Friday, January 13, 2012

ফিরে দেখাঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী by ইমরান রহমান

৯৬৩ সালের ৫ ডিসেম্বর ইন্তেকাল করেন গণতন্ত্রের মানসপুত্র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর তার জন্ম হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। তিনি ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৯৫৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

একলা চলো রে by আতাউর রহমান

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল ও পরীক্ষণ থিয়েটার হলে সম্প্রতি ১২ দিনব্যাপী জাঁকজমকের সঙ্গে ইবসেন সেমিনার ও নাট্যোত্সব হয়ে গেল। বিদেশ থেকে এসেছিল প্রায় ১০টির মতো নাট্যদল। আর দেশের ১২টি নাট্য দল ইবসেন নাট্যোৎসব ও সেমিনারে যোগ দিয়েছে।

৫ ডিসেম্বর জাতীয় শিশু দিবসঃ কন্যাশিশুরা পরিবার থেকেই বৈষম্যের শিকার by অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

বাংলাদেশ প্রতি বছর ৫ ডিসেম্বর জাতীয় শিশু দিবস পালন করে। আমাদের দেশে জাতীয় পর্যায়ে শিশু দিবস পালন করা হয় বেশ কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে। শিশুরা জাতির ভবিষ্যত্, অথচ বাংলাদেশে পরিবার পর্যায়ে ছেলে ও মেয়েশিশুর মধ্যে বৈষম্য প্রদর্শন করা হয়।

এতশত চেতনার মিছিলে বাংলাদেশ by মোহাম্মদ নুরাল হক্

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে আমরা একাধিক চেতনাকে (Spirit) শুধুই মুখে মুখে বেশি বেশি প্রাধান্য দিয়ে প্রায় ৩৮ বছর পেরিয়ে এসেছি। কাঙ্ক্ষিত ফলাফল কী এবং কতদূর তা আমরা সবাই সচেতন এবং অবচেতন মন যথার্থই অবগত।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কঃ প্রাসঙ্গিক কিছু কথা by ড. তারেক শামসুর রেহমান

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘একবিংশ শতাব্দীর অন্যতম তাত্পর্যপূর্ণ সম্পর্ক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যে কোনো বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য। সাম্প্রতিক সময়গুলোতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নানা কারণে আলোচিত।

'দেশে গাছ কাটার মচ্ছব চলছে'- সরকার কী করছে?

সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবল থেকে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল রক্ষার জন্য প্রায় দু’দশক আগে ২০০ কিলোমিটার দীর্ঘ যে সবুজ বেষ্টনি গড়ে তোলা হয়েছিল তা আর নেই। আওয়ামী মহাজোট সরকারের প্রথম বছর শেষ হওয়ার আগেই তার বিনাশ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪৫ হাজার একর উপকূলীয় বন নিশ্চিহ্ন হয়ে গেছে।

চুক্তি ছাড়াই চলছে ভারতে বন্দি হস্তান্তরঃ জনগণকে অন্ধকারে রাখা অনুচিত

বাংলাদেশ আর ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি কয়েক বছর ধরে হচ্ছে-হবে করেও নানান কারণে এখনও হয়নি। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে এ ধরনের একটা চুক্তি স্বাক্ষরিত হবে বলে সর্বত্রই জোর আলোচনা চলছে।

মিমো এবার যাত্রায়!

ড়পর্দা এবং ছোট পর্দা ছেড়ে মিমো এবার যাত্রায়। সুপার হিরোইন লামিয়া সিদ্দিকী মিমো এতদিন বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দাপিয়ে অভিনয় করে বেড়াতো। মিমো এবার এসব ছেড়ে যাত্রায় নায়িকা হচ্ছেন।

রোহিঙ্গাদের নামে বাংলাদেশি পাসপোর্ট-শরণার্থী সমস্যার দ্রুত সমাধান জরুরি

মিয়ানমার থেকে আসা হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করছে। মানবিক সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশ যেন নিজের গলায় কাঁটা বিঁধিয়ে ফেলেছে এখন। দেশে সামাজিক পরিবেশ নষ্ট করছে তারা, বিদেশেও বাংলাদেশের জন্য ক্ষতিকর কাজ করে চলেছে। সম্প্রতি কঙ্বাজার এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে তাদের অবস্থান করতে দেখা যায়। আর বিদেশে যাওয়ার জন্য তারা বাংলাদেশেরই পাসপোর্ট ব্যবহার করে চলেছে।

গাদ্দাফির পতন-গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক লিবিয়ায়

টানা ৪২ বছরের শাসনের অবসান। জয় হলো মার্কিন যুদ্ধনীতির। প্রবল পরাক্রান্ত একনায়কের শেষ পরিণতি সীমাহীন লাঞ্ছনা, এমনকি মৃত্যুর পরও। নিজের জন্মশহর সার্তে বিদ্রোহীদের হাতে প্রাণ দিতে হলো মুয়াম্মার গাদ্দাফিকে। পালাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। ন্যাটো বাহিনীর কড়া নজরদারি এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। ত্রিপোলির বাদশাহী প্রাসাদে চার দশক যাঁর বাস, তাঁকে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছিল একটি নালায়।

নিরাপদ সড়ক দিবস-স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই by দীপংকর ভট্টাচার্য লিটন

দেশব্যাপী সড়ক দুর্ঘটনার মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। তার সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর সংখ্যা। মৃত্যু চিরন্তন। জন্মিলে মরতে হয়। কিন্তু এ রকম মৃত্যু তো কারো কাম্য নয়। আমার এক নিকটাত্মীয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সম্প্রতি। রজত ভট্টাচার্য প্রতিদিন সকালে অফিসের উদ্দেশে বের হয়ে রাতে বাসায় ফিরতেন। সেদিনও সুস্থ-সবল দেহ নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে ফিরলেন নিথর দেহ নিয়ে।

পবিত্র কোরআনের আলো-মানুষ ও শয়তান পরস্পরের শত্রু হয়ে পৃথিবীতে এসেছে

১. ওয়া ক্বা-ছামাহুমা- ইন্নী লাকুমা- লামিনান্ না-সিহীন। ২২. ফাদাল্লা-হুমা বিগুরূর; ফালাম্মা যা-ক্বাশ্ শাজারাতা বাদাত্ লাহুমা ছাওআ-তুহুমা ওয়া ত্বাফিক্বা ইয়াখ্সিফা-নি আ'লাইহিমা মিন ওয়ারাকি্বল জান্নাহ্; ওয়া না-দা-হুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আ'ন তিলকুমাশ্ শাজারাতি ওয়া আক্বুল্ লাকুমা ইন্নাশ্ শাইত্বা-না লাকুমা আদুউ্যম্ মুবীন। ২৩. ক্বা-লা রাব্বানা যালামনা আনফুছানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খা-ছিরীন।

সদরে অন্দরে-জেলা পরিষদ নির্বাচন নিয়ে কিছু কথা by মোস্তফা হোসেইন

হীদ সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক। তাঁর সম্পাদিত অনেক সংবাদই সাংবাদিকদের মুখে মুখে ঘুরে এখনো। তবে কিছু সংবাদ ও শিরোনাম রীতিমতো ইতিহাসের মতো হয়ে আছে। শিরোনাম রচনার প্রসঙ্গ এলেই সাংবাদিকরা সেসব শিরোনাম স্মরণ করে থাকেন। আজও শ্রদ্ধাভরে তাঁর কথা মনে করেন। মনে করেন এই কারণে যে, সংবাদের মধ্যে পাঠকের মনচাহিদাকে ঢুকিয়ে দেওয়ার যে কৌশল, তার সফল প্রয়োগ করতে পেরেছিলেন তিনি।

মৃদুকণ্ঠ-সামাজিক নিরাপত্তাবেষ্টনী by খোন্দকার ইব্রাহিম খালেদ

সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তাবেষ্টনী বলতে আমরা এমন কিছু প্রোগ্রাম বা কর্মসূচিকে বুঝি, যে কর্মসূচিগুলো সমাজের দরিদ্র, অক্ষম বা বঞ্চিত মানুষকে বেঁচে থাকার নিম্নতম প্রয়োজন মেটাতে সাহায্য করে। মানুষের বেঁচে থাকার তীব্রতম সংকট হচ্ছে ক্ষুধা। তাই ক্ষুধা নিবারণ এই কর্মসূচির প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান_এসব বিষয়ও এসে পড়ে। বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে।

বেগম রোকেয়াঃ জাগরণের অগ্রদূত by বশিরুজ্জামান বশির

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। বাংলাদেশেরই একটি গ্রাম পায়রাবন্দ, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। এ গ্রামেরই এক সম্ভ্রান্ত প্রাচীন পরিবার হলো সাবের পরিবার। ১৮৮০ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর এই সাবের পরিবারে বেগম রোকেয়ার জন্ম। বিয়ের পর বেগম রোকেয়া স্বামীর সঙ্গে ভাগলপুরে চলে যান।

চোর চক্রের নতুন কৌশল!

চোরাই সিএনজিচালিত অটোরিকশা চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে নতুন কৌশল। এগুলোর কাগজপত্র দেখে খুঁত ধরা মুশকিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনও রয়েছে। ফলে তাদের জালিয়াতি বুঝতে সময় লেগেছে ডিবির। তবে শেষ পর্যন্ত জানা গেল, আসল একটি নিবন্ধনের (রেজিস্ট্রেশন) বিপরীতে চলছে একাধিক চোরাই অটোরিকশা। এ রকম ২১টি অটোরিকশা নওগাঁ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। এ চক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় ইউজিসির উদ্বেগ-উচ্চ শিক্ষা কমিশন গঠনের খসড়া আইন নীতিগত অনুমোদন

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার ইউজিসি ভবনে অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, একটি মহল উচ্চ শিক্ষার পরিবেশ বিনষ্ট ও অস্থিতিশীল করে তোলার পাঁয়তারা করছে। সভায় ইউজিসিকে উচ্চ শিক্ষা কমিশনে রূপান্তরের খসড়া আইন নীতিগত অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, বেশ কিছু সংশোধনী এনে অচিরেই এ খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয়ে পেশ করা হবে।

হেলেন কেলারঃ প্রতিবন্ধীদের পথপ্রদর্শক by আবু সাঈদ চৌধুরী

হেলেন কেলার একজন সুস্থ এবং স্বাভাবিক শিশু হিসেবে জন্মগ্রহণ করেন ১৮৮০ সালের ২৭ জুন আমেরিকার তাসকামবিয়ায়। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা অধ্যক্ষ আর্থার কেলার ছিলেন দি নর্থ অ্যালবামিয়ান পত্রিকার সম্পাদক। আর্থার কেলার ছিলেন ভীষণ জনপ্রিয় এবং সুপরিচিত। দেড় বছর বয়সে হেলেন কেলার স্কারলেট জ্বরে আক্রান্ত হন।

একজন মানুষের প্রতিকৃতি by তিতাশ চৌধুরী

মাদের হাবিব বর্তমানে কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে—কিছুই জানি না। ২০০৩ সালের পর হাবিবের সঙ্গে আমার আর দেখা হয়নি। দেখা হওয়াও সম্ভব ছিল না। কেননা, একটু আগেই বলেছি, আমি কলেজে দু’একবার গেলেও হাবিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ ঘটেনি।

গণতান্ত্রিক সংস্কৃতির ঘাটতি কেন? by মোহাম্মদ মতিন উদ্দিন

বাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের এ লেখা শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু পারছি না। সত্যিকার অর্থে নিজের মনে এক বেদনাদায়ক অনুভূতি কাজ করছে। বিশেষত পরিবারের সঙ্গে ঈদের আনন্দে সময় কাটানোর জন্য ছুটে চলা মানুষের করুণ মৃত্যুর কথা শুনে মনটা বিষণ্ন হয়ে পড়েছে।

তত্ত্বাবধায়ক নামধারীদের সঙ্গে পার্থক্য নেই আ’লীগ সরকারের by শাহ আহমদ রেজা

ওয়ামী লীগ সরকারের অধীনে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে কি-না, সে প্রশ্ন আবারও জোরেশোরেই উঠেছে। এমন প্রশ্ন ওঠার কারণ সম্ভবত উল্লেখের প্রয়োজন পড়ে না। একটি বড় কারণ হলো, সর্বোচ্চ আদালতের মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে রাজপথে লাঠি মিছিল করা থেকে মাননীয় প্রধান বিচারপতির অফিসের দরজায় লাথি মারা পর্যন্ত নানা অপকর্মের রেকর্ড একমাত্র আওয়ামী লীগেরই রয়েছে।

পোশাক শিল্পে সন্ত্রাসীদের উপদ্রবঃ ঝুট-ঝামেলার অবসান চাই

দেশের পোশাক শিল্প কারখানায় ন্যায্য মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনের পাশাপাশি এক শ্রেণীর দুর্বৃত্ত শ্রমিকদের উস্কে দিয়ে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করছে। মজুরির দাবি বাস্তবায়নে হরহামেশাই হামলা-ভাংচুর-লুটতরাজ চলছে বিভিন্ন শিল্প কারখানায়।

টিভিও কিনছেন ক্রেতারা

খনও পুরোপুরি জমে ওঠেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ব্যবসায়ীরা বলছেন, এবার অন্য বছরের তুলনায় দেশে কিছুটা অর্থনৈতিক মন্দা বিরাজ করায় মেলায় বিক্রির পরিমাণ কমেছে। আবার দর্শক-ক্রেতাদের মতে_ বাণিজ্যমেলাকে কেন্দ্র করে দেশের কোনো কোম্পানির বিশেষ কোনো নতুন পণ্য তুলে ধরার আয়োজন নেই। এভাবে গতানুগতিক হলে সাধারণ মানুষ কেন মেলায় আসবে। এমন প্রশ্ন মেলায় আসা দর্শক ও ক্রেতাদের।

বিদায়কালে এডিবির কান্ট্রি ডিরেক্টর-মধ্য আয়ের দেশের পথে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ

শীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর থেভাকুমার কান্দিয়া গতকাল এডিবির চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। উন্নয়ন ব্যাংকিং পেশায় তার ৩৫ বছর ক্যারিয়ারের ২৮ বছর কেটেছে এডিবিতে। বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেন ২০১০ সালের মে মাসে। বাংলাদেশ সম্পর্কে মূল্যায়ন করতে যেয়ে থেভাকুমার কান্দিয়া বলেন, 'দায়িত্ব পালনকালে অগ্রসরমান ও প্রাণোচ্ছল বাংলাদেশকে দেখেছি।

পিআইডির গাইড থেকে সহকারী সম্পাদকরা বাদঃ আমরা নিন্দা ও ধিক্কার জানাই

র্তমান সরকারের হাত ধরে দিন বদলের পালা যে সত্যিই শুরু হয়ে গেছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি)। পিআইডি প্রতি বছর আপডেট করে মূলত সাংবাদিকদের ব্যবহারের জন্য একটা টেলিফোন গাইড প্রকাশ করে; এ বছরও করেছে।

প্যাক্সেপো উদ্বোধনীতে অর্থমন্ত্রী-প্যাকেজিং শিল্পের প্রণোদনা সরকারের বিবেচনাধীন

পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ (এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং) শিল্পের জন্য প্রণোদনা সহায়তা ও ব্যাংক গ্যারান্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পোশাক খাতকে দেশের সবচেয়ে বড় এবং সফল শিল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তুলাসহ অনেক কাঁচামাল আমরা উৎপাদন করি না, তার পরও বিভিন্ন উৎস থেকে আমদানি ও সমাহারের মাধ্যমে উদ্যোক্তারা ফাইনাল প্রডাক্ট তৈরি করেন।

বৈদেশিক মুদ্রার বেআইনি কেনাবেচা-কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার বেআইনি কেনাবেচা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে সতর্ক করেছে। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, ইন্টারনেটে অনলাইন বৈদেশিক মুদ্রা বেচাকেনা থেকে বড় মাত্রায় লাভের প্রলোভন দেখানো প্রশিক্ষণ কোর্সে ভর্তির আকর্ষণের লক্ষ্যে বেশ কিছু বেআইনি বিজ্ঞাপন তথ্য-প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইদানীং প্রকাশ করা হচ্ছে।

ফিরে দেখাঃ ম্যারি তুসো by ইমরান রহমান

মোমের ভাস্কর্য তৈরির জন্য বিখ্যাত ম্যারি তুসো ১৭৬১ সালের ১ ডিসেম্বর ফ্রান্সের স্ট্রসবার্গে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে ম্যাডাম তুসো নামে একটি জাদুঘর স্থাপন করেন মোমের ভাস্কর্য সংরক্ষণের জন্য।
তুসোর জন্ম হয় সৈনিক বাবা যোসেফ গ্রসহলজ এবং মা অ্যান মেরি ওয়েল্ডারের ঘরে।

সকারে বধ আবাহনী-ফেনী সকার ২ :১ আবাহনী

বাহনীর বিপক্ষে মাঠে নামার আগে ফেনী সকারের খেলোয়াড়দের হয়তো মনে পড়ছিল চতুর্থ বাংলাদেশ লীগের ফিরতি ম্যাচটির কথা। নিজেদের মাঠে ওই ম্যাচে আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছিল সকার ক্লাব। গতকাল ঢাকায় আবাহনীকে হারিয়ে চমকটা আরও বড় করল ফেনীর দলটি। কমলাপুর স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ২-১ গোলের স্মরণীয় জয়ের পরও গ্রামীণফোন ফেডারেশন কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। গ্রুপের অন্য ম্যাচে আরামবাগের জয় গোল গড়ে ছিটকে দিয়েছে ফেনী সকারকে।

লিখেই প্রমাণ করতে হবে by আল মাহমুদ

কোরবানির ঈদ শেষ। একদা আমাদের দরিদ্র পরিবারে এই দিনটি এলে আমার আব্বা কষ্টেসৃষ্টে কোনোমতে একটি খাসি কোরবানি দেয়ার ব্যবস্থা করতেন। খাসি না দিতে পারলে কীভাবে যেন একটা ভেড়া তিনি খুঁজে কিনে নিয়ে আসতেন। আমরা এতেই পরমানন্দ পেতাম এবং ভেড়ার গোশত ভাই-বোনেরা মহা আনন্দে আহার করতাম। আমরা গরিব ছিলাম। কিন্তু ভাগ্যের ব্যাপারে আমরা অসন্তোষ প্রকাশ করিনি।

প্রাইম দোলেশ্বরের চমক

লীগে গত তিন ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে প্রাইম দোলেশ্বর। কোনো ম্যাচে জয়ের সম্ভাবনা পর্যন্ত সৃষ্টি করতে পারেনি তারা। কিন্তু গতকাল তারাই ৪৩ রানে হারিয়ে দিয়েছে এবারের অন্যতম শক্তিশালী দল শেখ জামালকে। ওই ৪৩ রানের ব্যবধানেই ব্রাদার্সকে পরাজিত করে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিমান। দিনের অন্য ম্যাচে সিসিএসকে ১২৫ রানে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস।

বিশ্ব এইডস দিবসঃ প্রতিরোধই একমাত্র সমাধান by অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার

জ ‘বিশ্ব এইডস দিবস’। আমাদের দেশসহ বিশ্বের সব দেশে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি সারাবিশ্বে পালন করা হয়। এইডস বিশ্ব মানবের স্বাস্থ্য ও উন্নয়নের প্রতি ভয়াবহ হুমকিস্বরূপ। এইচআইভি ও এইডস বাংলাদেশে বহুল পরিচিত দুটি শব্দ। সাধারণ মানুষের এইডস সংক্রান্ত ভাবনা একটাই, তা হলো এটি একটি ভয়ংকর রোগ, এটি দুরারোগ্যও বটে।

ফতুল্লা পুলিশের ঘুম ভাঙবে কবে? by রণেশ মৈত্র

সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায়, সরকারের বর্ষপূর্তি উপলক্ষে নানা মন্ত্রণালয় বিগত বছরটিতে এই সরকার ক্ষমতায় এসে কী কী প্রতিশ্রুতি পূরণ করেছে তার তালিকা প্রণয়নে ব্যস্ত। তা তারা থাকুন। আইনের শাসন প্রতিষ্ঠা, দল মত যাই হোক না কেন, অপরাধীকে কঠোর শাস্তি দেয়া হবে—এটি তো ছিল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার

পার্থে সবুজে অভিযান

র্বশেষ চারজন পেসার নিয়ে ভারত কবে টেস্ট খেলেছিল? ক্রিকেট রিপোর্টারদের এই পরিসংখ্যান ঘাঁটার একটা উপলক্ষ তৈরি করে দিলেন খোদ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পার্থের উইকেট এখনও যেভাবে সবুজ ঘাসের কার্পেটে ঢাকা, তাতে স্পিনাররা যে শুধুই বল ছুড়বেন তাতে কোনো সন্দেহ নেই। কাজের কাজ তাতে কিছুই হবে না। তার চাইতে বরং একজন পেসার বেশি নিয়ে খেলাই ভালো। ধোনি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি।

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’... by মাহবুব তালুকদার

গুরুদেব যোগাসনে বসিয়াছিলেন। শিষ্যের ধারণা হইল সম্ভবত তিনি মন্ত্রপাঠ করিতেছেন। সে প্রভুর পদপ্রান্তে উপবিষ্ট হইয়া গুরুদেবের কণ্ঠবাণী শ্রবণ করিল। তিনি মৃদুস্বরে রবীন্দ্র সঙ্গীত গাহিতেছিলেন : ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন-দানে...’

আমি মোটেও রাগী কৃষ্ণাঙ্গ নারী নই :মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, তিনি মোটেও রাগী কৃষ্ণাঙ্গ নারী নন। হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট ফ্যামিলির জীবনযাপনের বর্ণনা দিয়ে প্রকাশিত একটি বইয়ে মিশেলকে এভাবে বর্ণনা করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। হোয়াইট হাউসে তার ভূমিকা সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয়েছে তারও প্রতিবাদ করেছেন মিশেল। বলেছেন, কিছু সমালোচক দীর্ঘদিন ধরে তাকে রাগী কৃষ্ণাঙ্গ নারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করে আসছেন।

টিপাইমুখ ড্যামঃ ভারতের সামরিক প্রকল্প by প্রকৌশলী এসএম ফজলে আলী

তদিন আমরা টিপাইমুখ ড্যামের কারণে ভারতের মনিপুর, ত্রিপুরা ও মিজোরাম এবং বাংলাদেশের যেসব সমস্যা হবে তা নিয়ে বহু লেখালেখি, মিডিয়ায় টকশোতে তা বলে এসেছি। বাংলাদেশে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল মারাত্মক পরিবেশগত পরিস্থিতির সৃষ্টি হবে, সে বিষয়েই জোর দেয়া হয়েছে।

পাকিস্তানে কে হচ্ছেন সংকটের বলি?

পাকিস্তানের সামরিক বাহিনী এবং বেসামরিক সরকারের মধ্যকার সংকট তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যেই জারদারির দুবাই গমন দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। সামরিক কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন সেনাপ্রধান কায়ানি এবং আইএসআই প্রধান আহমেদ সুজা পাশা। পাকিস্তান সরকারি সূত্রের খবর প্রধানমন্ত্রী গিলানি সেনাপ্রধান কায়ানি এবং আইএসআই প্রধান পাশাকে বরখাস্ত করারও পরিকল্পনা করছেন।

মার্কিন সেনাদের বর্বরতার ভিডিও প্রকাশ-তদন্ত করবে পেন্টাগন শাস্তি দাবি কারজাইয়ের

ফগানিস্তানে সন্দেহভাজন তিন তালেবান জঙ্গির লাশ অপবিত্র করেছে মার্কিন মেরিন সেনারা। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, কয়েক মার্কিন মেরিন সেনা মৃতদেহগুলোর ওপর মূত্রত্যাগ করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ ছাড়া একে বর্বরোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান।

ভয়াবহ দূষণের কবলে রাজধানীঃ কার্যকর পদক্ষেপ জরুরি

রাজধানী ঢাকা এবং এর পার্শ্বস্থ এলাকা এখন বহুমাত্রিক দূষণের শিকার। পানিদূষণ, নদীদূষণ, মাটিদূষণসহ বায়ু ও শব্দদূষণের কবলে পড়ে সার্বিক পরিবেশে নেমে এসেছে অসহনীয় বিপর্যয়। ফলে ক্রমাগত নগরবাসী ও নিকটস্থ জনপদের অধিবাসীদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক আকার নিয়েছে।

চরম দারিদ্র্যে দেশের ৩ কোটি ৩০ লাখ শিশুঃ তাদের মৌলিক চাহিদা মেটাতেই হবে

বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শিশু-দারিদ্র্য এবং বঞ্চনা কতটা গভীর উদ্বেগের বিষয়, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে সম্প্রতি ইউনিসেফ কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশে শিশুদের দারিদ্র্যাবস্থা ও বৈষম্য’ বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয়েছে, দেশে ৩ কোটি ৩০ লাখ শিশু বাসস্থান, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য ও নিরাপদ খাবারপানিসহ বিভিন্ন মৌলিক চাহিদা থেকে বঞ্চিত।

জবির চার শিক্ষক লাঞ্ছিত আট শিক্ষার্থীকে শোকজ

গন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ওপর ধার্যকৃত উন্নয়ন ফি নিয়ে আন্দোলনকারীরা গতকাল ক্লাসরুমে ঢুকে চার শিক্ষককে লাঞ্ছিত করেছে। লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকরা। শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা একজোট হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে।

ত্রিপুরায় বিদ্যুৎ খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে যৌথ বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, বিদ্যুতের ব্যাপক চাহিদার কারণে আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারি। ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনতে বা এখানকার বিদ্যুৎ কেন্দ্রে আমরা বিনিয়োগ করতে আগ্রহী। ত্রিপুরা রাজ্য সরকারকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, আসুন আমরা এখানে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন করি।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-উদ্বোধনী দিনেই জমজমাট

ভালো চলচ্চিত্র ভালো দর্শক ভালো সমাজ' স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় শুরু হয়েছে ৯ দিনের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ১২তম আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় প্রখ্যাত ইরানি চলচ্চিত্রকার দারিউস মেহের জুঁই ও তাহমিনা মিলানি উপস্থিত ছিলেন।

পাকিস্তানে ক্যুর আশঙ্কা-জারদারি দুবাইয়ে

পাকিস্তানে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। পরিস্থিতি এখন টালমাটাল। যে কোনো মুহূর্তে সামরিক অভ্যুত্থান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি গতকাল বৃহস্পতিবার শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে, সংকটময় এ মুহূর্তে সেনাবাহিনীর করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারাল একই পরিবারের ৫ জন-চট্টগ্রামে ভয়াবহ অগি্নকাণ্ড

ট্টগ্রামে ভয়াবহ অগি্নকাণ্ডে বুধবার গভীর রাতে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা গৃহবধূও রয়েছেন। অগি্নকাণ্ডের কবলে পড়া ওই ভবনের আরও তিন পরিবারের লোকজন অল্পের জন্য মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার মাসুম কুটির নামে ভবনটির নিচতলার ভাই ভাই ডিপার্টমেন্ট স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগি্নকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের ওপর জামায়াতের হামলা অস্ত্র ছিনতাই :আহত ৫

রাজধানীর দৈনিক বাংলা মোড়ের কাছে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, গাড়ি ভাংচুর ও অগি্নসংযোগ করেছে জামায়াত কর্মীরা। এ সময় হামলাকারীদের পিটুনিতে মতিঝিল থানার টহল পরিদর্শক (পিআই) আবুল বাশারের মাথা ফেটে যায়। আহত হন মতিঝিল থানার ওসিসহ পাঁচজন। তাদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহাঃ ঈদ মোবারক আসসালাম

গামীকাল পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পালিত হবে আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য, ত্যাগের স্মৃতিবিজড়িত কোরবানির ঈদ। কুরবত শব্দ থেকে কোরবানির উত্পত্তি। কুরবত অর্থ নৈকট্য। পশু জবাইয়ের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের চেষ্টা করা হয় বলেই একে কোরবানি বলা হয়।

জাবি প্রক্টরের হাতে শিক্ষক সমিতির সভাপতি লাঞ্ছিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া এবার লাঞ্ছিত করলেন শিক্ষক সমিতির সভাপতি এএ মামুনকে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শিক্ষক সমিতির সভা মুলতবি ঘোষণার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টরের পদত্যাগসহ ৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন উপাচার্যবিরোধী আওয়ামী লীগপন্থি, জাতীয়তাবাদী ফোরাম ও সাধারণ শিক্ষকরা।

ছাত্রী উপবৃত্তি প্রকল্প সংকুচিত হচ্ছেঃ এ সিদ্ধান্ত দরিদ্রবান্ধব নয়

ছাত্রী উপবৃত্তি কার্যক্রম সংকুচিত করার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার শিক্ষা প্রসারের বিপরীতে অবস্থান নিয়েছে। ১৯৯৪ সালে তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগ্রহে ও নির্দেশে এ কার্যক্রম শুরু হয়। এতদিন পর্যন্ত এ কার্যক্রমের আওতায় দরিদ্র পরিবারের স্কুলগামী সব ছাত্রী উপবৃত্তি পেয়ে আসছিল।

নতুন আইনের প্রস্তাব দেবেন রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে নতুন আইন প্রস্তাব আকারে সংসদে পাঠাবেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান। এ আইনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সংবিধানের অস্পষ্টতাগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রপতির নতুন আইন প্রণয়নের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিয়েছে।

স্মরণে মননেঃ ডাকনাম আসল নাম by কে জি মোস্তফা

জীবন আর সাহিত্যের মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা নিছক কল্পনাপ্রসূত নয়। জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে, সাহিত্য তখন সেরা আশ্রয়। দুঃখের প্রলেপ বিদীর্ণ করে সত্যান্বেষণ করার একমাত্র উপায় সাহিত্যচর্চা।
১৯৭৬ থেকে ১৯৯৫। দীর্ঘ ২০ বছর ডিএফপি’র বিভিন্ন পত্রিকা সম্পাদনার কাজে ব্যাপৃত ছিলাম।

আলোয় ভূবন ভরাঃ ইতালীয় পুলিশ মুসলমানদের হয়রানি করে by কাজী জহিরুল ইসলাম

নাস্তার টেবিলে কথা হচ্ছিল রোববারটা কে কীভাবে কাটাব। কপাল ভালো আমাদের, অক্টোবরেও ইতালির তাপমাত্রা সামারের মতো একুশ ডিগ্রি সেলসিয়াস। ইরাকি নারী রিম আল ওয়াকিল, যার বর্তমান কর্মস্থল ইসলামাবাদ, টেবিলের অন্য প্রান্ত থেকে উঠে এসে আমার পাশে বসে বললেন, বারিতে চলে যান, অপূর্ব সুন্দর এক বন্দর শহর, সুআবিয়ান ক্যাসেলটা দেখে আসুন, টের পাবেন বারি’র শৌর্য-বীর্য আর সমৃদ্ধ সংস্কৃতির ইতিহাস।

লো ক জ বা হ ন-উহুম্ না-রে-উহুম্ না...

'হুম্ না-রে-উহুম্ না...' কণ্ঠে এমন সুর তুলে সবুজ-শ্যামল গ্রামের পথ দিয়ে হেঁটে চলছে বেহারার দল। কাঁধে পালকি। বাঙালির হাজার বছরের লোক সংস্কৃতির স্রোতোধারায় আজও মিশে আছে বাহনটি। এটি কয়েক যুগ আগেও আমাদের গ্রামাঞ্চলে দেখা যেত। বাহন হিসেবে পালকি ব্যবহৃত হতো জমিদার-জোতদার থেকে শুরু করে রক্ষণশীল মুসলিম পরিবারের যুবতী, নববিবাহিত ও বৃদ্ধ-বৃদ্ধাদের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য।

ফিরে দেখাঃ ইউজেন ও’নিল by ইমরান রহমান

বিখ্যাত মার্কিন লেখক ইউজেন ও’নিল ১৯৫৩ সালের ২৭ নভেম্বর বস্টনে পরলোকগমন করেন। তিনি একজন সফল নাট্যকারও ছিলেন। ১৯৩৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমেরিকার নাটকের বাস্তববাদের কলাকৌশলগুলো যারা তুলে আনেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

শীত আসে পাতা ঝরে by হাসনাত আবদুল হাই

তু হিসেবে, দেশে-বিদেশে, শীত বেশ অনাদৃত, উপেক্ষিত যদিও নয়। শীত মানুষকে ঘরমুখো করে, উষ্ণতার আকর্ষণে, হাড় কাঁপুনি থেকে রক্ষা পেতে। যে ঋতু মানুষকে ঘরের বাইরে থাকতে দেয় না তাকে নির্দয়, নিষ্ঠুরই মনে হয়েছে সাধারণ মানুষের কাছে। এখনও, সভ্যতার এত অগ্রগতি আর প্রযুক্তির ব্যবহারে প্রাকৃতিক অন্তরায়গুলিকে অতিক্রম করার কৌশল আয়ত্তে আসার পরও, শীতের দাপটে সন্ত্রস্ত হয় মানুষ, আত্মরক্ষার আয়োজনে অনেক সময় ব্যয় করে সকাল-সন্ধ্যা।

মহাশ্বেতা দেবী দলিত জনগোষ্ঠীর সহযাত্রী by বদরুন নাহার

মি চিরকালই প্রতিবাদী লেখক। লেখা ও কাজের মাধ্যমেই প্রতিবাদ করে এসেছি আমি। ... জনমানুষের সাথে কাজ করেছি।' নিজের সম্পর্কে মহাশ্বেতা দেবী এভাবেই কথা বলেন বরাবর। বাংলা সাহিত্যে বিষয়ের বহুমাত্রিকতা ও দেশজ আখ্যানের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মহাশ্বেতা দেবীর। তিনি ইতিহাস থেকে, রাজনীতি থেকে যে সাহিত্য রচনা শুরু করেন, তা শোষিতের আখ্যান নয়, বরং স্বদেশীয় প্রতিবাদী চরিত্রের সনি্নবেশ বলা যায়। প্রতিবাদী জীবন ও সাহিত্যের এক স্বতন্ত্র ঘরানার লেখক তিনি।

সেলিম আল দীন :একাল ভাবীকালে by লুৎফর রহমান

জীবিত সেলিম আল দীন এবং মৃত সেলিম আল দীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথে মৃত সেলিম আল দীন বিপুল বিক্রমে বিজয়ী হন মৃত্যুর অব্যবহিত পরেই। আবেগসর্বস্ব বাঙালির চিত্ত মথিত উচ্ছ্বাস সেদিন এই বঙ্গ-বদ্বীপ পরিব্যাপ্ত করে নিমেষেই। আজ আবেগ কতকটা অবসিত। থিতানো উচ্ছ্বাস বিচারিক বিবেচনাকে উত্তোলিত করেছে হয়তো। মৃত্যু-পরবর্তী প্রথম জন্ম ও প্রয়াণ দিবসের বর্ণিল ঔজ্জ্বল্য দ্বিতীয় প্রয়াণ দিবস এবং জন্ম-জয়ন্তীতে অক্ষুণ্ন ছিল সে ওই উন্মথিত আবেগগত কারণেই।

জেলা পরিষদ নির্বাচন-প্রতিষ্ঠানটি জনমুখী করে তোলা হোক

নিয়ম অনুযায়ী একজন চেয়ারম্যান, ১৫ সদস্য এবং ৫ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিয়ে গঠিত হওয়ার কথা জেলা পরিষদ। চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যরা নির্বাচকমণ্ডলীর ভোটে নির্বাচিত হবেন এবং পরিষদের মেয়াদ হবে পাঁচ বছর। কিন্তু দুঃখের বিষয়, গত ২০ বছরেও কোথাও কোনো জেলা পরিষদের নির্বাচন হয়নি। স্থানীয় সরকার ব্যবস্থার এ প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম জেলা পরিষদ আইন ২০০০ অনুযায়ী চলছে জেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটিকে দিয়ে।

গুলশানে ২০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে প্রকাশ্যে অস্ত্রের মুখে এক গার্মেন্টস কর্মকর্তার কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর   পৃষ্ঠা ১৭ কলাম ৬
আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলশান থানা পুলিশ জানায়, গুলশান-১ এলাকায় মাইক্রোবাসের গতিরোধ করে পলমল গ্রুপের কর্মকর্তাদের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পলমল গ্রুপের চার কর্মকর্তা গুলশান-১ এর ব্র্যাক ব্যাংকের শাখা থেকে ২০ লাখ টাকা তুলে গুলশান-২ এর ৩০ নম্বর সড়কে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ফিরছিলেন। এ সময় তাদের মাইক্রোবাসটি গুলশান-১ এর সাত নম্বর সড়কের মাথায় পৌঁছলে একটি প্রাইভেটকার ও দুু’টি মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীরা গতিরোধ করে। তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, ছিনতাইয়ের ঘটনার সময় কোন ধরনের ধস্তাধস্তি বা সামান্য মারধরের ঘটনাও ঘটেনি। ঘটনাটি রহস্যের সৃষ্টি করেছে।

‘আল্লাহ্‌রে আমাদের বাঁচাও’

মহিউদ্দীন জুয়েল, চট্টগ্রাম থেকে: ‘হে আল্লাহ্‌, দোহাই তোমার। আমাদের বাঁচাও। ভাই কে
কোথায় আছেন। সবাই পুড়ে মারা গেল। আগুন, আগুন! ঘরে ঢুকে পড়লো। ওদের ডেকে তুলুন।’
গভীর রাতে লোকজনের আর্তচিৎকারে প্রকম্পিত হয়ে উঠেছিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা। ঘড়িতে তখন রাত ২ টা ৪৫ মিনিট। গত বুধবার ওই আবাসিক এলাকার এক নম্বর রোডের ‘এ’ ব্লকের চারতলা ভবনটির সব বাসিন্দা পরিবার-পরিজন নিয়ে ঘুমে অচেতন।
এমন সময় ভবনটির নিচতলায় থাকা একটি ডিপার্টমেন্টাল  স্টোরে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের একটি গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। এরপর গ্যারেজের ভেতর রাখা মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো ভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে আধোঘুমে কেউ কেউ বের হয়ে আসতে পারলেও দম বন্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন ছুটে এসে তাদের লাশ উদ্ধার করেন।
নিহত এই ব্যক্তিরা হলেন- বাড়ির কর্তা জাবের মো. ইকবাল (৩২), স্ত্রী তামান্না সিদ্দিকী (২৫), ভাগ্নে শাওন (৮), ভাই মোদাচ্ছের (২০) ও গৃহকর্মী রুমী। তাদের সবার বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়। নিহত জাবের পেশায় একজন ব্যাংকার। তিনি চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটের স্ট্যান্ডার্ড ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তার স্ত্রী তামান্না ৮ মাসের অন্তঃসত্ত্বা। তাদের দুই জনের বিয়ের প্রথম বছর চলছিল। একইসঙ্গে তামান্না নগরীর সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত ব্যক্তিদের খোঁজ নিতে ভিড় করেন প্রচুর আত্মীয়স্বজন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দগাঁও আবাসিক এলাকার এক নম্বর রোডের ৬/৩ এর ওই ভবনটির মালিক পারভেজ মোল্লা নামের এক ব্যক্তি। ভবনটির নিচ তলায় ছিল বিউটি পার্লার, গাড়ির গ্যারেজ ও ভাই ভাই নামের একটি ডিপার্টমেন্টাল স্টোর। গত বছরের শুরুর দিকে নিহত জাবের এখানে ৪র্থ তলাটি ভাড়া নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ঘটনার দিন বুধবার রাত ২টা ৪৫ মিনিটে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। ভোর পৌনে ৫টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর দ্বিতীয় ও তৃতীয় তলার বাসিন্দারা ভবনের কার্নিশ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। আগুনের বিষয়টি বুঝতে না পেরে চতুর্থ তলার বাসিন্দারা ঘর থেকে বের হয়েই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েন। এদের মধ্যে ওই ঘরের দুই বাসিন্দা ভবনের কার্নিশ দিয়ে বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকা পড়েন। ব্যাংক কর্মকর্তা জাবেরের এক ভাই জুবায়ের ঘটনাটি টের পেয়ে সবাইকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করেন। কিন্তু তাতে আগুনের লেলিহান শিখা আরও তীব্র হলে একপর্যায়ে সে তার ছোটভাই আফরানকে লুঙ্গিতে বেঁধে বাসার ব্যালকনিতে গিয়ে চারতলা থেকে লাফ দেন। এতে দুইজন আঘাত পেলেও প্রাণে বেঁচে যান।  নিহত তামান্নার বড় বোনের স্বামী কাজী সিদ্দিক মানবজমিনকে জানান, চার ভাইয়ের মধ্যে নিহত জাবের সবার বড়। ঘটনার সময় তারা দুই ভাই বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু বাকি দুই ভাই একই বাসায়  থেকেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন।
তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তা জাবেরের সঙ্গে মারা যান সেজো ভাই মোদাচ্ছির ইকবাল। তিনি চট্টগ্রাম নগরীর বেসরকারি মেট্রোপলিটন কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। বড় ভাইয়ের বাসা থেকেই সে পড়ালেখা করতো। বেঁচে যাওয়া একই বাসায় বসবাস করা  মেজো ভাই হলেন জুবায়ের ইকবাল (২৪)। তিনি নগরীর আগ্রাবাদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। অপর ছোটভাই আফরান ইকবাল লোহাগড়ায় তাদের গ্রামের বাড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই ভবনের সাইফুল ইসলামের মালিকানাধীন ভাই ভাই মুদি দোকান  থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে তা গ্যারেজে রাখা একটি মাইক্রোর গ্যাস সিলিন্ডারে গিয়ে পড়ে। এরপর তা বিস্ফোরণ হলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। আশপাশের দুই-একজন এই ঘটনা দেখে চিৎকার করতে শুরু করলে ঘুমিয়ে থাকা ভবনের কেউ কেউ তা টের পান। প্রাণে বাঁচতে ভবনের বাসিন্দারা তৃতীয় তলার সবাই একে একে নেমে আসেন। কিন্তু ঘুমিয়ে থাকার কারণে ৪র্থ তলার লোকজনের সবাই উপর থেকে নিচে নামতে পারেননি। জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুুল মান্নান ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেন। এই প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, ‘আগুন লাগার পর ভবনটির অনেকেই তা টের পেয়ে নিচে নেমে আসেন। কেউ কেউ লাফ দিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু ৪র্থ তলার লোকজন গভীর ঘুমে থাকায় তারা বিষয়টি বুঝতে পারেননি। এতে দম বন্ধ হয়ে একই পরিবারের ৫ জনের সবাই মারা গেছেন বলে আমাদের ধারণা।’
ঘটনার বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল মান্নান মানবজমিনকে বলেন, ‘ডিপার্টমেন্টাল স্টোরের বৈদ্যুতিক  গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। পরে তা গাড়ির গ্যারেজে, সেখান থেকে মাইক্রোবাসের  সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডারের বিষাক্ত ধোঁয়া বাড়ির সবাইকে আচ্ছন্ন করে। অনেকে বাঁচতে পারলেও ৫ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।’
মূল ফটক বন্ধ ছিল: এদিকে আগুন লাগার সূত্রপাত ও কারণ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, চারতলা ভবনের নিচতলায় অবস্থিত ভাই ভাই স্টোর নামের  দোকান থেকেই আগুন লাগার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। আর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে এর বিষাক্ত ধোঁয়ায় বাড়ির সবাই আক্রান্ত হন। ধোঁয়া ছড়িয়ে পড়লে নিহতরা একপর্যায়ে চেষ্টা করেও আর হয়তো বের হতে পারেননি। ঘটনার পরপরই ভবনের বাসিন্দাদের দুই-একজন তাদের জানিয়েছেন, রাতের বেলায় নিরাপত্তার কারণে বাড়ির মূল ফটকে তালা দেয়া ছিল। তাই এই সময় প্রাণে বাঁচতে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত বাসার বাসিন্দারা সবাই ব্যালকনি দিয়ে বের হয়ে যেতে সক্ষম হন। কিন্তু চারতলা থেকে ব্যালকনি দিয়ে গর্ভবতী স্ত্রীকে নিয়ে নিচে নামতে পারেননি জাবের। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ভাগ্নে শাওনের লাশ পান ওই বাড়ির সিঁড়িতে। ধারণা করা হচ্ছে, শাওন দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করে। এতে বিষাক্ত ধোঁয়া ঘরের ভেতর ঢুকে পড়লে সবাই দম আটকে মারা যান। জানতে চাইলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, ‘ঘটনার সময় মূল ফটক বন্ধ ছিল। পাশপাশি ওই বাড়িতে অগ্নিনির্বাপক কোন কিছু আমাদের চোখে পড়েনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।’
অনাগত সন্তানের মৃত্যু: এদিকে দুর্ঘটনায় মারা যাওয়া নিহত ব্যাংক কর্মকর্তা জাবের মো. ইকবাল এর স্ত্রী তামান্না সিদ্দিকীর মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তার পরিবার। পরিবারের লোকজনেরা জানান, তামান্না সিদ্দিকীর গর্ভে ছিল আট মাসের সন্তান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই সন্তান ভূমিষ্ট হওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। তাই প্রথম সন্তানের আগমন নিয়ে খুশির অন্ত ছিল না তামান্নার। গতকাল হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায় অগ্নিকাণ্ডে মেয়ের মৃত্যুর খবর শুনে চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া গ্রাম থেকে ছুটে এসেছেন পরিবারের লোকজন। পিতা আবদুল হান্নান সিদ্দিকীর মেয়ের নাম ধরে কাঁদছিলেন। তিনি বলেন, ‘গত বছরের ১২ই ফেব্রুয়ারি পারিবারিকভাবে আদরের তামান্নার সঙ্গে জাবের  মোহাম্মদ ইকবালের বিয়ে হয়। আট মাসের অন্তঃসত্ত্বা ছিল আমার মেয়ে। এই ফেব্রুয়ারিতে তার সন্তান পৃথিবীর আলোর মুখ দেখার কথা। কিন্তু তার আগেই তো সব শেষ।’
তামান্নার পরিবারের মতো সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের সহপাঠীরাও ছিলেন বাকরুদ্ধ। তানজিনা নাসরিন পান্না ও মারিয়াম ইসলাম ন্যান্সি নামের দুই বান্ধবী বলেন, ‘কি বলবো, ঠিক বুঝে উঠতে পারছি না। তিনদিন আগেও তার সঙ্গে কথা হয়েছিল। ১০ই জানুয়ারি থেকে আমাদের মাস্টার্সের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তামান্না প্রেগন্যান্ট হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এই নিয়ে খানিক দুঃখবোধ থাকলেও সন্তান আসার খবরে সে তা যেন ভুলে যেতে চেয়েছিল। এ নিয়ে আমাদের সঙ্গে তার প্রায়ই কথা হতো।’
বেড়াতে এসে লাশ:  নিহত ব্যাংক কর্মকর্তা জাবেরের ভাগ্নে শাওনের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছিল। আর তাই সে বায়না ধরেছিল মামার বাড়িতে বেড়াতে আসবে। কিছুদিন আগে গ্রামের বাড়ি থেকে তাকে নিয়ে আসা হয় চান্দগাঁওয়ের এই ভবনে। শাওন লোহাগড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো। আফসোস, মামার বাসায় বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো ছোট্ট ছেলেটি!

নাম নিয়ে বিপাকে দলগুলো

স্পোর্টস  রিপোর্টার: ‘নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হবে’- যতই এই গান গাওয়া হোক না কেন নামেই যে সব তা আবারও প্রমাণ রাখতে যাচ্ছে বিপিএলে নাম নিয়ে ওঠা বিতর্ক। বিপিএলের দল কেনা প্রক্রিয়া শেষ হতেই ডিজিটাল অটোর কর্ণধার সিরাজগঞ্জের ছেলে মুশফিকুর রহমান মোহন রাজশাহী নামকরণ করলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্স’। এরপর চট্টগ্রাম দলটি কেনা সালাহউদ্দিন কাদের চৌধুরীর নিজস্ব কোম্পানি ‘এস কিউ স্পোর্টস’-এর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আলী আহসান মাহবুব দলের নাম উল্লেখ করেন ‘চট্টগ্রাম টাইগার্স’। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা তাদের নাম নিচ্ছেন না।
বিপিএল গভর্নিং সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান। দুই-একদিনের মধ্যে দলগুলোর নাম ও লীগের ফিকশ্চার চূড়ান্ত করা হবে।’ অন্যদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘আগেই নাম বলে দিলেই হবে না। বিপিএলের চমকের সঙ্গে নামের সামঞ্জস্য থাকতে হবে।’ আর অথচ গেম অন স্পোর্টসের পরিচালক অঞ্জন গাঙ্গুলি ‘ফ্র্যাঞ্চাইজি’ নিলামের আগেরদিন সোমবার জানিয়েছিলেন অন্য কথা, ‘প্রতিষ্ঠানগুলো এত অর্থ দিয়ে দল কিনবে। নাম দেয়ার এখতিয়ার তাদেরই শুধু। গাঁটের পয়সা খরচ করে দল কিনবে, দল চালাবে। তারা নিজেদের মতো করেই নাম দিবে।’ তাহলে গাঙ্গুলির এই কথার কোন দামই রইলো না।
অন্যদিকে উত্তেজনা বাড়াতে বিপিএল শুরুর আগে দীর্ঘদিন ধরে চতুর্দিক থেকে একটি স্লোগান দেয়া হয়েছে, ‘নাম দাও, ব্যাংকক যাও।’ অর্থাৎ সাধারণ জনগণকে ছয়টি বিভাগের জন্য নাম দেয়ার প্রস্তাব করা হয়। এসএমএসের মাধ্যমে এই নামগুলো জমা পড়ে বিপিএল কর্মকর্তাদের কাছে। সেই নাম সংবলিত একটি বই বিপিএলে কেনা দলগুলোর কাছে দেয়া হয়। সেখান থেকে নাম পছন্দ করে নির্বাচন করতে হবে। বিপিএলের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে দল কেনা একাধিক প্রতিষ্ঠান।

সরকারি শ্রমিকদের মজুরি বৃদ্ধি-কমিশনের সুপারিশ ইতিবাচক

সরকারি শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য সুপারিশ করেছে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন। কমিশনের এই সুপারিশ বাস্তবায়িত হলে দেশের পাঁচটি সরকারি শিল্প-কারখানার ৮৫ হাজার শ্রমিকের বেতন বাড়বে। বর্তমান বাজারমূল্যের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়া শ্রমিকরা আগের চেয়ে কিছুটা হলেও ভালো থাকবেন বলে আশা করা হচ্ছে। সরকারি শিল্প-কারখানার শ্রমিকদের বেতন কাঠামো বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন করা হয়েছিল গত বছরের শেষার্ধে। সেই কমিশন ১৬টি গ্রেডে শ্রমিকদের মজুরি সুপারিশ করেছে। যেখানে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ধরা হয়েছে চার হাজার ২৫০ টাকা। এ ছাড়া শ্রমিকরা মূল বেতনের ৫৫ শতাংশ বাড়িভাড়া ও ৭০০ টাকা চিকিৎসাভাতা পাবেন। এ ছাড়া এক সন্তানের ক্ষেত্রে ২০০ টাকা ও দুই সন্তানের ক্ষেত্রে ৩০০ টাকা শিক্ষা সহায়কভাতা পাবেন। বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখেই এই মজুরি কাঠামো সুপারিশ করা হয়েছে বলে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন জানিয়েছে। কমিশন যে হারে মজুরি বৃদ্ধির সুপারিশ করেছে, তা বাস্তবায়িত হলে শ্রমিকদের বেতন ৭৩ শতাংশ বাড়বে। এখন শ্রমিকরা যে মজুরি কাঠামোতে মজুরি পান, তা ২০০৫ সালের। এই মজুরি কাঠামো অনুযায়ী একজন শ্রমিক বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পেয়ে থাকেন। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন বর্তমান বাজারমূল্য ও মূল্যস্ফীতি বিবেচনা করেই এ মজুরি কাঠামো সুপারিশ করেছে। কমিশনের হিসাবে আগের মজুরি কাঠামো নির্দিষ্ট করার সময় অর্থাৎ ২০০৫ সালের চেয়ে বর্তমানে মূল্যস্ফীতি বেড়েছে ৩৮ দশমিক ২৯ শতাংশ। ২০০৫ সালের পর সরকারি শিল্প-কারখানায় শ্রমিকদের বেতন না বাড়ায় মূল্যস্ফীতির এই প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনে। জীবনযাত্রার মান বাড়লেও সরকারি শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়েনি। এই মজুরি কাঠামো বাস্তবায়িত হলে সেটা হবে সরকারি শিল্প-কারখানার শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা। বিশেষ করে যখন বেসরকারি গার্মেন্ট শিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো সরকার নির্ধারণ করে দেওয়ার পর তা বাস্তবায়িত হয়েছে, তখন সরকারি শিল্প-কারখানার জন্য নতুন একটি মজুরি কাঠামো খুব প্রয়োজন ছিল।

এমনিতেই আমাদের দেশের শ্রমিকরা অবহেলিত। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে তেমন কিছুই করা হয়নি। নতুন মজুরি কাঠামোতে দুটি বিশেষ দিক দেখা যাচ্ছে। আগের মজুরি কাঠামোতে চিকিৎসাভাতা ছিল ৫০০ টাকা। এবারের কাঠামোতে চিকিৎসাভাতা ২০০ টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সরকারি শিল্প-কারখানার শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য যে বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে, তাতে শ্রমিক পরিবারগুলোকে তাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে উৎসাহিত করবে। এসবের পাশাপাশি সরকারি শ্রমিকরা আগে ধোলাইভাতাসহ যেসব ভাতা পেতেন, তা পাবেন।

বর্তমান মূল্যস্ফীতি ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই সুপারিশ একটি ইতিবাচক পদক্ষেপ। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের এই সুপারিশ যত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে ততই মঙ্গল। নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হলে শ্রমিকদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করা যেতে পারে।

পড়বি তো পড় মালির ঘাড়ে by সুভাষ সাহা

গোড়াতেই গলদ। তাই ধক ধক করে বুকে কাঁপন ধরিয়ে চলমান গাড়ি রাস্তায় বসে পড়তে পারে। অতঃপর হাতুড়ে ডাক্তারের মতো ড্রাইভার-কন্ডাক্টর রাস্তার এক পাশে গাড়িটি ঠেলে নিয়ে তাতে অপারেশন চালানোর কাজটি সারতে লেগে যেতে পারেন। বরাত ভালো হলে গাড়িটি পুনরায় গন্তব্যে রওনা হওয়ার তাগদ লাভ করতে পারে। নচেৎ এন্তার ভোগান্তি ও রাস্তায় সরকার আর অদৃষ্টের মুণ্ডু চটকাতে চটকাতে বিকল্প সন্ধানে নেমে পড়া।

যুদ্ধাপরাধ-বিচারের আন্তর্জাতিক মান! by রোকেয়া কবীর

বাংলার মানুষ যে ধরনের একটি দেশের স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছিল, গোলাম আযমের নেতৃত্বে পরিচালিত এই গোষ্ঠীর তৎপরতা সে রকম দেশ ও সমাজ প্রতিষ্ঠার অন্তরায়। তারা দেশ ও মানুষের যে কোনো রকম অগ্রসরমানতাকে ঠেকিয়ে রেখে প্রকারান্তরে তাকে আরও পেছন দিকে ঠেলে দিতে চায়।

জনমত-কৃষিতে সাফল্য কেন আড়ালে থেকে যাচ্ছে by মাহবুব হোসেন

সন্ন বোরো মৌসুমে সেচযন্ত্র চালাতে ডিজেলের মূল্য তাদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বেড়ে চলেছে। আমাদের তা আমদানি করে প্রতিদিনের চাহিদা পূরণ করতে হয়। কিন্তু সরকার নিয়মিত মূল্য সমন্বয় না করে কয়েক বছর পর তা করতে গিয়ে ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। হঠাৎ করে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হওয়ায় ক্ষোভের মাত্রাও প্রবল হয়। বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রেও আমরা এমনটি দেখছি।

চরাচর-ভোরের মুগ্ধতা আর সরল পৃথিবীর স্বপ্ন by শামস শামীম

ধুপূর্ণিমার রেশ তখনো মিইয়ে যায়নি। এমন সময়েই জলের কান্তার 'দেখার হাওর' রাতের নৌকায় জোছনা দেখার তাৎক্ষণিক উদ্যোগ নেয় জোছনাভুক একদল বাউল কবি ও সংস্কৃতিকর্মী। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর পেজাতুলো মেঘ মাথায় নিয়েই ১৫ সেপ্টেম্বর রওনা হই। তরুণ কবিদের কবিতা ও বাউলদের গান সুরের মূর্ছনায় ঢেউ ওঠে হাওরের বুকে। রাতের নীরবতা ছেঁড়া মাতম তোলা এই সুর ঢেউ দেখার হাওরে অন্য রকম আবহ তৈরি করে।

আম বয়ান ও ইজতেমার সূচনা by শাহীন হাসনাত

হর দরিয়াখ্যাত সোনাভানের শহর টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ। সভাপতিবিহীন এই ইজতেমা শুরু হবে আম বয়ানের মধ্য দিয়ে। তুরাগ নদের তীরে ১৬০ একর এলাকাজুড়ে চটনির্মিত প্যান্ডেলসহ যাবতীয় প্রস্তুতির কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের জোড় ইজতেমার পর থেকেই মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন করার জন্য প্রতিদিন কয়েকশ' তাবলিগি সাথীরা কাজ করে আসছিলেন।

তাবলিগ জামাতের পরিচয় by মাওলানা শিব্বীর আহমদ

তাবলিগ জামাতের কার্যক্রম চলছে বিশ্বজুড়ে। পৃথিবীর যেখানেই মুসলমানদের আবাস, সেখানেই দীনের দাওয়াত নিয়ে হাজির হচ্ছে তাবলিগ জামাত। কোটি কোটি মুসলমানের কাছে তারা এ দাওয়াত পেঁৗছে দিচ্ছে_ আমরা সবাই যেন প্রকৃত মুসলমান হয়ে যাই। যে ইমানের দাওয়াত নিয়ে হজরত রাসূলুল্লাহ (সা.) পৃথিবীতে আগমন করেছিলেন, সে ইমান যেন ব্যাপকতা লাভ করে পুরো উম্মতের মাঝে।

দাওয়াতে তাবলিগ ও বিশ্ব ইজতেমা by মুফতি এনায়েতুল্লাহ

'আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, যারা (মানুষকে) আহ্বান করবে সৎ কাজের প্রতি। নির্দেশ দিবে ভালো কাজের এবং নিষেধ করবে অন্যায় কাজ থেকে। আর তারাই মূলত সফলকাম।'- সূরা আল ইমরান : ১০৪
এ আয়াতের আলোকে বলা যায় যে, ইসলামের যে কোনো বার্তা তা যতই সামান্য হোক না কেন, অন্যের কাছে পেঁৗছে দেওয়া সবার ওপর ফরজ।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৪৬)-ছাত্ররাজনীতিতে আমার দীক্ষা by আলী যাকের

রীক্ষা হয়ে গেল। হঠাৎ অবসাদে ছেয়ে গেল মন। বাড়িতে ফিরতে মন আর চায় না। কেউ তো নেই_মা-বাবা, দিদি_যাঁদের কাছে ফিরে যাওয়ার তাগিদ অনুভব করতাম সব সময়। কত রাতে বন্ধুদের আমন্ত্রণ, রাতভর মজা করব_এমন প্রলোভন অবলীলায় কাটিয়ে বাড়ি ফিরে এসেছি। আমাদের জাতীয় সংগীতে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানের একটা অনুচ্ছেদ অন্তর্ভুক্ত হয়নি।

শেকড়ের ডাক-দেশ কি আবার মহাদুর্যোগের পথে? by ফরহাদ মাহমুদ

হাজোট সরকারের বয়স প্রায় তিন বছর। এর মধ্যে কিছু সাফল্য যেমন আছে, তেমনি কিছু ব্যর্থতাও আছে এবং সেটাই স্বাভাবিক। সাফল্য-ব্যর্থতার সেই খতিয়ানে না গিয়েও বলা যায়, এই সরকারের এমন কিছু ব্যর্থতা আছে, যা অনেক বড় সাফল্যকেও ম্লান করে দেয়। সেগুলো সম্পর্কে সরকারকে সজাগ থাকতে হবে। তা না হলে মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা জন্ম নেওয়াটাই স্বাভাবিক। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এখনো সুস্থধারার গণতান্ত্রিক রাজনীতির প্রচলন হয়নি।

চৈতন্যের মুক্ত বাতায়ন-কিছু নেতার উল্টোদৌড় by যতীন সরকার

মানুষ চৈতন্যের সব বাতায়ন উন্মুক্ত করে দিতে পারে না। তার ফলেই নানা সময়ে মানুষের মনে নানা ধরনের ভুল ধারণা তথা মানস প্রতিবন্ধ দেখা দেয়। এ রকমটি কেবল আমাদের সাধারণ মানুষের বেলায়ই ঘটে না, অসাধারণ মানুষও অনেক সময়ই কোনো না কোনো মানস প্রতিবন্ধে আক্রান্ত হয়। কারো কারো ক্ষেত্রে সে ধরনের প্রতিবন্ধ সারা জীবন ধরেই বিদ্যমান থাকে।

খালেদ হোসাইনের পাতাদের সংসার by আরিফ ওবায়দুল্লাহ

পাতাদের আবার সংসার হয় নাকি?'_পড়ার টেবিল থেকে বইটি হাতে নিয়ে এমনই প্রশ্ন ছিল কবিতা-অবুঝ এক বন্ধুপ্রতিমের। বললাম, পাতা কেমন?_হতে পারে সবুজ, স্নিগ্ধ, হতে পারে জীর্ণ। এটা তো বৃক্ষই ধারণ করে; সময় শেষে ঝরে যায়, খসে পড়ে কিংবা ঝরানো হয়। ধরো এই বৃক্ষটাই পৃথিবী আর তুমি পাতা। এইবারে বলো তোমার কি সংসার নেই? তুমি কি ঝরবে না? দেখ, কবিরা কিভাবে পাতা দিয়ে সংসার গড়েন! অবাক বন্ধু, বই হাতে ধীরে ধীরে উল্টাতে লাগল পাতা।

আমার বন্ধু কবি হাসান হাফিজ by ইমদাদুল হক মিলন

বি হাসান হাফিজকে নিয়ে বলতে হলে নিজের কথাও অনেকখানি বলতে হয়। ১৯৭৩ সালের কথা। প্রথম হাসান হাফিজকে দেখি অবজারভার ভবনে। ওই ভবন থেকে বের হতো দৈনিক পূর্বদেশ। পূর্বদেশের ছোটদের পাতা 'চাঁদের হাট'। সেখানে জীবনের প্রথম লেখাটি ছাপা হয়েছে আমার। কিশোর গল্প। নাম 'বন্ধু'। গল্প প্রকাশের কয়েক দিন পর চাঁদের হাটের পাতায় দেখলাম পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হবে পূর্বদেশ অফিসে।

গান্ধারীর তৃতীয় চক্ষু by মণিকা চক্রবর্তী

ধৃতরাষ্ট্রের বনগমনের সংবাদ অনেক আগেই প্রচার হয়ে গিয়েছিল হস্তিনাপুরে। রাজপথ তখন লোকে লোকারণ্য। চতুর্বর্ণের মানুষ একত্র হয়েছে ধৃতরাষ্ট্রকে শেষ অভিবাদন জানানোর জন্য। ধৃতরাষ্ট্র হাত জোড় করে অনুমতি চাইলেন প্রস্থানকালে। ধৃতরাষ্ট্রের বনযাত্রার সঙ্গী হয়েছেন গান্ধারী আর কুন্তী। সেই দিনটি ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি। কুন্তী পথ দেখিয়ে চলছেন সবার আগে, তাঁর পিঠে হাত রেখেছেন কাপড় দিয়ে চোখ বাঁধা গান্ধারী, তাঁকে অনুসরণ করছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্র। বনবাসের প্রথম রাতটি কেটে গেল ভাগীরথীর তীরে কুশশয্যার শয়নে।

জীবনানন্দ দাশ-ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় by শাহাবুদ্দীন নাগরী

বিশ শতকে আধুনিক বাংলা কবিতার ভেতর দিয়ে উত্থান ঘটে কবি ও লেখক জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫০)। বাংলা কবিতা যখন মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-৭৩) থেকে শুরু করে রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) পর্যন্ত বিস্তৃতি লাভ করে একটি পর্যায়ে এসে পেঁৗছেছে, তখনো বিশ শতকীয় পশ্চিমা আধুনিক বাংলা কবিতাকে তদর্থে আবাহন করতে পারেনি।

বিশেষ রচনা-বিপন্নতার অক্টোপাস 'বন্দী শিবির থেকে' by জাহিদ সোহাগ

তিরিশি পাঁচ মহৎ আধুনিক-উত্তর বাঙলা কবিতার প্রধান পুরুষ শামসুর রাহমান। তাঁর কবিতার অত্যুজ্জ্বল পরিণতি লাভ করেছে রবীন্দ্রোত্তর সে-কবিতাধারা, যার প্রিয় অভিধা আধুনিক কবিতা। শামসুর রাহমান বাহ্যজগৎ ও সমকাল ও অব্যবহিত প্রতিবেশকে শুষে নেন আপন অভ্যন্তরে, এবং তাঁর কবিতা ধ্যান বা স্তব বা গান বা শাশ্বত শ্লোকের বদলে হয়ে ওঠে সমকালীন জীবনসৃষ্টি।

'ভুল' ফরেনসিক রিপোর্ট-এই চিকিৎসককে মার্জনা নয়

মানুষই শুধু নয়; যন্ত্রেরও ভুল হতে পারে। কিন্তু তাই বলে 'কম্পিউটার' ১৩ বছরের কিশোরীর বয়স কেবল ২৫ বছর নয়, তাকে তিন সন্তানের জননী বানিয়ে দেবে_ এটা কেউই বিশ্বাস করবে না। শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে বরিশালের উজিরপুরের ধর্ষিতা কিশোরীর ব্যাপারে এমন সনদপত্র দেওয়ার পেছনে নিঃসন্দেহে বড় ধরনের ঘাপলা রয়েছে।

রাষ্ট্রপতির সংলাপ-ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ

বিদমান নানা ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে যখন আলাপ-আলোচনা দূরে থাকুক, পরস্পরের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ তখন রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে বড় দলগুলোর বঙ্গভবনে যাওয়ার ঘটনা যথেষ্ট আশাবাদের সৃষ্টি করেছে। এ কথা সত্য, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান_ দলমত নির্বিশেষে সকলের অভিভাবক তিনি। তার আহ্বানে সাড়া দেওয়া প্রত্যেকের নৈতিক কর্তব্য। তারপরও নতুন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির তরফে সংলাপের ডাক দেওয়ার পর এ সংলাপের সফলতা নিয়ে অনেকেই সংশয় ব্যক্ত করেছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ-ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেবেন রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এ ব্যাপারে সরকারের কাছে তিনি একটি প্রস্তাবও পাঠাতে চান। রাষ্ট্রপতির এই আগ্রহের প্রতি সম্মান জানাবে আওয়ামী লীগ। রাষ্ট্রপতির প্রস্তাব পাওয়ার পর সরকার আইন প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-প্রক্টরের বিরুদ্ধে শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের মারধরে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের মৃত্যুর ঘটনায় এখনো উত্তপ্ত ক্যাম্পাস। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষক। এ ঘটনাসহ জুবায়েরের মৃত্যুর ঘটনায় প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের বিচার না করা পর্যন্ত ক্লাস বর্জনসহ আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘শিক্ষক সমাজ’।

গোলাম আযমের বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ড হচ্ছে

কারা কর্তৃপক্ষের ইচ্ছায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রাখা হয়েছে। তবে বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, গোলাম আযমের যে শারীরিক অবস্থা, তাতে তাঁকে এই হাসপাতালে রাখার দরকার নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত গত রাতে প্রথম আলোকে বলেন, গোলাম আযমের ব্যাপারে আজ শুক্রবার মেডিকেল বোর্ড গঠন করা হবে। বোর্ডে কমপক্ষে তিনজন সদস্য থাকবেন।

বিশ্ব ইজতেমা আজ শুরু by মাসুদ রানা

ঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। আজ বেলা দেড়টার দিকে অনুষ্ঠিত হবে জুমার নামাজ। বাস, ট্রাক, ট্রেন, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, স্কুটার, নৌকায় ও হেঁটে মুুসল্লিরা দলে দলে ইজতেমার ময়দানে যোগ দিচ্ছেন।

প্রচ্ছদ রচনা-ধ্রুপদ সাহিত্যের কথক জুলিয়ান বার্নেস by এম এ মোমেন

জুলিয়ান বার্নেস ইংরেজি সাহিত্যে এবং ইংরেজিভাষী কমনওয়েলথ দেশগুলোর সাহিত্যে কোনো আকস্মিক আগন্তুক নন। আরো গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে, সাহিত্য ও সংস্কৃতির নাক উঁচু দেশ ফ্রান্সে গত তিন দশকে জুলিয়ানের মতো সমাদৃত কোনো ইংরেজ লেখকের নাম শোনা যায়নি। তাঁর একটি স্মরণীয় উপন্যাস 'ফ্লবেয়রের তোতা পাখি' (ফ্লবেয়রস প্যারোট) ১৯৮৪ সালে মান বুকার ফিকশন পুরস্কারের জন্য হ্রস্ব তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

বিশেষ আকর্ষণ-হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার

মদাদুল হক মিলন : আপনি অনেক দিন ধরে বলছেন যে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী আপনি লিখতে চান। সেই লেখার প্রস্তুতিটা কী রকম? হুমায়ূন আহমেদ : আমার প্রস্তুতির কথা বলব, কিন্তু এখানেও কিছু সমস্যা আছে। সমস্যা হলো দুই ধরনের। প্রথম সমস্যা হলো, আমার মধ্যে কিছু ছেলেমানুষি আছে তো...আমি যখন সব কিছু ঠিকঠাক করলাম, তখন একটা ঘটনা ঘটে। শুরু থেকেই বলি। বাংলাবাজারে অন্যপ্রকাশের একটি স্টল আছে।

পার্থ টেস্ট-সব ছাপিয়ে উইকেট

ব্যর্থতা কি তবে দার্শনিক বানিয়ে ছাড়ল মহেন্দ্র সিং ধোনিকে! বাতাসে ভেসে বেড়াচ্ছে, আরেকটি ধবলধোলাই স্রেফ সময়ের ব্যাপার। সত্যিই সেটা হলে, কোনটি বেশি বেদনাদায়ক হবে, ইংল্যান্ডে ধবলধোলাই না অস্ট্রেলিয়ায়? ভারত অধিনায়কের উত্তর, ‘মৃত্যু সব সময়ই মৃত্যু, ভালোভাবে মৃত্যু বলে কিছু নেই।’ তার মানে এই নয় যে, সম্ভাব্য পরিণতি মেনে নিয়ে বসে আছেন ধোনি। অস্ট্রেলিয়ায় সর্বশেষ সিরিজেও ভারত পার্থে এসেছিল ২-০ পিছিয়ে থেকে।

নিলামে বাংলাদেশের ৮২ ক্রিকেটার

য়জন বাংলাদেশি ও ১৮ জন বিদেশি ক্রিকেটারকে ‘এ’ ক্যাটাগরিতে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য অর্থাৎ নিলামের দর শুরু হবে ৪৫ হাজার ডলার থেকে, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির ক্ষেত্রে এটি ৩০ ও ২০ হাজার ডলার। বিদেশি ‘এ’ ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১ লাখ ডলার, ‘বি’ ও ‘সি’ যথাক্রমে ৫০ ও ২৫ হাজার ডলার।

ওয়ানডে সিরিজ-শ্রীলঙ্কার ‘৪৩’ রানের লজ্জা

গালে হাত দিয়ে নিষ্পলক মাঠে তাকিয়ে ছিলেন কুমার সাঙ্গাকারা। হয়তো ভাবছিলেন, এটা বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন!
গত নভেম্বরের কেপটাউন টেস্টের স্মৃতি এখনো টাটকা। বারবার চোখ কচলানো, হাতে চিমটি কাটা, বিস্ময়াভূত চোখ, অবিশ্বাস্য স্কোরকার্ডকে স্মৃতিতে ধরে রাখতে ছবি তোলার প্রতিযোগিতা শুরু হয়েছিল ২১ রানে অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ে যাওয়ার পর।

প্রিমিয়ার ক্রিকেট লিগ-দোলেশ্বরে ডুবল শেখ জামাল

বারের প্রিমিয়ার ক্রিকেট লিগে বেশ কটি দল শক্তির পার্থক্যে উনিশ-বিশ। কোন ফলটা প্রত্যাশিত, আর কোনটা অঘটন—এটা বলা তাই কঠিন। তবে কাল ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের কাছে শেখ জামালের হারটা যেকোনো দৃষ্টিকোণ থেকেই অঘটন। কাগজে-কলমে শক্তির বিচারে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে ছিল ধানমন্ডির ক্লাবটি।

বিশেষ আয়োজন-হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদ by ইমদাদুল হক মিলন

বার অন্য একটি প্রসঙ্গ দিয়ে শুরু করি। ভোরের কাগজের সাহিত্য পাতায় হুমায়ূন আহমেদ ধারাবাহিকভাবে লিখতে শুরু করেছিলেন তাঁর মনোজগৎ আচ্ছন্ন করে থাকা মুক্তিযুদ্ধের উপন্যাস 'জোছনা ও জননীর গল্প'। সতেরো-আঠারো বছর আগের কথা। হুমায়ূন আহমেদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশাল ক্যানভাসের উপন্যাসটি লেখার জন্য স্ত্রী আরো কয়েক বছর আগে তাঁকে ৫০০ পৃষ্ঠার একটি খাতা উপহার দিয়েছিলেন।

ত্রিপুরা সফর তাৎপর্যপূর্ণ-এ উষ্ণতা দুই দেশকেই ধরে রাখতে হবে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের ত্রিপুরা রাজ্যে সরকারি সফর এতটাই উষ্ণ ও প্রাণবন্ত অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে, যা ত্রিপুরা-বাংলাদেশের গভীর আত্মীয়তার কথাই দুই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে। বাংলাদেশের কোনো সরকারপ্রধানের এই প্রথম ত্রিপুরা সফরে গোটা রাজ্যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। ত্রিপুরার জনসাধারণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের প্রথম দিন বুধবার বারবার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন।

বিশ্ব ইজতেমা-সফল হোক, সার্থক ও সুন্দর হোক

ঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারের পর্বটি বিশ্ব ইজতেমার ৪৭তম পর্ব। ইজতেমার এই পর্বে ১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বৃহত্তম ধর্মীয় সমাবেশের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। বাংলাদেশ ছাড়াও তাবলিগ অনুসারী অনেক বিদেশি মেহমান এবার বিশ্ব ইজতেমায় যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

চরাচর-সুন্দরবনে কুমির নিরাপদ নয় by আলম শাইন

বিশ্বের অন্যান্য দেশ, যেমন_ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং আফ্রিকা মহাদেশের নদনদীতে প্রচুর কুমির বাস করে। একমাত্র বাংলাদেশেই একটু ব্যতিক্রম। এখানে সুন্দরবন ছাড়া (পালিত ছাড়া) আর কোথাও যত্রতত্র কুমির দেখা যায় না। বাংলাদেশের এই অঞ্চলের কুমিরকে বলতে হয় সুন্দরবনের জলাধার রক্ষণের অতন্দ্র প্রহরী। এদের হিংস্রতার কারণে দুষ্কৃতকারীরা অবাধে সুন্দরবনের জলাশয়ে বিচরণ করার সুযোগ পাচ্ছে না।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৫৮)-এমন এক অসম্ভব রাষ্ট্রে বসবাস সম্ভব নয় by আলী যাকের

পূর্ব পাকিস্তানে ফিরে আসার পর আমি একাধিকবার পার্বত্য চট্টগ্রামে গিয়েছি। ঘনিষ্ঠ হয়েছি অনেক মানুষের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ে থাকতে ছাত্র ইউনিয়নের কল্যাণে অনেক আদিবাসীর সঙ্গে পরিচিত হয়েছিলাম। তাদের উত্তরসূরিরা আমাকে আপন বলে মনে করতেন। সেই সুবাদে আমাকে বেশ কিছু অনুষ্ঠানে বক্তা হিসেবে যেতে হয়েছে রাঙামাটি এবং চট্টগ্রামের আরো কিছু অনুষ্ঠানে। এমনকি স্বাধীন বাংলাদেশে যখন আদিবাসীবিরোধী একটি যুদ্ধাবস্থা বিরাজ করছিল, তখনো পাহাড়ি এলাকায় যেতে আমার কোনো ভয় করেনি।

শেকড়ের ডাক-এই উপেক্ষা আত্মপ্রবঞ্চনারই শামিল by ফরহাদ মাহমুদ

র্ষায় স্বাভাবিক জোয়ারের পানিতেই তলিয়ে যায় বাগেরহাট শহরের রাস্তাঘাট। অমাবস্যা-পূর্ণিমার প্রভাবে জোয়ার যখন একটু বেশি হয়, তখন কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা শহরে ঢুকে যায় জোয়ারের পানি। গত বছর চট্টগ্রাম শহরকেও প্লাবিত করেছিল জোয়ারের পানি। উপকূলীয় জেলাগুলোর বিস্তৃত অঞ্চল বারবার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ফলে সেসব এলাকায় চাষাবাদ চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি এলাকার বাড়িঘরে বারবার পানি ওঠায় স্থানীয় অধিবাসীদের পক্ষে সেখানে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে।

চৈতন্যের মুক্ত বাতায়ন-জনগণের মালিকানা ছিনতাই by যতীন সরকার

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়'_কথাটার সত্যতা প্রশ্নাতীত। কিন্তু প্রশ্ন হচ্ছে, দাম দিয়ে কোনো কিছু কিনলেই তার মালিকানা কি চিরকালের জন্য বহাল থাকে? চোর-ছ্যাঁচড়ের হাত থেকে সেই মালিকানা বাঁচিয়ে রাখার জন্য সদাসতর্ক থাকতে হয় না কি? আমাদের স্বাধীন দেশটির মালিকানা বজায় রাখার জন্য আমরা কি তেমন সতর্ক থেকেছি?
থাকিনি যে অচিরেই তার প্রমাণ পাওয়া গেল।

প্যাক্সেপোর উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীদের আহ্বান-ব্যাংকঋণের সুদ কমাতে হবে

ব্যাংকঋণের সুদের হার কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা এ বিষয়ে সরকারের বক্তব্য স্পষ্ট করার দাবি জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী ‘প্যাক্সেপো’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আবারও দরপতন কমেছে লেনদেন

দেশের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এই দিন প্রায় ১০৮ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২৩৬ পয়েন্ট। পাশাপাশি সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ডিএসইর লেনদেন নেমে এসেছে সাড়ে ৩০০ কোটি টাকারও নিচে। নতুন বছরে এখন পর্যন্ত এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন।

গাড়ি আমদানি কমেছে by মাসুদ মিলাদ

ট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ের একক বড় খাত হিসেবে গত দুই অর্থবছরে শীর্ষস্থানে ছিল মোটর গাড়ি খাত। কিন্তু চলতি অর্থবছরের প্রথমার্ধে চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি ব্যাপক হারে হ্রাস পাওয়ায় এ খাতে রাজস্ব আদায়ও কমে গেছে। গত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর ২০১১) হিসাবে, এই খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ৮২৩ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। বন্দর ও কাস্টম হাউসের নথিপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

বিমা খাতের জন্য পাঁচ নির্দেশনা জারি

বিমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে সংস্থাটি এ খাতে দক্ষ ও মেধাবী মানবসম্পদ তৈরির প্রতিও তাগিদ দিয়েছে। এরই অংশ হিসেবে সময় বেঁধে দিয়ে আইডিআরএ জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, ৪৩টি সাধারণ বিমা ও ১৮টি জীবন বিমা কোম্পানির জন্য বাধ্যতামূলক পাঁচটি বিষয় পরিপালন করতে বলা হয়েছে।

সঞ্জীবের ফড়িংডানার বালক by মইনুদ্দীন খালেদ

গর কেবলই আকাশচুম্বী হচ্ছে আর বিধ্বস্ত হয়ে মাটিতে মিশে যাচ্ছে জীবন। দালান যতই মসৃণ, চক্চকে, রঙিন হয়ে উঠছে, ততই প্রকট হয়ে উঠছে তার পাশে শ্রমিকের মলিন রূপ। কোথাও অর্থনীতির মারকুট খেলা চলছে। নগরায়ণ থেমে থাকে না। কে অর্থ জোগান দেয়। জীবনের শিবত্ব কেন ঘুচে যাচ্ছে। মানুষ মানুষকে আর জড়িয়ে ধরছে না। একা হয়ে যাচ্ছে। দূর থেকে একজন অন্যজনকে দেখছে। মধ্যবিত্তও আর সংবেদী নেই। সেও কেবলই অভ্যাসের দাসত্ব করছে।

সেলিম আল দীন-কহন কথা ও কবিতা বিকালের কথা by হারুন রশীদ

রৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, 'আমরা যদি কিছু নাও করতে পারি, তবে মহাকাল আমাদের এই জন্য মনে রাখবে যে, আমরা রবীন্দ্রনাথকে দেখেছি।' কথাটি বাংলা নাটকের গৌড়জন সেলিম আল দীনের কাছ থেকে শোনা। এখন তাঁর সম্পর্কেও যদি একই কথা উচ্চারিত হয়, সেটি কি ভুল হবে? হয়তো হবে, হয়তো না।

কেস অব ইনফার্টিলিটি by শামীম রেজা

"যমজ ছেলে দুটি হুবহু ইমরানের চেহারাই শুধু পায়নি, আচার-আচরণেও অবিকল ইমরান, আমি যেমন চেয়েছিলাম তেমনই; অথচ তামীম-মামীম কেউই ইমরানের সন্তান নয়।" কথার পিঠে এই কথা বলে শাবিলা ম্লান চোখে সেবন্তী ভট্টাচারিয়ার দিকে তাকায়। ইমরান তাঁর সন্তানদের নিয়ে একটু দূরে টেঙ্াসের হাউসটোন পার্কের চাইল্ড গ্যালারিতে খেলছেন; সঙ্গে সুকুমার ভট্টাচারিয়া ও তাঁর বাচ্চারা। এখানে শাবিলারা এসেছেন আজ দুদিন।

পাঁচ নম্বর ঘাটে দুজন একা মানুষ by আলফ্রেড খোকন

তাব্দী থাকে ঢাকায়। একটি ভাড়া বাসার চিলেকোঠার এক রুমে। দরজা খুললেই উঠানের মতো ছাদ। রাতে বাসায় ফিরে ছাদে কিছুক্ষণ দাঁড়ায়, তখন ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলার উঠান। এই শহরে কোনো উঠান নেই। ভাবতে ভাবতে একপা-দুইপা করে বহু পুরনো পিতলের তালাটির ভেতর জিনসের কনিষ্ঠ পকেটে রাখা চাবিটি বের করে ঢুকিয়ে দেয় অন্ধকারে। অন্ধকারের ভেতরই সে তালার আধারে চাবিটি ঢোকানোর চেষ্টা করে। এবং ঢুকেও যায়।

ভার্চুয়াল রিয়ালিটি by কবির হুমায়ূন

নন্দ-বিষাদে ভরেছে মন। নাকি আনন্দে ভরেছে মন। অন্ধকার মধ্যরাতে আকাশের তারা খসে কোথাও হারিয়ে যেতে থাকলে আনন্দ-বিষাদ দুই-ই কাজ করে। বিস্ময়ের আনন্দ। হারিয়ে যাওয়ার বিষাদ।' ফেসবুকের ইনবঙ্ েএই লাইন কটা পাঠিয়েছে রিকি। কেন পাঠিয়েছে_এই প্রশ্ন করে কোনো লাভ নেই। রিকি কোনো প্রশ্নের জবাব দেয় না। মাঝেমধ্যে এমন কিছু লাইন পাঠায় শুধু। বছরখানেক আগে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে রিকিকে অ্যাড করে নিলে সংক্ষিপ্ত জবাব আসে; ধন্যবাদ। রিকি কখনো ফেসবুকের দেয়ালে কিছু লেখে না।

তালেবানের সঙ্গে সংলাপ নিয়ে শঙ্কা-মার্কিন সেনাদের আপত্তিকর ভিডিওর তীব্র সমালোচনা

মার্কিন মেরিন সেনারা দৃশ্যত নিহত তালেবান যোদ্ধাদের লাশের ওপর প্রস্রাব করছে—এমন একটি ভিডিও ফুটেজ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবান বাহিনীও এর নিন্দা করেছে। বিশ্লেষকদের ধারণা, অভিযোগ সত্যি হলে তা তালেবানের সঙ্গে মূলত নেপথ্যে চলা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আর হাঁটা নয় জুতা যাবে গড়গড়িয়ে!

হেঁটে ক্লান্ত? কোনো চিন্তা নেই। এসে গেছে যন্ত্রচালিত জুতা। বিশেষ এ জুতা-পায়ে স্বচ্ছন্দে পাড়ি দেওয়া যাবে দূরের পথ। যন্ত্রচালিত এ জুতা চলবে গাড়ির মতো গড়গড়িয়ে। যুক্তরাষ্ট্রের একজন যন্ত্র প্রকৌশলী এ জুতা উদ্ভাবন করেছেন।
ব্যাটারিচালিত উন্নত প্রযুক্তির এ জুতার নাম দেওয়া হয়েছে ‘এসপিএনকিক্স’। স্কাই বুট ও রোলার স্কেটের সঙ্গে এ জুতার মিল রয়েছে। এর চাকাগুলো আকারে বড়। লাসভেগাসের কনজ্যুমার ইলেকট্রনিকস প্রদর্শনীতে এ জুতা প্রদর্শন করা হচ্ছে। ১০ জানুয়ারি এ প্রদর্শনী শুরু হয়। চলবে আজ পর্যন্ত।

জারদারির দুবাই যাওয়া নিয়ে নানা গুঞ্জন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল বৃহস্পতিবার দুবাই যাওয়ার পর নানা গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান সরকারের ক্ষমতায় থাকা না-থাকা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। তা জোরালো হয়ে ওঠে একই দিন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বৈঠকের ঘটনা।

ননসিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

রাজধানীর অদূরে সাভার পৌরসভার বনপুকুর এলাকার শাহদাত আনোয়ারের ১০ মাসের শিশুকন্যা ননসিন আনোয়ারের মৃত্যুর কারণ অনুসন্ধানে গতকাল বৃহস্পতিবার চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার থেকেই তদন্তকাজ শুরু করেছেন।

সড়কের পাশ থেকে বালু উত্তোলন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর-বেতগাড়ী সড়কের বেতগাড়ী এলাকার কিশামত শেরপুর গ্রামে সড়কসংলগ্ন জমি থেকে অবৈধভাবে শ্যালো যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সরেজমিনে দেখা গেছে, পাগলাপীর-বেতগাড়ী সড়কের কিশামত শেরপুর গ্রামে সড়ক ঘেঁষে একখণ্ড জমি থেকে শ্যালো যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে বড় পাইপ বসিয়ে বালু নেওয়া হচ্ছে কিশামত শেরপুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে।

প্রজনন মৌসুমেও ধরা হচ্ছে কাঁকড়া by কল্যাণ ব্যানার্জি

সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের সফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জনের দলটি মাছ ধরার অনুমতি নিয়ে এক সপ্তাহে প্রায় ৬০০ কেজি কাঁকড়া নিয়ে ফিরেছে। ‘গোন’ (অমাবস্যা বা পূর্ণিমা) শেষ হয়ে যাওয়ায় আহরণের পরিমাণ কম উল্লেখ করে সফিকুল বলেন, আগামী সপ্তাহে ‘গোন’ চালু হওয়ায় বেশি কাঁকড়া ধরা যাবে।

উত্তর সিটি করপোরেশনের কার্যালয় সংকট by মোশতাক আহমেদ

গুলশানের ‘মেয়র ভবন’-এ স্থাপিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের স্থান সংকুলান হচ্ছে না। সেখান থেকে কার্যালয়টি অন্যত্র সরাতে হবে। তবে এখনো জুতসই জায়গা খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় কারওয়ান বাজারের জনতা টাওয়ারে ওই কার্যালয় স্থাপনের একটি প্রস্তাব পাঠিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। তবে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের জন্য জনতা টাওয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের নামে বরাদ্দ দিয়ে বুঝিয়ে দেওয়ায় সেখানে সিটি করপোরেশনের কার্যালয় করা সম্ভব হবে না।

ধর্মঘট অব্যাহত, আট ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ

ন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট অব্যাহত আছে। অন্যদিকে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আট শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘উন্নয়ন ফি’ না কমানোর কথা জানিয়ে দিয়েছে। অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

যুদ্ধাপরাধের বিচার-আটক নেতাদের বিষয়ে আপাতত কিছু বলবে না বিএনপি by তানভীর সোহেল

যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক হওয়া বিএনপি-জামায়াতের নেতাদের পক্ষে-বিপক্ষে আপাতত কিছু বলবে না বিএনপি। এর আগে বিএনপির পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধের দাবি করা হয়েছিল। এখন সেই অবস্থান থেকেও সরে এসেছে দলটি। এ কারণে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের গ্রেপ্তারের পর বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

গোলাম আযমের গ্রেপ্তার-আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ সংসদীয় কমিটির

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা-পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

দুই সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মেলা শুরু

কাডেমিক শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। দুই সপ্তাহব্যাপী রাজধানীর সাতটি নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে শিক্ষামূলক নানা অনুষ্ঠান।

সিলেটে আদিবাসী সম্মেলন উদ্বোধন-সব মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান

দেশের মালিক এ দেশেরই জনগণ। মুক্তিযুদ্ধের চেতনায় লালিত নতুন প্রজন্মকে সব মানুষের মর্যাদা আর অধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে। এ আহ্বানের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘আদিবাসী ও পরিবেশ সম্মেলন’ (কনভেনশন ২০১২) গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই আদিবাসী জনগোষ্ঠীর পদচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

গল্প বিক্রেতার খাতা by পাবলো শাহী

বশ্যই, মানসিক গঠনের দিক থেকে যারা জীবসত্তাকে মর্যাদা দিতে পেরেছে বলে মনে করে, আমি তাদেরই একজন; এটা দৈহিক গঠনগত মনুষ্য প্রাণী হিসেবে আমার বড় পরিচয়। একটা সংস্কৃতির পূর্ণ পরিণতি ঘটে যেসব মানুষের মধ্যে, তাঁদের কেবল শিল্পী আখ্যা দেওয়া চলে। তার জীবসত্তার মধ্যে যুগ ও সমাজ দীর্ঘায়িত হয়, ফলে সাহিত্য ও দর্শন কী অনন্তর এষণা_এ কথা আমি ভাবি।

ঘোড়া by চঞ্চল আশরাফ

তোরাব মজুমদারের দুঃখ একটাই, পূর্বপুরুষের ঐতিহ্য সে রক্ষা করতে পারেনি। তার পিতামহর পিতামহ ঘোড়া চড়ত এবং তাদের আরো অনেক বিত্তবৈভব ছিল; এখন আর কিছুই অবশিষ্ট নেই, কিছু জমি আর ভিটামাটি ছাড়া। কারো মধ্যে এ নিয়ে কোনো আফসোস নেই। তার আছে। অনেক দিন ধরে এই সিদ্ধান্ত সে বয়ে বেড়াচ্ছে যে একটা ঘোড়া, যেভাবেই হোক, কিনতে হবে। কিন্তু সময় চলে যাচ্ছে; তার বয়স ষাট পার হয়ে গেছে।

ক বি তা-তোমাকে ভাবতে থাকি by জাহিদ হায়দার

তোমাকে ডাকতে থাকি যেখানে রূপ,
সুদূরে যায় না চোখ, স্বপ্ন যায়;
খুঁজে ফিরি একা, যদি
দেখা পাই সেই মুখ;

মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনায় আলোকপাত by জাফরিন গুলশান

শিল্পকর্মকে কখনোই খুব সরল বস্তু হিসেবে গণ্য করা উচিত নয়। বরং এটি হলো কতগুলো মিথস্ক্রিয়া, যার সুস্পষ্ট সংবৃত্তি ঘটে দর্শক ও শিল্পকর্মের মধ্যে। এই মিথস্ক্রিয়া স্বভাবতই জটিল। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে দর্শক ও শিল্পকর্মের মধ্যে এই প্রক্রিয়ারও পরিবর্তন ঘটে। শিল্প-ঐতিহাসিকেরা শিল্পকর্মকে কালের বা সময়ের দলিল এবং তথ্য-উৎস হিসেবে চিহ্নিত করেন।

চারুশিল্প-ঢাকায় মকবুল ফিদা হুসেন by জাহিদ মুস্তাফা

ঢাকার চিত্রপ্রেমী দর্শকদের জন্য চমৎকার ও বিরল একটি সুযোগ তৈরি করেছে মহাখালীর নিউ ডিওএইচএসের ১৯/বি সড়কের ৩০০ নম্বর বাড়ির গ্যালারি ব্যাসিলিও। সমকালীন চারুশিল্পে আমাদের উপমহাদেশে সবচেয়ে আলোচিত চিত্রকর মকবুল ফিদা হুসেনের আঁকা সাম্প্রতিক চিত্রকর্মের ৪০টি সেরিগ্রাফের পক্ষকালব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে ৬ জানুয়ারি থেকে।

ভগ্নপ্রাসাদের জিগরে খুন by মঈনুস সুলতান

নাদিয়া আনজুমান একজন কবি। কিন্তু কবিতা রচনাই তাঁর জন্য একদিন কাল হলো। কবিতায় দেহজ কামনার ইঙ্গিত থাকায় স্বামীর হাতে প্রাণ দিতে হলো তাঁকে... আমি কসর দারুল আমান বলে একটি প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। তার পশ্চাৎপটে যেন তুষারের চাষাবাদ হচ্ছে। বরফের সফেদ জমিনে প্রাসাদের প্রতিবিম্ব হারানো জামানার অলীক কোনো কেস্সার মতো ভাসে। দারুল আমানের কেস্সা অনেক।

সাহেব-ধরা বাঙালি by মাহবুব আলম

বাঙালির পশ্চিমপ্রীতি বা বিদেশপ্রীতি আজকের নয়। এর শুরু সেই নবাবি আমল-পরবর্তী ইংরেজ রাজত্বের সূচনালগ্নে। সাহেবদের জন্য বাড়ি খোঁজা, দাস-দাসী জোগাড় করা থেকে শুরু করে পালকি, বেহারা, ঘোড়া, সহিস মায় বুবু (দেশীয় রক্ষিতা) পর্যন্ত জুটিয়ে দেওয়া ছিল এদের কাজ। নবাবি আমল যাই যাই করছে। উনিশ শতক অস্ফুট এখনো। ফুটবে কিছু পরে। কাজ-চালানো গোছের ইংরেজি জানা একশ্রেণীর বাঙালি তখন ভিড় করে দাঁড়িয়ে থাকে জাহাজঘাটে।

চারদিক-হাতিয়া মডেল স্কুলের ১০০ বছর

মূল ভূখণ্ড থেকে দূরে বিচ্ছিন্ন দ্বীপে ১০০ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি বিদ্যালয়। শতবর্ষের অর্জন বিদ্যালয়টিকে যেমন দিয়েছে গরিমা, তেমনি এই দ্বীপের শত সহস্র মানুষের মনের মণিকোঠায় জ্বালিয়ে দিয়েছে মানবিক মহিমার হিরণ্ময় দ্যুতি। আজ এই বিদ্যালয়ের ছাত্ররা ছড়িয়ে আছে দেশজুড়ে এবং ছড়িয়ে আছে বিশ্বময় নানা পেশায়, নানা কর্মকাণ্ডে। অনেকেই তাঁদের নিজ নিজ ক্ষেত্রে রেখেছেন কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর।

মিডিয়া ভাবনা-সুস্থ রাজনীতির লক্ষ্যে তরুণদের সংঘবদ্ধ হতে হবে by মুহাম্মদ জাহাঙ্গীর

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যুবকদের এক সম্মেলনে সম্প্রতি আবার উচ্চারিত হয়েছে: ‘বাংলাদেশের তরুণেরা রাজনীতিতে আগ্রহী নয়। তারা দেশের মেইনস্ট্রিম রাজনীতি ও ছাত্ররাজনীতি দেখে হতাশ। তারা এখন আর দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে চায় না।’ (ডেইলি স্টার, ৮ জানুয়ারি) কথাগুলো যে একেবারে নতুন তা নয়। নানা জরিপ বা লেখালেখিতে গত কয়েক বছর ধরে এ ধরনের কথা শোনা গেছে।

ধর্ম-তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা by মুহাম্মদ আবদুল মুনিম খান

জতেমা’ আরবি শব্দ; এর অর্থ হচ্ছে সমাবেশ বা সম্মেলন। ধর্মীয় কোনো কাজে বহুসংখ্যক মানুষকে একত্রিত করাকে ইসলামের পরিভাষায় ইজতেমা বলে। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর বহুসংখ্যক দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা যেখানে সমবেত হন তাকে ‘বিশ্ব ইজতেমা’ বলা হয়।

দুই দু’গুণে পাঁচ-রবিরশ্মির আলোকচ্ছটা by আতাউর রহমান

বীন্দ্রনাথ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একবার অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন; একজন কবিরাজ এসেছেন তাঁকে দেখতে। তো কবি শুয়ে শুয়েই কবিরাজকে উদ্দেশ্য করে স্মিতহাস্যে বললেন, ‘দেখো কবিরাজ, আমি হচ্ছি গিয়ে তোমার চাইতে বড়। তুমি হচ্ছ কবি-রাজ আর লোকে আমাকে বলে কবি-সম্রাট।’

নাগরিক অধিকার নিয়ে কথা বলা গণতান্ত্রিক অধিকার-নারায়ণগঞ্জে পুলিশি নিপীড়ন

নারায়ণগঞ্জে নাগরিক অধিকার আন্দোলনের জমায়েতে লাঠিপেটা করে পুলিশ কি এই সংকেত দিল যে, কোনো রকম বাদ-প্রতিবাদ মানেই নির্যাতন? গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম বাসভাড়া কমানোসহ বিভিন্ন দাবিতে স্থানীয় শহীদ মিনার চত্বরে জড়ো হলে পুলিশ সেখানে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনে এই দমন-পীড়ন তারা করেছে কার স্বার্থে?

যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ায় এক ধাপ অগ্রগতি-গোলাম আযমের বিচার

৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির গোলাম আযমকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পরের দিন বৃহস্পতিবার জাতীয় সংবাদমাধ্যমে এই সংবাদ বেশ গুরুত্বসহকারে প্রকাশিত হয়। বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সময়চিত্র-রাষ্ট্রপতির কি কিছুই করার নেই! by আসিফ নজরুল

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নতুন রাষ্ট্রগুলোর যাত্রা শুরু হয় নানা সমস্যা নিয়ে। ঔপনিবেশিক শোষণ বা কখনো যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির বোঝা তো ছিলই। এসব রাষ্ট্রের শাসকদের জন্য নতুন সংকট হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক আইন। মানবাধিকার ও পরিবেশ-সংক্রান্ত আইনের প্রকৃত বিকাশ ঘটে ঔপনিবেশিকতার অবসানের পরই।

তিতাসে বাঁধের প্রভাব বিস্তীর্ণ এলাকায় by জাহাঙ্গীর শাহ ও দুলাল ঘোষ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের প্রভাব পড়েছে বিস্তীর্ণ এলাকায়। সেচের অভাবে অনেক কৃষকের বুকে হাহাকার। নষ্ট হয়েছে মাছের আধার। ইতিমধ্যে বাঁধ-সড়ক কেটে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক দিন পর গতকাল বৃহস্পতিবার সড়ক কাটায় আবার গতি এসেছে।

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ-ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেবেন রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এ ব্যাপারে সরকারের কাছে তিনি একটি প্রস্তাবও পাঠাতে চান। রাষ্ট্রপতির এই আগ্রহের প্রতি সম্মান জানাবে আওয়ামী লীগ। রাষ্ট্রপতির প্রস্তাব পাওয়ার পর সরকার আইন প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ধান-পাটের পর আলু-পেঁয়াজ-সবজিরও দাম পাচ্ছেন না চাষি, উৎপাদন বেশি হলেও খরচ উঠছে না-কৃষকের মাথায় হাত by ইফতেখার মাহমুদ

ধান, পাট, আলুর পর এবার সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদন বাড়লেও দাম পাচ্ছেন না কৃষক। আবার কৃষকের কাছে কম দামে পণ্য কিনে বাজারে চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। চাল, আলু থেকে শুরু করে সব ধরনের কৃষিপণ্যের দাম গত এক মাসে ২০ থেকে ৩৫ শতাংশ বেড়েছে। আলু ও সবজি কৃষক পর্যায়ের তুলনায় তিন গুণ বেশি দামে ভোক্তাদের কাছে বিক্রি হচ্ছে।

ইব্রাহিম হত্যা মামলা-সাংসদ সবই জানতেন by প্রশান্ত কর্মকার ও গোলাম মর্তুজা

ব্রাহিমের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া, পানি দিয়ে রক্তসহ আলামত ধুয়ে ফেলা, পিস্তলের হাতের ছাপ নষ্ট, কাছাকাছি হাসপাতাল রেখে সদরঘাটের সুমনা হাসপাতালে নিয়ে যাওয়া—এমন সব ঘটনাই জানতেন সাংসদ নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন। ইব্রাহিম হত্যা মামলার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হয়েছে। দীর্ঘ তদন্তের পর গত বুধবার সিআইডি এ অভিযোগপত্র দাখিল করে। ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির তারিখ ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

পুলিশের ওপর জামায়াতের অতর্কিত হামলা, পিস্তল লুট

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় এক টহল পরিদর্শকসহ (পেট্রোল ইন্সপেক্টর) পুলিশের পাঁচ সদস্য আহত হন। পুলিশ বলেছে, জামায়াত-শিবিরের কর্মীরা ওই টহল পরিদর্শকের কোমর থেকে আটটি গুলিসহ একটি পিস্তল লুটে নেন। তাঁকে বহনকারী টহল গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

অটিস্টিক শিশু নির্যাতন-মনিপুর বিদ্যালয়ের অধ্যক্ষসহ চারজনকে হাইকোর্টে তলব

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে অটিস্টিক শিশু মাইনউদ্দিন শরীফকে নির্যাতনের ঘটনায় কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৯ জানুয়ারি তাঁদের সশরীরে হাজির হতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। অন্য দুজন হলেন কলেজের নিরাপত্তাকর্মী হেলালউদ্দিন ও আনোয়ার হোসেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার-কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পুনর্দাখিল হয়নি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্দাখিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ। দাপ্তরিক সময় শেষ হয়ে যাওয়ায় গতকাল ধার্য দিনে তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় জমা নেয়নি।

পাকিস্তানে সংকট আরও ঘনীভূত-সেনা কর্মকর্তাদের সঙ্গে কায়ানির বৈঠক

যুক্তরাষ্ট্রকে পাঠানো গোপন চিঠি (মেমো) নিয়ে সরকার ও সেনাবাহিনীর টানাপোড়েন আর দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের বিচার নিয়ে সুপ্রিম কোর্টের হুমকির পর পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিদেশযাত্রা এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে।

নলেন গুড়ের সন্দেশ by মারুফ সামদানী

গ্রামবাংলায় শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস। এই রসের নলেন গুড়, খাঁটি দুধের উৎকৃষ্ট ছানা ও ময়রাদের বহু যুগের অভিজ্ঞতা—এই তিনের সমন্বয়ে তৈরি লোহাগড়ার ঐতিহ্য ‘নলেন গুড়ের সন্দেশ’। তার মনমাতানো ঘ্রাণ আর রসনাতৃপ্ত করা স্বাদের জুড়ি নেই। নড়াইল জেলার লোহাগড়ার নলেন গুড়ের সন্দেশের ঐতিহ্য প্রায় ২০০ বছরের। এই সন্দেশ এখন দেশের সীমা পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৮২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. আবুল হাসেম, বীর বিক্রম সাহসী ও অদম্য এক মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম সহযোদ্ধাদের নিয়ে ঝোড়োগতিতে এগোতে থাকলেন শত্রু পাকিস্তানি সেনাদের অবস্থানের দিকে। কিন্তু পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলির মুখে প্রচণ্ড সাহসিকতা প্রদর্শনের পরও থেমে গেল তাঁদের অগ্রযাত্রা। হতাহত হলেন তাঁর অনেক সহযোদ্ধা। তার পরও দমে গেলেন না তিনি।

ধোঁয়ায় দম বন্ধ হয়ে ৫ জনের মৃত্যু

ট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছে। মৃত ব্যক্তিরা হলেন: জাবের মোহাম্মদ ইকবাল (৩২), তাঁর স্ত্রী রাবেয়া তামান্না সিদ্দিকী (২৫), ছোট ভাই আবদুল মোমেন মোদাচ্ছির (২০), ভাগনে শাওন (৮) ও গৃহকর্মী রুমি (২৮)। তাঁদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে।

শেখ হাসিনাকে ডিলিট ডিগ্রি প্রদান-মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সার্বিক সমর্থনের জন্য ত্রিপুরার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বুধবার আগরতলা বিমানবন্দরে অবতরণকালে আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতাসংগ্রামে আপনাদের বিশাল অবদানের কথা স্মরণ করে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি।

পপির বোনের উচ্ছৃঙ্খলতা!

বাংলা চরচ্চিত্রের জনপ্রিয় তিনবারের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিয়া পারভিন পপির ছোট বোন ফিরোজা পারভীন খেয়ালী ইদানিং উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছেন! শুধু তাই নয়, সে বাবার অবাধ্য হয়ে বখে যাওয়া মেয়ের খেতাব পাচ্ছেন তবে বাবার পিটুনিতে আবার সোজাও হয়েছেন।

ঢাকায় শ্রেয়া ঘোষাল

ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল এখন ঢাকায়। বিপিএলের থিম সং প্রকাশনা উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল ও এর ইভেন্ট স্বত্ব কিনে নেয়া গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট কনসার্টের আয়োজন করেছে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে। শুক্রবার বিকাল ৪টায় সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

শিমুর পথ চলা....

‘তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা.....’ জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাপার এই গানটি গেয়ে গাও বাংলার গান প্রতিযোগী অনুষ্ঠানে প্রথম হলেন রংপুরের শিমু। পুরো নাম সাদিয়া আক্তার শিমু। সম্প্রতি রাজধানীর পুর্বানী হোটেলে গাও বাংলার গানের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে আধুনিক গানটি গেয়ে বিচারকদের মাতিয়ে তোলেন সাদিয়া আক্তার  শিমু।

অসম প্রেমের পরিনতি টানছেন হৃদয় খান

ই সময়ের মিউজিক ক্রেজ হৃদয় খান। বছর তিনেক আগে তার একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন সুজানা। সেই সূত্রে হৃদয় খান ও সুজানার ঘনিষ্ঠতা। দীর্ঘদিন তারা নিজেদের বন্ধু হিসেবে পরিচয় দিলেও তাদের মধ্যে গড়ে উঠেছে রোমান্টিক সম্পর্ক। শুধু তাই নয়, সম্প্রতি তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন তারা।