Monday, December 26, 2011

চলে গেল আরেকটা বছর, তবুও-তুমি আছ, আমিও... by সুমন্ত আসলাম

বালিয়াকান্দির সুজনের কথা মনে আছে তোমার? সম্ভবত মনে নেই। থাকার কথাও নয়। সে তো আর কোনো মন্ত্রীর ছেলে ছিল না, ছিল না কোনো বিত্তবানের পুত্র কিংবা কোনো ক্ষমতাবানের আত্মীয়ও। ছেলে, পুত্র কিংবা আত্মীয় হলে তুমি তাকে চিনতে, মনেও রাখতে। মাথা থেকে দেহ বা দেহ থেকে মাথা আলাদা করে ছালার একটা থলিতে ভরে রাখা হয়েছিল সুজনকে। সেই থলির সঙ্গে সিমেন্টের একটা বস্তা বেঁধে সেটা ডুবিয়ে রাখা হয়েছিল কচুরিপানাভর্তি একটা

বাড়ি না মেলায় চালু হচ্ছে না রাজধানীর ৮ নতুন থানা

বাড়ি মিলছে না, তাই রাজধানীর নতুন আটটি থানার কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। প্রস্তাবিত নতুন আট থানা হচ্ছে_ ওয়ারী, শাহজাহানপুর, মুগদা (বাসাবো থানা নামে নামকরণ করা হচ্ছে), রূপনগর, ভাসানটেক এবং বনানী ও উত্তরা পশ্চিম-পূর্ব থানা। আটটি থানা চালু হলে রাজধানীতে মোট থানার সংখ্যা হবে ৪৯টি। বর্তমানে থানা আছে ৪১টি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি সদর) হাবিবুর রহমান সমকালকে জানান, আটটি

ফেব্রুয়ারির মধ্যে অনুমোদন দিতে তাগাদা জাইকার-মেট্রোরেল প্রকল্প by জাফর আহমেদ

দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মেট্রোরেল প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার তাগাদা দিয়েছে প্রকল্পটির অর্থায়নকারী প্রতিষ্ঠান জাপানি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ তাগাদা দেওয়া হয়েছে। প্রকল্পটির কাজ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত না হলে অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট

বামন গাড়ি!

গাড়ি নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা। উদ্ভাবন করা হচ্ছে নতুন সব তাক লাগিয়ে দেওয়ার মতো প্রযুক্তি। সম্প্রতি উদ্ভাবন করা হয়েছে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি। চমক লাগানো তথ্য হচ্ছে, এ গাড়ির আয়তন মাত্র এক ন্যানোমিটার। ব্যাপারটা হয়ত ঠাহর করতে পারছেন না, তাই তো? কিন্তু ন্যানোমিটার সম্বন্ধে যাদের ধারণা আছে, তারাই শুধু বুঝতে পারছেন এটা কত বড় বিস্ময়। ন্যানোমিটার হচ্ছে এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগ। আর তাই এ এক

এক মাসের ব্যবধানে পোশাক রফতানি কমেছে দুই হাজার কোটি টাকা by আবু হেনা মুহিব

তৈরি পোশাক খাতের রফতানি আয় কমে যাওয়ার প্রবণতা অব্যাহত আছে। গত নভেম্বর একক মাসে আগের মাসের তুলনায় রফতানি আয় কমেছে প্রায় ২ হাজার কোটি টাকা। অন্যদিকে গত তিন মাসে রফতানি আদেশ কমে গেছে প্রায় ৬০ শতাংশ। পুরোনো রফতানি আদেশ প্রত্যাহারের ঘটনা চলছে একই সঙ্গে। দামও কমেছে উল্লেখযোগ্য হারে। তৈরি পোশাক রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাক রফতানিকারক ব্যবসায়ীদের

আমবাগানে আদা-হলুদ চাষের সম্ভাবনা-কম সুদে ঋণ নিয়ে চাষ করতে পারবেন কৃষক by ওবায়দুল্লাহ রনি

আমগাছ রয়েছে এমন এক বিঘা জমিতে হলুদ চাষ করে ৬০ থেকে ৮০ মণ হলুদ উৎপাদন করা সম্ভব। অন্য যে কোনো ফসলের তুলনায় যা লাভজনক। একই সঙ্গে এতে গাছের কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। কেউ এ সম্ভাবনা কাজে লাগিয়ে আমবাগানের খালি জায়গায় আদা-হলুদ চাষ করলে তিনি ব্যাংক থেকে কম সুদে ঋণ সুবিধা পাবেন। অনাবাদি জমি কমানোর লক্ষ্যে খালি জায়গায় চাষের প্রতি উৎসাহী করতে বাংলাদেশ ব্যাংক থেকে এ উদ্যোগ নেওয়া

আসবাবপত্র আমদানি নিরুৎসাহিত করার দাবি

দেশের আসবাবপত্র শিল্প এখন স্বয়ংসম্পূর্ণ। কয়েক বছর ধরে এ শিল্পসামগ্রী দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রফতানি হচ্ছে। ডিজাইন ও মানের দিক থেকেও বাংলাদেশের আসবাবপত্র আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে। অথচ এক শ্রেণীর ব্যবসায়ী চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিম্নমানের আসবাবপত্র আমদানি করে দেশে বাজারজাত করছেন। সরকারি নীতির অভাবে একদিকে দেশে নিম্নমানের আসবাবপত্র ঢুকছে,

বাইরের সঙ্গে লেনদেনে বড় অঙ্কের ঘাটতি

বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের লেনদেন অনেক প্রতিকূল অবস্থায় চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বিদেশের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাবে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি দেখা দিচ্ছে। তবে বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের লেনদেনের ভারসাম্যে ঘাটতি থাকার আশঙ্কা করা হয়। এ বিষয়ে বর্তমান

মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত-বক্সিং ডে টেস্ট-ব্র্যাডম্যানের দেশে শচীন টেন্ডুলকার

ফিরে দেখা অতীত ১৯৪৭-৪৮ সাল থেকে শুরু করে গত ৯টি সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কখনোই সিরিজ জিততে পারেনি। তবে ১৯৮০ থেকে ২০০৩-০৪ পর্যন্ত তিনটি সিরিজ ড্র করতে পেরেছে তারা। এ ছাড়া ভারতীয়দের জন্য রয়েছে কিছু দারুণ স্মৃতি হ ব্র্যাডম্যানের শেষ (১৯৪৭-৪৮) অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সর্বশেষ সিরিজটি ছিল নিজের মাটিতে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সর্বশেষ সিরিজ। ওই সিরিজে চারবার শতরানের নিচে অল আউট হয়েছিল

মহারণের মঞ্চ প্রস্তুত by ইমাম হোসাইন সোহেল

ক্রিকেট ক্যালেন্ডারে সবচেয়ে বড়দিন কোনটি? প্রশ্নটা ক্রিকেটের বাইবেল 'উইজডেন'কে জিজ্ঞেস করতে হবে না, ক্রিকেট সংশ্লিষ্ট যে কেউই উত্তর দেবেন_ বক্সিং ডে। পুরনোকে ভুলে অস্ট্রেলিয়ানরা এ দিনটিতেই সবকিছু শুরু করতে চায় নতুন করে। এবারের বক্সিং ডে টেস্টের মাহাত্ম্য ছাড়িয়ে গেছে আগের যে কোনো বক্সিং ডে টেস্টকেই। এ টেস্টটিতে এমন দুটি দল মুখোমুখি যাদের মধ্যে মিল-অমিলের বৈচিত্র্য অনেক। দু'দলই সাম্রাজ্য হারানো।

মোহনায় ত্রিমূর্তি by জগন্নাথ বিশ্বাস

ভারতের জন্য অস্ট্রেলিয়া হলো ক্রিকেটের শেষ সৌধ, যা এখনও অজেয়। শচীনরা এই সৌধের চূড়ায় উঠতে চান। ৪৫ দিনের লম্বা সফরকে তাই বিশেষ অভিযান বলা হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স। সপ্তদশ শতাব্দীর এক ফরাসি উপন্যাস। যার নায়ক দঁ আরতাগনন। ঘরছাড়া হয়ে একদিন বেরিয়ে পড়লেন প্যারিস দেখতে। সেখানেই দেখা অ্যাথস, পারথস ও অ্যারামিসের সঙ্গে। ওরা তিন বল্পূব্দ। তিন মাস্কেটিয়ার্স। প্যারিসের ধুলা আর রাজপথ ছিল যাদের বেঁচে থাকার সরণি।

বিপিএলে তারার মেলা by রানা হাসান

পাকিস্তানি ক্রিকেটাররা হলেন শোয়েব মালিক, আজহার মেহমুদ, সাকলাইন মুসতাক, তানভীর আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির আরাফাত শ্রীলংকান ক্রিকেটার যারা থাকবেন বিপিএলে সনাথ জয়সুরিয়া, মুরালিধরন, চামারা সিলভা, লাসিথ মালিঙ্গা, জিহান মোবারক, কাপুগেদারা, বান্দারা রমানায়েকে, নুয়ান জয়সা, সামান্থা জয়ন্তা টি২০ ক্রিকেট আর ভারতীয় ক্রিকেটার_ বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ে এই দুটির একটি ছাড়া আরেকটি চিন্তা করা রীতিমতো অন্যায়।

বড়দিনে মমতার উপহার ৮ হাজার কোটি রুপির প্রকল্প

বড়দিনে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে ৮ হাজার কোটি রুপির প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে রাজ্যজুড়ে একগুচ্ছ উন্নয়নের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের বলেন, রাজ্যের উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন প্রায় ৮ হাজার কোটি রুপির প্রকল্পের অনুমোদন দিয়েছে। এ টাকা মূলত স্বাস্থ্য, জলসম্পদ ও সড়কের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। এর মধ্যে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে ২ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছেন সাবেক এ

পাকিস্তানের তথ্যমন্ত্রীর পদত্যাগ, পরে প্রত্যাহার-মেমোগেট কেলেঙ্কারি সামাল না দিতে পারার অভিযোগ

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আসিক আওয়ান পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যে আবারও তা প্রত্যাহার করে নিয়েছেন। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের ষড়যন্ত্র করছে_ এমন এক গোপন চিঠি পেন্টাগনের কাছে হস্তান্তর নিয়ে সে দেশের ক্ষমতাসীন বেসামরিক সরকার এবং দোর্দণ্ড প্রতাপশালী সেনাবাহিনীর মধ্যে যে মতপার্থক্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে তারই জের ধরে পদত্যাগ প্রচেষ্টার এ নাটকীয় ঘটনা ঘটে। পাকিস্তানের গণমাধ্যমে প্রচারিত এক ক্যাবিনেট

শান্তির আহ্বানে বড়দিন উদযাপিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র বড়দিন উপলক্ষে ভ্যাটিকানে পোপ শান্তি, নম্রতা ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। বড়দিনের প্রাক্কালে পোপ ষোড়শ বেনেডিক্ট খ্রিস্টানদের পবিত্র দিনে বাইবেলে বর্ণিত যিশুর জন্মস্থানে জমায়েত বিশ্ববাসীর প্রতি বড়দিনের 'চাকচিক্যের' আড়ালে চাপাপড়া ঈশ্বরের শিক্ষার প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আজ বড়দিন একটি বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে। বড়দিনের চাকচিক্যের আড়ালে ঈশ্বরের বিনম্রতার

নাইজেরিয়ায় বড়দিনের অনুষ্ঠানে বোমা হামলা : নিহত ২৮

নাইজেরিয়ার রাজধানী আবুজার একটি গির্জায় রোববার বড়দিনের সকালে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দেশটিতে আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দামাতুরতে দুটি বিস্ফোরণ হয়। এছাড়া আরেকটি বিস্ফোরণ ঘটেছে গাদাকার একটি চার্চে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইউশাউ শুয়াইব জানান, আবুজার মাদালা এলাকায় সেন্ট থেরেসা গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জমকালো আয়োজনে লালটিপ মিউজিক বাস্ট অনুষ্ঠিত by পাভেল রহমান

দেশের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের ছবি ‘লালটিপ’ এর আনুষ্ঠানিক প্রচার শুরু  ও মিউজিক লঞ্চ অনুষ্ঠিত হলো ২৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায়  শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে। বিগ বাজেটের ছবি বলেই এই প্রথম বাংলাদেশে কোন চলচিত্রের প্রচারনা এত বড় পরিসরে আয়োজন করা হলো।

রহস্য গোলক!

আফ্রিকান দেশ নামিবিয়ায় এক কৃষকের জমিতে একটি রহস্যময় ধাতব গোলক পাওয়া গেছে। গোলকটি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সামনে এক দারুণ ধাঁধা তৈরি করেছে। তারা ভেবে কূলকিনারা পাচ্ছেন না যে, গোলকটি ভিনগ্রহের বাসিন্দারা ফেলেছে, নাকি নাসার কোনো মহাকাশযান থেকে পড়েছে। গোলকটির দু'পাশে সরু এবং ভোঁতা বাড়তি অংশ রয়েছে। এতে বোঝা যায়, এটি কোনো বৃহৎ ইঞ্জিনের ঠেকনা জাতীয় যন্ত্রাংশ হতে পারে।

বাংলালিংকের কনসার্ট-তারুণ্যের জয়গান

কনকনে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বাংলালিংকের কনসার্টে হাজারো তরুণ-তরুণী মেতেছিলেন উন্মাদনায়। শীতেও উষ্ণতা ছড়িয়ে দেয় তারুণ্যে উদ্দাম এ কনসার্ট। এতে অংশ নেয় দেশসেরা ব্যান্ড এলআরবি, মাইলস, ওয়ারফেইজ, অর্থহীন ও হায়দার হোসেন। গতকাল রোববার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা নগরীর সবচেয়ে বড় ওপেন এয়ার কনসার্ট। বাংলালিংক তারুণ্য ও সঙ্গীতের জয়গানে দেশব্যাপী সঙ্গীত উৎসবের আয়োজন করে আসছে।

বাধ্যতামূলক করা হলো প্রশিক্ষণ-বিজিবিতে প্রেষণে আসা সেনা কর্মকর্তাদের by সাহাদাত হোসেন পরশ

পাল্টে গেল বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে আসা কর্মকর্তাদের চাকরিতে যোগদানের নিয়ম। এখন থেকে সেনাবাহিনী থেকে প্রেষণে আসা মাত্রই বিজিবিতে যোগদান করা যাবে না। কোনো কর্মকর্তার প্রেষণে আসার পর তাকে ২০ দিনের প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্যে ৮ দিন ওই কর্মকর্তাকে সীমান্ত এলাকায় অবস্থান করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণের পর তাকে পরীক্ষায়ও অংশ নিতে হবে। বিজিবির ইতিহাসে এই প্রথম

২৫৮ কমিটি করতে ৫১৬ সম্মেলন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করা হবে সম্মেলনের মাধ্যমে। সম্মেলনে ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের প্রত্যক্ষ ভোটে নির্ধারণ করা হবে এ নেতৃত্ব। এ কারণে তৃণমূল পর্যায়ে পাল্টাপাল্টি কমিটি করতে যাচ্ছে মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী দুটি গ্রুপ। এতে নগর আওয়ামী লীগের তৃণমূলের কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পাশাপাশি এর জের ধরে দলের বিদ্যমান কোন্দল আরও ভয়াবহ আকার ধারণ

বিএনপি নেতা তারেক গ্রেফতার

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা তারেক আহমদ গতকাল রোববার গ্রেফতার হয়েছেন। জেদ্দা থেকে দেশে ফেরার পর সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। নরসিংদী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিল্পপতি তারেক আহমদ মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। লোকমান হত্যার দু'দিন আগে ৩০ অক্টোবর তিনি দুবাইয়ের উদ্দেশে গালফ এয়ারওয়েজের

মুনাফা লুটে নিচ্ছে ফড়িয়ারা-সবজির দাম পাচ্ছেন না কৃষক by আলতাব হোসেন

অবিশ্বাস্য হলেও সত্যি সবজির জন্য বিখ্যাত নরসিংদীতে দুই কেজি ওজনের ফুলকপি বিক্রি হচ্ছে ২ টাকায়। একই সাইজের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩ টাকায়। শিম বিক্রি হচ্ছে ১২ টাকা আর বেগুন বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকা পিস। বাজারে মুলার কোনো দাম নেই। ক্ষেত থেকে বাজারে এনে বিক্রি করলেই লোকসান। মুলা বিক্রি করে ভ্যান ভাড়াই উঠছে না কৃষকের। একই অবস্থা আলুর ক্ষেত্রেও। তারপরও প্রতিদিন এ দামে

বৈষম্যমূলক নীতি :বাড়বে সার্টিফিকেট বাণিজ্য -বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা কার স্বার্থে? by সাবি্বর নেওয়াজ

দেশীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আইনের মারপ্যাঁচে ফেলে মানহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠার অনুমতি দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে অনুমোদনের জন্য একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগির এ নীতিমালা চূড়ান্ত করা হবে। দেশীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তারা বলছেন, সরকারের এ উদ্যোগ হবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে 'গলাটিপে হত্যা' করার শামিল। কোটি কোটি টাকা খরচ করে এসব

আবদুর রাজ্জাক-বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান

সচেতন দেশবাসীর মনে শঙ্কা তাড়া করছিল, কখন জানি আসে দুঃসংবাদ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং জননেতা আবদুর রাজ্জাকের জীবনাবসানের সংবাদ আসে ২৩ ডিসেম্বর ২০১১ সূর্যাস্তের পর। তিনি লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে তিন দিন ধরে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা আবদুর

পবিত্র কোরআনের আলো-গনিমতের মালের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ ও রাসুল (সা.)-এর

সুরা আল আনফাল বিসমিল্লাহির রাহমানির রাহি১. ইয়াছ্আলূনাকা আ'নি ল্আনফা-ল; ক্বুলি ল্আনফা-লু লিল্লাহি ওয়ার্রাছূল; ফাত্তাক্বুল্লাহা ওয়া আস্লিহূ যা-তা বাইনিকুম; ওয়া আত্বীঊ'ল্লাহা ওয়া রাসূলাহূ ইন কুনতুম্ মু'মিনীন। ২. ইন্নামা ল্মু'মিনূনাল্লাযীনা ইযা- যুকিরাল্লাহু ওয়া জিলাত ক্বুলূবুহুম ওয়া ইযা- তুলিইয়াত্ আ'লাইহিম আয়াতুহূ যা-দাত্হুম ঈমানান ওয়া আ'লা- রাবি্বহিম ইয়াতাওয়াক্কালূন।৩. আল্লাযীনা ইউক্বীমূনাস্ সালাতা ওয়া মিম্মা- রাযাক্বনাহুম ইউনফিক্বূন।

পবিত্র কোরআনের আলো-বদর যুদ্ধের পটভূমি এবং মুসলিম জাতির অভ্যুদয়ের তাৎপর্য

৫. কামা আখ্রাজাকা রাব্বুকা মিম্ বাইতিকা বিল্হাক্কি; ওয়া ইন্না ফারীক্বাম মিনাল মু'মিনীনা লাকা-রিহূন। ৬. ইউজা-দিলূনাকা ফিল হাক্কি বা'দা মা তাবাইয়্যানা কা-আন্নামা ইউছা-ক্বূনা ইলাল মাওতি ওয়া হুম ইয়ানযুরূন।৭. ওয়া ইয ইয়ায়ি'দুকুমুল্লা-হু ইহ্দাত তা-য়িফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দূনা আন্না গাইরা যা-তিশ্ শাওকাতি তাকূনু লাকুম ওয়াইউরীদুল্লা-হু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াক্ব্ত্বাআ' দা-বিরাল কা-ফিরীন।

কৃষক, উৎপাদিত পণ্য ও পণ্যমূল্য by আবু এন এম ওয়াহিদ

বাংলাদেশ একটি গ্রাম ও কৃষিপ্রধান দেশ। দেশের ৮৫ শতাংশ মানুষের মতো আমারও জন্ম এবং বেড়ে ওঠা প্রত্যন্ত গ্রামবাংলায়। আমি যে অজপাড়গাঁয়ে (বড়লেখা উপজেলার গলগজা গ্রাম) বড় হয়েছি, সেই গ্রাম এখন আর আগের মতো নেই। সারা বাংলাদেশের মতো সেখানেও উন্নয়ন এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে। গলগজায় এখন পাকা রাস্তা আছে, নদীনালার ওপর তৈরি হয়েছে পাকা সেতু, শহর থেকে গ্রামে গাড়ি চলাচলে আর কোনো বাধাবিঘ্ন নেই। পল্লী বিদ্যুতের

এ বিজয় সহজ বিজয় নয় by কাজী সিরাজ

১৯৭১ সালের ২৬ মার্চ ঘোষিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ হানাদার পাকিস্তানি বাহিনীর দখলমুক্ত হয় ১৬ ডিসেম্বর। এদিন পাকিস্তানি দখলদার বাহিনীর অধিনায়ক জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লে. জে. অরোরার কাছে। তিনি বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীরও অধিনায়ক ছিলেন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানটি আরো সুন্দর ও আনন্দময় হতো, যদি তাতে বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল

চলচ্চিত্র শিল্পে দুরবস্থা-সরকারের একটি বড় দায় রয়েছে

জাতির সংস্কৃতি বিকাশের মাধ্যম হিসেবে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। একটি জাতির আত্মপরিচয় মেলে তার চলচ্চিত্রের মধ্য দিয়ে। তাই আধুনিক যুগে চলচ্চিত্র দুর্বল হয়ে পড়লে জাতির মধ্যে আত্মপরিচয়ে দুর্বলতা পরিলক্ষিত হতে পারে। বাংলাদেশের চলচ্চিত্র তথা বাংলাদেশ আজ সেই সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে। কাটছে দুঃসময়। ধূসর হয়ে গেছে দেশের অনন্য সৃজনশীল চলচ্চিত্র শিল্প। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রমরমা প্রেক্ষাগৃহগুলো বন্ধ হওয়ার উপক্রম

২০১২ by একরামুল হক শামীম

মায়া সভ্যতার মিথ অনুযায়ী ২০১২ সালের ২১ ডিসেম্বর ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী। পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে ইনকা সভ্যতার ভবিষ্যদ্বাণীও রয়েছে। প্রাক্-কলম্বিয়ান মায়া সভ্যতা মেসোআমেরিকান লং কাউন্ট পঞ্জিকা ব্যবহার করত। সেই পঞ্জিকা অনুযায়ী সময় একটি বৃহৎ চক্র সম্পূর্ণ করে। ২০১২ সালের ২১ ডিসেম্বর এই চক্রের সমাপ্তি ঘটবে। ১৯৬০-এর দশক থেকেই ২০১২ সালে পৃথিবী ধ্বংস হবে এমন একটি ভবিষ্যদ্বাণী প্রচলিত। মায়া সভ্যতার এই মিথ নিয়ে সিনেমাও

ভাগ্যই বিজয়ী হোক-প্রথম শ্রেণীতে ভর্তি by মাহফুজুর রহমান মানিক

প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে এক অসুস্থ প্রতিযোগিতা সবাই দেখছি। ঢাকা শহরের অভিভাবকরা নামিদামি বিদ্যালয়ে তাদের সন্তানদের ভর্তি করাতে বলা চলে আদাজল খেয়ে নামেন। যে শিশুটি বোঝে না পরীক্ষা কী, সারা বছর প্রাইভেট-কোচিংয়ে পড়িয়ে তার সামর্থ্যের বাইরে পড়াশোনা চাপিয়ে, তার ওপর যে নির্যাতন করা হয়, তা সত্যিই অমানবিকবিদ্যালয়গুলোতে এখন চলছে ভর্তির তোড়জোড়। ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের চিন্তার ধরনে কিছুটা হলেও একটা মৌলিক

মুক্তিযুদ্ধের এক অগ্রসেনার বিদায়-আবদুর রাজ্জাক by আবু সাঈদ খান

মুক্তিসংগ্রামের উপেক্ষিত, অথচ গৌরবোজ্জ্বল ধারার অন্যতম সংগঠক আবদুর রাজ্জাক। সশস্ত্র মুক্তিযুদ্ধেও রাজ্জাকের অবদান অপরিসীম। একাত্তরে মুজিব বাহিনীর (বিএলএফ) চার নেতা ছিলেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ। স্বাধীনতা-উত্তরও আবদুর রাজ্জাকের সংগ্রামী তৎপরতা থেমে ছিল না। '৯০-এর গণঅভ্যুত্থানে প্রথম কাতারে ছিলেন তিনি। ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের

কুড়িয়ে পাওয়া সংলাপ-দগ্ধজন ভগ্ন নয় by রণজিৎ বিশ্বাস

: আপনার কিছু হতাশার কথা বলুন। : আমার হতাশা খুব বেশি নেই। দু-চারটি যা আছে, তাও থাকার মতো নয়। : থাকার মতো নয় মানে?!: থাকার মতো নয় মানে, সেগুলো আমাকে খুব ব্যতিব্যস্ত ও অস্বস্ত রাখতে পারে না। সেগুলোকে আমি ম্যানেজ করতে পারি, মোকাবিলা করতে পারি, বকা দিতে পারি, ভয় পাওয়াতে পারি, চোখ রাঙাতে পারি, শাসন করতে পারি।: তার পরও তো আপনি নিজেকে দগ্ধজন বলে প্রচার করেছেন। : করেছি। মিথ্যে কিছু বলিনি! যারা আমাকে পুড়তে দেখেছে, তারা জানে, কেন আমি পুড়েছি, কতটুকু পুড়েছি,

নাই বা হলো পারে যাওয়া-অর্থনীতি by মামুন রশীদ

স্বচ্ছতা এবং সুশাসনের ওপরই যে নয়া অর্থনৈতিক ব্যবস্থার সাফল্য নির্ভর করবে_ সেটি ভুললে চলবে না। স্বচ্ছতা নিশ্চিত হলে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে এবং কোনো ভুল থাকলে তা-ও স্বল্পতম সময়ে শোধরানো হবে। আর সুশাসন নিশ্চিত করতে হলে সরকার, ব্যবসায়ী সম্প্রদায়, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও ঐকমত্য থাকতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমির ভবিষ্যৎ আমাদের সবার হাতে। গঠনমূলক আলোচনা এবং

কেমন আছে তোমার দেশের 'ওয়ার ক্রিমিনাল' by রণজিৎ বিশ্বাস

ভদ্রলোক জড়োসড়ো অবস্থায় বিধাতার কক্ষে প্রবেশ করলেন। ধরা যাক, তার নাম রণজিৎ বিশ্বাস। বিধাতা প্রশ্ন করতে শুরু করলেন।: কেমন আছো মি. রণজিৎ?: স্যার, ভালো। : কেমন ভালো?: আন্ডার দ্য গিভন কন্ডিশন, যতটুকু ভালো থাকা যায়, স্যার।: তাহলে তুমি কি বলতে চাইছো আমার এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন তেমন ভালো নয়!
: তা আমি বলতে চাইনি স্যার! বলার ইচ্ছা হলেও কোনোদিন আমি তা বলবো না। মুখে যদি কখনও তা এসে যায়ও

সূর্যকিরণে পানি জীবাণুমুক্ত-এমন প্রত্যাশাই বিশ্ববিদ্যালয়ের কাছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ সূর্যকিরণের সাহায্যে নদী, খাল-বিল ও পুকুরের পানি আর্সেনিক ও জীবাণুমুক্ত করার এক সহজ ও সাশ্রয়ী পদ্ধতি আবিষ্কার করেছে। এর ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ আর্সেনিকমুক্ত পানি নিজেরাই পেতে সক্ষম হবে। শুধু তাই নয়, পানিতে যেসব ক্ষতিকারক জীবাণুু থাকে তা থেকেও মুক্ত করতে পারবে এ ব্যবস্থা। এটাকে জীবনাশ্রয়ী গুরুত্বপূর্ণ আবিষ্কার বলা চলে।

বিচার প্রশাসনে নিয়োগ-পদোন্নতি-মান ও দক্ষতা যেন প্রশ্নবিদ্ধ না হয়

বাংলাদেশ মামলাজটের দেশ_ এমনটিই বলা হয়। নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত, সর্বত্রই অনিষ্পন্ন মামলার স্তূপ। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন মামলা। আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট সবার জন্য এ ক্ষেত্রে অবশ্যকরণীয় হচ্ছে এ জট কমিয়ে আনায় উদ্যোগী হওয়া। বিচার বিভাগে নিয়োগ, বদলি ও পদোন্নতি কিংবা অন্য যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে মূল বিবেচনাতেও এটা থাকা চাই। আমাদের প্রশাসনে রাজনৈতিক প্রভাব নতুন নয়।

চরাচর-শহীদ মুক্তিযোদ্ধা শান্তিলতা সাহা

ছোটবেলা থেকেই লেখাপড়ায় তাঁর আগ্রহ ছিল প্রবল। মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিতি ছিল। কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হয়ে তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হন। কলেজজীবনেই তাঁর মধ্যে রাজনৈতিক চিন্তার উন্মেষ ঘটে। সময়টিও তখন গণ-আন্দোলনের কাল। আকাশে-বাতাসে মুক্তির স্লোগান। আসাদের আত্মাহুতি সব বাঙালিকে নাড়িয়ে দিয়ে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে তোলে। দেশমাতৃকার প্রতি অপার ভালোবাসা

নিত্যজাতম্‌-এ জীবন বাড়িওয়ালার জন্য উৎসর্গ by মহসীন হাবিব

সারা দিনের হাড়ভাঙা খাটুনির পর ঢাকা শহরে বাণিজ্যিক কারণে গড়ে ওঠা একটি কবুতরের খোঁপে মাথা গুঁজে দিতে হয়। আপনি ঢাকা শহরের সব ধুলা-ধোঁয়া শরীরে মেখে ঘরে ফিরছেন। ঘরে ঢুকেই আপনাকে স্ত্রী বা সন্তানদের মুখে হয়তো শুনতে হবে_গ্যাস টিমটিম করে জ্বলছে, রান্না করা যাচ্ছে না। অথবা আপনাকে শুনতে হবে, বেসিনের কলটা নষ্ট হয়ে গেছে। বাড়িওয়ালাকে খবর দিয়েছিলাম। তিনি বলেছেন, ঠিক করে নিন। সাপ্লাইয়ের পানি আসছে না,

ভিন্নমত-ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে ভাবনা by আবু আহমেদ

বাংলাদেশের অর্থনীতিকে সংকটে ফেলার জন্য ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি বড় উপাদান হিসেবে দেখা দিয়েছে। সাত-আট বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চিন্তা মোটেই করতে হয়নি। বরং একসময় মনে হতো, প্রয়োজনের তুলনায় আমাদের কয়েক বিলিয়ন ডলার বেশি আছে। ফরেন এঙ্চেঞ্জ বা বৈদেশিক মুদ্রা আসে বিদেশে পণ্য ও সেবা বিক্রি থেকে। আর আসে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য এবং অনুদান থেকে।

আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধির বড়দিন-রেভারেন্ড মার্টিন অধিকারী

বছর ঘুরে আবার ফিরে এসেছে খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দোৎসব শুভ বড়দিন। খ্রিস্টধর্মে বিশ্বাসীদের কাছে মানুষের জন্য আজ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান তাঁর পুত্র যিশুখ্রিস্ট। আজ বিশ্বব্যাপী পরিবারে পরিবারে, গির্জায় গির্জায়, সব খ্রিস্টান কৃতজ্ঞতা ও ভক্তিতে স্মরণ করবে সব মানুষের জন্য স্রষ্টা এবং প্রেমময় পিতা ঈশ্বরের এক জাতপুত্র প্রভু যিশুকে এ জগতে মানবরূপে প্রেরণ করার কথা। বড়দিন পাপের দাসত্ব থেকে মানুষকে উদ্ধারের জন্য

ইতিহাসে তাঁর স্থান নির্ধারিত by করুণাময় গোস্বামী

দূর লন্ডনে আবদুর রাজ্জাক এমপির মৃত্যু হলো। অনেক দিন ধরে তিনি অসুখে ভুগছিলেন। শেষ পর্যন্ত অসুখ জয়ী হলো এবং তাঁর জীবনদীপ নিভে গেল। তিনি একেবারে আমাদের সমবয়সী ছিলেন। একই সালে আমরা মাধ্যমিক পরীক্ষায় পাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময়কার ছাত্র আমরা। তিনি পলিটিক্যাল সায়েন্সে ও আমি ইংরেজিতে পড়েছি। আমরা যখন ছাত্র, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির একটা তুঙ্গ অবস্থা। ১৯৬২ সালের ছাত্র

আবদুর রাজ্জাক স্মরণে-বর্ণাঢ্য জীবনের মৃত্যুঞ্জয়ী মানুষ by হারুন হাবীব

চিরতরে চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক আবদুর রাজ্জাক। এভাবেই চলে যাচ্ছেন সেই সব মানুষ, যাঁরা এই বাংলাদেশ সৃষ্টির পেছনে তাঁদের জীবনের সবটুকু নিবেদন করেছিলেন। দীর্ঘদিন রোগে ভুগেছেন তিনি। মাঝেমধ্যে এর-ওর কাছে খবর পেয়েছি তাঁর অসুস্থতার। ভেবেছি, নিশ্চয়ই সেরে উঠবেন, আবারও সচল হবেন। কিন্তু আর হলেন না। রোগটি যে রাজ্জাক ভাইকে চিরদিনের মতো এভাবে গ্রাস করবে_পৃথিবী থেকেও তুলে নেবে_এমনটা

চলচ্চিত্র শিল্পে দুরবস্থা-সরকারের একটি বড় দায় রয়েছে

জাতির সংস্কৃতি বিকাশের মাধ্যম হিসেবে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। একটি জাতির আত্মপরিচয় মেলে তার চলচ্চিত্রের মধ্য দিয়ে। তাই আধুনিক যুগে চলচ্চিত্র দুর্বল হয়ে পড়লে জাতির মধ্যে আত্মপরিচয়ে দুর্বলতা পরিলক্ষিত হতে পারে। বাংলাদেশের চলচ্চিত্র তথা বাংলাদেশ আজ সেই সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে। কাটছে দুঃসময়। ধূসর হয়ে গেছে দেশের অনন্য সৃজনশীল চলচ্চিত্র শিল্প। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রমরমা প্রেক্ষাগৃহগুলো বন্ধ

পাস প্রাথমিকে ৯৭.২৬%, ইবতেদায়িতে ৯১.২৮%

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৭.২৬ এবং ইবতেদায়িতে গড় পাসের হার ৯১.২৮।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলো অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে তাঁর বাসভবনে ফলাফলের কপি হস্তান্তর করা হয়েছে।

করাচিতে ইমরান খানের সমাবেশে লাখো জনতা (ভিডিও)

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ও রাজনীতিবিদ ইমরান খান গতকাল রোববার দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচি শহরে সমাবেশ করেছেন। ওই সমাবেশে লক্ষাধিক জনতার ঢল নামে। বিবিসি অনলাইন ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। ইমরান খানের নিজ প্রদেশ পাঞ্জাবের বাইরে এত বড় সমাবেশ রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করেছে। তাঁদের মতে, ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে গতকালের

ইরাকে আবার বোমা হামলা, নিহত ৬

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় চার পুলিশ সদস্যসহ ছয়জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। আজ সোমবার এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবারের বোমা হামলার ধারাবাহিকতায় আজকের এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবারের ওই হামলায় অন্তত ৭২ জন নিহত হয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমির

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ-ইসি গঠনে আইন করার প্রস্তাব ওয়ার্কার্স পার্টির

রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আজ সোমবার ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করেছেন। বেলা ১১টায় রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টির আট সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। বৈঠক শেষে বেরিয়ে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়নের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি বিষয়টির

পাস প্রাথমিকে ৯৭.২৬%, ইবতেদায়িতে ৯১.২৮%

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৭.২৬ এবং ইবতেদায়িতে গড় পাসের হার ৯১.২৮।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলো অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে তাঁর বাসভবনে ফলাফলের কপি হস্তান্তর করা হয়েছে।

৩২ পরিচালকের ৯৩ লাখ শেয়ার কেনার ঘোষণা by আব্দুল্লাহিল ওয়ারিশ


সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ব্যক্তিগতভাবে নিজ কোম্পানির কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকতে হবে। ১৩ ডিসেম্বর প্রকাশিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাব অনুযায়ী এক হাজার ৪৯১ জন পরিচালকের শেয়ার রয়েছে দুই শতাংশের নিচে। আর গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩২ জন উদ্যোক্তা-পরিচালক ৯৩ লাখ ৮৯ হাজার ১৯০টি শেয়ার কেনার ঘোষণা

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার ‘সম্পর্ক’ নিয়ে চলচ্চিত্র! by তপতী বর্মন

ভিক্টোরিয়া ওকাম্পো ছিলেন আর্জেন্টিনার নারীবাদী লেখক। একই সঙ্গে তিনি ছিলেন সাহিত্য সাময়িকীর সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী। আর্জেন্টিনা থেকে বহুদূরের ভারতবর্ষের কবি-সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গড়ে উঠেছিল তাঁর চমত্কার সম্পর্ক। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁকে ডাকতেন ‘বিজয়া’ বলে, উত্সর্গও করেছেন অনেক কবিতা।‘অন্তরঙ্গ অথচ নিখাদ বন্ধুত্বপূর্ণ’ এই সম্পর্ক নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আর্জেন্টিনার পরিচালক পাবেলো

আবদুর রাজ্জাককে শেষ শ্রদ্ধা-এক কাতারে বিভিন্ন মত-পথের নেতারা

বিভিন্ন মত ও পথের হলেও রাজনৈতিক নেতারা শেষ শ্রদ্ধা জানানোর সময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের অকুণ্ঠ প্রশংসাই করলেন। এক কাতারে দাঁড়িয়েই তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন আওয়ামী লীগ, বিএনপি ও বাম দলের শীর্ষপর্যায়ের নেতারা। রাজনীতির বাইরের নানা শ্রেণী-পেশার মানুষও সদ্যপ্রয়াত এ রাজনীতিকের ঘটনাবহুল ৫০ বছরের কর্মময় জীবনকে স্মরণ করলেন।

প্রার্থনা ও উৎসবে বড়দিন উদ্যাপিত


দেশের খ্রিষ্টধর্মাবলম্বীরা গতকাল রোববার প্রার্থনা আর আনন্দোৎসবের মধ্য দিয়ে পবিত্র বড়দিন উদ্যাপন করেছে। দিনটি ছিল খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট পশ্চিম তীরের বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। রাজধানীতে গতকাল সকাল সাতটায় রমনার সেন্ট মেরিস ক্যাথিড্রালে খ্রিষ্টধর্মাবলম্বীদের ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম মূল প্রার্থনাসভার আয়োজন করা হয়। ঢাকার আর্চ বিশপ পেট্রিক ডি

স্বাধীনতার ৪০ বছর-তোমাদের এ ঋণ শোধ হবে না


২৬৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবুল হাসেম, বীর প্রতীক প্রচণ্ড আক্রমণেও হতাশ হননি তিনি রাতের অন্ধকারে অতর্কিতে পাকিস্তান সেনাবাহিনীর ছোট এক ক্যাম্পে আক্রমণ চালালেন আবুল হাসেমসহ একদল মুক্তিযোদ্ধা। পাকিস্তানিরাও পাল্টা আক্রমণ শুরু করল। কিন্তুমুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে একসময় তারা অনেক গোলাবারুদ ও কয়েকটি অস্ত্র ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যেতে থাকল।

জোর করে পাকিস্তানের ক্ষমতা দখলকে মেনে নেবেন না: জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জোর করে বা ভয় দেখিয়ে রাষ্ট্রক্ষমতা দখল মেনে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্ট জারদারি গত শনিবার এক নৈশভোজে আমন্ত্রণ জানালেও এতে যোগ দেননি সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। এদিকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি

বেড়েছে সয়াবিন তেলের দাম by আবুল হাসনাত

কোনো কারণ ছাড়াই বেড়েছে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১০ থেকে ১৩ টাকা।রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে এক সপ্তাহ আগে খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ছিল ১১০ থেকে ১১২ টাকা। এখন বিক্রি হচ্ছে ১২৩ থেকে ১২৬ টাকায়। বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে লিটারপ্রতি পাঁচ থেকে আট টাকা।

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক-ধর্মঘটের পর আশ্বাস মেলে, সড়ক সংস্কার হয় না by তৌহিদী হাসান

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কারের দাবিতে গত চার মাসে চারবার পরিবহন ধর্মঘট হয়েছে। প্রতিবার সংস্কারকাজ শুরু করার প্রতিশ্রুতির পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। ১৮ কোটি টাকার অভাবে সড়কটির সবচেয়ে শোচনীয় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল থেকে শহরের মজমপুর রেলগেট পর্যন্ত এই ১৮ কিলোমিটার অংশ সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

ব্যাংক খাত-শক্ত হাতে নিয়ন্ত্রণ করা যায়নি by মনজুর আহমেদ


ব্যাংক খাতের ওপর বিগত তিন বছরে রাজনৈতিক, ব্যবসায়িক নেতৃত্ব ও গোষ্ঠীগত প্রভাব ছিল চোখে পড়ার মতো। এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীনসহ সব ধরনের ব্যাংকের সুশাসনব্যবস্থা দুর্বল হয়েছে। ব্যাংকগুলো অধিক মাত্রায় শেয়ারবাজারে বিনিয়োগে ঝুঁকলেও কেন্দ্রীয় ব্যাংক তা শক্ত হাতে আটকাতে পারেনি। বর্তমান সরকার অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ব্যাংকিং বিভাগ তৈরি করে বিশেষত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের

বেহাল সড়ক-বরিশালের সড়ক সংস্কারে কেবলই আশ্বাস! by সাইফুর রহমান


বরিশালের মহাসড়ক এবং সড়কগুলোর অবস্থা বেহাল। জায়গায় জায়গায় উঠে গেছে বিটুমিন। সৃষ্টি হয়েছে খানাখন্দের। এসব সড়কে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। এসব সড়ক সংস্কারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠন কয়েকবার ধর্মঘটের ডাক দিলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর জানায়, বরিশালে সওজের আওতায় ৩৬৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক-ধর্মঘটের পর আশ্বাস মেলে, সড়ক সংস্কার হয় না by তৌহিদী হাসান

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কারের দাবিতে গত চার মাসে চারবার পরিবহন ধর্মঘট হয়েছে। প্রতিবার সংস্কারকাজ শুরু করার প্রতিশ্রুতির পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। ১৮ কোটি টাকার অভাবে সড়কটির সবচেয়ে শোচনীয় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল থেকে শহরের মজমপুর রেলগেট পর্যন্ত এই ১৮ কিলোমিটার অংশ সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

কিংসমিড বলেই শ্রীলঙ্কার যা আশা


গত কয়েক দিনে শ্রীলঙ্কান ক্রিকেটাররা নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছেন। দুঃস্বপ্নের বেশির ভাগজুড়ে হয়তো ছিল ‘সবুজ ২২ গজ’। ওই রেশ কাটতে না-কাটতেই আরেকটা চ্যালেঞ্জ আসছে দিলশানদের জন্য। সেঞ্চুরিয়নের সবুজ ২২ গজে হাবুডুবু খেয়ে তারা তৃতীয় দিন চা-বিরতির আগেই ম্যাচ হেরেছিল ইনিংস ও ৮১ রানে। আজ ডারবানের কিংসমিডেও লঙ্কানদের জন্য অপেক্ষা করছে সবুজ উইকেট। লঙ্কানদের অবশ্য সাহস জোগাতে পারে এই মাঠের ইতিহাস।

ফিরে দেখা ২০১১-অ্যাথলেটিকসে যত নাটক


দুম করে একটা শব্দ হলো। সবাই স্টার্টিং থেকে দৌড়ও শুরু করল। কিন্তু খানিক বাদে থেমেও গেল। এরপর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ট্র্যাক ছেড়ে বেরিয়ে এলেন তিনি। সাজঘরে ফেরার আগে দেয়ালে মাথা ঠুকলেন কয়েকবার। ততক্ষণ ‘কী হয়েছে, কী হলো’র বিহ্বলতা কাটিয়ে সবাই বুঝে গেছে, ১০০ মিটারের অবিসংবাদিত রাজা ফলস স্টার্ট করে বাদ পড়েছেন তাঁর প্রিয়তম ইভেন্টে! এবার দেগুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ এভাবেই বছরের আলোচিত

ফিরেই চ্যাম্পিয়ন জিয়া

সর্বশেষ জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৯ সালে। গত বছর মালয়েশিয়ায় কোচিং করানোর সুবাদে জাতীয় দাবায় অংশ নিতে পারেননি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তবে এবার ফিরেই তিনি চ্যাম্পিয়ন হলেন। এই নিয়ে সর্বোচ্চ ১২ বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন জিয়া। তাঁর পরই রয়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, জিতেছেন ৬ বার। জিয়া প্রথম শিরোপা জেতেন ১৯৮৮ সালে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের বিপক্ষে পরশু জিতলে

পারবেন আগুয়েরো?

অ্যাটলেটিকো মাদ্রিদে পড়ে থাকার মতো স্ট্রাইকার নন সার্জিও আগুয়েরো। নিজের জামাই সম্পর্কে এমনটা অনেক আগে থেকেই বলে এসেছেন ডিয়েগো ম্যারাডোনা। ৩ কোটি ৮০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে আগুয়েরো যখন যোগ দিলেন ম্যানচেস্টার সিটিতে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি—এবার অন্তত নিজেকে চেনাতে পারবেন আগুয়েরো! ১৭ ম্যাচে ১৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে

মেলবোর্ন টেস্ট-দুই মেরুতে পন্টিং-টেন্ডুলকার



শচীন টেন্ডুলকার বরাবরই এগিয়ে ছিলেন, তবে টেস্টে সর্বোচ্চ রানের দৌড়ে তাঁকে ভালোই তাড়া করছিলেন রিকি পন্টিং। গত বছরের শুরুতেও দুজনের রানের ব্যবধান ছিল দেড় হাজারের মতো। সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তো টেন্ডুলকারের ঘাড়ে নিঃশ্বাসই ফেলছিলেন। গত বছরের জানুয়ারিতে ৩৯তম টেস্ট সেঞ্চুরিটা যখন করলেন পন্টিং, টেন্ডুলকারের সেঞ্চুরি ছিল ৪৩টি। এরপর ৮টি সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার, পন্টিং একটিও নয়। রানের ব্যবধানটা

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আশাবাদ-৭% হারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব

চলতি অর্থবছরেই ৭ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। গতকাল রোববার গভর্নর বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘আমি মনে করি, ৭ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে। সামগ্রিক অর্থনীতির সূচকগুলো সেই কথাই বলছে।’ পরিসংখ্যান বিশ্লেষণ করে গভর্নর বলেন, সামগ্রিক ও গ্রামীণ অর্থনীতির প্রাপ্ত পরিসংখ্যান ইতিবাচক ধারাতেই আছে। গ্রামীণ অর্থনীতির উন্নতির কারণে

চট্টগ্রাম-ব্যাংকক বিমান চলাচল অব্যাহত রাখার দাবি চেম্বারের

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম-ব্যাংকক পথের ফ্লাইট বা উড্ডয়ন অব্যাহত রাখতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর কাছে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গতকাল রোববার এই ফ্যাক্সবার্তা পাঠান। এতে তিনি কিছুদিন আগে চালু হওয়া বাংলাদেশ বিমানের চট্টগ্রাম থেকে ব্যাংককগামী সরাসরি ফ্লাইট আগামী মাসে (জানুয়ারি) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ

আয়কর আইনের খসড়ায় বড় পরিবর্তন আসছে by জাহাঙ্গীর শাহ


প্রকাশিত প্রত্যক্ষ কর আইনের খসড়ায় আবারও ব্যাপক পরিবর্তন আসছে। নতুন আইনের খসড়ায় অর্থ স্থানান্তর-প্রক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এ পরিবর্তন আনা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিদেশে টাকা পাচার ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান আয়কর অধ্যাদেশের খুব একটা পরিবর্তন না করেই গত জানুয়ারি মাসে প্রত্যক্ষ কর বা আয়কর আইনের খসড়াটি প্রকাশ করা হয়। তবে খসড়াটির বিভিন্ন দিক

পণ্যের পরিচিতি ভালোই হয়েছে এসএমই মেলায়

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উৎপাদিত পণ্যগুলো মানুষের কাছে তুলে ধরা এবং এসব পণ্যের প্রতি আগ্রহ বাড়ানোসহ সামগ্রিকভাবে এসএমই খাতকে উৎসাহিত করতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এসএমই মেলা গত শনিবার শেষ হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলার আয়োজকেরা বলছেন, এবারের মেলা অনেকাংশেই সফল হয়েছে। কারণ, যেসব উদ্দেশ্য

নতুন মূল্যসূচক চালুর বিষয়ে এসইসিতে বৈঠক আজ


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন মূল্যসূচক চালুর বিষয়ে মতামত জানতে তিনটি সংস্থার সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থা তিনটি হলো: ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ সোমবার বেলা সাড়ে তিনটায় এসইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনী প্রচারে নামছেন প্রিয়াঙ্কা গান্ধী

আগামী বছরের ৪ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। এই রাজ্যে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক কংগ্রেস তার হূত গৌরব ফিরিয়ে আনার জন্য ব্যাপক প্রচারে নামছে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে দলের সাফল্যকে বিধানসভার নির্বাচনেও কাজে লাগাতে চাইছে তারা। তাই কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ছাড়াও তাঁর বোন প্রিয়াঙ্কা নামছেন নির্বাচনী প্রচারে।

উত্তরসূরির পথ উন্মুক্ত করতে দেশ ছাড়বেন সালেহ

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ বলেছেন, উত্তরসূরির পথ উন্মুক্ত করে দিতে তিনি শিগগিরই যুক্তরাষ্ট্র চলে যাবেন। তবে আবারও ফিরে আসবেন জনগণের হয়ে রাজপথে আন্দোলনের জন্য। গত শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নয়জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর তিনি এ কথা বলেন। গত ২৩ নভেম্বর প্রতিবেশী দেশগুলোর নেতাদের মধ্যস্থতায় শর্তসাপেক্ষে ক্ষমতা ছাড়তে রাজি হন প্রেসিডেন্ট সালেহ। সেই মতো চুক্তি হয়। চুক্তি অনুযায়ী

রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ-পুতিনকে পদত্যাগের আহ্বান জানালেন গর্বাচেভ


রাশিয়ায় চলমান গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। রাজধানী মস্কোয় রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল রোববার তিনি এ আহ্বান জানান। ৮০ বছর বয়সী গর্বাচেভ বলেন, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরিবর্তে পুতিনের উচিত হবে জনগণের দাবির প্রতি গুরুত্ব দিয়ে রাজনীতি ছেড়ে দেওয়া। ঠিক দুই দশক আগে

তাদের বসবাস এখন আশ্রয়কেন্দ্রে


আট সন্তানের জননী নেয়ারকাহি তুরেই (৩২)। যুক্তরাষ্ট্রের মায়ামির একটি আশ্রয়কেন্দ্রে তাঁর বসবাস। অথচ একসময় ঘরবাড়ি ছিল, ছিল ফুলের মতো সাজানো একটি সংসার। কিন্তু অর্থনৈতিক মন্দা তাঁর সবকিছু কেড়ে নিয়েছে। ঠেলে দিয়েছে সংগ্রামী এই জীবনে। নেয়ারকাহির যা কিছু সঞ্চয় ছিল তার সবই এখন ব্যয়ের খাতায় চলে গেছে। চলতি বছরের শুরুটা তো তাঁর কেটেছে গাড়িতে গাড়িতেই। আশ্রয়কেন্দ্রে ওঠার আগে পাঁচ সন্তান নিয়ে গাড়িতে

সিরিয়ায় সরকারের দমন-পীড়ন-হোমস শহরে পর্যবেক্ষক পাঠানোর দাবি

সিরিয়ার নিরাপত্তাবাহিনীবেষ্টিত হোমস শহরসহ সরকারের দমন-পীড়নের শিকার অন্যান্য এলাকায় অবিলম্বে পর্যবেক্ষক পাঠানোর জন্য আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)। অন্যথায় মিশন গুটিয়ে সিরিয়া থেকে বিদায় নেওয়ার জন্য পর্যবেক্ষকদলের প্রতি আহ্বান জানানো হয়েছে।আরব লিগের পর্যক্ষেকদের প্রথম দলটি দামেস্কে পৌঁছানোর এক দিন আগে গতকাল রোববার এসএনসি এই আহ্বান জানাল।

শ্রমিক অসন্তোষ-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধ

রাজধানীর অদূরে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের মুখে গতকাল রোববার একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অপর একটি কারখানা গতকাল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আশুলিয়া থানা ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) গোল্ডটেক্স নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার ও অন্যান্য

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি-কার্গো ট্রলার শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে বালুবাহী বাল্কহেডে (ট্রলার) চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। গত শনিবার এ ধর্মঘট কর্মসূচি শুরু করে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার কর্মসূচির দ্বিতীয় দিনে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিভিন্ন ঘাটে প্রায় দুই হাজার কার্গো ট্রলার নোঙর করে রাখেন। বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

আশাশুনির মানিকখালী সেতু-ছয় বছরেও নির্মাণ হয়নি মানুষের ভোগান্তি


ত্রুটিপূর্ণ নকশার কারণে গত ছয় বছরেও সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালীর সেতুর কাজ শেষ হয়নি। সেতুর কাজ শেষ না হওয়ায় এ উপজেলার শতাধিক গ্রামে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। একই কারণে বিভিন্ন স্থানে যাতায়াত করতে গিয়ে এসব গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুস সানা জানান, আশাশুনি উপজেলাকে খোলপেটুয়া নদী দুই ভাগে বিভক্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ by মুসা আহমেদ


আগের কর্মস্থলের ছাড়পত্র ছাড়াই এক কর্মকর্তাকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগে দুর্নীতি হওয়ায় একটি বিভাগে শিক্ষক নিয়োগ ঝুলে আছে প্রায় এক বছর। ওপরের ঘটনাগুলো রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। অভিযোগ আছে, ‘উপাচার্যের আস্থাভাজন’ কয়েকজন কর্মকর্তা এবং শিক্ষকের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড ঐতিহ্যবাহী শিক্ষায়তনটির সুষ্ঠু কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জাতীয় ক্যানসার হাসপাতালে জরুরি সেবাও বন্ধ!

মুক্তিযোদ্ধা মো. কালু মিঞার রক্ত দরকার। রক্ত পাওয়া গেছে, কিন্তু রক্ত দেওয়া যাচ্ছে না। কারণ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ছুটির দিনে রক্ত সঞ্চালন বিভাগ বন্ধ থাকে। গতকাল রোববার ছিল সরকারি ছুটি।
ক্যানসার হাসপাতালে গতকাল গিয়ে দেখা যায়, রেডিয়েশন অনকোলজি বিভাগ, দিবাযত্ন কেন্দ্র সব বন্ধ। সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে কোনো চিকিৎসক ছিলেন না। জরুরি বিভাগে একজন এবং ১৫০ শয্যার অন্তর্বিভাগে

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী-বিনা কারণে বিচারকাজ মুলতবি করার প্রবণতা ত্যাগ করতে হবে


আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিনা কারণে বিচারকাজ মুলতবি করার প্রবণতা ত্যাগ করতে হবে। এতে বিচারকাজে দীর্ঘসূত্রতা তৈরি হয় এবং বিচার-প্রার্থীরা হয়রানির শিকার হন। গতকাল রোববার মহিলা জজ অ্যাসোসিয়েশনের ২২তম বার্ষিক সম্মেলনে নারী বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী এসব কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে শফিক আহমেদ বলেন, দেওয়ানি ও ফৌজদারি

গ্রেপ্তার বন্ধুর দায় স্বীকার-ল্যাপটপের জন্য কফিলকে হত্যা!


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র মো. কফিল উদ্দিন হত্যার ঘটনায় গত শনিবার রাতে জাহেদ মাহমুদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কফিলের ঘনিষ্ঠ বন্ধু। পুলিশ বলেছে, জাহেদ তাঁদের কাছে স্বীকার করেছেন, একটি ল্যাপটপ কম্পিউটার ও টাকা হাতিয়ে নেওয়ার জন্যই তিনি পরিকল্পিতভাবে কফিলকে খুন করেন। জাহেদকে গতকাল দুপুরে নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

বর্ষশেষ সংখ্যায় রস+আলো যদি সারা বছরের জবাবদিহি করে

রস+আলোর এই সংখ্যাটাই চলতি বছরের শেষ সংখ্যা। রস+আলো যদি তার দায়িত্ববোধ থেকে প্রায় শেষ হয়ে যাওয়া এই বছরের সাফল্য-ব্যর্থতা নিয়ে পাঠকের কাছে একটা জবাবদিহি করতে চায়, তাহলে এর ধরন কেমন হতে পারে, সেটাই জানাচ্ছেন ইকবাল খন্দকার আঁকা: মনোরঞ্জন বিজ্ঞাপনসংক্রান্ত জবাবদিহি বছরের শেষ দিকে এসে রস+আলোতে বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় কেউ কেউ মনে একটু বেশিই কষ্ট পেয়েছেন বলে জানা যায়। প্লিজ, কষ্ট পাবেন

বিশ্বব্যাংক ও 'শাঁখের করাত'-এই সর্বনাশা খেলার শেষ কোথায়!

বাংলায় একটি বহুল প্রচলিত গান আছে, 'তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো/সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো।' বিশ্বব্যাংকের অবস্থা যেন অনেকটা তেমনি। আবার বিশ্বব্যাংককে 'শাঁখের করাত'-এর সঙ্গেও তুলনা করা যায়। সম্ভবত সবাই জানেন, এই করাতটি আসতেও কাটে, যেতেও কাটে। আমরা নিকটঅতীতে বিশ্বব্যাংক, আবুল হোসেন ও তাঁর প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনাল নিয়ে অনেক মুখরোচক খবর-মন্তব্য পড়েছি।

পবিত্র কোরআনের আলো-বদর যুদ্ধের পটভূমি এবং মুসলিম জাতির অভ্যুদয়ের তাৎপর্য

৫. কামা আখ্রাজাকা রাব্বুকা মিম্ বাইতিকা বিল্হাক্কি; ওয়া ইন্না ফারীক্বাম মিনাল মু'মিনীনা লাকা-রিহূন। ৬. ইউজা-দিলূনাকা ফিল হাক্কি বা'দা মা তাবাইয়্যানা কা-আন্নামা ইউছা-ক্বূনা ইলাল মাওতি ওয়া হুম ইয়ানযুরূন।৭. ওয়া ইয ইয়ায়ি'দুকুমুল্লা-হু ইহ্দাত তা-য়িফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দূনা আন্না গাইরা যা-তিশ্ শাওকাতি তাকূনু লাকুম ওয়াইউরীদুল্লা-হু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াক্ব্ত্বাআ' দা-বিরাল কা-ফিরীন।

কৃষক, উৎপাদিত পণ্য ও পণ্যমূল্য by আবু এন এম ওয়াহিদ

বাংলাদেশ একটি গ্রাম ও কৃষিপ্রধান দেশ। দেশের ৮৫ শতাংশ মানুষের মতো আমারও জন্ম এবং বেড়ে ওঠা প্রত্যন্ত গ্রামবাংলায়। আমি যে অজপাড়গাঁয়ে (বড়লেখা উপজেলার গলগজা গ্রাম) বড় হয়েছি, সেই গ্রাম এখন আর আগের মতো নেই। সারা বাংলাদেশের মতো সেখানেও উন্নয়ন এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে। গলগজায় এখন পাকা রাস্তা আছে, নদীনালার ওপর তৈরি হয়েছে পাকা সেতু, শহর থেকে গ্রামে গাড়ি চলাচলে আর কোনো বাধাবিঘ্ন নেই।

এ বিজয় সহজ বিজয় নয় by কাজী সিরাজ

১৯৭১ সালের ২৬ মার্চ ঘোষিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ হানাদার পাকিস্তানি বাহিনীর দখলমুক্ত হয় ১৬ ডিসেম্বর। এদিন পাকিস্তানি দখলদার বাহিনীর অধিনায়ক জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লে. জে. অরোরার কাছে। তিনি বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীরও অধিনায়ক ছিলেন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানটি আরো সুন্দর ও আনন্দময় হতো, যদি তাতে বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল

কুড়িয়ে পাওয়া সংলাপ-দগ্ধজন ভগ্ন নয় by রণজিৎ বিশ্বাস

আপনার কিছু হতাশার কথা বলুন। : আমার হতাশা খুব বেশি নেই। দু-চারটি যা আছে, তাও থাকার মতো নয়।
: থাকার মতো নয় মানে?! : থাকার মতো নয় মানে, সেগুলো আমাকে খুব ব্যতিব্যস্ত ও অস্বস্ত রাখতে পারে না। সেগুলোকে আমি ম্যানেজ করতে পারি, মোকাবিলা করতে পারি, বকা দিতে পারি, ভয় পাওয়াতে পারি, চোখ রাঙাতে পারি, শাসন করতে পারি। : তার পরও তো আপনি নিজেকে দগ্ধজন বলে প্রচার করেছেন।

চরাচর-শহীদ মুক্তিযোদ্ধা শান্তিলতা সাহা

ছোটবেলা থেকেই লেখাপড়ায় তাঁর আগ্রহ ছিল প্রবল। মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিতি ছিল। কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হয়ে তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হন। কলেজজীবনেই তাঁর মধ্যে রাজনৈতিক চিন্তার উন্মেষ ঘটে। সময়টিও তখন গণ-আন্দোলনের কাল। আকাশে-বাতাসে মুক্তির স্লোগান। আসাদের আত্মাহুতি সব বাঙালিকে নাড়িয়ে দিয়ে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে তোলে। দেশমাতৃকার প্রতি অপার ভালোবাসা

নিত্যজাতম্‌-এ জীবন বাড়িওয়ালার জন্য উৎসর্গ by মহসীন হাবিব

সারা দিনের হাড়ভাঙা খাটুনির পর ঢাকা শহরে বাণিজ্যিক কারণে গড়ে ওঠা একটি কবুতরের খোঁপে মাথা গুঁজে দিতে হয়। আপনি ঢাকা শহরের সব ধুলা-ধোঁয়া শরীরে মেখে ঘরে ফিরছেন। ঘরে ঢুকেই আপনাকে স্ত্রী বা সন্তানদের মুখে হয়তো শুনতে হবে_গ্যাস টিমটিম করে জ্বলছে, রান্না করা যাচ্ছে না। অথবা আপনাকে শুনতে হবে, বেসিনের কলটা নষ্ট হয়ে গেছে। বাড়িওয়ালাকে খবর দিয়েছিলাম। তিনি বলেছেন, ঠিক করে নিন। সাপ্লাইয়ের পানি আসছে না,

ভিন্নমত-ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে ভাবনা by আবু আহমেদ

বাংলাদেশের অর্থনীতিকে সংকটে ফেলার জন্য ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি বড় উপাদান হিসেবে দেখা দিয়েছে। সাত-আট বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চিন্তা মোটেই করতে হয়নি। বরং একসময় মনে হতো, প্রয়োজনের তুলনায় আমাদের কয়েক বিলিয়ন ডলার বেশি আছে। ফরেন এঙ্চেঞ্জ বা বৈদেশিক মুদ্রা আসে বিদেশে পণ্য ও সেবা বিক্রি থেকে। আর আসে সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য এবং অনুদান থেকে।

একটি রাজনৈতিক টেস্ট ম্যাচ by নাসিফ চৌধুরী

অংশগ্রহণে
জাতীয়তাবাদী ক্রিকেট দল
আওয়ামী ক্রিকেট দল
ম্যাচের দল ঘোষণা

রসকারণ-শুধু মেয়ে-মশা কামড়ায় কেন? by আব্দুল কাইয়ুম


সব মশা-ই কামড়ায়, তবে মানুষকে কামড়ায় শুধু মেয়ে-মশা এবং সেটা ডিম পাড়ার আগে। তখন তাদের প্রচুর পুষ্টি ও শক্তির দরকার হয়। এটা তারা সংগ্রহ করে মানুষ বা কোনো পশুর গায়ের রক্ত থেকে। পুরুষ-মশা চাইলেও মানুষকে কামড়াতে পারবে না, কারণ তাদের হুল ও মুখ ততটা শক্ত নয়। ওরা শুধু ফুল ও লতাপাতায় হুল ফুটিয়ে রস ও মধু

বছর শেষ হয়ে যাচ্ছে-কর্তৃপক্ষ ভাবছে কি?


‘কথা যদি শুরু করি শেষ তো হবে না’...বাংলা সিনেমার এই গানটি সবাই শুনেছেন। তবে বছরের ক্ষেত্রে এ গান টিকবে না। বছর যদি শুরু করি, শেষ করতেই হবে। কোনোভাবেই তাকে আটকে রাখা যাবে না। যায়ওনি কখনো। তাই প্রতিবারের মতো এবারও বছরটা শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এবারও ডিসেম্বর মাসেই বছর শেষ হচ্ছে। শুধু তা-ই নয়, বরাবরের মতো এবারও জানুয়ারি মাস দিয়েই শুরু হবে নতুন বছর।

চলতি পথে-বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গল্প


দ্রুতগামী বাসের বদৌলতে অল্প সময়েই গোয়ালন্দ পার হয়ে কামারখালী নামলাম আমরা। লাল-সবুজ রঙে রাঙানো একটা রিকশাভ্যানে সওয়ার হয়ে সামনে এগোলাম। এগোতে এগোতেই একটা নদী এসে সঙ্গী হলো আমাদের। পরিশীলিত, পরিমার্জিত গতিসম্পন্ন এ নদীর নাম মধুমতি। হ্যাঁ, মধুমতিকে সঙ্গে নিয়েই ফুলবাড়ীর ঋষি বটতলা অতিক্রম করলাম আমরা। গন্ধখালী সড়ক ধরে খানিকটা এগিয়ে গেলেই আঁকাবাঁকা পথ এরপর।

স্বাস্থ্যসেবা-ভুল চিকিৎসায় বিপন্ন জীবন by মেহেরুননেছা


ভুল চিকিৎসার পরিণামের কথা এত দিন শুনে আসছিলাম, কিন্তু এর ভয়াবহতা উপলব্ধি করছি আমি, আমার পরিবার। কিছুদিন ধরে ভাবছিলাম, দুর্বিষহ এই অবস্থার কথা সবার সামনে তুলে ধরব, যদিও এভাবে মনের ক্ষোভ আর সার্বিক ক্ষতি কোনোভাবেই কমবে না বলে জানি। তার পরও আমাদের মতো যাঁরা এই পরিণতির শিকার, তাঁরা অন্তত আমাদের মনের অবস্থা সম্পর্কে অবগত হতে পারবেন। গত জুন মাসে টিউমার হওয়ায় ধানমন্ডির একটি হাসপাতালের

তদন্ত-বিচারব্যবস্থায় ডিএনএ প্রযুক্তি দরকার by আবুল হাসনাত ও শরীফ আখতারুজ্জামান

বিচারব্যবস্থায় বিজ্ঞানের ব্যবহার নতুন নয়। যদিও ১২৪৮ সাল থেকেই বিজ্ঞানকে বিচারব্যবস্থায় ব্যবহারের চেষ্টা চলে আসছে, প্রাচীনকালে এমনকি বর্তমানেও অধিকাংশ দেশে বিচারকার্য সম্পন্ন করা হয় সাক্ষী ও স্বীকারোক্তির ওপর ভিত্তি করে। যতই বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, ততই বিচারকার্যে ব্যবহারের জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। অপরাধ তদন্তে বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন: রসায়ন, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের ব্যবহারকে ফরেনসিক বিজ্ঞান

শিবের গীত-ঢাকাদক্ষিণ by সৈয়দ মনজুরুল ইসলাম


ক্লাস সিক্সে পড়ার সময় আমার বন্ধু পার্থপ্রতিম আমাকে তার গ্রামে নিয়ে গিয়েছিল। গ্রামের নাম ঢাকাদক্ষিণ—সিলেট শহরের কয়েক মাইল দূরে যার অবস্থান, এবং শ্রীচৈতন্যদেবের জন্মস্থান বলে অনেকে, বিশেষ করে ঢাকাদক্ষিণবাসী, বিশ্বাস করায় যার মর্যাদা একটা তীর্থস্থানের। পার্থপ্রতিমের ইতিহাসজ্ঞান যে খুব প্রবল ছিল, তা নয়—সে বিশ্বাস করত, শের শাহ ঘোড়ার ডাকের প্রচলন করার আগে ঘোড়ারা ডাকতে পারত না, অর্থাৎ তারা

পাকিস্তান-গিলানি সরকারের ব্যর্থতাই ইমরানের শক্তি by ফারহান বোখারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গত সপ্তাহে তাঁর গণতান্ত্রিক সরকারের পতনের জন্য ষড়যন্ত্র হচ্ছে বলে হুঁশিয়ারি করলেও পুরোটা বোধগম্য হয়নি। গিলানির সরকারের চতুর্থ বছর চলছে। সরকারকে ঘিরে ব্যাপক হতাশার পটভূমিতে ২০১৩ সালের গোড়ায় সফলভাবে মেয়াদ শেষ করায় তারা অসামর্থ্য বলেই মনে হচ্ছে। প্রধানমন্ত্রী যদিও ক্ষমতাসীন সরকারকে অস্থিতিশীল করার অভিযোগে সরাসরি সেনাবাহিনীর নাম করলেও এটা বলেছেন যে

যুক্তি তর্ক গল্প-রাজনৈতিক সাংস্কৃতিক বিতর্ক-বিভ্রান্তি ঘোচাতেই হবে by আবুল মোমেন

কে বাংলাদেশকে এগিয়ে নেবে? কোন দল পারবে সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে? মানুষের মনে এসব প্রশ্ন বারবার উদয় হচ্ছে। কিন্তু জবাব পেতে পেতেও যেন অধরা থেকে যাচ্ছে। আশায় বুক বাঁধা আর আশা-নিরাশার দোলাচলের পরে পুনরায় আশাভঙ্গের বেদনা ও ক্ষোভে জ্বলতে হয় মানুষকে। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হলে একটি দেশপ্রেমিক সরকারকে মোটা দাগে তিনটি ফ্রন্টে কাজ করতে হবে। এগুলো হলো—ক. সুশাসন

এই মনমানসিকতার পরিবর্তন হবে কবে?-বিনা মূল্যের বীজে জনপ্রতিনিধিদের ভাগ

জনপ্রতিনিধিরা জনগণের সেবা করার নাম করেই নির্বাচন করেন, নির্বাচনের সময় সেই প্রতিশ্রুতিই দেন। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এর উল্টোটাই দেখা যায়। আমাদের অভিজ্ঞতা বলে, সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ক্ষেত্রেই বিষয়টি সত্য। আইলাদুর্গত মানুষকে বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া ধানবীজ কৃষকদের কাছে বিক্রি করছেন আর কেউ নন, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরা! যশোরের অভয়নগর আইলাদুর্গত একটি এলাকা।

উল্টোপথেই হাঁটছে সরকার-তিরস্কারের বদলে পুরস্কার


মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন অবস্থায় তাঁকে পুরস্কৃত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দুর্ভাগ্যজনক। গতকাল প্রথম আলোর খবরে বলা হয়, ‘আলোচিত-সমালোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের আওতায় টেলিযোগাযোগ খাত তুলে দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। প্রস্তাব গেছে মন্ত্রিপরিষদে।’ খবর অনুযায়ী, গত ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বিজ্ঞান এবং

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাদকের আখড়া! by আল মাসুদ নয়ন

মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার সোহরাওয়ার্দী উদ্যান বর্তমানে মাদক উদ্যানে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে চলে মাদক সেবনসহ মাদক কেনা-বেচা। সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাগমকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে প্রায় ৫ শতাধিক দোকান।সেখানে রাতে দেওয়া হচ্ছে অবৈধ বিদ্যুৎসংযোগও।