Friday, April 6, 2018
পুলিশকে পেটানোর হুমকি দিলীপের, পার্থ বললেন ওরা দাঙ্গা-হাঙ্গামা ছাড়া কিছু জানে না

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের ফলে বিরোধীরা ঠিকমত মনোনয়নপত্র জমা দিতে পারছেন না বলে বিজেপি’র অভিযোগ। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূলের দাবি, এ পর্যন্ত তৃণমূলের চেয়ে বিরোধীরা বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে।
আজ (শুক্রবার) বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘যখন গুন্ডারা আমাদের সঙ্গে পারছে না তখন পুলিশ এসে আমাদের মারছে। শুধু তাই নয়, সিপিআই(এম), কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। বিরোধীদের পার্টি অফিসে তল্লাশি করছে। নিজেরা সঙ্গে করে বোমা-বন্দুক নিয়ে গিয়ে বলছে এসব বিরোধীদের অফিসে পাওয়া যাচ্ছে। পুলিশ আজ সম্পূর্ণ ক্যাডারের ভূমিকায় অভিনয় করছে। গতকাল পুলিশ মার খেয়েছে। আমার মনে হয়, আগামী ক'দিন পুলিশের কপালে দুঃখ আছে, যদি ওরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন না করে!’
এ প্রসঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ বিজেপি সভাপতি দিলিপ ঘোষকে কটাক্ষ করে বলেন, উনি রাজনৈতিক ভাষা জানেন না কেবলই জানেন দাঙ্গা-হাঙ্গামা । তারা মিথ্যা আস্ফালন ও প্ররোচনামূলক কথা বলছেন। আমরা এসব বিষয় নির্বাচন কমিশনকে জানাবো।’
এদিকে, আজ বাঁকুড়ার জেলা প্রশাসকের দফতরের সামনে বিজেপি নেতাদের গাড়ি থেকে টেনে বের করে মাটিতে ফেলে গণপিটুনি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
অন্যদিকে, আজ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মিছিল করে মহকুমা প্রশাসকের দফতরে যাওয়ার সময় বিজেপি নেতা-কর্মীদের উপর অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ।
নানা অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগে আজ জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দিতে গিয়েছিলেন বিজেপি’র রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, সংগঠন সম্পাদক শ্যামাপদ মণ্ডলসহ বিজেপির অন্য প্রতিনিধিরা। এসময় আচমকা হেলমেট ও মুখে কাপড় বাঁধা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ঘিরে ফেলে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে প্রথমে গাড়িতে ভাঙচুর চালায় এবং তারপর গাড়ি থেকে বের করে প্রত্যেককে মাটিতে ফেলে পিটুনি দেয়। কোনোমতে পালিয়ে প্রাণে বাঁচেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গীরা।
ওই ঘটনায় তৃনমূল আশ্রিত দুর্বৃত্তরা দায়ী বলে বিজেপি অভিযোগ করলেও বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি অরূপ খাঁ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে মুখে ‘গেরুয়া কাপড়’ বেঁধে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা শাসকদলের হয় কীভাবে? এটা বিজেপিরই গোষ্ঠী কোন্দলের ফল।’
পশ্চিমবঙ্গে আগামী মাসের ১, ৩ ও ৫ মে তিন দফায় ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৮ মে। ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া চলবে। কিন্তু তার আগে সন্ত্রাসের অভিযোগে বিরোধী ও সরকার পক্ষের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজা সীমান্তে গণপ্রতিবাদ: ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

হামাসের পক্ষ থেকে বলা হয়েছিল ফিলিস্তিনের ওই ভূখণ্ডে দশক পুরনো সীমান্ত অবরোধের প্রতিবাদ চলবে কয়েক সপ্তাহ ধরে। আজকের গণ-প্রতিবাদ ছিল দ্বিতীয় দফায় প্রতিবাদের ঘটনা। ইসরাইলের অভিযোগ, কট্টরপন্থী গ্রুপ হামাস প্রতিবাদের আড়ালে ইসরাইলের সীমান্তে হামলা চালাচ্ছে। সেই সাথে হুশিয়ারি দিয়ে ইসরাইল বলেছে, যারা সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যাবে তারা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলবে।
আজ শুক্রবার সীমান্ত বেড়ার কয়েক শ মিটার দুরে আয়োজকদের স্থাপিত ৫টি তাবুতে অবস্থান নেয় হাজারো ফিলিস্তিনি। এর মধ্যে একটি ক্যাম্পের অ্যাক্টিভিস্টদের কয়েকটি ছোট গ্রুপ জুমার নামাজের পর সীমান্ত বেড়ার কাছে চলে যায়।
বার্তা সংস্থা এপির সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, প্রতিবাদকারীরা ইসরাইলি স্নাইপারদের দৃষ্টি আটকানোর চেষ্টায় টায়ারের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে করে ঘন কালো ধোঁয়া উদগীরণ হতে থাকে। ওদিকে, ওপার থেকে তাজা গুলি, টিয়ার শেল, রাবার বুলেট আর জল কামান দিয়ে জবাব দিতে থাকে ইসরাইলি সেনারা।
প্রথম দফায় টায়ারে আগুন দেয়ার পরপরই বেশ কয়েকজন তরুণ-যুবক গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পে স্থাপিত ক্লিনিকে আসতে শুরু করে।
ইসরাইলি বাহিনীর গোলাগুলিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন নিহত হয়েছে। তবে আল জাজিরার খবরে নিহতের সংখ্যা ৪ বলা হচ্ছে।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে শুক্রবার বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গত সপ্তাহে প্রতিবাদকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ করেছে বলে ইঙ্গিত মিলেছে। অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো নিরস্ত্র প্রতিবাদকারীদের ওপর প্রাণঘাতী বল প্রয়োগ বেআইনি বলে নিন্দা জানিয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মারণাস্ত্রের বিরুদ্ধে পাথর নিয়ে লড়ছে ফিলিস্তিনিরা, বাড়ছে মৃত্যুর মিছিল

ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের টানা ছয় সপ্তাহের বিক্ষোভের দ্বিতীয় পর্বে শুক্রবার দিন জোরালো বিক্ষোভের কর্মসূচি সফল করতে আগে থেকেই প্রস্তুতি নেয় ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার (৫ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বৃহস্পতিবারই গুলি ছোড়া অব্যাহত রাখার হুমকি দিয়ে রাখেন। এদিন তিনি বলেন, ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরীণ নীতিমালায় পরিবর্তন আনার কোনও ইচ্ছে নেই। ইসরায়েলের সরকারি রেডিওতে তিনি বলেন, ‘কোনও ধরনের উত্তেজনা দেখা গেলে গত সপ্তাহের মতো করেই কঠোরভাবে জবাব দেওয়া হবে।’
ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের টানা ছয় সপ্তাহের বিক্ষোভের দ্বিতীয় পর্বে শুক্রবার দিন জোরালো বিক্ষোভের কর্মসূচি সফল করতে আগে থেকেই প্রস্তুতি নেয় ফিলিস্তিনিরা। বৃহস্পতিবার (৫ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বৃহস্পতিবারই গুলি ছোড়া অব্যাহত রাখার হুমকি দিয়ে রাখেন। রাষ্ট্রীয় রেডিওতে তিনি বলেন, ‘কোনও ধরনের উত্তেজনা দেখা গেলে গত সপ্তাহের মতো করেই কঠোরভাবে জবাব দেওয়া হবে।’শুক্রবার ৫০ হাজার ফিলিস্তিনি গাজার সীমান্ত বেড়ার পাঁচটি স্থানে জড়ো হলে গুলি ছুঁড়ে জবাব দেয় ইসরায়েলের সেনাবাহিনী।
হুমকি উপেক্ষা করে ভূমি দিবসের কর্মসূচি সফল করতে মাঠে নামে ফিলিস্তিনিরা। পরিত্যাক্ত টায়ার আর পাথর নিয়েই তারা মুখোমুখি হয় ভারি ইসরায়েলি অস্ত্রশস্ত্রের। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন গাজা সীমান্তের নিরাপত্তা বেড়ার পাঁচটি স্থানে বিক্ষোভে সামিল হয়। হারেৎজের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের নাবলুস, আল-বিরেহ, রামাল্লাহ ও হেবরন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমটির খবরে দাবি করা হয়েছে, ফিলিস্তিনিদের বিক্ষোভে থেকে ইসরায়েলের সেনাবাহিনীকে প্রতিরোধে পাথর ও মলোটোভ ককটেল ছোঁড়া হয়। সেনাবাহিনী গুলি ছুঁড়ে পাল্টা জবাব দেয়।
আল জাজিরা জানিয়েছে, শুক্রবার পাঁচজন নিহত হওয়ার মধ্য দিয়ে গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচিতে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। তবে স্থানীয় সংবাদমাধ্যম সাফা প্রেস এজেন্সি এরইমধ্যে ৭ জনের নিহত হওয়ার খবর দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সাত নারী ও ৩১ শিশুসহ শুক্রবার আহত হয়েছে ৭৮০ ফিলিস্তিনি।
গাজার উম্মাহ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আবু আমির আগেই আশঙ্কা করেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মুক্তভাবে বিক্ষোভ প্রদর্শন করতে দেবে না। আল জাজিরাকে তিনি বলেন, ‘সামরিক শক্তি প্রয়োগ করে ইসরায়েল এ বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করবে।’ সেই কথাকে সত্যি প্রমাণ করে ভয়াবহ দমন প্রক্রিয়া জারি করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গুলিতে নিহত ৫ জনের নাম পরিচয় জানানো হয়।
ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনকে ‘সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেয় ইসরায়েল। সহিংসতার জন্য গাজা এলাকা নিয়ন্ত্রণে নির্বাচিত সংগঠন হামাসকে দায়ী করে দেশটি। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সংগঠনটি।
উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে প্রতিবছর ৩০ মার্চ ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে ফিলিস্তিনিরা। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। তাদের স্মরণেই পালিত হয় ভূমি দিবস। ২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানকার ৭০ শতাংশ মানুষই ফিলিস্তিনের বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়ে সেখানে এসে বাস করছেন। এবছর ওই দিনটি স্মরণে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত এই বিক্ষোভ চলবে। দ্য গ্রেট রিটার্ন মার্চ’ নামে এই বিক্ষোভটি প্রতি বছর আয়োজিত হলেও এবার এতে ভিন্নতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েরেলের রাজধানী স্বীকৃতি দেওয়ার ঘোষণা এবারের ভূমি দিবসকে ভিন্নতা দিয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এটা এক ট্র্যাজেডি; ইসরাইলের তোষামোদি করছেন সৌদি যুবরাজ: ইরান

গতকাল (বৃহস্পতিবার) সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মার্কিন সাপ্তাহিকী 'টাইম'-কে দেওয়াকে এক সাক্ষাতকারে দাবি করেছেন, ইরান হচ্ছে সৌদি আরব ও ইসরাইলের অভিন্ন শত্রু।
এর প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি আরও বলেছেন, ক্ষমতালিপ্সু যুবরাজ ঐতিহাসিক বাস্তবতা ও গত সাত দশকের ইসরাইলি অপরাধযজ্ঞকে উপেক্ষা করে এখন অবৈধ ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছেন এবং ইসরাইলের হয়ে কথা বলছেন। এর মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের লক্ষ্য-আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
তিনি সৌদি আরবের বর্তমান নীতিকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে বলেন, বড় বড় বুলি আউরানো সৌদি আরব এখন দখলদার ইসরাইলের তোষামোদকারীতে পরিণত হয়েছে। সৌদি আরবের বর্তমান নীতি মুসলিম বিশ্বের ইতিহাসে একটি বড় কলঙ্ক হিসেবে লিপিবদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সৌদি যুবরাজ ইরানের সঙ্গে যুদ্ধের ইচ্ছা পোষণ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি তার ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হিজবুল্লাহর সঙ্গে লাগলে নিশ্চিহ্ন হবে তেল আবিব: আয়াতুল্লাহ খাতামি

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ খাতামি আরও বলেন, অতীতেও সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা ও উসকানিতে লেবানন ও গাজায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা এবং ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ হত্যার দায়ে ইসলামি আদালতে সৌদি শাসক গোষ্ঠীর বিচার দাবি করেন তিনি।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের সহযোগী হচ্ছে সৌদি আরব। দেশটি ইরাক ও লেবাননের নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং লাখ লাখ ডলার খরচ করেছে। তবে এখন সৌদি শাসক গোষ্ঠীর পতনের নানা আলামত স্পষ্ট হয়ে উঠেছে।
গত কয়েক দিনে গাজায় বহু ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, রক্তের ওপরই দখলদার ইসরাইলের অস্তিত্ব গড়ে উঠেছে। প্রতিরোধের মাধ্যমেই তাদের জবাব দিতে হবে।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের দীর্ঘ দিনের আলোচনা প্রক্রিয়ার ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার ফলে ফিলিস্তিনিদের মধ্যে কেবল শরণার্থীর সংখ্যাই বেড়েছে। এ অবস্থায় তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব কৌশলগত ভুল এবং বিশ্বাসঘাতকতা।
ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিষয়ে মুসলিম দেশগুলোর নিরবতার সমালোচনা করে আয়াতুল্লাহ খাতামি বলেছেন, সৌদি মুফতিরা গাজার সমর্থনে মিছিলকে হারাম ঘোষণা করেছেন এবং ইসরাইল তাদের ওই ফতোয়াকে স্বাগত জানিয়েছে। সৌদি মুফতিদের এ পদক্ষেপ ইসলাম বিরোধী এবং মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হুমকিকে অলীক স্বপ্ন হিসেবে অভিহিত করেন আয়াতুল্লাহ খাতামি। তিনি বলেন, আবারও হিজবুল্লাহর শক্তি পরীক্ষা করা হলে ইসরাইলের হাইফা ও তেল আবিব নিশ্চিহ্ন হয়ে যাবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশে নির্বাচন নিয়ে সংশয় - আল-জাজিরার রিপোর্ট

খবরে বলা হয়, সরকার-বিরোধী রাজনৈতিক কর্মীরা কারাবন্দি বা তার চেয়েও খারাপ কিছু হওয়ার আশঙ্কায় দিনতিপাত করছে। সাধারণ মানুষের মনেও নির্বাচনী বছর নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। এ বছরের ডিসেম্বরে সংসদীয় নির্বাচন হবে বাংলাদেশে।
ঢাকার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত নাদিয়া তাবাসসুম খান মনে করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে সকল ধরনের ভিন্নমত দমন করেছে, তাতে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারোই হবে না। ঢাকাভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক হাসান হাবিব বলেন, ‘প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে শত্রুতা’র দরুন নির্বাচন প্রক্রিয়া প্রায় অসম্ভব হয়ে দ্াড়িয়েছে।
বলপূর্বক অন্তর্ধান: প্রধান বিরোধী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মাস থেকে বন্দি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে এখন এই অভিযোগ প্রত্যাখ্যান করা ক্রমেই দুরূহ ঠেকছে যে, সরকার ক্রমেই কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে।
৮ই ফেব্রুয়ারি নিজের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার বড় ছেলে ও রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান ও আরও চার জনকে ১০ বছরের সাজা দেয়া হয়েছে।
প্রায় এক মাস পর খালেদা জিয়াকে জামিন দেয়া হয়। তবে দেশটির সুপ্রিম কোর্ট মাত্র এক সপ্তাহের মধ্যে ওই জামিন স্থগিত করেন। ফলে অন্তত আগামী ৮ই মে পর্যন্ত ৭২ বছর বয়সী খালেদা জিয়া কারাগারে থাকছেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেপ্তার ও বন্দিত্ব বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংসতা সৃষ্টি করেছে। বিএনপি অভিযোগ করছে, খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখতে সরকারি চক্রান্তের অংশ হিসেবে তাকে জেলে ঢুকানো হয়েছে। পুলিশের হিসাব মতে, খালেদা জিয়ার রায় প্রদানের দিন প্রায় ৩০০ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারির পর থেকে এখন অবধি ৩ হাজারেরও বেশি নেতাকর্মী কারাগারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছেন। তাদের তিক্ত শত্রুতা বাংলাদেশকে প্রায়ই সহিংসতা ও অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে।
বিএনপি অভিযোগ করছে, ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকে দলটির প্রায় ৫ শতাধিক সমর্থককে হত্যা ও প্রায় ৭৫০ জনকে ‘অপহরণ’ করা হয়েছে। দলটি দাবি করে, নিখোঁজ নেতাকর্মীদের মধ্যে কমপক্ষে ১৫০ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে অথবা গুম করা হয়েছে।
খালেদা জিয়ার রায়ের পর কর্মপরিকল্পনা এখনও ঠিক করেনি বিএনপি। এখন পর্যন্ত অসহিংস কর্মসূচিই দিয়েছে দলটি। তবে রাজনৈতিক সভার জন্য অনুমতি বাতিল হওয়ায় বিএনপির অনেকেই শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে ধৈর্য হারিয়ে ফেলছেন। বড় আকারে সহিংসতা অনুষ্ঠেয় নির্বাচনকে অস্থিতিশীল করে ফেলতে পারে।
সম্প্রতি জার্মান থিংক ট্যাংক বার্টলসম্যান ফাউন্ডেশন কর্তৃক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে; যাতে বলা হয়, দেশটি এখন স্বৈরতান্ত্রিক শাসনাধীন। ১৩টি দেশকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে যেখানে রাজনৈতিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া ও উগান্ডায় গণতন্ত্র কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে অবনমনের মধ্যদিয়ে গেছে। ফলে এই ৫টি দেশ এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড রক্ষা করতে পারছে না।
নির্বাচন নিয়ে সংশয়: বাংলাদেশের ভেতরের ও বাইরের পর্যবেক্ষকরা বার্টলসম্যান ফাউন্ডেশনের ওই কড়া প্রতিবেদনের সঙ্গে মোটামুটি সহমত পোষণ করেছেন। ১০ বছরের শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারব্যবস্থাকে ব্যবহার করে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মানবাধিকার পরিস্থিতির অবনমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের স্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, ২০১০ সালের পর থেকে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছে প্রায় ৫১৯ জন। এছাড়া ৩০০ জন এখনও নিখোঁজ।
কাতার ও ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানকে গত বছরের ডিসেম্বর মাসে অজ্ঞাত দুর্বৃত্তরা উঠিয়ে নিয়ে যায়। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরকার বিরোধী পোস্ট’ দেওয়ার অভিযোগ উঠানো হয়। তার মেয়ে শাবনম জামান বলেন, ‘৪ঠা ডিসেম্বর থেকে আমার পিতা নিখোঁজ।’ তিনি আরও বলেন, ‘পুলিশ যখন আমার পিতার অন্তর্ধান হওয়ার সম্যক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছে, তখন থেকেই তারা তদন্ত থামিয়ে দিয়েছে।’ এ বছরের মার্চে বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের এক নেতা জাকির হোসেন হেফাজতে মৃত্যুবরণ করেছেন। অভিযোগ রয়েছে, তাকে নির্যাতন করেছে পুলিশ। গত বছর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, সরকার গোপনে শ’ শ’ মানুষকে আটক করেছে। এদের বেশির ভাগই সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মী।
তবে এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বিএনপির ওপর রাজনৈতিক নির্যাতনের বিষয়ে জানতে চাইলে বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বিরোধী দল। ‘তবে তার মানে এই নয় যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেসব কর্মকাণ্ডে বাধা দেবে না, যেগুলোর কারণে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে,’ বলেন তিনি।
২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংবিধান অনুযায়ী। বিএনপির ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক। তারা এখন বুঝতে পারছে সেই সিদ্ধান্ত ভুল ছিল।’ বাংলাদেশি এই মন্ত্রী জার্মান থিংকট্যাংকের ওই পর্যবেক্ষণের সঙ্গেও একমত নন। সরকার স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে, এমন দাবিকে তিনি উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, বার্টলসম্যান স্টিফটাং তাদের উপাত্ত কোন সূত্র থেকে সংগ্রহ করেছে, তা জানতে আগ্রহী তিনি। তার মতে, ‘গণতন্ত্রের সকল শাখা, বিচার বিভাগ ও গণমাধ্যম বাংলাদেশে সম্পূর্ণ স্বাধীন।’ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ফারুক খান বলেন, মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ সঠিক নয়। তার ভাষ্য, ‘আমাদের সরকার বরং মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে মানবাধিকার সমুন্নত রাখার নজির স্থাপন করেছে।’
তবে বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা সরকারের এসব যুক্তি মানতে রাজি নন। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি মানবিকভাবে সাড়া প্রদানের ফলে বাংলাদেশ হয়তো আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে। তবে দেশটির ঘরোয়া মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। তিনি বলেন, ‘সরকার এখনও গুমের বিষয়টি অস্বীকার করে চলেছে। সরকারকে অবশ্যই নিরাপত্তা বাহিনীর হাতে আটককৃত ব্যক্তিবিশেষকে মুক্তি দিতে হবে। গুম হওয়া অনেকেই রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে সম্পৃক্ত।’ মিনাক্ষী গাঙ্গুলি আরও বলেন, বাংলাদেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা এক ভয়ের পরিবেশে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করায় অনেক নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অনুকূল নয়, অংশগ্রহণমূলক নির্বাচন তো দূরের কথা। আলী রীয়াজ মনে করেন, চাপের মুখে থাকা বিএনপি যদি আগামী নির্বাচনও বয়কট করতে বাধ্য হয়, তাহলে সেই নির্বাচনেরও ২০১৪ সালের নির্বাচনের মতো কোনো নৈতিক বৈধতা থাকবে না। তার ভাষ্য, ‘বিরোধী পক্ষকে অব্যাহতভাবে নির্যাতন করা শুধু অবিচক্ষণ সিদ্ধান্তই নয়, এটি হিতে বিপরীত ফল বয়ে আনে। বাংলাদেশের শাসক দলগুলোর মধ্যে তা ভুলে যাওয়ার প্রবণতা থাকে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার নিরাপত্তার অজুহাতে বিএনপি ও অন্যান্য বিরোধী দলকে সভা-সমাবেশ করার অনুমতি দিচ্ছে না। অথচ, নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিরাট বিরাট সভা-সমাবেশ করেই যাচ্ছে। নজরুল বলেন, ‘এটি এমন এক সরকার ও রাজনৈতিক দল যারা বিশ্বাস করে তারা কারও কাছেই জবাবদিহি করতে বাধ্য নয়। এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক এক লক্ষণ।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ড্রাইভিং না মাস্তানি by শামীমুল হক

রূপগঞ্জে দুই মহাসড়কে ১৮ কি.মি. যানজট, ভোগান্তি

জানা গেছে, উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, আধুরিয়া, সাওঘাট, বরপা, রূপসী, বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও কাঞ্চন, কালাদি, পলখান, বস্তল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানজট যেন এখন নিত্যদিনের সঙ্গী। সকাল-সন্ধ্যা যানজট থাকার কারণে যাত্রীদের যেন ভোগান্তির শেষ নেই। অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেখানে যেতে সময় লাগার কথা ২০ মিনিট, সেখানে যেতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা। বৃহস্পতিবার এ যানজটের কারণে অনেকেই রূপসী-কাঞ্চন সড়ক, ভুলতা থেকে মুড়াপাড়া ফেরিঘাট হয়ে ৩০০ ফুট সড়ক ব্যবহার করতে গিয়ে সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়। রাস্তা ভাঙ্গার কারণে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ে।
এ দীর্ঘ যানজটের প্রধান কারণ হিসেবে জানা গেছে, ভুলতা ফ্লাইওভার ও রাস্তার নির্মাণ কাজ, যেখানে সেখানে যাত্রী উঠানামা, চালকরা নিয়ম না মেনে গাড়ি চালানো, হাটবাজারে লোড-আনলোড, অবৈধ ফুটপাথ, হাইওয়ে ও ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। নিত্যদিনের এ যানজটের কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
পরিবহন চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ক্রস করেছে। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানাবাহন চলাচল বন্ধ রাখতে হয়। আবার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। দুটি সড়কেই যানবাহনের চাপ অনেক বেশি। তাই দুটি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয় এবং যানজট সৃষ্টি হয়ে যায়। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক মোটামুটি প্রশস্ত হলেও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি প্রশস্ত অনেকটা কম। যার ফলে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে কোনো প্রকার যানবাহন বিকল হয়ে পড়লেই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
এছাড়া কাঞ্চন টোলপ্লাজায় ৪টি টোল বসানো হয়েছে। লোকবল সংকটে মাঝে মাঝে ৪টি টোলের মধ্যে ২টি বন্ধ রাখা হয়। এ ছাড়া অতিরিক্ত টোল আদায় করার কারণে প্রায় সময়ই টোল আদায়কারীদের সঙ্গে যানবাহন চালকদের বাকবিতণ্ডা ঘটছে। মাঝে মাঝে মারপিটের ঘটনাও ঘটে। এতে সময় কেটে যায় ২০ থেকে ৩০ মিনিট। এ সময়ে যানজট লেগে যায়। এক ঘণ্টার মধ্যে এ যানজট সেতুর দুই পাশে প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ থেকে শুরু করে মালবাহী যানবাহনের চালকরা।
অভিযোগ রয়েছে, গাউসিয়া মার্কেটের সামনের ফুটপাথে অবৈধভাবে দোকান বসানো হয়েছে। ফুটপাথে দোকান থাকার কারণে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় যাত্রীদেরকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। অনেকেই অভিযোগ করেন, মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে ফুটপাথে দোকান বসিয়েছে স্থানীয় নেতারা। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে এ দীর্ঘ যানজটের অন্যতম কারণ হিসেবে অভিযোগ করেছেন চালকরা। নাম না প্রকাশ করার শর্তে বেশ কয়েকজন চালক অভিযোগ করে জানান, তাদের গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঠিক থাকার পরও পুলিশকে টাকা না দিলে গাড়ি ছাড়া হয় না।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজ ও গোলাকান্দাইল মজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিনের এ দীর্ঘ যানজটের ফলে প্রতিদিনই তাদেরকে স্কুলে যেতে অতিরিক্ত সময় লাগছে। সময়মতো স্কুলে না পৌঁছাতে পারলে তাদেরকে স্যারদের কাছে জবাবদিহি করতে হয়। যেখানে তাদের যেতে সময় লাগতো ২০ মিনিট কিন্তু দীর্ঘ যানজটের ফলে এখন সময় লাগে ২ থেকে ৩ ঘণ্টা। যানজটের কারণে কখনো শিক্ষার্থীদের স্কুলের ক্লাসের সময় পার হয়ে যায়। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ভাবে খারাপ প্রভাব পড়ছে।
কাঞ্চন সেতুতে দায়িত্বরত ইনচার্জ কারিবুল ইসলাম বলেন, আসলে এখানে যানবাহনের চাপ অত্যন্ত বেশি। তাই মাঝে মাঝে যানজট লেগে গেলেও দ্রুত টোল আদায়ে তা নিরসন করা হয়। এ ছাড়া টোল আদায় করতে গিয়ে মাঝে পরিবহন শ্রমিকদের সঙ্গে একটু তর্কবিতর্ক হলেও তা তাৎক্ষণিক সমাধান হয়ে যায়।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন বলেন, লোকবল সংকট, তারপর যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যানবাহন চালকদের হয়রানির বিষয়টি সঠিক নয়। যানবাহন চালকরা নিয়ম ভঙ্গ করে গাড়ি চালানোর কারণেই যানজট লেগে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ যানজট নিরসন করতে না পারলে থানা পুলিশ দিয়ে সহযোগিতা করা হয়। যানজট নিরসন করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নজীব রাজাকের বিরুদ্ধে নির্বাচনে ‘নোংরা কৌশল’ অবলম্বনের অভিযোগ

খবরে বলা হয়, শুক্রবার (আজ) মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দেয়ার কথা রয়েছে। এর পর বেশ দ্রুতই নির্বাচন অনুষ্ঠুত হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে, গত সপ্তাহে অজস্র অভিযোগ অগ্রাহ্য করে তড়িঘড়ি করে পার্লামেন্ট থেকে দু’টি আইন পাস করিয়েছেন রাজাক। এর মধ্যে একটি হচ্ছে নির্বাচনী মানচিত্র পুনর্বিন্যস্ত বিষয়ক ও অপরটি হচ্ছে কথিত ভুয়া খবর বিষয়ক। বিশেষজ্ঞরা এই দুই আইনের প্রবর্তনকে নজীবের জন্য ‘মরিয়া পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। মালয়েশীয় রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ, জন ক্যাবট ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ব্রিজেট ওয়েলশ বলেন, ‘নজীব নিজের হাত শক্ত করার জন্য তার নির্বাহী ও আইন প্রণয়নের ক্ষমতার ব্যবহার করছেন। তিনি আরো জানান, অতিরিক্ত আইন, নির্বাচনে যাওয়ার আগে নিরাপত্তাহীনতা ও দুর্বলতার বহিঃপ্রকাশ।
নজীব ২০০৯ সাল থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে, ওয়ানএমডিবি দুর্নীতি কেলেঙ্কারি ও নিখোঁজ এমএইচ৩৭০ বিমানের বিষয়টি সামলানোতে ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়াও তার জনপ্রিয়তা কমায় ভূমিকা রেখেছে। এছাড়া, এবার নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯২)। এতে করে নির্বাচনে নজীবের জয়ী হওয়ার সম্ভাবনা আরো কমেছে। উল্লেখ্য, মাহাথির পূর্বে নজীবের পরামর্শদাতা ছিলেন।
মালয়েশিয়ায় বরাবরই ক্ষমতাসীন সরকার নির্বাচনের আগে নির্বাচনী মানচিত্র পরিবর্তন করে থাকে। এটা বেশ পুরনো কৌশল। তবে নজীবের সামপ্রতিক পরিবর্তনগুলো ভিন্ন মাত্রায় পৌঁছেছে। পার্লামেন্টের মাধ্যমে সাংবিধানিক পরিবর্তন এসেছে ৪০ শতাংশের মতন। আর এই পরিবর্তন আনতে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা অনেকের মনেই প্রশ্ন জাগায়। দেশটির নির্বাচন কমিশন বর্তমানে নজীবের নিয়ন্ত্রণাধীন। কমিশনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। কমিশন সমপ্রতি, রাজনৈতিক ইউনিটগুলো বিভক্ত করে দিতে সহায়তা করেছে। এতে করে বিরোধীদল সমর্থন করে এমন দলগুলোকে ভেঙে দেয়া হয়েছে। ওয়েলশ জানান, পুরো বিশ্বে বর্তমানে এমন বিভক্তির (ম্যাল-এপর্শনমেন্ট) সবচেয়ে জঘন্য ঘটনা ঘটছে মালয়েশিয়ায়। সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ সাধারণত নজীবের ক্ষমতাসীন বারিসা ন্যাশনাল জোটই জেতে। এখন এই জোটকে ভেঙে ছোট করে দেয়া হয়েছে। যার কারণে জোট গড়ে পাবে ৪৮ হাজার ভোট। এতে করে জনপ্রিয় ভোট পাওয়া সহজ হবে। অন্যদিকে বিরোধীদল পাবে গড়ে ৭৯ হাজার ভোট।
অন্যদিকে, নজীবের ভুয়া খবর বিষয়ক আইন পাস হয় মঙ্গলবার। এই আইন অনুসারে, ভুয়া খবর ছড়ানোর দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। তবে অনেকের ধারণা, এই আইন ব্যবহার করে নজীবের সমালোচকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। কেননা, কোনটা ভুয়া খবর তা ঠিক করবে সরকার নিজে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বর্ষা মৌসুমে দুই লাখ রোহিঙ্গা ঝুঁকিতে: ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ by দীন ইসলাম

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেসে মেসে বাজিকর by পিয়াস সরকার

বাজির অর্থের পরিমাণটা মোটেও কম নয়। ১ হাজার টাকা সর্বনিম্ন বাজি। একজন বাজিকর প্রতি ম্যাচে ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার বাজি নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই পরিমাণ ৪০ থেকে ৫০ হাজারের ঘরেও পৌঁছায় প্রায়ই। আবার খেলা হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের। এক্ষেত্রে বাংলাদেশ নিতে চাইলে গুনতে হবে অধিক টাকা। যেমন বাংলাদেশ জিতলে পাবে ১ হাজার টাকা হারলে দিতে হবে ২ হাজার, ৩ হাজার বা ততোধিক টাকা। মেসে মেসে এই বাজি ভয়াল রূপ ধারণ করছে। মেসের সদস্যদের পাশাপাশি বন্ধু, এলাকার পরিচিত, বন্ধুর বন্ধু এমনকি অচেনা ব্যক্তির সঙ্গেও হয়ে থাকে বাজি।
বাজির মোহে শিক্ষা জীবন বাজির মুখে ফেলে দিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন আবিব। প্রথম ঢাকায় এসে উঠেন মেসে। সেখানেই জড়িয়ে পড়েন বাজির নেশায়। আবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে কয়েকবার বাজি খেলি। রেজিস্ট্রেশন না করায় আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়। নিজেকে সামলে নেয়ার চেষ্টা করি মেস বদল করি এবং বাবা-মাকে না জানিয়েই ভর্তি হই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। প্রথম তিন সেমিস্টার খুব ভালো রেজাল্ট হয় কিন্তু আবার জড়িয়ে পড়ি বাজিতে। এখন আমার লেখাপড়া বন্ধ, বাড়ি থেকে টাকা নেই আর বাজি খেলি। বাজিতে জিতলে সেই টাকা কীভাবে যেন খুব দ্রুত শেষ হয়ে যায়, জমাতে পারি না। শুধু আমি না বাজির টাকা কেউই ধরে রাখতে পারে না।
বাজির আবার দালাল রয়েছে। দালালদের বলা হয় ‘পেটিসখোর’। তাদের কাজ বাজির পার্টি ঠিক করে দেয়া। পেটিসখোররা পার্টি ঠিক করে দেয় এবং তার মাধ্যমে লেনদেন করে। এতে তার লাভ হয় ১০ শতাংশ। আবার কম দামে বাজি কিনে রেখে তারা পরে বেশি দামেও বিক্রি করে। শিক্ষার্থী আসিফ একজন পেটিসখোর। তিনি বলেন, পেটিস খেয়ে নিদাহাস ট্রফিতে লাভ করেছি ১২ হাজার টাকা। তবে অনেক ঝুঁকি আছে এতে, টাকা ঠিকমতো দিতে চায় না। হারলে ফোন বন্ধ করে রাখে, কম টাকা দেয়। এসব টাকা আবার সময়মতো বুঝিয়ে দিতে হয় পার্টিকে। টাকার লেনদেন সাধারণত বিকাশের মাধ্যমে হয়; তার থেকে আমার অংশ কেটে নেই। ২০১৭ সালের জুনে জিম্বাবুয়ে সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কায়। সবাইকে অবাক করে দিয়ে জিম্বাবুয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানরা হারলে সেই চোট এসে লাগে ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থী রেজওয়ানের উপরে। ৪২ হাজার টাকা হেরেছেন শুধু শেষ ম্যাচেই। সময়মতো টাকা না দেয়ায় ল্যাপটপ জোরপূর্বক হাতিয়ে নেয় পার্টি। কিন্তু পরে টাকা দিলেও ফেরত দেয়নি ল্যাপটপ বরং ল্যাপটপের কথা অস্বীকার করে মারধর করা হয় তাকে। হাতে টাকা না থাকায় কেনই বা বাজি ধরলেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ধারণা করিনি সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা হারবে।
কয়েকজন সদস্য নিয়ে বাজি খেলার জন্য রয়েছে বেশকিছু দল। এগুলোর নাম ঢাকা ক্লাব, স্পোর্টস লাভার, আমরা আমরাই তো, উত্তরবঙ্গ এক্সপ্রেস, চিলি সস বেটিং, সুইট অকটাগন, টাইগার্স টেরিটরি ইত্যাদি। এসব দলে সাধারণত সদস্য সংখ্যা থাকে ১৫ থেকে ২০ জন। কোনো খেলাকে কেন্দ্র করে দল নির্বাচন করে বাজির মূল্য নির্ধারণ করে দলের সদস্যরা। নির্ধারিত মূল্যের মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছে বাজি কেনে। আবার দলগত ভাবেও বাজি ধরা হয়। লাভ কিংবা লোকসান দলের সবাই ভাগাভাগি করে নেন সেই টাকা। দলগত বাজি নিয়েও শোনা যায় সমস্যার কথা। উত্তরবঙ্গ এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জীবন রহমান। তিনি বলেন, একবার আমাদের দলের তিনজন সদস্য নিজেদের মধ্যে গুপ্ত দল তৈরি করেছিল। ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলায় ভারতের বাজি ১ হাজার ৪০০ টাকায় কিনলেও তারা আমাদের বলে ১ হাজার ৬০০ টাকা করে কিনেছে। এটা ধরা পড়ার পর আমরা তাদের দল থেকে বের করে দেই। এই নিয়ে কথা কাটাকাটি এমনকি হাতাহাতি পর্যন্ত হয়েছিল। তারা দল ছাড়া হয়ে নিজেরা নতুন দল গঠন করে নাম দেয় টাইগার্স টেরিটরি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলেটে ১৫ দিনে চার জোড়া খুন, আতঙ্ক by ওয়েছ খছরু

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুন্দরবনের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ১৯০ শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিত

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অপ্রয়োজনে সিজার করলে ব্যবস্থা

ভাইয়ের মৃত্যু সংবাদে অন্তঃসত্ত্বা প্রবাসী বোনের মৃত্যু

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যেভাবে পরকীয়ায় স্নিগ্ধা-কামরুল by জাভেদ ইকবাল

দু’ জনই দীর্ঘকাল ধরে চাকরি করতেন তাজহাট উচ্চ বিদ্যালয়ে। গতকাল সে স্কুলে গিয়ে দেখা যায় এক অন্যরকম পরিবেশ। স্কুলের শিক্ষিকা ফেরদৌসী আরা পলি বলেন, যেভাবে এ দু’শিক্ষক মেলামেশা করতো তাতে আমরা সহকর্মী হিসেবে তেমন কিছু মনে করতাম না। গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। ওদিকে অনুসন্ধানে বেরিয়ে এসেছে দু’সন্তানের জননী স্নিগ্ধা ভৌমিক ও এক সন্তানের জনক কামরুল ইসলামের পরকীয়া প্রেমের গল্প। প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির পর সব শিক্ষকদের পরে বের হতো স্নিগ্ধা ও কামরুল। প্রায়ই তারা মোটরসাইকেলে করে দূরে নিভৃত স্থানে গিয়ে সময় পার করতো। অ্যাড. রথীশ ভৌমিকের দুই সন্তানের মধ্যে এল.এল.বি অনার্স পড়ুয়া পুত্র ঢাকায় থাকতেন। নবম শ্রেণি পড়ুয়া কন্যা থাকতো বাসায়। কন্যা স্কুলে চলে যাওয়ার পর কামরুল পেছনের দরজা দিয়ে স্নিগ্ধার বাসায় গিয়ে গোপনে অবৈধ মেলামেশা করতো। বিষয়টি রথীশ ভৌমিক আঁচ করতে পারলে তাদের সংসারে অশান্তি নেমে আসে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১৮৯৪ সালে গড়ে ওঠা তাজহাট উচ্চ বিদ্যালয়ে ১৯৯৪ সালে অ্যাড. রথিশ চন্দ্র ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ধর্মীয় শিক্ষক এবং কামিল পাস করা কামরুল ইসলাম একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত হয়ে স্কুলে শিক্ষকতা শুরু করেন। স্নিগ্ধা ভৌমিক শান্ত স্বভাবের হলেও কামরুল ইসলাম চতুর ও চঞ্চল প্রকৃতির। হাসি, ঠাট্টা করতো সবার সঙ্গে। দীর্ঘদিন চলার পথে শিক্ষক স্নিগ্ধা ও কামরুলের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের কারণে স্নিগ্ধার দাপ্তরিক যাবতীয় কাজকর্ম কামরুল করে দিতো। বিনিময়ে স্নিগ্ধা বাড়ি থেকে টিফিন বক্সে করে কামরুলের জন্য খিচুড়ি, ছানা, পায়েসসহ ফলমূল নিয়ে এসে তাকে খাওয়াতো। তার সহকর্মীরা প্রশ্ন করলেও স্নিগ্ধা বলতো আমার কাজ করে দেয় বিধায় তাকে নাস্তা খাওয়াই। এসব বিষয় জানতে পারেন স্নিগ্ধার স্বামী রথীশ চন্দ্র ভৌমিক। তিনি শিক্ষক কামরুলকে সাবধান করে দেন। এ থেকে তাদের মেলামেশা বন্ধ হয়ে যায়। সেই থেকে মোবাইল ফোনে কামরুল আর স্নিগ্ধা পরিকল্পনা করে কীভাবে আগের সম্পর্ক ফিরিয়ে আনা যায়। তারা দিনে কখনো ৩০-৩৫ বারও কথা বলেছেন। এসব বিষয় নিয়ে রথীশের পরিবারে নেমে আসে চরম অশান্তি। দেখা দেয় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও বিরোধ। স্নিগ্ধা প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠানে স্বামীকে গালমন্দও করতো।
সম্প্রতি তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুলের বেপরোয়া চলাফেরা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রথীশ প্রধান শিক্ষিকাকে শোকজ করার তাগিদ দেন। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষিকা ৪ঠা মার্চ তাকে শোকজ করে ৭ কার্যদিবসের মধ্যে উত্তর দিতে বলেন। শোকজ নোটিশ পাওয়ার পর কামরুল তার চিঠির জবাব দিলেও সন্তোষজনক না হওয়ায় ম্যানেজিং কমিটির নির্দেশে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক করা হয় অভিভাবক সদস্য বিপুল সরকারকে। অপর দুই সদস্য হলেন- শিক্ষক প্রতিনিধি মতিউর রহমান ও সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন। ২৮শে মার্চ ওই তদন্ত কমিটি কামরুলকে জিজ্ঞাসাবাদ করে। এরই মধ্যে ঘটে যায় ২৯শে মার্চ রাতে রথীশের হত্যার ঘটনা। শিক্ষক শাহরুল হুদাসহ অন্যরা বলেন, ৩০শে মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ সংবাদ শুনে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩১শে মার্চ সড়ক অবরোধ কর্মসূচি পালন করি। ওই কর্মসূচিতে কামরুলও উপস্থিত ছিল এবং সে স্বাভাবিকভাবে কর্মসূচি পালন করে। তার চোখ- মুখ দেখে বোঝার উপায় ছিল না যে, সে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে নিহত রথীশের হত্যাকাণ্ড ঘটনার রহস্য গতকাল বৃহস্পতিবার সংবাদপত্রে প্রকাশের পর রংপুরে জাতীয় ও স্থানীয় সব পত্রিকা দিনের অর্ধবেলায় বিক্রি হয়ে যায়। সর্বত্রই স্নিগ্ধা ও কামরুলকে নিয়ে চলে সমালোচনা।
রংপুর নগরীর বাবুপাড়ার বাড়ি থেকে ৩০শে মার্চ নিখোঁজ হন আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক। তিনি জাপানি নাগরিক হোশি কুনিও এবং মাজারের খাদেম হত্যা মামলার সরকারি আইনজীবী ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে এ ঘটনার জন্য জামায়াত-শিবির ও জঙ্গিদের দায়ী করে আওয়ামী লীগ, আইনজীবী সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ, পূজা উদযাপন পরিষদ, ক্ষত্রিয় সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আন্দোলনে নামে। সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, গণঅনশন থেকে শুরু করে সব ধরনের আন্দোলনে তোলপাড় শুরু হয় প্রশাসনে। নিখোঁজ রথীশের সন্ধানে মাঠে নামে র্যাব, পুলিশ, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে আইনজীবীর স্ত্রী স্নিগ্ধা ভৌমিক এবং তার সহকর্মী স্কুলশিক্ষক কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ষষ্ঠ দিন ৪ঠা এপ্রিল হত্যাকাণ্ডের রহস্য বের করা হয়। স্নিগ্ধা ভৌমিক র্যাবকে জানায়, পরিবারিক কলহ, সন্দেহ ও অশান্তির কারণে সে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে স্বামী রথীশ চন্দ্র ভৌমিককে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তাকে এ কাজে সহায়তা করে তার কথিত প্রেমিক কামরুল।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কক্সবাজার সফর ২৭শে এপ্রিল

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচ বছরের দণ্ড, জেলে সালমান

বাধা পেরিয়ে শিক্ষার আলোয় ওরা by রাজিউর রহমান রুমী

মানব কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে, দরিদ্র এসব দৃষ্টি প্রতিবন্ধীর (অন্ধ) শিক্ষা সংগ্রামে শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি যোগ হয়েছে নানা ধরনের আর্থ-সামাজিক প্রতিকূলতা। সব বাধা ও প্রতিকূলতাকে জয় করে তারা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।
পাবনার মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের (অন্ধ) লেখপড়ার জন্য প্রয়োজন ব্রেইল পদ্ধতি। অথচ দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুযোগ নেই। পরীক্ষার জন্য প্রয়োজন শ্রুতি লেখকের। দরিদ্র এসব অন্ধদের শ্রুতি লেখক সম্মানী তো দূরের কথা লেখাপড়া করার ন্যূূনতম আর্থিক ব্যয় নির্বাহ করারও সক্ষমতা নেই। তারপরেও থেমে থাকেনি এসব সংগ্রামী দৃষ্টি প্রতিবন্ধীর শিক্ষা জীবন।
তিনি আরো জানান, এই ১৬ পরীক্ষর্থীর মতো আরো ৭২ দৃষ্টি প্রতিবন্ধী মানব কল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করছেন। এ ছাড়া এ প্রতিষ্ঠান থেকে ১২ পথশিশুকে প্রাথমিক শিক্ষা, আট জন ৯ম শ্রেণিতে, ১০ম শ্রেণিতে সাত জন, একাদশে ৯ জন, দুই জন এমএ সহ বিভিন্ন শ্রেণিতে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ প্রতিষ্ঠানকে সরকারি পৃষ্ঠপোষকতা দেয়া হলে সারা দেশের দৃষ্টি প্রতিবন্ধীদের সর্বোৎকৃষ্ট শিক্ষালয় হিসেবে গড়ে উঠবে বলে তিনি দাবি করেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কোটা সংস্কার: বুদ্ধিজীবীরা কী বলেন by নূর মোহাম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ বিষয়ে বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনার জন্য কোটা প্রচলন করা হয়। আজকের প্রেক্ষাপটে এ কোটা কতটুকু গ্রহণযোগ্য তা বিবেচনা করা জরুরি। আমরা দেখছি, শুধু চাকরি নয় বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে সব জায়গায় কোটা পূরণ হচ্ছে না। এতে মেধাবীদের প্রবেশ যেমন সঙ্কুচিত হচ্ছে, তেমনি প্রশাসন দিন দিন মেধাহীন হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ দরকার। না হয় দিনদিন গোটা প্রশাসন দুর্বল হয়ে যাবে। তার মতে, দেশের পশ্চাদপদ জনগোষ্ঠী, আদিবাসী, পাহাড়ি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য কোটা রাখা দরকার, তবে সেটাও সংস্কার হওয়া উচিত। আর এখন মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখা উচিত না। এখন মেধার ভিত্তিতে নেয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ বলেন, মুক্তিযোদ্ধাদের চাকরি বয়স দুই বছর বাড়ানো হয়েছে। এছাড়া তারা রাষ্ট্রের আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। তাদের সন্তানদের জন্য চাকরিতে ৩০ ভাগ কোটা বরাদ্দ রাখা হয়েছে। এখন যদি তাদের নাতি-নাতনীদের জন্য একইভাবে কোটা চালু রাখা হয় তবে এক সময় এসে প্রশাসন মেধাশূন্য হয়ে যাবে। আমি মনে করি, কোটা পদ্ধতির সংস্কার জরুরি। কোনো শতাংশ না কোটা পদ্ধতি উঠিয়ে দেয়া উচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কোটা বাদ দেয়ার পক্ষে আমি না। তবে সেটা সময়ের প্রয়োজনে সংস্কার করতে হবে। বছরের পর বছর এভাবে কোটা থাকতে পারে না। সব কোটা মিলে কত শতাংশ হবে তা রাষ্ট্রকে এখনই নির্ধারণ করতে হবে। না হয়, ৪৪ শতাংশ মেধাবী আর ৫৬ শতাংশ কোটাধারীদের দিয়ে মেধাবী প্রশাসন করা যাবে না। তাই আমি মনে করি, কোটা নিয়ে যে আন্দোলন চলছে তা সরকার মেনে নিয়ে এ কোটার সংস্কার জরুরি। তিনি বলেন, কোটার সংস্কারকে অস্বীকার করা মানে প্রয়োজনকে অস্বীকার করা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এ কে আজাদ চৌধুরী বলেন, কোটা ব্যবস্থা একদম থাকবে না, এমনটা নয়। সর্বসাকুল্যে ১০ শতাংশ কোটা রাখা যেতে পারে। এগুলো যেমন- শারীরিক প্রতিবন্ধী, উপজাতি, নারী এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রাখতে হবে। কোটার জন্য যোগ্য ও মেধাবীরা কোনোভাবেই যেন বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। মেধাবী ও যোগ্যতাসম্পন্ন লোক বঞ্চিত হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের জনস্বার্থের বিষয়গুলোকে প্রাধান্য দেয়া উচিত। কোটা সংস্কার জরুরি। সব কোটা এখন সর্বোচ্চ ২০ ভাগ করা যায়। বাকি ৮০ ভাগ মেধার ভিত্তিতে নেয়া উচিত। তিনি বলেন, আমরা তো সিদ্ধান্ত দিতে পারি না মতামত দিতে পারি। তবে জনস্বার্থ বিষয়গুলো আমলে নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত। তিনি বলেন, মুক্তিযোদ্ধা, আদিবাসী, জেলা নারী সব কোটায় সংস্কার হওয়া উচিত। তিনি বলেন, যে কোনো কোটা বংশ পরম্পরায় থাকা উচিত না এবং এটা বৈষম্য তৈরি করে।
গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, কোটা সংস্কারের যে দাবি উঠেছে তা অত্যন্ত যৌক্তিক। অনগ্রসর জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ছাড়া আর কারও জন্য কোটা ব্যবস্থা রাখা উচিত না। বর্তমান ব্যবস্থা কোটা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার হরণের শামিল। সকলেই সমান এবং যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার যেন পায় সেই ব্যবস্থা করতে হবে। বিশেষ কোনো গোষ্ঠীকে কোটার সুযোগ দেয়া সাংবিধানিক অধিকার হরণের শামিল। এতো বেশি কোটার সুযোগ থাকায় জাতি মেধাহীন হয়ে পড়বে, মেধার মূল্যায়ন হবে না। বিশেষ সম্প্রদায় প্রাধান্য পাওয়ায় প্রশাসন, শিক্ষাব্যবস্থা সমস্ত জায়গা মেধাহীন হয়ে পড়বে। এটা জাতির জন্য ভয়াবহ হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক শিকলে ২২ বছর by এনামুল হক আকন্দ

মাজেদা খাতুন জানান, তারা দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই রেল সড়কের পাশেই রেলের জমিতে খুপরী ঘর তৈরি করে বসবাস করে আসছেন। তার স্বামী মোস্তফা একজন দিনমজুর ছিল। তাদের সংসারের প্রথম সন্তান এই চাঁন মিয়া। তার বয়স যখন সাত বছর তখনই ময়মনসিংহের একটি মাদরাসায় তাকে হাফেজি পড়ার জন্য ভর্তি করা হয়। কিন্তু ১৯৯৬ সালের দিকে তার মানসিক সমস্যা তৈরি হয়। পরে আর অর্থাভাবে কোনো ধরনের চিকিৎসা করাতে পারেননি। এ সময় থেকেই তাকে শিকলে বাড়িতে বেঁধে রাখা হচ্ছে। সময় গড়িয়ে চলে গেছে ২২ বছর। তিনি আরো জানান, পরে তাদের সংসারে আরো চার জন সদস্যের জন্ম হয়। কিন্তু অভাবের কারণে একটি সময় তার স্বামী তাদের ছেড়ে চলে যায়। এরপর থেকেই বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে সন্তানদের মুখে ভাত তুলে দেয়ার চেষ্টা করছেন। বিভিন্ন সময় তার প্রতিবন্ধী সন্তানের সহযোগিতার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় ওয়ার্ড ২নং কাউন্সিলর তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কয়েকবার কিন্তু তা মুখেই সীমাবদ্ধ রয়েছে। এ বিষয়ে শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর তাজউদ্দিন আহমেদ জানান, হতদরিদ্র পরিবারের এই মানসিক প্রতিবন্ধী সন্তানই এখন তাদের বড় সমস্যা। এরা সহায়তার জন্য একবার আমার কাছে এসেছিল। তাদের কিছু কাগজ জোগাড় করার জন্য বলেছিলাম পরে আর আসেনি। শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হক জানান, সমাজের অবহেলিত হতদরিদ্র লোকজনের সহায়তায় সরকারের সামাজিক কর্মসূচি কার্যক্রম চলমান আছে। এই প্রতিবন্ধীর পরিবারকে কর্মসূচির মাধ্যমে সহায়তা করা হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করা হয়নি

গতকাল সকাল থেকে বকশীবাজারের বিশেষ আদালত ও কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালতের বাইরের বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, খালেদা জিয়া অসুস্থ তাই বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হচ্ছে না। আদালতের কার্যক্রম শুরু হলে মোশাররফ হোসেন কাজল আদালতের উদ্দেশে বলেন, আজ (গতকাল) এই মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য ধার্য আছে। আদালতে দুজন আসামি (জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান) উপস্থিত আছেন। খালেদা জিয়া অসুস্থ। তিনি আথ্রাইটিসে ভুগছেন। তাই, তাকে আদালতে হাজির করা হচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু তিনি ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করাতে চান। খালেদা জিয়াকে চাহিদা মোতাবেক গৃহকর্মী দেয়া হয়েছে। তাঁকে ব্যক্তিগত চিকিৎসক দেয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া যেহেতু অসুস্থ, তাকে আদালতে হাজির করা যাচ্ছে না, তাই আমরা এই মামলার বিচারকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করতে চাই। তিনি বলেন, ভারতের লালু প্রসাদ যাদবের (বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী) মামলার বিচারকাজও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত হয়েছে। সাক্ষ্য আইন অনুযায়ী আমাদেরও এ সুযোগ রয়েছে। আগামী তারিখে এ বিষয়ে আদালতে আবেদন করবো।
এ সময় খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতের উদ্দেশ্যে বলেন, আমাদের একটি পিটিশন রয়েছে। তাছাড়া কাস্টডি ওয়ারেন্ট আমরা এখনো দেখিনি।
এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান দুদক আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, এই আদালত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী চলে। আদালত কীভাবে চলবে, কীভাবে পরিচালিত হবে সেজন্য আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের নির্দেশনা ও পরামর্শ প্রয়োজন। ভিডিও কনফারেন্স, এটা সেটা-এ ধরনের বক্তব্য বাড়াবাড়ি। এসব বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। মামলার পরবর্তী শুনানির জন্য এক মাস সময়ের আবেদন করেন আব্দুর রেজাক খান। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, আমার কাছে তথ্য আছে যে খালেদা জিয়া গুরুতর অসুস্থ নন। তিনি তার পুরনো অসুখেই ভুগছেন। মেডিকেল বোর্ড তাকে ওষুধ দিয়েছে। কিন্তু তিনি সে ওষুধ গ্রহণ করছেন না। এ পর্যায়ে আব্দুর রেজাক খান বলেন, আপনি যেটি জানেন না সেটি নিয়ে কথা বলবেন না।
মোশাররফ হোসেন কাজল বলেন, আমি এই মামলার পিপি (পাবলিক প্রসিকিউটর) আমাকে কথা বলতেই হবে।
আব্দুর রেজাক খান বলেন, আপনি দুদকের পিপি, স্টেটের পিপি নন। এ পর্যায়ে আদালত এ মামলার অসমাপ্ত যুক্তিতর্কের শুনানির জন্য আগামী ২২শে এপ্রিল দিন ধার্য করেন। একই সঙ্গে ওই ধার্য তারিখ পর্যন্ত খালেদা জিয়ার জামিন বর্ধিত করেন। খালেদা জিয়ার পক্ষে আরো উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মো. আমিনুল ইসলাম, জাকির হোসেন ভুঁইয়া। আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান উপস্থিত সাংবাদিকদের বলেন, আজ (গতকাল) আদালতে খালেদা জিয়াকে উপস্থিত করা হয়নি। কাস্টডি ওয়ারেন্টে লেখা আছে তিনি অসুস্থ। আব্দুর রেজাক খান বলেন, দুদকের পিপি বলেছেন, যেহেতু খালেদা জিয়া অসুস্থ, তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার পরবর্তী বিচারকাজ চলতে পারে। কিন্তু এ বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। তিনি বলেন, আদালতের কথায় মামলার বিচারকাজ চলবে, দুদকের পিপির কথায় নয়। আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে বেগম খালেদা জিয়ার মামলা কোথায় হবে। আব্দুর রেজাক খান বলেন, সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের আইন আদালত চলছে। আদালতের কার্যক্রম যেভাবে চলছে, সেভাবেই চলবে। খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে দুদকের আইনজীবীর বক্তব্যের সমালোচনা করে আব্দুর রেজাক খান বলেন, দুদকের পিপি সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য দিতে পারেন না। তার কথা আমলে নেয়ার প্রশ্নই ওঠে না। যা কিছু বক্তব্য আসবে জেল কর্তৃপক্ষের মাধ্যমে আসবে। চিকিৎসা গ্রহণ করা না করা এগুলো জেল কর্তৃপক্ষের প্রশাসনের ব্যাপার। এ বিষয়ে আদালত কিংবা পিপি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। খালেদা জিয়া ওষুধ খাচ্ছেন না- এ ধরনের বক্তব্য তার (দুদকের আইনজীবী) মনগড়া। এটি অতি উৎসাহী বক্তব্য।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল উপস্থিত সাংবাদিকদের বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তিনি (খালেদা জিয়া) অসুস্থ। কারণ তিনি আথ্রাইটিসে ভুগছেন। এটি তার পুরনো রোগ। তার নতুন কোনো রোগ নেই। তিনি পুরনো রোগেই আক্রান্ত। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড তাকে ওষুধ দিয়েছে। কিন্তু তিনি সেই ওষুধ গ্রহণ করছেন না। তিনি ব্যক্তিগত চিকিৎসক চেয়েছেন। হয়তো ব্যক্তিগত চিকিৎসক পেয়ে যাবেন। মোশাররফ হোসেন কাজল বলেন, যেহেতু খালেদা জিয়া আথ্রাইটিসে ভুগছেন এবং তিনি চলাফেরায় অক্ষম, সমস্যা হচ্ছে। সেই কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা করা যায় কি না আদালতে সেটি বলেছি। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতে লালু প্রসাদ যাদবের মামলার বিচারকাজ ও রায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছে। তাই দৃষ্টান্তস্বরূপ আমরা মনে করি সাক্ষ্য আইন অনুযায়ী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলা পরিচালনা করা যায় কি না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়ে তার (খালেদা জিয়া) আইনজীবীরা মামলা পরিচালনা করতে পারেন। এ ব্যাপারে কোনো সমস্যা আছে বলে আমার জানা নেই।
মামলার বিবরণে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ই আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০১২ সালের ১৬ই জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন তদন্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ। মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক একান্ত রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গুজবে কান দেবেন না

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1329)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
April
(710)
-
▼
Apr 06
(30)
- পুলিশকে পেটানোর হুমকি দিলীপের, পার্থ বললেন ওরা দাঙ...
- গাজা সীমান্তে গণপ্রতিবাদ: ইসরাইলি বাহিনীর গুলিতে ৩...
- মারণাস্ত্রের বিরুদ্ধে পাথর নিয়ে লড়ছে ফিলিস্তিনিরা,...
- এটা এক ট্র্যাজেডি; ইসরাইলের তোষামোদি করছেন সৌদি যু...
- হিজবুল্লাহর সঙ্গে লাগলে নিশ্চিহ্ন হবে তেল আবিব: আয়...
- বাংলাদেশে নির্বাচন নিয়ে সংশয় - আল-জাজিরার রিপোর্ট
- ড্রাইভিং না মাস্তানি by শামীমুল হক
- রূপগঞ্জে দুই মহাসড়কে ১৮ কি.মি. যানজট, ভোগান্তি
- নজীব রাজাকের বিরুদ্ধে নির্বাচনে ‘নোংরা কৌশল’ অবলম্...
- বর্ষা মৌসুমে দুই লাখ রোহিঙ্গা ঝুঁকিতে: ব্যবস্থা নি...
- মেসে মেসে বাজিকর by পিয়াস সরকার
- সিলেটে ১৫ দিনে চার জোড়া খুন, আতঙ্ক by ওয়েছ খছরু
- সুন্দরবনের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ১৯০ শিল্পপ্রতিষ্ঠান চ...
- অপ্রয়োজনে সিজার করলে ব্যবস্থা
- ভাইয়ের মৃত্যু সংবাদে অন্তঃসত্ত্বা প্রবাসী বোনের মৃ...
- যেভাবে পরকীয়ায় স্নিগ্ধা-কামরুল by জাভেদ ইকবাল
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কক্সবাজার সফর ২৭শে এপ্রিল
- পাঁচ বছরের দণ্ড, জেলে সালমান
- বাধা পেরিয়ে শিক্ষার আলোয় ওরা by রাজিউর রহমান রুমী
- কোটা সংস্কার: বুদ্ধিজীবীরা কী বলেন by নূর মোহাম্মদ
- এক শিকলে ২২ বছর by এনামুল হক আকন্দ
- অসুস্থতার কারণে খালেদাকে আদালতে হাজির করা হয়নি
- গুজবে কান দেবেন না
- নতুন বাজারে পোশাক রপ্তানি বাড়ছে
- চারপাশে এত ধর্ষক!
- সৌদি আরবে ৩৫ বছর পর চালু হতে যাচ্ছে সিনেমা হল
- রাজিবের চিকিৎসায় বোর্ড, সরকারি চাকরির আশ্বাস
- জেলে যেতেই হচ্ছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট সিলভাকে
- হলি আর্টিজান হামলা: সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে ২০ লাখ টাকার প্রস্...
-
▼
Apr 06
(30)
-
▼
April
(710)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...