Showing posts with label মোহীত উল আলম. Show all posts
Showing posts with label মোহীত উল আলম. Show all posts

Tuesday, January 1, 2013

নতুন বছর-বাংলাদেশের জন্য শুভ হোক-২০১৩ by মোহীত উল আলম

বাংলাদেশে এখন ইতিবাচক আর নেতিবাচকের মাতামাতি চলছে। বিদেশি কয়েকটি সালতামামি প্রতিবেদন বাংলাদেশকে উন্নয়ন অর্জনকারী কয়েকটি দেশের মধ্যে অবস্থান দিয়েছে।

Tuesday, September 4, 2012

শিক্ষাঙ্গন-বুয়েট নিয়ে উদ্বেগ by মোহীত উল আলম

বুয়েটের উপাচার্য এবং উপ-উপাচার্য নিয়ে প্রথমে দাবি ছিল পদত্যাগের, কিন্তু এরপর সেটা অপসারণে পরিণত হয়। দুটি শব্দের মধ্যে মর্যাদাগত ও সম্ভবত আর্থিক পার্থক্য আছে। যেমন মাস কয়েক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছিলেন, তাকে হয়তো পরিস্থিতির কারণে সরকার অপসারণ করতে বাধ্য হতো, কিন্তু তিনি

Sunday, August 5, 2012

রাজনীতি- ‘ছোট মন্ত্রিসভা’র প্রস্তাব এবং প্রত্যাখ্যান by মোহীত উল আলম

বিবিসির হার্ড টক শোতে স্টিফেন সাকুরকে সামাল দিয়ে যখন দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, তখন বিভিন্ন জাতীয় পত্রিকার শিরোনাম ছিল বিবিসি বাংলা সার্ভিসে তাঁর প্রদত্ত নির্বাচনকালীন ছোট মন্ত্রিসভার প্রস্তাব, যেখানে বিএনপির সদস্যরাও মন্ত্রী হিসেবে থাকতে পারবেন। আগের ধারণানুযায়ী বিএনপির পক্ষ থেকে সেটা সঙ্গে সঙ্গে অগৃহীত হলো।

Monday, July 23, 2012

হুমায়ূন আহমেদ ও বাংলাদেশ by মোহীত উল আলম

বাংলাদেশের ১৫ কোটি লোক এবং এর বাইরে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে যে স্বতঃস্ফূর্ত শোক-বিহ্বলতা লক্ষ করছি, তাতে বোঝা যায় সবার হৃদয়ের মণিকোঠায় ছিল তাঁর জন্য ভালোবাসা।

Saturday, July 21, 2012

শিক্ষা ও স্বদেশ-হুমায়ূন আহমেদের মৃত্যু ও উচ্চমাধ্যমিকের ফল by মোহীত উল আলম

লিখতে বসেছিলাম ১৯ জুলাই রাতে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বিপুল সাফল্য নিয়ে। প্রায় সব জাতীয় পত্রিকায় তরুণ-তরুণীদের উচ্ছ্বাসমাখা বাঁধভাঙা আনন্দের ছবি দেখে যখন নিজের ভেতরেও তারুণ্যের পুলক অনুভব করছিলাম, তখন প্রথমে ফেসবুকে খবরটা জানলাম যে আধুনিক বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক ও

Friday, June 29, 2012

চট্টগ্রাম-বন্যা, ভূমিধস ও লোকক্ষয় by মোহীত উল আলম

ফেসবুকে চিত্রগ্রাহক শাহরিয়ার খালেদ ২৬ জুনের বন্যায় প্লাবিত প্রবর্তক মোড়ের ছবি আপলোড করে ক্যাপশন দিয়েছেন, ‘নদীর নাম প্রবর্তকের মোড়’। দেখলাম, বিরাট নদীসমান প্রবর্তকের মোড়ে ডুবু ডুবু অবস্থায় দু-একটা রিকশা যাচ্ছে কেবল। টিভি খুলে বসলাম, কারণ তার পরের দিন সুবর্ণে চেপে চট্টগ্রাম যাওয়ার টিকিট কাটা আছে আমাদের।

Tuesday, June 26, 2012

প্রযুক্তি ও নৈতিকতা-ডিজিটাল-প্রযুক্তি কি মানবতাবিরোধী প্রবণতা তৈরি করে? by মোহীত উল আলম

কয়েক বছর আগে প্রথম আলোর এক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একটি প্রহসনমূলক নাটিকা দেখানো হয়েছিল। বিষয়বস্তু ছিল নদীভাঙনের ওপর। নদীপারের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। গরু-মোষ নিয়ে চাষিরা পরিবারসহ চরম বিপাকে পড়েছিল।

Thursday, June 21, 2012

নারীর প্রতি সহিংসতা-ইভ টিজিং নিয়ে আরও কিছু কথা by মোহীত উল আলম

২৯ অক্টোবর প্রথম আলোয় ইভ টিজিংয়ের ওপর সৌরভ কর্তৃক তার প্রেমিকা মৃধাতের হত্যাকাণ্ডকে নিয়ে আমার কলামটি বের হলে বেশ কিছু পাঠক-পাঠিকার প্রতিক্রিয়া জানার পর বাধ্য হচ্ছি এ সম্পর্কে আমার চিন্তার আরও কিছু অংশ প্রকাশ করতে।

রাজনীতি-আয়নায় মুখ দেখা ও ইতিহাসের পুনর্নির্মাণ by মোহীত উল আলম

সম্প্রতি আয়নায় মুখ দেখা নিয়ে একটি খবর গরম হতে হতে শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আমার কাছে বিষয়টি কিছু চিন্তার দাবি রাখে মনে হলো। সে জন্য এ লেখা। খবরটি চাউর হয়েছে এভাবে যে প্রধানমন্ত্রী কোনো এক সভায় বিরোধী দলের নেতাকে উদ্দেশ করে বলেছেন, তিনি যেন আগে আয়নায় নিজের মুখটি দেখেন।

Wednesday, June 20, 2012

ইভ টিজিং-প্রেমিকা হত্যার উসকানি কোত্থেকে আসে? by মোহীত উল আলম

চট্টগ্রামে মিদাত নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাঁর ঘাতক-প্রেমিকের হাতে নিহত হওয়ার পর পর প্রতিক্রিয়া জানিয়ে যুগান্তর পত্রিকায় একটি কলাম লিখেছিলাম। সেটি পড়ে রুহেলা খান চৌধুরী নামের মিদাতের একজন আত্মীয় আমাকে ফেসবুকে এক ছত্র লেখেন ধন্যবাদ জানিয়ে।

Monday, June 18, 2012

রাজনীতি-নূর হত্যাকাণ্ড এবং সরকারের নিয়ন্ত্রণ by মোহীত উল আলম

একবার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের দেয়ালগাত্রে চিকা দেখেছিলাম, ‘একটা সন্ত্রাস শুধু আরেকটা সন্ত্রাসের জন্ম দিতে পারে।’ এ চিকাটার কথা মনে পড়ল, যখন নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৮ অক্টোবর শুক্রবার মধ্যাহ্নের সামান্য আগে উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও বনপাড়া পৌরসভা বিএনপির সভাপতি স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা

Friday, June 15, 2012

প্রশাসন-দলীয়করণ ও যোগ্যতা-অযোগ্যতার প্রশ্ন by মোহীত উল আলম

গত ২০ সেপ্টেম্বর একটি কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে ১৩ হাজার ৩৫০টি পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হবে সূচক (সূত্র: প্রথম আলো ও অন্যান্য জাতীয় পত্রিকা) বক্তব্য দিয়ে বিতর্কের অবতারণা করেছেন।

Monday, May 28, 2012

ফুটবল-বিশ্বকাপ ও বিশ্বকাপের লক্ষ্য by মোহীত উল আলম

১০ জুন দক্ষিণ আফ্রিকায় ১৯তম বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধনীর আগের দিন অনুষ্ঠিত হলো ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কিক-অফ সেলিব্রেশন কনসার্ট’। স্থান ছিল জোহানেসবার্গের সকার স্টেডিয়াম। প্রথমে একটি ব্যান্ডদল সংগীত পরিবেশন করল। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী শাকিরা, যাঁর জন্ম কলম্বিয়ায়।

Tuesday, May 22, 2012

বিশৃঙ্খলা-রাজনীতিতে বহমান সুনামি by মোহীত উল আলম

মাস দুয়েক আগের তুলনায় রাজনীতি এখন আগের চেয়ে সংঘাতমুখর হলেও অধিকতর পরিষ্কার হয়েছে। বিরোধী দল কী চায়, সরকারি দলও বা কী চায়, তা পরিষ্কার হয়েছে। প্রধানমন্ত্রী ১৭ মে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে ছাত্রলীগের দেওয়া তাঁকে প্রদত্ত সংবর্ধনা সভায় পরিষ্কার ভাষায় বলেছেন,

Saturday, May 12, 2012

দ্বিপক্ষীয় সম্পর্ক-হিলারির ভ্রমণের পর রবীন্দ্রনাথের পতিসর by মোহীত উল আলম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের গুরুত্বপূর্ণ ভ্রমণের পর দেশের মানুষ কিছুটা স্বস্তি ফেলছে যে হরতাল বোধহয় আর হবে না। বুধবার বিএনপির বিক্ষোভ মিছিল ছিল। সেখান থেকেও হরতালের ঘোষণা না আসায় জাতি বিরামপূর্ণ নিঃশ্বাস নিতে পারছে। হিলারি তাগিদ দিয়েছেন দুই দল যেন আলোচনা করে সমস্যার সমাধান করে নেয়।

Friday, May 4, 2012

শিক্ষা-মনার গ্যারেজ ও সাধারণ শিক্ষা by মোহীত উল আলম

একদিন মোহাম্মদপুরের বছিলা রোডের পাশে একটি গ্যারেজে কিছুক্ষণের জন্য বসেছিলাম। আমার গাড়ির মেরামতের কাজ চলছিল। দোকানের মালিকের নাম মনা (মনোয়ার), ৩০-৩২ বছরের যুবক। তার সঙ্গের হেলপাররা ২০ থেকে নিচের দিকে। যে ছেলেটি আমাকে চা এনে খাওয়াল তার বয়স দশও হবে না।

Sunday, April 29, 2012

সমাজ-শিক্ষার যে চেহারাটা আমরা দেখি না by মোহীত উল আলম

দিন দিন শিক্ষক হিসেবে আমি যত বুড়ো হচ্ছি, তত যেন নতুন নতুন জ্ঞান লাভ করছি শিক্ষার চরিত্র আর উদ্দেশ্য নিয়ে। একটি ছাত্র এসে দাঁড়াল আমার কামরার সামনে। খুব বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ঢুকতে অনুমতি দিলাম। আমার একটি কোর্সের ছাত্র। খুব নিয়মিত। কিন্তু লেখাপড়া কিচ্ছু পারে না।

Tuesday, April 24, 2012

বাংলা-ভাষা ও দেশপ্রেম by মোহীত উল আলম

গত বছর অমর একুশে উপলক্ষে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন শ্রদ্ধাভাজন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ভাষার প্রশ্নে তিনি বলেছিলেন, ইংরেজি অবশ্যই শিখতে হবে কার্যকর ভাষা হিসেবে, কিন্তু জোরটা দিতে হবে বাংলা ভাষার চর্চার ওপর। কারণ, মনের ভাব ও চিন্তা প্রকাশের ভাষা হচ্ছে মাতৃভাষা।

Monday, April 23, 2012

উচ্চশিক্ষা-ঢাকা বিশ্ববিদ্যালয়: বড় গৌরব, বড় পতন by মোহীত উল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে বাংলাদেশ হতো না। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের দুপুর সাড়ে ১২টায় গাজীউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় ছাত্রসভায় যদি ছাত্রছাত্রীরা জারি করা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত না নিতেন, তাহলে ২১ ফেব্রুয়ারি ‘অমর একুশে’ হতো না এবং বাংলাদেশও ঘটনাপরম্পরায় জন্ম নিত না।

Monday, April 16, 2012

ক্ষুদ্রঋণ-গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস by মোহীত উল আলম

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে আমি প্রথম শুনি ১৯৬৪ সালে। আমি তখন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। তিনি একই স্কুল থেকে বহুকাল আগে পাস করেছিলেন। স্কুলের কারণে আমি তাঁর কথা শুনিনি, শুনেছিলাম অন্য একটি প্রসঙ্গে। ড. ইউনূস নাকি আমেরিকা থেকে তাঁর বাবা-মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন।