Thursday, September 24, 2015
কারাগারে ঈদ কাটবে যাদের by কাফি কামাল
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ছাড়াও কয়েকজন সাংবাদিক বর্তমানে কারাবন্দি রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও শীর্ষস্থানীয় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ১৮ই আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পেশাজীবীদের সমন্বয়ে গঠিত আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব হিসেবে ওইদিন তিনি সেখানে একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন। ২০১৩ সালের ১লা এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতির কথোপকথন ফাঁস হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের ৬ই জানুয়ারি গ্রেপ্তার হন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালাম। পরে ৩রা মার্চ একুশে টেলিভিশনের চাকরিচ্যুত সিনিয়র সাংবাদিক ও জনতার কথার উপস্থাপক ড. কনক সরোয়ারকে শাহবাগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার সাংবাদিকই এবার ঈদ কাটাবেন কারাগারে। এছাড়া বেশ কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঢাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। অসুস্থ অবস্থায় তার দিন কাটছে কারাগারে।
টানা দেড় বছর ধরে কারাভোগ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ২০১৪ সালের ১২ই মার্চ গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে দুই রমজান ও এক কোরবানির ঈদ মিলিয়ে কারাগারেই কেটেছে তার তিনটি ঈদ। জামিন না পাওয়ায় এবারও তার কোরবানির ঈদ কাটবে কারাগারে। দীর্ঘ পৌনে ৫ বছর ধরে কারাবন্দি রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। ২০১০ সালের ১৬ই ডিসেম্বর গ্রেপ্তারের পর থেকে কারাগারেই কাটছে সিনিয়র এ নেতার ঈদ। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ডের শাস্তিপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর এবারও ঈদ কাটবে কনডেম সেলে। ওয়ান ইলেভেনের জরুরি সরকারের আমলে ২০০৮ সালের ১৮ই জানুয়ারি গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। সেই থেকে টানা পৌনে ৮ বছর ধরে কারাবন্দি রয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম দিক থেকেই কারাবন্দি রয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডাদেশ পেয়েছেন তিনি। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও লুৎফুজ্জামান বাবর রয়েছেন কারাগারের কনডেম সেলে। এছাড়া চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে গ্রেপ্তার করে গাজীপুরের গোয়েন্দা পুলিশ। ২০১৫ সালের ৩১শে জানুয়ারি গ্রেপ্তার হন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে ২রা আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠান আদালত। ২০১৫ সালের ১৬ই জুন ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিতে গেলে কারাগারে পাঠানো হয় বিএনপি নেত্রী ও সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়াকে। দীর্ঘ সময়েও জামিন পাননি এ সাবেক মহিলা এমপি। জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে আর্থিক সহযোগিতা দেয়ার অভিযোগে ১৮ই আগস্ট ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। ফলে মহিলা দলের এই দুই নেত্রীর ঈদ কাটবে কারাগারে। এছাড়া সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র জি কে গউছ, চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী, চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও ব্যবসায়ী শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা পর্যায়ের কয়েক শ’ নেতা বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন।
বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সংযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঈদ কাটবে কারাগারে। ২০১৫ সালের ২০শে জুলাই পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে গ্রেপ্তার হন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর চলতি বছরের ৮ই মার্চ ফরিদপুর থেকে গ্রেপ্তার হন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এছাড়া ১১ই আগস্ট ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার হন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ। বর্তমানে তারা তিনজনই কারাগারে রয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী জানান, কেন্দ্রীয় ও রাজধানীর বিভিন্ন থানা কমিটির প্রায় শতাধিক ছাত্রদল নেতা বর্তমানে কারাগারে রয়েছেন। সারা দেশের হিসাবে কারাবন্দি ছাত্রদল নেতাকর্মীদের সংখ্যা হাজারের বেশি। ফলে ছাত্রদলের হাজারও নেতাকর্মী এবারও ঈদ কাটাবেন কারাগারে। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী গ্রেপ্তার হয়েছেন চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, রাজধানীতে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন থানা কমিটির প্রায় দুই শতাধিক নেতা বর্তমানে কারাবন্দি রয়েছেন। গত কয়েক মাস ধরে আইনি প্রক্রিয়ায় অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন। সারা দেশে অন্তত দেড় হাজার নেতাকর্মী এখনও কারাবন্দি। ফলে তাদের ঈদ কাটবে চার দেয়ালের মাঝে।
ওয়ান ইলেভেনের জরুরি সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। সেই থেকে কারাগারেই কেটেছে তার ১৮টি ঈদ। জামিন না পাওয়ায় এবারও জেলেই ঈদ কাটবে তার। এছাড়া ডিজিএফআই’র সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, এনএসআইয়ের সাবেক কর্মকর্তা উইং কমান্ডার শাহাবুদ্দিন, উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত, এনএসআইয়ের ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মহসিন তালুকদার, সাবেক মহাপরিচালক এনামুল হকের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডসহ নানা মেয়াদে সাজা হওয়ায় তাদেরও ঈদ কাটবে কারাগারের কনডেম সেলে।
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে দলটির আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী দীর্ঘদিন ধরেই কারাবন্দি। জামায়াতের কারান্তরীণ নেতাদের মধ্যে কয়েকজন দীর্ঘ ৭ বছর ধরে কারাগারে রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এছাড়া সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি শামসুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের আমীর এহসান মাহমুদ জুবায়ের, ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম মাসুদ ও ফখরুল ইসলাম মানিকসহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের হাজারও জামায়াত নেতা বন্দি দিন কাটাচ্ছেন জেলে। দলটির কর্মী-সমর্থক পর্যায়ে এ সংখ্যা হাজার হাজার। কারাবন্দি একাধিক নেতা পরিবারের সদস্যরা জানান, ধর্মীয় নিয়ম ও সামাজিক রীতি মেনে তারাও ঈদ করবেন। তবে তাদের পরিবারে ঈদের আনন্দ বলতে কিছু নেই। তাদের জীবনে ঈদ আসে একরাশ শূন্যতা নিয়ে। ঈদের খুশির দিন তারা সিক্ত হন চোখের জলে। কারাবন্দি একাধিক নেতার পরিবারের সদস্যরা জানান, ঈদের পরদিন তারা কারাফটকে সাক্ষাৎ করতে যাবেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চেনা দৃশ্যে পরিবর্তন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবার ঈদুল আজহা উদযাপন করবেন লন্ডনে। ২০শে সেপ্টেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ৪ঠা অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, মূলত স্ত্রী-কন্যার সঙ্গে সময় কাটাতেই তিনি লন্ডন গেছেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা পালন করবেন। আগামী ৪ঠা অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবারের ঈদ উদযাপন করবেন নিউ ইয়র্কে। আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছি। সেখানেই ঈদ উদযাপন করবো। এদিকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ায় আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও উপদেষ্টাদের ঈদ কাটবে নিউ ইয়র্কে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় তাদের ঈদ কাটবে নিউ ইয়র্কে। এদিকে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ২৩শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি দেশে ফিরবেন ঈদের পর। সে হিসেবে নিউ ইয়র্কেই ঈদ উদযাপন করবেন তিনি। অন্যদিকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া হজ পালন করতে সৌদি আরব গেছেন। সেখানেই ঈদ পালন করবেন তিনি।
এদিকে চিকিৎসার জন্য ১৫ই সেপ্টেম্বর যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি লন্ডনে অবস্থানরত তার বড় ছেলের পরিবারের সঙ্গে কয়েক দিন সময় কাটাবেন তিনি। দেশে ফিরবেন ঈদের পর। ওয়ান ইলেভেনের সময় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর সপরিবারে যুক্তরাজ্যে যান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমান। দেশে ফিরতে আইনি জটিলতা ও লন্ডনে একমাত্র কন্যা জাইমা রহমানের পড়াশোনোর কারণে লন্ডনে অবস্থান করছেন তিনি। অন্যদিকে জিয়া পরিবারের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওয়ান ইলেভেনের সময় কারাভোগের পর অসুস্থ হয়ে পড়লে জামিনে মুক্তি পান। উন্নত চিকিৎসার জন্য তিনি প্রথমে থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায় অবস্থান করতেন। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি সেখানে মৃত্যুবরণ করলেও দুই মেয়ের পড়াশোনার কারণে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন তার স্ত্রী শর্মিলা রহমান। ফলে বেশ কয়েকবছর ধরেই জিয়া পরিবারের দুই সন্তান ও তাদের পরিবার ঈদ কাটছে দেশের বাইরে। সম্প্রতি আরাফাত রহমান কোকোর বড় মেয়ে পরীক্ষায় ভাল ফলাফল করে লন্ডনে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে গেছেন। এদিকে ওয়ান ইলেভেনের পর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করার সুযোগ পাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছর পর বিদেশে দুই ছেলের পরিবার ও নাতনিদের নিয়ে পারিবারিক আবহে ঈদ করবেন তিনি। এদিকে বিএনপি ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। ক্যানসারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ২৪শে মে যুক্তরাষ্ট্রে যান তিনি। বিগত দেড় বছর ধরে সেখানে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব আবদুস সালাম। ফলে বিএনপির কেন্দ্রীয় এই তিন নেতার ঈদ কাটবে যুক্তরাষ্ট্রে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অবস্থান করছেন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। মহাজোট সরকার প্রথম দফা ক্ষমতায় আসার পর থেকেই বিদেশে অবস্থান করছেন তিনি। শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নবম সংসদ থেকে ছুটি নিয়ে চিকিৎসার জন্য দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে গিয়েছিলেন তিনি। পরে এখন পর্যন্ত আর দেশে ফিরেননি। এদিকে বিএনপি চেয়ারপারসনের সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যে গেছেন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা। তাদের মধ্যে রয়েছেন- চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার এমএ কাইয়ুম এবং বিএনপির সমর্থনে ঢাকা (উত্তর) সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল প্রমুখ। এর মধ্যে মহাজোট আমলে দফায় দফায় কারাভোগকারী মিলন বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন। ফলে বিএনপি নেতাদের একটি উল্লেখযোগ্য অংশ এবার ঈদুল আজহা পালন করবেন যুক্তরাজ্যে। এদিকে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শিলংয়ে আকস্মিকভাবে উদ্ধার হন তিনি। তবে অবৈধ অনুপ্রবেশের দায়ের সেখানে তার বিচার চলছে। ফলে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শিলংয়েই থাকতে হচ্ছে সালাহউদ্দিন আহমেদকে। ঈদুল ফিতর তিনি সেখানে কাটিয়েছেন। সংশ্লিষ্ট্র সূত্র জানায়, ঈদুল আজহা একসঙ্গে কাটাতে শিলং যাচ্ছেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ ও তাদের দুই সন্তান। এছাড়াও বিএনপি ও অঙ্গ দলের অনেক নেতাই বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং সেখানেই কাটাবেন ঈদ।
নিউ ইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর এবারের সফরে ২২৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত সাত বছরের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক সফরসঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। মন্ত্রী, উপদেষ্টা, এমপি, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিত্ব, নিরাপত্তা দল, মিডিয়া এবং ব্যবসায়ী মিলে ২২৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। গত বছর জাতিসংঘের ৬৯তম অধিবেশন উপলক্ষে ১৭৮ জনের প্রতিনিধি দল গিয়েছিল। তার আগের বছর সেই সংখ্যা ছিল ১৩৪ জন। অবশ্য বরাবরই ব্যবসায়ীরা নিজ খরচে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে এবার এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমাদের নেতৃত্বে ১১৯ জনের ব্যবসায়ী প্রতিনিধি দল নিউ ইয়র্ক সফরে গেছেন। ওই ব্যবসায়ীদের দলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ বেশ ক’জন গণমাধ্যম কর্মীও রয়েছেন বলে জানা গেছে। সরকারি প্রতিনিধি দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সাবেক মন্ত্রীদের মধ্যে ডা. দীপুমনি ও ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন। বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। এ সময় কেবিনেট সচিব এম মোশাররাফ হোসাইন ভূঁইঞা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কে যাওয়ার পথে প্রধানমন্ত্রী লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা যাত্রাবিরতি করবেন। তিনি লন্ডন থেকে বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রা করবেন এবং ২৩শে সেপ্টেম্বর রাত ১০টায় (নিউ ইয়র্ক সময়) জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ওয়াল্ডর্ফ এস্টোরিয়া নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হবে। কাল ঈদুল আজহা উদযাপনসহ সফরের পুরো সময় ওই হেটেলেই থাকবেন তিনি। এ বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। কারণ এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে জাতিসংঘের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার তুলে দেয়া হবে। মূল অধিবেশনে তার বক্তৃতা করা ছাড়াও সফরকালে অন্তত ৮টি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেবেন তিনি। সম্মেলনের সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী লন্ডনে একদিন যাত্রাবিরতি করবেন। ২রা অক্টোবর তাকে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। তিনি ৩রা অক্টোবর সিলেট হয়ে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ফল ভয়াবহ হতে পারে- সুসম্পর্কের আহ্বান জানিয়ে শি জিনপিংয়ের সতর্কতা
চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ফল ভয়াবহ হতে পারে- সুসম্পর্কের আহ্বান জানিয়ে শি জিনপিংয়ের সতর্কতা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠেয় রাষ্ট্রীয় ভোজে যোগ দেওয়ার আগে জিনপিং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, জিনপিং ও ওবামার আলোচনায় ইন্টারনেটে নজরদারির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি তথ্যভান্ডার বা ডেটাবেইসে সাইবার হামলার নেপথ্যে চীনের জড়িত থাকার অভিযোগের জবাবে জিনপিং বলেন, চীনও বেশ কয়েকবার এ ধরনের হামলার শিকার হয়েছে। বেইজিং কোনোভাবেই বাণিজ্যিক চুরি বা এ ধরনের চেষ্টায় কাউকে সমর্থন দেবে না।
মার্কিন বাণিজ্যমন্ত্রী পেনি প্রিটজকার বলেন, জিনপিংয়ের চলতি সফরের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তির ঘোষণা দেওয়া হচ্ছে। এতে পুঁজি ও বিশ্বমানের প্রযুক্তির ক্ষেত্রে চীনের উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়।
জাতিসংঘে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর শেষ হবে।
এদিকে শি জিনপিংয়ের এই সফরের সময় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৩০০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে চীনের কয়েকটি প্রতিষ্ঠান। তবে এসব উড়োজাহাজ কোন মডেলের এবং দাম কেমন হবে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিক্ষোভ: চীনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে সিয়াটলে মঙ্গলবার শ খানেক লোক জড়ো হয়ে চীনবিরোধী বিক্ষোভ করে। জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর চলাকালে এ রকম আরও বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
চীনে মার্কিন ব্যবসার ওপর নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়ে সম্প্রতি সমালোচনারও মুখে পড়েন জিনপিং।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিনায় পদদলিত হয়ে ৭১৭ হাজির মৃত্যু
![]() |
| সৌদি আরবের মিনায় পদদলিত হতাহত হাজিদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। ছবি: ফেরদৌস ফয়সাল, মিনা থেকে |
![]() |
| সৌদি আরবের মিনায় পদদলিত হতাহত হাজিদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। ছবি: ফেরদৌস ফয়সাল, মিনা থেকে |
সৌদির যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
পরিচালকের দপ্তর জানিয়েছে, হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা মিনার বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পদদলিত হয়ে ৭১৯ জন হাজি আহত হয়েছেন।
সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, আহতদের উদ্ধার করে মিনা অঞ্চলের চারটি হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজে চার হাজারের মতো কর্মী অংশ নিচ্ছেন। ঘটনাস্থলে ২২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদক মিনা থেকে জানিয়েছেন, শয়তানকে পাথর মারতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
মিনা থেকে আমাদের প্রতিবেদক ফেরদৌস ফয়সাল জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার ২০৪ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তীব্র গরম ও হাজিদের তাড়াহুড়োর কারণে এমনটি ঘটেছে। ঘটনাস্থল দেখে তাঁর মনে হয়েছে, বয়স্ক ও নারী হাজিরা দুর্ঘটনায় বেশি হতাহত হয়েছেন। এই সড়কটি মূলত আরব ও আফ্রিকান হাজিরা ব্যবহার করে থাকেন। বাংলাদেশিরা সাধারণত এই সড়কে চলাচল করেন না।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বাংলাদেশি হাজির সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। এঁদের মধ্যে একজন ভিড়ের মধ্যে পড়ে সামান্য আহত হয়েছেন বলে জানান। তবে পরিবার দুশ্চিন্তা করবে বিবেচনায় তিনি তাঁর নাম প্রকাশ করতে চাননি। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় পাঁচ-ছয় কিলোমিটার ধরে তাঁরা হাঁটছিলেন। তীব্র গরমে বয়স্ক ও নারীদের হাঁটার গতি কমে আসছিল। কিন্তু পেছনের অনেকেই স্বাভাবিক গতিতেই সামনে এগোচ্ছিলেন। এ সময় হুড়োহুড়িতে ওই সড়কের ৮/২০৪ থেকে ১২/২০৪ নম্বর তাঁবুর স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আল-আরাবিয়া নিউজ চ্যানেলের প্রতিনিধি আবদুল রহমান আল-ওসামি মিনা থেকে জানিয়েছেন, ২০৪ নম্বর সড়কের কাছে জামারাত সেতুর প্রবেশমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের স্থানে এ দুর্ঘটনা ঘটেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, সে এক হৃদয় বিদারক দৃশ্য। সড়কে হতাহত হাজিরা পড়ে আছেন।
কেন্দ্রীয় হজ কমিটির প্রধান প্রিন্স খালেদ আল-ফয়সাল এ দুর্ঘটনার জন্য ‘কিছু আফ্রিকান জাতীয়তার’ হাজিদের দায়ী করেছেন বলে রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আরবিয়া টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে।
এবার ২০ লাখের মতো মুসলমান হজ পালন করছেন। এর আগেও হজ পালন করতে গিয়ে নানা সময়ে পদদলিত হয়ে হাজিরা মৃত্যুবরণ করেন। ১৯৯০ সালে মক্কায় পদদলিত হয়ে ১ হাজার ৪২৬ জন হাজির মৃত্যু হয়েছিল। ১৯৯৮ সালে মিনায় (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর ছুড়ে মারার সময় পদদলিত হয়ে ১৮০ জন হাজির মৃত্যু হয়। ২০০১ সালে মিনায় পদদলিত হয়ে মারা যান ৩৫ জন। ২০০৬ সালে মিনায় পাথর নিক্ষেপের সময় দুর্ঘটনায় ৩৬০ জনের বেশি হাজির মৃত্যু হয়।
এ বছরের ১১ সেপ্টেম্বর হজ চলাকালে মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে ১১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৪০০ জন।
সৌদির সিভিল ডিফেন্সের টুইটারে প্রথম এই দুর্ঘটনার খবর জানায়।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
আল-আরাবিয়া নিউজ চ্যানেলের প্রতিনিধি আবদুল রহমান আল-ওসামি মিনা থেকে জানিয়েছেন, ২০৪ নম্বর সড়কের কাছে জামারাত সেতুর প্রবেশমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের স্থানে এ দুর্ঘটনা ঘটেনি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হালিমার অপেক্ষা আর কেচি ফাইলের কাহিনী by আব্দুল আলীম
কিন্তু হালিমার ছেলে আসে না। নতুন আসামিরা সাক্ষাৎ রুমে ঢুকলেই এ মাথা থেকে ও মাথা ঘুরে খুঁজেন ছেলেকে। একবার উপর তলা। আবার নিচ তলায় কাচের ঘরে ঘুরে ঘুরে খোঁজ করেন ছেলের। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও দেখা মেলেনি ছেলের সঙ্গে। দুপুরের খাবারের আগে কারারক্ষীরা সবাইকে বের করে দেয় সাক্ষাৎ রুম থেকে। যারা তাদের নিজ নিজ স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেছে তাদের একজনের কাছে জানতে পারে ভেতরে ২০০ টাকা দিলে দেখা করা যায়। সাক্ষাৎ রুমে যে কারারক্ষী আছে, তার কাছে টাকা দিলে ব্যবস্থা করে দেয়। দুপুরে খাবারের বিরতির পর আবার ঢুকে সাক্ষাৎ রুমে। কারারক্ষীর সঙ্গে কথা বলে ২০০ টাকা দিলে ভেতরের ম্যাটদের কাছে বৃদ্ধার ছেলের নাম ঠিকানা দেয়। কিছুক্ষণ পর ছেলে আসে। মায়ের সঙ্গে দেখাও করে। খোঁজ নেয় কেমন আছে। মামলার বিষয়েও কথা বলে। ২০ মিনিটের মধ্যে ওই ব্যাচে আসা সব আসামি বের করে দেয়া হয়। তবে জানায় পরের শিফটেও কথা বলা যাবে। এক্ষেত্রে আবার ২০০ টাকা দিতে হবে।
পরদিন সোমবারের ঘটনা- মাগুরার আবদুল কাদের পলাশ দেখা করতে এসেছেন খালাতো ভাইয়ের সঙ্গে। খালাতো ভাই গলাকাটা ভিসায় বিদেশ গিয়েছিলেন। সেখানে বয়স কম মনে হওয়ায় বিমানবন্দর থেকে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। ইমিগ্রেশনে আটকে সব কিছু মিলিয়ে দেখে। পরে জানতে পারে গলাকাটা ভিসায় মালয়েশিয়ায় এসেছে। নিরাপত্তা কর্মীরা তখন গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাকে। খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে প্রথমে ৫ টাকা দিয়ে টিকিট কাটতে যায় পলাশ। দায়িত্বরত কারারক্ষীরা বলে এই টিকিটে আসামি আসতেও পারে না-ও আসতে পারে। ২০০ টাকা দিয়ে টিকিট কাটলে ভেতর থেকে দ্রুত ডেকে দেবে। ভেতর থেকে কে ডেকে দেবে জানতে চাইলে বলে আমাদের লোক আছে। তারা ডেকে দেবে। সাক্ষাৎ না হলে টাকা ফেরত। তখন ২০০ টাকা দিয়ে টিকিট নিয়ে ভেতরে গিয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করেছে। তার পরও ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেনি। দুপুরের বিরতির পর আবার সাক্ষাতে গিয়েছে। তখন ভেতরের ম্যাটদের সঙ্গে ২০০ টাকার চুক্তিবদ্ধ হয়। যে ওয়ার্ডে আছে তার ঠিকানা দিলে কিছুক্ষণের মধ্যে ডেকে আনে তার খালাতো ভাইকে। সাক্ষাৎ করে এসে আগে যে দুই শত টাকা দিয়ে টিকিট কেটেছিল সে টাকা ফেরত চাইলে বিভিন্ন কথা বলে। একপর্যায়ে টাকা ফেরত না দিয়ে পাঠিয়ে দেয় পলাশকে।
পলাশের সঙ্গে কথা বলে জানা যায়, তার খালাতো ভাই যখন সাক্ষাতের জন্য এসেছে তখন তার সঙ্গে এসেছে আরও দুইজন। ভাইয়ের সঙ্গে কথা বলার আগেই পলাশের সঙ্গে কথা বলে ওই দুইজন। দাবি করে ৬ প্যাকেট সিগারেট দিতে হবে। ও আমাদের কাছে ভাল আছে। কোন সমস্যা নাই। তবে সিগারেট না দিলে ভাল থাকবে না। শুধু তাই নয়, খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলতেও দেয়া হয়নি তাদের। পরে তাদের সিগারেট দেয়ার শর্তে রাজি হলে খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে দেয়া হয় পলাশকে। একপর্যায় জানতে পারে কারাগারে ঢোকার প্রথম দিন আমদানি নামক ওয়ার্ডে ছিল তার ভাই। কারাগারে গেলে সবাইকে প্রথম দিন এই ওয়ার্ডে থাকতে হয়। পরের দিন এখান থেকে সবাইকে অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়। আমদানিতে টাকা দিতে না পারায় কেচি ফাইলে ঘুমাতে দেয়া হয়। ঘুমানোর সময় একজনের পা আরেকজনের বুকের উপর থাকে। খুবই কষ্ট করে থাকতে হয় আমদানিতে। চাপাচাপি করে শুয়ানোর পরও যারা বাকি থাকে তাদেরও ওই সারিতেই ঢোকানো হয়। এক্ষেত্রে সারিতে ঘুমানো দুইজনকে টেনে ধরে একটু জায়গা করে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ঢুকানো হয়। সারা রাত কোন দিকে নড়াচড়া করা সম্ভব হয় না। মনে হয় এখনই জীবন বের হয়ে যাবে। শরীর অবস হয়ে গেলও করার কিছু থাকে না। আমদানিতে যেখানে শুয়ানো হয় পাশেই বাথরুম। পায়খানা ও প্রসাব এখানেই সবাই করে। পর্যাপ্ত পরিমাণ পানিও থাকে না। বাথরুমের পাশে একটি হাউজে পানি থাকে। এই পানিই খেতে হয় সবাইকে। এ ছাড়া রাতে প্রস্রাব ও পায়খানার গন্ধে ঘুমানো যায় না। পাশে জায়গা থাকলেও সেখানে ঘুমোতে দেয়া হয় না। জোর করে ওই কেচি ফাইলে ঘুমোতে বাধ্য করা হয়। যারা টাকা দিয়ে আমদানির লোকজনের সঙ্গে চুক্তি করে তাদের ভালভাবে রাখা হয়।
পরের দিন সবাইকে অন্যান্য ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়। সেখানেও ভাল থাকার জন্য যারা নাম লেখায় তাদের এক শ্রেণীর লোক কিনে নিয়ে যায়। যারা টাকা দিতে পারবে না, তাদেরও অন্যান্য ওয়ার্ডে পাঠানো হয়। তবে সেখানে গিয়েও কেচি ফাইলে ঘুমোতে হয়। যারা ভাল থাকার চুক্তিতে যায় তাদের রাখা হয় ইলিশ ফাইলে। ইলিশ ফাইলে থাকলে একমুখী হয়ে ঘুমানো যায়। তবে যার সিটে ঘুমানো হয় তাকে প্রাতিদিন ৪ থেকে ৬ প্যাকেট গোল্ডলিফ সিগারেট দিতে হয়। আবার বিভিন্ন সময় সাক্ষাতে এলে সাবান, স্নো, তেল এগুলো কিনে দিতে হয়। সাক্ষাতে এলে যে খাবার দেয় সেগুলো ওদের কাছেই রাখতে হয়। বিভিন্ন সময় খাবার বের করে যার খাবার তাকে ডাকে খেতে। নিজের খাবার নিজে কখনও খেতে পারে না। কিছু বললে ইলিশ ফাইল থেকে বের করে কেচি ফাইলে পাঠিয়ে দেয়া হয়। আমদানি থেকে যারা কিনে নিয়ে যায় তাদের নিয়ন্ত্রণে থাকা লাগে। এখানে কারও সঙ্গে মারামারি করলে কারারক্ষীরা ধরে কোন অজুহাত ছাড়াই পিটায়। পরে পায়ে বেড়ি লাগিয়ে দেয়। আবার কারারক্ষীকে সিগারেট দিলে নিজের পক্ষে বিচারের ফলাফল নেয়া যায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিজেপিকে বেহাল করে রাহুল বিদেশে
![]() |
| রাহুল গান্ধী |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ফল ভয়াবহ হতে পারে
![]() |
| শি জিনপিং |
বিক্ষোভ: চীনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে সিয়াটলে মঙ্গলবার শ খানেক লোক জড়ো হয়ে চীনবিরোধী বিক্ষোভ করে। জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর চলাকালে এ রকম আরও বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
চীনে মার্কিন ব্যবসার ওপর নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়ে সম্প্রতি সমালোচনারও মুখে পড়েন জিনপিং।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে পোপ ফ্রান্সিস
![]() |
| ওয়াশিংটনের কাছে এন্ড্রুজ বিমানঘাঁটিতে গত মঙ্গলবার পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পোপকে স্বাগত জানাতে সেখানে হাজির হওয়া সবার প্রতি হাত নাড়েন তাঁরা দুজন। ছবি: রয়টার্স |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
September
(460)
-
▼
Sep 24
(8)
- কারাগারে ঈদ কাটবে যাদের by কাফি কামাল
- চেনা দৃশ্যে পরিবর্তন
- চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ফল ভয়াবহ হতে পারে...
- মিনায় পদদলিত হয়ে ৭১৭ হাজির মৃত্যু
- হালিমার অপেক্ষা আর কেচি ফাইলের কাহিনী by আব্দুল আলীম
- বিজেপিকে বেহাল করে রাহুল বিদেশে
- চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ফল ভয়াবহ হতে পারে
- ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে পোপ ফ্রান্সিস
-
▼
Sep 24
(8)
-
▼
September
(460)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...









