা হয়েছে ঝোপগাড়ি ও বারপুর এলাকায়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অবরোধ শুরু হওয়ার দুই দিন আগে ৪ জানুয়ারি রাতে যানবাহনে পেট্রলবোমা হামলা শুরু হয়। ওই রাতে বারপুর এলাকায় আলুবোঝাই ট্রাকে পেট্রলবোমা ছোড়া হয়। এতে দগ্ধ হন ট্রাকচালক পটল মিয়া। এরপর প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। পেট্রলবোমায় পুড়িয়ে দেওয়া হয়েছে দূরপাল্লার যাত্রীবাহী দুটি বাসও। ১০ জানুয়ারি রাতে চণ্ডীহারা এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তদের হামলায় হাসপাতালে মারা যান ট্রাকচালক ইমাদুর রহমান। তবে ইমাদুরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে বলে দাবি করছে পুলিশ।
১৭ জানুয়ারি ঝোপগাড়ি এলাকায় চিনিবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় ঝোপগাড়ি, শাকপালা, গোকুল ও ফটকিব্রিজ এলাকায় আরও চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। গত বুধবার রাতে শহরের স্টেশন সড়কের প্রেসক্লাবের সামনে চালবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে মহাস্থান এলাকায় ধানবোঝাই ট্রাকে ও শহরের দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর-সাবগ্রাম এলাকায় মুরগির খাদ্যবাহী দুটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এর এক দিন আগে মহাসড়কের বিভিন্ন অংশে সাতটি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার রাতে নুনগোলা এলাকায় আসবাববাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলায় চালকসহ তিনজন দগ্ধ হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা যান চালকের সহকারী আবদুর রহিম (৩০)।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, অবরোধের নামে ১০ থেকে ১২টি স্থানে যানবাহনে পেট্রলবোমা হামলা ও নাশকতা চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এসব স্থানে সার্বক্ষণিক পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সমঝোতা চায় সাধারণ মানুষ by উৎপল রায়

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নারায়ণগঞ্জের নেতারা কে কোথায়? by বিল্লাল হোসেন রবিন

এদিকে ২১শে জানুয়ারি সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান জাতীয় সংসদের বলেছেন, নির্দেশ দেন। বিএনপি-জামায়াতকে নিঃশেষ করতে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীই যথেষ্ট। অথচ তার ওই বক্তব্যের ১৫ ঘন্টার মাথায় তারই নির্বাচনী এলাকায় ২২শে জানুয়ারি ফতুল্লার ভোলাইলে ট্রাক ও মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটিকে অনেকেই বলছেন, শামীম ওসমানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার মতো ঘটনা। তাছাড়া ২৩ জানুয়ারি অবরোধের ১৮তম দিন অতিবাহিত হলেও এই সময়ের মধ্যে শামীম ওসমানকে অবরোধ ও হরতালের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রাজপথে দেখা যায়নি। অভিযোগ উঠেছে, শহর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁয়ের বিএনপির একটি অংশের নেতাকর্মীরা ওই এলাকার আওয়ামী লীগ নেতাদের একটি অংশের আশীর্বাদে এলাকায় বহাল তবিয়তে রয়েছে। মোটকথা বিএনপি-জামায়াতকে প্রতিরোধে আওয়ামী লীগের তেমন কোন তৎপরতা দেখা যায়নি। এ বক্তব্য আওয়ামী লীগের তৃণমূলের একাধিক নেতাকর্মীর।
ওদিকে অবরোধের শুরুর দিকে বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর থানা বিএনপির সভাপতি (কালাম গ্রুপ) আতাউর রহমান মুকুল,্ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার, জেলা ছাত্রদল আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব গংদের ইঁদুর-বিড়াল খেলার মতো রাজপথে তৎপরতা দেখা গেলেও তার সিংহভাগ ছিল ফটোসেশন। তবে ২১শে জানুয়ারি এ টি এম কামাল গ্রেপ্তার হওয়ার পর বিএনপির সকল তৎপরতা থেমে যায়। এছাড়া চলমান অবরোধে মাঠে দেখা যায়নি, সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সাবেক এমপি গিয়াস উদ্দিন, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুন, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, বন্দর উপজেলা বিএনপির সভাপতি (তৈমূর গ্রুপ) হাজী নুরুদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক সফর আলী ভূঁইয়া, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই রাজু, সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল প্রমুখ।
এদিকে প্রকাশ্যে রাজপথে তৈমূর আলম খন্দকারকে পেয়েও পুলিশ গ্রেপ্তার করেনি। অথচ পরে তার বাড়িতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে তাকে গ্রেপ্তারের জন্যে। তাছাড়া অবরোধ চলাকালে দ্রুত বিচার আইনসহ সবগুলো মামলায় এ টি এম কামাল আসামি হলেও তৈমূর আলম খন্দকার মাত্র একটি মামলায় আসামি হয়েছেন। মাঠে থাকলেও দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তিনি আসামি হননি। এছাড়া তৈমূর আলম সমর্থিত জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা বিএনপির সভাপতি হাজী নুরুদ্দিনসহ বেশ কয়েকজন নেতা বহাল তবিয়তে রয়েছেন। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিএনপির নেতারা লাপাত্তা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিএনপি একাধিক নেতা মানবজমিনকে জানান, মূলত জেলা বিএনপির অযোগ্য নেতৃত্ব ও রাজনৈতিক অদূরর্শিতার কারণে নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক ভীত মজবুত হয়নি। ফলে আন্দোলনে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। তাছাড়া দলের ভেতর অভ্যন্তরীণ কোন্দল ও শীর্ষ নেতাদের নিজেদের মধ্যে মত পার্থক্য এবং বিরোধের প্রভাব পড়েছে আন্দোলনে। যতটুকু আন্দোলন হয়েছে, তা জামায়াত-শিবিরের তৎপরতায়। তারা আরও জানান, সর্বশেষ কাঁচপুরে দলের চেয়ারপারসনের জন সমাবেশে দিন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পুরো সমাবেশ মঞ্চ দখল করে নেয়। তাদের উপস্থিতিতে মঞ্চে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকে কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে নারায়ণগঞ্জে ‘এই করবো, সেই করবো’ বলে বক্তব্য দিয়ে মাইক গরম করলেও ওই নেতাদের অবরোধে মাঠে দেখা যাচ্ছে না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যাত্রাবাড়ীতে বাসে বোমা, দগ্ধ ২৮- ঢাকা মেডিকেলে হৃদয়বিদারক দৃশ্য

আহত ব্যক্তিরা হলেন শরীফ খান, তকবীর ইসলাম, সালাউদ্দিন পলাশ, সালমান, মোশারফ হোসেন, মোশারফের ভাতিজা সালাউদ্দিন, জয়নাল আবেদীন, খোকন, ইসতিয়াক আহমেদ, নাজমুল হোসেন, ইয়াসির আরাফাত, ইয়াসিরের স্ত্রী শাহীদা ফাতেমা, রাশেদুল ইসলাম, নূর আলম, ওসমান গনি, মো. সুমন, ফারুক হোসেন, মো. রুবেল, মোমেন, রফিকুল ইসলাম, তানভীর, আরিস মিয়া, মো. জাবেদ, আবু মিয়া, শহীদুল ইসলাম, মোজাফফর মোল্লা, শাহজাহান, আবুল হোসেন ও আফরোজা বেগম। এঁদের মধ্যে আফরোজা ছাড়া বাকি সবাই দগ্ধ। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দকার সাংবাদিকদের জানান, ২৯ জনের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। বাকি ২০ জনের সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৪০ ভাগ পুড়ে গেছে। রাত ১০টার দিকে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, দগ্ধদের ধরাধরি করে আনা হচ্ছে। চারদিকে চিৎকার, আর্তনাদ, আহাজারি। গণমাধ্যমের কর্মী ছাড়াও স্বজনদের ভিড়। খবর পেয়ে ছুটে এসেছেন বার্ন ইউনিটের ঊর্ধ্বতন চিকিৎসকেরাসহ অনেকেই। প্রাথমিক চিকিৎসা শেষে একে একে আহত ব্যক্তিদের পাঠানো হচ্ছে পর্যবেক্ষণকক্ষে।
বার্ন ইউনিটের ভেতরে গিয়ে দেখা গেছে, আগুনে মুখ আর হাত পুড়ে গেছে ইয়াসিরের। একটি বেঞ্চে বসে হাঁপাচ্ছিলেন তিনি। কথাও বলতে পারছিলেন না। অন্য পাশে শয্যায় কাতরাচ্ছিলেন তাঁর স্ত্রী শাহীদা। মুখ আর চুল পুড়ে গেছে তাঁর। শাহীদার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন খবর পেয়ে ছুটে আসা শ্বশুর আবু বকর।
জানতে চাইলে আবু বকর বলেন, তাঁর ছেলে ইয়াসির ও ছেলের বউ শাহীদা দুজনই ফার্মাসিস্ট। মাতুয়াইলে থাকেন তাঁরা। ইয়াসির গাজীপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। শাহীদা ডেমরায়। দুজনই বাসায় ফিরছিলেন।
দগ্ধ তকবীর একসময় বাস্কেটবল খেলতেন। বর্তমানে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকেন। মিরপুরে বোনের বাসা থেকে নারায়ণগঞ্জে ফিরছিলেন। আগুনে পুড়ে গেছে তাঁর নাক। পুড়েছে চুল। তকবীর প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ দেখলাম, বাসের বাঁ পাশে কে বা কারা যেন কী একটা ছুড়ে মারল। এরপর শুধুই আগুন আর আগুন। আমি জানালার কাচ ভেঙে নেমে যাই।’
বার্ন ইউনিটের সামনে আল আমিন নামের এক ব্যক্তি সাংবাদিকদের জানান, তিনি ওই বাসের যাত্রী ছিলেন। দগ্ধ মোজাফফর ও শাহজাহান তাঁর খালু। তিনি, তাঁর বাবা, দুই খালু ও এক বন্ধুসহ মিলে বিশ্বরোড এলাকায় তাঁর (আল আমিন) বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন।
আল আমিন বলেন, ‘বাসটা চলন্ত অবস্থায় ছিল। যেখানে ঘটনা সেখানে ছিল কিছুটা অন্ধকার। আমি বাসের বাঁ পাশের সিটে জানালার পাশে ছিলাম। হঠাৎ কইরা বাসের সামনের লাইটের আলোতেই দেখলাম দুইটা ছেলে কী যেন একটা ছুইড়া মাইরা দৌড় দিছে। সঙ্গে সঙ্গে দেখি আগুন আর আগুন। আমি জানালা দিয়া নাইমা পড়ি। তয় আমার ওই দুই খালু পুড়ে যায়। আমার বাবা ও বন্ধু সামান্য আহত হইছে।’ ছেলে দুটো অল্পবয়সী, বয়স ১২ কি ১৩ হতে পারে বলে জানান আল আমিন। এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে কেরানীগঞ্জে গিয়েছিলেন নাজমুল হোসেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাঁর বাসা। সেখানকার স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন তিনি। বার্ন ইউনিটের পর্যবেক্ষণ কক্ষের বাইরে জানালা দিয়ে ছেলের পোড়া মুখ দেখে চোখের পানি ফেলছিলেন বাবা আবদুল লতিফ। জানতে চাইলে আবদুল লতিফ বলেন, ‘বাবা, কার কাছে বিচার দিমু?’
পাশেই হাউমাউ করে কাঁদছিলেন দগ্ধ নূর আলমের স্ত্রী চম্পা বেগম। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন স্বজনেরা। আরেক স্বজন ক্ষোভে চিৎকার করে বলতে থাকেন, ‘এ দেশে কোনো বিচার নাই, বিচার নাই।’ স্বজনেরা জানান, নূর আলম ঠিকাদারি ব্যবসা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থাকেন। মিরপুরে বোনের সঙ্গে দেখা করে বাসায় ফিরছিলেন তিনি। বার্ন ইউনিটের ভেতরে পাশাপাশি বসে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ করেছিলেন দগ্ধ সালাউদ্দিন ও তাঁর চাচা মোশারফ। সালাউদ্দিনের মুখের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। মুখ পুড়ে গেছে মোশারফের। তাঁদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদছিলেন সালাউদ্দিনের বড় ভাই আবদুর রহমান। সালাউদ্দিন ও মোশারফ দুজনই এলিফ্যান্ট রোডে এক দোকানে চাকরি করেন। নারায়ণগঞ্জে বাসায় ফিরছিলেন তাঁরা। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক বার্ন ইউনিটে যান। তিনি পরে সাংবাদিকদের জানান, এটা বীভৎস ঘটনা। শুধু এদেরকেই পোড়ানো হয়নি, তাদের পরিবারকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যারা এ কাজ করেছে, তারাও জানে না কত বড় ক্ষতি করেছে তারা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবরোধের ১৮তম দিনে ভাঙচুর আগুন, আড়াই শতাধিক গ্রেপ্তার

রাজধানীতে তিনটি গাড়িতে আগুন
রাজধানীর পৃথকস্থানে তিনটি গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আগুনে লিটন আলী নামে এক যুবক আহতের খবর পাওয়া গেছে। সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে ২ টায় যাত্রাবাড়ির কাজলায় মূল রাস্তায় পাশে দাঁড়ানো অবস্থায় গুলিস্থানগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি। সন্ধ্যা সাড়ে ৭ টায় নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড়ে সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে, গতকাল সকাল ৭টায় যাত্রাবাড়ির কোনাপাড়ার কাঠেরপুল এলাকার রাস্তায় একটি যাত্রাবাহী লেগুনায় পেট্রলবোমা ছুঁড়ে দৃর্বৃত্তরা। এতে ওই লেগুনায় আগুন ধরে যায়। আগুনে লেগুনার যাত্রী লিটন নামে এক যুবক আহত হন। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭ টায় নয়াপল্টনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের গলিতে দুর্বৃত্তরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে জানান, নাশকতার আশঙ্কায় শুক্রবার সকালে নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এস্টেট এলাকার একটি ছাত্রাবাস থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারি পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতিসহ ৫জনকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি, ৫টি পেট্রলবোমা ৬টি ককটেল উদ্ধার করে। আটককৃতদের মধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারি পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি গিয়াস কামাল সাজু, নোয়াখালী শহর সেক্রেটারী মাহবুবে এলাহি, নোয়াখালী শহর দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক আহসান উল্লাহ, কলেজ কার্যক্রম সম্পাদক শামীম, অর্থ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ বুলবুল ,এছাড়াও বিএনপির জি এস হারুন রয়েছেন। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এএসএম আশরাফুজ্জামান জানান, নাশকতার পরিকল্পনার সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান আটকৃতদের বিরুদ্ধে নাশকতারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, পুলিশ প্রহরার মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভৈরব বাজার এলাকায় ঢাকা- সিলেট সড়কে বৃহস্পতিবার মধ্যরাতে চলন্ত ট্রাকে অবরোধকারীদের ছুড়ে মারা পেট্রলবোমার আঘাতে ট্রাক চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। আহত চালকের সহকারী সাজ উদ্দিন সাজুকে (৫০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, চার পুলিশ সদস্যের প্রহরায় ট্রাকটি মৌলভীবাজার পুলিশ লাইন থেকে ঢাকার বিজি প্রেসে যাচ্ছিল। রাত সাড়ে ১১ টার দিকে ভৈরববাজার অতিক্রমকালে অবরোধকারীরা কাঁচের বোতলে তৈরী একটি পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকের বামদিকে বসা চালকের সহকারী সাজুর গাল ও মুখমন্ডল ঝলসে যায়।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, অবরোধে নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুর সদর উপজেলা, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি,জামায়াত ও শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের শহর আমির আবদুল হান্নানসহ বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানায়, শুক্রবার সকালে জামায়াত অধ্যুষিত আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালায়। এসময় শহর জামায়াতের আমিরসহ ৪ জনকে আটক করা হয়। এছাড়া গত কয়েক দিনে জেলায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে বিএনপি-জামায়াতের আরও ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়। শুক্রবার বিকালে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া মজমপুর গেট থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে মিছিলটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এসময় মিছিলকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
সিলেট অফিস জানায়, সিলেটে পেট্রলবোমায় দুইটি ট্রাক পুড়ে যায়। এ সময় চলন্ত ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ট্রাক চালকসহ ৪জন। দগ্ধ ৪জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকাধীন তেতলী বদিকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালকের নাম শাহাজাহান মিয়া (৩০) । তিনি সিলেটের দক্ষিণ সুরমার তেতলী উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেনের পুত্র। অগ্নিদগ্ধরা হলেন ট্রাকচালক কুমেন দাশ ও তার সহকারী নিরঞ্জন সিংহ। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট বাজার ও ছমিরমুন্সিরহাট বাজারে গতকাল বিকাল চারটার দিকে ১৫/১৭টি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি ট্রাক ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা। তারা এসময় ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটনায়। খবর পেয়ে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবরোধের মধ্যে আবার হরতাল দেওয়ার চিন্তা by সেলিম জাহিদ
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের ধারণা, বস্তুত ওবামা-মোদি বৈঠকের পর দেশের চলমান সংকটের সমাধান কোন পথে হবে অথবা দেশের পরিস্থিতি কোন দিকে যাবে—তার একটি ধারণা পাওয়া যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আর বাংলাদেশের বিষয়ে আমেরিকা ও ভারত দুই দেশেরই উৎসাহ আছে। সে কারণে ওবামা-মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ থাকা স্বাভাবিক। আর তাঁরা যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একমত হন, তাহলে এর প্রভাব পড়তে বাধ্য।
বিএনপির নেতারা মনে করছেন, ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা ১৮ দিনের অবরোধের পর এ মুহূর্তে আন্দোলন একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। যেকোনো সময় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিএনপিও আন্তর্জাতিক মহলে তৎপরতা বাড়িয়েছে। দলের কূটনৈতিক শাখার সঙ্গে সম্পৃক্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে আছেন। বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার আরেক প্রতিনিধি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রতিবেশী দেশ ভারতের সরকার ও ক্ষমতাসীন দল বিজিপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন দলের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতা।
বিএনপির কাছে তথ্য আছে, সরকার আন্দোলন বানচাল করতে খালেদা জিয়াকে গ্রেপ্তার করাসহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের শেষ না দেখে এ অভিযান শুরু করছে না। সরকারও মনে করছে, এ অঞ্চলে রাজনৈতিক গতি-প্রকৃতি কী হবে, তা এ সফরে স্পষ্ট হতে পারে। বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে মার্কিন সহকারী সেক্রেটারি কক্সবাজারের শরণার্থী শিবির ও অস্থায়ী ছাউনি পরিদর্শনের পর বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। অ্যান রিচার্ড বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ যে উদার ভূমিকা রাখছে, তা বিশ্বের যেকোনো দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে। টেকনাফ সফরের সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের লোকজনের সঙ্গে কথা বলেও বাংলাদেশের প্রতি তাদের কৃতজ্ঞতার বিষয়টি তিনি বুঝতে পারেন বলে জানান।
রাখাইন প্রদেশ ও কক্সবাজার সফরের পর রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানের উপায় সম্পর্কে প্রশ্ন করা হলে অ্যান রিচার্ড বলেন, ‘রাখাইন প্রদেশের পরিস্থিতির সমাধান করতে হলে মিয়ানমারের ওপর আমাদের দেশের সরকারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ দিতে হবে। ’ তিনি মনে করেন রোহিঙ্গা শরণার্থীদের প্রতি এমন আচরণ হওয়া উচিত, যাতে তারা মাতৃভূমিতে নির্ভয়ে ফিরে যেতে পারে। তবে অন্য দেশে পালিয়ে যাওয়া এসব লোকজনের একটি ক্ষুদ্র অংশ এত নির্মমভাবে নির্যাতিত হয়েছে, তারা কখনোই মিয়ানমার ফিরবে না। তাদের তৃতীয় দেশে পুনর্বাসন করাটা যথার্থ।
তবে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের ক্ষেত্রে তৃতীয় দেশে পুনর্বাসনকেই সমাধানের চূড়ান্ত উপায় হিসেবে মানতে রাজি নন মার্কিন সহকারী সেক্রেটারি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পুনর্বাসনের বিষয়টি অধিকাংশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য সমাধানের উপায় নয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে ফেরত পাঠানোই সমস্যার চূড়ান্ত সমাধান। কক্সবাজারে রোহিঙ্গাদের দেখার পর অ্যান রিচার্ড মনে করেন, বর্তমানে মানবেতর জীবন যাপন করলেও রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ তারা বাংলাদেশে কিছুটা হলে স্বাধীনতা ভোগ করে। অ্যান রিচার্ড বলেন, ‘আমাদের স্বপ্ন, রোহিঙ্গারা রাখাইন প্রদেশে নিজেদের প্রতিবেশীদের নিয়ে শান্তিতে বসবাসের সুযোগ পাবে।’
রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি আদায়ের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অ্যান রিচার্ড রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় লোকজনের জীবনযাত্রার উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের প্রত্যয় প্রশংসার দাবি করে। কাজেই তাদের কাজে লাগানোর বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারের ‘বিপদের বন্ধু’ হতে চায় জাপা

চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা হয়েছে কি—এ প্রশ্নের জবাবে জাপা মহাসচিব প্রথম আলোকে বলেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, দেশের অবস্থা, রাজনীতি, এসব বিষয় নিয়ে আলোচনা হতেই পারে।’
তবে জাপার উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, গত বছর ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের পর থেকে জাপার শীর্ষ নেতৃত্বের শেষ কথা হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকা। এ কারণে কোনো রাজনৈতিক সংকট দেখা দিলে দলের শীর্ষ নেতৃত্ব কখনো দোদুল্যমান অবস্থান গ্রহণ করেন। আবার কখনো দলে বিভক্তির ভাব দেখিয়ে এরশাদ ও তাঁর স্ত্রী রওশন দ্বিমুখী ভূমিকায় অবতীর্ণ হন।
দলীয় সূত্রগুলো জানায়, গত বছরের মতো এবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি ঘিরে সৃষ্ট সংকটের নিরসন প্রশ্নেও শুরুতে এরশাদ ও তাঁর স্ত্রী সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিপরীত অবস্থান নিয়েছিলেন। এরশাদ ১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে চলমান সংকট থেকে উত্তরণের জন্য সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার প্রস্তাব করেন। এরপর তিনি প্রয়োজনে আলোচনার উদ্যোগ নিতে আগ্রহ দেখান। অন্যদিকে রওশন এরশাদ চলমান সংকট নিরসনের জন্য কোনো সংলাপ বা সমঝোতার কথা বলেননি। বরং তিনি গত মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেছেন, ২০-দলীয় জোট সারা দেশে হরতাল অবরোধের নামে নৈরাজ্য চালাচ্ছে। এটা কঠোর হস্তে দমন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রওশন বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী যে পদক্ষেপই নেবেন আমরা তার সাথে থাকব।’
রওশনের ঘনিষ্ঠ একাধিক নেতা জানান, জাপা একই সঙ্গে সংসদে বিরোধী দল ও সরকারে থাকা নিয়ে সমালোচনা থেকে রেহাই পেতে এরশাদ অনেক দিন ধরে চাচ্ছিলেন মন্ত্রিসভা থেকে তাঁর দলের নেতারা পদত্যাগ করুক। কিন্তু রওশন সায় দেননি। কিন্তু সম্প্রতি সরকারের দিক থেকে ইঙ্গিত পেয়ে এ বিষয়ে স্বামীর সঙ্গে রওশনও একমত হন। যার ফলে কিছুদিন আগে রওশন দলীয় এক অনুষ্ঠানে বলেছেন, মন্ত্রিসভা থেকে জাপা নেতাদের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ায় জাপা নীতি-নির্ধারকেরা মনে করছেন, এখন মন্ত্রিসভা থেকে জাপা নেতারা পদত্যাগ করলে সরকার চাপে পড়বে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে পরে এ বিষয়ে দলের সভাপতিমণ্ডলী ও সংসদীয় কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত হবে।
এর আগে গত বছর ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে এরশাদ গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। তখন রওশন দলের একটি অংশকে নিয়ে নির্বাচনে অংশ নেন। পরে বিরোধীদলীয় নেতা হন। এরশাদও সিএমএইচে থেকে সাংসদ এবং পরে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। জাপার সভাপতিমণ্ডলী ও যুগ্ম মহাসচিব পদের চারজন নেতার সঙ্গে পৃথকভাবে কথা বলে জানা গেছে, এরশাদের নির্দেশ অমান্য করে যাঁরা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলেন, তাঁরা এখন এরশাদের ঘনিষ্ঠজন। আর যাঁরা নির্দেশ মেনে মনোনয়নপত্র তুলে নিয়েছিলেন, তাঁরা এখন কোণঠাসা।
এই চার নেতা দাবি করেন, এখন সরকারের আনুকূল্য পাওয়া ও ক্ষমতার কাছাকাছি থাকার কৌশল নিয়েছেন এরশাদ দম্পতি। চলমান আন্দোলনকে ঘিরে রাজনৈতিক পটপরিবর্তনের আশঙ্কা থেকে রওশন সহিংসতা দমনে কঠোর হতে সরকারের পক্ষে, আর সংলাপ-সমঝোতার কথা বলে এরশাদ প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে নেতাদের একটি অংশ মনে করছেন। অবশ্য দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর দাবি, এরশাদ ও রওশনের অবস্থান বিপরীতমুখী নয়। তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতি কী হওয়া উচিত সে ব্যাপারে স্যার (এরশাদ) আলোচনার কথা বলেছেন। আর উনি (রওশন) হয়তো সহিংসতা দমনকে হাইলাইট করেছেন। কিন্তু তিনি সংলাপের বিরোধিতা করেননি।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ হেলপার রহিমের মৃত্যু

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 24
(41)
- খালেদার সঙ্গে দেখা হল না প্রধানমন্ত্রীর
- খালেদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রাজনীতিবিদরা অসুস্থ, চিকিৎসা দরকার : এরশাদ
- আরাফাত রহমান কোকোর ইন্তেকাল
- আহাজারিতে ভারি বার্ন ইউনিট
- অভিশংসিত হলেন ইংলাক
- সংস্কারক ছিলেন বাদশাহ আবদুল্লাহ
- ইয়েমেনে বিদ্রোহ, সরকারের পদত্যাগ
- স্মিথ মানেই সেঞ্চুরি
- গুঞ্জন শুনি
- ফের গুম আতঙ্ক
- অবরোধে সরকারি বাস-ট্রাকও চলে না by মোল্লাহ রাশিম
- তার জীবনের শ্রেষ্ঠ সুখের দিন by কাজী আনিস আহমেদ
- লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান দাউদকান্দিতে ক্...
- গাড়ি আমদানি শিল্পে কোটি টাকার ধস by মহিউদ্দীন জুয়েল
- বগুড়ার ৬৫ কিলোমিটারে একের পর এক নাশকতা by আনোয়ার...
- সমঝোতা চায় সাধারণ মানুষ by উৎপল রায়
- নারায়ণগঞ্জের নেতারা কে কোথায়? by বিল্লাল হোসেন রবিন
- যাত্রাবাড়ীতে বাসে বোমা, দগ্ধ ২৮- ঢাকা মেডিকেলে হৃ...
- অবরোধের ১৮তম দিনে ভাঙচুর আগুন, আড়াই শতাধিক গ্রেপ্তার
- অবরোধের মধ্যে আবার হরতাল দেওয়ার চিন্তা by সেলিম জ...
- রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ দেওয়ার পক...
- সরকারের ‘বিপদের বন্ধু’ হতে চায় জাপা
- ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ হেলপার রহিমের মৃত্যু
- সেন্সরশিপ নয় নৈতিক দায়িত্ববোধ -হানিফ
- বাংলাদেশ এগিয়ে যাবে তরুণদের হাত ধরে -চট্টগ্রামে প্...
- বিধ্বস্ত হওয়ার আগে বাজানো হয়েছিল সতর্কসংকেত
- চলুন ঘুরে আসি পৃথিবীর বিচিত্র সব হোটেল থেকে
- সঙ্কট নিরসন করতে না পারলে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে
- নতুন বাদশাহ সালমান
- সৌদি বাদশাহ আবদুল্লাহ আর নেই- বাংলাদেশে একদিনের রা...
- নেতাদের না পেয়ে স্বজনদের গ্রেপ্তার by কাফি কামাল ও...
- বাংলাদেশ দলের স্বপ্নযাত্রা আজ
- রাজনীতিতে নিষিদ্ধ ইংলাক
- বিদেশী বিনিয়োগকারীরা মুখ ঘোরাতে পারেন -হেনরিক মেইহ...
- নির্মূলের রাজনীতি প্রকাশ্যে by সাজেদুল হক
- সিলেট-আখাউড়া রেললাইনে ক্লিপ চুরির হিড়িক by আলাউদ্দ...
- খালেদাকে গ্রেপ্তারের পরিণতি হবে সরকারের অন্ত্যেষ্ট...
- শিল্পী শাহাদাৎ হোসেনের দশম একক মৃৎশিল্প প্রদর্শনী ...
- ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ধৈর্যের সঙ্গে মোকাবিলার আহ্বা...
- ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি তরুণী গ্রেপ্তার
-
▼
Jan 24
(41)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...




