Tuesday, November 8, 2011

দে আর টোটালি লস্ট ইন ট্রান্সলেশন by আবিদ রহমান

শান্তির ধর্ম ইসলামের উপমহাদেশীয় বয়স প্রায় নয়শ’ বছর। বর্ণবাদী শ্রেণী বিন্যাসভিত্তিক ভারত উপমহাদেশে ইসলামের আগমন ভিন মুল্লুকের আগ্রাসীদের রাজ্য বিজয়ে। বিজিত ভারতীয়রা বিভিন্ন আনুকল্য লাভের প্রত্যাশায়, নিজের নিম্ন বর্ণীয় বংশ পরিচয় মুছে দেবার অফুরান সুযোগে ইসলামকে স্বাগত জানায়। অবশ্য কিছু সুফী-দরবেশ ও ধর্ম প্রচারকের নিবেদিত নিবেদনও ইসলামের বিকাশে সাহায্য সহায়তা করেছে। অনুসৃত ধর্মীয় চর্চ্চা অব্যাহত থাকলেও ইসলামী শিক্ষার অংকুরোদগম হয় বৃটিশ জমানায়, আলীগড় ও দেওবন্দের স্হাপনা ও শিক্ষায়।

পরী, হুমায়ূন আহমেদ ও ঝরা পালকের স্মৃতি by ইকবাল হাসান

প্রিয় পাঠক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একজন বড় লেখকের কথা বলতে গিয়ে নিজের গল্প দিয়ে শুরু করার জন্যে। গল্পের নাম, দুঃখ কষ্টের গল্প। বাবাকে নিয়ে। মনে পড়ে, সারারাত জেগে, বলা যায়, একটানে গল্পটি লিখেছিলাম, আর লিখেই পরদিন দুপুরে দৈনিক বাংলায় কবি-সম্পাদক শ্রদ্ধেয় আহসান হাবীবের টেবলের সামনে হাজির।

মোশাররফকে লক্ষ্য করে আবার জুতা ছোড়ার চেষ্টা

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারার চেষ্টা করেছেন এক ব্যক্তি। লন্ডনে অনুষ্ঠিত এক সমাবেশে মোশাররফ বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে। মোশাররফকে লক্ষ্য করে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই চেষ্টা চালানো হয়।
জিয়ো নিউজের খবরে বলা হয়, লন্ডনের লুটন এলাকায় কাশ্মীরি কমিউনিটির এক সমাবেশে বক্তৃতা করছিলেন মোশাররফ। এ সময় তাঁকে লক্ষ্য করে এক ব্যক্তি জুতা ছুড়ে মারার চেষ্টা চালান। এ সময় কাছে অবস্থানরত নিরাপত্তাকর্মীরা ক্ষিপ্রতার সঙ্গে তাঁকে ধরে ফেলেন। ফলে তাঁর উদ্দেশ্য সফল হয়নি। ঘটনার সময় আরেক ব্যক্তি মোশাররফের বিরুদ্ধে স্লোগান দেন বলে জানা গেছে। তবে কবে এ ঘটনা ঘটেছে, তা খবরে উল্লেখ করা হয়নি।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মোশাররফকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন এক ব্যক্তি। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ৬৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দামাতুরু শহরে গত শুক্রবার সিরিজ বোমা হামলায় ৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০০ জন। দামাতুরু শহরের পুলিশের সদর দপ্তর, তিনটি পুলিশ স্টেশন এবং কয়েকটি গির্জাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা গতকাল শনিবার জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার (গ্রিনিচ মান সময় ১৭টা ৩০ মিনিট) দিকে হামলা শুরু হয়। এরপর দেড় ঘণ্টা সময় ধরে পর পর বোমা বিস্ফোরিত হয়। এ সময় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। এর আগে পার্শ্ববর্তী বোরনো প্রদেশের মেইদুগুরি শহরের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টার পর দামাতুরুতে এই সিরিজ বোমা হামলা চালানো হয়
স্থানীয় ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানান, দামাতুরুর সরকারি হাসপাতাল আহত লোকজনে ভরে গেছে। তিনি বলেন, ‘আমি যদি বলি হামলায় শত শত ব্যক্তি আহত হয়েছে তাহলে সেটা অতিরঞ্জিত হবে না, যত্রতত্র আহত লোকজন পড়ে আছে।’ তবে হামলায় কতজন নিহত হয়েছে তা জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি হাসপাতালটিতে ৬০ জনের মৃতদেহ দেখেছি। সব মৃতদেহ শুক্রবারের হামলাস্থলগুলো থেকে নিয়ে আসা হয়েছে। এখানে আমার নিখোঁজ এক বন্ধুর সন্ধানে এসেছি।’ তিনি জানান, হাসপাতালটিতে উদ্বিগ্ন স্বজনেরা তাঁদের প্রিয়জনের সন্ধানে জড়ো হচ্ছেন

বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে যাবে মঙ্গলবার

বিশাল আকৃতির একটি গ্রহাণু আগামী মঙ্গলবার পৃথিবীর কাছ দিয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী বা চাঁদের সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষ হওয়ার আশঙ্কা নেই। এই দুর্লভ দৃশ্য দেখার জন্য পেশাদার ও নবিশ জ্যোতির্বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গ্রহাণু ওয়াইইউ-৫৫ মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ২৮ মিনিটের দিকে পৃথিবী থেকে প্রায় দুই লাখ এক হাজার মাইল দূর দিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের জ্যোতির্বিজ্ঞানী স্কট ফিশার গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এটি একটি বিরল সুযোগ। ১৯৭৬ সালের পরে এই প্রথম এত বিশাল আকৃতির কিছু একটা পৃথিবীর খুব কাছে এগিয়ে আসছে।
নাসার ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালসন ল্যাবরেটরির জ্যেষ্ঠ গবেষক ডন ইয়োমানস বলেছেন, কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় পৃথিবী কিংবা চাঁদের সঙ্গে এই গ্রহাণুপুঞ্জের সংঘর্ষ হওয়ার আশঙ্কা নেই।
হাজার হাজার নবিশ ও পেশাদার জ্যোতির্বিজ্ঞানী এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে মঙ্গলবার বিকেলে এই গ্রহাণুপুঞ্জকে সবচেয়ে ভালো দেখা যাবে। তবে তা খালি চোখে অস্পষ্ট দেখাবে। গ্রহাণুটি এত দ্রুতগতিতে চাঁদের কক্ষপথ পার হবে যে হাবল স্পেস টেলিস্কোপ এর ছবি ধারণ করতে না-ও পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী সৃষ্টির পর থেকেই হয়তো ওয়াইইউ-৫৫ গ্রহাণু মাঝেমধ্যে খুব নিকটবর্তী হয়। তবে ঠিক কত বছর পর এটি সবচেয়ে কাছাকাছি দূরত্ব দিয়ে যায়, সে বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন।

কলম্বিয়ার বামপন্থী গেরিলা নেতা ক্যানো নিহত

কলম্বিয়ার বামপন্থী গেরিলা সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) শীর্ষ নেতা আলফোনসো ক্যানো সেনা অভিযানে নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা গত শুক্রবার এ কথা জানিয়েছেন।
কাউকা প্রশাসনিক এলাকার গভর্নর আলবার্তো গঞ্জালেজ মোসকুয়েরা স্থানীয় বেতারকে জানান, ক্যানো নিহত হওয়ার মাধ্যমে সামরিক বাহিনী তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি অর্জন করেছে। তিনি বলেন, কাউকা এলাকার পশ্চিমাঞ্চলে এক সেনা অভিযানে ক্যানো নিহত হয়েছেন। কাউকা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার একটি সূত্রও বার্তা সংস্থা এএফপির কাছে ক্যানো নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ‘ক্যানো যে নিহত হয়েছেন, সে ব্যাপারে আমরা নিশ্চিত। তবে আমরা এখনো বিস্তারিত কিছু জানি না।’
ফার্ক নেতা ম্যানুয়েল মারুল্যান্ডা ভেলেজের মৃত্যুর পর ক্যানো ২০০৮ সালের মার্চে সংগঠনটির পরিচালনার দায়িত্ব পান। তাঁর প্রকৃত নাম গুইলারমো লিওন সায়েনজ ভারগাস। ৬২ বছর বয়সী ক্যানোর জন্ম মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা ছিলেন কৃষিবিদ এবং মা শিক্ষক। ক্যানো বগোটার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইন ও নৃবিজ্ঞানের ওপর পড়াশোনা করেন। তিনি প্রথমে কমিউনিস্ট পার্টির যুব শাখার নেতা হিসেবে খ্যাতি পান। এরপর সত্তরের দশকে ফার্কে যোগ দেন। কলম্বিয়ার কর্তৃপক্ষ তাঁকে হত্যা, গণহত্যা, অপহরণ ও চাঁদাবাজির অপরাধে অভিযুক্ত করেছে। এ ছাড়া ক্যানোর মাথার দাম ৩৭ লাখ মার্কিন ডলার ঘোষণা করে কলম্বিয়া সরকার।
রাজনৈতিক বিশ্লেষক আলফ্রেডো র‌্যানঞ্জেল বলছেন, রেয়েস ও মারুল্যান্ডার মৃত্যুর পর বিপর্যয়ের মুখে পড়ে ফার্ক। এখন ক্যানোর উত্তরসূরি পাওয়া সংগঠনটির জন্য খুবই কঠিন হবে। ২০০৮ সালের ১ মার্চ ফার্কের দ্বিতীয় শীর্ষ নেতা রাউল রেয়েস ইকুয়েডরের ভূখণ্ডে কলম্বিয়ার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হন।
ফার্ক কলম্বিয়ার সবচেয়ে পুরোনো ও বড় গেরিলা সংগঠন। ধারণা করা হচ্ছে, ফার্কের প্রায় আট হাজার সদস্য রয়েছে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সংগঠনটি মার্কসপন্থী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালিয়ে আসছে। গত বছর দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বিজয়ী হওয়ার পর জনসম্মুখে এক ভিডিও বার্তায় সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিলেন।

কারজাই সম্পর্কে ‘অনুচিত’ মন্তব্য করায় মার্কিন জেনারেল বরখাস্ত

প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ আফগান নেতাদের সম্পর্কে ‘অনুচিত’ মন্তব্য করায় আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর একজন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে কর্মকর্তারা এ কথা জানান।
ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী জানায়, ‘প্রকাশ্যে অনুচিত মন্তব্য’ করার পর আফগানিস্তানে ন্যাটোর প্রশিক্ষণ মিশনের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার ফুলারকে বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার নিউজ ওয়েবসাইট পলিটিকোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফুলার বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যে মানবিক ও আর্থিক মূল্য দিয়েছে, এর পুরোপুরি স্বীকৃতি দেননি আফগান নেতারা। এ ছাড়া তাঁরা ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’।
গত মাসে প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছিলেন, যদি কখনো পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাধে, তাহলে আফগানিস্তান ইসলামাবাদকে সমর্থন করবে। এই বক্তব্যের প্রেক্ষাপটে সরাসরি কারজাইয়ের সমালোচনা করেন জেনারেল ফুলার।
কারজাইয়ের ওই বক্তব্য প্রসঙ্গে জেনারেল ফুলার বলেন, ‘কেন, আপনি সুঁই দিয়ে আমার চোখে খোঁচা দিচ্ছেন না!’
এই মার্কিন জেনারেল আরও বলেন, ‘আমরা আপনাকে এক হাজার ১৬০ কোটি ডলার দিয়েছি, অথচ এখন আপনি এসব বলছেন।’
আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) কমান্ডার মার্কিন জেনারেল জন এলেন বলেন, এসব মন্তব্য কারজাই প্রশাসনের সঙ্গে আন্তর্জাতিক বাহিনীর সম্পর্কের বর্তমান পর্যায়ের প্রতিফলন নয়।
তিনি বলেন, এসব অনাকাঙ্ক্ষিত মন্তব্য আফগান সরকার ও নেতৃত্বের সঙ্গে তাঁদের বর্তমান দৃঢ় সম্পর্কের নির্দেশক নয়।
মুখপাত্র ক্যাপ্টেন জন কিরবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এ সিদ্ধান্তের পক্ষে রয়েছেন। এক ই-মেইলবার্তায় তিনি বলেন, এ ঘটনায় জেনারেল এলেনের সিদ্ধান্তের ওপর মন্ত্রীর সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।
দুই-তারকা জেনারেল ফুলারকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হবে, না তিনি অবসরে যাবেন—এটি এখনো পরিষ্কার নয়।
কাবুলে আইএসএএফের মুখপাত্র লে. গ্রেগরি কেলে বলেন, জেনারেল ফুলার সেনাবাহিনী ছেড়ে যাবেন, না তাঁকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে—এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।
আইএসএএফের বিবৃতিতে বলা হয়, শিগগিরই ফুলারকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

ব্রিটেনে ২৭ গাড়ির মধ্যে সংঘর্ষ সাতজন নিহত

ব্রিটেনের সমারসেট কাউন্টির টাউনটনের কাছে গুরুত্বপূর্ণ এম-ফাইভ সড়কে ২৭টি গাড়ির মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩৫ জন। দুর্ঘটনার কারণে সড়কটিতে যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গতকাল শনিবার এ কথা জানান।
কর্মকর্তারা জানান, গত শুক্রবার গ্রিনিচ মান সময় ২০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে গাড়িগুলোতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। টেলিভিশনের ছবিতে দেখা গেছে, এক সারি গাড়ি ও লরিতে আগুন জ্বলছে।
জরুরি উদ্ধারকর্মীরা জানান, সংঘর্ষের কারণ এখনো স্পষ্ট নয়। তবে ব্যাপক বৃষ্টি ও কুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের কাছে খবর আসছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার সময় ভারী কুয়াশা ছিল।
ফায়ার সার্ভিস জানায়, প্রায় ৫০ জন অগ্নিনির্বাপককর্মী উদ্ধার তৎপরতায় অংশ নেন। যেসব গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে তার মধ্যে ২০টি গাড়ি ছিল ‘হালকা’। বাকিগুলো ছিল লরি।
টাউনটনের মুসগ্রোভ পার্ক হাসপাতালের এক মুখপাত্র জানান, হাসপাতালটিতে আহত ১৬ জনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা গুরুতর আঘাতজনিত সমস্যায় ভুগছেন।
অ্যাবন ও সমারসেট পুলিশের সহকারী প্রধান কনস্টেবল অ্যান্থনি ব্যাংহাম বলেন, দুর্ঘটনায় ‘কয়েকজন’ মারা গেছেন। তবে তিনি নিহতদের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।

বেনজির হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন অভিযুক্ত

পাকিস্তানের একটি সন্ত্রাস দমন আদালত গতকাল শনিবার সেদেশের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তা ও পাঁচ তালেবান জঙ্গিকে অভিযুক্ত করেছেন।
সরকারি কৌঁসুলি চৌধুরী আজহার বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই পুলিশ কর্মকর্তাসহ সাত আসামিকে অভিযুক্ত করা হয়েছে। দুই পুলিশ কর্মকর্তা হলেন: সউদ আজিজ ও খুররম শাহজাদ। সউদ আজিজ বেনজির হত্যাকাণ্ডের সময় রাওয়ালপিন্ডি পুলিশের প্রধান ছিলেন।
অভিযুক্ত পাঁচ তালেবান জঙ্গি হলেন: শের জামান, হাসনাইন গুল, রাফাকাত হুসেন, আবদুল রশিদ ও আইতজাজ শাহ।
বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ শেষে গাড়িতে ওঠার পর গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্র-ছাত্রীর অর্ধেকই যৌন হয়রানির শিকারঃ গবেষণা রিপোর্ট

মানব সভ্যতার জন্য নতুন এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি খবর দিয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেড সেভেন থেকে টুয়েলভ ক্লাসের ছাত্রীদের অর্ধেকই যৌন হয়রানির শিকার। অন্ততঃ গত শিক্ষা বছরের ওপর পরিচালিত গবেষণা রিপোর্ট তাই বলছে। যৌন নির্যাতনের শিকার ছাত্রীদের শতকরা ৮৭ ভাগের ওপর পড়েছে মারাত্মক নেতিবাচক প্রভাব। এদের বেশিরভাগই এখন স্কুল কামাই করা শুরু করেছে; তার ওপর পাকস্থলির সমস্যা তো লেগেই আছে।

গম গবেষক ড. নিজামের সাফল্যগাথা by ফজলুল বারী

কজন বাংলাদেশি বিজ্ঞানির আবিষ্কার অস্ট্রেলিয়ার গম উৎপাদন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি ড নিজাম উদ্দিন আহমদ। ডাবলড হাপলয়েড পদ্ধতিতে (Doubled haploid breeding in wheat) উদ্ভাবিত স্পিটফায়ার প্রজাতির নতুন এক ঘরানার গম বীজের উৎপাদন বদলে দিয়েছে দেশটির গম চাষের পুরনো অনেককিছু। ইংরেজি Spitfire শব্দের অর্থ আগুন বেরোয় এমন কোন জিনিস যেমনঃ কামান, আগ্নেয়গিরি এসব। ড নিজামের আবিষ্কার তেমনই আগুন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে অস্ট্রেলিয়ার গম উৎপাদন ক্ষেত্রে।