Wednesday, November 2, 2011

কলমানি রেট ২২ শতাংশ ছাড়াল by আহসান হাবীব রাসেল

প্রতিদিনই বাড়ছে কলমানি রেট। কলমানি মার্কেটে সুদের হার ২২ শতাংশ ছাড়িয়ে গেছে গতকাল। সুদের হার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে আসন্ন ঈদুল আজহায় গ্রাহকদের অতিরিক্ত চাহিদাকে দায়ী করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বছরজুড়েই এ হার বেশ চড়া। সংশ্লিষ্টরা মনে করছেন তীব্র তারল্য সঙ্কটের কারণে চলতি বছরের বিভিন্ন সময় কলমানি রেট ১১ শতাংশের উপরে ছিল। যেখানে এ হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকা উচিত বলেও তারা মনে করেন।

একনেকে আশুগঞ্জ বিদ্যুত্ প্রকল্পের অনুমোদন

আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটি বাস্তবায়নে ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হবে। গতকাল রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। গতকাল একনেকে ৩ হাজার ৯০৭ কোটি টাকা ব্যয় সংবলিত মোট ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

লিবিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন আবদুর রহিম

ত্রিপোলি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুর রহিম আল-কাইব লিবিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি মাহমুদ জিবরিলের স্থলাভিষিক্ত হবেন। জাতীয় অন্তর্বর্তী পরিষদ তথা এনটিসি তাকে নির্বাচিত করে। গাদ্দাফির নিয়ন্ত্রণ থেকে সির্ত মুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল। বিবিসি, রয়টার্স, এএফপিএনটিসির মুখপাত্র জালাল আল গিলাল জানান, সোমবার এনটিসির ৫১ সদস্যের মধ্যে আব্দুর রহিম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী। আগামী দু’সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ফের অনশনের হুমকি দিলেন আন্না হাজারে by শফিকুল ইসলাম,

সংসদে লোকপাল বিল পাসের দাবিতে ফের অনশনে বসার হুমকি দিলেন ভারতের প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারে। গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সংসদের শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাসের দাবি জানান আন্না হাজারে। দাবি কার্যকর না হলে ফের অনশনে বসার হুমকি দিয়েছেন তিনি। দুর্নীতি প্রতিরোধে জনলোকপাল বিলের দাবিতে আগস্ট মাসে বারো দিনের অনশনে বসেন আন্না হাজারে। সে সময় দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী আইন হবে বলে চিঠি দিয়ে আন্না হাজারেকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তাই অনশন ভাঙেন আন্না হাজারে।

বিচার বিভাগ নামেই স্বাধীন : যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে চলছে প্রহসন - খন্দকার মাহবুব

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার বিভাগ শুধু নামেই স্বাধীন। বিচার বিভাগের নিয়ন্ত্রণ এখনও সরকারের হাতেই। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলেও বিচারপ্রার্থী জনগণের আশা পূরণ হয়নি। কাগজে-কলমে পৃথক হলেও বিচার বিভাগ এখনও নির্বাহী বিভাগের অধীন রয়ে গেছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগ, পদায়ন, প্রমোশন, বদলি সবকিছু সুপ্রিমকোর্টের মাধ্যমে হওয়ার কথা থাকলেও তা আইন মন্ত্রণালয়ের নির্দেশে হচ্ছে। তিনি গতকাল সুপ্রিমকোর্টে এক ব্রিফিংয়ে বিচার বিভাগ নিয়ে তার আক্ষেপের কথা তুলে ধরেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে ৫ ডিসেম্বর অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধের কথিত অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আগামী ৫ ডিসেম্বর দাখিল করা হবে। এছাড়া ট্রাইব্যুনাল এই চার জামায়াত নেতার জামিন আবেদন ষষ্ঠবারের মতো নাকচ করে দেন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

গডফাদারদের মেয়র বানাতেই ডিসিসিকে দু’ভাগ করছে সরকার : ফারুক

বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, দলীয় সন্ত্রাসী ও গডফাদারদের মেয়র বানাতেই ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দু’ভাগের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। তিনি বলেন, ৮ বছর পার হয়ে গেলেও ডিসিসি নির্বাচন দিতে পারেনি সরকার। এখন ঢাকা মহানগরকে ভাগ করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করে দলীয় গডফাদারদের মেয়র বানাতে চায়। সেনা মোতায়েন না করে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (এনসিসি) ভাই-বোনের নির্বাচনের আয়োজন করেছেন।

সূচক বাড়লেও কমেছে লেনদেন

টানা ৪ দিনের দরপতনের পর শেয়ারবাজারে সূচক বেড়েছে। গতকাল একদিনেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বেড়েছে ১৬৮ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দর বেড়েছে। তবে পতনের ধারা থেকে বাজার বেরিয়ে এলেও আর্থিক লেনদেনের পরিমাণ কমেছে। আগের দিনের তুলনায় ২৫ কোটি ৩৫ লাখ টাকা কমে গতকাল দিনশেষে লেনদেন হয়েছে ২৬৫ কোটি ৫১ লাখ টাকা। গত ১৫ দিনের মধ্যে এটি সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ১৮ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ১০৯ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছিল।

সংবিধান থেকে ধর্মের কালো ছায়াও একদিন মুছে ফেলব : সাজেদা

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলা হবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সংবিধান থেকে ধর্মের কালো ছায়াও একদিন মুছে ফেলব। এটা আমাদের প্রতিজ্ঞা। জামায়াতকে এ দেশ থেকে চিরতরে বিদায় করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরাই গঠন করব।
জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসিক নির্বাচনোত্তর সহিংসতা : কাউন্সিলরপুত্রকে যুবলীগ অফিসে আটক : সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় সোমবার রাতে সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অপু ও আল-আমীনকে নারায়ণগঞ্জ দুইশ’ শয্যা হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।জানা গেছে, ১১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জমশের আলী ঝন্টু কমিশনারের ছেলে বাবু নির্বাচনের কয়েকদিন আগে একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী চঞ্চলের মাইক আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে। তখন ম্যাজিস্ট্রেট চঞ্চলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

আ’লীগে সিন্ডিকেট ঢুকে পড়েছে : এরা অসেদর আড়াল করতে চান - সুরঞ্জিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আওয়ামী লীগে রাজনৈতিক সিন্ডিকেট ঢুকে পড়েছে। এ সিন্ডিকেটের কারণে নাসিক নির্বাচনে প্রার্থী সমর্থনে দল ভুল সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আইভীর বিজয় ৪০ বছরের রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন এনেছে। প্রমাণ হয়েছে ‘ব্লাডি সিভিলিয়ন’দের যুগ শেষ।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা আ’লীগ সভাপতি হচ্ছেন শামীম! : আইভী ও শামীমকে এক হয়ে কাজ করার নির্দেশ হাসিনার

নারায়ণগঞ্জের নবনির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী ও তার পরাজিত প্রতিদ্বন্দ্বী শামীম ওসমানকে নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে তা পূরণ করতে হবে। নির্বাচনে আমাদের দুইজন প্রার্থী ছিল। তাই এ নির্বাচনে প্রথমও হয়েছে আওয়ামী লীগের প্রার্থী, দ্বিতীয়ও হয়েছে দলেরই লোক।গতকাল মঙ্গলবার রাতে আইভী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে গেলে বিজয়ী প্রার্থী আইভীকে ফুলের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু : ৫৫৩৪৭ অনুপস্থিত : বহিষ্কার ২৮

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনেই ৮টি সাধারণ এবং মাদরাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৫৫ হাজার ৩৪৭ শিক্ষার্থী। বহিষ্কার হয়েছে মাদরাসা বোর্ডের ২৬ জন, ঢাকা বোর্ডে একজন এবং যশোর বোর্ডে একজন।গতকাল সারাদেশে একযোগে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১১। প্রথম দিন জেএসসির বাংলা ১ম পত্র এবং জেডিসির বাংলা সাহিত্যের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ জেএসসির বাংলা ২য় পত্র এবং জেডিসির ইংরেজি পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর। ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ হবে।

কোরবানির পশুর হাটে হিসাব মিলছে না : বিক্রেতা বলছেন দাম কম ক্রেতা বলছেন অস্বাভাবিক by আলাউদ্দিন আরিফ

কুষ্টিয়া সদর উপজেলার চরখোল গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন। তার ঘরে পোষা ৪টি ও কেনা আরও ১৪টিসহ মোট ১৮টি গরু তুলেছেন গাবতলী হাটে। মোফাজ্জলের গরু আকারে ছোট। কিন্তু দাম চাইছেন ৪০ থেকে ৬০ হাজার টাকা। স্বাভাবিকভাবে এসব গরুর দাম ২০ থেকে ৩৫ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। এত দাম কেন জানতে চাইলে দীর্ঘশ্বাস ছেড়ে মোফাজ্জল বলেন, ‘বাজান, আপনেরা বলছেন বেশি দাম কিন্তু আমি তো মনে করি দাম নাই।’হাতের কাছে থাকা একটি ছোট মাঝারি আকৃতির ষাঁড় দেখিয়ে গাবতলী হাটের বিক্রেতা মোফাজ্জল হোসেন বললেন, গরুটি তার ঘরে পোষা। গতবছর কোরবানি ঈদের পর গরুটি কিনেছেন ১২ হাজার টাকায়।

প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার ছাড়া হত্যার দায়মুক্তিকে উত্সাহী করবে : বিএসএফের হত্যায় বিজিবির নিষ্ক্রিয়তা সার্বভৌমত্বকে হুমকিতে ঠেলে দিচ্ছে

সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা, আহত করা ও অপহরণ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের নিষ্ক্রিয়তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অধিকার। গতকাল অধিকার অক্টোবর মাসের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে সীমান্ত হত্যা ও অপহরণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেছে।অধিকারের প্রতিবেদনে জানানো হয়, অক্টোবর মাসে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৫ নাগরিক, ৮ জন নিহত হয়েছেন গণপিটুনির শিকার হয়ে।

ডাক্তারদের পদোন্নতিতে নগ্ন দলীয়করণ : শত শত মেধাবী চিকিত্সক পদোন্নতিবঞ্চিত হওয়ায় ক্ষোভ

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডাক্তারদের পদোন্নতির ক্ষেত্রে এবার নগ্ন দলীয়করণ হয়েছে। সোমবার রাত দুইটায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় দু’হাজার ডাক্তারের পদোন্নতির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে। পদোন্নতির সঙ্গে সঙ্গে তাদের একদিনের সময় দিয়ে গতকালের মধ্যেই মন্ত্রণালয়ে যোগদানের কথা বলা হয়। সে মোতাবেক পদোন্নতিপ্রাপ্ত দলীয় ক্যাডার চিকিত্সকরা গতকালই মন্ত্রণালয়ে যোগদান করেন। বঞ্চিত চিকিত্সকের কেউ যাতে আদালতে যাওয়ার সুযোগ না পান সেজন্য তড়িঘড়ি যোগদানের কথা বলা হয়।

সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নরসিংদীর মেয়র নিহত : টিঅ্যান্ডটি মন্ত্রীকে দায়ী করে তিনদিনের হরতালের ডাক by মো. মাজহারুল পারভেজ মন্টি,

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে গতকাল গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে গতরাত ১১টায় ক্যাজু্য়ালিটি ব্লকের আবাসিক সার্জন ডা. হরিদাস সাহা তাকে মৃত ঘোষণা করেন।নরসিংদী রাতেই বিক্ষোভের শহরে পরিণত হয়। লোকমানের ক্ষুব্ধ সমর্থকরা হত্যাকাণ্ডের জন্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীকে দায়ী করেন।

সন্ত্রাসী চাঁদাবাজ গডফাদারের বিরুদ্ধে রায় দিয়েছেন নারায়ণগঞ্জবাসী : একান্ত সাক্ষাত্কারে মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী শুরুতেই মিডিয়ার মাধ্যমে একটি বার্তা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। বললেন, তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করবেন। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিদস্যুতাসহ জনমনে ভয়ের সৃষ্টি করে এমন কোনো কাজ মেনে নেবেন না। বিশেষ করে তিনি নির্বাচনে তার পক্ষে থাকা সব নেতাকর্মীর উদ্দেশে বলেছেন, কেউ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়লে তার বিপক্ষে তিনি অবস্থান নেবেন। সবাইকে নিয়ে তিনি নারায়ণগঞ্জের উন্নয়ন কাজ করতে চান।

বিদেশ সফরে দীপু মনির সেঞ্চুরি : অর্জন শূন্য by বশীর আহমেদ

বিদেশ সফরে সেঞ্চুরি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ১০১তম সফরে তিনি গতকাল রাতে সৌদি আরব গেছেন। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর গত ৩৪ মাসে তিনি প্রায় ১৩ মাস কাটিয়েছেন বিদেশের মাটিতে। রেকর্ড গড়া এই বিদেশ সফরে দেশের জন্য কোনো উল্লেখযোগ্য অর্জন নেই। বাংলাদেশের আগের পররাষ্ট্রমন্ত্রীদের বিদেশ সফরের রেকর্ড অনেক আগেই ভেঙেছেন ডা. দীপু মনি। শুধু রেকর্ড গড়া বিদেশ সফর নয়, নানা কারণে আলোচিতও তিনি। বিভিন্ন সময়ে দায়িত্বহীন বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন তিনি। বিদেশ ভ্রমণ ছাড়া তার আর কোনো কাজ আছে কিনা—এমন প্রশ্ন হরহামেশাই তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তাতেও তিনি দমে যাননি।

অনলাইনে রফতানি তথ্য সংগ্রহ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক

অনলাইনে রফতানি তথ্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার থেকে বাধ্যতামূলকভাবে এ পদ্ধতিতে তথ্য জমা শুরু হয়েছে। ব্যাংকগুলো 'ই-এক্সপি' সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা অপারেশন বিভাগে দৈনিক ভিত্তিতে তথ্য পাঠাবে। সব ব্যাংকের নিজ নিজ শাখা থেকেই কেন্দ্রীয় ব্যাংকে তথ্য পাঠানো যাবে। রফতানি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা বাড়াতে এ পদ্ধতির সূচনা হলো। পর্যায়ক্রমে আমদানি তথ্যও অনলাইনে জমা নেওয়ার চিন্তা-ভাবনা চলছে বলে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারের ব্যাংক ঋণ বাড়ছেই

ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়ছেই। কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার পরও চলতি অর্থবছরের ২৭ অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকার নিট ঋণ নিয়েছে ১১ হাজার ৫৮১ কোটি টাকা। এতে মোট ঋণ দাঁড়িয়েছে ৮২ হাজার ৭১৮ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এ খাতে নিট ঋণ ছিল ৯৭০ কোটি টাকা। সে হিসাবে একই সময়ের তুলনায় ১০ হাজার ৬১১ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। আশানুরূপ রাজস্ব আদায় না হওয়া, সঞ্চয়পত্রের বিক্রি কমে যাওয়া, পর্যাপ্ত বৈদেশিক ঋণ ও অনুদান না আসা, রেমিট্যান্স প্রবাহে ধীর গতিসহ নানা কারণে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে বাজেট ব্যয় মেটাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জিএসপি ফাইন্যান্সের আইপিও অনুমোদন

জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় ইউসিবি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নামে এক হাজার কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট চুক্তিরও অনুমোদন দেওয়া হয়েছে।সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, জিএসপি ফাইন্যান্স ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।

আমদানি বিকল্প ফসলে সুদ ভর্তুকি কাজে আসছে না by শেখ আবদুল্লাহ

আমদানি বিকল্প ফসল উৎপাদনে ব্যাংক ঋণের সুদে দেওয়া ভর্তুকি কোনো কাজে আসছে না; বরং এ সুবিধা চলে যাচ্ছে করপোরেট প্রতিষ্ঠান ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের পকেটে। অন্যদিকে বাড়ছে বিভিন্ন ধরনের মসলা, ডালসহ আমদানি বিকল্প শস্য আমদানি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে বিভিন্ন মসলা পণ্য আমদানিতে ১২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হয়েছে। পাঁচ বছরের ব্যবধানে এ আমদানি বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। এ ছাড়া ডাল আমদানিতে প্রায় পৌনে ৪০০ কোটি ডলার ব্যয় হয়েছে। এসব ফসল উৎপাদন বাড়ানোর জন্য সরকার মাত্র ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের ব্যবস্থা করেছে।

চাই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ-এসএ গেমসে পদকজয়ীদের দাবি

ঘোষিত পুরস্কার আর সংবর্ধনা দিতেই যেখানে ২০ মাস লেগেছে সেখানে সকাল ১০টার অনুষ্ঠান সাড়ে ১১টায় শুরু হলে তা আর এমন কী! সকাল সাড়ে ৯টার দিকে এসে ক্রীড়াবিদদের দীর্ঘ অপেক্ষা। অনেকে ঘুমের ঘাটতিটুকু পুষিয়ে নিলেন জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সম্মেলন কক্ষে। কেবল ক্রীড়াবিদরাই নন, অনুষ্ঠানের প্রধান অতিথি (যিনি আয়োজকও) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার আসার আগে কম-বেশি ঘুমিয়ে নিলেন অনেকেই। বিভিন্ন জনের ঘুমের দৃশ্য ধারণও করতে দেখা গেল টিভি ক্যামেরাগুলোকে।

তেভেজ :দামি খেলোয়াড় তবে মানুষ হিসেবে নয়

খেলোয়াড় হিসেবে যথেষ্ট দামি আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ; কিন্তু মানুষ হিসেবে নয়_ এমন মন্তব্য ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়াসের কোচ এমারসন লিওর। ম্যানচেস্টার সিটিতে কার্লোস তেভেজ এখন অনেকটাই বাদ পড়ার তালিকায়। তাকে ছেড়ে দিতে পারলেই বাঁচে। করিন্থিয়াস এখন এ আর্জেন্টাইনকে দলে পাওয়ার চেষ্টা করছে; কিন্তু তাকে সামলানো বড় দায় বলে মন্তব্য করেছেন কোচ এমারসন।

ড্রর চেয়ে জয় সহজ! by সঞ্জয় সাহা পিয়াল

অঙ্কে মাথা ভালো এমন কারও হাতে স্কোর শিটটা দিলে, গুণ আর ভাগ করে নিশ্চিত বলে দিতেন ড্রর চেয়ে জয় সহজ। ৩ উইকেটে ১৬৪ রান, গড় ৩.৪৮। হাতে আছে ৭ উইকেট, ৯০ ওভারে জয়ের জন্য (পড়তে পারেন হার এড়ানোর জন্য) দরকার আরও ৩৪৪ রান। প্রতি ওভারে চার রানের একটু কম হলেই ইতিহাস। ১৩৫ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়; কিন্তু ক্রিকেট ম্যাচ তো আর অঙ্ক কষে সমাধান হয় না। আর তাই সাকিবের হিসাবে ড্রর চেয়ে জয় সহজ এবং সেটা সম্ভব হলেও হতে পারে। 'এ উইকেটে কোনো ব্যাটসম্যান আউট না হতে চাইলে তাকে আউট করা কঠিন হয়ে যায়। যেমন ব্রাভো।

সেঞ্চুরির প্রান্তে তামিম... by জগন্নাথ বিশ্বাস

লক্ষ্য দূর_ অলক্ষ্যে মিলিয়ে যাওয়ার পথে। একা দাঁড়িয়ে আছেন তামিম ইকবাল। ৮২ রান নিয়ে। প্রয়োজন ৩৪৪ রান। টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনে যা তোলা প্রায় সাধ্যাতীত। দুয়ারের পরাজয় তাই অপেক্ষমাণ; কিন্তু নাঈম ইসলাম যে বললেন, আমরা জয়ের আশা করছি!করতেই পারেন। কারণ আশা শুধু মিছে ছলনা নয়, শক্তিও। কেবল চতুর্থ দিনের কথাই ভাবুন। আপনার মনেও আশাবাদের রঙ বাহার ছড়িয়ে পড়তে বাধ্য। গতকাল ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সবচেয়ে ফলপ্রসূ দিন। বেশি রান উঠেছে। তুলনায় উইকেট পতন হয়েছে কম। ব্যক্তিগত অর্জনও নেহায়েত মন্দ নয়। ড্যারেন ব্রাভো মাত্র ৫ রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি।

লিবিয়ার অস্ত্রভাণ্ডার নিয়ে নিরাপত্তা পরিষদের উদ্বেগ

লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির আমলের অস্ত্রভাণ্ডার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ন্যাটোর অভিযান শেষ হওয়ার পর সোমবার নিরপত্তা পরিষদ এই উদ্বেগ প্রকাশ করে দেশটির লুট হওয়া অস্ত্র ধ্বংস ও এ অস্ত্র যাতে ছড়িয়ে না পড়তে পারে সে ব্যাপারে লিবিয়া ও প্রতিবেশী দেশগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি, এএফপি।এসব অস্ত্র আল কায়দা এবং অন্য জঙ্গি গোষ্ঠীর হাতে ছড়িয়ে পড়তে বলে উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। তবে ঠিক কী পরিমাণ অস্ত্র ছড়িয়ে পড়েছে তার সঠিক পরিসংখ্যান দিতে পারেননি কর্মকর্তারা। ন্যাটো অভিযানে অনেক অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে।

আবারও অনশনের হুমকি আন্না হাজারের

লোকপাল বিল না হলে আবারও অনশনে বসবেন বলে হুমকি দিয়েছেন ভারতের প্রবীণ গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে লেখা এক চিঠিতে তিনি এ হুমকি দিয়েছেন। চিঠিতে আন্না হাজারে বলেছেন, শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাস না হলে ওই অধিবেশনের শেষ দিন থেকে অনশনে যাবেন তিনি। তবে ওই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহনের কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তিনি চিঠিটির একটি কপি কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদের কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে। যদিও আইনমন্ত্রী এ ধরনের কোনো চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

গাদ্দাফি পরিবারের প্রশংসা করায়...

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির সন্তান মুতাসিমের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে গাদ্দাফির পরিবারের প্রশংসা করায় ইতালিয়ান বংশোদ্ভূত মার্কিন মডেল ও অভিনেত্রী ভেনেসা হেসলারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে জার্মানির একটি কোম্পানি। মডেল হেসলার একটি ইতালির ম্যাগাজিনকে বলেছিলেন, তিনি মুতাসিমের সঙ্গে ডেটিং করেছেন। মুতাসিমও পিতা গাদ্দাফির সঙ্গে নিহত হন। কয়েক বছর ধরে কোম্পানিটির হয়ে কাজ করা হেসলার ইতালির 'ডিভা ই ডোনা' ম্যাগাজিনকে বলেন, গাদ্দাফি এবং তাদের পরিবারকে ঠিক যেভাবে দেখানো হচ্ছে তারা আসলে তেমন নয়। তারা স্বাভাবিক মানুষ। লিবিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মুতাসিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

ইস্তাম্বুলে ত্রিদেশীয় সম্মেলন

ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গতকাল মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক অবিশ্বাস, উত্তেজনা প্রশমন এবং সহযোগিতা বৃদ্ধি করতে এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। দিন শেষে আফগান প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তার ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর এএফপি ও দ্য ডনের।

আফগানদের অসভ্য ভাবতেন 'কাপালিক' সেনাদলের হোতা

আফগানিস্তানে মার্কিন 'কাপালিক' সেনা দলের প্রধান কেলভিন গিবস স্থানীয় লোকজনকে 'অসভ্য' মনে করতেন। ওয়াশিংটনের লুইস-ম্যাককর্ড যৌথ ঘাঁটিতে গিবসের বিচারের প্রথম শুনানিতে গত সোমবার তাঁর দলের এক রাজসাক্ষী এ মন্তব্য করেন। গিবসের নেতৃত্বাধীন মার্কিন সেনাদের ওই দলটি 'নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল' বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।মার্কিন স্টাফ সার্জেন্ট কেলভিন গিবসের (২৬) নেতৃত্বাধীন প্লাটুনের বিরুদ্ধে আফগানিস্তানে উদ্দেশ্যমূলকভাবে নিরপরাধ মানুষ হত্যা, তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেওয়া এবং মৃতদেহ ও তাঁদের খণ্ডিত অঙ্গ নিয়ে ছবি তোলার অভিযোগ রয়েছে।

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আবদেল রাহিম-গাদ্দাফির অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ

লিবিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আবদেল রাহিম আল-কেইব। গত সোমবার রাতে জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। নতুন প্রশাসন মানবাধিকারকে অগ্রাধিকার দেবে বলে অঙ্গীকার করেছেন তিনি। এদিকে মুয়াম্মার গাদ্দাফির বিপুল ভাণ্ডার থেকে অস্ত্র লুট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এ অস্ত্র আল-কায়েদার হাতে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। তবে এখন পর্যন্ত কী পরিমাণ অস্ত্র চুরি হয়েছে, সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি তারা।

৭০০ কোটিতম শিশুটি কি সত্যিই এসেছে?

কয়েক মাস আগেই জাতিসংঘ ঘোষণা দিয়ে রেখেছিল ৩১ অক্টোবর সোমবার পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটিতে ঠেকবে। এমনকি নির্দিষ্ট করে ওই দিনই জন্ম নেবে ৭০০ কোটিতম শিশুটি। সাধারণভাবে বিশ্ব জনসংখ্যার এই নতুন মাইলফলককে 'অর্জন'-এর চেয়ে আশঙ্কাই বলা উচিত। কিন্তু বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থাগুলো দিনটিতে উৎসবের পরিকল্পনা নেয়। সোমবার '৭০০ কোটিতম শিশু' জন্মের দাবিদার হওয়ার প্রতিযোগিতা শুরু হয় দেশে দেশে। জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণা না দেওয়া হলেও শিশুকল্যাণমূলক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ঘোষণা দেয়, ওই দিন ভারতের উত্তর প্রদেশে জন্ম নেওয়া নার্গিসই সেই শিশু।

নতুন জেলার দাবি-৯২ দিন পর অবরোধ তুলে নিল কুকিরা

৯২ দিন পর অবশেষে সড়ক অবরোধ তুলে নিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের কুকি আদিবাসীগোষ্ঠী। তাদের এলাকাকে পৃথক জেলা ঘোষণার দাবিতে ওই অবরোধ করেছিল তারা। সরকার দাবি মেনে নেওয়ায় গতকাল মঙ্গলবার তারা অবরোধ প্রত্যাহার করে। তবে নতুন জেলা গঠনের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন অবরোধ শুরু করেছে প্রতিদ্বন্দ্বী নাগা আদিবাসীরা।ভারতের অন্য অংশের সঙ্গে মণিপুরের সংযোগকারী প্রধান দুটি সড়ক গত ১ আগস্ট থেকে অবরোধ করে কুকিরা। নাগাপ্রধান জেলা সেনাপাটির একটি অংশকে সদর হিলস নামে আলাদা জেলা ঘোষণার দাবিতে অবরোধ শুরু করে তারা।

ইউনেসকোতে ফিলিস্তিন-ইসরায়েল ক্ষুব্ধ, তহবিল বন্ধ করল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) পূর্ণ সদস্যপদ লাভ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। ইউনেসকোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মন্ত্রিসভার ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠক করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের এ প্রসঙ্গে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আগে দেওয়া হুমকি অনুসারে গত সোমবারই তারা ইউনেসকোর তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছে।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইউনেসকোর অর্থ সরবরাহ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বর্ষসেরা ২৩-এ মেসি-রোনালদোর সঙ্গে নেইমারও

লিওনেল মেসি আছেন, ক্রিস্টিয়ানো রোনালদোও। আছেন নেইমার আর ওয়েইন রুনিও_মিডিয়ার কল্যাণে বিচ্ছিন্নভাবে এ রকম নামগুলো ফাঁস হয়ে গেছে আগেই। তবে আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন হয়েছে গতকাল, ফিফা আর ফ্রান্স ফুটবল সাময়িকীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এবারের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের জন্য মনোনীতদের প্রাথমিক তালিকা। ২৩ জনের এ তালিকায় যথারীতি প্রাধান্য বার্সেলোনা আর স্পেনের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী বার্সেলোনার আটজন খেলোয়াড় আছেন এ তালিকায়, বিশ্ব আর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন থেকে আছে সাতজন।

ফরহাদ হোসেনের ডাবল সেঞ্চুরি

চার দিনের জাতীয় লিগেও ম্যাচ শেষ হচ্ছে বিস্তর সময় আগে। গতকাল যেমন তৃতীয় দিনেই সরাসরি জিতেছে খুলনা ও সিলেট। আবার বোলিং সাফল্যের বিপরীতে ব্যাটিং বীরত্বও আছে। চট্টগ্রামে যেমন নাজিমউদ্দিনের সেঞ্চুরির জবাবে মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরি করে রাজশাহীকে প্রথম ইনিংসে এগিয়ে নিয়েছেন ফরহাদ হোসেন। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের যে দুরবস্থা, তাতে জয়ের হাতছানিও দেখছে রাজশাহী। বরিশালের বিপক্ষে যে জয়ের আরো উজ্জ্বল সম্ভাবনা দেখছে ঢাকা মেট্রো।

কাল থেকে তৃতীয় টেষ্ট-বিপরীত মেরুতে মিসবাহ-দিলশান

অধিনায়ক হিসেবে মিসবাহ-উল হক ও তিলকরত্নে দিলশানের ভাগ্য যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রতিকূল সময়ে দায়িত্ব নিয়েও পাকিস্তানের ক্রিকেট দলে শৃঙ্খলা ও সাফল্য দুই-ই ফিরিয়ে আনতে পেরেছেন তিনি। অন্যদিকে অধিনায়ক হয়ে কিছুটা দিশেহারা দিলশান, বিচ্ছিন্নভাবে সাফল্যের দেখা পেলেও টেস্ট জয় এখনো তাঁর অধরা।
স্পট ফিঙ্ংি কেলেঙ্কারিতে যখন পাকিস্তানের ক্রিকেট টালমাটাল, তখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মিসবাহ।

'আসল' আর বাংলাদেশের বড় ম্যাচ

ইরাক না সৌদি আরব? এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের এ দুই দল নিয়ে তৈরি হয়েছে নানা ধারণা। কেউ ইরাকের গতি ও ট্যাকিটকসে মুগ্ধ, কেউ বা সৌদি আরবে। মুগ্ধতা তাদের গ্রুপ ম্যাচগুলো দেখে, প্রতিপক্ষের জালে গোলোৎসবের সুবাদে। আবার সেই গোলের জায়গায়ও সমতা, নিজেদের গত তিন ম্যাচে দুই দলই করেছে ১৯টি করে গোল। অর্থাৎ এখনো তারা সমানে সমান, এগিয়ে রাখা যাচ্ছে না কাউকে। তাই আজ হবে ইরাক-সৌদি আরবের গ্রুপসেরা নির্ধারণের ম্যাচ। মানুষের ধারণা মিলিয়ে নেওয়ার ম্যাচ। বিকেল ৪টায় এ ম্যাচের পরই সন্ধ্যা ৭টায় স্বাগতিকরা শেষ ম্যাচে মুখোমুখি হবে ওমানের।

দুই ম্যানচেস্টারের পরীক্ষার রাত

অঙ্কে মোটেও কাঁচা নন স্যার অ্যালেঙ্ ফার্গুসন। হিসাব-নিকাশের ব্যাপারটা তিনি ভালোই বোঝেন এবং বোঝেন বলেই ওটেলুল গালাটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচটার আগে শিষ্যদের বারবার বলে দিচ্ছেন, 'যেভাবেই হোক জিততে হবে। অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই। আমি তোমাদের কাছ থেকে এই ম্যাচে জয় চাই।'আসলে শুধু এই ম্যাচে জিতলেই হবে না। 'সি' গ্রুপে সবার তিনটা করে ম্যাচ হয়ে যাওয়ার পর পয়েন্টের হিসাবটা এমন গোলমেলে হয়ে গেছে যে গতবারের রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেডকে এখন দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে গালাটির বিপক্ষে আজকের জয়ের পর বেনফিকার বিপক্ষে পরের ম্যাচটাও জিততে হবে।

মুখোমুখি প্রতিদিন-আমরাই জিতব আশা করি

সমান তিনটি করে ম্যাচ জিতে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জায়গা করে নিয়েছে সৌদি আরব ও ইরাক। শেষ ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার এই দুই শক্তিধর দল। এ ম্যাচ এবং সৌদি আরবের ফুটবল সম্পর্কে জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল সৌদি আরবের সহকারী কোচ ইয়াহিয়া আমেরেরকালের কণ্ঠ স্পোর্টস : সৌদি আরবকে কাল (আজ) ইরাকের মুখোমুখি হতে হচ্ছে। সবাই মনে করছে ইরাকই এ খেলায় ফেভারিট। আপনার কী মনে হচ্ছে?

ব্যক্তি তেভেজকে 'না', ফুটবলার তেভেজকে 'হ্যাঁ'

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলে থাকা এমারসন লিয়াও প্রথমবার মতো কোনো গোলরক্ষক হিসেবে জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন। খেলা ছাড়ার পর কোচ হিসেবেও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার। জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছিলেন বছরখানেকের জন্য। করিন্থিয়ান্সের কোচ হিসেবে কার্লোস তেভেজকে দলে পেয়েছিলেন এমারসন। এই আর্জেন্টাইন স্ট্রাইকার সম্পর্কে বর্তমানে সাও পাওলোর কোচের দায়িত্ব পালন করা এই ব্রাজিলিয়ানের মূল্যায়ন হলো, 'খেলোয়াড় তেভেজের জন্য সাড়ে ১৮ মিলিয়ন ইউরো খরচ করা যেতে পারে, ব্যক্তি তেভেজের জন্য নয়।'

স্মরণীয় ম্যাচ-মিরপুরের ৫৮ সাঙ্গাকারার ক্যারিয়ারসেরা!

খ্রিস্টপূর্ব ও খ্রিস্টাব্দের মতো কুমার সাঙ্গাকারার ক্যারিয়ারেরও দুটি যুগ। একটা উইকেটরক্ষক হিসেবে আরেকটা কিপিং গ্লাভস খুলে রেখে শুধু ব্যাটসম্যান হিসেবে। উইকেটরক্ষক হয়েও অবশ্য খুব খারাপ ব্যাটসম্যান ছিলেন না তবে দায়িত্বটা ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার পর হয়ে উঠেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি। উইকেটরক্ষক হিসেবে টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল ৪০-এর মতো আর এখন সেটা ৫৬.৪২। সব মিলিয়ে ১০২ টেস্টে ৫৬.৪২ গড়ে করেছেন ৮৯৭২ রান।

'দারুণ টেস্ট ক্রিকেটার' হতে চান যুবরাজ

২৮ বছর পর ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। ব্যাট ও বল হাতে অসাধারণ নৈপুণ্যের জন্য জুটেছিল এ বছরের শুরুতে হয়ে যাওয়া বিশ্বকাপে টুর্নামেন্টসেরার পুরস্কারও। সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে এ মুহূর্তে ভারতের অন্যতম সেরা তারকা যুবরাজ সিং। অথচ সেই ভারতেরই টেস্ট দলে জায়গা হচ্ছে না তাঁর। ইনজুরি আর পড়তি ফর্ম মিলিয়ে বেশ অনিয়মিত তিনি। কিছুটা তো আফসোস আছেই। কিন্তু সেই আফসোসের চেয়েও বেশি আছে দৃঢ় সংকল্প। একসময় ওয়ানডের মতো টেস্টেও ভারতীয় দলে নিয়মিত হবেন তিনি।

এক বছরেই ৬ অধিনায়ক!

এক বছরে ৬ অধিনায়কের অধীনে খেলতে পারে কোন দল? পাকিস্তানের কথাই মনে আসবে সবার আগে। তাদের অধিনায়কত্ব নিয়েই মিউজিক্যাল চেয়ার বেশি চলে। কিন্তু বিস্ময়করভাবে এই উত্তরটা অবশ্য পাকিস্তান নয়, ইংল্যান্ড। বিশ্বাস করুন আর নাই করুন, ২০১১ সালে ইংলিশ ক্রিকেটাররা খেলেছে ছয় অধিনায়কের নেতৃত্বে। তাই বলে ভেবে বসবেন না দ্বন্দ্ব আর কোন্দলে জর্জরিত ইংল্যান্ড। তাহলে টেস্টে আর টোয়েন্টি টোয়েন্টির বিশ্বসেরা হতে পারত না তারা। বরং ইংলিশ বোর্ডের নতুন করে দল ঢেলে সাজানো আর কিছুটা নিয়তির কারণেই হয়েছে এমনটা।

কারাদণ্ড হতে যাচ্ছে বাট-আসিফের

অভিযোগ ওঠার পর থেকেই অস্বীকার করে আসছিলেন তাঁরা দুজনই। লন্ডনের আদালতেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না সালমান বাট আর মোহাম্মদ আসিফের। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এ দুই পাকিস্তানি ক্রিকেটার। চূড়ান্ত রায় এখনো ঘোষণা করা হয়নি, তবে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচ ফিঙ্ংিয়ের অভিযোগে কারাদণ্ডের শাস্তি পেতে যাচ্ছেন তাঁরা দুজন, এটা প্রায় নিশ্চিত।

পরিকল্পনার ছাপটা থাকুক আজকের ব্যাটিংয়ে by সাইদুজ্জামান

বল বাউন্ডারিতে গেলেই জোর হাততালি।আউট হলে অশ্রাব্য গালাগাল। সঙ্গে কটূক্তি_ব্যাটা এত মারতে যাচ ক্যান অথবা আউট যখন হবি-ই তো মেরে আউট হ!সাধারণ দর্শকের এ ক্রিকেটসত্তা জানেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। আর তাঁদের মাঠের ক্রিকেট দেখে অনাদিকাল থেকে এ দেশে ক্রিকেট শেখাতে আসা বিদেশি কোচদের অভিন্ন বিশ্বাস_প্রতিভা আছে। তবে প্রয়োগ ক্ষমতা নেই। গতকাল 'স্বপ্নের দিন'কে সামনে রেখে নাঈম ইসলামও জোর দিয়েছেন প্রয়োগ ক্ষমতার ওপর, 'এই উইকেটে ব্যাটিং করা সহজ কিন্তু সেটি প্রয়োগ করে দেখাতে পারলাম না_তাহলে তো হবে না।'

সহজ হবে না মানছে ওয়েস্ট ইন্ডিজও

বাংলাদেশ দলের মুখপাত্র হয়ে নাঈম ইসলাম তখনো আসেননি। শেষ দিন স্বাগতিকদের জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানা যায়নি তাই। সংবাদ সম্মেলনে নাঈমের আগে এলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন। আশ্চর্যের ব্যাপার হলো, প্রতিপক্ষের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনিও। একটি পাদটীকা জুড়ে দিয়েছেন কেবল, 'তারা যদি ৫০৮ রান তাড়া করে জিততে পারে, সেই জয় হবে তাদের প্রাপ্য।'মুশফিকুর রহিমের দল সেই 'প্রাপ্য' জয় পাবে কি না, জানা যাবে আজ।

কঠিন অঙ্ক মেলানোর স্বপ্ন by নোমান মোহাম্মদ

স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি বড় অদ্ভুত। এটি নাকি রঙহীন, গন্ধহীন। অথচ স্বপ্নের চেয়ে রঙিন ও সুরভিত আর কী হতে পারে! বিশ্বাস হচ্ছে না? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ পঞ্চম দিনের খেলা শুরুর আগে বাংলাদেশ ক্যাম্পের স্বপ্নের কথাটি নাঈম ইসলামের মুখে শুনেই দেখুন, 'আমাদের লক্ষ্য এই ম্যাচ জেতা। যদি চতুর্থ ইনিংসে ৫০৮ রান তাড়া করে জিততে পারি, তাহলে সেটি নতুন রেকর্ড হবে। আমরা তা-ই করার চেষ্টা করব।'স্বপ্নের নাটাই ধরে আকাশে বর্ণিল ঘুড়ি ওড়ানো বন্ধ করে এবার আসুন বাস্তবতার জমিনে। দেখে নিন ইতিহাস কী বলে। নাঈম যেটিকে সম্ভব মনে করছেন, ১৩৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের দুই হাজার ১১ ম্যাচের মধ্যে কোনোটিতেই তা হয়নি।

দুই নেত্রীকে নাজমুল হুদা-হিপোক্রেসি পরিহার করে পরস্পর আলোচনায় বসুন

বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, হিপোক্রেসি পরিহার করে পরস্পর আলোচনায় বসুন। দেশবাসীকে অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা করুন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে এসব কথা বলেন।দুই নেত্রীর উদ্দেশে নাজমুল হুদা বলেন, হিপোক্রেসি পরিহার করুন। দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে অবিলম্বে আলোচনায় বসে প্রতিহিংসামূলক সহিংস রাজনীতির ইতি টানুন। হরতাল-

অর্থমন্ত্রী বললেন-যুবকের সম্পত্তি বিক্রি করেই 'প্রতারিত'দের টাকা দেওয়া হবে

বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) বিনিয়োগকারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, যুবকের সম্পত্তি বিক্রি করেই গ্রাহকদের টাকা ফেরত দেবে কমিশন। তবে এ ক্ষেত্রে গ্রাহকদেরও সামান্য ছাড় দিতে হবে।গতকাল মঙ্গলবার যুবক কমিশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। মামলা-মোকদ্দমা করে দাবি আদায় করা যায় না উল্লেখ করে মুহিত বলেন, সালিস নিষ্পত্তির মাধ্যমে পাওনা পরিশোধ করা হলে পাওনাদাররা কিছু অর্থ হয়তো কম পাবেন।

গরুর হাট-হাটে অপরাধ ঠেকাতে বিশেষ উদ্যোগ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার পশুর হাট বসেছে ১৬টি। কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে মহানগরীতে এবার র‌্যাব ও পুলিশের প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কোরবানির হাটকে কেন্দ্র করে চাঁদাবাজিসহ জাল টাকার ব্যবহার, ছিনতাই ও প্রতারণা বেড়ে যেতে পারে।পশুর হাটের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে র‌্যাব ও পুলিশের একাধিক সূত্র জানায়, অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ও পুলিশের সাদা পোশাকের সদস্যরা পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতার বেশে থাকবেন। অভিযোগ পেলেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-নিজামীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ৫ ডিসেম্বর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে আরো এক মাসের বেশি সময় পেল রাষ্ট্রপক্ষ।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন।

ফটিকছড়িতে পাহাড় কাটা চলছে প্রকাশ্যে by আবদুস সাত্তার,

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে প্রায় ১০০ ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ায় ১০-১৫ জন শ্রমিক দিনদুপুরেই মাটি কাটার কাজ করছেন। মাটি কেটে তোলা হচ্ছে ট্রাকে। দুই ট্রাকচালক জানান, এই মাটি নিয়ে কাছের একটি খালে বাঁধ দিয়ে রাস্তা করা হবে। ওই রাস্তায় এলাকার বালুমহাল থেকে বালু নেওয়া হবে মিরসরাই এলাকায়।
গতকাল মঙ্গলবার সরেজমিনে এ তথ্য পাওয়া গেছে। স্থানীয় লোকজন বলছে, কয়েক দিন পর দাঁতমারার ঝিলতলী এলাকার হাফেজ বাড়ির পাশের এই পাহাড়টির অস্তিত্ব থাকবে না। একটি চক্র পাহাড় কেটে

আইভী জিতবেন প্রধানমন্ত্রী আগেই জানতেন : ফারুক

নারায়ণগঞ্জে সাজানো নির্বাচন হয়েছে অভিযোগ তুলে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ভোটে কে জিতবেন তা প্রধানমন্ত্রী আগেই জানতেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। পৃথক কর্মসূচিতে বিএনপিপন্থী আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে 'বিতর্কিত ব্যক্তি' হিসেবে উল্লেখ করেছেন।

নাসিক নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি-গণজাগরণ থেকে শিক্ষা নিতে হবে : সুরঞ্জিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভীর বিজয় দেশে ৪০ বছরের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছে। এ নির্বাচন থেকে জনগণের মধ্যে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা থেকে আওয়ামী লীগকে শিক্ষা নিতে হবে। এর ব্যতিক্রম হলে সাধারণ মানুষ তাদের প্রতিনিধি বেছে নিতে ভুল করবে না। এ নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়েছে জনগণের কাছে আওয়ামী লীগ বা মহাজোটের বিকল্প বিএনপি, জামায়াত অথবা চারদল নয়। তাদের কাছে বিকল্প হচ্ছে আদর্শবান, সৎ চরিত্রবান এবং জনগণের দাবি তুলে ধরতে পারে এমন নেতৃত্ব। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল মঙ্গলবার এ কথা বলেন।

কুমিল্লা সিটির নির্বাচন করবে পরবর্তী নির্বাচন কমিশন by কাজী হাফিজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সাফল্যের সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে নিয়ে বর্তমান নির্বাচন কমিশনাররা বিদায় নিতে চান। তাঁদের মেয়াদের মধ্যেই নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা থাকলেও তা না হওয়ার সম্ভাবনাই বেশি। কমিশনাররা নির্বাচন না করার পক্ষে যুক্তি খুঁজছেন এবং এরই মধ্যে তেমন কিছু যুক্তিও দাঁড় করানো হয়েছে। বলা হচ্ছে, পরবর্তী নির্বাচন কমিশন এ সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করবে।কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে।

জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার ২৮

সারা দেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। গতকাল মঙ্গলবার প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৫ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী। আর হলে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কৃত হয়েছে ২৮ জন। এর মধ্যে মাদ্রাসা বোর্ডেরই ২৬ জন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালক উচ্চ
বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সারা দেশে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে।

পাঁচ হাউজিং কম্পানিকে ২৩ নভেম্বরের মধ্যে শর্তপূরণের নির্দেশ-ড্যাপ-পূর্ব প্রকল্প নিয়ে সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে

কাগজপত্রে ত্রুটি ও পুরোপুরি শর্ত পালন না করায় কোনো হাউজিং কম্পানিকে অনুমোদন দেয়নি বেসরকারি আবাসিক প্রকল্প অনুমোদন-সংক্রান্ত মূল কমিটি। তবে কোনো হাউজিং কম্পানির আবেদন নাকচও করা হয়নি। শর্ত পূরণের জন্য বসুন্ধরাসহ পাঁচটি হাউজিং কম্পানিকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। হাউজিং কম্পানিগুলোকে এসব সিদ্ধান্তের কথা জানিয়ে আজ বুধবার চিঠি দেওয়া হচ্ছে।এদিকে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) আগে শুরু হওয়া আবাসন প্রকল্পগুলোর বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাত মাসের টাইম স্কেল পাবেন শিক্ষকরা-বকেয়া বাদ, মিশ্র প্রতিক্রিয়া by অভিজিৎ ভট্টাচার্য্য

বেসরকারি কলেজের শিক্ষকদের সাত মাসের জন্য টাইম স্কেল দেওয়ার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে চলতি নভেম্বর থেকে আগামী বছরের মে মাস পর্যন্ত শিক্ষকরা এ সুবিধা পেতে যাচ্ছেন। এ ছাড়া ইনডেঙ্ধারী শিক্ষকদের এমপিও সুবিধা দেওয়া হবে। এই সাত মাসের জন্য শিক্ষকদের টাইম স্কেল ও এমপিও সুবিধা দিতে ব্যয় হবে প্রায় ৭৮ কোটি টাকা। বছরের প্রথম পাঁচ মাসের টাইম স্কেল দেওয়া হচ্ছে না।শিক্ষক নেতারা সরকারের এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীকে দেওয়া হলো প্রগতির পাজেরো স্পোর্টস জিপের চাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) কারখানায় তৈরি করা পাজেরো স্পোর্টস জিপের চাবি। প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিত হয়ে গতকাল মঙ্গলবার গাড়ির চাবি হস্তান্তর করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম ও বাংলাদেশ ইস্পাত অ্যান্ড স্টিল করপোরেশনের চেয়ারম্যান আবু হাফিজ।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাজেরো স্পোর্টস জিপের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৬৯ লাখ টাকা। তবে গাড়ির দাম আরো কমানো হবে বলে কালের কণ্ঠকে জানান দিলীপ বড়ুয়া।

গরুর হাটে জাল টাকা শনাক্তের মেশিন বসিয়েছে চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে জাল টাকা শনাক্ত করার মেশিন বসানো হয়েছে। নগরীর স্থায়ী গরুর বাজার বিবিরহাটে এ মেশিন বসানো হয়। গতকাল মঙ্গলবার এ মেশিন উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দেশের প্রতিটি জেলার চেম্বার অব কমার্স এ ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।জাল টাকার ব্যবহার রোধ এবং সাধারণ মানুষকে সচেতন করার সামাজিক দায়িত্ব থেকে চেম্বার এ উদ্যোগ নিয়েছে বলে জানান চেম্বার সভাপতি। তিনি আশা প্রকাশ করেন এতে জাল টাকার ব্যবহার কমে আসবে।

বেঁধে দেওয়া হলো কাঁচা লবণের দাম-চাষিদের কাছ থেকে চার টাকা কেজি দরে কিনতে হবে * তদারক করবে বিসিক by ফারজানা লাবনী

সরকারের বেঁধে দেওয়া দামেই চাষিদের কাছ থেকে দেশীয় কাঁচা লবণ কিনতে হবে। আসন্ন মৌসুমে প্রতি কেজি দেশীয় কাঁচা লবণের দাম নির্ধারণ করা হয়েছে চার টাকা। নির্ধারিত দামের চেয়ে কম দামে যাতে মিলমালিক বা মধ্যস্বত্বভোগীরা চাষিদের কাছ থেকে লবণ কিনতে না পারে, তা তদারক করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)। গতকাল বিসিকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।বিসিক, শিল্প মন্ত্রণালয়সহ পণ্যের দাম নির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ১৫ সদস্যের কমিটি গত তিন মাস আলোচনা করে দেশি কাঁচা লবণের এ দাম নির্ধারণ করে।

সাত প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠানের ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো_অলিম্পিক, ফু ওয়াং ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, চিটাগাং ভেজিটেবল, ডেসকো, শমরিতা ও মালেক স্পিনিং। ডিএসইর ওয়েবসাইটে রবিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।অলিম্পিক : সমাপ্ত অর্থবছরে অলিম্পিক ১০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর। রেকর্ড ডে নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শেয়ারবাজার-সূচক বাড়লেও লেনদেন কমেছে ২৫ কোটি টাকা

বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আগের দিন সোমবার সামিট পাওয়ারের শেয়ার কিনেছিলেন আবুল আসাদ। দরপতনের মধ্যে ৭৬ টাকায় কেনা এই কম্পানির শেয়ারের দর ৫ দশমিক ২০ টাকা বৃদ্ধি পেয়ে গতকাল সর্বোচ্চ ৮০ দশমিক ৯০ টাকায় লেনদেন হয়েছে। এ কারণে নিম্নমুখী বাজারে এই শেয়ার কিনে নিজেকে সচেতন বিনিয়োগকারী হিসেবে দাবি করছেন আসাদ। শুধু আসাদের কেনা কম্পানির শেয়ারের দাম বাড়েনি গতকাল। ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টিরই দাম বেড়েছে। কমেছে ২১টির। অপরিবর্তিত থেকেছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ কারণে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৬৮.৬৭ বেড়ে ৫২০৫.১৭ পয়েন্টে স্থির হয়েছে।

নারী উদ্যোক্তাদের প্রতি ব্যাংকের অসম আচরণ পরিবর্তনের আহবান

নারী উদ্যোক্তাদের প্রতি ব্যাংকের অসম আচরণ পরিবর্তনের আহ্বান জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'বাংলাদেশের প্রান্তিক নারীর অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিদ্যমান সেবাসমূহ : উদ্যোগ ও চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, 'অর্থনীতি সমাজের মূল ভিত্তি। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ন্ত্রকের ভূমিকা রাখছে।

শেয়ার না থাকলেও তাঁরাই কম্পানির মালিক! by নাজমুল আলম শিশির

হাতে কোনো শেয়ার নেই, তবু কম্পানির মালিকানায় বহাল রয়েছেন পরিচালকরা। নিয়মিত বোর্ড সভায় বসে কম্পানির নীতিনির্ধারণসহ সব বিষয়েই সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার ক্ষমতাও তাঁদের হাতে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে অতি নগণ্য শেয়ার নিয়েও বিভিন্ন কম্পানির পরিচালকরা তাঁদের মালিকানা ধরে রেখেছেন। তাঁদের চেয়ে বেশি শেয়ারের মালিক হয়েও সাধারণ বিনিয়োগকারীরা উপেক্ষিত। পরিচালনা বোর্ডে সাধারণ বিনিয়োগকারীদের কোনো স্থান নেই। বার্ষিক সাধারণ সভায়ও (এজিএম) তাঁরা কেবল দর্শক হয়ে থাকেন।

গ্রামীণফোনের স্পেকট্রাম ফি-বিটিআরসির আবেদন শুনানি গ্রহণে চেম্বার বিচারপতি বিব্রত

গ্রামীণফোনের (জিপি) কাছে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা দাবির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিআরসির করা আবেদন শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি।আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী বিটিআরসির আবেদন শুনানি গ্রহণে গতকাল মঙ্গলবার বিব্রত বোধ করেন। ফলে বিটিআরসির আবেদনের শুনানি হয়নি। এ কারণে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা-আসামিদের আবেদনের শুনানি আবার শুরু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় উদ্ভূত হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের অব্যাহতির আবেদনের ওপর শুনানি আবার শুরু হয়েছে। এর আগে ১৪ জনের দাখিলকৃত অব্যাহতির আবেদনের মধ্যে মোট ৯ জনের আবেদনের শুনানি শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারক শাহেদ নূর উদ্দিন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আবদুর রহিমের অব্যাহতির আবেদনের ওপর আংশিক শুনানি গ্রহণ করেন। আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।

জেলহত্যা দিবসের আলোচনায় সাজেদা-জাতীয় চার নেতার জীবন থেকে শিক্ষা নিতে হবে

সংবিধান থেকে ধীরে ধীরে ধর্মীয় বাধাগুলো দূর করে এবং জামায়াতকে দেশ থেকে চিরতরে বিদায় করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করার প্রতিজ্ঞার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। জেলহত্যা দিবস উপলেক্ষে গতকাল মঙ্গলবার শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ. লীগ নেতা সামসুর রিমান্ড ও জামিন নাকচ, জেলহাজতে প্রেরণ

আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামসুল হক ওরফে সামসু মেম্বারের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত সোমবার সকালে সাভার থানা পুলিশের উপপরিদর্শক আবুল হোসেন আমিনবাজারে ছয় ছাত্র হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করতে গিয়ে বড়দেশী এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সামসুল হককে গ্রেপ্তার করেন। প্রাথমিকভাবে তাঁকে গত ২৮ এপ্রিল সংঘটিত প্রবাসী নজরুল ইসলাম হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তদন্ত কর্মকর্তা সামসুরের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে তাঁর আইনজীবী রিমান্ড মওকুফ চেয়ে জামিনের আবেদন করেন।

বাড্ডায় শিশু হত্যা : অভিযুক্তের স্বীকারোক্তি-হামলা পরিকল্পিত, চিনে ফেলায় সুবর্ণাকে হত্যা

রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডায় গৃহবধূকে নির্যাতন ও তাঁর চার বছরের মেয়ে সুবর্ণাকে হত্যার দায় স্বীকার করেছে মানিক। গতকাল মঙ্গলবার পুলিশি রিমান্ডে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে সে। এসব তথ্যের সঙ্গে অভিযোগকারী ও নির্যাতিত গৃহবধূ রিনার বক্তব্যের মোটামুটি মিল পেয়েছে পুলিশ। গত রবিবার উত্তর-পূর্ব বাড্ডার পূর্বাঞ্চল এলাকার একটি বাড়িতে চার বছরের শিশু সুবর্ণাকে হত্যাসহ মা রিনা ও শিশু স্বর্ণাকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতেই পুলিশ রিনার মুখে নাম শুনে অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে। নিহত সুবর্ণা মানিকের খালাতো বোন।

শিক্ষক ফরিদ হত্যা-পুলিশের নির্যাতনে খুনের দায় স্বীকার করি : কালু

বরিশালে শিক্ষক ফরিদ হত্যাকাণ্ডে দায় স্বীকার করে জবানবন্দি দেওয়া আবুল কালাম ওরফে কালু সরদার এখন দাবি করছে, তার দেওয়া জবানবন্দি ঠিক নয়। সে খুন করেনি। স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা সহযোগীদের নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান। সে ঘটনার প্রত্যক্ষদর্শী। তাকে হুমকি দেওয়ার কারণে সে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। ধরা পড়ার পর প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে পুলিশের নির্যাতনে কালু খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিল।

বরিশালে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

বরিশালের মুলাদী থানার দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের (অনুসন্ধান) নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট খাদেম উল কায়েস এ আদেশ দেন।উল্লেখ্য, মুলাদীর এক গৃহবধূকে মারধর শেষে নগদ টাকাসহ মালামাল লুটের ঘটনায় চারজনের বিরুদ্ধে ওই আদালতে গত ২৬ অক্টোবর মামলা করা হয়েছিল।মামলার আসামিরা হলো মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব জোমাদ্দার, এসআই উত্তম কুমার দাস, কনস্টেবল মো. সোয়েব।

যুবকের অর্থ ফেরত দেওয়া হবে :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বন্ধ ঘোষিত প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) বিনিয়োগকারীদের পাওনা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে গঠিত স্থায়ী কমিটি কাজ করছে। তারা সালিশি নিষ্পত্তির মাধ্যমে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টিপর্যালোচনা করে দেখা হবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে স্থায়ী কমিশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম দেখা করেন। এ সময় তিনি কমিশনের পক্ষ থেকে বন্ধ ঘোষিত যুবকের প্রতারিত গ্রাহকদের টাকা সালিশি নিষ্পত্তির মাধ্যমে ফেরত দেওয়ার প্রস্তাব দেন।

চামড়া কিনতে চার ব্যাংকের ৩২২ কোটি টাকার ঋণ by ওবায়দুল্লাহ রনি

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া কিনতে ব্যবসায়ীদের ৩২২ কোটি টাকা ঋণ দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক। গত বছর ব্যাংকগুলো এ খাতে ঋণ দিয়েছিল ৩১৭ কোটি টাকা। তার আগের বছর দেওয়া ঋণের পরিমাণ ছিল ২৪০ কোটি টাকা। এসব ব্যাংকের বাইরে সরকারি মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসিক ব্যাংক, বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক এ খাতে শাখা পর্যায় থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সীমিত আকারে ঋণ দিয়ে থাকে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্ভব-অসম্ভবের দোলাচলে by সঞ্জয় সাহা পিয়াল

অনেক অনেক দিন আগেকার একটি গল্প। তখনও লোকে এক দেশ থেকে আরেক দেশে যেত জলযানে চড়ে। ৮১ বছর আগে, ১৯৩০ সালে দক্ষিণ আফ্রিকায় এমনই এক সফরে গিয়েছিল ইংল্যান্ড। আজকের মতো তখন পাঁচ দিনেই টেস্ট বাঁধা ছিল না। 'টাইমলেস' ওই টেস্টে শেষ ইনিংসে ইংল্যান্ডের সামনে টার্গেট ছিল ৬৯৬ রানের। জয় থেকে মাত্র ৩৫ রান দূরে ছিল ইংলিশরা। হাতেও নগদ পাঁচটি উইকেট ছিল। কিন্তু ১০ দিনের মাথায় ইংল্যান্ড দেখল তাদের জাহাজ ধরার সময় পার হয়ে যাচ্ছে। বাধ্য হয়েই মাঠের জয়টা ফেলে দৌড়ে ছুটল জাহাজের দিকে।

বীমা খাতের ১৫ হাজার কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের প্রস্তাব by আবু কাওসার

বীমা খাতের পুঞ্জীভূত তহবিল (লাইফ ফান্ড) শেয়ারবাজারে বিনিয়োগের প্রস্তাব করেছেন বীমা কোম্পানির মালিকরা। পুঁজিবাজার চাঙ্গা করতে এ সংক্রান্ত প্রস্তাবনা সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পেশ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা অনুমোদনের পর একটি নীতিমালা তৈরি করা হবে। ওই নীতিমালার আলোকে পুঁজিবাজারে লাইফ ফান্ডের টাকা খাটানো হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।বর্তমানে বীমা খাতে লাইফ ফান্ডের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশের ১৭টি জীবন বীমা কোম্পানির কাছে বিপুল পরিমাণ এ টাকা অলস পড়ে আছে। প্রতি বছর ২০ শতাংশ হারে এ তহবিলের পরিমাণ বাড়ছে।

আকরামের পদত্যাগে আ'লীগের তৃণমূল নেতাকর্মীরা হতাশ by এমএ খান মিঠু,

সাবেক সাংসদ এসএম আকরাম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করায় তৃণমূল নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, দুঃসময়ে যিনি দলের হাল ধরেছিলেন এমন একজন দক্ষ সংগঠক খুবই প্রয়োজন। এসব নেতাকর্মী মনে করেন, দলের স্বার্থেই তাকে মূল্যায়ন করা উচিত। নইলে আগামীতে বড় ধরনের খেসারত দিতে হতে পারে। এসএম আকরামের পদত্যাগে তার রাজনৈতিক সহকর্মী এবং অনুসারী নেতাকর্মীরা খুব দুঃখ পেয়েছেন। বিষয়টি তারা

দলীয় বিবেচনায় মেডিকেল শিক্ষকদের পদোন্নতি by বদরুদ্দোজা সুমন

বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) মাধ্যমে মেডিকেল শিক্ষকদের পদোন্নতিপ্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়েছে। সোমবার গভীর রাতে হঠাৎ এ তালিকা প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরই বঞ্চিতদের মধ্যে দেখা দিয়েছে মারাত্মক অসন্তোষ। দলীয় বিবেচনায় পক্ষপাতমূলকভাবে পদোন্নতির অভিযোগ উঠেছে। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের অগ্রাহ্য করে নন-ক্যাডারদের অগ্রাধিকার দেওয়ায় অসন্তোষ চরম আকার ধারণ করে। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের অনেকে হতাশায় নিত্যদিনের কাজকর্ম ছেড়ে দেন। গতকাল স্বাস্থ্য খাতে এ নিয়ে দিনভর আলোচনা-সমালোচনা হয়।

জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে চার্জ দাখিল ৫ ডিসেম্বর

স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আগামী ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধট্রাইব্যুনাল। একই সঙ্গে জামায়াতের এ চার নেতার জামিন আবেদনও নাকচ করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নরসিংদীতে আ'লীগ অফিসে ঢুকে গুলি: মেয়র নিহত

নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ লোকমান হোসেন অজ্ঞাত মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে গতকাল মঙ্গলবার রাতে নিহত হয়েছেন। তার মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লে নরসিংদী শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকশ' বিক্ষুব্ধ জনতা শহরের বাসস্ট্যান্ড, বাজির মোড়, বৌয়াকুড় ও স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় দোকানপাট এবং যানবাহন ভাংচুর করে। এতে ঢাকা-নরসিংদী যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাত সোয়া ১১টায় তাকে মৃত বলে ঘোষণা করেন।

খুলনায় ডাক্তার-রোগী সবাই বিভ্রান্ত by গৌরাঙ্গ নন্দী,

খুলনা নগরীর বসুপাড়ার বাসিন্দা আবদুল আউয়াল তাঁর রক্তে ইউরিক এসিডের মাত্রা বোঝার জন্য তিনটি প্যাথলজিক্যাল প্রতিষ্ঠানে গিয়ে তিন রকম ফলাফল পেয়েছেন। তাঁর চিকিৎসকই একের পর এক প্রতিষ্ঠান পাল্টে পরীক্ষা করিয়েছেন। এতে আউয়াল নিজে খুবই বিভ্রান্ত ও বিরক্ত। পরে তাঁর চিকিৎসক বলেছেন তাঁকে খুলনা মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগ থেকে পরীক্ষা করাতে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তিনি পরামর্শ দিয়েছেন।

বিশ্ব রেকর্ডের কথাও ভাবছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : ১ম ইনিংস ৩৫৫ ও ২য় ইনিংস ৩৮৩/৫ ডিক্লেয়ার্ড-বাংলাদেশ : ১ম ইনিংস ২৩১ ও ২য় ইনিংস ১৬৪/৩(চতুর্থ দিন শেষে) by মাসুদ পারভেজ

আট বছর আগে-পরে একইভাবে ডাবল সেঞ্চুরিতে পেঁৗছাতে গিয়ে দুজনের একই পরিণতি! বীরেন্দর শেবাগের পর ড্যারেন ব্রাভো!মেলবোর্নে ২০০৩ সালের বঙ্ংি ডে টেস্টে সাইমন ক্যাটিচকে ছক্কা হাঁকিয়ে ১৯৫-তে পেঁৗছানো শেবাগ রাজসিক ভঙ্গিতেই ডাবল সেঞ্চুরি করতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন। পরের বলে তাই আবারও ছক্কা মারতে গিয়ে আউট! এত দিন পর আবার একই চিত্রনাট্যের কুশীলব ব্রাভো। সোহরাওয়ার্দী শুভর বল লং অন দিয়ে বাতাসে ভাসিয়ে সীমানা ছাড়া করে দ্বিশতক থেকে ৫ রান দূরে গিয়ে দাঁড়ালেন। পরের বলেই সুইপ করে ছক্কা মারতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ উঠে গেল আর মুশফিকুর রহিমও তা ধরতে ভুল করলেন না।

জনগণের মনোভাব বুঝতে চাইছে বিএনপি-ঈদের পর স্থায়ী কমিটির বৈঠক by মোশাররফ বাবলু ও শফিক সাফি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) শেষ মুহূর্তে তৈমূর আলম খন্দকারকে প্রত্যাহার করে নেওয়া ঠিক হয়েছে কি না তা নিয়ে বিএনপির মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। এ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে এবং সরকারবিরোধী আন্দোলনে পরবর্তী করণীয় ঠিক করতে ঈদের পর দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক হবে। নাসিক নির্বাচনের পর দলের শীর্ষ পর্যায়ের নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলে তিনি এই নির্বাচন নিয়ে জনগণের মনোভাব জানতে চেয়েছেন।

ভালোবাসার স্রোত আইভীর বাড়িতে by দিলীপ কুমার মণ্ডল,

বিপুল বিজয়ের আনন্দের রেশ কাটেনি নারায়ণগঞ্জবাসীর। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি হাজারো মানুষের যেন একটাই ঠিকানা_শহরের দেওভোগে আইভীর বাসা। নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে একনজর দেখা আর শুভেচ্ছা জানাতেই এই গণস্রোত। কেউ ফুল হাতে, কেউ মিষ্টি, কেউবা ছোট্ট শিশুকে নিয়ে হাজির হচ্ছেন আইভীর বাসায়। মোটকথা, আইভী ক্রেজে ভাসছে নারায়ণগঞ্জ। আইভী যেন তাদের আইডল।

আইভী-শামীমকে একসঙ্গে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং তাঁর প্রতিদ্বন্দ্বী শামীম ওসমানকে নারায়ণগঞ্জের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ নির্বাচনে প্রথম হয়েছে আওয়ামী লীগের প্রার্থী, দ্বিতীয়ও হয়েছে দলেরই প্রার্থী। জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে তা পূরণ করতে হবে।গতকাল মঙ্গলবার রাতে গণভবনে আইভী দেখা করতে গেলে এসব কথা বলেন শেখ হাসিনা। এর আগে নতুন মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

ভুল পরীক্ষায় ভুল চিকিৎসা by তৌফিক মারুফ

আনোয়ার হোসেনের বয়স ৮২ বছর। তাঁর প্রোস্টেড গ্লান্ডে অস্ত্রোপচার করা হয় রাজধানীর ইস্কাটনের আল বারাকা কিডনি হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম অস্ত্রোপচার করেন। এর পর অপসারিত মাংসপিণ্ডের টিস্যু বায়োপসি করার নির্দেশনা দেওয়া হয়। একই হাসপাতালের ভেতর থাকা ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে বায়োপসি করা হয়। একইসঙ্গে রক্তের পিএসএ টেস্ট করা হয়। উভয় টেস্টের রিপোর্ট পাওয়ার পর চিকিৎসক ওই রোগীর স্বজনদের জানান, রোগীর প্রোস্টেটে ক্যান্সার হয়েছে।

নরসিংদীর মেয়রকে গুলি করে হত্যা-বিক্ষোভ-ভাংচুর-আগুন, ৭২ ঘণ্টা হরতালের ডাক by সুমন বর্মণ,

মুখোশধারী দুষ্কৃতকারীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁকে গুলি করে দুষ্কৃতকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁকে হত্যার খবর প্রচারিত হলে নরসিংদীজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরে বিক্ষোভ করতে থাকে তাঁর সমর্থকরা।

নো ফ্রি লাঞ্চ by হুমায়ূন আহমেদ

‘নো ফ্রি লাঞ্চ’—একটি আমেরিকান বাক্য। এই বাক্যটা বলে তারা এক ধরনের শ্লাঘা অনুভব করে। তারা সবাইকে জানাতে পছন্দ করে যে তারা কাজের বিনিময়ে খাদ্যে বিশ্বাসী। এই ধরনের বাক্য বাংলা ভাষাতেও আছে—‘ফেলো কড়ি মাখো তেল’। গায়ে তেল মাখতে হলে কড়ি ফেলতে হবে। আরামের বিনিময়মূল্য লাগবে। যা-ই হোক, ফ্রি লাঞ্চে ফিরে যাই। নো ফ্রি লাঞ্চের দেশে চিকিৎসা করতে ব্যাগ ভর্তি ডলার নিয়ে যেতে হবে, এই তথ্য আমি জানি।

বিদ্যুৎকেন্দ্রে নতুন রোগ by অরুণ কর্মকার

দেশের বিদ্যুৎ খাতে ‘মেশিন প্রবলেম’ নামের এক নতুন উপসর্গ দেখা দিয়েছে। আগে পুরোনো বিদ্যুৎকেন্দ্রে কখনো কখনো যান্ত্রিক সমস্যা হতো। কিন্তু বর্তমান ‘মেশিন প্রবলেম’ দেখা দিয়েছে নতুন স্থাপিত ভাড়াভিত্তিক, কুইক রেন্টাল ও বেসরকারি খাতের ছোট (এসআইপিপি) অনেকগুলো বিদ্যুৎকেন্দ্রে। ‘মেশিন প্রবলেম’ ছাড়াও নতুন এসব বিদ্যুৎকেন্দ্রের কোনো কোনোটিতে ট্রান্সফরমার ও জেনারেটরের সমস্যায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

আইভীকে অভিনন্দন, শামীমকে শুভেচ্ছা, তৈমুরকে ধন্যবাদ... by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

আইভী আ’লীগের সমর্থন ছাড়াই বিপুল ভোটের জোয়ারে বিজয় অর্জন করে দেখিয়ে দিলেন, জনগণই ক্ষমতার উৎস। তিনি একাই বিশাল এক চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে অতিক্রম করে প্রমাণ করলেন, সততার জয় অনিবার্য। তাঁকে প্রাণঢালা অভিনন্দন।

কেন্দ্রীয় নেতাদের দ্বৈত ভূমিকার বলি তৈমুর by তানভীর সোহেল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন প্রত্যাহার করায় বিএনপির কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতাদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ তৈরি হয়েছে। এ জন্য কেন্দ্র থেকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কিছু নেতার দ্বৈত ভূমিকাকে দায়ী করেছেন নারায়ণগঞ্জের নেতারা। তবে বিএনপির নীতিনির্ধারকেরা মনে করেন, নির্বাচন থেকে সরে এসে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। এই লাভ জাতীয় ও স্থানীয় রাজনীতিতে ভূমিকা রাখবে। তবে স্থানীয় নেতাদের মত, এর ফলে নারায়ণগঞ্জে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৩৪০০ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্র হবে

তিন হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ (উত্তর) প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

যুবক নিয়ে অর্থমন্ত্রীঃ গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার উপায় খোঁজা হচ্ছে

সরকার এখনো যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার উপায় খুঁজছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সালিস নিষ্পত্তি অথবা প্রতিষ্ঠানটির নামে থাকা সম্পত্তি বিক্রি করে এই অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে মত এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এর আগে যুবক কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ফিরে দেখা by ইমরান রহমান

পিয়েরি কর্নিয়েলি ১৬৮৪ খ্রিষ্টাব্ধের ১ অক্টোবর মৃত্যুবরণ করেন বিশিষ্ট ফরাসি নাট্যকার পিয়েরি কর্নিয়েলি। বিয়োগান্ত নাটকের অন্যতম প্রধান রচয়িতা ছিলেন তিনি। ফরাসি বিয়োগান্ত (ঞৎধমবফু) নাটকের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। জীবনের ৪০ বছর তিনি নাটক নির্মাণ করেন। ১৬০৬ সালের ৬ জুন কর্নিয়েলি জন্মগ্রহণ করেন রুয়েনে। ১৮ বছর বয়সে তিনি আইন পড়ায় মনোযোগী হন। তার লিখিত প্রথম নাটক 'মেলিট'। এটি একটি কমেডি নাটক।

ভূমিপুত্রের সঙ্গে সজ্ঞান শত্রুতা by মাহমুদ শামসুল হক

'সভ্য' শব্ধের আভিধানিক অর্থ হচ্ছে ভদ্র, শিষ্ট, সাধুজন এবং মার্জিত রুচির অধিকারী। তাদের সার্বিক জীবনযাত্রার নৃতাত্ত্বিক নাম সভ্যতা। অর্থাৎ শিক্ষা-দীক্ষা ও আচরণে অপেক্ষাকৃত উন্নত সমাজ। অন্যদিকে যারা নিজেদের বেশি সভ্য বলে অহঙ্কার করেন তাদের বলা হয় সভ্যতাভিমানী। এরাই এসব অভিধান রচনা করেছেন। কিন্তু ইতিহাসের সাক্ষ্য অন্যরকম। ইতিহাস জানাচ্ছে, 'সভ্য' তারাই যারা গায়ের জোর এবং বুদ্ধি প্রয়োগের ক্ষমতা রাখে।

জাতীয় শিক্ষানীতি ২০০৯, একটি পর্যালোচনা by অধ্যক্ষ মুহাম্মদ যাইনুল আবেদীন

শিক্ষানীতি একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৭ এপ্রিল প্রফেসর কবীর চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি খুব তড়িঘড়ি করে ২ সেপ্টেম্বর '০৯ জাতীয় শিক্ষানীতি-২০০৯-এর চূড়ান্ত খসড়া প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন, যা ওয়েব সাইটে ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়। শিক্ষানীতি প্রণয়ন কমিটি দাবি করেছে, তারা ব্যাপক মতামত নিচ্ছেন।

প্রধানমন্ত্রী আইভীকে দেখেই বললেন ‘বাপের বেটি’

নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গণভবনে দেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘বাপের বেটি’। আইভীকে তিনি জড়িয়ে ধরলেন। দোয়া করলেন। সব রকম সহায়তারও আশ্বাস দিলেন। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে এ কথা বলেন।

পদোন্নতি নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ

বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক পদে ৬৪৪ জন এবং সহযোগী অধ্যাপক পদে ১২১ জন চিকিৎসক পদোন্নতি পেয়েছেন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের ৯০ জন ক্যাডারভুক্ত নন। গত সোমবার গভীর রাতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের নামের তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। পদোন্নতিতে কোনো কোনো ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আবদুল জলিলের নতুন বয়ান এবং আওয়ামী প্রতিক্রিয়া by শাহ আহমদ রেজা

গত কয়েকদিন ধরে লন্ডনে দেয়া আবদুল জলিলের কিছু বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। এটাই স্বাভাবিক। কারণ, আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক লন্ডনে যাওয়ার পর থেকেই এবার একের পর এক হাটে হাঁড়ি ভেঙে চলেছেন। লন্ডনের বাংলা টিভি এবং একাধিক বার্তা সংস্থাকে দেয়া পৃথক পৃথক সাক্ষাৎকারে অনেক গোপন কথাই ফাঁস করেছেন তিনি।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৮০৪৮ পদে নিয়োগ, নিয়োগ পরীক্ষার ফল জালিয়াতি by শিশির মোড়ল

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি হয়েছে। পত্রিকায় প্রকাশিত ফলাফল আর অধিদপ্তর থেকে বিভিন্ন জেলায় সিলগালা করে পাঠানো ফলাফলের মধ্যে অসংগতি ধরা পড়েছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে লোক নিয়োগ দিতেই এই জালিয়াতি করা হয়েছে। এ অবস্থায় নিয়োগ কমিটির সভাপতি নির্বাচন এবং পরীক্ষার উত্তরপত্র দেখার প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। ঢাকা জেলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৭৪ জন। তাঁদের সবার রোল নম্বর পত্রিকায় ছাপাও হয়। কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য উপপরিচালকের কাছে সিলগালা করা যে তালিকা পাঠানো হয়, তাতে ৭৬ জনের রোল নম্বর ছিল। এই জেলায় আয়া পদেও অতিরিক্ত তিনজনের রোল নম্বর পাঠানো হয়েছে জেলায়। একই ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে, মাদারীপুর, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার ক্ষেত্রেও। মাদারীপুর জেলায় অতিরিক্ত ২১ জনের নাম যুক্ত করা হয়।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রথম আলোকে বলেন, তিনি নিজেও অনিয়মের কথা শুনেছেন। কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাঁর কাছে কেউ দেয়নি। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব।’
অধিদপ্তরের অধীনে পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও আয়ার আট হাজার ৪৮টি পদে নিয়োগ-প্রক্রিয়া চলছে। গত ২০ মার্চ একটি জাতীয় দৈনিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর বিভিন্ন জেলার স্থানীয় সংবাদপত্রেও বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী বিভিন্ন পদে আবেদন করেন। ১০ জুন থেকে লিখিত পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পদভিত্তিক রোল নম্বর ২৯ আগস্ট প্রকাশ করা হয় এবং ৩০ আগস্ট দুটি সংবাদপত্রে তা প্রকাশিত হয়। মৌখিক পরীক্ষা শেষ হয়েছে গত ৮ অক্টোবর।
অতিরিক্ত রোল নম্বর কোথা থেকে এল: ঢাকা জেলার উপপরিচালক (পরিবার পরিকল্পনা) তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গত ২২ সেপ্টেম্বর তারিখে লেখা চিঠিতে জানান, পত্রিকায় প্রকাশিত এবং অধিদপ্তরের সিলগালা করা ফলাফলের মধ্যে অসংগতি আছে।
পত্রিকায় প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা জেলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৭৪ জন। কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলগালা করা তালিকায় ৭৬টি রোল নম্বর পাঠানো হয়। নতুন রোল দুটি হলো: ৮২৫৪৩১ ও ৮২৫৪৭৯।
চিঠিতে বলা হয়, আয়া পদে পত্রিকায় প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১১৪ জন উত্তীর্ণ হয়েছেন। আর সিলগালা করে পাঠানো ফলাফলে ১১৭ জনকে উত্তীর্ণ দেখানো হয়েছে। অতিরিক্ত তিনটি রোল নম্বর হচ্ছে: ৮২৬১১৮, ৮২৬২০৮ এবং ৮২৬৩৮৯ (যা পত্রিকায় প্রকাশিত ছিল না)।
অধিদপ্তর সূত্র জানিয়েছে, একটি পদের জন্য মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ তিনজনকে ডাকার সিদ্ধান্ত হয়। মাদারীপুর জেলায় আয়ার পদ শূন্য আছে চারটি। লিখিত পরীক্ষার পর চারটি পদের জন্য ১২ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করে সংবাদপত্রে প্রকাশ করা হয়। কিন্তু পরে অধিদপ্তর থেকে ৩৩ জনের একটি তালিকা পাঠানো হয় জেলায়।
একই ঘটনা সুনামগঞ্জ, নীলফামারীসহ বেশ কয়েকটি জেলায় ঘটেছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এসব বাড়তি রোল নম্বর সম্পর্কে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, কম্পিউটারে যান্ত্রিক জটিলতার কারণে এই ভুল হয়েছে।
কিন্তু উত্তরপত্র যাচাইকারী কম্পিউটার প্রতিষ্ঠানটি যান্ত্রিক জটিলতার অভিযোগ অস্বীকার করেছে।
নিয়োগ কমিটির সভাপতি নিয়ে প্রশ্ন: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি এ কে এম মাহবুবুর রহমান। তিনি একজন মেডিকেল কর্মকর্তা। এ বছর ৩১ জানুয়ারি তাঁকে পরিচালকের (প্রশাসন) চলতি দায়িত্ব দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আজিজুর রহমান তাঁর মন্ত্রণালয়ের সচিবকে লিখেছেন, মাহবুবুর রহমান অধিদপ্তরের নিয়মিত পদোন্নতি পাওয়া পরিচালক নন। তাঁকে পরিচালক প্রশাসনের দায়িত্ব দেওয়া বিধিসম্মত হয়নি।
নিয়োগ কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকার বিধান আছে। মন্ত্রণালয় আজিজুর রহমানকে প্রতিনিধি করে পাঠায়। কিন্তু নিয়োগ কমিটি গঠন ও কমিটির কিছু কাজ বিধিসম্মত হচ্ছে না—এমন অভিযোগ করে তিনি কমিটির কাজে অংশ নেওয়া থেকে বিরত থাকেন।
১৬ আগস্ট সচিবকে লেখা চিঠিতে আজিজুর রহমান বলেছেন, ‘প্রাপ্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, এ কে এম মাহবুবুর রহমান মূলত প্রেষণে নিয়োজিত একজন মেডিকেল অফিসার, যাঁকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সহকারী পরিচালক (সিসি) পদে পদায়ন করেছে। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়মিত পদোন্নতি পাওয়া পরিচালক নন। মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক তাঁকে উপপরিচালক (সিসি) পদে পদায়ন করে পরিচালক প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা বিধিসম্মত নয়।’
এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই মাহবুবুর রহমানকে পলিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির সভাপতি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লিখিতভাবে নিয়োগ কমিটির সভাপতি নির্বাচন ও ওএমআরডিএম সম্পর্কে লিখিত অভিযোগ উত্থাপন করেছিলেন। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তার ওই অভিযোগ আমলে নেওয়া উচিত ছিল।’
খাতা দেখেছে কে: কম্পিউটারে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছে বেসরকারি প্রতিষ্ঠান ওএমআরডিএম।
আজিজুর রহমানের চিঠি থেকে জানা যায়, ১৩ মার্চ নিয়োগ কমিটির সভায় তিনি বুয়েটের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করার প্রস্তাব করেন। তিনি বলেন, বুয়েট কারিগরি ও প্রযুক্তিগত দিক থেকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে সুপ্রতিষ্ঠিত। সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ ও কারিগরি কাজ অত্যন্ত দক্ষতা, নিরাপত্তা, বিশ্বস্ততা ও নির্ভুলতার সঙ্গে করে। তা ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদিত অ্যাকশন প্ল্যানে বুয়েটের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের কথা বলা আছে।
বুয়েটকে না দিয়ে ওএমআরডিএমকে উত্তরপত্র মূল্যায়নের কাজ কেন দেওয়া হলো—জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, বুয়েটের চেয়ে ওএমআরডিএমতে খরচ কম। টেন্ডারের সর্বনিম্ন দরদাতা হিসেবে ওএমআরডিএম কাজ পেয়েছে।
ঠিকানা ধরে গিয়ে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনের তৃতীয় তলায় ছোট পাঁচটি কক্ষে ওএমআরডিএমের কার্যালয়। ভবন বা কার্যালয়ের সামনে কোনো সাইনবোর্ড নেই। ভেতরে ঢুকে দেখা গেল, কার্যালয়ের প্রতিটি কক্ষে প্রচুর কাগজপত্র।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মো. জাহাদুর রহমান বলেন, তাঁরা ব্যবসা করেন। দরপত্রের মাধ্যমে কাজ পেয়েছেন।
যান্ত্রিক জটিলতার কারণে জেলায় পাঠানো তালিকায় অতিরিক্ত রোল নম্বর যুক্ত হয়েছে বলে নিয়োগ কমিটির প্রধান যে দাবি করেছেন, সে বিষয়ে জানতে চাইলে জাহাদুর রহমান বলেন, তাঁরা কোনো ভুল করেননি। পত্রিকায় প্রকাশিত এবং সিলগালা করা ফলাফলে পার্থক্য থাকলে এর দায়দায়িত্ব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের।

ম্যাচ বাঁচানোর আশা বাংলাদেশের by তারেক মাহমুদ

শেষ দিনে লক্ষ্য কী? ড্র নাকি জয়? এই টেস্টে বাংলাদেশ হারতেও পারে। কিন্তু হারার লক্ষ্য তো কারও থাকে না। লক্ষ্য অবশ্যই ড্র অথবা জয়। দিনের খেলা শেষে প্রতিদিনই ড্রেসিংরুমে টিম মিটিং হয়। ঠিক হয় পরদিনের পরিকল্পনা। কাল খেলা শেষে বাংলাদেশ ড্রেসিংরুমে সে রকম কিছু হলো না। শেষ দিনের পরিকল্পনা ঠিক করার ব্যাপারটা আজ সকালের জন্য রেখে দিয়েছেন কোচ স্টুয়ার্ট ল। সকালেই আনুষ্ঠানিকভাবে ঠিক হবে, জয়ের জন্য খেলা, নাকি ড্রয়ের জন্য। তবে অনানুষ্ঠানিক লক্ষ্য হলো, সেশন ধরে ধরে খেলা।

নব অনুরাগে নয়াচীনের জাতীয় দিবস by শওকত মাহমুদ

নতুন রাষ্ট্র ব্যবস্থার ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আজ পয়লা অক্টোবর গণচীন মহা উল্লাসমুখর। রাজধানীর কেন্দ্রস্থল ৬শ' বছর ধরে রাষ্ট্রমঞ্চ হিসেবে সুবিদিত তিয়েন আন মেন স্কোয়ার সেজেছে ফুলে ফুলে, নব অনুরাগে। ১৯৪৯ সালের এই দিনে বিকাল ৩টায় যেখানে দাঁড়িয়ে কিংবদন্তির রাষ্ট্রনায়ক মাও সে তুং নয়াচীন পত্তনের ঘোষণা দিয়েছিলেন, সেখানেই প্রেসিডেন্ট হু জিন তাও বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন নেবেন।

নরসিংদীর পৌর মেয়রকে গুলি করে হত্যা

নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী শহরে তাঁর ওপর হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানেই রাত সোয়া ১১টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পৌর মেয়র লোকমান (৪২) গুলিবিদ্ধ হওয়ার খবরে বিক্ষুব্ধ জনতা রাত নয়টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। তারা শহরের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

প্রশাসনের ছত্রছায়ায় জবরদখল

ভূমিদস্যু ও জবরদখলকারীদের অবৈধ দখলে চলে গেছে দেশের লাখ লাখ একর জমি। স্বাধীনতার পর থেকে কোনো সরকারের আমলে সরকারি খাসজমি উদ্ধার ও তার সদ্ব্যবহার নিশ্চিত করা যায়নি। প্রশাসনের সহায়তায় সুবিধাভোগী প্রভাবশালী মহল নানা কৌশলে করায়ত্ত করে নিয়েছে এসব জমি। অর্থের বিনিময়ে এগুলো হাতবদলও হচ্ছে। কোনো কোনো সময় খাসজমি আংশিক উদ্ধার করা হলেও আবার তা চলে গেছে ভূমিদস্যুদের দখলে।

হজযাত্রায়ও দলীয়করণঃ বাদ রইল কী!

দিনবদলের সরকার সর্বত্র ব্যক্তিবদলে মেতে উঠেছে। উদ্দেশ্য পরিষ্কার। দলীয় লোকজনকে সুযোগ-সুবিধা দেয়া। সচিবালয় থেকে শুরু করে সারাদেশে অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই সরকারি দলের লোকেরা আসর জাঁকিয়ে বসেছে। এর ফলাফল যাই হোক তা নিয়ে আপাতত ক্ষমতাসীনদের মাথাব্যথা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে দলীয়করণ বাঁধভাঙা বানের পানির মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে।

জলিল সাহেব তো সব ছ্যাড়াবেড়া করে দিলেন! by আফরোজা হাসান খান

আহা! জলিল সাহেব যে এমন নির্জলা সত্য উচ্চারণ করবেন সুদূর লন্ডনে বসে, সেটা কেউ কি ভেবেছিলেন? না, কেউ ভাবেননি। ভাবা উচিত ছিল। এর আগেও আবদুল জলিল এমপি ও সাবেক বাণিজ্যমন্ত্রী বেশকিছু বেফাঁস কথা বলেছিলেন। তখন অনেকেই বলেছেন, সাধারণ সম্পাদকের পদ হারিয়ে আর মন্ত্রিত্ব না পেয়ে তিনি এমন উক্তি করেছেন। সেটা বোধহয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও ভেবেছেন।

কোন পথে চীন by ড. তারেক শামসুর রেহমান

আগামী ১ অক্টোবর চীন সমাজতান্ত্রিক বিপ্লবের ষাট বছর পালন করবে। ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েন আন মেন স্কোয়ারে প্রয়াত চীনা নেতা মাও জে ডং সমাজতান্ত্রিক চীনা রাষ্ট্রের কথা ঘোষণা করেছিলেন। তারপর কেটে গেছে অনেকটা বছর। সোভিয়েত ইউনিয়নে ও পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন হয়েছে। ভেঙে গেছে সোভিয়েত রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু চীন এখনও তার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে টিকে আছে।

বিভ্রান্তি ছড়াচ্ছে কে? by হায়দার আকবর খান রনো

তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিরুদ্ধে সরকার ও সরকারদলীয় লোকজন যে যথেষ্ট খাপ্পা হয়েছেন তা বোঝাই যাচ্ছে। তারা কেবল মিছিলের ওপর আক্রমণ করে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ অর্ধশতাধিক মিছিলকারীকেই আহত করেননি, এখন জাতীয় কমিটির বিরুদ্ধে অপপ্রচারেও নেমেছেন। তেল-গ্যাস-খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটি সরকারের দেশবিরোধী ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে।

মন্ত্রীর আহ্বানে সাড়া দেয়নি চরমপন্হীরাঃ আস্থার অভাব পূরণ করতে হবে আগে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সশসত্র চরমপন্হীদের তৎপরতা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এ আহ্বানে সাড়া দিয়ে এখন পর্যন্ত কোনো চরমপন্হী সন্ত্রাসী আত্মসমর্পণ করেনি। প্রতিমন্ত্রী একাধিকবার বলেছেন, আত্মসমর্পণ করলে চরমপন্হীদের সাধারণ ক্ষমার আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করবে। কিন্তু এ আহ্বানকে আস্থায় না নিয়ে অনেকেই এখন আত্মগোপনে চলে গেছে।

ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ কাম্যঃ সংবিধান সংশোধনের উদ্যোগ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনসহ সংবিধান সংশোধনের ঘোষণা দিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ রাজনীতির মাঠে বিতর্ক উস্কে দিয়েছেন। গত বৃহসপতিবার তিনি '৭৫-পরবর্তী সময়ে সংবিধানে কাটাছেঁড়ার উল্লেখ করে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিরোধী বিষয়গুলো খতিয়ে দেখে সংবিধান সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন কমিশনে চিঠি দেয়ার কথা বলেছেন।

আবদুল জলিলের বিসেফারক সাক্ষাৎকার

আব্রাহাম লিংকন বলেছিলেন, কিছু লোককে চিরদিনের জন্য বোকা বানানো যায়, সবাইকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সবাইকে চিরদিন বোকা বানিয়ে রাখা যায় না। লিংকনের এই অমর উক্তির সূত্র ধরে আমাদের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষরা প্রায় বিরামহীনভাবে বলে আসছে যে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আসলে জাতিকে বোকা বানানো হয়েছে।

'হয় স্বাধীনতা, না হয় মৃত্যু' by ড. মাহবুব উল্লাহ্

স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন-এ কথাটি বাংলাদেশের ক্ষেত্রে দিনে দিনে আরও সত্য হয়ে ধরা পড়ছে। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ রাষ্ট্রটির অভ্যুদয় সেই রাষ্ট্রটি এখন নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে ৩৮ বছর পার করেছে। এই ৩৮ বছরের মধ্যে একটি বছরও খুঁজে পাওয়া যাবে না যখন এ রাষ্ট্রটির কাছ থেকে শেক্সপিয়রের নাটক 'মার্চেন্ট অব ভেনিসের' বহুল আলোচিত চরিত্র ---------- এটি কোনো সুদখোর ব্যক্তি নয়।

দিনবদল হচ্ছে বটেঃ আলুবীজ আমদানিতেও সিন্ডিকেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রীদের, বিশেষ করে বাণিজ্যমন্ত্রীর হুমকি-ধামকি আশ্বাস অসাড় প্রমাণ করে বাজারে চিনির দাম আকাশ ছুঁয়েছিল ক'দিন আগেই। রোজা ও ঈদে শুধু চিনির পেছনেই মানুষের কত টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে জানা না গেলেও ভুক্তভোগীদের দুর্ভোগের কথা কারও অজানা নয়। এখন একই অবস্থা দেখা যাচ্ছে আলু বীজ নিয়ে।

জীবনের অর্ধসত্য রূপ by আতাউর রহমান

ভারতের সাবেক বৈদেশিক ও অর্থমন্ত্রী যশোবন্ত সিংহ একটি বই লেখার অপরাধে তার দল জনতা পার্টি থেকে বহিষ্কৃত হলেন, বিষয়টি আমাদেরকে জগৎ, জীবন, মানুষের বৃত্তি, প্রবৃত্তি সম্পর্কে নতুন করে ভাবায় বৈকি! যশোবন্ত সিংহ কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অথবা সাদামাটা কথায় পর্নোগ্রাফি জাতীয় বই লিখলে না হয় একটা কথা ছিল খুশবন্ত সিংহ বই লেখার ব্যাপারে বেশ খোলামেলা মনোভাব ব্যক্ত করেন।

এই নগরীর দিনরাত্রি by রেজোয়ান সিদ্দিকী

সবকিছু সুনসান এই নগরীতে এখন সবকিছু সুনসান। যানবাহনের ভিড় নেই, ট্রাকের হর্ন নেই, জনতার কোলাহল নেই, ট্রাফিক জ্যামের জন্য কারও অভিযোগ নেই। কারণ নগরীতে যারা ট্রাফিক জট সৃষ্টি করেন তারা সবাই এখন ঢাকার বাইরে। তারা ঈদে কেউ গেছেন স্বজনের সঙ্গে মিলে ঈদ উদযাপন করতে, কেউ গেছেন কোথাও বেড়াতে। কক্সবাজার, কুয়াকাটা, জাফলং সর্বত্রই সুনসান পরিবেশ। কুয়াকাটা, কক্সবাজার কিংবা অন্যসব ট্যুরিষ্ট সপটে ভিড় আর ভিড়। এখন বাংলাদেশে একটা মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি হয়েছে, যারা ঈদ, পূজা-পার্বণে বেড়াতে বের হয়। তাদের কোনো গ্রাম নেই। কোনো স্বজন-পরিবেষ্টিত পরিবেশ নেই। এক-দুই জেনারেশন আগে তারা পল্লীগ্রামে উদ্বাস্তু হয়ে পড়েছেন। কোনো একদিন পল্লীতে তাদের ঠিকানা ছিল। কোনো একদিন তাদের পূর্বপুরুষেরা পল্লীগ্রামে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিল, কোনো একদিন তাদের পূর্বপুরুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা দল বেঁধে পল্লীগ্রামের দিকে ধাবমান হতেন। তাদের পিতা-মাতা গত হয়েছেন। তাদের চাচা-চাচি গত হয়েছেন। তারা পল্লীগ্রামের স্মৃতি ভুলে গেছেন। এখন তাদের ফেরার পথ নেই। তাদের গ্রামের ভিটিতে দূর্বাঘাস গজিয়েছে। সে ঘাস কাটার বা উপড়ানোর কেউ নেই। যদিও বা কখনও এই নাগরিক স্বগ্রামে প্রবিষ্ট হোন, তিনি এসব ঘাস, আগাছা, পরগাছা উপড়ানোর প্রয়োজন বোধ করেননি। কখনও কখনও জীবনে আগাছা-পরগাছাই সম্বল হয়ে দাঁড়ায়। আগাছা উপড়ালে জীবন উপড়ে যায়। আমাদের মধ্যবিত্ত শ্রেণীর জীবন কোথাও কোথাও উপড়ে গেছে। এদের না আছে কোনো সামাজিক ভিত্তি, না আছে পল্লীজীবনে ফিরে যাওয়ার কোনো সূত্র। ফলে ছুটিছাটা পেলে এরা পল্লীগ্রামের বদলে ট্যুরিষ্ট সপটগুলোতে ভিড় জমায়। ফলে এক সময় যা অকল্পনীয় ছিল, এখন তা কল্পনার সীমানায় ধরা দিয়েছে। এদের কেউ নেই, কিছু নেই। মানুষের জীবনবেদ এভাবে পরিবর্তিত হয়ে যায়। কেউ বাসের ছাদে চড়ে পল্লীগ্রামে আপনজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য চলে যায়। কারও কোনো আপনজন নেই। সে নিজেই নিজের আপনার জন। নগরী এক অদ্ভুত বৃত্ত তৈরি করেছে। সে বৃত্তের ভেতরে কাকে, কখন, কোথায় ঠেলে দেয় কেউ বলতে পারে না। কিন্তু নাগরিক যখন দীর্ঘ ছুটি পায়, তখন সে নগর বৃত্ত হতে কোথাও না কোথাও বের হতে চায়। কখনও পারে, কখনও বা পারে না। তবুও সে নগরী পেছনে ফেলে দূরে কোথাও চলে যেতে চায়। সেভাবে সেও নগরীকে ফাঁকা করে চলে যায়। এটাকে কি আমরা দোষ বলব? কিছুতেই না। সারা পৃথিবীর নাগরিক মানুষ কর্মক্লান্ত জীবনে হাঁপিয়ে ওঠে। সে নগরী থেকে সরে যেতে চায়। বাণিজ্য পসারীরা এটাও টের পেয়েছে। ফলে তাদের উন্মুখ আয়োজন রয়েছে। যদি নগরীর ক্লান্তি হতে মুক্তি চান তা হলে আমাদের চমৎকার আয়োজন আছে। কম খরচে স্বর্গীয় তৃপ্তি। নাগরিক মধ্যবিত্ত এরই ধান্ধায় থাকে। কত কম খরচ অথচ কত বেশি আনন্দ। নগর এভাবে অবিরাম ঘূর্ণায়মান হচ্ছে। নাগরিক যাচ্ছে না পল্লীগ্রামে, নিজস্ব জীবন হতে বিচ্ছিন্ন হচ্ছে, সন্তান-সন্ততি, নিজস্ব ইতিহাস ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ভুলতে বসেছে। ফলে এক পালক সংস্কৃতির জন্ম হচ্ছে। এই নতুন সংস্কৃতির মানবেরা ইতিহাস ঐতিহ্যের খবর রাখে না। সে খবর রাখার প্রয়োজনও তাদের নেই। কারণ তারা কোনোদিন পল্লীগ্রাম দেখেনি। তারা দেখেনি বেত ফল কীভাবে বেড়ে ওঠে, তারা দেখেনি কীভাবে প্রতিদিন গন্ধরাজ ফোটে। কারণ তারা দেখেনি কীভাবে একটি ডুমুর টুপ করে পানিতে পড়ে। যদিও বা তা দেখে থাকে তবুও তারা জানে না এই একটি ডুমুর কীভাবে মাছের শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করেছে। তারা দেখেনি হিজলের ফুল কেন পুকুরের ধারে ফোটে। তারা জানে না মধ্যরাতে ডাহুক ডেকে কী বলতে চায়। তারা জানে না টাকি মাছ বড়শিতে গেঁথে জলের ধারে হাত পাতলে কীভাবে বিশাল ষোল মাছ বড়শিতে আটকে যায়। পত্র-পল্লবহীন লোনা ফল কীভাবে একদিন একদিন করে পেকে ওঠে। এরা কোনো নাগরিক নয়। এরা নগরীর প্রথম অনুষঙ্গ। এরা এ নগরীর নিকটাত্মীয়ও নয়। এরাও বসন্তের পর পল্লবহীন বৃক্ষ শাখার সুস্বাদু ফল ছাড়া আর কিছু নয়। এরা আমাদের ইতিহাস নয়, এরা আমাদের ঐতিহ্যের কথা জানার সুযোগ পায়নি। এরাই বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক হবে। হায়রে নগর, তুমি কেবলই জৌলুস চেন, বিত্ত-বৈভব চেন, তুমি কি সত্যিই নাগরিক চিনেছো? নিহত নগরী এক আমি এক নগরী বেড়ে উঠতে দেখেছিলাম। না, সে নগরী হল্যান্ডের স্কেভেনিং জেঙ্গ নয়। আমি হল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে প্রতিদিন দেখেছি ডাচ্রা সমুদ্র দখল করে নগর সম্প্রসারণ করছে। সম্প্রসারণ করতে করতে আমাকে সমুদ্রের ঢেউ থেকে কেবলই দূরে ঠেলে দিয়েছে। আমার আর সহ্য হয় না। আমি নগরীর একেবারে প্রান্তে থাকতে চাই। যেখানে দিনভর সমুদ্রের গর্জন, ঢেউয়ের উত্তাল। যেখানে অবিরাম মাস্তুলের এগিয়ে আসা। আমি তার কাছাকাছি থাকতে চেয়েছি। তারা যত সমুদ্র দখল করে আমি তত সমুদ্রের কাছে এগিয়ে যাই। কেবলই বাসা বদল করি। নগরী সম্প্রসারিত হচ্ছে। কিন্তু আজ আমি এক মৃত নগরীর দ্বারপ্রান্তের দাঁড়িয়ে আছি। তার নাম জাফলং। জাফলং কোনো নগরী নয়। এখানে কেবলই পর্যটকের আনাগোনা। দেখার তেমন কী আছে? আমার বিবেচনায় কিছু নেই। ডাউকী নদী আছে। যে নদী দু'ভাগ হয়ে খোলামেলা হয়ে গেছে। এ নদীর তীরে দাঁড়িয়ে ওপার দেখা যায়। ওপারে করিমগঞ্জ। এটা আমাদেরই হওয়ার কথা ছিল। মহম্মদ আলী জিন্নাহর্ যাডক্লিফের বাউন্ডারির ব্যাপারে বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো মনোযোগ দিতে পারেননি। ফলে করিমগঞ্জ হারিয়েছে পাকিস্তান তথা বাংলাদেশ। জাফলংয়ে কোনো বসতিও ছিল না। সুনসান এক পল্লীগ্রাম ছিল। ডাউকী পার হয়ে ওপারে খাশিয়া পল্লী। তারা এখানে প্রধানত পান-সুপারির চাষ করে। সুপারি গাছে পানের চারা লাগায়। তারপর অদ্ভুত কৌশলে সে পানের চারাগুলোর পরিচর্যা করে। দোকান দেয়। পাথরের ব্যবসার সঙ্গে জড়িত হয়। এভাবে দিনমান চলে। পাথর উত্তোলন এখানে এক বিরাট ব্যবসা। এগুলোও ঘুমন্ত ছিল। নিভৃতে পাথর তুলতো শত শত শ্রমিক। খুব বেশি শোরগোল ছিল না জাফলংয়ে। যেন নিভৃত পল্লী, কোথায় যে কী কাজ হচ্ছে কেউ তেমন একটা খোঁজও রাখত না। তারপর জাফলংয়ে কী যে ঘটে গেল এখানে এক শিল্প বিপ্লবের সূচনা হলো। কথাটা হয়ত বেশিই বলে ফেললাম। কিন্তু নির্মাণ কাজ যা হলো তাতে বিপ্লব ঘটে গেল জাফলংয়ে। হাজার হাজার বারকি শ্রমিক সমবেত হলেন জাফলংয়ে। উত্তোলিত পাথর চূর্ণ-বিচূর্ণ করার জন্য বসল শত শত ক্রাশার মেশিন। নিয়োজিত হলেন আরও হাজার হাজার শ্রমিক। সেভাবে জাফলং ক্রমেই এক শিল্প নগরীতে পরিণত হতে শুরু করল। জাফলংকে নগরী বলা যায় না। কিন্তু সিলেটের তামাবিল স্থলবন্দরকে কেন্দ্র করে জাফলং দ্রুত নগরী হয়ে উঠছিল। হাজার হাজার বারকি শ্রমিকের পাথর উত্তোলন, শত শত ক্রাশার মেশিন, কলরব পর্যটকদের পদধ্বনি জাফলংকে নগরের মর্যাদা দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নামক যে দেশবিরোধী সরকার ক্ষমতায় আসীন হয়েছিল তারা দুই বছরের শাসনকালে দুই কোটি লোককে বেকার করেছিল। জাফলং এর ব্যতিক্রম নয়। কিছু কিছু বাংলাদেশবিরোধী লোক পরিবেশের দোহাই দিয়ে বলেছিল, জাফলংয়ের ক্রাশার মেশিনগুলো এলাকায় শব্ধদূষণ করছে। ফলে বিদেশিদের ক্রীড়নক তত্ত্বাবধায়ক সরকার দুই লাখ মানুষকে এক সামান্য ঘোষণায় বেকার করে দিল। এখন সব কিছু বন্ধ। বন্ধ। দিনভর, রাতভর যে জনপদ সরব ছিল, সে জনপদ এখন নিথর হয়ে গেছে। পর্যটকের আনাগোনা কমে গেছে। তার কারণ শুধু এই নয় যে, এখানে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। তার কারণ এও যে পর্যটকরা পার্বত্য চট্টগ্রামসহ যে কোনো সীমান্ত এলাকায় পর্যটনে ভীত। গুলি করে দেবে নাকি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী। ফলে পর্যটকের আনাগোনাও কম। পাথর উত্তোলন নেই। পাথরের ক্রাশার মেশিন নেই। লাখ শ্রমিকের আনাগোনা নেই। এখন কষ্টের জনপদ হয়ে উঠেছে জাফলং। সন্ধ্যা নামতেই সুন্দরবনের নিস্তব্ধ নীরবতা। প্রশস্ত রাজপথে শৃগালের আনাগোনা। হঠাৎ এক-আধটি যানবাহনের ছুটে চলা। তারপর সবকিছু শেষ। সুনসান জাফলংয়ে সুন্দরবনের নীরবতা। সুন্দরবনে তবু হরিণের ডাক আছে, তার জ্বলজ্বলে চক্ষু আছে, বাঘের গর্জন আছে, বানরের হঠাৎ কিচিরমিচির আছে; জাফলংয়ে কিছু নেই। মৃত নগরীর স্তব্ধতা আছে, ঝিঁ ঝি পোকার ডাক আছে, মানুষের বেদনা ভার আছে, আর কিছু নেই। কিছু নেই। যন্ত্র ও জীবন যন্ত্র ছাড়া জীবন অচল। যন্ত্র উদ্ভাবনের আগে নগর সভ্যতা সৃষ্টি হয়নি। মহেঞ্জোদারো কিংবা হরোপ্পা কিংবা নরসিন্দির প্রাচীন নিদর্শন এলাকায় যে সভ্যতার উন্মেষ সেখানে যন্ত্রই প্রধান। মহেঞ্জোদারোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিংবা ব্যাবিলনের শূন্যযানে জলসিঞ্চন ব্যবস্থা সবকিছু ছিল যন্ত্রনির্ভর। সে যন্ত্র আধুনিক সভ্যতার মতো কম্পিউটার চিপসের ভেতরে বিশাল দানবের বন্দি থাকার যন্ত্র ছিল না। সেগুলো এবড়ো-খেবড়ো বিশাল দানবের মতো ছিল। পিরামিড তৈরিতে ওইসব আজদাহা পাথর ওপরে ওঠাতে কেবল লোকবলই যথেষ্ট ছিল, এমন মনে করার কোনো কারণ নেই। তার পেছনে কোনো না কোনো যন্ত্র কাজ করেছে। তাই সভ্যতার সঙ্গে যন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু যন্ত্র কি মানুষকে সুখী করে? যন্ত্র অধিকাংশ সময় কেবলই যন্ত্রণার কারণ ঘটায়। যন্ত্র সভ্যতার প্রতি মানুষ ত্যক্তবিরক্ত হয়ে ওঠে। ঘুম থেকে উঠে কিংবা ঘুমাতে যাওয়ার আগে মানুষ যন্ত্রকে অভিসম্পাত দেয়। যন্ত্রসভ্যতার নির্যাতনে মানুষ এখন অতিষ্ঠ, কিন্তু যন্ত্র ছাড়া জীবন অচল। যন্ত্রকে গালি দিতে দিতে আমরা বাসে উঠে বসি। যন্ত্রকে গালি দিতে দিতে আমরা গাড়ির ষ্টিয়ারিং ধরি, যন্ত্রকে গালি দিতে দিতে আমরা টেলিভিশনের রিমোট কন্ট্রোলের বোতাম চাপি। যন্ত্রকে গালি দিতে দিতে আমরা এসি চালিয়ে দিয়ে শান্তিতে ঘুমাই। যন্ত্রকে যতই গালি দেই, আধুনিক সভ্যতায় যন্ত্র ছাড়া জীবন অচল। তবু যন্ত্রের বিরুদ্ধেই নাগরিকদের সব আন্দোলন। পরিবেশ রক্ষার জন্য, জীবনের উপাদানগুলো সংরক্ষণের জন্য, প্রাণবৈচিত্র্য রক্ষার জন্য এখন যন্ত্রের বিরুদ্ধেই সব আন্দোলন। কিন্তু সে আন্দোলনও আমরা করি যন্ত্রে চেপেই। যন্ত্র ছাড়া কিছুই হয় না। কোনো কেষ্টই মেলে না। এ কথা কল্পনাও করা যায় না যে, যন্ত্রকে বাদ দিয়ে আমাদের জীবন চালু রাখা সম্ভব। কিন্তু যন্ত্রের অপব্যবহারের ফলে জীবনের যে ক্ষতি, সে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্যই আবারও যন্ত্রের প্রয়োজন হয়। পানিতে আর্সেনিক দূষণের জন্য যন্ত্র দায়ী। কিন্তু পানিকে আর্সেনিক মুক্ত করার জন্য আবারও যন্ত্রেরই প্রয়োজন। কিন্তু যন্ত্রের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা যন্ত্রকে জীবনের সঙ্গে যাতে খাপ খাইয়ে নিতে পারি, সেটাই সব থেকে বড় বেশি প্রয়োজন। ফুটনোট ঈদে ঘরমুখী এক দম্পতি দাঁড়িয়েছিলেন বাসের অপেক্ষায়। বাসে সিট নেই। ভদ্রলোক সত্রীকে বললেন, 'চলো, কী আর করা, ছাদেই যাই।' সত্রী বললেন, কেমন করে? ভদ্রলোক সত্রীর হাত ধরে ছাদে টেনে তুলতে তুলতে বললেন, 'আরে ওঠো। ছাদে এসি বাসের মতো ঠান্ডায় ঠান্ডায় চলে যেতে পারব।'

দুর্গতিনাশিনী দুর্গা by তারাপদ আচার্য্য

'যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥' শরতের ছেঁড়া মেঘের আকাশ। মহালয়া শেষ। দেবী দুর্গার আগমন বার্তা আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছে। ধনী-গরিব নির্বিশেষে ভক্তদের মনে বইছে আনন্দের জোয়ার। ক'দিন আগেই মুসলমানদের ঈদের আনন্দ কাটতে না কাটতে আবার শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূজা দুর্গাপূজা। সম্প্রীতির এই দেশে এ পূজা সবার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার বামঘরানার দেশগুলোর সম্পর্ক by আহমেদ জামিল

লাতিন আমেরিকার বামঘরানার দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলে তার মিত্র দেশগুলোর সংঘাতপূর্ণ সম্পর্কের বিষয়টি দিন দিন সপষ্ট হয়ে উঠছে। অথচ বারাক ওবামা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর কিউবা ও ভেনিজুয়েলাসহ লাতিন আমেরিকার বামঘরানার দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে একটা আশাবাদ সৃষ্টি হয়েছিল অনেকের মধ্যে।

বাহাদুর শাহ জাফরের করুণ পরিণতি by কাজী জহিরুল ইসলাম

কিত না হ্যায় বদ-নসিব, 'জাফর' দাফন কি লিয়ে দো গাজ জামিন ভি না মিলি কু-এ-ইয়ার মেঁয়। দিল্লির সর্বশেষ সম্রাট আবু জাফর সিরাজুদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ জাফর এভাবেই নিজের জীবনের করুণ পরিণতির কথা লিখে যান। ছেলেবেলায় মুঘল সাম্রাজ্যের স্থপতি মধ্য এশিয়ার তুর্ক-মঙ্গোল বংশোদ্ভূত সম্রাট বাবর এবং তার উত্তরসূরিদের নাম মনে রাখতে একটি বাক্য মুখস্থ করতাম, 'বাবার হইল একবার জ্বর, সারিল, ঔষধে।'

তেল-গ্যাস ইজারা ও দেশের স্বার্থ by প্রকৌশলী এস এম ফজলে আলী

দেড় যুগ আগেও বলা হতো, বাংলাদেশ তেল-গ্যাসের ওপর ভাসছে। এত গ্যাস ব্যবহারের তেমন সুযোগ নেই। তাই তা রফতানি না করলে উৎপাদনকারীদের মারাত্মক ক্ষতি হবে। বিদেশি কোম্পানি গ্যাস উত্তোলনে আগ্রহী হবে না। এ ওকালতি বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি করেছে বিগত এক যুগ যাবত। তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থন ছিল। আর তাদের সবার পরামর্শ ছিল ভারতে গ্যাস রফতানির জন্য।

অর্ধেক জনগোষ্ঠী ‘মানবাধিকার’ শব্দের সঙ্গে পরিচিত নয়

দেশের অর্ধেক মানুষ ‘মানবাধিকার’ শব্দটির সঙ্গে পরিচিত নন। অর্ধেকের বেশি লোক ‘মানবাধিকার’ শব্দটি শুনেছেন, তবে এর ব্যাখ্যা জানেন না। সিংহভাগ লোক জানেন না যে মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত। খুবই সামান্যসংখ্যক মানুষ জানেন, মানবাধিকারের বিষয়টি সাংবিধানিকভাবে স্বীকৃত। জাতীয় মানবাধিকার কমিশনের জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রেনের সংঘর্ষ এড়াতে দুই শিক্ষার্থীর আবিষ্কার by মাহবুব আলম

‘মানুষের উপকারে আসে এমন কিছু করার আগ্রহ নিয়েই ভর্তি হয়েছিলাম এখানে। তখন থেকেই শিক্ষক ও বন্ধুদের সহযোগিতায় আমরা এ প্রযুক্তিটি উদ্ভাবনে এগিয়ে যাচ্ছিলাম।’ এভাবেই বলছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সদ্য পাশ করা খিজির মাহমুদ। তিনি ও তাঁর বন্ধু মোঃ রিয়া সাদ আজিম দু’জনে মিলে তৈরি করেছেন এমন এক যন্ত্র, যা হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করবে।