Sunday, July 15, 2018
ইরান চুক্তির তিন বছর: উত্তেজনাকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরান প্রভাব পড়বে তেলের বাজারে

About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মালয়েশিয়ায় সাজেদার ১২ টুকরা লাশ

এ বিষয়ে গতকাল মানবজমিন-এর সঙ্গে কথা বলেন, নিহতের বড় বোন খাদিজা পারভীন উপমা। তিনি অভিযোগ করেন, সাজেদাকে হত্যা করেছে সাজু। বিয়ের পর থেকেই এই দম্পতির সংসারে অশান্তি লেগেই ছিল। ঘটনা গড়িয়েছিল থানা পুলিশ পর্যন্ত। ঢাকার প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম করেছিলেন সাজেদা। আইন বিষয়ে ডক্টরেট করানোর প্রলোভন দেখিয়ে তাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিলো সাজু। শেষ পর্যন্ত সাজু তার বোনকে প্রাণে মারবে এটি ভাবতে পারেননি তারা।
উপমা জানান, ২০০৪ সালে একই জেলার মির্জাগঞ্জের সুবিদখালীর ঘটকের আন্দুয়া গ্রামের মৃত সোহরাব ফকিরের ছেলে সাজুর সঙ্গে বিয়ে হয় সাজেদার। সাজেদা তখন এসএসসি পরীক্ষার্থী। অন্যদিকে সাজু সৌদি ফেরত, বেকার। সাজেদার বাবা আনিস হাওলাদার লঞ্চের ব্যবসা করেন। বিয়ের পর থেকেই একটার পর একটা দাবি নিয়ে হাজির হয় সাজু। কখনো ব্যবসা, কখনো বিদেশে যাওয়ার নামে লাখ লাখ টাকা নেয় শ্বশুরের কাছ থেকে। শ্বশুরের টাকায় চলতো সাজুর সংসার। ২০১১ সালে এক কন্যাসন্তানের মা-বাবা হন এই দম্পতি।
সাজেদাকে নিয়ে ঢাকার মিরপুরে থাকতো সাজু। ২০০৭ সালে প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম করেন সাজেদা। পাশাপাশি চাকরি করেন একটি ওষুধ কোম্পানিতে। সাজেদার বোন উপমার অভিযোগ, তারপরও বাবার কাছ থেকে টাকা আনার জন্য সাজেদাকে চাপ দিতো। মারধর করতো। খাদিজা পারভীন উপমা বলেন, শাহজাদা সাজু পরকীয়ায় আসক্ত ছিলো। দ্বিতীয় বিয়ে করতে চাইতো। আমার বোন বাধা দিতো। এ নিয়ে কলহ আরও বেড়ে যায়। সাজুকে তার মাসহ পরিবারের সদস্যরাও প্রশয় দিতো বলে অভিযোগ করেন তিনি। সাজেদাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় সাজু। সেখানে গিয়ে আইন বিষয়ে ডক্টরেট করবে সাজেদা। সেইসঙ্গে দু’জন মিলে ব্যবসা করবে। এরমধ্যেই সাত বছর বয়সী মেয়ে মুগ্ধকে দেশে রেখে সাজেদাকে নিয়ে ২০১৬ সালের ৩রা ডিসেম্বর মালয়েশিয়া চলে যায় সাজু। মেয়ে মুগ্ধ থাকে শাহজাদা সাজুর বোনের কাছে। কুয়ালামপুরে গিয়ে লেখাপড়া সেভাবে না হলেও স্বামী-স্ত্রী মিলে ব্যবসা ভালোই করছিলেন। কুয়ালালামপুর একটি রেস্টুরেন্ট চালাতেন সাজেদা। একটি গাড়িও কিনেছিলেন। কিন্তু তখনই সাজেদা বুঝতে পারেন তার স্বামী একজন জুয়ারি। প্রায়ই জুয়ার আসরে বসে কষ্টে আয় করা টাকা হাওয়ায় উড়িয়ে দেয়। খেসারত হিসেবে গত ফেব্রুয়ারিতে বিক্রি করতে হয়েছে রেস্টুরেন্ট, গাড়ি। আবার বাড়তে থাকে স্বামী-স্ত্রীর কলহ। গত ২৭শে জুন সাজু মারধর করে বাসা থেকে বের করে দেয় সাজেদাকে। পরিচিত জনরা সেদিন শাহজাদা সাজু ও সাজেদাকে মিলিয়ে দেন। সাজেদার বোন বলেন, রাগ-অভিমান ভুলে বারবার সংসার করতে চাইলেও সংসার তার ভাগ্যে জুটেনি। প্রায়ই নির্যাতন করা হতো তাকে। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে থেকেই সাজু বাইরে গেলে বাইরে থেকে তালা দিয়ে যেতো বাসায়। দেশে থাকা মেয়ের সঙ্গে কথা বলতে দিতো না। সর্বশেষ গত ২রা জুলাই কথা হয়েছে দুই বোন উপমা ও সাজেদার। ফোনের ওই প্রান্ত থেকে বোনের কান্না শব্দ পেয়েছেন উপমা। সাজুর নির্যাতনের বর্ণনা দিয়েছেন সাজেদা। এমনকি একমাত্র সন্তানের সঙ্গে কথা বলতে না দেয়ার কষ্টগুলোও প্রকাশ করেছেন। এই করুণ অবস্থা থেকে মুক্তি চেয়েছিলেন সাজেদা। শেষপর্যন্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে মুক্তি দিয়েছে সাজু!
মালয়েশিয়ার অবস্থানরত স্বজন ও ময়নাতদন্তের বরাত দিয়ে উপমা জানান, ধারালো অস্ত্র দিয়ে সাজেদার মাথায় আঘাত করা হয়। এমনকি তাকে ইনজেকশন পুশ ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর তার লাশটি টুকরো টুকরো করা হয়েছে। অন্তত ১২ টুকরো করা হয়েছে বলে জানতে পেরেছেন তারা। পরে লাশটি ব্যাগে ভরে নদীর চড়ে ফেলে দেয়া হয়েছে। সেখান থেকেই লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপমা বলেন, লাশ দেশে আনা, মামলা বা আসামি গ্রেপ্তারের বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো সহযোগিতা পাচ্ছি না। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেন ফিরেছেন নওয়াজ? by অনিম আরাফাত

দ্বিতীয়ত, পাকিস্তানে বর্তমানে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)-এর নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং রাজনৈতিকভাবে চাপে রয়েছেন। সেখানে, নওয়াজ শরীফ দেশে থেকে তাদের শক্তি জোগানের চেষ্টা চালাবেন এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, নিজের দলকে সংঘবদ্ধ রাখতেই জেলের ভয় না পেয়ে দেশে ফিরেছেন নওয়াজ। তাছাড়া, তিনি ব্যতীত তার দল পিএমএলএন সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। নির্বাচনকে সামনে রেখে তাই এই গুরুত্বপূর্ণ সময়ে দলের নির্বাচনী প্রচারণা জোরদার করবেন তিনি।
একইসঙ্গে, রাজনৈতিক বিরোধী পক্ষের মুখ বন্ধ রাখতেও নওয়াজ এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা ভুল প্রমাণ করার একমাত্র উপায় হচ্ছে দেশে ফিরে আদালতে লড়াই করা। তাছাড়া, জেল এড়াতে তিনি যদি লন্ডন বা বিদেশে অবস্থান করতেন তাহলে বিরোধী দলগুলো দুর্নীতির দায়ে তার সমালোচনা করার সুযোগ পেত। সেখানে, নওয়াজ শরীফ দেশে ফিরে সবাইকে জানিয়ে দিতে চেয়েছেন তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ মোকাবিলা করতে ভয় পান না। পাকিস্তানে ফিরে আসার মাধ্যমে নওয়াজ শরীফ একইসঙ্গে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান। সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে সবাইকে এক ধরনের শক্তির জোগান দেয়াই তার উদ্দেশ্য। সেনাবাহিনী যেখানে বার বার পাকিস্তানের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে সেখানে তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠতে চাইছেন। পাশাপাশি, জেলে আটক অবস্থায় তার প্রতি মানুষের সহানুভূতি বৃদ্ধি পাবে, নির্বাচনে যা ফল ঘুরিয়ে দিতেও সক্ষম। এর আগে ২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পরে তার দল ‘সিম্প্যাথি ভোট’ এর মাধ্যমে ক্ষমতায় আসতে সক্ষম হয়েছিল।
নওয়াজ শরীফের ফিরে আসার আরেকটা কারণ হচ্ছে, তিনি মনে করছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শক্তিশালী নয়। নিরপেক্ষ বিচার হলে তিনি সহজেই মুক্তি পেয়ে যাবেন। আদালতে যদি তিনি নিজেকে মুক্ত করে আনতে পারেন তাহলে তা হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক অসাধারণ সময়। তাই বিদেশে পালিয়ে না থেকে বাজি খেলতে চাইছেন নওয়াজ শরীফ।
এর আগে, লন্ডনে অর্থপাচার ও অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে যথাক্রমে ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। শুক্রবার রাতে লন্ডন থেকে পাকিস্তানে ফেরার পর লাহোর বিমানবন্দরে তাদেরকে আটক করে জেলে পাঠানো হয়। বর্তমানে তারা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বি-শ্রেণির সুবিধা নিয়ে অবস্থান করছেন।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1361)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ▼ 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...