Friday, November 4, 2011

সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার প্রসু্ততি ডিসেম্বরে শেষ হচ্ছে

রকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার যাবতীয় প্রসু্ততি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি)। গতকাল আইসিবি কার্যালয়ে সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে আইসিবির মহাব্যবস্থাপক ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার বিষয়ে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছেন। এক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করে এসইসিতে কোম্পানিগুলো শেয়ার ছাড়ার জন্য আবেদন জানাতে পারবে।

মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি এবং প্রতারণা by খুরশিদ আহমেদ খান

৭ অক্টোবর পত্রিকান্তরে দেখলাম বানিজ্য মন্ত্রনালয় নাকি ডেসটিনি ২০০০ লিমিটেডসহ ৪৫ টি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি'র নিবন্ধন বাতিল করতে জয়েন্ট স্টক রেজিসট্রারকে নির্দেশ দিয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ হলো, এরা নাকি "ভুয়া ঠিকানা" এবং "মিথ্যা তথ্য" দিয়ে নিবন্ধন নিয়েছে। অন্য আরেক পত্রিকে দেখলাম, সরাষ্ট্র মন্ত্রনালয় নাকি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিগুলোর সম্পর্কে "খোজ-খবর" নিচ্ছে।

ঈদ সামনে রেখে রাস্তা মেরামত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কি.মি. যানজট : যাত্রীদুর্ভোগ চরমে

দেশের ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ভোর ৩টা থেকে ১১টা পর্যন্ত কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজটে আটকে যায় পূর্বাঞ্চলগামী গরু বোঝাই ট্রাক।দাউদকান্দি হাইওয়ে পুলিশের এসআই মামুন মিয়া জানান, বুধবারের যানজটের রেশ শেষ হতে না হতেই আবার গতকাল রাত ৩টায় চান্দিনার বাগুর বাসস্ট্যান্ড থেকে মাধাইয়া পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা একমুখী যান চলাচলের ব্যবস্থা করে মহাসড়কের বড় বড় গর্তের মেরামত কাজ করায় রাতভর সৃষ্টি হয় যানজটের।

তত্ত্বাবধায়কে না ফিরলে এ সরকারের বিচার হবে জনতার আদালতে : ফারুক

ত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে দিয়ে আওয়ামী লীগ সরকার দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়েছে অভিযোগ করে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণকে অশান্তি থেকে রক্ষা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল না করলে জনতার আদালতে বর্তমান সরকারের বিচার হবে বলে তিনি মন্তব্য করেন।গতকাল দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ ‘তত্ত্বাবধায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

ভিন্ন খবর : সুখীরা বেশি দিন বাঁচেন

জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন যারা, তাদের বেঁচে থাকার হার অন্যদের তুলনায় বেশি। অর্থাত্ বলা যায়, যারা সুখী মানুষ তাদের আয়ু বেশি হয়। পৃথিবীতে তাদের পদচারণা হয় অসুখীদের চেয়ে একটু হলেও বেশি। এই একটুর পরিমাণ অন্তত ৩০ শতাংশ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা গবেষণার পর এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞানীরা জানান, ৫২ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৪ হাজার মানুষের ওপর এ গবেষণাটি করা হয়। তাদের কাছে সুখ, হতাশা বা উদ্বেগ সম্পর্কে ৪ বার তাদের অনুভূতি জানতে চাওয়া হয়। একই সঙ্গে ৫ বছরে মৃত্যুর হার রেকর্ড করা হয়।

নারী নির্যাতন : রংপুর ও সুন্দরগঞ্জে বাড়িছাড়া দু’গৃহবধূ ইসলামপুরে প্রতারণা

রংপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী ও প্রতিবেশীর নির্যাতনের শিকার দু’গৃহবধূ মামলা করে আসামিপক্ষের হুমকি ধমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে জামালপুরের ইসলামপুরে ধর্ষিত গৃহবধূর ইজ্জতের দাম হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রতারকচক্রের বিরুদ্ধে। বিস্তারিত আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবর :ইসলামপুর (জামালপুর) : ইসলামপুরে দুই সন্তানের জননী এক ধর্ষিতার ইজ্জতের মূল্য ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে সালীিশকারীদের বিরুদ্ধে। সালিশকারীরা সালিশে ধর্ষকের কাছ থেকে আদায় করা ওই টাকা কৌশলে হাতিয়ে নেয়।

হামলা-সংঘর্ষ : লোহাগড়া কালাই ও পটুয়াখালীতে আহত ৩৭

ড়াইলের লোহাগড়া, জয়পুরহাটের কালাই ও পটুয়াখালীতে হামলা-সংঘর্ষের ঘটনায় ৩৭ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।আহতরা বিভিন্ন মামলার আসামি হওয়ায় নড়াইল ও কালিয়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউপির কুমড়ি গ্রামের পূর্বপাড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মশিয়ার রহমানের সঙ্গে একই গ্রামের আজম শেখের মধ্যে বিরোধ চলে আসছিল।

ব্রিকলেন অলিম্পিকের কারি ক্যাপিটাল by হাসান শান্তনু

যুক্তরাজ্যের ব্রিকলেন আসন্ন অলিম্পিকে কারি ক্যাপিটাল বা কারি খাবারের রাজধানী হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এর সঙ্গে ব্রিকলেনের রেস্তোরাঁগুলোর খাঁটি বাংলাদেশী খাবার যুক্তরাজ্যের পর এবার বিশ্ব খাবার রসিকদের মন জয় করতে যাচ্ছে। আর ব্রিকলেনের কারি শিল্প যুক্তরাজ্য ছাড়িয়ে এখন বিশ্ব দরবারে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। লন্ডন অলিম্পিকের আয়োজন কমিটির প্রধান লর্ড সেবকো ব্রিকলেনে হাজির হয়েই সম্প্রতি এ ঘোষণা দেন। এ ঘোষণা নিঃসন্দেহে আনন্দের। কারি শিল্পের জন্যও এটা একটি ঐতিহাসিক ঘটনা। কেননা, অলিম্পিককে কেন্দ্র করে এককভাবে আর কোনো শিল্প এভাবে প্রচার পাচ্ছে না।

সড়ক দুর্ঘটনায় অভয়নগরে ৪ জনসহ বিভিন্ন স্থানে নিহত ১৩ : পৃথক ঘটনায় ৩ অপমৃত্যু

ড়ক দুর্ঘটনায় যশোরের অভয়নগরে ৪ জনসহ দেশের বিভিন্ন স্থানে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। এছাড়া ৩টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরেবিস্তারিত :যশোর ও অভয়নগর : যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়ায় ট্রাকচাপায় নসিমন চালকসহ সিডল টেক্সটাইল ও নওয়াপাড়া জুট মিলের তিন মহিলা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। নিহতরা হলেন— চেঙ্গুুটিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে নসিমন চালক রিপন, নসিমন যাত্রী শিউলি, সুফিয়া বেগম ও রেনু বেগম। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মান্দায় দুই সহোদরসহ বিভিন্ন স্থানে ৬ খুন

ওগাঁর মান্দায় দুই সহোদরসহ দেশের বিভিন্ন স্থানে ৬ খুনের ঘটনা ঘটেছে। আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :সাভার : সাভারে একজনকে খুন করে পালিয়েছে ৩ বন্ধু। পুলিশ ৪ দিন পর ওই ব্যক্তির অর্ধগলিত লাশ গতকাল একটি সেপটিক ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে।সাভার থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার ৬৩/৩ সিআরপি ডগরমোড়া আবদুস সালাম মোল্লার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মিজানুর রহমানের ব্যক্তিগত গাড়ি চালক হুমায়ুন কবির ও তার দুই বন্ধু রাজু এবং হাবিব ওরফে ভাগ্নে হাবিব।

সরকারের অতিমাত্রায় ব্যাংক ঋণ নিয়ে উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী

ব্যাংকিং খাত থেকে সরকার দৈনিক শত কোটি টাকার বেশি ঋণ নিচ্ছে। অর্থবছরের প্রথম তিন মাসে ঋণের পরিমাণ ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে এতে অর্থনীতির জন্য বড় কোনো ঝুঁকি নেই, উদ্বিগ্ন হবারও কিছু নেই বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সরকার বেশি হারে ব্যাংকের টাকা ঋণ হিসেবে নিলে বেসরকারি খাতে সমস্যা হবে কিনা—এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা আগেই বাজেটে ঘোষণা দিয়েছি কত টাকা ঋণ নেবে সরকার। ফলে বেসরকারি খাতের সঙ্গে এর কোনো সর্ম্পক নেই বলেও দাবি করেন অর্থমন্ত্রী।

হজের আনুষ্ঠানিকতা শুরু আজ : মিনায় ২৫ লাখ হজযাত্রী by রুমী সাঈদ

জ থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্য নিয়ে সমবেত হয়েছেন মিনায়। লাখ লাখ মানুষের ‘লাব্বাইক আল্লাহুম্মা’ ধ্বনিতে প্রকম্পিত পবিত্র মিনা। সৌদি গণমাধ্যমের মতে, এ বছর প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালন করছেন। যারা মদিনা আল মনোয়ারায় অবস্থান করছিলেন তারাও মিনা এসে পৌঁছেছেন। হজের অংশ হিসেবে কাল সকাল পর্যন্ত অবস্থান করবেন মিনায়। সেখানে তারা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে। শনিবার খুব ভোরে আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন।

ফোর্বসের মূল্যায়ন : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে মাগাজিন ফোর্বস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের এ তালিকার শীর্ষে রয়েছেন। তার ঠিক পরের স্থানেই রয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভদ্মাদিমির পুতিন। ২ নভেম্বর ম্যাগাজিনটি বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করে।ম্যাগাজিনটির বার্ষিক তালিকায় ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে পেছনে ফেলে শীর্ষস্থানটি অর্জন করলেন। ফোর্বসের র্যাংকিং অনুযায়ী ২০১০ সালে হু জিনতাও-ই ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এবারের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের অবস্থান চতুর্থ।

হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্ত থেকে ফজলুল হক নামের এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার রাতে ভারতের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফের সদস্যরা বাংলাদেশের ভেতর প্রবেশ করে ৮৯৩ নং মেইন পিলারের সাবপিলার ০৭ সংলগ্ন এলাকায় তাকে আটক করে নিয়ে যায়। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গতকাল দুপুরে কোম্পানি পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী সাতদিন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পর বিএসএফ ওই যুবককে ফেরত দেবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সাবেক উপদেষ্টা মতিনসহ ২ জনকে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ

ক্ষতিপূরণের মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন এবং সাবেক নৌপরিবহন সচিব ও বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য শেখ মোতাহার হোসেনকে ২৫ কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোহসিনুল হক গতকাল এ আদেশ দেন।

নাসিক নির্বাচনে প্রার্থীর প্রতীক ট্যাক্সি, ব্যালটে ছিল বাস

দ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের সঙ্গে ব্যালটে থাকা প্রতীকের মিল না থাকায় তোলপাড় চলছে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। এরই মধ্যে পরাজিত প্রার্থীরা পুনর্নির্বাচনের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ঈদের পর বিষয়টি দেখবেন বলে আবেদনকারীদের আশ্বস্ত করেছেন।

খোকনকে গ্রেফতারের নিন্দা : নিজেদের গৃহবিবাদের দায় বিএনপির ওপর চাপাতে চায় সরকার - খালেদা জিয়া

রসিংদীর পৌর মেয়র হত্যাকাণ্ডে আওয়ামী লীগের গৃহবিবাদের দায় বিএনপির ওপর চাপাতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া এক বিবৃতিতে গতকাল তিনি এ অভিযোগ করেন। এদিকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গতকাল জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

ডিএসইতে ৪০ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

দের আগের শেষ লেনদেন দিবসে শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের ধস নেমেছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৮১ কোটি ৯৩ লাখ টাকা। গত ৪০ মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগে ২০০৮ সালের ৯ জুলাই ডিএসইতে সর্বনিম্ন ১৩০ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছিল। চলতি বছরের ২০ জানুয়ারি ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে সূচকের অস্বাভাবিক পতনের কারণে ওইদিন ৫ মিনিটের মাথায় লেনদেন স্থগিত হয়ে গিয়েছিল।

পাঠককে অভিনন্দন, আসুন, মাথা উঁচু করে দাঁড়াই by মতিউর রহমান

প্রথম আলোর আজকের সংখ্যাটি বর্ষ ১৪, সংখ্যা ১। আমরা পেরিয়ে এলাম ১৩টি বছর। প্রিয় পাঠক, আমাদের সকৃতজ্ঞ শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় পাঠক, আপনি জেনে খুশি হবেন যে আজ প্রথম আলো ছাপা হয়েছে পাঁচ লাখ তিন হাজার কপি, যা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন রেকর্ড। আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়েলসন গত মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশের গণমাধ্যমের ওপর একটা জরিপ পরিচালনা করেছিল।

ভোট চুরির জন্য খালেদা জিয়া না’গঞ্জে সেনা চেয়েছিলেন : শেখ হাসিনা

যুদ্ধাপরাধীদের রক্ষায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাঠে নেমেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, নাসিক নির্বাচনে তারা সেনাবাহিনী চেয়েছিলেন। নির্বাচনে সেনাবাহিনীর দরকার কি? খালেদা জিয়া চেয়েছিলেন সেনাবাহিনী যেন ভোট ‘চুরি’ করে তাদের জিতিয়ে দেয়। সেনাবাহিনীকে কেন তিনি ভোট চুরির কাজে ব্যবহার করতে চান? সেনাবাহিনী মোতায়েন না করায় নির্বাচনের মাত্র ৭ ঘণ্টা আগে মাঝরাতে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন।

মন্ত্রীর ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, একজন ছাড়া বাকিরা আ.লীগের by সেলিম জাহিদ, সুমন মোল্লা ও মনিরুজ্জামান

রসিংদীর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যার ঘটনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাইসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। লোকমানের ভাই কামরুজ্জামান ওরফে কামরুল গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় নরসিংদী সদর থানায় মামলাটি করেন। মামলার আসামিদের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয় সাংসদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট-২০১১ : বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান এখনও দুর্বল

বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার বলেছেন, মানব উন্নয়ন সূচকের অগ্রগতি ধরে রাখার জন্য পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গতকাল ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট-২০১১ প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইউএনডিপি এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) যৌথভাবে এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর একেএম মোর্শেদ, ডিকাব সভাপতি রাহিদ এজাজ এবং ডিকাব সাধারণ সম্পাদক আবদুল মজিদ বক্তব্য রাখেন।

কোরবানি হাটে শেয়ারবাজার ও অর্থনৈতিক মন্দার প্রভাব : হাটে গরু আছে ক্রেতা নেই : আজ থেকে জমার আশা ইজারাদারদের by আলাউদ্দিন আরিফ

র মাত্র দুই দিন পর ঈদুল আজহা। এরই মধ্যে ঢাকার হাটগুলো জমে ওঠার কথা। অথচ হাটে গবাদিপশুর সংখ্যা অনুসারে ক্রেতা নেই। কয়েকটি হাট ঘুরে দেখা গেছে গরু, মোষ ও খাসি তোলা হয়েছে প্রচুর। কিন্তু ক্রেতার উপস্থিতি নগণ্য। গাবতলী হাটে কিছু গরু বিক্রি হলেও গতকাল পর্যন্ত নগরীর অস্থায়ী হাটগুলো ছিল সুনসান। ক্রেতাদের আকর্ষণ করতে হাটের মাইকে অবিরাম প্রচারণা চালাচ্ছেন ইজারাদাররা। কিন্তু সাড়া মিলছে না। আজ থেকে পুরোদমে বেচাবিক্রি আশা করছেন ইজাদাররা। তারা আরও বলছেন, এবার কোরবানির পশুর হাট আশানুরূপ জমবে না।

শোডাউন করে শামীম ওসমানের হুঙ্কার : সবকিছু ওলটপালট করতে বেশি সময় লাগবে না : বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে আইভী জিতেছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত মেয়র প্রার্থী শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচনে কেউ জিতলে পরের তিন দিন তার মাথা গরম থাকে। তিন দিন গত হয়েছে। কেউ আপনাদের হুমকি দিলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। যারা হুমকি দেবে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে যাব। গিয়ে আমি হুমকির জবাব দিয়ে আসব। এই কাজটা খুব ভালো পারি। পাঞ্জাবি খুলে এবার জিনসের প্যান্ট পরে নামব। আমরা সাচ্চা আওয়ামী লীগার। ক্ষমতায় এখনও আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী।

প্রাচ্যের ‘প্লে-বয়’দের গল্প!

ঠাৎ করেই ভারতীয়দের হাতে অনেক টাকা চলে এসেছে। এই টাকা তারা কোথায় খরচ করবে—তা ভেবে পাচ্ছে না। বিশাল অর্থনীতির এই দেশ। ব্যবসা করলেই কোটিপতি। নিজেদের পরিবার-পরিজন সামলিয়েও হাতে থাকে অনেক কাঁচা টাকা। সেই টাকা এখন তারা খরচ করছে জুয়ায়। জুয়া এখনো সামাজিকভাবে ভারতে অগ্রহণযোগ্য ব্যাপার হলেও এই জুয়ায় ভারতীয়রা লগ্নি করছে কোটি কোটি ডলার।

ঈদে ঘরে ফেরা : যাত্রীসেবার পরিকল্পনা অনেক : বাস্তবায়ন নেই

দে যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সরকার অনেক পরিকল্পনা হাতে নিয়েছে। এনিয়ে কয়েক দফায় মিটিং ও প্রচারণা করেছে। কিন্তু এসব সিদ্ধান্তের বাস্তবায়ন খুবই কম। গতকালও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। অন্যান্য পথগুলোও নির্বিঘ্ন ছিল না। মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা খাবার ও পানির সমস্যায় পড়ছেন। বিশেষ করে নারী ও শিশুরা যানজটে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়ছে।

দক্ষিণ এশিয়ার বায়ুদূষণে আরব সাগরে ঘূর্ণিঝড়

ক্ষিণ এশিয়ার বায়ুদূষণের কারণে আরব সাগরে ভয়ংকর ঘূর্ণিঝড়ের উৎপত্তি হচ্ছে। এসব ঝড়ের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানিসহ কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন গবেষণায় এ দাবি করেছেন। ব্রিটিশ সাময়িকী নেচারে গত বুধবার গবেষণার ফল প্রকাশিত হয়েছে।
গবেষকরা ১৯৭৯ থেকে ২০১০ সাল পর্যন্ত আরব সাগরের সৃষ্ট ঝড়গুলোর গতিপ্রকৃতি পর্যালোচনা করেন। তাঁরা জানান, স্বাভাবিকভাবে আরব সাগরে বছরে গড়ে দুই বা তিনটি ঘূর্ণিঝড় হতো।

বদলাই হালামু সবকিছু উল্টাইয়াঃ শামীম

‘হুমকি-ধমকি যদি কেউ দিয়ে থাকে, আমারে কইবেন। আপনাদের কিচ্ছু করতে হইব না। রাতের বেলায় ঘরে গিয়ে হুমকির জবাব দিয়ে আসব। কাউরে যাইতে হইব না। প্রতিটা বাড়িত বাড়িত গিয়ে আমি হুমকি দিয়া আসব। জবাব চামু। ভাই, হুমকি কেন দিচ্ছ? ওই কাজটা আমি ভালো পারি। শুধু পাঞ্জাবি বদলাইয়া জিনসের প্যান্টটা পরতে হইব। আর আমরা যদি জিগাইতে যাই, তাইলে শহরে কেউ থাকব না। আমরা সাচ্চা আওয়ামী লীগার। ক্ষমতায় এখনো আওয়ামী লীগ আছে।

লিবিয়া যুদ্ধাপরাধ-ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে আইসিসি

ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করবেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। লিবিয়ায় অভিযানের সময় ন্যাটো বাহিনী যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ ওঠায় এ উদ্যোগ নিয়েছেন আইসিসি।আইসিসির প্রধান আইনজীবী লুই মরেনো-ওকাম্পো গত মঙ্গলবার জাতিসংঘে বলেন, মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে যুদ্ধের আইন ভাঙার অভিযোগে বিদ্রোহী সেনা ও ক্ষমতাসীন প্রশাসনের বাহিনীর পাশাপাশি ন্যাটো বাহিনীর বিরুদ্ধেও তদন্ত হবে।ওকাম্পো বলেন, গাদ্দাফি ও তাঁর স্বজনদের বিরুদ্ধে বেসামরিক লিবীয়দের ওপর হামলার অভিযোগ রয়েছে।

ইরানে সম্ভাব্য হামলার জোগাড়যন্ত্র করছে ব্রিটেন

রানে সম্ভাব্য হামলার পরিকল্পনা শুরু করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান গত বুধবার জানিয়েছে, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে উদ্বেগ বাড়ায় এমন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ বাহিনীতে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের প্রধান পরমাণু স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে ওয়াশিংটন চাইলে সহায়তা দিতে প্রস্তুত থাকবে লন্ডন। তবে ব্রিটেনে ক্ষমতাসীন জোট সরকারের মধ্যে বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে।

অকুপাই আন্দোলন-ওকল্যান্ড বন্দরের কার্যক্রম বন্ধ পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪০

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড বন্দর বন্ধ হয়ে যাওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার ভোরে করপোরেটবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে মধ্যরাতের পর আন্দোলনকারীদের একটি অংশ ব্যাংকসহ বিভিন্ন বিপণি বিতানে ভাঙচুর শুরু করে এবং একটি ভবনের দখল নেয়। তাদের হটাতে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় কমপক্ষে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

হজের আনুষ্ঠানিকতা আজ শুরু

গামীকাল পবিত্র হজ। তবে আজ শুক্রবার ফজরের নামাজ আদায়ের মাধ্যমেই শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। জুমাবার হওয়ায় দিনটির গুরুত্ব বেড়েছে আরো বেশি। হাজিরা আজ মিনায় অবস্থান করছেন।এ বছর সারা বিশ্ব থেকে ২৫ লাখেরও বেশি মুসলমান হজব্রত পালনের জন্য সৌদি আরবের পবিত্র শহর মক্কায় সমবেত হয়েছেন। পাপমুক্তি ও আত্মশুদ্ধির লক্ষ্যে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতটি একই সঙ্গে বিশ্বের যেকোনো ধরনের বার্ষিক জমায়েতের মধ্যে সর্ববৃহৎ।

শামীম ওসমানের নতুন স্লোগান-'চেঞ্জ ইমেজ, চেঞ্জ নারায়ণগঞ্জ'

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত মেয়র পদপ্রার্থী এ কে এম শামীম ওসমান 'চেঞ্জ ইমেজ, চেঞ্জ নারায়ণগঞ্জ' স্লোগান নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, 'নানা ষড়যন্ত্র ও মিশন নিয়ে আমাকে পরাজিত করা হলেও আমি আওয়ামী লীগের কর্মী ছিলাম, আছি এবং থাকব। শত বাধাও আমাকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য হয়েই বাকি জীবনটা নারায়ণগঞ্জবাসীর জন্য উৎসর্গ করতে চাই।'

গরুর হাট-'বাসায় জায়গা নাই তাই কিনছে না, কাইল থেইকা কিনবো' by এস এম আজাদ

'গরু কিনি রাখবি কই? ঢাকাই তো কারো বাসায় জায়গা নাই, তাই কেউ গরু কিনছে না। দ্যাইখা চইলা যায়। কাইল (শুক্রবার) থেইকা কিনবো।' গরু বিক্রি হচ্ছে কি না জানতে চাইলে এভাবেই জবাব দেন বিক্রেতা মোশারফ হোসেন। তিনি গত বুধবার নাটোর থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন রাজধানীর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের হাটে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে বিপুলসংখ্যক গরু দেখা গেছে। তবে জমে ওঠেনি বাজার। বিক্রেতা, ইজারাদার ও ক্রেতারা জানান, রাজধানীর বাসিন্দাদের কোরবানির পশু রাখার জায়গা নেই বলে শেষ সময়েই সবাই হাটে যাবেন।

হজের নামে গিয়ে অপরাধে জড়ানো-১৫১ জনকে বিমানে উঠতে দেওয়া হয়নি by ওমর ফারুক

জের নামে বিদেশে গিয়ে অপরাধ কর্মকাণ্ডে জড়াতে পারে_এমন আশঙ্কা থেকে এবার ২৮৯ জনকে মনোনীত করার পরও হজে যেতে দেওয়া হয়নি। তাঁদের মধ্যে বিমানে ওঠার আগমুহূর্তে ১৫১ জনের যাত্রা স্থগিত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। প্রত্যাখ্যাতদের মধ্যে একজন কালের কণ্ঠকে বলেন, তিনি চাকরির উদ্দেশ্যেই হজ ভিসায় সৌদি আরব যাচ্ছিলেন।বিমানবন্দর ইমিগ্রেশনের স্পেশাল পুলিশ সুপার নাফিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, 'বিভিন্ন অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের আটকে দেওয়া হয়েছে।

বাড্ডায় নাসু বাহিনীর হামলা বসুমতীর বিরুদ্ধে মামলা

রাজধানীর বাড্ডার ভাটারার সোলমাইদ এলাকায় বসুমতী আবাসিক প্রকল্পের মালিক (কথিত) নাসু বাহিনীর তাণ্ডব চলছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নাসুসহ তাঁর সন্ত্রাসীরা মো. ইব্রাহিম নামে এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করতে হামলা চালিয়েছে। হামলায় একাধিক ব্যক্তি আহত হন। এ সময় ব্যাপক বোমাবাজি, ভাঙচুর ও লুটপাটও চলে বলে অভিযোগ পাওয়া গেছে। নাসু বাহিনীর তাণ্ডবে বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জমির মালিক গতকাল রাতে বাড্ডা থানায় মামলা করেছেন। মামলা নম্বর ১২।

দ্বিতীয় পদ্মা সেতু-বিনিয়োগকারী নির্বাচনে আন্তর্জাতিক নোটিশ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগকারী নির্বাচনের জন্য গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নোটিশ আহ্বান করেছে বাংলাদেশ সেতু বিভাগ। পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে সরকারি বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১০ জানুয়ারির মধ্যে আগ্রহী বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে। উড়াল সেতু বা উড়াল সড়ক বা উড়াল রেলপথ নির্মাণে ১০ বছরে কমপক্ষে ৪০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ কাজ করেছে এমন প্রতিষ্ঠানের কাছ থেকেই এই দরপত্র আহ্বান করা হবে।

বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে ১৭ ধাপ পেছাল

লিঙ্গ সমতা সূচকে এক বছরে ২৫ শতাংশ উন্নতির মাধ্যমে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) জোরালো অগ্রগতির স্বাক্ষর রেখেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আছে দুঃসংবাদও। প্রতিবেদনে দেখা গেছে, মানব উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এবার বাংলাদেশের অবস্থান ১৭ ধাপ পিছিয়েছে। এবারের সূচকে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে শূন্য দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। গত বছর শূন্য দশমিক ৪৯৬ স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম।

সবার জন্য শিক্ষার বার্তা নিয়ে গোলাপ হাতে 'জাগো'র কর্মীরা

নগনে রোদে গায়ে হলুদ টি-শার্ট, হাতে লাল গোলাপ, কারো হাতে পপকর্ন, কারো হাতে লিফলেট। এই নিয়ে হাসিমুখে বিনীত ভঙ্গিতে একঝাঁক তরুণ অনুরোধ জানিয়ে বললেন, 'আমরা জাগো ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের পাশে দাঁড়িয়েছি, আপনারাও আমাদের হেল্প করুন, প্লিজ...।' গতকাল বৃহস্পতিবার এভাবেই বিভিন্ন ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি করে সুবিধাবঞ্চিত ও অবহেলিত পথশিশুদের একটি অন্য রকম আনন্দমুখর দিন উপহার দিলেন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন মোড়ে পথশিশুদের পরিবর্তে তাঁরা অবস্থান নিয়েছেন সারা দিনই। তাঁদের সঙ্গে ছিলেন বিভিন্ন করপোরেট সংস্থার প্রতিনিধিরা।

মহিলা ক্রীড়া সংস্থায় কিরনের বদলে ডানা

ক রাতের মধ্যে বড় ধরনের উলটপালট হয়ে গেছে মহিলা ক্রীড়াঙ্গনে। ঘটনা বেশ নাটকীয়। সকালে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার কিরনসহ কমিটির অন্য সদস্যরা জরুরি সভায় বসতে ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেঙ্ েগিয়ে ভেতরে ঢুকতে পারেননি। ভেতরে তখন কামরুন্নাহার ডানাদের সভা চলছে। জানা গেল কিরন ও ডানার পদবি এপিঠ-ওপিঠ হয়ে গেছে রাতারাতি, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারাবলে ভেঙে দেওয়া হয়েছে কিরনদের নির্বাচিত কমিটি। নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সেই নির্বাচনেরই পরাজিত প্রার্থী ডানা।

মাঠেও পাকিস্তানিদের হতাশার দিন

ক সাবেক পাকিস্তানি অধিনায়ক আর দুই ফাস্ট বোলার_তিনজন মিলে ক্রিকেটের সবচেয়ে কলঙ্কজনক দিনটার জন্ম দিয়েছেন গতকাল। স্পট ফিঙ্ংিয়ের কারণে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে তাঁদের। সাউদার্ন ব্যাংক আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ওই তিন পাকিস্তানির মতো এতটা খারাপ না হলেও দিনটা খুব একটা ভালো যায়নি শারজাহ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা তাঁদের একসময়ের সতীর্থদের। তৃতীয় টেস্টের প্রথম দিনে অনেক চেষ্টা করেও শ্রীলঙ্কার দুটির বেশি উইকেট ফেলতে পারেননি তাঁরা।

হকি ফেডারেশন থেকে ১৬ জনের পদত্যাগ

গের দিনই ফেডারেশনের কর্মকর্তারা দেখা করতে গিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে। ব্যর্থতার দায়ে হকি ফেডারেশনের কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। এক দিন পরই তাতে সাড়া দিয়ে একযোগে পদত্যাগ করেছেন ১৬ জন সদস্য। হকি ফেডারেশন থেকে একটি সংবাদ বিজ্ঞতির মাধ্যমে জানানো হয়েছে এমনটা। সাধারণ সম্পাদক খন্দকার জামিল পদত্যাগ করেছিলেন আগেই। যদিও তাঁর পদত্যাগ পত্র গৃহীত করেননি হকি ফেডারেশনের সভাপতি এয়ারভাইস মার্শল জিয়াউর রহমান।

এমিলি ফিরলেন, এনামুল নন

কিছুদিন আগে তাঁর মুখে ছিল এনামুলের মুগ্ধতার গল্প। সেই গল্পের ইতি টেনে সবাইকে চমকে দিয়েছেন নতুন করে এমিলি অধ্যায় শুরু করে। অভিজ্ঞ এ স্ট্রাইকার এবং অনূর্ধ্ব-১৯ দলের ছয়জনকে রেখে কাল সাফ চ্যাম্পিয়নশিপের ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন নিকোলা ইলিয়েভস্কি।বড় অদ্ভুত বাংলাদেশের এ মেসিডোনিয়ান কোচ। তাঁর মতিগতি আন্দাজ করা বড় কঠিন। ভালো-মন্দের বিবেচনা বোধটাও মিলতে দেন না আর দশজনের সঙ্গে। দিন পনেরো আগে তিনি হুট করে এনামুল হককে ডাকেন অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলতে।

১০০ গোলে মেসিকে জবাব রোনালদোর

৯ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর থেকে রুদ্ধশ্বাস প্রতীক্ষা। আর একটা গোল। আর একটা গোল, তাহলেই হ্যাটট্রিক!এমন না যে রোনালদো আগে কোনো দিন হ্যাটট্রিক করেননি। এই তো গত মৌসুমেই রিয়ালের হয়ে ছয়টা হ্যাটট্রিক আছে তাঁর, স্প্যানিশ লিগের ইতিহাসেই যেটা এক মৌসুমের সর্বোচ্চ। পরশু রাতে হ্যাটট্রিকের জন্য তাহলে এমন আলাদা করে প্রতীক্ষা কেন? বাহ্! আগের দিন লিওনেল মেসি হ্যাটট্রিক করেছেন যে! আর্জেন্টাইন খুদে জাদুকর হ্যাটট্রিক করবেন, তার জবাবটা রোনালদো যদি পাল্টা হ্যাটট্রিক করে না দেন তাহলে জমে?

রোনালদোর রেকর্ডের রাত দুই ম্যানচেস্টারেরও

পেলে না ম্যারাডোনা, বিতর্কটা ছিল দুটি ভিন্ন যুগের দুজন খেলোয়াড়কে নিয়ে। কিন্তু মেসি না রোনালদো? একই সময়ে, একই লিগে পরস্পরের প্রতিদ্বন্দ্বী দুটি দলে খেলছেন সময়ের সেরা দুজন ফুটবলার, এমন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা আর কখনো দেখেনি বিশ্ব। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো সেটা দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত! মঙ্গলবার বার্সেলোনার হয়ে দুই শ গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি, ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই রোনালদো জবাব দিলেন রিয়াল মাদ্রিদের হয়ে নিজের শততম গোল করে!

মুখোমুখি প্রতিদিন-জাতীয় দল সব কিছুর উর্ধ্বে

০০৪ সাল থেকে জাতীয় দলে নিয়মিত। কিন্তু লেবাননের বিপক্ষে বিশ্বকাপের প্রাক-বাছাই পর্ব খেলতে যাওয়ার আগের দিন খেপ খেলতে যাওয়ায় জাতীয় দলের দরজা বন্ধই হয়েই গিয়েছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে আবারও সুযোগ পেয়েছেন দেশের সেরা এ স্ট্রাইকার। জাতীয় দলে ফেরার অনুভূতি জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল জাহিদ হাসান এমিলিরকালের কণ্ঠ : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। কেমন লাগছে?

টেস্টের হারানো সিংহাসনটা ফিরে পেতে চান লক্ষ্মণ

সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। কিন্তু লক্ষ্মণ আছেন। তিনি রামায়ণের লক্ষ্মণ নন, টেস্ট ক্রিকেটের সাম্রাজ্য হারানো ভারতের 'ভেরি ভেরি স্পেশাল' লক্ষ্মণ! টেস্টে ভারতীয় সাম্রাজ্যের উত্থানের অন্যতম রূপকার ছিলেন যিনি। আবার পতনটাও হয়েছে তাঁর সামনেই। ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবির সিরিজে তিনিও তো দলে ছিলেন! কিন্তু ঠেকাতে পারেননি। সেই আফসোসটা মনের মধ্যে আছে বলেই সামনের সিরিজগুলোতে ভালো খেলে আবার এক নম্বর আসনটা ফিরে পাওয়ার জেদটাও বেশি। ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটো সিরিজ জিতে আবার সেই হারানো সাম্রাজ্যটা ফিরে পেতে চান ভারতীয় এ ব্যাটসম্যান।

লন্ডন অলিম্পিকে খেলার স্বপ্ন বেকহামের

প্রায় কুড়ি বছরের খেলোয়াড়ি জীবনে কত সম্মাননাই না পেয়েছেন ডেভিড বেকহাম। ক্লাব ফুটবলে মহাদেশীয় সর্বোচ্চ শিরোপাসহ ইংল্যান্ড এবং স্পেন দুই দেশের ঘরোয়া লিগেই শিরোপাজয়ী দলে ছিলেন এই মিডফিল্ডার। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে সাফল্য যেন তাঁকে মরীচিকার মতোই ফাঁকি দিয়ে গেছে। কখনো চোটের কারণে খেলতে পারেননি বিশ্বকাপে। আবার কখনো ইউরোর বাছাই পর্বে বাদ পড়ে গেছে ইংল্যান্ড, এমন অনেক কারণেই জাতীয় দলের হয়ে বলার মতো কোনো অর্জন নেই তাঁর। তব নিজের দেশে অলিম্পিক, অধরা সাফল্য, সব মিলিয়ে আরো একবার তিন সিংহ আঁকা জার্সিতে নিজেকে মেলে ধরতে চাইছেন 'ডিবিসেভেন'।

দলে ফিরে আফ্রিদির ঘোষণা-দেশকে আরো কিছু দেওয়ার আছে

ব কিছু বেশ দ্রুতই ঘটে আফ্রিদির ক্যারিয়ারে। ব্যাট হাতে প্রথম ওয়ানডেতেই করেছেন ৩৭ বলে সেঞ্চুরির অকল্পনীয় রেকর্ড। অমিত সম্ভাবনা থাকলেও টেস্ট থেকে অবসর নিয়েছেন মাত্র ২৭ ম্যাচ খেলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ ওয়াকার ইউনিসের বিপক্ষে মুখ খুলে আর পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ানডে থেকেও অবসরের। তবে পাঁচ মাস না যেতেই বদল করেছেন সিদ্ধান্তটা, সুবাদে পরশু ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।

গোলটা তোমার জন্য সোনামণি

নিষ্পাপ স্বর্গীয় হাসিতে প্রশান্তিতে ভরে ওঠে বুক। অন্য রকম মনে হয় পৃথিবীটা। ২৭ অক্টোবর স্ত্রীর কোল আলো করে আসা সন্তানের মুখ দেখে এমনটাই মনে হয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডোনকাস্টার রোভার্সের অধিনায়ক বিলি শার্পের। কত স্বপ্নই দেখছিলেন ছেলে জ্যাকবকে নিয়ে। স্বপ্নগুলো এলোমেলো হতেও সময় লাগেনি। ৪৮ ঘণ্টা পরই যে না-ফেরার দেশে চলে গেছে ফুটফুটে ছেলেটা। সন্তানের অকালমৃত্যু সহ্য করতে পারছিলেন না শার্প, তার কথা মনে করে কিছু একটা করার জন্য চেপে গিয়েছিল জিদ। ম্যানেজার ডিন স্যান্ডার্সকে যখন তিনি বলেন মাঠে নামতে চান ২ নভেম্বর মিডলসবরোর বিপক্ষে ম্যাচেই, একটু দ্বিধায় পড়ে গিয়েছিলেন তিনি।

অধিনায়ক মুশফিক সিরিজের প্রাপ্তি কিন্তু...

ন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট। ৫৮ ও ৭৮-এর বিশ্বকাপ-বিপর্যয় দিয়ে শুরু, জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের ক্রিকেটে সিরিজ হারায় তলানিতে চলে যাওয়া, প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে অধিনায়কত্ব-সহঅধিনায়কত্ব থেকে সরিয়ে নতুন করে শুরুর চেষ্টা। মুশফিকুর রহিমের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই পথচলার প্রথম পদক্ষেপটা কেমন হলো?মুশফিকের ছক্কায় টোয়েন্টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম দুটো ওয়ানডেতে বিধ্বস্ত হলেও শেষটিতে ক্যারিবিয়ানদের ৬১ রানে গুটিয়ে দিয়ে বিশ্বকাপ-লজ্জা কিছুটা হলেও ফেরত দিতে পেরেছে।

এমন শাস্তির দরকার ছিল-মনে করেন বাংলাদেশের ক্রিকেটাররা

সালমান বাটদের জেলে যাওয়ার সম্ভাবনা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল ক্রিকেট-বিশ্ব। তবে আদৌ তাঁদের কারাভোগ করতে হবে কি না কিংবা হলে সেটা কত দিনের জন্য_এসব বিষয়ে কৌতূহলী ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের আগের দিনই যেমন প্র্যাকটিস শেষে হালকা নকিং করার সময় প্রশ্নে প্রশ্নে জনা দুয়েক সাংবাদিককে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন তামিম ইকবাল। 'আচ্ছা, ওদের কি জেল হবে?' বা 'সর্বোচ্চ কত দিনের জেল হতে পারে?' বাংলাদেশ দলের এ বাঁহাতি ওপেনার কাল নিশ্চয়ই যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।

মায়ের আর্তি-আমির একটা বাচ্চা ছেলে!

মাত্র ১৭ বছর বয়সেই টেস্ট অভিষেক মোহাম্মদ আমিরের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে অভিষেকেই আলো ছড়ানো আমিরের মধ্যে ছিল অমিত সম্ভাবনার হাতছানি। কিন্তু লোভের আগুনে সবই পুড়ে ছাই, এখন তাঁর ঠিকানা হতে যাচ্ছে ইংল্যান্ডের কোনো কারাগার। স্পট ফিঙ্ংি কেলেঙ্কারিতে জড়ানো তিন পাকিস্তানি ক্রিকেটারদের সর্বকনিষ্ঠ আমিরের সাজা হয়েছে ছয় মাসের। টিনএজ এ ক্রিকেটারের ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সাজা মওকুফ করার আবেদন জানিয়েছেন আমিরের মা নাসিম আখতার। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাধারণ জনগণের এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রিকেটের কলঙ্ক না কলঙ্কমুক্তির দিন!-তাঁরা তিনজন এখন জেলে

ভিযোগ প্রমাণিত হয়েছে, জানা গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু শাস্তির মাত্রাটা জানার। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট কাল জানিয়েছে, স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত সাবেক পাকিস্তান অধিনায়ক সালমান বাটকে জেল খাটতে হবে আড়াই বছর, তাঁর সহযোগী মোহাম্মদ আসিফকে এক বছর, মোহাম্মদ আমিরকে ছয় মাস আর এ কেলেঙ্কারির নাটের গুরু বাজিকর মাজহার মাজিদকে দুই বছর আট মাস।গত বছরের ওভাল টেস্টে আলোচিত এ স্পট ফিক্সিং কেলেঙ্কারির রহস্য উন্মোচন করেছিল অধুনালুপ্ত ট্যাবলয়েড সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ড।

বিশ্বজুড়ে সামাজিক অস্থিরতায় রূপ নিচ্ছে বেকারত্ব-দুই বছরে ৮ কোটি চাকরির প্রয়োজন, সৃষ্টি হবে ৪ কোটি

গামী দুই বছরে বিশ্ব অর্থনীতিতে আট কোটি চাকরির প্রয়োজন হলেও সৃষ্টি হবে তার মাত্র অর্ধেক। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সতর্ক করে দিয়ে বলছে, বিশ্বজুড়ে চাকরির বাজারে খরা তৈরি হওয়ায় সামাজিক অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট থেকে পুঁজিবাদবিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, এটা তারই প্রতিফলন।প্রকাশিত এক প্রতিবেদনে আইএলওর গবেষণা ইনস্টিটিউটের প্রধান রেমন্ড তোরস বলেন, 'আমরা হিসাব করে দেখেছি, আগামী দুই বছর বিশ্বে বেকারত্বের হার কমিয়ে আনতে চাকরি প্রয়োজন আট কোটি, যা ২০০৭ সাল থেকে শুরু হওয়া সংকটের পূর্বে ছিল।

ডিএসইতে সূচক কমেছে, লেনদেন হয়েছে মাত্র ১৮১ কোটি টাকা-আজ থেকে টানা ৯ দিন কার্যক্রম বন্ধ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ কমে তিন বছর আগের অবস্থানে চলে গেছে। গতকাল বৃহস্পতিবার মাত্র ১৮১ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে ডিএসইতে। এর আগের ২০০৮ সালের ১৮ ডিসেম্বর ১৮২ কোটি ২৬ লাখ ৪৫ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। অপরদিকে মাত্র .৪৪ পয়েন্ট সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন।আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান গতকালের বাজার পরিস্থিতি সম্পর্কে কালের কণ্ঠকে বলেন, 'সরকারের বিভিন্ন মহলের চাপে আগের দুদিন প্রতিষ্ঠানগুলো বাই-সেল করলেও গতকাল উল্লেখ করার মতো বাই-সেল করেনি।

পিকেএসএফের সেমিনারে নুরুল ইসলাম-দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা প্রমাণ করা যায়নি

ক্ষুদ্রঋণ সত্যিকারেই দারিদ্র্য বিমোচন করে, তা এখনো কোনো গবেষণায় প্রমাণ করা যায়নি। ক্ষুদ্রঋণ ইতিবাচক কি-না, তাও সন্দেহের মধ্যে রয়ে গেছে। এটা ইতিবাচকও হতে পারে আবার না-ও হতে পারে বলে জানান অর্থনীতিবিদ ও প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল ইসলাম।গতকাল বৃহস্পতিবার 'বাংলাদেশের ক্ষুদ্রঋণ : চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা' শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ নুরুল ইসলাম এসব কথা বলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ২১ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। গতকাল ছিল সেমিনারের শেষ দিন।

জাল টাকা ধরতে সিএমপিকে ১০টি মেশিন দিল কেন্দ্রীয় ব্যাংক

কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ১০টি জাল টাকা শনাক্তকরণ মেশিন দিয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ব্যাংক পরিদর্শন বিভাগ) কে এম মুস্তাফিজুল কবির এবং উপমহাব্যবস্থাপক আবুল বাশার।

ব্যাংকিং খাত থেকে ঋণ-কোনো ঝুঁকি দেখছেন না অর্থমন্ত্রী

র্থবছরের প্রথম তিন মাসেই ব্যাংকিং খাত থেকে ১১ হাজার কোটি টাকারও বেশি ঋণ নেওয়ায় কোনো ঝুঁকি দেখছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, 'বাজেটে ৪৪ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। সেখান থেকে ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়ার কথা। তার মধ্যে প্রথম তিন মাসে একটু বেশি নেওয়া হয়ে গেছে। পরের মাসগুলোতে তা কমে আসবে।' অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে জিডিপির ৫ শতাংশ ঘাটতি পূরণের কথা রয়েছে বাজেটে। তা কোনোমতেই অতিক্রম করা হবে না; বরং প্রতিবারের মতো এবারও ঘাটতি অর্থায়ন কম হবে বলে তিনি জানান।

কলমানি সুদের হার সর্বোচ্চ ২২ শতাংশ

দকে সামনে রেখে আরেক দফা বেড়েছে আন্তব্যাংক ঋণের (কলমানি) সুদের হার। গতকাল কলমানি বাজারে সর্বোচ্চ ২২ শতাংশ সুদে লেনদেন হয়েছে। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল সর্বোচ্চ ২১ শতাংশ এবং মঙ্গলবার ১৯ শতাংশ সুদে। গ্রাহকদের চাহিদা মেটাতে গিয়ে আন্তব্যাংক মুদ্রাবাজারে চাপ সৃষ্টি হওয়ায় কলমানিতে সুদের হার বেড়েছে। তবে তা ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক কম রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

টাকা আটকে আছে ট্যানারি মালিকদের কাছে-মূলধন সংকটে বগুড়ার চামড়া বাজারে মন্দার আশঙ্কা by জে এম রউফ,

দুল আজহাকে উপলক্ষ করে বগুড়ায় পশু কোরবানির পর চামড়া কেনাবেচার প্রস্তুতি চলছে। তবে মূলধন সংকটের কারণে চামড়া ব্যবসায়ীদের মধ্যে এবার আগের মতো উৎসাহ-উদ্দীপনা নেই। ট্যানারি মালিকদের কাছে বছরের পর বছর বিপুল অঙ্কের টাকা বকেয়া থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। মূলধনের অভাবে সব ব্যবসায়ীই পড়েছেন বিপাকে। ঈদের আগে বকেয়া টাকা প্রাপ্তি নিশ্চিত ও মূলধনের সংস্থান করতে না পারলে অনেক ব্যবসায়ী এবার চামড়া কিনতে পারবেন না বলে জানা গেছে।

খেলাপিদের ব্যাপারে বিশেষ সতর্কতা-চামড়া খাতে ৩৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে চার ব্যাংক

কোরবানির পশুর চামড়া কিনতে ব্যবসায়ীদের প্রায় ৩৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক। ট্যানারি শিল্পে এখন পর্যন্ত ব্যাংকগুলো ৩৫২ কোটি টাকা ঋণ দিয়েছে। আজ সোনালী ব্যাংকের পর্ষদ সভায় আরো কয়েকটি ঋণ প্রস্তাব উত্থাপন করা হবে। এগুলো অনুমোদন পেলে ঋণের পরিমাণ প্রায় ৩৬০ কোটি টাকা হবে। গত বছর ব্যাংকগুলো এ খাতে ঋণ দিয়েছিল ৩১৭ কোটি টাকা। তার আগের বছর দেওয়া হয়েছিল ২৪০ কোটি টাকা।

মৌসুমে চামড়া কিনতে ট্যানারি মালিকদের টালবাহানা by নাজমুল আলম শিশির

দাম বেশি_এই অজুহাতে কোরবানির মৌসুমে চামড়া কিনতে চান না ট্যানারি মালিকরা। আর সারা দেশ ঘুরে ঘুরে সংগ্রহ করা চামড়া বেশি লাভে বিক্রির অপেক্ষায় বসে থাকেন আড়তদাররা। দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য এ চামড়া একপর্যায়ে বাজারে খুঁজে পাওয়া যায় না। বিপুল চামড়া ভারতে পাচার হয়ে গেছে অভিযোগ করে হা-হুতাশ করতে থাকেন রপ্তানিকারকরা। প্রতিবছরের এ চিত্রের পুনরাবৃত্তির আভাস পাওয়া যাচ্ছে এবারও। কারণ ঈদের আগে চামড়ার দাম নির্ধারণ না করে এবার বিষয়টি বাজারের ওপরই ছেড়ে দিয়েছেন সংশ্লিষ্টরা।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে পণ্যের দাম বাড়ছে-ঢাকায় সরাসরি পণ্য বিক্রি করবেন কৃষক

কৃষক তাঁর উৎপাদিত পণ্যের মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীদের কারণে ভোক্তাদের উচ্চমূল্যে পণ্য কিনতে হচ্ছে। এ অবস্থায় কৃষক ও ভোক্তা স্বার্থ রক্ষায় পার্শ্ববর্তী জেলাগুলোর কৃষকরা যাতে ঢাকায় সরাসরি এসে ভোক্তাপর্যায়ে পণ্য বিক্রি করে আবার ফিরতে পারেন_সে ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে জন্য প্রতিটি ট্রেনে একটি করে বগি নির্দিষ্ট করে দেওয়ার চিন্তাও চলছে। কমলাপুর, গাবতলীসহ ঢাকায় তিনটি হাট বসানোর পরিকল্পনা করছে সরকারের উচ্চপর্যায়।

পুলিশের বর্বরতার শিকার মানবজমিন সাংবাদিক

রাজধানীর আদাবরে পুলিশের বর্বর আচরণের শিকার হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক এস এম নূরুজ্জামান। গত বুধবার রাত ১টায় শেখেরটেকে নিজ বাসার সামনে থেকে পুলিশের টহল টিম তাঁকে ধরে নিয়ে নির্যাতন চালায়। পুলিশ তাঁকে ছিনতাইকারী হিসেবে গণপিটুনিতে হত্যার হুমকিও দেয়। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন নূরুজ্জামান। কমিশনার বেনজীর আহমেদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

লন্ডনের আকাশে আবার ডানা মেলল বিমান

দীর্ঘ চার বছর পর লন্ডনের আকাশে ডানা মেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের উড়োজাহাজ বহরে সদ্য যুক্ত হওয়া 'পালকি' নামের নতুন বোয়িং-৭৭৭ উড়োজাহাজটি গত বুধবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-ম্যানচেস্টার-লন্ডন রুটে সফলভাবে যাত্রা করে। পরে লন্ডন ফ্লাইটটি ৪০৩ জন যাত্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। বিমানের উচ্চপদস্থ কর্মকর্তারা ফিরতি উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানান।

চট্টগ্রামের ছয় বিদ্যুৎকেন্দ্র-ক্ষমতা ৭৫২ মেগাওয়াট উৎপাদন হচ্ছে ১০৫ by রাশেদুল তুষার,

ট্টগ্রামে গ্যাসনির্ভর সরকারি-বেসরকারি ছয়টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭৫২ মেগাওয়াট। অথচ তীব্র গ্যাস সংকটের কারণে গতকাল বৃহস্পতিবার এ কেন্দ্রগুলো থেকে পাওয়া গেছে ১০৫ মেগাওয়াট, যা মোট উৎপাদন ক্ষমতার ১৪ শতাংশ। এ সময় বিদ্যুৎকেন্দ্রগুলোর ১৮৮ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে পাওয়া গেছে মাত্র ৩৭ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ শুধু গ্যাসের অভাবেই চট্টগ্রামের গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র থেকে ৬৪৭ মেগাওয়াট বিদ্যুৎ বঞ্চিত হচ্ছে জাতীয় গ্রিড, যা আবার দেশের গ্যাসনির্ভর মোট উৎপাদন ক্ষমতার সাড়ে ১২ শতাংশ।

'ব্যবসায়ী জহুরের গলায় শার্ট পেঁচিয়ে হত্যা করেছি'

'ব্যবসায়ী জহুর সিএনজির মধ্যে আমাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রাশেদের হাতে তিনটি কামড় দিয়েছে_এই কারণে তাঁর গলায় শার্ট পেঁচিয়ে হত্যা করেছি।' চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ব্যবসায়ী জহুর আহমেদ হত্যার দায় এভাবেই স্বীকার করেছে মলম পার্টির তিন সদস্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সিএমপির উপকমিশনার আমেনা বেগমের উপস্থিতিতে সাংবাদিকদের সামনে তারা এ স্বীকারোক্তি দেয়।

চট্টগ্রামে সিনিয়র ডাক্তারদের ডিঙিয়ে জুনিয়রদের পদোন্নতি

ট্টগ্রামের অর্ধশতাধিক সিনিয়র ডাক্তারকে পাশ কাটিয়ে জুনিয়রদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিনিয়র ডাক্তারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারদের তিন সংগঠনের নেতারা জরুরি বৈঠক করেছেন। তাঁরা অবিলম্বে পদোন্নতিবঞ্চিতদের পদোন্নতির দাবি জানিয়েছেন। অন্যথায় পদোন্নতি পাওয়াদের কাজ করতে দেওয়া হবে না বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিক্যাল শিক্ষকদের পদোন্নতি দিয়েছে।

ধর্ষণের পর মাসোহারা গ্রহণ, অবশেষে গ্রেপ্তার

র্ষণের ছবি ফাঁস করার ভয় দেখিয়ে ২১ মাস ধরে মৌলভাবাজারের এক গৃহবধূ কাছ থেকে মাসে মাসে টাকা আদায় করছিল জহুর আলী নামের এক নৈশপ্রহরী। একপর্যায়ে গৃহবধূ লিখিতভাবে জেলা পুলিশ সুপারকে ঘটনা খুলে বলেন। এরপর পুলিশ গত বুধবার জহুর আলী (৪৮) ও তার এক সহযোগী অটোরিকশার চালক ফয়জুল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে।মৌলভীবাজার জেলা শহরে বসবাসকারী অন্য এক জেলার বাসিন্দা এই গৃহবধূ প্রায় দুই বছর আগে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে যান। তখন সদর হাসপাতালের নৈশপ্রহরী জহুর আলীর সঙ্গে তাঁর পরিচয় হয়।

নওগাঁয় দুই সহোদরের লাশ উদ্ধার

ওগাঁর মান্দা উপজেলায় দুই সহোদরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর ইটভাটা নামক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া শহীদ বাজার এলাকার তছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০) ও মমতাজ হোসেন (৪০)। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিবাদীর আইনজীবীদের হয়রানির অভিযোগ এইচআরডাব্লিউর

ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিবাদীপক্ষের আইনজীবীদের সরকার হয়রানি করছে বলে অভিযোগ করেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউর)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে কথিত হয়রানি বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি সংস্থাটি আহবান জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার বিবাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের তদন্তের পাশাপাশি হুমকি বন্ধে উদ্যোগ নেওয়া উচিত।

জাতীয় ঈদগাহ প্রস্তুত, নিরাপত্তা জোরদার

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। একসঙ্গে এক লাখ ২০ হাজার মানুষের নামাজ আদায়ের উপযোগী করে জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। এ জন্য তৈরি করা হয়েছে দুই লাখ ৬০ হাজার বর্গফুট আয়তনের বিশাল প্যান্ডেল। বৃষ্টিতে যাতে সমস্যা না হয়, সে জন্য ওপরে দেওয়া হয়েছে মোটা ত্রিপলের ছাউনি। পানি নিষ্কাশনের জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী-আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো ইউনিভার্সিটি টিকতে পারবে না

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো ইউনিভার্সিটি টিকে থাকতে পারবে না। স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য বিধি না মানলে বর্তমান সেশনের পরে আর কোনো ইউনিভার্সিটি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।' ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ার গৌরীপুরে গতকাল বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গলাকাটা পাসপোর্ট ও ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার ৩

লাকাটা পাসপোর্টসহ (পিসি) গতকাল বৃহস্পতিবার প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো মোহাম্মদ শাহজাহান (৪৮) ও আবদুল মালেক (৩৫)। রাজধানীর যাত্রাবাড়ী থানার ধনিয়া ছনটেক তিতুমীর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল পাসপোর্টসহ অ্যামবুশ মেশিন, ডিজি পাসপোর্ট, ইমিগ্রেশন অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিল, দেশ-বিদেশের নকল ভিসা তৈরির সিল ও বিভিন্ন জাল সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনের রাস্তা থেকে সুজন ওরফে বিপ্লব (৩০) নামে এক যুবককে ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করেছে দারুসসালাম থানার পুলিশ।

প্রাকৃতিক সপ্তাশ্চর্য-সুন্দরবন রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার আহবান

সুন্দরবনকে বাঁচাতে বেসরকারি কর্মসূচির পাশাপাশি সরকারিভাবে বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন দেশের প্রবীণ সাংবাদিকরা। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি সুন্দরবন রক্ষা আন্দোলন জোরদার করারও আহবান জানিয়েছেন তাঁরা। খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতি আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট প্রদান উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ প্রচার কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।

এসএসসির ফরম পূরণে 'গলাকাটা' ফি আদায় by অভিজিৎ ভট্টাচার্য্য

সন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুলে 'গলাকাটা' ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ড এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করেছে সর্বোচ্চ এক হাজার ২১৫ টাকা। আর মানবিক এবং বাণিজ্য বিভাগে এই ফি এক হাজার ১২৫ টাকা। কিন্তু অনেক স্কুলই আড়াই হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা এবং একটি স্কুল ১৩ হাজার টাকা পর্যন্ত ফি নিচ্ছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং, সেশন ফি ইত্যাদির নামে বাড়তি টাকা নেওয়া হচ্ছে।

ঈদে ঘরে ফেরা : যাত্রীসেবার পরিকল্পনা অনেক : বাস্তবায়ন নেই

দে যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সরকার অনেক পরিকল্পনা হাতে নিয়েছে। এনিয়ে কয়েক দফায় মিটিং ও প্রচারণা করেছে। কিন্তু এসব সিদ্ধান্তের বাস্তবায়ন খুবই কম। গতকালও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। অন্যান্য পথগুলোও নির্বিঘ্ন ছিল না। মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা খাবার ও পানির সমস্যায় পড়ছেন। বিশেষ করে নারী ও শিশুরা যানজটে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়ছে।

যুদ্ধাপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হিউম্যান রাইট্স ওয়াচের আহ্বান : আসামিপক্ষের আইনজীবী ও সাক্ষীদের হয়রানি বন্ধ করতে হবে

বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী ও সাক্ষীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্স ওয়াচ। গত বুধবার নিউইয়র্ক থেকে প্রকাশিত তাদের রিপোর্টে বলা হয়, বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে আটক ব্যক্তিদের পক্ষের আইনজীবী ও সাক্ষীদের হয়রানি ও হুমকি দেয়ার কথা উল্লেখ করা হয়। আসামিপক্ষের প্রধান আইনজীবীদের হয়রানি ও হুমকি দেয়া, প্রধান সাক্ষীদের গ্রেফতার ও আরও ৯ জন সাক্ষীকে হয়রানির কথা তুলে ধরা হয়। হিউম্যান রাইট্স ওয়াচ এসব ঘটনা তদন্তের জোর দাবি জানায়।

চার ঝুঁকিতে অর্থনীতি অস্থিতিশীল : যোগ্যতার অভাবে সরকার বৈদেশিক ঋণ আনতে পারছে না : সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিসটিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আর্থিক খাতের অব্যবস্থাপনা, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি এবং বৈদেশিক লেনদেনে তীব্র চাপের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে ঘনায়মান মন্দা দেশের অর্থনীতিকে অনেক বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। দ্বিতীয় দফা অর্থনৈতিক মন্দার প্রভাব সামাল দেয়া খুব সহজ হবে না উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি যে জটিল সময়ের মধ্যে প্রবেশ করেছে তা স্বীকার করে আমলে না নেয়া হলে অর্থনৈতিক এ অস্থিতিশীলতার সমাধান হবে না।

মন্ত্রীর ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে খুনের মামলা : ক্ষমতার আগুনে পুড়ে ছাই ৫০ কোটি টাকার সম্পদ by কাজী জেবেল ও মাজহারুল পারভেজ,

রসিংদীর মেয়র লোকমান হোসেনকে হত্যার দায়ে টিঅ্যান্ডটি মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য রাজিউদ্দিন আহমদ রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুকে হুকুমের আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন নিহত লোকমানের ভাই কামরুজ্জামান। হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টা পর গতরাত সাড়ে ১০টায় মামলা রুজু হয়। একজন বাদে অপর আসামিরাও আওয়ামী লীগের নেতাকর্মী।

ডিসেম্বর থেকে আসছে আরও ২৫ রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার

গামী ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল ও অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। এর পর পর্যায়ক্রমে সরকার প্রতিশ্রুত বাকি ২৩ কোম্পানির শেয়ার বাজারে ছাড়া হবে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ে রাষ্টষ্ট্রায়ত্ত ২৫টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ঋণ নেওয়া হয়েছে :অর্থমন্ত্রী

র্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের প্রয়োজনেই ব্যাংক ব্যবস্থা থেকে সরকারকে ঋণ নিতে হয়। তবে এখন পর্যন্ত এ খাত থেকে যে ঋণ নেওয়া হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা ব্যাংক ব্যবস্থা থেকে এখনও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ঋণ নিয়েছি। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী হান্না হেলকুইস্টের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

চ্চমূল্যে তুলা আমদানি করে বস্ত্র খাতের যেসব রফতানিকারক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাঁচ শতাংশ হারে অতিরিক্ত নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সদস্যভুক্ত মিলগুলোর মধ্যে যারা গত বছর আগস্টের পর তুলা আমদানি করে চলতি অর্থবছর রফতানি বা স্থানীয় বাজারে সরবরাহ করবেন তাদের এ সহায়তা দেওয়া হবে। সহায়তা পেতে আগামী ৬০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে।

সরকারের ব্যাংক ঋণ ৪ মাসে ১৫ হাজার কোটি টাকা

রকারের ব্যাংক ঋণ বাড়ছেই। কেন্দ্রীয় ব্যাংক বা অর্থনীতিবিদদের সতর্কতার পরও ব্যাংক ব্যবস্থা থেকে অতিমাত্রায় ঋণ গ্রহণ করছে সরকার। নানা শঙ্কার পরও অতীতের সব রেকর্ড অতিক্রম করে চার মাসে প্রায় ১৫ হাজার কোটি টাকা নিট ঋণ নিয়েছে তারা। এতে প্রতি কার্যদিবসে ঋণ দাঁড়িয়েছে ১৮৯ কোটি টাকা। মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ খাতে সরকারের ঋণ ছিল মাত্র এক হাজার ১২৯ কোটি টাকা। এভাবে ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। যে কোনো মূল্যে ব্যাংক ব্যবস্থায় নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন তারা।

সরকারের ব্যাংক ঋণ ৪ মাসে ১৫ হাজার কোটি টাকা

রকারের ব্যাংক ঋণ বাড়ছেই। কেন্দ্রীয় ব্যাংক বা অর্থনীতিবিদদের সতর্কতার পরও ব্যাংক ব্যবস্থা থেকে অতিমাত্রায় ঋণ গ্রহণ করছে সরকার। নানা শঙ্কার পরও অতীতের সব রেকর্ড অতিক্রম করে চার মাসে প্রায় ১৫ হাজার কোটি টাকা নিট ঋণ নিয়েছে তারা। এতে প্রতি কার্যদিবসে ঋণ দাঁড়িয়েছে ১৮৯ কোটি টাকা। মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ খাতে সরকারের ঋণ ছিল মাত্র এক হাজার ১২৯ কোটি টাকা। এভাবে ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। যে কোনো মূল্যে ব্যাংক ব্যবস্থায় নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন তারা।

শেষ ষোলোতে রিয়াল

বশেষে স্টেড ডি গার্ল্যান্ডের দুঃস্বপ্ন থেকে রেহাই পেল রিয়াল মাদ্রিদ। দেখা পেল জয়ের। বুধবার চ্যাম্পিয়ন্স লীগে স্টেড ডি গার্ল্যান্ডে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় লিওঁকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুটো গোলই করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে একটি করেছেন পেনাল্টি থেকে। এ ম্যাচের জয় রিয়াল মাদ্রিদকে পেঁৗছে দিয়েছে চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্বে। স্টেড ডি গার্ল্যান্ডে এটি গত পাঁচ ম্যাচে রিয়ালের প্রথম জয়। এ জয়ের ফলে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল স্প্যানিশ দলটি। চার ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে তারা।

মুশফিকের কিছু পাওয়া

'ছোট্ট একটা ছেলে।' টেলিভিশনে দেখা সমর্থকরা আদর করে কখনও কখনও এমনই বলে থাকেন। এর কারণও আছে যথেষ্ট। ২৪ বছর বয়সেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রটি যখন মুচকি হাসেন তখন তাকে নিষ্পাপ স্কুলপড়ূয়ার মতোই দেখায়; কিন্তু হেলমেট মাথায় যখন বোলারকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন, তখন ওয়েস্ট ইন্ডিজের প্রকাণ্ডদেহী অধিনায়ক ড্যারেন স্যামিও ঘাড় ঘুরিয়ে দেখে নেন বাংলাদেশ অধিনায়ককে। মুশফিকের ব্যক্তিত্ব, মেধা, ধৈর্য আর দক্ষতার প্রশংসা করেন দেবেন্দ্র বিশু। 'আমিও হয়তো গড়পড়তা ক্যারিবীয়দের মতো দীর্ঘদেহী নই, মুশফিকও অনেকটা তেমন। কিন্তু মুশফিক দেখিয়ে দিয়েছে শারীরিক উচ্চতাই সবকিছু না।

জেল-মায়ের কান্না

সলামাবাদের অদূরে গ্রামের বাড়ি চাঙ্গা বাঙ্গিয়ালেই ছিলেন তারা; কিন্তু হৃদয় তখন লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। কায়মনো বাক্যে মোহাম্মদ আমেরের মা নাসিম আকতার প্রার্থনা করছিলেন যেন ছেলের কোনো শাস্তি না হয়; কিন্তু ক্রিকেটকে কলঙ্কিত করার যে অপরাধ আমের করেছেন, তাতে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জেরেমি কুক অন্য দুই ক্রিকেটার ও জুয়াড়ির সঙ্গে তাকেও ৬ মাসের জেল দেন। শাস্তির রায় শুনেই হাউমাউ করে কেঁদে ওঠেন নাসিম আকতার। বললেন, 'আমার ছেলে নির্দোষ। অধিনায়কের নির্দেশেই সে নো বল করেছিল।

মাঠের খেলোয়াড় কারাগারে

ক্রিকেট ইতিহাসে একেবারে নতুন এবং অপ্রত্যাশিত। কোনো ক্রিকেটারকে খেলোয়াড়ি ক্যারিয়ারে জেলের ঘানি টানতে হবে, তা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত। শেষ পর্যন্ত সে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত শাস্তিরই মুখোমুখি হলেন পাকিস্তানি তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমের। লন্ডনের রাজকীয় আদালত সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জেরেমি কুক গতকাল তিন পাকিস্তানির সঙ্গে লন্ডনভিত্তিক পাকিস্তানি স্পোর্টস এজেন্ড এবং জুয়াড়ি মাজহার মাজিদেরও শাস্তি নির্ধারণ করেন।

শান্তি প্রস্তাব মানার পরদিনই হামলা, সিরিয়ায় নিহত ৭

সিরিয়ায় সাত মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে আরব লীগের শান্তি প্রস্তাব মেনে নেওয়ার একদিন পরই নিরাপত্তা বাহিনীর হামলায় ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, হোমস শহরে সেনাবাহিনীর ট্যাংক থেকে মেশিনগানের গুলি শোনা গেছে। খবর বিবিসি, এএফপি, রয়টার্স।ব্রিটেনভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার হোমসের বাব আমর জেলায় ব্যাপক মেশিনগানের গুলির শব্দ শোনা গেছে। একটি সূত্র জানিয়েছে, গুলিতে কমপক্ষে ৭ বিক্ষোভকারী নিহত হয়েছে।

পতনের মুখে গ্রিস সরকার

তনের দ্বারপ্রান্তে পেঁৗছেছে গ্রিস সরকার। অব্যাহত ঋণ সংকট কাটাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনীতি পুনরুদ্ধার তহবিল (বেইলআউট) প্যাকেজ গ্রহণের ব্যাপারে গণভোট পরিকল্পনায় নিজ দলে বিরোধিতা বাড়তে থাকায় এ আশঙ্কা দেখা দিয়েছে। তবে নিজ দলে জোর দাবি ওঠা সত্ত্বেও পদত্যাগ করবেন না বলে গতকাল বৃহস্পতিবার বৈঠকে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জ পাপান্দু। খবর আলজাজিরা ও বিবিসি অনলাইনের।আজ শুক্রবার আস্থা ভোটের সম্মুখীন হওয়ার কথা রয়েছে গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর। তিনি নিশ্চিত পরাজয়ের দিকেই এগোচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে পুঁজিবাদবিরোধী বিক্ষোভে সমুদ্রবন্দর বন্ধ

কুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের অনুসারীদের বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ড সমুদ্রবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হলে পুলিশের টিয়ার গ্যাসে বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়। এ সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়।অর্থনৈতিক বৈষ্যম্যের বিরুদ্ধে এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের নির্মম আচরণের প্রতিবাদে বুধবার 'অকুপাই অকল্যান্ড' স্লোগান দিয়ে কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে বন্দরটি অবরোধ করলে নিরাপত্তার অভাবে বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর বিবিসি, এএফপির।

ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের

রানে যৌথভাবে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। দেশ দুটির দাবি, ইরানের হাতে পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে চারটি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল_ এমন খবরের একদিন পর এ খবর দ্য ডেইলি মেইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানকে তার পরমাণু কর্মসূচির জন্য চাপের মুখে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। খবর জি নিউজ, রয়টার্স ও মেইল অনলাইনের।

ওবামা বিশ্বের এক নম্বর ক্ষমতাধর

চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে পেছনে ফেলে বিশ্বের ক্ষমতাধরদের তালিকার শীর্ষস্থানটি ফের অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত ২০১১ সালে বিশ্বের ৭০ শীর্ষ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় সবার শীর্ষে রয়েছেন প্রেসিডেন্ট ওবামা। ফোর্বসের র‌্যাংকিং অনুযায়ী ২০১০ সালে শীর্ষস্থানে ছিলেন হু জিনতাও। এবারের তালিকায় তিনি তৃতীয় অবস্থানে। ২০০৯ সালে শীর্ষে ছিলেন ওবামা। এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। জার্মানচ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল চতুর্থ।

সব ওলটপালট করতে সময় লাগবে না :শামীম ওসমান

'চেঞ্জ ইমেজ, চেঞ্জ নারায়ণগঞ্জ'_ স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে নতুন ধারার রাজনীতি শুরু করতে যাচ্ছেন আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের চারদিনের মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে চারটি থানা এলাকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় শামীম ওসমান এ ঘোষণা দেন। এদিকে অনুসারীদের এক অভিযোগের বিষয়ে শামীম ওসমান বলেন, 'নির্বাচনে কেউ জিতলে পরের তিন দিন তার মাথা গরম থাকে। তিন দিন শেষ হয়েছে।

সফলভাবে মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন

চীন সফলভাবে একটি মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে। গতকাল মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়। ২০২০ সালের মধ্যে নিজেদের মহাশূন্য স্টেশন তৈরির যে পরিকল্পনা নিয়ে চীন কাজ করছে, এর মাধ্যমে সে লক্ষ্যে তারা একধাপ এগিয়ে গেল।
সিনহুয়া জানায়, দেশের উত্তর-পশ্চিমে গানসু প্রদেশের গোবি মরুভূমিতে স্থানীয় সময় ভোর পাঁচটা ৫৮ মিনিটে সেনঝু-এইট মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ভূপৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার ওপরে ওঠার পর এটি বহনকারী রকেট থেকে পৃথক হয়ে যায়। এটি আগামী দুদিনের মধ্যে অন্য মহাকাশযান তিয়ানগং-১ এর সঙ্গে যুক্ত হবে। চীনের জন্য এটিই হবে মহাকাশে দুটি যানকে প্রথম সংযুক্ত করা।
মহাকাশ স্টেশন তৈরির ক্ষেত্রে মহাকাশে দুটি যানকে সফলভাবে সংযুক্ত করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। নভোচারীরা এমন মহাকাশ স্টেশনে থেকে কাজ করবেন মাসের পর মাস, যেমন—আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারীরা।
নিজেদের জন্য পৃথক মহাকাশ স্টেশন তৈরির বিষয়টি চীন তাদের নিজেদের আন্তর্জাতিক মর্যাদার প্রতীক হিসেবেই দেখছে। রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সাহায্য নিয়ে চীন তাদের মহাকাশ অভিযান শুরু করেছিল ১৯৯০ সালে। ২০০৩ সালে তৃতীয় দেশ হিসেবে তারা মহাশূন্যে মানুষ পাঠায়। চীনের আগে পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ বর্তমান রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

দিক নির্ণয়ে সানস্টোন

সানস্টোন বা আইসল্যান্ড স্পার, এটা আসলে ক্যালসিয়াম কার্বোনেটের স্ফটিক। অতিদূর থেকে আসা খুব ক্ষীণ আলোকরশ্মির প্রতিফলন ঘটানোর আশ্চর্য ক্ষমতা রয়েছে এ বস্তুটির। দিকদর্শন যন্ত্র (কম্পাস) আবিষ্কারের আগে ইংল্যান্ড ও ইউরোপের নৌ-অভিযাত্রী বা জলদস্যুরা সাগর-মহাসাগরে থাকাকালীন মেঘ ও কুয়াশাচ্ছন্ন দিন বা নিকষ কালো অন্ধকার রাতে এই সানস্টোনের সাহায্যে সূর্যের অবস্থান নির্ণয় করতেন। তাদের এই দিক নির্ণয়ের কাজ সর্বোচ্চ মাত্রায় নির্ভুল হতো। তাই ওই নির্ভীক নৌ-অভিযাত্রীদের পক্ষে সম্ভব হয়েছিল মহাসাগরের হাজার হাজার কিলোমিটার জলরাশি পাড়ি দিয়ে গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকার উপকূলে পেঁৗছানো।

জেলহত্যা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা থেকে খালেদা জিয়ার সরে আসা উচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের নির্বাচন থেকে শিক্ষা নিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ নির্বাচনই প্রমাণ করে, যুদ্ধাপরাধীদের পক্ষে খালেদা জিয়ার অবস্থান জনগণ গ্রহণ করেনি। এ থেকে শিক্ষা নিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষার অপচেষ্টা থেকে তার সরে আসা উচিত। নারায়ণগঞ্জ নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে তিনি বলেন, খালেদা জিয়া চেয়েছিলেন সেনাবাহিনী 'ভোট চুরি' করে তার প্রার্থীকে জিতিয়ে দেবে। সেখানে সেনা মোতায়েন না হওয়ায় সংবিধানের লঙ্ঘন কিংবা ব্যত্যয় হয়নি।

অর্থনীতিতে এখন জটিল পরিস্থিতি :সিপিডি

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে, দেশের অর্থনীতি চারটি প্রধান চ্যালেঞ্জের মুখে পড়েছে। এগুলো হচ্ছে_ বিশ্ব অর্থনীতিতে আরেকটি মন্দার আশঙ্কা, অব্যাহত উচ্চ মূল্যস্ফীতি, সরকারের আর্থিক ব্যবস্থাপনায় চাপ আরও গভীর হওয়া এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ। গত অর্থবছরে রফতানি বেড়েছিল ৪১ শতাংশের বেশি। কর রাজস্ব আদায়ে ২৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছিল। জনশক্তি রফতানিতে দুরবস্থা কিছুটা কাটিয়েও উঠেছিল। এই তিনটি মূল অর্জনের বিপরীতে চলতি অর্থবছরের শুরুতে অর্থনীতিতে অনেক চাপ স্পষ্ট হয়ে উঠছে। সংস্থাটি বলেছে, চলতি অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন অনেক কঠিন হবে।

লোকমান হত্যাকাণ্ড-খুনি ও নির্দেশদাতা অত্যন্ত প্রভাবশালী by শাহেদ চৌধুরী ও প্রীতিরঞ্জন সাহা

রসিংদী শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। সর্বত্র স্বজন হারানোর শোকে কাতর মানুষজনের আহাজারি চলছে। তবে শহরের পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। একটানা দু'দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার শহরের দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান ও অফিস-আদালত খুলেছে। কোথাও অপ্রিয় কোনো ঘটনা ঘটেনি।এদিকে নরসিংদীর মাটি-মানুষের প্রিয় নেতা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভার দু'দফায় নির্বাচিত মেয়র আলহাজ লোকমান হোসেন হত্যার ব্যাপারে গতকাল রাত পৌনে ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

ক্ষতিপূরণ মামলা-মতিনকে ২৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ

ক্ষতিপূরণ মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিন এবং সাবেক নৌপরিবহন সচিব, বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য শেখ এ কে মোতাহার হোসেনকে ২৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোঃ মোহসিনুল হক গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেন।২০০৯ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ একেএম ইমরুল কায়েসের আদালতে চট্টগ্রামের বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন সেলিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ ক্ষতিপূরণ মামলা করেন।

মামলা: মন্ত্রীর ভাই বাচ্চু ও এপিএসসহ আসামি ১৪-আসামিদের মধ্যে আ'লীগের ১১, বিএনপির ২ by শাহেদ চৌধুরী,

রসিংদী পৌরসভার মেয়র আলহাজ লোকমান হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চু ও এপিএস মাসুদুর রহমান মুরাদসহ মোট ১৪ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ৩০২/৩৪/১০৯ দণ্ডবিধিতে মামলা হয়েছে। মামলা নং-৬। মামলায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামির তালিকায় আছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন সরকার ও শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ভূঁইয়া।

ফোর্বসের তালিকা-সবচেয়ে ক্ষমতাধর ওবামা

বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ঠিক পরের স্থানে রয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। আর তৃতীয় স্থানে আছেন চীনের প্রেসিডেন্ট হু জিন তাও। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস ২০১১ সালে বিশ্বের ক্ষমতাধর ৭০ ব্যক্তির এ তালিকা প্রকাশ করেছে।ফোর্বসের গত বছরের তালিকায় হু জিন তাও ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এবারের তালিকায় তাঁকে হটিয়ে ওবামা শীর্ষস্থানটি দখল করেছেন।

নাব্যতা সংকটে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস বন্ধ, যাত্রী দুর্ভোগ

মেঘনা নদীতে নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস। এতে করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের হরিণাঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুরগামী যানবাহন বোঝাই কেতকী নামক ফেরি চলাচল করতে পারেনি। এ সময় দুই পারে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী শত শত যানবাহন আটকা পড়ে ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

চট্টগ্রাম নগরে হত্যাকাণ্ড বাড়ছে-সাত মাসে ৫৮ মামলা by এস এম রানা,

ট্টগ্রাম নগরের লালদীঘির পাড়ের একটি আবাসিক হোটেল থেকে গত বুধবার সকালে মুজিবুল হক (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় আরেকটি লাশ উদ্ধার করা হয় খুলশী এলাকা থেকে। মাদক বেচাকেনা, পরকীয়া প্রেম, ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার ভয় এবং জমিসংক্রান্ত বিরোধের কারণে বেশি খুন হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের তথ্যানুযায়ী গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সাত মাসে খুনের ঘটনায় নগরের ১২টি থানায় ৫৮টি মামলা হয়েছে। জুন মাসে ১২টি, জুলাইয়ে ১২টি, আগস্টে ৯টি ও সেপ্টেম্বরে ছয়টি ও অক্টোবরে ছয়টি মামলা হয়েছে। এর আগে মে মাসে পাঁচটি ও এপ্রিলে আটটি মামলা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব নয় : বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, 'আপনার (প্রধানমন্ত্রী) পিতা '৭৩ সালে আইন করেও যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে নাই। '৯৬ সালে আপনি করেন নাই, তা এবারও পারবেন না।' জামায়াত আওয়ামী লীগের পাশে থাকলে তাদের বিরুদ্ধে কোনো বিচার করা হতো না বলেও মন্তব্য করেন তিনি।

বেহাল মহাসড়কে নাকাল মানুষ-দুই দিন ধরে কুমিল্লায় ৬০ কি.মি. যানজট

শিকড়ের টানে ছুটছে মানুষ। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন। সর্বশেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার থেকেই মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও মূল স্রোত শুরু হচ্ছে আজ। অথচ এই বিশাল জনস্রোতের ভার বহনের সক্ষমতা নেই সড়ক-মহাসড়কগুলোর। কেননা দীর্ঘদিন ধরেই খানাখন্দে পূর্ণ হয়ে আছে রাস্তা। মেরামতের নামে কিছুটা কাজ হলেও তাতে অবস্থার খুব একটা উন্নতি হয়নি। প্রশ্ন উঠেছে কাজের মান নিয়েও। এ অবস্থায় নারী, শিশু, বৃদ্ধ-বৃদ্ধাসহ ঘরমুখো মানুষকে চরম ভোগান্তি সঙ্গী করেই ছাড়তে হচ্ছে রাজধানী ঢাকা।

পদে পদে দুর্ভোগ-* কয়টার ট্রেন কয়টায় ছাড়ে ঠিক নেই * মহাসড়ক স্থবির, মিলছে না বাসের টিকিট * মন্ত্রীর নির্দেশ মানেন না কর্মকর্তারা! by পার্থ সারথি দাস

সিলেট থেকে আন্তনগর ট্রেন উপবনের কমলাপুর রেলস্টেশনে আসার কথা ছিল ভোর ৫টা ৫ মিনিটে। কিন্তু গতকাল বৃহস্পতিবার এটি কমলাপুরে পেঁৗছে ১০ ঘণ্টা দেরিতে বেলা ৩টার পর। এটি জয়ন্তিকা নাম নিয়ে সিলেটের উদ্দেশে কমলাপুর ছেড়ে যায় বিকেল ৪টার দিকে। অথচ ছাড়ার নির্ধারিত সময় ছিল দুপুর ২টা। তারাকান্দি থেকে আন্তনগর ট্রেন যমুনার কমলাপুরে আসার কথা ছিল সকাল ৮টা ১০ মিনিটে। গতকাল দুপুর ২টার দিকেও এটি কমলাপুর স্টেশনে পেঁৗছেনি। এই ট্রেনটিই অগি্নবীণা নামে কমলাপুর থেকে ছাড়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়।

চার কারণে অর্থনীতি ঝুঁকিতে : সিপিডি

র্থিক খাতের অব্যবস্থাপনা, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি এবং বৈদেশিক লেনদেনের তীব্র চাপের পাশাপাশি বিশ্বজুড়ে ঘনায়মান মন্দা দেশের অর্থনীতিকে অনেক বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। দ্বিতীয় দফা অর্থনৈতিক মন্দার প্রভাব সামাল দেওয়া খুব সহজ হবে না। অর্থনীতি যে জটিল সময়ের মধ্যে প্রবেশ করেছে তাকে আমলে নেওয়া না হলে অর্থনীতির চলতি সমস্যার সমাধান হবে না। বর্তমান অর্থনৈতিক অস্থিতিশীলতা নিরসনে নির্দিষ্ট কর্মপদ্ধতি গ্রহণ করে ভর্তুকি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার পাশাপাশি বৈদেশিক সাহায্য আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জেলহত্যা দিবসে আলোচনা সভা-সেনা মোতায়েনের পরিস্থিতি না.গঞ্জে ছিল না : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকার সব রকমের সহযোগিতা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সেনা মোতায়েন না করায় সংবিধানের ব্যত্যয় ঘটেনি। বরং নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সব ধরনের নির্বাহী সহযোগিতা দেওয়া হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা হয়তো আশা করেছিলেন তাঁদের সমর্থিত প্রার্থীকে সেনাবাহিনী জিতিয়ে দেবে।

বিএনপির সংবাদ সম্মেলন-ক্ষমতাসীন দলের বিবাদের জেরে খুন লোকমান

রসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যার জন্য ক্ষমতাসীন দলের কোন্দলকে দায়ী করেছে বিএনপি। দলটি বলেছে, এই ঘটনা ক্ষমতাসীন দলের বিবাদের জের। এটা আড়াল করতেই খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।রিজভী বলেন, 'বিভিন্ন জাতীয় পত্রপত্রিকা ও নিজস্ব সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, কমিটি গঠন নিয়ে এক মন্ত্রীর সঙ্গে অন্তর্দ্বন্দ্বের কারণে নরসিংদী পৌরসভার মেয়রের হত্যাকাণ্ড এবং পরবর্তী ধ্বংসযজ্ঞ ঘটেছে।

কিলিং মিশনে অংশ নেয় তিনজন

রসিংদীর জনপ্রিয় নেতা ও মেয়র লোকমান হোসেন হত্যার দুই দিন পেরিয়ে গেলেও ঘটনাটি এক মুহূর্তের জন্যও ভুলতে পারছে না নরসিংদীবাসী। কারো মুখেই নেই হাসি। বাড়িতে বাড়িতে ঝুলছে কালো পতাকা। তিন দিন পর কোরবানির ঈদ। কিন্তু লোকজনের মধ্যে নেই সেই আমেজ।এখনও তদন্তের তেমন কোনো অগ্রগতির কথা জানা যায়নি। তবে পুলিশ বলছে, জড়িতদের গ্রেপ্তারে তারা জোরেশোরে চেষ্টা চালাচ্ছে। খুনিদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে তারা এগোনোর চেষ্টা করছে।

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ড-মন্ত্রীর ভাই, এপিএসসহ ১৪ জনের নামে মামলা by হায়দার আলী ও সুমন বর্মণ

রসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় মামলাটি হয়। দুই শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মেয়রের ছোট ভাই মো. কামরুজ্জামান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। থানায় মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন লোকমানের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম প্রমুখ।

গণভোটে সংবিধান অনুমোদন ১৯৭২ সালেই উপেক্ষিত by মোহাম্মদ মতিন উদ্দিন

সংবিধান নিয়ে নতুনভাবে বিতর্ক শুরু হয়েছে। আইনমন্ত্রীর ভাষায়, এ পর্যন্ত ১৪ বার সংবিধান সংশোধিত হয়েছে, যার ফলে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র বিনষ্ট হয়েছে। গণতন্ত্রের স্বার্থেই ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন। আইনমন্ত্রীর ভাষায় '৭২ সালের সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা মানেই গণতন্ত্রের প্রতিষ্ঠা। '৭২ সালের সংবিধানের এই সরলীকৃত ব্যাখ্যা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য বিষয় নয়। '

জলিলের পর নতুন যুগে আওয়ামী লীগ by শাহ আহমদ রেজা

ওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে তাকে সম্ভবত কথা একটু বেশিই বলতে হয়। সাম্প্রতিক বছরগুলোতে এ ব্যাপারে ধারণা দিয়ে গেছেন আবদুল জলিল। নওগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। এটা ছিল সাধারণ মানের একটি অবস্থান। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে একেবারে উচ্চস্তরে উঠে এসেছিলেন তিনি। এখন আবার উল্টোটাও দেখতে হচ্ছে জনগণকে।

আবাসিক সঙ্কটে নেমে যাচ্ছে উচ্চশিক্ষার মান

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবাসিক সঙ্কট প্রকট আকার ধারণ করছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে উচ্চশিক্ষার মানের ওপর। বিদ্যমান এ সঙ্কট মোকাবিলায় সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলে রয়েছে বিস্তর অভিযোগ। শিক্ষানীতির খসড়া নীতিমালায় উচ্চশিক্ষার বিষয়ে বেশ কিছু প্রস্তাব করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসন সমস্যা সমাধানের নির্দেশনা নেই। আবাসিক হল পরিচালনায়ও যে পুরনো নীতিমালা রয়েছে, তাও যুগোপযোগী নয়।

আইন-শৃঙ্খলা কি ভেঙে পড়েছেঃ আশঙ্কাজনক হারে বাড়ছে নারী নির্যাতন

খন দেশ শাসন করছে নারী নেতৃত্ব। প্রধানমন্ত্রী ও শাসক দলের সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদের উপনেতা সবাই নারী। বিরোধী দলের নেতা এবং দু'দু'বারের সাবেক প্রধানমন্ত্রীও নারী। এসবই তৃতীয় বিশ্বের এই দেশে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত হতে পারত, কিন্তু হয়নি। এর বড় প্রমাণ, দেশে নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা।