Showing posts with label একরামুল হক শামীম. Show all posts
Showing posts with label একরামুল হক শামীম. Show all posts

Saturday, July 27, 2013

নামের অবদান by একরামুল হক শামীম

ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকারীর নাম কী হবে তা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। এই আলোচনার সুযোগে বাজিকররা জেঁকে বসেছিল। প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের পুত্রের নাম কী হবে তা নিয়ে বাজি ধরেছেন অনেক মানুষ।

Saturday, July 20, 2013

কে হায় 'রাস্তা' খুঁড়ে... by একরামুল হক শামীম

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ 'হায় চিল' কবিতায় লিখেছেন, 'কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে'। হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চাওয়া লোকজনের সংখ্যা হিসাব করে বলা কঠিন।

Tuesday, June 4, 2013

অনলাইনে কেনাকাটা by একরামুল হক শামীম

অনলাইনে কেনাকাটার কথা বললে প্রথমেই যে ওয়েবসাইটটির নাম উঠে আসবে তার নাম আমাজন ডটকম। অনলাইনে বই, ইলেকট্রনিকস পণ্য, জুয়েলারি, পোশাকসহ নানা ধরনের পণ্য বিক্রি হয় আমাজন থেকে।

Saturday, February 2, 2013

গবেষণার রকমফের by একরামুল হক শামীম

পৃথিবীতে প্রতিনিয়ত কত ধরনের যে গবেষণা হয়! গবেষণার ফলগুলো আবার অনেক সময় চিত্তাকর্ষক হয়। এসব নিয়েই আলাদা কিছু গবেষণা হতে পারে। গবেষণা এবং গবেষণা পদ্ধতি নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে।

Friday, January 18, 2013

ডিজিটাল যুগে তথ্য প্রাপ্তি by একরামুল হক শামীম

ইন্টারনেটের বিস্তৃত জগতে অনেক রকমের তথ্য পাওয়া যায়। কোনো একটি বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাইলে ইন্টারনেটে গিয়ে সার্চ দিলেই হয়। মুহূর্তেই হাজার হাজার ফলাফল এসে হাজির। ইন্টারনেটের তথ্য প্রাপ্তির সহজলভ্যতা বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে।

Tuesday, January 15, 2013

সবাই যখন অতিদরিদ্র by একরামুল হক শামীম

কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, 'হে দারিদ্র্য, তুমি মোরে ক'রেছো মহান'। নিজ জীবনের সংগ্রাম তার এই কবিতাকে প্রভাবিত করেছে। 'দারিদ্র্য' কাজী নজরুল ইসলামকে মহান করলেও কেউ যখন এই সময়ে এসে নিজেকে অতিদরিদ্র ঘোষণা করে তখন বুঝতে হবে সেখানে কোনো একটা ঝামেলা রয়েছে।

Wednesday, January 9, 2013

পিএইচডি যখন পণ্য by একরামুল হক শামীম

 একাডেমিক ডিগ্রি হিসেবে পিএইচডি দেওয়া হচ্ছে অনেক আগে থেকেই। ডক্টর অব ফিলোসফি ডিগ্রি প্রথম দেওয়া হয় ১১৫০ সালে প্যারিসের একটি বিশ্ববিদ্যালয় থেকে। তবে বর্তমানে পিএইচডি ডিগ্রি দেওয়ার আগে যেসব পূর্বশর্ত বিবেচনা করা হয়, এর মধ্যে একটি হলো গবেষণা।

Sunday, January 6, 2013

রাজনৈতিক বিদ্রূপ by একরামুল হক শামীম

একবার এক রাজনৈতিক কৌতুক রচয়িতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল রাজার কাছে। রাজার খাসমহল দেখে সে অবাক! দামি দামি আসবাবপত্র, দামি কার্পেট, পর্দা, অনেক খাবারদাবার। এত কিছু একসঙ্গে কখনও দেখেনি সেই কৌতুক রচয়িতা। রাজা জানালেন, খুব শিগগির দেশের ঘরে ঘরে এসব থাকবে।

Wednesday, January 2, 2013

অতি উৎসাহী by একরামুল হক শামীম

কোনো কাজে অতি উৎসাহী হলে তাতে বিপত্তির আশঙ্কা থাকে। বিশেষ করে পুলিশ বাহিনী যখন অতি উৎসাহী হয়, তখন বিপত্তি আরও বেশি হয়। নির্ধারিত পাঠ্যপুস্তক উৎসবের আগের দিন সকালে শিক্ষার্থীদের হাতে বই পেঁৗছে দেওয়ার কারণে থানায় যেতে হয়েছে শিক্ষকদের।

Wednesday, December 26, 2012

রাজকীয় নয়, সাধারণ জীবন by একরামুল হক শামীম

 'নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস।' কবি কোন পরিপ্রেক্ষিতে কবিতার এই চরণগুলো লিখেছিলেন তা জানা নেই, তবে এই কথাগুলো জীবনের অনেকক্ষেত্রেই মিলে যায়। অতি সাধারণ জীবনযাপন করতে করতে ক্লান্ত মানুষটি চায় অসাধারণ একটি জীবনযাপন করতে।

Wednesday, December 19, 2012

ব্লগের সম্ভাবনা ও শক্তি by একরামুল হক শামীম

মত প্রকাশ ও লেখালেখির গুরুত্বপূর্ণ মাধ্যম বল্গগ। সাইবার পরিসর মিথস্ক্রিয়ার যে সুযোগ করে দিয়েছে তারই সফল প্রয়োগ ঘটেছে এখানে। নিজের মতো করে লেখার স্বাধীনতা তৈরিতে ব্লগের অবদান স্বীকার করতেই হবে।

Friday, December 7, 2012

মিডিয়া ট্রায়াল by একরামুল হক শামীম

মিডিয়া ট্রায়াল নিয়ে সম্প্রতি দেশের বিচারাঙ্গনে আলোচনা উঠেছে। একজন সিনিয়র সহকারী জজকে গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়া থেকে ঘটনার শুরু। ঢাকা মহানগর হাকিম ঘটনার সঙ্গে জড়িত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

Thursday, December 6, 2012

বিজনে নিজের সঙ্গে দেখা by একরামুল হক শামীম

 'এমনও তো হয় কোনোদিন/পৃথিবী বন্ধবহীন/তুমি যাও রেলব্রীজে এক_/ধূসর সন্ধ্যায় নামে ছায়া/নদীটিও স্থিরকায়া/বিজনে নিজের সঙ্গে দেখা।/ইস্টিশানে অতি ক্ষীণ আলো/তাও কে বেসেছে ভালো/এত প্রিয় এখন দ্যুলোক/ হে মানুষ, বিস্মৃত নিমেষে/তুমিও বলেছো হেসে/বেঁচে থাকা স্বপ্নভাঙা শোক!' সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন লাইনগুলো।

Tuesday, November 27, 2012

পিয়া ও সুমির খোঁজে by একরামুল হক শামীম

পিয়া ও সুমির বয়স ৫ থেকে ৮ বছর। এই বয়সী শিশুদের নানা আবদার থাকে, নানা ইচ্ছা থাকে। ঢাকা শহরেই এই বয়সী অনেক ছেলেমেয়ে হরহামেশা বাবা-মায়ের কাছে আবদার করে। মাঝে মধ্যেই খেতে যায় অভিজাত রেস্টুরেন্টে। প্রিয় সন্তানের জন্য মায়ের যত্নের অন্ত থাকে না।

Tuesday, November 20, 2012

নয়নে কেবলই স্বদেশের ছবি by একরামুল হক শামীম

'এক একটা দেশ থাকে মানচিত্রেই শুধু রাখা/কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা/আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে/সুফিয়া কামাল মানে বাংলাদেশের ছোঁয়া বুকে।' গায়ক ও গীতিকার কবির সুমনের সঙ্গে বেগম সুফিয়া কামালের প্রথম দেখা হয়েছিল ১৯৯৬ সালে।

Saturday, November 10, 2012

মঙ্গলের জন্য শোভাযাত্রা by একরামুল হক শামীম

বাঙালির বর্ষবরণের আনন্দ-আয়োজনে মিশে আছে মঙ্গল শোভাযাত্রার নাম। মঙ্গলের জন্য শোভাযাত্রা ঢাকার বৈশাখী উৎসবে দিয়েছে নতুন মাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিবছরই পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই শোভাযাত্রায় চারুকলার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে।

Friday, November 9, 2012

আরও চার বছর by একরামুল হক শামীম

এই সময়ে সারাবিশ্বে সবচেয়ে আলোচিত বাক্যটি হলো_ 'ফোর মোর ইয়ারস'। মানে আরও চার বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আরও চার বছরের জন্য নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা তার টুইটারে এই বাক্যটি লিখেছেন। ওবামার এ মন্তব্য এরই মধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস হয়ে উঠেছে।

Sunday, November 4, 2012

নেতিবাচকতা by একরামুল হক শামীম

নেতিবাচক চিন্তার প্রবণতা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন থেকে বঞ্চিত করে। সাফল্যের মাঝে যদি নেতিবাচকতা খোঁজা হয় তাহলে অর্জন ফিকে হয়ে যায়। তখন স্বীকৃতি না মেলার কষ্ট বড় হয়ে দাঁড়ায়।

Wednesday, October 31, 2012

জোনাকির আলো by একরামুল হক শামীম

রবীন্দ্রনাথ ঠাকুর জোনাকিদের নিয়ে গান লিখেছিলেন_ 'কী সুখে ঐ ডানা দুটি মেলেছ, ও জোনাকি।' জোনাকিরা নিজের আলোকে সঙ্গী করে রাতের আঁধার কাটিয়ে এগিয়ে চলে। তবে নাগরিক আলোকোজ্জ্বল রাতে জোনাকি পোকারা যেন হারিয়ে গেছে।

Wednesday, September 26, 2012

ইলিশের উৎপাদন by একরামুল হক শামীম

দেশের বাজারে ইলিশ মাছের দাম নিয়ে বরাবরই অভিযোগ রয়েছে। দাম বাড়তে বাড়তে ইলিশ চলে যাচ্ছে মধ্যবিত্ত ক্রেতার নাগালের বাইরে। অভ্যন্তরীণ বাজারে ইলিশের দাম কমানোর জন্যই ইলিশ রফতানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে সেই বন্ধ রাখা ইলিশের দাম খুব একটা কমাতে পারেনি।